1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:43,630 --> 00:00:45,780
[ এপিসোড ০৩ ]
3
00:00:50,010 --> 00:00:52,100
ও আমার স্ত্রীর খুড়তুতো বোন।
4
00:00:53,060 --> 00:00:56,830
এসবের সাথে ওর কোনো সম্পর্ক নেই,
ওকে ছেড়ে দাও।
5
00:00:56,830 --> 00:00:59,400
ওর কারণে গুপ্তঘাতককে হারিয়েছি।
6
00:01:01,270 --> 00:01:05,650
তাহলে, অকারণে রক্ত ঝরাতে
জিদ ধরছো?
7
00:01:06,990 --> 00:01:11,050
আমি...
আমি শুধু পথ হারিয়েছিলাম।
8
00:01:12,160 --> 00:01:13,670
আমার কথা বিশ্বাস করুন।
9
00:01:13,670 --> 00:01:14,910
কেন করবো?
10
00:01:15,500 --> 00:01:17,010
তোমাকে চিনি না আমি।
11
00:01:21,060 --> 00:01:22,360
সো।
12
00:01:33,950 --> 00:01:37,750
প্রাসাদ-রক্ষীরা সর্বত্র ছড়িয়ে পড়েছে।
আরেকজন গুপ্তঘাতককে ধরে ফেলবে।
13
00:01:37,750 --> 00:01:40,950
তখন জানতে পারবে
ও যে কিছু করেনি।
14
00:01:41,540 --> 00:01:44,030
ততক্ষণ পর্যন্ত, আমার কথা ভেবে...
15
00:01:45,290 --> 00:01:46,700
ওকে ছেড়ে দাও।
16
00:02:02,090 --> 00:02:03,490
ঠিক আছো?
17
00:02:07,930 --> 00:02:12,370
ওখানে...
ওখানে অনেকগুলো লোক।
18
00:02:13,820 --> 00:02:15,440
সবাই মারা গেছে।
19
00:02:16,570 --> 00:02:17,820
মারা গেছে?
20
00:02:22,220 --> 00:02:25,020
সবাই ওরকম মুখোশ পরা।
21
00:02:38,440 --> 00:02:42,640
৪র্থ রাজকুমারকে আমার জায়গায়
দাঁড় না করানো উচিত ছিল।
22
00:02:42,640 --> 00:02:45,560
উনি নিজ ইচ্ছায় সেটা করেছেন।
23
00:02:45,560 --> 00:02:47,720
আপনার দুঃখিত হওয়ার
প্রয়োজন নেই, যুবরাজ।
24
00:02:47,720 --> 00:02:49,240
এমন কথা বলো না।
25
00:02:49,240 --> 00:02:52,350
আমার ভাইকে বিপদে ফেলেছি।
এটা ভুল না হলে, কী ভুল?
26
00:02:54,670 --> 00:02:56,630
ও আঘাতও পেয়েছে।
27
00:03:08,780 --> 00:03:11,050
- এলাকাটা এক্ষুণি খুঁজে দেখো।
- জি!
28
00:03:17,730 --> 00:03:19,570
কী দেখেছো?
29
00:03:19,570 --> 00:03:21,920
মৃতরা উঠে হেঁটে চলে গেছে?
30
00:03:22,740 --> 00:03:24,420
এখানেই ছিল।
31
00:03:24,430 --> 00:03:27,960
ঠিক বলছি।
তারা পেছন থেকে ছোরা খেয়েছিল।
32
00:03:29,710 --> 00:03:31,350
ঠিক এখানটায়।
33
00:03:33,360 --> 00:03:35,830
- গেল কোথায়?
- ওদের হত্যা করা হয়েছিল?
34
00:03:37,250 --> 00:03:38,490
কে করেছিল?
35
00:03:39,240 --> 00:03:42,070
- বলো কে করেছিল।
- আমি কীভাবে জানবো?
36
00:03:42,070 --> 00:03:43,980
নিশ্চয়ই কোনো
গুপ্তঘাতকের দল ছিল।
37
00:03:46,120 --> 00:03:49,290
দলনেতা নিজের দলকেই মেরেছে।
38
00:03:50,760 --> 00:03:51,990
প্রাসাদ-রক্ষীরা মারেনি?
39
00:03:52,840 --> 00:03:53,980
কোনো খবর পেয়েছো?
40
00:03:55,980 --> 00:04:00,290
লাশ সরানো দেখে বুঝা যাচ্ছে,
বেশ ভালোভাবেই পরিকল্পনা করে রেখেছিল।
41
00:04:00,290 --> 00:04:02,810
ওই লোকটা আমাদের
সর্বশেষ সাক্ষী ছিল।
42
00:04:03,620 --> 00:04:06,810
কোনো সূত্র না রেখে ও মারা গেছে।
কী করবে এখন?
43
00:04:12,900 --> 00:04:14,130
তবুও...
44
00:04:16,300 --> 00:04:18,120
সু'কে আঘাত পেতে দিতে পারি না।
45
00:04:20,900 --> 00:04:23,820
দিনের আলো ফুটলে,
যেভাবেই হোক সূত্রের খোঁজ করবো।
46
00:04:24,410 --> 00:04:26,480
আপাতত চিকিৎসা নাও তুমি।
47
00:04:54,330 --> 00:04:55,930
হয়ে গেছে। ফেরা যাক।
48
00:05:21,480 --> 00:05:23,400
সবসময় আমাকে মারার কথা বলে।
49
00:05:23,420 --> 00:05:26,500
যতবারই দেখা হয়,
ততবারই মারার কথা বলে।
50
00:05:26,500 --> 00:05:29,000
আমি তো শুধু ওনার জিনিসটা
ফেরত দিতে চেয়েছিলাম।
51
00:05:37,500 --> 00:05:38,830
সু।
52
00:05:39,330 --> 00:05:41,610
সব ঠিক হয়ে যাবে।
53
00:05:42,580 --> 00:05:43,970
ওহো।
54
00:05:44,520 --> 00:05:46,560
সত্যি সত্যি আমাকে মেরে ফেললে?
55
00:05:46,560 --> 00:05:50,770
তখন ওই লোকটাকেও মারতে বলেছিল।
আমাকে মারতে বলেছিল।
56
00:05:50,770 --> 00:05:53,590
নিশ্চয়ই ওনার মাঝে কোনো
অশ্রু বা রক্ত নেই।
57
00:05:53,590 --> 00:05:56,900
কী করেছি আমি?
58
00:06:04,020 --> 00:06:06,650
সু, সব ঠিক হয়ে যাবে।
59
00:06:13,590 --> 00:06:17,410
হয়েছে, সু। সব ঠিক আছে।
60
00:06:17,410 --> 00:06:19,550
এবার থামো, কেমন?
61
00:06:24,950 --> 00:06:28,060
এবার কান্না থামিয়ে বাড়ি চলো।
62
00:06:37,030 --> 00:06:38,380
ঠিক আছে।
63
00:06:59,700 --> 00:07:01,460
যুবরাজ কোথায়?
64
00:07:02,890 --> 00:07:04,520
এখানে, মহারাজ।
65
00:07:50,550 --> 00:07:51,680
সো।
66
00:07:52,800 --> 00:07:55,400
ও জড়ানোয় সব ভেস্তে গেছে।
67
00:07:56,040 --> 00:07:58,970
নয়তো আজ তোমাকে রাজকুমার
হওয়ায় অভিনন্দন জানাতাম।
68
00:07:58,970 --> 00:08:02,020
আমরা সুচারুভাবে
সব গুছিয়ে নিয়েছি।
69
00:08:03,060 --> 00:08:07,130
এখন আর কোনো
গুপ্তঘাতক বেঁচে নেই।
70
00:08:09,020 --> 00:08:13,430
কিছুদিনের জন্য মহারাজ আর
সিংহাসন ছাড়তে পারবেন না।
71
00:08:13,430 --> 00:08:15,590
এতেই সন্তুষ্ট থাকা যাক।
72
00:08:31,460 --> 00:08:34,690
সো'কে যুবরাজের জায়গায় দেখে
অবাকই হয়েছি।
73
00:08:35,490 --> 00:08:38,070
ছই জি-মং এর
মতিগতিও বুঝা দায়।
74
00:08:38,930 --> 00:08:42,040
ওদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো
গোপন সম্পর্ক আছে।
75
00:08:42,040 --> 00:08:43,620
জুং এর কথাই ঠিক।
76
00:08:45,050 --> 00:08:47,530
সো নিশ্চয়ই মার্শাল আর্ট শিখেছে।
77
00:08:49,510 --> 00:08:51,920
খাং'রা শেখাতে যাবে না।
78
00:08:52,470 --> 00:08:56,850
ও কার সাথে দেখা করেছে,
কী ফন্দি আঁটছে– জানতে হবে।
79
00:08:58,170 --> 00:09:01,140
ছই জি-মং জড়িত থাকলে...
80
00:09:02,900 --> 00:09:05,100
মহারাজও জড়িত থাকতে পারেন।
81
00:09:05,700 --> 00:09:11,090
কিন্তু, ও শিনজুতে থাকাকালীন কেউ নাকি
ওর সাথে কখনো দেখা করতে যায়নি।
82
00:09:14,030 --> 00:09:16,250
ওর উপর কড়া নজর রাখো।
83
00:09:16,250 --> 00:09:20,310
ওকে তাড়াতে কিংবা আমাদের দলে ভেড়াতে
আগে ওর মতিগতি বুঝতে হবে।
84
00:09:23,760 --> 00:09:25,330
মনে রেখো।
85
00:09:25,330 --> 00:09:29,700
এই গোরিয়ো আমার ছেলেদের
একজনের হতে হবে।
86
00:10:03,750 --> 00:10:05,390
এটা তোমার কাজ না।
87
00:10:05,390 --> 00:10:07,950
দাসীর কাজও না এটা।
88
00:10:39,890 --> 00:10:42,900
শিনজুতে কতদিন
থাকবেন বলে ভাবছেন?
89
00:10:42,900 --> 00:10:47,430
বাকিদের মতো আপনিও সনগাকে থেকে
গুরুদের কাছ থেকে শিখলে ভালো হতো।
90
00:10:47,430 --> 00:10:48,970
আমি উকের মতো না।
91
00:10:49,790 --> 00:10:52,410
আমি পর্বতে পশু শিকার করে
জীবনযাপন করতে পছন্দ করি।
92
00:10:53,490 --> 00:10:56,560
মনের কথা গোপন রাখতে
আপনি পারদর্শী হয়ে উঠেছেন।
93
00:11:27,370 --> 00:11:28,800
এতেই হবে।
94
00:11:30,120 --> 00:11:32,050
আরাম করে চিকিৎসা নিন।
95
00:11:32,050 --> 00:11:34,230
দাসীদের বলে দিচ্ছি।
96
00:11:40,560 --> 00:11:41,630
ইয়ন হোয়া।
97
00:11:47,770 --> 00:11:52,700
প্রায়ই ভেবেছি
তুমি বড়ো হয়ে কেমন মহিলা হবে।
98
00:12:13,230 --> 00:12:15,790
গুরুতরভাবে আহত হলে
কী করতে শুনি?
99
00:12:15,790 --> 00:12:16,960
আর কেন?
100
00:12:18,260 --> 00:12:20,100
বনে গিয়েছিলে কেন?
101
00:12:21,760 --> 00:12:23,500
আসলে, হয়েছে কি...
102
00:12:25,720 --> 00:12:27,510
হারিয়ে গিয়েছিলাম।
103
00:12:29,920 --> 00:12:32,130
যুবরাজকে হত্যা করতে
চেয়েছিল ওরা।
104
00:12:32,130 --> 00:12:35,280
- স্বস্তির কথা ও বেঁচে আছে।
- সেটাই!
105
00:12:35,280 --> 00:12:38,570
প্রথমবারের মতো আজকে
নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়েছে।
106
00:12:38,570 --> 00:12:42,950
এইটুকুন আঘাত যে পেয়েছি
এটাই তো বিস্ময়কর ব্যাপার।
107
00:12:43,660 --> 00:12:45,150
দেখো কী বলে!
108
00:12:48,460 --> 00:12:50,360
- গিয়ে বিশ্রাম নাও।
- জি।
109
00:12:50,360 --> 00:12:51,980
শেষ হয়নি তো।
110
00:13:03,930 --> 00:13:06,690
সু'কে বাঁচানোর জন্য ধন্যবাদ।
111
00:13:06,690 --> 00:13:10,660
সবসময় আপনার সমস্যার কারণ
হওয়ার জন্য ক্ষমাপ্রার্থী, রাজকুমার।
112
00:13:11,570 --> 00:13:13,040
কীসের সমস্যা?
113
00:13:14,490 --> 00:13:16,660
ওকে কখনো সেটা ভাবিনি।
114
00:13:18,020 --> 00:13:21,080
সত্যি বলতে, ও খুশির উৎস।
115
00:13:24,100 --> 00:13:25,890
ওকে দেখে খুশি হন?
116
00:13:34,620 --> 00:13:37,150
এটা খুবই নীরস পরিবার, তাই নয় কি?
117
00:13:38,380 --> 00:13:42,180
মানুষ আমার কাছে আসলে,
শুধু কষ্টের কথা বলে।
118
00:13:43,000 --> 00:13:44,600
আমার কাছে অনেককিছু চায়।
119
00:13:47,260 --> 00:13:51,110
কিন্তু সু সেরকম না।
120
00:13:52,760 --> 00:13:55,740
ও মুখ ফুটে বলে
নিজে নিজে সব করবে।
121
00:13:57,980 --> 00:14:00,040
সেটা দেখে আমি খুশি হই।
122
00:14:00,040 --> 00:14:01,760
যা নতুন অভিজ্ঞতা।
123
00:14:06,260 --> 00:14:08,740
ওকে আবার
দেখা পর্যন্ত অপেক্ষা করি।
124
00:14:16,190 --> 00:14:21,180
সু'র কথা এত ভাবেন বলে
আমি কৃতজ্ঞ।
125
00:14:43,360 --> 00:14:44,790
ওখানেই দাঁড়াও।
126
00:14:54,770 --> 00:14:56,390
কী...?
127
00:14:59,010 --> 00:15:00,440
আবার কী?
128
00:15:14,910 --> 00:15:17,970
যা জানি সত্যিই সব বলেছি।
129
00:15:17,970 --> 00:15:20,370
তখন পালাচ্ছিলাম।
আর কীই-বা দেখবো?
130
00:15:21,500 --> 00:15:25,830
সত্যি বলছি, তলোয়ারধারী লোকেরা পেছন থেকে
মুখোশধারী লোকদের উপর তলোয়ার চালায়।
131
00:15:27,210 --> 00:15:28,890
সবটা ছিল হঠাৎ।
132
00:15:28,890 --> 00:15:33,800
ঠিক যেন...
আগে থেকেই ঠিক করে রেখেছিল।
133
00:15:34,500 --> 00:15:37,260
ভালো করে ভাবো।
সব মনে করো।
134
00:15:37,260 --> 00:15:38,510
করো বলছি!
135
00:15:44,080 --> 00:15:45,660
যথেষ্ট হয়েছে এবার।
136
00:15:56,340 --> 00:15:57,480
পশমের পোশাক।
137
00:15:59,540 --> 00:16:01,530
সবাই কালো পোশাক পরা ছিল।
138
00:16:02,480 --> 00:16:05,080
শুধু একজন
পশমের পোশাক পরা ছিল।
139
00:16:05,080 --> 00:16:07,010
সে তাদের মারতে বলেছিল।
140
00:16:15,540 --> 00:16:18,070
মুখ দেখেছিলে?
দেখতে কেমন ছিল?
141
00:16:18,070 --> 00:16:19,770
মুখ দেখিনি।
142
00:16:20,640 --> 00:16:22,580
তবে সে-ই তাদের নেতা ছিল।
143
00:16:23,450 --> 00:16:24,820
তা-ই মনে হয়েছিল।
144
00:16:32,850 --> 00:16:35,620
এ কথা আর কে জানে?
145
00:16:37,610 --> 00:16:41,130
আপনি ছাড়া তো আর কেউ
আমাকে বিরক্ত করছে না।
146
00:16:41,130 --> 00:16:43,010
বনে যা দেখেছো সব ভুলে যাও।
147
00:16:43,010 --> 00:16:46,070
লোকটাকে ভুলে যাও।
148
00:16:47,530 --> 00:16:49,950
হ্যাঁ, সু। ঠিক বলেছে।
149
00:16:49,950 --> 00:16:53,210
তুমি দেখার কথা কেউ না জানলেই
নিরাপদ থাকবে তুমি।
150
00:16:55,920 --> 00:16:57,530
তাহলে, এবার যেতে পারি?
151
00:17:01,720 --> 00:17:02,830
এই।
152
00:17:05,430 --> 00:17:07,310
আমার সামনে আর পড়বে না।
153
00:17:16,190 --> 00:17:17,930
কী করেছি আমি?
154
00:17:19,510 --> 00:17:21,210
আমাকে মারতে বলেছিলেন লোকটাকে।
155
00:17:21,890 --> 00:17:23,790
নিজেও আমাকে মারবেন বলেছিলেন।
156
00:17:25,010 --> 00:17:26,730
তাহলে, কিছু করবো না আমি?
157
00:17:26,730 --> 00:17:29,950
বাঁচতে যা সম্ভব করা উচিত।
এমনি এমনি মরে যাবো?
158
00:17:32,620 --> 00:17:33,720
সু।
159
00:17:42,440 --> 00:17:46,310
বাঁচতে চাওয়াটা... অপরাধ?
160
00:17:49,920 --> 00:17:51,490
সবাই বাঁচতে চায়।
161
00:17:52,520 --> 00:17:54,330
আমার সাথে কেন এমন করেন?
162
00:18:07,460 --> 00:18:09,210
বদের হাড্ডি একটা!
163
00:18:16,910 --> 00:18:20,250
আলো জ্বালিয়ে ঘুমালেই
বোধহয় ভালো হবে।
164
00:18:21,140 --> 00:18:23,900
ভয়ানক এক অভিজ্ঞতা হয়েছে তোমার,
তাই এতে স্বপ্ন স্বস্তির হবে।
165
00:18:27,200 --> 00:18:30,290
রাজকুমার, আপনি ঠিক আছেন?
166
00:18:32,120 --> 00:18:33,390
আমার কথা বলছো?
167
00:18:33,650 --> 00:18:35,260
হ্যাঁ, আপনার কথা।
168
00:18:36,350 --> 00:18:38,160
আমার কারণে...
169
00:18:40,010 --> 00:18:41,340
এক লোককে মেরেছেন।
170
00:18:43,210 --> 00:18:45,600
খারাপ স্বপ্ন দেখতে পারেন হয়তো।
171
00:18:45,600 --> 00:18:49,220
আপনার আঘাত পরবর্তী
স্ট্রেস জাতীয় কিছু দেখা দিতে পারে।
172
00:18:52,380 --> 00:18:55,150
প্রতিবারই তো আর এরকম কিছু ঘটলে
খারাপ স্বপ্ন দেখতে পারি না।
173
00:18:56,630 --> 00:18:58,250
সেটা কেমন কষ্টের হবে বলো?
174
00:18:58,870 --> 00:19:01,110
এরকম তাহলে সবসময়ই হয়?
175
00:19:01,110 --> 00:19:02,620
তাহলে, আপনি মানুষ মারেন...
176
00:19:11,530 --> 00:19:12,850
আমার বয়স ছিল ১১।
177
00:19:14,610 --> 00:19:16,840
প্রথম যখন কারো প্রাণ নিই...
178
00:19:18,230 --> 00:19:19,580
আমার বয়স ছিল ১১।
179
00:19:21,640 --> 00:19:25,010
আমাদের শিবিরে একটা চোর ঢুকেছিলে
যেখানে ইয়ন হোয়া আর মা ছিল।
180
00:19:27,370 --> 00:19:28,600
ঠিক তখনকার মতো...
181
00:19:30,380 --> 00:19:31,510
ছুরি ব্যবহার করেছিলাম।
182
00:19:41,060 --> 00:19:44,520
তবে, কোনো দুঃস্বপ্ন দেখিনি আমি।
183
00:19:47,180 --> 00:19:49,380
নিজ হাতে পরিবারকে রক্ষা করেছিলাম।
184
00:19:52,670 --> 00:19:53,860
খুশি লেগেছিল।
185
00:19:57,370 --> 00:19:58,740
গর্ববোধ করেছিলাম।
186
00:20:06,290 --> 00:20:10,150
রাজকুমার হয়ে সেটাও না পারলে,
তাহলে কীসের রাজকুমার?
187
00:20:10,150 --> 00:20:12,480
এখনো তো মনে আছে আপনার।
188
00:20:14,630 --> 00:20:18,240
ভুলতে পারছেন না সেটা,
তাহলে সেটা নিয়ে ঠিক থাকবেন কীভাবে?
189
00:20:20,330 --> 00:20:23,100
স্পষ্ট বুঝতে পারছি
সেটা চেপে রেখে সেটা নিয়েই বাঁচছেন।
190
00:20:27,270 --> 00:20:29,960
সেই বোঝা নিয়েই আমার জন্ম,
সহ্য তো করতেই হবে।
191
00:20:32,120 --> 00:20:35,270
আমি লেগে থাকবো না,
তাই চিন্তা করবেন না।
192
00:20:36,260 --> 00:20:37,310
কী?
193
00:20:38,320 --> 00:20:43,080
আপনার বোঝা হবো না,
যাতে স্বস্তিতে বাঁচতে পারেন।
194
00:20:43,950 --> 00:20:46,620
তাই, আমাকে নিয়ে আপনার
চিন্তা করতে হবে না।
195
00:20:46,620 --> 00:20:49,690
নিজে নিজেই
খুব ভালো থাকতে পারবো।
196
00:20:53,810 --> 00:20:55,300
স্মৃতি হারিয়েছো।
197
00:20:55,300 --> 00:20:58,250
আর সেই শূন্যস্থান পূরণ হয়েছে
প্রচুর মিথ্যা সাহস দিয়ে।
198
00:21:03,070 --> 00:21:04,350
যাইহোক...
199
00:21:05,760 --> 00:21:09,430
স্ট্রে... স্ট্রেস কী?
200
00:21:38,880 --> 00:21:41,940
[ তেজো ২৫তম নববর্ষ (সাল ৯৪২) ]
201
00:21:41,940 --> 00:21:46,850
আমারই সামনে প্রাসাদে
যুবরাজ আক্রমণের স্বীকার হয়েছিল।
202
00:21:46,850 --> 00:21:51,110
স্পষ্টতই এটা আমার উপর আক্রমণ,
সেইসাথে শক্তিধর শত্রুর জানানও।
203
00:21:51,110 --> 00:21:52,970
[ তেজো ওয়াং গন ]
204
00:21:52,970 --> 00:21:55,940
জি-মং, গুপ্তঘাতকদের
সন্ধানের কী হলো?
205
00:21:56,700 --> 00:22:00,630
রাজকুমাররা ধাওয়া করেছিল,
কিন্তু কাউকে জীবিত ধরা যায়নি।
206
00:22:00,630 --> 00:22:02,670
মৃতদেহগুলোর পরীক্ষা চলছে।
207
00:22:02,690 --> 00:22:04,810
সম্ভবপর যেকোনো সূত্র
বের করবো আমরা।
208
00:22:04,810 --> 00:22:08,940
মহারাজ, গুপ্তঘাতকরা সবাই
সনগাকের মল্লক্রীড়া প্রদর্শনকারী।
209
00:22:08,940 --> 00:22:10,790
কে তাদের প্রাসাদে ঢুকতে দিয়েছিল
খুঁজে বের করবো।
210
00:22:11,330 --> 00:22:12,780
করো তবে।
211
00:22:17,070 --> 00:22:19,170
তোমার জখমের অবস্থা কেমন?
212
00:22:25,410 --> 00:22:27,010
জখম বেশি বড়ো নয়।
213
00:22:27,010 --> 00:22:29,170
৮ম ভাইয়ের বাড়িতে
সেটার চিকিৎসা নিয়েছি।
214
00:22:30,440 --> 00:22:33,210
যুবরাজের জায়গায়
তোমার দাঁড়ানোর কারণ কী?
215
00:22:33,210 --> 00:22:35,750
তোমার প্রাণ ঝুঁকিতে ছিল।
216
00:22:37,110 --> 00:22:40,270
১৫ বছর পূর্বে যুবরাজ মু
আমার প্রাণ বাঁচিয়েছিলেন।
217
00:22:40,270 --> 00:22:45,980
সেজন্য আমি সনগাকে অবস্থান করে
এই চক্রান্তের হোতাকে খুঁজে বের করতে চাই।
218
00:22:49,160 --> 00:22:50,390
তুমি?
219
00:22:50,390 --> 00:22:53,850
আপনি অনুমতি দিলে, মহারাজ।
খুঁজে বের করবো তাকে।
220
00:22:57,590 --> 00:22:58,870
বেশ।
221
00:23:00,260 --> 00:23:01,480
জি-মং।
222
00:23:01,480 --> 00:23:05,880
শিনজুতে খবর পাঠাও
সো'কে আমার একটা কাজ করতে হচ্ছে।
223
00:23:05,900 --> 00:23:07,990
সে আরও পরে ফিরবে।
224
00:23:07,990 --> 00:23:09,630
তাদের কোনো আপত্তি থাকবে না।
225
00:23:33,780 --> 00:23:35,890
আমাদের ৪র্থ ভাই আছে না?
226
00:23:35,890 --> 00:23:38,120
আসলেই কি সে কোনো
মার্শাল আর্টের প্রশিক্ষণ পায়নি?
227
00:23:38,120 --> 00:23:42,410
পূজার সময়,
ঢিসুম ঢিসুম করে মেরেছে একদম...
228
00:23:42,410 --> 00:23:46,870
পশু শিকার করতে করতে শিখেছে ওসব।
দেমাগ দেখানোর রাস্তা করে দিয়ো না ওকে।
229
00:23:47,370 --> 00:23:51,140
নিজে নিজে শেখা কারো
দক্ষতা ছিল না সেটা।
230
00:23:51,140 --> 00:23:55,180
নিশ্চয়ই কেউ তাকে শিখিয়েছে
আর পরিপূর্ণভাবে প্রশিক্ষণ দিয়েছে।
231
00:23:55,180 --> 00:23:59,980
শিনজুর খাং'রা তাদের জিম্মিকে দেবে
মার্শাল আর্ট প্রশিক্ষণ?
232
00:24:00,860 --> 00:24:02,050
কেন দেবে?
233
00:24:04,000 --> 00:24:06,810
তোমরা কিছু শুনলে,
আমাকে জানাবে।
234
00:24:06,810 --> 00:24:08,290
ব্যাপারটা মজার ঠেকছে।
235
00:24:08,290 --> 00:24:11,480
৪র্থ ভাইয়ের মার্শাল আর্ট শেখার ব্যাপারে
খোঁজ নিতে বলছেন আমাদের?
236
00:24:12,170 --> 00:24:16,140
বেক আহ, তুমি তো অনেক লোককে চেনো।
তোমার জন্য বের করা সহজ হবে।
237
00:24:16,140 --> 00:24:19,290
আমার বাড়িতে কেবল
সঙ্গীতশিল্পী আর মহিলারা আসে।
238
00:24:19,290 --> 00:24:20,930
সহজ হবে না।
239
00:24:24,970 --> 00:24:28,990
আপনি না গতরাতে
গুপ্তঘাতকদের ধাওয়া করেছিলেন?
240
00:24:30,830 --> 00:24:32,120
হ্যাঁ।
241
00:24:33,650 --> 00:24:36,970
কিন্তু ভুল পথে যাওয়ায়,
ওদের কারোর দেখা পাইনি।
242
00:24:36,970 --> 00:24:38,880
একটা ইঁদুরেরও দেখা পাইনি।
243
00:24:41,090 --> 00:24:43,270
শুনেছি একই বনে গিয়েছিলেন।
244
00:24:43,270 --> 00:24:46,330
আশায় ছিলাম অন্তত
একজনকে হলেও ধরবেন।
245
00:24:48,940 --> 00:24:50,570
আমারও সেই আক্ষেপ।
246
00:24:51,780 --> 00:24:55,550
আমি সেখানে থাকলে,
ওরা এভাবে হাতছাড়া হতো?
247
00:25:04,190 --> 00:25:06,300
মহারাজ।
248
00:25:06,300 --> 00:25:09,620
নববর্ষ উদযাপন করছো তোমরা?
আমোদ করা উচিত তোমাদের।
249
00:25:11,470 --> 00:25:14,180
গতরাতে তোমাদের
উপর দিয়ে ধকল গেছে।
250
00:25:14,180 --> 00:25:18,350
কেউ আঘাত পেয়ে থাকলে,
অপেক্ষা না করে চিকিৎসক দেখাও।
251
00:25:18,800 --> 00:25:21,870
দেখাবো আমরা।
আপনি চিন্তা করবেন না।
252
00:25:26,210 --> 00:25:28,650
উন, তোমার মুখে দাগ কেন?
253
00:25:28,650 --> 00:25:29,760
এটা?
254
00:25:30,080 --> 00:25:32,400
ওহ, আসলে...
255
00:25:33,330 --> 00:25:35,560
মারামারি হয়েছিল।
256
00:25:35,560 --> 00:25:37,220
মারামারি?
257
00:25:37,220 --> 00:25:40,340
রাজকুমারের মুখে
আঘাত পাওয়ার মতো মারামারি?
258
00:25:40,840 --> 00:25:43,850
রাজ পরিবারের মর্যাদা
এত খর্ব হয় কী করে?
259
00:25:45,960 --> 00:25:49,380
কে করেছে? এখনই বলো।
260
00:25:50,110 --> 00:25:51,820
আহ, আসলে...
261
00:25:53,530 --> 00:25:54,640
আসলে...
262
00:25:56,220 --> 00:26:00,220
১০ম রাজকুমার তাহলে মহারাজের
কাছ থেকে শাস্তি নিয়ে আসছে?
263
00:26:00,220 --> 00:26:03,540
হ্যাঁ, কাজটা সাধারণত কর্তৃপক্ষের।
264
00:26:03,540 --> 00:26:05,940
কিন্তু ১০ম রাজকুমার
নিজে আসার গোঁ ধরেছে।
265
00:26:05,940 --> 00:26:09,270
ও শুধু নিজ চোখে দেখতে চায়
আমার অবস্থা কী হয়।
266
00:26:11,260 --> 00:26:13,900
আমার হাত-পা
কেটে ফেলবে না-তো আবার?
267
00:26:13,900 --> 00:26:15,320
জানি না।
268
00:26:15,320 --> 00:26:18,620
৮ম রাজকুমার নিশ্চয়ই
খবরটা পেয়েছে, তাই না?
269
00:26:18,620 --> 00:26:20,450
পেয়েছে নিশ্চয়ই...
270
00:26:21,930 --> 00:26:24,820
কিছু হবে না।
হ্যাঁ, একদমই না।
271
00:26:26,240 --> 00:26:27,780
ঠিক থাকবো তো?
272
00:26:32,970 --> 00:26:34,980
রাজকুমার উন! রাজকুমার উন!
273
00:26:36,370 --> 00:26:39,790
রাজকুমার! দাঁড়ান!
274
00:26:45,670 --> 00:26:48,870
হে প্রিয়, আমার জন্য
অপেক্ষা করছিলে বুঝি?
275
00:26:51,650 --> 00:26:55,420
আমার জন্য মহারাজের দেওয়া
শাস্তি নিয়ে এসেছো?
276
00:26:55,420 --> 00:26:59,790
আমার এই সুন্দর মুখে দাগ দেখে
মহারাজ রাগে ফেটে পড়েছিলেন।
277
00:26:59,790 --> 00:27:01,750
তৎক্ষণাৎ তোমাকে পেটাতে বললেন।
278
00:27:02,890 --> 00:27:04,700
আমাকে কেন পেটানো হবে?
279
00:27:04,700 --> 00:27:06,930
তুমি আগে দোষ করেছো।
280
00:27:06,930 --> 00:27:10,890
ওহ! তোমার দোষের কথা
চেপে গেছো, তাই না?
281
00:27:10,890 --> 00:27:14,010
এই-এই,
আমাকে এত নীচ ভাবো?
282
00:27:14,010 --> 00:27:17,400
এমন ভঙ্গিতে মহারাজের কাছে তোমার জন্য
ক্ষমা চেয়েছি কল্পনাও করতে পারবে না।
283
00:27:18,630 --> 00:27:21,430
রাজকুমারকে মারার জন্য
কোনো মেয়ে শাস্তি পেলে,
284
00:27:21,430 --> 00:27:24,830
মেয়ের হাতে মার খাওয়া পুরুষ
কেমন শাস্তি পাবে?
285
00:27:24,830 --> 00:27:28,840
এটা ইতিহাসের পাতায় বিজ্ঞতাপূর্ণ উদ্ধৃতি
হিসেবে লিপিবদ্ধ উক্তি হওয়া উচিত।
286
00:27:28,840 --> 00:27:31,190
তারপর?
তুমি কৃতজ্ঞ, তাই না?
287
00:27:31,190 --> 00:27:35,740
যাইহোক, আমার এত ভালো
কেন করলে জানি না।
288
00:27:35,740 --> 00:27:38,770
হ্যাঁ, কৃতজ্ঞতায়
মরে যেতে ইচ্ছে করছে।
289
00:27:38,770 --> 00:27:41,530
- এই-এই!
- আবার কী?
290
00:27:41,530 --> 00:27:44,780
আমার...
তোমাকে কিছু বলার আছে।
291
00:27:47,000 --> 00:27:50,060
আসলে, তো...
292
00:27:51,660 --> 00:27:53,810
তুমি এখন ভেতরে যেতে পারো।
293
00:27:55,980 --> 00:27:58,670
তোমরাও যাও। এখনই!
294
00:28:01,030 --> 00:28:03,050
আবার কী ফন্দি আঁটতে চাচ্ছো?
295
00:28:03,050 --> 00:28:04,480
ফন্দি আঁটছি না।
296
00:28:04,480 --> 00:28:06,870
আমি এভাবে রাগ
পুষে রাখার মতো মানুষ না।
297
00:28:06,870 --> 00:28:08,250
তাহলে কী?
298
00:28:08,980 --> 00:28:10,020
আসলে...
299
00:28:11,100 --> 00:28:12,690
আসলে...
300
00:28:14,920 --> 00:28:16,470
তো, বলছিলাম কি...
301
00:28:24,170 --> 00:28:26,310
কোনোভাবে কি...
302
00:28:28,610 --> 00:28:30,490
আমার প্রেমে পড়েছে?
303
00:28:31,030 --> 00:28:33,250
"তুমিই প্রথম কোনো মেয়ে
যে আমার সাথে এমন করেছে।"
304
00:28:33,250 --> 00:28:34,310
এরকম কিছু বলবে?
305
00:28:36,360 --> 00:28:37,930
বলতে চাচ্ছিলাম...
306
00:28:37,930 --> 00:28:41,960
তুমিই প্রথম কোনো মেয়ে
যে আমার সাথে এমন করেছে।
307
00:28:41,960 --> 00:28:43,370
কী কান্ড?
308
00:28:44,130 --> 00:28:45,260
কী বললে?
309
00:28:45,640 --> 00:28:49,880
জানতাম না হাজার বছর ধরে
এই লাইনটা ব্যবহার করে আসছে।
310
00:28:49,880 --> 00:28:51,640
লাইনটা তো অসাধারণ লাইন।
311
00:28:51,640 --> 00:28:52,960
হাজার বছর ধরে?
312
00:28:52,960 --> 00:28:57,500
যাইহোক, বড়ো হওয়ার পর ওই প্রথম
ওভাবে প্রকাশ্যে মারামারি করেছি।
313
00:28:57,500 --> 00:29:01,940
আমার মা, দাদু থেকে শুরু করে সবাই
আমাকে ভয় পায়, আমার মার খায়।
314
00:29:01,940 --> 00:29:04,130
এর আগে কারো সাথে
মারামারি করিনি।
315
00:29:04,130 --> 00:29:05,820
মজা পেয়েছিলাম।
316
00:29:05,820 --> 00:29:08,630
হ্যাঁ, তাহলে এসো নিয়মিত।
317
00:29:08,630 --> 00:29:10,740
প্রাণ খুলে তোমার সাথে
মারামারি করবো।
318
00:29:10,740 --> 00:29:13,800
তোমাকে দেখতে
নিয়মিত আসতে বলছো?
319
00:29:13,800 --> 00:29:17,330
আর কী? আমার শাস্তি পাওয়া আর
হাত-পা কাটা আটকেছো তুমি।
320
00:29:17,330 --> 00:29:18,990
এটুকু তো করতেই পারি।
321
00:29:21,880 --> 00:29:25,390
তাহলে আজকে আমাদের প্রথম দিন!
322
00:29:58,410 --> 00:30:00,380
- ওখানে মারামারি হচ্ছে।
- কোথায়?
323
00:30:00,380 --> 00:30:01,970
জলদি চলো!
324
00:30:01,970 --> 00:30:02,970
ওখানে, ওখানে!
325
00:30:02,970 --> 00:30:04,620
ওখানে নিশ্চয়ই মারামারি হচ্ছে!
326
00:30:51,260 --> 00:30:53,100
পরেরজন, আসো!
327
00:31:05,840 --> 00:31:08,210
ভাই! ভাই!
328
00:31:21,020 --> 00:31:23,190
ভাই, ভাই!
329
00:31:23,190 --> 00:31:24,980
আজকের মতো মাফ করে দিন।
330
00:31:24,980 --> 00:31:26,980
চেষ্টাও করো না।
331
00:31:30,850 --> 00:31:33,750
তাহলে আমার কাছে চিত্রটা বিক্রি করুন।
332
00:31:35,470 --> 00:31:37,310
আমাকে একটা বাড়ি দাও তাহলে।
333
00:31:38,300 --> 00:31:41,200
তাহলে তো...
এটা নিয়ে পালাতেও দেবো না।
334
00:31:41,200 --> 00:31:43,560
আপনিও সাধারণ পোশাক পরে
মজা করতে বেরিয়েছেন।
335
00:31:43,560 --> 00:31:44,860
বের হইনি!
336
00:31:44,880 --> 00:31:48,300
মহারাজ আদেশ দিয়েছেন
বেরিয়ে মানুষের চিত্র আঁকতে।
337
00:31:48,300 --> 00:31:50,770
কিছুই জানো না।
অপেক্ষা করো।
338
00:31:51,370 --> 00:31:52,960
আরে, ভাই।
339
00:31:52,960 --> 00:31:55,040
পিছু নিবে না!
একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি।
340
00:31:55,040 --> 00:31:56,810
যাচ্ছেন তো
উক ভাইয়ের বাড়িতে!
341
00:32:02,700 --> 00:32:04,040
এই।
342
00:32:04,920 --> 00:32:06,090
এই!
343
00:32:08,850 --> 00:32:11,350
- ধন্যবাদ, ভাই!
- ওখানেই দাঁড়াও!
344
00:32:50,900 --> 00:32:54,420
আমরা অল্পবয়স্ক থাকতে একসাথে কাটানো
সময়ের অনেক স্মৃতি আছে আমার।
345
00:32:55,340 --> 00:32:57,240
সেই দিনগুলো স্বপ্নের মতো ছিল।
346
00:32:58,310 --> 00:33:00,670
উক ভাইকে অনেকটা ঘৃণা করি।
347
00:33:01,860 --> 00:33:03,310
[ ১৩তম রাজকুমার বেক আহ ]
348
00:33:03,310 --> 00:33:07,180
ভাই যদি আপনাকে হৃদয়ের কথা
আরেকটুখানি খুলে বলতো, বোন।
349
00:33:08,600 --> 00:33:10,650
আমাকে আর "বোন" ডাকতে
নিষেধ করেছিলাম।
350
00:33:10,650 --> 00:33:12,320
তোমার ভাই শুনতে পাবে।
351
00:33:12,320 --> 00:33:15,870
আপনি আমার ভ্রাতৃবধূ হওয়ার আগে,
বোন ডেকেছি আপনাকে।
352
00:33:15,870 --> 00:33:19,650
ভাইয়ের আগে আমি আপনাকে চিনতাম।
ভাই কিছু বলতে পারবে না।
353
00:33:20,380 --> 00:33:23,280
উনি না শোনার ভান করে
তোমাকে কিছু বলছেন না।
354
00:33:23,280 --> 00:33:24,820
তোমার সাবধান হওয়া উচিত।
355
00:33:24,820 --> 00:33:26,980
চাই না সাবধান হতে।
356
00:33:26,980 --> 00:33:29,120
বোন তো বোনই।
357
00:33:36,520 --> 00:33:38,140
আচ্ছা বেশ।
358
00:33:38,140 --> 00:33:40,090
আচ্ছা বেশ, আচ্ছা বেশ।
359
00:33:40,130 --> 00:33:42,820
মেয়েটা হে সু না?
360
00:33:43,610 --> 00:33:45,160
আচ্ছা বেশ...
361
00:33:46,170 --> 00:33:49,170
আচ্ছা বেশ, আচ্ছা বেশ!
362
00:33:49,170 --> 00:33:50,820
আচ্ছা বেশ।
363
00:33:52,550 --> 00:33:54,790
তোমার ক্ষেত্রে ঠিকঠাক হবে না।
364
00:33:54,790 --> 00:33:57,310
নিজের দুষ্কর্ম নিজে ফাঁস করে দিয়েছো!
365
00:34:00,920 --> 00:34:04,330
কোনো বিবাহিত দম্পতি কী করছে
তা দেখা উচিত নয় তোমার।
366
00:34:04,330 --> 00:34:07,510
কঠোরভাবেই সেটা সামলাবো।
367
00:34:07,510 --> 00:34:09,830
বুঝতে পেরেছো?
368
00:34:09,830 --> 00:34:12,370
বুঝিনি গো।
369
00:34:12,370 --> 00:34:14,400
শুনেছি ও মাথায় আঘাত পেয়েছে।
370
00:34:14,400 --> 00:34:17,220
ওকে আগে যৎসামান্য জানতাম
তারচেয়ে একদম আলাদা এখন।
371
00:34:17,220 --> 00:34:19,520
১০ম রাজকুমারের সাথে মারামারিও।
372
00:34:19,550 --> 00:34:21,480
ও সাম্প্রতিক সময়ের
সবচেয়ে আনন্দদায়ক মেয়ে।
373
00:34:21,480 --> 00:34:25,810
ওর স্মৃতি ফেরেনি,
কিন্তু আগের চেয়ে বেশি স্নেহশীল এখন।
374
00:34:25,810 --> 00:34:28,000
- ও প্রায়শ আমাকে বিস্মিত করে।
- আচ্ছা বেশ।
375
00:34:28,000 --> 00:34:30,090
আচ্ছা বেশ।
376
00:34:30,090 --> 00:34:32,310
যদিও ওর শুশ্রূষা ক্ষমতা
আরও খারাপ হয়েছে।
377
00:34:34,810 --> 00:34:36,410
মেয়েটা...
378
00:34:37,340 --> 00:34:40,320
একেবারে তোমার মতো, বেক আহ।
379
00:34:41,980 --> 00:34:44,690
আরে, এমন মন্দ কথা কেন বলছেন?
380
00:34:45,960 --> 00:34:50,360
ওর কোনো পিছুটান নেই।
কেউ যেসব ভাবে না, ও সেসব বলে।
381
00:34:50,360 --> 00:34:51,890
ও খুবই স্বাধীন।
382
00:34:52,580 --> 00:34:56,770
মজার জিনিসে আনন্দ পায়।
হারতে অপছন্দ করে, রাগ করে।
383
00:34:56,770 --> 00:34:58,900
ও তোমার বোন হলেও
বিশ্বাস করবো।
384
00:34:59,880 --> 00:35:03,220
বেক আহ,
তোমার বোন আমি নই, সু।
385
00:35:04,920 --> 00:35:06,810
এভাবে বলবেন না।
386
00:35:06,810 --> 00:35:09,510
আপনাকে নিয়ে আমার অনুভূতি কী...
387
00:35:14,310 --> 00:35:15,510
ভালোভাবে জানেন।
388
00:35:24,410 --> 00:35:25,800
বোন।
389
00:36:25,760 --> 00:36:27,850
ওদের জিভ নেই মানে?
390
00:36:27,850 --> 00:36:30,440
কার কাছে
কী অঙ্গীকার করেছিল যে
391
00:36:30,440 --> 00:36:33,070
নিজেদের জিভ কেটে ফেললো?
392
00:36:33,070 --> 00:36:36,070
পেশাদার গুপ্তঘাতক দল কি
তা করবে না?
393
00:36:36,070 --> 00:36:39,300
যেমন গুম-গিয়ে? কিংবা ছিল-সাল?
394
00:36:39,300 --> 00:36:41,380
হূক-সাল-উল হবে না...
395
00:36:42,930 --> 00:36:45,210
শুধু আমিই ভাবছি।
396
00:36:45,210 --> 00:36:48,090
আপনাদেরও চিন্তায়
ডুব দেওয়া উচিত।
397
00:36:48,740 --> 00:36:50,450
দেগিউহোয়ান নরক।
398
00:36:50,450 --> 00:36:54,370
ওরা খুনি আর ব্যভিচারীদের
জিভ কেটে দেয়।
399
00:36:55,420 --> 00:36:57,130
তাহলে তো বিপত্তি।
400
00:37:01,110 --> 00:37:03,090
ওদের জিভ
আগে থেকেই ছিল না।
401
00:37:04,080 --> 00:37:05,120
কী?
402
00:37:05,630 --> 00:37:08,380
ওদের জিভ কাটা না হয়ে
আগে থেকেই না থাকলে?
403
00:37:08,380 --> 00:37:11,600
শুনেছি পথভ্রষ্ট ভিক্ষুরা
এ ধরণের শাস্তি দিয়ে থাকে।
404
00:37:11,600 --> 00:37:12,890
বলতে থাকো।
405
00:37:12,890 --> 00:37:16,780
পথভ্রষ্ট ভিক্ষুরা শাস্তি পাওয়ার পর,
তাদেরকে পবিত্র পদ থেকে অপসারণ করা হয়।
406
00:37:16,780 --> 00:37:20,060
জিভ বিহীন শাস্তি পাওয়া সেই লোকদের
সে গুপ্তঘাতক হিসেবে ব্যবহার করে।
407
00:37:20,060 --> 00:37:23,810
প্রদর্শনকারীদের ছদ্মবেশ ধারণ করা
গুপ্তঘাতকদের প্রাসাদে ঢুকতে দেওয়া হয়েছিল।
408
00:37:28,700 --> 00:37:33,030
তাহলে...
এসবের পেছনে কে থাকতে পারে?
409
00:37:34,280 --> 00:37:36,510
যার ক্ষমতা অন্যকারো চেয়ে বেশি।
410
00:37:37,120 --> 00:37:40,640
যে সবার অগোচরে
পথভ্রষ্ট ভিক্ষুদের সাথে সাক্ষাৎ করতে পারে।
411
00:37:42,240 --> 00:37:46,210
জি-মং, খুঁজে বের করো সাম্প্রতিক মাসগুলোতে
কে সবচেয়ে বেশি নগরীতে গেছে।
412
00:37:46,210 --> 00:37:47,590
জি, যুবরাজ।
413
00:37:53,690 --> 00:37:55,170
কী করছো?
414
00:37:55,170 --> 00:37:56,590
আপনি, তাই না?
415
00:37:56,590 --> 00:37:58,710
আপনি যুবরাজ মু'কে
মারতে চেয়েছিলেন।
416
00:37:58,710 --> 00:38:01,070
মাথাপাগল।
আমার দিকে আঙুল তুলবে না।
417
00:38:01,070 --> 00:38:02,700
প্রমাণ আছে?
418
00:38:04,510 --> 00:38:08,150
ভিক্ষুর গুপ্তঘাতকদের ব্যবহার করে
তাদের মেরে ফেলেছেন।
419
00:38:08,150 --> 00:38:10,610
- তাই নয় কি?
- যত্তসব বাজে কথা।
420
00:38:10,610 --> 00:38:12,010
ছাড়ো।
421
00:38:15,770 --> 00:38:17,200
মা ছিল?
422
00:38:21,920 --> 00:38:23,130
কী?
423
00:38:24,770 --> 00:38:27,030
এসবের পেছনে মা
ছিল কি-না জিজ্ঞেস করছি!
424
00:38:30,730 --> 00:38:33,160
মাকে অসম্মান করার
স্পর্ধা দেখাবে না!
425
00:38:54,990 --> 00:38:57,250
জুং, ব্যথা পাবে তো।
426
00:39:21,430 --> 00:39:22,480
এটাও।
427
00:39:23,080 --> 00:39:24,980
এটাও পুরনো।
428
00:39:27,910 --> 00:39:30,450
বোন, এসব কী?
429
00:39:32,620 --> 00:39:37,130
রাজকুমার প্রবল ঠান্ডায় আক্রান্ত একটি নগরীতে
কিছু খাবার ও জিনিসপত্র বিতরণ করছেন।
430
00:39:37,130 --> 00:39:39,190
ওহ, আচ্ছা।
431
00:39:39,860 --> 00:39:41,270
আপনি যাচ্ছেন না?
432
00:39:42,620 --> 00:39:45,390
আমি? জানি না।
433
00:39:45,910 --> 00:39:48,050
রাজকুমার সচরাচর একাই যান।
434
00:39:48,050 --> 00:39:50,460
কী? তাহলে তো
সাথে যাওয়া উচিত।
435
00:39:50,460 --> 00:39:53,220
ওনাকে সাহায্য করলেন,
সাথে ঘুরতেও গেলেন।
436
00:39:53,220 --> 00:39:54,380
দারুণ হবে।
437
00:39:58,660 --> 00:40:00,320
আপনাকে সাজিয়েও দিচ্ছি।
438
00:40:03,960 --> 00:40:05,640
ভাবছি ঠিক হবে কি-না।
439
00:40:07,360 --> 00:40:10,730
এটা ভ্রু'র জন্য।
440
00:40:11,240 --> 00:40:12,740
এটা পাউডার? হ্যাঁ।
441
00:40:24,710 --> 00:40:26,610
একটা স্বপ্ন দেখেছি।
442
00:40:28,530 --> 00:40:31,460
স্বপ্নে আমি
প্রসাধনী বিক্রি করছিলাম।
443
00:40:33,810 --> 00:40:37,250
এভাবে ক্রেতা ও বন্ধুর মতো
অনেক মানুষকে সাজিয়ে দিচ্ছিলাম।
444
00:40:37,890 --> 00:40:40,070
একটুও বিরক্ত লাগছিল না।
445
00:40:41,650 --> 00:40:43,010
সেটাকে কী বলা যায়?
446
00:40:43,820 --> 00:40:47,420
মনে হচ্ছিল আমি গুরুত্বপূর্ণ কেউ।
447
00:40:48,810 --> 00:40:52,860
আমার কারণে, কারো বিশেষ কেউ
হওয়ার অনুভূতিটা ভালো লাগছিল।
448
00:40:53,570 --> 00:40:55,840
যে অনুভূতিটা আমার দরকার ছিল...
449
00:40:57,760 --> 00:41:03,460
আমার কাউকে খুশি করতে পারার
ধারণাটা ছিল– ভ্রান্ত ধারণা।
450
00:41:05,400 --> 00:41:06,950
সৌরভ শুঁকে দেখুন।
451
00:41:06,950 --> 00:41:08,520
গোলাপের সৌরভ চমৎকার, তাই না?
452
00:41:08,520 --> 00:41:12,260
সঠিক রঙ বাছাইয়ে যাদের সমস্যা আছে
তাদের জন্য প্রোডাক্টটি ভালো।
453
00:41:14,310 --> 00:41:15,500
এই!
454
00:41:17,240 --> 00:41:18,490
এদিকে।
455
00:41:28,220 --> 00:41:32,320
কিন্তু, যে বান্ধবীকে সুন্দর বানালাম...
456
00:41:32,320 --> 00:41:34,610
সে আমার প্রেমিকের সাথে
দেখা করছিল।
457
00:41:36,990 --> 00:41:39,610
একেবারে বিশ্বাসঘাতকতার
স্বীকার হয়েছিলাম।
458
00:41:41,020 --> 00:41:43,210
দু'জনই আমাকে মিথ্যা বলেছিল।
459
00:41:43,210 --> 00:41:46,630
ওরা আমার বাড়িসহ
আমার জমানো সব কেড়ে নিয়েছিল।
460
00:41:48,930 --> 00:41:53,980
কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে,
যা বলতে চেয়েছিলাম তা বলতে পারিনি ওদের।
461
00:41:55,560 --> 00:41:57,290
দুঃস্বপ্ন দেখেছো তুমি।
462
00:41:58,260 --> 00:42:00,720
এরকম খারাপ স্বপ্ন
দ্রুত ভুলে যাওয়া উচিত।
463
00:42:01,440 --> 00:42:02,880
দুঃস্বপ্ন?
464
00:42:06,810 --> 00:42:08,320
ঠিক বলেছেন।
465
00:42:09,050 --> 00:42:13,720
ওসব হয়তো দুঃস্বপ্ন।
466
00:42:15,070 --> 00:42:16,110
আচ্ছা।
467
00:42:17,760 --> 00:42:21,610
এখানকার প্রসাধনীতে এখনো অভ্যস্ত নই,
তাই এখনো হাত কিছুটা কাচা।
468
00:42:22,180 --> 00:42:24,710
কেমন হয়েছে?
সুন্দর লাগছে, তাই না?
469
00:42:29,670 --> 00:42:30,940
কীভাবে...
470
00:42:34,670 --> 00:42:36,460
আমার চেহারা এত সতেজ করলে?
471
00:42:38,930 --> 00:42:40,950
তোমার এরকম দক্ষতাও ছিল?
472
00:42:54,070 --> 00:42:55,750
ধন্যবাদ।
473
00:43:22,340 --> 00:43:23,760
বাচ্চারা, আসো।
474
00:43:27,450 --> 00:43:30,110
ভাগাভাগি করে খাবে।
475
00:43:31,440 --> 00:43:33,140
ধন্যবাদ।
476
00:43:34,010 --> 00:43:35,240
এই!
477
00:43:39,070 --> 00:43:40,280
এদিকে আসো।
478
00:43:40,280 --> 00:43:42,260
এদিকে আসো, আসো, আসো!
479
00:43:42,260 --> 00:43:43,420
এদিকে আসো, এই।
480
00:43:44,140 --> 00:43:46,150
বন্ধুর খাবার কেড়ে নেওয়া
ভালো না খারাপ?
481
00:43:46,150 --> 00:43:47,990
আবার এরকম
করবে কি করবে না?
482
00:43:47,990 --> 00:43:49,490
করবে না, ঠিক?
483
00:43:50,020 --> 00:43:52,260
চলো।
484
00:43:59,640 --> 00:44:01,680
হ্যাঁ, ওটা বানিয়ে দিন।
485
00:44:01,680 --> 00:44:02,780
জি।
486
00:44:18,580 --> 00:44:21,150
এসব ঔষধে যে তোমার
আগ্রহ আছে জানতাম না।
487
00:44:21,950 --> 00:44:23,460
আমি এখানে আসার পর...
488
00:44:23,460 --> 00:44:28,880
না, আঘাত পাওয়ার পর,
মনে থাকা কিছু দেখলে খুশি হই।
489
00:44:29,500 --> 00:44:34,230
বোম্বাইসিস, মুগ ডাল, বাটারকাপ,
আর গালানগাল শেকড়।
490
00:44:35,480 --> 00:44:38,170
না মানে,
এসব আবার শিখলে কবে?
491
00:44:38,170 --> 00:44:40,120
আমিও তো এতসব জানি না।
492
00:44:40,120 --> 00:44:42,030
এর আগে সাবান বানিয়েছিলাম।
493
00:44:43,570 --> 00:44:44,590
সাবান?
494
00:44:45,110 --> 00:44:48,840
ওহ... গোসলে ব্যবহার হয়।
495
00:44:49,390 --> 00:44:51,120
গোসলে সহায়ক।
496
00:44:53,080 --> 00:44:55,940
এসব দিয়ে ত্বকের যত্ন সামগ্রী
তৈরি করা হয়।
497
00:44:55,940 --> 00:45:00,400
এসব দিয়ে পরিষ্কার হলে,
ত্বক খুব সুন্দর হয়।
498
00:45:00,400 --> 00:45:03,270
হে দেবীর জন্য
একটা বানানো উচিত।
499
00:45:07,680 --> 00:45:09,910
এটা হে দেবীর ঔষধ।
500
00:45:09,910 --> 00:45:12,570
আর এটা কাটার জন্য
যে ঔষধের কথা বলেছিলেন।
501
00:45:12,570 --> 00:45:14,890
- ধন্যবাদ।
- জি।
502
00:45:20,320 --> 00:45:22,350
- সু।
- জি?
503
00:45:24,060 --> 00:45:25,360
এটা লাগিয়ে নাও।
504
00:45:30,880 --> 00:45:33,110
মেয়েদের শরীরে দাগ থাকতে নেই।
505
00:45:36,440 --> 00:45:37,820
ধন্যবাদ।
506
00:46:21,120 --> 00:46:22,940
দাগটা খারাপ হওয়ার ভয় পাচ্ছি।
507
00:46:23,590 --> 00:46:25,870
আমার হাতে না চাইলে
চিকিৎসক ডাকতে পারি।
508
00:47:38,410 --> 00:47:40,660
হে দেবী, রাজকুমার আসছেন।
509
00:49:28,650 --> 00:49:30,080
মা।
510
00:49:31,590 --> 00:49:34,460
এতক্ষণে নিশ্চয়ই
অনেক কেঁদে ফেলেছো।
511
00:49:36,000 --> 00:49:39,570
কাঁদতে হবে না তোমার।
আমি ভালো আছি।
512
00:49:45,470 --> 00:49:46,950
সত্যি বলতে...
513
00:49:50,560 --> 00:49:54,720
আমার বুক কাঁপছে।
514
00:49:57,050 --> 00:49:59,340
নিজেকে কাঁপতে বারণ করি...
515
00:50:05,430 --> 00:50:06,900
তবুও, কাঁপছি।
516
00:51:00,610 --> 00:51:02,890
গুপ্তঘাতকদের ডেরা খুঁজে পেয়েছি।
517
00:53:02,240 --> 00:53:04,040
এখানকার নেতা কে?
518
00:53:04,770 --> 00:53:05,870
বেরিয়ে আসো।
519
00:53:09,950 --> 00:53:13,830
সত্যিই তোমাদের কেউ-ই
একটা কথাও বলতে পারো না?
520
00:53:34,430 --> 00:53:37,170
এরকম জঘন্য জায়গা
কে বানিয়েছে?
521
00:53:40,250 --> 00:53:42,530
কে?
522
00:55:54,740 --> 00:55:56,990
তুমি এখানকার দায়িত্বে আছো?
523
00:55:56,990 --> 00:56:00,220
এই লোকেরা তাদের
পাপের বোঝা বয়ে বেড়াচ্ছিল।
524
00:56:00,220 --> 00:56:02,460
জিভ কেটে তাদের
শাস্তি দেওয়া হয়েছে।
525
00:56:03,290 --> 00:56:06,750
তাদের দেখে রাখার দায়িত্ব
আমাকে দেওয়া হয়েছে।
526
00:56:07,700 --> 00:56:12,320
তাহলে বলছো, আমার কেবল
তোমাকে শেষ করতে হবে।
527
00:56:12,320 --> 00:56:15,800
ঠিক কার জন্য, এসব করছেন?
528
00:56:17,530 --> 00:56:22,090
আপনার মা কি
এ কথা জানেন, রাজকুমার?
529
00:56:24,740 --> 00:56:27,360
এখানে মানুষের কথা বলা উচিত না।
530
00:56:28,760 --> 00:56:31,070
একজন কিন্তু বেশিই কথা বলছে।
531
00:57:10,060 --> 00:57:12,060
বেঁচেছো রাণীর জন্য।
532
00:57:13,100 --> 00:57:14,580
তাই, রাণীর জন্যই মরো।
533
00:57:55,810 --> 00:57:58,210
জি-মং,
তুমি নিশ্চিত এটাই সেই জায়গা?
534
00:57:58,210 --> 00:57:59,720
জি, আমি নিশ্চিত।
535
00:57:59,720 --> 00:58:02,210
হয়েছেটা কী এখানে?
536
00:58:02,210 --> 00:58:05,640
এক্ষুণি আগুন নেভাও!
কাউকে জীবিত পাও কি-না দেখো!
537
00:58:05,640 --> 00:58:06,920
জি, যুবরাজ!
538
00:58:14,300 --> 00:58:16,380
দেগিউহোয়ান নরক।
539
00:58:48,820 --> 00:58:50,120
কে ওখানে?
540
00:58:51,950 --> 00:58:53,880
আমি, মা।
541
00:58:57,490 --> 00:58:59,090
কোন সাহসে এখানে এসেছো?
542
00:59:21,960 --> 00:59:28,910
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
543
00:59:28,910 --> 00:59:30,120
MOON LOVERS
Scarlet Heart Ryeo