1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:02:34,240 --> 00:02:37,220
[ এপিসোড ০২ ]
3
00:04:26,960 --> 00:04:28,180
দাঁড়ান!
4
00:04:30,600 --> 00:04:33,710
দাঁড়ান। ওখানেই দাঁড়ান।
5
00:04:45,130 --> 00:04:49,150
কাউকে বস্তার মতো
ছুঁড়ে ফেলে দেন কীভাবে?
6
00:04:54,250 --> 00:04:57,400
আরে, দাঁড়াতে বললাম তো!
7
00:05:00,640 --> 00:05:04,660
না মানে, এরকম একটা সরু রাস্তায়
কীভাবে এত জোরে যান?
8
00:05:04,660 --> 00:05:07,470
ওদিকে দেখুন! দেখুন, দেখুন।
সবাইকে পাশে সরতে হয়েছে।
9
00:05:08,170 --> 00:05:11,830
মানুষ আগে, তারপর গাড়ি—
না, ঘোড়া।
10
00:05:11,830 --> 00:05:13,430
আপনার ঘোড়া বেশি গুরুত্বপূর্ণ?
11
00:05:19,400 --> 00:05:20,680
মাগো!
12
00:05:29,660 --> 00:05:33,180
ওই! ওই, বজ্জাত!
13
00:05:33,890 --> 00:05:36,610
হায়রে! সমস্যা কী ওর?
14
00:05:37,580 --> 00:05:40,580
দেবী, ওনার কথা বাদ দিন।
15
00:05:40,580 --> 00:05:43,420
পুলিশ! না, আরক্ষাবাহিনী ডাকুন।
16
00:05:43,420 --> 00:05:44,660
আরক্ষাবাহিনী নেই?
17
00:05:44,660 --> 00:05:47,040
লোকটাকে তাদের ধরতে হবে।
18
00:05:47,040 --> 00:05:50,400
খোদা, কী বলছেন?
৪র্থ রাজকুমারকে কি চেনেনই না?
19
00:05:50,400 --> 00:05:53,140
বেঁচে আছেন, এটাই ভাগ্য।
হায় খোদা।
20
00:05:54,740 --> 00:05:56,240
৪র্থ রাজকুমার?
21
00:05:57,480 --> 00:05:59,000
আরেকটা রাজকুমার?
22
00:05:59,000 --> 00:06:01,750
তেজো'র ছেলে কয়টা আসলে?
23
00:06:06,650 --> 00:06:07,960
দেবী!
24
00:06:07,960 --> 00:06:10,860
দেবী, দেবী!
25
00:06:10,860 --> 00:06:13,410
এখানে কী করছেন?
26
00:06:13,410 --> 00:06:16,990
ছে রিউং,
এই লম্বা দেখতে লোকটা কে?
27
00:06:16,990 --> 00:06:18,670
চোখ বড়ো বড়ো।
28
00:06:18,670 --> 00:06:21,680
আমাদের বাড়ি থেকেই তো বের হলো।
এরকম কোনো অতিথিকে চেনো?
29
00:06:21,680 --> 00:06:24,500
খোদা, এখন এখানে থাকার সময় না।
30
00:06:24,500 --> 00:06:28,700
রাজকুমারী ইয়ন হোয়া
আপনাকে তন্ন তন্ন করে খুঁজছেন।
31
00:06:28,700 --> 00:06:30,120
রাজকুমারী ইয়ন হোয়া?
32
00:06:34,860 --> 00:06:38,080
মনে হচ্ছে আমাদের চতুর্থ ভাই
আসবে না।
33
00:06:39,080 --> 00:06:42,830
বোন, সো ভাইকে দেখা এত ভয়ের যে
আমার মাথাব্যথা শুরু হয়।
34
00:06:42,830 --> 00:06:45,580
দুইদিন আগে দুর্ঘটনাক্রমে আমি
তার পায়ে পাড়া দেয়ায় বলেছিল...
35
00:06:46,460 --> 00:06:49,750
"মরতে চাও?"
যা ভয় পেয়েছিলাম না।
36
00:06:49,750 --> 00:06:51,220
খুব দুষ্টু তুমি।
37
00:06:51,220 --> 00:06:55,540
আমাদের মা একই হলেও
ঠিকমতো কখনো কথা হয়নি আমাদের।
38
00:06:55,540 --> 00:06:57,670
আমি তাকে অভিবাদন জানালেও
উত্তর দেয় না।
39
00:06:57,670 --> 00:07:00,700
মেজাজ খারাপ করে দেয়ার
প্রবণতা আছে তার মাঝে।
40
00:07:23,660 --> 00:07:25,630
ভাই, এসেছেন।
41
00:07:51,140 --> 00:07:52,520
দেরি করেছো।
42
00:07:52,520 --> 00:07:55,470
পূজার জন্য তোমার আর আমার একসাথে
নিজে নিজে অনুশীলন করা উচিত।
43
00:07:55,470 --> 00:07:56,750
করা যায়।
44
00:07:56,750 --> 00:08:00,600
আপনার কোনো সংবাদই পাচ্ছিলাম না,
তাই আমরা কাউকে শিনজুতে পাঠাতে যাচ্ছিলাম।
45
00:08:00,600 --> 00:08:02,430
আপনার কোনো সংবাদ
পাইনি কেন?
46
00:08:02,430 --> 00:08:04,290
এসে তো পড়েছি, না-কি?
47
00:08:04,290 --> 00:08:06,870
সনগাকে থাকাকালীন
আমাদের সাথে এখানে থাকুন।
48
00:08:06,870 --> 00:08:09,090
আমি শিনজুর ব্যাপারে শুনতে চাই।
49
00:08:09,090 --> 00:08:12,750
হ্যাঁ, রাণীমহল থেকে এখানে ভালো।
50
00:08:12,750 --> 00:08:15,580
উক, বেশি চেষ্টা করো না।
51
00:08:15,580 --> 00:08:20,760
ও মানুষের কথার চেয়ে
পশুপাখিকে ভালো বোঝে কি-না।
52
00:08:23,540 --> 00:08:26,310
আহ, এজন্যই তাহলে...
53
00:08:27,440 --> 00:08:29,980
আপনার কথা
খুবই বোধগম্য ভেবেছিলাম।
54
00:08:33,400 --> 00:08:36,730
রাজকুমারী, পানীয় তৈরি।
55
00:08:43,880 --> 00:08:46,030
কী করছো?
ভেতরে নিয়ে আসো।
56
00:09:22,370 --> 00:09:24,780
আচ্ছা... আমাকে আগে
দেখেছিলে না-কি?
57
00:09:24,780 --> 00:09:26,030
দেখিনি।
58
00:09:26,030 --> 00:09:28,240
- তোমাকে চেনা চেনা লাগছে।
- না।
59
00:09:36,850 --> 00:09:39,080
আমরা গোসল করার সময়
তুমি না লুকিয়ে দেখেছিলে?
60
00:09:39,080 --> 00:09:40,770
- হতেই পারে না।
- তুমিই।
61
00:09:40,770 --> 00:09:42,210
আমি না!
62
00:09:44,610 --> 00:09:46,200
হচ্ছে কী?
63
00:09:52,760 --> 00:09:55,570
ভাই, এটাই কি সেই মেয়ে?
64
00:09:55,570 --> 00:09:57,670
ঘাবড়ে গেছে একেবারে, ও-ই হবে।
65
00:09:57,670 --> 00:09:59,850
কিন্তু মেয়েটা বদলে গেছে।
66
00:09:59,850 --> 00:10:01,720
খুবই সাবধানী ও ভদ্র মেয়ে ছিল।
67
00:10:01,720 --> 00:10:02,800
তাই না, উক ভাই?
68
00:10:05,360 --> 00:10:09,240
ঠিক বলতে পারছি না।
অত ঘনিষ্ঠ ছিলাম না ওর।
69
00:10:09,240 --> 00:10:10,580
জানি না।
70
00:10:10,580 --> 00:10:12,570
উন, ভুল দেখেছো।
71
00:10:12,570 --> 00:10:16,080
ও কীভাবে সেই গোসলের স্থানে যাবে?
ওটা শুধু রাজ পরিবারের জন্য।
72
00:10:16,080 --> 00:10:18,360
কিন্তু আমি মানু্ষ চেনায় ভালো।
73
00:10:19,120 --> 00:10:20,860
একেবারে নিশ্চিত আমি।
74
00:10:21,790 --> 00:10:23,810
খোদা, পিচ্চিটা।
75
00:10:23,810 --> 00:10:25,870
আমার কথা মেনে নিলেই তো হয়।
76
00:10:27,310 --> 00:10:30,120
পাগল হয়ে যাবো, ধুর।
77
00:10:32,750 --> 00:10:34,610
সবটা হজম কর।
78
00:10:35,220 --> 00:10:38,780
আজকের দিনটা পার হলে,
ওকে হয়তো আর দেখবি না।
79
00:10:42,530 --> 00:10:44,620
ও এখানে কী করছে?
80
00:10:50,930 --> 00:10:52,930
পালালো কোনদিকে?
81
00:10:53,700 --> 00:10:56,590
ওদিকে না-কি এদিকে?
82
00:11:59,330 --> 00:12:00,430
দাঁড়াও।
83
00:12:02,260 --> 00:12:03,490
কে রে?
84
00:12:07,580 --> 00:12:10,870
ঠিক ধরেছি।
উঁকি মারছিলে।
85
00:12:12,310 --> 00:12:15,060
আমাকে সন্দেহ করছো?
আমি রাজকুমার।
86
00:12:15,060 --> 00:12:18,130
আসলেই ভাবো ওর মতো
এক দাসীকে দেখবো আমি?
87
00:12:18,130 --> 00:12:20,040
জি, ভাবি।
88
00:12:25,120 --> 00:12:27,510
তুমি নিশ্চিত ওটা আমি ছিলাম?
89
00:12:31,690 --> 00:12:32,950
জবাব দাও।
90
00:12:32,950 --> 00:12:36,140
তুমি নিশ্চিত আমাকে দেখেছিলে?
91
00:12:38,710 --> 00:12:40,300
আসলে...
92
00:12:42,240 --> 00:12:44,350
ভালোভাবে দেখিনি।
93
00:12:47,010 --> 00:12:48,190
দেখলে?
94
00:12:48,190 --> 00:12:50,650
ফের কোনো রাজকুমারকে
সন্দেহ করবে না।
95
00:12:51,910 --> 00:12:56,610
ছে রিউং হয়তো দেখেনি,
কিন্তু আমি একদম পরিষ্কার দেখেছি।
96
00:12:56,610 --> 00:13:02,140
বুঝতে পারছি মেয়েদের ব্যাপারে তুমি কৌতুহলী।
তবুও, উঁকি মেরে তাদের দেখা ঠিক না!
97
00:13:02,740 --> 00:13:04,080
ক্ষমা চাও এখনই।
98
00:13:05,300 --> 00:13:06,740
ক্ষমা?
99
00:13:06,740 --> 00:13:10,620
আমাকে, এক রাজকুমারকে,
একটা দাসীর সামনে ছোটো হতে বলছো?
100
00:13:10,620 --> 00:13:12,690
এই রাজ্যে ওরকম কোনো আইন নেই।
101
00:13:12,690 --> 00:13:13,880
সরো।
102
00:13:13,880 --> 00:13:17,150
এই, দাঁড়াও!
লজ্জা হয় না তোমার?
103
00:13:17,150 --> 00:13:20,620
- নির্লজ্জ লোক।
- রাজকুমারের সাথে এভাবে কথা বলছো?
104
00:13:21,630 --> 00:13:24,450
কী? কেমন বেয়াদব তুমি!
105
00:13:24,450 --> 00:13:25,630
সরো!
106
00:13:28,910 --> 00:13:31,750
ক্ষমা চাও! জলদি ক্ষমা চাও!
107
00:13:31,750 --> 00:13:34,200
ধুর ছাই, পুঁচকে মেয়ে একটা।
108
00:13:43,100 --> 00:13:45,620
- আসলেই? এই!
- কী?
109
00:13:45,620 --> 00:13:48,320
এই, ছাড়ো আমাকে। ছাড়ো।
110
00:13:48,320 --> 00:13:50,790
- ছাড়ো৷ সত্যি সত্যি বলছি।
- তুমি ছাড়ো।
111
00:13:50,790 --> 00:13:52,050
এই!
112
00:13:52,500 --> 00:13:56,090
ছাড়ো আমাকে! ছাড়ো! আহ!
113
00:13:56,090 --> 00:13:59,730
ওহ! মারামারি হচ্ছে বোধহয়।
114
00:13:59,730 --> 00:14:02,700
ধুর, উন ভাই হবে।
115
00:14:02,700 --> 00:14:04,500
ছাড়তে বললাম!
116
00:14:05,500 --> 00:14:08,650
ওরা একেবারে বাচ্চা।
117
00:14:08,650 --> 00:14:12,400
- ছাড়ো, ছাড়ো।
- না, তুমি ছাড়ো।
118
00:14:12,400 --> 00:14:14,930
হ্যাঁ, মারামারি বিনোদনের অবশ্য।
119
00:14:20,720 --> 00:14:22,500
ছাড়ো। ছাড়ো।
120
00:14:24,180 --> 00:14:27,210
মেয়ে! এবার কেমন লাগছে?
121
00:14:30,450 --> 00:14:32,050
- তোমাকে তো...
- কী!
122
00:14:43,900 --> 00:14:46,220
এই! তুমি...
123
00:14:46,720 --> 00:14:48,600
ভেবেছো এটা করে পার পাবে?
124
00:14:48,600 --> 00:14:50,010
লম্পট! লুচ্চা!
125
00:14:50,010 --> 00:14:52,300
নষ্টা মেয়ে।
126
00:14:52,300 --> 00:14:54,210
এখনো কথা বলছো।
127
00:15:04,560 --> 00:15:08,520
তোমার মতো লোকদের
মেরে শিক্ষা দিতে হয়।
128
00:15:11,850 --> 00:15:13,190
ছাড়ো আমাকে!
129
00:15:21,100 --> 00:15:24,740
ভাই, ওকে ভালোভাবে ধরে রাখুন।
130
00:15:24,740 --> 00:15:26,290
- দজ্জাল মেয়ে।
- উন।
131
00:15:26,290 --> 00:15:27,860
ভাই!
132
00:15:27,860 --> 00:15:31,130
দাসদাসীরা দেখছে।
আরও করবে এইরকম?
133
00:15:38,390 --> 00:15:40,220
এই, হেসো না।
134
00:15:55,720 --> 00:15:58,540
এইযে... দাঁড়ান।
135
00:15:59,430 --> 00:16:01,730
এইযে, দাঁড়ান!
136
00:16:03,990 --> 00:16:07,990
তখনও এরকম করেছেন।
আমাকে কোনো বস্তা মনে হয়?
137
00:16:07,990 --> 00:16:09,630
আপনিও ক্ষমা চান।
138
00:16:09,630 --> 00:16:10,810
কে তুমি?
139
00:16:10,810 --> 00:16:13,310
আমি? আমি কে?
140
00:16:16,240 --> 00:16:18,810
হে সু। আমি হে সু।
141
00:16:19,680 --> 00:16:21,430
তোমার নাম জানতে চেয়েছে কে?
142
00:16:21,430 --> 00:16:23,970
কী পদমর্যাদা নিয়ে
রাজকুমারের সাথে এমন ব্যবহার করছো?
143
00:16:23,970 --> 00:16:27,680
চাইতে বললাম ক্ষমা। মিলিটারির মতো
পদমর্যাদা কেন জানতে চাচ্ছেন?
144
00:16:27,680 --> 00:16:30,540
আমি দাসী হলে উপেক্ষা করবেন
আর রাজকুমারী হলে ক্ষমা চাইবেন?
145
00:16:30,540 --> 00:16:33,010
খোদা, হাস্যকর একটা জায়গা।
146
00:16:33,010 --> 00:16:36,470
তাহলে, "দুঃখিত" শুনতে চাও?
147
00:16:36,470 --> 00:16:40,910
হ্যাঁ, শুধু আপনার কাছ থেকেই নয়,
পিচ্চি রাজকুমারের কাছ থেকেও।
148
00:16:40,910 --> 00:16:43,330
ওকেও ক্ষমা চাওয়াবো।
149
00:16:43,330 --> 00:16:46,720
পদ উঁচু যত,
ন্যায়ের কথাও ভাবা উচিত তত।
150
00:16:46,720 --> 00:16:47,760
না-কি?
151
00:16:50,070 --> 00:16:51,480
বেশ।
152
00:16:51,480 --> 00:16:52,790
কিন্তু...
153
00:16:54,390 --> 00:16:57,150
আমার কাছ থেকে "দুঃখিত" শুনলে...
154
00:17:01,800 --> 00:17:03,620
তোমাকে যে মরতে হবে।
155
00:17:05,380 --> 00:17:07,080
সমস্যা তো নেই, তাই না?
156
00:17:10,680 --> 00:17:11,930
তাহলে...
157
00:17:13,270 --> 00:17:15,480
- আমি দুঃ—
- বোন!
158
00:17:18,890 --> 00:17:20,960
আমাকে খুঁজতে এসেছেন, তাই না?
159
00:17:25,350 --> 00:17:27,980
চলুন, চলুন।
যেতে যেতে কথা বলি।
160
00:17:27,980 --> 00:17:30,340
চলুন। চলুন।
161
00:17:36,160 --> 00:17:37,720
হে সু...
162
00:18:00,910 --> 00:18:02,710
যে কারণেই হোক না কেন,
163
00:18:02,710 --> 00:18:05,730
তুমি আমাদের রাজ্যের
রাজার পুত্রকে মেরেছো।
164
00:18:06,400 --> 00:18:08,960
শাস্তি এড়াতে পারবে না।
165
00:18:08,960 --> 00:18:11,950
হয়তো...
166
00:18:11,950 --> 00:18:14,710
আমার রাজকুমারও শাস্তি পাবে।
167
00:18:16,590 --> 00:18:20,640
আমাকে সাহায্য করতে
পারবেন বলে মনে হয়?
168
00:18:20,640 --> 00:18:24,930
রাজামশাইকে আমি সব
বুঝিয়ে বলবো।
169
00:18:24,930 --> 00:18:26,950
রাজামশাইয়ের সাথে
দেখা করা এতই সহজ?
170
00:18:31,620 --> 00:18:34,180
জানি না কীভাবে এত বদলে গেলে।
171
00:18:35,140 --> 00:18:37,050
কত ভদ্র মেয়ে ছিলে তুমি।
172
00:18:42,980 --> 00:18:47,480
সনগাকের মায়েরা তাদের সন্তানদের
মঙ্গলের জন্য প্রার্থনা করতে এখানে আসে।
173
00:18:49,180 --> 00:18:54,420
আমার কোনো সন্তান না থাকা সত্ত্বেও
কেন এখানে আসি ভেবে দেখেছো?
174
00:19:00,970 --> 00:19:06,950
এটা রাণী হোয়াংবো বানিয়েছেন
রাজকুমার আর রাজকুমারী ইয়ন হোয়ার জন্য।
175
00:19:10,520 --> 00:19:11,840
আর এটা...
176
00:19:15,280 --> 00:19:17,420
আমি বানাচ্ছি তোমার জন্য।
177
00:19:19,080 --> 00:19:20,470
আমার জন্য?
178
00:19:22,300 --> 00:19:25,430
যখন তুমি এই বাড়িতে প্রথম এলে...
179
00:19:27,620 --> 00:19:30,430
জানতাম একা একা বড়ো হবে।
180
00:19:33,270 --> 00:19:36,800
তোমার মা ছিল না, তাই তোমাকে
কখনো ছোটো বোন ভাবিনি।
181
00:19:37,830 --> 00:19:40,230
নিজের মেয়ের মতো ভেবেছি।
182
00:19:42,630 --> 00:19:46,990
তোমার মা এখানে থাকলে
উনি তোমার জন্য এটা করতেন।
183
00:19:46,990 --> 00:19:49,780
আমিও একই জিনিস
করতে চেয়েছিলাম তোমার জন্য।
184
00:19:51,300 --> 00:19:56,540
কিন্তু, আজকের মতো একটা দিনে,
আমার চেষ্টায় কমতি ছিল কি-না ভাবছি।
185
00:19:58,400 --> 00:20:01,370
তোমার মা নিশ্চয়ই আমাদের দেখছেন,
ভাবছি কী করবো।
186
00:20:03,350 --> 00:20:05,000
লজ্জাবোধ করছি।
187
00:20:08,410 --> 00:20:09,690
মা।
188
00:20:13,620 --> 00:20:15,050
মা আমার।
189
00:20:35,240 --> 00:20:36,540
সু।
190
00:20:37,760 --> 00:20:39,000
দয়া করে।
191
00:20:41,220 --> 00:20:43,410
তোমাকে নিয়ে কী করবো?
192
00:20:48,830 --> 00:20:51,310
তোমার মায়ের কথা ভাবো।
193
00:20:52,040 --> 00:20:54,340
আর এখানে ভালোভাবে
থাকার চেষ্টা করো।
194
00:20:56,450 --> 00:20:58,980
মা।
195
00:21:00,600 --> 00:21:02,250
হ্যাঁ, জানি।
196
00:21:21,630 --> 00:21:26,910
গো হা-জিন, তুই যেখানেই যাস
মানুষের বোঝা হোস।
197
00:21:26,910 --> 00:21:30,150
সবাই তোর ভালো করছে,
কিন্তু তুই একটা আপদ।
198
00:21:31,950 --> 00:21:33,980
ফেরা কি অসম্ভব?
199
00:21:34,660 --> 00:21:38,640
যদি সেটা পারতাম,
ফিরতে চাইতাম।
200
00:21:39,610 --> 00:21:41,910
মা নিশ্চয়ই অপেক্ষা করছে।
201
00:21:42,620 --> 00:21:43,990
দেবী!
202
00:21:47,260 --> 00:21:49,700
দেবী, এখানে কী করছেন?
203
00:21:50,150 --> 00:21:52,530
এখানে ঠান্ডা, ভেতরে চলুন।
204
00:21:53,030 --> 00:21:55,840
ছে রিউং, একটা লোকের কথা
জিজ্ঞেস করেছিলাম না?
205
00:21:55,840 --> 00:21:57,350
এখনো জানো না সে কে?
206
00:21:57,900 --> 00:22:00,660
রাজকুমার ছাড়াও
আরও একজন অতিথি এসেছিল।
207
00:22:00,660 --> 00:22:04,620
জানি না ঠিক।
এই বাড়িতে অনেক অতিথি আসে।
208
00:22:06,890 --> 00:22:09,360
আপনার বোধহয় গোসল করা উচিত।
209
00:22:10,860 --> 00:22:15,190
সেদিন যেখানে আঘাত পেয়েছিলাম...
বলেছিলে সেটা গোসলের স্থান!
210
00:22:16,370 --> 00:22:18,800
একটা মেয়ে! মেয়ে!
211
00:22:20,220 --> 00:22:21,850
মেয়ে!
212
00:22:21,850 --> 00:22:23,980
জলদি, দেবী।
213
00:22:24,450 --> 00:22:26,690
এখন এসবের সময় না।
214
00:22:26,690 --> 00:22:29,860
এটা সনগাকের সবচেয়ে বড়ো
গোসলের স্থান।
215
00:22:32,840 --> 00:22:34,280
ওখানে যেতে পারবেন না।
216
00:22:34,280 --> 00:22:36,900
জায়গাটা ভালো ঠেকে না।
আবার যান কীভাবে?
217
00:22:36,900 --> 00:22:39,750
আপনার জন্য পানি তুলবো,
এখানেই গোসল করতে পারবেন।
218
00:22:40,410 --> 00:22:44,670
মারা যাবার আগে
ওই লোকটাকেই তো দেখেছিলাম।
219
00:22:51,010 --> 00:22:53,350
দাগ পড়বে, একেবারে নীল দাগ।
220
00:22:53,350 --> 00:22:55,440
গাঢ় নীল হয়তো।
221
00:22:55,440 --> 00:22:58,870
চিত্রের চেয়েও
বেশি সুন্দর হয়ে যাবে তুমি।
222
00:23:00,870 --> 00:23:02,910
ওই মেয়েকে ছাড়বো না।
223
00:23:02,910 --> 00:23:04,990
কোন সাহসে একজন
রাজকুমারের সাথে এমন করে?
224
00:23:06,450 --> 00:23:09,270
আপনার শত্রু তাহলে
সু দেবী ছিল?
225
00:23:09,850 --> 00:23:12,780
যেমনটা দেখেছি ও শুনেছি,
সে খুব চটপটে মেয়ে।
226
00:23:12,780 --> 00:23:14,880
এরকম দেবীর
দেখা পাওয়া সহজ না।
227
00:23:14,880 --> 00:23:17,540
- দুর্লভ কিছুর অভিজ্ঞতা নিয়েছেন।
- একদম।
228
00:23:17,540 --> 00:23:20,380
একবার দেখা হওয়া
কাউকে চিনে ফেলা কঠিন।
229
00:23:20,380 --> 00:23:22,420
মার খাওয়ার
অভিজ্ঞতা লাভ করা কঠিন।
230
00:23:22,420 --> 00:23:25,030
হয়তো তোমার নিয়তির
দেখা পেয়ে গেছো, উন।
231
00:23:26,210 --> 00:23:29,030
নিয়তি? নিয়তি না ছাই!
232
00:23:29,030 --> 00:23:30,410
বরং ও নিয়তিতে লেখা শত্রু।
233
00:23:30,410 --> 00:23:32,870
না, মেয়েদের খুব একটা জানো না।
234
00:23:32,870 --> 00:23:35,600
তোমার প্রতি ওর আগ্রহ না থাকলে,
তোমাকে ছুঁয়েও দেখতো না।
235
00:23:39,340 --> 00:23:40,540
তাহলে, বলছো...
236
00:23:42,020 --> 00:23:45,410
আমার প্রতি আগ্রহ থাকায়
ও আমাকে মেরেছে?
237
00:23:45,410 --> 00:23:47,500
সেটা হতেও পারে,
আবার না-ও হতে পারে।
238
00:23:52,810 --> 00:23:57,080
[ দামিউন প্রাসাদ ]
239
00:24:25,390 --> 00:24:26,390
রাজকুমার!
240
00:24:56,940 --> 00:24:58,800
মা, অভিবাদন জানাতে এলাম।
241
00:25:02,710 --> 00:25:04,860
[ রাণী ইও ]
242
00:25:10,930 --> 00:25:12,320
ভালো আছেন?
243
00:25:12,320 --> 00:25:16,090
তোমার আসার কথা শুনেছি।
ডেকে পাঠাতাম।
244
00:25:16,090 --> 00:25:19,680
ভাইদের সাথে দেখা হয়েছে,
ভাবলাম আপনার সাথেও করে যাই।
245
00:25:22,290 --> 00:25:26,420
মা, মনে হয় ভাই সম্প্রতি
মার্শাল আর্ট শিখেছেন।
246
00:25:27,350 --> 00:25:28,980
- মার্শাল আর্ট?
- জি।
247
00:25:28,980 --> 00:25:32,170
তখন পূজার অনুশীলনে
উনি অসাধারণ ছিলেন।
248
00:25:32,170 --> 00:25:34,960
গুজব অনুযায়ী...
249
00:25:36,950 --> 00:25:38,560
ওসব কেবল গুজব।
250
00:25:38,560 --> 00:25:42,560
শিনজু সরকার নাকি মারা যাচ্ছে,
এরকম আজেবাজে কথা বলেছে উন।
251
00:25:46,400 --> 00:25:47,920
তুমি বলো।
252
00:25:49,470 --> 00:25:51,150
মার্শাল আর্ট শিখেছো?
253
00:25:52,360 --> 00:25:54,380
শিখিনি আমি।
254
00:25:55,960 --> 00:25:57,020
শিখবেই-বা কেন?
255
00:25:57,950 --> 00:26:00,310
তোমাকে তো আর বাঘ বানাতে
পেলেপুষে বড়ো করছে না।
256
00:26:00,310 --> 00:26:02,540
খাংরা কেন মার্শাল আর্ট শেখাবে?
257
00:26:04,330 --> 00:26:08,970
মা, সনগাকের নেকড়ে
কুকুরটার কথা শুনেছেন?
258
00:26:08,970 --> 00:26:13,340
ওটা দেখতে নাকি এতই বিভৎস যে
নেকড়ে কিংবা কুকুরের চেয়েও খারাপ।
259
00:26:13,340 --> 00:26:14,990
ওটা শিনজু থেকে এসেছে, তাই না?
260
00:26:19,350 --> 00:26:22,680
দীর্ঘদিন পর রাজধানীতে এসেছো,
সফর উপভোগ করো।
261
00:26:22,680 --> 00:26:25,620
তোমার মায়ের জন্য
একটা উপহার তুলে রেখেছি।
262
00:26:25,620 --> 00:26:29,080
এখানে থাকাকালীন তোমার আর
আমার কাছে আসার প্রয়োজন নেই।
263
00:26:29,080 --> 00:26:30,520
যেতে পারো।
264
00:26:31,820 --> 00:26:34,470
দুই বছর পর এলাম।
এরইমধ্যে যেতে বলছেন?
265
00:26:35,960 --> 00:26:39,330
তোমাকে ছাড়া কষ্টে থাকার মিথ্যা রটানো
তোমার দত্তক মা এর কারণ।
266
00:26:45,660 --> 00:26:47,830
এবার বেশিদিন থাকার
চিন্তাভাবনা করছি।
267
00:26:47,830 --> 00:26:50,120
আমার ভাইদের সাথে
প্রাসাদে থাকতে পারি না?
268
00:26:50,120 --> 00:26:51,640
তা অসম্ভব।
269
00:26:51,640 --> 00:26:54,280
তুমি শিনজুর খাং।
270
00:26:54,280 --> 00:26:56,410
ভুলে গেছো তোমার ফেরার মুহূর্ত
271
00:26:56,410 --> 00:26:59,770
দুই পরিবারের দীর্ঘদিনের
আক্রোশকে যে জাগিয়ে তুলবে?
272
00:27:03,190 --> 00:27:04,860
আমি নাকি দত্তকপুত্র।
273
00:27:05,950 --> 00:27:07,420
কিন্তু আমি এক জিম্মি।
274
00:27:15,470 --> 00:27:19,000
কী বলো না বলো...
কীভাবে বলো তুমি জিম্মি?
275
00:27:20,180 --> 00:27:24,900
মা'র শুধু চিন্তা হচ্ছে
এতে যদি তোমার দত্তক মা দুশ্চিন্তায় পড়ে।
276
00:27:24,900 --> 00:27:26,640
ইও ঠিক বলেছে।
277
00:27:28,040 --> 00:27:30,280
তোমাকে জিম্মি হিসেবে পাঠাবো কেন?
278
00:27:34,180 --> 00:27:37,030
আপনি যেহেতু বলছেন,
বিশ্বাস তো করতেই হবে।
279
00:27:38,750 --> 00:27:40,960
- ও, হ্যাঁ। আমি—
- মা।
280
00:27:41,970 --> 00:27:44,190
আপনার জন্য একটা উপহার এনেছি।
281
00:27:51,790 --> 00:27:53,270
ওহ খোদা।
282
00:27:54,300 --> 00:27:57,680
জুং, খুব পছন্দ হয়েছে আমার।
283
00:27:59,490 --> 00:28:02,190
আপনি চুলের প্রসাধনী
খুব পছন্দ করেন।
284
00:28:02,190 --> 00:28:06,190
তাই বাজারের এক রৌপ্যশিল্পীর
বিশেষভাবে বানানো এটা নিয়ে এসেছি।
285
00:28:06,190 --> 00:28:08,070
আত্মিক পূজায় এটা পরবেন কিন্তু।
286
00:28:12,480 --> 00:28:13,600
ধন্যবাদ।
287
00:28:14,660 --> 00:28:16,050
আমি এখন আসি।
288
00:28:21,810 --> 00:28:24,680
একজন রাজকুমারের বেশভূষা
এত সাদামাটা হয় কীভাবে?
289
00:28:24,680 --> 00:28:27,660
এরচেয়ে লজ্জার আর কিছুই নেই।
290
00:28:46,380 --> 00:28:50,460
আত্মিক পূজা শেষ হলেই,
ওকে বাড়ি ফেরত পাঠাবে।
291
00:28:51,390 --> 00:28:52,940
থাকার জন্য গোঁ ধরলে...
292
00:28:54,160 --> 00:28:58,310
সেনা কর্মকর্তাদের ডেকে
আমার চোখের সামনে থেকে সরাবে ওকে।
293
00:28:58,310 --> 00:28:59,880
চিন্তা করবেন না।
294
00:28:59,880 --> 00:29:02,140
থাকার কোন অধিকার আছে ওর?
295
00:29:03,180 --> 00:29:04,470
জানেন?
296
00:29:04,470 --> 00:29:08,020
বাজারে সো ভাইকে নিয়ে
অনেক গুজব আছে।
297
00:29:08,020 --> 00:29:12,480
এমনও লোক আছে যারা বলে
আমাদের মা নাকি তার মুখ এমন করেছে।
298
00:29:15,030 --> 00:29:16,560
সেটা কী করে হয়?
299
00:29:17,390 --> 00:29:21,850
জুং, গুজব নিয়ে ফেরার হলে
প্রাসাদ ছেড়েও বেরোবে না।
300
00:29:22,640 --> 00:29:23,870
আচ্ছা।
301
00:29:31,690 --> 00:29:32,970
রাজকুমার সো।
302
00:29:36,920 --> 00:29:39,430
[ ছই জি-মং ]
303
00:29:39,430 --> 00:29:42,060
পূজার আগে
গোসলটা সেরে নিন না?
304
00:29:42,890 --> 00:29:45,200
৪র্থ রাজকুমারের
গোসলের ব্যবস্থা করো।
305
00:29:45,200 --> 00:29:46,480
জি, হুজুর।
306
00:29:53,230 --> 00:29:57,370
সো ভাইয়ের মুখে দাগটা কখন হয়?
307
00:29:58,740 --> 00:30:01,470
- ভাই, জানেন?
- না। ওরটা জানি।
308
00:30:01,470 --> 00:30:03,460
হ্যাঁ, আমিও আমারটা জানি।
309
00:30:13,450 --> 00:30:16,150
ওই গৃহহীন লোকটাই হবে।
310
00:30:16,150 --> 00:30:20,230
একই লোককে দেখেছি যেহেতু,
এটা কিছুর শুরুও হতে পারে।
311
00:30:20,230 --> 00:30:22,760
এখনো হয়তো বর্তমানে বেঁচে আছি।
312
00:30:22,760 --> 00:30:25,120
ফিরতে পারবো হয়তো।
313
00:30:25,920 --> 00:30:29,370
সেটা জানার একটাই উপায়।
314
00:30:36,970 --> 00:30:39,220
একজন রাজকুমারকে পিটিয়েছি।
315
00:30:39,220 --> 00:30:41,480
আমার হাত-পা কাটার আগেই
ফিরতে হবে।
316
00:30:42,300 --> 00:30:46,460
এখানে টিকে থাকাটা
আমার জন্য খুবই কঠিন ছিল।
317
00:32:11,960 --> 00:32:14,860
ওহ, বেঁচে আছি!
ভাবলাম মরে যাচ্ছি।
318
00:32:14,860 --> 00:32:16,890
ওহ, ওহ...
319
00:32:36,770 --> 00:32:38,000
দেখেছো?
320
00:32:57,870 --> 00:32:59,940
দেখেছো কি-না জিজ্ঞেস করলাম!
321
00:33:02,620 --> 00:33:06,030
দয়া করে... দয়া করে ছেড়ে দিন।
322
00:33:13,140 --> 00:33:17,070
আমাকে... ভুলে যাও।
323
00:33:18,410 --> 00:33:19,850
সব মুছে ফেলো।
324
00:33:19,850 --> 00:33:21,410
তা না হলে...
325
00:33:22,910 --> 00:33:24,920
তোমার মুখের হালও এমন হবে।
326
00:33:58,310 --> 00:34:00,470
ওহ, বুক ধড়ফড় করছে।
327
00:34:15,790 --> 00:34:17,740
৪র্থ রাজকুমার চলেও গেছে?
328
00:34:17,740 --> 00:34:19,130
চলো পরিষ্কার করে ফেলি।
329
00:34:46,700 --> 00:34:48,390
দেবী!
330
00:34:56,370 --> 00:34:58,230
কোথায় ছিলেন?
331
00:34:58,230 --> 00:35:01,640
সবাই আমার জন্য
অপেক্ষা করছিলেন?
332
00:35:01,640 --> 00:35:03,900
কোথায় ছিলে?
333
00:35:05,350 --> 00:35:09,040
খুব নোংরা কি-না।
তাই পরিষ্কার হতে গিয়েছিলাম।
334
00:35:10,420 --> 00:35:14,240
কোথায় যাচ্ছো বলে যাওয়া উচিত।
পুরো পরিবার চিন্তায় ছিল।
335
00:35:15,990 --> 00:35:18,280
পরিবার?
336
00:35:22,760 --> 00:35:25,850
দেবীকে ভেতরে নিয়ে
শরীর গরমের ব্যবস্থা করো।
337
00:35:25,850 --> 00:35:28,110
জি। চলুন।
338
00:35:28,290 --> 00:35:29,310
হ্যাঁ।
339
00:35:42,780 --> 00:35:44,400
যাও ভেতরে।
340
00:35:45,890 --> 00:35:47,180
আমি...
341
00:35:49,350 --> 00:35:51,460
বাড়িতেই বোধহয়।
342
00:36:00,060 --> 00:36:02,130
- চলুন।
- হ্যাঁ।
343
00:36:05,600 --> 00:36:08,160
আপনি ঝামেলাকারী।
344
00:36:08,160 --> 00:36:10,540
সেখানে যেতে না করেছিলাম।
345
00:36:10,540 --> 00:36:15,800
আচ্ছা, ছে রিউং,
৪র্থ রাজকুমার আছে না?
346
00:36:16,950 --> 00:36:18,050
কেমন লোক তিনি?
347
00:36:18,050 --> 00:36:19,660
সেখানে ওনার সাথে দেখা হয়েছে?
348
00:36:19,660 --> 00:36:21,220
কী যে বলো?
349
00:36:21,730 --> 00:36:24,970
জানি গোরিয়োতে গোসল করার সময়
350
00:36:24,970 --> 00:36:27,230
পুরুষ ও মহিলার দেখা হওয়াটা সম্ভব।
351
00:36:27,230 --> 00:36:31,040
কিন্তু ৪র্থ রাজকুমারকে
দেখামাত্র এড়িয়ে যাবেন।
352
00:36:31,040 --> 00:36:32,750
এড়িয়ে যাবো? কেন?
353
00:36:32,750 --> 00:36:34,620
ওনার জন্মদাত্রী মা রাণী ইও।
354
00:36:34,620 --> 00:36:37,430
আর ওনাকে দত্তক নিয়েছেন
শিনজুর রাজ রক্ষিতা।
355
00:36:37,430 --> 00:36:40,390
দুই পরিবার মিলিয়ে
অনেক ক্ষমতা ওনার।
356
00:36:40,390 --> 00:36:43,280
ভয়ঙ্কর ও নিষ্ঠুর হওয়ার জন্য
উনি সুপরিচিত।
357
00:36:44,100 --> 00:36:50,290
রাজকুমার! রাজকুমার!
358
00:36:50,290 --> 00:36:51,840
রাজকুমার!
359
00:37:04,120 --> 00:37:06,960
মরেনি? বেঁচে আছে?
360
00:37:14,960 --> 00:37:18,890
ছোটোবেলা থেকেই নাকি
পশু শিকার করা ওনার শখ।
361
00:37:18,890 --> 00:37:22,940
গুজব আছে শিনজুর প্রত্যেকটা
নেকড়েকে ধরেছেন উনি।
362
00:37:27,440 --> 00:37:29,620
মানুষকেও খুব সহজে মারেন।
363
00:37:29,620 --> 00:37:32,580
বিশেষ করে যারা ওনার
মুখের দাগটা দেখে ফেলে।
364
00:37:32,580 --> 00:37:33,940
মুখের দাগ দেখে ফেলে?
365
00:37:35,320 --> 00:37:37,930
তাহলে মরতেই বসেছিলাম।
366
00:37:37,930 --> 00:37:40,030
মুখোশ ছাড়া দেখেছি ওনাকে।
367
00:37:40,830 --> 00:37:44,860
উনি রাজকুমার না হলে
সনগাকে পা রাখতে পারতেন না।
368
00:37:44,860 --> 00:37:47,130
- স্বস্তির কথা এটাই।
- কী?
369
00:37:47,900 --> 00:37:51,140
মুখে দাগ থাকলে
যেখানে ইচ্ছা যাওয়া যাবে না?
370
00:37:51,140 --> 00:37:54,480
যাবে ভাবেন?
মানুষ শুধু সুন্দর চেহারা পছন্দ করে।
371
00:37:55,830 --> 00:38:00,290
এই যুগেও ভালো ব্যবহার পাওয়ার জন্য
নিজেকেও ভালো হতে হয়। একদম একই।
372
00:38:00,300 --> 00:38:02,260
নোংরা পৃথিবী একটা।
373
00:38:22,300 --> 00:38:26,910
সিংহাসন ছাড়ার প্রসঙ্গ না আসলে,
আমাদের এভাবে তাড়াহুড়ো করতে হবে না।
374
00:38:27,420 --> 00:38:29,780
সবসময় নিজেকে শক্তিশালী দেখায়।
375
00:38:29,780 --> 00:38:32,390
মারা গেলে কেমন হবে সে?
376
00:38:32,390 --> 00:38:35,460
এরকম সুযোগ বারবার আসে না।
377
00:38:36,410 --> 00:38:39,620
আত্মিক পূজার সময়ই
তাকে তোমার শেষ করতে হবে।
378
00:38:40,760 --> 00:38:42,720
আপনাকে চিন্তা করতে হবে না বলেছি।
379
00:38:48,780 --> 00:38:52,740
যুবরাজ অশুভ আত্মাদের
বিতাড়িত করবে?
380
00:39:01,220 --> 00:39:06,330
আত্মিক পূজা: ১২তম চন্দ্রমাসে
অশুভ আত্মা দূর করার লক্ষ্যে অনুষ্ঠিত পূজা।
381
00:39:44,390 --> 00:39:46,100
- হয়েছে?
- না।
382
00:39:47,900 --> 00:39:49,050
হয়েছে?
383
00:40:05,590 --> 00:40:06,750
আসুন।
384
00:40:44,930 --> 00:40:50,230
চাই না কোনো মহিলা
আমার চেয়ে বেশি দ্যুতি ছড়াক।
385
00:40:51,870 --> 00:40:54,560
কেউ ছড়ালে...
386
00:40:58,320 --> 00:41:00,650
যদিও মনে হয় না সেটা হবে।
387
00:41:21,000 --> 00:41:24,170
প্রাসাদে ফুটেছে তিনটি ফুল।
388
00:41:24,950 --> 00:41:27,540
রাণী হোয়াংবো, আজকে...
389
00:41:28,950 --> 00:41:30,720
আপনাকে বেশি চমৎকার দেখাচ্ছে।
390
00:41:30,720 --> 00:41:34,840
রাণী ইও, আপনাকে খুবই
সুন্দর দেখাচ্ছে আজ।
391
00:41:36,080 --> 00:41:37,440
রাজকুমারী ইয়ন হোয়া।
392
00:41:37,440 --> 00:41:40,140
শুধু মায়ের সাথে দেখা করো না
আমার সাথেও কোরো।
393
00:41:40,140 --> 00:41:42,210
বিশ্বের মজার গল্পসল্প বোলো।
394
00:41:42,940 --> 00:41:45,530
রাজকুমাররা ওসবে ভালো না।
395
00:41:45,530 --> 00:41:48,120
আমার বাকপটুতা হয়তো
আপনাকে আনন্দ দিতে যথেষ্ট নয়।
396
00:41:48,120 --> 00:41:50,660
তবুও মজাদার কিছু গল্প নিয়ে
শীঘ্রই দেখা করবো।
397
00:41:50,660 --> 00:41:51,740
অপেক্ষায় থাকবো।
398
00:41:52,520 --> 00:41:53,890
আমরা ভেতরে যাই তাহলে?
399
00:41:54,370 --> 00:41:55,700
মহারাজের কাছে চলো।
400
00:42:13,630 --> 00:42:17,590
ওনার সাথে শুধু দেখা হলেও
দিনের রঙ বদলে যায়।
401
00:42:19,650 --> 00:42:24,030
প্রাসাদে ওই শক্তির মোকাবেলা আপনাকে
একাই করতে হয় ভেবে চিন্তা হয় আমার।
402
00:42:25,010 --> 00:42:27,910
ভাইকে যত দ্রুত সম্ভব
আপনার পাশে দাঁড়াতে হবে।
403
00:42:29,350 --> 00:42:32,620
এটা প্রাসাদ।
সাবধানে কথা বলা উচিত।
404
00:42:32,620 --> 00:42:34,720
তোমার ভ্রাতৃবধূ ঠিক বলেছে।
405
00:42:34,720 --> 00:42:37,160
তোমার এখনো শেখা বাকি।
406
00:42:37,970 --> 00:42:40,110
সব ভুলে গেলেই মঙ্গল।
407
00:42:41,930 --> 00:42:44,130
এরকম বিদ্বেষ ভুলি কী করে?
408
00:42:47,300 --> 00:42:49,740
হে সুকে আনোনি কেন?
409
00:42:49,740 --> 00:42:54,520
ওর পাকানো ঝামেলার কথা
পুরো প্রাসাদ ইতোমধ্যে জানে।
410
00:42:55,910 --> 00:42:58,410
আঘাত পাওয়ার পর থেকে
ও অনেক ভুল করছে।
411
00:42:58,410 --> 00:43:00,890
একা একা মজা করার জন্য
রেখে এসেছি।
412
00:43:02,600 --> 00:43:06,900
বেশ, মহারাজ অপেক্ষা করছেন।
জলদি যাওয়া যাক।
413
00:43:31,660 --> 00:43:35,030
মহারাজ তোমাদের সবাইকে
এখানে দেখে গর্বিত হবেন।
414
00:43:35,440 --> 00:43:38,210
পূজার অনুষ্ঠান শেষ হলে,
বড়সড় ভোজের আয়োজন হবে।
415
00:43:38,210 --> 00:43:39,880
জি, যুবরাজ।
416
00:43:42,490 --> 00:43:47,370
ভাই, আপনার স্ত্রী আর
হে সুও অংশগ্রহণ করবে?
417
00:43:47,370 --> 00:43:49,640
হ্যাঁ, মনে তো হয়।
418
00:43:50,520 --> 00:43:51,710
তাই?
419
00:43:51,710 --> 00:43:55,130
কেন? এবার অনুষ্ঠানে
বাজে করায় মার খাবে?
420
00:43:56,050 --> 00:43:59,950
না, এবার সত্যিই ওকে শাসাবো।
421
00:43:59,950 --> 00:44:03,600
আরেকটা চোখ
কালো বানাবে না-কি?
422
00:44:09,660 --> 00:44:10,900
হাসি থামা।
423
00:44:11,510 --> 00:44:13,280
হাসি থামাতে বললাম!
424
00:44:15,390 --> 00:44:16,770
এদিকে আয়!
425
00:44:22,180 --> 00:44:24,910
আহ! মাগো...
426
00:44:26,280 --> 00:44:29,020
ভাই, ভাই! ঠিক আছো?
427
00:44:29,020 --> 00:44:30,850
ধরেছি তোকে।
428
00:44:30,850 --> 00:44:32,690
আমার সমান হোসনি এখনো।
429
00:44:35,890 --> 00:44:38,830
বড়ো ভাইয়ের সাথে
কোন সাহসে এমন করিস...
430
00:44:40,350 --> 00:44:42,540
থামো, তোমরা।
431
00:44:43,530 --> 00:44:46,450
আহ! এই!
432
00:45:20,020 --> 00:45:24,770
ফাংশাংশি: একজন দানব-শিকারী চরিত্র
যে পূজা প্রতিনিধির দায়িত্ব পালন করে।
433
00:46:00,690 --> 00:46:04,540
জিন জা: যে রাজকুমাররা
পূজা উদযাপন করে।
434
00:46:05,820 --> 00:46:08,940
ছাং সু: অশুভ আত্মা দূর করতে
যারা মন্ত্র ব্যবহার করে।
435
00:46:30,690 --> 00:46:32,740
জিন জা'রা একত্রিত হয়েছেন।
436
00:46:32,740 --> 00:46:35,950
আমরা এখন
অশুভ আত্মা তাড়াবো!
437
00:47:46,030 --> 00:47:49,480
যুবরাজ তার চরিত্রে
খুব ভালো করছে।
438
00:47:50,010 --> 00:47:53,480
বলতে গেলে সে
যুদ্ধক্ষেত্রেই জীবন কাটিয়েছে।
439
00:48:44,650 --> 00:48:48,380
শ্বরতুল্য দানব সয় আঘাতের দাগ।
পাকস্থলী গ্রহণ করে ওষুধ।
440
00:48:48,380 --> 00:48:49,960
ভালুকের তৈল খায় আত্মা।
441
00:48:49,960 --> 00:48:51,870
আলো ভরিয়ে তোলে বুদ্ধকে।
442
00:48:51,870 --> 00:48:56,070
আমরা ১২ দেবতাকে ডেকে
অশুভ আত্মা ও রোগবালাই দূর করবো।
443
00:48:56,070 --> 00:48:58,010
আমি কাটবো তোমার দেহ।
444
00:48:58,010 --> 00:49:01,400
ফুঁড়বো তোমার কলিজা,
ফালি করবো তোমার মাংস।
445
00:49:01,400 --> 00:49:04,340
বের করে আনবো তোমার
পাকস্থলী ও নাড়িভুঁড়ি।
446
00:49:19,440 --> 00:49:21,840
মহারাজকে রক্ষা করো!
447
00:50:38,520 --> 00:50:39,810
মু!
448
00:51:16,280 --> 00:51:17,440
ধরো ওদের!
449
00:51:25,120 --> 00:51:26,990
রাজ সেনাদল,
আমার সাথে আসো!
450
00:51:28,130 --> 00:51:29,600
যুবরাজ!
451
00:51:31,640 --> 00:51:32,910
মু!
452
00:51:38,810 --> 00:51:41,890
তুমি... তুমি তো ৪র্থ রাজকুমার।
453
00:51:47,810 --> 00:51:49,650
যুবরাজ কোথায়?
454
00:51:51,760 --> 00:51:53,530
কোথায় সে?
455
00:51:57,100 --> 00:51:58,580
এখানে, মহারাজ।
456
00:52:12,420 --> 00:52:14,280
ঠিক আছেন, ৪র্থ রাজকুমার?
457
00:52:32,670 --> 00:52:34,060
সো।
458
00:52:37,960 --> 00:52:39,400
ধরবো ওদের।
459
00:52:55,830 --> 00:52:57,390
যুবরাজ।
460
00:53:18,560 --> 00:53:20,800
ওখানে দেখো। ওখানেও।
461
00:53:20,800 --> 00:53:22,080
ওখানেও।
462
00:54:11,910 --> 00:54:14,340
- বাহ!
- বাহ...
463
00:54:14,690 --> 00:54:15,840
আসুন।
464
00:54:16,910 --> 00:54:17,990
মধু না চিনি?
465
00:54:17,990 --> 00:54:19,500
এক, দুই, তিন। মধু!
466
00:54:19,500 --> 00:54:20,680
একদম!
467
00:54:20,680 --> 00:54:21,690
এটা।
468
00:54:33,350 --> 00:54:35,740
একটু জিরিয়ে নিই।
469
00:54:35,740 --> 00:54:39,580
এভাবে দৌড়ালে বিয়ে করতে পারবো না।
আমার শরীর কুঁচকে যাবে।
470
00:54:39,580 --> 00:54:43,500
তুমি আমার চেয়ে অনেক ছোটো।
তোমার অবস্থা এত খারাপ কেন?
471
00:54:43,500 --> 00:54:45,510
আমাদের বয়সে মাত্র
এক বছরের ব্যবধান।
472
00:54:46,290 --> 00:54:48,920
ওহ, তাই নাকি?
473
00:55:04,630 --> 00:55:06,900
ছে রিউং, এখানেই থাকো।
474
00:55:06,900 --> 00:55:09,330
দেবী! সু দেবী!
475
00:57:31,590 --> 00:57:33,980
এই বন থেকে
বেঁচে বের হবে ভেবেছো?
476
00:57:33,980 --> 00:57:36,550
এসবের পেছনে
কার হাত আছে বলো।
477
00:57:36,550 --> 00:57:40,980
বললে, মহারাজকে বলবো
তোমাকে ক্ষমা করে দিতে।
478
00:57:46,530 --> 00:57:49,770
আমি ৪র্থ রাজকুমার, ওয়াং সো।
479
00:57:50,750 --> 00:57:52,570
রাজকুমারের কথায় বিশ্বাস রাখো।
480
00:58:11,560 --> 00:58:15,840
ওখানে... ওখানে মানুষ...
481
00:58:27,400 --> 00:58:28,530
মেরে ফেলো।
482
00:58:32,280 --> 00:58:33,780
মারতে বললাম।
483
00:58:37,480 --> 00:58:41,870
না-কি, আমি মারবো?
484
00:58:58,550 --> 00:59:01,010
বাঁচান... বাঁচান আমাকে।
485
00:59:01,010 --> 00:59:03,970
আপনি তা করলে সত্যিই মরবো।
486
00:59:05,060 --> 00:59:08,610
মেয়েটার কী করবে
তাতে আমার মাথাব্যথা নেই।
487
00:59:09,550 --> 00:59:12,920
অনর্থক ঝামেলা না করে
এসবের পেছনে কার হাত আছে বলো।
488
00:59:14,880 --> 00:59:16,180
এক্ষুণি!
489
01:00:04,630 --> 01:00:06,460
কেন?!
490
01:00:11,260 --> 01:00:13,490
ওকে ধরেই ফেলেছিলাম।
491
01:00:14,200 --> 01:00:16,370
সব এই মেয়ের জন্য।
492
01:00:32,020 --> 01:00:33,120
ব্যস।
493
01:00:35,240 --> 01:00:38,350
মেয়েটা নির্দোষ।
ওকে ছেড়ে দাও।
494
01:00:56,390 --> 01:00:57,970
ছাড়বো না।
495
01:01:11,260 --> 01:01:18,260
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
496
01:01:19,370 --> 01:01:21,350
MOON LOVERS
Scarlet Heart Ryeo