1 00:00:25,100 --> 00:00:56,190 ভাবানুবাদ ও সম্পাদনা - শান্তনু মুখার্জী 2 00:00:57,100 --> 00:00:59,900 THE PROMISE 3 00:01:20,414 --> 00:01:23,917 - গুরুতর কিছু? - না,পাখাটা শুধু বিচ্ছিন্ন হয়ে গেছে। 4 00:01:41,477 --> 00:01:44,479 এবার কাজ করছে। আপনাকে শুধু রেডিয়েটারে একটু জল ঢালতে হবে। 5 00:01:44,605 --> 00:01:46,106 তোমাকে কত দিতে হবে? 6 00:01:46,232 --> 00:01:47,565 কিছু না। 7 00:01:47,692 --> 00:01:49,651 না, বিনাপয়সায় কাজ করবে কেন। 8 00:01:49,777 --> 00:01:51,403 না, সত্যিই, ম্যা'ম। 9 00:01:51,529 --> 00:01:54,572 আমি মানিব্যাগটা পাচ্ছিনা। বুঝতে পারছিনা কোথায় গেলো। 10 00:01:54,699 --> 00:01:56,908 আমি সবেমাত্র পোস্ট-অফিস থেকে আমার পেনশন তুলেছি। 11 00:01:57,034 --> 00:01:58,285 হয়তো আপনি সেখানেই ছেড়ে এসেছেন। 12 00:01:58,452 --> 00:02:02,038 না, আমি যখন কেনাকাটা করছিলাম তখন ওটা ছিল। 13 00:02:02,164 --> 00:02:04,749 হয়ত আপনি সেখানে বা পার্কিং-লটে ওটা ছেড়ে এসেছেন। 14 00:02:04,875 --> 00:02:08,253 হ্যাঁ, হতে পারে, হয়ত যখন আমি আমার ব্যাগগুলো রাখছিলাম... 15 00:02:08,379 --> 00:02:11,923 আপনি তাড়াতাড়ি গেলে ভালো হয়। ওখানে চারিদিকে প্রচুর চোরের আড্ডা রয়েছে। 16 00:02:18,097 --> 00:02:21,266 - এসো আমি কিকরে সোল্ডার করছি দেখ। - একটু হিসি করে আসছি। 17 00:03:01,849 --> 00:03:03,350 দেখ। 18 00:03:03,976 --> 00:03:07,187 আধ ইঞ্চি দূরে থাকতে হবে। আর মোটেই এটা স্পর্শ করা চলবেনা। 19 00:03:08,230 --> 00:03:12,150 দুটো কিনারাই যখন উজ্জ্বল লাল হয়ে যাবে...ব্যাস! 20 00:03:12,902 --> 00:03:14,652 শুধু একবার দ্রুত স্পর্শ করবে। 21 00:03:15,946 --> 00:03:17,489 নাও। 22 00:03:18,866 --> 00:03:20,909 না, অন্যভাবে ধরো। 23 00:03:27,416 --> 00:03:30,543 - যেতে হবে। - না, আগে এটা শেষ করো। 24 00:03:38,386 --> 00:03:39,969 আমাকে যেতে হবে। 25 00:03:40,096 --> 00:03:43,890 শোনো, ওনাকে বল যে এইটাই কাজের সময় তোমার শেষ বার যাওয়া। 26 00:03:44,016 --> 00:03:45,475 হ্যাঁ স্যার। 27 00:03:50,648 --> 00:03:53,358 কাল দেখা হবে। টেল পাইপটার জন্য ধন্যবাদ। 28 00:03:54,443 --> 00:03:56,152 তাড়াতাড়ি কর! 29 00:03:58,280 --> 00:03:59,864 বস্‌ এটা গো-কার্টের জন্য দিয়েছেন। (Go-Kart - একধরনের ছোট গাড়ি। রেসিংয়ের জন্য ব্যবহৃত) 30 00:03:59,990 --> 00:04:01,533 ভাল। উঠে বস। 31 00:04:17,383 --> 00:04:19,592 এই জিনিস কিছুটা আমার কানের ভিতর ঢুকিয়ে দাও। 32 00:05:47,848 --> 00:05:49,974 বেলজিয়াম একটা সুন্দর দেশ। 33 00:05:52,436 --> 00:05:55,104 ম্যুজ নদী। বড় বড় কারখানা। 34 00:05:55,481 --> 00:05:57,232 অনেক টাকা। 35 00:05:57,733 --> 00:05:59,275 সিগারেট? 36 00:06:34,520 --> 00:06:36,563 আমি দু মিনিটেই আসছি। 37 00:06:40,526 --> 00:06:43,236 এক্সকিউজ মি। আমার ছেলে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছে। 38 00:06:43,404 --> 00:06:45,405 আমাকে হাসপাতালে পৌঁছাতে হবে। 39 00:06:45,531 --> 00:06:48,199 দুঃখিত। মাফ করবেন। 40 00:06:49,535 --> 00:06:52,745 আমি কি আগে যেতে পারি? আমার ছেলে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছে। 41 00:06:52,913 --> 00:06:55,540 আমাদের সবার কি হবে? "ওয়েলফেয়ার অফিস" (Welfare Office - কল্যাণ কেন্দ্র।) 42 00:06:56,250 --> 00:06:57,917 হ্যালো। 43 00:07:21,900 --> 00:07:23,568 অসিতা! 44 00:07:38,959 --> 00:07:41,628 আপনার স্ত্রীর পাসপোর্ট, ওর বসবাসের শংসাপত্রের জন্য। (Residence Certificate-বসবাসের শংসাপত্র) 45 00:07:41,754 --> 00:07:43,338 তোমার পাসপোর্ট। 46 00:07:52,473 --> 00:07:54,390 হামিদু, এক মিনিট এদিকে এস। 47 00:07:59,104 --> 00:08:01,314 পাসপোর্ট গুলো। থ্যাংকস। 48 00:08:04,735 --> 00:08:06,235 তুমি টাকা পেয়েছ? 49 00:08:06,362 --> 00:08:08,529 এখনো সবটা নয়। 50 00:08:10,491 --> 00:08:12,200 ভাড়া কত? 51 00:08:12,326 --> 00:08:14,661 পাঁচ হাজার ফ্রাঙ্ক। ১৫০ ডলার। 52 00:08:17,206 --> 00:08:19,999 তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছ নাকি? এটা তো আমাদের চুক্তি ছিল না। 53 00:08:20,125 --> 00:08:22,251 তোমার স্ত্রীকে এখানে আনতে আমার খরচা হয়েছে। 54 00:08:22,378 --> 00:08:25,254 সবাই বলে, এখানে গু'য়ের মত দুর্গন্ধ আর ৫০০০ টা খুব বেশি। 55 00:08:25,381 --> 00:08:27,590 এই নর্দমাটার জন্য। আমি এটার ব্যাবস্থা করব। 56 00:08:28,509 --> 00:08:30,176 আমার কাছে এতই আছে। 57 00:08:30,344 --> 00:08:33,179 তাহলে আমি তোমার মাসিক মজুরির থেকে ১০,০০০ কেটে নেব, ঠিক আছে? 58 00:08:33,305 --> 00:08:35,306 ঠিক আছে। অনেক ধন্যবাদ। 59 00:08:40,521 --> 00:08:42,522 ও নিজের পাসপোর্ট জমা দেবে না। 60 00:08:47,861 --> 00:08:49,112 সমস্যাটা কি? 61 00:08:49,238 --> 00:08:52,615 ও পার্বতীয় অঞ্চল থেকে এসেছে। ও এইসব বোঝে না। ভয় পাচ্ছে। 62 00:09:09,925 --> 00:09:13,803 ও চায় যে আপনি ভাড়া কমান। 63 00:09:15,055 --> 00:09:17,223 বলছে যে এখানে খুব দুর্গন্ধ। 64 00:09:17,433 --> 00:09:21,060 - ওদের বলেছ,আমি এটার ব্যাবস্থা করব? - হ্যাঁ, আমি ওদের বলেছি। 65 00:09:22,146 --> 00:09:24,188 আমি তিন মাসের জন্য অর্ধেক ভাড়া নেব... 66 00:09:24,314 --> 00:09:27,233 যদি ওরা আমাকে হোয়াইট হাউসের কাজটা শেষ করতে সাহায্য করে। 67 00:09:53,510 --> 00:09:55,094 রজার! 68 00:10:01,602 --> 00:10:04,562 উত্তাপ ঠিক আছে? উষ্ণ? না ঠান্ডা? - ঠিক আছে। 69 00:10:14,865 --> 00:10:16,407 নাবিল। 70 00:10:20,078 --> 00:10:22,789 ও নাবিল, নীচের তলায় এখনো গু'য়ের মত দুর্গন্ধ। 71 00:10:22,915 --> 00:10:25,041 আমাদের কিছু করতে হবে। 72 00:10:25,167 --> 00:10:27,835 শুধু পাইপ সাফ করে কিছু হবেনা। পাইপটা খুবই ছোট। 73 00:10:27,961 --> 00:10:30,129 শেডে একটা এর থেকে বড় পাইপ আছে। 74 00:10:30,255 --> 00:10:31,798 ঠিক আছে। 75 00:10:34,718 --> 00:10:37,637 হামিদু ওর স্ত্রীকে আনা বাবদ আমাকে মাত্র ৬০০ ডলার দিয়েছে। 76 00:10:37,805 --> 00:10:39,680 কি মনে হয়, ও ধাপ্পা দিচ্ছে? 77 00:10:41,308 --> 00:10:44,644 গত রাতে ওর কাছে টাকা ছিল। ও হয়তো জুয়া খেলছিল। 78 00:10:44,770 --> 00:10:46,437 - জানার চেষ্টা কর। - ঠিক আছে। 79 00:10:46,563 --> 00:10:49,315 - আর কিছু আছে? - না, মানে, হ্যাঁ আছে। 80 00:10:49,441 --> 00:10:51,818 রোমানিয়ান লোকটার সঙ্গে এখন আরও চার জন রয়েছে। 81 00:10:51,944 --> 00:10:53,986 - কবে থেকে? - রবিবার। 82 00:11:00,410 --> 00:11:03,621 রবিবার থেকে নিকোলাই এর ঘরে পাঁচজন লোক রয়েছে। 83 00:11:08,627 --> 00:11:11,170 মারিয়া, পাঁচ মিনিট সময় দাও। 84 00:11:11,338 --> 00:11:13,172 অ্যান্টওয়ার্প... বুধবার... নৌকা... আমেরিকা। 85 00:11:13,340 --> 00:11:15,591 ওদের কাছে কোন ধরনের টাকা রয়েছে? বেলজিয়ান মুদ্রা? 86 00:11:19,179 --> 00:11:21,180 বুধবার পর্যন্ত প্রত্যেকের পঞ্চাশ ডলার করে। 87 00:11:21,306 --> 00:11:24,058 - অনেক বেশি। - ওরা তাহলে অন্য কোথাও যেতে পারে। 88 00:11:27,688 --> 00:11:29,355 ওরা রাজি? 89 00:11:29,481 --> 00:11:31,190 আমি ফিরে আসছি। 90 00:11:35,904 --> 00:11:37,363 আমি ইগর। 91 00:11:39,116 --> 00:11:41,409 - উত্তাপে কোন সমস্যা নেই তো? - না। 92 00:11:51,753 --> 00:11:53,421 - তোমার বসবাসের অনুমতি। - কত? (Residence permit-বসবাসের অনুমতি) 93 00:11:53,547 --> 00:11:55,214 যাতে আমরা সম্মত হয়েছি। 94 00:11:57,551 --> 00:11:59,677 প্লাস ৪০০ ফ্র্যাঙ্ক গ্যাসের জন্য। 95 00:11:59,803 --> 00:12:01,679 চার। এই নাও। 96 00:12:12,149 --> 00:12:13,649 ডলারে। 97 00:12:17,321 --> 00:12:18,821 চলে এস। 98 00:12:25,078 --> 00:12:28,039 পঞ্চাশ, আর ৫,০০০ ফ্র্যাঙ্ক ভাড়া বাবদ। 99 00:12:28,916 --> 00:12:30,458 আমার বসবাসের অনুমতি। 100 00:12:33,629 --> 00:12:35,212 হ্যালো। 101 00:12:36,173 --> 00:12:38,007 আমরা বলেছি যে এখানে খদ্দের আনলে ১০,০০০ লাগবে। 102 00:12:38,133 --> 00:12:39,759 ও খদ্দের নয়। ও আমার একজন বন্ধু। 103 00:12:39,885 --> 00:12:42,637 আমি গাধা নই। আরও ৫ হাজার পড়বে। 104 00:12:44,640 --> 00:12:48,309 এটা ন্যায্য। শহরে এই ধরনের একটি কক্ষের ২৮,০০০ পড়বে। 105 00:12:50,604 --> 00:12:52,355 আমার অনুমতিপত্র। 106 00:12:54,942 --> 00:12:56,943 ভালো করে ইয়ে কর। 107 00:13:37,985 --> 00:13:41,654 - কি চাই? - গ্যাসের একটা সিলিন্ডার 108 00:13:42,447 --> 00:13:43,906 চারশ ফ্রাঙ্ক। 109 00:13:44,616 --> 00:13:46,826 আমি কি মাসের শেষে টাকাটা পরিশোধ করতে পারি? 110 00:13:48,245 --> 00:13:51,455 আমি ওদের ঠান্ডায় জমে যেতে দিতে পারি না। 111 00:13:51,999 --> 00:13:54,000 চারশোটা খুব বেশি নয়। 112 00:13:54,334 --> 00:13:56,502 হ্যাঁ, তবে আমি গতকাল হেরেছি। 113 00:13:56,670 --> 00:13:59,171 আপনি সবসময় হেরে গেলে সেটা আমার সমস্যা নয়। 114 00:13:59,506 --> 00:14:01,340 জুয়া খেলাটা বন্ধ করুন। 115 00:14:02,092 --> 00:14:03,426 এই নিন। 116 00:14:04,094 --> 00:14:05,594 ধন্যবাদ। 117 00:14:29,369 --> 00:14:31,746 হ্যালো. মিঃ মুলার আছেন? 118 00:14:35,333 --> 00:14:38,461 ওটা খুব বেশি সময় নয়। ওরা কারা? 119 00:14:38,587 --> 00:14:40,546 তুর্কি এবং ঘানীয়রা। (টার্কি ও ঘানার অধিবাসী) 120 00:14:41,048 --> 00:14:42,715 একটু ধরবেন? 121 00:14:44,176 --> 00:14:47,136 সংবাদমাধ্যম বিদেশিদের ব্যাপারে মেয়রকে সমানে জ্বালাতন করছে। 122 00:14:47,262 --> 00:14:49,388 উনি চাইছেন, পুলিস কিছু করুক। 123 00:14:50,891 --> 00:14:53,142 আমি বড়জোর পুরোপুরি চার দিতে পারি। 124 00:14:54,227 --> 00:14:55,478 আরও চার। 125 00:15:17,918 --> 00:15:19,627 দেখিস না। চোখ বন্ধ কর। 126 00:15:20,295 --> 00:15:21,796 হচ্ছেটা কি? 127 00:15:21,922 --> 00:15:23,380 দেখ। 128 00:15:23,757 --> 00:15:25,674 তুই এগুলো রং করেছিস। তো? 129 00:15:25,801 --> 00:15:28,094 ওইদিকে তাকা। জাগুয়ার্স। 130 00:15:28,470 --> 00:15:32,264 আমি আরও একটা ঝেড়ে আনব। তারপর আমাদের প্রত্যেকের একটা করে থাকবে। 131 00:15:39,815 --> 00:15:41,899 - ইগর? - কি? 132 00:15:42,025 --> 00:15:44,485 - এখানে আয়! - আমরা গো-কার্টটা নিয়ে কাজ করছি। 133 00:15:44,611 --> 00:15:45,611 চল যাই! 134 00:15:46,780 --> 00:15:48,405 আমি এখনই ফিরে আসব। 135 00:15:49,032 --> 00:15:53,452 রজার... ভ্যান... অ্যান্টওয়ার্প... তাড়াতাড়ি। 136 00:15:53,954 --> 00:15:57,665 তারপর আপনারা নৌকা নিয়ে যাবেন... টুট টুট... আমেরিকা। 137 00:16:06,800 --> 00:16:08,968 একেকজনের পাঁচ ডলার। 138 00:16:10,178 --> 00:16:12,513 হ্যাঁ, প্রত্যেকের পাঁচ ডলার করে। 139 00:16:51,011 --> 00:16:53,012 আমরা পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব, ঠিক আছে? 140 00:16:54,347 --> 00:16:57,016 ড্রিঙ্ক! আমি খাওয়াব। 141 00:16:58,185 --> 00:16:59,685 বিয়ার। 142 00:17:02,272 --> 00:17:04,523 কোকা কোলা। আমেরিকা! 143 00:17:06,526 --> 00:17:07,860 আমি পেচ্ছাপ করতে যাচ্ছি। 144 00:17:17,370 --> 00:17:19,705 পুলিশ। অনুগ্রহ করে কাগজ দেখান। 145 00:17:22,209 --> 00:17:24,210 আপনার কাগজপত্র, স্যার। 146 00:17:49,277 --> 00:17:50,861 এটা পছন্দ? 147 00:17:52,739 --> 00:17:54,615 ঠিক আমারটার মতো। 148 00:17:55,033 --> 00:17:56,242 থ্যাংকস বাবা। 149 00:17:56,409 --> 00:17:58,244 নামটা হল রজার। 150 00:18:00,455 --> 00:18:02,331 গাড়ি চালাতে চাও? 151 00:18:02,624 --> 00:18:04,083 চলে এসো। 152 00:18:09,089 --> 00:18:11,465 ঠিক আছে, চালাও! 153 00:18:25,230 --> 00:18:27,147 আমার কাছে ৬,৩০০ ফ্র্যাঙ্ক বেশি আছে। 154 00:18:27,274 --> 00:18:29,233 ওটা ঐ রোমানিয়ানদের ডলার। 155 00:18:29,359 --> 00:18:31,443 আমি পুরো ভুলে গিয়েছিলাম। 156 00:18:31,569 --> 00:18:34,154 কোথায় চললে? - গো-কার্টে ফিরে যাচ্ছি। 157 00:18:34,281 --> 00:18:37,116 - কাগজপত্রের কি হবে? - আগামীকাল ওগুলো করব। 158 00:18:37,242 --> 00:18:40,327 না, আমি আজ রাতে ওদের পাসপোর্টগুলি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। 159 00:18:40,453 --> 00:18:41,954 এসো করা যাক। 160 00:18:56,678 --> 00:18:59,138 আরও ১২০,০০০ আর বাড়িটা আমাদের। 161 00:19:12,402 --> 00:19:13,902 - ধন্যবাদ। - ধন্যবাদ কাকে? 162 00:19:14,029 --> 00:19:15,321 রজার। 163 00:19:15,447 --> 00:19:17,823 যদি কেউ জানতে চায়, আমি ম্যুলারে আছি, ঠিক আছে? 164 00:19:18,199 --> 00:19:19,908 কিছুক্ষণ পরে দেখা হবে। 165 00:21:07,434 --> 00:21:09,891 এখনই ফিরে আসব। "হট্‌ রড" টার খেয়াল রাখিস। হট্‌ রড-রেসিং'য়ের জন্য ব্যবর্হিত পাওয়ার বর্ধিত গাড়ি। 166 00:21:23,116 --> 00:21:25,534 এই, একটা সিগারেট হবে? 167 00:21:44,429 --> 00:21:47,139 না, আমি জিতেছি! তুমি প্রতারণা করেছ! 168 00:21:47,390 --> 00:21:50,392 - এখানে কোন প্রতারক নেই। - তোমরা প্রতারক! 169 00:21:50,518 --> 00:21:52,644 তুমিই একটা ঠক! 170 00:21:59,110 --> 00:22:00,944 এইযে আপনার পাসপোর্ট। 171 00:22:27,180 --> 00:22:29,848 আমি ওর পাসপোর্ট আর রেসিডেন্স সার্টিফিকেট এনেছি। রেসিডেন্স সার্টিফিকেট-বসবাসের অধিকার প্রদানকারী দস্তাবেজ। 172 00:22:30,767 --> 00:22:32,684 ওগুলো এখানে রেখে দাও। থ্যাংকস। 173 00:22:37,857 --> 00:22:39,942 - ও কি করছে? - কি? 174 00:22:40,068 --> 00:22:41,735 কি করছে ও? 175 00:22:42,362 --> 00:22:46,240 নতুন বাড়িতে বাচ্চাটাকে অবশ্যই অশুভ আত্মাদের থেকে রক্ষা করতে হবে। 176 00:22:46,366 --> 00:22:49,243 - এখানে কোন অশুভ আত্মা নেই। - হ্যাঁ আছে। 177 00:22:49,369 --> 00:22:52,037 আমরা তাদের দেখতে পাই না, তবে তারা আমাদের দেখে। 178 00:22:54,123 --> 00:22:56,041 পরে দেখা হবে। 179 00:23:15,478 --> 00:23:17,396 শোনো, তুমি নিজেকে কি ভাবো বলতো? 180 00:23:17,522 --> 00:23:20,440 তুমি এখানে শিক্ষানবিশি করার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছ। 181 00:23:20,567 --> 00:23:23,944 এটা আমার দোষ নয়, স্যার। বাবাকে সাহায্য করতে হল আমায়। 182 00:23:24,153 --> 00:23:26,071 তোমার বাবার ব্যাপারে জানতে আমার বয়েই গেল। 183 00:23:26,239 --> 00:23:28,532 তুমি এখানে কাজ কর। তাই তোমাকে সময়মতো আসতে হবে। 184 00:23:28,658 --> 00:23:31,743 তোমার কর্তব্য হল সময়মতো আসা। বুঝেছ? - হ্যাঁ স্যার। 185 00:23:31,869 --> 00:23:33,412 - ওটা কি? - কোনটা? 186 00:23:33,538 --> 00:23:34,997 তোমার বাহুতে। 187 00:23:35,123 --> 00:23:36,582 একটা উলকি। 188 00:23:36,749 --> 00:23:39,626 - কে করেছে? - রজার, আমার বাবা। 189 00:23:40,253 --> 00:23:43,463 উনি কাগজের বদলে তোমার বাহুতে কেন এঁকেছেন? 190 00:23:43,590 --> 00:23:45,966 কাগজ শুধু তোমার পাছা মোছার জন্য নয়। 191 00:23:46,092 --> 00:23:47,551 হ্যালো? 192 00:23:47,927 --> 00:23:49,261 হ্যাঁ। 193 00:23:49,971 --> 00:23:52,514 শুনুন, এটা ওর কাজের জায়গা। 194 00:23:53,391 --> 00:23:55,434 আমি ওকে দিচ্ছি। 195 00:24:04,902 --> 00:24:06,528 আমায় যেতে হবে। 196 00:24:07,071 --> 00:24:10,365 শোনো, তুমি কি একজন ভাল মেকানিক হতে চাও? 197 00:24:10,491 --> 00:24:12,117 তাহলে এখানে থাকো... 198 00:24:12,243 --> 00:24:16,079 নাহলে আমার গ্যারেজে আর কখনও পা রাখবে না। 199 00:24:40,229 --> 00:24:42,939 লেবার ইন্সপেক্টররা এসেছে! (Labour Inspector-শ্রম পরিদর্শক) 200 00:24:43,066 --> 00:24:44,900 পিছন দিক দিয়ে বেরিয়ে যাও! 201 00:24:45,902 --> 00:24:47,152 পরিদর্শকরা এদিকে আসছে! 202 00:24:48,571 --> 00:24:51,156 ইব্রাহিম, শ্রম পরিদর্শকরা! 203 00:24:51,282 --> 00:24:53,659 হামিদু কোথায়? - ওখানে উপরে। 204 00:24:59,499 --> 00:25:02,793 হামিদু, পালান! ইন্সপেক্টররা এসেছে! 205 00:25:03,378 --> 00:25:05,504 মিউজিক টা বন্ধ করে দিন। 206 00:25:19,352 --> 00:25:21,520 হামিদু, আপনি ঠিক আছেন? 207 00:25:32,907 --> 00:25:35,033 আপনি মারা যাবেন না, হামিদু। 208 00:25:35,618 --> 00:25:37,911 আপনি ঠিক হয়ে যাবেন। 209 00:25:38,621 --> 00:25:41,456 আমার স্ত্রী... আমার সন্তান... 210 00:25:42,375 --> 00:25:44,209 ওদের দেখো। 211 00:25:47,004 --> 00:25:48,380 বলো তুমি দেখবে। 212 00:25:51,551 --> 00:25:53,051 আমি কথা দিচ্ছি। 213 00:25:55,221 --> 00:25:57,723 ইগর? তুমি কোথায়? 214 00:26:30,673 --> 00:26:32,549 কোথায় তুমি, ইগর? 215 00:26:48,566 --> 00:26:50,233 এইতো এখানে। 216 00:26:50,359 --> 00:26:52,527 আপনারা এখন আমাকে বিশ্বাস করেছেন তো? 217 00:26:53,404 --> 00:26:55,447 আমি তোমাকে গত পাঁচ মিনিট ধরে চিৎকার করে ডাকছি। 218 00:26:55,615 --> 00:26:58,158 ওপরে গান চলায় আমি কিছুই শুনতে পাই নি। 219 00:26:58,284 --> 00:27:00,285 আপনার আইডি দেখতে পারি? 220 00:27:00,411 --> 00:27:02,829 - হচ্ছেটা কি? - অবৈধদের সন্ধান করছেন। 221 00:27:08,419 --> 00:27:10,086 তোমার তো স্কুলে পড়া উচিত। 222 00:27:10,213 --> 00:27:12,506 আমি শিক্ষানবিশ। এই আমার চুক্তি। 223 00:27:19,889 --> 00:27:22,599 - তুমি তাহলে ওখানে নেই কেন? - আমি কিছু ওভারটাইম করেছি, 224 00:27:22,725 --> 00:27:24,684 তাই বস আমাকে একদিনের ছুটি দিয়েছেন। 225 00:27:24,811 --> 00:27:27,020 - মিক্সারে কে কাজ করছিল? - আমি। আমি ছিলাম... 226 00:27:27,146 --> 00:27:28,814 উনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছেন। 227 00:27:28,940 --> 00:27:30,565 উনি ছিলেন। 228 00:27:30,691 --> 00:27:33,527 আমরা যখন এলাম তখন উনি মিক্সারের কাছে ছিলেন না কেন? 229 00:27:33,653 --> 00:27:35,779 আমি জানি না। উপর থেকে দেখতে পাইনি। 230 00:27:35,905 --> 00:27:38,573 আমি আপনাকে বলেছি, আমি একটা ফোন করছিলাম। 231 00:27:39,283 --> 00:27:40,617 বেশ, ঠিক আছে। 232 00:27:41,244 --> 00:27:42,494 গুড বাই। 233 00:27:42,829 --> 00:27:44,329 আমি আপনাদের ছেড়ে আসছি। 234 00:27:55,716 --> 00:27:57,884 হামিদু, ঠিক আছেন তো? 235 00:28:15,194 --> 00:28:17,612 - কি হয়েছে? - উনি ভারা থেকে পড়ে গেছেন। 236 00:28:17,738 --> 00:28:20,699 আমাদের ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। খুব রক্তক্ষরণ হচ্ছে। 237 00:28:26,873 --> 00:28:29,082 - আমরা ওদের কী বলব? - আমি জানি না। 238 00:28:29,208 --> 00:28:31,209 বলব ও একটা গাড়িতে ধাক্কা খেয়েছে। 239 00:28:32,044 --> 00:28:34,713 আমাকে আরও শক্ত করে বাঁধতে সাহায্য কর! 240 00:28:57,361 --> 00:28:59,070 রাস্তা থেকে সরে যাও! 241 00:29:06,996 --> 00:29:09,331 রক্তটা ঢাকতে একটু বালি আনো। 242 00:29:09,457 --> 00:29:11,750 একটু বালি আনো! 243 00:29:19,342 --> 00:29:21,384 ইব্রাহিম ও অন্যান্যরা ফিরে আসছে। 244 00:29:22,678 --> 00:29:24,262 ওখানে আরও কয়েকটা বোর্ড চাপাও। 245 00:29:27,642 --> 00:29:29,267 না! 246 00:29:29,393 --> 00:29:32,520 ওরা ফিরে আসতে পারে। এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। 247 00:29:32,647 --> 00:29:34,189 আজ আর নয়। 248 00:29:36,108 --> 00:29:38,276 ধর! 249 00:29:43,950 --> 00:29:45,533 এই দিকে। 250 00:29:47,828 --> 00:29:50,413 - আজ আমার স্বামী কাজ করছে না? - ওরা সবাই ছুটি নিয়েছে। 251 00:29:50,539 --> 00:29:52,832 কিছু ইন্সপেক্টর আকস্মিক পরিদর্শনে এসেছিলেন। 252 00:29:59,548 --> 00:30:02,592 আমি শুধু মাসে ১০,০০০ রাখছি কারণ ওর আমার কাছে ঋণ আছে। 253 00:30:02,718 --> 00:30:05,470 - আপনিও আমার কাছে ঋণী। - আমি? 254 00:30:05,638 --> 00:30:09,265 ছেলেকে সঙ্গে আনতে ড্রাইভারকে আমার সোনার ব্রেসলেটটা দিতে হয়েছিল। 255 00:30:09,392 --> 00:30:11,851 আপনি আমার স্বামীকে বলেছিলেন যে টাকাটা আমাদের দুজনের জন্যেই। 256 00:30:11,978 --> 00:30:15,939 এটা ওই চালকের ব্যাপার। আমি শুধু আবাসন আর কাগজপত্রের কাজগুলো করি। 257 00:30:59,567 --> 00:31:01,192 হুইলব্যারোটা আনো। (Wheel Barrow-এক চাকার হাত-গাড়ি) 258 00:31:02,695 --> 00:31:04,863 ইগর, হুইলব্যারোটা আনো। 259 00:31:06,115 --> 00:31:07,699 যাও। 260 00:31:23,466 --> 00:31:25,008 ভিতরে ফেলে দাও। 261 00:31:25,342 --> 00:31:26,885 আমি বলছি, এখানে ঢেলে দাও! 262 00:31:27,303 --> 00:31:28,595 ফ্যালো! 263 00:31:52,828 --> 00:31:54,079 ইগর? 264 00:32:06,133 --> 00:32:07,467 ও এখানে নেই। 265 00:32:07,593 --> 00:32:09,719 - ও আমাকে আসতে বলেছে। - বললাম না ও এখানে নেই। 266 00:32:09,845 --> 00:32:11,763 - ও কোথায় গেছে? - আমি জানি না। 267 00:32:11,889 --> 00:32:14,015 - ও কখন ফিরবে? - জানি না। 268 00:32:14,141 --> 00:32:15,809 আগামীকাল এসো। 269 00:32:22,691 --> 00:32:24,359 তোমার টি-শার্টটা খুলে ফেল। 270 00:32:44,755 --> 00:32:46,798 তুমি মোজা পরে আছ কেন? 271 00:32:47,174 --> 00:32:48,967 আমাকে ওগুলো দাও। 272 00:32:56,475 --> 00:32:57,642 পা ধুয়ে ফেল। 273 00:33:22,751 --> 00:33:24,878 আমাকে তোমার আংটিটা দাও। আমি ওটা পরিষ্কার করব। 274 00:33:56,702 --> 00:33:59,454 আগামীকাল গিয়ে ওর স্ত্রীর প্রতিক্রিয়াটা কেমন সেটা দেখবে। 275 00:33:59,580 --> 00:34:01,080 আমি কেন? 276 00:34:01,207 --> 00:34:03,708 ও আমাকে সহ্য করতে পারেনা। 277 00:34:03,876 --> 00:34:05,877 তুমিই ভালো ভাবে জানতে পারবে। 278 00:34:08,339 --> 00:34:10,048 কিছু খেতে চাও? 279 00:34:12,134 --> 00:34:14,344 ঠিক আছে। গুড নাইট। 280 00:34:23,020 --> 00:34:25,188 ও যে পড়ে গেছে সেটা আমাদের দোষ নয়। 281 00:34:25,522 --> 00:34:27,232 এটা একটা দুর্ঘটনা। 282 00:34:28,067 --> 00:34:30,777 ও যদি পড়ে না যেত তাহলে এইসব কিছুই হত না। 283 00:34:33,656 --> 00:34:35,281 গুড নাইট। 284 00:36:20,054 --> 00:36:21,763 এইটা ব্যবহার করে দেখ। 285 00:36:40,282 --> 00:36:42,116 - হল। - ধন্যবাদ। 286 00:36:59,259 --> 00:37:00,718 তুমি এটাকে কোথায় পেলে? 287 00:37:00,844 --> 00:37:03,096 বাজারের ওই ছেলেটা এনেছে। 288 00:37:03,222 --> 00:37:05,890 - বাচ্চাটার দুধের জন্য? - না, এটা একটা পুরুষ। 289 00:37:06,016 --> 00:37:08,226 এটা কুরবানির উত্সবের জন্য। 290 00:37:08,769 --> 00:37:10,853 গতরাত্রে হিটারটা কাজ করা বন্ধ করে দিয়েছে। 291 00:37:10,979 --> 00:37:12,939 ওই গ্যাসের জিনিস কখনও কাজ করে না। 292 00:37:13,065 --> 00:37:15,066 আমি অন্য কিছু নিয়ে আসব। 293 00:37:23,117 --> 00:37:27,036 তুমি শেড থেকে কাঠ নিতে পার। ফুরিয়ে গেলে আমি আরও কেটে দেব। 294 00:37:27,162 --> 00:37:29,163 আমি নিজেই কাটতে পারব। 295 00:37:37,965 --> 00:37:39,465 আপনি কি হামিদুর স্ত্রী? 296 00:37:39,591 --> 00:37:41,634 - আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই। - উনি বাইরে গেছেন। 297 00:37:41,760 --> 00:37:43,928 - উনি কোথায়? - আমি জানি না। 298 00:37:44,054 --> 00:37:45,930 আপনার ওর সঙ্গে কি দরকার? 299 00:37:46,056 --> 00:37:50,184 ওকে বলবেন মেহমেট আর তার ভাই কাল তাদের ১০,০০০ এর জন্য ফিরে আসবে। 300 00:37:50,310 --> 00:37:53,396 - উনি আপনার কাছে ঋণী কেন? - জুয়ার ঋণ, আমার গ্যাজেল্‌। (Gazelle - অতি সুন্দর কোমলনয়না হরিণের প্রজাতি।) 301 00:38:02,197 --> 00:38:03,739 এখন জ্বলছে। 302 00:38:03,866 --> 00:38:07,118 রাতে শুধু হ্যান্ডেলটা ঘুরিয়ে দেবে। 303 00:38:07,244 --> 00:38:08,286 দাঁড়াও। 304 00:38:08,454 --> 00:38:12,290 দেনা আছে বলে আমার স্বামী কি আগে কখনো অদৃশ্য হয়েছে? 305 00:38:12,958 --> 00:38:15,001 আমি জানি না। গুড বাই। 306 00:38:18,964 --> 00:38:21,299 কেন তুমি ওকে বললেনা যে এটা আগেও ঘটেছে? 307 00:38:21,467 --> 00:38:25,011 আমি বলতে যাচ্ছিলাম, তবে... যাইহোক, ও তাই ভাবছে। 308 00:38:25,137 --> 00:38:28,139 - তুমি নিশ্চিত? - হ্যাঁ, নাহলে ও জিজ্ঞাসা করত না। 309 00:38:28,265 --> 00:38:30,391 নাও এবার, বড় হয়ে গেছ। 310 00:38:31,602 --> 00:38:33,269 তুমি বরং ফিরে যাও। 311 00:38:33,395 --> 00:38:36,230 বলবে তুমি হিটিং বা অন্য কিছু পরীক্ষা করবে। 312 00:38:36,356 --> 00:38:40,485 বলবে, তোমার মনে পড়েছে যে ও একবার এক সপ্তাহের জন্য চলে গিয়েছিলো কেননা ও আমাদের কাছে টাকা ধার করেছিল। 313 00:38:41,528 --> 00:38:43,738 এতে আমরা হাতে কিছু সময় পাব। 314 00:38:44,156 --> 00:38:46,741 মারিয়া, আমি আর একটা বিয়ার নিচ্ছি। 315 00:38:46,867 --> 00:38:48,409 ঠিক আছে। 316 00:38:49,161 --> 00:38:52,705 বলছিলাম, ওদের গ্যাস হিটারটা খারাপ হয়ে গিয়েছিল, 317 00:38:52,831 --> 00:38:54,916 তাই আমি ওকে কাঠের স্টোভটা দিয়েছি। 318 00:38:55,042 --> 00:38:56,918 ঐ পেটা লোহার টা? 319 00:38:57,252 --> 00:38:59,003 যাহ্‌! ওটা মারিয়ার জন্য ছিল। 320 00:38:59,129 --> 00:39:01,339 হ্যাঁ, তবে আমি গ্যাসেরটা সারাতে পারিনি। 321 00:39:02,216 --> 00:39:04,050 তুমি কিছু খাবে না? 322 00:39:04,801 --> 00:39:06,636 না, আমার খিদে নেই। 323 00:39:06,762 --> 00:39:08,763 রাত্রে দেখা হবে। - কোথায় যাচ্ছ? 324 00:39:08,972 --> 00:39:10,515 গো-কার্ট ঠিক করতে। 325 00:39:10,682 --> 00:39:13,684 মারিয়ার কাজ প্রায় শেষ। আমাদের সাথে পুল এ চল। 326 00:39:13,810 --> 00:39:15,770 আমার সাঁতার কাটার ইচ্ছা নেই। 327 00:39:42,881 --> 00:39:45,049 এই, তোমার কাছে একটা সিগারেট হবে? 328 00:39:45,175 --> 00:39:47,176 আমি আপনার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। 329 00:39:47,302 --> 00:39:49,679 আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? - কি? 330 00:39:51,223 --> 00:39:54,517 হামিদু'র স্ত্রীকে দেওয়ার জন্য আমি আপনাকে এক হাজার ফ্র্যাঙ্ক দেব। 331 00:39:54,851 --> 00:39:58,354 ওনাকে বলবেন, গত সপ্তাহের জুয়া খেলা থেকে ওর পাওনা ছিল। 332 00:39:59,398 --> 00:40:01,482 রজার এই সম্পর্কে জানে? 333 00:40:02,067 --> 00:40:04,277 আমার মুখ বন্ধ রাখতে কত দেবে? 334 00:40:04,403 --> 00:40:07,071 আরও হাজার? দুই। 335 00:40:10,450 --> 00:40:13,077 - আমি কখন দেব ওকে? - এখনই। 336 00:40:33,015 --> 00:40:34,932 তুমি এরকম করলে কেন? 337 00:40:38,812 --> 00:40:39,979 এখানে এসো! 338 00:40:40,105 --> 00:40:41,897 ও কি করেছে? 339 00:40:42,024 --> 00:40:44,275 তুমি এই ব্যাপারে হস্তক্ষেপ করনা, মারিয়া! 340 00:40:45,235 --> 00:40:47,445 রজার, বন্ধ কর এসব! 341 00:40:50,198 --> 00:40:52,199 তুমি এই কাজ কেন করলে? 342 00:40:52,326 --> 00:40:54,952 তুমি ওকে মেরে ফেলবে! শুনছ আমার কথা? 343 00:40:55,078 --> 00:40:56,454 থামো! 344 00:40:57,539 --> 00:40:59,582 তোমার কি মাথা খারাপ? 345 00:41:04,504 --> 00:41:06,255 আমাদের ছেড়ে দাও। 346 00:41:31,156 --> 00:41:35,076 তুমি আর ওর সঙ্গে দেখা করবে না। আমি এটা সামলাবো। 347 00:41:37,204 --> 00:41:39,705 আর আমাকে লুকিয়ে কোন কাজ নয়। 348 00:41:39,831 --> 00:41:41,332 ঠিক আছে? 349 00:41:46,505 --> 00:41:48,339 এসো। উঠে পড়। 350 00:42:00,310 --> 00:42:02,186 চাও যে তোমার ট্যাটুটা শেষ করি? 351 00:42:04,189 --> 00:42:05,690 এসো। 352 00:42:13,782 --> 00:42:17,535 নাবিল যদি আমাকে ফোন না করতো, তুমি কি আমাকে মিথ্যা কথা বলেই যেতে? 353 00:42:27,045 --> 00:42:28,921 আচ্ছা, এবার কান্না থামাও। 354 00:42:29,047 --> 00:42:31,132 কিছুই হয়নি। সব মিটে গেছে। 355 00:42:44,980 --> 00:42:46,731 ছাড়ো না, কান্না বন্ধ কর। 356 00:42:55,407 --> 00:42:57,283 তোমার জামার হাতাটা গোটাও। 357 00:43:00,328 --> 00:43:02,204 কখনও কোন মেয়ের সান্নিধ্যে এসেছ? 358 00:43:03,373 --> 00:43:05,082 বুঝলে তো... যৌনমিলন। 359 00:43:06,001 --> 00:43:08,043 তুমি কারও সঙ্গে শোও নি? 360 00:43:10,881 --> 00:43:13,174 শোওয়া উচিত। তোমার যথেষ্ট বয়স হয়েছে। 361 00:43:14,593 --> 00:43:17,261 কখনো ইচ্ছা হয়? - হ্যাঁ, মাঝেমধ্যে। 362 00:43:38,492 --> 00:43:42,453 সে পাহাড়ের উপরে উঠে শিস দিতে বলল 363 00:43:42,913 --> 00:43:46,916 আর সেখানে বুনো গোলাপের তোড়া নিয়ে তার জন্য অপেক্ষা করতে 364 00:43:47,375 --> 00:43:51,420 আমি ফুলগুলো সংগ্রহ করেছি আর আপ্রাণ শিস দিয়েছি 365 00:43:51,713 --> 00:43:55,341 আমি অনেক অপেক্ষা করেছি কিন্তু সে কখনই আসেনি 366 00:48:04,007 --> 00:48:05,549 ওকে যেতে দাও, শয়তান! 367 00:48:06,134 --> 00:48:08,302 বিদায় হও এখান থেকে! 368 00:48:16,144 --> 00:48:19,438 এখানে প্রায় জঙ্গলের মত অবস্থা। তুমি একা কখনই সামলাতে পারবে না। 369 00:48:20,482 --> 00:48:22,357 বিশেষ করে বাচ্চাটা থাকায়। 370 00:48:24,027 --> 00:48:27,905 হামিদু নিখোঁজ হয়েছে কত দিন হল? প্রায় এক সপ্তাহ? 371 00:48:29,574 --> 00:48:31,784 তোমার দেশে ফিরে যাওয়াই ভাল। 372 00:48:31,910 --> 00:48:33,911 আমাকে তাড়িয়ে দিচ্ছেন? 373 00:48:34,037 --> 00:48:36,622 আমি কেবল বলছি এটা তোমার আর তোমার বাচ্চার জন্য ভাল হবে। 374 00:48:36,748 --> 00:48:38,874 আমি যদি তখন এখানে না থাকতাম যখন ওই শয়তানটা... 375 00:48:39,000 --> 00:48:41,794 আমার স্বামী ফিরে আসবে। একটা ঋণ থাকায় ও চলে গেছে। 376 00:48:41,920 --> 00:48:44,004 যখন শুনবে যে আমি ঋণ পরিশোধ করে দিয়েছি তখন ফিরে আসবে। 377 00:48:44,130 --> 00:48:46,465 - কবে করেছ? - তিন দিন আগে। 378 00:48:46,591 --> 00:48:48,592 তাহলে এতদিনে ওর ফিরে আসা উচিত ছিল। 379 00:48:48,718 --> 00:48:50,761 অন্য আরও কিছু নিশ্চয় আছে। 380 00:48:50,929 --> 00:48:53,430 আমি গত পাঁচ বছর ধরে জায়গা ভাড়া দিয়ে আসছি। 381 00:48:53,556 --> 00:48:57,226 বাড়ি থেকে দূরে থাকতে থাকতে, আমি অনেক লোকের মাথা খারাপ হয়ে যেতে দেখেছি। 382 00:48:57,352 --> 00:48:59,853 আমি একজন ঘানার লোককে জানতাম। ও ঠিক তোমাদের উপরের ঘরটাতেই থাকত। 383 00:48:59,979 --> 00:49:03,565 যেদিন ও আইনী স্বীকৃতির কাগজপত্র পেয়েছিল, 384 00:49:03,691 --> 00:49:07,069 সেদিনই প্রচণ্ড মাতাল হয়ে নিজের স্ত্রী ও বাচ্চাদের হত্যা করে। 385 00:49:09,280 --> 00:49:11,281 না! এমন কথা বলবেন না। 386 00:49:15,787 --> 00:49:20,124 ফ্রাঙ্কফুর্ট থেকে বুর্কিনা ফাসোতে প্রতি মঙ্গলবার একটা ফ্লাইট রয়েছে। (Frankfurt-জার্মানির একটি স্থান, Burkina Faso-আফ্রিকার একটি দেশ) 387 00:49:20,792 --> 00:49:22,876 তুমি চাইলে আমি তোমাকে টিকিট কেটে দেব। 388 00:49:23,670 --> 00:49:27,172 - ও ফিরে আসবে। - আর যদি না ফেরে, তুমি কী করবে? 389 00:49:27,298 --> 00:49:30,134 ওকে খুঁজব। পুলিশের কাছে যাব। 390 00:49:47,110 --> 00:49:49,153 মাগী শেয়ালের মত কামড়ায়! 391 00:49:49,279 --> 00:49:51,280 আমার দ্বিগুণ টাকা পাওয়া উচিত। দেখুন ও কী করেছে। 392 00:49:51,406 --> 00:49:54,616 ওটাই আমাদের চুক্তি ছিল। তোমার কাজটা আরও ভালভাবে করা উচিত ছিল। 393 00:50:09,007 --> 00:50:11,925 একজন কোরিয়ান লোক আজ রাতে এখানে আসবে। তুমি তার ব্যাবস্থা করবে। 394 00:50:12,051 --> 00:50:15,345 - তুমি কোথায় যাচ্ছ? - কয়েকটি বিষয়ে নোটারির সঙ্গে দেখা করতে। 395 00:50:45,210 --> 00:50:47,878 - এটা কবে নাগাদ হবে? - যত তাড়াতাড়ি সম্ভব। 396 00:50:48,046 --> 00:50:50,047 কিছু গণ্ডগোল হলে কী হবে? 397 00:50:50,215 --> 00:50:52,382 কী ভুল হতে পারে? 398 00:50:52,508 --> 00:50:55,177 ওই মহিলারা অবাধ্যও হতে পারে। ওদের নিজস্ব নীতি রয়েছে। 399 00:50:55,303 --> 00:50:58,472 - যদি হয় তখন দেখা যাবে। - না, আপনাকে প্রস্তুত থাকতে হবে। 400 00:50:58,598 --> 00:51:01,099 এ কাজে খরচ আছে। আপনি কত অফার করছেন? 401 00:51:01,851 --> 00:51:04,394 আমি জানি না। আপনার কি মনে হয়? 402 00:51:12,528 --> 00:51:14,238 এটা এখন কাজ করছে। 403 00:51:15,031 --> 00:51:17,908 ভাড়া... এখানে ঘুমালে... টাকা। 404 00:51:18,743 --> 00:51:20,202 ডলার? 405 00:51:22,789 --> 00:51:24,581 আমাকে দেখান। 406 00:51:24,707 --> 00:51:26,166 দুই। 407 00:51:27,085 --> 00:51:29,169 হয়েছে। শুভ রাত্রি। 408 00:51:41,015 --> 00:51:43,475 - তোমার কাছে সিগারেট আছে? - নিজের লিঙ্গটা ব্যবহার কর। 409 00:53:52,063 --> 00:53:53,563 কে? 410 00:53:53,856 --> 00:53:55,190 ইগর। 411 00:54:01,364 --> 00:54:03,448 এটা হামিদুর রেডিও। 412 00:54:06,619 --> 00:54:09,830 - এটা কোথায় ছিল? - পাশের বাসায়, সাদা বাড়িতে। 413 00:54:10,706 --> 00:54:13,208 ওখানে চুরি হয়ে যেতে পারে। 414 00:54:18,297 --> 00:54:19,464 গুড বাই। 415 00:54:19,590 --> 00:54:21,091 না, ভিতরে এসো। 416 00:54:55,835 --> 00:54:57,294 কি হয়েছে? 417 00:55:27,283 --> 00:55:29,576 হামিদু কোথাও যায়নি। ও কাছেপিঠেই কোথাও আছে। 418 00:55:31,329 --> 00:55:34,498 মুরগির নাড়ীভুড়িগুলি তাই বলে। ও কাছেই আছে। 419 00:55:37,502 --> 00:55:39,586 কে ওখানে? - টেলিগ্রাম। 420 00:55:45,426 --> 00:55:47,177 ম্যাডাম অসিতা বাডলো? 421 00:55:47,345 --> 00:55:50,222 আপনার জন্য একটা টেলিগ্রাম। শুভ রাত্রি। 422 00:55:58,189 --> 00:55:59,898 এটা পড়ে দাও তো। 423 00:56:04,862 --> 00:56:06,738 কি এটা? পড়। 424 00:56:07,865 --> 00:56:11,743 "কোলোনে আছি। আগামীকাল ট্রেন স্টেশনে দেখা কর। হামিদু।" 425 00:56:12,328 --> 00:56:13,828 কোলোন কোথায়? 426 00:56:13,955 --> 00:56:16,873 বেশি দুরে নয়। গাড়িতে গেলে এক ঘন্টা। 427 00:56:17,375 --> 00:56:19,709 জার্মানিতে, সীমান্তের কাছাকাছি। 428 00:56:21,921 --> 00:56:24,047 আমি যাই। গুড নাইট। 429 00:56:26,175 --> 00:56:29,511 - তুমি এখানে কি করছ? - ও হামিদুর থেকে একটা টেলিগ্রাম পেয়েছে। 430 00:56:29,637 --> 00:56:32,597 সত্যি? কী বলছে সে? 431 00:56:32,723 --> 00:56:34,224 ও জার্মানিতে আছে। 432 00:56:34,350 --> 00:56:36,643 - কোথায়? - কোলোনে। 433 00:56:37,395 --> 00:56:40,105 - ও কবে ফিরে আসবে? - ও ফিরছে না। আমি ওখানে যাচ্ছি। 434 00:56:40,231 --> 00:56:42,148 তাহলে তো সবকিছু ঠিক করা হয়েই গেছে। 435 00:56:42,275 --> 00:56:45,527 আমি তোমার জন্য একটা গৃহ পরিষ্কারের কাজ যোগাড় করেছিলাম, 436 00:56:45,653 --> 00:56:47,904 কিন্তু এখন আর সেটার কোনও মানে নেই। 437 00:56:48,155 --> 00:56:50,073 আগামীকাল শনিবার, তাই না? 438 00:56:51,200 --> 00:56:53,410 আমাকে জার্মানি যেতে হবে, কোলোনের কাছাকাছি। 439 00:56:53,536 --> 00:56:55,453 আমি তোমাকে গাড়িতে নিয়ে যেতে পারি। - কত লাগবে? 440 00:56:55,580 --> 00:56:57,664 কিছুই না। আমাকে তো এমনিতেই যেতে হবে। 441 00:56:57,790 --> 00:56:59,958 সকাল ৯ টায় বের হবো, ঠিক আছে? 442 00:57:05,840 --> 00:57:07,757 ও নিজের স্টোভের জন্য আমাকে ডাকতে এসেছিল। 443 00:57:07,883 --> 00:57:10,010 আমি বলেছিলাম, ওর সঙ্গে দেখা করবেনা। 444 00:57:10,344 --> 00:57:12,345 এই যে কোরিয়ান লোকটার টাকা। 445 00:57:16,559 --> 00:57:18,852 - না, এসো আমার সাথে। - মোপেডের কী হবে? 446 00:57:18,978 --> 00:57:20,812 ভ্যানে তোলো। 447 00:57:34,910 --> 00:57:36,453 উঠে বসো। 448 00:58:16,952 --> 00:58:20,538 ও যখন বুঝতে পারবে যে হামিদু কোলনে নেই তখন আমরা কী করব? 449 00:58:20,665 --> 00:58:22,332 এটা আমি বুঝব। 450 00:58:24,460 --> 00:58:25,835 ও ফিরে আসবে। 451 00:58:25,961 --> 00:58:27,921 আমি বলেছি, সেটা আমার সমস্যা। 452 00:59:38,242 --> 00:59:39,242 কি ব্যাপার? 453 00:59:39,410 --> 00:59:40,994 উনি কোলোনে নেই। 454 00:59:41,412 --> 00:59:44,539 - উনি কোথায়? - আমি জানি না। আমাকে গাড়ি চালাতে দাও। 455 00:59:44,665 --> 00:59:45,915 - থামো! - দাঁড়াও! 456 00:59:46,041 --> 00:59:48,168 - আমি বলছি, থামো! - এক মিনিট। 457 00:59:48,711 --> 00:59:49,753 থামো! 458 00:59:49,879 --> 00:59:51,421 ওকে, ওকে। 459 00:59:59,346 --> 01:00:01,139 বলো, আমার স্বামী কোথায়। 460 01:00:02,558 --> 01:00:04,601 কোলোনে নেই। এইটুকুই আমি জানি। 461 01:00:04,769 --> 01:00:07,562 রজার তোমাকে বেশ্যা হিসাবে বিক্রি করতে চাইছিল। 462 01:00:07,688 --> 01:00:09,856 - কি হিসাবে? - বেশ্যা হিসাবে। 463 01:00:10,483 --> 01:00:12,692 তুমি সত্যি কথা বলছ? 464 01:00:12,943 --> 01:00:14,611 টেলিগ্রামটা তাহলে কী? 465 01:00:14,737 --> 01:00:16,571 রজার ওটা পাঠিয়েছে। 466 01:00:19,074 --> 01:00:21,201 আমাকে থানায় নিয়ে চলো। 467 01:00:23,496 --> 01:00:25,580 আমার বাবা ভুল, কিন্তু আমি চুকলিবাজ নই। 468 01:00:25,706 --> 01:00:28,124 তোমার বাবা জাহান্নামে যাক্‌। আমি আমার স্বামীকে খুঁজতে চাই! 469 01:00:28,250 --> 01:00:31,419 আমাকে পুলিশের কাছে নিয়ে চলো! - ওরা বলবে যে তিনি এখানে অবৈধভাবে ছিলেন। 470 01:00:31,545 --> 01:00:33,421 নিয়ে চলো সেখানে। 471 01:00:47,686 --> 01:00:50,104 এক সপ্তাহ আগে সে চলে যেতে পারেনা। 472 01:00:50,231 --> 01:00:52,732 - এক সপ্তাহ হল সে গেছে। - এটা সত্য। 473 01:00:52,858 --> 01:00:54,734 উনি অবৈধভাবে ফিরে এসেছিলেন, 474 01:00:54,860 --> 01:00:58,488 আর অবৈধ প্রবেশগুলি আমাদের রেকর্ডে প্রতিফলিত হয় না। 475 01:01:01,367 --> 01:01:03,701 কোন ছবি আছে আপনার কাছে? 476 01:01:06,872 --> 01:01:08,331 বয়স? 477 01:01:08,582 --> 01:01:10,500 বিয়াল্লিশ। 478 01:01:10,626 --> 01:01:12,544 - উচ্চতা? - সাধারণ(Normal). 479 01:01:12,670 --> 01:01:14,671 ৫' ৬"? ৫' ১০"? 480 01:01:14,839 --> 01:01:16,548 ৫' ৮''। 481 01:01:18,801 --> 01:01:20,885 বাদামী চোখ। 482 01:01:21,011 --> 01:01:22,512 চুল? 483 01:01:23,514 --> 01:01:25,139 কোঁকড়ানো কালো চুল? 484 01:01:25,266 --> 01:01:27,016 না, ধূসর। 485 01:01:27,309 --> 01:01:29,561 ত্বকের রঙ...কালো। 486 01:01:30,479 --> 01:01:32,313 কোন বিশেষ চিহ্ন? 487 01:01:33,274 --> 01:01:36,860 মুখ বা শরীরে কোনও বিশেষ চিহ্ন? 488 01:01:36,986 --> 01:01:38,194 কোন কাটা দাগ? 489 01:01:38,362 --> 01:01:41,322 - ওনার পায়ের তিনটে আঙ্গুল নেই। - কোন পা? 490 01:01:41,448 --> 01:01:44,742 বাম পা। মার্বেল খনিতে পায়ে মার্বেল পড়ে গিয়েছিল। 491 01:01:46,537 --> 01:01:48,746 আপনি জানেন উনি চলে যাওয়ার সময় কোথায় যাচ্ছিলেন? 492 01:01:48,873 --> 01:01:51,040 - কাজ করতে। - উনি কাজ করতেন? 493 01:01:51,166 --> 01:01:55,003 না, উনি শুধু একটা দেওয়াল ঠিক করতে আমাদের সাহায্য করছিলেন। 494 01:01:55,129 --> 01:01:56,379 "আমরা" কে? 495 01:01:56,547 --> 01:01:58,214 আমার বাবা আর আমি। 496 01:01:58,757 --> 01:02:01,801 - তাহলে এই মহিলার পরে আপনি ওকে দেখেছেন? - হ্যাঁ। 497 01:02:01,927 --> 01:02:03,386 ক'টা নাগাদ? 498 01:02:03,554 --> 01:02:05,388 জানি না। প্রায় ১১টা হবে। 499 01:02:05,514 --> 01:02:06,890 কোথায়? 500 01:02:07,016 --> 01:02:08,474 রু ফেরার। ওনার বাড়ির কাছে। Rue Ferrer-রাস্তার নাম 501 01:03:11,705 --> 01:03:13,623 ২১৫ ফ্র্যাঙ্ক হয়েছে প্লিজ। 502 01:04:22,401 --> 01:04:25,403 তোমাদের দেশে রজারের মতো আরো প্রচুর আবর্জনা রয়েছে। 503 01:04:28,240 --> 01:04:30,366 - ওরা স্ট্যাচুয়েটটা ভেঙ্গে দিয়েছে। - ওটা ছেড়ে দাও। (Statuette-খুব ছোট মুর্তি) 504 01:04:30,534 --> 01:04:32,243 ওটা আমাকে দাও। স্পর্শ কোরো না। 505 01:04:37,207 --> 01:04:39,375 আমার চুলে একটু জল ঢেলে দাও। 506 01:04:45,758 --> 01:04:47,258 যথেষ্ট হয়েছে। 507 01:05:12,493 --> 01:05:14,077 যাও। 508 01:05:15,245 --> 01:05:17,246 উনি এখানে সপ্তাহান্ত ছাড়া অন্য সময় ঘুমান, 509 01:05:17,414 --> 01:05:19,832 সপ্তাহান্তে উনি গ্রামে নিজের স্ত্রীর কাছে যান। 510 01:05:42,356 --> 01:05:46,400 আফ্রিকা ছাড়া অন্য কোথাও তোমার কোনও পরিবার আছে? যাদের তুমি জানো? 511 01:05:47,611 --> 01:05:50,404 - বাচ্চাটার কাকা কারারায় থাকেন। - কোথায়? 512 01:05:50,531 --> 01:05:52,198 কারারা। 513 01:05:52,324 --> 01:05:55,243 দেশের মত ওখানেও মার্বেলের খাদান আছে। 514 01:05:55,369 --> 01:05:56,661 এটা ইটালিতে। 515 01:05:56,787 --> 01:05:59,247 তোমার সেখানে যাওয়া উচিত। ইতালির কোথায়? 516 01:05:59,373 --> 01:06:00,665 আমি জানি না। 517 01:06:00,791 --> 01:06:02,625 আমি অভিধানে দেখছি। 518 01:06:03,043 --> 01:06:05,545 জানি উনি ক্রসওয়ার্ড ধাঁধার জন্য এখানে একটা অভিধান রাখেন। 519 01:06:14,304 --> 01:06:17,181 এটা একটা ছোট শহর মনে হয় তাই সেটা এখানে দেওয়া নেই। 520 01:06:18,100 --> 01:06:20,852 - ঠান্ডা জল পাওয়া যাবে? - হ্যাঁ। কেন? 521 01:06:21,145 --> 01:06:22,645 বাচ্চাটার জন্য। 522 01:06:34,867 --> 01:06:36,033 ও কি অসুস্থ? 523 01:06:36,160 --> 01:06:38,035 হ্যাঁ, ওর জ্বর আছে। 524 01:06:44,376 --> 01:06:47,253 আগামীকাল আমি দেখব ইতালির জন্য কোনও ট্রেন আছে কিনা। 525 01:06:48,589 --> 01:06:51,465 কি বলতে চাও তুমি? আমি ইতালি যাচ্ছি না। 526 01:06:51,592 --> 01:06:54,635 কেন? ওখানে তোমার পরিবার আছে। তুমি নিরাপদে থাকবে। 527 01:06:54,970 --> 01:06:57,305 - ওর বাবা হচ্ছে আমার পরিবার। - তুমি এখানে থাকতে পারবে না! 528 01:06:57,431 --> 01:06:58,723 তোমাকে যেতেই হবে! 529 01:06:58,849 --> 01:07:00,641 মুরগি বলে যে সে এখানে আছে, আর তাই আমিও থাকছি। 530 01:07:00,767 --> 01:07:02,435 মুরগি যাক জাহান্নামে! 531 01:07:02,561 --> 01:07:04,061 বের হও! আমি ঘুমাতে চাই। 532 01:07:04,188 --> 01:07:06,397 তুমি বেশ্যাগিরি করতে বাধ্য হবে, আর আমি মারধর খাব। 533 01:07:06,523 --> 01:07:08,900 - বেরিয়ে যাও! - তোমাকে কখনও সাহায্য না করাই উচিত ছিল! 534 01:07:09,026 --> 01:07:10,359 আউট! 535 01:07:15,115 --> 01:07:18,117 তোমার হয়েছেটা কী? আমাকে ছেড়ে দাও। 536 01:09:49,853 --> 01:09:51,354 হ্যালো। 537 01:09:53,065 --> 01:09:55,358 ইগর, তুমি কোথায়? 538 01:09:55,525 --> 01:09:57,151 তুমিই এটা, আমি জানি। 539 01:09:57,277 --> 01:09:59,278 তুমি কি ওকে কিছু বলেছ? 540 01:10:00,322 --> 01:10:02,114 ইগর, উত্তর দাও। 541 01:10:03,533 --> 01:10:05,368 ইগর, ইশ্বরের দোহাই! 542 01:10:07,537 --> 01:10:09,413 ফিরে এসো, ইগর। 543 01:10:09,539 --> 01:10:11,207 আমি তোমাকে আঘাত করব না। 544 01:10:11,333 --> 01:10:13,542 আমাকে বলো, তোমাকে আনতে কোথায় যেতে হবে। 545 01:10:17,881 --> 01:10:21,384 ভ্যানটা রু ককারিলে আছে। চাবিগুলি বাম্পারে রয়েছে। (Rue Cockerill-একটি রাস্তার নাম) 546 01:11:07,556 --> 01:11:09,098 অসিতা? 547 01:11:21,528 --> 01:11:23,112 হাসপাতাল!! 548 01:11:24,114 --> 01:11:26,323 কি হয়েছে? 549 01:11:26,908 --> 01:11:29,034 তোমার মায়ের গর্ভে ফিরে যাও! 550 01:11:29,411 --> 01:11:32,455 তুমি আমার বাচ্চাকে রোগ দিয়েছ! দূর হয়ে যাও! 551 01:11:34,207 --> 01:11:36,459 হাসপাতাল! 552 01:11:43,467 --> 01:11:46,343 আমি গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে তোমাকে নিয়ে যাব। 553 01:11:47,053 --> 01:11:49,597 চাই না! চলে যাও! 554 01:11:51,308 --> 01:11:55,186 তুমি চাও আমার বাচ্চা মারা যাক। তুমি তাই ওকে একটা রোগ দিয়েছ। চলে যাও! 555 01:11:56,938 --> 01:11:59,398 তোমরা সবাই চাও ও মরুক, তাই না? 556 01:11:59,691 --> 01:12:02,818 তুমি, তোমার বাবা, তোমরা সবাই! 557 01:12:03,320 --> 01:12:06,113 তোমরা সব সাদা মানুষেরা! দূর হয়ে যাও! 558 01:12:39,231 --> 01:12:40,523 তুমি ঠিক আছ? 559 01:12:45,862 --> 01:12:48,239 অসিতা, তুমি ঠিক আছ? - হ্যাঁ। 560 01:12:48,365 --> 01:12:50,866 আমাদের ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ও মারা যাচ্ছে। 561 01:12:51,701 --> 01:12:54,537 আমার বাচ্চা মারা যাচ্ছে। আমাদের হাসপাতালে পৌঁছাতেই হবে। 562 01:12:54,704 --> 01:12:58,123 আমি গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে এখনই ফিরে আসব। 563 01:12:58,250 --> 01:12:59,875 অপেক্ষা কর। 564 01:13:00,210 --> 01:13:02,795 আমাকে জানতে হবে। 565 01:13:02,921 --> 01:13:06,006 আমার স্বামী মারা যায় নি, নাকি গিয়েছে? আমাকে বলো। 566 01:13:06,758 --> 01:13:09,051 আমার জানা দরকার। 567 01:13:11,638 --> 01:13:13,389 না, উনি মারা যাননি। 568 01:13:21,856 --> 01:13:23,857 এখানে কি ওনার কোন ঠিকানা আছে? 569 01:13:23,984 --> 01:13:26,902 - হ্যাঁ, ওনার আবাসিক শংসাপত্র রয়েছে। - আমি কি সেটা দেখতে পারি? 570 01:13:33,243 --> 01:13:35,411 তোমার রেসিডেন্স সার্টিফিকেটটা দরকার ওনার। 571 01:13:41,543 --> 01:13:43,252 ওর কী সমস্যা হয়েছে? 572 01:13:43,587 --> 01:13:45,254 ওর জ্বর হয়েছে। 573 01:13:50,051 --> 01:13:52,595 কোনো বীমা নেই? আপনাকে পুরো টাকাটা দিতে হবে। 574 01:13:52,721 --> 01:13:55,472 - কত? - ১,৩৫০ ফ্র্যাঙ্ক। 575 01:14:02,105 --> 01:14:04,773 - আমার কাছে এতই আছে। - আর বাকিটা? 576 01:14:04,941 --> 01:14:07,234 - আগামীকাল দিলে হবে? - না। 577 01:14:07,360 --> 01:14:10,112 - কত দরকার? - চারশ পঞ্চাশ ফ্রাঙ্ক। 578 01:14:51,154 --> 01:14:53,238 তোমার ছেলের ভিতরে 579 01:14:53,698 --> 01:14:56,075 একজন পূর্বপুরুষ রেগে প্রতিবাদ করছেন, 580 01:14:56,201 --> 01:14:58,661 তারই একটা পর্যায় হচ্ছে এই জ্বর। 581 01:14:59,871 --> 01:15:02,998 যতক্ষণ না সেই পূর্বপুরুষ বিচার পান, 582 01:15:03,917 --> 01:15:05,834 জ্বর তোমার শিশু কে ঝাঁকুনি দেবে, 583 01:15:05,960 --> 01:15:10,339 জলের বাইরে মাছ যেমন ঝাপটায়। 584 01:15:11,675 --> 01:15:12,966 এই নাও। 585 01:15:15,637 --> 01:15:18,389 যখন বুঝবে যে জ্বর আসছে... 586 01:15:19,683 --> 01:15:22,351 এই শিকড়গুলি জলে ভিজিয়ে দেবে, 587 01:15:22,686 --> 01:15:25,020 ওকে কয়েক ঢোঁক খাইয়ে দেবে, আর 588 01:15:25,397 --> 01:15:27,981 বাকীটা দিয়ে ওকে স্নান করিয়ে দেবে। 589 01:15:34,489 --> 01:15:36,532 আমাকে বলো, তোমার মনে কি আছে। 590 01:15:36,950 --> 01:15:38,992 ওর বাবা কি পূর্বপুরুষদের সঙ্গে আছেন? 591 01:15:39,119 --> 01:15:41,328 তুমি আমার চেয়ে ভাল জানো। 592 01:15:44,332 --> 01:15:47,543 তুমি কি জানতে চাও তোমার স্বামী এখনও বেঁচে আছেন কিনা? 593 01:15:48,837 --> 01:15:50,337 বেশ। 594 01:16:04,018 --> 01:16:06,437 বালিটা নিজের ঠোঁটের কাছে নিয়ে যাও 595 01:16:06,563 --> 01:16:08,564 এবার ফুঁ দাও। 596 01:16:08,732 --> 01:16:12,985 তোমার স্বামীর কী হয়েছে তা জানার আকাঙ্ক্ষায় মনোনিবেশ কর। 597 01:16:17,741 --> 01:16:19,575 বালিটা এখানে ঢেলে দাও। 598 01:17:15,924 --> 01:17:19,468 পূর্বপুরুষদের কবরস্থানে আমি তাঁর জন্য কবর দেখতে পাচ্ছি না। 599 01:17:23,973 --> 01:17:25,724 গরমের জন্য হচ্ছে। 600 01:17:28,478 --> 01:17:32,147 পূর্বপুরুষদের কবরস্থানে যদি কোনও ব্যক্তির জন্য সমাধি না থাকে, 601 01:17:32,315 --> 01:17:34,483 সে বিদেশের মাটিতে মারা যাবে, 602 01:17:34,609 --> 01:17:37,027 নিজের জন্মভূমি থেকে অনেক দূরে। 603 01:17:38,404 --> 01:17:40,113 ও কি বেঁচে আছে? 604 01:17:40,573 --> 01:17:43,325 সে মারা গেছে এমন কোন ইঙ্গিত আমি দেখছি না। 605 01:17:44,160 --> 01:17:46,620 বাচ্চাটার কাকাও কি বেলজিয়ামে? 606 01:17:46,746 --> 01:17:50,332 - না, ইতালিতে। - যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে যাও। 607 01:17:50,917 --> 01:17:54,044 তাকে বল শিশুটিকে রক্ষা করতে। 608 01:17:54,170 --> 01:17:56,129 আমার স্বামীর কি হবে? 609 01:17:56,422 --> 01:17:58,590 তুমি তার ছেলেকে রক্ষা করতে চলে যাচ্ছ। 610 01:17:58,716 --> 01:18:00,759 তুমি তোমার স্বামীকে ত্যাগ করছ না। 611 01:18:00,885 --> 01:18:03,178 সমস্যাটা হচ্ছে ওর কাগজপত্র। 612 01:18:03,346 --> 01:18:05,305 আপনি আইনত অধিবাসী নন? -না। 613 01:18:05,473 --> 01:18:08,976 আমি এমন একটা লোককে জানি যে সাহায্য করতে পারে তবে সে টাকা চাইবে। 614 01:18:09,227 --> 01:18:10,853 আমি একটা পেতে পারি, ম্যা'ম? 615 01:18:11,354 --> 01:18:12,938 আমার নাম রোজালি। 616 01:18:13,064 --> 01:18:15,732 - আপনি কি আইনত অধিবাসী? - হ্যাঁ, আমার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। 617 01:18:15,859 --> 01:18:17,693 আপনি ওনাকে আপনার কাগজপত্র ধার দিতে পারেন। 618 01:18:23,116 --> 01:18:25,492 না, ওকে মোটেও আমার মতো দেখতে নয়। 619 01:18:25,618 --> 01:18:27,536 অবশ্যই একইরকম দেখতে! 620 01:18:27,662 --> 01:18:30,414 আপনার স্কার্ফটা ওনাকে দিন। 621 01:18:36,170 --> 01:18:39,840 দেখুন, কাজ হয়েছে। দুজনেরই একই রকম চেহারা। 622 01:18:40,383 --> 01:18:42,759 দেখুন। মাফ করবেন স্যার। 623 01:18:43,678 --> 01:18:46,722 এটা কার আইডি? এনার না ওনার? 624 01:18:49,851 --> 01:18:51,727 পাগড়ি মাথায় আছে যার। 625 01:18:53,062 --> 01:18:55,898 - দেখলেন? এটা কাজ করে। - যদি তুমি তাই বলো। 626 01:19:25,011 --> 01:19:26,762 ৭,৫০০ হবে। 627 01:19:26,930 --> 01:19:29,389 - বেশি নয়? - না, এটাই আজকের রেট। 628 01:19:29,849 --> 01:19:31,516 ঠিক আছে। 629 01:20:46,300 --> 01:20:50,012 - ওটা কোথা থেকে? - খেলায় একটু দু-নম্বরি করে। 630 01:20:50,138 --> 01:20:51,763 তুই যাচ্ছিস? - না। 631 01:20:52,015 --> 01:20:53,348 তুই কোথায় যাচ্ছিস? 632 01:20:53,474 --> 01:20:54,933 জানি না। 633 01:20:55,059 --> 01:20:56,727 নিজের গফের কাছে? 634 01:20:56,978 --> 01:20:58,520 কোন গফ? 635 01:20:58,688 --> 01:21:00,480 তোর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। 636 01:21:00,606 --> 01:21:02,858 উনি ভাবেন যে তোরা দুজন কোথাও লুকিয়ে আছিস। 637 01:21:02,984 --> 01:21:05,485 ওর বয়স কত? - আমার বয়সি। 638 01:21:05,611 --> 01:21:08,780 একটা গফ পেয়ে তুই কি গো-কার্ট ছেড়ে দিলি? 639 01:21:09,157 --> 01:21:11,158 তুই কবে ফিরবি? - জলদিই। 640 01:21:11,284 --> 01:21:13,702 এই নে। চাবিটা। 641 01:21:13,828 --> 01:21:15,787 তোর অবর্তমানেও আমরা ওটা চড়তে পারি? 642 01:21:17,457 --> 01:21:20,292 - ব্রেকটার দিকে লক্ষ রাখিস। - ঠিক আছে। দেখা হবে। 643 01:21:39,729 --> 01:21:41,730 আজ বিকেলে একটা ট্রেন আছে। 644 01:21:42,607 --> 01:21:45,192 আমি ফরাসি আর ইতালিয়ান টাকা এনেছি। 645 01:21:45,985 --> 01:21:47,736 এখানে একটু স্যুপ আছে। 646 01:21:48,821 --> 01:21:51,531 আমি আলমারিতে একটা ক্যান পেলাম। - ধন্যবাদ। 647 01:22:06,214 --> 01:22:09,049 - তুমি চাইলে আমি স্ট্যাচুয়েটটা সারাতে পারি। - ঠিক আছে। 648 01:22:19,435 --> 01:22:22,437 - ওকে আবার ভিতরে রাখছ কেন? - ওর গা এখনও উষ্ণ। 649 01:22:32,532 --> 01:22:34,533 ওঝা যা বললেন, সেটা তুমি বিশ্বাস কর? 650 01:22:34,659 --> 01:22:36,201 কেন করব না? 651 01:22:40,206 --> 01:22:43,291 - এমনকি পূর্বপুরুষের কথাগুলোও? - হ্যাঁ। 652 01:22:55,179 --> 01:22:57,180 ওকে এক মিনিট ধরতে পার? 653 01:23:06,607 --> 01:23:10,152 আমার স্বামী ফিরে এলে ওকে বোলো আমি কারারায় আছি। 654 01:23:12,155 --> 01:23:14,489 এই, আমার স্বামীকে বলবে আমি কারারায় আছি। 655 01:23:16,325 --> 01:23:18,785 যদি সে ফিরে না আসে, পুলিশের কাছে যেও। 656 01:23:18,911 --> 01:23:21,454 - কেন? - কি হয়েছে তা সন্ধান করার জন্য। 657 01:23:21,581 --> 01:23:25,083 যাই হোক তোমার সাথে যোগাযোগ করতে পারবনা। তোমার কোন ঠিকানা নেই। 658 01:23:25,209 --> 01:23:28,295 আমি আইডি কার্ডের সঙ্গে ঠিকানাটা রোজালিকে পাঠিয়ে দেব। 659 01:23:33,384 --> 01:23:36,761 আমি স্ট্যাচুয়েটটা ঠিক করি। আমাদের এবার যেতে হবে। 660 01:23:48,232 --> 01:23:50,150 তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। 661 01:25:11,399 --> 01:25:13,108 ওই মহিলা কোথায়? 662 01:25:18,114 --> 01:25:20,156 আমাদের ওকে সত্য কথাটা বলতে হবে। 663 01:25:22,785 --> 01:25:24,077 চলো, ওনাকে বলি। 664 01:25:24,203 --> 01:25:25,537 এখানেই থাকো! 665 01:26:03,409 --> 01:26:05,618 ওকে বেঁধে রেখেছি। নড়াচড়া করতে পারবে না। 666 01:26:05,745 --> 01:26:07,120 তুমি নিশ্চিত? 667 01:26:07,538 --> 01:26:10,165 আমি ব্যাগগুলো নিয়ে এখনই ফিরে আসব। 668 01:26:12,001 --> 01:26:13,335 ইগর, আমাকে খুলে দাও! 669 01:26:14,086 --> 01:26:16,546 ইশ্বরের দোহাই, আমাকে ছেড়ে দাও! 670 01:26:18,507 --> 01:26:19,841 এখানে এসো! 671 01:26:25,681 --> 01:26:27,974 এখানে এসে আমাকে খুলে দাও! 672 01:26:36,650 --> 01:26:40,362 ওকে বলো, ওর বাড়ি ফেরার জন্য আমার কাছে টাকা আছে। ওর যত দরকার। 673 01:26:44,116 --> 01:26:47,035 দাঁড়াও! আমি তোমাকে অনুরোধ করছি। 674 01:26:52,625 --> 01:26:54,876 আমি দিব্যি কাটছি, আমি ওকে এটা দিতে যাচ্ছিলাম। 675 01:26:55,044 --> 01:26:57,754 ও যেখানে ইচ্ছা যেতে পারে। শুধু আমার চেনটা খুলে দাও। 676 01:27:01,717 --> 01:27:03,802 তুমি ওকে কেন সবকিছু বলতে চাও? 677 01:27:04,887 --> 01:27:06,388 এতে ওর কী লাভ হবে? 678 01:27:07,264 --> 01:27:09,974 ও চলে যাক্‌ আর আমরা এই নিয়ে কখনও কথা বলব না। 679 01:27:13,270 --> 01:27:15,355 কমপক্ষে আমাকে আমার চশমাটা তো দাও। 680 01:27:19,110 --> 01:27:23,113 বিল্ডিংগুলো সব তোমার জন্য। আমি যা কিছু করেছি সব তোমার জন্য। 681 01:27:24,073 --> 01:27:26,324 আমি কেবল তোমার কথা ভেবেছি। তুমি আমার ছেলে। 682 01:27:26,575 --> 01:27:30,620 চুপ করো! চুপ করো!! 683 01:27:38,963 --> 01:27:40,713 আমার চশমাটা দাও। 684 01:27:42,383 --> 01:27:44,634 আমার চশমাটা দাও আর আমাকে খুলে দাও। 685 01:27:47,596 --> 01:27:50,140 আমি তোমার বাবা। তুমি এটা করতে পার না। 686 01:27:50,349 --> 01:27:52,475 আমাকে যেতে দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। 687 01:29:03,631 --> 01:29:05,423 হামিদু মারা গেছে। 688 01:29:10,095 --> 01:29:12,347 ও একটা ভারা থেকে পড়ে গিয়েছিল। 689 01:29:14,350 --> 01:29:17,977 আমি ওকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা ঝামেলা এড়াতে 690 01:29:18,187 --> 01:29:20,188 তা করলেন না। 691 01:29:21,607 --> 01:29:23,399 আমিও বাবার কথা মানলাম। 692 01:29:25,152 --> 01:29:28,655 আমরা ওনাকে সাদা বাড়ির পিছনে সিমেন্টে পুঁতে দিয়েছি। 693 01:30:41,205 --> 01:31:02,144 Translated & Edited By: Santanu Mukherjee