00:00:01,000 --> 00:00:01,500
ম
00:00:01,500 --> 00:00:02,000
মো
00:00:02,000 --> 00:00:02,500
মোঃ
00:00:02,500 --> 00:00:03,000
মোঃ র
00:00:03,000 --> 00:00:03,500
মোঃ রা
00:00:03,500 --> 00:00:04,000
মোঃ রাস
00:00:04,000 --> 00:00:04,500
মোঃ রাসে
00:00:04,500 --> 00:00:05,000
মোঃ রাসেল
00:00:05,000 --> 00:00:05,500
মোঃ রাসেল হ
00:00:05,500 --> 00:00:06,000
মোঃ রাসেল হো
00:00:06,000 --> 00:00:06,500
মোঃ রাসেল হোস
00:00:06,500 --> 00:00:07,000
মোঃ রাসেল হোসে
00:00:07,000 --> 00:00:08,000
মোঃ রাসেল হোসেন
00:00:08,000 --> 00:00:18,000
বঙ্গানুবাদে -
মোঃ রাসেল হোসেন
1
00:00:21,730 --> 00:00:23,565
আমি পুনরায় বলছি।
2
00:00:24,733 --> 00:00:27,277
কেউ কি কার্পেটে পা না রেখে
3
00:00:28,236 --> 00:00:30,822
আমাকে লাল আপেলটি এনে দিতে পারবেন?
4
00:00:38,788 --> 00:00:40,123
সেলিম পাশা...
5
00:00:41,416 --> 00:00:43,877
উত্তরের মহামান্য জেনারেল,
6
00:00:45,628 --> 00:00:46,963
আপনার পরিকল্পনা কি?
7
00:00:48,548 --> 00:00:50,091
আমি যা ভেবেছিলাম।
8
00:00:52,135 --> 00:00:53,636
এবং আপনার কি খবর,
9
00:00:56,306 --> 00:00:58,933
হে মহান প্রধান উপদেষ্টা,
10
00:00:59,851 --> 00:01:01,352
চান্দার্লি হালিল পাশা?
11
00:01:02,687 --> 00:01:04,314
এতো ধারালো বুদ্ধি থাকতে
12
00:01:04,856 --> 00:01:07,400
এরকম একটা ধাঁধার সমাধান করা তো
সহজ ব্যাপার হওয়ার কথা।
13
00:01:07,484 --> 00:01:09,694
শিশুসুলভ খেলার জন্য সময় আমার নেই,
14
00:01:10,236 --> 00:01:11,321
হে রাজপুত্র।
15
00:01:14,991 --> 00:01:19,079
অথবা এটা সমাধানের জন্য
একটা শিশুরই প্রয়োজন।
16
00:01:44,771 --> 00:01:46,064
আপনি ভাগ্যবান যে...
17
00:01:46,940 --> 00:01:48,525
আমি এখনও সুলতান হইনি।
18
00:01:59,160 --> 00:02:01,246
প্রত্যেক সাম্রাজ্যেরই একটা শুরু আছে
19
00:02:01,746 --> 00:02:05,291
যা রক্ত, তরবারি, ভাগ্য এবং বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
20
00:02:05,875 --> 00:02:07,168
১৪৫৩ সালে
21
00:02:07,710 --> 00:02:10,004
রোমান সম্রাট একাদশ কন্সটান্টিন,
22
00:02:10,380 --> 00:02:12,757
এবং অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ
23
00:02:12,841 --> 00:02:15,426
কন্সট্যান্টিনোপলের জন্য এক মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত হয়।
24
00:02:16,553 --> 00:02:19,556
ইতিপূর্বে ২৩টি বাহিনী এই স্বনামধন্য শহরকে দখল করার চেষ্টা করেছিল।
25
00:02:19,639 --> 00:02:21,182
সকলেই ব্যর্থ হয়।
26
00:02:21,558 --> 00:02:24,769
এতো কিছুর পরেও একজন শাসক বিজয়ী হতে আসলো
27
00:02:24,853 --> 00:02:29,023
এবং পরবর্তী ৩০০ বছরের ইতিহাস পরিবর্তন করে দিলো।
28
00:02:30,024 --> 00:02:31,860
একটা সাম্রাজ্যের উত্থানে,
29
00:02:32,318 --> 00:02:34,028
অন্য সাম্রাজ্যের পতন ঘটা আবশ্যক।
30
00:02:50,253 --> 00:02:53,256
কন্সট্যান্টিনোপলের ওপর সুলতান
দ্বিতীয় মেহমুদের অবরোধ
31
00:02:53,339 --> 00:02:54,841
তৃতীয় সপ্তাহে গড়ালো।
32
00:03:04,058 --> 00:03:07,562
মেহমেদের গোলন্দাজীয় বাহিনী
কন্সট্যান্টিনোপলের প্রাচীরের উপর
33
00:03:07,645 --> 00:03:09,230
অনবরতভাবে গোলা বর্ষণ চালিয়ে গেলো।
34
00:03:11,024 --> 00:03:14,194
কন্সট্যান্টিনোপলের দিকে এগিয়ে আসা
সৈন্য ও মালামাল বহনকারী...
35
00:03:14,277 --> 00:03:16,029
ওঠার জন্য প্রস্তুত হও!
36
00:03:16,112 --> 00:03:17,280
ইয়াহ্!
37
00:03:17,363 --> 00:03:20,158
...জেনোইজ জাহাজগুলোর হাতে
38
00:03:20,241 --> 00:03:23,161
তাঁর নৌবাহিনীর শোচনীয় পরাজয়ের পরে,
39
00:03:27,707 --> 00:03:31,294
কন্সট্যান্টিনোপলের সমুদ্রাভিমুখী প্রাচীরের
পাশে অবস্থিত গোল্ডেন হর্ন নামক
40
00:03:32,212 --> 00:03:36,049
সংকীর্ণ খাঁড়ির পোতাশ্রয়ে জেনোইজরা
নিরাপদে প্রবেশ করতে সক্ষম হয়।
41
00:03:37,258 --> 00:03:42,180
কন্সট্যান্টিনোপল যেন আশীর্বাদপুষ্ট,
কেননা তাদের এই গোল্ডেন হর্ন নামক
42
00:03:42,263 --> 00:03:43,514
বিশালাকার নিরাপদ পোতাশ্রয়টি রয়েছে।
43
00:03:44,057 --> 00:03:46,851
এর প্রবেশদ্বার খুবই সংকীর্ণ
44
00:03:47,268 --> 00:03:49,562
এবং এর উভয় পাশে দুটি টাওয়ার আছে।
45
00:03:50,355 --> 00:03:53,399
কিন্তু যদি কোনো শত্রু জাহাজ
গোল্ডেন হর্নে প্রবেশ করতে সক্ষম হয়,
46
00:03:53,483 --> 00:03:56,402
তবে তাদের সামনে অরক্ষিত
একসারি প্রাচীর ছাড়া আর কিছুই থাকবে না।
47
00:03:56,486 --> 00:04:00,615
কারণ তারা এপাশ অতোটা সুরক্ষিত করার
চিন্তা করেনি যতোটা করেছে পশ্চিম পাশ নিয়ে,
48
00:04:00,698 --> 00:04:03,451
যেদিক থেকে যেকোনো অবরোধকারী সেনাদল আসতে পারে।
49
00:04:03,534 --> 00:04:06,955
এটা এমন একটা স্থান যেখানে মালপত্র বোঝাই
খ্রিস্টান জাহাজগুলোকে এনে রাখা হয়।
50
00:04:07,538 --> 00:04:09,249
এপার্শ্ব যেন কিছুটা আঘাতপ্রবণ।
51
00:04:09,332 --> 00:04:10,917
যদি শত্রুদল এখানে এসে অবস্থান নিতে পারে,
52
00:04:11,000 --> 00:04:14,379
তবে তারা পাশের দেয়ালগুলোর ওপর
সহজেই আক্রমণ পরিচালনা করতে পারবে।
53
00:04:15,213 --> 00:04:19,384
যেকারণে দ্বিতীয় মেহমেদ শহরের
সবথেকে দুর্বলতম স্থানকে কব্জায় পেতে...
54
00:04:19,467 --> 00:04:22,804
প্রয়োজন হলে দীর্ঘ পথ পাড়ি দিতেও রাজী হবে।
55
00:04:23,263 --> 00:04:25,682
এব্যাপারটা নিশ্চয়ই তাঁর মাথায়ও ঘুরপাক খাচ্ছে।
56
00:04:25,765 --> 00:04:27,809
"আমাকে অবশ্যই গোল্ডেন হর্নের
ভেতরে প্রবেশ করতে হবে।"
57
00:04:30,561 --> 00:04:34,357
কিন্তু পোতাশ্রয়টি এক বিশালাকার
ঢালাই-লোহা দ্বারা তৈরীকৃত শেকল দ্বারা সুরক্ষিত।
58
00:04:35,441 --> 00:04:39,487
শেকলটি কন্সট্যান্টিনোপল থেকে গালাতা পর্যন্ত
অর্ধ-মাইল বিস্তৃত,
59
00:04:39,612 --> 00:04:41,572
এবং এর ওজন ৩০ টনের উপরে।
60
00:04:41,906 --> 00:04:45,076
এটা পোতাশ্রয়টিকে সাত শতাব্দীর
বেশি সময় ধরে রক্ষা করে আসছে।
61
00:04:45,743 --> 00:04:49,080
সম্রাট কন্সটান্টিন এর আদেশে পুনঃসংস্করণের পরে
62
00:04:49,163 --> 00:04:51,332
এটা যেন পুরোপুরি অভেদ্য হয়ে উঠেছে।
63
00:04:53,876 --> 00:04:57,297
মেহমেদ, তাঁর মন সর্বদা চঞ্চল ও সে সবসময়ই ভাবান্বিত,
64
00:04:58,047 --> 00:05:01,509
এই দুই বৈশিষ্ট্যের মিশেলে বিচক্ষণ মেহমেদ
65
00:05:01,801 --> 00:05:04,137
তাঁর মাথা থেকে এক দুর্দম পরিকল্পনা বের করেন।
66
00:05:11,227 --> 00:05:15,189
এটা পরিষ্কার না যে এমন একটা পরিকল্পনা
মেহমেদের মাথায় কিভাবে আসলো।
67
00:05:15,940 --> 00:05:18,901
কিন্তু পরিষ্কারভাবে, সময়ের এতোটা চাপের মধ্যে
68
00:05:18,985 --> 00:05:21,404
কৌশলগত ভাবনা ও ভালো জনসংযোগ,
69
00:05:21,487 --> 00:05:24,866
উভয় দিকে ভালো জ্ঞানের মাধ্যমে
70
00:05:24,949 --> 00:05:28,328
তিনি এমন পরিকল্পনা বের করলেন যাতে
তারা জাহাজগুলো ভূমির ওপর দিয়ে টেনে
71
00:05:28,411 --> 00:05:32,707
বসফরাস থেকে গোল্ডেন হর্নে নিয়ে গিয়ে
72
00:05:32,790 --> 00:05:35,918
আক্রমণের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে পারে।
73
00:05:37,128 --> 00:05:39,589
এটা পড়তেছে!
74
00:05:41,758 --> 00:05:44,719
৭৬টি জাহাজ
75
00:05:44,802 --> 00:05:47,597
দেড় মাইল বিস্তৃত বন পেরিয়ে
76
00:05:47,680 --> 00:05:50,183
গালাতার জেনোইজ এলাকার উপরে উত্তোলন করা হবে।
77
00:05:51,100 --> 00:05:53,454
যুদ্ধকৌশল বেশির ভাগ সময়েই
প্রকৌশল ব্যবস্থার ওপর নির্ভরশীল।
78
00:05:53,478 --> 00:05:56,105
এটা বীরত্ব বা সাহসিকতা,
কোনোটার ওপরেই নির্ভরশীল নয়,
79
00:05:56,189 --> 00:05:58,149
এর সবটা জুড়ে শুধুমাত্র বিভিন্ন কৌশল।
80
00:05:58,524 --> 00:06:00,524
এটা তাঁর বুদ্ধিমত্তার এক নিদর্শন ছিলো।
81
00:06:01,110 --> 00:06:02,110
অসাধারণ।
82
00:06:05,114 --> 00:06:07,658
মেহমেদের দুঃসাহসিক পরিকল্পনার গোপনীয়তা
83
00:06:07,742 --> 00:06:11,579
গুপ্তচর দ্বারা ঘেরা এক স্থানের কারণে
প্রায় ভেস্তে যাচ্ছিলো।
84
00:06:18,628 --> 00:06:22,548
সৈন্যদের বিশ্রামহীন পরিশ্রম সত্ত্বেও
85
00:06:24,008 --> 00:06:28,846
মেহমেদের জাহাজগুলো সরানোর পরিকল্পনা
আরো দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজন হলো,
86
00:06:29,389 --> 00:06:32,725
কেননা গুজবমতে ভেনিস হতে
বিশাল এক খ্রিস্টান নৌবহর এগিয়ে আসছে।
87
00:06:43,611 --> 00:06:46,656
মাফ করবেন, সুলতান।
প্রহরী বলছিলো যে আপনি ফিরে আসছেন।
88
00:06:46,739 --> 00:06:49,784
আপনার নিজের তাঁবু গরম রাখার
চুল্লী কি ঠান্ডা হয়ে গেছে, পাশা?
89
00:06:50,701 --> 00:06:52,453
চান্দার্লি হালিল সবসময়ই স্বাগত।
90
00:06:56,791 --> 00:06:58,334
আপনি কি আমাকে কিছু বলতে চান?
91
00:06:58,835 --> 00:07:00,002
হ্যাঁ, সুলতান।
92
00:07:00,086 --> 00:07:02,547
ক্যাম্পে কিছু অস্বস্তিকর গুজব ছড়িয়েছে।
93
00:07:02,630 --> 00:07:03,965
কি ধরণের গুজব?
94
00:07:04,048 --> 00:07:07,385
ভেনিসবাসীদের আরো জাহাজ ও লোকবল
পাঠানোর বিষয়ে সংবাদ আসন্নপ্রায়।
95
00:07:07,927 --> 00:07:10,388
এই যে সংবাদের কথা আপনি বলছেন,
96
00:07:11,347 --> 00:07:12,348
এগুলো কোথা থেকে আসছে?
97
00:07:14,350 --> 00:07:18,438
কন্সট্যান্টিনোপলে আমাদের গুপ্তচরেরা
এ বিষয়ে কয়েকদিন ধরে শুনে আসছে।
98
00:07:18,813 --> 00:07:19,814
ওহ, আচ্ছা।
99
00:07:20,565 --> 00:07:21,566
যদি সত্য হয়,
100
00:07:21,774 --> 00:07:25,027
শুধু এসকল তথ্যই আমাদের সেনাদলের
মনোবল ভেঙে দিতে এবং শহর দখল করা নিয়ে
101
00:07:25,111 --> 00:07:26,737
আমাদের পরিকল্পনাকে বিকল করে দিতে পারে।
102
00:07:28,531 --> 00:07:30,741
আপনি কি যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে ভেবে দেখেছেন?
103
00:07:30,825 --> 00:07:32,827
আমি বিভিন্ন সুযোগ নিয়ে ভেবে দেখছি, পাশা।
104
00:07:33,744 --> 00:07:35,788
কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলে
আমি আপনাকে জানাবো।
105
00:07:35,872 --> 00:07:38,291
মাফ করবেন, সুলতান,
কিন্তু আমরা এখানে ঝুঁকির মধ্যে আছি।
106
00:07:38,374 --> 00:07:39,792
এখন থেকে আমার প্রচেষ্টা শুরু।
107
00:07:43,171 --> 00:07:45,673
আমার উপর আপনার বিশ্বাস রাখা উচিত,
হে শিক্ষক।
108
00:07:46,507 --> 00:07:48,384
যেমনটা আমি সবসময়ই আপনাকে বিশ্বাস করি।
109
00:07:56,225 --> 00:07:57,685
আমার লোকদেরকে নিরীক্ষা করে দেখতে হবে।
110
00:08:07,153 --> 00:08:09,280
আমি এখনই ওই জাহাজগুলোকে
গোল্ডেন হর্নে দেখতে চাই।
111
00:08:10,323 --> 00:08:12,366
এসব কথা ছড়ানোর আগেই
জাহাজগুলোকে সরাতে হবে।
112
00:08:20,500 --> 00:08:23,169
কন্সট্যান্টিনোপলে, সমুদ্র বিজয় এবং
113
00:08:23,252 --> 00:08:26,797
পোপ হতে ৪০টা ভেনেসিয়ান জাহাজ পাঠানোর গুজব
114
00:08:26,881 --> 00:08:29,759
শহরের আত্নাকে যেন মুহূর্তের জন্য উদ্বেলিত করে দিলো।
115
00:08:31,052 --> 00:08:33,429
তবুও এরইমধ্যে বহু নাগরিক
এ ভেবে পালিয়ে গেছে যে,
116
00:08:34,013 --> 00:08:36,140
যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরী।
117
00:08:45,566 --> 00:08:46,943
কোথায় যাচ্ছো তুমি?
118
00:08:47,568 --> 00:08:50,238
তুমি কি ভেবেছিলে আমি এখানে
সারাদিন শুয়ে শুয়ে
119
00:08:50,821 --> 00:08:52,698
তোমাকে দেবদূতের মতো দেখতে থাকবো?
120
00:08:54,367 --> 00:08:55,660
বিছানায় ফিরে এসো।
121
00:08:56,577 --> 00:08:58,120
আমাদের আর ঘুমোনোর দরকার নেই।
122
00:08:58,204 --> 00:08:59,747
লড়াই করার জন্য কি তোমার জন্য যুদ্ধ রয়েছে না?
123
00:09:12,843 --> 00:09:18,057
এছাড়াও তোমাকে সন্তুষ্ট করার জন্য
আমি কি কিছু করতে পারি?
124
00:09:32,113 --> 00:09:34,198
একটা জিনিস আছে।
125
00:09:36,867 --> 00:09:38,828
তোমাকে শুধু বলতে হবে সেটা কি।
126
00:09:39,912 --> 00:09:41,998
যখন তুমি শহর ছেড়ে চলে যাবে
আমাকে সাথে করে নিয়ে যেয়ো।
127
00:09:45,501 --> 00:09:47,420
তুমি কি এবিষয়ে তোমার বাবার সাথে কথা বলেছো?
128
00:09:48,713 --> 00:09:50,965
অথবা ঐ পিচ্ছিল চাটুকারটার সাথে, নোটারাস?
129
00:09:52,383 --> 00:09:54,760
ওটার ওপর চোখ রাখলে ভালো হবে।
130
00:09:58,180 --> 00:10:00,099
তাদেরকে আমি যা বলেছি তোমাকেও তা-ই বলবো।
131
00:10:00,975 --> 00:10:05,229
এই অবরোধের শেষ না দেখে আমার যাওয়ার ইচ্ছে নেই।
132
00:10:05,313 --> 00:10:07,982
তুমি তাদেরকে বলতে পারো,
আমি আমার কথার মর্যাদা রাখবো।
133
00:10:08,524 --> 00:10:10,443
তারা কি বললো তাতে আমার কিছু যায়-আসে না।
134
00:10:11,402 --> 00:10:13,029
আমাকে এই শহর হতে নিয়ে চলো।
135
00:10:15,197 --> 00:10:16,699
তুমি কি বিয়ের কথা ভাবছো?
136
00:10:17,366 --> 00:10:19,744
- তোমার বাবা এটাকে কিভাবে...
- আমার কোনো স্বামীর প্রয়োজন নেই।
137
00:10:19,827 --> 00:10:21,203
আমি শুধু ইটালি যেতে চাই।
138
00:10:21,621 --> 00:10:22,622
এর বিনিময়ে তোমাকে আমি খরচ দিবো।
139
00:10:47,480 --> 00:10:48,939
ব্যাপারটা নিয়ে ভেবে দেখো।
140
00:11:03,746 --> 00:11:05,456
গালাতার পাহাড়ের ওপরে,
141
00:11:05,915 --> 00:11:09,919
৭০টিরও বেশি জাহাজ ভূমির উপর দিয়ে
গোল্ডেন হর্নে নিয়ে যাওয়ার মতো
142
00:11:11,128 --> 00:11:14,256
মেহমেদের দুঃসাহসিক পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে।
143
00:11:15,049 --> 00:11:19,053
এতোবড় কার্যক্রম পরিপূর্ণ গোপনীয়তার
ওপর নির্ভরশীল।
144
00:11:19,428 --> 00:11:22,139
মেহমেদ খুবই গোপনীয় স্বভাবের ছিলেন,
145
00:11:22,223 --> 00:11:23,557
সে বলতেন,
146
00:11:23,641 --> 00:11:26,268
"আমার দাড়ির একটা চুলও
147
00:11:26,352 --> 00:11:28,562
যদি জানতে পারে যে আমি কি ভাবছি,
148
00:11:28,979 --> 00:11:30,356
তবে আমি সেটাকে উপড়িয়ে ফেলবো।"
149
00:11:33,609 --> 00:11:36,237
গুপ্তচরেরা সবখানেই তাদের আশেপাশে ঘুরঘুর করতো।
150
00:11:37,321 --> 00:11:39,824
মেহমেদ তাঁর দরবারে যা বলতেন,
151
00:11:39,907 --> 00:11:41,450
সবই রোমানদের নিকট পৌঁছে যেত।
152
00:11:42,201 --> 00:11:45,996
আবার একইভাবে, রোমানরা যা সিদ্ধান্ত নিতো,
তাও খুবই দ্রুত মেহমেদের কানে পৌঁছে যেত।
153
00:11:46,080 --> 00:11:47,915
এব্যাপারটা খুব বেশি মাত্রায়ই ছিলো।
154
00:11:47,998 --> 00:11:51,627
গালাতা নামক জেনোইজ ব্যবসায়ী অঞ্চলটি
155
00:11:51,711 --> 00:11:53,212
কন্সট্যান্টিনোপল হতে গোল্ডেন হর্নের অপর পাশে,
156
00:11:53,295 --> 00:11:56,465
মেহমেদের পরিকল্পনা অনুযায়ী
জাহাজ সরানোর জন্য তৈরীকৃত পথের নিচেই অবস্থিত,
157
00:11:57,133 --> 00:11:58,718
এবং এলাকাটি গুপচরদের আনাগোণায় ভরপুর।
158
00:11:59,802 --> 00:12:01,846
এটা সুলতানের জন্য এক মহা উদ্বেগের বিষয়।
159
00:12:02,430 --> 00:12:05,349
জেনোইজদের এসব অঞ্চল হলো বণিক অঞ্চল।
160
00:12:05,433 --> 00:12:09,770
লোকদেখানো ধর্মীয় রীতিনীতি নিয়ে
তাদের কোনো মাথাব্যথা নেই,
161
00:12:09,854 --> 00:12:12,606
ধনী হতে চাওয়া ছাড়া
তাদের মাথায় আর কোনো চিন্তা নেই।
162
00:12:12,690 --> 00:12:15,776
ব্যাপারটা যেন, "আমরা এখানে থাকবো,
আমাদের প্রাচীরের পেছনে,
163
00:12:15,860 --> 00:12:18,362
এবং আমরা মেহমেদের সাথে কথা বলবো,
আমরা প্রয়োজন হলে সবার সাথেই কথা বলবো,
164
00:12:18,446 --> 00:12:21,073
কিন্তু আমরা মেহমেদকে বলবো,
'চিন্তা করবেন না, আমরা কোনো ঝামেলা করবো না।'"
165
00:12:21,490 --> 00:12:23,909
জেনোইজদেরও একটা ছোট্ট সমস্যা ছিলো।
166
00:12:23,993 --> 00:12:25,953
তারা অটোমানদের সৈন্যের যোগান দিতো।
167
00:12:26,245 --> 00:12:28,122
কিন্তু রাতের বেলা, যেমনটা বলেছিলাম,
168
00:12:28,205 --> 00:12:31,834
তারা গিয়ে আবার জিয়োস্তিনিয়ানিকে
শহর রক্ষায় সহায়তা করতো।
169
00:12:32,126 --> 00:12:35,129
মানে তারা উভয় পক্ষের সাথেই
তাল মিলিয়ে চলার চেষ্টা করতো।
170
00:12:41,218 --> 00:12:42,218
সুলতান,
171
00:12:42,511 --> 00:12:45,055
গালাতার জেনোইজ গভর্ণর
আপনার সাথে দেখা করতে এসেছেন।
172
00:12:50,936 --> 00:12:52,438
লর্ড লোমেলিনি।
173
00:12:52,521 --> 00:12:53,773
আসার জন্য ধন্যবাদ।
174
00:12:53,981 --> 00:12:55,399
আমার হাতে কয়েক মিনিট মাত্র সময় আছে,
175
00:12:55,483 --> 00:12:58,194
যেহেতু আপনি বুঝতেই পারছেন যে বর্তমানে
অনেক কিছুর জন্য আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে।
176
00:12:58,277 --> 00:12:59,945
হ্যাঁ, অবশ্যই, সুলতান।
177
00:13:00,362 --> 00:13:03,949
একটা ব্যাপার আছে যাতে,
178
00:13:04,033 --> 00:13:06,827
ভালো প্রতিবেশীদের মধ্যে বিশ্বাস থাকাটা জরুরী।
179
00:13:06,911 --> 00:13:09,121
আমাদের গালাতার ছোট বিনয়ী অঞ্চলটি
180
00:13:09,205 --> 00:13:11,582
সবসময়ই অটোমান জনগণের বন্ধু হয়ে আছি।
181
00:13:11,665 --> 00:13:12,917
এবং রোমানদেরও।
182
00:13:13,417 --> 00:13:14,502
হতে পারে।
183
00:13:15,377 --> 00:13:18,088
তবে আমরা কেবল ব্যবসা করে
আমাদের জীবিকা নির্বাহ করতে চাই।
184
00:13:18,672 --> 00:13:20,299
সকলের সাথে আপোষ করে চলা বন্ধু।
185
00:13:20,424 --> 00:13:21,424
এবং?
186
00:13:22,635 --> 00:13:25,137
আমরা একাধিকবারই সুলতানের প্রতি
আমাদের সমর্থন প্রদর্শন করে যাচ্ছি,
187
00:13:25,221 --> 00:13:27,556
আপনার সেনাদলকে শস্য ও সামগ্রীর জোগান দিয়ে,
188
00:13:27,640 --> 00:13:29,058
এবং চাইলে জাহাজও দিচ্ছি।
189
00:13:29,725 --> 00:13:31,602
আমরা আপনার পিতাকেও সাহায্য করেছি,
তাঁর আত্মা শান্তি পাক,
190
00:13:31,852 --> 00:13:34,605
ভার্ণার যুদ্ধে,
যখন তাঁর সমস্যা হতে উত্তরণের প্রয়োজন ছিলো।
191
00:13:37,107 --> 00:13:38,484
যদি আপনাদের গুপ্তচরেরদল...
192
00:13:39,151 --> 00:13:42,655
এমন কিছু দেখে ফেলে
যা আমি চাইছি অদেখাই থাকুক,
193
00:13:43,614 --> 00:13:45,950
এবং তা যদি আবার রোমানদের কানে পৌঁছায়,
194
00:13:47,076 --> 00:13:49,745
তবে সেটা আমাকে খুবই অখুশী করে দিবে।
195
00:13:50,913 --> 00:13:51,913
হুম।
196
00:13:52,998 --> 00:13:55,251
আপনি নিশ্চিত থাকতে পারেন যে,
আমি কিছুই বলবো না।
197
00:13:55,334 --> 00:13:57,753
আপনার পরামর্শমতো এমন যদি কিছু করার থাকতো।
198
00:13:59,296 --> 00:14:00,339
কিন্তু?
199
00:14:04,009 --> 00:14:07,346
বিশ্বের নানা প্রান্তের মানুষ
আমাদের দ্বারে আসে ব্যবসা করতে,
200
00:14:07,763 --> 00:14:09,473
বিভিন্ন প্রকার আলোচ্য বিষয়সমূহ সহ।
201
00:14:09,557 --> 00:14:12,393
গালাতার জেনোইজরা শতাব্দীকাল ধরে
বিভিন্ন তথ্য পাচার করে আসছে।
202
00:14:12,476 --> 00:14:15,688
কিন্তু আসছে সপ্তাহগুলোতে
বিচক্ষণতা বেশি কাজে দিবে।
203
00:14:18,774 --> 00:14:20,943
আমি অবশ্যই আমার সর্বাত্মক চেষ্টা করবো, সুলতান।
204
00:14:23,153 --> 00:14:25,447
আপনার প্রতি ধন্যবাদ রইলো, লর্ড লোমেলিনি।
205
00:14:34,498 --> 00:14:37,001
যেখানে দরকার, আপনি সম্মান দেখাবেন।
206
00:14:37,084 --> 00:14:39,003
যেখানে দরকার, আপনি ভয় দেখাবেন।
207
00:14:39,461 --> 00:14:41,505
কিন্তু আপনার একটা লক্ষ্য আছে।
208
00:14:42,172 --> 00:14:44,758
সেই লক্ষ্যে পৌঁছতে
আপনার যা যা দরকার তা-ই করবেন,
209
00:14:44,842 --> 00:14:46,594
এবং এটাই বুদ্ধিমানের লক্ষণ।
210
00:14:51,265 --> 00:14:54,768
মেহমেদ তাঁর কামানগুলোকে সরাসরি
গালাতার উপর দিয়ে গোল্ডেন হর্নে নোঙ্গররত
211
00:14:56,854 --> 00:14:59,273
জাহাজগুলোর দিকে গোলাবর্ষণ করতে নির্দেশ দিলো।
212
00:15:03,193 --> 00:15:05,821
এই গোলাবর্ষণের শব্দে তাঁর লোকজন দ্বারা
অটোমান জাহাজগুলোর জন্য
213
00:15:05,905 --> 00:15:08,824
ভূমির ওপর দিয়ে পথ
তৈরি করার শব্দ ঢাকা পড়ে গেলো...
214
00:15:11,785 --> 00:15:14,872
এবং গভর্ণর লোমেলিনি'র নিকট
একটা পরিষ্কার বার্তা পৌঁছে দিলো...
215
00:15:17,082 --> 00:15:18,751
"আপনি হতে পারেন পরবর্তী লক্ষ্য!"
216
00:15:35,225 --> 00:15:37,186
শত মাইল পশ্চিমে,
217
00:15:37,436 --> 00:15:39,730
অটোমানদের পুরনো শত্রু,
218
00:15:40,230 --> 00:15:42,274
হাঙ্গেরিয়ান ও সার্বিয়ানদের নিকট হতে
219
00:15:42,650 --> 00:15:44,485
সমস্যার সূচনা ঘটতে পারতো।
220
00:16:02,670 --> 00:16:03,963
এখনো কাজ করতেছেন?
221
00:16:06,215 --> 00:16:07,841
সর্বদাই, হে আমার প্রিয়।
222
00:16:11,095 --> 00:16:12,137
কিছুটা উষ্ণ হয়ে নিন?
223
00:16:18,894 --> 00:16:21,188
আমি দেখলাম জেনারেল স্টেফান আবারও এসেছিলেন।
224
00:16:22,231 --> 00:16:24,108
সে'তো ইদানিং প্রায়ই আসছে।
225
00:16:25,943 --> 00:16:29,071
হাঙ্গেরিয়ানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা
আমাদের জন্য সবসময়ই ভালো।
226
00:16:29,655 --> 00:16:30,823
রোমের বিষয়ে কি বলবেন?
227
00:16:31,490 --> 00:16:35,661
গোঁড়া খ্রিস্টানদের কথা আসলে
রোম সর্বদাই তাতে নাক গলাবে।
228
00:16:36,120 --> 00:16:37,830
আমরা পোপের বন্ধু নই।
229
00:16:38,998 --> 00:16:39,998
মানে?
230
00:16:45,170 --> 00:16:47,047
তুমি কি চাইতেছো, মারা?
231
00:16:55,222 --> 00:16:57,683
আপনি কি তুর্কিদেরকে আক্রমণ করতে
সেনাবাহিনী পাঠাচ্ছেন?
232
00:16:59,893 --> 00:17:02,813
এটা এমন একটি বিষয় যা নিয়ে
আমি আলোচনা করতে পারছি না।
233
00:17:04,648 --> 00:17:05,899
আপনি কি আমাকে বিশ্বাস করেন না?
234
00:17:05,983 --> 00:17:07,443
আমি তোমাকে বিশ্বাস করি।
235
00:17:09,111 --> 00:17:10,111
কিন্তু?
236
00:17:11,405 --> 00:17:15,909
কিছু সভাসদ মনে করে যে,
সুলতানের প্রতি তোমার আনুগত্য রয়েছে।
237
00:17:18,454 --> 00:17:19,747
আপনি কি মনে করেন?
238
00:17:21,999 --> 00:17:25,252
বর্তমান সময়টা খুবই জটিল একটা সময়,
হে আমার প্রিয়।
239
00:17:35,471 --> 00:17:38,515
এটা হতে পারতো,
যদি অবরোধ খুব দীর্ঘ সময় ধরে চলতো,
240
00:17:38,599 --> 00:17:41,727
তাতে হাঙ্গেরিয়ান রাজা উদ্ধারকার্যে
বড় এক সেনাদল নিয়ে আসতে পারতেন,
241
00:17:41,810 --> 00:17:43,395
তাহলে আপনার ধ্বংস হয়ে যাওয়া লাগতো।
242
00:17:43,479 --> 00:17:45,939
যদি হাঙ্গেরিয়ান সেনাদল আপনার জন্য অপেক্ষা করে
243
00:17:46,023 --> 00:17:47,483
এবং আপনি যদি থাকেন অবরোধকারী অবস্থানে,
244
00:17:47,566 --> 00:17:49,860
তাহলে আপনার পুরো সেনাদলের
শেষ হয়ে যাওয়া লাগতো।
245
00:17:54,490 --> 00:17:57,493
অটোমানদের উপর আক্রমণ চালানো মারাত্মক ভুল হবে।
246
00:17:59,495 --> 00:18:01,789
দুর্বলতার জন্য সজীবতাকে হারাবেন না।
247
00:18:05,417 --> 00:18:07,961
যদি এর সামান্য পরিমাণও তাঁর কানে পৌঁছায়,
248
00:18:08,462 --> 00:18:10,589
তাহলে ফটকে আপনি
অটোমান সেনাবাহিনীর দেখা পাবেন
249
00:18:10,672 --> 00:18:12,299
এবং তারা আপনার সেনাদলকে নিশ্চিহ্ন করে দিবে।
250
00:18:14,134 --> 00:18:15,928
তুমি আমাদের সেনাবাহিনীকে বুঝাচ্ছো?
251
00:18:19,723 --> 00:18:22,643
পিতা, দয়া করুন,
252
00:18:23,811 --> 00:18:27,689
দেরী হওয়ার পূর্বেই আমি আপনাকে আপনার
পরিকল্পনা নিয়ে পুনরায় ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি।
253
00:18:31,527 --> 00:18:34,822
তুমি সবসময়ই বিজ্ঞ ছিলে।
254
00:18:35,948 --> 00:18:37,116
তোমার মায়ের মতো।
255
00:18:39,076 --> 00:18:40,702
আমি ভয় পাচ্ছি...
256
00:18:41,495 --> 00:18:44,998
তুমি হয়তো এখন সুলতানের জন্য অন্ধ হয়ে গেছো।
257
00:18:49,419 --> 00:18:51,463
মেহমেদ আমার কাছে পুত্রের সমান।
258
00:18:53,048 --> 00:18:54,800
মুরাদ মারা গেছে,
259
00:18:55,384 --> 00:18:59,138
এবং আদ্রিয়ানোপলে তোমার সময় অতিবাহিত হয়ে গেছে।
260
00:19:01,223 --> 00:19:02,224
হয়তোবা...
261
00:19:04,852 --> 00:19:07,855
তোমার এখন আরেকটি বিয়ে নিয়ে ভেবে দেখা উচিত।
262
00:19:10,440 --> 00:19:13,694
নিশ্চয়ই মনমতো একজন জীবনসঙ্গী পাওয়া যাবে।
263
00:19:34,214 --> 00:19:37,676
সুলতান, গভর্ণর লোমেলিনি আপনার সাথে
দেখা করতে এসেছেন।
264
00:19:43,724 --> 00:19:45,058
সুলতান মেহমেদ।
265
00:19:45,893 --> 00:19:48,061
আমি আপনার খাওয়ায় ব্যাঘাত ঘটাতে চাইনি,
266
00:19:48,145 --> 00:19:49,771
কিন্তু আমি এক জরুরী কাজে আসতে বাধ্য হয়েছি।
267
00:19:51,565 --> 00:19:52,774
সিনোর লোমেলিনি।
268
00:19:56,320 --> 00:19:59,323
আপনি দয়ালু, কিন্তু আমি আপনাকে
খুব বেশি সময় জ্বালাতে চাচ্ছি না।
269
00:20:01,116 --> 00:20:03,493
কি এমন জিনিস যা এতো জরুরী হতে পারে,
অ্যাঞ্জেলো পাশা?
270
00:20:04,161 --> 00:20:05,829
আমি এখানে আমাদের জাহাজগুলোর জন্য এসেছি,
271
00:20:05,913 --> 00:20:09,416
বিশেষ করে সেই বাণিজ্যিক জাহাজ,
যা আপনার কামানগুলো আজ পোতাশ্রয়ে ডুবিয়ে দিয়েছে।
272
00:20:10,042 --> 00:20:13,003
- এটা নিশ্চয়ই একটা দুর্ঘটনা ছিলো...
- হুম।
273
00:20:14,713 --> 00:20:16,506
হ্যাঁ, সেটা খুব দ্রুতই তলিয়ে যায়।
274
00:20:19,968 --> 00:20:22,471
ওটা গালাতার জেনোইজদের একটা ব্যবসায়ী জাহাজ ছিলো।
275
00:20:23,305 --> 00:20:26,850
এটা ১,০০,০০০ ডুকাট বাজারমূল্যের
জাহাজী মালামালে পরিপূর্ণ ছিলো।
276
00:20:26,934 --> 00:20:28,685
কিন্তু এটা শেকলের ভেতরে ছিলো,
277
00:20:30,062 --> 00:20:31,230
ছিলো কিনা?
278
00:20:32,773 --> 00:20:33,773
হ্যাঁ।
279
00:20:35,776 --> 00:20:36,944
হে প্রিয় গভর্ণরসাহেব,
280
00:20:38,570 --> 00:20:41,740
আমার জানা ছিলো না যে কোনো মিত্র জাহাজ
তখনো পোতাশ্রয়ের ভেতরে ছিলো।
281
00:20:42,616 --> 00:20:46,370
অবরোধের পূর্বে আপনার সকল জাহাজ
শেকলের বাইরে সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছিলো।
282
00:20:46,787 --> 00:20:48,497
তাই আমরা ধরে নিয়েছিলাম যে,
283
00:20:48,580 --> 00:20:51,959
তখনো হর্নের ভেতরে থাকা
সকল জাহাজ আমার বিপক্ষীয়,
284
00:20:52,292 --> 00:20:54,002
যেমন সেই জলদস্যুরটাও ছিলো,
285
00:20:54,461 --> 00:20:55,504
জিয়োস্তিনিয়ানি।
286
00:20:55,837 --> 00:20:58,298
কিন্তু এখন আপনি আমাকে বলছেন যে
ওগুলো আপনার ছিলো?
287
00:21:00,133 --> 00:21:02,594
- একটু ভুল বোঝাবুঝি হয়েছে।
- আচ্ছা।
288
00:21:02,678 --> 00:21:04,805
- এটা একবারে সম্বোধন করা হবে।
- বেশ।
289
00:21:07,933 --> 00:21:09,309
আরেকটা ব্যাপার রয়েছে।
290
00:21:11,770 --> 00:21:12,688
হ্যাঁ, বলুন?
291
00:21:12,771 --> 00:21:13,939
আপনার নতুন কামানগুলো,
292
00:21:14,022 --> 00:21:17,150
সেগুলো সারাদিন ধরে সরাসরি
আমাদের শহরের ওপর দিয়ে গোলাবর্ষণ করছে।
293
00:21:20,654 --> 00:21:22,614
মাথার উপর দিয়ে অবিরত গোলাবর্ষণ...
294
00:21:23,782 --> 00:21:24,782
ব্যাপারটা ভয় পাইয়ে দেয়।
295
00:21:25,450 --> 00:21:28,745
আমার ভাইয়ের স্ত্রী এই মানসিক চাপে ভেঙে পড়েছে,
296
00:21:29,121 --> 00:21:30,872
এবং আরো চিন্তা বাড়ছে যে
297
00:21:30,956 --> 00:21:33,667
এসবের যেকোনো এলোমেলো গোলা কোনো বাড়িতে
অথবা কোনো স্কুলে আঘাত হানতে পারে।
298
00:21:38,297 --> 00:21:39,631
সেটা খুবই ভয়ানক হবে।
299
00:21:41,758 --> 00:21:43,427
কিন্তু আমরা একটা যুদ্ধের মাঝে আছি।
300
00:21:46,930 --> 00:21:47,931
গভর্ণর,
301
00:21:48,348 --> 00:21:50,225
আপনি সব ধরণের ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানী,
302
00:21:51,059 --> 00:21:52,686
তাই আমার একটা প্রস্তাব আছে।
303
00:21:53,186 --> 00:21:56,815
আমি আমার কামানগুলোকে নীরব করবো,
বদলে আপনাকেও নীরব থাকতে হবে।
304
00:21:57,357 --> 00:22:00,569
কিন্তু আমি তো ইতিমধ্যেই আমাদের
নীরব থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলাম...
305
00:22:00,652 --> 00:22:02,279
চলুন আপনাকে কিছু দেখাই।
306
00:22:10,662 --> 00:22:12,831
কন্সট্যান্টিনোপল দখল করা হলে,
307
00:22:13,373 --> 00:22:15,375
আমরা আরো নিকটের প্রতিবেশী হবো।
308
00:22:18,920 --> 00:22:22,049
আমার নতুন সাম্রাজ্যের রাজধানী
ওখানেই গড়ে তুলবো।
309
00:22:23,592 --> 00:22:26,011
এর কাছে রোমকে ছোট একটা গ্রাম মনে হবে।
310
00:22:29,056 --> 00:22:32,601
আপনাদের মতো বাণিজ্যিক এলাকার জন্য
অনেক ব্যবসার দ্বার খুলে যাবে।
311
00:22:33,643 --> 00:22:35,312
হে আমার বন্ধু,
এরমধ্যে আমি আপনাকে শুধু আপনার
312
00:22:35,395 --> 00:22:37,647
জনগণকে নিয়ন্ত্রণে রাখতে বলছি।
313
00:22:40,901 --> 00:22:41,943
বুঝতে পারছি।
314
00:22:42,027 --> 00:22:44,112
বেশ। বেশ।
315
00:22:44,613 --> 00:22:46,865
আপনার চিন্তার বিষয়ে আমাকে
জানানোর জন্য ধন্যবাদ, গভর্ণর।
316
00:22:46,948 --> 00:22:48,200
এটা একটা মর্মান্তিক ব্যাপার হয়ে যেত,
317
00:22:48,617 --> 00:22:51,536
যদি আমাদের কোনো একটি গোলা ভুলে
আপনার সুন্দর সুউচ্চ ইমারতকে আঘাত করতো।
318
00:23:12,599 --> 00:23:14,476
গালাতার পাহাড়ের ওপরে,
319
00:23:15,519 --> 00:23:17,312
সহস্রাধিক অটোমান সৈন্য
320
00:23:17,396 --> 00:23:20,524
সুলতানের জাহাজের জন্য পথ তৈরী করার
কাজ প্রায় শেষ করে ফেলেছে।
321
00:23:25,112 --> 00:23:27,423
আমাদের একটু মনুষ্য শ্রম ও প্রচেষ্টা নিয়ে
322
00:23:27,447 --> 00:23:29,074
ভেবে দেখা প্রয়োজন, যা একাজে যুক্ত ছিলো।
323
00:23:29,157 --> 00:23:31,159
এই বিভিন্ন ধরণের গাছকে পিচ্ছিল করে তুলতে
324
00:23:31,660 --> 00:23:33,078
প্রচুর পরিমাণ চর্বির প্রয়োজন হয়,
325
00:23:33,161 --> 00:23:36,456
পশুর চর্বি,
326
00:23:36,540 --> 00:23:38,780
যার ওপর দিয়ে জাহাজগুলোকে
সহজে গড়িয়ে নেয়া যায়।
327
00:23:42,337 --> 00:23:45,298
মূল কথা হলো,
তারা তখন রোমানদের ফাঁদ এড়িয়ে
328
00:23:45,382 --> 00:23:48,385
জাহাজগুলোকে সমুদ্রের একাংশ হতে
329
00:23:48,468 --> 00:23:50,971
অন্যাংশে নিয়ে যেতে সক্ষম হয়েছিলো।
330
00:23:51,263 --> 00:23:55,225
এটা অটোমান সশস্ত্রবাহিনীর মধ্যকার
কিছু জ্ঞানী ব্যক্তির কৃতিত্ব,
331
00:23:55,308 --> 00:23:58,311
যাদের বুদ্ধির বদৌলতে আপাতদৃষ্টিতে অসম্ভব
332
00:23:58,395 --> 00:24:00,188
এক সমস্যার ব্যবহারিক সমাধান হয়েছিলো।
333
00:24:12,993 --> 00:24:15,662
তারা এই পথটি বহুদিন ধরে তৈরী করেছিলো,
334
00:24:17,956 --> 00:24:20,709
এবং তারা এসব করে পেরা পর্বতশ্রেণীর পেছনে
335
00:24:20,792 --> 00:24:24,880
এমন একটা স্থানে, যেখানটা কন্সট্যান্টিনোপল
অথবা গালাতা থেকে দেখা যায় না।
336
00:24:29,217 --> 00:24:33,221
এবং তারা এক রাতের আঁধারে জাহাজগুলোকে
337
00:24:33,305 --> 00:24:34,473
গোল্ডেন হর্নে নেয়া শুরু করলো।
338
00:24:37,142 --> 00:24:39,269
রোমানরা তাদের দেয়ালের ওপর দিয়ে দেখার চেষ্টা করছে
339
00:24:39,352 --> 00:24:42,192
এবং ভাবছে,
"ওসব কিসের শব্দ? কি হচ্ছে?
340
00:24:43,190 --> 00:24:45,984
এবার আবার কি ধরণের নারকীয় অস্ত্র
আমাদের পানে আসতে যাচ্ছে?"
341
00:24:49,154 --> 00:24:53,241
যখন পথ পিচ্ছিল করে তার ওপর দিয়ে সবকিছু
গড়িয়ে নেয়ার উপযুক্ত করে তৈরী করা হলো,
342
00:24:53,325 --> 00:24:57,162
তখন দড়ির সাহায্যে জাহাজগুলোকে মানুষ
343
00:24:57,245 --> 00:25:00,165
ও ষাঁড়ের দ্বারা টেনে পানি থেকে তোলা হলো।
344
00:25:08,757 --> 00:25:12,594
এরপর পাহাড়ের উপর উঠিয়ে
অপর পাশ দিয়ে পিছলিয়ে সেগুলোকে...
345
00:25:13,136 --> 00:25:16,306
গোল্ডেন হর্নের পানিতে ছলাৎ করে নামিয়ে দেয়া হলো।
346
00:26:05,063 --> 00:26:08,984
তুর্কিশ জাহাজগুলো সব পোতাশ্রয়ের ভেতরে!
347
00:26:19,744 --> 00:26:21,121
ব্যাপারটা কি সত্য?
348
00:26:24,916 --> 00:26:26,876
শয়তানগুলো গোল্ডেন হর্নের ভেতরে।
349
00:26:26,960 --> 00:26:29,504
এটা কিভাবে সম্ভব?
তারা কি শেকল ভেঙে ফেলেছে?
350
00:26:30,338 --> 00:26:31,548
তারা ঘুরে এসেছে।
351
00:26:32,716 --> 00:26:33,758
প্রিয় ঈশ্বর।
352
00:26:33,842 --> 00:26:35,760
আপনি যদি কন্সট্যান্টিনোপলের
প্রাচীরের উপর দাঁড়িয়ে এসব ঘটতে দেখতেন,
353
00:26:35,844 --> 00:26:38,972
আপনার হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যেত।
354
00:26:39,055 --> 00:26:42,392
আমরা যা-ই চেষ্টা করি না কেন,
তারা তাদের বুদ্ধি দ্বারা আমাদের ছাড়িয়ে যাচ্ছে।
355
00:26:45,729 --> 00:26:49,441
জাগানস পাশা, আপনার গোলন্দাজ বাহিনীকে
গালাতা থেকে নিচের পোতাশ্রয়ে নিয়ে যান।
356
00:26:49,524 --> 00:26:52,444
সেগুলোকে শহরের দিকে ফিরিয়ে
গোলাবর্ষণের জন্য প্রস্তুত করে রাখুন।
357
00:26:52,819 --> 00:26:55,697
এর মধ্যে,
সম্রাটকে একটু সম্মান প্রদর্শন করা হোকঃ
358
00:26:56,072 --> 00:26:58,408
ভূমিতে থাকা সকল কামানগুলো হতে গোলাবর্ষণ করুন।
359
00:26:58,491 --> 00:26:59,491
আচ্ছা, সুলতান।
360
00:27:10,712 --> 00:27:12,213
ওগুলোই আমার সব ছিলো!
361
00:27:12,297 --> 00:27:13,297
হেই!
362
00:27:25,852 --> 00:27:28,480
হঠাৎ করে দেখা গেলো, এই লোকগুলো
যারা ওপাশে ছিলো তারা এখন এখানে,
363
00:27:28,563 --> 00:27:31,191
এবং তারা আপনার দিকে গোলাবর্ষণও করছে
আর সৈন্য দ্বারা ঘেরাও করে ফেলছে।
364
00:27:31,274 --> 00:27:33,360
এটা নিশ্চয়ই খুব ভয়ানক একটা ব্যাপার।
365
00:27:44,079 --> 00:27:46,998
এটা শুধুই কৌশলগত দিক নয় যা সম্পন্ন করতে হয়,
366
00:27:47,082 --> 00:27:49,834
আপনি জানেন, এটাই সেটা
যার দিকে সবাই-ই ধাবিত হয়,
367
00:27:49,918 --> 00:27:52,837
"ওহ, মেহমেদ আসলেই জানেন যে
কিভাবে কি করতে হয়।"
368
00:27:52,921 --> 00:27:54,756
আপনি বুঝতে পারবেন,
"এটা বুদ্ধিমত্তার দারুণ এক নিদর্শন।"
369
00:28:02,180 --> 00:28:03,473
এর সবটাই মনোবলের জোর।
370
00:28:03,556 --> 00:28:07,894
তখন সবার মধ্যে উৎসাহ কমে এসেছে,
এবং তারপরেই হঠাৎ এই বিস্ময়কর ঘটনাটি ঘটলো
371
00:28:07,977 --> 00:28:10,772
আর এই খবর আগুনের শিখার মতো ছড়িয়ে পড়লো,
আপনি হয়তো বুঝতে পারছেন, সবাই ভাবলো,
372
00:28:10,855 --> 00:28:12,774
এই মানুষটি মারাত্মক বুদ্ধিমান,
চলো তাঁকে অনুসরণ করি।
373
00:28:14,484 --> 00:28:17,904
মেহমেদের এই অসাধারণ চাল
অবরোধের গতিকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিলো।
374
00:28:17,987 --> 00:28:21,324
রোমানরা অসতর্ক অবস্থায় ধরা পড়লো
এবং তারা এখন অনিরাপদ।
375
00:28:29,457 --> 00:28:31,918
আমাদের উচিত পোতাশ্রয়ের পাশের দেয়ালে
সেনাদল মোতায়ন করা।
376
00:28:32,377 --> 00:28:33,377
এখনই।
377
00:28:35,797 --> 00:28:36,840
পাঠিয়ে দিন।
378
00:28:38,508 --> 00:28:42,554
এটা এক মহা-বিপর্যয়, কেননা রোমানদের
রক্ষণভাগের জন্য বরাদ্দ সেনাদলের পরিমাণ কম।
379
00:28:42,637 --> 00:28:46,558
তাদের ৭০০০ এরও কম সেনা রয়েছে
প্রাচীরের ১৪ মাইল পাহারা দেয়ার জন্য।
380
00:28:46,641 --> 00:28:47,809
এখন যেহেতু, হঠাৎ করে
381
00:28:47,892 --> 00:28:49,978
তুর্কিশ জাহাজগুলো পোতাশ্রয়ের ভেতরে,
382
00:28:50,061 --> 00:28:53,189
সেজন্য তাদের পরিমিত সেনাদলকে
আরো সংকোচন করে সমুদ্রাভিমুখী দেয়ালের
383
00:28:53,273 --> 00:28:57,026
অতিরিক্ত আরো সাড়ে তিন মাইল পাহারা দিতে হবে।
384
00:28:58,486 --> 00:29:00,363
কিন্তু এখন এরচেয়ে আরো খারাপ খবর হলো,
385
00:29:00,447 --> 00:29:02,323
যদি কোনো ত্রান অথবা সাহায্যকারী দল এসেও পড়ে,
386
00:29:03,241 --> 00:29:04,743
তবে তারা কোথায় এসে ভিঁড়বে?
387
00:29:21,259 --> 00:29:22,260
তুমি কি ব্যাথা পেয়েছো?
388
00:29:22,343 --> 00:29:24,679
না, কিন্তু অন্য অনেকে আছে যারা আহত।
389
00:29:25,263 --> 00:29:27,474
হে আমার প্রভু, আপনার কিছু করা উচিত।
390
00:29:27,557 --> 00:29:29,851
- আমি আপনার বন্ধুর নিকট বার্তা নিয়ে যেতে পারি...
- শশশ।
391
00:29:31,603 --> 00:29:33,646
- অনেক দেরী হয়ে গেছে, অ্যানা।
- কিন্তু শহর দখল হয়ে যাচ্ছে।
392
00:29:34,189 --> 00:29:37,358
- আপনার অটোমান বন্ধু নিশ্চয়ই...
- শশশ। পুনরায় তোমার এটা বলা উচিত হবে না।
393
00:29:37,442 --> 00:29:38,443
অনেক দেরী হয়ে গেছে।
394
00:29:38,860 --> 00:29:41,321
এখন যাই ঘটুক না কেন সেটা আমাদের
উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে।
395
00:29:41,905 --> 00:29:42,905
হে আমার প্রভু...
396
00:29:43,323 --> 00:29:44,908
এটা এখন আমার নাগালের বাইরে।
397
00:29:45,658 --> 00:29:46,826
এখন তোমার মুখমণ্ডল পরিষ্কার করে
398
00:29:46,910 --> 00:29:49,704
তোমার দায়িত্বে রত হও আর প্রার্থনা করো।
399
00:29:57,754 --> 00:30:00,006
গালাতা হতে আমরা এব্যাপারে
কিছু জানতে পারলাম না কেন?
400
00:30:01,007 --> 00:30:02,342
এটাতো সরাসরি বিশ্বাসঘাতকতা।
401
00:30:03,468 --> 00:30:05,303
যদি তারা এব্যাপারে জানতো,
402
00:30:05,386 --> 00:30:06,888
তবে তারা অবশ্যই আমাদের বলতো।
403
00:30:06,971 --> 00:30:08,389
যদি তারা এব্যাপারে জানতো?
404
00:30:08,473 --> 00:30:09,891
আপনি ভাবছেন তারা খেয়াল করেনি যে,
405
00:30:09,974 --> 00:30:12,477
তাদের শহরের পেছন দিয়ে অটোমান জাহাজগুলো
পাহাড়ের ওপর দিয়ে পার হয়ে যাচ্ছে?
406
00:30:14,312 --> 00:30:16,272
তারা পোতাশ্রয় থেকে এখনো
আমাদের উপর আক্রমণ করছে না কেন?
407
00:30:16,356 --> 00:30:18,358
তারা এখন উভয় পাশেই আমাদের
আটকে থাকতে বাধ্য করেছে।
408
00:30:19,442 --> 00:30:20,735
আমি যদি তাদের জায়গায় হতাম,
409
00:30:21,444 --> 00:30:22,570
আমি অপেক্ষা করতাম,
410
00:30:23,238 --> 00:30:24,656
এবং ধীরে ধীরে চেপে ধরতাম...
411
00:30:26,950 --> 00:30:29,035
এরপর এক নিমিষে সব শেষ করে দিতাম।
412
00:30:31,955 --> 00:30:35,333
এতো দেখছি আপনি আমাদের শেষ করার
উপায় নিয়ে আগেভাগেই ভেবে রেখেছেন।
413
00:30:37,293 --> 00:30:39,921
আমরা তাদেরকে পোতাশ্রয়ে আর থাকতে দিতে পারি না।
414
00:30:40,421 --> 00:30:43,424
তারা চাচ্ছে আমরা ভয়ে দেয়ালের পেছনে মুখ লুকিয়ে থাকি।
415
00:30:44,217 --> 00:30:46,219
সেজন্যই তারা পোক্তভাবে গেড়ে বসার আগেই
416
00:30:46,302 --> 00:30:47,679
আমাদের উচিত তাদের ওপর আক্রমণ করা।
417
00:30:47,929 --> 00:30:50,431
আমরা কি আমাদের জাহাজগুলো এখন
তাদের বিরুদ্ধে নামাতে পারবো?
418
00:30:50,807 --> 00:30:52,684
আমরা হয়তো একে সুযোগ হিসেবে নিতে পারবো।
419
00:30:52,767 --> 00:30:54,644
হ্যাঁ, তাদের জাহাজগুলো এখন পোতাশ্রয়ে,
420
00:30:54,978 --> 00:30:56,396
কিন্তু তারা চিন্তান্বিতও বটে।
421
00:30:57,188 --> 00:30:59,774
তাদের বিরুদ্ধে আমাদের নৌ বিজয়
আপনারা সকলেই দেখেছেন।
422
00:31:00,483 --> 00:31:02,318
ভালো একটা পরিকল্পনার মাধ্যমে আমরা গোপনে
423
00:31:02,527 --> 00:31:04,863
তাদের প্রত্যেকটা জাহাজ ডুবিয়ে দিতে পারি।
424
00:31:06,531 --> 00:31:09,200
আমি লর্ড জিয়োস্তিনিয়ানির সাথে একমত, সম্রাট।
425
00:31:10,118 --> 00:31:12,412
আমরা যদি অপেক্ষা করি,
তাতে তারা যা চায় তা-ই পেয়ে যাবে।
426
00:31:13,538 --> 00:31:15,206
কিন্তু আমরা যদি তাদেরকে অসতর্ক অবস্থায় ধরতে পারি
427
00:31:17,375 --> 00:31:19,127
তাহলে নৌ দিক থেকে হুমকিটার সমাপ্তি ঘটবে।
428
00:31:26,843 --> 00:31:27,844
আচ্ছা।
429
00:31:28,970 --> 00:31:29,971
তবে তাই হোক।
430
00:31:32,056 --> 00:31:34,309
আক্রমণের জন্য যতো দ্রুত সম্ভব তৈরি হয়ে নিন।
431
00:31:35,018 --> 00:31:37,061
এবং ঐ জাহাজগুলোতে থাকা
প্রত্যেকটা তুর্কিশকে জ্বালিয়ে দিন।
432
00:31:48,197 --> 00:31:50,658
না, দয়া করে আমাকে একা ফেলে যেয়ো না!
433
00:32:41,584 --> 00:32:42,710
আমাকে যেতে দিন!
434
00:32:45,213 --> 00:32:46,589
যথেষ্ট হয়েছে!
435
00:32:46,673 --> 00:32:48,091
আপনারা আমার হাতে ব্যাথা দিচ্ছেন!
436
00:32:48,174 --> 00:32:49,550
যেতে দিন!
437
00:32:51,844 --> 00:32:52,971
আমাকে যেতে দিন!
438
00:32:54,597 --> 00:32:55,848
তাকে আমার কাছে নিয়ে আসুন।
439
00:33:02,188 --> 00:33:04,315
আমি হাঁটতে পারি, আমাকেই যেতে দিন!
440
00:33:05,483 --> 00:33:07,318
আমাকে যেতে দিন, আমাকে ব্যাথা দিচ্ছেন...
441
00:33:18,705 --> 00:33:20,225
এখানে আপনার কি কাজ?
442
00:33:22,125 --> 00:33:23,209
হ্যাঁ,
443
00:33:24,127 --> 00:33:26,129
স্বয়ং শয়তান গ্রীক বলছে।
444
00:33:33,886 --> 00:33:35,013
আপনি এখানে নিরাপদ।
445
00:33:39,434 --> 00:33:42,145
এবং চিন্তার কিছু নেই;
446
00:33:44,605 --> 00:33:46,899
যদিনা আপনি একজন গুপ্তচর হয়ে থাকেন।
447
00:33:49,152 --> 00:33:54,532
মেহমেদ নিজেকে একজন অসাধারণ
জটিল চরিত্ররূপে প্রকাশ করতে পারেন।
448
00:33:54,615 --> 00:33:57,618
সে অনেক ভাষায় কথা বলতে পারতেন,
সে তুর্কি ভাষায় কথা বলতেন,
449
00:33:57,702 --> 00:33:59,662
সে আরবি, ফারসিতে কথা বলতে পারতেন,
450
00:33:59,746 --> 00:34:03,166
সে গ্রীক ও একটি স্লাভেকিয়ান
উপভাষায়ও কথা বলতে পারতেন।
451
00:34:03,708 --> 00:34:07,336
সে চিত্তাকর্ষক প্রকৃতির ছিলেন,
কেননা সে একজন যোদ্ধা হিসেবে বড় হয়েছেন।
452
00:34:07,420 --> 00:34:10,631
কিন্তু সে বিদেশীদের প্রতি সদয় ছিলেন।
453
00:34:10,882 --> 00:34:12,341
এখানে আপনার কি কাজ?
454
00:34:13,134 --> 00:34:14,927
আমি একজনের জন্য বার্তা নিয়ে এসেছি।
455
00:34:15,887 --> 00:34:16,887
সতর্কবাণী।
456
00:34:16,929 --> 00:34:17,805
কার জন্য?
457
00:34:17,889 --> 00:34:19,182
আমার মালিকের বন্ধু।
458
00:34:19,640 --> 00:34:20,933
আমি তার নাম জানি না।
459
00:34:22,143 --> 00:34:23,394
তাহলে আপনার মালিক কে?
460
00:34:30,610 --> 00:34:32,612
গুপ্তচরদের শাস্তি জানেন আপনি?
461
00:34:34,947 --> 00:34:36,532
-মৃত্যুদন্ড।
- হ্যাঁ।
462
00:34:36,949 --> 00:34:40,453
এই মৃত্যুদন্ড খুবই ধীর ও ভয়ঙ্কর প্রক্রিয়ায়।
463
00:34:42,163 --> 00:34:44,373
এবং এটা আমাকে ঠিকই আনন্দ দিবে।
464
00:34:45,666 --> 00:34:46,918
ঈশ্বর অপেক্ষা করবেন।
465
00:34:49,337 --> 00:34:50,379
নাম কি আপনার?
466
00:34:56,135 --> 00:34:57,178
অ্যানা।
467
00:34:57,428 --> 00:35:00,765
অ্যানা...
শহরের বাইরে আপনার কি কাজ, অ্যানা?
468
00:35:00,848 --> 00:35:02,058
এতো বিপদজনক।
469
00:35:02,558 --> 00:35:04,852
শহরের ভেতর আরো বিপদজনক।
470
00:35:07,897 --> 00:35:09,816
আমি শুনেছি আপনি আমার লোকদের সাথে
তুর্কি ভাষায় কথা বলছিলেন।
471
00:35:11,150 --> 00:35:12,610
আমার পিতা-মাতা তুর্কিশ ছিলেন।
472
00:35:14,320 --> 00:35:16,948
তারা ভালো জীবনের আশায়
কন্সট্যান্টিনোপল চলে আসে।
473
00:35:17,156 --> 00:35:20,326
নিশ্চয়ই তারা রাত্রিবেলা আপনাকে
বনের মধ্যে ছোটাছুটি করতে দিতে রাজি হননি।
474
00:35:21,202 --> 00:35:22,703
তারা মারা গিয়েছে যখন আমি ছোট ছিলাম,
475
00:35:23,496 --> 00:35:24,539
প্লেগে।
476
00:35:26,040 --> 00:35:27,500
দেখা যাচ্ছে এখন আপনি একজন খ্রিস্টান।
477
00:35:28,251 --> 00:35:29,961
আমাকে একটি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়।
478
00:35:30,670 --> 00:35:32,004
সেখানে সন্ন্যাসীরা আমাকে বড়ো করে।
479
00:35:34,966 --> 00:35:35,966
তাহলে দেখা যাচ্ছে,
480
00:35:36,884 --> 00:35:37,885
এখানে আমরা
481
00:35:38,928 --> 00:35:39,929
দুই অনাথ
482
00:35:40,680 --> 00:35:42,932
সমাপ্তিহীন এক যুদ্ধে আটকে গেছি।
483
00:35:43,641 --> 00:35:46,394
কিন্তু আপনি সুলতান এবং আমি একজন দাসী মাত্র।
484
00:35:47,478 --> 00:35:49,313
আল্লাহর চোখে আমরা সবাই-ই সমান।
485
00:35:50,189 --> 00:35:51,607
আপনাদের বাইবেল বলেছে,
486
00:35:52,108 --> 00:35:54,819
"ধনী ও গরীবের মধ্যে এ বিষয়ে মিল আছে:
487
00:35:55,319 --> 00:35:57,738
তারা সবাই-ই ঈশ্বর দ্বারা সৃষ্ট।"
488
00:35:57,822 --> 00:35:59,240
আপনি বাইবেলও জানেন?
489
00:35:59,407 --> 00:36:01,576
হ্যাঁ, আমি এটা পড়েছি।
490
00:36:02,451 --> 00:36:06,247
মেহমেদ ছিলেন খুবই ক্ষমতাশালী সুলতান।
491
00:36:06,330 --> 00:36:09,000
সে এমন কিছুর
492
00:36:09,083 --> 00:36:12,670
গোড়াপত্তন করতে চাইতেন
493
00:36:12,753 --> 00:36:15,965
যেটা শুধুমাত্র অটোমান বা তুর্কিশ
সাম্রাজ্যের চাইতেও অনেক বড়ো হবে।
494
00:36:16,048 --> 00:36:20,428
এমন একটা সাম্রাজ্য, যেটা হবে একাধিক ধর্মবিশিষ্ট,
495
00:36:20,511 --> 00:36:22,513
একাধিক জাতি-বর্ণ বিশিষ্ট,
496
00:36:22,597 --> 00:36:24,056
এবং সুদূর প্রসারিত।
497
00:36:25,224 --> 00:36:28,728
আপনি সুলতান, আপনার ক্ষমতা আছে
আরো হাজারো মানুষ মৃত্যুর পূর্বে ক্ষমা প্রদর্শন করা।
498
00:36:28,811 --> 00:36:32,273
আমি আপনাদের সম্রাটকে শহর-প্রাচীরের ভেতরে সকলকে
ক্ষমা প্রদর্শন ও নিরাপত্তা প্রদান করার বিষয়ে বলেছিলাম,
499
00:36:32,356 --> 00:36:34,650
কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছেন।
তাঁর অসারত্ব তাঁকে অন্ধ করে তুলেছে।
500
00:36:34,734 --> 00:36:37,528
তাহলে এই অবরোধ আপনার
জনগণের সুবিধার জন্য, সুলতান?
501
00:36:37,612 --> 00:36:38,863
নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য নয়?
502
00:36:43,951 --> 00:36:47,038
আমি মনে করি সময় হয়েছে আমাকে
আপনার "সতর্কবাণী" সম্পর্কে বলার।
503
00:36:47,580 --> 00:36:49,290
আমি শুধু চাই যে এসব রক্তারক্তির সমাপ্তি ঘটুক।
504
00:36:49,373 --> 00:36:51,542
তাহলে নিজের দ্বারাই শুরু করুন,
আমি আপনাকে ক্ষমাও করে দিতে পারি।
505
00:36:54,337 --> 00:36:56,339
পোতাশ্রয়ে আপনার জাহাজগুলো
506
00:36:56,797 --> 00:36:58,049
সম্রাটকে নাড়িয়ে দিয়েছে।
507
00:36:58,132 --> 00:36:59,634
তারা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
508
00:36:59,717 --> 00:37:01,135
তাদের আর বৃদ্ধি পেতে হবে না।
509
00:37:01,219 --> 00:37:02,845
আপনার নৌবাহিনী বিপদে আছে।
510
00:37:03,554 --> 00:37:06,349
ইতালিয়ান ভাড়াটে সৈন্যরা
সমুদ্রাভিমুখী দেয়ালের নিকট জড়ো হচ্ছে।
511
00:37:06,807 --> 00:37:08,809
তাদের একটা পরিকল্পনা আছে,
এবং সেটা খুবই বিধ্বংসী হবে।
512
00:37:08,893 --> 00:37:09,893
কখন?
513
00:37:09,936 --> 00:37:11,854
আমি জানি না কখন, কিন্তু খুব শীঘ্রই।
514
00:37:12,980 --> 00:37:15,274
এবং কীজন্য আমি একজন পুঁচকে
রোমান গুপ্তচরকে বিশ্বাস করতে যাবো?
515
00:37:15,733 --> 00:37:19,028
আমার একমাত্র আশা ছিলো যে,
এই সংবাদ শুনে আপনি হয়তো পিছু হটবেন, সুলতান।
516
00:37:19,904 --> 00:37:22,281
নিজেকে বাঁচান, আমাদের সবাইকেও বাঁচতে দিন।
517
00:37:22,365 --> 00:37:23,741
আপনি মনে করেন আমার পালিয়ে যাওয়া উচিত?
518
00:37:23,824 --> 00:37:25,243
এতোদূর পর্যন্ত এসে?
519
00:37:25,618 --> 00:37:28,579
সম্রাট আপনাকে আঘাত করেছেন এবং আপনি
সে আঘাত আরো জোরালোভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন।
520
00:37:28,913 --> 00:37:31,457
আমি এ ভেবে ভীত হচ্ছি যে, যতোদিনে কেউ আর
বেঁচে রইবে না ততোদিন পর্যন্তই এসব চলতে থাকবে।
521
00:37:31,540 --> 00:37:34,919
কোনো মুসলিম না, না থাকবে কোনো খ্রিস্টান,
কোনো রোমানও থাকবে না, অটোমানও নয়।
522
00:37:35,002 --> 00:37:37,338
- শুধু লাশ!
- আমি আর কোনো খুনোখুনিতে আগ্রহী নই।
523
00:37:37,421 --> 00:37:40,758
তারপরেও তো আপনি শহরের বাইরে
হাজারো সৈন্য নিয়ে ক্যাম্প গড়েছেন!
524
00:37:40,841 --> 00:37:43,135
রোমানদের সময় শেষ হতে যাচ্ছে,
হে ছোট্ট গুপ্তচর।
525
00:37:43,594 --> 00:37:46,097
এর সমাপ্তি কতোটা মারাত্মকভাবে হয়
তা নির্ভর করছে আপনাদের সম্রাটের উপর।
526
00:37:50,685 --> 00:37:52,270
জাগানস পাশাকে ডেকে পাঠান, দ্রুত।
527
00:37:52,812 --> 00:37:55,690
আপনার কাহিনীর সত্যতা যাচাইয়ের জন্য আমার লোক
লাগিয়ে দিবো। যদি আপনি আমাকে মিথ্যা বলে থাকেন...
528
00:37:55,773 --> 00:37:59,360
আপনাকে যদি আমার অপরাধের জন্য
আমাকে মৃত্যুদন্ড দিতেই হয়, তবে তাই করুন।
529
00:38:00,611 --> 00:38:02,154
কিন্তু যদি আপনি শহর দখল করেন,
530
00:38:02,530 --> 00:38:03,614
আপনাকে দয়ালু থাকার জন্য
531
00:38:04,407 --> 00:38:05,491
অনুরোধ করছি।
532
00:38:06,450 --> 00:38:08,286
আপনি যেমনটা বলেছেন,
আশা করি তেমন শাসক-ই হবেন।
533
00:38:21,632 --> 00:38:23,050
কন্সট্যান্টিনোপলে,
534
00:38:23,134 --> 00:38:25,261
গোপনে অটোমান যুদ্ধজাহাজ
ডুবিয়ে দেয়ার পরিকল্পনায়
535
00:38:25,344 --> 00:38:29,140
নেতৃত্ব দিবেন ভেনেসিয়ান নৌ অফিসার
জিয়াকোমো কোকো।
536
00:38:29,223 --> 00:38:31,267
সমস্যাটি জেনোইজ ও ভেনিসবাসীদের
537
00:38:31,350 --> 00:38:34,061
মধ্যে সামনে আনা হলো।
538
00:38:34,228 --> 00:38:35,771
একটা পরিকল্পনা আঁটা হলো
539
00:38:35,855 --> 00:38:38,607
এবং কোকো-কে সেটার নেতৃত্ব দেয়া হলো।
ভেনিসবাসীর দল,
540
00:38:39,150 --> 00:38:42,903
খাঁড়িতে অবস্থানকারী তুর্কিশ
জাহাজগুলোকে জ্বালিয়ে দিবে।
541
00:38:43,279 --> 00:38:45,948
ভেনিসবাসীরা এই পরিকল্পনাটা বের করেছিলো
যা সম্রাট দ্বারা গৃহীত হলো।
542
00:38:46,449 --> 00:38:48,784
জেনোইজরা পরে এর সম্পর্কে জানতে পেরে
543
00:38:48,951 --> 00:38:50,703
এর অংশ হতে চাইলো।
544
00:38:51,495 --> 00:38:54,290
এজন্য এই অভিযান কিছুদিনের জন্য পিছিয়ে গেলো,
545
00:38:54,790 --> 00:38:56,667
যাতে জেনোইজরা অংশ নিতে পারে।
546
00:38:57,209 --> 00:39:00,838
আমরা আর দেরী করতে পারি না।
এমন চুপ করে থাকার কোনো মানে বুঝছি না!
547
00:39:00,921 --> 00:39:04,133
এধরণের আক্রমণ করার আগে
দারূণভাবে ভেবেচিন্তে নিতে হয়।
548
00:39:05,593 --> 00:39:07,094
এক্ষেত্রে তাড়াহুড়োর কোনো জায়গা নেই।
549
00:39:07,720 --> 00:39:09,013
একটা ভুল পদক্ষেপে
550
00:39:09,472 --> 00:39:11,766
আমাদের সবারই শেষ হতে হবে।
551
00:39:12,099 --> 00:39:13,601
আমাদের আপনার উপদেশের প্রয়োজন নেই।
552
00:39:13,684 --> 00:39:15,770
আপনাকে এখানে দয়া দেখিয়ে রাখা হয়েছে।
553
00:39:16,437 --> 00:39:18,397
আমার নিকট আপনি একজন অপ্রয়োজনীয় ব্যক্তি।
554
00:39:18,481 --> 00:39:22,443
তাহলে আপনার পরিকল্পনায় আমার পোতাশ্রয়ের ভেতর দিয়ে
কিভাবে আপনি অটোমান জাহাজগুলোর নিকট পৌঁছুবেন?
555
00:39:24,028 --> 00:39:27,239
যদি আমার রাত্রিকালের রক্ষী পোতাশ্রয়ের
ভেতরে কোনো জাহাজকে নড়াচড়া করতে দেখে,
556
00:39:27,782 --> 00:39:30,576
তাহলে তাকে সতর্ক ধ্বনি
বাজানো ছাড়া উপায় থাকবে না।
557
00:39:35,081 --> 00:39:36,916
তাই দয়া করে এখন, পুনরায় একবার
558
00:39:37,917 --> 00:39:40,044
আমাদের পরিকল্পনাটা যাচাই করা উচিত, তাইনা?
559
00:39:48,803 --> 00:39:53,015
আমাকে জানানোর মতো কিছু থাকলে এখনই বলুন।
560
00:39:54,517 --> 00:39:56,560
কি জানানোর মতো থাকতে পারে, লর্ড?
561
00:39:57,728 --> 00:40:00,272
আমি আমার মৃত মায়ের কবর নিয়ে কসম খাচ্ছি,
যদি আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন,
562
00:40:00,356 --> 00:40:04,110
আমি আপনাকে অর্ধেক করে কেটে আপনার নাড়িভুঁড়ি
সব গালাতার সুউচ্চ ইমারত থেকে ঝুলিয়ে দেবো।
563
00:40:05,653 --> 00:40:09,698
আপনি তাহলে তো এটা আমি
বিশ্বাসযোগ্য হলেও করতে পারেন।
564
00:40:29,093 --> 00:40:30,594
কয়েকবার দেরী হওয়ার পরে,
565
00:40:30,678 --> 00:40:33,347
অটোমান জাহাজ ধ্বংসের গোপন অভিযানটি
566
00:40:33,431 --> 00:40:36,517
২৮শে এপ্রিলের রাতে শুরু করা হলো।
567
00:40:40,813 --> 00:40:43,607
গুপ্তঘাতকেরদল ৭৬টি অটোমান জাহাজ ভস্মীভূত করে
568
00:40:43,691 --> 00:40:47,194
ডুবিয়ে দিতে গ্রীক আগুন ব্যবহার করার সিদ্ধান্ত নিলো।
569
00:40:48,737 --> 00:40:53,993
গ্রীক আগুন হলো দাহ্য উপাদান
ও পাইনের নির্যাসের মিশ্রণ।
570
00:40:54,869 --> 00:40:55,911
যদি আপনাকে এটা দ্বারা আক্রমণ করা হয়,
571
00:40:55,995 --> 00:40:59,123
আপনি জীবন্ত অবস্থাতেই জ্বলতে থাকবেন
এবং এর থেকে পরিত্রাণের কোনোই উপায় নেই।
572
00:40:59,290 --> 00:41:00,708
এটা যেন মধ্যযুগীয় বোমায় ব্যবহৃত থকথকে পেট্রল।
573
00:41:02,126 --> 00:41:04,920
আপনি একটা একগুঁয়ে জেনোইজ ইবলিশ,
জিয়োস্তিনিয়ানি।
574
00:41:05,337 --> 00:41:06,380
কিন্তু আপনি একজন যোদ্ধা।
575
00:41:07,173 --> 00:41:09,800
একইভাবে আমিও আপনাকে
প্রশংসা করতে চাই, কোকো,
576
00:41:09,884 --> 00:41:12,178
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে,
আপনি জেনোইজ নন।
577
00:41:14,096 --> 00:41:16,098
ঈশ্বর চাচ্ছেন, এসব আমরা আজ রাতেই শেষ করে ফেলি।
578
00:41:18,767 --> 00:41:20,352
কিন্তু যদি আমি ফিরতে না পারি,
579
00:41:23,105 --> 00:41:25,900
আপনি কি এটা আমার স্ত্রী ও কন্যার
নিকট পৌঁছে দিতে পারবেন?
580
00:41:33,199 --> 00:41:34,408
শুভকামনা রইলো, হে ভাই।
581
00:41:34,700 --> 00:41:35,701
বিদায়।
582
00:41:35,784 --> 00:41:36,784
বিদায়।
583
00:41:47,087 --> 00:41:50,591
কোকো তার লোকজন নিয়ে
গোল্ডেন হর্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।
584
00:41:55,221 --> 00:41:57,681
যদি তারা অটোমান জাহাজ ধ্বংসে সফল হয়,
585
00:41:57,765 --> 00:42:02,102
তবে কন্সট্যান্টিনোপলে যুদ্ধের মোড়
সম্পূর্ণটাই ঘুরে যেতে পারে।
586
00:43:14,800 --> 00:43:16,093
গ্রীক আগুন প্রস্তুত করো।
587
00:43:41,410 --> 00:43:42,494
পিছিয়ে যাও!
588
00:43:42,578 --> 00:43:43,871
পিছিয়ে যাও!
589
00:43:46,373 --> 00:43:47,416
আশ্রয় নাও!
590
00:43:55,466 --> 00:43:56,675
না!
591
00:43:57,217 --> 00:43:58,344
আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
592
00:44:08,771 --> 00:44:11,148
ইতিহাস আপনার বিশ্বস্ততার ফল দিবে,
হে আমার বন্ধু।
593
00:44:29,500 --> 00:46:32,000
সাবটাইটেল বিষয়ক যেকোনো মন্তব্যে —
fb.com/98rasel