1
00:00:00,000 --> 00:00:06,126
"Love in the moonlight"
2
00:00:06,676 --> 00:00:12,176
অনুবাদ ও সম্পাদনায়
মারিব সিরাজ ও সুমন বণিক
3
00:00:17,266 --> 00:00:19,496
এতো দেরী করলি যে?
4
00:01:04,296 --> 00:01:05,566
জাহাঁপনা...
5
00:01:06,566 --> 00:01:09,926
আমার সীমা অতিক্রম করার জন্য
দয়া করে আমাকে ক্ষমা করুন।
6
00:01:13,196 --> 00:01:15,426
যা বলতে চান, বলে ফেলুন।
7
00:01:17,666 --> 00:01:18,696
জাহাঁপনা।
8
00:01:19,296 --> 00:01:22,596
হং গিয়ং নায়ে বেঁচে আছে।
9
00:01:26,826 --> 00:01:28,296
কি!... তুমি কী বললে?
10
00:01:39,296 --> 00:01:40,366
নান হি।
11
00:01:44,496 --> 00:01:45,766
গিয়ং নায়ে?
12
00:01:48,426 --> 00:01:49,696
তোমাকে পালাতে হবে।
13
00:01:50,026 --> 00:01:51,196
রা ওন কোথায় গেছে?
14
00:01:52,366 --> 00:01:55,566
রা ওন... পাহাড়ে...
15
00:02:00,466 --> 00:02:01,526
আমার সাথে এসো।
16
00:02:43,566 --> 00:02:44,996
এখানেই থাকো।
17
00:02:48,666 --> 00:02:50,796
না। না।
18
00:02:58,066 --> 00:02:59,896
না।
19
00:03:07,466 --> 00:03:08,526
মাফ করবেন।
20
00:03:09,296 --> 00:03:10,766
আপনারা কি আমাকে খুঁজছেন?
21
00:04:02,396 --> 00:04:05,496
তাকে মাত্রই গ্রেফতার করা হয়েছে
এবং ধরে নিয়ে আসা হচ্ছে।
22
00:04:07,226 --> 00:04:08,396
কত বড় দুঃসাহস তোমার?
23
00:04:09,066 --> 00:04:11,166
আমার সাথে রসিকতা করার
সাহস পেলে কোথায়?
24
00:04:11,566 --> 00:04:13,366
আমিও এটা বিশ্বাস করতে পারি নি,
25
00:04:14,096 --> 00:04:15,626
কিন্তু এটাই সত্য।
26
00:04:16,966 --> 00:04:20,266
না। না।
সে ১০ বছর আগেই মারা গেছে।
27
00:04:20,266 --> 00:04:21,396
কিভাবে?
28
00:04:21,436 --> 00:04:23,936
আমার মনে হয়, দশ বছর আগের দাঙ্গা
নিয়ে ছড়ানো গুজব...
29
00:04:24,026 --> 00:04:27,796
সত্য ছিল এবং সে নতুন করে
বিদ্রোহের পরিকল্পনা করছে।
30
00:04:31,196 --> 00:04:32,326
তাহলে...
31
00:04:34,226 --> 00:04:35,619
- মহারাজ।
- মহারাজ।
32
00:04:35,666 --> 00:04:36,996
- মহারাজ।
- মহারাজ।
33
00:04:37,566 --> 00:04:39,296
মহারাজ।
34
00:04:40,196 --> 00:04:41,866
রাজ চিকিৎককে ডাকুন!
35
00:04:42,396 --> 00:04:44,366
মহারাজ। মহারাজ।
36
00:04:44,666 --> 00:04:47,896
মহারাজ। মহারাজ।
37
00:05:24,436 --> 00:05:27,626
যুবরাজ, মহারাজ অসুস্থ হয়ে গেছেন।
38
00:05:29,126 --> 00:05:31,696
হং গিয়ং নায়েকে গ্রেফতার করা হয়েছে।
39
00:05:37,226 --> 00:05:39,766
মা, তুমি ঠিক আছো?
40
00:05:42,326 --> 00:05:43,966
তারা তাকে ধরে নিয়ে গেল।
41
00:05:47,926 --> 00:05:49,026
কাকে?
42
00:05:50,566 --> 00:05:52,026
তোর বাবাকে।
43
00:05:57,896 --> 00:05:58,896
কী...
44
00:05:59,966 --> 00:06:01,296
তুমি কী বলতে চাচ্ছো?
45
00:06:02,526 --> 00:06:03,896
তোর বাবা...
46
00:06:08,166 --> 00:06:11,226
আমি জানতাম সে মারা গেছে।
47
00:06:13,226 --> 00:06:16,366
আমি কেবল আশা করতাম
সে কোথাও না কোথাও বেঁচে আছে।
48
00:06:17,496 --> 00:06:18,596
আমি ভেবেছিলাম সে মারা গেছে।
49
00:06:19,696 --> 00:06:21,026
কিন্তু সে মারা যায় নি।
50
00:06:22,626 --> 00:06:24,166
সে বেঁচে ছিলো।
51
00:06:24,826 --> 00:06:25,896
সে ফিরে এসেছে।
52
00:06:41,896 --> 00:06:42,996
রা ওন।
53
00:06:53,566 --> 00:06:59,826
(অধ্যায় ১৬, স্বপ্নের পৃথিবী)
54
00:07:00,826 --> 00:07:03,566
পথ থেকে সরো!
55
00:07:04,466 --> 00:07:05,466
সরে যাও।
56
00:07:06,326 --> 00:07:08,366
সে কে? সে হং গিয়ং নায়ে।
57
00:07:08,366 --> 00:07:10,196
সে আসলেই হং গিয়ং নায়ে।
58
00:07:10,196 --> 00:07:11,796
তিনি সত্যিই বেঁচে ছিলেন।
59
00:07:11,796 --> 00:07:13,326
হায় রে।
60
00:07:13,566 --> 00:07:14,566
হায় ঈশ্বর।
61
00:07:14,666 --> 00:07:16,426
সরে যাও।
সরে যাও।
62
00:07:16,796 --> 00:07:18,726
সে হং গিয়ং নায়ে।
63
00:07:18,726 --> 00:07:20,126
হায় ঈশ্বর।
64
00:07:20,566 --> 00:07:23,866
তিনি সত্যিই মারা যান নি।
65
00:07:23,866 --> 00:07:25,366
সরে দাঁড়াও, সরো।
66
00:07:25,726 --> 00:07:26,796
হায় ঈশ্বর।
67
00:07:27,066 --> 00:07:29,096
এটা কীভাবে সম্ভব?
68
00:07:29,196 --> 00:07:30,966
আমি এতদিন অপেক্ষা করেছি।
69
00:07:32,766 --> 00:07:35,196
আমাকে কেন তাকে এইভাবে দেখতে হবে?
70
00:07:36,526 --> 00:07:38,026
আমি মর্মাহত।
71
00:07:39,996 --> 00:07:41,166
মহারাজ তাকে...
72
00:07:41,626 --> 00:07:44,196
আদালতে না নিয়ে, প্রাসাদে
নিয়ে যেতে বলেছেন।
73
00:07:46,366 --> 00:07:48,466
তাকে মুক্ত করতে প্রয়োজনে...
74
00:07:50,196 --> 00:07:52,296
নিজের জীবন দিয়ে দেবো।
75
00:08:06,596 --> 00:08:10,066
আমরা এই জায়গাটি পাহারা দিচ্ছি,
76
00:08:10,066 --> 00:08:11,396
সুতরাং চিন্তা করবে না।
77
00:08:15,596 --> 00:08:17,126
তোমার মা কেমন আছেন?
78
00:08:19,866 --> 00:08:21,496
ধাক্কাটা নিশ্চয়ই খুব
বেশি হয়ে গেছে।
79
00:08:22,426 --> 00:08:24,326
মনে হচ্ছে না তিনি এখনই জেগে উঠবেন।
80
00:08:26,696 --> 00:08:28,196
একবার ঘুম হয়ে গেলে,
81
00:08:29,026 --> 00:08:30,426
তিনি সুস্থ হয়ে উঠবেন।
82
00:08:31,536 --> 00:08:33,296
খুব বেশী চিন্তা করবে না।
83
00:08:34,896 --> 00:08:35,996
হ্যাঁ, মাস্টার।
84
00:08:38,626 --> 00:08:39,626
আসি তাহলে।
85
00:08:41,226 --> 00:08:42,226
আপনাকে...
86
00:08:45,396 --> 00:08:47,096
আমার কিছু বলার আছে।
87
00:08:50,166 --> 00:08:51,166
না।
88
00:08:52,066 --> 00:08:53,196
তুমি কি সত্যিই জানো না...
89
00:08:53,866 --> 00:08:57,066
তোমার জন্য প্রাসাদ এখন কতটা বিপজ্জনক?
90
00:08:58,826 --> 00:09:00,036
আমি জানি।
91
00:09:00,766 --> 00:09:03,796
তারা তাঁর পিছনে ১০ বছর লেগে ছিল।
92
00:09:05,296 --> 00:09:06,626
তোমার বাবা এবং তুমি...
93
00:09:07,366 --> 00:09:09,666
জীবন নিয়ে নাও ফিরতে পারো।
94
00:09:10,866 --> 00:09:12,596
এজন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি।
95
00:09:13,996 --> 00:09:17,226
যদি ঝামেলা হয়ে যায়...
96
00:09:20,396 --> 00:09:21,396
মাস্টার,
97
00:09:22,996 --> 00:09:24,926
এই দেশের প্রতিটি মানুষ...
98
00:09:26,096 --> 00:09:28,096
আমাকে না চিনলেও
আমার বাবাকে চিনে।
99
00:09:28,796 --> 00:09:30,966
আমি তোমাকে বিপদে ফেলতে পারি না।
100
00:09:33,466 --> 00:09:34,966
শেষ বারের মতো।
101
00:09:37,166 --> 00:09:38,166
না।
102
00:09:38,766 --> 00:09:39,766
প্রথমবারের মতো,
103
00:09:41,726 --> 00:09:44,466
আমি বাবাকে দেখতে চাই।
আমাকে সাহায্য করুন।
104
00:09:57,626 --> 00:09:58,966
সে বেঁচে ছিলো!
105
00:09:59,966 --> 00:10:01,396
কিছুদিন আগে সে...
106
00:10:01,496 --> 00:10:03,726
আমার শোবার ঘরে চলে এসেছিল।
107
00:10:03,996 --> 00:10:06,326
না, এটা দুঃস্বপ্ন ছিল না।
108
00:10:12,596 --> 00:10:15,996
ওই দিনেই এটা কিভাবে হতে পারে...
109
00:10:16,266 --> 00:10:19,196
যেদিন যুবরাজের বিয়ে হওয়ার কথা ছিল?
110
00:10:20,426 --> 00:10:23,726
জাঁহাপনা, আমরা নতুন তারিখ নির্ধারণ করবো,
111
00:10:24,036 --> 00:10:25,866
সুতরাং বিয়ে নিয়ে চিন্তা করবেন না...
112
00:10:26,066 --> 00:10:28,626
এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন।
113
00:10:28,726 --> 00:10:32,126
সে আমাকে ১০ বছর ধরে বোকা বানাচ্ছে।
114
00:10:32,666 --> 00:10:35,866
তার মৃত্যুদণ্ড কার্যকর করার
আদেশ দেওয়াই যথেষ্ট হবে না।
115
00:10:36,166 --> 00:10:37,566
হ্যাঁ, জাহাঁপনা।
116
00:10:38,426 --> 00:10:41,496
আমিও আন্তরিকভাবে একমত।
117
00:10:42,366 --> 00:10:44,726
সে রাষ্ট্রদ্রোহের মতো
গুরুতর অপরাধ করেছে।
118
00:10:45,326 --> 00:10:46,596
আপনি নিজ হাতে তাকে শাস্তি দিন।
119
00:10:47,726 --> 00:10:51,096
আমি বিশ্বাস করি মৃত্যুদন্ডই উপযুক্ত শাস্তি।
120
00:10:54,766 --> 00:10:57,596
প্রধানমন্ত্রী কিম। মহারাজ নিজে এটা করবেন না।
121
00:10:59,166 --> 00:11:00,526
আপনি খুব ভালোভাবে জানেন...
122
00:11:00,626 --> 00:11:03,496
গ্রেফতারের সংবাদে তাঁর স্বাস্থ্যের
কীরূপ অবনতি হয়েছে।
123
00:11:04,666 --> 00:11:07,326
ঠিক। আপনার স্বাস্থ্য এখনও ঠিক হয়নি।
124
00:11:07,896 --> 00:11:09,326
আমার মনে হয়, এটা ঠিক হবে না।
125
00:11:12,266 --> 00:11:13,266
না।
126
00:11:14,026 --> 00:11:15,266
প্রধানমন্ত্রী যেমন বলেছেন,
127
00:11:15,896 --> 00:11:17,726
আমি নিজেই তার বিচার করবো।
128
00:11:49,796 --> 00:11:52,326
আপনার মাথা নিচু করুন
এবং আমার পিছে পিছে আসুন।
129
00:11:58,366 --> 00:12:00,266
আপনিই কি সেই ব্যক্তি...
130
00:12:01,866 --> 00:12:03,366
যে আমাকে নিতে এসেছে?
131
00:12:05,026 --> 00:12:06,726
প্রাসাদে ঢুকার আগপর্যন্ত
আমার সাথে কথা বলবেন না।
132
00:12:14,526 --> 00:12:16,966
যুবরাজ,আপনি কোথায় যাচ্ছেন?
133
00:12:17,466 --> 00:12:18,566
চলো আমরা কারাগারে যাই।
134
00:12:18,566 --> 00:12:20,866
মাফ করবেন? এ সময়ে?
135
00:12:21,566 --> 00:12:24,226
আমি তার সাথে নিজে গিয়ে দেখা করবো।
136
00:12:37,766 --> 00:12:38,926
আমি এখানে অপেক্ষা করবো।
137
00:14:33,966 --> 00:14:36,126
আমি জানি। আমি রাজী।
138
00:15:16,966 --> 00:15:17,966
আপনি...
139
00:15:19,196 --> 00:15:21,026
সত্যিই হং গিয়ং নায়ে?
140
00:15:23,126 --> 00:15:24,126
হ্যাঁ।
141
00:15:27,726 --> 00:15:31,466
যুবরাজ কি আমাকে নিয়ে
এতোটাই কৌতুহলী যে...
142
00:15:31,866 --> 00:15:33,826
সোজা কারাগারে চলে এসেছেন?
143
00:15:35,196 --> 00:15:36,566
আপনার পরিবার কি...
144
00:15:39,366 --> 00:15:40,766
আপনার গ্রেফতারের খবর জানে?
145
00:15:44,126 --> 00:15:45,326
আমার পরিবার বলে কিছুই নেই।
146
00:15:48,696 --> 00:15:50,826
শুনেছি আপনি রাজাকে
হত্যা করতে চান।
147
00:15:52,766 --> 00:15:53,866
এর মানে কি এটা...
148
00:15:55,596 --> 00:15:57,196
যে আমিও আপনার টার্গেট?
149
00:16:00,466 --> 00:16:02,426
তদন্ত কি শুরু হয়েছে?
150
00:16:04,326 --> 00:16:05,326
আমি আপনার কারনে...
151
00:16:06,426 --> 00:16:08,666
অনেক মূল্যবান কিছু হারিয়েছি।
152
00:16:16,696 --> 00:16:20,496
"একজন নেতাকে জনগণের কল্যাণের জন্য..."
153
00:16:20,626 --> 00:16:22,126
"অধিষ্ঠিত করা হয়।"
154
00:16:22,566 --> 00:16:26,126
"এর মানে এই নয় যে
সে সকলের উর্ধ্বে অবস্থান করবে..."
155
00:16:26,566 --> 00:16:28,526
"এবং তার স্বার্থ হাসিল করবে।"
156
00:16:30,426 --> 00:16:31,696
এটাই কি...
157
00:16:32,766 --> 00:16:34,596
বাইকউওন বিশ্বাস করে?
158
00:16:35,096 --> 00:16:38,166
না। আরও একটি জিনিস আছে।
159
00:16:40,966 --> 00:16:43,266
আমি বিশ্বাস করি যে
বিবৃতিতে একটি ত্রুটি আছে।
160
00:16:44,296 --> 00:16:45,766
এটা কি?
161
00:16:48,296 --> 00:16:50,166
এটি উচিৎ নয় যে...
162
00:16:51,266 --> 00:16:53,166
একজন নেতাই তাঁর পরবর্তী নেতা নির্বাচন করবে।
163
00:16:54,196 --> 00:16:55,996
জনগণের পক্ষের নেতা...
164
00:16:56,896 --> 00:16:58,326
জনগণের দ্বারা...
165
00:16:59,126 --> 00:17:00,796
নির্বাচিত হওয়া উচিত।
166
00:17:22,526 --> 00:17:26,096
এটা খুব বিপজ্জনক।
ভোরে স্থান ত্যাগ করতে হবে।
167
00:17:27,596 --> 00:17:30,526
আপনাকে বিপদে ফেলার জন্য আমি দুঃখিত।
168
00:18:18,996 --> 00:18:20,666
তুমি কি তাকে এখানে এনেছো?
169
00:18:22,626 --> 00:18:24,066
ক্ষমা করবেন, যুবরাজ।
170
00:18:36,766 --> 00:18:38,366
আপনি কি নিশ্চিত?
171
00:18:39,736 --> 00:18:42,466
এটা অদ্ভুত ছিল।
তার সাথে আমার চোখা-চোখি হয়নি।
172
00:18:42,496 --> 00:18:44,466
সে একটু দূরে দাঁড়িয়ে ছিল।
173
00:18:44,666 --> 00:18:47,166
সে যখন ঘুরলো, তখন
আমি তাকে পাশ থেকে দেখেছি।
174
00:18:48,126 --> 00:18:50,426
এবং আমি নিশ্চিত, সে-ই ছিল।
175
00:18:51,236 --> 00:18:54,666
তার কোনো ভয় নেই।
সে এখানে আসার সাহস পায় কি করে?
176
00:18:55,426 --> 00:18:58,496
তদন্ত শুরু হওয়ার আগেই
তাকে গ্রেফতার করুন।
177
00:18:58,996 --> 00:19:00,026
হ্যাঁ, মাস্টার।
178
00:19:00,966 --> 00:19:02,526
একটা পিঁপড়ার জন্যেও...
179
00:19:02,526 --> 00:19:05,026
এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে যাওয়া
অসম্ভব ব্যাপার।
180
00:19:06,026 --> 00:19:07,866
যুবরাজের মুখখানা দেখতে
আমার আর তর সইছে না...
181
00:19:07,866 --> 00:19:09,696
যখন সে বাবা মেয়ের পূনর্মিলন দেখবে।
182
00:19:39,236 --> 00:19:40,236
যদি...
183
00:19:41,466 --> 00:19:43,766
জাহেওনডাঙে তোমার
পিছু পিছু কেউ আসে,
184
00:19:44,296 --> 00:19:45,926
তুমি এখানে লুকিয়ে থাকতে পারো।
185
00:19:48,626 --> 00:19:51,866
বাইরে থেকে দরজা খুঁজে পাওয়া মুশকিল।
186
00:19:53,196 --> 00:19:54,526
আমি জানতাম না...
187
00:19:55,526 --> 00:19:57,466
জাহেওনডাঙে এরকম
একটি কক্ষ ছিল।
188
00:19:59,166 --> 00:20:00,296
আমার মা...
189
00:20:02,766 --> 00:20:04,466
মাঝে-মাঝে এটি ব্যবহার করতেন।
190
00:20:12,326 --> 00:20:13,736
তুমি কি ঠিক আছো?
191
00:20:19,596 --> 00:20:20,766
হ্যাঁ, যুবরাজ।
192
00:20:23,526 --> 00:20:25,996
প্রহরী পরিবর্তনের সময়...
193
00:20:26,596 --> 00:20:28,236
আমি একটা উপায় খুঁজে বের করবো।
194
00:20:34,626 --> 00:20:36,096
যদি কাউকে দেখতে চাও,
195
00:20:39,426 --> 00:20:40,666
তুমি দেখতে পারো।
196
00:21:08,066 --> 00:21:09,126
পাস।
197
00:21:12,066 --> 00:21:13,126
পাস।
198
00:21:16,666 --> 00:21:17,696
পাস।
199
00:21:19,866 --> 00:21:21,096
পাস।
200
00:21:34,026 --> 00:21:35,826
এটা ভয়ংকর।
201
00:21:43,596 --> 00:21:45,896
(হং রা ওন, হং গিয়ং নায়ের মেয়ে)
202
00:21:45,896 --> 00:21:49,426
আমি হয়তো ভুল দেখছি , তাই না?
203
00:21:49,566 --> 00:21:51,826
ভুল দেখলেই হয়তো ভালো হতো।
আমারও তাই মনে হচ্ছে।
204
00:21:52,926 --> 00:21:54,296
নপুংসক হং...
205
00:21:55,366 --> 00:21:57,196
একজন বিদ্রোহীর মেয়ে?
206
00:21:57,326 --> 00:21:59,996
এমনকি সে বিদ্রোহীর ছেলেও নয়।
207
00:22:00,466 --> 00:22:02,266
"কন্যা" বলেই তো উল্লেখ আছে।
তাই না?
208
00:22:10,626 --> 00:22:11,966
নপুংসক হং?
209
00:22:14,926 --> 00:22:16,396
এসব কী?
210
00:22:17,896 --> 00:22:20,266
যুবরাজের সবচেয়ে প্রিয় নপুংসক...
211
00:22:20,626 --> 00:22:22,196
কিন্তু এখন দেখা যাচ্ছে সে মেয়ে।
212
00:22:24,596 --> 00:22:25,666
কি?
213
00:22:26,426 --> 00:22:27,896
এবং এটাও জানা গেছে...
214
00:22:28,166 --> 00:22:30,496
সে বিদ্রোহী হং গিয়ং নায়ের মেয়ে।
215
00:22:41,266 --> 00:22:42,666
আজ থেকে দুই দিন পর,
216
00:22:43,596 --> 00:22:46,366
আমরা বেলা দেড়টায় তাকে
কারাগার থেকে মুক্ত করে দিবো।
217
00:22:49,226 --> 00:22:50,766
প্রহরী পরিবর্তনের সময়,
218
00:22:51,426 --> 00:22:54,196
আমরা প্রহরীদের সরিয়ে ফেলবো...
219
00:22:54,196 --> 00:22:55,696
এবং কারাগারের ফটক খুকে দিবো।
220
00:22:57,896 --> 00:23:00,026
যদি তুমি তাকে সুরঙ্গ দিয়ে
বের করে নিয়ে আসতে পারো,
221
00:23:00,566 --> 00:23:03,196
আমি তাকে প্রাসাদ থেকে
বের হয়ে যাওয়ার রাস্তা দেখাবো।
222
00:23:04,066 --> 00:23:05,126
হ্যাঁ, মাস্টার।
223
00:23:05,826 --> 00:23:07,726
কতজন পালাতে সহায়তা করবে?
224
00:23:08,226 --> 00:23:10,766
তুমি সহ দশজন।
225
00:23:11,926 --> 00:23:13,096
হ্যাঁ, মাস্টার।
226
00:23:14,296 --> 00:23:16,126
তুমি অবশ্যই তাকে রক্ষা করবে...
227
00:23:16,866 --> 00:23:18,766
এবং নিশ্চিত করবে
তাকে যেন খুঁজে পাওয়া না যায়।
228
00:23:20,566 --> 00:23:21,866
হ্যাঁ, মাস্টার।
229
00:23:48,596 --> 00:23:51,526
তুমি কেন দোঙ্গুংজিয়নে এসেছো?
230
00:23:52,196 --> 00:23:54,396
আমি জানি আমাদের বিয়ের অনুষ্ঠান হয়নি,
231
00:23:55,096 --> 00:23:57,796
দোঙ্গুংজিওনে যখন আপনি ছিলেন না,
232
00:24:00,066 --> 00:24:02,296
তারা আমাকে একা
অপেক্ষা করতে দিয়েছে...
233
00:24:03,166 --> 00:24:05,866
আমি বুঝে গেছি তারা অবশ্যই
আমাকে যুবরাণী হিসাবে মেনে নিয়েছে।
234
00:24:09,326 --> 00:24:11,266
তোমাকে অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত,
235
00:24:12,326 --> 00:24:13,396
কিন্তু...
236
00:24:13,826 --> 00:24:16,696
দেরী হয়ে গেছে,
তুমি অন্য কোনোদিন এসো।
237
00:24:53,566 --> 00:24:54,896
আপনার ব্রেসলেট...
238
00:24:56,526 --> 00:24:58,496
আপনি কি খুলে ফেলেছেন?
239
00:25:07,566 --> 00:25:09,826
আমি ভাবতাম এটা আপনার কাছে
বিশেষ কিছু ছিলো।
240
00:25:09,996 --> 00:25:12,466
কিন্তু এটি এখন দেখতে পাচ্ছি না।
এজন্যই আমি জিজ্ঞাসা করেছি।
241
00:25:14,126 --> 00:25:16,126
আমি এটি খুলে রেখেছি।
242
00:25:21,766 --> 00:25:24,096
আমি শুনেছি, এই ব্রেসলেট জোড়া
ভাগাভাগি করে পরলে...
243
00:25:24,796 --> 00:25:28,996
আপনি যদি আপনার ভালোবাসার মানুষের থেকে আলাদাও হয়ে যান
তাহলে নিয়তি একটি উপায় খুঁজে বের করবে...
244
00:25:29,126 --> 00:25:30,766
যাতে আপনারা আবার
মিলিত হতে পারেন।
245
00:25:36,326 --> 00:25:38,526
বাজারে বিক্রেতারা এ জাতীয় জিনিস...
246
00:25:38,526 --> 00:25:40,496
বানাতে অনেক দক্ষ।
247
00:25:45,766 --> 00:25:47,596
তারা মানুষের মনের ব্যাপার বুঝতে পারে...
248
00:25:49,926 --> 00:25:53,226
যারা জানে এটা মিথ্যা,
তবুও আশা বাঁচিয়ে রাখতে এটা কিনে।
249
00:26:29,826 --> 00:26:31,826
একজন মেয়ে আছে,
যাকে আমি মন থেকে ভালোবাসি।
250
00:26:33,796 --> 00:26:34,796
সে..
251
00:26:36,096 --> 00:26:37,296
কেমন মেয়ে?
252
00:26:40,696 --> 00:26:42,866
যুবরাজ, এটা সাংঘাতিক।
253
00:26:43,366 --> 00:26:44,366
নপুংসক হং...
254
00:26:44,826 --> 00:26:45,896
কী হয়েছে?
255
00:26:45,896 --> 00:26:48,426
জুঙ্গুংজিয়নে চলুন।
256
00:26:49,826 --> 00:26:50,826
দয়া করে তাড়াতাড়ি করুন।
257
00:26:53,926 --> 00:26:55,396
আর কোনোদিন এখানে আসবেনা।
258
00:26:57,726 --> 00:26:58,766
কখনই না।
259
00:27:45,266 --> 00:27:47,996
আপনার কি কিছু বলার আছে?
260
00:27:49,196 --> 00:27:50,896
পাহারাদার চলে গেছে...
261
00:27:51,566 --> 00:27:53,096
এবং আমায় আপনাকে দেখতে বলেছে।
262
00:27:54,826 --> 00:27:55,996
গতরাতে কি তুমি...
263
00:27:56,426 --> 00:27:59,896
পাহারাদারের অনুরোধেই এসেছিলে?
264
00:28:21,826 --> 00:28:22,826
রা ওন।
265
00:28:31,466 --> 00:28:32,466
হ্যাঁ?
266
00:28:35,626 --> 00:28:36,996
হং রা ওন।
267
00:28:46,926 --> 00:28:49,796
এমন কঠিন জীবনযাপন করার জন্য
আমি তোমার এ নাম রাখিনি।
268
00:28:51,666 --> 00:28:52,666
আমি...
269
00:28:53,896 --> 00:28:54,996
দুঃখিত।
270
00:28:58,426 --> 00:28:59,526
কখনো...
271
00:29:02,696 --> 00:29:05,626
তুমি কি আমার কাছে
ফিরে আসার পরিকল্পনা করছিলে?
272
00:29:07,496 --> 00:29:08,496
আমি জানি না।
273
00:29:10,096 --> 00:29:11,096
হয়তো...
274
00:29:11,926 --> 00:29:15,466
যখন তোমাকে আর ছেলের সাজে থাকতে হবে না...
275
00:29:16,466 --> 00:29:17,526
তখন আসতাম।
276
00:29:20,566 --> 00:29:21,566
যদিও তুমি...
277
00:29:24,066 --> 00:29:26,026
দুনিয়া বদলাতে পারো নি,
278
00:29:29,596 --> 00:29:30,626
তুমি...
279
00:29:33,196 --> 00:29:34,326
বাবার ভূমিকা...
280
00:29:37,096 --> 00:29:39,696
সেখানে থেকেও পালন করতে পারতে।
281
00:29:42,066 --> 00:29:43,496
আমি আমার সন্তানকে...
282
00:29:45,526 --> 00:29:47,066
সমস্যার জগতে...
283
00:29:48,796 --> 00:29:50,696
ছুড়ে ফেলতে চাই নি...
284
00:29:52,166 --> 00:29:53,996
এবং ভালো কিছু করতে না পারলেও
তিরষ্কার করতে চাইনি।
285
00:29:56,226 --> 00:29:57,226
তাই,
286
00:29:58,226 --> 00:29:59,596
আমি এই পৃথিবীতে...
287
00:30:03,896 --> 00:30:04,966
পরিবর্তন আনতে চেয়েছিলাম...
288
00:30:06,266 --> 00:30:09,096
যেন তুমি শান্তিতে
জীবন যাপন করতে পারো।
289
00:30:10,866 --> 00:30:11,866
তবুও।
290
00:30:13,626 --> 00:30:15,826
আমি যদি জানতাম তুমি বেঁচে আছো,
291
00:30:20,366 --> 00:30:21,526
এটা আরো ভালো হতো।
292
00:30:29,896 --> 00:30:31,596
আমি তোমার শূন্যতা অনুভব করেছি...
293
00:30:35,096 --> 00:30:37,326
এবং তোমাকে ডেকেছি,
294
00:30:44,066 --> 00:30:45,166
বাবা।
295
00:31:50,396 --> 00:31:52,896
আরে। ক্ষমা করবেন, মাস্টার।
296
00:31:53,166 --> 00:31:54,566
আমার তাড়া আছে।
297
00:32:09,026 --> 00:32:10,566
এতো তাড়াহুড়া কিসের?
298
00:32:10,926 --> 00:32:12,896
মহারাণী।
299
00:32:13,866 --> 00:32:15,166
আমি তাকে খুঁজে পেয়েছি।
300
00:32:17,296 --> 00:32:18,926
কাকে পেয়েছো?
301
00:32:19,096 --> 00:32:21,366
হং সাম নম।
302
00:32:21,766 --> 00:32:24,166
মানে, হং রা ওন।
303
00:32:26,926 --> 00:32:29,296
সত্যিই তাকে প্রাসাদে দেখেছো?
304
00:32:29,796 --> 00:32:30,796
হ্যাঁ।
305
00:32:33,566 --> 00:32:35,096
কী সাহস তার!
306
00:32:35,666 --> 00:32:37,926
তুমি তাকে কোথায় দেখলে?
307
00:32:38,196 --> 00:32:40,196
আমি তাকে জেল থেকে
বেরিয়ে আসতে দেখেছি।
308
00:32:40,626 --> 00:32:43,096
সে এখন জাহিয়ন্ডাংয়ের দিকে যাচ্ছে।
309
00:32:43,566 --> 00:32:45,396
সাথে যুবরাজও আছেন।
310
00:32:48,126 --> 00:32:49,966
যুবরাজের সাথে জাহিয়ন্ডাংয়ের দিকে?
311
00:32:52,666 --> 00:32:55,026
প্রাসাদের প্রধান রক্ষীকে ডাকো।
312
00:32:55,726 --> 00:32:57,566
আমি নিজের চোখে দেখবো।
313
00:33:03,266 --> 00:33:05,296
তুমি এখানে কেন এসেছো?
314
00:33:08,626 --> 00:33:12,396
মহারাণী, দাদা আপনার জন্য
আমাকে দিয়ে চা পাঠিয়েছেন।
315
00:33:13,266 --> 00:33:15,226
কিন্তু এর আগে আমি আপনাকে
অবশ্যই কিছু বলবো।
316
00:33:16,126 --> 00:33:17,126
ধন্যবাদ,
317
00:33:17,526 --> 00:33:20,266
তবে এখন না। অন্যসময় এসো।
318
00:33:20,266 --> 00:33:21,266
না।
319
00:33:23,866 --> 00:33:25,866
আপনাকে আগে আমার কথা শুনতে হবে।
320
00:33:26,996 --> 00:33:28,766
আমি বললাম অন্য সময় আসতে।
321
00:33:29,196 --> 00:33:30,196
কথাটি...
322
00:33:30,896 --> 00:33:34,026
প্রাসাদ থেকে সরিয়ে ফেলা নবজাতকের ব্যাপারে।
323
00:33:38,266 --> 00:33:39,526
তাহলে আমি কি সত্যিই পরে আসবো?
324
00:34:00,726 --> 00:34:02,926
আমাকে কটাক্ষ করার
দূঃসাহস তুমি কোথায় পেলে।
325
00:34:02,926 --> 00:34:06,226
এই অযৌক্তিক অভিযোগের সাথে
জাতির মাতা জড়িত?
326
00:34:07,326 --> 00:34:08,866
আপনি সেইজন...
327
00:34:08,866 --> 00:34:10,426
যে জাতিকে ধ্বংস করছে, আমি নই।
328
00:34:11,026 --> 00:34:12,366
আপনি নিজেই সেটা জানেন।
329
00:34:14,026 --> 00:34:15,726
চুপ করো বেয়াদব!
330
00:34:16,466 --> 00:34:18,496
নপুংসক সুং যা বলেছে তা ভুলে যান।
331
00:34:18,766 --> 00:34:20,496
একটি শব্দও যেন...
332
00:34:20,866 --> 00:34:22,326
মহারাজ বা দাদার কানে না যায়।
333
00:34:23,526 --> 00:34:25,136
যদি আপনি রাজি থাকেন,
334
00:34:25,696 --> 00:34:27,196
আমিও চুপ করে থাকবো...
335
00:34:27,196 --> 00:34:29,096
আমি বলে দিলে তুমি কী করবে?
336
00:34:30,896 --> 00:34:34,566
তুমি কি মহারাজকে বলবে
যে আমি বাচ্চা বদলেছি?
337
00:34:34,766 --> 00:34:37,166
কে তোমাকে বিশ্বাস করবে?
338
00:34:39,326 --> 00:34:42,136
আমি প্রমাণ ছাড়া এটি বলবো না।
339
00:34:44,096 --> 00:34:46,466
তুমি ফাঁকা হুমকি ছোঁড়ার
সাহস কোথায় পেলে?
340
00:34:48,696 --> 00:34:49,726
ফাঁকা হুমকি?
341
00:34:54,636 --> 00:34:57,066
বাচ্চা যদি মরে না গিয়ে জীবিত থাকে?
342
00:34:58,596 --> 00:35:00,726
গল্পে কি পরিবর্তন আসবে না?
343
00:35:27,426 --> 00:35:30,996
আমি চাইনি, তুমি আমার জন্য...
344
00:35:32,466 --> 00:35:34,526
বিপদে পড়ো।
345
00:35:36,666 --> 00:35:38,026
ওভাবে বলো না।
346
00:35:43,566 --> 00:35:45,526
আমাদের দেখা হওয়ার আগেই...
347
00:35:47,266 --> 00:35:49,096
আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে আছে।
348
00:35:51,866 --> 00:35:55,196
সুতরাং, মন খারাপের বা কষ্ট পাওয়ার...
349
00:35:57,066 --> 00:35:58,526
কোনো কারণ নেই।
350
00:36:10,996 --> 00:36:12,896
অনেক দেরী হয়ে গেছে।
351
00:36:15,666 --> 00:36:17,896
তোমাকে অবশ্যই যেতে হবে, যুবরাজ।
352
00:36:22,496 --> 00:36:24,666
আকাশের চাঁদ মেঘে ঢেকে গেছে।
353
00:36:27,526 --> 00:36:31,396
আমি কিভাবে এই অন্ধকারে হেঁটে যাবো?
354
00:36:35,726 --> 00:36:36,796
তাই...
355
00:36:41,466 --> 00:36:43,326
আমি এখানে আরও কিছুক্ষণ থাকবো।
356
00:37:05,026 --> 00:37:06,566
আমি কল্পনা করি...
357
00:37:08,966 --> 00:37:12,096
কেমন হতো, যদি আমরা একই দিনে...
358
00:37:13,826 --> 00:37:15,466
আলাদা পরিস্থিতিতে থাকতাম।
359
00:37:22,826 --> 00:37:24,266
অন্তত...
360
00:37:26,136 --> 00:37:28,266
যখন আমরা এখানে,
সমগ্র পৃথিবীর অগোচরে,
361
00:37:30,966 --> 00:37:32,666
চলো আমরা সব চিন্তা ঝেড়ে ফেলি...
362
00:37:35,326 --> 00:37:36,866
এবং একে অন্যের চোখে চোখ রাখি।
363
00:37:41,726 --> 00:37:42,896
রা ওন।
364
00:38:19,566 --> 00:38:20,726
আমি মনে করি...
365
00:38:22,136 --> 00:38:24,896
অবশেষে আজ রাতে আমি
ভালোভাবে ঘুমাতে পারবো।
366
00:39:04,926 --> 00:39:07,196
তুমি কি জেল থেকে পালিয়েছো?
367
00:39:16,426 --> 00:39:18,726
আমাদের পালিয়ে যাওয়া
আসামিকে ধরতে হবে।
368
00:39:18,896 --> 00:39:21,066
আমাদের এখনই তাকে ধরতে হবে।
369
00:39:23,396 --> 00:39:26,796
কেউ কি বাইরে আছো?
প্রধানমন্ত্রী কিমকে ডাকো।
370
00:39:27,426 --> 00:39:29,266
আমি হং গিয়ং নায়েকে...
371
00:39:29,396 --> 00:39:32,366
জিজ্ঞাসাবাদ শুরু করার আদেশ করছি।
372
00:39:41,396 --> 00:39:44,096
এত তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদ
শুরু হবে জানতাম না।
373
00:39:47,726 --> 00:39:49,636
তাকে নির্যাতন কক্ষে...
374
00:39:50,766 --> 00:39:52,666
নিয়ে গেলে...
375
00:39:52,966 --> 00:39:55,326
তার জন্য তা বেশি ভয়ংকর হবে।
376
00:39:56,696 --> 00:39:59,396
হ্যাঁ, মাস্টার। আমি জানি।
377
00:40:04,026 --> 00:40:05,226
বাইং ইউন।
378
00:40:06,896 --> 00:40:08,226
জাং গি বাইক...
379
00:40:09,066 --> 00:40:10,996
কারাগারে মারা গেছে। তাই না?
380
00:40:14,366 --> 00:40:15,766
আমি মেরেছি।
381
00:40:20,966 --> 00:40:22,926
যদিও সে আমাদের সাথে
বিশ্বাসঘাতকতা করেছে,
382
00:40:23,866 --> 00:40:27,066
তবুও সে ১০ বছর আমার সহকর্মী ছিলো।
383
00:40:28,426 --> 00:40:29,496
যাই হোক,
384
00:40:30,366 --> 00:40:33,666
বড় উদ্দেশ্যের কাছে ব্যাক্তিগত
অনুভূতি কোনো বিষয় না।
385
00:40:42,926 --> 00:40:44,996
তোমার সমস্ত শক্তি দিয়ে...
386
00:40:48,896 --> 00:40:51,496
নির্যাতন-কক্ষ থেকে তাকে
পালাতে সাহায্য করো...
387
00:40:51,496 --> 00:40:53,066
যার জন্য আমরা এতোদিন অপেক্ষা করেছি।
388
00:40:56,366 --> 00:40:57,396
হ্যাঁ, মাস্টার।
389
00:41:00,026 --> 00:41:01,896
রা ওনকে ছদ্মবেশ ধারণ করতে বলো...
390
00:41:02,926 --> 00:41:04,926
এবং তাকে গেটের পাশে
লুকিয়ে থাকতে বলো।
391
00:41:07,066 --> 00:41:09,296
আমরা তাকে তার সাথেই বাইরে নিয়ে যাবো।
392
00:41:10,636 --> 00:41:12,136
এটিই তার পক্ষে নিরাপদ হবে।
393
00:41:14,426 --> 00:41:15,566
হ্যাঁ, মাস্টার।
394
00:41:43,966 --> 00:41:45,826
শিগগিরই জিজ্ঞাসাবাদ শুরু হবে।
395
00:41:46,226 --> 00:41:48,066
আপনি এখন আমাকে কী জিজ্ঞাসা করতে চান?
396
00:41:49,666 --> 00:41:51,766
আপনি গতবার যা বলেছিলেন তা নিয়ে।
397
00:41:54,566 --> 00:41:56,666
জনগণের দ্বারা নির্বাচিত নেতা,
398
00:41:58,066 --> 00:41:59,826
আপনি কি পুতুল রাজা বুঝিয়েছেন...
399
00:42:01,496 --> 00:42:03,466
যে অন্যের কথায় চলবে?
400
00:42:07,026 --> 00:42:08,066
না।
401
00:42:09,566 --> 00:42:10,796
আমিও তাই চাই।
402
00:42:12,026 --> 00:42:13,496
জনগণের জন্য রাজনীতি।
403
00:42:15,426 --> 00:42:16,426
যাই হোক,
404
00:42:17,426 --> 00:42:20,866
জনগন কিভাবে তাদের রাজা নির্বাচন করতে পারে?
405
00:42:28,466 --> 00:42:29,896
আমরা কেবল...
406
00:42:30,826 --> 00:42:33,166
জনগণের জন্য রাজনীতি চাই না।
407
00:42:33,996 --> 00:42:35,966
এটা হতে হবে জনগণের রাজনীতি।
408
00:42:36,996 --> 00:42:39,726
রাজা যিনি আপনার মতো
রাজা হয়ে জন্ম নিয়েছেন...
409
00:42:40,196 --> 00:42:42,426
যে নিজেকে সূর্যের
মত মহান ভাবে।
410
00:42:43,496 --> 00:42:45,726
একজন নিখুঁত সত্তা,
যে সকল মানুষের উপর আলো ছড়ায়।
411
00:42:46,596 --> 00:42:50,296
জনগণের দ্বারা নির্বাচিত রাজা আলাদা।
412
00:42:53,396 --> 00:42:54,726
সে কিভাবে আলাদা?
413
00:42:56,026 --> 00:42:59,426
সে নিজেকে তার প্রজাদের মতো...
414
00:43:00,766 --> 00:43:02,136
সাধারন মানুষ মনে করবে।
415
00:43:11,366 --> 00:43:14,566
একজন মানুষ, মানুষ হিসাবেই
বেঁচে থাকার স্বপ্ন দেখে।
416
00:43:18,366 --> 00:43:19,766
এটা হাস্যকর, তাই না?
417
00:43:25,596 --> 00:43:26,726
তাহলে...
418
00:43:27,566 --> 00:43:30,136
আপনি কি মনে করেন,
রাজাকে অপসারণই একমাত্র উপায়?
419
00:43:33,826 --> 00:43:36,866
কোনো রাজা নিজে থেকে
সিংহাসন ছাড়তে চায় না।
420
00:43:38,366 --> 00:43:39,766
আপনি এবং আমি।
421
00:43:40,496 --> 00:43:42,066
আভিজাতরা এবং কৃষকরা।
422
00:43:42,826 --> 00:43:44,226
মহিলা এবং পুরুষরা।
423
00:43:45,326 --> 00:43:48,326
একজন বিদ্রোহীর সন্তান এবং
একজন রাজার উত্তরসূরী।
424
00:43:49,396 --> 00:43:52,666
আপনি যখন রাজা হবেন,
425
00:43:54,166 --> 00:43:57,496
আপনি কি তাদের সকলকে
সমান ভাবে মেনে নেবেন?
426
00:44:06,666 --> 00:44:09,426
যুবরাজ, আমাদের এখনই
তাকে নিয়ে যেতে হবে।
427
00:44:22,866 --> 00:44:24,566
জনগণের দ্বারা নির্বাচিত নেতাই কেবল...
428
00:44:25,196 --> 00:44:27,096
তাদের লালন করে না।
429
00:44:28,266 --> 00:44:31,026
যে ব্যক্তি প্রত্যেককে
সমান মূল্য দিতে জানে...
430
00:44:32,126 --> 00:44:34,896
কিভাবে সে তাদের সাথে
পশুর মতো ব্যবহার করবে?
431
00:44:41,666 --> 00:44:42,826
তাই...
432
00:44:44,396 --> 00:44:46,266
আপনি কী বলতে চাচ্ছেন?
433
00:44:47,426 --> 00:44:49,166
আমি যে পৃথিবীর স্বপ্ন দেখি...
434
00:44:49,426 --> 00:44:51,796
তা আপনার স্বপ্নের পৃথিবী থেকে ভিন্ন কিছু নয়।
435
00:44:53,366 --> 00:44:54,396
এখন শুধু অপেক্ষা...
436
00:44:55,326 --> 00:44:58,096
সেই নতুন দিনের জন্য।
437
00:45:04,626 --> 00:45:06,796
জিজ্ঞাসাবাদ শেষে আমি
আপনাকে দেখতে আসবো।
438
00:45:08,396 --> 00:45:09,526
হতে পারে...
439
00:45:10,326 --> 00:45:12,566
আমরা রক্তপাত ছাড়াই
কোনো উপায় খুঁজে পেতে পারবো।
440
00:45:15,066 --> 00:45:16,766
যে উপায়ে আমরা আমাদের স্বপ্নের...
441
00:45:18,226 --> 00:45:19,996
পৃথিবীর দিকে অগ্রসর হবো।
442
00:46:59,696 --> 00:47:01,126
হং গিয়ং নায়ে।
443
00:47:01,826 --> 00:47:04,426
তুমি কি স্বীকার করছো যে
তুমি বিশ্বাসঘাতকতা করেছো?
444
00:47:07,266 --> 00:47:08,926
বিশ্বাসঘাতকতার অর্থ আমি জানি না।
445
00:47:09,766 --> 00:47:12,426
অতএব, আমি এটা স্বীকার করতে পারি না।
446
00:47:19,666 --> 00:47:20,666
আমাদের কাছে...
447
00:47:21,396 --> 00:47:24,796
তোমার বিশ্বাসঘাতকতা এবং
জাতির বিরুদ্ধে বিদ্রোহের প্রমাণ আছে।
448
00:47:25,566 --> 00:47:27,566
তারপরও কি মিথ্যা বলবে?
449
00:47:28,496 --> 00:47:29,796
বিশ্বাসঘাতকতা কী?
450
00:47:30,696 --> 00:47:32,226
বিদ্রোহ কী?
451
00:47:32,466 --> 00:47:33,796
এত বড় সাহস!
452
00:47:34,496 --> 00:47:36,426
তার শাস্তি শুরু কর।
453
00:47:37,626 --> 00:47:40,926
যতক্ষণ না সে তার দোষ স্বীকার করে
তাকে মারতে থাকো।
454
00:48:35,166 --> 00:48:37,326
যদি তুমি আবারও মিথ্যা কথা বলো,
455
00:48:37,896 --> 00:48:40,326
এখনই তোমার মৃত্যুদন্ড কার্যকর করা হবে।
456
00:48:42,896 --> 00:48:44,326
হং গিয়ং নায়ে।
457
00:48:45,096 --> 00:48:47,326
তুমি ১০ বছর আগের
একটি দাঙ্গার নেতৃত্ব দিয়েছিলে,
458
00:48:48,366 --> 00:48:49,996
দেশকে সঙ্কটে ফেলেছিলে...
459
00:48:51,366 --> 00:48:53,166
এবং হাজার হাজার মানুষের
মৃত্যুর পিছনে দায়ী।
460
00:48:53,826 --> 00:48:55,026
তুমি কি তা স্বীকার করো?
461
00:48:57,626 --> 00:48:58,796
এসব দ্বারা কি...
462
00:48:59,796 --> 00:49:02,196
আপনি আমাকে বিশ্বাসঘাতক...
463
00:49:02,296 --> 00:49:04,266
প্রমাণ করতে চান?
464
00:49:05,966 --> 00:49:06,966
যদি তাই হয়,
465
00:49:07,766 --> 00:49:09,366
আমি তা স্বীকার করছি।
466
00:49:13,526 --> 00:49:14,526
আমার সাথে
467
00:49:15,666 --> 00:49:19,426
বিশ্বাসঘাতকতার পরিকল্পনা যারা করেছিলো
এমন সহযোগীরা...
468
00:49:20,666 --> 00:49:21,666
এখানেই রয়েছে।
469
00:49:33,926 --> 00:49:37,596
রাজার লোকেরা কৃষকদের কাছ থেকে...
470
00:49:38,066 --> 00:49:40,026
অন্যায়ভাবে কর আদায় করেছিল...
471
00:49:40,896 --> 00:49:43,896
এবং তা দিয়ে নিজেদের ঘর ভরেছে।
472
00:49:47,226 --> 00:49:49,826
আমি, হং গিয়ং নায়ে,
জনগণকে একত্রিত করেছি...
473
00:49:51,126 --> 00:49:54,296
যারা ক্ষুধায় ধুঁকে ধুঁকে
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলো।
474
00:49:56,566 --> 00:49:59,626
রাজা বোমা মেরে সেই
জনগণকে উড়িয়ে দিল,
475
00:50:00,166 --> 00:50:03,366
যারা নতুন এক পৃথিবী তৈরির স্বপ্ন নিয়ে...
476
00:50:04,526 --> 00:50:07,496
শেষ পর্যন্ত লড়ে গেছে।
477
00:50:10,796 --> 00:50:11,826
থামো!
478
00:50:12,596 --> 00:50:15,196
এই রাক্ষসের গর্দান কেটে দাও...
479
00:50:15,196 --> 00:50:16,926
আমি আমার দোষ স্বীকার করছি।
480
00:50:20,666 --> 00:50:24,366
আমার সাথে তাদের গর্দানও
দয়া করে কেটে দিন।
481
00:50:28,126 --> 00:50:31,866
এটিই কেবল হাজারো মানুষের ত্যাগের...
482
00:50:32,596 --> 00:50:34,066
প্রকৃত মূল্য হবে।
483
00:50:38,066 --> 00:50:39,396
আমি আদেশ করছি!
484
00:50:39,726 --> 00:50:41,726
এই মুহুর্তে তার মাথা কেটে ফেল!
485
00:50:41,726 --> 00:50:43,096
এখনই!
486
00:50:43,096 --> 00:50:44,566
- জ্বি, মহারাজ।
- জ্বি, মহারাজ।
487
00:50:49,226 --> 00:50:50,226
মহারাজ।
488
00:50:51,026 --> 00:50:52,526
দয়া করে আপনার
আদেশ ফিরিয়ে নিন।
489
00:50:53,966 --> 00:50:54,966
যুবরাজ।
490
00:50:59,196 --> 00:51:00,696
মহামান্য, দয়া করে নিজেকে
শান্ত করুন।
491
00:51:02,026 --> 00:51:03,366
আপনার অবশ্যই
নিয়ম মানা উচিৎ,
492
00:51:03,666 --> 00:51:06,626
এবং জিজ্ঞাসাবাদের পরে তার
শাস্তি সম্পর্কে সিদ্ধান্ত নিন।
493
00:51:06,626 --> 00:51:07,626
(জিজ্ঞাসাবাদ শেষে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।)
494
00:51:12,066 --> 00:51:13,726
তোমাদের তলোয়ার নামাও!
495
00:51:14,796 --> 00:51:16,966
আমি নিশ্চিত যে
এটাই একমাত্র কারণ নয়।
496
00:51:20,466 --> 00:51:23,166
আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত
অনুভূতি প্রদর্শন করবেন না...
497
00:51:23,726 --> 00:51:27,096
যখন আমরা অপরাধীদের শাস্তি দিই।
498
00:51:28,626 --> 00:51:29,666
প্রধানমন্ত্রী কিম।
499
00:51:31,366 --> 00:51:34,196
এ নিয়ে প্রাসাদে অনেক গুঞ্জন আছে...
500
00:51:34,196 --> 00:51:35,866
আপনি তার মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়েছেন।
501
00:51:52,296 --> 00:51:54,896
প্রধানমন্ত্রী কিম।
আপনি কী বলতে চান?
502
00:51:58,966 --> 00:52:01,026
এটা কি সত্য, যুবরাজ?
503
00:52:06,296 --> 00:52:09,196
যুবরাজ, তুমি উত্তর দিচ্ছোনা কেন?
504
00:52:09,866 --> 00:52:11,526
প্রধানমন্ত্রী কিম কি সত্য বলেছেন?
505
00:52:18,496 --> 00:52:20,126
ওকে ভিতরে নিয়ে এসো।
506
00:52:51,496 --> 00:52:54,366
এই সেই মেয়ে।
507
00:53:00,266 --> 00:53:01,266
যুবরাজ।
508
00:53:02,096 --> 00:53:04,296
প্রধানমন্ত্রী কিম কি সত্যি বলছেন?
509
00:53:21,166 --> 00:53:23,766
সে হং গিওং নায়ের মেয়ে
হং রা ওন।
510
00:53:24,996 --> 00:53:26,166
এ-ই কি সেই গুপ্তচর...
511
00:53:26,466 --> 00:53:29,126
যে নপুংসক হিসাবে আপনার সেবা করেছে?
512
00:53:31,326 --> 00:53:33,096
এটা কি সত্য, আপনি তাকে...
513
00:53:33,926 --> 00:53:36,226
লুকিয়ে রেখেছিলেন,
কারণ আপনি তার প্রেমে পড়েছেন?
514
00:53:50,996 --> 00:53:52,966
আমার দোষের জন্য ওকে শাস্তি দিও না।
515
00:53:53,696 --> 00:53:55,366
আমি এখনও অবধি তাকে দেখিনি।
516
00:53:55,596 --> 00:53:57,426
আমি তার নাম ধরেও কখনো ডাকিনি।
517
00:53:58,226 --> 00:54:01,826
আমার কাজের সাথে তার
কোনো সম্পর্ক নেই।
518
00:54:14,726 --> 00:54:18,296
যুবরাজ, এটা প্রমাণ করা আপনার দায়িত্ব
যে আপনি বিদ্রোহীদের সাথে থেকে...
519
00:54:18,626 --> 00:54:20,026
বিশ্বাসঘাতকতা করছেন না।
520
00:54:24,896 --> 00:54:25,896
এখনই আপনি তার...
521
00:54:27,326 --> 00:54:29,626
মাথা কেটে তা প্রমাণ করুন।
522
00:54:50,526 --> 00:54:52,826
যুবরাজ, তুমি দ্বিধা করছো কেন?
523
00:54:53,766 --> 00:54:57,096
আমি আদেশ করছি।
এই মুহুর্তে তার মাথা কেটে ফেলো।
524
00:54:57,196 --> 00:54:58,226
এখনই!
525
00:54:58,426 --> 00:54:59,596
- জ্বী, মহারাজ।
- জ্বী, মহারাজ।
526
00:55:16,866 --> 00:55:17,866
যুবরাজ।
527
00:55:19,166 --> 00:55:20,866
এই মুহূর্ত থেকে,
528
00:55:21,796 --> 00:55:23,726
আমাকে আর ভালোবেসো না।
529
00:55:25,326 --> 00:55:26,326
দয়া করে...
530
00:55:27,666 --> 00:55:29,996
আমাকে বিদ্রোহীর কন্যা মনে করো।
531
00:55:31,996 --> 00:55:34,396
আমি তোমাকে এমন অপরাধী করে...
532
00:55:35,696 --> 00:55:37,326
রেখে যেতে চাই না...
533
00:55:39,196 --> 00:55:41,726
যে, তুমি নিজের ভালবাসার মানুষকে
রক্ষা করতে পারোনি।
534
00:56:18,866 --> 00:56:20,626
রাজা এবং যুবরাজকে রক্ষা করো!
535
00:56:29,396 --> 00:56:31,666
তুমি...তুমি কী করছো?
536
00:56:32,166 --> 00:56:35,726
বিদ্রোহীদের হত্যা করো। এখনই।
537
00:56:35,726 --> 00:56:36,826
এখনই!
538
00:57:32,926 --> 00:57:35,126
যদি যুবরাজকে বাঁচাতে চাও,
539
00:57:40,826 --> 00:57:41,926
তোমাদের তলোয়ার সরাও।
540
00:58:05,866 --> 00:58:07,126
বাইং ইউন।
541
00:58:20,374 --> 00:58:30,052
অনুবাদ ও সম্পাদনায়
মারিব সিরাজ ও সুমন বণিক
542
00:58:30,063 --> 00:58:36,186
বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে Good রেটিং দিতে ভুলবেন না।
543
00:58:36,238 --> 00:58:40,444
মতামত ও পরামর্শ জানাতে যোগাযোগ করতে পারেন
maribsiraj@gmail.com