1
00:01:10,059 --> 00:01:25,903
দুখতার (কন্যা/মেয়ে)-২০১৪
2
00:01:26,059 --> 00:01:31,903
ভাবানুবাদেঃ Dr. Pritam C Dey
3
00:03:46,059 --> 00:03:48,903
একদিন, আমার নিজের এমন
একটা ঘর হবে।
4
00:03:49,562 --> 00:03:53,601
- সুন্দর নাকি ছোট্ট?
- হ্যাঁ! ছোট্ট এবং সুন্দর।
5
00:03:54,100 --> 00:03:56,944
তাহলে তো তোকে
অপেক্ষা করতে হবে।
6
00:03:57,837 --> 00:03:58,941
কেন?
7
00:03:59,172 --> 00:04:02,813
বিয়ের পরই মেয়েদের
নিজের ঘর হয়।
8
00:04:03,176 --> 00:04:06,953
- ঘর পেতে হলে, বিয়ে করতে হবে?
- জি! হ্যাঁ।
9
00:04:07,347 --> 00:04:08,655
কেন?
10
00:04:08,848 --> 00:04:11,454
জানিস না, বিয়ের পর
মেয়েদের বাচ্চা হয়।
11
00:04:11,651 --> 00:04:12,755
কীভাবে?
12
00:04:13,086 --> 00:04:15,225
ছোটদের বলা যাবে না।
13
00:04:15,421 --> 00:04:18,425
প্লিজ! প্লিজ! আমি তোর
এতো কাছের বান্ধবী!
14
00:04:19,325 --> 00:04:20,269
কথা দে?
15
00:04:20,526 --> 00:04:22,472
- কথা দিলাম।
- কাউকে বলবি না।
16
00:04:22,929 --> 00:04:25,273
যখন একটি মেয়ে একটি
ছেলের দিকে তাকায়...
17
00:04:25,498 --> 00:04:27,808
আবার ছেলেটিও মেয়েটির
দিকে তাকায়,
18
00:04:28,034 --> 00:04:30,810
তখন মেয়েটার পেটে বাচ্চা হয়।
19
00:04:31,271 --> 00:04:32,648
শুধু দেখার জন্য?
20
00:04:32,872 --> 00:04:34,249
হ্যাঁ! দেখার জন্য।
21
00:04:34,440 --> 00:04:38,149
আমার বোনের সাথেই এমনটা হয়েছে, ঠিক
বিয়ের পরপরই। ও নিজেই বলেছে।
22
00:04:38,344 --> 00:04:40,255
- সত্যি?
- হ্যাঁ।
23
00:04:44,384 --> 00:04:48,457
এজন্যই তো তোর বাবা তোকে
বাইরে যেতে দেয় না।
24
00:04:49,555 --> 00:04:50,431
আচ্ছা!
25
00:04:51,190 --> 00:04:53,602
- কাউকে বলবি না।
- ঠিক আছে।
26
00:05:14,080 --> 00:05:17,687
"তোর গুলের" মাথাচাড়ার বিষয়টার
একটা হেস্তনেস্ত করা দরকার।
27
00:05:17,884 --> 00:05:21,127
ঠিক বলেছেন! একটা সমাধান
বের করতে হবে।
28
00:05:21,321 --> 00:05:23,824
কিন্তু সেজন্য আপনাকে
ওখানে যেতে হবে।
29
00:05:24,090 --> 00:05:26,468
আপনি সংগঠনের সর্দার।
30
00:05:26,659 --> 00:05:29,731
আপনাকে ছাড়া এই সমস্যার
সমাধান হবে না।
31
00:05:30,396 --> 00:05:33,309
যদি আপনাকে একটা সুসংবাদ
দিতে পারতাম!
32
00:05:34,567 --> 00:05:39,482
ওখানকার সিকিউরিটি খুব কড়া। ঘরে
ঘরে, গাড়িতে গাড়িতে তল্লাশি চলে।
33
00:05:39,706 --> 00:05:42,050
এখানে আসতে বেশ
ঝামেলা পোহাতে হয়েছে।
34
00:05:42,875 --> 00:05:45,981
আসলে, খতম করে দেয়াটাই
এখন বেশি জরুরি।
35
00:05:46,179 --> 00:05:51,595
- আসসালামুয়ালাইকুম, শেহবাজ কাকা!
- ওয়ালাইকুম আসসালাম! জয়নব মামনি! কেমন আছ?
36
00:05:51,784 --> 00:05:53,161
ভালো আছি।
37
00:05:53,353 --> 00:05:55,492
আমার জন্য কিছু এনেছেন?
38
00:05:56,456 --> 00:05:59,926
তোমার জন্য কিছু আনবো
না, সেটা হয়?
39
00:06:00,259 --> 00:06:04,105
সুন্দর একটি পুতুল, সুন্দর
একটি পুতুলের জন্য।
40
00:06:04,364 --> 00:06:04,899
ধন্যবাদ।
41
00:06:05,098 --> 00:06:07,806
জয়নব মামনি, ভেতরে যাও।
42
00:06:08,134 --> 00:06:12,276
বাচ্চা মেয়ে! একটু আশকারা
দিলে কী হয়!
43
00:06:18,344 --> 00:06:19,789
আজ আমরা কী পড়বো?
44
00:06:20,580 --> 00:06:23,186
আজ আমরা পড়বো, পুট
(Put) এবং বাট (But)
45
00:06:23,549 --> 00:06:25,256
ওকে! বই খোলো!
46
00:06:25,885 --> 00:06:29,059
- আগেরটা ঠিক আছে?
- দারুণ হয়েছে।
47
00:06:29,255 --> 00:06:32,236
তোমাকে স্টার মার্ক দিয়েছি।
হাতের লেখাও সুন্দর হয়েছে।
48
00:06:32,425 --> 00:06:34,132
এখানে "P" লেখো।
49
00:06:35,728 --> 00:06:39,608
হয়েছে। নিচের অংশটা
একটু লম্বা করো।
50
00:06:42,468 --> 00:06:44,709
এখন আমরা পড়বো বাট (But)
51
00:06:44,904 --> 00:06:45,780
লেখো "B"
52
00:06:46,639 --> 00:06:50,109
"B" এর তো দুটো পেট
আছে, তাই না?
53
00:06:50,610 --> 00:06:51,247
ঠিক।
54
00:06:51,444 --> 00:06:52,422
এরপর "U"
55
00:06:52,912 --> 00:06:55,153
- এভাবে?
- ঠিক।
56
00:06:55,648 --> 00:06:56,456
এরপর "T"
57
00:06:56,649 --> 00:06:57,684
ঠিক।
58
00:06:57,984 --> 00:06:59,258
এই হলো বাট (But)
59
00:07:00,586 --> 00:07:02,896
- যেমন এটা "but".
- না, না...
60
00:07:03,823 --> 00:07:09,136
এটা But..আমার স্যার বলেছেন,
না না আমি নিজেই বুঝেছি।
61
00:07:09,328 --> 00:07:12,571
- এটা আসলেই "but"...
- তারমানে তুই জানিস না!
62
00:07:13,032 --> 00:07:16,309
- ক্লাসে কী ঘোড়ার ডিম শিখিস?
- আচ্ছা, কাল স্যারকে জিজ্ঞেস করবো।
63
00:07:16,502 --> 00:07:19,415
উত্তর জানিস না, কিন্তু
পড়াতে এসেছিস।
64
00:07:19,605 --> 00:07:20,640
এটা বাট (But)
65
00:07:25,211 --> 00:07:26,588
ধীরে ধীরে পড়ো...
66
00:07:28,815 --> 00:07:30,852
এটা পাট (Putt) নয়, পুট (Put)
67
00:07:31,050 --> 00:07:35,123
- একটু আগেই না বললি...
- না, সেটা তো এটাকে বলিনি।
68
00:07:35,321 --> 00:07:36,129
এটা ওটা নয়?
69
00:07:36,322 --> 00:07:38,427
- না।
- আরে ওটাই তো! পুট (Put)...
70
00:07:38,826 --> 00:07:41,498
- বুট (But)
- বাট (But)
71
00:07:43,963 --> 00:07:47,809
কী বিপদ! শোন, এখন টিভিতে
আমার নাটক শুরু হবে।
72
00:07:48,000 --> 00:07:49,604
চল, আগে ওটা দেখি।
73
00:07:49,836 --> 00:07:52,043
ঠিক আছে, কিন্তু কথা দাও...
74
00:07:52,672 --> 00:07:54,982
নাটক দেখার পর,
পড়া শেষ করবে।
75
00:07:55,174 --> 00:07:57,552
- এটা না! অন্য কোনোটা!
- না, না! এটাই।
76
00:07:58,678 --> 00:08:01,181
নয়তো আমার স্যারের মতো
তোমাকেও বকা দেবো।
77
00:08:03,182 --> 00:08:06,425
- একদম ঠিক।
- যাক, এবার পেরেছি।
78
00:08:38,584 --> 00:08:39,585
যা।
79
00:08:41,754 --> 00:08:43,233
দূর হ।
80
00:08:46,759 --> 00:08:48,067
জলদি।
81
00:08:55,134 --> 00:08:57,273
নুরিস্থান, আফগানিস্তান
82
00:09:03,142 --> 00:09:05,952
কেমন আছ, গরজং খান?
83
00:09:06,145 --> 00:09:07,089
ভালো।
84
00:09:08,114 --> 00:09:10,458
চোখের বাঁধন খুলে দাও।
85
00:09:11,450 --> 00:09:12,428
যা।
86
00:09:15,421 --> 00:09:17,560
আসসালামুয়ালাইকুম, দৌলত খানা।
87
00:09:17,757 --> 00:09:20,533
ওয়ালাইকুমআসসালাম
ওয়ালাইকুমআসসালাম।
88
00:09:20,793 --> 00:09:22,568
বসো।
89
00:09:27,466 --> 00:09:30,811
দৌলত খান, আসতে কোনো
সমস্যা হয়নি তো?
90
00:09:31,003 --> 00:09:32,243
না, কোনো সমস্যা হয়নি।
91
00:09:32,438 --> 00:09:37,217
আমার লোকজন তোমার সাথে
কোনো ঝামেলা করেনি তো?
92
00:09:37,443 --> 00:09:40,219
একটা বিশেষ কারণে আপনার
কাছে এসেছি।
93
00:09:41,414 --> 00:09:45,988
আমাদের প্রতিহিংসার বলিদান,
আমার ছেলে হয়েছে।
94
00:09:46,919 --> 00:09:49,263
সময় এসেছে...
95
00:09:49,755 --> 00:09:52,235
সমাধান খোঁজার।
96
00:09:58,264 --> 00:09:59,766
দৌলত খানা...
97
00:10:02,301 --> 00:10:04,975
তোমার সংগঠনের ৭ জন মারা গেছে।
98
00:10:05,871 --> 00:10:07,942
আর তুমি আমাদের...
99
00:10:09,775 --> 00:10:11,914
১০ জনকে মেরেছ।
100
00:10:13,646 --> 00:10:16,149
তুমি ভালো করেই জানো...
101
00:10:16,949 --> 00:10:19,953
জানের বদলা জান দিয়েই হয়।
102
00:10:20,219 --> 00:10:22,756
এটাই আমাদের ইজ্জত।
103
00:10:23,155 --> 00:10:24,600
সর্দার সাহেব...
104
00:10:25,691 --> 00:10:30,037
এই হাত দিয়ে আমার ৪ সন্তানকে
শেষবারের মতো গোসল দিয়েছি।
105
00:10:30,229 --> 00:10:32,835
এবং এই একই হাত দিয়ে...
106
00:10:33,032 --> 00:10:34,978
৪ সন্তানকে দাফন করেছি।
107
00:10:36,002 --> 00:10:38,380
আজ, আপনার ৩ জন
লোক মারা গেছে..
108
00:10:38,638 --> 00:10:46,816
কাল আমার ৫ জন মারা যাবে। তাহলে এই প্রতিহিংসার
বলিদান তো শতাব্দীর পর শতাব্দী ধরে চলতেই থাকবে।
109
00:10:47,246 --> 00:10:49,283
গতকাল আমরা বন্ধু ছিলাম।
110
00:10:49,749 --> 00:10:52,025
আজ আমরা দুষমন হয়ে
গেছি! দুষমন।
111
00:10:52,251 --> 00:10:53,855
দৌলত খানা...
112
00:10:55,988 --> 00:10:57,626
আজকাল,
113
00:10:58,157 --> 00:11:01,695
কে বন্ধু আর কে শত্রু, তাতে
কী এমন আসে যায়?
114
00:11:02,261 --> 00:11:09,475
আমাদের এলাকায় অনেক অপদার্থ সর্দার এবং
নেতাফেতারা আজাইরা লাফায়।
115
00:11:11,837 --> 00:11:14,477
কিন্তু আমার ক্ষমতার দাপটে...
116
00:11:15,207 --> 00:11:17,881
পাশার দান পাল্টে যাবে।
117
00:11:19,211 --> 00:11:20,713
দৌলত খানা...
118
00:11:21,347 --> 00:11:24,351
এক বিশাল রক্তক্ষয়ী
যুদ্ধ অপেক্ষা করছে।
119
00:11:24,617 --> 00:11:26,858
যারা আমাদের পক্ষে থাকবে...
120
00:11:27,920 --> 00:11:29,695
তারাই রাজত্ব করবে।
121
00:11:31,457 --> 00:11:35,166
এই প্রতিহিংসার আগুন নেভানোর...
122
00:11:36,896 --> 00:11:39,001
একটা উপায় অবশ্য আছে।
123
00:11:40,466 --> 00:11:42,002
কী সেটা?
124
00:11:43,869 --> 00:11:46,941
আমাদের দুই সংগঠনের
মিত্রতার স্বার্থে...
125
00:11:48,574 --> 00:11:52,044
বৈবাহিক বন্ধনের মাধ্যমে, সম্পর্ক
পাকাপোক্ত করতে হবে।
126
00:11:52,278 --> 00:11:55,725
সেটা তো আমাদের জন্যও
অনেক বড় ইজ্জতের ব্যাপার।
127
00:11:56,449 --> 00:11:58,019
বলো, কার সাথে বিয়ে?
128
00:12:00,619 --> 00:12:02,565
এই মিত্রতার স্বার্থে...
129
00:12:04,123 --> 00:12:07,127
তোমার মেয়েকে বিয়ে দিতে হবে।
130
00:12:09,128 --> 00:12:10,198
আমার মেয়ে...
131
00:12:10,496 --> 00:12:11,804
কিন্তু কার সাথে?
132
00:12:12,264 --> 00:12:13,641
আমার সাথে।
133
00:12:17,503 --> 00:12:20,313
সর্দার সাহেব, ও তো বাচ্চা
মেয়ে, নাবালিকা।
134
00:12:21,006 --> 00:12:22,485
বিয়ের বয়স হয়নি।
135
00:12:22,742 --> 00:12:24,312
দৌলত খান...
136
00:12:25,978 --> 00:12:28,788
এটা পুরুষদের সিদ্ধান্ত।
137
00:12:31,150 --> 00:12:33,096
তুমি সিদ্ধান্ত নিলে...
138
00:12:34,019 --> 00:12:37,967
এই শুক্রবারই বিয়ের আয়োজন
করতে পারি।
139
00:13:02,515 --> 00:13:03,755
আল্লাহ রাখী...
140
00:13:05,050 --> 00:13:06,290
আল্লাহ রাখী?
141
00:13:06,652 --> 00:13:11,362
মনে আছে, যেদিন প্রথমবারের মতো তোমাকে
তোমার বাপের বাড়ি দেখেছিলাম?
142
00:13:11,991 --> 00:13:14,369
ওই যে ছাঁদের ওপর...
143
00:13:14,560 --> 00:13:18,508
কেটে যাওয়া ঘুড়ির পেছনে দৌড়াচ্ছিলে।
144
00:13:18,697 --> 00:13:21,041
আরেকটু হলে, পড়েই যেতে।
145
00:13:22,334 --> 00:13:27,340
যদি তোমার বাবা আগে থেকেই দৌলত খানের
সাথে তোমার বিয়ে ঠিক করে না রাখতো,
146
00:13:28,674 --> 00:13:30,347
খোদার কসম...
147
00:13:30,743 --> 00:13:33,724
তোমাকে বিয়ের আবদার করতাম।
148
00:13:34,213 --> 00:13:34,850
শেহবাজ খান!
149
00:13:38,417 --> 00:13:39,953
তুমি জানো না...
150
00:13:40,920 --> 00:13:44,129
কতোটা কষ্ট লাগে...
151
00:13:46,192 --> 00:13:50,732
- যখন দেখি, তুমি আরেকজনের স্ত্রী...
- শেহবাজ খান, আমি বিবাহিত।
152
00:13:56,202 --> 00:13:57,840
আমি জানি।
153
00:14:00,339 --> 00:14:03,183
তারপরও তুমি সুখী নও।
154
00:14:05,010 --> 00:14:08,253
দৌলত খান পটল না তোলা পর্যন্ত
তো, কিছু বলতে পারবো না।
155
00:14:08,747 --> 00:14:10,886
কিন্তু দৌলত খান মারা গেলে,
156
00:14:11,383 --> 00:14:14,387
তোমাকে ইজ্জতের সাথে গ্রহণ করব।
157
00:14:28,634 --> 00:14:31,046
আমরা গ্রামে ফিরে যাব।
158
00:14:33,772 --> 00:14:35,752
তোর গুল কী বললো?
159
00:14:37,910 --> 00:14:40,049
আমি কথা দিয়ে এসেছি।
160
00:14:41,680 --> 00:14:45,594
তোর গুলের মৌলভী জয়নবের
বিয়ে পড়াতে আসবে...
161
00:14:49,121 --> 00:14:50,794
তোর গুলের সাথে।
162
00:14:54,994 --> 00:14:56,371
আর হ্যাঁ...
163
00:14:58,797 --> 00:15:01,744
এই বিষয়টা শুধু আমার
আর তোর মধ্যে থাকবে।
164
00:15:03,569 --> 00:15:06,573
কাকপক্ষীও যেন টের না পায়।
165
00:16:02,561 --> 00:16:04,973
মা, এটা কী?
166
00:16:06,899 --> 00:16:09,539
আমার বিয়ের চিহ্ন।
167
00:16:15,474 --> 00:16:17,476
এই দাগগুলো কিসের?
168
00:16:23,082 --> 00:16:25,528
- রক্তের।
- কার রক্ত?
169
00:16:28,354 --> 00:16:29,458
আমার।
170
00:16:30,155 --> 00:16:31,998
তোর দাদীর।
171
00:16:32,725 --> 00:16:33,999
ওনার দাদীর।
172
00:16:36,161 --> 00:16:38,107
তুমি ব্যাথা পেয়েছিলে?
173
00:16:43,502 --> 00:16:44,845
জেবু...
174
00:16:45,571 --> 00:16:46,982
তুই তো বড় হয়েছিস?
175
00:16:48,907 --> 00:16:51,478
তাই কিছু বিষয় তোকে
বুঝতে হবে।
176
00:16:51,944 --> 00:16:53,548
এমন কিছু বিষয়...
177
00:16:54,079 --> 00:16:56,525
যেগুলো আমার মাও
আমাকে বুঝিয়ে বলেনি।
178
00:17:00,919 --> 00:17:02,262
দেখ মা,
179
00:17:03,055 --> 00:17:05,729
বিয়ে হবার পর মেয়েদের...
180
00:17:06,291 --> 00:17:07,702
আসলে...
181
00:17:09,061 --> 00:17:12,599
আমি এগুলো জানি। বড়দের
ব্যাপার স্যাপার।
182
00:17:17,569 --> 00:17:19,173
কী জানিস তুই?
183
00:17:19,371 --> 00:17:20,406
কে বলেছে?
184
00:17:21,473 --> 00:17:23,919
প্রতিজ্ঞা করেছি। বলতে
পারবো না।
185
00:17:31,817 --> 00:17:33,353
আমাকেও বলবি না?
186
00:17:35,087 --> 00:17:36,566
আমি কসম কেটেছি।
187
00:17:37,556 --> 00:17:39,229
আমি কাউকে বলবো না।
188
00:17:39,892 --> 00:17:40,768
বল না!
189
00:17:41,460 --> 00:17:42,370
কথা দিচ্ছ তো?
190
00:18:14,193 --> 00:18:15,263
মা...
191
00:18:15,694 --> 00:18:18,402
আমার বিয়ের ড্রেসও কি
এমন হবে?
192
00:18:33,612 --> 00:18:35,148
আসসালামুয়ালাইকুম।
193
00:18:35,380 --> 00:18:38,418
ওয়ালাইকুম আসসালাম, গরজং খান।
194
00:18:39,451 --> 00:18:42,796
- সব ঠিক আছে?
- বসো।
195
00:18:43,655 --> 00:18:45,362
প্লিজ।
196
00:18:56,568 --> 00:18:57,308
হ্যালো।
197
00:18:57,569 --> 00:18:58,946
দৌলত খানা
198
00:18:59,138 --> 00:19:00,879
মা, আমার রাজকুমার এসেছে।
199
00:19:01,473 --> 00:19:05,046
আজ আমাদের বন্ধুত্ব, আত্মীয়তায়
পরিনত হলো।
200
00:19:05,310 --> 00:19:10,658
এবং এই আত্মীয়তার বন্ধন, রক্তের সম্পর্কের
চেয়েও মজবুত হবে। ইনশাআল্লাহ
201
00:19:10,849 --> 00:19:14,661
আমার রাজকুমারীর রাজকুমার
তো অনেক দূরে থাকে...
202
00:19:14,853 --> 00:19:18,027
খুব সুন্দর এক পাহাড়ের ওপর।
203
00:19:19,191 --> 00:19:22,502
গরজংকে সবচেয়ে ভালো
মাংসের টুকরোটা দাও।
204
00:19:26,899 --> 00:19:28,378
আর কিছু লাগবে?
205
00:19:29,067 --> 00:19:30,375
আসছি।
206
00:19:36,375 --> 00:19:37,979
কিছু লাগবে?
207
00:19:39,578 --> 00:19:40,249
খাও, বন্ধু।
208
00:19:42,681 --> 00:19:44,991
হা করে কী দেখছ? খাও।
209
00:19:47,085 --> 00:19:48,688
আপনাদের আর কিছু?
210
00:19:52,758 --> 00:19:55,329
- বন্ধু, সব ঠিক আছে?
- হুম।
211
00:19:55,527 --> 00:19:56,562
আচ্ছা।
212
00:19:58,063 --> 00:19:59,337
মা?
213
00:20:00,265 --> 00:20:02,245
রংধনু কি ছোঁয়া যায়?
214
00:20:02,434 --> 00:20:03,412
কী?
215
00:20:04,102 --> 00:20:05,012
রংধনু।
216
00:20:05,204 --> 00:20:07,684
এভাবে আকাশের গায়ে থাকে যে...
217
00:20:08,073 --> 00:20:13,523
গায়ে অনেকগুলো রং থাকে। নীল,
হলুদ, সবুজ, লাল আর বেগুনি।
218
00:20:13,879 --> 00:20:15,620
পরীদের দোলনা?
219
00:20:17,082 --> 00:20:18,220
পরীদের দোলনা?
220
00:20:18,417 --> 00:20:20,590
আমরা তো তাই বলতাম।
221
00:20:20,786 --> 00:20:22,959
আমিও তো পরী।
222
00:20:23,155 --> 00:20:25,431
আমিও তো ওটার ওপর
বসতে পারি।
223
00:20:25,624 --> 00:20:28,230
নারে মা, কেউ ওটার ওপর
বসতে পারে না।
224
00:20:28,493 --> 00:20:30,564
ওটা তো দৃষ্টিভ্রম।
225
00:20:33,632 --> 00:20:36,579
দৃষ্টিভ্রম?
সেটা আবার কী?
226
00:20:37,436 --> 00:20:41,942
দৃষ্টিভ্রম মানে, যেটা চোখে দেখা
যায় কিন্তু বাস্তবে ঘটে না।
227
00:20:42,174 --> 00:20:44,245
আল্লাহ রাখী, দরজা খোলো।
228
00:20:46,578 --> 00:20:48,751
জয়নব, আল্লাহ রাখী?
229
00:20:49,147 --> 00:20:50,455
দরজা খোলো।
230
00:20:56,455 --> 00:20:59,834
আমিও তো পরী। আমিও
তো ওটার ওপর বসতে পারি
231
00:21:00,025 --> 00:21:03,939
নারে মা, কেউ ওটার
ওপর বসতে পারে না।
232
00:21:04,196 --> 00:21:05,732
ওটা দৃষ্টিভ্রম।
233
00:21:07,266 --> 00:21:12,113
আচ্ছা, কথা দাও নাটক শেষ
হলে, এই পড়াটা শেষ করবে?
234
00:21:12,304 --> 00:21:16,753
- না এটা না। অন্য কোনোটা।
- না, এটাই শেষ করতে হবে।
235
00:21:16,942 --> 00:21:19,149
নয়তো কোনোদিন শিখতে
পারবে না।
236
00:21:20,512 --> 00:21:23,959
নয়তো আমার স্যারের
মতো তোমাকে বকা দেবো।
237
00:21:25,350 --> 00:21:27,159
"Put" এবং "but", হয়েছে?
238
00:21:27,486 --> 00:21:30,956
- একদম ঠিক।
- যাক, অবশেষে পেরেছি।
239
00:21:54,212 --> 00:21:55,384
গরজং!
240
00:21:59,885 --> 00:22:00,955
দৌলত খান!
241
00:22:01,520 --> 00:22:03,557
তুমি আমাদের ইজ্জত ধূলিসাৎ করেছ।
242
00:22:03,822 --> 00:22:07,235
এটা আমার ইজ্জত। আর সেটা কীভাবে
ফিরিয়ে আনতে হবে, তাও জানা আছে।
243
00:22:07,659 --> 00:22:10,572
- তুমি বলার কে?
- আমি ওকে খুঁজে বের করবো।
244
00:22:11,496 --> 00:22:13,373
আর তুমি তো জানোই...
245
00:22:14,066 --> 00:22:16,342
অপমানের প্রতিশোধ আমরা
কীভাবে নেই!
246
00:22:16,568 --> 00:22:18,844
অনেক বলেছ, মুখে লাগাম দাও!
247
00:22:19,071 --> 00:22:20,846
ও তোমার ইজ্জত ছিল।
248
00:22:21,440 --> 00:22:23,147
এখন আমাদের ইজ্জত।
249
00:22:23,408 --> 00:22:26,355
ইজ্জতের ওপর পিএইচডি
করে আসছে।
250
00:22:26,778 --> 00:22:28,223
- শেহবাজ খান!
- জি, ভাই।
251
00:22:28,413 --> 00:22:31,394
যাও, ওদের খুঁজে বের করো!
252
00:24:04,342 --> 00:24:05,480
এখানে বস।
253
00:24:23,495 --> 00:24:24,701
আল্লাহ রাখী?
254
00:24:29,234 --> 00:24:29,678
জয়নব?
255
00:24:33,905 --> 00:24:35,384
এখানে কেউ নেই।
256
00:24:35,574 --> 00:24:37,713
আমাদের সাথে চলো। তুমি
তো রাস্তাঘাট চেনো।
257
00:24:37,976 --> 00:24:39,512
চলো! চলো!
258
00:25:19,451 --> 00:25:20,361
ওই!
259
00:25:20,952 --> 00:25:23,364
এক কাপে কি এক প্যাকেট
চা-পাতি ঢেলেছিস?
260
00:25:25,657 --> 00:25:28,160
- কোথা থেকে এসেছ, ভাই?
- করাচি থেকে।
261
00:25:28,727 --> 00:25:31,264
- ও, অনেক দূরের পথ।
- হ্যাঁ, অনেক দূরের পথ।
262
00:25:32,597 --> 00:25:36,511
- সাক্কারের পর রাস্তা তো বেশ খারাপ!
- হুম! বেশ খারাপ।
263
00:25:37,435 --> 00:25:39,278
- গাড়ি কোনটা চালাও?
- মাজদা-৩৫০০
264
00:25:51,550 --> 00:25:54,258
কোণে কোণে তল্লাশি করো।
265
00:25:56,888 --> 00:25:59,095
জলদি! এদিকে।
266
00:25:59,291 --> 00:26:01,532
এখানে! জলদি।
267
00:26:14,439 --> 00:26:17,716
জিপটাও দেখ।
268
00:26:18,510 --> 00:26:19,511
জলদি!
269
00:26:21,947 --> 00:26:23,483
শশশ, নড়াচড়া করিস না।
270
00:26:26,785 --> 00:26:28,662
বেশি দূর যায়নি।
271
00:26:29,254 --> 00:26:30,562
ওটার নিচে দেখো।
272
00:26:36,828 --> 00:26:38,501
ভালো করে দেখো।
273
00:26:45,604 --> 00:26:47,914
এখানেই কোথাও গা-ঢাকা দিয়েছে।
274
00:27:32,751 --> 00:27:34,128
সে এখানে এসেছিল।
275
00:27:34,686 --> 00:27:35,824
চলো!
276
00:28:03,782 --> 00:28:07,696
রানি, বিগড়ে যাস না!
277
00:28:15,060 --> 00:28:16,164
কী হলো!
278
00:28:16,428 --> 00:28:17,771
কে ওখানে?
279
00:28:23,268 --> 00:28:24,770
ওপরে কে?
280
00:28:25,303 --> 00:28:26,680
Son of a...
281
00:28:27,405 --> 00:28:29,510
তোর বাপের গাড়ি পেয়েছিস!
নিচে নাম।
282
00:28:30,475 --> 00:28:31,545
জলদি!
283
00:28:34,713 --> 00:28:38,525
বাহ্ ভাই, অনেক মজা
করেছ। এবার নামো।
284
00:28:39,484 --> 00:28:41,555
এখানেই থাকতে দাও। কোনো
ঝামেলা করবো না।
285
00:28:42,387 --> 00:28:46,233
কেন দেবো? মজা লাগে,
না? নামো
286
00:28:46,458 --> 00:28:47,903
নামো, মেয়ে।
287
00:28:49,928 --> 00:28:51,134
চলো!
288
00:28:52,097 --> 00:28:52,905
জলদি।
289
00:28:53,098 --> 00:28:54,907
আচ্ছা, নামছি।
290
00:28:56,401 --> 00:28:57,311
চলো।
291
00:28:59,137 --> 00:29:03,608
- আরেকটু বসতে দিলে, কী এমন হতো?
- তোমার বাপের সম্পত্তি পেয়েছ?
292
00:29:05,076 --> 00:29:06,350
মামনি, সাবধানে।
293
00:29:06,611 --> 00:29:08,488
আরেকটা ঝামেলায় আবার
না পড়ি!
294
00:29:08,680 --> 00:29:09,283
এসো।
295
00:29:09,481 --> 00:29:10,755
বাচ্চার গায়ে হাত দেবেন না।
296
00:29:10,949 --> 00:29:13,395
আচ্ছা মরো! "হাত দেবেন না"।
297
00:29:13,785 --> 00:29:16,425
প্রথমে নিজের বাপের গাড়িতে বসো,
298
00:29:16,621 --> 00:29:19,602
তারপর বলবে, হাত দেবেন না!
299
00:29:22,660 --> 00:29:25,140
নামো আন্টি, ১০০ বছর
লাগাবে নাকি?
300
00:29:30,201 --> 00:29:32,181
থামো! থামো!
301
00:29:40,512 --> 00:29:41,923
আবার কী?
302
00:29:42,147 --> 00:29:45,617
- এভাবে ফেলে চলে যাবে?
- না, তুমি তো আমার ফুপাতো বোন?
303
00:29:45,817 --> 00:29:49,822
সাথে একটা বাচ্চা আছে।
মেয়েটা অসুস্থ।
304
00:29:51,556 --> 00:29:53,797
এখানে কী করবো?
305
00:29:58,329 --> 00:30:00,206
আচ্ছা, চলো। বসো।
306
00:30:24,389 --> 00:30:26,335
বাচ্চার কী হয়েছে?
307
00:30:27,992 --> 00:30:31,030
জ্বর! অনেক জ্বর!
308
00:30:51,349 --> 00:30:53,226
কোথায় যাচ্ছেন?
309
00:30:53,618 --> 00:30:56,155
পাঞ্জাবের দিকে।
310
00:30:59,757 --> 00:31:00,758
পাঞ্জাবের কোথায়?
311
00:31:02,393 --> 00:31:04,168
অ্যাটকের কাছাকাছি।
312
00:31:05,697 --> 00:31:06,835
অ্যাটক...
313
00:31:07,665 --> 00:31:10,407
লাহোর থেকে কতো দূর?
314
00:31:10,702 --> 00:31:14,047
৮ থেকে ১০ ঘণ্টা তো লাগেই।
315
00:31:58,316 --> 00:32:00,660
কী হলো, এতো ভয় কিসের?
316
00:32:00,852 --> 00:32:02,889
কোনোকিছু গোপন করছ নাকি?
317
00:32:03,288 --> 00:32:05,165
ওরা আমাদের ধরে ফেলবে।
318
00:32:05,857 --> 00:32:07,427
আমাদের মেরে ফেলবে।
319
00:32:07,825 --> 00:32:10,305
মেরে ফেলবে?
কী বলছো?
320
00:32:11,429 --> 00:32:13,773
- ওরা কারা?
- তোর গুলের সাঙ্গপাঙ্গরা।
321
00:32:14,299 --> 00:32:15,642
আপনি কি তোর গুলের স্ত্রী?
322
00:32:15,833 --> 00:32:20,111
না, না, আমি তোর গুলের স্ত্রী নই, কিন্তু আমার
মেয়ের বিয়ে তোর গুলের সাথে হয়েছে।
323
00:32:20,305 --> 00:32:23,411
বাহ্, ভালো তো, সোহেল!
তুই শেষ।
324
00:32:23,708 --> 00:32:25,119
সালামআলায়কুম, নামো।
325
00:32:25,310 --> 00:32:26,846
- গাড়ি চালাও।
- নামো।
326
00:32:27,111 --> 00:32:28,647
গাড়ি চালাও।
327
00:32:29,347 --> 00:32:30,985
বাচ্চার জীবন মরণের প্রশ্ন।
328
00:32:35,486 --> 00:32:38,467
জলদি! ওরা প্রায় চলে এসেছে।
329
00:32:38,656 --> 00:32:40,135
ওরে আমার কপাল!
330
00:32:43,695 --> 00:32:46,835
সামনেই আপনাদের নামিয়ে দেবো।
331
00:32:48,399 --> 00:32:52,677
গাড়ি থামালে, খোদার কসম, আগে
একে গুলি করবো তারপর নিজেকে।
332
00:32:52,904 --> 00:32:54,941
- জলদি চালাও!
- পাগল নাকি?
333
00:32:55,340 --> 00:32:56,318
আমাকে দেন!
334
00:32:57,041 --> 00:32:58,384
গাড়ি চালাও!
335
00:32:58,676 --> 00:32:59,916
ছাড়েন!
336
00:33:00,144 --> 00:33:02,454
জলদি চালাও! ওরা চলে এসেছে।
337
00:33:03,781 --> 00:33:04,816
মাথা খারাপ হয়েছে?
338
00:33:05,350 --> 00:33:06,852
আমরা এমনিতেই বিপদে আছি।
339
00:33:12,824 --> 00:33:15,667
আরে ভাই, সামনে থেকে সর!
340
00:33:18,096 --> 00:33:20,167
আমার কথা শোনো! মনোযোগ দিয়ে।
341
00:33:50,261 --> 00:33:52,434
ট্রাকের ভেতর খুঁজে দেখো।
342
00:34:00,438 --> 00:34:02,748
সালামআলায়কুম!
343
00:34:03,808 --> 00:34:04,548
জি ভাই!
344
00:34:05,109 --> 00:34:07,521
চুপ! সরে যা।
345
00:34:23,461 --> 00:34:25,907
যে আমাকে মিথ্যে বলে...
346
00:34:26,097 --> 00:34:29,703
তার নাড়িভুঁড়ি আমি এভাবে
টেনে বের করি।
347
00:34:31,836 --> 00:34:34,612
এখন বলো, ওদের কোথায়
লুকিয়ে রেখেছ?
348
00:34:36,474 --> 00:34:38,317
এখানে কেউ নেই।
349
00:34:39,677 --> 00:34:41,156
বুঝেছি বুঝেছি।
350
00:34:42,313 --> 00:34:45,226
আপনি এক ভদ্রমহিলা আর
এক বাচ্চাকে খুঁজছেন, তাই না?
351
00:34:45,683 --> 00:34:47,128
তুমি কীভাবে জানলে?
352
00:34:47,318 --> 00:34:50,265
এই ট্রাকের ওপরই ছিল।
নামিয়ে দিয়েছি।
353
00:34:50,455 --> 00:34:52,435
ওরা কোথায় যাচ্ছে, সেটা বলেছে?
354
00:34:52,623 --> 00:34:54,967
না, কথা বলিনি। এমনিতেই
দেরি হয়ে গেছে।
355
00:34:55,493 --> 00:34:58,269
কিন্তু মনেহয় কাশলির দিকে যাচ্ছে।
356
00:35:03,601 --> 00:35:04,807
ঠিক হয়ে গেছে।
357
00:35:10,675 --> 00:35:11,244
সালামআলায়কুম।
358
00:35:42,473 --> 00:35:43,850
চলো, বের হও!
359
00:35:49,547 --> 00:35:50,821
ওরা চলে গেছে?
360
00:35:51,516 --> 00:35:53,018
আগে বের হও তো!
361
00:37:07,091 --> 00:37:08,536
আচ্ছা...
362
00:37:09,427 --> 00:37:11,771
কোথায় যাবেন, সেটা
জানা আছে তো?
363
00:37:15,933 --> 00:37:20,779
নিশ্চয়ই কোনো জায়গা আছে, যেখানে
ওরা আপনাদের খুঁজে পাবে না।
364
00:37:23,407 --> 00:37:24,977
বেশ মুশকিল...
365
00:37:25,743 --> 00:37:28,586
তোর গুলের হাত থেকে বাঁচা।
366
00:37:29,113 --> 00:37:32,457
কোনো না কোনো জায়গা
থেকে খুঁজে বের করবেই।
367
00:37:32,917 --> 00:37:35,988
পালানোর আগে চিন্তা
করা উচিত ছিল।
368
00:37:42,026 --> 00:37:44,632
আপনার কি মেয়ে আছে?
369
00:37:45,963 --> 00:37:46,964
না।
370
00:37:48,499 --> 00:37:51,139
তাহলে আপনি বুঝবেন না।
371
00:38:15,159 --> 00:38:18,003
আপনাদের অ্যাটকে নামিয়ে দেবো।
372
00:38:19,297 --> 00:38:22,301
এরপর, নিজের রাস্তা নিজে মাপবেন।
373
00:39:13,551 --> 00:39:14,757
মা?
374
00:39:18,289 --> 00:39:19,393
না।
375
00:39:24,195 --> 00:39:25,538
এখানে না, জেবু।
376
00:39:25,863 --> 00:39:30,367
এখানে মেয়েদের জন্য আলাদা কোনো
ব্যবস্থা নেই। ট্রাক থামানো যাবে না।
377
00:39:30,634 --> 00:39:34,275
আছে আছে। সামনের
হোটেলে থামানো যাবে।
378
00:39:34,572 --> 00:39:36,609
না, আপনি যান।
379
00:40:08,572 --> 00:40:11,212
না বলা পর্যন্ত,
বের হবেন না।
380
00:40:11,409 --> 00:40:14,549
কারও চোখে না পড়াটাই
ভালো। আমি আসছি।
381
00:40:17,815 --> 00:40:18,987
আজম, ভাই আমার।
382
00:40:19,183 --> 00:40:22,995
সোহেল, বদমাশ! কোথায়
গায়েব হয়ে গিয়েছিলি?
383
00:40:23,854 --> 00:40:26,232
- কেমন চলছে?
- ভালো।
384
00:40:26,424 --> 00:40:28,426
অনেকদিন পর দেখা।
385
00:40:28,626 --> 00:40:31,573
- বাড়ির সবাই ভালো?
- একদম। আল্লাহর কাছে শুকরিয়া।
386
00:40:31,829 --> 00:40:34,935
- আর ছোট রুবাব?
- ছোটটাও ভালো আছে।
387
00:40:35,299 --> 00:40:38,610
- কামকাজ কেমন চলছে?
- আল্লাহর কাছে শুকরিয়া।
দেখতেই তো পাচ্ছ।
388
00:40:38,803 --> 00:40:39,474
চা খাও।
389
00:40:39,970 --> 00:40:40,675
চা নিয়ে আয়।
390
00:40:41,138 --> 00:40:42,173
আরে, এতো বড় হয়ে গেছে।
391
00:40:43,340 --> 00:40:44,978
কেমন আছ, বাবা?
392
00:40:46,544 --> 00:40:50,458
নিস্তার গ্রামে এক বাচ্চা মেয়ের
বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
393
00:40:50,648 --> 00:40:53,754
গতকাল থেকেই মা এবং
বাচ্চা দুজনেই লাপাত্তা।
394
00:40:53,951 --> 00:40:55,794
তাদের তন্ন তন্ন করে
খোঁজা হচ্ছে।
395
00:40:56,020 --> 00:40:59,593
ফিরোজ খান এখন হটলাইনে আছে।
ফিরোজ, মেয়েটার বয়স কতো
396
00:40:59,790 --> 00:41:00,768
একটু দেখে আসি।
397
00:41:00,958 --> 00:41:06,203
জি, ফাতিমা, যে মেয়েটার কথা বলছেন,
সে পঞ্চম শ্রেণির ছাত্রী।
398
00:41:06,397 --> 00:41:10,708
মেয়েটির পরিবারিক পরিচয় সম্পর্কে
এখনো আমরা অন্ধকারে।
399
00:41:13,003 --> 00:41:14,277
মা...
400
00:41:16,307 --> 00:41:18,514
রাগ করবে না তো!
401
00:41:20,644 --> 00:41:22,817
সব ভিজে গেছে।
402
00:41:23,047 --> 00:41:24,355
জেবু!
403
00:41:33,224 --> 00:41:35,135
চল, ওঠ!
404
00:42:12,429 --> 00:42:14,602
সোহেল, খেয়ে নাও।
405
00:42:15,132 --> 00:42:18,375
রোস্ট অর্ডার দিয়েছি।
406
00:42:19,403 --> 00:42:23,374
- আজম ভাই, যেতে হবে।
- মাত্রই তো এলে, এখনই
যাই যাই করছ?
407
00:42:30,614 --> 00:42:32,218
এখানে দাঁড়িয়ে থাকবি।
আমি আসছি।
408
00:42:55,272 --> 00:42:58,981
চলো রোদে বসি।
409
00:43:03,781 --> 00:43:04,987
জরুরি কাজ আছে।
410
00:43:05,249 --> 00:43:07,286
কিছু তো মুখে দিয়ে যাও।
411
00:43:07,518 --> 00:43:09,555
অনেক জরুরি কাজ।
412
00:43:10,087 --> 00:43:13,728
ভাবছি, এই কাজ ছেড়ে দেবো।
413
00:43:13,924 --> 00:43:16,234
না, করাচি গেলে দ্বিগুণ
পাবে। তুমি তো জানোই।
414
00:43:16,594 --> 00:43:17,902
দ্বিগুণ তো মিলবে।
415
00:43:26,837 --> 00:43:28,908
জয়নব, চলো!
416
00:43:29,940 --> 00:43:31,283
চলো!
417
00:43:33,344 --> 00:43:36,689
- যেতে হবে।
- এমন কোরো না।
418
00:43:39,116 --> 00:43:41,460
আমি বের হতে না
করেছিলাম না!
419
00:43:41,652 --> 00:43:44,428
- এতো তাড়াহুড়ো কিসের?
- আসলে, জয়নব...
420
00:43:44,622 --> 00:43:45,657
কী হয়েছে জয়নবের?
421
00:43:45,856 --> 00:43:50,326
মিডিয়া আপনাদের গ্রামে পৌঁছে গেছে।
পালানোর খবর বাতাসের আগে ছড়াচ্ছে।
422
00:44:05,909 --> 00:44:10,221
ওই নিখোঁজ মা আর মেয়ের বিষয়ে।
বাচ্চাকে সে "জয়নব" নামে ডাকছিল।
423
00:44:10,848 --> 00:44:14,819
- কোথায় তুমি?
- সিকান্দেরাবাদের বেহেরাম হোটেলে।
424
00:44:15,085 --> 00:44:17,565
সাথে একজন ট্রাক ড্রাইভারও ছিল
425
00:44:17,755 --> 00:44:19,325
সোহেল মালিক
426
00:44:19,523 --> 00:44:23,130
ট্রাকের নাম্বারঃ ৯৩৫৪
427
00:44:23,527 --> 00:44:25,404
শিঘ্রই ওখানে আসছি।
428
00:44:35,706 --> 00:44:36,980
কিসের গন্ধ?
429
00:44:37,207 --> 00:44:38,709
পরিষ্কার করে দিচ্ছি।
430
00:44:49,353 --> 00:44:50,923
খবরে কী বলেছে?
431
00:44:51,188 --> 00:44:54,829
বলবো, আগে এখান থেকে
বের তো হই।
432
00:45:21,952 --> 00:45:23,226
বসুন।
433
00:45:23,554 --> 00:45:26,057
- নাম কী?
- মীর আজম খান।
434
00:45:27,257 --> 00:45:29,430
সোহেলের সাথে কতোদিনের পরিচয়?
435
00:45:29,993 --> 00:45:32,200
ছোটবেলার বন্ধু।
436
00:45:33,464 --> 00:45:35,910
শেষ কবে দেখা হয়েছে?
437
00:45:36,734 --> 00:45:41,546
বেশ কিছু দিন হলো, মাসখানেক
তো হবে। আসেই না একেবারে।
438
00:45:41,939 --> 00:45:43,247
তাই?
439
00:45:48,579 --> 00:45:50,923
ওর সাথে এই মহিলাকে দেখেছ?
440
00:45:53,016 --> 00:45:57,463
ও আল্লাহ, কখনো দেখিনি। আজকেই
একে প্রথম দেখলাম।
441
00:46:01,125 --> 00:46:06,938
- মিথ্যে বলা লোকজন আমি
একদম পছন্দ করি না।
- ও আল্লাহ, মিথ্যে বলছি
না। সত্যি দেখিনি।
442
00:46:07,498 --> 00:46:10,775
- চলো, তোমার সাথে একটু
আলাপ করি। এসো।
- কী করছেন আপনি?
443
00:46:40,798 --> 00:46:42,300
চলো।
444
00:46:57,381 --> 00:46:59,292
মনে হয়, ঝড় আসবে।
445
00:47:00,150 --> 00:47:02,152
অত ভাবাভাবির সময় নেই।
446
00:47:02,419 --> 00:47:04,456
আমি রাস্তা পরিষ্কার চাই।
447
00:47:04,655 --> 00:47:07,828
তোর গুলের সময় শেষ।
448
00:47:20,037 --> 00:47:22,711
আমি আর এর বেশি
যেতে পারব না।
449
00:47:24,575 --> 00:47:26,680
নির্দেশ পরিবর্তিত হয়েছে।
450
00:47:29,112 --> 00:47:31,422
আমি বের করবো।
তুমি যাও।
451
00:47:53,036 --> 00:47:54,242
ভাই...
452
00:47:55,105 --> 00:47:57,915
আল্লাহ রাখী আমাদের ধোঁকা দিয়েছে।
453
00:47:58,208 --> 00:48:00,381
ও আগে থেকেই প্ল্যান
করে রেখেছিল,
454
00:48:00,644 --> 00:48:02,749
এক ট্রাক ড্রাইভারের সাথে।
455
00:48:03,046 --> 00:48:04,616
কী বলছো, শেহবাজ খান?
456
00:48:04,882 --> 00:48:09,353
সত্যি বলছি। ও একা নয়। ওর সাথে
এক ট্রাক ড্রাইভারও আছে।
457
00:48:09,553 --> 00:48:10,691
শোনো, শেহবাজ খান
458
00:48:10,888 --> 00:48:12,799
আমি কিছুই চাই না
459
00:48:12,990 --> 00:48:15,231
শুধু আমার মেয়েকে চাই।
460
00:48:15,726 --> 00:48:16,796
আমার মেয়েকে!
461
00:48:16,994 --> 00:48:18,735
চিন্তা কোরো না, ভাই।
462
00:48:20,097 --> 00:48:23,306
ওকে খুঁজে পেলে, ওর
কল্লা ফেলে দেবো।
463
00:48:59,369 --> 00:49:00,404
কী হলো?
464
00:49:03,507 --> 00:49:05,111
আরে রানি!
465
00:49:20,891 --> 00:49:22,529
থেমে গেল, কোনো সমস্যা?
466
00:49:27,664 --> 00:49:28,938
আসছি।
467
00:50:26,123 --> 00:50:27,431
ধরো এটা।
468
00:50:30,894 --> 00:50:32,373
চল, রানি।
469
00:50:38,835 --> 00:50:41,042
চলো, হেঁটে যেতে হবে।
470
00:50:41,238 --> 00:50:43,718
দরজা খোল, নিচে নাম।
471
00:50:44,808 --> 00:50:46,048
কী হলো?
472
00:51:45,535 --> 00:51:47,344
একটা প্রশ্ন করবো?
473
00:51:53,810 --> 00:51:54,288
আপনি..
474
00:51:57,047 --> 00:51:57,957
আসলে কে?
475
00:52:03,520 --> 00:52:05,193
বাদ দেন।
476
00:52:06,423 --> 00:52:08,027
জেনে কী করবেন?
477
00:52:09,793 --> 00:52:12,637
এমনিতেই! কিছু তো জানলাম।
478
00:52:23,673 --> 00:52:25,710
১৪ বছর বয়সে...
479
00:52:27,177 --> 00:52:29,817
এতিমখানা থেকে পালালাম।
480
00:52:31,515 --> 00:52:33,324
পৌঁছে গেলাম কাবুল...
481
00:52:35,185 --> 00:52:36,664
মুজাহিদ হবার শখ ছিল।
482
00:52:41,558 --> 00:52:44,198
ওদের ক্যাম্পে ৫ বছর ছিলাম।
483
00:52:45,695 --> 00:52:47,971
মুজাহিদও হয়ে গেলাম।
484
00:52:49,866 --> 00:52:50,901
কিন্তু এই..
485
00:52:52,903 --> 00:52:55,509
জঙ্গিবাদ জিনিসটা না...
486
00:52:56,206 --> 00:52:57,879
এক ধরণের মানসিক অসুস্থতা।
487
00:52:59,042 --> 00:53:01,248
এটা আমাকে কুড়েকুড়ে খাচ্ছিল।
488
00:53:08,285 --> 00:53:10,891
একদিন, বাজারে দাঁড়িয়ে আছি...
489
00:53:14,891 --> 00:53:17,371
একটি মেয়ে সামনে দিয়ে গেল।
490
00:53:18,295 --> 00:53:20,571
শুধু তার হাতদুটো দেখা যাচ্ছিল।
491
00:53:21,865 --> 00:53:24,175
জানি না, আমার কী হলো...
492
00:53:24,401 --> 00:53:26,039
আমি ওর পিছুপিছু গেলাম।
493
00:53:30,774 --> 00:53:33,947
আমি যে ফলো করছি, সেটা
সে বুঝতে পেরেছিল।
494
00:53:35,745 --> 00:53:37,725
একদিন ধরে ফেললো,
495
00:53:38,415 --> 00:53:40,952
বললো, ওকে বিয়ে করতে হলে...
496
00:53:42,719 --> 00:53:44,960
জঙ্গিবাদ ছাড়তে হবে।
497
00:53:47,490 --> 00:53:48,195
এরপর...
498
00:53:50,994 --> 00:53:52,564
জঙ্গিবাদ ছেড়ে দিলাম।
499
00:53:56,666 --> 00:53:57,906
ও...
500
00:53:59,169 --> 00:54:01,080
অসুস্থ হয়ে পড়লো।
501
00:54:03,406 --> 00:54:05,386
এরপর মারা গেল।
502
00:54:09,679 --> 00:54:11,750
এরপরই ড্রাইভার হয়ে গেলাম।
503
00:54:17,287 --> 00:54:18,789
আপনার কাহিনি?
504
00:54:22,626 --> 00:54:24,333
আপনার নামই তো
জানি না।
505
00:54:26,096 --> 00:54:27,939
আমার আবার কাহিনি!
506
00:54:31,034 --> 00:54:34,846
বাবা বলতো, যখন মায়ের
পেটে ছিলাম...
507
00:54:35,205 --> 00:54:38,311
তখন তিনি আমাকে নিয়ে
দুঃস্বপ্ন দেখতো।
508
00:54:40,510 --> 00:54:42,183
জন্ম নেবার পর,
509
00:54:42,646 --> 00:54:45,320
এক বুজুর্গের পরামর্শে,
আমার নাম...
510
00:54:45,715 --> 00:54:48,321
"আল্লাহ রাখী" রাখলেন।
511
00:54:54,057 --> 00:54:56,799
১৫ বছর বয়সে বিয়ে হলো...
512
00:54:58,795 --> 00:55:01,105
বাবার আত্মীয়ের সাথে।
513
00:55:01,598 --> 00:55:03,305
এরপর...
514
00:55:05,035 --> 00:55:07,481
আমার কাহিনি খতম।
515
00:55:14,844 --> 00:55:20,293
কতো বছর হয়ে গেল, দৌলত খান আমাকে
আমার মায়ের সাথে দেখা করতে দেয়নি।
516
00:55:21,718 --> 00:55:25,699
এমনকি ওনার শারীরিক অবস্থাও
আমি জানি না।
517
00:55:29,025 --> 00:55:32,165
এছাড়া ওনার সাথে
দেখা করাও নিষেধ।
518
00:55:33,763 --> 00:55:37,175
আমি জানি, এই শয়তানগুলো সবার
আগে ওনার বাড়িতে হানা দেবে।
519
00:55:43,239 --> 00:55:46,083
আল্লাহ রাখী নামটা সুন্দর।
520
00:56:36,326 --> 00:56:37,566
আল্লাহ রাখী?
521
00:56:42,932 --> 00:56:44,104
চলো।
522
00:56:45,668 --> 00:56:46,874
সকাল হয়ে গেছে।
523
00:56:50,807 --> 00:56:53,447
জেবু? ওঠ মা!
524
00:56:59,115 --> 00:57:01,425
দেখ, ধোঁয়া দেখা যাচ্ছে।
525
00:57:15,432 --> 00:57:16,638
চলো।
526
00:58:42,952 --> 00:58:46,195
- ওহ্ বন্ধু আমার...
- স্বাগতম, ভাই।
527
00:58:47,690 --> 00:58:50,227
- কেমন আছ, জারাক?
- কেমন আছ?
528
00:58:51,060 --> 00:58:53,006
আলহামদুলিল্লাহ! তুমি?
529
00:58:53,196 --> 00:58:53,674
ভালো।
530
00:58:54,597 --> 00:58:55,507
আসসালামু আলাইকুম।
531
00:58:55,698 --> 00:58:57,735
এই বন্ধুর কথাই বলেছিলাম।
532
00:58:57,934 --> 00:58:59,436
স্বাগতম।
533
00:58:59,702 --> 00:59:02,706
এই গরীব খানায় আপনার
কোনো সমস্যা হবে না।
534
00:59:03,373 --> 00:59:04,909
আমরা আপনার হেফাজত করবো।
535
00:59:05,108 --> 00:59:06,746
- ধন্যবাদ।
- এসো।
536
00:59:08,044 --> 00:59:11,890
আমার লোকজন তোমার
ট্রাক নিয়ে এসেছে।
537
00:59:12,148 --> 00:59:14,355
কী বলে যে ধন্যবাদ দেবো?
538
00:59:14,551 --> 00:59:18,397
কাবুলের কথা ভুলে গেছ? আমি
তখন থেকেই তোমার কাছে ঋণি।
539
00:59:18,588 --> 00:59:22,126
তুমি জঙ্গিবাদ ছাড়লেও,
ও তোমাকে ছাড়বে না।
540
00:59:44,180 --> 00:59:45,454
মা?
541
00:59:45,815 --> 00:59:47,055
মা!
542
01:00:29,525 --> 01:00:32,267
এভাবে ছুড়ে, এভাবে ধরতে হবে।
543
01:00:32,462 --> 01:00:34,965
ওপরে ছুড়ে, এভাবে
ধরতে হবে।
544
01:00:35,498 --> 01:00:36,977
হচ্ছে না।
545
01:00:37,166 --> 01:00:38,372
সবগুলো ছুড়ে দেই।
546
01:00:41,237 --> 01:00:43,217
এভাবে খেললে হবে না।
547
01:00:43,606 --> 01:00:45,983
নতুন খেলা দেখালাম।
548
01:00:48,645 --> 01:00:49,817
খেলো।
549
01:00:51,481 --> 01:00:52,289
তাহলে...
550
01:00:54,083 --> 01:00:55,153
ঘুম হয়েছে?
551
01:00:55,385 --> 01:00:57,887
একটু বেশিই মনেহয়।
552
01:01:00,256 --> 01:01:01,826
এত শান্তি এখানে...
553
01:01:04,994 --> 01:01:06,632
অপরূপ সৌন্দর্য।
554
01:01:10,767 --> 01:01:11,541
সত্যিই তাই।
555
01:01:22,245 --> 01:01:24,225
হাঁটতে যাবেন আমার সাথে?
556
01:01:30,119 --> 01:01:32,030
কেউ নেই। বসে থাকুক।
কিছু হবে না।
557
01:01:32,755 --> 01:01:33,392
চলেন।
558
01:01:38,294 --> 01:01:40,865
জেবুজি, সামনেই একটু
হাঁটতে যাচ্ছি।
559
01:01:41,097 --> 01:01:42,576
কোথাও যাবেন না কিন্তু।
560
01:01:42,965 --> 01:01:44,035
ঠিক আছে।
561
01:01:52,208 --> 01:01:54,051
আজব নদী!
562
01:01:55,378 --> 01:01:57,984
অর্ধেক এক রং, বাকি
অর্ধেক আরেক।
563
01:01:59,982 --> 01:02:02,155
এই নদীর কাহিনি মানেই,
564
01:02:03,052 --> 01:02:05,293
এক প্রেমিক-প্রেমিকা
যুগলের কাহিনি।
565
01:02:07,090 --> 01:02:09,092
একজনের নাম ছিল কাবুল।
566
01:02:09,392 --> 01:02:11,372
আর আরেকজনের নাম ছিল সিন্ধু।
567
01:02:11,661 --> 01:02:14,733
এক উঁচু পাহাড়ে থাকতো কাবুল।
568
01:02:16,466 --> 01:02:20,881
আর অনেক দূরের এক
উঁচু পাহাড়ে সিন্ধু।
569
01:02:22,472 --> 01:02:25,817
গোষ্ঠীগতভাবে ওরা ছিল
পরস্পর শত্রু।
570
01:02:26,342 --> 01:02:27,787
আচ্ছা?
571
01:02:30,580 --> 01:02:33,151
কাবুলের বাঁশি বাজানোর
শখ ছিল।
572
01:02:35,017 --> 01:02:39,590
কথিত আছে, ওর সুরের সম্মোহিত
করার এক আশ্চর্য ক্ষমতা ছিল।
573
01:02:42,024 --> 01:02:45,233
সিন্ধু ওর বাঁশির
সুর শুনলে...
574
01:02:46,162 --> 01:02:50,736
সুরের তালে তালে গুনগুন
করে গান গাইতো।
575
01:02:55,972 --> 01:02:58,680
কাবুল সিন্ধুর গান শুনে,
576
01:02:59,242 --> 01:03:01,483
প্রেমে পাগল হয়ে গেল।
577
01:03:04,747 --> 01:03:05,987
এরপর আর কী...
578
01:03:08,251 --> 01:03:10,857
দুজনের ভালোবাসা...
579
01:03:12,522 --> 01:03:15,867
অমাবস্যার আঁধারের মতো
গাঢ় হতে লাগলো।
580
01:03:23,733 --> 01:03:24,711
এরপর কী হলো?
581
01:03:25,501 --> 01:03:30,883
কাবুল সিদ্ধান্ত নিলো, এই গোষ্ঠীগত
শত্রুতার অবসান করবে।
582
01:03:32,074 --> 01:03:35,021
সে দূত মারফত সিন্ধুর
জন্য প্রস্তাব পাঠালো।
583
01:03:35,344 --> 01:03:36,652
আচ্ছা।
584
01:03:40,683 --> 01:03:42,993
যে লোকটা...
585
01:03:43,820 --> 01:03:46,494
বন্ধুত্বের প্রস্তাব নিয়ে গিয়েছিল...
586
01:03:48,524 --> 01:03:51,471
তার লাশটা টুকরো টুকরো
হয়ে ফেরত এলো।
587
01:03:54,697 --> 01:03:57,577
শত্রুতার আগুনের লেলিহান
শিখা, আবার জেগে উঠলো।
588
01:03:57,600 --> 01:04:00,012
রক্তের নদী বয়ে গেল।
589
01:04:04,173 --> 01:04:07,382
এই চিন্তায় কাবুল বাঁশি
বাজানো শুরু করলো।
590
01:04:09,846 --> 01:04:13,386
বাঁশির সুর এতোটাই করুণ
ছিল, এতোটাই করুণ...
591
01:04:13,516 --> 01:04:15,723
সিন্ধু কান্না শুরু করলো।
592
01:04:17,753 --> 01:04:20,256
এতোটাই চোখের পানি
ফেললো যে...
593
01:04:21,057 --> 01:04:27,063
সে একবুক চোখের পানিতে ভেসে,
অভিমানে পাহাড় থেকে লাফ দিলো...
594
01:04:27,396 --> 01:04:30,376
তৃণময় সবুজ পাহাড়ের
গা বেয়ে নেমে,
595
01:04:30,633 --> 01:04:32,874
এই সবুজ রঙের সিন্ধু
নদীতে পরিনত হলো!
596
01:04:33,135 --> 01:04:33,909
এই নদী?
597
01:04:34,904 --> 01:04:35,746
হ্যাঁ।
598
01:04:39,242 --> 01:04:41,586
কাবুল এটা শোনার পর,
599
01:04:42,211 --> 01:04:45,090
সেও তার পাহাড় থেকে
লাফ দিলো।
600
01:04:46,415 --> 01:04:50,261
কাবুলের রক্তে রঞ্জিত
হলো এই উপত্যকা...
601
01:04:51,287 --> 01:04:53,358
হয়ে গেল রক্তের নদী।
602
01:04:54,156 --> 01:04:55,999
" দরিয়ায় কাবুল "
603
01:05:02,298 --> 01:05:05,211
মাইলের পর মাইল বিচ্ছেদের পর,
604
01:05:06,435 --> 01:05:08,813
এই যুগলের মিলন
605
01:05:09,739 --> 01:05:11,082
এই মোড়ে হলো
606
01:05:30,626 --> 01:05:34,506
...আমাদের বাহাদুর লিডার,
গরজং খান...
607
01:05:34,830 --> 01:05:39,506
গরজং খান বিপদে আপদে সবসময়
আমাদের পাশে দাঁড়িয়েছে.....
608
01:05:39,769 --> 01:05:46,515
এই সেই ইস্পাত কঠিন হাত, যেটি আমাদের
সবধরনের বিপদ থেকে বাঁচাতে সক্ষম...
609
01:05:56,385 --> 01:05:57,693
শের খানা?
610
01:05:58,054 --> 01:05:59,032
জ্বি, খান সাহেব?
611
01:05:59,922 --> 01:06:02,869
তোমাকে কে ফোন করেছিল?
612
01:06:03,125 --> 01:06:05,264
একটা জরুরি কল ছিল।
613
01:06:06,062 --> 01:06:11,011
শের খানা, আমি জিজ্ঞেস
করেছি, কে ফোন করেছিল?
614
01:06:11,500 --> 01:06:13,878
আমার বড় ভাই।
615
01:06:15,204 --> 01:06:18,310
তোমার বড় ভাই?
616
01:06:19,075 --> 01:06:22,488
...এই লোকদের সরিয়ে দেবার জন্য,
এমন এক লিডার প্রয়োজন...
617
01:06:22,678 --> 01:06:25,158
যে আমাদের হয়ে যুদ্ধে
জয়লাভ করবে।
618
01:06:25,381 --> 01:06:29,193
একপাল শেয়ালকে শায়েস্তা
করতে, একটা বাঘই যথেষ্ট।
619
01:06:29,385 --> 01:06:33,231
আর সেই বাঘ হলো, আমাদের
বাহাদুর লিডার গরজং খান!
620
01:06:34,557 --> 01:06:37,629
সময় হয়েছে...
621
01:06:41,163 --> 01:06:45,077
এই দূর্নীতিবাজরা, আমাদের
সমস্যা কানেই তুলবে না।
622
01:06:45,368 --> 01:06:50,181
যে আমাদের হয়ে যুদ্ধে
জয়লাভ করবে।
623
01:06:50,439 --> 01:06:54,319
একপাল শেয়ালকে শায়েস্তা
করতে, একটা বাঘই যথেষ্ট।
624
01:06:54,510 --> 01:06:58,424
আর সেই বাঘ হলো, আমাদের
বাহাদুর লিডার গরজং খান!
625
01:08:34,710 --> 01:08:36,690
এগুলো বাচ্চাদের খেলনা নয়।
626
01:08:39,682 --> 01:08:40,592
ওটা কী?
627
01:08:41,917 --> 01:08:43,828
- এটা?
- না ওটা?
628
01:08:46,822 --> 01:08:49,132
কিছু না। পুরোনো জখম।
629
01:08:50,526 --> 01:08:54,370
আচ্ছা, এই জখম দাগ
রেখে যায় কেন?
630
01:08:56,065 --> 01:08:59,041
ওই তো, যদি ঠিকমতো
চিকিৎসা না করো,
631
01:08:59,135 --> 01:09:00,546
তখন দাগ রেখে যায়।
632
01:09:02,204 --> 01:09:03,274
তখন ব্যাথা পেয়েছিলেন?
633
01:09:04,373 --> 01:09:08,877
হ্যাঁ, যখন আঘাত পেয়েছিলাম,
তখন অনেক ব্যাথা করেছিল।
634
01:09:10,646 --> 01:09:12,216
মাও ব্যাথা পেয়েছিল।
635
01:09:16,685 --> 01:09:17,459
আচ্ছা!
636
01:09:19,722 --> 01:09:20,826
তুমি কীভাবে জানলে?
637
01:09:22,024 --> 01:09:23,799
আমি জানি।
638
01:09:28,898 --> 01:09:29,706
কিছু হবে না।
639
01:09:30,332 --> 01:09:33,040
কয়েকদিনর মধ্যে ঠিক
হয়ে যাবে।
640
01:09:33,269 --> 01:09:35,374
দেখো, হাত দাও।
641
01:09:35,938 --> 01:09:37,008
হ্যাঁ, দাও।
642
01:09:38,374 --> 01:09:39,375
কোনো ব্যাথা নেই।
643
01:09:40,309 --> 01:09:42,016
সময়...
644
01:09:42,878 --> 01:09:45,221
সবকিছু ঠিক করে দেয়।
645
01:09:46,215 --> 01:09:49,492
আমি যদি ওখানে জোরে আঘাত
করি, আপনি ব্যাথা পাবেন না?
646
01:09:50,186 --> 01:09:51,927
সেটা আবার কখন বললাম?
647
01:09:53,088 --> 01:09:56,592
- আমি শুনেছি।
- তুমি একটা দস্যি মেয়ে।
648
01:09:57,126 --> 01:09:59,367
- অবশেষে বুঝলাম।
- চল, জেবু।
649
01:09:59,862 --> 01:10:01,364
মুরগিগুলোকে খাবার দিতে হবে।
650
01:10:01,564 --> 01:10:03,840
কথা দেন, আমাকে এটা
চালানো শেখাবেন।
651
01:10:08,270 --> 01:10:11,217
যদি তোমার মা "হ্যাঁ"
বলে তো!
652
01:10:11,774 --> 01:10:13,776
মা, হ্যাঁ বলো না!
653
01:10:16,545 --> 01:10:17,751
চল।
654
01:10:37,233 --> 01:10:38,405
মা...
655
01:10:41,503 --> 01:10:43,983
সত্যিই কি আমাকে
মেরে ফেলতে?
656
01:10:46,108 --> 01:10:47,644
মানে?
657
01:10:48,143 --> 01:10:50,987
মনে নেই, আমার এখানে
বন্দুক রেখেছিলে?
658
01:10:51,880 --> 01:10:54,486
ওটা তো এমনিতেই রেখেছিলাম।
659
01:10:55,117 --> 01:10:57,427
তোকে কি আমি
মারতে পারি?
660
01:10:58,087 --> 01:11:01,761
কাউকে তোর গায়ে ফুলের
টোকাও দিতে দেবো না।
661
01:11:01,924 --> 01:11:05,235
তুই তো আমার পুতুল,
আমার জান।
662
01:11:10,165 --> 01:11:12,270
কিন্তু তুমি মিথ্যে বলেছ।
663
01:11:13,802 --> 01:11:15,509
আবার কী মিথ্যে বললাম?
664
01:11:15,704 --> 01:11:19,015
তুমি বলেছিলে, আমাকে আমার
রাজকুমারের কাছে নিয়ে যাবে।
665
01:11:19,275 --> 01:11:22,586
রাজকুমার কোথায়? এখানে
কোনো রাজকুমার নেই।
666
01:11:24,713 --> 01:11:26,989
আমি বাড়ি যেতে চাই।
667
01:13:14,223 --> 01:13:14,564
কে?
668
01:13:17,893 --> 01:13:18,598
আম্মু?
669
01:13:20,095 --> 01:13:22,905
আল্লাহ রাখী, তুই?
670
01:13:23,766 --> 01:13:25,541
ঠিক আছিস তো?
671
01:13:26,935 --> 01:13:29,040
জয়নব কোথায়? ঠিক
আছে তো?
672
01:13:31,473 --> 01:13:32,645
ঠিক আছে।
673
01:13:33,509 --> 01:13:34,954
একদম ঠিক আছে।
674
01:13:35,511 --> 01:13:38,754
কতোদিন পর, তোর
কণ্ঠস্বর শুনলাম।
675
01:13:38,947 --> 01:13:41,427
আজ জয়নব নিশ্চয়ই
অনেক বড় হয়ে গেছে।
676
01:13:44,853 --> 01:13:46,298
শোন, আল্লাহ রাখী...
677
01:13:47,022 --> 01:13:49,332
ওর লোকজন তোর খোঁজে
এখানে এসেছিল।
678
01:13:49,858 --> 01:13:51,428
ও তোকে ছাড়বে না।
679
01:13:52,761 --> 01:13:54,138
তুই এখন কোথায়?
680
01:13:56,632 --> 01:13:58,634
আমাদের নিয়ে চিন্তা করবেন না।
681
01:14:02,304 --> 01:14:04,910
আম্মু, আমি আপনার
সাথে দেখা করতে চাই।
682
01:14:05,808 --> 01:14:07,981
অন্য কোথাও দেখা করতে হবে।
683
01:14:08,177 --> 01:14:11,316
ঘরে ওরা যেকোনো সময়
আসতে পারে
684
01:14:11,713 --> 01:14:14,159
নিজের খেয়াল রাখিস, মা।
685
01:14:21,723 --> 01:14:23,999
ভাবছিলাম...
686
01:14:26,829 --> 01:14:29,639
মায়ের সাথে একবার
দেখা করবো।
687
01:14:41,176 --> 01:14:43,884
দেখেন, লাহোরে না...
688
01:14:44,813 --> 01:14:46,656
যেকোন কিছু ঘটতে পারে।
689
01:14:50,152 --> 01:14:53,531
আপনার স্বামীর সাঙ্গপাঙ্গরা
চলে এলে, তখন..?
690
01:15:01,563 --> 01:15:02,837
আপনি কি...
691
01:15:04,766 --> 01:15:06,541
এখানে খুশি নন?
692
01:15:07,035 --> 01:15:09,413
না, না, অবশ্যই খুশি...
693
01:15:10,272 --> 01:15:12,548
কিন্তু এভাবে তো
থাকতে পারবো না।
694
01:15:15,177 --> 01:15:18,590
জেবুর নিজের একটা
ঘর দরকার।
695
01:15:21,450 --> 01:15:22,724
কিন্তু...
696
01:15:24,086 --> 01:15:28,192
এখানে তো কোনো সমস্যা নেই। আমি
তো আপনাদের সাথেই আছি।
697
01:15:28,757 --> 01:15:29,497
হ্যাঁ, কিন্তু...
698
01:15:31,460 --> 01:15:32,495
কিন্তু কী?
699
01:15:37,432 --> 01:15:40,242
আপনি আমাদের অনেক
সাহায্য করেছেন।
700
01:15:45,974 --> 01:15:47,920
এটা ছোট্ট উপহার...
701
01:16:00,556 --> 01:16:04,127
আপনার ধারণা, আমি
সাহায্য করেছি...
702
01:16:06,228 --> 01:16:07,036
এটার জন্য?
703
01:16:10,499 --> 01:16:11,534
না...
704
01:16:19,441 --> 01:16:21,250
নিয়ে যাব...
705
01:16:25,180 --> 01:16:27,251
নিয়ে যাব আপনার
মায়ের কাছে।
706
01:17:02,651 --> 01:17:04,324
সাবধানে।
707
01:17:05,854 --> 01:17:08,130
সমস্যা হলে, আমাকে জানাবে।
708
01:17:08,357 --> 01:17:11,463
জারাক, বন্ধু আমার।
অনেক ধন্যবাদ।
709
01:17:14,563 --> 01:17:15,940
ধন্যবাদ, ভাই।
710
01:19:14,449 --> 01:19:15,928
ওরা কী খাচ্ছে?
711
01:19:16,351 --> 01:19:19,298
একে বলে "গোল গাপ্পা"
712
01:19:19,488 --> 01:19:22,662
লাহোর এসে গোল গাপ্পা
না খেলে, সফর অসম্পূর্ণ।
713
01:19:23,658 --> 01:19:25,399
এক প্লেট দেন।
714
01:19:26,361 --> 01:19:29,171
- এই নাও!
- খাবি নাকি, জেবু?
715
01:19:29,431 --> 01:19:31,308
অনেক টক কিন্তু।
716
01:19:32,134 --> 01:19:35,172
এটাকে এরমধ্যে এভাবে ডুবিয়ে...
717
01:19:35,637 --> 01:19:38,174
পুরোটা মুখে দিতে হবে।
718
01:19:38,440 --> 01:19:40,181
- বড় করে হা কর।
- চলো, চলো..
719
01:19:40,375 --> 01:19:43,948
ফেলিস না কিন্তু। দিলি
কাপড়টা নষ্ট করে।
720
01:19:47,215 --> 01:19:50,128
- ভালো লেগেছে?
- এখন তোমার পালা।
721
01:19:50,786 --> 01:19:52,925
- না, না! আমি না।
- চলো, চলো! জলদি।
722
01:19:53,121 --> 01:19:55,863
- না, না, খাও না।
- আপনি খান তো।
723
01:19:56,057 --> 01:19:58,970
১, ২, ৩...
724
01:20:04,900 --> 01:20:06,174
স্বাদ কেমন?
725
01:20:07,869 --> 01:20:09,678
- কী হলো?
- কিছু না।
726
01:20:09,871 --> 01:20:11,009
এখন আপনার পালা।
727
01:20:11,206 --> 01:20:12,879
আমার পালা? সমস্যা নেই।
728
01:20:13,842 --> 01:20:15,685
১, ২, ৩...
729
01:20:16,978 --> 01:20:18,116
আবার!
730
01:20:20,048 --> 01:20:22,392
অনেকদিন পর খেলাম।
731
01:20:22,918 --> 01:20:25,524
- আরও খাবে?
- না, না! তুই খাবি?
732
01:20:28,256 --> 01:20:32,396
আমি আম্মুর সাথে দেখা করে
আসি। আপনি এখানেই থাকেন।
733
01:21:37,726 --> 01:21:39,467
ভাই, সিগারেট দাও।
734
01:21:58,313 --> 01:22:00,156
যখন ছোট ছিলাম,
735
01:22:00,615 --> 01:22:02,925
আমার মায়ের সাথে
এখানে আসতাম।
736
01:22:03,251 --> 01:22:03,626
আয়
737
01:22:11,693 --> 01:22:13,001
আম্মু...
738
01:22:18,867 --> 01:22:20,141
আল্লাহ রাখী?
739
01:22:34,616 --> 01:22:36,254
আমার সোনা।
740
01:23:05,847 --> 01:23:07,121
সাবাশ!
741
01:23:07,549 --> 01:23:09,028
- আল্লাহ রাখী?
- শেহবাজ খান?
742
01:23:14,756 --> 01:23:16,394
কী করছো?
743
01:23:16,658 --> 01:23:17,363
- মা।
- আমার সাথে চলো।
744
01:23:18,159 --> 01:23:20,230
- চলো, চলো।
- যাচ্ছি তো।
745
01:23:38,513 --> 01:23:42,757
- টুঁশব্দ করবে না।
- কোথায় নিয়ে যাচ্ছ?
746
01:23:43,918 --> 01:23:47,228
আপনার মেয়েকে জিজ্ঞেস করেন,
747
01:23:48,356 --> 01:23:50,358
ওর প্রেমিকটা কে?
748
01:23:51,192 --> 01:23:52,227
মানে?
749
01:23:53,094 --> 01:23:54,596
আমার প্রেমিক?
750
01:23:55,730 --> 01:23:56,834
বলেছিলাম না...
751
01:23:58,199 --> 01:24:01,839
- ওরা তোকে ছাড়বে না।
- তাতে আমার যায়-আসে না।
752
01:24:02,570 --> 01:24:04,550
কিন্তু জয়নবের সাথে
এসব হতে দেবো না।
753
01:24:05,707 --> 01:24:07,380
দেখলেন তো...
754
01:24:07,742 --> 01:24:08,686
দেখলেন?
755
01:24:09,577 --> 01:24:12,023
এগুলো সব ওর প্রেমিকের প্ল্যান!
756
01:24:12,781 --> 01:24:15,387
বাদ দাও, শেহবাজ খান। এখন
আমাদের যেতে দাও।
757
01:24:16,117 --> 01:24:17,357
- চল।
- থামেন!
758
01:24:17,552 --> 01:24:20,059
আমি বাড়ি পৌঁছে দিচ্ছি।
759
01:24:20,155 --> 01:24:23,227
কিন্তু জয়নবকে নিয়ে যেতে হবে,
কারণ ও আরেকজনের সম্পত্তি।
760
01:24:23,425 --> 01:24:24,529
না! না!
761
01:24:25,293 --> 01:24:26,533
ওকে ছেড়ে দাও।
762
01:24:27,896 --> 01:24:29,398
আমি তোমার সাথে যাব।
763
01:24:32,400 --> 01:24:34,971
যদি আমাকে সত্যিই ভালোবাসো...
764
01:24:35,170 --> 01:24:37,047
এদের যেতে দাও।
765
01:24:41,242 --> 01:24:41,549
না।
766
01:24:43,311 --> 01:24:44,153
তোমাকে লাগবে না!
767
01:24:44,345 --> 01:24:46,052
বাচ্চাটাকে ছেড়ে দে!
ছেড়ে দে।
768
01:24:46,781 --> 01:24:48,226
ছেড়ে দে, বললাম!
769
01:24:48,616 --> 01:24:50,118
ছেড়ে দে!
770
01:24:50,418 --> 01:24:54,490
এখন আমার হাত থেকে
তোকে কে বাঁচাবে?
771
01:25:09,671 --> 01:25:10,581
চলো, জলদি!
772
01:25:13,975 --> 01:25:15,249
চলো, জলদি...
773
01:25:15,543 --> 01:25:16,578
মা?
774
01:25:17,780 --> 01:25:20,521
- আল্লাহ রাখী?
- কী হলো?
775
01:25:39,634 --> 01:25:42,978
তুই ঠিক হয়ে যাবি। একটু
দূরেই হাসপাতাল।
776
01:25:44,873 --> 01:25:48,343
চোখ খোলা রাখ। আমার
সাথে কথা বল, মা!
777
01:25:54,215 --> 01:25:55,694
আল্লাহ রাখী...
778
01:25:56,684 --> 01:25:58,186
এই তো হাসপাতালের কাছাকাছি।
779
01:25:58,386 --> 01:26:00,457
ক্ষতস্থানটা চাপ দিয়ে ধরো...
780
01:26:00,655 --> 01:26:02,828
রক্ত যেন না ঝরে।
781
01:26:11,766 --> 01:26:12,870
মা...
782
01:28:43,307 --> 01:31:01,150
ভাবানুবাদে
ডাঃ প্রীতম চন্দ্র দে (মিথুন)
এমবিবিএস (রমেকঃ৩৪), বিসিএস, রেসিডেন্ট (স্কিন-SOMC)
ভালো লাগলে গুড রেটিং ও ফিডব্যাক জানাবেন।