1
00:00:00,000 --> 00:00:03,288
"Love in the Moonlight"
2
00:00:03,385 --> 00:00:09,338
অনুবাদে ও সম্পাদনায়
আদিত্য দাস ও মারিব সিরাজ
3
00:00:10,254 --> 00:00:11,854
আমি কিম সু রান।
4
00:00:16,214 --> 00:00:18,284
তুমি যেতে পারবে না।
ওখানে গিয়ে দাঁড়াও।
5
00:00:21,984 --> 00:00:24,714
আমি উপরমহল থেকে অনুমতি পেয়েছি।
6
00:00:24,914 --> 00:00:26,584
এটা এমন এক আদেশ যেখানে...
7
00:00:26,584 --> 00:00:28,214
তোমার বয়সী কেউই
প্রাসাদ ছাড়তে পারবে না।
8
00:00:30,884 --> 00:00:31,884
পরের জন।
9
00:00:45,814 --> 00:00:47,384
আমি দোঙ্গুংজিওনে কাজ করি।
10
00:00:47,384 --> 00:00:48,554
- আমার নাম হং...
- সুপ্রভাত।
11
00:00:51,454 --> 00:00:52,454
সুপ্রভাত, মাস্টার।
12
00:00:58,654 --> 00:00:59,684
সে আমার সাথে আছে।
13
00:01:01,084 --> 00:01:02,384
তোমার কি আরো কিছু লাগবে?
14
00:01:03,254 --> 00:01:04,254
না, মাস্টার।
15
00:02:39,684 --> 00:02:44,054
(অধ্যায় ১৪, কুয়াশাচ্ছন্ন পথ)
16
00:02:51,754 --> 00:02:55,084
আমি কোথাও তার কোনো সন্ধান পাই নি।
17
00:02:56,314 --> 00:02:57,384
তোমার কি কোনো ধারণা আছে যে...
18
00:02:58,454 --> 00:03:00,214
সে কোথায় যেতে পারে?
19
00:03:01,714 --> 00:03:03,084
আমি জানিনা, যুবরাজ।
20
00:03:24,684 --> 00:03:25,684
অর্থমন্ত্রী।
21
00:03:26,984 --> 00:03:29,114
অনৈতিকভাবে কর আদায়ের বিষয়ে
আপনি কী মনে করেন?
22
00:03:30,514 --> 00:03:32,184
আপনি কী বলতে চাচ্ছেন, যুবরাজ?
23
00:03:32,384 --> 00:03:35,614
১৬ বছরের বেশি বয়সীদের কাছ থেকে
অবশ্যই কর আদায় করতে হবে,
24
00:03:35,984 --> 00:03:38,254
কিন্তু তারা তো বাচ্চাদের
কাছ থেকেও কর আদায় করছে।
25
00:03:41,354 --> 00:03:44,254
এমনকি, তারা মৃতদের জন্যও কর ধার্য করছে।
26
00:03:45,614 --> 00:03:48,654
কর আদায়কারীরা মাঝে মাঝে ভুল করে...
27
00:03:48,814 --> 00:03:51,354
এবং ভুলভাবে কর আদায় করে।
28
00:03:53,314 --> 00:03:56,154
আপনি কর আদায়কারীদের
দোষ দেওয়ার চেষ্টা করছেন কেন?
29
00:03:57,154 --> 00:03:58,354
একটি উপায় খুঁজে বের করুন...
30
00:03:58,554 --> 00:04:01,554
যাতে অন্যায়ভাবে কর আদায় করা
লোকদের ক্ষতিপূরণ দেওয়া যায়।
31
00:04:04,354 --> 00:04:08,454
যুবরাজ, জাতি আর্থিক সঙ্কটে রয়েছে।
32
00:04:08,914 --> 00:04:09,984
ক্ষতিপূরণের চেয়ে,
33
00:04:10,184 --> 00:04:13,954
দায়ীদের শাস্তি দেওয়াটাই উত্তম হবে।
34
00:04:15,214 --> 00:04:17,484
কিন্তু, তারা যদি শাস্তির পর...
35
00:04:17,484 --> 00:04:20,054
বর্তমানের চেয়ে কম কর সংগ্রহ করে,
36
00:04:20,054 --> 00:04:23,484
তাহলে দেশের আর্থিক অবস্থা
আরও খারাপ হবে।
37
00:04:26,524 --> 00:04:29,584
জাতির জন্য আপনার উদ্বেগকে আমি স্বাগত জানাই।
38
00:04:31,214 --> 00:04:32,214
তবুও...
39
00:04:32,914 --> 00:04:35,584
ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
আমি চূড়ান্ত ব্যবস্থা নেবো।
40
00:04:36,954 --> 00:04:38,354
আমি রাজসভার সমস্ত কর্মকর্তাদের...
41
00:04:38,854 --> 00:04:41,454
পারিশ্রমিক স্থগিত করার ব্যবস্থা করবো।
42
00:04:47,024 --> 00:04:49,584
যুবরাজ, এটা হতে পারে না।
43
00:04:50,054 --> 00:04:51,814
এমনটা করবেন না, যুবরাজ।
44
00:04:51,984 --> 00:04:53,754
পুরো রাজসভার সমস্ত কর্মকর্তাদের বেতন...
45
00:04:53,954 --> 00:04:55,784
আগে কখনও স্থগিত করা হয়নি।
46
00:04:56,024 --> 00:04:57,554
অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন।
47
00:04:57,554 --> 00:04:59,954
অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন।
48
00:05:01,414 --> 00:05:02,484
জনগণকে...
49
00:05:03,184 --> 00:05:06,484
এমনকি মৃত ব্যাক্তিদেরও
দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে কর দিতে হয়।
50
00:05:07,114 --> 00:05:09,154
আপনারা এত অল্পতেই কীভাবে
হাহাকার করতে পারেন...
51
00:05:09,154 --> 00:05:11,054
যেখানে আপনারা নিজেদেরই
এই জাতির শিকড় বলেন?
52
00:05:11,554 --> 00:05:13,154
আপনারা কি সত্যিই...
53
00:05:14,484 --> 00:05:17,054
এ দেশের কাজ করার জন্য
পারিশ্রমিক পাওয়ার যোগ্য?
54
00:05:41,114 --> 00:05:45,514
নপুংসক জং।
আপনাকে ক্লান্ত দেখাচ্ছে।
55
00:05:46,614 --> 00:05:48,054
আমাকে বলতে বাধ্য করো না।
56
00:05:49,114 --> 00:05:50,484
আমি তার দোষ দিচ্ছি না।
57
00:05:51,414 --> 00:05:55,054
যুবরাজ হলেন শীতের শেষের
বরফের কাটার মতো।
58
00:05:55,054 --> 00:05:56,114
বরফের কাঁটা?
59
00:05:57,254 --> 00:05:58,884
ঠান্ডা এবং ধারালো।
60
00:06:00,554 --> 00:06:02,154
শরীরে বিঁধলে প্রচুর ব্যথা লাগে।
61
00:06:03,154 --> 00:06:05,214
নিজের কষ্টের জন্য আমার আপত্তি নেই,
62
00:06:05,214 --> 00:06:08,014
কিন্তু যুবরাজ সারা রাত ধরে কাজ করেন।
63
00:06:08,014 --> 00:06:09,854
আমি তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন।
64
00:06:10,914 --> 00:06:12,014
এটা আমাকে পাগল করে তুলছে।
65
00:06:13,284 --> 00:06:14,354
কিন্তু...
66
00:06:14,984 --> 00:06:16,984
নপুংসক হং কোথায় থাকতে পারে?
67
00:06:17,084 --> 00:06:18,414
আমি কিভাবে জানবো?
68
00:06:18,884 --> 00:06:21,514
সে রাতারাতি কোনও চিহ্ন না রেখেই
নিখোঁজ হয়ে গেলো।
69
00:06:21,954 --> 00:06:25,554
সে খরগোশের মতো
আশেপাশে লাফালাফি করতো।
70
00:06:26,914 --> 00:06:29,484
হং সাম নম।
আমার তোমাকে মনে পড়ছে।
71
00:06:30,314 --> 00:06:31,614
আমি তাকে ঘৃণা করি।
72
00:06:31,884 --> 00:06:34,154
সে এতই খারাপ যে
বিদায় না বলেই চলে গেলো।
73
00:06:37,784 --> 00:06:40,184
নপুংসক হং।
74
00:06:40,614 --> 00:06:41,684
যুবরাজ,
75
00:06:41,714 --> 00:06:44,454
আমি নিহত হামলাকারীদের মধ্যে...
76
00:06:44,454 --> 00:06:46,314
বাইকউওনের কোনও চিহ্ন দেখিনি।
77
00:06:47,414 --> 00:06:50,214
তারা হয়তো বর্তমান পরিস্থিতি স্বাভাবিক
হওয়ার জন্য অপেক্ষা করছে।
78
00:06:50,684 --> 00:06:53,184
হ্যাঁ, এটা হতে পারে,
79
00:06:53,854 --> 00:06:55,954
কিন্তু আমি অদ্ভুত কিছু পেয়েছি।
80
00:06:57,214 --> 00:06:58,314
কী?
81
00:06:59,254 --> 00:07:01,314
সম্প্রতি, মন্ত্রী কিম ইউই গিও...
82
00:07:01,314 --> 00:07:03,914
একটি সোনার বার ঘুষ নিয়ে
কিছু সরকারী পদে লোক নিয়োগ দিয়েছেন।
83
00:07:03,914 --> 00:07:07,884
সে জন্যই সম্প্রতি
আমি তাকে দপ্তর থেকে সরিয়ে দিয়েছি।
84
00:07:08,114 --> 00:07:09,184
বুঝেছি।
85
00:07:10,154 --> 00:07:12,814
কিন্তু সোনার বারের বর্তমান অবস্থান...
86
00:07:13,914 --> 00:07:15,184
সন্দেহজনক।
87
00:07:16,854 --> 00:07:17,914
কোথায়?
88
00:07:18,384 --> 00:07:21,054
মৃত হামলাকারীর ভাই
একটি জুয়া খেলায়...
89
00:07:21,854 --> 00:07:23,314
সেই সোনার খন্ডটি ব্যবহার করেছিল।
90
00:07:24,854 --> 00:07:27,014
নিহত হামলাকারী...
91
00:07:27,654 --> 00:07:30,284
কোনও কিছুর বিনিময়ে
সোনার খন্ডটি পায়।
92
00:07:31,254 --> 00:07:32,254
হ্যাঁ, যুবরাজ।
93
00:07:32,714 --> 00:07:34,154
যুবরাজ, বিচার বিভাগ থেকে একজন...
94
00:07:34,154 --> 00:07:36,184
আপনার সাথে দেখা করতে চান।
95
00:07:36,754 --> 00:07:37,784
তাকে ভিতরে পাঠাও।
96
00:07:42,184 --> 00:07:43,254
কী হয়েছে?
97
00:07:43,684 --> 00:07:44,714
যুবরাজ,
98
00:07:44,754 --> 00:07:47,954
আমরা বণিক চুং ম্যান শিকের
বাড়ি অনুসন্ধানের সময়...
99
00:07:48,154 --> 00:07:50,054
সন্দেহজনক একজনকে ধরেছিলাম।
100
00:07:51,154 --> 00:07:53,514
সে ২০ বছরের কম বয়সী একজন নাবালক।
101
00:07:54,384 --> 00:07:58,014
বাইকউওনের সাথে তার
যোগাযোগ আছে বলে মনে হয়।
102
00:08:03,154 --> 00:08:04,214
চলো যাই।
103
00:08:05,114 --> 00:08:06,584
আমি নিজের চোখে দেখতে চাই।
104
00:09:19,884 --> 00:09:22,884
ঐটা কি সাদা-বক ফুল?
105
00:09:24,854 --> 00:09:26,254
তোর মনে আছে দেখছি।
106
00:09:31,354 --> 00:09:32,884
এই ফুলটি...
107
00:09:33,214 --> 00:09:35,554
একটা রুমালের উপর নকশা করা ছিল...
108
00:09:35,884 --> 00:09:38,184
যা আমার পুরানো বন্ধু
তার সাথে বহন করতো।
109
00:09:39,314 --> 00:09:42,454
তিনি বলেছিলেন এটা তার স্ত্রীর কাছ থেকে
পৃথক হওয়ার আগে পেয়েছিলেন।
110
00:09:45,454 --> 00:09:47,084
"আমার তোমাকে মনে পরে..."
111
00:09:47,584 --> 00:09:49,654
"এমনকি আমার স্বপ্নেও।"
112
00:09:55,284 --> 00:09:56,554
তুমি কি মনে করো...
113
00:09:56,984 --> 00:10:00,554
বাবা এই নকশা করা ফুলের অর্থ জানতেন?
114
00:10:03,184 --> 00:10:04,414
হ্যাঁ, আমি মনে করি।
115
00:10:19,984 --> 00:10:21,354
এর অর্থ কি খুব কঠিন?
116
00:10:24,254 --> 00:10:25,354
না।
117
00:10:27,914 --> 00:10:31,884
যাই হোক, তোমার আর বাবার
কিভাবে পরিচয় হয়েছিল?
118
00:10:36,124 --> 00:10:37,284
আমরা...
119
00:10:38,184 --> 00:10:39,754
আমরা একই শহর থাকতাম।
120
00:10:41,014 --> 00:10:43,454
সে অনেক ছেলের মধ্যে একজন ছিল,
যে আমাকে পছন্দ করতো ।
121
00:10:44,354 --> 00:10:46,154
অন্য ছেলেরা...
122
00:10:46,554 --> 00:10:48,554
আমার জন্য গয়না আনতো...
123
00:10:48,984 --> 00:10:51,254
এবং মাঠ থেকে ফুল আনতো,
124
00:10:51,431 --> 00:10:53,291
কিন্তু তোর বাবা ছিলেন অন্যরকম।
125
00:10:55,631 --> 00:10:57,161
126
00:11:00,691 --> 00:11:01,891
বার্লি।
127
00:11:03,061 --> 00:11:04,161
ভুট্টা।
128
00:11:04,761 --> 00:11:06,731
যখন সেগুলির কিছুই
তার কাছে থাকতো না,
129
00:11:06,731 --> 00:11:09,131
তখন সে আমার কাছে বুনো সবুজ লতা
বা গাছের ছাল নিয়ে আসতো।
130
00:11:10,661 --> 00:11:12,991
আমার মনে হয়েছিল সে কখনই
আমাকে ক্ষুধার্ত রাখবে না,
131
00:11:13,561 --> 00:11:15,531
তাই আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।
132
00:11:22,861 --> 00:11:26,491
বাবার মধ্যে কোন রোমান্টিক ভাব ছিল না।
133
00:11:28,391 --> 00:11:30,261
আয় রোজগারের জন্য একটা কাজ,
134
00:11:31,661 --> 00:11:34,061
খিদে পেলে খাওয়ার জন্য ভাত।
135
00:11:35,461 --> 00:11:38,761
রাতে ঘুমানোর জন্য ছোট্ট একটা বাড়ি।
136
00:11:42,361 --> 00:11:43,931
এসবই ছিল...
137
00:11:46,361 --> 00:11:48,331
তোর বাবার স্বপ্ন।
138
00:12:11,591 --> 00:12:13,091
তুমি বলছো যে...
139
00:12:14,161 --> 00:12:16,731
তুমি সেখানে গিয়ে তাকে পাওনি?
140
00:12:18,831 --> 00:12:19,831
সে ওখানে ছিল না।
141
00:12:21,691 --> 00:12:23,091
এটা কিভাবে হতে পারে...
142
00:12:24,061 --> 00:12:27,791
যখন আমরা তাকে আমাদের
সদর দপ্তরে আনতে যাচ্ছিলাম।
143
00:12:28,331 --> 00:12:30,361
সে সম্ভবত পালিয়ে গেছে কারণ রক্ষীরা...
144
00:12:31,391 --> 00:12:33,231
আরও আক্রমণাত্মকভাবে তল্লাসী করছিলো।
145
00:12:35,191 --> 00:12:36,331
তুমি বলেছিলে...
146
00:12:37,391 --> 00:12:39,691
দাঙ্গার সাথে তার পরিবার বা...
147
00:12:40,631 --> 00:12:41,991
বাইকউওন দলের যে সংযোগ ছিল...
148
00:12:43,091 --> 00:12:45,931
তা সে জানতো না।
তুমি তো এটাই বলেছিলে?
149
00:12:48,361 --> 00:12:49,391
হ্যাঁ, আমি বলেছিলাম।
150
00:12:50,991 --> 00:12:53,691
তখন সে এ ব্যাপারে কিছুই
জানতো না বলে মনে হয়।
151
00:12:57,861 --> 00:12:58,961
বুঝলাম।
152
00:12:59,761 --> 00:13:01,361
তুমি যেতে পারো।
153
00:13:09,261 --> 00:13:10,931
একটা কথা মনে রাখবে।
154
00:13:14,331 --> 00:13:17,191
সে যদি এখন তার বর্তমান
পরিচয় জেনেও থাকে,
155
00:13:17,861 --> 00:13:19,761
তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হবে...
156
00:13:20,891 --> 00:13:22,191
বাইকউইন দল।
157
00:13:37,091 --> 00:13:38,091
যুবরাজ।
158
00:13:38,961 --> 00:13:40,331
আপনি কি আমাকে ডেকেছিলেন?
159
00:13:47,391 --> 00:13:48,731
আপনি কি ভালো আছেন?
160
00:13:51,661 --> 00:13:53,331
আপনি কি আমাকে নিয়ে চিন্তিত?
161
00:13:55,861 --> 00:13:59,761
আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে, আপনি যে নারীকে
পছন্দ করেছিলেন, সে চলে গেছে।
162
00:14:03,561 --> 00:14:05,661
আপনি আমাকে কিছু
জিজ্ঞাসা করছেন না কেন?
163
00:14:07,731 --> 00:14:10,031
সে আমাকে কোন চিঠি দিয়েছিল কিনা...
164
00:14:10,661 --> 00:14:11,691
অথবা...
165
00:14:13,031 --> 00:14:15,391
সে কোথায় যাচ্ছে তা
জানিয়ে গিয়েছিলো কিনা।
166
00:14:18,261 --> 00:14:19,931
আপনি এবং আমি...
167
00:14:21,231 --> 00:14:23,491
একে অপরকে কোনো
তথ্য জানাতে পারবো না...
168
00:14:24,161 --> 00:14:26,361
যদি আমরা জেনেও থাকি।
169
00:14:29,331 --> 00:14:31,191
এজন্য আমি কিছু জিজ্ঞাসা করিনি।
170
00:14:36,761 --> 00:14:37,931
আমার ক্ষেত্রেও তাই।
171
00:14:40,761 --> 00:14:42,291
যদিও বলে কোনো লাভ নেই,
172
00:14:45,161 --> 00:14:46,591
তবুও আমি জিজ্ঞেস করতে চাই...
173
00:14:47,761 --> 00:14:49,491
যদি আপনি কিছু জেনে থাকেন।
174
00:14:50,561 --> 00:14:51,761
সেটা যা-ই হোক না কেন।
175
00:14:56,331 --> 00:14:59,761
সাহায্য করতে না পারায় আমি দুঃখিত, যুবরাজ।
176
00:15:02,861 --> 00:15:04,891
আপনি বরং বলতেন
আপনি কিছুই জানেন না...
177
00:15:06,191 --> 00:15:08,091
এটা না বলে, যে...
178
00:15:09,861 --> 00:15:11,361
আপনি জেনে থাকলেও বলবেন না।
179
00:15:13,491 --> 00:15:16,131
হ্যাঁ, ঠিক বলেছেন।
180
00:15:17,561 --> 00:15:18,961
আমার এটা বলাই উচিত ছিল।
181
00:15:52,361 --> 00:15:53,461
যুবরাজ।
182
00:16:00,891 --> 00:16:04,761
আমাদের কোনোভাবে দেখা হয়ে গেলেও কি
আপনি কিছু বলবেন না?
183
00:16:07,061 --> 00:16:08,391
আমি তোমাকে দেখিনি।
184
00:16:10,861 --> 00:16:12,531
আমার আপনাকে দেখে ঈর্ষা হয়।
185
00:16:15,431 --> 00:16:16,731
কিসের জন্য?
186
00:16:17,791 --> 00:16:19,131
যদি আমি...
187
00:16:20,391 --> 00:16:23,091
আপনাকে এড়িয়ে হেঁটে যেতে পারতাম।
188
00:16:26,131 --> 00:16:27,531
যদি আমি...
189
00:16:28,391 --> 00:16:31,161
আপনাকে না দেখার অভিনয় করে
হেঁটে যেতে পারতাম।
190
00:16:35,661 --> 00:16:37,891
আপনি এমনভাবে তাকান কেন?
191
00:16:39,331 --> 00:16:40,331
আপনি আমার হৃদয়ে ভেঙ্গে দিচ্ছেন।
192
00:16:47,431 --> 00:16:48,461
এবং তুমি?
193
00:16:49,561 --> 00:16:51,491
তুমি কেন আমার দিকে সেভাবে তাকাও?
194
00:16:52,491 --> 00:16:53,961
তুমিই বলেছিলে, এটা শুধুই একটা লেনদেন।
195
00:16:59,031 --> 00:17:01,131
একজন পুরুষ এবং নারীর মধ্যে...
196
00:17:02,331 --> 00:17:04,191
আবেগ ভালবাসা ছাড়া
আর কিছু থাকতে পারে না?
197
00:17:04,801 --> 00:17:07,491
আমাদের হয়তো সারাজীবন একসাথে
লেনদেন করতে হতে পারে।
198
00:17:07,491 --> 00:17:09,801
সেক্ষেত্রে ঘনিষ্ঠ হতে ক্ষতি কিসের?
199
00:17:17,191 --> 00:17:18,761
আমি এটাই বলতে চাইছি যে...
200
00:17:22,261 --> 00:17:24,301
এতটা মনমরা হয়ে হাঁটবেন না।
201
00:17:26,391 --> 00:17:29,531
এমন হয়ে থাকবেন না
যেন আপনি সব হারিয়েছেন।
202
00:17:38,261 --> 00:17:40,631
আমি নিশ্চিত আপনি যাকে ভালোবাসেন তিনি...
203
00:17:41,631 --> 00:17:43,661
আপনাকে এখন দেখলে...
204
00:17:45,301 --> 00:17:47,331
এ কথাই বলতেন।
205
00:17:57,031 --> 00:17:58,831
ঠিক আছে। আমি চলে যাচ্ছি।
206
00:18:00,631 --> 00:18:01,631
কিন্তু...
207
00:18:03,831 --> 00:18:05,431
আবার আপনার সাথে দেখা হবে, যুবরাজ।
208
00:19:10,331 --> 00:19:12,801
তাহলে প্রাসাদ থেকে চাঁদ এমন দেখায়।
209
00:19:16,731 --> 00:19:18,031
চাঁদ সবসময় একই থাকে।
210
00:19:18,761 --> 00:19:19,991
এটা আলাদা কিভাবে হয়?
211
00:19:23,391 --> 00:19:24,531
আমি যখন ছোট ছিলাম,
212
00:19:24,631 --> 00:19:27,531
নাচের দলের সাথে অনেক জায়গায় ঘুরেছি,
213
00:19:29,561 --> 00:19:30,661
এবং আমি ভাবতাম...
214
00:19:31,131 --> 00:19:33,231
একেক এলাকার চাঁদের সাইজ
একেক রকম।
215
00:19:34,991 --> 00:19:37,631
আমি ভেবেছিলাম ইয়েঙ্গনাম অঞ্চলের
চাঁদের আকার গোল।
216
00:19:38,461 --> 00:19:40,891
এবং আমি ভেবেছিলাম হনাম
অঞ্চলের চাঁদটা বাঁকা।
217
00:19:44,561 --> 00:19:45,591
তুমি কি প্রায়ই...
218
00:19:46,361 --> 00:19:48,491
বিভিন্ন যায়গায় ঘুরে বেড়াতে?
219
00:19:49,991 --> 00:19:50,991
হ্যাঁ।
220
00:19:53,761 --> 00:19:54,761
হাস্যকর, তাই না?
221
00:19:58,561 --> 00:20:02,031
তোমার মনে কখনও এমন চিন্তা আসেনি?
222
00:20:04,531 --> 00:20:05,531
না।
223
00:20:06,731 --> 00:20:09,661
তুমি সূর্য এবং চাঁদের
পরিবর্তন সম্পর্কে শিখেছো...
224
00:20:09,761 --> 00:20:11,631
সেই পাঁচ বছর বয়সে।
225
00:20:13,661 --> 00:20:15,591
তুমি এত বোকা কিভাবে?
226
00:20:18,531 --> 00:20:19,761
হ্যাঁ, হ্যাঁ।
227
00:20:21,961 --> 00:20:22,961
আমি মজা করছিলাম।
228
00:20:28,931 --> 00:20:30,761
আমি এর আগে কখনও
কাউকে এটা বলিনি,
229
00:20:33,231 --> 00:20:34,961
আমি তোমার চেয়ে অনেক বোকা ছিলাম।
230
00:20:38,331 --> 00:20:39,331
আমি যখন ছোট ছিলাম,
231
00:20:40,391 --> 00:20:42,761
আমি ভেবেছিলাম এই প্রাসাদটাই সমগ্র বিশ্ব।
232
00:20:47,091 --> 00:20:48,961
সবচেয়ে উঁচু, এবং গুরুত্বপূর্ণ...
233
00:20:48,961 --> 00:20:50,591
এবং জোসনের সবচেয়ে ছোট কূপ...
234
00:20:53,161 --> 00:20:54,691
যেখানে আমি বড় হয়েছি।
235
00:20:59,161 --> 00:21:00,331
আমিই ভালো ছিলাম।
236
00:21:02,801 --> 00:21:05,491
এটা ছিল অনেক নিচু এবং গুরুত্বহীন,
237
00:21:06,491 --> 00:21:08,691
কিন্তু আমি যেখানে বড় হয়েছি
সেখানে একটি বড় হ্রদ ছিল।
238
00:21:20,391 --> 00:21:21,391
রা ওন।
239
00:21:24,491 --> 00:21:27,031
তুমি প্রাসাদ থেকেই দেখো
বা খামার থেকে,
240
00:21:27,961 --> 00:21:29,861
চাঁদ তো চাঁদই।
241
00:21:32,931 --> 00:21:34,091
হতে পারি আমি যুবরাজ।
242
00:21:34,091 --> 00:21:35,491
কিন্তু তোমার পরিচয়টা বিবেচ্য নয়।
243
00:21:36,591 --> 00:21:38,161
যা-ই হোক এবং আমরা যেখানেই থাকি না কেন,
244
00:21:39,861 --> 00:21:41,861
হৃদয়ের দিক থেকে আমাদের
মধ্যে কোনো পার্থক্য নেই।
245
00:21:43,961 --> 00:21:45,061
ঠিক চাঁদের মতোই।
246
00:21:52,061 --> 00:21:53,161
হ্যাঁ, যুবরাজ।
247
00:22:33,531 --> 00:22:34,531
যুবরাজ।
248
00:22:49,961 --> 00:22:51,331
আরেকটু শক্তি দিন।
249
00:22:51,461 --> 00:22:52,861
আরও চাপ দিন।
250
00:22:56,861 --> 00:22:59,031
আরও একটু, মহারাণী!
251
00:22:59,391 --> 00:23:01,361
- মহারাণী।
- হাল ছাড়বেন না।
252
00:23:01,361 --> 00:23:02,991
আপনাকে শক্ত হতে হবে!
253
00:23:06,191 --> 00:23:08,161
এটা তো আগামী মাসে হওয়ার কথা ছিল।
254
00:23:08,161 --> 00:23:10,031
এটা কিভাবে হলো?
255
00:23:10,531 --> 00:23:11,591
জাহাঁপনা।
256
00:23:12,591 --> 00:23:14,561
তিনি ঠিক সামলে নিবেন।
257
00:23:15,131 --> 00:23:17,331
খুব বেশী চিন্তা করবেন না।
258
00:23:29,891 --> 00:23:34,091
মহারাণীর ডেলিভারি হয়েছে
এবং তিনি বিশ্রাম নিচ্ছেন।
259
00:23:34,591 --> 00:23:36,561
তিনি বললেন
আপনার আসার প্রয়োজন নেই।
260
00:23:37,031 --> 00:23:38,531
আপনি আমাকে
আগেই ডাকলেন না কেন?
261
00:23:39,431 --> 00:23:42,461
হঠাৎ করেই ঘটে গেছে।
আমায় ক্ষমা করবেন।
262
00:23:51,931 --> 00:23:53,191
বাচ্চাটি এখানে আছে।
263
00:24:06,591 --> 00:24:09,861
রাজকন্যা হয়েছে, মহারাণী।
264
00:24:34,991 --> 00:24:35,991
মহারাণী।
265
00:24:37,331 --> 00:24:38,861
আপনি কি সত্যিই...
266
00:24:39,431 --> 00:24:41,191
বাচ্চাকে দেখবেন না?
267
00:24:44,061 --> 00:24:45,331
কোনো প্রয়োজন নেই।
268
00:24:49,361 --> 00:24:50,431
ওকে অন্যত্র রেখে আসো।
269
00:25:39,131 --> 00:25:41,631
রাজপুত্র হয়েছে।
রাজপুত্র।
270
00:25:43,531 --> 00:25:45,491
অভিনন্দন।
271
00:25:45,831 --> 00:25:47,031
অভিনন্দন।
272
00:25:47,431 --> 00:25:49,131
হাসাহাসি বন্ধ করুন।
273
00:25:50,031 --> 00:25:53,661
আমাদের প্রস্তুতি শুরু করা উচিত।
274
00:25:55,261 --> 00:25:56,361
আপনি কী বোঝাতে চাইছেন?
275
00:25:57,531 --> 00:25:59,561
নতুন রাজপুত্র জন্মগ্রহণ করেছে,
276
00:25:59,561 --> 00:26:02,531
তাই দোঙ্গুংজিওনের উচিত একজন
নতুন যুবরাজের জন্য প্রস্তুত হওয়া।
277
00:26:04,031 --> 00:26:05,361
মুখ সামলে কথা বলুন।
278
00:26:06,331 --> 00:26:09,261
কারণ আমি মন্ত্রী জো এর আচরণ পছন্দ করি না।
279
00:26:10,591 --> 00:26:11,891
আমি চিন্তিত ছিলাম...
280
00:26:11,891 --> 00:26:14,531
যে যুবরাজ তার মেয়েকে না বিয়ে করে ফেলে,
281
00:26:14,961 --> 00:26:16,061
কিন্তু এখন,
282
00:26:16,161 --> 00:26:19,631
আমাদের এখন যা করতে হবে
তা হলো যুবরাজের প্রতিস্থাপন।
283
00:26:20,761 --> 00:26:22,261
তাড়াহুড়ার কিছু নেই...
284
00:26:23,061 --> 00:26:24,731
যতক্ষণ না সিংহাসনে কেউ বসছে।
285
00:26:25,431 --> 00:26:27,531
ঠিক বলেছেন, মাষ্টার।
286
00:26:43,691 --> 00:26:44,761
দাঁড়াও।
287
00:26:49,031 --> 00:26:50,061
যাও।
288
00:26:54,291 --> 00:26:55,931
যাও। যাও। যাও।
289
00:27:20,391 --> 00:27:22,831
এক, দুই, তিন।
290
00:27:26,631 --> 00:27:27,731
রাজকুমারী।
291
00:27:30,591 --> 00:27:31,631
আপনি?
292
00:27:33,191 --> 00:27:34,661
আপনি কি ওখানে দাঁড়িয়ে ছিলেন?
293
00:27:35,091 --> 00:27:38,391
হ্যাঁ, রাজকুমারী।
আপনি ভালো আছেন?
294
00:27:40,061 --> 00:27:41,131
আমি ভালো আছি।
295
00:27:42,661 --> 00:27:44,991
আমি হাঁটতে যাচ্ছিলাম।
296
00:27:46,261 --> 00:27:47,731
আপনি চাইলে আমার সাথে
যোগ দিতে পারেন।
297
00:27:58,861 --> 00:28:01,991
আপনার রাগ করা আমার ভালো লাগতো।
298
00:28:03,191 --> 00:28:05,291
এটা নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো মনে হয়েছিল।
299
00:28:09,191 --> 00:28:10,291
এইভাবে,
300
00:28:11,031 --> 00:28:13,461
যখন আমরা একা থাকি, আমরা কি...
301
00:28:15,131 --> 00:28:17,431
স্বাভাবিকভাবে এবং নিঃসংকোচে
কথা বলতে পারি না?
302
00:28:18,891 --> 00:28:20,091
ডুক হো।
303
00:28:25,691 --> 00:28:29,531
আমি এটা করতে পারি না, রাজকুমারী।
304
00:28:31,791 --> 00:28:32,791
কেন নয়?
305
00:28:33,861 --> 00:28:35,391
কারণ আমি আপনার...
306
00:28:39,931 --> 00:28:41,431
নাম জানি না।
307
00:28:47,431 --> 00:28:50,161
মিয়ুং ইউন।
ওটাই আমার নাম।
308
00:28:53,431 --> 00:28:54,531
ঠিক আছে।
309
00:28:56,691 --> 00:28:57,831
মিয়ুং ইউন।
310
00:29:20,161 --> 00:29:22,331
তোমার...তোমার এত বড় সাহস?
311
00:29:22,731 --> 00:29:24,361
আমি এখনো প্রস্তুত নই।
312
00:29:24,361 --> 00:29:25,491
ঠিক আছে।
313
00:29:25,531 --> 00:29:28,761
দুঃখিত... এই ব্যবহারের জন্য আমি দুঃখিত।
মিয়ুং ইউন
314
00:29:29,631 --> 00:29:30,691
কিন্তু...
315
00:29:31,131 --> 00:29:33,291
খুব জোরে লেগেছে।
316
00:29:39,331 --> 00:29:42,891
আমি এইমাত্র রানীর কাছ থেকে খবর পেয়েছি।
317
00:29:44,531 --> 00:29:45,791
সে..
318
00:29:46,691 --> 00:29:48,531
রাজপুত্রের জন্ম দিয়েছে।
319
00:29:51,931 --> 00:29:54,691
অভিনন্দন, বাবা।
320
00:29:57,661 --> 00:30:01,191
আমি জানি, আরেকজন রাজকুমারের জন্ম...
321
00:30:01,991 --> 00:30:03,891
তোমার জন্য...
322
00:30:04,461 --> 00:30:05,631
সুখকর হবে না।
323
00:30:08,361 --> 00:30:10,431
এটা যেমন গুরুত্বপূর্ণ,
324
00:30:10,891 --> 00:30:13,561
রাজার সিংহাসন রক্ষা করা
তার চেয়েও বেশি কঠিন।
325
00:30:14,761 --> 00:30:17,431
কিন্তু সে আমার ভাই যে সবেমাত্র
এই পৃথিবীতে এসেছে।
326
00:30:18,831 --> 00:30:22,491
দয়া করে আপনি চিন্তা করবেন না, বাবা।
327
00:30:35,291 --> 00:30:37,961
যুবরাজ নিশ্চয়ই ভেতরে ভেতরে
খুব কষ্ট পাচ্ছেন।
328
00:30:39,031 --> 00:30:42,231
কারণ তাঁর প্রিয় নপুংসক
হঠাৎ অদৃশ্য হয়ে গেছে।
329
00:30:42,391 --> 00:30:45,261
কি? নপুংসক লাপাত্তা?
330
00:30:45,631 --> 00:30:47,231
আপনি কি জানেন না?
331
00:30:47,531 --> 00:30:49,991
যেদিন হং গিয়ং নায়ের মেয়েকে খুঁজতে গিয়ে,
332
00:30:49,991 --> 00:30:52,431
প্রাসাদ ওলট পালট করা হয়েছিল,
333
00:30:52,661 --> 00:30:54,831
সেদিন থেকেই সে গায়েব হয়েছে।
334
00:30:57,461 --> 00:30:58,891
বিষয়টা সন্দেহজনক।
335
00:30:59,361 --> 00:31:00,691
আপনি তো জানেন না।
336
00:31:00,691 --> 00:31:04,231
এখানে তার প্রথম দিনেই
সে পালাতে গিয়ে ধরা পড়েছিল।
337
00:31:04,231 --> 00:31:07,931
কিছুদিন আগে তার ঘরে
একটি মহিলার পোশাক পাওয়া যায়,
338
00:31:07,931 --> 00:31:11,331
তাই তাকে রাণীর কাছে ধরে আনা হয়েছিল।
339
00:31:11,591 --> 00:31:13,861
সে এক দেখার মতো দৃশ্য ছিল।
340
00:31:14,431 --> 00:31:15,791
প্রতি বারের মতো,
341
00:31:15,791 --> 00:31:18,191
যুবরাজ তাকে বাঁচিয়েছিলেন।
342
00:31:19,931 --> 00:31:21,261
মহিলার পোশাক?
343
00:31:22,661 --> 00:31:23,931
যুবরাজ?
344
00:31:24,331 --> 00:31:25,491
হ্যাঁ।
345
00:31:25,791 --> 00:31:29,431
যুবরাজ তার প্রতি এতটা রক্ষণাত্মক ছিলেন কারণ...
346
00:31:29,431 --> 00:31:31,061
সে দোঙ্গুংজিওনের নপুংসক।
347
00:31:34,431 --> 00:31:36,261
বিষয়টা আকর্ষণীয় লাগছে।
348
00:31:49,961 --> 00:31:51,191
যুবরাজ।
349
00:32:00,731 --> 00:32:03,961
দোঙ্গুংজিওনের আক্রমণ থেকে শুরু করে
আপনার লালিত নপুংসকের অন্তর্ধান,
350
00:32:05,331 --> 00:32:07,861
এসব সমস্যার কথা শুনে...
351
00:32:07,861 --> 00:32:10,231
আমার হৃদয় ভেঙে গেছে।
352
00:32:13,831 --> 00:32:16,161
এটা ঠিক।
353
00:32:17,731 --> 00:32:18,791
এজন্য আপনাকে ধন্যবাদ।
354
00:32:19,031 --> 00:32:22,491
আমি সেই বন্দী হওয়া
অপরাধীর তদন্ত করার সময়...
355
00:32:22,891 --> 00:32:25,631
একটি আকর্ষণীয় ঘটনা সম্পর্কে জানতে পেরেছি।
356
00:32:27,391 --> 00:32:29,391
একটি আকর্ষণীয় ঘটনা?
357
00:32:34,861 --> 00:32:36,191
আপনার সম্পদ...
358
00:32:37,561 --> 00:32:39,791
বেশ বড় একটি সোনার বার...
359
00:32:40,791 --> 00:32:42,991
তার পরিবারের সাথে ছিল।
360
00:32:46,091 --> 00:32:48,991
আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন।
361
00:32:49,761 --> 00:32:51,691
আমি এটাই বলতে চাই।
362
00:32:52,761 --> 00:32:55,861
আপনি কোন কারণে এত মূল্যবান
সম্পদ সেই হামলাকারীকে দিয়েছিলেন...
363
00:32:57,131 --> 00:32:59,591
যে দোঙ্গুংজিওনে আক্রমণ করেছিল?
364
00:33:12,591 --> 00:33:15,761
কে জানতো সোনার খন্ডটির উপরে
একটি ক্রমিক নম্বর ছিল?
365
00:33:16,091 --> 00:33:17,591
একটি বড় সমস্যা আসতে চলেছে।
366
00:33:18,391 --> 00:33:20,791
কী অজুহাতে অস্বীকার করবো যে
আমি একজনকে এত টাকা দিয়ে...
367
00:33:20,991 --> 00:33:22,531
দোঙ্গুংজিওনে আক্রমণ করিয়েছি যাতে...
368
00:33:22,531 --> 00:33:24,091
এটাকে ষড়যন্ত্র বলে মনে না হয়?
369
00:33:24,391 --> 00:33:28,291
রানীর রাজপুত্র হয়েছে,
কিন্তু তিনি এখনো অহঙ্কারী।
370
00:33:28,731 --> 00:33:31,361
আমি ভেবেছিলাম সে এখনো নাবালক।
371
00:33:32,331 --> 00:33:34,731
এতে যদি প্রধানমন্ত্রী কিমের কোনো ক্ষতি হয়?
372
00:33:34,791 --> 00:33:36,661
সেটা মারাত্মক ভয়ানক হবে।
373
00:33:48,561 --> 00:33:50,061
মাস্টার।
374
00:33:54,191 --> 00:33:55,391
আমায় ক্ষমা করবেন।
375
00:33:57,831 --> 00:34:00,591
এমন কিছু করবেন না
যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।
376
00:34:56,861 --> 00:34:58,331
এটা খুব সুন্দর।
377
00:35:06,161 --> 00:35:07,561
আমি চাঁদের কথা বলছি।
378
00:35:10,091 --> 00:35:12,431
তুমি কি আরও কাছ থেকে দেখতে চাও?
379
00:35:21,701 --> 00:35:23,091
কি এটা?
380
00:35:24,531 --> 00:35:26,201
এটাকে দূরবীক্ষণ যন্ত্র বলে।
381
00:35:26,891 --> 00:35:28,201
এটা তোমাকে...
382
00:35:28,961 --> 00:35:30,891
অনেক দূরের বস্তুকে
কাছ থেকে দেখতে সাহায্য করে।
383
00:35:35,091 --> 00:35:36,201
এভাবে।
384
00:35:58,561 --> 00:36:00,031
আপনি ঠিক বলেছেন।
385
00:36:01,631 --> 00:36:04,131
চাঁদের আলোয় আমার চোখ ভরে উঠছে।
386
00:36:16,331 --> 00:36:18,891
তুমি এটা প্রাসাদ থেকেই দেখো
বা খামার থেকেই দেখো।
387
00:36:19,861 --> 00:36:21,731
চাঁদ তো চাঁদই।
388
00:36:24,061 --> 00:36:25,361
হতে পারি আমি যুবরাজ।
389
00:36:25,361 --> 00:36:26,661
কিন্তু তোমার পরিচয়টা বিবেচ্য নয়।
390
00:36:27,761 --> 00:36:29,331
যা-ই হোক এবং আমরা যেখানেই থাকি না কেন,
391
00:36:31,061 --> 00:36:33,031
হৃদয়ের দিক থেকে আমাদের
মধ্যে কোনো পার্থক্য নেই।
392
00:36:35,131 --> 00:36:36,131
ঠিক চাঁদের মতোই।
393
00:36:53,061 --> 00:36:54,291
এটা মনোমুগ্ধকর, তাই না?
394
00:37:42,231 --> 00:37:43,731
তোমার নিশ্চয়ই কাউকে মনে পড়ছে...
395
00:37:45,931 --> 00:37:47,091
যে এখান থেকে অনেক দূরে।
396
00:37:53,331 --> 00:37:54,391
না, মাস্টার।
397
00:37:55,391 --> 00:37:57,161
যেহেতু চাঁদটিকে এত বড় দেখাচ্ছে,
398
00:37:57,661 --> 00:38:00,701
আমি মুগ্ধ হয়ে
এর দিকে তাকিয়ে ছিলাম।
399
00:38:30,161 --> 00:38:32,591
হুজুর আপনার জন্য অপেক্ষা করছেন।
400
00:38:32,591 --> 00:38:33,761
দয়া করে ভিতরে আসুন, মাস্টার।
401
00:38:45,631 --> 00:38:48,061
আপনি বলেছেন যে
দোঙ্গুংজিওনের সেই নপুংসকই...
402
00:38:48,361 --> 00:38:49,991
হং গিয়ং নায়ের মেয়ে?
403
00:38:50,891 --> 00:38:52,031
হায় ঈশ্বর।
404
00:38:53,461 --> 00:38:55,491
সে মেয়ে হয়ে কিভাবে নপুংসক হয়ে উঠল?
405
00:38:56,261 --> 00:38:57,561
এমনকি, সে এতদিন প্রাসাদে থেকে...
406
00:38:58,031 --> 00:38:59,661
একজন গুপ্তচর হিসাবে
যুবরাজের সেবা করেছে।
407
00:39:02,291 --> 00:39:04,231
আমাদের কি এখনই তাকে ধরা উচিত না?
408
00:39:05,831 --> 00:39:06,831
অনেক দেরী হয়ে গেছে।
409
00:39:07,661 --> 00:39:09,531
সে নিশ্চয়ই এতক্ষণে পালিয়ে গেছে।
410
00:39:11,431 --> 00:39:14,361
আপনি এইমাত্র কী বললেন?
411
00:39:15,461 --> 00:39:18,491
গুপ্তচরটিকে হং রা ওন নামে ডাকা হতো...
412
00:39:18,491 --> 00:39:19,701
যখন সে ছোট ছিল।
413
00:39:26,731 --> 00:39:29,761
আমি এখন বুঝতে পারছি,
কেন যুবরাজ হতবাক হয়েছিলেন।
414
00:39:34,731 --> 00:39:37,631
যদি সে পালিয়ে গেছে,
আমরা তো তাকে ধরতে পারি।
415
00:39:40,131 --> 00:39:43,631
মাস্টার, আপনি কি জানেন
সে কোথায় লুকিয়ে আছে?
416
00:39:55,231 --> 00:39:56,591
বেচারা মন্ত্রী কিম।
417
00:39:58,531 --> 00:40:00,391
তাকে সম্ভবত একই কারণে...
418
00:40:00,591 --> 00:40:02,831
এক মাসে দুবার
বরখাস্ত করা হতে পারে।
419
00:40:03,861 --> 00:40:05,031
সোনার বার সম্পর্কে,
420
00:40:05,731 --> 00:40:08,031
তার একটা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া দরকার।
421
00:40:09,331 --> 00:40:12,761
আপনি কি জানেন?
তিনি কোন তথ্য পাওয়ার জন্য...
422
00:40:12,761 --> 00:40:14,731
এতগুলো অর্থ খরচ করেছিলেন?
423
00:40:16,461 --> 00:40:17,661
কোন তথ্য?
424
00:40:20,831 --> 00:40:21,931
হং রা ওন।
425
00:40:26,231 --> 00:40:28,831
যে গুপ্তচর আপনাকে দোঙ্গুংজিওনের
নপুংসক হিসাবে সেবা করেছে...
426
00:40:29,701 --> 00:40:32,331
সে-ই আক্রমণকারীদের দোঙ্গুংজিওনে
আক্রমণ করতে সহায়তা করেছিল।
427
00:40:35,201 --> 00:40:36,791
আপনার কাছে কি প্রমাণ আছে?
428
00:40:37,891 --> 00:40:40,291
সেই মেয়েটিই তার প্রমাণ, যুবরাজ।
429
00:40:43,391 --> 00:40:46,561
এটা অবশ্যই আপনাকে ক্রোধে কাঁপিয়ে তুলবে।
430
00:40:47,961 --> 00:40:49,491
কিন্তু চিন্তা করবেন না, যুবরাজ।
431
00:40:49,961 --> 00:40:53,531
আমি তার হাত এবং পা কেটে হলেও...
432
00:40:53,761 --> 00:40:56,791
আপনার সামনে অবশ্যই
এনে দাঁড় করাবো।
433
00:41:02,991 --> 00:41:03,991
আপনি কি...
434
00:41:04,631 --> 00:41:06,861
তার সম্পর্কে জানতেন, যুবরাজ?
435
00:41:42,161 --> 00:41:44,161
সেই রাতে কেউ কি গেট খুলে...
436
00:41:45,061 --> 00:41:47,361
তোমাকে ঢুকতে দিয়েছিল?
437
00:41:49,361 --> 00:41:50,431
এ প্রাসাদে...
438
00:41:51,491 --> 00:41:53,831
বাইকউওন দলের একজন সদস্য আছে।
439
00:42:30,661 --> 00:42:31,761
এটা হতে পারে না।
440
00:43:20,331 --> 00:43:22,491
তুমি যুবরাজের স্ত্রী হিসেবে
কেমন হতে চাও?
441
00:43:23,461 --> 00:43:26,331
আমি আমার সমস্ত হৃদয় দিয়ে...
442
00:43:27,131 --> 00:43:30,201
শেষ পর্যন্ত যুবরাজকে ভালোবাসবো।
443
00:43:35,891 --> 00:43:37,461
কারণ আমি বিশ্বাস করি...
444
00:43:37,931 --> 00:43:39,531
সত্যিকারের ভালোবাসাই একমাত্র শক্তি...
445
00:43:40,091 --> 00:43:41,791
যা আমাকে ধৈর্য ধরে রাখতে এবং...
446
00:43:42,531 --> 00:43:44,291
যুবরাজের জন্য নিজেকে উৎসর্গ
করতে সক্ষম করবে।
447
00:43:54,291 --> 00:43:55,431
যুবরাণী।
448
00:44:03,761 --> 00:44:05,431
এই সেই স্থান যেখানে...
449
00:44:05,791 --> 00:44:07,261
অনুষ্ঠানের সময় আপনি থাকবেন।
450
00:44:20,561 --> 00:44:23,191
কেন তুমি আবার এত কাজ করছো?
451
00:44:24,461 --> 00:44:27,231
বাড়তি উপার্জন করার জন্য করি।
452
00:44:30,661 --> 00:44:32,031
সম্ভবত অনেক মহিলা...
453
00:44:32,361 --> 00:44:34,131
বিবাহের জন্য সুন্দর পোশাক খুঁজছেন।
454
00:44:35,461 --> 00:44:36,961
বাড়ি ফেরার পথে আমি শুনেছি।
455
00:44:37,631 --> 00:44:39,461
বিয়ের উপর নিষেধাজ্ঞা
প্রত্যাহার করা হয়েছে।
456
00:44:40,561 --> 00:44:41,561
কি?
457
00:44:44,991 --> 00:44:46,961
এর অর্থ যুবরাণী নির্বাচিত হয়েছে।
458
00:44:46,961 --> 00:44:48,861
এখন বিয়ের অনুষ্ঠান করাটা বাকী।
459
00:44:49,761 --> 00:44:51,131
আমি শুনেছি যুবরাণী...
460
00:44:51,931 --> 00:44:53,661
মন্ত্রী জোয়ের মেয়ে।
461
00:45:04,461 --> 00:45:05,561
এটা তো সুসংবাদ।
462
00:45:08,431 --> 00:45:10,191
দাও, আমি তোমাকে সাহায্য করি।
463
00:45:10,291 --> 00:45:12,591
না, আমি করে নিতে পারবো।
464
00:45:14,161 --> 00:45:15,991
এগুলি রাখার জন্য তো
তোমার কিছু দরকার, তাই না?
465
00:45:16,361 --> 00:45:17,661
আমি এনে দিচ্ছি, মা।
466
00:46:15,991 --> 00:46:18,991
যুবরাজ, আপনি এত অবাক কেন হচ্ছেন?
467
00:46:21,691 --> 00:46:23,631
তোমার তো অন্দরমহলে
থাকার কথা ছিল, তাই নয় কি?
468
00:46:25,631 --> 00:46:27,131
আপনি কি খবরটা শুনেছেন?
469
00:46:28,261 --> 00:46:30,791
অর্থাৎ তুমি যুবরাণী
হিসাবে নির্বাচিত হয়েছো?
470
00:46:32,261 --> 00:46:33,391
আমি শুনেছিলাম।
471
00:46:36,061 --> 00:46:39,831
আমি আমার মন থেকে
আপনার সেবা করবো, যুবরাজ।
472
00:46:41,361 --> 00:46:42,791
এটা শুধুই চুক্তি।
473
00:46:43,931 --> 00:46:45,531
এসব করার প্রয়োজন নেই।
474
00:46:50,391 --> 00:46:52,731
আপনি যদি একজন মহান রাজা হন,
475
00:46:53,561 --> 00:46:56,431
এটা আমার পরিবারের পক্ষেও ভালো হবে।
476
00:47:00,561 --> 00:47:02,891
আমি যেমন এই চুক্তিতে রাজি হয়েছি,
477
00:47:03,691 --> 00:47:05,761
আমি আমার দায়িত্বের
প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হব।
478
00:47:11,391 --> 00:47:12,531
পরিবর্তে,
479
00:47:13,491 --> 00:47:15,091
আমায় তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে।
480
00:47:17,161 --> 00:47:19,761
কী প্রতিশ্রুতি, যুবরাজ?
481
00:47:22,031 --> 00:47:23,591
এই জায়গায় আর কখনও আসবে না।
482
00:47:25,831 --> 00:47:26,931
কখনই না।
483
00:48:01,831 --> 00:48:04,131
আমি আপনাকে আবার এখানে না আসার
অনুরোধ করেছিলাম, মাস্টার।
484
00:48:14,661 --> 00:48:16,331
তুমি কিছুই খাওনি, তাই না?
485
00:48:18,031 --> 00:48:19,091
দয়া করে উঠে দাঁড়াও।
486
00:48:19,231 --> 00:48:20,631
- আমার সাথে এসো...
- আপনার সাথে...
487
00:48:21,961 --> 00:48:24,931
দেখা হওয়া আমার
জন্য কষ্টদায়ক, মাস্টার।
488
00:48:30,061 --> 00:48:32,131
আপনাকে দেখে আমার যুবরাজের কথা
জানতে ইচ্ছে হয়।
489
00:48:36,791 --> 00:48:38,231
আমি জানি আমার তাঁকে ভুলে যাওয়া উচিত।
490
00:48:39,661 --> 00:48:42,061
না চাইলেও, মন বারংবার জানতে চায়
তিনি কেমন আছেন।
491
00:48:43,561 --> 00:48:46,891
আমার জানতে ইচ্ছা হয়, সে কি
ঠিকমত খাচ্ছে, ভালভাবে ঘুমাচ্ছে...
492
00:48:47,631 --> 00:48:49,331
এবং সে কি ভালো আছে?
493
00:48:53,461 --> 00:48:55,561
আমি আপনাকে এই বিষয়গুলি...
494
00:48:56,991 --> 00:48:59,261
জিজ্ঞাসা করার ইচ্ছার জন্য
নিজেকে ঘৃণা করি...
495
00:49:00,261 --> 00:49:01,731
যেখানে আপনি আমার
প্রতি অত্যন্ত সদয়।
496
00:49:03,231 --> 00:49:05,061
তাই দয়া করে আর আসবেন না।
497
00:49:06,991 --> 00:49:08,161
দয়া করে।
498
00:49:15,561 --> 00:49:16,961
ঠিক আছে।
499
00:49:21,461 --> 00:49:22,691
আমিও তোমার মতো...
500
00:49:23,461 --> 00:49:25,131
লজ্জাজনক বিষয় নিয়ে চিন্তা করি।
501
00:49:27,131 --> 00:49:29,531
আমি ভেবেছি, এই কঠিন সময় পার করার পর...
502
00:49:30,891 --> 00:49:32,531
তুমি আমার কাছে
নিজের মনের ভাব...
503
00:49:34,761 --> 00:49:36,161
প্রকাশ করতে পারো।
504
00:49:49,391 --> 00:49:50,631
তুমি কাঁদতে পারো।
505
00:49:55,791 --> 00:49:57,061
আমি আশা করবোনা...
506
00:49:59,361 --> 00:50:00,831
বা বিভ্রান্ত হবো না।
507
00:50:32,731 --> 00:50:34,931
আমি কান্না চেপে রাখার চেষ্টা করেছি।
508
00:50:44,561 --> 00:50:46,661
আমার হৃদয়ে অনেক কষ্ট হচ্ছে।
509
00:51:56,391 --> 00:51:57,791
তুমি যদি কখনও...
510
00:51:58,891 --> 00:52:00,591
খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হও...
511
00:52:02,131 --> 00:52:04,061
এবং যদি কাউকে ত্যাগ করতেই হয়,
512
00:52:07,361 --> 00:52:09,231
তাহলে সে যেন আমি নাই হই।
513
00:52:11,531 --> 00:52:13,091
তুমি কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে?
514
00:52:15,231 --> 00:52:16,431
হ্যাঁ, যুবরাজ।
515
00:52:22,831 --> 00:52:24,391
আমার একটি অনুরোধ আছে।
516
00:52:26,061 --> 00:52:29,231
আমি কি আজ সারাদিন
তোমার থেকে এক ধাপ দুরত্বে...
517
00:52:29,661 --> 00:52:32,361
তোমার কাছাকাছি থাকতে পারি?
518
00:54:26,361 --> 00:54:28,261
আপনি কাকে খুঁজছেন, মাস্টার?
519
00:54:28,731 --> 00:54:30,561
আমি এখানে নপুংসক হং এর কাছে এসেছি...
520
00:54:30,561 --> 00:54:32,431
প্রধান নপুংসক হান আমাকে পাঠিয়েছেন।
521
00:54:34,791 --> 00:54:36,331
আপনি কি প্রাসাদ থেকে এসেছেন?
522
00:55:05,491 --> 00:55:07,661
"আমি তোমাকে প্রাসাদে কিছু কথা বলিনি,"
523
00:55:08,231 --> 00:55:09,891
"এটা তোমার বাবার ব্যাপারে।"
524
00:55:10,991 --> 00:55:13,291
"আমি আমাদের সাক্ষাত করার
জন্য সময় এবং স্থান লিখে জানাবো।"
525
00:55:54,331 --> 00:55:55,331
আপনি কি জানেন...
526
00:55:55,691 --> 00:55:58,331
মেয়েটি কোথায় লুকিয়ে আছে?
527
00:55:58,731 --> 00:56:02,261
তাহলে আমরা তাকে ধরে আনছি না কেন?
528
00:56:03,231 --> 00:56:05,691
আমরা ইতিমধ্যে মেয়েটিকে ধরে ফেলেছি।
529
00:56:05,791 --> 00:56:07,891
এখন, আমাদের তাকে ব্যবহার করে...
530
00:56:08,331 --> 00:56:10,861
একটি বড় পরিকল্পনা করতে হবে।
531
00:56:12,061 --> 00:56:13,091
আপনি কি...
532
00:56:13,731 --> 00:56:16,261
এর মধ্যে যুবরাজকে টেনে আনবেন?
533
00:56:18,331 --> 00:56:20,061
কী হবে, যদি...
534
00:56:20,391 --> 00:56:23,691
যুবরাজকে শত্রুর মেয়ের সাথে
প্রাসাদের বাইরে...
535
00:56:24,731 --> 00:56:26,461
ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া যায়?
536
00:57:44,591 --> 00:57:45,691
আমি তোমাকে...
537
00:57:47,631 --> 00:57:49,631
কখনই ক্ষমা করবো না।
538
00:58:59,207 --> 00:59:08,847
অনুবাদে ও সম্পাদনায়
মারিব সিরাজ ও আদিত্য দাস
539
00:59:09,107 --> 00:59:15,199
বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে Good রেটিং দিতে ভুলবেন না।
540
00:59:15,505 --> 00:59:19,427
মতামত ও পরামর্শ জানাতে যোগাযোগ করতে পারেন
maribsiraj@gmail.com