1 00:00:01,126 --> 00:00:02,752 পূর্বে প্রিজন ব্রেকেঃ 2 00:00:02,961 --> 00:00:06,297 আমার এবং আমার ভাইয়ের জন্য রাষ্ট্রপতির ক্ষমা চাই। 3 00:00:06,465 --> 00:00:08,758 আমাকে বলো যে কী হচ্ছে, আমি তোমাকে রক্ষা করতে পারবো। 4 00:00:08,967 --> 00:00:12,512 মাহোন তোমাকে ঠিক কী বলেছিল শুধু এটুকুই বলতে হবে তোমাকে। 5 00:00:12,680 --> 00:00:16,756 আমাকে কাজটা করতে হবে, যে কাজে আমাকে বাধ্য করা হচ্ছে। ফোন ধরো... 6 00:00:17,059 --> 00:00:19,185 থামুন। একদম নড়বেন না। 7 00:00:24,108 --> 00:00:25,233 হেই। 8 00:00:30,572 --> 00:00:33,825 আমি জানি ওটা কোথায় পাবেন। পাঁচ মিলিয়ন ডলার। 9 00:00:33,992 --> 00:00:36,577 - কোথায়? - আমি আপনাকে নিয়ে যেতে পারি... 10 00:00:36,745 --> 00:00:39,330 যদি আমাকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে ধরিয়ে দেবার তাড়া না থাকে। 11 00:00:39,915 --> 00:00:43,167 - তিনটা টিকেট, একটা কেবিন, একমুখী। - জোশ। 12 00:00:43,335 --> 00:00:48,214 আর কিছুক্ষণের মধ্যে, প্রেসিডেন্ট বোরোস আর স্কোফিল্ড'কে ক্ষমা করে দেবার ঘোষণা দিতে যাচ্ছেন। 14 00:00:48,382 --> 00:00:55,888 আমি দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি, আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সরে দাঁড়াচ্ছি। 16 00:00:56,056 --> 00:00:57,557 এখন শুধু একটা কাজ-ই করতে পারি আমরা। 17 00:00:57,725 --> 00:01:00,893 আমাদের হাওয়া হয়ে যেতে হবে। চিরতরে। 18 00:01:34,803 --> 00:01:36,095 ভীষণ ভারী। 19 00:01:36,263 --> 00:01:38,181 ভেতরে এনেছেন'টা কী? 20 00:01:38,348 --> 00:01:41,058 ৭৫ পাউন্ডের ঘোড়ার আন্ডা, পেদ্রো। 21 00:01:41,226 --> 00:01:42,477 তোমার কষ্টের জন্য। 22 00:01:58,118 --> 00:01:59,660 যাও, যাও, যাও! 23 00:02:04,458 --> 00:02:05,833 টি-ব্যাগ, টি-ব্যাগ। 24 00:02:06,001 --> 00:02:07,668 টি-ব্যাগ, প্লিজ, আমার টাকাটা দরকার। 25 00:02:07,836 --> 00:02:10,129 - ভাগ, শালা চোদনা। - প্লিজ, প্লিজ। 26 00:02:10,297 --> 00:02:12,006 তোমার পায়ে পড়ি। প্লিজ। 27 00:02:12,674 --> 00:02:14,467 প্লিজ। না। 28 00:02:23,769 --> 00:02:25,311 জাহাজ কখন ছাড়বে? 29 00:02:25,479 --> 00:02:27,230 দশ মিনিটের মধ্যে। 30 00:02:27,689 --> 00:02:29,357 বিশ্বাস-ই হচ্ছে না আমরা আবার পালাচ্ছি। 31 00:02:29,525 --> 00:02:31,234 - এবারেরটা আলাদা। - তাই? 32 00:02:31,401 --> 00:02:32,985 হ্যাঁ। আমরা শালীকে টেনে নামিয়েছি। 33 00:02:33,153 --> 00:02:35,696 - সে পদত্যাগ করেছে, লিঙ্ক। - আমাদের কারণে। 34 00:02:35,864 --> 00:02:38,699 তবুও তুমি এখনো খুনের পলাতক আসামি। 35 00:02:39,201 --> 00:02:42,328 যখন তুই ফক্স রিভারে এসেছিলি, মনে আছে কি বলেছিলি? 36 00:02:42,496 --> 00:02:45,832 বলেছিলি,"আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো"। আমি বেঁচে আছি। তোর কারণে। 37 00:02:45,999 --> 00:02:48,376 যদি ভালো কিছু খুঁজিস, ওদিকেই তাকা। 38 00:02:48,544 --> 00:02:50,878 আরে চল, যা শুরু করেছিলি তা শেষ করি। 39 00:03:00,889 --> 00:03:03,182 এখনকার শীর্ষ সংবাদ দিয়ে শুরু করছি... 40 00:03:03,350 --> 00:03:06,184 ক্যারোলাইন রেইনোল্ডস কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন... 41 00:03:06,352 --> 00:03:09,397 যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। 43 00:03:09,565 --> 00:03:11,232 আমরা বিস্তারিত আপনাদের পরে... 44 00:03:14,903 --> 00:03:17,488 - হ্যালো? - হেই, তুমি ঠিক আছো? 45 00:03:17,656 --> 00:03:20,867 হ্যাঁ, ঠিক আছি। মাত্র প্রেসিডেন্টের খবরটা শুনলাম। এর মানে কী? 46 00:03:21,034 --> 00:03:22,577 এর মানে পালানোর সময় হয়েছে। 47 00:03:23,704 --> 00:03:24,745 আচ্ছা। কখন? 48 00:03:24,913 --> 00:03:26,622 দশ মিনিটের মধ্যে। কতদূরে আছো তুমি? 49 00:03:26,790 --> 00:03:27,999 পাঁচ মিনিটের। 50 00:03:28,166 --> 00:03:32,169 শোনো, সারাহ, লিঙ্ক আর আমি জাহাজে উঠে পড়েছি। 51 00:03:32,713 --> 00:03:36,591 এটাই শেষ পথ। এখন আর ফেরার কোন উপায় নেই, তাই, আহ... 52 00:03:36,758 --> 00:03:38,926 আমি জানি তুমি জীবনে এমন কিছু চাওনি, কিন্তু... 53 00:03:39,094 --> 00:03:43,222 যদি তুমি আগ্রহী হও, জাহাজে বাড়তি একটা সিট খালি আছে। 54 00:03:43,765 --> 00:03:47,226 মাইকেল স্কোফিল্ড, তুমি কি আমাকে তোমার সাথে প্রমোদ তরীতে চড়ে নিরুদ্দেশ যাত্রা করতে বলছো? 55 00:03:47,394 --> 00:03:50,354 তরীটা আসলে একটা মালবাহী জাহাজ, তবে, হ্যাঁ বলছি। 56 00:03:51,356 --> 00:03:52,607 আমি পৌঁছে যাবো। 57 00:03:53,942 --> 00:03:55,443 শীঘ্রই দেখা হবে। 58 00:04:03,911 --> 00:04:05,453 সে পশ্চিমে লেডওয়েলের দিকে যাচ্ছে। 59 00:04:05,621 --> 00:04:09,081 ঠিক আছে। তার পেছনেই থাকো। আমি এক্ষুণি আসছি। 60 00:04:12,628 --> 00:04:13,961 এই বাল'টা কী? 61 00:04:14,129 --> 00:04:16,130 আমি চেষ্টা করেছি, বস। দেখলেন-ই তো কিভাবে পালালো। 62 00:04:16,298 --> 00:04:20,426 আমি শুধু একজন পলাতক আসামিকে দেখছি যে হাজতে ফেরার জন্য উতলা হয়ে আছে। 63 00:04:20,594 --> 00:04:22,011 আচ্ছা, দেখুন। 64 00:04:22,220 --> 00:04:25,514 হয়তো ট্যাক্সি কোম্পানিতে ফোন দিলে তারা টি-ব্যাগ'কে কোথায় নামিয়ে দিয়েছে তা জানা যাবে। 65 00:04:25,682 --> 00:04:27,808 হ্যাঁ, এইতো মুখে খই ফুটছে। একটা ফোন দেখেছিলাম... 66 00:04:30,687 --> 00:04:33,230 আমাদের কখনো খুঁজে পেয়েছিলেন সেটা ভুলে যেতে কত নেবেন আপনি? 67 00:04:33,398 --> 00:04:35,441 গোটা মেক্সিকোতেও অতো পয়সা নেই। 68 00:04:37,486 --> 00:04:39,904 - আপনি নিশ্চিত? - সমস্যা নেই, চালা গুলি। 69 00:04:40,072 --> 00:04:41,656 তবে কাজটা ভালো নাও হতে পারে... 70 00:04:41,823 --> 00:04:45,159 যেহেতু একমাত্র আমিই জানি তোর জানেমান কোথায় বন্দী আছে। 71 00:04:45,827 --> 00:04:47,244 মারিক্রুজ কোথায়? 72 00:04:47,412 --> 00:04:49,330 যদি তোকে বলে দেই, তাহলে তো আমি শেষ। 73 00:04:49,498 --> 00:04:52,083 অবশ্য, যদি আমি মরি, সেও মরবে। 74 00:04:53,627 --> 00:04:55,962 - আপনি ধাপ্পা মারছেন। - মারছি কি? 75 00:04:57,339 --> 00:05:00,925 তোকে তোর পরিচিত ভাষাতেই বুঝিয়ে বলছি। 76 00:05:01,093 --> 00:05:05,179 সে একটা গর্তে আছে। তিন সপ্তাহ বেঁচে থাকার মতো যথেষ্ট খাবার এবং পানিসহ। 77 00:05:05,347 --> 00:05:09,850 এরচেয়ে বেশিদিন গর্তে থাকলে, তোর স্বাদের টসটসে বড়ই কিসমিসের মতো শুকিয়ে যাবে। 79 00:05:10,018 --> 00:05:12,353 - যদি ওর কিছু হয়, তাই আমাকে সাহায্য... - সাহায্য করবো? 80 00:05:12,521 --> 00:05:15,189 আমি তো দেখতে পাচ্ছি, তোর-ই আমাকে সাহায্য করা উচিত। 81 00:05:15,357 --> 00:05:19,026 কারণ ওই টাকা আমার হাতে না আসা পর্যন্ত ওই মেয়েকে পাচ্ছিস না তুই। 82 00:05:20,696 --> 00:05:22,530 মনে হচ্ছে ব্যাপারটা আমাদের পার্টনার বানিয়ে দিল। 83 00:05:24,700 --> 00:05:27,660 ডকের সমস্ত প্রতিবন্ধক সরিয়ে ফেলো। 84 00:05:27,828 --> 00:05:29,453 শুরু হচ্ছে। 85 00:05:30,038 --> 00:05:31,831 ও এখনো পৌঁছায়নি। 86 00:06:17,002 --> 00:06:18,335 - হ্যাঁ? - সারাহ... 87 00:06:18,503 --> 00:06:20,504 কী ব্যাপার? জাহাজ তো ছেড়ে দিচ্ছে। 88 00:06:27,095 --> 00:06:29,430 - মাইকেল... - কী হয়েছে? 89 00:06:34,936 --> 00:06:36,145 সারাহ? 90 00:06:36,354 --> 00:06:37,730 আমি জাহাজে উঠে পড়েছি। 91 00:06:39,107 --> 00:06:41,400 দুঃখিত, তোমাদের হয়তো মিস করে গেছি। কোথায় তোমরা? 92 00:06:42,778 --> 00:06:45,571 - আমরা ডেকে আছি। - অসাধারণ। 93 00:06:46,531 --> 00:06:50,284 আমি ওপরে আসছি। লাভ ইউ। 94 00:06:56,083 --> 00:06:57,958 সব ঠিক আছে? 95 00:07:00,253 --> 00:07:01,545 হ্যাঁ। 96 00:07:18,897 --> 00:07:21,023 আপনার নিশ্চুপ থাকার অধিকার আছে। 97 00:07:21,191 --> 00:07:23,651 মাদারটোস্ট। 98 00:07:24,111 --> 00:07:27,196 আপনার উকিল নিয়োগের অধিকার আছে। যদি আইনজীবী নিয়োগে সামর্থ্য না থাকে... 99 00:07:27,405 --> 00:07:28,823 একজনের ব্যবস্থা করে দেওয়া হবে। 100 00:07:31,326 --> 00:07:32,409 কোথায় সে? 101 00:07:32,577 --> 00:07:34,286 - জানি না। - গেম খেলা বাদ দাও, সারাহ। 102 00:07:34,454 --> 00:07:36,664 - তুমি তার সাথেই দেখা করতে যাচ্ছিলে। - না, মোটেও না। 103 00:07:36,832 --> 00:07:40,084 তুমি বিনা কারণে একজন সরকারি এজেন্টের হেফাজত থেকে পালাতে বাধ্য হয়েছিলে? 104 00:07:45,674 --> 00:07:47,883 সমস্ত বাঁধন খুলে দেওয়া হয়েছে। 105 00:07:48,051 --> 00:07:49,927 রওয়ানা দেবার জন্য প্রস্তুত হও। 106 00:07:50,095 --> 00:07:51,428 ওকে কোথাও খুঁজে পেলাম না। 107 00:07:54,182 --> 00:07:57,268 সারাহ! আমাদের ফিরে যেতে হবে। 108 00:07:57,435 --> 00:07:59,979 - তোর আর কিছুই করার নেই। - সবসময়ই কোন না কোন উপায় থাকে। 109 00:08:00,147 --> 00:08:01,730 এবার আর নেই।‌ 110 00:08:02,357 --> 00:08:05,484 এবার আর নেই। যা হবার হয়ে গেছে। 111 00:08:06,278 --> 00:08:07,778 দুঃখিত। 112 00:08:09,447 --> 00:08:11,832 - স্কোফিল্ড নাকি জেল? - আমি শুধু ডোনাট নিতে এসেছিলাম। 113 00:08:14,995 --> 00:08:16,845 তাকে ডোনাট এনে দাও। এনে দেওয়া যাবে? 114 00:08:16,913 --> 00:08:19,932 তাকে ডোনাট এনে দাও। এক ডজন ডোনাট এনে দাও। বন্দী করো তাকে। 114 00:08:44,413 --> 00:09:14,332 অনুবাদে: AsadujJaman 115 00:09:28,276 --> 00:09:31,445 মে, মে, মে, নিউ মেক্সিকো। 116 00:09:46,711 --> 00:09:49,213 না, না, না... 117 00:09:59,391 --> 00:10:02,017 কোথায় গিয়ে মরেছো, মাইকেল? 118 00:10:03,228 --> 00:10:04,812 তো মাহোন কোথায়? 119 00:10:04,980 --> 00:10:07,314 জানি না। সে এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাপাত্তা। 120 00:10:07,482 --> 00:10:10,484 কি মনে হয় আমি যে তার শেকড় ধরে নাড়া দিচ্ছি সেটা সে জানে? 121 00:10:12,237 --> 00:10:13,737 মিঃ ফ্র্যাঙ্কলিন, শুভ অপরাহ্ন। 122 00:10:13,905 --> 00:10:17,283 উনি রিচার্ড সলিন্স, এফবিআইয়ের ইন্টারনাল অ্যাফেয়ার্সের প্রধান। 123 00:10:17,826 --> 00:10:20,577 যার অর্থ আমাদের কোন লোক যখন ভুল কিছু করে ফেলে... 124 00:10:20,745 --> 00:10:23,330 সেটা ঠিক করাই আমার কাজ। 125 00:10:23,707 --> 00:10:25,182 কতটুকু ঠিক করার কথা বলছি আমরা? 126 00:10:25,250 --> 00:10:26,750 তাহলে পরিষ্কার করেই বলি। 127 00:10:26,918 --> 00:10:28,794 তুমি একজন অভিযুক্ত আসামি। 128 00:10:28,962 --> 00:10:30,838 তুমি একটা জেল ভেঙে পালিয়েছিলে। 129 00:10:31,006 --> 00:10:34,008 - চাইলেও খুব বেশি কিছু করতে পারবো না। - তাহলে, আমারও খুব বেশি কিছু বলার নেই। 130 00:10:34,175 --> 00:10:36,677 দেখুন, আমি দুঃখিত যে আমি একটু বেশি সন্দেহ করছি... 131 00:10:36,845 --> 00:10:40,180 কিন্তু এর আগেরবার যখন একজন সরকারি এজেন্ট আমাকে চুক্তির প্রস্তাব দিয়েছিল, 132 00:10:40,348 --> 00:10:43,934 চুক্তির সাথে একটা দড়িও এসেছিল, যেটা আমার গলায় পরার কথা ছিল। 133 00:10:44,102 --> 00:10:46,520 আমাকে তোমার সাজা কমানোর ক্ষমতা দেওয়া হয়েছে... 134 00:10:46,688 --> 00:10:49,148 এজেন্ট মাহোনের বিরুদ্ধে তোমার জবানবন্দির বিনিময়ে। 135 00:10:49,316 --> 00:10:51,025 ১৮ বছরের পরিবর্তে, তুমি ১৮ মাসের সাজা পাবে। 136 00:10:51,192 --> 00:10:52,609 আঠারো মাস? 137 00:10:52,777 --> 00:10:55,029 হেই, জানেন? ঔ লোকটা আমাকে খুন করার চেষ্টা করেছিল। 138 00:10:55,196 --> 00:10:57,197 তাই যখন-ই সে আমার স্বীকারোক্তির কথা জানবে... 139 00:10:57,365 --> 00:10:59,450 সম্ভবত ১৮ দিনও টিকবো না আমি। 140 00:10:59,617 --> 00:11:02,453 - মিঃ ফ্র্যাঙ্কলিন... - সে আমার পরিবারকে হুমকি দিয়েছিল। 141 00:11:02,620 --> 00:11:04,955 তাদের রক্ষা করতে হলে আমাকে জেলের বাইরে থাকতে হবে। 142 00:11:06,416 --> 00:11:12,713 তাই সেরকম কোনো প্রস্তাব না পাওয়া পর্যন্ত, আমি চুলটাও বলবো না আপনাদের। 143 00:11:13,798 --> 00:11:15,632 গার্ড। 144 00:11:17,886 --> 00:11:19,386 ছাড়া পাবে। 145 00:11:19,763 --> 00:11:21,013 তুমি আর তোমার পরিবার‌। 146 00:11:21,389 --> 00:11:24,641 রাজসাক্ষীর সুরক্ষা পাবে, নতুন শুরু পাবে। 147 00:11:25,226 --> 00:11:28,062 - নিঃশর্ত মুক্তি? - আবার জিগায়। 148 00:11:32,025 --> 00:11:34,685 ওগুলো লিখিত আকারে নিয়ে আসুন, আপনার রাজসাক্ষী পেয়ে যাবেন। 149 00:11:45,830 --> 00:11:47,122 স্যার? 150 00:11:48,124 --> 00:11:50,376 আমি নক করেছিলাম, কিন্তু... 151 00:11:52,462 --> 00:11:54,171 আপনি ঠিক আছেন? 152 00:11:55,757 --> 00:11:58,217 জিনিসটা দেখে কী মনে হচ্ছে তোমার? এইযে, এখানটা। 153 00:11:58,385 --> 00:12:01,512 - একটা ত্রিভুজ। - হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম। 154 00:12:05,100 --> 00:12:06,725 আর এটা? এইযে এখানে। 155 00:12:07,227 --> 00:12:08,936 ওটা পাইয়ের গাণিতিক সংকেত। 156 00:12:09,104 --> 00:12:12,331 ৩.১৪ (পাইয়ের মান)। তারিখ, এরিয়া কোড বলে ভাবছি। 157 00:12:12,399 --> 00:12:15,609 ৩-১-৪, মিজৌরির এরিয়ার কোড। তো আপনার ধারণা স্কোফিল্ড সেখানে? 158 00:12:15,777 --> 00:12:18,153 মনে হয় না। গ্রীক বর্ণমালা কেমন জানো, এজেন্ট ল্যাং? 159 00:12:18,321 --> 00:12:21,198 জানি না। সম্ভবত কিছুটা... 160 00:12:23,743 --> 00:12:26,453 যদি বলি যে ওই ত্রিভুজ'টা আসলে একটা ডেল্টা? আর এটা... 161 00:12:26,621 --> 00:12:29,581 এখানকার এই জিনিসটা পাইয়ের প্রতীক নয়, বরং একটা অক্ষর। 162 00:12:30,333 --> 00:12:32,584 ট্যাটুর ছবিগুলোতে তো চিহ্নগুলো দেখিনি।‌ 163 00:12:32,752 --> 00:12:36,797 ট্যাটুতে ছিল না। এটা তার আসল নকশা থেকে বের করেছি। এগুলো হার্ড ড্রাইভ থেকে পাওয়া। 165 00:12:39,008 --> 00:12:42,928 স্কোফিল্ড তার পালানোর ধাপগুলো ক্রমান্বয়ে সাজিয়েছিল। এভাবেই সে সবকিছু ঠিক রেখেছিল। 167 00:12:43,096 --> 00:12:45,389 কিন্তু মনে হচ্ছে একাজে সে সংখ্যা ব্যবহার করেনি... 168 00:12:45,557 --> 00:12:48,142 বরং অক্ষর ব্যবহার করেছিল, যেমন, আম, হা-হা... 169 00:12:48,643 --> 00:12:50,978 এই ট্যাটুর নকশাটা। অ্যালেন সোয়েটজার। 170 00:12:51,146 --> 00:12:54,773 আলফা দিয়ে চিহ্নিত করা, গ্রীক বর্ণমালার আদ্যক্ষর। তার প্ল্যানের প্রথম ধাপ। 171 00:12:54,941 --> 00:12:58,085 এপসিলন, গ্রীক বর্ণমালার পঞ্চম অক্ষর। তার প্ল্যানের পঞ্চম ধাপ। 172 00:12:58,153 --> 00:13:01,196 এই যে থেটা, কেপা। 173 00:13:01,364 --> 00:13:03,715 ওটা দেখতে পাচ্ছো? টাউ। বর্ডারে গিয়ে পৌঁছা, ঠিক? 174 00:13:03,783 --> 00:13:06,743 - শেষের কাছাকাছি চলে এসেছি। এখনো সাথে আছো? - তো আপনার ধারণা... 175 00:13:06,911 --> 00:13:08,162 তার ওমেগা... 176 00:13:08,329 --> 00:13:11,915 - গ্রীক বর্ণমালার শেষ অক্ষর... - হচ্ছে তার প্ল্যানের সর্বশেষ ধাপ। 177 00:13:14,461 --> 00:13:16,603 জিনিসটা কী? ফুলের ভেতর ক্রাইস্ট (ঈশ্বর)? 178 00:13:16,671 --> 00:13:18,839 - রোজ (গোলাপ)। - আর এই নম্বরগুলো ৬১৭ । 179 00:13:19,007 --> 00:13:21,133 বাইবেলের কিছু হতে পারে। অধ্যায় ৬, স্লোক ১৭ । 180 00:13:21,301 --> 00:13:23,927 ছয়-এক-সাত, ৬১৭ । ১৭ই জুন। 181 00:13:24,387 --> 00:13:27,264 - ওহ, আজ কয় তারিখ? - ১৫ । 182 00:13:27,432 --> 00:13:30,767 - মানে তার শেষ পদক্ষেপ যা-ই হোক... - সেটা দু'দিনের মধ্যেই ঘটবে। 182 00:13:37,232 --> 00:13:39,767 না। ই. স্ট্যামেল নামে আমাদের আর্কাইভে কেউ নেই। 182 00:13:40,232 --> 00:13:43,067 বাস স্টেশন আর কার রেন্টালে খোঁজ নিয়ে দেখতে পারেন। 183 00:13:43,406 --> 00:13:45,866 - কী বলছে ব্যাটা? - কিছু না, বাকিদের মতো একই কথা। 184 00:13:46,034 --> 00:13:49,119 হয়তো ব্যাটা বুঝতে পারছে না। আই.এন.এসের স্প্যানিশ কী? 185 00:13:49,287 --> 00:13:52,388 বোকার মতো কথা বলবেন না। আমরা মেক্সিকোতে। আপনিই এখানে অবৈধ অভিবাসী। 186 00:13:52,556 --> 00:13:56,168 তার মানে এই না যে তার পরিবারের কেউ আমেরিকায় অবৈধভাবে গ্রীনকার্ড পাওয়ার চেষ্টা করছে না। 187 00:13:56,336 --> 00:13:58,170 ব্যাটা জানে আমি কিসের কথা বলছি। 188 00:13:59,836 --> 00:14:01,370 ভাদাইম্যাটাকে দেখতে পারি না আমি... 188 00:14:02,336 --> 00:14:03,970 কিন্তু লোকটাকে আমার প্রয়োজন। 189 00:14:04,636 --> 00:14:07,270 আমার বউ বিপদে আছে। আমার বাচ্চাও। 189 00:14:07,536 --> 00:14:09,370 আমরা যে লোকটাকে খুঁজছি... 189 00:14:09,536 --> 00:14:11,470 একমাত্র সে-ই আমার পরিবারকে বাঁচাতে পারবে। 189 00:14:11,736 --> 00:14:14,470 লোকটা ই. স্ট্যামেল নামে ভ্রমণ করছে। 189 00:14:15,536 --> 00:14:18,570 দয়া করে, যদি আপনি কিছু শোনেন... 189 00:14:18,836 --> 00:14:20,370 এই নম্বরে একটা ফোন দেবেন। 189 00:14:20,536 --> 00:14:22,870 আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। 189 00:14:34,457 --> 00:14:38,919 ওহ, তুমি সবসময় আমার যত্ন নাও, সুজি-কিউ। 190 00:14:39,712 --> 00:14:41,463 উম। 191 00:14:42,382 --> 00:14:43,715 ঠিক যেরকমটা পছন্দ করি। 192 00:14:47,262 --> 00:14:49,237 কী করে যে এতো ভাগ্যবান হলাম? 193 00:14:49,305 --> 00:14:53,392 ওহ না, টেডি বিয়ার। সৌভাগ্য তো আমার। 194 00:14:57,855 --> 00:15:04,861 যেদিন তোমার সাথে আমার দেখা হলো, সেদিন-ই আমি পুনর্জন্ম নিয়েছিলাম। 196 00:15:08,575 --> 00:15:11,868 - আমাদের সময় শেষ। - না, সুজান। 197 00:15:12,036 --> 00:15:14,288 আমাদের সামনে সারাটা জীবন পড়ে আছে। 198 00:15:14,455 --> 00:15:17,082 না, মানে সময় শেষ হয়ে গেছে। 199 00:15:17,250 --> 00:15:19,167 তোমাকে মালে মালামাল করে দেবো, ওকে? 200 00:15:19,335 --> 00:15:22,212 আমরা মাত্র মিশ খেতে শুরু করেছি, তাই, মানে, চরিত্রে ফেরা যাক। 201 00:15:22,380 --> 00:15:24,590 তো খাট ভাঙ্গা শুরু করে দিলে কেমন হয়? 202 00:15:24,757 --> 00:15:27,009 পয়সাটা অগ্রীম দিয়ে দিলে খুবই খুশি হতাম। 203 00:15:27,176 --> 00:15:29,928 তোমাকে তো আগেই বলেছিলাম যে সবকিছু ঠিকঠাক করতে পারলে, 204 00:15:30,096 --> 00:15:32,014 তোমাকে পুষিয়ে দেবো, তাই... 205 00:15:33,433 --> 00:15:34,891 আপনি একঘন্টার পয়সা দিয়েছেন। 206 00:15:35,643 --> 00:15:37,352 একঘন্টা শেষ। 207 00:15:37,520 --> 00:15:39,229 যদি আমাকে রাখতে চান, আরো পয়সা দিতে হবে। 208 00:15:40,607 --> 00:15:42,774 বেশ। বেশ, সব ভেস্তে দিলে। ধন্যবাদ। 209 00:15:45,236 --> 00:15:49,031 জানো, কিছুক্ষণের জন্য মনে হয়েছিলঃ "এই মেয়েটার মাথায় বুদ্ধি আছে।" 211 00:15:49,741 --> 00:15:52,326 কিন্তু যদি সত্যিই থাকতো, তাহলে তো আর রাস্তার বেশ্যা হতে না, তাই না? 212 00:15:53,244 --> 00:15:57,122 দেখুন, আমি জানি না এই সুজি-কিউ মাগীটা কে... 213 00:15:57,290 --> 00:15:59,941 কিন্তু সে যে আপনার ধারেকাছেও ঘেঁষতে চায় না তাতে আশ্চর্যের কিছু নেই। 214 00:16:02,712 --> 00:16:04,713 মাত্র তাকে মাগী বলে ডাকলে না তো? 215 00:16:05,923 --> 00:16:07,382 আচ্ছা। 216 00:16:07,550 --> 00:16:09,593 আমি তিন পর্যন্ত গুনবো। 217 00:16:09,761 --> 00:16:13,521 আর যদি এরমধ্যে আপনার হাত না নামান, আমি চিৎকার করবো। 218 00:16:14,932 --> 00:16:17,267 এক। দুই... 219 00:16:48,257 --> 00:16:50,092 আমরা পৌঁছে গেছি। 220 00:16:50,510 --> 00:16:51,968 এখনো না। 221 00:16:52,970 --> 00:16:55,263 প্রথমে, আমাদের একজনের সাথে দেখা করতে হবে। 222 00:17:00,770 --> 00:17:02,270 আচ্ছা, কার মাথায় কী এসেছে? 223 00:17:02,438 --> 00:17:05,399 গোলাপের রূপে ক্রাইস্ট (ঈশ্বর)। এটা বাইবেলের কমন একটা বিষয়বস্তু। 224 00:17:05,566 --> 00:17:07,542 মার্টিন লুথার তার প্রতীক হিসেবে এটাকে ব্যবহার করেছিলেন। 225 00:17:07,610 --> 00:17:09,986 আর প্রচলিত একটা বিশ্বাস আছে ক্রাইস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন। 226 00:17:10,113 --> 00:17:14,533 আর যেহেতু এটা স্কোফিল্ডের সর্বশেষ পদক্ষেপ, নতুন জীবনের পথে, ওই সম্পর্কিত কিছু হতে পারে। 227 00:17:14,701 --> 00:17:17,285 তুমি, সবকিছু লিখে রাখো। বোর্ডে। 228 00:17:18,579 --> 00:17:20,622 - হুইলার কোথায়? - এইযে আরেকটা। 229 00:17:20,790 --> 00:17:23,125 হারমোনিস্টস। নিউ হারমোনি, ইন্ডিয়ানায় প্রথম বসতি স্থাপনকারীরা। 230 00:17:23,292 --> 00:17:25,460 তাদের ক্রাইস্টের প্রতীক হিসেবে একটা সোনালী রোজ (গোলাপ) ব্যবহার করতো। 231 00:17:25,628 --> 00:17:28,630 - ভালো সূত্র। - ক্রিসমাস রোজ নামে একটা ফুলও আছে। 232 00:17:28,798 --> 00:17:34,428 "ক্রাইস্ট রোজ" নাৎসিদের ওই প্রতি আক্রমণের কোড-নেম ছিল না, যার ফলে ব্যাটল অফ বালজ শুরু হয়েছিল? 234 00:17:34,595 --> 00:17:35,846 কোথায় ঘটেছিল ওটা? 235 00:17:36,013 --> 00:17:38,557 আর্ডেন্স বনে। বেলজিয়াম-জার্মানি সীমান্তের কাছে। 236 00:17:39,392 --> 00:17:42,144 গা ঢাকা দেবার জন্য খুব একটা খারাপ জায়গা না, যদি খুঁজে পায় আর কি। 237 00:17:42,311 --> 00:17:43,645 তো ব্যাপারটা খতিয়ে দেখবে? 238 00:17:43,813 --> 00:17:45,439 - হ্যাঁ। - আচ্ছা, আর কিছু? 239 00:17:45,606 --> 00:17:47,858 ক্রাইস্ট সম্ভবত ইস্টার ডে'তে মৃত থেকে জীবিত হয়েছিলেন। 240 00:17:48,025 --> 00:17:50,193 - ইস্টার সানডে? - ইস্টারের সীল? 241 00:17:58,619 --> 00:18:00,036 স্কোফিল্ডের ফাইল কার কাছে? 242 00:18:00,663 --> 00:18:02,289 এই যে নিন। 243 00:18:15,344 --> 00:18:16,553 ক্রাইস্ট ইন আ রোজ। 244 00:18:16,721 --> 00:18:19,931 - হ্যাঁ, তো? - স্কোফিল্ডের মায়ের নাম। 245 00:18:21,184 --> 00:18:23,268 "ক্রিস্টিনা রোজ" স্কোফিল্ড। 246 00:18:23,436 --> 00:18:25,053 হুম, কিন্তু আমি তো ভেবেছিলাম তিনি মৃত। 247 00:18:25,188 --> 00:18:26,772 ওহ, আমিও তাই ভেবেছিলাম। 248 00:18:29,317 --> 00:18:30,859 আমিও তাই ভেবেছিলাম। 249 00:18:35,531 --> 00:18:38,450 ফক্স রিভার থেকে পালিয়ে স্কোফিল্ড প্রথমেই যে কাজটি করেছিল... 250 00:18:38,618 --> 00:18:41,277 তা হচ্ছে কবরে লুকিয়ে রাখা তার সাপ্লাইগুলো নিতে যাওয়া। 251 00:18:41,404 --> 00:18:44,097 আমি জানতে চাই স্কোফিল্ডের মাকে কোথায় কবর দেওয়া হয়েছিল। 252 00:18:44,165 --> 00:18:45,999 আর তারপর? 253 00:18:46,167 --> 00:18:49,085 - দেখবে কবরে তার লাশ আছে কিনা। - জি, স্যার। 254 00:18:49,212 --> 00:18:50,879 - আর পানামা? - পানামা কী? 255 00:18:51,088 --> 00:18:55,291 যখন আমরা তার হার্ড ড্রাইভ পেয়েছিলাম। ওটাতে বিশেষ করে পানামার তথ্য দিয়ে ভর্তি ছিল। 256 00:18:55,418 --> 00:18:57,877 যেটা আপনি পেয়ে গেছেন তা সে জানে। ছেলেটা বেশ অহংকারী। 257 00:18:58,045 --> 00:19:01,473 কিন্তু যে দেশে আপনি তার জন্য ওত পেতে থাকবেন সেখান থেকে দূরে থাকার মতো যথেষ্ট বুদ্ধিমান সে। 259 00:19:01,641 --> 00:19:04,017 যদিনা সেখানে এমনকিছু থেকে থাকে যা তার দরকার। 260 00:19:04,185 --> 00:19:05,852 অথবা কাউকে। 261 00:19:06,562 --> 00:19:07,771 আমার পানামার একটা মানচিত্র চাই। 262 00:19:07,939 --> 00:19:10,899 আর খুঁজে বের করো স্কোফিল্ডের মা, ক্রিস্টিনা রোজের... 263 00:19:11,108 --> 00:19:15,362 সেন্ট্রাল আমেরিকায় কোনো আত্মীয়, কোনো সম্পত্তি, কোনোকিছু আছে কিনা। 264 00:19:26,999 --> 00:19:29,918 শেষবার এরকম বাসে চড়েছিলাম ফক্স রিভারে যাবার সময়। 265 00:19:30,127 --> 00:19:31,962 ম্যান, এই দেশটা অবিশ্বাস্য। 266 00:19:32,129 --> 00:19:33,922 ভীষণ সুন্দর। 267 00:19:34,799 --> 00:19:38,593 - গন্ধটা কিসের রে, ভাই? - কলা আর আখ ক্ষেতের। 268 00:19:38,761 --> 00:19:40,512 পানামার সবচেয়ে বড় রপ্তানিপণ্য। 269 00:19:40,680 --> 00:19:41,930 ধুরো, ভাই। 270 00:19:42,139 --> 00:19:45,517 তুই জেল থেকে পালানোর পথ থেকেই পানামা আর লক্করঝক্কড় মার্কা বাসের কথা বলে আসছিলি। 271 00:19:45,685 --> 00:19:48,728 - আর এখন যখন সত্যি সত্যি এসে... - ওর আমাদের সাথে থাকা উচিত ছিল। 272 00:19:49,856 --> 00:19:53,233 সেটার জন্য বহু সময় পড়ে আছে আমাদের। নিরাপদ কোনো জায়গায়, তুই আর সারাহ... 273 00:19:53,401 --> 00:19:55,527 চুপচাপ ওখানে যাওয়া যায়, প্লিজ? 274 00:19:57,780 --> 00:19:59,447 অবশ্যই। 275 00:21:08,225 --> 00:21:11,686 এখন পর্যন্ত, স্কোফিল্ডের মা আর পানামার মাঝে কোনো সম্পর্ক পাওয়া যায়নি। 276 00:21:11,854 --> 00:21:17,067 তবে ক্রিস্টিনা রোজ থেকে আলাদা প্রথম নাম, দ্বিতীয় নাম এবং শেষ নামের ৩৮ জনের লিস্ট পাওয়া গেছে। 278 00:21:17,234 --> 00:21:20,487 আচ্ছা, নাম গুলোর সাথে ট্যাটুর ৬১৭ নাম্বারটা চেক করে দেখো। 279 00:21:20,655 --> 00:21:22,656 হয়তো ওটা কোনো তারিখ নয়। কোনো ঠিকানা কিনা দেখো। 280 00:21:22,823 --> 00:21:24,841 - বুঝেছি। - যদি কাউকে পাওয়া যায়, দূতাবাসে ফোন দিও। 281 00:21:24,909 --> 00:21:28,119 জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে নিয়ে আসতে একজন অফিসারকে পাঠাতে বোলো। 282 00:21:28,287 --> 00:21:31,498 আম, আমার মনে হয় না একজন বিদেশি নাগরিককে চাইলেই গ্রেপ্তার করতে পারবো... 283 00:21:31,666 --> 00:21:35,669 প্যাট্রিয়ট আইন, এজেন্ট ল্যাং। শালে একটা সেলাই মিসের জন্য আমি তোমার দাদীকেও গ্রেপ্তার করতে পারবো। 285 00:21:35,836 --> 00:21:39,047 যদি কেউ স্কোফিল্ড'কে সাহায্য করে, জীবিত হোক বা মৃত, আমি তাদের পরিচয় জানতে চাই। 286 00:21:47,890 --> 00:21:49,349 ওটাই উনি? 287 00:21:49,517 --> 00:21:51,017 হ্যাঁ। 288 00:21:57,400 --> 00:22:00,193 হ্যালো, মিসেস ভাসকেজ। 289 00:22:00,361 --> 00:22:03,479 অনেক দেরি করলে। যে তারিখের কথা বলেছিলে তা অনেক আগেই পেরিয়ে গেছে। 290 00:22:03,647 --> 00:22:06,282 আসলে, একটু ঝামেলায় ফেঁসে গিয়েছিলাম। 291 00:22:06,409 --> 00:22:07,867 ওটা কে? 292 00:22:09,286 --> 00:22:10,745 একজন ব্যবসায়িক সহযোগী। 293 00:22:12,081 --> 00:22:15,083 ক্রিস্টিনা রোজ। মনে পড়েছে। 294 00:22:15,292 --> 00:22:16,751 তুমি তাকে এখানে খুঁজে পাবে। 295 00:22:22,383 --> 00:22:25,927 ওহ, আম... তুমি যাও আমি আসছি। 296 00:22:26,095 --> 00:22:27,929 একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। 297 00:22:28,097 --> 00:22:29,347 আচ্ছা। 298 00:22:34,520 --> 00:22:36,563 আপনার কাছে কোন ফোন হবে? 299 00:22:42,153 --> 00:22:46,322 হ্যাঁ, আহ, একজন ইন্টারন্যাশনাল অপারেটরকে দিন, প্লিজ। 300 00:22:46,449 --> 00:22:48,616 আমেরিকা। 301 00:22:48,784 --> 00:22:53,038 নাম্বারটা, আহ, ৩১২-৩৪৬... 302 00:22:53,205 --> 00:22:55,123 - কী করছিস তুই? - একটা ফোন করছি। 303 00:22:55,332 --> 00:22:56,958 না পারবি না। 304 00:22:57,126 --> 00:22:58,668 সে জীবিত না মৃত সেটা পর্যন্ত জানি না আমরা, লিঙ্ক। 305 00:22:58,836 --> 00:23:01,921 যদি সারাহ ধরা পড়ে থাকে, ওর ফোন তাদের কাছে। 306 00:23:02,423 --> 00:23:04,132 তুই ধরা খেতে চাস? 307 00:23:21,150 --> 00:23:23,777 - হ্যাঁ? - আমি তিনটা জিনিস ঘৃণা করি, অ্যালেক্স। 308 00:23:23,944 --> 00:23:28,239 যানজট, হকি আর তোমাকে ফোন দিয়ে বারবার একই প্রশ্ন করা। 309 00:23:28,407 --> 00:23:31,493 তাহলে আর কল না দিলেই তো চলে। তবে আমার বিশ্বাস দুই ভাই পানামায় আছে। 310 00:23:31,660 --> 00:23:32,702 তাই নাকি? 311 00:23:32,870 --> 00:23:34,746 সঠিক স্থানটির হদিস স্কোফিল্ডের ট্যাটুতেই আছে। 312 00:23:34,914 --> 00:23:38,208 অনুমানটা একটা দেশ পর্যন্ত নামিয়ে এনেছো জেনে ভীষণ পুলকিত হলাম, 313 00:23:38,375 --> 00:23:40,251 তবে আমি সে কারণে ফোন করিনি।‌ 314 00:23:40,419 --> 00:23:42,295 বেঞ্জামিন মাইলস ফ্র্যাঙ্কলিন বেঁচে আছে। 315 00:23:42,463 --> 00:23:43,838 সেটা আমি জানি, হ্যাঁ। 316 00:23:44,006 --> 00:23:46,841 এবং জেল থেকে ছাড়া পেতে যাচ্ছে। 317 00:23:47,009 --> 00:23:49,511 অসম্ভব। তাদের আগে আমার অফিস থেকে অনুমতি নিতে হবে। 318 00:23:49,678 --> 00:23:51,713 সব তোমার নিয়ন্ত্রণে আছে জেনে ভালো লাগলো। 319 00:24:01,023 --> 00:24:03,525 এজেন্ট হুইলার'কে খুঁজে বের করো। 320 00:24:06,070 --> 00:24:07,862 এবার উনি সাক্ষাৎ করবেন। 321 00:24:20,709 --> 00:24:24,838 মাফ করবেন, স্যার, কিন্তু এটা আমার অফিসে করলে ভালো হতো না? 322 00:24:25,005 --> 00:24:27,048 অনেকবেশি আরামে কথা বলা যেতো। 323 00:24:29,051 --> 00:24:32,303 আমার মনে হয়েছে আমাদের নিশ্চিন্তে কথা বলা দরকার। 324 00:24:33,055 --> 00:24:39,310 আগামী কয়েকঘন্টার জন্য, এই জায়গাটি হচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজন যাকে বলে একটা কানাগলি। 326 00:24:39,478 --> 00:24:43,022 সূর্যের অবস্থানের সাথে কোনো একটা সম্পর্ক আছে বলে শুনেছি। 327 00:24:43,190 --> 00:24:45,984 দূর নিয়ন্ত্রিত রেকর্ডিং ডিভাইসকে ব্যাহত করবে। 328 00:24:48,779 --> 00:24:53,324 আমি আবারো দুঃখপ্রকাশ করছি, স্যার, প্রেসিডেন্টের ওরকম দুঃখজনক একটা পরিণতির জন্যে। 330 00:24:53,492 --> 00:24:55,451 আমি জানি তিনি আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ ছিলেন। 331 00:24:55,619 --> 00:24:57,120 আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে সামনে এগোনোই... 332 00:24:57,288 --> 00:25:01,791 এটা কিভাবে ঘটলো সেটা আমাকে বোঝানোর আগপর্যন্ত তুমি কোথাও এগোচ্ছো না। 334 00:25:04,753 --> 00:25:06,546 ওই দুই ভাই। 335 00:25:07,590 --> 00:25:09,549 - ওরা কাজটা কঠিন... - এখনো জীবিত? 336 00:25:14,096 --> 00:25:16,948 জি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। 337 00:25:17,016 --> 00:25:18,516 কোথায়? 338 00:25:18,684 --> 00:25:20,727 মিঃ মাহোনের দৃঢ় বিশ্বাস তারা পানামায় আছে। 339 00:25:28,903 --> 00:25:33,615 আমাদের মিঃ মাহোন কি জানে তারা পানামার ঠিক কোথায় আছে? 340 00:25:33,782 --> 00:25:36,784 এখন পর্যন্ত না। কেন? 341 00:25:36,952 --> 00:25:40,288 তুমি Sona সম্পর্কে কতটুকু জানো, মিঃ কিম? 342 00:25:40,497 --> 00:25:42,448 আমাকে যতটুকু ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ততটুকুই। 343 00:25:42,791 --> 00:25:48,796 হয়তো পরিস্থিতি আমাদের কৌশলে পরিবর্তন আনার দাবি জানাচ্ছে। 344 00:25:53,910 --> 00:25:56,454 গ্রেপ্তারি পরোয়ানা জারিতে কতক্ষণ লাগতে পারে কোর্টের? 345 00:25:56,622 --> 00:25:57,755 যেকোনো মুহূর্তে জারি করবে। 346 00:25:57,823 --> 00:25:59,557 শুধু অভিযোগপত্র হাতে আসার অপেক্ষা করছে এখন। 347 00:25:59,725 --> 00:26:01,392 আচ্ছা। আসলে, আপনাকে একটা প্রশ্ন করার ছিল। 348 00:26:01,560 --> 00:26:03,978 যদি সে ওখানে থাকে? তাকে সবসময় এড়িয়ে চলা সম্ভব নয়। 349 00:26:04,146 --> 00:26:06,522 সে অন্যের চিন্তা পড়তে পারে। ওটাই তার কাজ। 350 00:26:06,649 --> 00:26:09,442 যদি সে জানতে পারে আমি এতে জড়িত, আমার সুরক্ষার দরকার পড়বে... 351 00:26:09,610 --> 00:26:12,779 হুইলার, রিল্যাক্স। শান্ত হও। 352 00:26:12,947 --> 00:26:16,616 মাহোন শুধু তোমার লেখা কাগজপত্র-ই পড়তে পারবে। একটু স্বাভাবিক আচরণ করতে পারবে না? 353 00:26:16,784 --> 00:26:18,159 শুধু এটুকুই করতে হবে তোমাকে। 354 00:26:18,327 --> 00:26:20,328 আমরা মোটেও চাইবো না সে ভয় পেয়ে পালিয়ে যাক। 355 00:26:20,537 --> 00:26:21,829 এসব খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। 356 00:26:21,997 --> 00:26:24,165 ঠিক আছে। ধন্যবাদ। 357 00:26:24,333 --> 00:26:26,167 না। তোমাকে ধন্যবাদ। 358 00:26:33,175 --> 00:26:34,634 হুইলার। 359 00:26:35,719 --> 00:26:37,011 কোথায় ছিলে তুমি? 360 00:26:47,564 --> 00:26:48,815 আমাকে এটা করতেই হচ্ছে। 361 00:26:51,110 --> 00:26:54,028 করছো কী, অ্যালেক্স? আমার সাথে কোনো রেকর্ডার নেই। 362 00:26:54,697 --> 00:26:58,491 - এসব কী হচ্ছে একটু বুঝিয়ে বলবে? - প্রাচীন ইংল্যান্ডে... 363 00:26:58,659 --> 00:27:02,704 বিশ্বাসঘাতকতার শাস্তি ছিল শিরোচ্ছেদ। 364 00:27:03,580 --> 00:27:06,874 শিরোচ্ছেদের পর, তারা চুলের মুঠি ধরে কাঁটা মন্ডুটা উঁচিয়ে ধরতো। 365 00:27:07,042 --> 00:27:10,295 জনতাকে মাথাটা দেখানোর জন্য নয়, বরং মন্ডুটাকে জনতার ভিড় দেখানোর জন্য... 366 00:27:10,462 --> 00:27:14,132 কারণ শিরোচ্ছেদের পরও ৮ সেকেন্ড মন্ডুটার হুঁশ থাকে। 367 00:27:14,300 --> 00:27:17,218 উদ্দেশ্যটা ছিল ওই বিশ্বাসঘাতককে আরেকবার সুযোগ দেওয়া যে... 368 00:27:17,386 --> 00:27:20,138 তুমি এ কাজ করতে চাইবে না, ঠিক আছে? একটু ভেবে দেখো... 369 00:27:20,306 --> 00:27:23,391 যদি আমার পিঠে ছুরি বসাতে চাও, এজেন্ট হুইলার... 370 00:27:23,600 --> 00:27:25,393 অন্তত ছুরিটা তো লুকোনোর চেষ্টা করবে! 371 00:27:25,602 --> 00:27:27,729 তুমি এ সপ্তাহে তিনবার ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করেছো। 372 00:27:27,896 --> 00:27:29,856 সলিন্স'কে কল করেছো, কত, দিনে দুইবার? 373 00:27:30,024 --> 00:27:32,066 আমার সাথে কাজ করে কি কিছুই শেখোনি? 374 00:27:32,234 --> 00:27:35,611 তোমার সকল চিহ্ন মুছে দিতে হবে, যদিনা তুমি... 375 00:27:39,199 --> 00:27:41,034 যদিনা তুমি ধরা খেতে চাও। 376 00:27:44,663 --> 00:27:46,622 তুমি ইচ্ছাকৃতভাবেই আমাকে জানাতে চেয়েছো কাজটা তোমার। 377 00:27:50,627 --> 00:27:53,713 - তুমি একটা খুনী, অ্যালেক্স। - তাই নাকি? 378 00:27:53,881 --> 00:27:57,967 তোমার বাগান থেকে প্রাপ্ত মাটির নমুনা অস্কার শেলস-এর অন্তর্ধান রহস্য খোলাসা করে দিয়েছে। 379 00:27:58,135 --> 00:28:04,265 ফরেনসিক বিভাগ ডেভিড "টুইনার" অ্যাপলস্কি হত্যাকান্ডের অসামঞ্জস্যতাগুলো বিস্তারিতভাবে রিপোর্ট করতে প্রস্তুত। 381 00:28:04,433 --> 00:28:07,810 রিপোর্টে জন অ্যাব্রুজ্জির মৃত্যুতে তোমার প্রটোকল অনুসরণ না করার চরম অনিচ্ছাও আছে... 382 00:28:07,978 --> 00:28:11,272 আর একজন জেল পালানো কয়েদী বলছে আমি তাকে আত্মহত্যা করতে বলেছিলাম, জানি। 383 00:28:11,440 --> 00:28:16,319 তুমি ভাবছো তার সাক্ষী তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে? 384 00:28:19,406 --> 00:28:21,407 তুমি আমাকেও সরিয়ে দিতে পারো। 385 00:28:21,575 --> 00:28:23,576 কিন্তু তাতে এই বাস্তব সত্যটা কখনোই মুছে যাবে না... 386 00:28:23,744 --> 00:28:26,829 যে তুমি তোমার বাকি জীবন জেলের ঘানি টেনে কাটাবে। 387 00:28:27,498 --> 00:28:29,248 জানো... 388 00:28:33,170 --> 00:28:35,505 তুমি আমাকে আমার যুবক বয়সের স্মৃতি মনে করিয়ে দিচ্ছো। 389 00:28:35,964 --> 00:28:37,423 কী? 390 00:28:38,675 --> 00:28:40,676 কথাটাকে প্রশংসা হিসেবে নিতে পারলে খুশি হতাম। 391 00:28:43,180 --> 00:28:45,181 অসাধারণ প্রত্যুৎপন্নমতিত্ব দেখিয়েছো, হুইলার। 392 00:28:45,349 --> 00:28:47,016 ভালো দেখিয়েছো। 393 00:28:47,935 --> 00:28:53,022 কাউকে কোনদিন ভয় দেখিয়ে তোমার কাছ থেকে খারাপ কাজ আদায় করে নিতে দিও না। 394 00:28:57,820 --> 00:28:59,028 আমার কাছেই আত্মসমর্পণ করো। 395 00:28:59,405 --> 00:29:01,364 তুমি যতবড় বিপদেই পড়ে থাকো, আমরা সেটা ঠিক করতে পারবো। 396 00:29:01,532 --> 00:29:04,158 এটা ঠিক করার শুধু একটা পথই খোলা আছে। একটা পথ। 397 00:29:11,708 --> 00:29:14,502 হেই, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। 398 00:29:14,711 --> 00:29:16,796 - তাই, কে? - জানি না। 399 00:29:16,964 --> 00:29:18,631 আমাকে শুধু তোমাকে নিয়ে যেতে বলা হয়েছে। 400 00:29:18,799 --> 00:29:22,468 দেখুন, কার সাথে দেখা করছি সেটা না জানা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না, ঠিক আছে? 401 00:29:23,595 --> 00:29:25,888 ভাইয়েরা, একটু থামুন। শুধু এক সেকেন্ড কথা শুনুন। 402 00:29:26,056 --> 00:29:27,890 শুধু এটুকুই করতে হবে আপনাদের, গিয়ে দেখে আসা। 403 00:29:28,058 --> 00:29:30,560 দেখুন, লোকটা দেখতে বেশ লম্বা, ঠিক আছে? 404 00:29:30,727 --> 00:29:33,980 শুধু এটুকুই দৌড় আপনাদের, হাহ? 405 00:29:38,193 --> 00:29:40,403 - কী ব্যাপা...? - বাবা। 406 00:29:40,571 --> 00:29:41,821 ওহ, খোদা। 407 00:29:41,989 --> 00:29:44,740 কোলে এসো। ওহ। 408 00:29:45,409 --> 00:29:48,202 বাবা তোমাকে অনেক ভালোবাসে। 409 00:29:58,338 --> 00:30:00,923 তো, আম, এটা কি সত্যি? 410 00:30:02,259 --> 00:30:06,387 উনি বলছেন তুমি ছাড়া পাবে, আর, আমাদের আর পালিয়ে বেড়াতে হবে না। 411 00:30:06,555 --> 00:30:09,682 - মানে, কী হলো? কী পাল্টালো? - হেই, হেই, হেই। 412 00:30:09,850 --> 00:30:11,184 ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। 413 00:30:11,351 --> 00:30:13,436 শুধু জেনে রাখো তোমার বর সবকিছু সামলাচ্ছে। 414 00:30:13,604 --> 00:30:16,397 ঠিক বলেছি না? ঠিক তাই। 415 00:30:16,773 --> 00:30:19,609 আচ্ছা। বিশ্বাস-ই হচ্ছে না, তবে ঠিক আছে। 416 00:30:21,153 --> 00:30:24,447 বেঞ্জামিন, একটু কথা বলা যাবে? 417 00:30:26,408 --> 00:30:28,075 হ্যাঁ। হেই... 418 00:30:29,661 --> 00:30:32,622 তোমরা বারান্দার ওদিকটা কিছুক্ষণ একটু ঘুরে দেখো, ঠিক আছে? 419 00:30:32,789 --> 00:30:34,457 - আমি এক্ষুণি চলে আসবো। - আচ্ছা। 420 00:30:40,255 --> 00:30:41,964 এই যে। 421 00:30:42,132 --> 00:30:43,883 নতুন ঠিকানা, নতুন পরিচয়। 422 00:30:44,051 --> 00:30:46,886 সাক্ষীর ব্যাপারে প্রসিকিউটর সাহেব তোমার সাথে যোগাযোগ রাখবেন। 423 00:30:47,054 --> 00:30:50,723 তাই তিনি যখন আর যেখানে বলবেন নির্দ্বিধায় চলে যাবে। 424 00:30:50,891 --> 00:30:52,600 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 425 00:30:53,727 --> 00:30:54,977 কিন্তু আমি এখন নিরপরাধ, ঠিক? 426 00:30:55,562 --> 00:30:57,313 নিরপরাধ। 427 00:31:00,275 --> 00:31:03,236 ওহ এক মিনিট। আর মাহোনের কী হবে? 428 00:31:03,403 --> 00:31:06,405 কারণ আমি বাকি জীবন‌ একদমই দুশ্চিন্তায় থাকতে চাই না। বুঝতে পারছেন? 429 00:31:06,573 --> 00:31:09,909 মাহোনের চিন্তা আমার ওপর ছেড়ে দাও। তুমি শুধু ঝামেলা বাঁধানো থেকে দূরে থাকো। 430 00:31:10,077 --> 00:31:12,954 হেই, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। বিশ্বাস রাখুন। 431 00:31:13,121 --> 00:31:15,039 সুযোগটা হারিয়ো না। 432 00:31:36,353 --> 00:31:37,770 আর কতদূর? 433 00:31:37,938 --> 00:31:39,647 বেশিদূর না। 434 00:31:40,232 --> 00:31:44,026 জানিস তো, যতযাই হোক, সারাহ যা করেছে সেটা করতে ওকে কেউ বাধ্য করেনি। 435 00:31:45,404 --> 00:31:47,113 দোষ ঢাকতে যা ইচ্ছে ভেবে নাও। 436 00:31:47,281 --> 00:31:49,865 তার মানে কী? আমি তো তোকে ওকে ব্যবহার করতে বলিনি। 437 00:31:50,033 --> 00:31:51,492 ব্যাপারটা অতোটা সহজ নয়। 438 00:31:51,660 --> 00:31:55,538 - দোষ ঢাকতে যা ইচ্ছে ভেবে নে। - কোন জিনিসটা আমাকে বিস্মিত করে জানো, লিঙ্ক? 439 00:31:56,039 --> 00:31:58,708 কোনকিছুই তোমাকে প্রভাবিত করতে পারে না। কখনোই না। 440 00:31:58,875 --> 00:32:01,043 এক নিমিষে তোমার পিঠ থেকে নেমে যায়, তাই না? 441 00:32:01,503 --> 00:32:04,046 আমরা সারাহ'র জীবন নষ্ট করলাম অথচ তোমার কোনো মাথাব্যথাই নেই। 442 00:32:04,214 --> 00:32:07,174 - এটাই তোর ধারণা? - আমরা এখানে, আর সারাহ এখন জেলে। 443 00:32:07,342 --> 00:32:09,135 - এটা কি সঠিক মনে হচ্ছে তোমার? - এর কোনোটাই সঠিক নয়। 444 00:32:09,303 --> 00:32:12,138 - এটাকে বিরহের গল্প বানাস না। - কার গল্প বানাবো তাহলে? 445 00:32:12,306 --> 00:32:14,140 ওয়েস্টমোরল্যান্ড? টুইনার? 446 00:32:14,308 --> 00:32:15,808 - এল.জে? - ব্যস যথেষ্ট হয়েছে থাম। 447 00:32:15,976 --> 00:32:19,228 ওই গার্ডটার কথা মনে আছে যে আমার শুরু করা দাঙ্গায় খুন হয়েছিল? 448 00:32:19,396 --> 00:32:21,230 - চুপ কর, মাইকেল। প্লিজ। - তার নামটা কি মনে আছে তোমার? 449 00:32:21,398 --> 00:32:24,025 - চুপ কর। - ভেরোনিকার'টা তো আছে, তাই না? 450 00:32:24,192 --> 00:32:26,777 - খোদার কসম, আরেকবার ওর নাম বলেছিস তো! - আর টি-ব্যাগ? 451 00:32:26,945 --> 00:32:28,529 সে আমাদের কারণে বেরোতে পেরেছে। 452 00:32:28,697 --> 00:32:30,239 তোমার আর আমার কারণে। 453 00:32:33,076 --> 00:32:39,123 সে যতগুলো জীবন নেবে, তার দায় আমাদের ওপর বর্তাবে। 454 00:32:39,291 --> 00:32:41,000 আর কিসের জন্যে? 455 00:32:43,003 --> 00:32:45,630 আমি তোকে আমাকে বাঁচাতে বলিনি। 456 00:32:46,465 --> 00:32:47,923 ওরা তোমাকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছিলো, লিঙ্ক। 457 00:32:48,091 --> 00:32:49,759 হয়তো সেটাই করতে দেওয়া উচিত ছিল তোর। 458 00:32:51,178 --> 00:32:52,428 কথাটা ফিরিয়ে নাও। 459 00:33:19,414 --> 00:33:23,209 সারাহ'র জন্য যতোই‌ খারাপ লাগুক, ওর বেছে নেবার সুযোগ ছিল। 460 00:33:24,294 --> 00:33:26,253 ভেরোনিকা'র ছিল না। 461 00:33:29,508 --> 00:33:31,258 আমি নিজ কানে ওকে মরতে শুনেছি, মাইকেল। 462 00:33:31,635 --> 00:33:34,720 আমি ওকে মরতে শুনেছি, আর আমি কিছুই করতে পারিনি। 463 00:33:35,472 --> 00:33:37,139 কিচ্ছু না। 464 00:33:42,062 --> 00:33:44,980 আমরা যথেষ্ট হারিয়েছি, ভাই। 465 00:33:46,566 --> 00:33:48,651 একে অপরকে হারানোর সামর্থ্য আর আমাদের নেই। 466 00:33:49,778 --> 00:33:51,696 একদমই না। 467 00:34:18,473 --> 00:34:20,725 কোথাও যাচ্ছো, অ্যালেক্স? 468 00:34:20,892 --> 00:34:22,852 জানি না। যাচ্ছি কি? 469 00:34:23,186 --> 00:34:27,064 হা, কাম অন। জানোই তো আমি হাত ময়লা করতে পছন্দ করি না। 470 00:34:34,698 --> 00:34:38,033 সঠিকভাবে অনুপ্রাণিত হলে মানুষ কত কী যে করতে পারে ব্যাপারটা বিস্ময়কর। 471 00:34:40,203 --> 00:34:42,663 কথাটা আপনিই আমাকে বলেছিলেন না? 472 00:34:43,623 --> 00:34:47,960 জানেন, আমি এক্ষুণি আপনাকে খুন করে ফেলতাম, যদি মনে হতো তাতে এক দন্ড শান্তি পাবো। 474 00:34:50,338 --> 00:34:51,964 তাহলে কী তোমাকে শান্তি দেবে? 475 00:34:53,341 --> 00:34:57,178 এতোকিছুর পরও আমি নিজেকে ধরে রেখেছিলাম... 476 00:34:58,054 --> 00:35:00,723 কারণ অন্ধকারের শেষে একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। 477 00:35:00,891 --> 00:35:06,562 অন্ধকারের শেষে আমার জন্য, আমার পরিবারের জন্য একটা নতুন জীবন। 478 00:35:06,730 --> 00:35:08,314 কিন্তু কী পেলাম? 479 00:35:08,482 --> 00:35:12,276 আমার ছেলেকে দেখতে পাচ্ছেন? আমার স্ত্রীকে দেখতে পাচ্ছেন? 480 00:35:12,819 --> 00:35:15,321 কী পেয়েছি আমি? কী দিয়েছেন আপনারা আমাকে? 481 00:35:15,489 --> 00:35:18,324 যদি বলি... 482 00:35:18,867 --> 00:35:24,371 একটা উপায় আছে যেটা ওই আশার আলোটিকে আবারও জ্বালাতে পারে? 483 00:35:24,539 --> 00:35:25,748 কী বলতে তুমি? 484 00:35:25,916 --> 00:35:29,001 বলতাম ওই একই অফার এসবে আমাকে জড়ানোর আগেও বলেছিলেন শালা হারামী। 485 00:35:29,586 --> 00:35:32,797 দেখুন সেটা আমার কী হাল করেছে। ওরা আমাকে পাবলিকের সামনে দাঁড় করাবে। 486 00:35:32,964 --> 00:35:36,091 একজন খুনীর মতো ওরা আমাকে শূলে চড়াবে। 487 00:35:36,259 --> 00:35:40,846 ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ আছে, অকাট্য প্রমাণ যেটা আপনারা মুছে ফেলতে পারবেন না। 488 00:35:41,306 --> 00:35:42,932 ঠিক বলেছো। 489 00:35:44,726 --> 00:35:46,401 কিন্তু তোমাকে পালাতে সাহায্য করতে পারবো। 490 00:35:46,686 --> 00:35:50,773 আর এই মুহূর্তে, মনে হয় না তোমার সামনে আর কোনো পথ খোলা আছে। 491 00:35:54,569 --> 00:35:58,447 থিওডোর "টি-ব্যাগ" ব্যাগওয়েল মেক্সিকোয় ধরা পড়েছিল। 492 00:35:58,615 --> 00:36:00,241 ওহ, অনুমান করতে দিন, আপনি তার লাশ চান। 493 00:36:00,408 --> 00:36:01,784 ওহ, না। 494 00:36:02,702 --> 00:36:06,622 কৌশলে একটা, আহ, পরিবর্তন এসেছে। 495 00:36:06,790 --> 00:36:08,123 আমাদের তাকে জীবিত প্রয়োজন। 496 00:36:08,750 --> 00:36:12,628 আমি খুবই বাস্তবসম্মত একটা ইতি টানার কথা বলছি, অ্যালেক্স। 497 00:36:12,796 --> 00:36:15,256 তুমি বহুদূর পাড়ি দিয়ে এসেছো। 498 00:36:16,466 --> 00:36:18,133 আর কতদূর যেতে হবে আমাকে? 499 00:36:18,301 --> 00:36:20,344 বেশ, তোমার ভাগ্য ভালো। 500 00:36:21,179 --> 00:36:23,055 এরজন্য, তোমাকে শুধু পানামায় যেতে হবে। 501 00:36:29,646 --> 00:36:33,858 মনে করার চেষ্টা করছি শেষ কবে আমাদের জীবনের কোন একটা মানে ছিল। 502 00:36:36,736 --> 00:36:40,906 হয়তো মা মারা যাবার আগে, যখন আমরা শুধু তিনজন-ই ছিলাম। 503 00:36:44,244 --> 00:36:46,412 ওই তো সে। 504 00:36:54,504 --> 00:36:55,754 হ্যালো, ল্যাং। 505 00:36:55,822 --> 00:36:59,174 হয়েছেটা কী বলুন তো? মানে, লোকজন আপনার অফিসে তল্লাশি চালাচ্ছে। 506 00:36:59,342 --> 00:37:00,968 পরে বুঝিয়ে বলবো। 507 00:37:01,678 --> 00:37:04,096 আচ্ছা। আম... 508 00:37:04,264 --> 00:37:06,724 - ফ্যাক্সটা পেয়েছেন? - না, কেন? 509 00:37:06,892 --> 00:37:08,183 কী পেয়েছো তুমি? 510 00:37:08,310 --> 00:37:10,853 ক্রিস্টিনা রোজ সম্পর্কিত তথ্য, হয়তো আপনার ইন্টারেস্টিং লাগতে পারে। 511 00:37:11,021 --> 00:37:15,316 দেখে মনে হচ্ছে স্কোফিল্ড ওই ব্যাংকে ডাকাতির চারমাস আগে সে নিবন্ধিত হয়েছিল, 513 00:37:15,483 --> 00:37:17,860 আম্পারো ভাসকেজ নামক এক কারিগরের নামে। 514 00:37:18,028 --> 00:37:19,695 মাদারটোস্ট। 515 00:37:30,540 --> 00:37:31,749 সুন্দর দেখতে। 516 00:37:31,917 --> 00:37:34,043 হ্যাঁ, জিনিসটা বড়সড় নয়, তবে... 517 00:37:34,210 --> 00:37:35,753 তো কোথায় যাচ্ছি, ভাই? 518 00:37:35,921 --> 00:37:38,047 আমাদের যেখানে খুশি। 519 00:37:47,641 --> 00:37:48,891 তো আসলেই এসব শেষ? 520 00:37:49,059 --> 00:37:50,893 হ্যাঁ। হ্যাঁ, বেবি, আসলেই শেষ। 521 00:37:51,061 --> 00:37:52,728 আচ্ছা। 522 00:38:04,908 --> 00:38:06,700 কী হলো, বেবি? 523 00:38:08,870 --> 00:38:10,663 হাহ? 524 00:38:12,540 --> 00:38:14,625 হা। কিছু না। 525 00:38:15,251 --> 00:38:16,961 বাড়ি যাই চলো। 526 00:38:29,516 --> 00:38:34,068 আচ্ছা, তো আমরা মালিনালকো'র ট্রেন স্টেশনে চেক করেছি, পুয়েবলার বাস ডিপোতে... 527 00:38:34,354 --> 00:38:37,356 আর এখানকার সম্ভাব্য সবকটা হোটেলে। 528 00:38:37,899 --> 00:38:41,276 হ্যালো। হেই, হেই, হেই, আস্তে বলো, বন্ধু। 529 00:38:44,030 --> 00:38:45,656 তোর জন্য। 530 00:38:54,791 --> 00:38:57,292 টুরিজম ব্যুরোর ওই লোকটা ফোন করেছিল। তাকে খুঁজে পেয়েছি। 531 00:38:57,419 --> 00:38:58,711 কোথায়? 532 00:38:58,878 --> 00:39:02,297 ই. স্ট্যামেল নামে একজন এইমাত্র পানামা সিটির একটা প্লেনে উঠেছে। 533 00:39:02,424 --> 00:39:04,508 শালা পানামায় কী বাল ছিড়ছে? 534 00:39:28,700 --> 00:39:30,659 ইংরেজি পারো? 535 00:39:31,661 --> 00:39:34,329 বলো তো,"গুড মর্নিং, টেডি।" 536 00:39:35,123 --> 00:39:36,331 গুড মর্নিং, টেডি। 537 00:39:36,499 --> 00:39:39,001 তারমানে আসলে, না। তুমি ইংরেজি পারো না। 538 00:39:39,335 --> 00:39:40,961 এখানকার কেউ ইংরেজি পারো? 539 00:39:51,431 --> 00:39:52,765 বলো,"গুড মর্নিং, টেডি।" 540 00:39:52,932 --> 00:39:54,850 গুড মর্নিং, টেডি। 541 00:39:57,520 --> 00:39:58,937 বলো,"গুড মর্নিং, টেডি বিয়ার।" 542 00:39:59,355 --> 00:40:01,690 গুড মর্নিং, টেডি বিয়ার। 543 00:40:03,359 --> 00:40:04,860 পরচুলা পরতে পছন্দ করো? 544 00:40:05,028 --> 00:40:08,030 যথেষ্ট পয়সা পেলে, যেকোনোকিছু পরতে পারি। 545 00:40:44,984 --> 00:40:46,401 কোনো খবর নেই। 546 00:40:46,569 --> 00:40:48,737 অনলাইনে সারাহ'র আটক হবার কোনো খবরই নেই। 547 00:40:48,905 --> 00:40:50,239 হয়তো ওরা ব্যাপারটা গোপন রাখছে। 548 00:40:50,406 --> 00:40:53,242 মেসেজ বোর্ডের খবর কী? গোল্ড ফিঞ্চ জিনিসটার। 549 00:40:53,868 --> 00:40:58,580 শুধু সি-নোট থেকে একটা নোটিফিকেশন এসেছে, আর সুক্রের একটা মেসেজ এসেছে। 550 00:40:58,748 --> 00:41:00,791 এখনো পালিয়ে বেড়াচ্ছে, হাহ? 551 00:41:03,086 --> 00:41:04,545 কী? 552 00:41:07,757 --> 00:41:11,426 সুক্রে লিখেছে টি-ব্যাগ এখন পানামায়। 553 00:41:11,594 --> 00:41:13,262 ও কিভাবে জানলো? 554 00:41:13,429 --> 00:41:15,931 জানি না। লিখেছে,"ব্যাগের কাছে এখনো ব্যাগটা আছে।" 555 00:41:16,099 --> 00:41:18,725 "সে পানামা সিটির ফিন দেল কামিনো হোটেলে আছে।" 556 00:41:18,893 --> 00:41:23,021 "যদি ওখানেই থাকো আর পাখিটাকে খাঁচায় পুরতে সাহায্য করতে চাও, আমাকে জানিও। সুক্রে" 558 00:41:23,189 --> 00:41:25,190 ওই শুয়োরের বাচ্চা পানামায় কী করছে? 559 00:41:25,358 --> 00:41:27,276 - আমাদের ওকে ধরিয়ে দেওয়া উচিত। - বাদ দে এসব। 560 00:41:27,443 --> 00:41:29,820 - ওই টাকার আমাদের প্রয়োজন নেই। - এটা টাকার বিষয় না, লিঙ্ক। 561 00:41:29,988 --> 00:41:31,905 এখন থেকে আমরা যতোই ভালো কাজ করি না কেন... 562 00:41:32,073 --> 00:41:33,991 টি-ব্যাগ বাইরে থাকলে তাতে কোনো লাভ হবে না। 563 00:41:34,159 --> 00:41:35,450 মাইকেল, আমরা পেরেছি। আমাদের শুধু... 564 00:41:35,577 --> 00:41:37,452 অনেককিছুই ভুল হয়েছে। যদি আমরা শুধু... 565 00:41:37,996 --> 00:41:40,289 যদি শুধু এই জিনিসটা ঠিক করতে পারি। 566 00:41:41,166 --> 00:41:44,334 পানামা সিটি মাত্র একঘন্টার পথ। আর এখন আমরা জানি সে কোথায় আছে। 567 00:41:44,502 --> 00:41:46,211 পুলিশকে জানিয়ে দে। 568 00:41:46,379 --> 00:41:49,339 পানামা'কে বেছে নেওয়ার একটা কারণ আছে। এখানে কোনো অপরাধী হস্তান্তর আইন নেই। 569 00:41:49,507 --> 00:41:51,008 ওরা তাকে স্পর্শও করবে না। 570 00:41:51,176 --> 00:41:53,051 তো, কী করতে চাস তুই? 571 00:41:53,845 --> 00:41:55,179 কিছু একটা বের করে ফেলবো। 572 00:41:55,346 --> 00:41:58,682 বের করে ফেলবি? তুই তো পরিকল্পনা ছাড়া পেশাব পর্যন্ত করতে যাস না। কাম অন। 573 00:41:58,850 --> 00:42:00,951 আমাকে দেখ, আমি কখনো ভেবে কাজ করিনি, আর এখন আমার অবস্থা দেখ। 574 00:42:01,019 --> 00:42:02,895 হ্যাঁ, পানামায় জাহাজ ভর্তি মদ পেয়েছো। 575 00:42:03,062 --> 00:42:05,289 ওটা তুই ব্যবস্থা করেছিস। আমি নিজের ফাঁসির ব্যবস্থা করেছিলাম। 576 00:42:05,356 --> 00:42:10,360 দেখ, আপাতত চল সমুদ্রে বেরিয়ে পড়ি, ঠান্ডা মাথায় ভাবি। 577 00:42:10,528 --> 00:42:13,071 যখন সঠিক সময় আসবে, সব ঠিক করে ফেলবো। 578 00:42:14,490 --> 00:42:15,991 ঠিক আছে? 579 00:42:36,638 --> 00:42:39,723 পানামাগামী ট্রান্স-পানামিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ২৭১... 580 00:42:39,891 --> 00:42:42,392 এখন সকল প্রথম শ্রেণীর যাত্রীদের প্লেনে আসন গ্রহণ করাচ্ছে। 581 00:42:42,560 --> 00:42:45,771 আবারো বলছি, আমরা পানামা সিটির যাত্রীদের প্লেনে আসন গ্রহণ করাচ্ছি। 582 00:42:45,939 --> 00:42:47,856 শীঘ্রই দেখা হচ্ছে। 583 00:42:51,569 --> 00:42:53,320 হোম, সুইট হোম। 584 00:42:58,618 --> 00:43:01,745 মদের বোতল পেয়েছি, কিন্তু লেবুগুলো কড়া। 585 00:43:07,085 --> 00:43:09,086 মাইকেল? 586 00:43:11,005 --> 00:43:12,589 মাইকেল! 587 00:43:14,092 --> 00:43:16,176 মাইকেল। 588 00:43:19,492 --> 00:43:52,176 অনুবাদে: AsadujJaman