1
00:00:00,000 --> 00:00:06,373
"Love in the moonlight"
2
00:00:06,781 --> 00:00:10,762
অতীতে মঞ্চস্থ একটি কল্পকাহিনী অনুসরণ করা হয়েছে।
এটি ইতিহাসের ঘটনাগুলির সাথে সম্পর্কিত নয়।
3
00:00:11,235 --> 00:00:29,246
অনুবাদ ও সম্পাদনায়
মারিব সিরাজ ও সুমন বণিক
4
00:00:46,371 --> 00:00:48,571
কিছু কথা ছিল,
যা তোমাকে প্রাসাদে বলিনি।
5
00:00:49,111 --> 00:00:50,841
কথাটা তোমার বাবাকে নিয়ে।
6
00:00:51,871 --> 00:00:54,041
এই সময় ও ঠিকানায়
আমার সাথে দেখা করো।
7
00:02:13,923 --> 00:02:15,093
আমি...
8
00:02:16,941 --> 00:02:19,211
তোমাকে কোনোদিন
ক্ষমা করবো না।
9
00:04:13,811 --> 00:04:15,571
আমি কেবল তোমার কথা শুনবো।
10
00:04:19,811 --> 00:04:21,571
তুমি যতোই মিথ্যা বলো না কেন,
11
00:04:24,211 --> 00:04:25,541
আমি সব বিশ্বাস করবো।
12
00:04:31,441 --> 00:04:33,641
আমার প্রতি তোমার সব অনুভূতি...
13
00:04:37,041 --> 00:04:38,641
তাহলে কি মিথ্যা ছিল?
14
00:04:53,011 --> 00:04:56,171
ক্ষমা করে দিও, যুবরাজ।
15
00:05:12,711 --> 00:05:14,381
আপনার ধারণা একদম ঠিক।
16
00:05:15,411 --> 00:05:16,741
আপনাকে পালাতে হবে।
17
00:06:32,611 --> 00:06:33,711
জাঁহাপনা।
18
00:06:47,911 --> 00:06:49,171
মন্ত্রী কিম।
19
00:06:50,111 --> 00:06:51,341
আপনি এখানে কেন এসেছেন?
20
00:06:55,671 --> 00:06:59,241
আমি দেখে বিস্মিত হলাম, যে আমাকে
ভুয়া চিঠি দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে...
21
00:06:59,241 --> 00:07:01,071
সে-ই আবার আমাকেই রক্ষা করতে এসেছে।
22
00:07:03,271 --> 00:07:04,641
তাহলে কি আপনিই ছিলেন?
23
00:07:06,541 --> 00:07:07,611
যুবরাজ।
24
00:07:08,341 --> 00:07:11,271
আমি এখানে এসেছি কারণ
আমি গোপন সূত্রে জেনেছি যে,
25
00:07:11,641 --> 00:07:14,041
কেউ একজন বিদ্রোহীর সাথে
হাত মিলিয়েছে।
26
00:07:18,671 --> 00:07:22,241
মিথ্যা ছড়িয়ে যুবরাজের সাথে
বিশ্বাসঘাতকতার সাহস কি করে হলো?
27
00:07:24,641 --> 00:07:26,771
তাকে এখনই আমার সামনে নিয়ে আসুন।
28
00:07:27,741 --> 00:07:29,841
এটিই আপনার বাঁচার একমাত্র পথ।
29
00:07:30,111 --> 00:07:31,311
বুঝতে পেরেছেন?
30
00:07:34,841 --> 00:07:36,371
জ্বী, মহামান্য।
31
00:07:46,411 --> 00:07:53,041
(অধ্যায় ১৫, মিথ্যা গুলো সত্য হলো)
32
00:08:03,911 --> 00:08:07,111
রা ওন কি নিরাপদে আছে?
33
00:08:08,711 --> 00:08:09,841
জ্বী, যুবরাজ।
34
00:08:10,341 --> 00:08:12,171
আমি তাকে সুরক্ষিত
জায়গায় নিয়ে যাবো।
35
00:08:12,541 --> 00:08:13,711
চিন্তা করবেন না।
36
00:08:16,911 --> 00:08:18,211
আমাকে নিশ্চয়ই বলবে না...
37
00:08:20,411 --> 00:08:21,841
জায়গাটা কোথায়, তাই না?
38
00:08:23,941 --> 00:08:25,511
আপনি যদি সেটা জানার চেষ্টা করেন...
39
00:08:27,371 --> 00:08:28,941
সেটা তার জন্য ভালো হবে না।
40
00:08:34,371 --> 00:08:35,671
কিভাবে আমি...
41
00:08:37,211 --> 00:08:39,411
এমন একজন হয়ে গেলাম?
যে রা ওনের জীবনকে...
42
00:08:41,671 --> 00:08:42,671
কঠিন করে তোলে?
43
00:08:52,241 --> 00:08:53,241
আমি বুঝেছি।
44
00:08:54,741 --> 00:08:56,341
আমি আর কিছু জিজ্ঞেস করবো না।
45
00:09:11,011 --> 00:09:12,411
আমাদের হাতে সময় কম।
46
00:09:16,071 --> 00:09:17,241
দয়া করে তাকে ভালো রাখবে।
47
00:09:26,211 --> 00:09:27,311
যাও।
48
00:09:40,571 --> 00:09:41,571
যুবরাজ।
49
00:09:45,411 --> 00:09:46,911
আমি কোথায় যাচ্ছি...
50
00:09:48,141 --> 00:09:49,611
তা নিয়ে আগ্রহী হবে না।
51
00:09:53,871 --> 00:09:55,871
তুমি আমাকে নিয়ে
যা-ই শোনো না কেন...
52
00:09:57,711 --> 00:09:59,141
নিজেকে নিয়ন্ত্রণে রাখবে।
53
00:10:03,671 --> 00:10:04,671
আমিও...
54
00:10:07,981 --> 00:10:09,141
তাই করবো।
55
00:11:07,911 --> 00:11:09,011
জো।
56
00:11:09,741 --> 00:11:12,641
তুমি নিশ্চয়ই রাজপ্রাসদে
থাকতে থাকতে বিরক্ত?
57
00:11:13,341 --> 00:11:14,641
মোটেও না, রাণী মা।
58
00:11:15,541 --> 00:11:17,711
রাজপ্রাসাদের নতুন নিয়মগুলো
শিখতে শিখতে...
59
00:11:17,711 --> 00:11:19,311
কখন যে সময় চলে যায়!
60
00:11:20,441 --> 00:11:23,241
তুমি যুবরাজের স্ত্রী হতে
কতই না কষ্ট করছো।
61
00:11:28,511 --> 00:11:29,511
জো,
62
00:11:30,441 --> 00:11:33,111
তুমি কি জানো?
কেন বিয়ের তারিখ...
63
00:11:33,511 --> 00:11:35,011
এখনও ঠিক করা হয়নি?
64
00:11:35,841 --> 00:11:36,841
জ্বী?
65
00:11:38,011 --> 00:11:41,241
শুনেছি জ্যোতিষালয় থেকে
শুভক্ষণ ঠিক করে দেবে...
66
00:11:41,241 --> 00:11:43,741
দিন ঠিক করে কি লাভ?
67
00:11:44,571 --> 00:11:46,911
শুনেছি যুবরাজ নিজেই...
68
00:11:46,911 --> 00:11:50,071
বিয়ে না করার জন্য
নানা অজুহাত বানাচ্ছে?
69
00:11:56,071 --> 00:11:57,141
তুমি কি এর কারণ...
70
00:11:58,571 --> 00:12:00,441
জানতে চাও না?
71
00:12:05,111 --> 00:12:06,971
যুবরাজের...
72
00:12:07,671 --> 00:12:09,671
একটা কারণ নিশ্চয়ই আছে।
73
00:12:11,971 --> 00:12:13,311
কারণ,
74
00:12:14,511 --> 00:12:17,771
যেহেতু তাঁর পেয়ারের নপুংসক
বিদায় নিয়েছে,
75
00:12:18,871 --> 00:12:21,511
তাই তাঁর মন খারাপ।
76
00:12:23,241 --> 00:12:24,241
কি?
77
00:12:26,671 --> 00:12:28,841
আপনি কী বলতে চাচ্ছেন?
78
00:12:28,941 --> 00:12:30,771
দয়া করে তার কাছে থেকে...
79
00:12:31,771 --> 00:12:34,241
তাকে সান্ত্বনা দাও।
80
00:12:38,341 --> 00:12:39,411
জ্বী, মহামান্য।
81
00:12:51,411 --> 00:12:54,741
তুমি কি জানো, হং রা ওন
কোথায় গিয়ে থাকছে?
82
00:12:56,941 --> 00:12:57,941
আমি জানি না।
83
00:12:59,841 --> 00:13:02,171
আমি কেবল যুবরাজের
রক্ষক হিসেবে গিয়েছিলাম।
84
00:13:04,041 --> 00:13:05,341
আমি পৌঁছানোর আগেই...
85
00:13:06,041 --> 00:13:08,141
হং রা ওন অদৃশ্য হয়ে যায়।
86
00:13:13,341 --> 00:13:14,811
কারা এই কাজটি করতে পারে?
87
00:13:17,611 --> 00:13:21,171
তারা যেভাবে আমার নাম ভাঙিয়ে
কাজ হাসিল করলো,
88
00:13:23,841 --> 00:13:24,871
তাতে মনে হয়,
89
00:13:27,241 --> 00:13:29,141
তারা আমাদের কাছের কেউ।
90
00:13:32,611 --> 00:13:34,371
অনেক খারাপ হয়েছে,
প্রধানমন্ত্রী কিম...
91
00:13:34,371 --> 00:13:36,311
সব ধরণের অপরাধের জন্য
আমাদের দায়ী করেছেন।
92
00:13:36,871 --> 00:13:40,311
এখন, আমরা কি আমাদের
নিজেদের সন্দেহ করবো?
93
00:13:41,511 --> 00:13:44,341
যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে,
তাকে যদি আমি খুঁজে বের করতে পারি,
94
00:13:47,071 --> 00:13:48,141
আমি তাকে...
95
00:13:50,011 --> 00:13:51,811
কখনোই ক্ষমা করবো না।
96
00:13:58,641 --> 00:14:00,971
মা। তোমার বিশ্রাম করা উচিত।
97
00:14:03,111 --> 00:14:04,911
আমি ঠিক আছি।
98
00:14:05,011 --> 00:14:06,511
আমার অভ্যাস হয়ে গেছে।
99
00:14:07,441 --> 00:14:08,911
তুই ঘুমাতে যা।
100
00:14:09,011 --> 00:14:11,411
সারাদিন তুই একবারও
শুয়ে বিশ্রাম নিস নি।
101
00:14:12,741 --> 00:14:14,211
আমিও ঠিক আছি।
102
00:14:15,011 --> 00:14:16,471
আমি সাম নম।
103
00:14:16,841 --> 00:14:18,511
আমি সফল হওয়ার জন্যই জন্মেছি।
104
00:14:18,611 --> 00:14:19,841
আমি যেকোনো কিছু করতে সক্ষম।
105
00:14:24,541 --> 00:14:26,241
তুই নিশ্চই তোর বাবার উপর বিরক্ত।
106
00:14:37,911 --> 00:14:39,741
আমাদের কষ্ট দেওয়ার জন্য?
107
00:14:41,111 --> 00:14:42,211
হ্যাঁ।
108
00:14:46,311 --> 00:14:47,911
তুমি বলেছো,
সে আমাদের ভালোর জন্যই...
109
00:14:48,871 --> 00:14:50,441
এসব কিছু করেছে।
110
00:14:53,841 --> 00:14:54,841
হ্যাঁ।
111
00:14:56,211 --> 00:14:57,211
তা ঠিক।
112
00:14:59,671 --> 00:15:00,741
তবে...
113
00:15:01,941 --> 00:15:03,771
আমি চাইনি আমার
স্বামী এসব করুক।
114
00:15:05,771 --> 00:15:07,911
বরং সে যতই ভালো কাজই করুক,
115
00:15:09,211 --> 00:15:10,971
দিনশেষে তার একটি পরিবার থাকে...
116
00:15:10,971 --> 00:15:12,441
যাদের সাথে মিলেমিশে খাবে, ঘুমাবে,
117
00:15:13,441 --> 00:15:15,171
একসাথে হাসবে ও কাঁদবে।
118
00:15:17,441 --> 00:15:19,241
আমি কেন তাকে ঘৃণা করবো না?
119
00:15:22,241 --> 00:15:25,041
মা, কথাটা শুনে মনে হলো...
120
00:15:25,141 --> 00:15:28,871
তার কথা তোমার খুব মনে পড়ে।
121
00:15:31,171 --> 00:15:34,571
অনেক হয়েছে, ঘুমাতে যা।
122
00:15:35,571 --> 00:15:36,841
আমি করছি।
123
00:15:37,871 --> 00:15:40,811
আজকের মতো কাজ শেষ।
এখন একসাথে ঘুমানোর পালা।
124
00:15:40,971 --> 00:15:42,471
এখন ঘুমানো যাক।
125
00:16:07,511 --> 00:16:09,241
এই চিঠিটা কি তুমি আগে দেখেছো?
126
00:16:12,711 --> 00:16:14,911
আমাকে সত্যি কথা বললে
তোমার কোনো ভয় নেই।
127
00:16:16,941 --> 00:16:18,111
তুমি কি...
128
00:16:19,471 --> 00:16:20,971
আমার টেবিলে এটি রেখেছিলে?
129
00:16:23,371 --> 00:16:24,611
জ্বী, যুবরাজ।
130
00:16:28,341 --> 00:16:29,641
কার কথায় তুমি
এ কাজ করেছো?
131
00:16:34,441 --> 00:16:35,811
আমি তাকে শাস্তি দেবো না।
132
00:16:36,371 --> 00:16:38,371
আমি শুধু কিছু প্রশ্নের উত্তর চাই,
133
00:16:38,371 --> 00:16:39,571
তাই জবাব দাও।
134
00:16:42,571 --> 00:16:45,011
আমি তাকে আগে
কখনও প্রাসাদে দেখিনি।
135
00:16:47,341 --> 00:16:50,241
তিনি জানতে চেয়েছিলেন, আমি
দোঙ্গুঞ্জিয়ন পরিষ্কার করি কিনা।
136
00:16:52,211 --> 00:16:53,741
সে বলল আমাকে দুই ইয়াং(টাকা) দেবে।
137
00:16:54,941 --> 00:16:56,811
তুমি কি বলতে পারবে,
সে কেমন ছিল দেখতে?
138
00:17:08,571 --> 00:17:11,911
এখনই আমার কাছে
একজন চিত্রশিল্পীকে পাঠাও।
139
00:17:32,071 --> 00:17:35,181
যা ঘটেছে, তা নিয়ে আমি
অনেক চিন্তা করেছি।
140
00:17:36,241 --> 00:17:38,011
তুমি বাইকউওন গ্রুপের সাথে
বিশ্বাসঘাতকতা করেছো।
141
00:17:38,941 --> 00:17:41,511
তুমি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা
করবে না তার নিশ্চয়তা কী?
142
00:17:43,871 --> 00:17:45,541
আমি টাকার শক্তিকে বিশ্বাস করি,
143
00:17:46,511 --> 00:17:48,341
আপনাকে না, প্রধানমন্ত্রী কিম।
144
00:17:50,241 --> 00:17:52,741
আপনার যা সাহায্য প্রয়োজন
তা টাকা দিয়ে কিনে নিন,
145
00:17:53,041 --> 00:17:56,241
এবং আমি যা পারি
তা বিক্রি করবো। এটাই।
146
00:18:16,471 --> 00:18:18,241
এখানে প্রাপ্য টাকা আছে।
147
00:18:22,971 --> 00:18:24,141
কিন্তু...
148
00:18:24,441 --> 00:18:26,871
এখনই মেয়েটিকে এখানে নিয়ে আসুন।
149
00:18:28,341 --> 00:18:29,971
হং রা ওন।
150
00:18:48,041 --> 00:18:50,771
দাঁড়াও।
ভাগো, ভাগো, ভাগো।
151
00:19:07,541 --> 00:19:09,141
মাস্টার।
152
00:19:09,841 --> 00:19:10,841
আমাকে দিন।
153
00:19:11,541 --> 00:19:12,771
আরে।
154
00:19:19,471 --> 00:19:21,041
আপনার কী খবর?
155
00:19:22,311 --> 00:19:24,181
তার কারণে কিস্যাংদের ঘরে...
156
00:19:24,471 --> 00:19:27,211
আনন্দ কখনো কমে না।
157
00:19:27,571 --> 00:19:30,241
সে আপনার চেয়েও বেশি...
158
00:19:30,241 --> 00:19:31,711
তাদের ভালোবাসায় এবং আদরে সিক্ত।
159
00:19:33,911 --> 00:19:35,071
আমি আনন্দিত।
160
00:19:36,841 --> 00:19:40,011
আমি একটা বিষয়ে
ভেবে অবাক হচ্ছি।
161
00:19:41,771 --> 00:19:43,471
বাচ্চাটি কার?
162
00:19:47,441 --> 00:19:49,641
আমাকে বলবেন না?
163
00:19:52,511 --> 00:19:55,771
সে বর্তমানে এতিম এবং তার
কোথাও যাওয়ার জায়গা নেই।
164
00:19:58,411 --> 00:20:01,111
ওহ, খুবই খারাপ ব্যাপার।
165
00:20:03,041 --> 00:20:05,771
আমি এক সামান্য কিস্যাং,
166
00:20:06,311 --> 00:20:08,771
তবুও তাকে বড় করতে
আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
167
00:20:24,141 --> 00:20:25,241
রা ওন।
168
00:20:26,681 --> 00:20:28,611
কি করছিস? ভিতরে আয়।
169
00:20:28,911 --> 00:20:31,181
ঠিক আছে, আমি আসছি।
170
00:20:33,871 --> 00:20:34,911
রা ওন!
171
00:20:37,571 --> 00:20:38,641
রা ওন!
172
00:20:48,971 --> 00:20:50,011
চল যাই।
173
00:21:26,341 --> 00:21:28,211
মা। মা।
174
00:21:29,071 --> 00:21:30,241
মা।
175
00:21:30,771 --> 00:21:32,041
মা।
176
00:21:47,111 --> 00:21:50,211
তুমি নিজের যত্ন নিচ্ছো তো?
177
00:21:50,811 --> 00:21:51,871
হ্যাঁ।
178
00:21:52,971 --> 00:21:55,241
আমি খুশী, আমি রাজপুত্রের জন্ম দিয়েছি,
179
00:21:56,511 --> 00:21:59,071
তাই শরীর হালকা মনে হয়।
180
00:22:03,671 --> 00:22:06,241
সে দেখতে সুদর্শন।
181
00:22:08,041 --> 00:22:09,741
আপনি সত্যি বলছেন?
182
00:22:18,311 --> 00:22:19,641
আপনি কি খুশি?
183
00:22:20,711 --> 00:22:21,941
অবশ্যই।
184
00:22:23,371 --> 00:22:25,811
আমি তা ভাষায় প্রকাশ
করতে পারছি না।
185
00:22:27,171 --> 00:22:28,241
আপনি...
186
00:22:30,171 --> 00:22:31,711
কি সত্যিই খুশি?
187
00:22:44,511 --> 00:22:46,141
আমি তাহলে আসি।
188
00:23:32,041 --> 00:23:34,141
তুমি কী করছো?
189
00:23:34,771 --> 00:23:37,511
আপনিই কি বাইকউওন পরিচয়ে
প্রধানমন্ত্রী কিমের...
190
00:23:39,171 --> 00:23:40,341
পোষা কুকুরের মতো আচরণ করছেন?
191
00:23:52,741 --> 00:23:53,871
তাতে কী?
192
00:23:55,341 --> 00:23:56,411
কি?
193
00:23:57,071 --> 00:24:00,041
আমি যদি ধরা পড়ে যাই,
তবে বাইকউওনের কী হবে?
194
00:24:00,441 --> 00:24:03,011
তোমার ও প্রধান নপুংসক হাংয়ের কী হবে?
195
00:24:08,711 --> 00:24:11,141
তুমি আমার কিছু করতে পারবে না কারণ...
196
00:24:12,511 --> 00:24:15,641
তুমি নিজেকে নিয়ে ভীত যে
এতকাল যুবরাজের বন্ধু হয়ে থাকার পর...
197
00:24:15,641 --> 00:24:18,571
গুপ্তচর হিসেবে তোমার পরিচয় ফাঁস হলে
এর পরিণাম ভালো হবে না।
198
00:24:18,711 --> 00:24:19,741
তাই না?
199
00:24:24,571 --> 00:24:25,571
কী হলো?
200
00:24:26,871 --> 00:24:28,941
এখন তোমার কেমন লাগছে?
201
00:24:31,911 --> 00:24:34,041
এজন্য আমি তোমাকে সতর্ক করেছিলাম...
202
00:24:36,011 --> 00:24:37,141
যে যুবরাজ...
203
00:24:38,471 --> 00:24:41,041
তোমার বন্ধু নয়।
204
00:24:52,971 --> 00:24:54,111
থামো!
205
00:25:01,011 --> 00:25:02,211
বাইং ইউন।
206
00:25:12,611 --> 00:25:14,241
আমরা তাকে গ্রেফতার করতে এসেছি...
207
00:25:15,171 --> 00:25:16,611
যুবরাজের আদেশে।
208
00:25:32,111 --> 00:25:35,241
আমরা প্রাসাদে প্রবেশকারী
অপরাধীকে ধরে ফেলেছি...
209
00:25:35,371 --> 00:25:37,341
যে আমাকে জাল চিঠি দিয়ে...
210
00:25:37,541 --> 00:25:40,341
রাষ্ট্রদ্রোহী প্রমাণ করতে
তৎপর হয়ে উঠেছিল।
211
00:25:47,641 --> 00:25:51,111
যুবরাজ, এটা কি সত্য?
212
00:25:51,711 --> 00:25:55,211
কে আপনার কক্ষে অনুপ্রবেশ করে...
213
00:25:55,341 --> 00:25:57,041
এমন ঘৃণিত কাজ করেছিল?
214
00:25:58,511 --> 00:25:59,671
সে বলেছে...
215
00:26:00,571 --> 00:26:02,841
কেউ তাকে ভাড়া করেছিল।
216
00:26:08,141 --> 00:26:10,671
দয়া করে সেই অপরাধীকে
শাস্তি প্রদান করুন।
217
00:26:11,341 --> 00:26:13,911
আমি অপরাধীকে জিজ্ঞাসাবাদ করবো...
218
00:26:13,941 --> 00:26:15,571
যে আপনাকে ফাঁসাতে চেয়েছিল।
219
00:26:16,841 --> 00:26:19,441
তাকে সবার সামনে জিজ্ঞাসাবাদ করা হবে।
220
00:26:20,171 --> 00:26:23,541
সে বলেছে, সে সবার সামনে
সত্য প্রকাশ করবে।
221
00:26:47,411 --> 00:26:48,841
চিন্তা করবেন না।
222
00:26:49,171 --> 00:26:51,011
আমি নিশ্চিত সে জানে...
223
00:26:51,341 --> 00:26:53,911
যে সে কিছু বলতে পারবে না।
224
00:26:55,371 --> 00:26:58,541
আমাদের সময় থাকতে
তার সাথে দেখা করা উচিত।
225
00:27:19,911 --> 00:27:21,841
যদি আমার অনুমান সঠিক হয়,
226
00:27:23,071 --> 00:27:25,341
আপনি আমার বাবার বন্ধু ছিলেন...
227
00:27:27,011 --> 00:27:28,941
এবং তার সাথে কাজ করতেন।
228
00:27:29,541 --> 00:27:30,641
ঠিক বলেছো।
229
00:27:31,741 --> 00:27:33,841
আমি তোমাকে খুঁজেছি...
230
00:27:35,111 --> 00:27:38,371
যাতে তোমার বাবার ইচ্ছার কথা
তোমাকে জানাতে পারি।
231
00:27:41,811 --> 00:27:43,371
আমি চাই না।
232
00:27:45,141 --> 00:27:47,241
এর কারণ কি যুবরাজ?
233
00:27:51,671 --> 00:27:53,041
যুবরাজ...
234
00:27:53,641 --> 00:27:56,541
তার বিবাহ বন্ধ রেখেছেন।
235
00:28:00,211 --> 00:28:01,771
তিনি খাওয়া ছেড়ে দিয়েছেন...
236
00:28:03,071 --> 00:28:04,871
এমনকি ঘুমানও না।
237
00:28:09,111 --> 00:28:10,311
রা ওন।
238
00:28:11,671 --> 00:28:13,871
তুমি যখন সুতোর প্যাঁচ...
239
00:28:15,141 --> 00:28:17,111
খুলতে গিয়ে একটি
গিঁটের মুখোমুখি হও...
240
00:28:17,871 --> 00:28:21,541
যখন সে গিঁট খোলা
আর সম্ভব হয় না,
241
00:28:22,611 --> 00:28:23,611
তোমার তখন...
242
00:28:24,871 --> 00:28:28,171
সুতো কাটা ছাড়া আর কোনো
উপায় থাকবে না।
243
00:28:31,571 --> 00:28:35,041
আমি কী বলতে চাইছি তা বুঝতে পেরেছো?
244
00:28:36,711 --> 00:28:37,911
এটাই...
245
00:28:39,071 --> 00:28:41,441
এতেই যুবরাজের মঙ্গল হবে।
246
00:28:45,541 --> 00:28:46,811
আমি দুঃখিত।
247
00:28:48,171 --> 00:28:49,941
তোমার যত্ন নিও।
248
00:28:52,541 --> 00:28:53,541
আমি ফিরে আসবো।
249
00:29:37,411 --> 00:29:38,911
এতো রাতে, আপনাদের...
250
00:29:41,141 --> 00:29:42,611
এখানে আসার কারণ কী?
251
00:29:50,071 --> 00:29:52,541
আপনি এ অসময়ে এখানে
কেন, যুবরাজ?
252
00:29:53,241 --> 00:29:56,141
আমি জানতে চাই, সে কেন
আমার ক্ষতি করতে চেয়েছিল?
253
00:29:56,911 --> 00:29:59,211
আমরাও এসেছি কারণ...
254
00:29:59,211 --> 00:30:01,711
আমরাও অপরাধী সম্পর্কে
কৌতূহলী এবং উদ্বিগ্ন ছিলাম।
255
00:30:04,811 --> 00:30:07,011
আপনি কি বলতে চান
এটিই সেই লোক?
256
00:30:09,541 --> 00:30:10,811
হ্যাঁ, যুবরাজ।
257
00:30:14,541 --> 00:30:15,541
কিন্তু...
258
00:30:16,871 --> 00:30:17,911
আপনি কিভাবে জানলেন...
259
00:30:19,011 --> 00:30:21,141
আমি যে অপরাধীর কথা
বলেছিলাম ইনিই সে?
260
00:30:25,041 --> 00:30:26,371
আমি কাউকে তার নাম...
261
00:30:27,671 --> 00:30:29,971
বা সে কোথায় আছে
তা জানাইনি।
262
00:30:33,411 --> 00:30:34,411
ওহ...
263
00:30:42,371 --> 00:30:43,441
সেনাপ্রধান।
264
00:30:45,011 --> 00:30:46,141
আপনি তার নাম...
265
00:30:47,671 --> 00:30:49,441
এবং অপরাধ কি তা জানেন?
266
00:30:52,141 --> 00:30:53,241
না, যুবরাজ।
267
00:30:59,111 --> 00:31:01,141
আমরা তাকে একবার জিজ্ঞাসাবাদ
করলেই জেনে যাবো...
268
00:31:02,111 --> 00:31:03,311
কে...
269
00:31:04,011 --> 00:31:05,311
এসবের মূলে কে আছে।
270
00:31:14,111 --> 00:31:15,111
তাকে উঠাও।
271
00:31:26,141 --> 00:31:27,141
উঠো।
272
00:31:36,241 --> 00:31:37,241
যুবরাজ।
273
00:31:42,811 --> 00:31:43,811
আপনি কি...
274
00:31:44,441 --> 00:31:47,541
আবারো জিজ্ঞাসাবাদের আগে
অপরাধীর গায়ে হাত তুলেছেন?
275
00:31:50,911 --> 00:31:51,911
যুবরাজ।
276
00:32:20,241 --> 00:32:23,941
প্রধানমন্ত্রী কিম আসেনি?
277
00:32:27,511 --> 00:32:30,711
আমি এখানে, যুবরাজ।
278
00:33:09,911 --> 00:33:10,911
আপনি অন্তর্বর্তীকালীন রাজা...
279
00:33:11,141 --> 00:33:14,411
হওয়ার অনেক আগে থেকেই...
280
00:33:14,711 --> 00:33:17,141
আমি রাষ্ট্রের সেবায় নিবেদিত আছি।
281
00:33:19,511 --> 00:33:22,411
যতক্ষণ পর্যন্ত না
অপরাধী সাজা পাচ্ছে...
282
00:33:22,611 --> 00:33:24,671
আমি রাজসভায় প্রবেশ করতে পারি না,
তাই নয় কি?
283
00:33:26,571 --> 00:33:27,571
তাহলে...
284
00:33:29,141 --> 00:33:30,911
আপনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব...
285
00:33:31,871 --> 00:33:33,971
এই সীল ও পোশাককের মতো
ত্যাগ করছেন?
286
00:33:34,511 --> 00:33:36,471
আমি সবকিছুই ত্যাগ করতে...
287
00:33:37,571 --> 00:33:39,811
এবং নিজেকে নির্দোষ
প্রমাণ করতে প্রস্তুত।
288
00:33:40,371 --> 00:33:41,911
তাই আমায় অনুমতি দিন।
289
00:33:44,411 --> 00:33:46,211
নিজেকে নির্দোষ প্রমাণ করতে
অন্য উপায় খুঁজুন।
290
00:33:51,041 --> 00:33:52,671
আমরা সকলেই দোষী।
291
00:33:52,771 --> 00:33:54,441
দয়া করে আমাদের
সকলকে বরখাস্ত করুন।
292
00:33:56,341 --> 00:33:58,541
দয়া করে আমাদের
সকলকে বরখাস্ত করুন।
293
00:33:58,841 --> 00:34:01,471
অনুগ্রহ করে বুঝতে চেষ্টা করুন।
294
00:34:09,081 --> 00:34:11,711
আপনি যদি আমার
আনুগত্যে বিশ্বাসী হোন,
295
00:34:12,511 --> 00:34:16,541
আমি সমস্ত শত্রুদের ধরে নিয়ে আসবো...
296
00:34:17,511 --> 00:34:19,811
যারা আমাদের পরস্পরের বিরুদ্ধে
দাঁড় করানোর চেষ্টা করেছিল।
297
00:34:37,711 --> 00:34:38,771
চরম বিশ্বাসঘাতক?
298
00:34:38,771 --> 00:34:39,911
(হং রা ওন, বয়স ১৮, দোঙ্গুঞ্জিয়নে আক্রমণের সন্দেহভাজন)
299
00:34:44,241 --> 00:34:45,411
চরম বিশ্বাসঘাতক?
300
00:34:45,641 --> 00:34:47,611
হায় ঈশ্বর।
301
00:34:47,611 --> 00:34:49,671
-হায় ঈশ্বর।
-হায় ঈশ্বর।
302
00:34:49,671 --> 00:34:51,411
চল যাই।
303
00:35:14,941 --> 00:35:15,941
আমি মনে করি...
304
00:35:17,841 --> 00:35:19,081
তার রাজধানীতে থাকাটা...
305
00:35:21,371 --> 00:35:22,771
কঠিন হয়ে যাবে।
306
00:35:27,511 --> 00:35:29,011
সে কি শীঘ্রই চলে যাচ্ছে?
307
00:35:35,011 --> 00:35:36,241
রা ওন।
308
00:35:37,741 --> 00:35:39,871
প্যাঁচ খুলতে গিয়ে যখন...
309
00:35:40,411 --> 00:35:42,241
একটি গিঁটের মুখোমুখি হও...
310
00:35:42,671 --> 00:35:45,771
তখন প্যাঁচ খোলা সম্ভব হয় না,
311
00:35:47,581 --> 00:35:49,111
তখন সুতো কাটা ছাড়া...
312
00:35:49,941 --> 00:35:51,511
আর কোনো উপায় থাকবে না।
313
00:36:11,541 --> 00:36:12,971
তার কি আসলেই...
314
00:36:16,211 --> 00:36:17,841
আমার কাছে...
315
00:36:20,241 --> 00:36:22,111
জানার বা জিজ্ঞেস করার কিছু নেই?
316
00:36:28,711 --> 00:36:29,941
তর্ক করার কিছুই নেই।
317
00:36:31,241 --> 00:36:32,441
অনুরোধ করার মতো কিছুই নেই।
318
00:36:35,741 --> 00:36:38,241
সে কি আমাকে দেখতে চায় না বা
জানতে চায় না আমার দিনগুলি কেমন কাটছে?
319
00:36:44,411 --> 00:36:45,511
সে কি...
320
00:36:48,241 --> 00:36:49,341
আদৌ বেঁচে আছে?
321
00:36:56,581 --> 00:36:57,581
বাইং ইউন।
322
00:37:00,111 --> 00:37:02,081
আমি জানি আমি বলেছিলাম
আমি কোনো প্রশ্ন করবো না,
323
00:37:04,111 --> 00:37:05,111
আমার কথা আমি
ফিরিয়ে নিলাম।
324
00:37:13,141 --> 00:37:14,141
একবার।
325
00:37:16,911 --> 00:37:18,241
শুধু একবার,
326
00:37:21,081 --> 00:37:22,711
তুমি কি আমাকে তার সাথে
দেখা করতে দেবে?
327
00:37:53,611 --> 00:37:54,611
রা ওন।
328
00:37:58,141 --> 00:37:59,211
আমাদের এখান থেকে...
329
00:38:00,511 --> 00:38:02,741
দূরে কোথাও চলে যাওয়া উচিৎ।
330
00:38:05,081 --> 00:38:07,211
চীন অথবা কোনো দ্বীপে।
331
00:38:09,211 --> 00:38:11,741
এই শহর থেকে দূরে কোথাও।
332
00:38:14,641 --> 00:38:18,171
যেখানে কেউ আমাদের চিনবে না।
333
00:38:20,671 --> 00:38:21,741
তোর কী মনে হয়?
334
00:38:38,141 --> 00:38:40,841
তাই করা যাক।
চলো, এখান থেকে চলে যাই।
335
00:38:42,911 --> 00:38:44,411
অন্য কোথাও বাস করি।
336
00:38:55,041 --> 00:38:56,581
কিন্তু মা,
337
00:38:58,311 --> 00:38:59,541
চলে যাওয়ার আগে,
338
00:39:00,471 --> 00:39:02,581
আমার কিছু কাজ আছে।
339
00:39:04,441 --> 00:39:05,711
কী কাজ?
340
00:39:09,411 --> 00:39:11,341
আমায় কাউকে সঠিকভাবে
বিদায় জানাতে হবে...
341
00:39:14,511 --> 00:39:17,811
যাতে আমাকে ছাড়াও
সে ভালোভাবে বাঁচতে পারে।
342
00:39:24,311 --> 00:39:28,341
এমনকি অন্য কেউ যেন তার জীবনে
আমার জায়গায় আসতে পারে।
343
00:39:28,771 --> 00:39:31,141
তুই কি চাস
সে তোকে ভুলে যাক?
344
00:39:33,771 --> 00:39:34,941
না।
345
00:39:37,341 --> 00:39:39,711
আমি চাই সে যেন দুঃখ না পায়।
346
00:40:45,971 --> 00:40:48,081
কি দুর্ভাগ্য!
347
00:40:49,081 --> 00:40:50,241
তার বাবা একজন বিদ্রোহী ছিল,
348
00:40:50,241 --> 00:40:53,081
এবং সে ছিল কিনা নাচের দলে!
349
00:40:54,971 --> 00:40:56,641
সে তার বাবা-মা ছাড়াই...
350
00:40:57,311 --> 00:40:59,511
একটি সুন্দর জীবন অতিবাহিত করেছে।
351
00:41:00,941 --> 00:41:02,141
তুমি আবার...
352
00:41:03,671 --> 00:41:06,171
সেই বিদ্রোহী কন্যার প্রেমে পড়োনি তো...
353
00:41:06,171 --> 00:41:07,671
যে নপুংসক সেজে ছিল?
354
00:41:12,741 --> 00:41:15,241
তুমি একটা অপদার্থ!
355
00:41:16,241 --> 00:41:19,241
আমি তোমাকে আগেই বলেছি,
যদি কোনো মেয়ে লাগে আমাকে বলো।
356
00:41:20,111 --> 00:41:22,411
তুমি যত মেয়ে চাও আমি ব্যবস্থা করবো,
বলিনি তোমাকে?
357
00:41:22,411 --> 00:41:26,081
আমি বলেছিলাম, তোমার যতজন চাই
ততজনকেই হাজির করবো।
358
00:41:29,641 --> 00:41:30,911
ঠিক যেমনটা আপনি ছিলেন,
তাইনা দাদা?
359
00:41:32,671 --> 00:41:34,171
আমি কি কারো সাথে একটি
রাত কাটিয়ে...
360
00:41:34,971 --> 00:41:36,311
তাকে ফেলে দিতে পারি?
361
00:41:41,041 --> 00:41:44,171
সে নারী, পুরুষ বা এমনকি আপনার
নিজের সন্তানই হোক না কেন,
362
00:41:44,811 --> 00:41:48,141
যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যায়
তখনই আপনি তাদের ফেলে দেন।
363
00:41:49,941 --> 00:41:52,211
এটি কি আমাদের পরিবারের ঐতিহ্যে পরিণত হয়েছে?
364
00:41:53,711 --> 00:41:54,871
আপনি কি চান...
365
00:41:55,811 --> 00:41:57,611
আমিও এইভাবে চলি?
366
00:42:00,371 --> 00:42:02,581
তুমি কোন জিনিস সবচেয়ে বেশি ঘৃণা করো?
367
00:42:05,511 --> 00:42:09,211
আপনার ষড়যন্ত্র, যা আপনি
সম্পন্ন করার পরিকল্পনা করছেন।
368
00:42:12,141 --> 00:42:14,611
আপনি আমাকে নিয়ে
মনে মনে যড়যন্ত্রের...
369
00:42:16,371 --> 00:42:17,711
এই জাল বিছিয়ে চলেছেন।
370
00:42:19,871 --> 00:42:21,841
সেটা ঠিক। আমি...
371
00:42:21,841 --> 00:42:25,111
আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য
একটি দূরদর্শী পরিকল্পনা করছি।
372
00:42:25,941 --> 00:42:28,341
তুমি কি বলতে চাও
তুমি এ সবকিছু ঘৃণা করো?
373
00:42:30,711 --> 00:42:31,771
হ্যাঁ, দাদা।
374
00:42:32,241 --> 00:42:34,211
এমনকি যদি পরিকল্পনাটি
দুর্বল ও ব্যর্থ হয়,
375
00:42:35,411 --> 00:42:37,341
আমি নিজেই নিজের ভবিষ্যত গড়বো।
376
00:43:17,371 --> 00:43:18,511
রা ওন।
377
00:43:33,771 --> 00:43:35,811
তুমি কেন আমাকে দেখতে চাও, যুবরাজ?
378
00:43:42,211 --> 00:43:44,011
তুমি এতো ভয় পাচ্ছ কেন?
379
00:43:47,541 --> 00:43:49,341
কেউ কি তোমাকে অনুসরণ করেছে?
380
00:43:51,111 --> 00:43:54,071
তোমার সাথে এখানে দেখা
করতে চাওয়ায় কি...
381
00:43:55,541 --> 00:43:57,441
তোমাকে বিপদে ফেলেছি?
382
00:44:08,711 --> 00:44:10,811
এই মুহূর্তে আমি তোমার সাথে আছি...
383
00:44:12,011 --> 00:44:13,771
যা আমার জন্য সবচেয়ে
বিপজ্জনক মুহূর্ত।
384
00:44:18,041 --> 00:44:19,611
তোমার কেবল একটি কথায়...
385
00:44:20,971 --> 00:44:22,911
আমি গ্রেফতার হতে পারি।
386
00:44:34,571 --> 00:44:35,711
রা ওন।
387
00:45:08,411 --> 00:45:09,771
ওটা নিচে রাখো।
388
00:45:14,771 --> 00:45:15,941
আমি কাউকে তোমায়...
389
00:45:17,511 --> 00:45:19,241
আঘাত করার নির্দেশ দিবো না।
390
00:45:22,441 --> 00:45:24,871
আমি কি সত্যিই এমন
অর্থহীন কথা বলতে পারি?
391
00:45:26,471 --> 00:45:28,741
যুবরাজ, অনেক কিছুই বদলে গেছে...
392
00:45:30,541 --> 00:45:32,341
যখন তুমি আমার আসল পরিচয় জানতে না।
393
00:45:34,571 --> 00:45:35,911
তোমার কথার মানে কী?
394
00:45:37,111 --> 00:45:38,371
আমি শুনেছি...
395
00:45:39,571 --> 00:45:41,441
মহারাজ এক বিরাট সমস্যায় ভুগছেন...
396
00:45:44,111 --> 00:45:45,341
যা তার মনের অসুখ...
397
00:45:47,311 --> 00:45:49,711
যা তিনি ১০ বছর আগে আমার
বাবার কারণে পেয়েছেন।
398
00:45:57,771 --> 00:45:59,011
তুমি আঘাত পাবে।
399
00:45:59,971 --> 00:46:01,611
ছুরিটা ফেলে দাও।
400
00:46:04,571 --> 00:46:06,571
তোমার নিশ্চয়ই আমার বাবার প্রতি ঘৃণা আছে।
401
00:46:09,611 --> 00:46:10,711
যাই হোক,
402
00:46:12,111 --> 00:46:14,071
আমারও ঘৃণা হয়।
403
00:46:15,941 --> 00:46:17,341
কে আমার বাবাকে...
404
00:46:18,241 --> 00:46:21,471
এমন দেশদ্রোহীতে পরিণত করেছে
এবং তাকে মরে যেতে বাধ্য করেছে?
405
00:47:33,611 --> 00:47:34,841
আমি তোমাকে বলেছিলাম...
406
00:47:37,671 --> 00:47:39,341
তুমি যা বলবে, আমি তা-ই
বিশ্বাস করবো।
407
00:47:42,971 --> 00:47:44,141
এমনকি তুমি যদি মিথ্যাও বলো।
408
00:47:53,971 --> 00:47:55,741
আমি বুঝেছি, তুমি কী বলতে চাও,
এবার থামো।
409
00:48:01,011 --> 00:48:02,171
আমি আর কোনোদিন...
410
00:48:05,941 --> 00:48:07,971
তোমাকে আমার সাথে দেখা
করতে বলবো না।
411
00:48:44,971 --> 00:48:52,211
(চাঁদের আলোয় প্রেম)
412
00:50:28,111 --> 00:50:30,911
যুবরাজ খুব শীঘ্রই তোমাকে
প্রাসাদে নিয়ে যাবে।
413
00:50:30,911 --> 00:50:33,371
(বিয়ের আগে কনের প্রাসাদ পরিদর্শন একটি ঐতিহ্য)
414
00:50:33,371 --> 00:50:35,511
তুমি কি তৈরি?
415
00:50:37,241 --> 00:50:38,441
হ্যাঁ, বাবা।
416
00:50:40,011 --> 00:50:43,441
আমাকে আর বিরক্তির মাঝে
দিন কাটাতে হবে না।
417
00:50:44,871 --> 00:50:47,971
প্রাসাদটি বড় এবং জাঁকজমকপূর্ণ
মনে হতে পারে...
418
00:50:48,071 --> 00:50:50,241
কিন্তু এটি দেখতে যেমন
মনে হয় বাস্তবে তেমনটি নয়।
419
00:50:51,611 --> 00:50:54,111
তোমার ঠোঁটকাটা স্বভাব নিয়ে,
420
00:50:54,971 --> 00:50:57,241
এই প্রাসাদে জীবনযাপন
কঠিন হতে পারে।
421
00:50:59,111 --> 00:51:01,111
তুমি শুধু শুধু চিন্তা করছো, বাবা।
422
00:51:02,241 --> 00:51:04,241
তুমি নিশ্চয়ই ভুলে গেছো যে আমি কে।
423
00:51:09,811 --> 00:51:10,811
হা ইউন।
424
00:51:16,241 --> 00:51:17,241
হ্যাঁ, বাবা।
425
00:51:20,141 --> 00:51:23,441
বাবা হিসেবে শেষ বারের মতো...
426
00:51:24,541 --> 00:51:26,341
তোমার নাম ধরে ডাকলাম।
427
00:51:30,871 --> 00:51:31,871
দয়া করে...
428
00:51:33,211 --> 00:51:34,471
শক্ত থাকবে...
429
00:51:35,241 --> 00:51:36,941
এবং নিজের সঠিক যত্ন নিবে।
430
00:51:43,641 --> 00:51:44,671
তুমি এমনভাবে বলছো...
431
00:51:45,511 --> 00:51:47,511
যেন আমাদের আর
কোনোদিন দেখা হবে না।
432
00:52:27,371 --> 00:52:29,611
যুবরাজ, আপনি বড় হয়ে গেছেন...
433
00:52:30,241 --> 00:52:32,771
এবং অবশেষে বিয়ে করতে যাচ্ছেন।
434
00:52:33,411 --> 00:52:36,241
আমি আনন্দে অভিভূত।
435
00:52:37,971 --> 00:52:40,011
আমার আজও মনে পড়ে,
আমার কাজের প্রথমদিনের কথা...
436
00:52:40,311 --> 00:52:43,471
যেদিন আপনার সাথে আমার
প্রথম দেখা হয়েছিল।
437
00:52:45,241 --> 00:52:46,241
যুবরাজ,
438
00:52:46,811 --> 00:52:50,371
আমি আপনার দীর্ঘায়ু ও
সুস্বাস্থ্য কামনা করি।
439
00:52:51,171 --> 00:52:52,371
আমি আপনাকে সুখী দেখতে চাই।
440
00:56:10,611 --> 00:56:12,641
এতো দেরি করলি কেন?
441
00:56:44,141 --> 00:56:47,371
শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।
442
00:56:49,111 --> 00:56:53,111
প্রাসাদে মানিয়ে নিতে
জো মামনির সময় লাগবে।
443
00:56:53,611 --> 00:56:56,511
দয়া করে তার খেয়াল রাখবে।
444
00:56:56,811 --> 00:57:00,311
জাহাঁপনা, প্রধান ম্যাজিস্ট্রেট এসেছেন।
445
00:57:02,541 --> 00:57:03,541
তাকে ঢুকতে দাও।
446
00:57:10,011 --> 00:57:11,011
জাহাঁপনা...
447
00:57:12,111 --> 00:57:13,111
জাহাঁপনা...
448
00:57:14,171 --> 00:57:16,011
আমার সীমা অতিক্রম করার জন্য
দয়া করে আমাকে ক্ষমা করুন।
449
00:58:08,541 --> 00:58:09,871
যুবরাজ, যুবরাজ।
450
00:58:10,541 --> 00:58:12,941
যুবরাজ, ভয়ানক ব্যাপার।
451
00:58:13,471 --> 00:58:16,141
মহারাজ অজ্ঞান হয়ে গেছেন।
452
00:58:17,071 --> 00:58:18,071
কী?
453
00:58:18,671 --> 00:58:21,841
আমি জানি না কিভাবে
আপনাকে বলবো, কিন্তু...
454
00:58:22,841 --> 00:58:23,941
আসলে...
455
00:58:24,241 --> 00:58:25,741
এসব বাদ দিয়ে
আমাকে বলো কী হয়েছে?
456
00:58:25,771 --> 00:58:29,341
প্রধান ম্যাজিস্ট্রেট মাত্রই
মহারাজকে জানালেন যে...
457
00:58:30,111 --> 00:58:32,941
হং গিয়ং নায়ে কে গ্রেফতার করা হয়েছে।
458
00:58:50,263 --> 00:58:58,326
অনুবাদ ও সম্পাদনায়
মারিব সিরাজ ও সুমন বণিক
459
00:58:59,119 --> 00:59:05,063
বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে Good রেটিং দিতে ভুলবেন না।
460
00:59:05,553 --> 00:59:11,886
মতামত ও পরামর্শ জানাতে যোগাযোগ করতে পারেন
maribsiraj@gmail.com