1
00:00:01,230 --> 00:00:04,240
আমাদের ত্যাগ করা হয়েছিল।
2
00:00:04,240 --> 00:00:08,530
সেই কারণে আমরা চারপাশে
দেওয়ালে আবদ্ধ একটা ক্যাম্পে থাকি।
3
00:00:08,530 --> 00:00:12,620
কারণ আমাদের শরীরে শয়তানের রক্ত বইছে।
4
00:00:12,620 --> 00:00:15,790
এই কারণেই তোর বাবা
আমাদের সাথে থাকে না।
5
00:00:17,620 --> 00:00:21,420
তোর বাবা... একজন মার্লিয়ান।
6
00:00:22,340 --> 00:00:25,510
সে এল্ডিয়ানদের সাথে থাকতে পারবে না।
7
00:00:26,970 --> 00:00:29,760
যদি আমরা মার্লিয়ান হয়ে জন্ম নিতাম...
8
00:00:36,640 --> 00:00:38,520
ওহ, হ্যাঁ...
9
00:00:38,520 --> 00:00:44,740
সেই সময়, একজন যোদ্ধা হওয়ার জন্য অনেক
সংগ্রাম করেছিলাম যেন আমি মার্লিয়ান হতে পারি।
10
00:00:49,870 --> 00:00:55,160
তোদের হাটতে কে বলেছ?!
দৌঁড়া, হারামির বাচ্চাগুলো!
11
00:00:55,160 --> 00:00:58,370
তোদের কী সম্মানিত
মার্লিয়ান হওয়ার ইচ্ছা নেই?!
12
00:01:01,670 --> 00:01:07,170
তোমরা শুনেছো সবাই? কয়েকবছরের
মধ্যেই আমরা স্বর্গদ্বীপে হামলা করতে চলেছি।
13
00:01:07,170 --> 00:01:08,260
হাহ?
14
00:01:08,260 --> 00:01:11,760
তার মানে অবশেষে আমরা
টাইটানের ক্ষমতা পেতে চলেছি!
15
00:01:11,760 --> 00:01:15,310
আমাদের থেকে সাতজনের মধ্যে,
তারা ছয়জনকে বেছে নেবে!
16
00:01:15,310 --> 00:01:18,890
হ্যাঁ! অবশেষে আমি
একজন মার্লিয়ান হতে পারবো!
17
00:01:18,890 --> 00:01:23,570
হাহ? এত উত্তেজিত হচ্ছো কেন?
আমাদের মধ্যে সবচেয়ে দুর্বল হলে তুমি।
18
00:01:23,570 --> 00:01:25,230
কী বললে?!
19
00:01:25,230 --> 00:01:27,240
তোমার মধ্যে শক্তিশালী দিক কী রয়েছে?
20
00:01:27,240 --> 00:01:28,150
হাহ?
21
00:01:28,150 --> 00:01:33,490
শক্তি? বুদ্ধি?
নিশানা? নাকি লড়াই করার ক্ষমতা?
22
00:01:33,490 --> 00:01:39,420
না। তারা তোমার মধ্যে কেবল একটা গুণই
দেখেছে আর সেটা হচ্ছে মার্লির প্রতি আনুগত্য।
23
00:01:39,420 --> 00:01:44,130
"আমি প্রতিজ্ঞা করছি সেই দ্বীপের সমস্ত
শয়তানদের ধুলোয় মিশিয়ে দেবো, স্যার!"
24
00:01:44,130 --> 00:01:50,050
তুমি আমাদের অভিযানকে নিয়ে ব্যাঙ্গ করছো?!
নাকি তুমি একজন পথহারা বিদ্রোহী?!
25
00:01:50,050 --> 00:01:50,930
হাহ?!
26
00:01:50,930 --> 00:01:55,310
তুমি আসলেই তাই, তাই না?!
আমি কমান্ডারের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করবো!
27
00:01:55,310 --> 00:01:58,430
এটার অভিযোগ করিস, বানচোদ!
28
00:01:58,430 --> 00:01:59,770
আর খেতে চাস?!
29
00:01:59,770 --> 00:02:01,060
যথেষ্ট হয়েছে, পোর্কো!
30
00:02:01,060 --> 00:02:04,310
দ্বীপকে ঘৃণা করে তুই বিশেষ কিছু হয়ে যাসনি!
31
00:02:04,310 --> 00:02:07,690
এখানে একা বসে থেকে
১৩ বছর অপেক্ষা করার মজা নিস!
32
00:02:09,110 --> 00:02:11,030
-- হুর!
-- পোর্কো!
33
00:02:11,030 --> 00:02:12,780
চলো, পাইক।
34
00:02:12,780 --> 00:02:18,500
বেশিক্ষণ আবার কেঁদো না যেন
নাহলে কমান্ডার আমার মাথা চিবিয়ে রেখে দেবে।
35
00:02:18,500 --> 00:02:21,580
রাইনার, দুঃখিত।
36
00:02:24,330 --> 00:02:26,840
উঠে দাঁড়াও, রাইনার।
37
00:02:26,840 --> 00:02:28,170
চলো।
38
00:02:29,130 --> 00:02:34,140
আমি একজন মার্লিয়ান হয়ে
আমার বাবা মা'র সাথে থাকবোই।
39
00:02:34,140 --> 00:02:36,180
আমি ১৩ বছর
অপেক্ষা করতে পারবো না।
40
00:02:36,180 --> 00:02:40,520
কিন্তু যেমনটা সে বললো।
আমিই সবচেয়ে দুর্বল।
41
00:02:40,520 --> 00:02:46,230
সেই সিদ্ধান্ত পোর্কো নেবে না।
তাছাড়া, আনুগত্য থাকাও গুরুত্বপূর্ণ।
42
00:02:46,230 --> 00:02:48,610
তাই না, আনি?
43
00:02:48,610 --> 00:02:51,950
হাহ? কী? আমি শুনতে পাইনি।
44
00:02:59,620 --> 00:03:02,500
তাহলে তোমার লক্ষ্য হলো
বাবা মা'র সাথে থাকা?!
45
00:03:02,500 --> 00:03:03,460
হাহ?
46
00:03:03,460 --> 00:03:06,380
হাতে ১৩ বছর রয়েছে।
47
00:03:07,290 --> 00:03:10,170
মানে আমি ১৩ বছর হিসেবে থাকতে পারবো, তাই তো?
48
00:03:11,590 --> 00:03:15,760
স্বর্গদ্বীপের শয়তানগুলোকে
মেরে আমি এই পৃথিবীকে বাঁচাবো।
49
00:03:15,760 --> 00:03:20,390
তারপর আমার বাবা মা আমাকে
সন্তান হিসাবে পেয়ে গর্ববোধ করবে।
50
00:03:25,060 --> 00:03:27,820
ইশ্, যদি আজ কিছু একটা ঘটতো।
51
00:03:27,820 --> 00:03:30,360
এরেন! তুমি এখানে?
52
00:03:31,050 --> 00:03:51,050
Bangla Subtitle Created By
:.:.: A N I M E F R E A K S :.:.:
53
00:03:52,050 --> 00:04:19,050
অনুবাদে:
আকাশ বসাক
54
00:04:20,050 --> 00:04:59,050
সম্পাদনায়ঃ
আকতার হোসেন
55
00:05:00,070 --> 00:05:05,080
"আশার দরজা"
56
00:05:05,620 --> 00:05:10,210
অবিশ্বাস্য। এটা তো
আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
57
00:05:14,670 --> 00:05:19,890
ফিমেল টাইটান।
বহুমুখিতা তার সবচেয়ে বড় গুণ।
58
00:05:19,890 --> 00:05:27,350
গতিশীলতা ও সহশীলতার সাথে,
তার কঠোর অভিঘাত অত্যন্ত ধ্বংসাত্মক।
59
00:05:27,350 --> 00:05:32,110
স্বল্প পরিসীমা হওয়া সত্ত্বেও,
এটি খাঁটি টাইটানদেরও তলব করতে পারে।
60
00:05:32,110 --> 00:05:34,730
এর জন্য লিওনহার্ট একদম উপযুক্ত হবে।
61
00:05:35,730 --> 00:05:39,320
আর্মোড টাইটানের বৈশিষ্ট্য হলো শক্ত ত্বক।
62
00:05:39,320 --> 00:05:44,280
যদি সে তার পুরো গতিতে দৌঁড়ায়,
তাহলে যেকোনো প্রাচীর ভেঙে পড়বে।
63
00:05:44,280 --> 00:05:51,040
মার্লির ঢাল হিসাবে আক্রমণ
প্রতিরোধ করতে, ব্রাউনের অধ্যাবসায় একদম উপযুক্ত।
64
00:05:52,040 --> 00:05:55,380
জ টাইটান একটি আক্রমণাত্মক অস্ত্র।
65
00:05:55,380 --> 00:06:02,090
এটি ক্ষিপ্র হওয়ার পাশাপাশি আকারেও ছোট, আর এটি
নখর ও চোয়ালের সাহায্যে প্রায় সবকিছু পিষে ফেলতে পারে।
66
00:06:02,090 --> 00:06:05,390
এটি দ্রুত-বুদ্ধিমান মার্সেলের হাতে ন্যস্ত করা হয়েছে।
67
00:06:05,390 --> 00:06:08,640
বিস্ট টাইটান বরাবরের মতোই শক্তিশালী।
68
00:06:08,640 --> 00:06:12,020
যদিও তার আকার অন্য
টাইটানদের চেয়ে কিছুটা বড়,
69
00:06:12,020 --> 00:06:16,190
তার নিক্ষেপের কৌশল ভয়ঙ্কর ও অতুলনীয়।
70
00:06:16,190 --> 00:06:20,570
এছাড়া, তার রক্তে
একধরণের গোপন শক্তি থাকতে পারে।
71
00:06:22,360 --> 00:06:28,410
সুদীর্ঘ অভিযানের জন্য উপযুক্ত,
কার্ট টাইটানের মধ্যে অসামান্য স্থায়িত্ব রয়েছে।
72
00:06:28,410 --> 00:06:33,960
এটি তার উপযোগিতা বাড়াতে
বিভিন্ন সরঞ্জাম দিয়ে সজ্জিত হতে পারে।
73
00:06:33,960 --> 00:06:38,010
পাইক এটিকে তার অতুলনীয়
সিদ্ধান্তের মধ্যমে ভালো মতো সামলাতে পারবে।
74
00:06:38,010 --> 00:06:41,340
আর তারপর রয়েছে কোলোসাল টাইটান...
75
00:06:50,810 --> 00:06:53,100
বিনাশের দেবতা।
76
00:06:54,350 --> 00:06:57,070
হুবার এটিকে ভালো মতো পরিচালনা করতে পারবে।
77
00:06:57,070 --> 00:07:00,280
ওই দ্বীপের শয়তানগুলোর
জন্য আমার মায়া হচ্ছে।
78
00:07:00,280 --> 00:07:04,320
একদিন, এরা তাদের
মারার জন্য সেখানে উপস্থিত হবে।
79
00:07:04,320 --> 00:07:08,370
যোদ্ধাদের এই নতুন ইউনিটটি
সম্ভবত তাদের পূর্বসূরিদের ছাড়িয়ে যাবে,
80
00:07:08,370 --> 00:07:11,620
তবে সেনাবাহিনীর সিদ্ধান্ত
নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে।
81
00:07:11,620 --> 00:07:16,590
বাচ্চাদের দিয়ে প্রতিষ্ঠাতা টাইটানকে পুনরুদ্ধার
করা আমার কাছে কেমন যেন পাগলামো মনে হচ্ছে।
82
00:07:16,590 --> 00:07:23,340
তাই নাকি? এই শিশুরাই তো এইমাত্র আমাদের
চোখের সামনে একটা গোটা দেশকে ধ্বংস করে দিলো!
83
00:07:23,340 --> 00:07:27,260
অবিশ্বাস্য! আমাদের মধ্যে সবচেয়ে
দুর্বলকেই কেন বেছে নেওয়া হয়েছে?!
84
00:07:27,260 --> 00:07:29,640
কী করেছিলে তুমি?!
85
00:07:29,640 --> 00:07:34,810
মনে হচ্ছে তুমিই সবচেয়ে দুর্বল।
এছাড়া আর অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না, পক।
86
00:07:34,810 --> 00:07:36,480
হারামির বাচ্চা--!
87
00:07:36,480 --> 00:07:40,110
পোর্কো! তুমি কি সেনাবাহিনীর সিদ্ধান্ত অমান্য করতে চাও?!
88
00:07:40,110 --> 00:07:41,400
হাহ?
89
00:07:46,200 --> 00:07:49,200
রাইনার... আমি দুঃখিত।
90
00:07:49,200 --> 00:07:50,700
হাহ?
91
00:08:03,420 --> 00:08:05,010
বাবা!
92
00:08:05,010 --> 00:08:10,140
তুমিই আবার বাবা, তাই না?
আমার জন্মের আগে মা এই ব্যারাকে কাজ করতো!
93
00:08:10,140 --> 00:08:13,600
এখানেই তার সাথে
তোমার দেখা হয়! কারিনা ব্রাউনের সাথে!
94
00:08:13,600 --> 00:08:18,440
এটা দেখো! মা আর আমি এখন
সম্মানিত মার্লিয়ান হয়ে গেছি! আমরা এবার একসাথে--
95
00:08:18,440 --> 00:08:20,230
ধুর ছাই!
96
00:08:20,230 --> 00:08:25,070
তোমাকে ওই মহিলাটা এখানে পাঠিয়েছে?!
আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য?! জঘন্য!
97
00:08:25,070 --> 00:08:27,110
এখন তার সন্তান যোদ্ধা হয়ে গেছে?!
98
00:08:27,110 --> 00:08:30,620
তারা তোমার ব্যাপারে জানতে পারলে,
আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে!
99
00:08:30,620 --> 00:08:34,540
তোমার কারণে আমার ফাঁসি হবে!
আমি এখান থেকে চলে যাচ্ছি!
100
00:08:34,540 --> 00:08:38,920
তোমার আর তোমার ওই অভিশপ্ত
এল্ডিয়ান মা'র থেকে অনেক দূরে!
101
00:08:38,920 --> 00:08:40,670
রাইনার!
102
00:08:40,670 --> 00:08:42,710
রাইনার!
103
00:08:42,710 --> 00:08:45,170
আমি তোর অপেক্ষায় থাকবো!
104
00:08:45,170 --> 00:08:48,640
ঠিক। বাবাকে ছাড়াই,
105
00:08:48,640 --> 00:08:52,390
আমি আর্মোড টাইটান হিসেবে নির্বাচিত হয়েছি।
106
00:08:52,390 --> 00:08:57,270
আমি ওই দ্বীপের শয়তানদের হাত থেকে সবাইকে বাঁচিয়ে
নিজেকে সারা দুনিয়ার সামনে হিরো হিসাবে প্রমাণ করবো।
107
00:09:06,200 --> 00:09:09,280
আজ আমরা খুব একটা
পথ অতিক্রম করতে পারলাম না।
108
00:09:09,280 --> 00:09:12,030
আকাশে মেঘ জমে থাকলে
আমাদের আর কিছুই করার নেই।
109
00:09:12,030 --> 00:09:18,460
দেওয়ালটা ভেঙে দেওয়ার পরও কী রাজা
আমাদের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা টাইটানকে ব্যবহার করবে না?
110
00:09:18,460 --> 00:09:22,380
এখন এসব জিজ্ঞেস করে কী লাভ?
মার্লির গবেষণার ওপর ভরসা রাখো।
111
00:09:22,380 --> 00:09:25,840
ঠিক বলেছো।
আমরা আর ফিরে যেতে পারবো না।
112
00:09:25,840 --> 00:09:29,510
আগামীকাল, আমরা
দেওয়ালের কাছে যাবো... আর তারপর...
113
00:09:31,600 --> 00:09:36,770
হাহ? কী? তুমি কি ওই
শয়তানগুলোকে মারতে দ্বিধাবোধ করছো?
114
00:09:36,770 --> 00:09:39,650
তাদের কৃতকর্মের কথা সব ভুলে গেছো নাকি?
115
00:09:39,650 --> 00:09:45,360
আমরা হলাম এই দ্বীপের
শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্য নির্বাচিত যোদ্ধা!
116
00:09:48,150 --> 00:09:49,280
আমি দুঃখিত।
117
00:09:49,280 --> 00:09:50,240
হাহ?
118
00:09:50,240 --> 00:09:56,500
রাইনার, দুঃখিত। তোমাকে কখনোই
যোদ্ধা হিসাবে নির্বাচিত করা হতো না।
119
00:09:56,500 --> 00:10:04,040
তাদের সিদ্ধান্তকে বদলাতে আমি তোমার
ব্যাপারে প্রশংসা ও ভাইয়ের সমালোচনা করেছিলাম।
120
00:10:04,040 --> 00:10:05,250
হাহ?
121
00:10:05,250 --> 00:10:09,760
আমি... কেবল আমার
ভাইকে বাঁচাতে চেয়েছিলাম।
122
00:10:09,760 --> 00:10:14,350
দুঃখিত, রাইনার...
আমাকে ক্ষমা করে দিও!
123
00:10:18,350 --> 00:10:23,270
তুমি... ক্ষমা চাইছো কেন?
124
00:10:46,960 --> 00:10:52,220
বের্থোল্ড...! আনি...! মার্সেল...!
125
00:10:52,220 --> 00:10:56,680
তাদেরকে খেয়ে ফেলেছে!
তাদেরকে আমার কারণে খেয়ে ফেলেছে!
126
00:10:56,680 --> 00:10:59,060
আর এরপর আমাকে খাবে!
127
00:10:59,060 --> 00:11:01,940
আমি এখানে মরতে চলেছি!
128
00:11:05,690 --> 00:11:07,520
সাব্বাস।
129
00:11:07,520 --> 00:11:12,860
এই প্রথমবার। দীর্ঘ দূরত্বের... দৌঁড়ে...
আমাকে হারাতে সফল হয়েছো...
130
00:11:12,860 --> 00:11:13,700
হাহ?
131
00:11:13,700 --> 00:11:20,540
যদি সেই সময় আমরা... ঐ টাইটানকে পরাস্ত
করতাম... তাহলে আমাদের... জ টাইটানকে হারাতে হতো না...
132
00:11:20,540 --> 00:11:24,710
উফ! মার্সেলকে এবার
চিরতরে হারিয়ে ফেললাম।
133
00:11:24,710 --> 00:11:28,250
তারা তো বলেছিল এত দূরে
কোনো টাইটান থাকবে না!
134
00:11:28,250 --> 00:11:29,840
আমাদের বাড়ি ফিরে যেতে হবে।
135
00:11:29,840 --> 00:11:30,710
হাহ?
136
00:11:30,710 --> 00:11:35,720
চলো জ'কে খুঁজে বের করে চলে যাবো।
সেই টাইটানটা এতক্ষণে মানুষে রুপান্তরিত হওয়ার কথা।
137
00:11:35,720 --> 00:11:40,720
তাছাড়া, মার্সেলের নেতৃত্ব ছাড়া,
এই অভিযান সফল হবে না।
138
00:11:42,560 --> 00:11:44,230
দাঁড়াও...
139
00:11:44,230 --> 00:11:45,560
আমরা...
140
00:11:45,560 --> 00:11:47,860
আমরা!
141
00:11:47,860 --> 00:11:52,490
আমরা বাড়ি ফিরতে পারবো না!
আমাদের এই অভিযানটি চালিয়ে যেতে হবে!
142
00:11:52,490 --> 00:11:59,370
ওহ, হ্যাঁ... এখন ফিরে গেলে,
পরবর্তী যোদ্ধা তোমাকে খেয়ে ফেলবে।
143
00:11:59,370 --> 00:12:01,870
তাতে আমার বালটাও ছেড়া যায় না।
144
00:12:01,870 --> 00:12:03,750
কী মনে হয় শুধু আমাকেই খাবে?
145
00:12:03,750 --> 00:12:04,460
হাহ?
146
00:12:04,460 --> 00:12:08,420
পালিয়ে যাওয়ার জন্য কি
একমাত্র আমাকেই দোষী সাবস্ত করা হবে?
147
00:12:08,420 --> 00:12:12,670
তোমরা নিশ্চিত তো যে
তোমাদেরও খেয়ে ফেলা হবে না?
148
00:12:12,670 --> 00:12:15,010
তাছাড়া জ'কে ধরা অতটাও সহজ নয়।
149
00:12:15,010 --> 00:12:20,350
যদি সেই ব্যক্তিটি জ'র পূর্ণ ক্ষমতা ব্যবহার করে পালিয়ে যায়,
তাহলে আমাদের টাইটানেরা তাকে কক্ষণো ধরতে পারবে না।
150
00:12:20,350 --> 00:12:22,520
রূপান্তর হওয়ার পর
তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে--
151
00:12:22,520 --> 00:12:26,440
তুমি মূহুর্তের মধ্যেই কোলোসাল
টাইটানকে নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছিলে!
152
00:12:26,440 --> 00:12:29,980
যাইহোক, এভাবে চলতে
থাকলে আমাদের মৃত্যু অবধারিত!
153
00:12:29,980 --> 00:12:34,280
প্রতিষ্ঠাতা টাইটানকে ছাড়া,
আমরা বাড়ি ফিরতে পারবো না!
154
00:12:34,280 --> 00:12:39,160
তখন ওখানে,
যদি এখনকার মতো শান্ত থাকতে,
155
00:12:39,160 --> 00:12:42,660
তাহলে আমরা মার্সেল বা
জ'র কাউকেই হারাতাম না।
156
00:12:42,660 --> 00:12:47,420
কিন্তু নিজেকে বাঁচাতে নিদারুণভাবে
আমাদের ভয় দেখিয়ে যাচ্ছো, হাহ?!
157
00:12:48,790 --> 00:12:54,170
ম্যাগাথের কাছে স্বীকারোক্তি দিলে কেমন হয়?
তাকে বলবে যে "সব আমার দোষ ছিল!"
158
00:12:54,170 --> 00:12:57,550
সম্মানিত মার্লিয়ান, না ছাই!
বালের নির্বাচিত যোদ্ধা!
159
00:12:57,550 --> 00:13:02,810
মার্লিয়ান হোক বা এল্ডিয়ান! সবাই মিথ্যাবাদী হয়!
সবাই কেবল নিজেদের জন্যই ভাবে!
160
00:13:02,810 --> 00:13:06,270
আমিও তাদের থেকে আলাদা নই!
আমাকে জীবিত বাড়ি ফিরতে হবে!
161
00:13:06,270 --> 00:13:11,650
যদি নিজেকে দোষী মনে হয়, তাহলে মরে যাও!
সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে মারা যাও!
162
00:13:24,950 --> 00:13:27,460
রাইনার মারা গেছে।
163
00:13:27,460 --> 00:13:33,250
যদি মার্সেলের এতটাই প্রয়োজন হয়,
তাহলে আমি নিজে মার্সেল হয়ে দেখাবো।
164
00:13:33,250 --> 00:13:36,300
দয়া করে, থামো...
165
00:13:36,300 --> 00:13:40,840
বাড়িতে ফেরার জন্য এটাই
আমাদের কাছে একমাত্র উপায়!
166
00:13:40,840 --> 00:13:46,430
চলো... একসাথে মিলে...
আমাদের মাতৃভূমিতে ফিরবো!
167
00:14:10,460 --> 00:14:12,790
হাহ?
168
00:14:12,790 --> 00:14:15,550
আমি একজন যোদ্ধা হতে চেয়েছিলাম।
169
00:14:15,550 --> 00:14:21,090
ভেবেছিলাম মায়ের ইচ্ছাপূরণ
করে আমরা বাবা'র সাথে থাকতে পারবো।
170
00:14:21,090 --> 00:14:25,760
কিন্তু... বাবা আমাদের সাথে
কোনোরকম সম্পর্ক রাখতে চায়নি।
171
00:14:25,760 --> 00:14:30,140
মা জানতো তার স্বপ্ন কখনো পূরণ হবে না।
172
00:14:30,140 --> 00:14:35,020
আমাকে তাদের নির্বাচিত করা উচিতই হয়নি।
আমার আজ মরে যাওয়া উচিত।
173
00:14:35,940 --> 00:14:40,900
সে ক্ষমা চাইলো কেন?
সে আমার মতো একজনকে কেন বাঁচালো?
174
00:14:40,900 --> 00:14:44,660
না! আমি এখনই
সবকিছুর সমাপ্তির ঘটাতে চাই না!
175
00:14:44,660 --> 00:14:49,080
আমি এখনো কিচ্ছু শিখতে পারিনি!
176
00:14:54,960 --> 00:14:56,380
আমরা কোথায়?
177
00:14:56,380 --> 00:14:58,630
ওয়াল রোসের ভেতরে।
178
00:15:00,050 --> 00:15:03,590
আনি... বের্থোল্ড...
179
00:15:03,590 --> 00:15:05,470
আমায় ক্ষমা করে দাও।
180
00:15:05,470 --> 00:15:10,560
মার্সেল... আমি একজন
সত্যিকারের যোদ্ধা হয়ে দেখাবো।
181
00:15:10,560 --> 00:15:15,020
তুমি! তুমি এখানে কীসের জন্য এসেছো?!
182
00:15:15,020 --> 00:15:17,020
মানবজাতিকে রক্ষা করতে!
183
00:15:17,020 --> 00:15:22,030
"Information Available for Public Disclosure"
"Warrior Candidates"
"A unit of child soldiers consisting of Eldian 'devils.' Under command of the Marley army, they undergo harsh training and are selected based on their grades, skills, behavior, personality, and devotion to Marley.
184
00:15:17,020 --> 00:15:22,030
As only Eldian 'devils' can inherit the Nine Titans,
the existence of Eldians is crucial for the
defense of Marley. As such, Eldians selected to become Warriors are granted 'Honorary Marleyan' status along with their immediate family."
185
00:15:24,030 --> 00:15:27,740
আমি ওয়াল মারিয়ার ভিতরের,
দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায় থাকতাম।
186
00:15:27,740 --> 00:15:29,950
ঘটনাটি ভোরবেলায় ঘটে।
187
00:15:29,950 --> 00:15:35,170
সমস্ত জন্তুরা পাগল হয়ে ছুটতে থাকে আর
তখন আমি এক অদ্ভুত গর্জন শুনতে পেলাম।
188
00:15:35,170 --> 00:15:39,050
পায়ের শব্দ ভেবে,
আমি জানালা খুলেছিলাম...
189
00:15:40,590 --> 00:15:44,340
তারপর আর কিছু মনে নেই, তবে এটুকু
মনে আছে যে আমি ঘোড়ায় চড়ে পালিয়ে গিয়েছিলাম।
190
00:15:44,340 --> 00:15:49,310
তোমাদের বয়সী আমার
তিন সন্তানকে সেখানে ফেলে রেখে।
191
00:16:00,030 --> 00:16:06,740
এই, মেয়ে। আমার মতো বৃদ্ধের পিছু নিচ্ছো
পুরুষ বাছাইয়ের ক্ষেত্রে তোমার বেশ ভালোই রুচি আছে দেখছি।
192
00:16:06,740 --> 00:16:09,160
আমার জন্ম একটা বারে হয়েছিল।
193
00:16:09,160 --> 00:16:14,830
আমার মা, ওখানে কর্মরত ছিল, সে আমার
বাবার ব্যাপারে অনেক গল্প বলতো, আমি জানি এটা তুমিই।
194
00:16:14,830 --> 00:16:20,340
বেশ, শুনে হৃদয় ছুয়ে গেল,
বাবার কাছে আলিঙ্গণ পেতে চাইলে, হাত ওপরে ওঠাও।
195
00:16:20,340 --> 00:16:22,840
এত নিশ্চিত হয়ে কীভাবে বলছো?
196
00:16:22,840 --> 00:16:29,640
আমি নিজের বোনকে কথা দিয়েছিলাম।
তোমার রসিকতা শুনে আমার একটুও হাসি পায়নি।
197
00:16:29,640 --> 00:16:32,180
তুমি খুব নিষ্ঠুর, বাবা!
198
00:16:37,600 --> 00:16:41,860
এই, এই...
আমরা দু'জনেই বিদ্রোহী মনোভাব পোষণ করছি, তাই না?
199
00:16:43,190 --> 00:16:45,070
বাহ, সে আবারও এটা করেছে।
200
00:16:45,070 --> 00:16:47,570
ওর পা দেখে মনে হচ্ছে,
আজ তুষারপাত হতে পারে।
201
00:16:47,570 --> 00:16:50,830
না, ওর ঘাড়ের অবস্থান বলছে
আজ আকাশ পরিষ্কার থাকবে।
202
00:16:50,830 --> 00:16:54,580
শিলাবৃষ্টি বলো নয়তো আজ সমাবেশে
সময় মতো পৌঁছাতে পারবে না।
203
00:16:54,580 --> 00:16:57,120
ওঠো, বের্থোল্ড!
204
00:16:57,120 --> 00:17:01,090
বন্ধুদের সাথে খেলাধুলা
করে যখন তোমরা ঘুমাচ্ছিলে,
205
00:17:01,090 --> 00:17:04,260
তখন আমি রাজধানীর
নর্দমাগুলোতে হামাগুড়ি দিয়ে বেরাচ্ছিলাম।
206
00:17:04,260 --> 00:17:07,890
যতক্ষণ সে এখানে রয়েছে,
আমি থাকতে পারবো না।
207
00:17:07,890 --> 00:17:10,050
তো এই ব্যাপার, হাহ?
208
00:17:10,050 --> 00:17:16,140
যতটুকু তথ্য জানা গেছে চলো সেগুলো নিয়েই
মার্লি ফিরে যাই। তারা সেগুলো শুনলেও খুশি হবে।
209
00:17:16,140 --> 00:17:18,560
তোমার কি সত্যিই এটা মনে হয়?
210
00:17:18,560 --> 00:17:22,360
পাঁচবছর এখানে কাটানোর
পর এটুকু তথ্য যথেষ্ট হবে না।
211
00:17:22,360 --> 00:17:25,190
তাহলে, আমাদের আর কীইবা করার আছে?
212
00:17:25,190 --> 00:17:27,320
ওয়াল রোজ ধ্বংস করা।
213
00:17:27,320 --> 00:17:31,620
প্রতিষ্ঠাতা টাইটানকে
বাইরে আনার এটাই একমাত্র উপায়।
214
00:17:31,620 --> 00:17:35,370
তোমার অনেক বন্ধু মারা যাবে।
215
00:17:35,370 --> 00:17:40,040
তোমাকে অনেকবার বলেছি:
ওরা আমার বন্ধু নয়-- ওরা সবাই শয়তান।
216
00:17:40,040 --> 00:17:45,130
কিন্তু তাদের আস্থা অর্জনে কোনো ক্ষতি নেই।
আর সত্যি বলতে, তোমার একান্তে থাকার অভ্যাস--
217
00:17:45,130 --> 00:17:49,720
আমি বমি করে ফেলবো।
তোমার মুখটা আমার সামনে থেকে সরাও।
218
00:17:51,180 --> 00:17:56,560
তুমি হয়তো খুব ক্লান্ত হয়ে পড়েছো। তোমার ওপর
সর্বদা সমস্ত বোঝা চাপিয়ে দেওয়ার জন্য দুঃখিত।
219
00:17:56,560 --> 00:17:58,770
আজকের জন্য এটুকুই যথেষ্ট।
220
00:18:03,770 --> 00:18:07,190
আমি সর্বদা একই স্বপ্ন দেখি।
221
00:18:07,190 --> 00:18:10,990
সেই ব্যক্তিটির স্বপ্ন যে
মাঠের মধ্যে গলায় দড়ি দিয়েছিল।
222
00:18:10,990 --> 00:18:17,540
গলায় দড়ি দেওয়ার আগে
সে আমাদের সেই গল্পটা কেন বললো?
223
00:18:24,550 --> 00:18:28,010
এরেন, একটু বিশ্রাম নাও। নাহলে মারা যাবে।
224
00:18:28,010 --> 00:18:30,050
ধ্যাত!
225
00:18:30,050 --> 00:18:33,350
রাইনার... তুমি এটা কীভাবে করো?
226
00:18:33,350 --> 00:18:37,560
আমি তোমার আর মিকাসার
মতো কীভাবে হতে পারবো?
227
00:18:37,560 --> 00:18:42,440
এভাবে চলতে থাকলে, আমার কিছু
করার আগেই সবকিছু শেষ হয়ে যাবে!
228
00:18:47,820 --> 00:18:50,740
সেটাই করো যেটা করতে চাও।
229
00:18:50,740 --> 00:18:53,070
সর্বদা এগোতে থাকো।
230
00:18:54,410 --> 00:18:56,040
আমাদের দ্বারা শুধু এটুকুই সম্ভব।
231
00:18:56,040 --> 00:18:59,250
হ্যাঁ। ঠিক বলেছো।
232
00:19:00,750 --> 00:19:04,170
তুমি কি সমস্ত টাইটানদের
কঁচু কাটা করতে চাও না?
233
00:19:04,170 --> 00:19:06,250
আমি জানি তুমি পারবে।
234
00:19:21,810 --> 00:19:25,860
ধ্যাত! আমি এমনটা হতে দিতে পারি না!
235
00:19:33,490 --> 00:19:38,660
ঠিক... আমার পাশে এখনো ওরা রয়েছে...
236
00:19:46,540 --> 00:19:48,340
হাসপাতাল...
237
00:19:48,340 --> 00:19:49,800
ওই!
238
00:19:54,970 --> 00:20:00,390
উম্ম, মনে হচ্ছে আপনি ভালো ভাবে সেরে উঠছেন।
অন্ততপক্ষে এখন ভালো করে কথা বলতে পারছেন।
239
00:20:00,390 --> 00:20:06,150
হয়তো। মানসিক আঘাতের ফলে
আমি এখানে রয়েছি, তবে এটা মিথ্যা।
240
00:20:06,150 --> 00:20:06,940
হাহ?
241
00:20:06,940 --> 00:20:13,320
তাদের বলেছিলাম যে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি তাই বাড়ি ফিরতে পারছি না, তবে সত্যি এটাই যে আমি আর ফিরতে চাই না।
242
00:20:13,320 --> 00:20:16,620
কারণ এই অবস্থাতে আমার
পরিবারের মুখোমুখি হতে লজ্জা লাগছে।
243
00:20:17,490 --> 00:20:19,370
এই ব্যাপারে কাউকে কিছু বোলো না যেন।
244
00:20:19,370 --> 00:20:22,450
কক্ষণো না।
245
00:20:22,450 --> 00:20:26,580
তোমার আঘাত লেগেছে।
এটা কি যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ থেকে পেয়েছো?
246
00:20:26,580 --> 00:20:30,300
হ্যাঁ, তবে আমি সেটা হতে পারবো না।
247
00:20:30,300 --> 00:20:35,510
আরেকজন প্রার্থী এতটা প্রতিভাবান যে,
আমার কোনো সম্ভবনাই নেই।
248
00:20:35,510 --> 00:20:37,220
শুনে ভালো লাগলো।
249
00:20:37,220 --> 00:20:38,050
হাহ?
250
00:20:38,050 --> 00:20:42,890
তুমি ভালো ছেলে।
আশা করছি তুমি দীর্ঘজীবি হবে।
251
00:20:44,390 --> 00:20:48,020
কিন্তু আমি চাই না সে যোদ্ধা হোক।
252
00:20:48,020 --> 00:20:49,570
কেন?
253
00:20:51,530 --> 00:20:54,860
অন্য প্রার্থীটা কি কোনো মেয়ে?
254
00:20:54,860 --> 00:21:00,830
সে এখানে খুব বিখ্যাত।
যুদ্ধে সে কিছু আশ্চর্যজনক কাজ করে দেখিয়েছে।
255
00:21:00,830 --> 00:21:05,080
সবাই বলে যে পরবর্তী
আর্মোডের জন্য সে'ই সবচেয়ে উপযুক্ত।
256
00:21:05,080 --> 00:21:10,960
কিন্তু যেহেতু আমি দুর্বল।
তাই আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।
257
00:21:14,300 --> 00:21:20,640
এখানে আসার পর থেকে প্রতিটা দিন
একটা কথাই ভাবছি। এতকিছু কীভাবে ঘটে গেলো?
258
00:21:20,640 --> 00:21:25,390
তাদের মন ও শরীর দুটোই আহত...
তারা নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেললো...
259
00:21:25,390 --> 00:21:28,150
এমনকি কয়েকজন নিজেদেরও হারিয়ে ফেলেছে।
260
00:21:28,150 --> 00:21:33,730
যদি সবাই জানতো এর পরিণতি
এমন হবে, তাহলে কেউই যুদ্ধে যেতে চাইতো না।
261
00:21:33,730 --> 00:21:39,910
তবে এর পেছনে সবারই কিছু না কিছু কারণ ছিল,
যার ফলে বাধ্য হয়েই এই নরকে পা ফেলেছে।
262
00:21:39,910 --> 00:21:47,370
বেশিরভাগ সময়, সেই "কিছু একটাই" তাদের বাধ্য করেছে।
পরিস্থিতি অথবা অন্যদের কারণে তারা এই পথে চালিত হয়েছে।
263
00:21:47,370 --> 00:21:53,210
তবে যারা নিজেরাই নিজেদের জোর
করে, তারা এক অন্যরকম নরকের সাক্ষাৎ লাভ করে।
264
00:21:53,210 --> 00:21:56,970
তারা নরকের চেয়েও বেশি কিছু দেখতে পায়।
265
00:21:56,970 --> 00:22:02,350
হয়তো সেটা আশার আলো।
নয়তো আরও খারাপ কিছু।
266
00:22:02,350 --> 00:22:07,600
এটা কেবল তারাই জানতে পারবে
যারা সর্বদা সামনের দিকে এগিয়ে যায়।
267
00:22:12,000 --> 00:23:37,000
সিরিজটি বাংলা সাবটাইটেল দিয়ে দেখার জন্য
"ANIME FREAKS"-এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
268
00:23:40,440 --> 00:23:52,220
পরবর্তী পর্বে
269
00:23:52,770 --> 00:23:56,590
"এক হাত থেকে আরেক হাতে"