1
00:00:00,698 --> 00:00:35,566
.:.:.: Signal aka Sigeuneol :.:.:.
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
2
00:00:36,627 --> 00:01:36,169
পূর্বে যা দেখেছেন
3
00:01:36,600 --> 00:01:38,690
[Episode 03]
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
4
00:01:43,740 --> 00:01:45,940
[হত্যা প্রচেষ্টা, লী মি সুন]
5
00:01:50,450 --> 00:01:51,950
[হত্যা প্রচেষ্টা, লি মি সুন, গৃহিণী]
6
00:01:51,950 --> 00:01:54,680
[নভেম্বর ৫, ১৯৮৯
হিয়ুনপুং স্টেশন রেল লাইন]
7
00:01:57,240 --> 00:02:00,580
এই, এই।
তুমি এটা করেছ?
8
00:02:01,370 --> 00:02:03,000
কী বলছ?
9
00:02:03,570 --> 00:02:06,990
ভিক্টিম লী মি সুনকে এখানে জীবিত দেখাচ্ছে।
10
00:02:10,720 --> 00:02:13,260
ঠিকই তো আছে।
ও বেঁচে আছে।
11
00:02:52,940 --> 00:02:55,240
[হত্যা প্রচেষ্টা, লি মি সুন]
12
00:02:58,330 --> 00:03:00,300
- হ্যাঁ, কী ব্যাপার?
- লি মি সুনের ব্যাপারে।
13
00:03:00,300 --> 00:03:02,160
হিউনপুং স্টেশন রেল লাইনের
পাশে যে মারা গিয়েছিল।
14
00:03:02,160 --> 00:03:03,500
কীসব বলছ?
15
00:03:03,940 --> 00:03:05,950
ওটা তো স্রেফ হত্যা প্রচেষ্টা ছিল।
16
00:03:06,640 --> 00:03:10,030
মানে কী?
কীসের প্রচেষ্টা?
17
00:03:10,380 --> 00:03:12,950
লী মি সুন অবশ্যই মারা গিয়েছিল।
18
00:03:14,600 --> 00:03:17,550
প্রোফাইলার পার্ক হ্যে ইয়ং।
পড়ালেখা জানো না?
19
00:03:17,920 --> 00:03:20,840
লী মি সুন সেই আক্রমণ থেকে
অবশ্যই বেঁচে গিয়েছিল।
20
00:03:26,740 --> 00:03:29,510
তোমার বাঁধন খুলে দিচ্ছি।
21
00:03:29,510 --> 00:03:33,090
আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি।
অপেক্ষা করো।
22
00:03:33,090 --> 00:03:35,270
ভয়ের কিছু নেই।
আমি পুলিশ।
23
00:03:47,440 --> 00:03:49,020
দাঁড়াও।
24
00:04:21,840 --> 00:04:23,660
- কী করছেন...?
- শালা হারামজাদা।
25
00:04:23,660 --> 00:04:25,150
দাঁড়ান!
26
00:04:27,100 --> 00:04:28,990
এমন করছেন কেন?
27
00:04:30,020 --> 00:04:31,190
হারামজাদা।
28
00:04:47,070 --> 00:04:48,450
কীভাবে সাহায্য করতে পারি?
29
00:04:48,450 --> 00:04:52,810
আমি সিউল মেট্রোপলিটন পুলিশের
লেফটেন্যান্ট পার্ক হ্যে ইয়ং।
30
00:04:54,390 --> 00:04:56,300
আপনি কি গিয়ংগি নাম্বু কেসের দায়িত্বে থাকা
31
00:04:56,300 --> 00:04:59,160
ডিটেকটিভ কিম ত্যে ইয়ং?
32
00:05:03,970 --> 00:05:06,230
দাঁড়ান, আপনার কাছে একটা বিষয় জানার আছে।
33
00:05:06,230 --> 00:05:07,540
চলে যাও।
আমার কিচ্ছু বলার নেই।
34
00:05:07,540 --> 00:05:08,960
হিউনপুং স্টেশনের ব্যাপারে...
35
00:05:10,340 --> 00:05:13,370
লী মি সুন কি সত্যিই বেঁচে গিয়েছিল?
36
00:05:13,370 --> 00:05:15,630
কী হয়েছিল তখন?
37
00:05:20,010 --> 00:05:23,640
সবকিছু হয়েছিল
ওই বদমাশ অফিসারের জন্য।
38
00:05:24,180 --> 00:05:26,640
ইয়ংসান থানার অফিসার লী জ্যে হান।
39
00:05:28,660 --> 00:05:30,420
লী জ্যে হান?
40
00:05:31,080 --> 00:05:34,980
সে কোনো একটা রেডিও ট্রান্সমিশন
পাওয়ার ব্যাপারে আবোল-তাবোল বলছিল।
41
00:05:36,050 --> 00:05:37,220
রেডিও ট্রান্সমিশন?
42
00:05:38,290 --> 00:05:41,470
ওই ব্যাটাই সব ঝামেলা পাকিয়েছিল।
43
00:05:42,500 --> 00:05:43,790
ওই ব্যাটাই!
44
00:05:48,940 --> 00:05:50,320
হ্যালো।
45
00:05:50,780 --> 00:05:53,130
বের হ। জলদি!
46
00:05:53,130 --> 00:05:55,430
খোদা, বিশ্বাস হচ্ছে না।
47
00:05:57,120 --> 00:05:58,980
সিরিয়াসলি...
48
00:05:59,440 --> 00:06:01,860
- এটা ও?
- হ্যাঁ, ওকে ঘটনাস্থল থেকে ধরেছি।
49
00:06:01,860 --> 00:06:03,830
একজন প্রত্যক্ষদর্শীও আছে
যে প্রায় আক্রমণের শিকার হয়েছিল।
50
00:06:03,830 --> 00:06:05,940
ডিটেকটিভ, আমি খুনি না।
51
00:06:07,040 --> 00:06:08,940
চুপ থাক।
ওকে ভেতরে নিয়ে যাও।
52
00:06:08,940 --> 00:06:11,170
যে কোনো অপরাধ করেনি
তার সাথে আপনারা এমন করছেন?
53
00:06:11,170 --> 00:06:13,540
এটা অন্যায়!
54
00:06:13,540 --> 00:06:15,870
- এখানে আমি পাগল হয়ে যাচ্ছি।
- ভেতরে ঢোক ব্যাটা।
55
00:06:15,870 --> 00:06:17,720
বলছি তো আমি অপরাধী নই!
56
00:06:17,720 --> 00:06:19,510
- দারুণ কাজ দেখিয়েছ।
- ধন্যবাদ।
57
00:06:23,640 --> 00:06:24,880
শাবাশ।
58
00:06:50,710 --> 00:06:54,020
ডিটেকটিভ লী জ্যে হান বলছি।
শুনতে পাচ্ছেন, লেফটেন্যান্ট পার্ক হ্যে ইয়ং?
59
00:06:54,690 --> 00:06:57,770
এটা কিম ইউন জং কেসের সন্দেহভাজন
সো হিউং জুনের লাশ।
60
00:06:58,540 --> 00:07:02,730
সো হিউং জুন মারা গিয়েছিল ২০০০ সালে,
কিন্তু সে বলেছিল এটা একটা লাশ।
61
00:07:03,300 --> 00:07:05,170
সে বলেনি যে এটা কঙ্কালের ধ্বংসাবশেষ।
62
00:07:05,990 --> 00:07:09,770
হয়তো এটাই আমার শেষ ট্রান্সমিশন।
63
00:07:12,610 --> 00:07:16,210
২০০০ সাল... শেষ ট্রান্সমিশন।
64
00:07:16,210 --> 00:07:18,740
কিন্তু এটাই শেষ নয়।
65
00:07:18,740 --> 00:07:21,020
এরকম আবার ঘটবে।
66
00:07:21,800 --> 00:07:26,750
সে সময়...
তোমার আমাকে রাজি করাতে হবে।
67
00:07:27,600 --> 00:07:30,820
সাল হবে ১৯৮৯।
সেসময়ের লী জ্যে হান।
68
00:07:32,300 --> 00:07:36,740
১৯৮৯ সালের অফিসার লী জ্যে হান।
69
00:07:36,740 --> 00:07:40,920
অফিসার ২২, গিয়ংগি ইয়ংসান থানা।
অফিসার লী জ্যে হান বলছি, কে বলছেন?
70
00:07:40,920 --> 00:07:44,110
দেশে এমন কোনো পুলিশ আছে
যে এটা জানে না?
71
00:07:44,110 --> 00:07:47,370
সপ্তম খুন হয়েছিল
হাইওয়ে ৩ এর পাশের একটা মাঠে।
72
00:07:47,370 --> 00:07:49,790
অষ্টম খুন হয়েছিল
হিউনপুং স্টেশনের রেললাইনের পাশে।
73
00:07:51,860 --> 00:07:55,620
সবকিছু হয়েছিল
ওই বদমাশ অফিসারের কারণে।
74
00:07:55,980 --> 00:07:58,330
ইয়ংসান থানার অফিসার লী জ্যে হান।
75
00:07:58,330 --> 00:08:01,900
হিউনপুং স্টেশনের রেল লাইনের পাশে
অষ্টম খুনটা হতে যাওয়ার ব্যাপারে...
76
00:08:01,900 --> 00:08:03,170
বেরিয়ে যাও এখান থেকে!
77
00:08:03,170 --> 00:08:06,950
সে কোনো একটা রেডিও ট্রান্সমিশন
এর ব্যাপারে আবোল-তাবোল বলছিল।
78
00:08:08,230 --> 00:08:12,720
অসম্ভব।
এর কোনো অর্থ হয় না।
79
00:08:30,440 --> 00:08:33,660
অফিসার ২২, গিয়ংগি ইয়ংসান থানা থেকে
অফিসার লী জ্যে হান বলছি।
80
00:08:43,000 --> 00:08:45,010
অফিসার ২২।
81
00:08:45,010 --> 00:08:48,600
অফিসার লী জ্যে হান, ইয়ংসান থানা।
আপনি কে আর কোথায় আছেন?
82
00:08:55,870 --> 00:08:58,110
কে আপনি?
83
00:09:00,290 --> 00:09:03,130
লেফটেন্যান্ট পার্ক হ্যে ইয়ং?
জি, আমি লী জ্যে হান বলছি।
84
00:09:03,990 --> 00:09:08,460
সিরিয়াসলি, কে আপনি?
আমাকে কী করেছেন?
85
00:09:10,670 --> 00:09:13,920
জানি না আপনি কীসের কথা বলছেন।
86
00:09:13,920 --> 00:09:16,420
তবে আমি হিউনপুং রেল লাইন থেকে
খুনিকে ধরেছি।
87
00:09:16,780 --> 00:09:19,130
সবই আপনার কল্যাণে, লেফটেন্যান্ট পার্ক।
88
00:09:19,630 --> 00:09:23,420
তবে কৌতূহলের বশে জিজ্ঞাসা করছি।
89
00:09:23,420 --> 00:09:26,110
আপনি কী করে হিউনপুং
রেল লাইনের কথা জানতেন?
90
00:09:28,820 --> 00:09:32,200
আমার সাথে এখন মজা করছেন?
91
00:09:32,640 --> 00:09:35,850
কোথায় আছেন আপনি?
আমি এখনই আসছি, বলুন।
92
00:09:35,850 --> 00:09:37,240
কোথায় আপনি?
93
00:09:38,580 --> 00:09:41,090
আর কোথায় থাকব?
ওহসাং থানার সামনে।
94
00:09:41,090 --> 00:09:43,070
মাত্রই চোই ইয়ং শিনকে হস্তান্তর করলাম।
95
00:09:52,300 --> 00:09:53,900
[সন্দেহভাজন গ্রেফতার - চোই ইয়ং শিন]
96
00:09:55,690 --> 00:09:56,970
আপনি সত্যিই...
97
00:09:58,690 --> 00:10:02,020
চোই ইয়ং শিনকে গ্রেফতার করেছেন?
98
00:10:02,020 --> 00:10:03,800
হ্যাঁ, আমি চোই ইয়ং শিনকে গ্রেফতার করেছি।
99
00:10:03,800 --> 00:10:06,690
[সন্দেহভাজন গ্রেফতার - চোই ইয়ং শিন]
ও ছিল একটা বেকার জোয়ান ছেলে।
100
00:10:12,750 --> 00:10:18,670
আপনি সত্যিই বলতে চাচ্ছেন যে
আপনি ১৯৮৯ সালে আছেন?
101
00:10:19,800 --> 00:10:22,690
এরকম ভান করছেন কেন?
আপনি কি অসুস্থ নাকি?
102
00:10:30,420 --> 00:10:34,420
জানি না আপনি ওখানে কী করছেন।
103
00:10:35,090 --> 00:10:40,010
তবে, আপনি যদি সত্যিই ১৯৮৯ এ থেকে থাকেন
104
00:10:40,010 --> 00:10:42,010
চোই ইয়ং শিন মারা যাবে!
105
00:10:43,190 --> 00:10:46,040
আপনারা আমাকে পাগল করে দিচ্ছেন!
106
00:10:46,040 --> 00:10:49,540
ডিটেকটিভদের কি কারো সাথে
এরকম আচরণ করার অধিকার আছে?
107
00:10:50,440 --> 00:10:51,990
ওঠ!
108
00:10:51,990 --> 00:10:54,180
- ওঠ!
- এই, হারামি!
109
00:10:54,180 --> 00:10:56,070
হাঁট এবার।
কী করছিস?
110
00:10:56,070 --> 00:10:58,960
ডিটেকটিভ, একটু দাঁড়ান।
111
00:10:58,960 --> 00:11:00,790
দাঁড়ান।
112
00:11:01,770 --> 00:11:05,130
কী বলছেন?
চোই ইয়ং শিন কেন মারা যাবে?
113
00:11:05,130 --> 00:11:07,370
[তদন্ত চলাকালীন খিঁচুনিতে মৃত্যু]
চোই ইয়ং শিন খুনি নয়!
114
00:11:07,370 --> 00:11:09,140
চোই ইয়ং শিন যখন মারা যাচ্ছে
115
00:11:09,140 --> 00:11:12,900
তখন ওহসাং-দং সুপারমার্কেট এর সামনে
অষ্টম ভিক্টিম মারা যাচ্ছে।
116
00:11:21,190 --> 00:11:26,760
আপনি যদি সত্যিই ১৯৮৯ এর কোনো পুলিশ হয়ে
থাকেন, আপনার এটা থামাতে পারার কথা।
117
00:11:37,800 --> 00:11:40,080
কী বলছেন আপনি?
118
00:11:40,640 --> 00:11:43,060
হ্যালো... লেফটেন্যান্ট?
119
00:11:43,060 --> 00:11:44,200
লেফটেন্যান্ট?
120
00:11:53,700 --> 00:11:57,540
জলদি! হাঁট ঠিকভাবে!
121
00:11:58,260 --> 00:12:00,570
কী ভঙ ধরছিস?
122
00:12:08,300 --> 00:12:09,680
ওর সমস্যা কী?
123
00:13:19,940 --> 00:13:22,680
না, এ হতে পারে না।
124
00:13:22,680 --> 00:13:24,710
কী হচ্ছে?
125
00:13:24,710 --> 00:13:27,730
কী ব্যাপার?
কী, কী!
126
00:13:29,480 --> 00:13:31,610
হেই, হেই!
127
00:13:31,610 --> 00:13:33,040
তুই মরতে পারিস না।
128
00:13:44,550 --> 00:13:46,350
মিন জু...
129
00:13:50,370 --> 00:13:52,420
আরেকজন ভিক্টিম পাওয়া গিয়েছে!
130
00:13:52,420 --> 00:13:55,990
ওহসাং-দং সুপারমার্কেট এর পাশে।
মেয়েটা অষ্টম ভিক্টিম।
131
00:14:01,190 --> 00:14:03,610
চোই ইয়ং শিন খুনি নয়।
132
00:14:03,610 --> 00:14:05,460
চোই ইয়ং শিন যখন মারা যাচ্ছে
133
00:14:05,460 --> 00:14:09,150
তখন ওহসাং-দং সুপারমার্কেট এর সামনে
অষ্টম ভিক্টিম মারা যাচ্ছে।
134
00:14:50,790 --> 00:14:54,410
[সন্দেহভাজন তরুণ যুবকের
দুর্ভাগ্যজনক মৃত্যু]
135
00:14:56,570 --> 00:14:58,590
খবরগুলো পর্যন্ত বদলে গেছে।
136
00:15:05,840 --> 00:15:08,790
[ইয়ংসান থানা, অফিসার লী জ্যে হান]
137
00:15:28,480 --> 00:15:30,980
এটা কী করে হতে পারে?
138
00:15:32,020 --> 00:15:35,320
ওই ট্রান্সমিশনগুলো সত্যি ছিল।
139
00:15:56,530 --> 00:15:57,760
অল্প একটু সময় হলেই হবে।
140
00:15:57,760 --> 00:15:59,470
আপনাকে বেরিয়ে যেতে বললাম শোনেননি?
141
00:16:00,270 --> 00:16:04,060
আমরা গিয়ংগি নাম্বু কেসটা পুনরায় তদন্ত করছি।
142
00:16:04,940 --> 00:16:07,790
আপনার স্ত্রী ছিল
একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি...
143
00:16:07,790 --> 00:16:09,980
আমি ইতোমধ্যে ডিটেকটিভদের সাথে কথা বলেছি।
144
00:16:09,980 --> 00:16:12,910
তখন অন্ধকার ছিল
আর ও আক্রমণকারীর চেহারাও দেখতে পায়নি।
145
00:16:14,590 --> 00:16:18,470
জানি এটা বাড়াবাড়ি মনে হতে পারে, আমি কি
আপনার স্ত্রীর জিনিসপত্রগুলো দেখতে পারি?
146
00:16:21,020 --> 00:16:25,790
যেমনটা বললেন, আমার স্ত্রী
ওই ভয়ানক আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল।
147
00:16:25,790 --> 00:16:30,690
কিন্তু, জানেন শেষে
ওকে মেরে ফেলেছে কে?
148
00:16:32,070 --> 00:16:34,400
আপনাদের মতো মানুষজন।
149
00:16:34,400 --> 00:16:36,870
"কী হয়েছিল? কীভাবে হয়েছিল?"
150
00:16:36,870 --> 00:16:41,190
ও এসব মনে করতে চায় না,
তবু বারবার কেন জিজ্ঞাসা করেন?
151
00:16:42,580 --> 00:16:45,490
আপনারাই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।
152
00:16:48,900 --> 00:16:50,480
দুঃখিত।
153
00:16:52,330 --> 00:16:55,490
অন্য কোনো সময়ে আবার আসব।
আমি দুঃখিত।
154
00:17:10,940 --> 00:17:12,270
তুমি এখানে কেন?
155
00:17:12,850 --> 00:17:14,880
আপনি কি সবসময়ই এমন?
156
00:17:14,880 --> 00:17:17,930
আমি সবসময় এমন বিধায়
তোমার ভয় লাগে নাকি?
157
00:17:18,600 --> 00:17:21,170
শুধু অন্য ডিটেকটিভদের কাছেই আমরা
অপদস্থ হই না।
158
00:17:21,590 --> 00:17:23,690
ভিক্টিমের পরিবারের লোকজন আরও গুরুতর।
159
00:17:23,690 --> 00:17:26,390
অপরাধীকে যদি ধরতে না পারো,
পরিস্থিতি বেশ ভয়াবহ হয়।
160
00:17:27,100 --> 00:17:28,470
এক্সকিউজ মি।
161
00:17:35,230 --> 00:17:37,720
আমার বাবার আচরণের জন্য দুঃখিত।
162
00:17:38,220 --> 00:17:42,150
সাংবাদিক আর অন্যান্য লোকজন
একের পর এক আসতেই থাকে।
163
00:17:42,150 --> 00:17:43,860
উনি খুব কঠিন সময় পার করছেন।
164
00:17:46,880 --> 00:17:48,310
এটা জিজ্ঞাসা করার জন্য দুঃখিত।
165
00:17:48,330 --> 00:17:52,800
তবে তোমার মা কি
তোমাকে ঘটনাটা সম্পর্কে বলেছিল?
166
00:17:52,800 --> 00:17:56,190
আমরা ঘটনাটার ব্যাপারে শুনিনি।
167
00:17:57,840 --> 00:18:03,190
দোকানে আপনি
আমার মায়ের জিনিসপত্রগুলো দেখতে চেয়েছিলেন।
168
00:18:12,170 --> 00:18:15,430
উনি খুব কমই বাইরে যেতেন,
বেশিরভাগ সময় ঘরেই থাকতেন।
169
00:18:15,970 --> 00:18:17,870
খুব বেশি কিছু এখানে নেই।
170
00:18:19,340 --> 00:18:22,750
কোনো ডায়রি, জার্নাল বা এরকম কিছু আছে?
171
00:18:22,750 --> 00:18:25,690
না, শুধু এটুকুই।
172
00:18:27,290 --> 00:18:29,700
উনি যদি এখন বেঁচেও থাকতেন...
173
00:18:29,700 --> 00:18:32,850
আমি নিশ্চিত ওনার
নতুন কিছু বলার থাকত না।
174
00:18:33,750 --> 00:18:37,990
উনি আমাকে বলেছিলেন তদন্তে সহযোগিতা
করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।
175
00:18:38,490 --> 00:18:43,770
উনি বলেছিলেন এই ছবিটাও
আমাদের কাছে ছিল শুধু উনার কারণেই।
176
00:18:44,180 --> 00:18:48,950
যে অফিসার উনাকে হিউনপুং
রেল লাইন থেকে উদ্ধার করেছিলেন।
177
00:18:49,690 --> 00:18:54,600
আমি তখন ওনার পেটে ছিলাম।
178
00:18:55,260 --> 00:18:59,480
উনি যদি আর সামান্য সময় পরেও আসতেন...
179
00:19:00,280 --> 00:19:03,680
উনি যদি ঠিক সে সময়ে
ওই জায়গায় উপস্থিত না হতেন...
180
00:19:04,540 --> 00:19:08,460
আমার মা বা আমি কেউই বেঁচে থাকতাম না।
181
00:19:09,990 --> 00:19:13,240
উনি কয়েকবার ওনাকে খুঁজেছিলেন,
কিন্তু উনি মায়ের সাথে দেখা করেননি।
182
00:19:13,240 --> 00:19:15,670
উনি সামনাসামনি
ওনাকে ধন্যবাদ দিতে পারেননি।
183
00:19:16,100 --> 00:19:21,330
তাই উনি বাকি ডিটেকটিভদের সাথে
ভালো আচরণ করার চেষ্টা করতেন।
184
00:19:32,550 --> 00:19:33,840
ধন্যবাদ।
185
00:19:34,300 --> 00:19:36,810
- ধন্যবাদ।
- বাই।
186
00:19:42,710 --> 00:19:46,160
তোমাকে যে এনালাইসিস করতে
বলেছিলাম তা করছ না কেন?
187
00:19:46,160 --> 00:19:47,960
তোমার এখানে আসার আসল কারণ কী?
188
00:19:49,420 --> 00:19:50,600
আসলে...
189
00:19:51,870 --> 00:19:54,970
উত্তর দাও। তুমি ভিক্টিমদের
পরিবারের সাথে দেখা করতে এসেছ কেন?
190
00:20:01,300 --> 00:20:02,850
যদি...
191
00:20:06,080 --> 00:20:11,410
আপনার কী মনে হয়, কেমন হবে
যদি আপনি অতীতের সাথে যোগাযোগ করতে পারেন?
192
00:20:15,310 --> 00:20:17,960
আমার কথা সম্পূর্ণ অবাস্তব
এবং হাস্যকর মনে হতে পারে...
193
00:20:17,960 --> 00:20:21,430
তো, তুমি অতীত থেকে কোনো বার্তা পেয়ে
পরিবারের সাথে দেখা করতে এসেছ?
194
00:20:22,690 --> 00:20:24,400
এটাই তোমার অজুহাত?
195
00:20:26,980 --> 00:20:29,330
আমি শুধু আপনাকেই বোঝাতে পারি না।
196
00:20:29,490 --> 00:20:31,350
ঠিক আছে তাহলে।
197
00:20:31,350 --> 00:20:34,330
আমি আমার কাজে ফিরে যাচ্ছি।
198
00:20:38,410 --> 00:20:41,190
আমি হলে আমার প্রিয়জনের
নিরাপত্তা নিশ্চিত করতাম।
199
00:20:42,200 --> 00:20:43,200
কী?
200
00:20:43,540 --> 00:20:46,170
যদি আমি অতীতের সাথে
যোগাযোগ করতে পারতাম, তাহলে...
201
00:20:47,590 --> 00:20:50,020
যদি তা করতে গিয়ে
বিরাট কোনো ঝামেলার সৃষ্টি হয়?
202
00:20:50,850 --> 00:20:52,850
যদি কিছু না করি, তাতেও আমি পস্তাবো।
203
00:20:53,500 --> 00:20:56,870
ঝামেলার সৃষ্টি হলেও একটু
চেষ্টা করে দেখা ভালো না?
204
00:21:09,550 --> 00:21:13,560
উনি যদি আর সামান্য সময় পরেও আসতেন...
205
00:21:15,220 --> 00:21:18,310
উনি যদি ঠিক সে সময়ে
ওই জায়গায় উপস্থিত না হতেন...
206
00:21:19,750 --> 00:21:23,850
আমার মা বা আমি কেউই বেঁচে থাকতাম না।
207
00:21:30,900 --> 00:21:37,150
আপনার কী মনে হয়, কেমন হবে
যদি আপনি অতীতে যোগাযোগ করতে পারেন?
208
00:21:38,500 --> 00:21:40,000
আমাকে এটা শেষ করতে দাও।
209
00:21:41,260 --> 00:21:42,660
তারপর কথা হবে।
210
00:21:43,300 --> 00:21:47,100
আমি হলে আমার প্রিয়জনের
নিরাপত্তা নিশ্চিত করতাম।
211
00:21:56,290 --> 00:21:58,590
ওরা আবার শুরু করবে।
212
00:21:59,200 --> 00:22:02,990
সে সময়...
তোমাকে অবশ্যই আমাকে রাজি করাতে হবে।
213
00:22:03,760 --> 00:22:07,260
সাল হবে ১৯৮৯।
সে সময়ের লী জ্যে হান।
214
00:22:17,100 --> 00:22:19,780
অতীত বদলানো সম্ভব।
215
00:22:21,290 --> 00:22:23,090
কখনও হাল ছেড়ে দিয়ো না।
216
00:22:29,670 --> 00:22:34,380
জানি না এসব
এখন কেন ঘটছে।
217
00:22:35,200 --> 00:22:38,110
এই রেডিও ট্রান্সমিশনের সাহায্যে
আমি ওদের বাঁচাতে পারব।
218
00:22:38,730 --> 00:22:41,100
মরতে যাওয়া লোকদের বাঁচাবো।
219
00:22:41,600 --> 00:22:44,600
আর আমি খুনিকেও ধরতে পারব।
220
00:22:58,400 --> 00:23:00,680
অষ্টম ভিক্টিম, লী মি সুন।
বয়স ২৫।
221
00:23:00,680 --> 00:23:03,280
নবম ভিক্টিম, হুয়াং মিন জু।
বাস কর্মী।
222
00:23:03,280 --> 00:23:05,950
দশম ভিক্টিম, কিম উন কিয়ুং।
বয়স ২২।
223
00:23:05,950 --> 00:23:09,780
ডিটেকটিভ লী জ্যে হান এর ট্রান্সমিশন আর
লী মি সুনের বেঁচে যাওয়ার পর,
224
00:23:09,780 --> 00:23:14,190
একজন কম লোক মারা গিয়েছে,
কিন্তু ভিক্টিমের সংখ্যা একই রয়ে গেছে।
225
00:23:14,530 --> 00:23:19,040
হুয়াং মিন জু, কিম উন কিয়ুং।
ভিক্টিমরা একই।
226
00:23:19,040 --> 00:23:23,980
কিন্তু মৃত্যুর তারিখ এগিয়ে এসেছে
আর লোকেশন বদলে গেছে।
227
00:23:24,450 --> 00:23:27,480
আপনি গিয়ংগি নাম্বু
সিরিয়াল মার্ডারের কথা বলছেন?
228
00:23:27,480 --> 00:23:30,480
দেশে এমন কোনো পুলিশ আছে
যে এটা সম্পর্কে জানে না?
229
00:23:30,480 --> 00:23:33,220
সপ্তম খুন হয়েছিল
হাইওয়ে ৩ এর পাশের একটা মাঠে।
230
00:23:33,220 --> 00:23:35,800
অষ্টম খুন হয়েছিল
হিউনপুং স্টেশনের রেল লাইনের পাশে।
231
00:23:35,800 --> 00:23:39,000
ট্রান্সমিশনের কারণে হিউনপুং স্টেশন
হত্যাপ্রচেষ্টায় বদলে গেছে।
232
00:23:39,670 --> 00:23:43,470
সে সময় খুনির কিছু একটা হয়েছিল।
233
00:23:45,420 --> 00:23:49,150
কিছু একটা তাকে বাধ্য করেছিল
ভিক্টিমদের আরও দ্রুত খুন করতে।
234
00:23:51,090 --> 00:23:56,100
তার লোকেশন ছিল প্রধানত
পাহাড়ি অঞ্চল, মাঠ, সরু মেঠোপথ।
235
00:23:56,530 --> 00:24:00,660
যেসব জায়গায় খুব একটা লোক চলাচল নেই,
কেউ দেখে ফেলার সম্ভাবনা কম।
236
00:24:01,700 --> 00:24:08,590
অষ্টম আর নবম খুন আসলে হয়েছিল
মেঠোপথ আর ঝরণার কাছে।
237
00:24:08,590 --> 00:24:12,400
নতুন লোকেশনে সেটা একটা গলিতে
আর একটা সুপারমার্কেটের সামনে।
238
00:24:12,900 --> 00:24:15,970
তুলনামূলকভাবে, এগুলো বেশ
উন্মুক্ত এবং বহুল ব্যবহৃত স্থান।
239
00:24:18,900 --> 00:24:21,140
ওর শিকারের স্থান বদলে গেছে।
240
00:24:21,790 --> 00:24:24,700
কিন্তু... কেন?
241
00:24:30,700 --> 00:24:34,520
এগুলো ভিক্টিমদের ব্যক্তিগত তথ্য,
প্রথম থেকে নবম পর্যন্ত।
242
00:24:34,520 --> 00:24:37,020
তোমাকে বলছি তো,
এই কেসটা অসম্ভব।
243
00:24:37,020 --> 00:24:38,990
একটু ঠান্ডা মাথায় চোখ বুলিয়ে নাও।
244
00:24:40,200 --> 00:24:44,000
আমিই একমাত্র এই পরিবর্তনের ব্যাপারে জানি।
245
00:24:44,900 --> 00:24:46,500
আমি খুঁজে বের করব।
246
00:24:47,500 --> 00:24:50,440
কী কারণে ওরা আগের চেয়ে দ্রুত খুন হয়েছিল।
247
00:24:53,790 --> 00:24:58,600
আর কারো মৃত্যু হওয়ার আগে
আমাকে খুনিকে খুঁজে বের করতে হবে।
248
00:25:01,120 --> 00:25:02,510
ওর চেহারা কেমন ছিল?
249
00:25:06,090 --> 00:25:08,350
ওর হ্যাটের কারণে দেখতে পাইনি।
250
00:25:11,290 --> 00:25:13,380
ওকে কোথায় গিয়ে হারিয়েছ
তা অন্তত জানো?
251
00:25:14,770 --> 00:25:17,260
ওকে আমি রাস্তা পর্যন্ত ধাওয়া করেছিলাম।
252
00:25:17,260 --> 00:25:19,990
- ভেবেছিলাম এটা ও।
- শুধু প্রশ্নের উত্তর দাও।
253
00:25:21,850 --> 00:25:23,230
আমি তেমন নিশ্চিত না।
254
00:25:23,570 --> 00:25:25,380
তো, তুমি ওর চেহারা চেনো না।
255
00:25:26,200 --> 00:25:28,090
তুমি কিছুই জানো না।
256
00:25:30,310 --> 00:25:32,880
নিজেকে পুলিশ বলছ, হাহ?
257
00:25:32,880 --> 00:25:35,920
ওই মেয়েটাকে বাঁচিয়ে শুধু
তোমার চাকরিটাই খোয়া গেছে।
258
00:25:35,920 --> 00:25:39,040
কিন্তু ছাং সু জেলে যেতে পারত!
259
00:25:39,040 --> 00:25:41,230
থামুন, থামুন।
260
00:25:46,520 --> 00:25:50,710
ডিটেকটিভ, আমাকে লেফটেন্যান্ট পার্ক
এর খোঁজ দিতে পারবেন প্লিজ?
261
00:25:50,710 --> 00:25:52,660
- ওনাকে খুঁজে পেলেই...
- ওসব ফালতু আলাপ বন্ধ করো।
262
00:25:52,660 --> 00:25:54,410
তোমার রেডিও আর ব্যাজ জমা দাও।
263
00:25:54,410 --> 00:25:56,760
- কিন্তু...
- বললাম তো জমা দাও!
264
00:26:19,540 --> 00:26:20,950
আমি সব জানি।
265
00:26:20,950 --> 00:26:23,370
এই, পার্ক হ্যে ইয়ং কে?
266
00:26:23,370 --> 00:26:24,840
পার্ক হ্যে ইয়ং কোথায়?
267
00:26:25,280 --> 00:26:27,020
- এসব কী...
- তুই?
268
00:26:28,840 --> 00:26:30,200
শালা হারামী।
269
00:26:30,200 --> 00:26:32,490
তোর কারণে একজন মারা গিয়েছে।
270
00:26:32,490 --> 00:26:34,930
কী করবি এখন তুই?
কীভাবে এর দায় নিবি?
271
00:26:36,450 --> 00:26:37,840
কী চান আপনি?
272
00:26:37,840 --> 00:26:39,220
সেটা তোমার মাথাব্যথা না।
273
00:26:39,220 --> 00:26:40,980
আপনি আমাকে খুঁজছেন না?
274
00:26:41,280 --> 00:26:42,760
আমি পার্ক হ্যে ইয়ং।
275
00:26:43,050 --> 00:26:45,540
- তুমি ওনাকে চেনো, লেফটেন্যান্ট পার্ক?
- না।
276
00:26:47,200 --> 00:26:49,310
তুই থানায় কী করছিস?
277
00:26:49,310 --> 00:26:50,610
স্যরি।
278
00:26:53,000 --> 00:26:54,810
এদিকে আয়।
শুধু স্যরিতে কাজ হবে না।
279
00:26:54,810 --> 00:26:56,200
স্যরি।
280
00:26:56,200 --> 00:26:57,290
এই!
281
00:26:57,290 --> 00:26:58,320
এই!
282
00:26:58,320 --> 00:26:59,580
তুমি ঠিক আছো?
283
00:27:57,020 --> 00:27:58,380
হয়তো ও আমাকে দেখেনি।
284
00:27:59,640 --> 00:28:01,090
ওহ, ভয় পাইয়ে দিয়েছ একদম।
285
00:28:01,090 --> 00:28:02,430
অফিসার।
286
00:28:05,690 --> 00:28:07,410
আপনি ঠিক আছেন?
287
00:28:08,360 --> 00:28:10,390
হ্যাঁ, অবশ্যই।
288
00:28:10,390 --> 00:28:13,110
ঠিক না থাকলে
তোমার ভালো লাগত?
289
00:28:14,060 --> 00:28:15,180
আচ্ছা, আসি তাহলে...
290
00:28:16,240 --> 00:28:17,600
অফিসার লী।
291
00:28:32,380 --> 00:28:35,190
না, আমি করব না।
শক্ত থাকুন।
292
00:28:42,160 --> 00:28:43,180
হ্যাঁ।
293
00:28:44,560 --> 00:28:46,140
এক মিনিট।
294
00:28:46,140 --> 00:28:48,140
ওহ, স্যরি।
295
00:28:48,140 --> 00:28:52,710
এটা একটা টেসার।
এভাবে অন করবে।
296
00:28:54,150 --> 00:28:56,540
পৃথিবীর অবস্থা যেহেতু ভয়ানক।
297
00:28:56,540 --> 00:28:58,190
ধন্যবাদ।
298
00:29:15,990 --> 00:29:17,820
ও ভেতরে চলে গেছে।
ও এখন ভেতরে।
299
00:29:24,600 --> 00:29:26,880
আমি হারামি খুনিটাকে নিজ হাতে ধরব।
300
00:29:28,090 --> 00:29:31,440
ওকে জেলে ঢোকাব
আর প্রমোশনও পাবো।
301
00:29:32,600 --> 00:29:37,010
সাহস করে ওকে
ডেটে নিয়ে যাওয়ার কথা বলব।
302
00:29:42,660 --> 00:29:45,460
ধন্যবাদ, ধন্যবাদ।
303
00:29:47,450 --> 00:29:49,250
[ওহসাং পুলিশ ডিপার্টমেন্ট]
304
00:29:49,250 --> 00:29:53,740
আমি নয়জন ভিক্টিমের
পরিবারের সাথেই দেখা করেছি।
305
00:29:53,740 --> 00:29:56,600
ভিক্টিমদের সবাই ছিল নানা বয়সী
আর বিভিন্ন পেশার।
306
00:29:56,600 --> 00:29:58,010
তারা সবাই থাকতও আলাদা এলাকায়।
307
00:29:58,010 --> 00:29:59,830
তাদের শুধু একটা জিনিসই কমন ছিল।
308
00:29:59,830 --> 00:30:04,180
ওরা সবাই বাড়ি ফেরার বাস ধরতে গিয়ে মারা যায়।
309
00:30:04,790 --> 00:30:05,900
সত্যিই?
310
00:30:05,900 --> 00:30:09,620
বাহ, চমকপ্রদ মিল!
311
00:30:10,350 --> 00:30:13,760
তখন তো আর সাবওয়ে ছিল না।
অবশ্যই, ওদের বাস ধরতে হতো।
312
00:30:13,760 --> 00:30:15,460
তা না হলে হেঁটে হেঁটে যাবে নাকি ওরা?
313
00:30:17,150 --> 00:30:22,130
ওদের মৃত্যুর স্থানগুলো
আমি জিওপ্রোস প্রোগ্রামে বসিয়েছি।
314
00:30:22,430 --> 00:30:25,210
ফলাফল হিসেবে একটা
বাস পেয়েছি যা এখনও চলমান।
315
00:30:25,210 --> 00:30:26,430
বাস ১৫০৮।
316
00:30:27,170 --> 00:30:29,040
আমি বাস কোম্পানিতে খোঁজ নিয়েছি।
317
00:30:29,040 --> 00:30:31,940
২৬ বছর আগেও এই রুট ছিল।
318
00:30:32,590 --> 00:30:34,240
তখন, এটা ছিল বাস ৯৫।
319
00:30:34,240 --> 00:30:39,290
অষ্টম ভিক্টিম, হুয়াং মিন জু,
ওই বাস কোম্পানিতে চাকরিও করত।
320
00:30:39,290 --> 00:30:43,090
এতসব কাকতালীয় ব্যাপার অদ্ভুত না?
321
00:30:44,490 --> 00:30:45,780
বাস...
322
00:30:47,550 --> 00:30:49,800
হেই, রুটটার দিকে খেয়াল করো।
323
00:30:49,800 --> 00:30:52,130
এটা পুরো ইয়ংসান দিয়ে চলে গেছে।
324
00:30:52,130 --> 00:30:54,990
বাজি ধরে বলতে পারি ইয়ংসানের
অর্ধেক বাসিন্দা এই বাস ব্যবহার করেছে।
325
00:30:55,540 --> 00:30:58,910
এটাকে আমি ভিক্টিমদের মাঝে মিল বলতে রাজি নই।
326
00:30:58,910 --> 00:31:00,590
এটা এড়িয়ে যাওয়াটা ছিল অসম্ভব।
327
00:31:00,590 --> 00:31:02,550
সিনিয়র কিমের কথা ঠিক।।
328
00:31:02,550 --> 00:31:05,600
এটাকে সূত্র হিসেবে ধরাটা মানানসই না।
329
00:31:05,600 --> 00:31:06,600
ঠিক।
330
00:31:06,600 --> 00:31:07,930
হিউনপুং স্টেশনের ব্যাপারটা?
331
00:31:07,930 --> 00:31:11,130
বাস ৯৫ হিউনপুং স্টেশনের পাশ দিয়েও যায়।
332
00:31:12,250 --> 00:31:14,110
হ্যাঁ, ঠিক।
333
00:31:19,980 --> 00:31:21,390
কোথায় যায়?
334
00:31:25,490 --> 00:31:26,650
এখানে।
335
00:31:29,980 --> 00:31:31,930
ডিটেকটিভ ছা এর কথা ঠিক।
336
00:31:32,740 --> 00:31:35,700
বাস... এটা বাসই।
337
00:31:44,260 --> 00:31:47,230
যে লোকটা আমাকে আক্রমণ করেছিল
সেই নিশ্চিতভাবে খুনি।
338
00:31:50,820 --> 00:31:51,930
হেই!
339
00:32:33,020 --> 00:32:34,390
ও এই পথে চলে গিয়েছিল।
340
00:32:47,000 --> 00:32:50,180
ওকে আমি কোথায় হারালাম?
341
00:33:17,990 --> 00:33:19,650
দাঁড়ান!
342
00:33:21,750 --> 00:33:22,950
অসম্ভব।
343
00:33:22,950 --> 00:33:25,860
ও লী মি সুনকে হিউনপুং স্টেশনে
আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়।
344
00:33:25,860 --> 00:33:27,980
এক ঘণ্টা পরে,
সে বাসকর্মী, হুয়াং মিন জুকে
345
00:33:27,980 --> 00:33:30,250
সুপারমার্কেট এর সামনে খুন করে।
346
00:33:30,250 --> 00:33:33,250
আর নবম ভিক্টিমকে খুন করে দুই দিন পর।
347
00:33:33,250 --> 00:33:35,740
অধিকাংশ খুনিরা ধরা পড়ার ভয়ে থাকলে
348
00:33:35,740 --> 00:33:38,230
কিছুদিনের জন্য আড়ালে চলে যায়।
349
00:33:38,230 --> 00:33:41,760
তার কারণ তারা পুলিশের
হাতে ধরা পড়ার ভয়ে থাকে।
350
00:33:42,230 --> 00:33:46,450
কিন্তু ও হিউনপুং এর ঘটনার পর
খুনের হার আরও বাড়িয়ে দেয়।
351
00:33:48,670 --> 00:33:53,400
সিরিয়াল কিলার যেহেতু খুনে আসক্ত,
তাই প্যাটার্ন যেকোনো সময় বদলাতে পারে।
352
00:33:53,400 --> 00:33:55,750
ও হয়তো আর নিজেকে সামলাতে পারেনি।
353
00:33:55,750 --> 00:33:59,370
যদি তার এসবের পেছনে কোনো কারণ থেকে থাকে?
354
00:34:03,500 --> 00:34:06,840
এখানে লী মি সুনকে আক্রমণ করা হয়।
355
00:34:06,840 --> 00:34:09,070
কিন্তু হঠাৎ অফিসার ওকে দেখে ফেলে।
356
00:34:09,070 --> 00:34:10,550
ও কোথায় পালাত?
357
00:34:10,550 --> 00:34:13,140
স্টেশনের দিকে যেতে পারত না
কারণ সেখানে স্টেশনের কর্মীরা থাকত।
358
00:34:13,140 --> 00:34:16,540
রেললাইনের ওপর দিয়ে দৌড়ালে
ধরা পড়ার সম্ভাবনা আরও বেড়ে যেত।
359
00:34:16,900 --> 00:34:18,300
একমাত্র উপায়...
360
00:34:19,590 --> 00:34:21,260
আশেপাশের এই গলিগুলো।
361
00:34:21,770 --> 00:34:23,370
এই গলিগুলোর শেষে...
362
00:34:23,370 --> 00:34:26,390
ঠিক তাই।
বাস ৯৫ এর রুট।
363
00:34:26,390 --> 00:34:27,770
এটা বাসস্টপই।
364
00:34:27,770 --> 00:34:30,000
এই, বাস। থামুন!
365
00:34:30,000 --> 00:34:31,720
এই, হারামজাদা!
366
00:34:31,720 --> 00:34:33,210
কী করছেন আপনি?
367
00:34:33,210 --> 00:34:35,220
ওর ধরা না খাওয়ার
368
00:34:35,220 --> 00:34:38,350
আর খুনের গতি বাড়িয়ে
দেওয়ার কারণ হচ্ছে ওই বাস।
369
00:34:38,350 --> 00:34:41,350
ও নিজের অষ্টম, নবম আর দশম
ভিক্টিমকে নিজে বেছে নেয়নি।
370
00:34:41,350 --> 00:34:45,260
ও প্রত্যক্ষদর্শীদের খুন করেছিল
যারা ওর চেহারা দেখে ফেলেছিল।
371
00:34:45,260 --> 00:34:48,190
এ কারণেই তদন্ত শুরু হওয়ার আগেই
সে ওদের মেরে ফেলে।
372
00:34:48,190 --> 00:34:49,690
এসব কী?
373
00:34:49,690 --> 00:34:52,640
আমার আগেই কি তুমি
দায়িত্বরত ডিটেকটিভ এর সাথে দেখা করেছিলে?
374
00:34:53,400 --> 00:34:56,850
সে সময়েও কেউ একজন...
375
00:34:57,590 --> 00:35:01,110
এরকম আবোল-তাবোল বলেছিল।
376
00:35:02,740 --> 00:35:05,740
- কী?
- যে অফিসার লী মি সুনকে বাঁচিয়েছিল।
377
00:35:05,740 --> 00:35:07,950
উনি বলেছিলেন
খুনি ওই বাসে ছিল।
378
00:35:07,950 --> 00:35:10,990
আর সে কারণে হুয়াং মিন জু খুন হয়।
379
00:35:17,270 --> 00:35:19,590
এটা বাসই!
380
00:35:19,910 --> 00:35:22,300
আমি নিশ্চিত এটা বাস ৯৫।
381
00:35:22,300 --> 00:35:26,740
আপনি যদি বাসের লোকদের সাথে কথা বলেন,
অপরাধী সম্পর্কে আপনারা জানতে পারবেন।
382
00:35:26,740 --> 00:35:29,020
তারপর ওকে আপনারা ধরতে পারবেন!
383
00:35:29,740 --> 00:35:33,840
আমরা এই মুহূর্তে হুয়াং মিন জু
কেসের সাথে সম্পৃক্ত সবাইকে জেরা করছি।
384
00:35:33,840 --> 00:35:35,480
আমরা একটু খোঁজ নিয়েই দেখি নাহয়?
385
00:35:39,770 --> 00:35:42,870
আমি কাজ শেষে গলি দিয়ে
হেঁটে বাড়ি ফিরছিলাম।
386
00:35:42,870 --> 00:35:45,410
রাস্তায় অদ্ভুত কিছু দেখতে পেয়ে
387
00:35:45,410 --> 00:35:47,370
আমি কাছে যাই দেখার জন্য।
388
00:35:47,370 --> 00:35:50,670
ভাবতেও পারিনি এটা
মিস হুয়াং হতে পারে।
389
00:35:50,670 --> 00:35:53,450
হ্যাঁ, আমি শেষবার মিন জুকে
জীবিত অবস্থায় দেখেছিলাম।
390
00:35:53,450 --> 00:35:55,140
আমি সত্যিই কিছু জানি না।
391
00:35:55,140 --> 00:35:57,810
ও লাস্ট বাস ধরত,
বলেছিল ও ক্লান্ত তাই বাসায় ফিরে যাবে।
392
00:35:57,810 --> 00:35:59,760
- লী ছুন গু।
- জি?
393
00:35:59,760 --> 00:36:04,210
যে বাসে হুয়াং মিন জু কাজ করত
সে রাতে ওই বাসটা আপনি চালাচ্ছিলেন, তাই না?
394
00:36:04,210 --> 00:36:05,530
হ্যাঁ, আমিই চালাচ্ছিলাম।
395
00:36:05,530 --> 00:36:08,550
হিউনপুং স্টপ থেকে কেউ বাসে উঠেছিল?
396
00:36:08,550 --> 00:36:12,760
কালো জ্যাকেট পরা
আর ২০-২৫ এর মতো বয়স।
397
00:36:12,760 --> 00:36:13,900
আপনার মনে আছে, তাই না?
398
00:36:15,030 --> 00:36:20,390
হিউনপুং স্টপ একেবারে শেষ স্টপ।
399
00:36:20,390 --> 00:36:22,610
- খুব বেশি যাত্রী তখন থাকে না।
- তাই?
400
00:36:23,690 --> 00:36:25,150
তো আপনার মনে আছে?
401
00:36:34,190 --> 00:36:37,890
কেউ একজন দৌড়ে
আপনার বাসে উঠেছিল, তাই না?
402
00:36:39,690 --> 00:36:42,350
গতকালের ঘটনা এটা,
তাই আমার স্পষ্ট মনে আছে।
403
00:36:54,300 --> 00:36:57,060
কেউ বাসে ওঠেনি?
আপনি নিশ্চিত?
404
00:36:57,060 --> 00:37:01,350
হ্যাঁ, ওই স্টপ থেকে কেউ বাসে ওঠেনি।
405
00:37:04,410 --> 00:37:05,730
এটা হতে পারে না।
406
00:37:07,420 --> 00:37:09,800
আমি জানতাম ও-ই রাস্তায় ছিল।
407
00:37:10,100 --> 00:37:11,950
বাস স্টপে এসে আমি ওকে হারিয়ে ফেলি।
408
00:37:13,190 --> 00:37:15,740
আপনি মিথ্যা বলছেন না তো?
409
00:37:16,250 --> 00:37:20,310
তোমার থিওরি সত্য হলে,
ড্রাইভারই প্রথমে মরার কথা না?
410
00:37:21,190 --> 00:37:23,900
খুনির চেহারা ওই সবচেয়ে ভালোভাবে দেখার কথা।
411
00:37:30,220 --> 00:37:32,950
এটা সত্যি?
412
00:37:33,320 --> 00:37:36,230
বাস ড্রাইভার তখন তাই বলেছিল।
413
00:37:36,230 --> 00:37:38,570
যে কেউ ওই স্টপ থেকে বাসে ওঠেনি।
414
00:37:40,000 --> 00:37:41,430
উনি কি এখনও বেঁচে আছেন?
415
00:37:41,720 --> 00:37:43,460
- কী?
- বাস ড্রাইভার।
416
00:37:43,460 --> 00:37:46,600
কেন?
তোমার ধারণা খুনি তাকেও মেরে ফেলত?
417
00:37:46,950 --> 00:37:49,680
ওনার শরীর তেমন ভালো নেই।
একটা মেডিক্যাল সেন্টারে আছেন।
418
00:37:49,700 --> 00:37:51,060
কিন্তু এখনও জিন্দা আছেন।
419
00:37:51,060 --> 00:37:53,410
- বাস স্টপে?
- হ্যাঁ।
420
00:37:53,410 --> 00:37:56,880
আপনার যতদূর মনে পড়ে,
হিউনপুং স্টপ থেকে কেউ ওঠেনি?
421
00:37:56,880 --> 00:37:58,970
হুম তাই।
কেউ ওঠেনি।
422
00:37:58,970 --> 00:38:02,690
অনেক দিন আগের কথা,
কিন্তু উনি বলছেন উনার ভালোভাবেই মনে আছে।
423
00:38:02,690 --> 00:38:05,990
বলছেন ওই স্টপে কেউ ওঠেনি।
424
00:38:06,450 --> 00:38:10,300
হুয়াং মিন জু এর যে সহকর্মী
শেষবার ওকে দেখেছিল তার খবর কী?
425
00:38:10,300 --> 00:38:13,270
ওর সাথে গতকাল ওর বাসায় দেখা করার কথা ছিল।
426
00:38:13,300 --> 00:38:15,600
কিন্তু ও হয়তো কোথাও গিয়েছে।
ঘরে কেউ ছিল না।
427
00:38:15,600 --> 00:38:17,620
ওর ঠিকানা দাও।
আমরা যাবো।
428
00:38:17,620 --> 00:38:19,900
ডিটেকটিভ ছা, কী করার কথা ভাবছ?
429
00:38:19,900 --> 00:38:21,120
তোমাদের কাছে
আর কোনো সূত্র আছে?
430
00:38:21,130 --> 00:38:24,860
কোল্ড কেসের গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে
আগের ডিটেকটিভরা কী কী ব্যাপার
মিস করে গিয়েছিল তা খুঁজে বের করা।
431
00:38:24,860 --> 00:38:28,010
আমাদের নিশ্চিত করতে হবে
এটা সত্য নাকি কাল্পনিক।
432
00:38:33,900 --> 00:38:35,090
চলো।
433
00:38:35,090 --> 00:38:37,470
ওর বাসার গলি বেশ সরু,
গাড়ি নিয়ে ঢুকতে পারবে না।
434
00:38:47,400 --> 00:38:49,810
আমার মনে হয়
আপনি আমাকে বিশ্বাস করা শুরু করেছেন।
435
00:38:50,610 --> 00:38:54,210
বুদ্ধিমান মানুষের সাথে আমার জমে ভালো।
436
00:38:54,210 --> 00:38:56,330
দারুণ জোক।
জলদি পা চালাও।
437
00:38:57,030 --> 00:38:59,370
সিরিয়াসলি, উনি এটা ছাড়তে পারবেন না।
438
00:39:02,500 --> 00:39:04,660
আমরা প্রায় পৌঁছে গেছি সম্ভবত।
439
00:39:05,250 --> 00:39:06,880
রাস্তাঘাটে এত ভীড় কেন?
440
00:39:09,130 --> 00:39:11,300
মনে হচ্ছে না
এই রাস্তা আমরা আগেও অতিক্রম করেছি?
441
00:39:14,760 --> 00:39:15,960
তুমি কি রেগে আছো?
442
00:39:17,590 --> 00:39:20,320
আমি রেগে থাকব কেন?
443
00:39:20,320 --> 00:39:21,990
তাহলে এত চুপচাপ কেন?
444
00:39:23,000 --> 00:39:25,400
কী মনে হয়
সে এখন কী করছে?
445
00:39:25,400 --> 00:39:26,840
খুনি।
446
00:39:29,390 --> 00:39:32,370
সে খুনের নেশায় আসক্ত।
447
00:39:33,200 --> 00:39:35,870
সে এই লোভ সামলাতে পারে না।
448
00:39:36,960 --> 00:39:38,910
সে ডিটেকটিভদেরও ঘোল খাইয়েছিল।
449
00:39:39,800 --> 00:39:42,690
সে কোনো তদন্তে ধরা খায়নি।
450
00:39:42,690 --> 00:39:46,180
তাহলে, সে থামল কেন?
451
00:39:48,120 --> 00:39:49,700
"সম্ভবত ও মারা গেছে।"
452
00:39:50,790 --> 00:39:54,050
"হয়তো অন্য কোনো
অপরাধের কারণে জেলে গিয়েছে।"
453
00:39:54,050 --> 00:39:57,190
"বা অন্য কোনো দেশে হয়তো
পালিয়ে গেছে।"
454
00:39:57,190 --> 00:39:59,160
লোকজন এসব বলে।
455
00:40:00,500 --> 00:40:01,660
কিন্তু...
456
00:40:02,690 --> 00:40:06,270
সে যদি এখনও আমাদের মাঝে থেকে থাকে?
457
00:40:19,400 --> 00:40:22,090
সাধারণ লোকজন বুঝতেও পারবে না।
458
00:40:22,810 --> 00:40:26,690
যে সে একজন সিরিয়াল কিলার।
459
00:41:18,390 --> 00:41:21,080
কেউ আছেন?
আমরা পুলিশ।
460
00:41:31,780 --> 00:41:34,900
আপনি অনুমতি ছাড়া প্রবেশ করছেন।
জানি না...
461
00:42:03,170 --> 00:42:06,550
এই... এই বাঁধন (দড়ির গিঁট)।
462
00:42:07,420 --> 00:42:11,280
হুবুহু আগের সেই বাঁধনের মতো।
463
00:42:13,610 --> 00:42:15,100
এটা ও।
464
00:42:16,500 --> 00:42:17,980
এটা অবশ্যই ও।
465
00:42:26,150 --> 00:42:27,580
একটা খুন হয়েছে, তাই না?
466
00:42:27,580 --> 00:42:28,840
আমাদের উত্তর দিন!
467
00:42:28,840 --> 00:42:31,760
খুনের পদ্ধতি কি গিয়ংগি নাম্বু কিলারের মতো?
468
00:42:31,760 --> 00:42:33,760
সে কি ২৬ বছর পর আবারও খুন করা শুরু করেছে?
469
00:42:33,760 --> 00:42:34,770
খুনি কি ফিরে এসেছে?
470
00:42:34,770 --> 00:42:37,070
আপনাদের তদন্তের অগ্রগতি কতদূর?
471
00:42:37,070 --> 00:42:38,340
দয়া করে
আমাদের উত্তর দিন।
472
00:42:39,490 --> 00:42:40,790
কী হয়েছে?
473
00:42:41,180 --> 00:42:43,700
এখনও নিশ্চিত হতে পারিনি। আমি...
474
00:42:47,900 --> 00:42:49,200
হ্যাঁ, বুঝতে পেরেছি।
475
00:42:57,090 --> 00:42:58,320
ঘটনা সত্যি?
476
00:42:58,320 --> 00:43:01,650
খুনের পদ্ধতি একই,তবে আমরা এখনই
কোনোকিছু নিশ্চিত বলতে পারছি না।
477
00:43:04,530 --> 00:43:06,850
কোল্ড কেস স্কোয়াড
ক্রাইম সিন পর্যবেক্ষণ করছে।
478
00:43:06,850 --> 00:43:09,540
কাজ শেষ হলে,
আমরা কিছুটা ধারণা পাবো।
479
00:43:10,140 --> 00:43:14,530
তুমি নিশ্চিত নও এটা গিয়ংগি নাম্বু
সিরিয়াল মার্ডার কেসের সেই একই খুনি কি না।
480
00:43:14,530 --> 00:43:15,800
জি।
481
00:43:15,800 --> 00:43:18,420
তোমার টিমকে ক্রাইম সিন থেকে সরিয়ে নাও।
482
00:43:18,420 --> 00:43:20,560
এই কেস গিয়ংগি থানার এখতিয়ারে পড়ে।
483
00:43:20,560 --> 00:43:22,900
গিয়ংগির ভায়োলেন্ট ক্রাইমস টিম
দায়িত্ব বুঝে নিবে।
484
00:43:23,910 --> 00:43:26,850
আমাদের টিম গিয়ংগি নাম্বু সিরিয়াল মার্ডার
কেস তদন্ত করছে।
485
00:43:26,850 --> 00:43:29,680
এই কেসের ব্যাপারে আমাদের কাছে
অনেক বেশি ফাইল আর তথ্য রয়েছে।
486
00:43:29,680 --> 00:43:31,520
আমরা যদি একসাথেও কাজ করি,
সেটাও যথেষ্ট হবে না।
487
00:43:31,520 --> 00:43:34,510
আর আমাদের এই
তদন্ত থেকে বাদ দেওয়াটা তো ভুল।
488
00:43:34,510 --> 00:43:36,720
এ কারণেই তোমরা একসাথে কাজ করবে না।
489
00:44:04,590 --> 00:44:07,640
চার তলায় কোনো অতিথি এসেছিল?
490
00:44:07,640 --> 00:44:09,590
না, কেউ আসেনি।
491
00:44:09,590 --> 00:44:12,080
আপনার সাথে হয়তো
উনার সম্পর্ক তেমন ভালো ছিল না।
492
00:44:12,660 --> 00:44:15,780
বাহ, কত বছর হলো?
493
00:44:16,350 --> 00:44:18,650
আমাদের একসময়
একসাথে বসে খাওয়া-দাওয়া করা উচিত।
494
00:44:18,650 --> 00:44:20,380
তোমার চেহারা-সুরত তো এখন মাশাল্লাহ।
495
00:44:20,780 --> 00:44:22,500
ওরা গিয়ংগির ডিটেকটিভ।
496
00:44:22,500 --> 00:44:23,510
আমার জুনিয়র।
497
00:44:23,530 --> 00:44:25,880
কেসের ব্যাপারে কৌতূহল থেকে
ওরা নিশ্চয়ই এখানে এসেছে।
498
00:44:25,880 --> 00:44:30,050
এই কেসে আগ্রহী না এমন কে-ই বা আছে?
499
00:44:30,050 --> 00:44:32,360
আমি অনেক অবাক হয়ে গিয়েছি।
500
00:44:32,360 --> 00:44:36,440
কে জানত ২৬ বছর পর
সে আবার খুন করবে!
501
00:44:36,440 --> 00:44:40,140
আমরা পুনরায় তদন্ত শুরু করায়
ও একদম ভয় পেয়ে গেছে।
502
00:44:43,820 --> 00:44:47,290
তোমাদেরকে ক্রাইম সিনে
ঢোকার অনুমতি কে দিয়েছে?
503
00:44:51,000 --> 00:44:54,740
এই, পার্ক ইন হো।
এত উত্তেজিত হয়ে যাচ্ছো কেন?
504
00:44:54,740 --> 00:44:55,880
তোমরা কাজ চালিয়ে যাও।
505
00:44:55,880 --> 00:44:57,820
এই কেস গিয়ংগি থানার আওতাধীন।
506
00:44:57,820 --> 00:44:58,910
তোমরা সবাই চলে যাও।
507
00:44:58,910 --> 00:45:01,130
এই, তোমার সমস্যা কী?
508
00:45:03,500 --> 00:45:05,920
কাহিনী কী?
হচ্ছেটা কী এখানে?
509
00:45:05,920 --> 00:45:08,060
লুকানো ক্যামেরা-ট্যামেরা আছে নাকি?
510
00:45:08,060 --> 00:45:10,780
বেশ মজা পেলাম।
511
00:45:11,260 --> 00:45:13,730
আচ্ছা, ঠিক আছে।
512
00:45:13,730 --> 00:45:17,750
তোমার কোনো তথ্য দরকার হলে,
তোমাকে আমি সব জানাবো।
513
00:45:17,750 --> 00:45:19,470
আমাকে কি আপনার মতো ভাবেন, সিনিয়র?
514
00:45:19,860 --> 00:45:22,800
আমি আপনার মতো টেবিলের তলা দিয়ে
তথ্য বা টাকাপয়সা গ্রহণ করি না।
515
00:45:22,800 --> 00:45:25,970
এরকম করে যদি আমার পরিচিত কারো মতো
ডিমোটেড হই, সেটা হবে লজ্জাজনক ব্যাপার।
516
00:45:27,780 --> 00:45:31,900
এই, এটা আমি, গি ছুল।
517
00:45:31,900 --> 00:45:34,870
ভুলে গেছিস
একসময় তুই আমার মোজা পরিষ্কার করতি?
518
00:45:36,400 --> 00:45:38,900
ঘোলা পানিতেও প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলা আছে।
519
00:45:38,900 --> 00:45:43,260
নিম্নপদস্থ কারোর এভাবে
তুই-তোকারি করা ঠিক না।
520
00:45:45,530 --> 00:45:47,020
- ভেতরে চলো।
- জি।
521
00:45:47,500 --> 00:45:50,550
তো আমরা একই র্যাংকের হলে,
তোমাকে তুই-তোকারি করতে পারি?
522
00:45:54,210 --> 00:45:56,710
এটা আমাদের কেস, দূর হও এখান থেকে।
523
00:45:57,330 --> 00:45:58,470
কী?
524
00:45:58,880 --> 00:46:01,090
আমাদের পেশায় কি কোনো নৈতিকতা নেই?
525
00:46:01,090 --> 00:46:04,010
আমাদের কাজে তোমরা নাক গলাচ্ছ কেন?
526
00:46:05,690 --> 00:46:07,020
কে তুমি?
527
00:46:07,020 --> 00:46:08,160
আমি প্রোফাইলার।
528
00:46:08,160 --> 00:46:10,680
সিউল মেট্রোপলিটন পুলিশের
লেফটেন্যান্ট পার্ক হ্যে ইয়ং।
529
00:46:11,500 --> 00:46:14,670
যদি না জেনে থাকো,
গিয়ংগি নাম্বু কেসটা আমাদের ছিল।
530
00:46:14,670 --> 00:46:17,170
এ কারণেই তো আমরা এভাবে ভুগছি।
531
00:46:17,170 --> 00:46:18,860
কারণ তোমরা অপরাধীকে ধরতে পারোনি।
532
00:46:18,860 --> 00:46:21,650
- শালা হারামজাদা।
- শান্ত হও।
533
00:46:22,210 --> 00:46:24,750
ও ২৬ বছর যাবত শান্ত ছিল।
534
00:46:24,750 --> 00:46:28,690
কোল্ড কেস স্কোয়াড তদন্ত শুরু করে
ওকে উসকে দিয়েছে।
535
00:46:28,690 --> 00:46:31,610
এই মৃত্যুর জন্য তোমরা দায়ী।
536
00:46:31,610 --> 00:46:34,330
- ভাবছিস আমাকে এসব বলতে পারবি?
- কলার ছাড়!
537
00:46:34,330 --> 00:46:36,370
- এই, ছাড়।
- ছাড় আমাকে!
538
00:46:36,370 --> 00:46:39,860
- তুই ছাড়!
- না, তুই ছাড়।
539
00:46:39,860 --> 00:46:41,380
- এই!
- হারামজাদা, ছাড়!
540
00:46:41,380 --> 00:46:43,090
তুই দাঁড়া এখানে।
541
00:46:43,090 --> 00:46:44,530
করছটা কী তোমরা!
542
00:46:46,090 --> 00:46:48,160
এটা একটা ক্রাইম সিন!
543
00:46:48,160 --> 00:46:51,350
তোমরা এখানে কী করছ?
তোমাদের প্রমাণ সংগ্রহ করার কথা না?
544
00:46:52,840 --> 00:46:56,000
ছা সু হিউন, আপনার মনে হয়
আমরা এটা উপভোগ করছি?
545
00:46:56,000 --> 00:46:58,900
ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এখানে
আসতে বলেছে বিধায় আমরা এসেছি।
546
00:47:00,340 --> 00:47:02,500
ঊর্ধ্বতন কর্মকর্তা, হুম ঠিক।
547
00:47:02,500 --> 00:47:05,360
তোমরা একটা আলোচিত কেস সমাধান
করে প্রমোশন পেতে চাও।
548
00:47:05,360 --> 00:47:07,190
বাহ, দারুণ...
549
00:47:07,190 --> 00:47:09,300
বহুদিন পর আপনার সাথে দেখা।
550
00:47:09,300 --> 00:47:10,750
কী চমৎকার অভিবাদন!
551
00:47:10,750 --> 00:47:15,210
ওকে, তোমরা কেসটা সামলাতে পারো।
552
00:47:16,840 --> 00:47:18,720
কোনো কিছু এড়িয়ে যেয়ো না, সতর্ক থেকো।
553
00:47:18,720 --> 00:47:20,940
- ডিটেকটিভ ছা, কী বলছেন?
- বেরিয়ে এসো।
554
00:47:20,940 --> 00:47:22,670
না, আমরা এটা করতে পারি না!
555
00:47:22,670 --> 00:47:24,300
বেরিয়ে এসো!
556
00:47:26,320 --> 00:47:27,710
চলো ভেতরে যাই।
557
00:47:28,060 --> 00:47:29,320
দয়া করে চলে যান।
558
00:47:30,820 --> 00:47:32,390
চলুন।
559
00:47:34,860 --> 00:47:36,480
ধ্যাত্তেরি।
560
00:47:43,690 --> 00:47:45,690
আমি ন্যাশনাল ফরেনসিক সার্ভিসে যাচ্ছি।
561
00:47:45,690 --> 00:47:48,400
সবকিছু আমাদের অফিসে ফিরিয়ে নিয়ে যাও
আর তোমরা আজকের মতো বাড়ি যেতে পারো।
562
00:47:48,990 --> 00:47:51,090
আপনি সত্যিই এসব এভাবে শেষ করে দিচ্ছেন?
563
00:47:51,090 --> 00:47:54,470
বাক্সগুলো তুলতে সাহায্য করো।
564
00:47:55,820 --> 00:47:59,430
ওই ডিটেকটিভের কথা ভুল ছিল না।
565
00:48:00,150 --> 00:48:02,710
এই ভিক্টিমের মৃত্যুর দায় আমাদের।
566
00:48:02,710 --> 00:48:04,690
তাই আমাদের এটা করতে হবে।
567
00:48:04,690 --> 00:48:05,940
কী বলছ?
568
00:48:06,200 --> 00:48:07,450
ওর কথাই ঠিক।
569
00:48:07,450 --> 00:48:10,210
আমরা তদন্ত শুরু করার কারণেই
মেয়েটা মারা গিয়েছে।
570
00:48:10,690 --> 00:48:13,350
তো আমরা তদন্ত থামিয়ে দিবো?
571
00:48:14,050 --> 00:48:16,140
আমরা অপরাধীকে ধরার জন্য কিছুই করব না?
572
00:48:16,990 --> 00:48:21,200
খুনি ওকে খুন করেছে
আর আমাদের সেই লোকটাকে ধরতে হবে।
573
00:48:21,200 --> 00:48:23,280
কিন্তু আমরা কেসটা ছেড়ে দিচ্ছি।
574
00:48:24,000 --> 00:48:25,250
পার্ক হ্যে ইয়ং।
575
00:48:28,000 --> 00:48:29,860
এই টিমে তোমার কাজ কী?
576
00:48:30,900 --> 00:48:32,960
তুমি আসলে এখনও প্রোফাইলার
হওয়ার যোগ্য হওনি।
577
00:48:32,960 --> 00:48:34,680
কিন্তু তবু তুমি প্রোফাইলার।
578
00:48:34,680 --> 00:48:38,150
সিউলের কেন্দ্রে আমি যখন
প্রমাণ আর সাক্ষ্য নিয়ে দৌড়ের ওপর আছি
579
00:48:38,150 --> 00:48:41,650
তখন তোমাকে অ্যাপোলো ১১ এর নীল আর্মস্ট্রং
এর মতো চাঁদে বসে আমার ওপর নজর রাখতে হবে।
580
00:48:41,650 --> 00:48:43,730
প্রমাণ হোক, সাক্ষ্য হোক বা কেস,
581
00:48:43,730 --> 00:48:45,440
দূর থেকে নজর রাখো।
582
00:48:45,440 --> 00:48:47,620
কখনও নিজের আবেগ যাতে তোমার
বিবেককে আচ্ছন্ন না করে ফেলে।
583
00:48:47,620 --> 00:48:50,190
তোমার সেরা হওয়ার পথে
আবেগকে বাধা হতে দিয়ো না।
584
00:48:50,190 --> 00:48:52,590
এটা আমাদের কারণে... না...
585
00:48:53,190 --> 00:48:55,320
ও আমার কারণে মারা গিয়েছে।
586
00:48:55,900 --> 00:48:58,090
ওই রেডিও ট্রান্সমিশন যদি না হতো।
587
00:48:58,090 --> 00:48:59,390
কী?
588
00:48:59,390 --> 00:49:01,430
আমি সবকিছু অতীতের মতো ফিরিয়ে দিবো।
589
00:49:01,750 --> 00:49:04,820
যদি আমার হাতে এখনও সুযোগ থাকে।
590
00:49:09,090 --> 00:49:10,580
পার্ক হ্যে ইয়ং!
591
00:49:31,520 --> 00:49:34,470
[নবম ভিক্টিম, হিউনপুং সড়ক, কিম উন কিয়ুং]
592
00:49:37,280 --> 00:49:40,980
[গিয়ংগি নাম্বু সিরিয়াল কিলারের পুনরুত্থান]
593
00:49:48,980 --> 00:49:53,530
ট্রান্সমিশন সবসময় রাত ১১:২৩ এ আসে।
594
00:49:54,190 --> 00:49:58,430
প্লিজ, আপনি ওকে বাঁচাতে পারবেন।
595
00:50:02,790 --> 00:50:06,610
তুমি নিশ্চিত যে
ওকে এই রাস্তা দিয়েই পিছু ধাওয়া করেছিলে?
596
00:50:06,610 --> 00:50:08,960
হ্যাঁ, সত্যিই বাস স্টপ পর্যন্ত গিয়েছিলাম।
597
00:50:08,960 --> 00:50:11,090
কিন্তু, তুমি হিউনপুং
রেলস্টেশনেই বা কেন গিয়েছিলে?
598
00:50:13,190 --> 00:50:16,590
আমি শুধু টহল দিচ্ছিলাম।
599
00:50:16,590 --> 00:50:18,690
আমি খোঁজ নিয়ে দেখেছি
তুমি অফ-ডিউটিতে ছিলে।
600
00:50:20,900 --> 00:50:22,260
আসলে, এটা...
601
00:50:22,600 --> 00:50:26,090
তুমি কি শুরু থেকেই খুনির দোসর ছিলে?
602
00:50:26,090 --> 00:50:28,320
কী? কেন? আমি কেন এরকম করব?
603
00:50:28,320 --> 00:50:31,380
এই, বাকি খুনগুলোর ক্ষেত্রে
ওর অ্যালিবাই চেক করে দেখো।
604
00:50:31,380 --> 00:50:32,420
ওকে।
605
00:50:32,420 --> 00:50:35,820
কী করছেন আপনি?
আমি কেন এমন কিছু করতে যাবো?
606
00:50:35,820 --> 00:50:39,370
কী করছেন?
আমাকে যেতে দিন!
607
00:50:39,370 --> 00:50:42,500
বললাম তো আমি ছিলাম না।
আমি কেন এরকম করব?
608
00:50:42,500 --> 00:50:45,210
এটা সত্যি না মিথ্যা তা আমরা সিদ্ধান্ত নেবো।
609
00:50:49,610 --> 00:50:51,060
এই!
610
00:50:57,920 --> 00:50:59,730
কী করছে ওরা?
611
00:51:14,690 --> 00:51:16,290
ডিটেকটিভ লী জ্যে হান?
612
00:51:37,910 --> 00:51:40,820
ডিটেকটিভ লী জ্যে হান?
আমি, পার্ক হ্যে ইয়ং বলছি।
613
00:51:45,420 --> 00:51:48,230
শুনতে পাচ্ছেন?
ডিটেকটিভ লী জ্যে হান?
614
00:51:50,660 --> 00:51:53,420
এদিকে... এই।
615
00:51:53,420 --> 00:51:56,540
রেডিও, রেডিও!
ও-ই লোকই এসব করেছে।
616
00:51:56,540 --> 00:52:00,140
ও-ই বলেছিল যে
হিউনপুং স্টেশনে কেউ মারা যাবে।
617
00:52:01,180 --> 00:52:03,050
অন্য কেউ মারা গিয়েছে।
618
00:52:03,050 --> 00:52:06,600
দেখুন, দেখুন!
আবার বলছে।
619
00:52:06,600 --> 00:52:08,900
এই... এই!
620
00:52:12,250 --> 00:52:14,900
আমার কারণে, না...
621
00:52:15,910 --> 00:52:18,000
আমাদের কারণে মেয়েটা মারা গিয়েছে।
622
00:52:18,000 --> 00:52:22,280
আপনি যদি সত্যিই ১৯৮৯ এ থেকে থাকেন,
দয়া করে এটা থামান।
623
00:52:22,280 --> 00:52:24,850
দেখুন, আবারও কীসব বলছে।
624
00:52:24,850 --> 00:52:28,500
এক্সকিউজ মি, উঠুন।
কেউ আছেন?
625
00:52:28,500 --> 00:52:31,860
জানি আমার কথা হয়তো বিশ্বাস করবেন না,
তবে এখন ২০১৫ সাল,
626
00:52:31,860 --> 00:52:35,120
ছেলেটার কথা শোনো।
এখন নাকি ২০১৫ সাল। পাগল একটা!
627
00:52:35,120 --> 00:52:36,720
ওকে আপনাদের ধরা উচিত!
628
00:52:37,550 --> 00:52:39,810
আমরা এখনও খুনিকে ধরতে পারিনি।
629
00:52:41,550 --> 00:52:43,780
আমাদের এখনও সুযোগ আছে।
630
00:52:43,780 --> 00:52:48,250
একজন গিয়ংগি নাম্বু ভিক্টিম
এখনও মারা যায়নি।
631
00:52:48,250 --> 00:52:51,880
আপনি যদি ওই সময়ে খুনিকে ধরতে পারেন,
বর্তমান সময়ও বদলে যাবে।
632
00:52:52,500 --> 00:52:56,000
নবম ভিক্টিম হচ্ছে কিম উন কিয়ুং,
একজন অফিসকর্মী।
633
00:52:56,000 --> 00:53:00,360
নভেম্বর ৭, ১৯৮৯ রাত ৯টা ৩০ মিনিট।
হিউনপুং-দং এর রাস্তায়।
634
00:53:00,900 --> 00:53:02,210
কিম উন কিয়ুং।
635
00:53:03,320 --> 00:53:06,980
অফিসকর্মী... উন কিয়ুং।
636
00:53:14,680 --> 00:53:16,530
- এসেছিস?
- তুমি কোথাও যাচ্ছিলে?
637
00:53:16,530 --> 00:53:18,750
তুই আসছিস
কি না সেটা দেখতে বের হয়েছিলাম।
638
00:53:18,750 --> 00:53:20,570
- সত্যিই?
- হুম।
639
00:53:20,570 --> 00:53:23,130
- কাকড়ার স্যুপ বানিয়েছি তোর জন্য।
- দারুণ।
640
00:53:23,130 --> 00:53:25,720
সাথে কিছু ফার্মেন্টেড সয়া বিন দিয়েছি,
বেশ সুস্বাদু হয়েছে।
641
00:53:31,310 --> 00:53:33,460
জানি না আপনি আমার কথা
এই মুহূর্তে শুনছেন কি না।
642
00:53:33,940 --> 00:53:37,480
আপনার পায়ে পড়ছি, প্লিজ।
খুনিকে ধরুন।
643
00:53:39,090 --> 00:53:40,370
একজন অফিসকর্মী।
644
00:53:42,550 --> 00:53:44,290
পাগল নাকি তুই?
645
00:53:44,290 --> 00:53:46,590
উন কিয়ুং কেন মারা যাবে?
646
00:53:47,740 --> 00:53:50,310
এই রেডিও ট্রান্সমিশনগুলো কেন
শুরু হয়েছে তাও জানি না।
647
00:53:51,330 --> 00:53:54,950
জানি না আমার পাঠানো এই
মেসেজের কারণে আর কী ঝামেলা সৃষ্টি হতে পারে।
648
00:53:54,950 --> 00:53:56,570
তবে, আমরা ঘটনা বদলাতে পারব।
649
00:53:56,810 --> 00:54:00,470
আমরা খুনিকে ধরে লোকজনকে রক্ষা করতে পারব।
650
00:54:00,830 --> 00:54:04,260
ঘটনাটা ঘটেছিল নভেম্বরের ৭ তারিখ
হিউনপুং-দং এর রাস্তায়।
651
00:54:04,260 --> 00:54:06,540
হারামজাদা! কোথায় তুই?
652
00:54:07,000 --> 00:54:09,240
কোথায় তুই? কোথায়!
653
00:54:09,240 --> 00:54:11,690
কোথায় তুই? হাহ?
654
00:54:14,340 --> 00:54:17,720
এই... উত্তর দিচ্ছিস না কেন?
655
00:54:17,720 --> 00:54:20,730
উত্তর দে! উত্তর দে, শালা!
656
00:54:20,730 --> 00:54:23,260
উত্তর দে, হারামি!
657
00:54:24,110 --> 00:54:26,240
এক মিনিট। ওকে...
658
00:54:30,190 --> 00:54:32,280
আহ, এক্সকিউজ মি।
659
00:54:32,280 --> 00:54:35,230
এক্সকিউজ মি! এই!
660
00:54:35,230 --> 00:54:36,520
এই!
661
00:54:36,520 --> 00:54:39,010
আমাকে বের হতে হবে!
এক্সকিউজ মি!
662
00:54:39,010 --> 00:54:41,580
ধ্যাত্তেরি, চাবিটা কোথায়?
663
00:54:41,580 --> 00:54:44,330
এই যে শুনুন!
664
00:54:45,200 --> 00:54:47,840
দয়া করে দরজা খুলুন!
665
00:54:49,580 --> 00:54:52,610
হেই, আমাকে একটা ফোন কল করতে দাও।
666
00:54:52,610 --> 00:54:54,030
জানো না আমি কে?
667
00:54:54,030 --> 00:54:57,100
- আমাকে তোমরা চেনো, তাই না?
- এত সকালে এত হৈ চৈ কীসের?
668
00:54:57,100 --> 00:54:59,410
- ডিটেকটিভ!
- অনেকক্ষণ ধরে এমন করছে।
669
00:54:59,410 --> 00:55:03,810
ডিটেকটিভ, আমাকে প্লিজ একটা
কল করতে দিন।
670
00:55:03,810 --> 00:55:05,770
একটা ফোন কল শুধু। প্লিজ?
671
00:55:05,770 --> 00:55:07,010
কাকে কল করবে?
672
00:55:07,010 --> 00:55:10,620
আজ আরেকটা লাশ পাওয়া যেতে পারে।
কিম উন কিয়ুং।
673
00:55:10,620 --> 00:55:13,140
ও একজন অফিসকর্মী।
আমার এখনই ওকে কল করতে হবে!
674
00:55:13,140 --> 00:55:15,680
পাগল নাকি?
কী খেলা খেলতে চাইছ?
675
00:55:15,680 --> 00:55:17,750
আমি সত্যিই পাগল হয়ে যাবো।
676
00:55:17,750 --> 00:55:20,020
আমাকে শুধু একটা ফোন কল করতে দিন।
মাত্র একটা।
677
00:55:20,280 --> 00:55:21,320
চুপচাপ থাকো।
678
00:55:21,320 --> 00:55:23,420
- ডিটেকটিভ... ডিটেকটিভ!
- ওর ওপর নজর রেখো।
679
00:55:23,840 --> 00:55:26,900
তাহলে, আমার হয়ে আপনি
কেন কল করছেন না?
680
00:55:27,260 --> 00:55:30,910
৮টা বেজে গেছে অলরেডি।
আমার হয়ে আপনিই নাহয় কল করুন?
681
00:55:45,580 --> 00:55:48,690
[নবম ভিক্টিম- কিম উন কিয়ুং, নভেম্বর ৭,১৯৮৯]
682
00:55:50,590 --> 00:55:51,820
কেন?
683
00:55:59,030 --> 00:56:01,780
বলেছিলে সব বদলে ফেলবে?
সারারাত এখানে কাটিয়েছ?
684
00:56:02,590 --> 00:56:03,920
কী কী বদলালে?
685
00:56:04,980 --> 00:56:06,610
হোয়াইট বোর্ড বদলে ফেলেছ?
686
00:56:08,040 --> 00:56:10,320
এভাবে এটা শেষ করতে পারি না।
687
00:56:10,320 --> 00:56:11,820
কেউ বলেছে যে
এটা শেষ হচ্ছে?
688
00:56:14,390 --> 00:56:16,940
- সবাই দেখি আগেভাগেই চলে এসেছে।
- হ্যালো
689
00:56:16,940 --> 00:56:19,300
গিয়ংগি ডিস্ট্রিক্ট ভুক্তভোগী।
690
00:56:19,300 --> 00:56:21,630
শুনেছি ওরা এই কেসে
ব্যাপক সাপোর্ট পাচ্ছে।
691
00:56:22,860 --> 00:56:27,390
এলাকায় তেমন কোনো সাক্ষী বা সিসিটিভিও নেই।
692
00:56:27,390 --> 00:56:29,440
তদন্তের শুরুতেই
ওরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে।
693
00:56:29,440 --> 00:56:33,130
হয়তো সময়ের সাথে সাথে
ওরা ভালো কোনো সূত্র খুঁজে পাবে।
694
00:56:33,130 --> 00:56:35,400
২৬ বছর আগের চেয়ে
বর্তমান সময়ের প্রেক্ষাপট ভিন্ন।
695
00:56:35,400 --> 00:56:37,590
তদন্তের নানা টেকনিকের উন্নতি ঘটেছে।
696
00:56:38,380 --> 00:56:42,570
কিন্তু ততক্ষণ পর্যন্ত,
আমরা ওদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছি।
697
00:56:43,510 --> 00:56:46,460
তদন্ত থেকে আমাদের বাদ দেওয়াটা
ওদের ভুল ছিল।
698
00:56:47,090 --> 00:56:49,400
ওদের চেয়ে আমাদের কাছে
অনেক বেশি তথ্য রয়েছে।
699
00:56:49,840 --> 00:56:51,530
কী বলছেন?
700
00:56:51,560 --> 00:56:53,900
আপনিই আমাদের সরিয়ে এনেছেন।
701
00:56:53,900 --> 00:56:56,150
তোমাদেরকে ক্রাইম সিন
থেকে সরে আসতে বলেছি।
702
00:56:56,150 --> 00:56:58,910
আমাদের গিয়ংগি নাম্বু কেসের তদন্ত
থেকে সরে যেতে কখনও বলিনি।
703
00:57:00,380 --> 00:57:03,230
ওরা জং কিয়ুং সুন মার্ডার কেস সামলাক।
704
00:57:03,230 --> 00:57:04,510
আমাদের কেস হচ্ছে...
705
00:57:06,080 --> 00:57:08,280
গিয়ংগি নাম্বু সিরিয়াল মার্ডার কেস।
706
00:57:09,560 --> 00:57:11,560
আমাদের শুধু আগে খুনিকে ধরতে হবে।
707
00:57:13,310 --> 00:57:15,760
হুম, তবে আমাদের হাতে তেমন কোনো সূত্র নেই।
708
00:57:15,760 --> 00:57:19,000
জানো না? ভায়োলেন্ট ক্রাইম ডিটেকটিভ
হওয়ার অর্ধেক শর্তই হচ্ছে নেটওয়ার্কিং।
709
00:57:19,000 --> 00:57:21,870
তো, তুমি ফরেনসিকে গিয়েছিলে কেন?
710
00:57:21,870 --> 00:57:24,070
ডক্টর ওহ ইয়ুন সো এর মতে
711
00:57:24,070 --> 00:57:26,720
এই ভিক্টিম অতীতের বাকি
ভিক্টিমদের চেয়ে আলদা।
712
00:57:27,000 --> 00:57:31,090
২৬ বছর আগে, ভিক্টিমদের
আগে বাঁধা হতো, তারপর খুন করা হতো।
713
00:57:31,090 --> 00:57:34,930
এবার, তাকে খুন করার পর
বাঁধা হয়েছে।
714
00:57:36,690 --> 00:57:38,900
আপনি বলতে চাইছেন
এটা একই খুনির কাজ নয়?
715
00:57:40,170 --> 00:57:42,870
আমরা হ্যাঁ বা না বলতে পারছি না।
716
00:57:42,870 --> 00:57:44,700
তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত।
717
00:57:45,090 --> 00:57:49,610
এই অপরাধী অবশ্যই
গিয়ংগি নাম্বু কেসের সাথে সম্পৃক্ত।
718
00:57:50,590 --> 00:57:52,100
বাঁধনটা, তাই না?
719
00:57:52,100 --> 00:57:57,050
লোকজন জানত ভিক্টিমদের একটা
আলাদা ধরণের বাঁধনে বাঁধা হতো।
720
00:57:57,050 --> 00:58:00,540
কিন্তু সেই বাঁধনের ছবি
কখনও প্রকাশ করা হয়নি।
721
00:58:00,540 --> 00:58:07,000
কিন্তু এই খুনের ক্ষেত্রে বাঁধন
হুবুহু একই ছিল।
722
00:58:07,000 --> 00:58:09,660
আমরা এই খুনিকে যদি ধরতে পারি...
723
00:58:10,600 --> 00:58:13,930
তাহলে গিয়ংগি নাম্বু খুনিকেও ধরতে পারব।
724
00:58:14,680 --> 00:58:16,200
অবশ্যই।
725
00:58:16,930 --> 00:58:20,750
আমার মনে হচ্ছিল তুমি তোমার স্বভাবজাত ব্যক্তিত্বের
বাহিরে গিয়ে খুব সহজেই কেসটা ছেড়ে দিচ্ছ।
726
00:58:20,750 --> 00:58:23,000
তাই এরকম কিছু ঘটতে পারে
ভেবে আমি কিছু জিনিস নিয়ে এসেছি।
727
00:58:25,610 --> 00:58:27,460
এটা একটা ভাঙা কাপের টুকরা।
728
00:58:27,460 --> 00:58:30,280
এটা আমি ভিক্টিমের লাশের নিচ থেকে পেয়েছি।
729
00:58:31,410 --> 00:58:32,980
এটাকে এখনই পরীক্ষার জন্য নিয়ে যেতে পারি।
730
00:58:32,980 --> 00:58:34,580
- যাও।
- ওকে।
731
00:58:44,530 --> 00:58:47,400
তুমি বলেছিলে এলাকায়
কোনো সিসিটিভি নেই, তাই না?
732
00:58:48,190 --> 00:58:49,860
আমার মনে হয়
এর বিকল্প আমার জানা আছে।
733
00:58:50,340 --> 00:58:54,560
আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম,
আমি একটা চলন্ত সিসিটিভি দেখেছিলাম।
734
00:58:59,200 --> 00:59:02,990
ডেলিভারি ট্রাকের সাথে
সবসময় ব্ল্যাকবক্স ক্যামেরা থাকে।
735
00:59:02,990 --> 00:59:05,180
একই দোকানের তিনটা ট্রাক আমি
ওই এলাকায় দেখেছি।
736
00:59:05,180 --> 00:59:07,950
আমি নিশ্চিত ওরা কাছাকাছি
সময়েই ডেলিভারি করেছে।
737
00:59:08,340 --> 00:59:10,940
ওরা হয়তো আশেপাশের এলাকায়
ভালোই ঘোরাঘুরি করেছে।
738
00:59:11,840 --> 00:59:15,930
আমি সমস্ত পদ্ধতি কাজে লাগিয়ে
গিয়ংগি ডিটেক্টিভদের আগে ওটা উদ্ধার করব।
739
00:59:17,390 --> 00:59:19,580
ডিটেকটিভ পার্ক এর দিন শেষ।
740
00:59:27,260 --> 00:59:30,460
চলো শুরু থেকে শুরু করা যাক।
741
00:59:36,560 --> 00:59:38,510
শুরু থেকে শুরু।
742
00:59:38,510 --> 00:59:41,650
আমরা যখন ক্রাইম সিনে হাজির হই,
জানালা ভেতর থেকে বন্ধ করা ছিল।
743
00:59:41,650 --> 00:59:44,230
সামনের দরজার লকও নষ্ট করা হয়নি।
744
00:59:44,610 --> 00:59:46,530
এটা জোরপূর্বক প্রবেশ ছিল না।
745
00:59:46,530 --> 00:59:48,740
প্রবেশ করতে কোনোরূপ
ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি।
746
00:59:50,410 --> 00:59:54,270
ভালো সম্ভাবনা রয়েছে যে
এটা জং কিয়ুং সুনের পরিচিত কেউ হবে।
747
00:59:54,270 --> 00:59:59,670
অপরাধী ২৬ বছর ধরে কিছুই করেনি, তারপর
পুনরায় তদন্ত শুরু হতেই আবার খুন করেছে।
748
01:00:00,190 --> 01:00:03,800
বেশ ভালো সম্ভাবনা আছে যে
এই খুনের মোটিভ ছিল প্রমাণ ধ্বংস করা।
749
01:00:03,800 --> 01:00:06,750
প্রমাণ ধ্বংসের জন্য সংঘটিত অপরাধ।
750
01:00:08,780 --> 01:00:11,180
আমার এখনও বাস ৯৫ এর
ড্রাইভারের ব্যাপারে সন্দেহ আছে।
751
01:00:11,180 --> 01:00:15,770
সে জং কিয়ুং সুন আর হুয়াং মিন জুকে চিনত
আর এই কেসের সাথেও জড়িত।
752
01:00:16,740 --> 01:00:20,920
অনেক বিশেষজ্ঞ গিয়ংগি নাম্বু কিলারের
প্রোফাইল তৈরি করেছিলেন।
753
01:00:20,920 --> 01:00:23,740
আমিও করেছিলাম।
এক্ষেত্রে একেকজনের মতামতে ভিন্নতা আছে।
754
01:00:23,740 --> 01:00:26,150
তবে একটা বিষয়ে সবাই একমত,
তা হচ্ছে বয়স।
755
01:00:26,150 --> 01:00:29,770
খুনি ২০ এর আশেপাশে বয়সী কেউ
যার কখনও স্বাভাবিক সামাজিক সম্পর্ক ছিল না।
756
01:00:29,770 --> 01:00:31,900
সর্বোচ্চ ২৩ বছর বয়সী।
757
01:00:31,900 --> 01:00:36,450
তাছাড়া, যখন চোই ইয়ং শিনকে গ্রেফতার করা হয়,
বাসচালক তখন বাস চালাচ্ছিল।
758
01:00:36,450 --> 01:00:38,750
ও যে অপরাধী তা বিশ্বাস করা কঠিন।
759
01:00:41,310 --> 01:00:43,730
- কী হয়েছে?
- খুব কাছাকাছি ছিল।
760
01:00:43,980 --> 01:00:46,380
গিয়ংগির ছেলেপেলেরা
প্রায় ছিনিয়ে নিয়েছিল এটা।
761
01:00:46,950 --> 01:00:49,380
ওরা বেশ দ্রুতগতিতে এগোচ্ছে।
762
01:00:51,280 --> 01:00:52,600
চলো। আমাদের হাতে সময় নেই।
763
01:00:53,850 --> 01:00:55,860
বাস কোম্পানিতে গিয়ে
আরও ভালোভাবে খোঁজ নাও।
764
01:00:56,570 --> 01:00:59,290
আমি ড্রাইভারের সাথে দেখা করে
কথা বলতে যাচ্ছি।
765
01:00:59,290 --> 01:01:01,720
কিছু পেলে সাথে সাথে আমাকে জানাবে, ওকে?
766
01:01:26,140 --> 01:01:28,880
বাসায় যাবে না?
সাড়ে ৭টা বেজে গেছে অলরেডি।
767
01:01:28,880 --> 01:01:31,360
কাজটা শেষ করে যাবো।
তুমি চলে যাও।
768
01:01:31,360 --> 01:01:32,910
- আচ্ছা, বাই।
- বাই।
769
01:01:44,660 --> 01:01:46,420
কী হয়েছে?
770
01:01:46,420 --> 01:01:48,800
আউচ, আমার পেট ব্যথা করছে। ওহ...
771
01:01:49,920 --> 01:01:51,620
ঠিক আছো?
772
01:01:52,550 --> 01:01:54,000
ওহ, ওরে আমার পেট!
773
01:01:56,690 --> 01:01:59,300
ওঠো। ওঠো!
774
01:02:07,800 --> 01:02:10,810
দুঃখিত। আমার হাতে সময় নেই।
775
01:02:10,810 --> 01:02:12,840
শীঘ্রই তোমার জ্ঞান ফিরবে।
776
01:02:28,250 --> 01:02:33,160
উন কিয়ুং, উন কিয়ুং, উন কিয়ুং!
777
01:02:34,780 --> 01:02:38,470
হাই, উন কিয়ুং কি বাসায় আছে?
778
01:02:38,850 --> 01:02:42,360
না, ও বলেছিল
ওর আজ কাজ থেকে ফিরতে দেরি হবে।
779
01:02:42,360 --> 01:02:44,460
কাজে দেরি হবে...
780
01:02:44,860 --> 01:02:46,010
আচ্ছা।
781
01:02:46,010 --> 01:02:48,220
কেন? কেন?
782
01:02:48,920 --> 01:02:51,880
উন কিয়ুং, উন কিয়ুং!
783
01:02:52,650 --> 01:02:53,840
উন কিয়ুং...
784
01:02:54,750 --> 01:02:58,310
নবম ভিক্টিম, কিম উন কিয়ুং,
একজন অফিসকর্মী।
785
01:02:58,600 --> 01:03:03,620
৭ নভেম্বর, ১৯৮৯ রাত ৯টা ৩০ মিনিট।
হিউনপুং-দং এর রাস্তায়।
786
01:03:03,620 --> 01:03:07,460
প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ...
787
01:03:07,523 --> 01:03:15,435
বাংলা সাবটাইটেল দিয়ে
সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ।
788
01:03:15,738 --> 01:03:27,887
সাবটাইটেলটি ভালো লাগলে আশা করি
রেটিং এবং ফিডব্যাক দিয়ে উৎসাহিত করবেন।
789
01:03:28,610 --> 01:03:29,660
আপনি ওকে ধরেছেন?
790
01:03:29,660 --> 01:03:31,000
আমি ওকে খুন করে ফেলব।
791
01:03:31,000 --> 01:03:32,000
আমার কথার উত্তর দিন!
792
01:03:32,000 --> 01:03:34,140
গিয়ংগি নাম্বু কিলার
আর এই প্রোফাইল মিলছে না।
793
01:03:34,140 --> 01:03:37,000
প্রোফাইল হোক আর যা-ই হোক,
ওখানে যাও এক্ষুণি!
794
01:03:37,000 --> 01:03:38,070
এ সবকিছুই সাজানো।
795
01:03:38,070 --> 01:03:40,820
সে বেশ ভালোভাবেই জানবে।
বাজে কিছু ঘটেছে।
796
01:03:40,820 --> 01:03:42,550
তুমি কিছুই জানো না,
না জেনে উল্টা-পাল্টা কথা বোলো না।
797
01:03:42,550 --> 01:03:45,140
আসল গিয়ংগি নাম্বু খুনি অন্য কেউ।
798
01:03:45,140 --> 01:03:48,050
ও খুন করবে।
আবারও খুন করবে।
799
01:03:48,050 --> 01:03:49,470
ডিটেকটিভ, আমাদের এখনও একটা সুযোগ আছে।
800
01:03:49,470 --> 01:03:51,960
উন কিয়ুং! না...
801
01:03:51,960 --> 01:03:54,690
যদি অতীত বদলাতে পারেন,
বর্তমানও বদলে যাবে।
802
01:03:54,690 --> 01:03:56,010
ডিটেকটিভ ছা সো হিউনের
সাথে যোগাযোগ করতে পারছি না।
803
01:03:56,010 --> 01:03:59,580
একজন মরা মানুষের দিকে তাকানো কঠিন,
তাই তোমাকে অন্য কিছু খুঁজতে হবে।
804
01:03:59,580 --> 01:04:00,950
এটা থেকে পরিত্রাণের উপায়।
805
01:04:00,950 --> 01:04:03,800
আপনি এটা করতে পারেন না, ডিটেকটিভ।
আপনি শুনছেন, ডিটেকটিভ ছা?
806
01:04:03,800 --> 01:04:05,190
ডিটেকটিভ ছা!