1
00:00:00,112 --> 00:00:05,612
"Love in the moonlight"
2
00:00:05,836 --> 00:00:20,836
অনুবাদ এবং সম্পাদনায়
মারিব সিরাজ ও সুমন বণিক
3
00:00:22,360 --> 00:00:25,660
আমি আমার অনুভূতিগুলো
সকলের কাছ থেকে লুকাতে চেয়েছিলাম...
4
00:00:27,260 --> 00:00:28,700
কারণ, আমি ভেবেছিলাম...
5
00:00:29,430 --> 00:00:31,730
তোমাকে কাছে রাখতে
আমাকে তা গোপন রাখতে হবে।
6
00:00:35,500 --> 00:00:39,030
একসাথে থাকতে পারবো না জেনেও
তাকে ভালোবাসার কথা জানানো কী ভুল?
7
00:00:40,560 --> 00:00:44,430
একটি যথাযথ বিদায়
ভালোবাসার মতোই আন্তরিক।
8
00:00:46,130 --> 00:00:47,400
কে জানে, হয়তো...
9
00:00:49,360 --> 00:00:50,860
ভালোবাসার স্মৃতিগুলোই আপনাকে...
10
00:00:52,100 --> 00:00:53,100
পরবর্তী জীবনে বেঁচে থাকার শক্তি দিবে?
11
00:01:06,230 --> 00:01:09,600
এই নপুংসকের পোশাকে
তোমাকে মানায় না
12
00:01:14,360 --> 00:01:15,800
তুমি কি একজন নারীর মতো
বাঁচতে চাও না?
13
00:01:28,860 --> 00:01:30,760
তোমার কথা গুলো আমাকে...
14
00:01:32,760 --> 00:01:34,160
আমার অনুভূতি প্রকাশে শক্তি দেয়।
15
00:01:35,700 --> 00:01:37,460
সেটা হয়তো আমাকে বিপদে ফেলে
এবং তোমাকে হারানোর কারণ হয়।
16
00:02:30,080 --> 00:02:36,460
♬ তুমি না বললেও আমি জানি। ♬
17
00:02:36,460 --> 00:02:44,190
♬ তোমার হৃদয়ে আমার বসবাস। ♬
18
00:02:45,050 --> 00:02:50,480
♬ আমি ভয়ে থাকি কারণ,
তুমি আমার হৃদস্পন্দন শুনতে পাও। ♬
19
00:02:51,180 --> 00:02:58,720
♬ চাইলেও জোরে নিঃশ্বাস নিতে পারি না,
আমি যেন এমনই। ♬
20
00:02:58,720 --> 00:03:05,450
♬ যদিও আমি ভয়ে থাকি,
তবুও লুকাতে পারি না। ♬
21
00:03:05,450 --> 00:03:13,590
♬ যদি তুমি বলো, আমি তোমায় ভালোবাসি,
আমি হবো আরও সাহসী ♬
22
00:03:13,590 --> 00:03:20,960
♬ কারণ তোমায় ঢেকে ফেলছে,
বরফ জমা ফুলের পাপড়ি। ♬
23
00:03:20,960 --> 00:03:28,140
♬ মৃদুমন্দ বাতাসে ভেসে
যেদিন তুমি এসেছিলে আমার কাছে। ♬
24
00:03:28,140 --> 00:03:42,680
♬ আমি যেন আমৃত্যু নিষ্পলক চেয়ে থাকি,
যেন কখনই তোমাকে হারিয়ে না ফেলি। ♬
25
00:03:45,330 --> 00:03:47,400
কখনো বলো না,
আমার অনুভূতিগুলো মিথ্যে।
26
00:03:51,530 --> 00:03:52,760
তুমিই বলেছিলে...
27
00:03:55,130 --> 00:03:56,530
আমরা আমাদের অনুভূতিকে...
28
00:03:57,830 --> 00:03:59,660
নিয়ন্ত্রণ করতে পারি না।
29
00:04:01,200 --> 00:04:02,200
জ্বী?
30
00:04:05,200 --> 00:04:06,560
আমি এটি করার সিদ্ধান্ত নিয়েছি,
31
00:04:09,200 --> 00:04:10,260
পাপের ভালোবাসা।
32
00:05:32,460 --> 00:05:37,500
(অধ্যায় ৮, তুমি কিছুই জানো না)
33
00:05:49,560 --> 00:05:50,560
কিছু হয়েছে কি?
34
00:05:53,700 --> 00:05:56,600
বাইং ইউন। আপনি কি বলছেন,
একবার ভাবুন।
35
00:05:58,000 --> 00:05:59,000
আমি?
36
00:05:59,000 --> 00:06:01,600
কিছুই না ঘটতেই প্রশ্ন করছেন...
37
00:06:02,430 --> 00:06:04,200
এটা ঠিক না।
38
00:06:06,700 --> 00:06:07,700
তাই?
39
00:06:08,430 --> 00:06:09,430
আমি ক্ষমা চাচ্ছি।
40
00:06:11,360 --> 00:06:12,360
বাইং ইউন।
41
00:06:16,230 --> 00:06:18,100
আমি আপনাকে কিছু
জিজ্ঞেস করতে পারি?
42
00:06:18,630 --> 00:06:19,630
কী?
43
00:06:21,160 --> 00:06:22,200
আমি যতদূর জানি,
44
00:06:22,630 --> 00:06:26,800
যুবরাজ আপনাকেই সবচেয়ে বেশি
ভরসা করেন।
45
00:06:27,360 --> 00:06:29,500
আপনার পরেই নপুংসক জাং ।
46
00:06:31,500 --> 00:06:32,500
তিনি কি কখনো...
47
00:06:34,400 --> 00:06:38,430
কোনো দাসীকে পছন্দ করতেন?
48
00:06:41,560 --> 00:06:43,460
কখনো? এখন পর্যন্ত?
49
00:06:43,560 --> 00:06:45,930
না, সে করতো না।
কখনো না।
50
00:06:50,760 --> 00:06:51,760
করতো না?
51
00:06:53,100 --> 00:06:54,100
সে করতো না?
52
00:07:00,030 --> 00:07:01,960
তোমাদের প্রাসাদ ছাড়ার
ব্যাপারে ভেবেছি।
53
00:07:03,300 --> 00:07:05,360
তোমাদের সকল তথ্য
এখান থেকে সরিয়ে ফেলবো।
54
00:07:05,830 --> 00:07:07,200
তোমরা কি চলে যাওয়ার পর
একসাথে থাকবে?
55
00:07:09,700 --> 00:07:10,700
হ্যাঁ, যুবরাজ।
56
00:07:13,700 --> 00:07:16,960
তোমরা যদি সেখানে যাও, সে তোমাদের
বাসা ও কাজের ব্যবস্থা করে দিবে।
57
00:07:18,400 --> 00:07:21,030
ওহ। আপনি...
58
00:07:24,060 --> 00:07:25,430
আমাকে শেখানোর জন্য ধন্যবাদ।
59
00:07:26,560 --> 00:07:29,530
যে, ভালোবাসায় আন্তরিকতা থাকলে
অসম্ভব কিছুও সম্ভবপর হয়।
60
00:07:32,060 --> 00:07:35,160
তোমাদের জীবন সুখী হোক
এবং দীর্ঘজীবী হও।
61
00:07:37,360 --> 00:07:38,600
-জ্বী, যুবরাজ।
-জ্বী, যুবরাজ।
62
00:07:46,030 --> 00:07:47,300
মাস্টার মা।
63
00:07:49,100 --> 00:07:51,100
আপনারা একসাথে অনেক সুখে থাকবেন।
ঠিক আছে?
64
00:07:51,330 --> 00:07:54,630
আপনারা আমার একত্রিত করা
৩০তম দম্পতি ।
65
00:07:55,200 --> 00:07:57,000
শুধু অন্যদের একত্র করা নিয়ে ভেবো না...
66
00:07:57,800 --> 00:07:59,100
নিজের দিকেও তাকাও।
67
00:07:59,830 --> 00:08:01,130
একজন নয়, দুই জন।
68
00:08:02,260 --> 00:08:03,260
তুমি কি দেখো না?
69
00:08:13,300 --> 00:08:16,030
এটা তাদের তালিকা, যারা গত দশ বছরে...
70
00:08:16,360 --> 00:08:17,600
পাশ করেছেন এবং লেখক হয়েছেন।
71
00:08:20,230 --> 00:08:22,300
যারা লেখক হওয়ার পরীক্ষা দিচ্ছে...
72
00:08:22,660 --> 00:08:24,460
এবং যারা পাশ করেছে
তারা কিম পরিবারের।
73
00:08:25,160 --> 00:08:27,700
তারা সকলেই কিম পরিবারের।
74
00:08:30,900 --> 00:08:31,900
কি আজব!
75
00:08:35,130 --> 00:08:37,800
এগুলো পরীক্ষার প্রশ্ন এবং উত্তর।
76
00:08:37,800 --> 00:08:40,400
(সাধারণ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র)
77
00:08:47,960 --> 00:08:51,260
আমি বিশ্বাস করতে পারছি না,
তারা এই প্রশ্নগুলোর উত্তর করতে পেরেছে।
78
00:08:53,030 --> 00:08:56,600
কিন্তু আবারো, তারা যাই লিখুক
এতে কিছু যায় আসে না।
79
00:08:57,500 --> 00:09:01,200
অংশগ্রহনকারীদের
বংশের পদবী দেখেই বাছাই করা হয়।
80
00:09:03,330 --> 00:09:04,360
আপনি কী মনে করেন?
81
00:09:05,760 --> 00:09:07,400
উত্তরটা কি কিম পরিবারের মত করে চান?
82
00:09:07,930 --> 00:09:09,730
নাকি সংস্কৃতি ও শিক্ষার
প্রধান এর মতো করে?
83
00:09:11,800 --> 00:09:13,900
আপনার উত্তর তাহলে পরিবর্তনশীল?
84
00:09:15,730 --> 00:09:17,660
কিম পরিবারের সদস্য হিসেবে,
আমি এটার তিরস্কার করবো।
85
00:09:18,400 --> 00:09:21,300
একজন কর্মকর্তা হিসেবে,
আমি যেকোনো ভুল শুধরাবো।
86
00:09:22,530 --> 00:09:23,570
বুঝে বলছেন?
87
00:09:24,400 --> 00:09:27,570
যদি বলি হ্যাঁ,
আপনি আমাকে বিশ্বাস করবেন?
88
00:09:31,130 --> 00:09:33,260
প্রধানমন্ত্রী কিম এ কথা শুনলে
রেগে যেতেন।
89
00:09:34,630 --> 00:09:36,900
আপনাকে দেখতে হবে না,
আমিই দেখবো।
90
00:10:10,460 --> 00:10:11,460
নপুংসক হং।
91
00:10:12,500 --> 00:10:14,430
তোমার কাছে আমার জন্য
কিছু সময় হবে?
92
00:10:14,930 --> 00:10:15,930
দুঃখিত?
93
00:10:18,360 --> 00:10:20,260
-আমি...
-সামম নম, এখানে এসো।
94
00:10:23,800 --> 00:10:24,800
জ্বী,যুবরাজ।
95
00:10:29,800 --> 00:10:31,000
ধন্যবাদ, মাস্টার।
96
00:10:51,930 --> 00:10:53,500
আপনিই ঠিক।
97
00:10:55,030 --> 00:10:56,030
নপুংসকের কাজ...
98
00:10:56,830 --> 00:10:58,660
আমার জন্য উপযুক্ত নয়।
99
00:11:01,600 --> 00:11:04,430
যত তাড়াতাড়ি সম্ভব, আমার
রাজপ্রাসাদ ছেড়ে যাওয়া উচিৎ। কিন্তু...
100
00:11:07,130 --> 00:11:08,160
কিন্তু?
101
00:11:11,600 --> 00:11:12,600
আমি...
102
00:11:15,500 --> 00:11:17,300
এটা ছাড়তে চাই না।
103
00:11:23,100 --> 00:11:24,230
এটা অদ্ভুত। তাই না?
104
00:11:26,100 --> 00:11:28,830
আমি বারবার ভেবেছি।
কিন্তু সিদ্ধান্ত একই আছে।
105
00:11:31,700 --> 00:11:32,700
আমি আরো...
106
00:11:33,830 --> 00:11:35,930
কিছুদিন এখানে থাকতে চাই।
107
00:11:41,200 --> 00:11:43,060
আমি দুঃখিত, মাস্টার।
108
00:11:46,900 --> 00:11:48,000
আমি অবাক হচ্ছি...
109
00:11:51,200 --> 00:11:52,760
কি এমন আছে! যা তোমার হৃদয়কে
বেঁধে রেখেছে।
110
00:11:54,760 --> 00:11:57,160
যে তুমি এমন বিপদেও
এখানে থাকতে চাও?
111
00:12:12,130 --> 00:12:15,000
আপনি কি বলতে চাচ্ছেন,
ওজন কমানোর জন্য...
112
00:12:15,360 --> 00:12:16,630
আপনি পাহাড়ী মন্দিরে যাবেন?
113
00:12:17,230 --> 00:12:18,230
ঠিক ধরেছো।
114
00:12:18,730 --> 00:12:23,030
সেখানকার সন্ন্যাসীরা আমাকে যে খাবার দিবে
সেটা যদি দুই সপ্তাহ খাই...
115
00:12:24,600 --> 00:12:26,260
তারা বলেছে আমার ওজন
অর্ধেক হয়ে যাবে।
116
00:12:27,430 --> 00:12:29,130
এসব কে বলেছে?
117
00:12:29,830 --> 00:12:31,900
আপনি কি তাদের বিশ্বাস করেন?
118
00:12:32,130 --> 00:12:34,130
(জোসনের প্রেমকাহিনী, যা আমরা জানি না)
119
00:12:35,330 --> 00:12:37,160
সে বইটি লিখেছে।
120
00:12:37,160 --> 00:12:40,930
দুজনের মাঝে সম্পর্ক নিয়ে
এমন কিছু নেই, যা সে জানে না।
121
00:12:43,630 --> 00:12:44,760
এই বই...
122
00:12:47,200 --> 00:12:50,330
আমি কি এটা কিছুদিনের জন্য
ধার নিতে পারি?
123
00:12:52,530 --> 00:12:53,600
হায় ঈশ্বর!
124
00:12:59,100 --> 00:13:00,330
কী ব্যাপার?
125
00:13:01,300 --> 00:13:04,430
একটা গুজব রটেছে যে
হং গিয়ং এর মেয়ে বেঁচে আছে।
126
00:13:07,400 --> 00:13:08,600
তুমি শুনেছো?
127
00:13:10,230 --> 00:13:11,530
না, আমি শুনিনি।
128
00:13:12,030 --> 00:13:13,600
প্রধানমন্ত্রী কিমের একটা কথায়...
129
00:13:14,230 --> 00:13:16,760
আমার বাবা চরম উত্তেজিত হয়ে গেছেন।
130
00:13:24,830 --> 00:13:28,400
উৎসবে যেমনটা দেখেছিলাম,
সেই একই মুখোশ।
131
00:13:28,400 --> 00:13:29,430
তোমার মনে আছে?
132
00:13:31,700 --> 00:13:32,930
হ্যাঁ, যুবরাজ।
133
00:13:33,430 --> 00:13:35,100
তোমাকে খোঁজ করতে হবে।
134
00:13:37,200 --> 00:13:38,630
তারা কারা?
135
00:13:38,960 --> 00:13:40,830
তারা কি হং গিয়ং এর মেয়েকে খুঁজছে?
136
00:13:40,830 --> 00:13:42,360
যদি তাই হয়, কারণটা কি?
137
00:13:46,060 --> 00:13:47,630
জ্বী,যুবরাজ।
138
00:13:47,930 --> 00:13:49,160
যদি কথা সত্যি হয়।
139
00:13:50,630 --> 00:13:51,900
প্রধানমন্ত্রী কিমের আগে...
140
00:13:53,230 --> 00:13:54,930
তাকে অবশ্যই খুঁজতে হবে।
141
00:14:21,260 --> 00:14:23,000
এটা ভারি। এটি আমাকে দাও।
142
00:14:23,160 --> 00:14:24,260
আমি পারবো না।
143
00:14:26,000 --> 00:14:27,430
এটা আমার কাজ, যুবরাজ।
144
00:14:28,530 --> 00:14:30,160
সবাই আমাদের দেখছে।
145
00:14:36,030 --> 00:14:40,100
এটা রেখে দাও।
এই সামান্য রোদে আমি ঠিক আছি।
146
00:14:41,760 --> 00:14:42,930
যুবরাজ,
147
00:14:43,600 --> 00:14:46,800
রোদ অনেক তীব্র।
দয়া করে ছাতার নিচে যান।
148
00:14:48,830 --> 00:14:50,230
আমি ঠিক আছি।
149
00:14:50,630 --> 00:14:53,360
এটা যদি ভারী হয়।
তাহলে আমিও পুরুষ না।
150
00:15:01,100 --> 00:15:02,160
হুন নম।
151
00:15:02,160 --> 00:15:03,600
জ্বী, যুবরাজ।
152
00:15:03,900 --> 00:15:07,630
মৃদুমন্দ বাতাস বইছে। আমি এখানে শুয়ে থাকবো।
আমাকে জাগাবে না।
153
00:15:07,800 --> 00:15:09,430
ঠিক আছে, যুবরাজ।
154
00:15:09,760 --> 00:15:13,000
এবং তুমি। এটা ঠিকভাবে ধরে রাখো।
155
00:15:13,530 --> 00:15:14,800
বুঝেছো?
156
00:15:41,530 --> 00:15:45,930
এই ছোটো হাতগুলো এতো রুক্ষ কেন?
157
00:15:47,300 --> 00:15:49,830
ছেলেদের হাত এমনই হয়।
158
00:15:51,530 --> 00:15:52,760
ঠিক বলেছো।
159
00:15:53,530 --> 00:15:56,130
তোমার চোখ, নাক ও ঠোঁট...
160
00:15:56,430 --> 00:15:59,030
ওইসব ছেলেদের মতো।
161
00:15:59,260 --> 00:16:00,830
তোমার শক্তি...
162
00:16:03,230 --> 00:16:04,530
যার প্রতি আমি দূর্বল।
163
00:16:05,360 --> 00:16:06,960
জ্বী। দুঃখিত?
164
00:16:11,960 --> 00:16:13,930
আমি ভয়ে আছি।
কেউ যদি শুনে ফেলে?
165
00:16:15,160 --> 00:16:18,160
আমাকে যা বলেছেন,
দয়া করে ফিরিয়ে নিন।
166
00:16:18,630 --> 00:16:20,730
যে কথা একবার বলা হয়,
সেটা ফিরিয়ে নেওয়া যায় না।
167
00:16:23,360 --> 00:16:25,100
তোমাকে সেগুলোর
দায়ভার নিতে হবে।
168
00:16:47,530 --> 00:16:48,700
বিশ্রাম করো।
169
00:16:49,600 --> 00:16:51,260
আমি আস্তে আস্তে পড়ছি।
170
00:16:57,800 --> 00:16:58,830
যুবরাজ।
171
00:16:59,830 --> 00:17:02,160
আপনি আমার প্রতি এতো যত্নবান,
172
00:17:02,830 --> 00:17:04,930
অথচ আমি খুশি হতে পারছি না।
173
00:17:11,630 --> 00:17:14,100
এটা মনে করবেন না,
আপনি আমার ব্যাপারে সব জানেন।
174
00:17:17,600 --> 00:17:19,330
আমি বলিনি, আমি সব জানি।
175
00:17:20,200 --> 00:17:21,630
আমি বিশ্রাম করতে বলেছি।
176
00:17:36,400 --> 00:17:40,130
যুবরাজ, আপনি আমাকে এতো যত্ন করবেন না।
177
00:17:40,700 --> 00:17:44,730
আমি আপনার প্রতি দূর্বল হয়ে যাচ্ছি।
এমন করবেন না।
178
00:17:52,700 --> 00:17:53,700
নপুংসক হং।
179
00:17:56,000 --> 00:17:57,700
সে রাজকুমারীর বান্ধবী।
180
00:18:03,000 --> 00:18:05,300
তুমি কি নপুংসক হং?
181
00:18:06,400 --> 00:18:07,430
হ্যাঁ, আমিই।
182
00:18:11,200 --> 00:18:14,700
আবারো বলি, তিনি উচ্চ পদে আছেন এবং সুদর্শন।
183
00:18:14,900 --> 00:18:17,730
তিনি খুবই ঠান্ডা স্বভাবের এবং
আপনার মতো সুন্দরী মেয়েদের প্রতি...
184
00:18:17,930 --> 00:18:19,770
তিনি আগ্রহী নন।
185
00:18:23,530 --> 00:18:26,430
আমি তাকে আকর্ষণ করার অনেক
চেষ্টা করেছি...
186
00:18:27,060 --> 00:18:28,530
কিন্তু ব্যর্থ হয়েছি।
187
00:18:28,830 --> 00:18:30,030
আপনি কি করেছিলেন?
188
00:18:30,360 --> 00:18:32,430
যখন আমি তাঁর জন্য পড়ে গেলাম,
189
00:18:32,430 --> 00:18:35,160
আমি হাত বাড়িয়ে
তাঁর সাহায্য চেয়েছিলাম।
190
00:18:35,160 --> 00:18:36,430
হায় ঈশ্বর!
191
00:18:36,600 --> 00:18:39,500
আপনার উচিত ছিল
তাকে থাপ্পড় দেওয়া এবং
192
00:18:39,770 --> 00:18:41,270
তাকে অপছন্দ করার ভান করা।
193
00:18:41,900 --> 00:18:43,030
এটা করা কি ঠিক?
194
00:18:45,530 --> 00:18:49,300
কিন্তু আমি তাকে দেখে খুশি না
হয়ে পারতাম না।
195
00:18:49,960 --> 00:18:52,960
এটাই শেষ না। তাকে আমি
একসাথে হাঁটতেও বলেছি।
196
00:18:53,200 --> 00:18:56,030
এবং সে সোজাসুজি না করে দিয়েছে।
197
00:18:59,270 --> 00:19:01,900
আপনি সত্যিই তা করেছেন?
198
00:19:02,830 --> 00:19:04,770
আমি লজ্জা শরমের মাথা খেয়েছিলাম।
199
00:19:11,500 --> 00:19:13,130
তুমি আমাকে এভাবে কেন দেখছো?
200
00:19:14,230 --> 00:19:17,230
আমাকে কি কোনোভাবে
সাহায্য করতে পারো না?
201
00:19:19,700 --> 00:19:23,360
না। আমার মনে হয় না
আপনার সাহায্য লাগবে।
202
00:19:26,030 --> 00:19:28,730
সম্পর্কের গোপন বিষয়গুলো
জেনে কি লাভ?
203
00:19:28,960 --> 00:19:32,600
আপনি শুধু আপনার অনুভূতির
উপর ভরসা রাখবেন।
204
00:19:32,600 --> 00:19:34,100
আপনাকে দেখে হিংসা হচ্ছে।
205
00:19:35,430 --> 00:19:37,330
-আমাকে?
-হ্যাঁ।
206
00:19:38,630 --> 00:19:41,200
আমি নিশ্চিত আপনাদের সামনে
একটি সুন্দর ভবিষ্যৎ আছে।
207
00:19:41,960 --> 00:19:44,430
আসলে আন্তরিকতা অনেক শক্তিশালী।
208
00:19:58,830 --> 00:19:59,900
যুবরাজ।
209
00:20:00,700 --> 00:20:04,700
২০ বছর বয়সের আগে
অন্তর্বর্তী রাজা হিসেবে...
210
00:20:05,060 --> 00:20:07,430
হয়ত এটা কঠিন মনে হবে এবং
আপনাকে প্রচন্ড নাড়া দিবে।
211
00:20:07,830 --> 00:20:10,830
যা ই হোক, দয়া করে
অটল থাকবেন...
212
00:20:11,270 --> 00:20:14,130
রাজনৈতিক ঘটনাগুলো প্রত্যক্ষ করে
অলসতা করবেন না।
213
00:20:14,430 --> 00:20:17,600
দয়া করে জ্ঞান অর্জন চালিয়ে যাবেন,
214
00:20:17,630 --> 00:20:19,770
- তারপর যা-ই ঘটুক...
- হুন নাম।
215
00:20:19,770 --> 00:20:22,500
হয়ত না...
হ্যাঁ, জাহাপনা।
216
00:20:22,830 --> 00:20:24,770
এটি জটিল করে তুলবেন না।
217
00:20:25,400 --> 00:20:28,030
"শক্ত থাকুন"
শুধু এটুকু বললেই চলবে।
218
00:20:29,770 --> 00:20:30,830
ঠিক আছে, যুবরাজ।
219
00:20:32,060 --> 00:20:33,230
যুবরাজ।
220
00:20:34,770 --> 00:20:36,060
দয়া করে শক্ত থাকুন।
221
00:20:38,430 --> 00:20:39,530
ধন্যবাদ।
222
00:20:42,430 --> 00:20:43,500
তুমি কিছু বলতে চাও?
223
00:20:45,700 --> 00:20:47,360
আমাকে তোমার কিছু বলার নেই?
224
00:20:51,830 --> 00:20:53,000
না নেই।
225
00:21:00,330 --> 00:21:02,230
কারণ আমি জানি
আপনি সেরাটাই করতে পারবেন।
226
00:21:32,830 --> 00:21:36,630
যুবরাজ প্রবেশ করছেন!
227
00:22:16,130 --> 00:22:18,860
এই খালি হল ঘর দেখে
যুবরাজ নিশ্চয়ই...
228
00:22:18,860 --> 00:22:20,660
হতবাক হয়ে যাবেন।
229
00:22:20,660 --> 00:22:23,800
তাকে এখন থেকে অবশ্যই
আত্মবিশ্বাসের সাথে এগুতে হবে।
230
00:22:24,130 --> 00:22:26,600
কী এক লজ্জা।
231
00:22:27,500 --> 00:22:31,030
কিভাবে সে নিয়মিত পরীক্ষা বাতিল করে
এবং...
232
00:22:31,030 --> 00:22:33,660
রাজার দ্বারা লেখা বিশেষ পরীক্ষা নেয়?
233
00:22:33,960 --> 00:22:36,060
তার বোঝা উচিৎ অতীতেও...
234
00:22:36,060 --> 00:22:38,160
সফলভাবে কর্মকর্তাদের নির্বাচন
করা হয়েছে।
235
00:22:40,830 --> 00:22:44,960
সে ঘোষণা করছে যে
সে কিম পরিবারের সাফল্য রুখতে চায়।
236
00:22:45,760 --> 00:22:49,230
এটি সেই পরীক্ষা যা দ্বারা
রাজার সহায়ক নির্বাচন করা হয়।
237
00:22:50,130 --> 00:22:51,900
সে যেভাবে চায় করতে দিন...
238
00:22:54,400 --> 00:22:56,960
অন্যথায় সে হাল ছেড়ে দেবে।
239
00:22:59,700 --> 00:23:03,400
সে কর্মকর্তাদের ছাড়া
কী করতে পারবে?
240
00:23:04,230 --> 00:23:06,660
এখন পর্যন্ত আমরাই
রাজকার্য পরিচালনা করছি।
241
00:23:06,660 --> 00:23:08,900
আমাদের উচিৎ
তাকে একটি শিক্ষা দেওয়া।
242
00:23:10,430 --> 00:23:11,700
আপনি কি একমত না?
243
00:23:23,830 --> 00:23:27,260
অর্থমন্ত্রী অসুস্থ এবং
তিনি অংশগ্রহণ করতে পারবেন না।
244
00:23:35,800 --> 00:23:38,030
প্রধান কমিশনার কিম সু হিউং এর
প্রচন্ড জ্বর।
245
00:23:45,430 --> 00:23:48,630
হায় ঈশ্বর। একজনের নাকি
চামড়ায় ফুসকুড়িও আছে।
246
00:23:49,530 --> 00:23:51,230
কি জঘন্য!
247
00:23:52,830 --> 00:23:57,430
যুবরাজ,আমি কি লোক পাঠিয়ে
জোর করে আনার ব্যবস্থা করবো?
248
00:23:59,630 --> 00:24:02,530
আপনি হয়ত ঠিকভাবে শুনেন নি?
249
00:24:04,130 --> 00:24:06,130
সবাই খুব অসুস্থ।
250
00:24:18,400 --> 00:24:25,230
(চাঁদের আলোয় প্রেম)
251
00:24:33,160 --> 00:24:35,630
আমি জানি তুমি আমাকে
সবসময় দেখতে চাও।
252
00:24:37,860 --> 00:24:39,530
কিন্তু বুঝতে দিতে চাও না।
253
00:24:40,160 --> 00:24:41,160
হ্যাঁ?
254
00:24:43,530 --> 00:24:45,800
আপনাকে হতাশ দেখাচ্ছে, যুবরাজ।
255
00:25:01,230 --> 00:25:02,600
কিছু খেয়ে নিন, যুবরাজ।
256
00:25:05,500 --> 00:25:08,160
হতাশা দূর করতে মিষ্টি খুবই উপকারী।
257
00:25:21,060 --> 00:25:22,430
তুমি কী করবে?
258
00:25:23,760 --> 00:25:25,060
কোন ব্যাপারে?
259
00:25:25,800 --> 00:25:28,060
যদি তুমি কোনো
কঠিন শত্রুর মুখোমুখি হও?
260
00:25:29,430 --> 00:25:30,730
তুমি কী করবে?
261
00:25:34,130 --> 00:25:35,700
এমন হলে আমি অবশ্যই লড়াই করবো,
262
00:25:36,400 --> 00:25:38,230
আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।
263
00:25:41,860 --> 00:25:43,400
যদি তাতেও কাজ না হয়,
264
00:25:44,860 --> 00:25:46,400
আমি স্রোতে গা ভাসাবো।
265
00:26:01,960 --> 00:26:03,800
আমি তখন নিজেকে মাফ করে দিব।
266
00:26:25,130 --> 00:26:26,500
যু... যুবরাজ।
267
00:26:31,860 --> 00:26:33,760
এটা সত্যিই কার্যকরী ওষুধ।
268
00:26:39,530 --> 00:26:41,430
আপনি এখনো কিছু খান নি।
269
00:26:43,130 --> 00:26:44,130
আমি তোমার কথা বলেছি।
270
00:26:54,800 --> 00:26:57,500
রাজচিকিৎসক ও রাজবৈদ্যকে
আসতে বলো।
271
00:26:57,500 --> 00:26:58,760
(রাজচিকিৎসক একজন নপুংসক)
272
00:26:58,960 --> 00:27:00,660
হ্যাঁ? কিন্তু...
273
00:27:01,330 --> 00:27:02,330
কিন্তু...
274
00:27:07,160 --> 00:27:10,530
হং গিয়ং এর ঘনিষ্ট
একজনকে খুঁজে পেয়েছি।
275
00:27:11,230 --> 00:27:13,900
সে তার পরিবার সম্পর্কে সব জানে।
276
00:27:14,600 --> 00:27:15,700
সব জেনে যাবো।
277
00:27:16,400 --> 00:27:17,630
দ্রুত খোঁজ করো।
278
00:27:17,860 --> 00:27:19,660
ঐ চোর গুলোর আগেই
কাজটি করতে হবে।
279
00:27:20,400 --> 00:27:21,400
হ্যাঁ, প্রভু।
280
00:27:24,730 --> 00:27:26,860
সে দশ বছর আগে মারা গেছে।
281
00:27:26,860 --> 00:27:29,030
তারা এখনো তার
ফিরে আসার অপেক্ষায় আছে।
282
00:27:29,830 --> 00:27:32,900
হং গিয়ং নিশ্চয় খুব
আশ্চর্যজনক কেউ হবে।
283
00:27:33,230 --> 00:27:34,630
ঠিক বলেছেন।
284
00:27:35,730 --> 00:27:38,030
চিন্তা করলাম, সবাই তার মেয়েকে খোঁজার...
285
00:27:38,030 --> 00:27:40,260
ব্যাপারে গোলমাল করছে।
286
00:27:41,500 --> 00:27:43,430
-আমাকে দেখতে দাও।
-কী হলো...
287
00:27:44,230 --> 00:27:46,130
ওটা কী?
288
00:27:54,730 --> 00:27:55,730
"কিম ইউই গিয়ো"।
289
00:27:57,630 --> 00:27:58,730
"কিম গিউন গিয়ো"
290
00:28:05,960 --> 00:28:07,130
এটা কী?
291
00:28:09,060 --> 00:28:10,060
যুবরাজ এসেছেন।
292
00:28:17,960 --> 00:28:21,600
আমি চিন্তা করছিলাম কিভাবে
ওষুধপত্রগুলো আপনাদের নিকট পৌঁছাবো...
293
00:28:22,330 --> 00:28:23,330
কিন্তু ভাগ্যক্রমে,
294
00:28:24,500 --> 00:28:28,030
আপনারা সবাই এক জায়গায়।
কি শান্তি!
295
00:28:34,760 --> 00:28:35,760
এইতো।
296
00:28:37,960 --> 00:28:39,530
আমি শুনেছি আপনার বদহজম হয়েছে,
297
00:28:39,900 --> 00:28:43,630
তাই আমি বৈদ্য ডেকে
ঔষধপত্র নিয়ে এসেছি।
298
00:28:45,960 --> 00:28:47,960
আশা করি ওগুলো কাজ করবে।
299
00:28:50,060 --> 00:28:51,130
আশা করেন তো, নাকি?
300
00:28:54,860 --> 00:28:55,930
জাঁহাপনা।
301
00:29:03,160 --> 00:29:04,430
ভেতরে আসুন দয়া করে।
302
00:29:15,260 --> 00:29:17,730
প্রথম প্রথম আমি তাকে বিধবা ভাবতাম...
303
00:29:18,330 --> 00:29:20,230
যেহেতু শুধু সে আর তার মেয়ে থাকতো।
304
00:29:21,030 --> 00:29:26,230
কিন্তু কিছু দিন পর,
আমি তাদের কথাবার্তা শুনলাম।
305
00:29:26,630 --> 00:29:29,330
আর একজন লোক আসলো এবং
306
00:29:29,430 --> 00:29:31,700
তার বাড়ির সামনে চাল রেখে গেল।
307
00:29:32,230 --> 00:29:34,530
তাই আমি ভাবলাম হয়ত সে তার বাবা,
308
00:29:36,860 --> 00:29:40,030
কিন্তু পরে জানতে পারলাম
তিনি ছিলেন হং গিয়ং নে।
309
00:29:40,630 --> 00:29:42,630
দাঙ্গার পরে
আর কিছু শুনেছেন?
310
00:29:42,700 --> 00:29:45,230
আমি নিশ্চিত তারা মারা গেছে।
311
00:29:45,630 --> 00:29:48,230
রাজসৈন্যরা তাকে পুরো দেশজুড়ে...
312
00:29:48,230 --> 00:29:50,400
তন্ন তন্ন করে খুঁজেছে।
313
00:29:50,500 --> 00:29:52,160
তারা তাকে বেঁচে পালাতে দেয়নি।
314
00:29:53,530 --> 00:29:56,330
আপনি কি মেয়েটা সম্পর্কে
আরো কিছু মনে করতে পারেন?
315
00:29:57,900 --> 00:30:00,130
না, আমি জানি না।
316
00:30:05,430 --> 00:30:07,530
সে তখন কেবল শিশু ছিল।
317
00:30:09,160 --> 00:30:11,500
তার বড় বড় ও গোল দুটো চোখ ছিল।
318
00:30:11,860 --> 00:30:13,230
সে ছিল সুন্দর।
319
00:30:14,330 --> 00:30:15,700
তার নাম কী ছিল?
320
00:30:16,230 --> 00:30:17,600
কী যেন ছিল?
321
00:30:18,330 --> 00:30:20,630
রা... রা দিয়ে কিছু।
322
00:30:24,430 --> 00:30:25,430
রা ওন।
323
00:30:26,530 --> 00:30:27,600
রা ওন।
324
00:30:29,700 --> 00:30:30,760
হং রা ওন।
325
00:30:34,260 --> 00:30:36,530
আমি নিশ্চিত এই জায়গায় জাদু আছে।
326
00:30:38,030 --> 00:30:40,930
কর্মকর্তারা এতো অসুস্থ ছিল যে,
তারা কাজ করতে পারছিলো না,
327
00:30:40,930 --> 00:30:42,430
কিন্তু তারা এখানে এসে
দ্রুত সুস্থ হয়ে উঠলো।
328
00:30:43,930 --> 00:30:44,960
আমি ভাবছি যে...
329
00:30:45,730 --> 00:30:48,760
রাজ সমাবেশ এখানে স্থানান্তর
করলে কেমন হয়?
330
00:30:49,160 --> 00:30:50,230
আপনি কী মনে করেন?
331
00:30:51,030 --> 00:30:53,830
আপনি নিশ্চই জানেন যে
সভাসদরা একত্রিত হয়...
332
00:30:54,730 --> 00:30:56,900
রাজনৈতিক ব্যাপার নিয়ে
আলোচনা করতে...
333
00:30:56,900 --> 00:30:59,060
কারণ তারা আপনার প্রতি
ও দেশের প্রতি অনুগত।
334
00:31:01,700 --> 00:31:02,900
জোসন রাজ্য ৪০০ বছর ধরে টিকে আছে...
335
00:31:03,730 --> 00:31:07,130
তার জ্ঞাণী সভাসদদের জোরেই।
336
00:31:08,330 --> 00:31:10,860
যাই হোক, আপনি এসব এড়িয়ে গিয়ে...
337
00:31:10,860 --> 00:31:13,760
নিজের মতো করে চলতে পারেন।
338
00:31:14,060 --> 00:31:16,230
এটা কর্মকর্তাদেরই দায়িত্ব...
339
00:31:17,130 --> 00:31:19,130
আপনাকে সঠিক পথ দেখানো।
340
00:31:21,030 --> 00:31:24,900
তবে,আমি মনে করি
আপনাদের সঠিক পথ...
341
00:31:25,760 --> 00:31:27,530
এবং আমার সঠিক পথ ভিন্ন।
342
00:31:30,900 --> 00:31:34,760
সবুজ মাঠে যদি লাল ফুল ফোটে
তবে সে ফুল...
343
00:31:35,760 --> 00:31:39,930
তুলে নেওয়াই মানুষের স্বভাব।
344
00:31:42,130 --> 00:31:43,830
এভাবে চললে আমি আঘাত পাব।
345
00:31:45,330 --> 00:31:46,400
এটাই কি আপনি বলতে চান?
346
00:31:47,330 --> 00:31:50,430
তবে, আপনি যদি ফুল তুলতে চান,
347
00:31:51,260 --> 00:31:52,830
যদি মাঠ ঘাসে ভর্তি থাকে...
348
00:31:53,630 --> 00:31:56,200
তাহলে আগে সেগুলো
পদদলিত করতে হবে।
349
00:31:59,760 --> 00:32:01,030
আপনার নিশ্চয়ই মনে আছে...
350
00:32:01,660 --> 00:32:04,300
সাত বছর আগে
মহারাণীকে হারানোর পর...
351
00:32:04,300 --> 00:32:06,630
মহারাজ কতোটা আফসোস করেছিলেন?
352
00:32:08,500 --> 00:32:13,300
দয়া করে আমার কথাগুলো
অবহেলা করবেন না।
353
00:32:17,200 --> 00:32:20,930
আপনার যখনই সাহায্যের প্রয়োজন,
আমাকে বলতে পারেন।
354
00:32:22,560 --> 00:32:25,630
কথায় আছে,
"যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো।"
355
00:32:26,560 --> 00:32:31,230
নিজের অবস্থানে লজ্জার কিছু নেই।
356
00:32:47,030 --> 00:32:48,160
আমি কিম ইয়ুন সাং।
357
00:32:50,130 --> 00:32:51,960
আমি জো হা ইউন।
358
00:32:53,230 --> 00:32:56,200
আপনার সাথে দেখা করতে চাওয়ায়
আপনি কি অবাক হয়েছেন?
359
00:32:57,260 --> 00:33:00,360
অতোটাও না।
আপনার নিশ্চয় কারণ আছে।
360
00:33:01,530 --> 00:33:02,630
দয়া করে বসুন।
361
00:33:08,100 --> 00:33:09,830
আমি জানি এভাবে দেখা করাটা
সংগত নয়।
362
00:33:10,030 --> 00:33:13,230
কিন্তু আমি কৌতুহলী যে
আপনি আমার স্বামী হতে পারেন।
363
00:33:13,430 --> 00:33:15,830
আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম
যদিও এটা সঠিক ভাবে নয়।
364
00:33:17,100 --> 00:33:20,360
আপনার কৌতুহল কি কমেছে?
365
00:33:21,030 --> 00:33:22,160
হ্যাঁ।
366
00:33:22,200 --> 00:33:25,430
তবুও আমি এখন চিন্তিত।
367
00:33:27,330 --> 00:33:30,760
আপনার মত একজন মানুষের
স্ত্রী হিসেবে,
368
00:33:31,930 --> 00:33:34,360
আমার অনেক দোষ ত্রুটি আছে।
369
00:33:38,300 --> 00:33:40,130
আপনি কি একটু ব্যাখ্যা
করতে পারেন?
370
00:33:42,630 --> 00:33:46,530
একমাত্র সন্তান হিসেবে,
আমি অন্যের প্রতি ছাড় দিতে পারি না।
371
00:33:46,600 --> 00:33:48,600
আমার ধৈর্য্যের অভাব আছে।
372
00:33:50,200 --> 00:33:51,260
অহ, না।
373
00:33:53,430 --> 00:33:54,700
এটা একটি বড় সমস্যা।
374
00:33:57,860 --> 00:33:59,030
এছাড়া,
375
00:33:59,600 --> 00:34:02,300
আমি সেলাই করার চেয়ে
বই পড়া পছন্দ করি।
376
00:34:02,300 --> 00:34:06,760
আমি অনেক অশ্লীল গল্প জানি
যেগুলো আপনাকে বিষ্মিত করবে।
377
00:34:10,960 --> 00:34:14,930
আমার মা-বাবা আমাকে নিয়ে অনেক চিন্তিত।
378
00:34:21,060 --> 00:34:24,960
আসলে, আমাকে যেমনটা মনে হয়
আমি অতোটাও সহজ-সরল নই।
379
00:34:26,030 --> 00:34:28,460
দয়া করে চিন্তিত হবেন না।
380
00:34:32,560 --> 00:34:34,830
এটা সত্য হতে পারে না।
381
00:34:39,030 --> 00:34:43,030
আমি বলতে চেয়েছি যে,
আমি বুঝেছি আপনি কি বলতে চান।
382
00:34:44,700 --> 00:34:45,730
জ্বী?
383
00:34:46,560 --> 00:34:48,530
আপনি আমাকে বিয়ে করতে চান না,
384
00:34:49,100 --> 00:34:51,960
কিন্তু আপনি আমকে
প্রত্যাখ্যান করতেও ভয় পাচ্ছেন।
385
00:34:53,930 --> 00:34:56,460
আপনি কিভাবে জানলেন?
386
00:35:01,330 --> 00:35:04,930
আপনার মনে কি অন্য
কারো থাকার সম্ভাবনা আছে?
387
00:35:05,930 --> 00:35:07,830
মনে হচ্ছে আমরা দুজনই
একই পথের পথিক।
388
00:35:13,330 --> 00:35:16,530
আমাদের তাহলে কী করা উচিৎ?
389
00:35:18,330 --> 00:35:19,430
চলুন শান্তিপূর্ণভাবে এই...
390
00:35:20,430 --> 00:35:23,460
বিয়েটা ভাঙ্গার উপায় বের করি।
391
00:35:25,200 --> 00:35:27,560
আসুন এবং এগুলো দেখুন।
392
00:35:30,600 --> 00:35:32,100
জনাব।
393
00:35:32,760 --> 00:35:35,560
দয়া করে একবার এদিকে তাকান।
394
00:35:37,200 --> 00:35:40,670
এগুলো অমর প্রেমের ব্রেসলেট
যা প্রেমিক-প্রেমিকার ভাগ্য জুড়ে দেয়।
395
00:35:45,400 --> 00:35:46,930
অমর প্রেমের ব্রেসলেট...
396
00:35:47,830 --> 00:35:51,600
এমনকি আপনি যদি আপনার প্রেয়সীর
থেকে বিচ্ছিন্নও থাকেন,
397
00:35:51,600 --> 00:35:55,830
এটি আপনাদের দুজনকে একত্রিত করবে।
398
00:36:21,930 --> 00:36:24,670
আমি আপনাকে এখানে পাবো ভাবিনি,
যুবরাজ।
399
00:36:30,400 --> 00:36:33,300
আপনি এভাবে কেন
আমার দিকে তাকাচ্ছেন?
400
00:36:34,460 --> 00:36:37,460
তুমি এমন ভাব করছো যেন
আমাদের বারবারই দেখা হয়ে যায়।
401
00:36:38,030 --> 00:36:39,030
জ্বী?
402
00:36:40,300 --> 00:36:43,260
এবার এটা পুরোপুরিভাবে কাকতালীয়।
403
00:36:48,030 --> 00:36:49,100
এর মানে কি এই...
404
00:36:50,560 --> 00:36:52,630
আমাদের মিলন হবে?
405
00:36:55,760 --> 00:36:57,830
সে এবার আর রাখ-ঢাক রাখছে না!
406
00:37:11,960 --> 00:37:13,830
আগামীকালের জন্য কি
কোনো পরিকল্পনা আছে?
407
00:37:14,130 --> 00:37:17,960
আমি দলগত প্রশিক্ষণের জন্য
প্রশিক্ষণ কেন্দ্রে থাকব।
408
00:38:41,460 --> 00:38:42,560
তারা কারা?
409
00:38:43,030 --> 00:38:46,200
আমি ৩ গোনার সাথে সাথে
তাদের উপর ঝাঁপিয়ে পড়বো। আপনি চলে যান।
410
00:38:46,830 --> 00:38:49,600
এক, দুই, তিন।
411
00:39:22,670 --> 00:39:23,700
তুমি ঠিক আছো?
412
00:39:30,430 --> 00:39:34,670
আমি নিশ্চিন্ত হয়েছি যে
আপনার কিছু হয়নি।
413
00:40:29,260 --> 00:40:30,300
কেন...
414
00:40:33,200 --> 00:40:34,360
কোনো প্রশ্ন করছেন না?
415
00:40:40,530 --> 00:40:42,760
তোমার উপর তাদের
আক্রমণের ব্যাপারে বলছো?
416
00:40:46,830 --> 00:40:50,730
যদি তুমি আমাকে বলতে পারতে,
আমার কাছ থেকে কথাটা লুকোতে না।
417
00:40:53,130 --> 00:40:55,230
-যুবরাজ।
-আমি কিছুক্ষণ একা থাকতে চাই।
418
00:40:56,030 --> 00:40:57,130
তুমি এখন যেতে পারো।
419
00:41:10,830 --> 00:41:11,830
বাইং ইউন।
420
00:41:18,930 --> 00:41:20,170
সারা বিশ্বে কেবল যদি একজনকে...
421
00:41:21,560 --> 00:41:23,700
বিশ্বাস করতে হতো তাহলে,
422
00:41:25,830 --> 00:41:27,030
আমি তোমাকেই বিশ্বাস করতাম।
423
00:41:27,830 --> 00:41:29,030
তুমি তা জানো, তাই না?
424
00:42:12,530 --> 00:42:13,730
তোমার নিশ্চই মনে আছে...
425
00:42:14,530 --> 00:42:17,170
সাত বছর আগে মহারাণীকে হারানোর পর...
426
00:42:17,170 --> 00:42:19,530
মহারাজ কতোটা আফসোস করেছিলেন?
427
00:42:22,860 --> 00:42:25,400
আমি প্রাসাদের পরিচারকদের বলতে শুনেছি...
428
00:42:25,530 --> 00:42:27,360
তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যান নি।
429
00:42:27,830 --> 00:42:30,030
কে মাকে মেরেছে?
430
00:42:30,030 --> 00:42:31,030
ইয়ং!
431
00:42:31,600 --> 00:42:35,300
এ কথা আর কোনোদিন মুখে আনবে না।
বুঝেছ তুমি?
432
00:42:35,560 --> 00:42:36,830
বাবা।
433
00:42:37,830 --> 00:42:39,300
দয়া করে সত্যিটা খুঁজে বের করুন।
434
00:42:40,030 --> 00:42:41,530
দয়া করে তাদের খুঁজুন।
435
00:42:42,260 --> 00:42:45,860
যারা মাকে মেরেছে,
দয়া করে তাদের ধরুন।
436
00:42:46,260 --> 00:42:47,330
ইয়ং!
437
00:43:16,030 --> 00:43:17,130
যুবরাজ।
438
00:43:18,400 --> 00:43:20,360
আপনি কোথায় ছিলেন?
439
00:43:23,100 --> 00:43:25,330
আমার যাকে মনে পড়ছিল,
তার কাছে গিয়েছিলাম।
440
00:43:26,500 --> 00:43:27,800
সে কে, যুবরাজ?
441
00:43:30,960 --> 00:43:32,300
আমার মা।
442
00:43:45,660 --> 00:43:47,900
স্বর্গীয় মহারাণী...
443
00:43:49,730 --> 00:43:51,600
কেমন মানুষ ছিলেন?
444
00:43:55,000 --> 00:43:56,930
তিনি রাজপ্রাসাদে থেকে থেকে
বিরক্ত হচ্ছিলেন...
445
00:43:57,800 --> 00:43:59,860
এবং প্রাসাদের বাইরে চলে যেতে চাচ্ছিলেন।
446
00:44:03,560 --> 00:44:05,430
সে আপনার মতোই।
447
00:44:08,630 --> 00:44:10,660
তিনি প্রায়ই অস্বাভাবিক কিছু করতেন।
448
00:44:11,500 --> 00:44:14,160
তাঁর দাস-দাসীদের ঝামেলা পোহাতে হতো।
449
00:44:16,830 --> 00:44:19,930
এটা আপনার জন্যও সত্য।
450
00:44:23,560 --> 00:44:27,760
তা স্বত্ত্বেও তিনি কোমল হৃদয়ের ছিলেন
451
00:44:28,260 --> 00:44:30,060
এবং অন্য সকলের থেকে জ্ঞানী ছিলেন।
452
00:44:38,360 --> 00:44:40,230
আমি তাকে বাঁচাতে পারিনি।
453
00:44:44,560 --> 00:44:45,600
আমি পারিনি।
454
00:44:53,500 --> 00:44:54,900
তখন থেকে আমি বুঝতে পারি...
455
00:44:56,500 --> 00:45:00,930
যে ভালবাসার কাউকে বাঁচাতে হলে
আমাকে আরো শক্তিশালী হতে হবে।
456
00:45:03,760 --> 00:45:04,830
যুবরাজ।
457
00:45:13,060 --> 00:45:15,760
আমি ছিলাম না বলে
তুমি কি চিন্তিত ছিলে?
458
00:45:26,130 --> 00:45:28,000
তোমাকে কিছু বলতে হবে না।
459
00:45:31,430 --> 00:45:33,100
এমনকি এভাবে দাঁড়িয়েও থকতে হবে না।
460
00:45:38,700 --> 00:45:40,500
তুমি আমার কাছে মিষ্টিগুলোর মতো।
461
00:46:36,430 --> 00:46:37,730
এটা কী?
462
00:46:38,060 --> 00:46:41,530
এটা মন্ত্রী জো এর বাসা
থেকে এসেছে, যুবরাজ।
463
00:46:58,730 --> 00:46:59,730
যুবরাজ।
464
00:47:46,100 --> 00:47:49,460
কিছুদিন আগে, আমি যখন বিপদে ছিলাম
তিনি আমাকে বাঁচিয়েছেন।
465
00:47:49,660 --> 00:47:52,230
এটা সৌভাগ্য ছাড়া আর কি হতে পারে?
466
00:47:56,030 --> 00:47:58,300
তোমার কথা মতো,
467
00:47:58,360 --> 00:48:01,100
তাকে আমার অনুভূতি জানানোর
ব্যবস্থা করেছি।
468
00:48:34,560 --> 00:48:38,360
আমার দেয়া উপহার কি পছন্দ
হয় নি আপনার?
469
00:48:38,560 --> 00:48:40,000
আমি ওটা খুলে দেখিনি...
470
00:48:41,230 --> 00:48:43,360
কারণ সেটা দেওয়ার অর্থ কি
আমি জানি না।
471
00:48:45,230 --> 00:48:47,860
আপনি আমার জীবন বাঁচিয়েছেন।
472
00:48:49,260 --> 00:48:52,230
ওটা একটা দূর্ঘটনা ছিল মাত্র।
473
00:48:56,100 --> 00:48:59,260
আমি সেলাইয়ের কাজে
খুব একটা পারদর্শী না,
474
00:49:00,630 --> 00:49:03,560
তাই এটা বানাতে আমার অনেক
রাত লেগে গেছে।
475
00:49:11,430 --> 00:49:15,860
আমি সবসময় আপনার কথা ভাবি এবং
আমি আপনাকে সারাক্ষণ দেখতে চাই।
476
00:50:13,660 --> 00:50:18,100
এর মানে কি এই যে,
তুমি আমার থেকে দূরে থাকতে পারো না?
477
00:50:34,760 --> 00:50:35,830
যুবরাজ।
478
00:50:37,200 --> 00:50:40,500
আমি কি আপনাকে
কিছু প্রশ্ন করতে পারি?
479
00:50:47,860 --> 00:50:49,630
আপনি কি এর আগে...
480
00:50:51,000 --> 00:50:52,230
কোনো দাসীকে পছন্দ করেছিলেন?
481
00:50:59,560 --> 00:51:00,600
হ্যাঁ, করেছি।
482
00:51:05,100 --> 00:51:06,360
করেছেন?
483
00:51:07,730 --> 00:51:10,460
কখন? সে কেমন দেখতে?
484
00:51:13,930 --> 00:51:15,000
এখন করেছি।
485
00:51:16,730 --> 00:51:18,330
আমি খুব সুন্দর একটি মেয়েকে
পছন্দ করেছি।
486
00:51:23,460 --> 00:51:24,560
যদি তাই হয়,
487
00:51:25,830 --> 00:51:28,000
কেন আপনি আমার এতো
কাছাকাছি আসেন?
488
00:51:30,100 --> 00:51:32,160
-তাহলে...
-সারাদিন ধরে,
489
00:51:32,730 --> 00:51:36,060
আমি আপনার জন্য হাসি, কষ্ট পাই,
আমার হৃদয় ভেঙ্গে যায়।
490
00:51:37,100 --> 00:51:38,700
আমি যন্ত্রণা ভোগ করি।
491
00:51:41,230 --> 00:51:43,860
এমনকি আমি জানি না,
জানতেও চাই না।
492
00:51:44,200 --> 00:51:45,900
আপনি কি ভেবে আমার সাথে
এমন আচরণ করেন।
493
00:51:46,900 --> 00:51:48,730
আমার কি এ বিষয়ে
জিজ্ঞাসা করা উচিৎ নয়?
494
00:51:50,930 --> 00:51:52,600
আমি হয়তো নপুংসক হয়ে
আপনার সেবা করবো,
495
00:51:55,400 --> 00:51:57,760
কিন্তু তার মানে এই না যে, আমার অনুভূতি নিয়ে
আপনি ছেলেখেলা করবেন।
496
00:53:06,530 --> 00:53:08,260
আমি হয়তো নপুংসক হয়ে আপনার সেবা করবো,
497
00:53:09,800 --> 00:53:12,200
কিন্তু তার মানে এই না যে, আমার অনুভূতি নিয়ে
আপনি ছেলেখেলা করবেন।
498
00:54:33,460 --> 00:54:34,800
এটা কী,
499
00:54:35,930 --> 00:54:36,930
যুবরাজ?
500
00:54:51,530 --> 00:54:52,530
রা ওন?
501
00:54:53,400 --> 00:54:55,430
কেন আপনি তার খোঁজ করছেন? মানে...
502
00:54:56,730 --> 00:54:57,930
আপনি কিভাবে এই নাম জানলেন?
503
00:54:58,400 --> 00:55:01,830
এটাই কে সেই মেয়ে যাকে দশ বছর আগে
আপনি দাঙ্গায় পেয়েছিলেন ও বড় করেছেন?
504
00:55:04,700 --> 00:55:08,130
আমি তাকে মারতে চাই না,
বাঁচাতে চাই। তাই আমাকে বলুন।
505
00:55:09,260 --> 00:55:10,900
সে যাই হোক,
আমি পরোয়া করি না।
506
00:55:11,500 --> 00:55:13,430
সে অনেক আগে পালিয়ে গেছে।
507
00:55:14,460 --> 00:55:15,900
আপনি কি জানেন সে কোথায়?
508
00:55:16,360 --> 00:55:19,060
আমি জানি না। সেজন্যই আমি এসেছি...
509
00:55:19,130 --> 00:55:21,060
দেখতে, সে ফিরে আসে কিনা।
510
00:55:30,430 --> 00:55:31,960
যদি অন্য কেউ
তাকে নিয়ে প্রশ্ন করে,
511
00:55:32,700 --> 00:55:34,130
আপনি বলবেন যে,
আপনি সত্যিই কিছু জানেন না।
512
00:55:34,830 --> 00:55:35,830
না।
513
00:55:36,460 --> 00:55:37,660
তার আগেই পালান।
514
00:55:38,960 --> 00:55:40,100
এখানে অনেক বিপদ।
515
00:55:44,030 --> 00:55:45,060
দাঁড়ান।
516
00:55:48,360 --> 00:55:51,500
রা ওনের সত্যি কিছু হবে না,
ঠিক তো?
517
00:56:12,460 --> 00:56:13,660
আপনি কি করছেন?
518
00:56:44,630 --> 00:56:45,630
এটা...
519
00:56:47,000 --> 00:56:48,000
কী?
520
00:56:50,430 --> 00:56:52,830
এটি একটি গয়না,যা কেবল
একজন সুন্দরী মেয়ের জন্যই উপযুক্ত।
521
00:56:53,200 --> 00:56:54,330
তোমার জানা উচিৎ।
522
00:56:58,030 --> 00:57:00,430
একজন সুন্দর মেয়ে?
523
00:57:05,060 --> 00:57:06,700
-কে...
-আমি তোমাকে বলেছি...
524
00:57:09,300 --> 00:57:10,960
যাকে আমি এখন পছন্দ করি
সেই মেয়ে।
525
00:57:13,500 --> 00:57:14,500
সে এখন আমার সামনে দাঁড়িয়ে।
526
00:57:28,800 --> 00:57:29,800
দাঁড়ান!
527
00:57:34,730 --> 00:57:35,730
আপনি কি সত্যি...
528
00:57:36,800 --> 00:57:38,260
তাকে রক্ষা করতে চান?
529
00:57:47,960 --> 00:57:48,960
সাম নম।
530
00:57:54,930 --> 00:57:55,930
আপনি কি বললেন?
531
00:57:56,530 --> 00:57:57,560
হং সাম নম।
532
00:57:59,930 --> 00:58:01,030
সে এখন রাজপ্রাসাদেই আছে।
533
00:58:02,800 --> 00:58:05,730
পাওনাদাররা তাকে বেচে দিয়েছে।
534
00:58:08,760 --> 00:58:09,930
আমি এটুকুই জানি।
535
00:58:31,460 --> 00:58:32,460
আমি এখন থেকে তোমার সাথে...
536
00:58:33,830 --> 00:58:36,500
পৃথিবীর সবচেয়ে সুন্দরী
মেয়ে হিসাবে কথা বলবো।
537
00:58:41,630 --> 00:58:42,860
আমার কি এটা করতে পারি?
538
00:58:55,684 --> 00:59:03,984
অনুবাদ এবং সম্পাদনায়
মারিব সিরাজ ও সুমন বণিক
539
00:59:03,984 --> 00:59:15,284
বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে Good রেটিং দিতে ভুলবেন না।
540
00:59:15,308 --> 00:59:24,208
মতামত ও পরামর্শ জানাতে যোগাযোগ করতে পারেন
maribsiraj@gmail.com