1
00:00:01,420 --> 00:00:05,420
সত্য ঘটনা অবলম্বনে
2
00:00:10,466 --> 00:00:14,466
Translated by - point_ZeR0
3
00:00:17,490 --> 00:00:20,750
সভাপতি ওয়েব, বিচারক ক্রেমার,
4
00:00:20,830 --> 00:00:23,960
উনি বিচারক এডভোকেট জেনারেল এবং
হিগিন্স এর বদলি হিসেবে কাজ করবেন।
5
00:00:24,040 --> 00:00:26,420
- বিচারক ক্রেমার।
- বিচারক ওয়েব।
6
00:00:27,340 --> 00:00:29,340
আহ, আমি আপনার সম্পর্কে পড়েছি।
7
00:00:29,420 --> 00:00:31,130
আপনি হার্ভার্ডে পড়ালেখা করেছেন।
8
00:00:31,210 --> 00:00:33,680
হ্যাঁ। আপনিও কি সেখানে পড়েছেন?
9
00:00:34,630 --> 00:00:37,550
আহ, না। আমি কুইন্সল্যান্ডে পড়েছি।
10
00:00:41,140 --> 00:00:43,640
স্যার উইলিয়ামের বেশ কঠিন একটা কাজ আছে।
11
00:00:43,730 --> 00:00:47,110
কিন্তু আমি আপনাকে নিশ্চিত করছি,
তিনি এর লাগাম হাতেই রেখেছেন।
12
00:02:27,710 --> 00:02:30,080
জুলাই ১৯৪৬
13
00:02:30,170 --> 00:02:33,540
প্রসিকিউশনের যুক্তিতর্ক জাপানের
14
00:02:33,630 --> 00:02:37,260
সেনাবাহিনীর দ্বারা চায়নার মূল ভূখণ্ডে ঘটা
নৃশংসতার দিকে আলোকপাত করে।
15
00:02:38,170 --> 00:02:39,880
ডিসেম্বর ১৯৩৭
16
00:02:41,010 --> 00:02:44,850
আগ্রসরত জাপানের সেনাবাহিনী
নানকিং দখল করে।
17
00:02:44,930 --> 00:02:47,680
প্রসিকিউশন প্রত্যক্ষদোষীদের জিজ্ঞাসাবাদ
শুরু করে,
18
00:02:47,770 --> 00:02:50,980
এবং যুক্তি দেয় যে অনেক বন্দী এবং
বেসামরিক লোকজন
19
00:02:51,060 --> 00:02:52,610
সেসময় মারা গিয়েছিলো।
20
00:02:53,520 --> 00:02:56,230
প্রথমবারের মতো বিচারকরা
জবানবন্দি শুনবেন
21
00:02:56,320 --> 00:02:59,150
এই ঘটনার চীনা প্রত্যক্ষদোষীদের থেকে
22
00:03:04,490 --> 00:03:08,120
প্রত্যক্ষদোষী সু চুয়ান-ইং জবানবন্দি
দেন তিনি যা দেখেছিলেন
23
00:03:08,200 --> 00:03:11,540
নানকিং দখল হবার তিন দিন পরে।
24
00:03:14,460 --> 00:03:16,880
"রাস্তায় আমি গুণতে শুরু করেছিলাম
25
00:03:16,960 --> 00:03:19,840
দুপাশে কতগুলো মৃতদেহ পড়ে আছে।
26
00:03:20,760 --> 00:03:24,300
এবং আমি নিজে ৫০০ এরও বেশি গুণেছিলাম।
27
00:03:24,390 --> 00:03:27,390
এরপর আর বেশি গুণতে যাওয়ার মানে ছিলো না।
28
00:03:29,480 --> 00:03:33,650
জিজ্ঞাসাবাদে বিবাদী পক্ষ বলেন যে
29
00:03:33,730 --> 00:03:37,320
লাশগুলো সাদা পোষাকে থাকা সৈন্যদের হতে পারে
30
00:03:37,400 --> 00:03:42,110
যারা চীনাদের বাড়িতে লুকিয়ে ছিলো এবং
জাপানীদের উপর অতর্কিত হামলা চালাতো।
31
00:03:44,620 --> 00:03:49,120
সু চুয়ান-ইং এর উত্ত দেন এই বলে যে,
"সেটা হতে পারে।
32
00:03:49,200 --> 00:03:52,460
কিন্তু তারপরেও আমরা তাদের
বেসামরিক বিবেচনা করি
33
00:03:52,540 --> 00:03:54,750
যতক্ষণ না তারা আবার সবাই একত্রিত হচ্ছে
34
00:03:54,830 --> 00:03:57,210
কোন ধ্বংসাত্মক কাজের জন্য।"
35
00:03:59,050 --> 00:04:03,510
একই দিন, শ্যাং তেহ-ই সাক্ষীর মঞ্চে দাঁড়ান।
36
00:04:03,590 --> 00:04:05,340
যেহেতু তিনি ইংরেজি বলতে পারেন না,
37
00:04:05,430 --> 00:04:09,350
প্রসিকিউশন তার পূর্বে ধারণকৃত
জবানবন্দি পড়ে শোনায়।
38
00:04:12,100 --> 00:04:14,400
"আমাকে ইয়াংযে নদীর তীরে নিয়ে গিয়েছিলো
39
00:04:14,480 --> 00:04:17,190
যেখানে আমি আরও ১০০০ এরও বেশি
পুরুষ নাগরিককে দেখেছিলাম।
40
00:04:18,110 --> 00:04:21,240
প্রায় ৪ টার দিকে একজন জাপানি অফিসার আসলো
41
00:04:21,320 --> 00:04:25,280
এবং জাপানি সৈন্যদের নির্দেশ দিলো আমাদের
মেশিনগান চালিয়ে হত্যা করবার জন্য।
42
00:04:28,660 --> 00:04:31,450
গুলি শুরু হবার ঠিক আগ মুহূর্তে
আমি মাটিতে শুয়ে পড়েছিলাম,
43
00:04:31,540 --> 00:04:35,420
আর এরপর সাথে সাথেই আমি মৃতদেহের
নিচে ঢাকা পড়লাম আর জ্ঞান হারিয়ে ফেললাম।
44
00:04:35,500 --> 00:04:38,750
প্রায় ৯ টার দিকে আমি মৃতদেহের স্তূপ
থেকে উঠে আসলাম
45
00:04:38,840 --> 00:04:40,420
এবং দৌড়ে আমার বাড়ি চলে গেলাম।"
46
00:05:02,820 --> 00:05:04,030
বেশ, উম...
47
00:05:05,950 --> 00:05:09,620
আমি এ ধরণের নৃশংসতা ক্ষমা করতে পারি না।
48
00:05:10,530 --> 00:05:13,580
তারপরেও, আমি মনে করি...
49
00:05:14,660 --> 00:05:20,500
আমাদের উচিৎ এগুলোকে প্রচলিত
যুদ্ধাপরাধ হিসেবে বিচার করা।
50
00:05:20,590 --> 00:05:27,010
এগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে
অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।
51
00:05:27,640 --> 00:05:30,720
নাৎসিদের সাথে ইহুদীদের হত্যারযজ্ঞ চালানোর
জন্য যেমনটা করা হয়েছিলো।
52
00:05:32,180 --> 00:05:35,390
যেদিকেই হোক, অভিযুক্তদের যারা দায়ী
53
00:05:35,480 --> 00:05:38,150
তারা এমন জঘন্য অপরাধ থেকে মুক্তি পেতে পারে না।
54
00:05:40,060 --> 00:05:41,070
বেশ...
55
00:05:41,150 --> 00:05:44,530
আজকে আমরা এটা এখান পর্যন্তই রেখে দেই।
56
00:05:46,360 --> 00:05:48,240
সভাপতি ওয়েব, আপনি যদি আমায় ক্ষমা করেন,
57
00:05:48,320 --> 00:05:53,540
আমি চাই আমরা বরং বিনা প্ররোচনায়
আক্রমণের অপরাধের উপর আলোকপাত করি।
58
00:05:54,120 --> 00:05:57,620
আমকে মনে করিয়ে দিতে হচ্ছে যে, এখনো বিনা
প্ররোচনায় আক্রমণকে অপরাধ হিসেবে বিবেচনা
59
00:05:58,330 --> 00:06:00,330
করার একটা যুক্তিতর্ক আমাদের আলোচনার মাঝে
আছে যেটাকে আমাদের প্রমাণ বা বাতিল করতে হবে।
60
00:06:00,420 --> 00:06:03,210
আমি সে যুক্তিতর্ক বাতিলের একটা খসড়া তৈরি করছি।
61
00:06:03,300 --> 00:06:04,880
সেটা একদমই ঠিক না।
62
00:06:04,960 --> 00:06:07,050
আপনি নিশ্চয়ই মজা করছেন।
63
00:06:07,130 --> 00:06:08,930
আমি মজা করছি না।
64
00:06:17,940 --> 00:06:20,230
জবানবন্দি থেকে এটা একেবারে পরিস্কার যে
65
00:06:20,310 --> 00:06:23,900
অভিযুক্তরা পরিকল্পনা করেছিলো বিনা
প্ররোচনায় যুদ্ধ বাঁধানোর জন্য।
66
00:06:23,980 --> 00:06:25,440
জেনারেলের প্রতি সম্মান রেখেই বলছি,
67
00:06:25,530 --> 00:06:28,950
বিনা প্ররোচনায় যুদ্ধের অপরাধ বলতে কিছু
ছিলো না সেসময়ে।
68
00:06:29,030 --> 00:06:32,620
সেটা প্যাসিফিকে যুদ্ধের পুরো
সময়টা জুড়েও ছিলো না।
69
00:06:32,700 --> 00:06:36,290
নুরেমবার্গ তারপরেও নাৎসিদের বিনা
প্ররোচনায় যুদ্ধের অপরাধে বিচার করেছিলো।
70
00:06:36,370 --> 00:06:38,910
আমার মতে...
71
00:06:39,000 --> 00:06:41,080
সেটাও প্রশ্নবিদ্ধ কাজ ছিলো।
72
00:06:41,170 --> 00:06:46,840
এই ভয়ংকর জিনিসগুলো প্রচলিত বিচারের
সবকিছুর বাইরে।
73
00:06:48,300 --> 00:06:51,800
আজকে সারাদিন আমরা যা দেখলাম, এরপর
আপনি আসলেই বলছেন যে,
74
00:06:53,430 --> 00:06:56,640
আপনি মনে করেন জাপানের নেতাদের
মুক্তি দেওয়া উচিৎ?
75
00:06:56,720 --> 00:06:57,730
না।
76
00:06:59,440 --> 00:07:02,020
আমি নৃশংসতাকে প্রশ্রয় দেই না।
77
00:07:04,320 --> 00:07:06,230
কিন্তু আমি এমন একটা আইন প্রয়োগ করতে
78
00:07:06,320 --> 00:07:10,360
চাই না যেটা তখন ছিলো না যখন
অভিযুক্তরা এসব কাজ করেছে...
79
00:07:11,030 --> 00:07:14,160
- যেসবের জন্য এখন তারা বিচারের সম্মুখীন।
- না, না।
80
00:07:14,700 --> 00:07:17,370
এর কোনো মানে হয় না।
81
00:07:17,450 --> 00:07:19,580
আমরা সবাই সম্মত হয়েছি।
82
00:07:20,830 --> 00:07:24,040
অভিযোগগুলো থাকবেই সনদ অনুযায়ী।
83
00:07:24,130 --> 00:07:25,130
সহমত।
84
00:07:25,210 --> 00:07:29,630
আমরা এতেও সম্মত হয়েছিলাম যে যেকোনো
বিরুদ্ধ মতামত এই রুমের মাঝেই থাকবে।
85
00:07:29,720 --> 00:07:32,800
কিন্তু আমরা সম্মত হই নি। কারণ আমি
এখানে ছিলাম না যখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন।
86
00:07:34,680 --> 00:07:37,810
ভদ্রমহোদয়গণ, আমরা বেশ উত্তেজিত হয়ে আছি।
87
00:07:38,980 --> 00:07:41,770
আজকের শ্রমসাধ্য জবানবন্দি শোনার পর,
88
00:07:41,850 --> 00:07:44,520
আমি আর কোনো আলোচনা স্থগিত করছি।
89
00:08:09,090 --> 00:08:15,300
আমি পড়েছি যে প্রায় ১০০০০০ মানুষকে একরাতে
হত্যা করা হয়েছিলো টোকিওতে।
90
00:08:17,890 --> 00:08:21,060
আমেরিকানরা নেপাম বোম ফেলেছিলো।
91
00:08:25,520 --> 00:08:28,270
আপনি প্রথম বিশ্ব যুদ্ধে একজন পাইলট ছিলেন?
92
00:08:29,400 --> 00:08:32,530
হ্যাঁ, ফাইটার পাইলট ছিলাম...
বোমারু বিমানের পাইলট ছিলাম না।
93
00:08:33,200 --> 00:08:34,860
এটা কেমন ছিলো?
94
00:08:34,950 --> 00:08:38,450
নোংরা, স্নায়ুশীতল... এবং বিকট।
95
00:08:39,790 --> 00:08:42,830
জার্মানরা আমার প্লেন এবং পায়ে গুলি
করে অনেকগুলো ফুটো করে দিয়েছিলো।
96
00:08:43,790 --> 00:08:46,790
আমি যুদ্ধের বাকিটা সময় একটা বন্দীশিবিরে ছিলাম।
97
00:08:54,470 --> 00:08:56,510
বিচারক পাল সম্পর্কে আপনার কি মনে হয়?
98
00:08:57,100 --> 00:08:58,970
এবং তার যুক্তি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি?
99
00:08:59,060 --> 00:09:02,140
বিনা প্ররোচনায় যুদ্ধ শুরু করার অভিযোগ
বাতিল করে দেওয়ার ব্যাপারে?
100
00:09:05,020 --> 00:09:06,600
আমার জন্য এটা বেশ জটিল।
101
00:09:07,610 --> 00:09:09,770
এটা কতটাই বা জটিল হতে পারে?
102
00:09:09,860 --> 00:09:12,320
আমরা শুরু করার আগে, সবাই সনদে স্বাক্ষর করেছি।
103
00:09:15,780 --> 00:09:19,410
বিচারক জারানিলা আজকে
আমদের হয়ে শুরু করতে চান।
104
00:09:20,080 --> 00:09:21,620
ধন্যবাদ।
105
00:09:21,700 --> 00:09:24,290
আহ, সামনে আগানোর আগে...
106
00:09:25,210 --> 00:09:28,500
আমি বিচারক পাল-কে বলতে চাই যে,
107
00:09:28,580 --> 00:09:34,920
শান্তি বিরুদ্ধ অপরাধের ব্যাপারে আমি যদিও
আপনার মতামতকে সম্মান করি...
108
00:09:35,760 --> 00:09:39,140
যে অপরাধকে আমরা বলছি বিনা প্ররোচনায়
যুদ্ধের অপরাধ...
109
00:09:40,350 --> 00:09:41,930
কিন্তু আমি এক্ষেত্রে আপনার
মতকে সমীচীন মনে করি না।
110
00:09:43,850 --> 00:09:48,900
এই যুদ্ধের সময়ে জাপানি সেনাবাহিনী অনেক
নৃশংসতা চালিয়েছে...
111
00:09:48,980 --> 00:09:53,730
চায়না, ইন্দোনেশিয়া, বার্মা...
112
00:09:54,820 --> 00:09:57,490
এবং আমার দেশ ফিলিপিনে।
113
00:09:57,570 --> 00:10:03,160
আর এই নৃশংসতা গুলো ঘটেছে ঠিক একারণেই যে
জাপানের নেতারা
114
00:10:03,240 --> 00:10:06,210
বেআইনিভাবে বিনা প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছে।
115
00:10:08,170 --> 00:10:11,420
তাই আমি এটা পরিস্কার করে বলতে চাই যে
আমার বিশ্বাস
116
00:10:11,500 --> 00:10:15,840
অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো
পুরোপুরি সত্য।
117
00:10:18,550 --> 00:10:22,850
বিচারক পাল, যেহেতু আমি বিবাদী পক্ষের বিনা
প্ররোচনায় যুদ্ধের অভিযোগ তুলে নেওয়ার যুক্তি
118
00:10:22,930 --> 00:10:27,600
বাতিল করে প্রতিউত্তর লিখছি,
119
00:10:27,690 --> 00:10:29,850
আপনার কি আর কিছু বলার আছে এতে?
120
00:10:29,940 --> 00:10:30,940
হ্যাঁ।
121
00:10:31,860 --> 00:10:35,190
আমি বিশ্বাস করি জাপানিরা পুরো এশিয়াজুড়ে
যা করেছে
122
00:10:35,280 --> 00:10:38,110
টা ছিলো নরকীয় এবং ভয়ংকর।
123
00:10:39,950 --> 00:10:42,530
এবং তারা প্রচলিত যুদ্ধাপরাধ করেছে।
124
00:10:45,410 --> 00:10:49,120
আর যেসকল জাপানি কর্মকর্তা
এসব নৃশংসতা ঘটিয়েছে
125
00:10:49,210 --> 00:10:52,250
তাদের স্থানীয় আদালাতে বিচার করা হয়েছে
যেখানে অপরাধ সংগঠিত হয়েছিলো
126
00:10:52,340 --> 00:10:54,000
এবং তাদের সে অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।
127
00:10:55,670 --> 00:10:59,380
যাইহোক, আমি আপনাদের
প্রত্যেককে অনুরোধ করবো...
128
00:10:59,470 --> 00:11:03,430
আমার অবস্থানটা আরওজ গুরুত্ব
দিয়ে বিবেচনা করতে যে
129
00:11:03,510 --> 00:11:08,390
বিনা প্ররোচনায় যুদ্ধ অপরাধের জন্য করা
অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই।
130
00:11:09,350 --> 00:11:13,730
জাপান ১৯২৮ সালে প্যারিস প্যাক্ট এ স্বাক্ষর করে।
131
00:11:14,770 --> 00:11:18,490
এখন এটা পরিষ্কারভাবে বলে যে
সমস্ত স্বাক্ষরকারীগণ
132
00:11:18,570 --> 00:11:25,410
যুদ্ধকে আন্তর্জাতিক বিবাদ মেটানোর
একটা মাধ্যম হিসেবে বিবেচনা করবে।
133
00:11:26,870 --> 00:11:27,950
তারা সম্মত হয়েছিলো...
134
00:11:28,870 --> 00:11:33,670
যুদ্ধকে জাতীয় নীতির একটা অংশ
হিসেবে বিবেচনা করতে।
135
00:11:35,130 --> 00:11:39,300
কিন্তু এটা যুদ্ধাপরাধের জন্য
কোন আইনি ভিত্তি দেয় না।
136
00:11:40,630 --> 00:11:42,930
এবং এটা এর জন্য কোন শাস্তিরও সুপারিশ করে না।
137
00:11:43,840 --> 00:11:47,180
এবং এটা নিশ্চিতভাবেই কিছুই বলে না কর্মকর্তা
138
00:11:47,270 --> 00:11:51,640
বা রাজিনীতিবিদদের তাদের দায়ের জন্য
একক অপরাধী হিসেবে বিবেচনা করতে।
139
00:11:53,730 --> 00:11:59,490
দেশগুলো এবং সমাজ যেভাবে একে অপরের
বিরুদ্ধে লড়ে যাচ্ছে
140
00:12:01,030 --> 00:12:05,490
তা বিবেচনায় এই প্যারিস প্যাক্ট একটা
আদর্শ অঙ্গীকারনামা।
141
00:12:06,490 --> 00:12:09,080
অভিযুক্তদের বিনা প্ররোচনায় যুদ্ধের
অপরাধে দোষী সাব্যস্ত করার নিয়ম
142
00:12:09,160 --> 00:12:11,580
আমাদের সনদে আছে।
143
00:12:11,660 --> 00:12:13,040
এই সনদটা ভুল।
144
00:12:14,380 --> 00:12:17,920
এটা আমাদের এই ট্রাইব্যুনালের নিয়োগ
পাবার পূর্বশর্ত ছিলো।
145
00:12:18,000 --> 00:12:24,470
আমদের উচিৎ নয় এবং আমরা পারিও না এই সনদ
ভুল কি সঠিক সেটা নিয়ে বিতর্ক করতে।
146
00:12:32,520 --> 00:12:36,020
বিচারক ম্যাকডগাল যা বললেন জেনারেলও
তা সমর্থন করেন,
147
00:12:36,100 --> 00:12:37,730
এবং আপনাদের সকলেরও তা সমর্থন করা উচিৎ।
148
00:12:37,820 --> 00:12:39,190
হ্যাঁ।
149
00:12:39,270 --> 00:12:41,400
কিন্তু সেটা নিজদের ইচ্ছামতো
আইন তৈরি করে করা উচিৎ না।
150
00:12:42,780 --> 00:12:47,620
সহমত। কিন্তু...
আমরা এখানে কেন আছি, বিচারক পাল?
151
00:12:48,950 --> 00:12:52,580
আমরা এখানে আছি কারণ আমদের
আলোচনা করতে পারা উচিৎ...
152
00:12:53,790 --> 00:12:56,670
কোন পদক্ষেপ নেওয়া মানবজাতির জন্য ঠিক হবে।
153
00:12:56,750 --> 00:12:58,590
এবং...
154
00:12:58,670 --> 00:13:02,420
সে আলোচনার ফলাফলের ভিত্তিতে...
155
00:13:03,760 --> 00:13:06,390
আমরা আইনের জন্য যেটা ভালো হয়
সে সিদ্ধান্ত নেবো।
156
00:13:08,050 --> 00:13:09,930
সম্মনিত ভদ্রমহোদয়গণ,
157
00:13:10,010 --> 00:13:12,220
আমি অবশ্যই বিশ্বাস করি
158
00:13:12,310 --> 00:13:16,850
আইনের সে ক্ষমতা আছে মানবজাতিকে
পথ দেখানোর।
159
00:13:18,110 --> 00:13:20,570
তাই এর মূলমন্ত্র বজায় রাখা উচিৎ।
160
00:13:24,110 --> 00:13:27,450
সে কারণেই আমাদের উচিৎ সব অভিযুক্তদের
161
00:13:27,530 --> 00:13:29,620
বিনা প্ররোচনায় যুদ্ধের অভিযোগ থেকে
মুক্তি দেওয়া।
162
00:13:29,700 --> 00:13:34,160
এই কারণে যে এটা এমন একটা আইন
যেটা এখনো তৈরি হয় নি।
163
00:13:35,870 --> 00:13:39,210
আপনি যদি টোকিও সনদ অনুসরণ করতে না পারেন,
164
00:13:39,290 --> 00:13:41,420
আপনার উচিৎ কলকাতা ফেরত যাওয়া।
165
00:13:43,880 --> 00:13:48,470
স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকা একটা
দেশ থেকে আমি এজন্য আসি নি
166
00:13:48,550 --> 00:13:51,850
যাতে আমার যুক্তি বাতিল হয়ে যায়...
167
00:13:51,930 --> 00:13:53,270
অথবা আমকে বাড়ি ফিরে যেতে বলা হতে পারে।
168
00:13:56,230 --> 00:13:58,190
চলুন আজ এটা এখানেই শেষ করা যাক।
169
00:14:21,790 --> 00:14:24,510
পাল খুবই একরোখা।
170
00:14:24,590 --> 00:14:26,420
ওহ, আমি সবাই সেক্ষেত্রে সহমত।
171
00:14:27,130 --> 00:14:30,680
যাইহোক, তিনি ঠিক বলেছেন যখন তিনি যুক্তি
দিচ্ছিলেন যে, স্থানীয় আইন অনুযায়ী,
172
00:14:30,760 --> 00:14:34,310
মানুষকে সে কাজের জন্য বিচার করা যায় না
যে কাজটা তখন অপরাধ হিসেবে ছিলো না
173
00:14:34,390 --> 00:14:36,600
যখন তারা কাজটা করেছিলো।
174
00:14:37,230 --> 00:14:40,810
কিন্তু আন্তর্জাতিক আইন বিকশিত হয়
চরম পরিস্থিতির মধ্যে দিয়ে।
175
00:14:40,900 --> 00:14:43,610
যদি টোকিও ট্রাইব্যুনাল
176
00:14:43,690 --> 00:14:47,320
কঠোরভাবে নুরেমবার্গ এর মূলমন্ত্র মেনে না চলে...
177
00:14:48,280 --> 00:14:52,240
এর মানে দাঁড়াবে নাৎসিদের শাস্তি
দেওয়া একটা ভুল ছিলো।
178
00:14:52,320 --> 00:14:54,030
আমরা সেটা ঘটতে দিতে পারি না।
179
00:14:54,120 --> 00:14:55,160
সহমত।
180
00:15:05,250 --> 00:15:06,590
ম্যাকআরথারের কোন এক কর্মকর্তা ভেবছিলো
181
00:15:06,670 --> 00:15:09,260
আমার চামড়ার রঙের কারণে
একটা ছোটখাটো হোটেল আমার জন্য ঠিক হবে।
182
00:15:10,010 --> 00:15:11,590
কিন্তু ওয়েব সেটা ঠিক করেছেন।
183
00:15:11,680 --> 00:15:15,260
ভালো। এটা শুরু থেকেই এমনটা হওয়া উচিৎ ছিলো।
184
00:15:16,430 --> 00:15:18,480
আপনি আমার সাথে চা পানে যোগ দিচ্ছেন না কেন?
185
00:15:21,600 --> 00:15:23,310
মহাত্মা গান্ধী।
186
00:15:24,980 --> 00:15:28,490
একটা অদ্বিতীয় পথে ভারতকে স্বাধীনতার
দিকে নেতৃত্ব দিচ্ছেন,
187
00:15:28,570 --> 00:15:30,860
তিনি পুরো বিশ্বর জন্য অনুপ্রেরণা।
188
00:15:30,950 --> 00:15:35,870
আপনার কি মনে হয়?
স্বাধীনতা কি সত্যিই কখনো আসবে?
189
00:15:35,950 --> 00:15:36,990
ওহ, হ্যাঁ।
190
00:15:37,910 --> 00:15:39,000
আগামী বছরের মধ্যে আসবে।
191
00:15:40,250 --> 00:15:43,170
তারপর ব্রিটিশরা তাদের
বাক্সপেটরা গুটিয়ে নিতে পারবে।
192
00:15:49,470 --> 00:15:50,760
ঠিক ডাক্তার যা পরমর্শ দিয়েছেন।
193
00:15:52,130 --> 00:15:53,930
যুক্তিতর্ক আপনাকে চেপে ধরেছে?
194
00:15:54,010 --> 00:15:56,930
না। কিন্তু গরমটা ধরেছে।
195
00:15:57,010 --> 00:15:58,020
হুম।
196
00:15:59,220 --> 00:16:02,480
বাইরে বেশ ঠাণ্ডা।
আমরা বাগানে হাঁটতে যাই না কেন?
197
00:16:02,560 --> 00:16:04,480
- এটা একটা ভালো প্রস্তাব।
- উম।
198
00:16:06,190 --> 00:16:09,900
আপনি প্যাট্রিককে পুরো শক দিয়েছেন।
199
00:16:09,990 --> 00:16:12,450
হ্যাঁ। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন,
200
00:16:12,530 --> 00:16:15,450
"এই বোকা ভারতীয়টা কি বলতে যাচ্ছে?
201
00:16:15,530 --> 00:16:17,450
অভিযুক্তদের মুক্তি দেওয়া হোক?"
202
00:16:17,540 --> 00:16:19,410
আমি জানি।
আমি সেটাই চিন্তা করছিলাম।
203
00:16:20,830 --> 00:16:23,000
বলুন, আপনি কি প্যারিস প্যাক্ট
এর উপর বইটা পড়েছেন
204
00:16:23,080 --> 00:16:24,330
যেটা আমি আপনার জন্য রেখে গিয়েছিলাম?
205
00:16:24,420 --> 00:16:25,750
হ্যাঁ।
206
00:16:25,830 --> 00:16:27,750
এবং আমার কাছে এটা অনুপ্রেরণামূলক মনে হয়েছে।
207
00:16:27,840 --> 00:16:30,300
উম, ভালো।
208
00:16:30,380 --> 00:16:33,470
কিন্তু সেটা অতীত নিয়ে আলোচনা করে,
বর্তমান নিয়ে নয়।
209
00:16:35,510 --> 00:16:38,810
এইখানে টোকিওতে, আমরা কথা বলছি...
210
00:16:38,890 --> 00:16:41,100
আধুনিক জগতে ন্যায়বিচার নিয়ে।
211
00:16:42,690 --> 00:16:46,770
কিন্তু তারপরেও এশিয়ার একটা বড়
অংশ এখনো পশ্চিমাদের দখলে।
212
00:16:48,150 --> 00:16:50,980
এই এলাকাগুলো দখল করা হয়েছে নির্যাতনের মাধ্যমে।
213
00:16:51,990 --> 00:16:54,910
স্থানীয় লোকদের শোষণ করা হয়েছে।
214
00:16:54,990 --> 00:16:56,870
এমনকি আমাদের চা-ও...
215
00:16:56,950 --> 00:16:58,950
ব্রিটিশরা আমাদের সেরা চা পাতাগুলো
আমাদের থেকে নিয়ে যায়,
216
00:16:59,030 --> 00:17:02,160
আর আমদের জন্য থাকে নিম্নমানের চা পাতাগুলো।
217
00:17:03,660 --> 00:17:07,500
কিন্তু আমি দেখতে পাচ্ছি না এর সাথে আদালতের
মামলার কোন সম্পর্ক আছে।
218
00:17:12,130 --> 00:17:15,630
অসাম্যতা এবং বর্ণবাদ এখনো আছে।
219
00:17:17,930 --> 00:17:19,390
আপনার নিজের দেশের দিকে দেখুন,
220
00:17:19,470 --> 00:17:24,140
কিভাবে আপনার দেশ ইন্দোনেশীয়দের নিপীড়ন করছে
যেটাকে আপনারা ডাচ ইস্ট ইন্ডিজ বলেন সেখানে।
221
00:17:25,310 --> 00:17:27,810
বেশ, আমরা চেষ্টা করেছি তাদের উন্নয়ন করার।
222
00:17:27,900 --> 00:17:31,360
আমরা তাদের স্বাধীনতার জন্য তৈরি করেছি।
223
00:17:31,440 --> 00:17:34,990
সাম্প্রতিক সময়ে, আপনারা সেখানে ১০০০০০ সৈন্য
পাঠিয়েছেন সেখানে।
224
00:17:35,070 --> 00:17:37,950
সব বিশৃঙ্খলা নিয়ে আমাদের আর কোনো উপায় ছিলো না।
225
00:17:39,740 --> 00:17:45,540
রোলিং...আপনার উপনিবেশবাদী সত্তা
এখনো বেঁচে আছে এবং বেশ ভালোভাবেই আছে।
226
00:17:46,620 --> 00:17:49,080
আপনি একই ঢোল বাজানো কখনো বন্ধ করবেন?
227
00:17:51,000 --> 00:17:52,420
সেখানে আবারো, আপনি বুঝতে পারছেন?
228
00:17:52,500 --> 00:17:56,260
আমরা একই ঢোল পেটাই যখন আপনারা সৈন্য পাঠান
229
00:17:56,340 --> 00:17:58,390
যাদের আপনারা "সন্ত্রাসী" বলেন তাদের দমন করতে।
230
00:18:00,050 --> 00:18:04,810
প্রকৃতপক্ষে, তারা মুক্তিযোদ্ধা যারা নিজেদের
দেশকে পুনরায় ফিরে পেতে চায়।
231
00:18:06,480 --> 00:18:11,270
তাহলে ডাচরা, ইংরেজরা, ফ্রেঞ্চরা, আমেরিকানরা
232
00:18:11,360 --> 00:18:13,150
অধিকার কিভাবে পায় জাপানের বিচার করার
233
00:18:13,230 --> 00:18:16,110
এইজন্য যে জাপান এশিয়াকে মুক্ত করতে চেয়েছিলো?
234
00:18:17,570 --> 00:18:21,160
সব শুনে এটা তো মনে হয়নি তারা
নানকিং এর মানুষদের মুক্ত করছিলো,
235
00:18:21,240 --> 00:18:22,660
অথবা এশিয়ার বাকি অংশকে মুক্ত করেছিলো।
236
00:18:24,540 --> 00:18:27,210
আপনার লড়াই করার মনোভাব আমার পছন্দ, রোলিং।
237
00:18:29,250 --> 00:18:31,580
এই জন্য আমি আমার ঢোল পেটানোর কারণ খুঁজে পাই।
238
00:18:47,270 --> 00:18:48,440
আপনার কি মনে হয়?
239
00:19:09,370 --> 00:19:10,580
বেশ, ভদ্রমহোদয়গণ...
240
00:19:11,620 --> 00:19:15,880
এটা আমার যুক্তি বিনা প্ররোচনায় যুদ্ধের
অপরাধের অভিযোগ থাকা নিয়ে।
241
00:19:15,960 --> 00:19:19,630
আমার বিশ্বাস এটা বিবাদী পক্ষের যুক্তি তুলে ধরে
242
00:19:19,720 --> 00:19:22,140
এবং আমাদের বিতর্কের অবসান ঘটায়।
243
00:19:22,220 --> 00:19:23,890
এটা আমার মত পরিবর্তন করায় না।
244
00:19:24,850 --> 00:19:30,390
বেশ, কিছু আগ্রহউদ্দীপক, আহ...
245
00:19:30,480 --> 00:19:33,230
ঐতিহাসিক প্রসঙ্গ আছে। এবং...
246
00:19:33,900 --> 00:19:35,980
আমি রুঢ় হতে চাই না, কিন্তু...
247
00:19:37,230 --> 00:19:40,610
এটা দেখে মনে হচ্ছে প্রথম বর্ষের
কোন আইনের ছাত্রের দ্বারা লেখা।
248
00:19:40,700 --> 00:19:42,200
আমার সহকারীরা এটা তৈরি করেছে।
249
00:19:42,910 --> 00:19:44,620
অবশ্যই আমার নির্দেশনা অনুসারে।
250
00:19:45,830 --> 00:19:49,080
আমার মনে হয় এটি পাণ্ডিত্যপূর্ণ, সংক্ষিপ্ত
এবং কার্যকরী।
251
00:19:49,160 --> 00:19:53,330
অপরদিকে, এটা ভঙ্গুর যখন আপনি এরিস্টটল
এবং ডাচ পণ্ডিত গ্রুটিয়াস এর উক্তি ব্যাবহার করেছেন।
252
00:19:53,420 --> 00:19:56,920
কনফুসিয়াসের উক্তিও যোগ করা হচ্ছে না কেন?
253
00:19:58,260 --> 00:20:00,760
গ্রুটিয়াস আন্তর্জাতিক আইনের জনক,
254
00:20:00,840 --> 00:20:03,180
তিনি তখন যতটা প্রাসঙ্গিক ছিলেন,
এখনো ততটাই প্রাসঙ্গিক।
255
00:20:03,260 --> 00:20:07,010
আপনার এটা পরিস্কার করা উচিৎ ছিলো যে এই
আদালত নুরেমবার্গ এর সাথে সম্পূর্ণ সহঅবস্থানে আছে।
256
00:20:07,100 --> 00:20:08,350
সংক্ষিপ্ত এবং সাবলীল।
257
00:20:08,430 --> 00:20:12,020
বেশ, আমি যেমনটা বলছিলাম, এটা একটা খসড়া।
258
00:20:13,100 --> 00:20:15,190
তাহলে আমরা পরবর্তীটার জন্য অপেক্ষা করবো।
259
00:20:23,200 --> 00:20:25,740
স্যার, আপনি একবার বলেছিলেন বিচারকার্য
ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
260
00:20:25,820 --> 00:20:28,040
আপনি কি আমাদের বলতে পারেন
আপনারা কেন এতোটা পিছিয়ে আছেন?
261
00:20:28,120 --> 00:20:29,640
এখানে অনেকগুলো প্রমাণ
আছে বিবেচনা করার জন্য।
262
00:20:29,700 --> 00:20:32,660
স্যার, আমি শুনেছি অনেক বিচারকের
মাঝে মনমালিন্য হচ্ছে।
263
00:20:33,670 --> 00:20:35,130
আমরা সবাই একসাথে কাজ করছি
264
00:20:35,210 --> 00:20:38,210
যাতে আমরা এর মধ্য দিয়ে যত
দ্রুত সম্ভব যেতে পারি।
265
00:21:00,730 --> 00:21:02,610
- দয়া করে এখানে অপেক্ষা করুন।
- হ্যাঁ
266
00:21:05,200 --> 00:21:06,320
ঠিক আছে।
267
00:21:10,620 --> 00:21:11,740
ধন্যবাদ।
268
00:21:23,260 --> 00:21:24,300
কর্তা রোলিং।
269
00:21:25,510 --> 00:21:26,590
শুভসন্ধ্যা।
270
00:21:27,470 --> 00:21:30,140
আমি খুশি হয়েছি যে আপনি আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
271
00:21:31,140 --> 00:21:33,890
বেশ, আমি খুব উদ্বেলিত যে আমরা
একসাথে বাজাতে যাচ্ছি।
272
00:21:34,640 --> 00:21:36,520
বেশ, সেটা দেখা যাবে।
273
00:21:37,150 --> 00:21:40,190
যেসকল বেহালাবাদকের সাথে আমি বাজাই,
জনসম্মুখে অথবা ব্যক্তিগতভাবে,...
274
00:21:41,110 --> 00:21:42,530
তাদের তালিকা খুবই ছোট।
275
00:21:43,490 --> 00:21:46,240
ওহ খোদা আপনি কি আমাকে অভদ্র মনে করছেন?
276
00:21:46,320 --> 00:21:48,280
আমি মনে করছি আপনি খুবই জার্মানদের মতো।
277
00:21:48,370 --> 00:21:50,740
ভালো, আপনার রসবোধ আছে।
278
00:21:52,120 --> 00:21:55,710
আমি ভাবছি আপনার সম্পর্কে
আমি আর কি জানতে পারবো।
279
00:21:57,250 --> 00:21:58,460
বেশ...
280
00:22:01,000 --> 00:22:02,000
জিজ্ঞেস করে নিন।
281
00:22:02,090 --> 00:22:03,550
আপনি কি বিবাহিত?
282
00:22:04,420 --> 00:22:07,970
হ্যাঁ, এবং আমাদের পাঁচ সন্তান রয়েছে।
283
00:22:08,050 --> 00:22:09,390
খুবই চমকপ্রদ।
284
00:22:10,510 --> 00:22:12,430
আর আপনি তাদের সবাইকে ছেড়ে এসেছেন
285
00:22:12,510 --> 00:22:15,310
এই জঘন্য আদালত কক্ষে বসার জন্য এবং
কি অর্জন করতে?
286
00:22:17,230 --> 00:22:18,310
ন্যায়বিচার।
287
00:22:19,230 --> 00:22:20,360
ন্যায়বিচার।
288
00:22:24,440 --> 00:22:26,570
চলুন দেখা যাক আপনি কতো ভালো বাজান...
289
00:22:26,650 --> 00:22:28,410
আপনি আমার ছোট তালিকায় আসতে পারেন কি না।
290
00:22:35,160 --> 00:22:38,370
আমি পিছু হটছি আপনার মতামতকে
এখানে জায়গা করে দিতে।
291
00:22:38,460 --> 00:22:40,750
সেটা আমাদেরকে আমাদের কাঠামো দেয়,
আমাদের কাজের ভিত্তি।
292
00:22:40,830 --> 00:22:42,630
কিন্তু আমাদের আগাতে হবে,
293
00:22:42,710 --> 00:22:45,130
তা না হলে পুরো ব্যাপারটা থেমে যাবে।
294
00:22:45,210 --> 00:22:48,590
এবং আমরা অন্ধকারে হাতড়াতে থাকবো।
295
00:22:48,680 --> 00:22:50,390
আমরা দিক্বিদিকশুন্য হয়ে যাবো।
296
00:22:51,470 --> 00:22:53,930
ভদ্রমহোদয়গণ, আমি কি বসতে পারি?
297
00:22:54,010 --> 00:22:55,390
অবশ্যই।
298
00:22:58,640 --> 00:23:00,520
ওহ, কেবল এক গ্লাস পানি, দয়া করে।
299
00:23:02,980 --> 00:23:06,860
প্রসিকউশন খুব শিগ্রই ফিলিপাইনের উপর
আলোকপাত করবে।
300
00:23:07,610 --> 00:23:09,860
আমি বাটান ডেথ মার্চ প্রত্যক্ষ করেছি।
301
00:23:10,570 --> 00:23:15,370
কয়েক হাজার ফিলিপিনো এবং আমেরিকান
পি.ও.ডব্লিউ. অনেকদিন ধরে হেঁটেছে
302
00:23:15,450 --> 00:23:16,490
উতপ্ত সূর্যের নিচে,
303
00:23:16,580 --> 00:23:19,830
আর শেষে উপস্থিত হয়েছে ভয়ংকর বন্দীশিবিরে।
304
00:23:20,460 --> 00:23:24,920
ম্যানিলার যুদ্ধে, আমি জাপানি সৈন্যদের
দেখেছি বেসামরিক মানুষদের হত্যা করতে।
305
00:23:25,000 --> 00:23:28,630
আমাকে পালাতে হয়েছিলো কারণ
আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিলো।
306
00:23:30,260 --> 00:23:32,680
এই অভিজ্ঞতা আমার জন্য আবেগপ্রবণ হয়ে আছে।
307
00:23:33,890 --> 00:23:39,180
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিলিপাইনের
জবানবন্দির সময় আমি থাকবো না।
308
00:23:40,190 --> 00:23:42,980
কিন্তু জবানবন্দি আপনার দেশকে নিয়ে।
309
00:23:43,060 --> 00:23:45,770
এর পরবর্তী আলোচনা আগানোর
জন্য আপনার সাহায্য লাগবে।
310
00:23:46,900 --> 00:23:52,740
বেশ, আমি আলোচনা আগাতে সাহায্য করতে
পারি জবানবন্দি শোনা ছাড়া।
311
00:23:52,820 --> 00:23:55,450
এটা একটা স্মৃতি যেটার সাথে
আমি প্রতিদিন বাস করি।
312
00:23:55,530 --> 00:23:58,040
আমি আমার কর্তৃত্বকে ঝুঁকিতে ফেলতে চাই না
313
00:23:58,120 --> 00:24:01,580
যদি আমি দেখি আদালতে আমার
আবগের জায়গাটা প্রতারিত হচ্ছে।
314
00:24:02,870 --> 00:24:06,040
আমি বিশ্বাস করি আপনি একজন সৎ মানুষ, এবং
আপনি সঠিক সিধান্তই নিয়েছেন।
315
00:24:30,740 --> 00:24:32,450
আপনার বলার ধরণ এখনো ঠিক নেই।
আবার বলুন।
316
00:24:32,530 --> 00:24:33,610
আহ, এখনই?
317
00:24:33,700 --> 00:24:35,570
না, আগামীকাল।
অবশ্যই এখন।আবার চেষ্টা করুন।
318
00:24:35,660 --> 00:24:36,660
এবং?
319
00:24:40,160 --> 00:24:42,790
আমি হাল ছেড়ে দিলাম।
320
00:25:21,910 --> 00:25:22,950
তাহলে...
321
00:25:24,410 --> 00:25:26,790
এখন আমার পালা প্রশ্ন জিজ্ঞাসা করার।
322
00:25:26,870 --> 00:25:27,880
প্রশ্ন করতে স্বাগত।
323
00:25:29,880 --> 00:25:36,050
একজন জার্মান মহিলা যুদ্ধের মাঝখানে
জাপানে কিভাবে আসলো?
324
00:25:38,720 --> 00:25:42,100
আমি কি নাৎসি?
325
00:25:44,310 --> 00:25:46,890
কখনো পল হিন্ডেমিথ এর নাম শুনেছেন?
326
00:25:46,980 --> 00:25:48,020
হ্যাঁ।
327
00:25:48,690 --> 00:25:51,270
তিনি অসাধারণ একজন জার্মান সুরকার।
328
00:25:51,360 --> 00:25:53,110
নাতসিরা ভেবেছিলো তার সুর ভালো না,
329
00:25:53,190 --> 00:25:55,530
তাই তারা তাকে বার্লিন একাডেমী
থেকে চাকরীচ্যুত করেছিলো।
330
00:25:56,320 --> 00:25:58,120
আমি প্রতিবাদ করেছিলাম।
331
00:25:58,200 --> 00:26:01,530
কারণ আমি ছিলাম একজন খাঁটি আর্য এবং বিখ্যাত,
নাৎসিদের জন্য এটা একটা সমস্যা ছিলো।
332
00:26:02,870 --> 00:26:04,290
আমি এশিয়ান সংগীত পছন্দ করি,
333
00:26:04,370 --> 00:26:07,170
তাই জনগণের মনোরঞ্জন এবং
গুজব তৈরির মন্ত্রণালয়
334
00:26:07,250 --> 00:26:10,040
কঠিনভাবে সুপারিশ করেছিলো আমি যাতে
একটা শিক্ষামূলক ভ্রমণে জাপান যাই।
335
00:26:12,210 --> 00:26:15,550
আর তারপর ৪১ সালে নাৎসিরা
সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে,
336
00:26:15,630 --> 00:26:17,130
আমি ফিরে যেতে পারি নি কারণ
337
00:26:17,220 --> 00:26:19,760
আমি ট্রান্স-সাইবেরিয়ান
রেলওয়ে ব্যাবহার করতে পারি নি।
338
00:26:23,970 --> 00:26:25,020
দুঃখিত।
339
00:26:26,680 --> 00:26:31,610
আপনি খুব সাহসী কাজ করেছেন, এবং
আমার জিজ্ঞেস করা ঠিক হয়নি।
340
00:26:32,860 --> 00:26:35,940
বেশ, আপনি নিশ্চয়ই এসব কথা শুনে থাকবেন।
341
00:26:36,570 --> 00:26:38,820
কি বলতে চাইছেন?
342
00:26:39,990 --> 00:26:42,530
বেশ, আপনার দেশ নাৎসিদের দখলে ছিলো।
343
00:26:44,240 --> 00:26:48,830
আমার ধারণা, বিচারক হিসেবে তারা
আপনাকে বেশ দুর্দশায় ফেলেছিলো।
344
00:26:54,210 --> 00:26:55,760
ব্যক্তিগতভাবে আমি আহ...
345
00:26:57,090 --> 00:26:59,800
আমার খুব একটা কষ্ট করতে
হয়নি অন্যদের তুলনায়।
346
00:27:03,640 --> 00:27:05,680
১৯৪৬ এর ডিসেম্বর এ,
347
00:27:05,770 --> 00:27:07,770
প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক এগিয়ে নিয়ে যায়
348
00:27:07,850 --> 00:27:11,270
ফিলিপাইনে জাপানের
সেনাবাহিনীর কর্মকাণ্ডের উপর।
349
00:27:12,060 --> 00:27:14,070
ম্যানিলার যুদ্ধের সাথে,
350
00:27:14,150 --> 00:27:17,070
বাটান ডেথ মার্চও জাপানি সেনাবাহিনীর
351
00:27:17,150 --> 00:27:19,780
নৃশংসতার ঘটনা হিসেবে বিবেচনা করা হলো।
352
00:27:19,860 --> 00:27:26,660
ডোনাল্ড ইঞ্জেল। আমার বয়স ২৭, এবং আমার
স্থায়ী ঠিকানা হচ্ছে লরা, ইলিনইস।
353
00:27:26,740 --> 00:27:28,410
প্রসিকিউশনের জবাবে,
354
00:27:28,500 --> 00:27:32,750
ইঞ্জেল জবানবন্দি দেন যে, "এমনকি খাদ্যের
অভাবেও বেঁচে থাকা যেতো,
355
00:27:32,830 --> 00:27:36,420
এবং আমার মনে হয় পানি ছাড়া
চলতে থাকাও সহ্য করা যেতো...
356
00:27:37,000 --> 00:27:40,430
কিন্তু উতপ্ত সূর্যের নিচে বিরতিহীনভাবে
হাঁটতে থাকা অনেক বেশি কষ্টকর ছিলো।
357
00:27:41,010 --> 00:27:43,970
লোকজনকে লাইন থেকে নিয়মিতভাবে
নিয়ে যাওয়া হচ্ছিলো এবং গুলি করা হচ্ছিলো
358
00:27:44,050 --> 00:27:46,560
অথবা বোয়েনেট দিয়ে মারা হচ্ছিলো
কোন কারণ ছাড়াই।"
359
00:27:50,730 --> 00:27:54,730
প্রিয় লিস,
বিচারকার্য শুরুর ছয় মাস পার হয়ে গিয়েছে এখন।
360
00:27:54,810 --> 00:27:57,900
এবং দেখে মনে হচ্ছে না যে এটা
খুব তাড়াতাড়িই শেষ হবে।
361
00:27:58,820 --> 00:28:01,450
আমি যে দৃষ্টিকোণ নিয়ে শুরু করেছিলাম
সেগুলো পরিবর্তিত হচ্ছে,
362
00:28:01,530 --> 00:28:06,410
আর তাই আমি সিধান্ত নিয়েছি একটা পেপার উপস্থাপন করবো
আমার সহকর্মীদের সামনে যেটা আমার মতামত প্রতিফলিত করবে।
363
00:28:07,330 --> 00:28:09,200
এ সবকিছুই খুবই ক্লান্তিকর।
364
00:28:09,290 --> 00:28:10,960
বেহালা বাজানো ছাড়া
365
00:28:11,040 --> 00:28:14,540
এখন আমি সমুদ্রতীরে ঘুরতে যাচ্ছি
আমার মাথা হালকা করার জন্য।
366
00:28:15,460 --> 00:28:16,790
আমার এক ভ্রমণের সময়,
367
00:28:16,880 --> 00:28:20,340
একজন বিখ্যাত লেখকের সাথে
দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিলো আমার।
368
00:28:20,420 --> 00:28:22,680
উনার নাম মিচিও তাকিয়ামা।
369
00:28:22,760 --> 00:28:25,890
তার সর্বশেষ বইয়ের নাম হার্প অফ বার্মা।
370
00:28:25,970 --> 00:28:27,930
আমি তার সাথে আবার দেখা করতে চাই,
371
00:28:28,010 --> 00:28:30,850
যেহেতু তাকে জাপানের প্রথমসারির
একজন বুদ্ধিজীবী বিবেচনা করা হয়...
372
00:28:31,640 --> 00:28:34,730
আর সমুদ্রে ঘুরতে যাওয়া আমাকে
বাড়ির কথা খুব বেশি মনে করায়।"
373
00:28:37,980 --> 00:28:41,240
তাহলে...আপনি কতদিন ধরে লিখছেন?
374
00:28:42,570 --> 00:28:43,660
অনেক বছর।
375
00:28:44,570 --> 00:28:48,080
আমার আসল পেশা জার্মান সাহিত্য নিয়ে পড়াশোনা।
376
00:28:48,160 --> 00:28:49,580
আহ!
377
00:28:49,660 --> 00:28:51,620
আপনি জার্মান বলতে পারেন?
378
00:28:51,700 --> 00:28:53,670
অল্প কিছু...
379
00:28:53,750 --> 00:28:56,000
আমি এটা ভালো পড়তে পারি।
380
00:28:56,080 --> 00:28:57,380
আমি বুঝতে পেরেছি।
381
00:28:58,920 --> 00:29:01,710
এবং আপনি জার্মানিতে কখনো ছিলেন?
382
00:29:01,800 --> 00:29:04,340
হ্যাঁ ছিলাম। তিন বছর।
383
00:29:06,550 --> 00:29:08,810
এবং আপনার কি আমার দেশে
যাওয়ারও সুযোগ হয়েছিলো?
384
00:29:10,350 --> 00:29:11,390
না।
385
00:29:12,310 --> 00:29:15,480
কিন্তু আমি অনেক ডাচ
চিত্রশিল্পীর প্রেমে পড়েছিলাম।
386
00:29:16,520 --> 00:29:18,480
তারা আলো এবং রং এর পণ্ডিত ছিলেন।
387
00:29:20,650 --> 00:29:23,570
আপনি জানেন ভিনসেন্ট ভ্যান গগ...
388
00:29:23,650 --> 00:29:26,990
জাপানের শিল্পকর্মে অভিভূত ছিলেন।
389
00:29:27,070 --> 00:29:31,120
তিনি উকিও-ই কাঠের শিল্পকর্ম
দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
390
00:29:31,200 --> 00:29:33,200
বিশেষ করে হিরোশিগে'র কাজের দ্বারা।
391
00:29:34,210 --> 00:29:35,500
হ্যাঁ।
392
00:29:35,580 --> 00:29:38,670
তার দুটো চিত্রকর্ম হিরোশিগে'র
কাজের উপর ভিত্তি করে আঁকা।
393
00:29:40,380 --> 00:29:43,420
যদি আমি সুযোগ পাই তাহলে
আমি তার আরও শিল্পকর্ম দেখতে চাইবো।
394
00:29:45,130 --> 00:29:46,630
আমি ব্যবস্থা করবো যাতে আপনি দেখতে পারেন।
395
00:29:47,800 --> 00:29:49,300
সেটা খুবই ভালো হবে।
396
00:29:56,890 --> 00:30:00,230
বিচারকার্য কি আপনার আশানুরূপ চলছে?
397
00:30:03,320 --> 00:30:04,400
বেশ...
398
00:30:05,780 --> 00:30:08,320
অনেক দিক দিয়ে, হ্যাঁ, আর বাকি দিকগুলো দিয়ে, না।
399
00:30:14,160 --> 00:30:15,370
আমি কি একটা জিনিস জিজ্ঞেস করতে পারি?
400
00:30:16,460 --> 00:30:20,080
জাপানের মানুষরা ট্রাইব্যুনাল
সম্পর্কে কি মনে করে?
401
00:30:22,040 --> 00:30:26,510
কিছু মানুষ আছে যাদের
বিচারকার্য নিয়ে সন্দেহ আছে।
402
00:30:27,970 --> 00:30:29,800
আর তাদের সন্দেহ কি কারণে?
403
00:30:31,470 --> 00:30:34,270
সামরিক জিনিস সহ্য করা উচিৎ না।
404
00:30:35,390 --> 00:30:38,850
কিন্তু কিছু জাপানি বিশ্বাস করেন
অভিযুক্তদের কয়েকজনকে
405
00:30:38,940 --> 00:30:41,020
বলির পাঠা বানানো হয়েছে।
406
00:30:52,160 --> 00:30:55,580
বিচারক রোলিং আমাদের জন্য
একটা পেপার তৈরি করেছেন।
407
00:30:55,660 --> 00:30:56,750
এর শিরোনাম হচ্ছে...
408
00:30:57,580 --> 00:31:01,790
"বিনা প্ররোচনায় আক্রমণের অপরাধের
অভিযোগের কোন আইনি ভিত্তি নেই।"
409
00:31:10,220 --> 00:31:15,430
তাহলে...আপনি আমাদের সাথেই ছিলেন যতক্ষণ
পর্যন্ত না বিচারক পাল আসলেন।
410
00:31:16,770 --> 00:31:17,890
এখন আপনি জাহাজ পরিবর্তন করে ফেললেন।
411
00:31:19,060 --> 00:31:22,270
আমি আপনাকে নিশ্চিত করছি আমি এই
মতামতে নিজে নিজেই এসেছি।
412
00:31:24,730 --> 00:31:27,360
আমি এই পেপারটা লিখেছি
413
00:31:27,440 --> 00:31:32,240
যাতে আমরা ঠিকমতো আইনি ফাঁকগুলো
বিবেচনা করতে পারি,
414
00:31:32,320 --> 00:31:36,740
যেটার পরিধি আমাদের সনদ থেকে শুরু
করে প্যারিস প্যাক্ট পর্যন্ত যায়।
415
00:31:36,830 --> 00:31:40,040
নিশ্চিতভাবেই আমরা সে ব্যাপারটা অনেক
ভালোভাবেই আলোচনা করেছি।
416
00:31:41,290 --> 00:31:43,880
- প্যারিস সনদ বেশ পরিস্কার।
- হ্যাঁ।
417
00:31:43,960 --> 00:31:46,380
বিনা প্ররোচনায় যুদ্ধ শুরু করা বেআইনি।
418
00:31:46,460 --> 00:31:48,670
কিন্তু প্যারিস প্যাক্টে এমন কোন চুক্তি নেই যে
419
00:31:48,760 --> 00:31:51,840
ব্যক্তিগতভাবে কাউকে দায়ি করা হবে এর জন্য।
420
00:31:51,930 --> 00:31:57,060
এবং আমরা নিজে থেকে যদি এই সমস্যাটা
সমাধান না করি,
421
00:31:57,140 --> 00:32:00,850
ভবিষ্যতের আইনজ্ঞরা আমাদের
সিধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন।
422
00:32:00,940 --> 00:32:03,190
ভবিষ্যতের আইনজ্ঞদের নিয়ে আপনার
চিন্তা করার প্রশংসা করি আমি,
423
00:32:03,270 --> 00:32:06,900
কিন্তু, ভবিষ্যৎ আইনজ্ঞরা সবসময়ই
প্রশ্ন তুলবেন।
424
00:32:06,980 --> 00:32:08,530
এটা তাদের দায়িত্ব।
425
00:32:09,110 --> 00:32:10,110
একদম ঠিক।
426
00:32:11,070 --> 00:32:16,160
যুদ্ধ একটা সার্বভৌম দেশের
পরিকল্পনা দ্বারা পরিচালিত হয়।
427
00:32:17,120 --> 00:32:18,160
এবং যদি তাই হয়,
428
00:32:18,750 --> 00:32:21,620
তাহলে আমরা আইনের দিক থেকে কিভাবে
ঠিক করতে পারি
429
00:32:21,710 --> 00:32:26,420
ওই দেশের প্রত্যেকে কতোটা অপরাধ করেছে?
430
00:32:26,500 --> 00:32:30,260
আমাদের সনদ আছে।
এটা আমাদের অনুমতি দেয় আইনের প্রয়োগ করতে।
431
00:32:30,340 --> 00:32:31,550
না, এটা দেয় না।
432
00:32:32,680 --> 00:32:34,340
এটা দেয় না।
433
00:32:34,430 --> 00:32:35,720
এটা সম্ভব হতো, =
434
00:32:35,800 --> 00:32:38,600
যদি আন্তর্জাতিক সম্প্রদায় সেইটুকু পরিপক্ক হতো
435
00:32:38,680 --> 00:32:42,810
যে তারা বিনা প্ররোচনায় যুদ্ধ শুরুকে অপরাধ
হিসেবে বিবেচনা করার ক্ষমতা রাখতো,
436
00:32:42,890 --> 00:32:46,360
অথবা যারা এমন যুদ্ধ শুরু করেছিলো তাদের শাস্তি দিতো।
437
00:32:46,440 --> 00:32:50,030
কিন্তু, দুঃখজনকভাবে, আমরা
এখনো সেখানে পৌঁছাই নি।
438
00:32:50,110 --> 00:32:52,280
যারা আপনার মতো করে চিন্তা করে...
439
00:32:52,360 --> 00:32:54,910
তারাই প্রথম বিশ্বযুদ্ধের পর কঠোর আইন
তৈরি করতে ব্যার্থ হয়েছিলো।
440
00:32:54,990 --> 00:32:56,200
আর এখন, আমরা এখানে,
441
00:32:56,280 --> 00:32:59,330
আমরা টুকরো টুকরো জিনিসগুলো তুলছি
আর ভবিষ্যতের যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছি।
442
00:32:59,910 --> 00:33:01,330
আমার আবার বলতে দিন।
443
00:33:01,410 --> 00:33:05,500
প্যারিস প্যাক্ট অনুসারে,
প্রতিটা দেশ নিজের জন্য ঠিক করতে পারে
444
00:33:05,580 --> 00:33:09,800
যে এর কাজ নিজের আত্মরক্ষা হবে নাকি আক্রমণ।
445
00:33:09,880 --> 00:33:12,460
এটাকে সার্বভৌম অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে।
446
00:33:12,550 --> 00:33:16,180
এই বুঝাটা...ভুল হচ্ছে।
447
00:33:17,470 --> 00:33:18,720
আপনি কি আমাদের বলার চেষ্টা করছেন যে
448
00:33:19,390 --> 00:33:23,640
এটা জার্মানদের অনুমতি দেয় তারা যা চায়
তা নিয়ে নেবার?
449
00:33:23,730 --> 00:33:26,400
যাকে তাদের ইচ্ছা তাকে হত্যা করার?
450
00:33:27,400 --> 00:33:32,400
যে এটা জাপানীদের অনুমতি দেয় চায়নার
উপর অতর্কিত আক্রমণ করতে?
451
00:33:34,030 --> 00:33:35,296
এখন আপনি আমাদের বলার চেষ্টা করছেন
452
00:33:35,320 --> 00:33:42,240
এটা জাপানীদের সুযোগ দেয় এই যুদ্ধটা
আত্মরক্ষার্থে করা দাবি করার?
453
00:33:42,330 --> 00:33:45,410
তারা যা করেছে এরপরেও আপনি তাদেরকে
মুক্তি দিতে চান?
454
00:33:45,500 --> 00:33:47,330
আমাকে স্বীকার করতেই হবে,
455
00:33:47,420 --> 00:33:50,000
এটা আদর্শ অবস্থা নয়।
456
00:33:50,090 --> 00:33:54,470
এটা নির্মম বাস্তবতা, এটা বিবেচনা করে যে
যেমন ভাবে আমরা এই বিশ্বকে জানি।
457
00:33:54,550 --> 00:33:56,470
তাই আমাদের এই অভিযোগগুলো বাতিল করতে হবে।
458
00:33:57,510 --> 00:33:58,930
এটা খুবই কঠিন...
459
00:33:59,510 --> 00:34:01,970
পার্ল হারবোরে অতর্কিতে
আক্রমণকে উপেক্ষা করা।
460
00:34:02,060 --> 00:34:03,730
সেটা বিষয় নয়।
461
00:34:03,810 --> 00:34:05,520
কেউ পার্ল হারবোরকে উপেক্ষা করতে চায় না
462
00:34:05,600 --> 00:34:08,480
বা যে ভয়ংকর জিনিসগুলো কথা আপনারা বলছেন
সেগুলোও উপেক্ষা করা যায় না,
463
00:34:08,560 --> 00:34:11,110
কিন্তু দয়া করে, ভদ্রমহোদয়গণ, আরও একবার...
464
00:34:12,110 --> 00:34:15,740
আমাদের সতর্ক হতে হবে যাতে আমরা...
465
00:34:16,820 --> 00:34:18,700
প্রতিশোধের আবেগ দ্বারা পরিচালিত না হই।
466
00:34:19,280 --> 00:34:20,370
দেখুন...
467
00:34:22,580 --> 00:34:25,500
আমি যুদ্ধের প্রয়োজনীয়তা সমর্থন করি
468
00:34:25,580 --> 00:34:29,540
যখন দেশের অধিকার এবং সীমান্ত হুমকির মুখে পড়ে।
469
00:34:29,630 --> 00:34:34,670
এবং আমি এটাও বিশ্বাস করি যে যুদ্ধাপরাধীদের
দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিৎ।
470
00:34:35,590 --> 00:34:40,760
আমি প্রথমে সনদটা মেনে নিয়েছিলাম
রাজনৈতিক এবং নৈতিক ভিত্তি থেকে,
471
00:34:40,850 --> 00:34:43,600
কিন্তু একজন নিরপেক্ষ বিচারক হিসেবে না।
472
00:34:43,680 --> 00:34:44,770
কিন্তু...
473
00:34:45,680 --> 00:34:48,900
আরও গবেষণা এবং অনেক চিন্তা ভাবনার পর...
474
00:34:50,310 --> 00:34:52,400
আমি এখন বিচারক পাল-এর সাথে একমত।
475
00:34:53,230 --> 00:34:55,400
এতজন নৃশংসতার শিকার থাকার পরেও,
476
00:34:55,480 --> 00:35:00,530
আপনি চাচ্ছেন বিনা প্ররোচনায় এমন ভয়ংকর
যুদ্ধ শুরু করার অপরাধকে এড়িয়ে যেতে?
477
00:35:06,290 --> 00:35:09,420
জেনারেল জানতে চেয়েছেন আপনার দৃষ্টিভঙ্গি
আপনার দেশ সমর্থন করে কি না।
478
00:35:10,120 --> 00:35:11,420
- না।
479
00:35:11,500 --> 00:35:13,540
আমকে আমার সরকারকে জিজ্ঞেস করতে হবে না।
480
00:35:21,800 --> 00:35:25,810
জেনারেল জারিয়ানভ চান আপনি
আপনার পেপার প্রত্যাহার করে নিন।
481
00:35:27,100 --> 00:35:28,100
আমি করবো না।
482
00:35:28,940 --> 00:35:30,520
ঠিক আছে, যথেষ্ট হয়েছে।
483
00:35:31,100 --> 00:35:33,900
স্যার উইলিয়াম, ট্রাইব্যুনাল এর সভাপতি হিসেবে,
484
00:35:33,980 --> 00:35:38,440
আপনি কি কমপক্ষে এইটুকুতে একমত যে সনদটাই
হচ্ছে এই ট্রাইব্যুনাল এর ভিত্তি?
485
00:35:38,530 --> 00:35:41,450
আর আমরা আইনত এবং নীতিগতভাবে
এটাকে মানতে বাধ্য?
486
00:35:41,530 --> 00:35:42,870
হ্যাঁ, অবশ্যই আমি একমত।
487
00:35:42,950 --> 00:35:44,330
ধন্যবাদ।
488
00:35:44,410 --> 00:35:45,410
হ্যাঁ?
489
00:35:46,950 --> 00:35:49,910
- ভদ্রমহোদয়গণ, পাঁচ মিনিট।
- ধন্যবাদ।
490
00:35:53,460 --> 00:35:57,210
কিন্তু আমাদের অবশ্যই সকল মতামত শুনতে হবে।
491
00:36:04,430 --> 00:36:06,390
তাহলে আমদের নজর ছিলো পাল এর উপর,
492
00:36:06,470 --> 00:36:09,560
- তারপর রোলিং দল ছেড়ে গেলো।
- উম।
493
00:36:10,850 --> 00:36:15,940
আমি সহজেই দেখতে পারছি...
আরও এক দুইজন তাদের অনুসরণ করবে।
494
00:36:16,020 --> 00:36:21,320
আমরা যদি সতর্ক না হই...
আমরা নিজেদের সংখ্যালঘূ হিসেবে দেখতে পাবো।
495
00:36:22,820 --> 00:36:25,370
- প্রধান সমস্যা হলো ওয়েব।
- উম।
496
00:36:25,450 --> 00:36:26,490
নিরপেক্ষ থাকার চেষ্টা করতে গিয়ে,
497
00:36:26,580 --> 00:36:29,120
তিনি অনেকগুলো অপ্রয়োজনীয়
দৃষ্টিভঙ্গি জাগতে দিয়েছেন।
498
00:36:34,130 --> 00:36:36,340
আমি পদত্যাগ করতে যাচ্ছি।
499
00:36:38,000 --> 00:36:39,800
আপনি মজা করছেন।
500
00:36:39,880 --> 00:36:42,930
- পুরো ট্রাইব্যুনাল ভেঙে পড়বে।
- একদম ঠিক।
501
00:36:43,010 --> 00:36:46,260
আরও তাড়াতাড়ি হবে, যদি আমদের
তিনজনই পদত্যাগ করতে চাই।
502
00:36:47,640 --> 00:36:49,810
বেশ...
503
00:36:49,890 --> 00:36:52,350
হিগিন্স ইতিমধ্যে চলে গিয়েছে...
504
00:36:52,430 --> 00:36:55,100
আমরা তিনজনও চলে গেলে এটা
বেশ খারাপ ব্যাপার হবে।
505
00:36:57,480 --> 00:36:59,900
আমাদের সরকার তা করতে চাইবে না।
506
00:36:59,980 --> 00:37:01,190
না তারা সেটা করবে না,
507
00:37:01,280 --> 00:37:03,820
কিন্তু তারা সেটাই করবে আমদের
এখানে রাখতে যেটাই করতে হয়।
508
00:37:03,910 --> 00:37:06,070
এটা খুব বিপদজনক চাল হবে।
509
00:37:06,160 --> 00:37:08,870
আমরা কিছু না করা আরও বেশি বিপদজনক হবে।
510
00:37:08,950 --> 00:37:12,910
যখন আমাদের জিজ্ঞেস করা হবে এখানে থাকার জন্য আমাদের
কি প্রয়োজন, আমরা চাইবো ওয়েবকে যাতে প্রত্যাহার করা হয়।
511
00:37:13,000 --> 00:37:16,710
না।
তারা কখনো সভাপতিকে সরাবে না।
512
00:37:16,790 --> 00:37:20,670
তারা সরাবে যদি সেটা পুরো ট্রাইব্যুনালকে
ভেঙে পড়া থেকে রক্ষা করে।
513
00:37:21,760 --> 00:37:25,470
অন্যথায়, নুরেমবার্গ এর
গ্রহণযোগ্যতাও আর থাকবে না।
514
00:37:26,590 --> 00:37:30,890
যদি আমরা তিনজনই একই অনুরোধ করি,
তাহলে আমরা ব্যাপারটা আদায় করতে পারবো।
515
00:37:36,810 --> 00:37:39,610
তার শব্দগুলো হচ্ছে,
516
00:37:39,690 --> 00:37:44,150
"ইউনাইটেড কিংডম, কানাডিয়ান এবং নিউজিল্যান্ড
এর বিচারককে প্রত্যাহার করে নেওয়া।"
517
00:37:45,490 --> 00:37:49,160
কানাডার বিচারক ম্যাকডগাল এবং
নিউজিল্যান্ড এর নর্থক্রফ্ট
518
00:37:49,240 --> 00:37:51,830
তাদের পদত্যাগপত্র তাদের সরকারের কাছে পাঠিয়েছে।
519
00:37:51,910 --> 00:37:53,960
ম্যাকআরথারকে এটার সমাধান করতে হবে।
520
00:37:55,080 --> 00:37:57,500
টোকিওতে আমাদের লোক
ইতিমধ্যেই তার সাথে কথা বলেছেন।
521
00:37:57,580 --> 00:38:00,710
তিনি বিচারকদের মধ্যে
মধ্যস্থতার কোন আগ্রহ দেখাননি।
522
00:38:02,800 --> 00:38:06,800
লর্ড প্যাট্রিক কি জানেন তিনি কি
গোলযোগ সৃষ্টি করতে যাচ্ছেন?
523
00:38:07,720 --> 00:38:10,510
যদি এই তিনজন বিচারক তাদের দায়িত্ব ছেড়ে যান,
524
00:38:10,600 --> 00:38:15,060
তাহলে পুরো বিশ্ব কমনওয়েলথকে দায়ী করবে
এই বিচারকার্য পণ্ড করার জন্য।
525
00:38:15,140 --> 00:38:17,310
যথাযথ সম্মানের সাথে, প্রধানমন্ত্রী...
526
00:38:18,560 --> 00:38:21,730
প্যাট্রিক একজন আর.এ.এফ. ক্যাপ্টেন ছিলেন
প্রথম বিশ্বযুদ্ধের সময়।
527
00:38:22,320 --> 00:38:26,070
তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও
তিনি টোকিও গিয়েছেন।
528
00:38:26,740 --> 00:38:30,200
তিনি চিন্তা করা ছাড়া কাজ করেন না,
তাই বিজ্ঞের কাজ হবে এটা ধরে নেওয়া
529
00:38:30,280 --> 00:38:33,080
যে তিনি চলে যাবে যদি তিনি মনে
করেন এটা প্রয়োজনীয়।
530
00:38:38,540 --> 00:38:40,170
তাহলে এটা থেকে আমাদের বের হবার উপায় কি?
531
00:38:41,460 --> 00:38:45,050
চিঠিতে বলা আছে যে সমস্যাটা হচ্ছে
ভারতীয় বিচারক পাল,
532
00:38:45,130 --> 00:38:47,760
এবং নেদারল্যান্ড এর বিচারক রোলিং এর সাথে।
533
00:38:47,840 --> 00:38:51,680
কিন্তু প্রধানত ওয়েবের সাথে...
যিনি অস্ট্রেলিয়ার।
534
00:38:54,430 --> 00:38:56,600
আমাকে এটা দেখতে দিন।
535
00:39:09,030 --> 00:39:12,700
আমি আপনাকে এখানে ডেকেছি কারণ
আমি কতদূর কাজ আগালো তার একটা রিপোর্ট চাই।
536
00:39:12,780 --> 00:39:14,450
বেশ...
537
00:39:14,540 --> 00:39:17,040
বিবাদী পক্ষ গ্রীষ্মের ছুটি চেয়েছে,
538
00:39:17,120 --> 00:39:18,790
কিন্তু আমি সেটা মঞ্জুর করতে ইচ্ছুক নই।
539
00:39:18,870 --> 00:39:21,580
আমাদের এটা নিয়ে কাজ করে যেতে পারলে ভালো হয়।
540
00:39:21,670 --> 00:39:23,920
আর অন্যদের মাঝে কোন সমস্যা নেই?
541
00:39:24,000 --> 00:39:26,960
ওহ, একজন দুইজন বিচারক তাদের দৃষ্টিভঙ্গির
ব্যাপারে একরোখা,
542
00:39:27,050 --> 00:39:30,180
- কিন্তু এটা এমন কিছু না যে আমি সামলাতে পারবো না।
- আহ।
543
00:39:30,260 --> 00:39:32,930
আমি ভিন্ন কথা শুনেছি।
544
00:39:33,010 --> 00:39:34,220
কার থেকে?
545
00:39:35,970 --> 00:39:40,100
যেমন ইউনাইটেড কিংডম এর টোকিওতে
লিয়াইসন মিশন থেকে।
546
00:39:40,190 --> 00:39:42,520
এবং আমি যা শুনেছি তা যদি সঠিক হয়...
547
00:39:42,600 --> 00:39:46,400
আপনার তাড়াতাড়ি কিছু করা উচিৎ
এটা আরও জটিল হবার আগেই।
548
00:39:46,480 --> 00:39:50,200
বেশ...স্বাভাবিকভাবেই বিচারকরা তরকপ্রবণ,
549
00:39:50,280 --> 00:39:52,110
সবসময় তারা বিতর্ক করে থাকেন।
550
00:39:52,200 --> 00:39:54,530
হ্যাঁ, কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি। ঠিক?
551
00:39:54,620 --> 00:39:56,790
আমি সেদিকেই এটাকে নিয়ে যাচ্ছি ।
552
00:39:56,870 --> 00:39:59,540
আপনি জানেন, আমি মানুষকে
যুদ্ধে নেতৃত্ব দিয়েছি
553
00:39:59,620 --> 00:40:03,130
মেক্সিকোতে, ইউরোপে, ফিলিপাইনে,
554
00:40:03,210 --> 00:40:04,670
এবং পুরো প্যাসিফিক জুড়ে।
555
00:40:04,750 --> 00:40:07,630
আর আমি যদি কিছু শিখে থাকি,
556
00:40:07,710 --> 00:40:11,130
তবে তা হলো...এমনকি পরিদর্শন,
আগাম পরিকল্পনা,
557
00:40:11,220 --> 00:40:13,260
এবং কাছের মানুষের ভালো মতামত এর সাথেও,
558
00:40:13,340 --> 00:40:15,470
বিজয় সময় একটা জিনিসের উপর নির্ভর করে...
559
00:40:16,720 --> 00:40:18,720
জেতার ইচ্ছার উপর।
560
00:40:19,430 --> 00:40:22,770
এবং সে জেতার ইচ্ছাটা একদম
উপর থেকে শুরু হতে হয়।
561
00:40:35,660 --> 00:40:38,450
যুদ্ধ শেষ হবার ঠিক দুই বছর পরে,
562
00:40:38,540 --> 00:40:41,040
আগস্টের ৯ তারিখে সকাল ১১টা ৫ মিনিটে
নাগাসাকি শহরে,
563
00:40:41,120 --> 00:40:44,460
যেখানে একটা এটমিক বোম ফেলা হয়েছিলো,
564
00:40:44,540 --> 00:40:47,420
সেখানে সকল নাগরিক
শান্তির জন্য প্রার্থনা করে।
565
00:41:03,140 --> 00:41:05,310
যারা এই যুদ্ধ শুরু করেছিলো তাদের বিচারকার্য
566
00:41:05,400 --> 00:41:08,650
এখন এক বছর এবং চার মাস ধরে চলছে।
567
00:41:08,730 --> 00:41:13,400
১১ তারিখে সাবেক অর্থমন্ত্রী ইশিবাশি
কাঠগড়ায় দাঁড়ান।
568
00:41:13,490 --> 00:41:17,530
বিবাদীরা এখন কি ভাবছে?
569
00:41:22,540 --> 00:41:24,290
প্রসিকিউশন তার কেস শেষ করবে
570
00:41:24,370 --> 00:41:27,080
আর বিবাদী পক্ষ তার যুক্তিখণ্ডন শুরু করবে।
571
00:41:28,250 --> 00:41:30,750
আমেরিকান আইনজীবী এটা প্রথিষ্ঠা
করার চেষ্টা করেন যে
572
00:41:30,840 --> 00:41:34,430
ইউনাইটেড স্টেটস এর কর্মকর্তারা বুঝতে
পেরেছিলেন জাপানের আক্রমণের কথা
573
00:41:34,510 --> 00:41:36,720
ঠিক পার্ল হারবোরে আক্রমণের আগে।
574
00:41:36,800 --> 00:41:39,430
তিনি একজন আমেরিকান সেনাবাহিনীর কর্মকর্তাকে
কাঠগড়ায় ডাকেন
575
00:41:39,510 --> 00:41:42,020
যাকে বলা হয়েছিলো একটা টেলিগ্রাম
ডিকোড করতে
576
00:41:42,100 --> 00:41:45,350
যেটা জাপানের সরকার থেকে ওয়াশিংটনে
জাপানের দূতাবাসে পাঠানো হয়েছিলো
577
00:41:45,440 --> 00:41:47,520
পার্ল হারবোরে বোম ফেলার আগে।
578
00:41:48,440 --> 00:41:52,650
579
00:41:52,730 --> 00:41:54,450
প্রত্যক্ষদোষী বলে যে বার্তাটা
580
00:41:54,530 --> 00:41:57,360
ডিকোড করা হয়েছিলো এবং
প্রধানমন্ত্রী রোজেভেল্টের কাছে পাঠানো হয়েছিলো।
581
00:41:57,450 --> 00:41:58,780
বিবাদী পক্ষের আইনজীবী ব্লাকেনি
582
00:41:58,870 --> 00:42:03,200
যুক্তি দেখান যে আমেরিকা যদিও জানতো না
যে পার্ল হারবোর কে লক্ষ্যবস্তু করা হবে,
583
00:42:03,290 --> 00:42:05,580
কিন্তু তারা জানতো যে যুদ্ধ অবশ্যম্ভাবী।
584
00:42:06,290 --> 00:42:10,710
তিনি দৃঢ়ভাবে বললেন যে একারণে
পার্ল হারবোরে আক্রমণ অতর্কিত ছিলো না।
585
00:42:13,590 --> 00:42:16,220
আমি ব্লাকেনির যুক্তিতে সন্তুষ্ট নই।
586
00:42:16,300 --> 00:42:18,970
জাপানের আক্রমণের ইচ্ছার কথা আমেরিকার
জানতে পারা
587
00:42:19,050 --> 00:42:22,810
আর যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া একই নয়।
588
00:42:22,890 --> 00:42:25,890
আর যদি রজেভেল্ট ডিকোডেড বার্তা
দেখেও থাকে...
589
00:42:26,810 --> 00:42:28,690
এবং জেনেও থাকে যে একটা আক্রমণ আসছে,
590
00:42:28,770 --> 00:42:33,860
তার এরপরেও কোন ধারণা ছিলো না কখন
এবং ঠিক কোথায় আক্রমণ হবে।
591
00:42:35,610 --> 00:42:38,570
তাদেরকে আকাশপথে হাওয়াই আক্রমণ করতে হলে,
592
00:42:38,660 --> 00:42:43,290
জাপানের বহরকে পার্ল হারবোরের এক
সপ্তাহ আগে রওনা দিতে হতো।
593
00:42:43,370 --> 00:42:45,250
কিন্তু...ব্লাকেনলি যেমনটা বলছে,
594
00:42:45,330 --> 00:42:49,290
সতর্ক করার সময় এবং আঘাত হানার সময়ের মধ্যে
যে সময়টা দরকার
595
00:42:49,380 --> 00:42:52,790
সেটা কোন আন্তর্জাতিক চুক্তিতে বলা নেই।
596
00:42:52,880 --> 00:42:56,260
আর মানে দুইয়ের মাঝে কেবল এক মিনিটের
ব্যবধানও হতে পারে।
597
00:42:56,340 --> 00:42:58,380
এটা তারপরেও একটা ঠাণ্ডা মাথায় করা আক্রমণ।
598
00:43:10,600 --> 00:43:12,730
- সুপ্রভাত।
- সুপ্রভাত।
599
00:43:15,150 --> 00:43:16,150
সুপ্রভাত।
600
00:43:16,240 --> 00:43:17,820
- সুপ্রভাত।
- সুপ্রভাত।
601
00:43:17,900 --> 00:43:19,820
বেশ...
602
00:43:19,910 --> 00:43:23,990
আমার পররাষ্ট্র মন্ত্রী বার্তাটা বেশ
পরিস্কার ও জোরালোভাবেই পেয়েছেন।
603
00:43:24,080 --> 00:43:25,240
আমার ক্ষেত্রেও তাই।
604
00:43:28,210 --> 00:43:29,540
আপনার কি মনে হয় তিনি জানেন?
605
00:43:29,620 --> 00:43:34,550
হুম। এটা আমার সবচেয়ে ভালো চাল না
একজন ভদ্র লোককে সরানো,
606
00:43:34,630 --> 00:43:36,510
কিন্তু ওয়েবের বাড়ি যাওয়া উচিৎ...
607
00:43:36,590 --> 00:43:39,130
যখন আমরা এই বিচারকার্যকে ঠিক পথে নিয়ে যাবো।
608
00:43:40,050 --> 00:43:42,050
স্যার ওয়েব, আপনার জন্য একটা চিঠি।
609
00:43:42,140 --> 00:43:43,470
ধন্যবাদ।
610
00:43:58,900 --> 00:44:00,030
জেনারেল।
611
00:44:00,110 --> 00:44:02,570
স্যার উইলিয়াম,
আমার একটা মিটিং এর জন্য দেরী হচ্ছে।
612
00:44:02,660 --> 00:44:03,660
এইযে।
613
00:44:09,750 --> 00:44:12,000
- তারা আপনাকে অস্ট্রেলিয়াতে ফেরত চায়?
- হ্যাঁ।
614
00:44:13,960 --> 00:44:16,500
"একটা গুরুত্বপূর্ণ বিচারকাজের জন্য।"
615
00:44:16,590 --> 00:44:19,590
আহ, এটা সম্পূর্ণ শুন্য থেকে উড়ে এলো।
আমার টোকিও ছেড়ে যাবার ইচ্ছে নেই।
616
00:44:20,880 --> 00:44:23,430
কি ঘটছে?
আপনি বলেছিলেন সব ঠিক আছে।
617
00:44:23,510 --> 00:44:26,560
বেশ, সর্বাধিনায়ক হিসেবে আপনি তাদের
অনুরোধ বাতিল করতে পারেন।
618
00:44:26,640 --> 00:44:28,196
না, না, না।
এটা আরও হাস্যকর হবে।
619
00:44:28,220 --> 00:44:30,600
এটাই কয়েক মাস ধরে পত্রিকাতে জায়গা করে থাকবে।
620
00:44:33,350 --> 00:44:35,060
না।
621
00:44:35,150 --> 00:44:37,730
স্যার উইলিয়াম, আপনাকে এখানে
একটু বিরতি দিতে হবে
622
00:44:37,820 --> 00:44:39,820
এবং অস্ট্রেলিয়াতে ফিরে যেতে হবে।
623
00:44:43,280 --> 00:44:46,530
বেশ। ধন্যবাদ।
624
00:45:04,300 --> 00:45:05,510
ভদ্রমহোদয়গণ...
625
00:45:06,970 --> 00:45:10,970
এতো অল্প সময়ের মধ্যে আপনাদের সবাইকে
ডাকার জন্য আমি ক্ষমা চাচ্ছি।
626
00:45:11,060 --> 00:45:14,190
আমার সরকার আমাকে অস্ট্রেলিয়াতে
ডেকে পাঠিয়েছে।
627
00:45:15,190 --> 00:45:17,270
আমাকে উচ্চ আদালতে আমার জায়গায় ফিরতে হবে
628
00:45:17,360 --> 00:45:21,690
অস্ট্রেলিয়ান ব্যাংকের
জাতীয়করণ নিয়ে একটা শুনানিতে।
629
00:45:21,780 --> 00:45:25,660
ব্যাংক নিয়ে? কিন্তু ব্যাংকগুলো তো
অতো বেশি গুরুত্বপূর্ণ নয়।
630
00:45:25,740 --> 00:45:29,080
আমার কোন বিকল্প নেই।
আমাকে দেশের আদেশ মানতে হবে।
631
00:45:29,990 --> 00:45:32,700
আহ, ম্যাকআরথার একজন বদলি নিয়োগ দেবেন।