0
00:00:05,000 --> 00:00:23,500
অনুবাদক → মিনাত
সম্পাদক → মি. চৌধুরী
1
00:00:25,240 --> 00:00:26,765
ঐ যে ওখানে।
2
00:00:27,920 --> 00:00:29,729
ওরাই তারা।
3
00:00:42,200 --> 00:00:45,044
তুমি শুরু কর, 'ওয়াল্টার',
নিজ দায়িত্বে কর।
4
00:01:00,200 --> 00:01:02,851
মনে হচ্ছে তুমি ১০০০ গ্যালন
কম এনেছ, 'মাইক'।
5
00:01:03,040 --> 00:01:04,565
জুসগুলো(মেথিলামিন) কোথায়?
6
00:01:05,240 --> 00:01:07,527
মেথিলামিন আসছে না।
7
00:01:09,880 --> 00:01:11,609
সেটা কেন হবে?
8
00:01:12,760 --> 00:01:15,570
- আর তুমিই বা কে?
- আমিই সেই লোক যে এটা রাখছে।
9
00:01:17,280 --> 00:01:18,441
এসব কী?
10
00:01:18,640 --> 00:01:21,166
আমাদের একটা সমঝোতা হয়েছিল, তাইনা?
আমরা আমাদের চুক্তি পেয়েছি।
11
00:01:21,320 --> 00:01:22,685
তাহলে ট্যাংক কোথায়, 'মাইক'?
12
00:01:22,840 --> 00:01:25,605
'মাইক' জানে না সেটা কোথায়।
একমাত্র আমি জানি।
13
00:01:25,760 --> 00:01:27,603
এবং তুমি এখন আমার সাথে লেনদেন করছো
তার সাথে না।
14
00:01:27,760 --> 00:01:30,001
তুমি কি চাও সেটা সোজাসুজি
বলছো না কেন...
15
00:01:30,160 --> 00:01:32,606
...নাহলে এখানে কি হতে পারে বলে
তোমার মনে হয়, ঠিক আছে?
16
00:01:32,760 --> 00:01:34,603
কারন আমরা যেটার জন্য এসেছি
সেটা আমরা নেবোই।
17
00:01:34,760 --> 00:01:37,809
ঐ ১০০০ গ্যালন মেথিলামিনের দাম
আমার হাতে তোমার অথবা...
18
00:01:37,960 --> 00:01:40,850
...এখানের যেকারো হাতে থাকার চাইতে বেশি।
19
00:01:41,000 --> 00:01:44,561
কিন্তু আমার বন্টন দরকার!
20
00:01:44,840 --> 00:01:46,251
বন্টন।
21
00:01:46,400 --> 00:01:48,164
ঠিক বলছো।
22
00:01:48,600 --> 00:01:52,002
যদি তোমরা রান্না ছেড়ে দেওয়ার
ব্যাপারে রাজি হও...
23
00:01:52,160 --> 00:01:54,640
...আর এর বদলে আমার পন্য বেচ...
24
00:01:55,160 --> 00:01:57,003
...তাহলে আমি তার থেকে ৩৫ শতাংশ দেবো।
25
00:01:57,160 --> 00:01:58,924
পঁয়ত্রিশ শতাংশ?
26
00:01:59,080 --> 00:02:01,048
বাহ্, তুমি কি ফাইজলামি করছো?
পঁয়ত্রিশ-
27
00:02:01,200 --> 00:02:04,124
'মাইক', দয়া করে আমাকে বল
যে এটা রসিকতা ছিল।
28
00:02:04,280 --> 00:02:07,602
তুমি জানো এই টাকাগুলো হাতে পাওয়ার জন্য
আমাদেরকে কত তেপান্তর পাড়ি দিতে হয়?
29
00:02:07,760 --> 00:02:11,401
তোমাকে আমাদের কেনই বা লাগবে, তুমি
জানো আমাদের নিজেদের অপারেশন আছে, তাইনা?
30
00:02:11,720 --> 00:02:13,848
আমি তোমাদের সব অপারেশনের ব্যাপারে জানি।
31
00:02:14,000 --> 00:02:17,322
দেখ, আমার যে পার্টনারকে দেখতে পাচ্ছ সে আমাকে
বললো তোমরা নাকি এমন মেথ উৎপাদন কর...
32
00:02:17,480 --> 00:02:20,768
...যেগুলো ৭০% বিশুদ্ধ,
যদি ভাগ্য ভালো হয়ে থাকে তো।
33
00:02:21,080 --> 00:02:25,210
আর যেইটা আমি উৎপাদন করি তা ৯৯.১% বিশুদ্ধ।
34
00:02:25,360 --> 00:02:26,691
তো?
35
00:02:29,520 --> 00:02:33,889
তার মানে এটা হচ্ছে গ্রেড স্কুল টি-বল
(সামান্য স্কুলের বেসবল টিম)...
36
00:02:34,040 --> 00:02:36,441
...বনাম নিউ ইয়র্ক ইয়াংকিজ(পেশাদার বেসবল দল)।
37
00:02:36,680 --> 00:02:39,889
তোমাদেরটা হচ্ছে সামান্য...
38
00:02:40,040 --> 00:02:43,442
...ব্র্যান্ডবিহীন, ঘনীভূত কোলা।
39
00:02:43,720 --> 00:02:47,247
আর আমি যেটা বানাই সেটা হচ্ছে ক্লাসিক কোক।
40
00:02:47,720 --> 00:02:49,882
আচ্ছা। ঠিক আছে।
41
00:02:50,040 --> 00:02:54,728
তো এখন যদি এখানে এই মুহূর্তে
তোমাকে শেষ করে দিই...
42
00:02:54,880 --> 00:02:56,450
...আর এই মরুভূমিতে ফেলে যাই...
43
00:02:56,600 --> 00:02:59,410
...তাহলে মার্কেটে আর কোনো কোক
থাকবে না, তাইনা?
44
00:02:59,560 --> 00:03:02,040
দেখলে এটা কেমন? এখানে তো শুধু আমরা আমরাই।
45
00:03:03,200 --> 00:03:05,965
তুমি কি সত্যিই কোকা কোলা
ছাড়া কোনো দুনিয়ায় বাস করতে চাও?
46
00:03:17,440 --> 00:03:19,363
আমার পার্টনার আমাকে বলেছে যে তোমার দল...
47
00:03:19,520 --> 00:03:22,569
...আমাদের সাফল্যের কারনে
P2P রান্নায় ফিরে গেছে।
48
00:03:22,760 --> 00:03:26,207
তুমি তোমার মেথকে আমারগুলোর মত দেখানোর
জন্য খাদ্য রঙ্গীনকারক দিয়ে তা রং কর।
49
00:03:26,360 --> 00:03:30,524
তুমি প্রত্যেকভাবে আমার পন্যকে
বাজেভাবে অনুকরণ করেছো।
50
00:03:31,120 --> 00:03:32,565
কিন্তু এখন...
51
00:03:32,720 --> 00:03:35,291
...তুমি নিজে থেকেই এটা বেচার সুযোগ পেয়েছো।
52
00:03:35,480 --> 00:03:36,891
আমি চাই তুমি আমার কথা ভালোভাবে শোনো।
53
00:03:37,040 --> 00:03:38,963
আমরা এই চুক্তিটি তোমাদের জিনিসের আদানপ্রদান...
54
00:03:39,120 --> 00:03:42,090
...করার কাজের জন্য ছেড়ে দিতে পারবোনা।
তুমি বুঝতে পেরেছো?
55
00:03:42,760 --> 00:03:44,489
কীসের জন্য?
56
00:03:44,640 --> 00:03:46,768
কয়েকজন নেশাখোর বেশি
লাভ পাবে সেটা দেখার জন্য?
57
00:03:46,920 --> 00:03:50,481
বেশি লাভ মানে ক্রেতারা বেশি
খরচ করবে।
58
00:03:51,640 --> 00:03:55,565
বেশি বিশুদ্ধতা মানে অনেক উৎপাদের ব্যাপার।
59
00:03:55,720 --> 00:03:59,122
এই ১৩০ মিলিয়ন ডলার মূল্যের মুনাফা...
60
00:03:59,280 --> 00:04:03,285
...কোনো নিম্নমানের রান্নায় নষ্ট
করতে দেওয়া যাবে না।
61
00:04:03,480 --> 00:04:05,562
এবার তুমি আমার কথা শোনো।
62
00:04:06,280 --> 00:04:09,841
তোমার কাছে একজন সর্বশ্রেষ্ঠ মেথ রাঁধুনি আ-
না, আমেরিকার দুইজন...
63
00:04:10,000 --> 00:04:14,881
...সর্বশ্রেষ্ঠ মেথ রাঁধুনি এখানে আছে, আর আমাদের দক্ষতা দ্বারা...
64
00:04:15,040 --> 00:04:18,010
...তুমি নিজে থেকে যত আয় করেছ...
65
00:04:18,160 --> 00:04:19,810
...তার থেকেও বেশি এই ৩৫% থেকে আয় করতে পারবে।
66
00:04:19,960 --> 00:04:22,122
হ্যাঁ, যেহেতু তুমি বলছো।
67
00:04:22,320 --> 00:04:24,322
শুধু ভাবছিলাম আমরা এত ভাগ্যবান কেন?
68
00:04:24,920 --> 00:04:26,570
আমাদের কেন দলে ভেড়ালে?
69
00:04:26,720 --> 00:04:29,166
'মাইক' আমাদের দল থেকে অবসর নিচ্ছে...
70
00:04:29,320 --> 00:04:31,891
...তাই পার্টনারশিপের মধ্যে তার ভাগটা
এখন খোলা আছে...
71
00:04:32,080 --> 00:04:37,211
...যদি তুমি তার অংশটা সামলাতে পার,
বন্টন...
72
00:04:37,520 --> 00:04:41,650
...আর তুমি আজ যে ১৫ মিলিয়ন আনলে
তার থেকে যদি ৫ মিলিয়ন দিয়ে দাও।
73
00:04:42,040 --> 00:04:45,840
এটাকে খুঁজে দেওয়ার বেতন হিসেবে ধরে নাও
যেহেতু সে আমাদের একত্র হওয়ার ব্যবস্থা করেছে।
74
00:04:46,000 --> 00:04:51,245
পন্যগুলোর ৪০ পাউন্ড আমরা পাঠানোর জন্য
প্রস্তুত আছি, করার জন্যও তৈরি আছি।
75
00:04:52,280 --> 00:04:54,123
তুমি প্রস্তুত আছো?
76
00:05:14,120 --> 00:05:16,009
তুমি আসলেই কে?
77
00:05:17,040 --> 00:05:18,280
তুমি জানো।
78
00:05:18,800 --> 00:05:22,009
তোমরা সবাই ভালোভাবেই জানো যে আমি কে।
79
00:05:24,800 --> 00:05:26,165
আমার নাম বলো।
80
00:05:27,080 --> 00:05:30,402
কী বলবো? তুমি কে আমি তার কিচ্ছু জানিনা।
81
00:05:30,600 --> 00:05:33,888
হ্যাঁ, তুমি জানো, আমি রাঁধুনি।
82
00:05:35,880 --> 00:05:38,565
আমিই সেই লোক যে কিনা 'গাস ফ্রিং' কে মেরেছে।
83
00:05:38,720 --> 00:05:41,564
ভুলভাল বকো না। 'ফ্রিং'কে কার্টেলরা মেরেছে।
84
00:05:41,920 --> 00:05:43,524
তুমি ঠিক বলছো তো?
85
00:05:53,640 --> 00:05:55,130
হ্যাঁ ঠিক আছে।
86
00:05:55,280 --> 00:05:59,251
এবার, আমার নাম বলো।
87
00:06:04,680 --> 00:06:06,330
তুমি "হাইজেনবার্গ"।
88
00:06:08,200 --> 00:06:10,487
একদম ঠিক বলেছো।
89
00:06:44,720 --> 00:06:47,610
আমাকে এটা তোমার কাছে দিতে হচ্ছে, 'ওয়াল্টার'।
90
00:06:51,680 --> 00:06:53,250
এই-
91
00:06:53,400 --> 00:06:56,085
আমি ঐ নরম কথাগুলোর কদর করছি...
92
00:06:56,240 --> 00:06:59,323
...কিন্তু আমিও বেরিয়ে গেছি, মনে আছে?
93
00:06:59,920 --> 00:07:02,241
আমি জানি, আমরা এই ব্যাপারে কথা বলবো।
94
00:07:04,800 --> 00:07:09,806
আমি আমার ৫ মিলিয়ন কখন এবং কোথায়
পাবো এ ব্যাপারে আমাদের কথা বলতে হবে।
95
00:07:09,960 --> 00:07:11,883
আর সেটা আমরা করবো।
96
00:07:12,040 --> 00:07:13,565
অবশ্যই।
97
00:07:14,240 --> 00:07:15,366
এটা, বুঝলে-
98
00:07:15,520 --> 00:07:18,569
দেখ 'জেসি' আমাকে এখন শুধু কিছুটা
সময় দাও, ঠিক আছে?
99
00:07:18,720 --> 00:07:21,929
এই ব্যাপারটি চালাতে আমার কিছুটা
সাহায্য লাগতে পারে।
100
00:07:22,080 --> 00:07:24,367
অন্তত আমার জন্য এতটুকু তো করতে পারবে, তাইনা?
101
00:07:26,960 --> 00:07:30,328
আরে, চিন্তা করো না।
আমরা এটা ঠিক করে নেবো।
102
00:08:01,440 --> 00:08:04,762
আচ্ছা, তাহলে এতটুকুই থাকলো।
103
00:08:04,960 --> 00:08:06,849
যাওয়ার আগে বলছি,
দুইটা কথা বলার আছে:
104
00:08:07,000 --> 00:08:08,843
প্রথমত, যেমনটা আমি বলেছিলাম...
105
00:08:09,000 --> 00:08:11,162
...লেগেসি কস্ট এর ব্যাপারটা আমি
আমার দিক থেকে সামলাবো...
106
00:08:11,320 --> 00:08:15,484
...তাই তোমাকে আর আমার লোকদের
নিয়ে চিন্তা করতে হবেনা। দ্বিতীয়ত, ওরা।
107
00:08:15,680 --> 00:08:18,923
DEA যেকোনো সময় একটি চাল চালবে।
কখন বলতে পারছিনা, যেকোনো সময় হতে পারে।
108
00:08:19,120 --> 00:08:22,966
কিন্তু তোমাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে।
দেরি হয়ে যাওয়ার আগেই করতে হবে।
109
00:08:25,880 --> 00:08:27,291
ঠিক আছে।
110
00:08:28,160 --> 00:08:29,207
এতটুকুই তাহলে?
111
00:08:30,000 --> 00:08:35,723
না "৫ মিলিয়ন গুলোর জন্য ধন্যবাদ," না
"র্যাডিয়েটরের সাথে বেঁধে রাখার জন্য দুঃখিত"?
112
00:08:36,640 --> 00:08:39,405
শুধু ঐ ঝামেলাওয়ালাদের সামলাও, 'ওয়াল্টার'।
113
00:08:46,160 --> 00:08:48,049
তাহলে, এই।
114
00:08:50,680 --> 00:08:52,284
আমার মনে হয়...
115
00:08:52,440 --> 00:08:54,408
আমার মনে হয় আমাদের আর পরে দেখা হবে।
116
00:08:54,560 --> 00:08:57,006
না। আমার তা মনে হচ্ছেনা।
117
00:08:57,160 --> 00:08:59,208
যখন আমি বেরিয়েছি, একেবারে বেরিয়ে গেছি।
118
00:09:00,440 --> 00:09:03,205
আমিওতো বেরিয়ে গেছি 'মাইক'।
119
00:09:05,960 --> 00:09:10,409
পিচ্চি, শুধু নিজের খেয়াল রাখবি।
120
00:09:54,200 --> 00:09:57,249
- সব ঠিকঠাক?
- তুমিই বলো আমাকে।
121
00:09:58,600 --> 00:10:00,762
ঠিক আছে, 'জেসি', নিয়ে আসো এটা।
122
00:10:03,400 --> 00:10:07,405
ভালো হচ্ছে। করতে থাকো।
সোজা পেছনে।
123
00:10:07,560 --> 00:10:09,289
আস্তে করে থামাও।
124
00:10:09,560 --> 00:10:11,324
ঠিক আছে। ভালো হয়েছে।
125
00:10:18,080 --> 00:10:19,605
হেই, 'মিসেস হোয়াইট'।
126
00:10:32,280 --> 00:10:34,089
"চলুন কাজে লেগে পড়ি"
127
00:10:34,720 --> 00:10:36,848
যদি তা আমি পারতাম।
128
00:10:37,000 --> 00:10:39,765
ঠিক আছে। চল এই জিনিসটি লাগিয়ে ফেলি।
129
00:10:40,920 --> 00:10:42,160
'ওয়াল্ট'।
130
00:10:47,400 --> 00:10:49,084
এসব কী?
131
00:10:49,880 --> 00:10:51,450
তুমি সত্যিই জানতে চাও?
132
00:10:52,880 --> 00:10:56,248
- তুমি এখানে এনে কেন লুকাচ্ছে?
- সে ব্যাপারে চিন্তা করো না।
133
00:10:56,400 --> 00:10:58,004
কার কাছ থেকে এসব লুকাচ্ছো?
134
00:10:58,160 --> 00:11:00,845
আমি বললাম এসব নিয়ে চিন্তা করো না।
135
00:11:01,000 --> 00:11:02,126
পুলিশ থেকে?
136
00:11:03,640 --> 00:11:05,404
নাকি অন্য কারো থেকে?
137
00:11:06,320 --> 00:11:08,209
এটার জন্য মেরে ফেলবে এমন কেউ?
138
00:11:08,360 --> 00:11:10,522
তুমি অফিসে ফিরে যাচ্ছো না কেন?
139
00:11:12,720 --> 00:11:16,406
তুমি অফিসে ফিরে গিয়ে আমাদের
এটা করতে দিচ্ছো না কেন?
140
00:11:16,560 --> 00:11:18,642
আমরা এটা করে ফেলছি।
141
00:11:51,160 --> 00:11:53,208
এইবার তুমি কী নিয়ে আসলে?
142
00:11:53,400 --> 00:11:55,004
এগুলো হচ্ছে 'বেকন ব্যানানা কুকিজ'
143
00:11:55,160 --> 00:11:58,209
এগুলোতে বেকন আছে? ও, খোদা!
144
00:11:58,400 --> 00:12:00,129
একটু। শুধু একটু বেকন।
145
00:12:00,320 --> 00:12:02,971
ঐ কুকিজগুলো ফোলানোর জন্য
যেটুকু লাগবে সেটুকু।
146
00:12:03,480 --> 00:12:06,006
'ড্যান', এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে।
147
00:12:06,240 --> 00:12:07,321
আমি এগুলো কিন্তু কাউকে দিচ্ছিনা।
148
00:12:07,480 --> 00:12:09,403
কর্মস্থলের খারাপ শিষ্টাচার?
আমি তার পরোয়াও করিনা।
149
00:12:09,560 --> 00:12:12,086
- ওগুলো আমার।
- ওগুলো তোমার আর তুমি যা ইচ্ছা তাই করতে পারো।
150
00:12:12,240 --> 00:12:15,005
ভালো, কারন আমার স্বামীও
এটা থেকে কিছু পাবেনা।
151
00:12:15,160 --> 00:12:17,288
- 'মিকি' কেমন আছে?
- আমাকে আবার শুরু করতে বলোনা।
152
00:12:17,440 --> 00:12:18,965
সে একটি নৌকা কিনতে চাইছে।
153
00:12:19,120 --> 00:12:21,885
আমি তাকে লনে ঘাস কাটার যন্ত্রটাও
চালাতে দিই না...
154
00:12:22,040 --> 00:12:24,042
...আর সে কিনা নৌকা কিনতে চাইছে।
155
00:12:24,200 --> 00:12:26,168
আমি এ ব্যাপারে জানিনা।
একটি নৌকা দিলে মন্দ হতো না।
156
00:12:26,320 --> 00:12:28,163
একটি ছোট নৌকা, হয়তো।
157
00:12:28,320 --> 00:12:31,210
ওহ্, আর বলো না,
একটা নৌকা নিয়ে যাবেটাই বা কোথায়?
158
00:12:31,360 --> 00:12:33,840
সোজা 'এলিফ্যান্ট বিউটে'(নিউ মেক্সিকোর
একটি কৃত্তিম হ্রদ)?
159
00:12:34,160 --> 00:12:37,164
অথবা 'কাবায়োতে'। ওখানটা খুব সুন্দর।
160
00:12:37,360 --> 00:12:40,284
তুমি চাইলে ওটা লেকে রেখে আসতে পারো
যদি তোমার সেটা বাইতে না ইচ্ছা করে।
161
00:12:40,440 --> 00:12:44,411
আমরা কোনো নৌকা কিনছি না,
আমি তোমাকে সেটা এই মুহূর্তে বলে দিচ্ছি।
162
00:12:44,560 --> 00:12:48,804
- আর শেষটা হলো ৫৪৫.
- ৫৬৯.
163
00:12:49,360 --> 00:12:52,523
- ধুর! প্রতিবারই আমি এটা প্রায় করে ফেলি।
- খুব ভালো।
164
00:12:52,680 --> 00:12:56,651
কিন্তু আসলে, এই সপ্তাহে আমি তোমার
জন্য একটি অতিরিক্ত রেখেছি, ৬০৩.
165
00:12:57,040 --> 00:13:00,442
- ৬০৩, সেটা কোথায়?
- ঐ যে ওখানে।
166
00:13:04,080 --> 00:13:06,924
ঠিক আছে। আমি তোমাকে তোমার
কাজ শেষ করে ফেলতে দিচ্ছি।
167
00:13:07,080 --> 00:13:08,730
ধন্যবাদ, ডট।
168
00:14:36,160 --> 00:14:38,766
ছোট্ট 'কেইলি'র আরেকটি সেফটি
ডিপোজিট বক্স লাগবে...
169
00:14:38,920 --> 00:14:41,730
...যদি তুমি আর একটি ডলারও
তার জন্য রেখে যেতে চাও।
170
00:14:43,560 --> 00:14:45,164
এর বাকিটা কোথায়?
171
00:14:45,360 --> 00:14:47,362
ওহ, আগের মতই এটা খালি।
172
00:14:47,520 --> 00:14:50,251
ওগুলো তুলে নিবে যে পরিবারগুলো
তারা ভরসাযোগ্য।
173
00:14:50,400 --> 00:14:52,607
কেউ এটা একসাথে সবগুলো
নিয়ে নেওয়ার জন্য অভিযোগ জানাচ্ছে না?
174
00:14:52,760 --> 00:14:56,606
না, তারা এটা জানে।
ধীর-স্থিররাই শেষে জিতে।
175
00:14:57,920 --> 00:15:00,366
তাহলে আমার মনে হয় এখনকার
মত এতটুকুই?
176
00:15:01,680 --> 00:15:03,682
পরিবারগুলো নিয়ে চিন্তা করো না।
177
00:15:03,880 --> 00:15:06,247
তারা তাদের সরবরাহ পেয়ে যাবে।
178
00:15:15,080 --> 00:15:17,731
আমি জানি সময় খারাপ যাচ্ছে,
কিন্তু এটা বাচ্চাদের জন্য...
179
00:15:17,880 --> 00:15:20,611
...এবং তোমার স্পন্সরশীপ অবশ্যই
যথাযথ সমাদর করা হবে।
180
00:15:20,760 --> 00:15:24,651
আমাদের একটি সিলভার লেভেল,
কিন্তু গোল্ড আর প্লাটিনাম লেভেলে...
181
00:15:24,800 --> 00:15:29,647
...সত্যিই তোমার নাম ব্যানার আর
টি-শার্টগুলোতে তোলা হবে।
182
00:15:30,040 --> 00:15:35,251
অবশ্যই। এটা কোনো সমস্যা না, যদি কিছু
পরিবর্তিত হয় তুমি সরাসরি আমাকে কল দিবে, শুনতে পেলে?
183
00:15:36,960 --> 00:15:40,601
'গোমি', আমাকে যদি আর এরকম মশকারী করার জন্য কোনো
কল করতে হয় তাহলে তুমি ইট দিয়ে আমার মাথায় বাড়ি মেরো।
184
00:15:40,760 --> 00:15:42,762
আমি শেষ।
185
00:15:42,960 --> 00:15:45,201
কী হলো? তুমি হাসছো কেন?
186
00:15:45,360 --> 00:15:47,408
কারন এইমাত্র 'এরম্যানট্রাউট' এর
ওয়ারেন্ট এসেছে।
187
00:15:47,560 --> 00:15:50,530
এইতো কাজ হয়েছে। কত দ্রুত তুমি তোমার
দলবল জোগাড় করতে পারবে?
188
00:15:50,720 --> 00:15:52,165
- দুই, তিন ঘন্টা।
- দুই ঘন্টার মধ্যে করে ফেল।
189
00:15:52,320 --> 00:15:54,527
আমরা এইবার ঐ ব্যাটাকে ধরতে যাচ্ছি-
190
00:17:26,040 --> 00:17:27,451
পুলিশ! সার্চ ওয়ারেন্ট!
191
00:17:33,320 --> 00:17:35,049
পুলিশ! সার্চ ওয়ারেন্ট!
192
00:17:35,240 --> 00:17:38,244
আসছি। একটু জিরিয়ে নাও।
193
00:17:40,720 --> 00:17:42,643
সার্চ ওয়ারেন্ট।
194
00:17:42,800 --> 00:17:44,404
পুলিশ! সার্চ ওয়ারেন্ট!
195
00:17:44,560 --> 00:17:47,643
- পুলিশ। সার্চ ওয়ারেন্ট।
- পুলিশ। সার্চ ওয়ারেন্ট।
196
00:17:47,800 --> 00:17:50,326
ঐ নিরোধক আদেশনামা এখন
তোমার কী কাজে আসছে?
197
00:17:51,160 --> 00:17:54,323
যদি তুমি চাও যে আমি এইটা পড়ি,
আমার তাহলে চশমা লাগবে।
198
00:18:00,120 --> 00:18:03,124
আপনাকে হেডকোয়ার্টার থেকে আসতে
হলো ব্যাপারটা খুবই খারাপ হলো, সার্জেন্ট।
199
00:18:03,280 --> 00:18:07,046
তুমি বলছো খাটের বাইরে থেকে, যখন কোনো পুলিশ
নিজেকে হত্যা করে, তারা তখন পুরো রিপোর্ট চায়।
200
00:18:07,200 --> 00:18:10,283
রেকর্ড ব্যুরোর দায়িত্বে যে আছে শুধু
তাকে হ্যালো বলার জন্য এসেছি।
201
00:18:11,000 --> 00:18:12,490
গায়ে গুলি ঠেকিয়ে করা একটি আঘাত!
202
00:18:12,640 --> 00:18:14,802
তার ডান হাত আর কপালের পাশে
পাউডার বার্ন পাওয়া গেছে।
203
00:18:14,960 --> 00:18:16,564
আমার মতে, এটা আত্মহত্যা।
204
00:18:16,720 --> 00:18:18,768
- মালগাড়ির লোকদের বলো যে তারা একে নিয়ে যেতে পারে।
- আচ্ছা।
205
00:18:18,920 --> 00:18:22,811
যখন আমি তাকে পেলাম, সে তখন...
সে তখন মৃত ছিল।
206
00:18:30,680 --> 00:18:32,489
এই! একদম ঠিক সময়ে এসেছো।
207
00:18:32,640 --> 00:18:34,881
এইমাত্র শুরু করতে যাচ্ছিলাম।
208
00:18:37,360 --> 00:18:39,931
তুমি যদি ঐ ট্যাংকটি স্থাপন করা
শুরু করে দাও...
209
00:18:40,080 --> 00:18:42,128
...তাহলে সেটা অনেক বড় উপকার হবে।
210
00:18:42,520 --> 00:18:46,002
আমাদের শেষ রান্নার পর ঐ জিনিসটা
আমরা ওখানে অনেকদিন ফেলে রেখেছি।
211
00:18:46,160 --> 00:18:48,401
- 'মি. হোয়াইট'-
- মানে অনেক বেশিদিনই ফেলে রেখেছি।
212
00:18:48,600 --> 00:18:50,841
আমাদের এখন প্রচুর পরিমানে অবশিষ্ট আছে।
213
00:18:51,000 --> 00:18:53,890
আমাদের যে জিনিসটাতে বিনিয়োগ করা
দরকার তা হচ্ছে 'পাওয়ার ওয়াশার'!
214
00:18:54,040 --> 00:18:58,568
'মি. হোয়াইট', আমরা কি আলাদাভাবে
একটু এই ব্যাপারে কথা বলতে পারি?
215
00:19:04,120 --> 00:19:05,849
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই।
216
00:19:06,040 --> 00:19:07,405
হ্যাঁ।
217
00:19:12,800 --> 00:19:17,328
দেখ, তুমি জানো আমাদের কোন ব্যাপারটা
নিয়ে কথা বলা দরকার বলে আমি মনে করি?
218
00:19:17,880 --> 00:19:19,644
তা হলো দ্বিগুণীকরন।
219
00:19:19,840 --> 00:19:21,569
দ্বিগুনীকরন?
220
00:19:21,760 --> 00:19:25,048
প্রতি সপ্তাহে ১০০ পাউন্ড রান্না করা,
৫০ না।
221
00:19:25,200 --> 00:19:29,171
একটি নতুন ল্যাব চালু যখন হয়েছে,
যেই ল্যাবটা তুমি চালাবে।
222
00:19:29,320 --> 00:19:31,482
পুরোপুরি নিজ থেকে সব বানাবে।
223
00:19:32,120 --> 00:19:34,521
কেন নয়? তুমি এটার যোগ্য।
224
00:19:34,680 --> 00:19:37,331
তুমি সবরকমভাবে আমার মত ভালো।
225
00:19:37,760 --> 00:19:40,525
তাহলে তোমার কী মতামত?
226
00:19:40,680 --> 00:19:46,801
'মি. হোয়াইট', আমি মনে করি আমার
কিছুই পরিবর্তন হয়নি।
227
00:19:47,160 --> 00:19:51,085
আমি শুধু আমার টাকা নিয়ে চলে যেতে চাই।
228
00:19:52,760 --> 00:19:55,491
'জেসি', এই যে...
229
00:19:58,160 --> 00:20:00,322
আমরা যা করি...
230
00:20:04,280 --> 00:20:06,931
...কোনো একটা জিনিস আমরা যে খুব ভালো পারি...
231
00:20:07,080 --> 00:20:08,570
...এটা খুবই দূর্লভ জিনিস।
232
00:20:08,720 --> 00:20:11,644
এমন কোনো কিছুকে তুমি শুধু
ছুড়ে ফেলে দিতে তো পার না।
233
00:20:12,640 --> 00:20:15,928
আর কি, তুমি জিনিসগুলা
এভাবে উড়িয়ে দিতে চাও?
234
00:20:16,080 --> 00:20:18,970
তোমার জিনিসগুলো? কেন?
235
00:20:19,120 --> 00:20:20,770
কী করার জন্যে?
236
00:20:21,960 --> 00:20:24,611
- আমি জানিনা।
- আচ্ছা, ভাবো।
237
00:20:24,760 --> 00:20:27,809
ঠিক কী করার জন্যে, 'জেসি'?
238
00:20:29,920 --> 00:20:33,003
আমি-আমি সেটা ভেবে নিবো, ঠিক আছে?
239
00:20:33,160 --> 00:20:34,207
একবার নিজের দিকে তাকাও।
240
00:20:35,800 --> 00:20:39,600
তুমি তোমার জীবনে কী পেলে, হ্যাঁ?
কিচ্ছু না। কাউকে না।
241
00:20:39,800 --> 00:20:41,564
ও, দাড়াও। হ্যাঁ।
242
00:20:41,760 --> 00:20:44,081
- ভিডিও গেমস আর গো-কার্টস(ছোট রেসিং কার)।
- 'মি. হো-
243
00:20:44,240 --> 00:20:47,164
আর যখন তুমি সেগুলোতে বিরক্ত বোধ করবে,
তখন কী করবে?
244
00:20:47,320 --> 00:20:50,290
আর কত শীগ্রই তুমি আবার
ব্যবহার করা শুরু করবে?
245
00:20:53,160 --> 00:20:55,162
দেখ...
246
00:20:55,320 --> 00:21:00,247
আমি জানি ঐ বাচ্চাটির সাথে যা হয়েছে
তার জন্য তোমার কতটা মন খারাপ।
247
00:21:00,440 --> 00:21:02,920
আমারও তোমার মতই খারাপ লাগছে।
248
00:21:03,080 --> 00:21:06,323
তোমার খারাপ লাগছে? আসলেই?
249
00:21:08,560 --> 00:21:11,484
তুমি আমাকে এমন করে কীভাবে বলতে পারলে? ঈশ্বর!
250
00:21:11,640 --> 00:21:14,041
আমিই এখন এই স্থানের অভিভাবক।
251
00:21:14,200 --> 00:21:17,522
কী, এখন কি আমাকেও তোমার
সামনে এখানে কান্নায় ভেঙ্গে পড়তে হবে?
252
00:21:17,680 --> 00:21:21,366
আমাকে কি একটি রুমে নিজেকে বন্দি রেখে
নেশা করে তোমাকে তার প্রমান দিতে হবে?
253
00:21:21,520 --> 00:21:24,330
ওই বালকটির সাথে যা হয়েছে তা
ছিল একটি দুঃখজনক ঘটনা...
254
00:21:24,480 --> 00:21:26,687
...আর এটি আমার মনকেও ভেতরে
ভারাক্রান্ত করে তুলেছে!
255
00:21:26,840 --> 00:21:30,526
কিন্তু এটা হয়েছে দেখে কি আমিও মন
খারাপ করে বসে থাকবো...
256
00:21:30,720 --> 00:21:34,327
...আর তার সাথে মরবো? যা হওয়ার হয়ে গেছে!
257
00:21:34,520 --> 00:21:36,170
এটা আমাকে অসুস্থ করে তুলছে...
258
00:21:36,320 --> 00:21:39,164
...যেমনটা আমাদের সাথে করতে গিয়ে
অন্য যারা সবাই মারা গিয়েছিল তাদের মতো।
259
00:21:39,360 --> 00:21:40,566
'টড' যা করেছে...
260
00:21:40,720 --> 00:21:44,441
...সেরকম আমি আর তুমিও এমন সব
কাজ করেছি তা ঐরকমই খারাপ।
261
00:21:44,600 --> 00:21:45,965
হ্যাঁ।
262
00:21:46,120 --> 00:21:51,411
যতজন লোককে আমরা মেরেছি,
'গেল' আর বাকিদের।
263
00:21:51,560 --> 00:21:55,042
যদি তুমি বিশ্বাস কর যে নরক বলে কিছু আছে,
আমি জানিনা তুমি ওইদিকের কিনা...
264
00:21:55,200 --> 00:21:58,921
...কিন্তু আমরা অনেকটা সেদিকেই যাচ্ছি, তাইনা?
265
00:21:59,280 --> 00:22:02,443
কিন্তু আমি সেখানে না পৌঁছানো পর্যন্ত থামবো না।
266
00:22:02,960 --> 00:22:06,965
কী, আমি আর মেথ রাঁধতে চাইনা মানে
কি এই যে, আমি থেমে গেছি?
267
00:22:07,120 --> 00:22:09,361
আর কতজন লোক আমাদের জন্য মরবে?
268
00:22:09,520 --> 00:22:11,807
কেউ না। একজনও না।
269
00:22:11,960 --> 00:22:14,566
এখন যেহেতু আমরা নিয়ন্ত্রন করছি,
আর কেউ কষ্ট পাবে না।
270
00:22:14,720 --> 00:22:18,247
তুমি প্রতিবারই এটা বল,
কিন্তু এটার ছিটেফোঁটাও হয় না!
271
00:22:18,440 --> 00:22:20,568
- না।
- সবসময়! তোমায় একটা কথা বলি?
272
00:22:20,720 --> 00:22:24,042
আমি আর করবো না, ঠিক আছে?
273
00:22:24,200 --> 00:22:30,082
তুমি শুধু আমার টাকা দিয়ে দাও, আর
তারপর তুমি আর আমি, আমাদের মাঝে সব শেষ।
274
00:22:35,120 --> 00:22:36,724
ঠিক আছে।
275
00:22:37,880 --> 00:22:38,961
কেন?
276
00:22:40,480 --> 00:22:43,927
এই টাকাগুলো তোমার কেন লাগবে?
277
00:22:44,480 --> 00:22:48,451
কারন এগুলো আমার। এইটা আমার ভাগ।
278
00:22:48,640 --> 00:22:51,007
কিন্তু এগুলো কি রক্তমাখা টাকা নয় কী?
279
00:22:51,160 --> 00:22:54,448
মানে, তুমি তো খুব বিশুদ্ধ।
তোমার তো অনেক গভীর আবেগপ্রবনতা আছে।
280
00:22:54,640 --> 00:22:57,371
না। না। না। ঐ নোংরা টাকাগুলো
তো তোমার ধরা উচিত না
281
00:22:57,560 --> 00:22:59,881
আমি তোমাকে তা থেকে বাঁচিয়ে দিচ্ছি, 'জেসি'।
282
00:23:01,280 --> 00:23:02,770
আরেহ্।
283
00:23:03,360 --> 00:23:04,407
তোমার তো দেখছি এটা লাগবে।
284
00:23:04,560 --> 00:23:07,040
এটা আমি যেমন চাই তুমিও
ঠিক তেমনভাবেই চাও।
285
00:23:07,280 --> 00:23:11,410
আর এটা চাওয়ার মাঝে তো ভুল কিছু নেই, তাইনা?
286
00:23:11,560 --> 00:23:15,246
তাই থাকো আর আমার সাথে কাজ কর...
287
00:23:15,400 --> 00:23:18,643
...তখন তুমি দশ - বিশ গুন
টাকা করতে পারবে।
288
00:23:22,920 --> 00:23:25,002
বাদ দাও।
289
00:23:26,000 --> 00:23:29,368
তুমি আমাকে টাকা দিতে চাওনা।
আমার কিছু যায় আসেনা।
290
00:23:29,520 --> 00:23:33,411
- হ্যাঁ, তোমার যায় আসে।
- এটা তোমার ব্যাপার, ঠিক আছে?
291
00:23:34,880 --> 00:23:36,086
- আমি বেরিয়ে যাচ্ছি।
- না, তুমি তা করছো না।
292
00:23:36,240 --> 00:23:41,451
তোমার শেষ হয়নি। তুমি যাচ্ছো না।
কারন যদি তুমি চলে যাও, তাহলে তুমি কিছুই পাবে না।
293
00:23:41,600 --> 00:23:44,763
তুমি বুঝতে পেরেছো? কিচ্ছু না!
294
00:23:45,560 --> 00:23:47,449
'জেসি'।
295
00:23:51,920 --> 00:23:54,924
চলমান রাজস্ব বছরের ইলেকট্রনিক কার্যক্রম
ও তত্ত্বাবধানের এবারের বাজেট হলো...
296
00:23:55,120 --> 00:23:59,489
...১.৫ মিলিয়ন। যেটি ATF আর মার্শাল
সার্ভিসের সমান বাজেট...
297
00:23:59,640 --> 00:24:01,961
...কিন্তু তবুও এটি FBI এর মোট
খরচের এর তুলনায় যৎসামান্যই।
298
00:24:02,120 --> 00:24:04,521
আমরা বাড়তি ১.৪১ এর
জন্য এই সভা করছি
299
00:24:04,680 --> 00:24:07,365
...কিন্তু আমরা কার্যকরী রিপোর্টগুলো
প্রদর্শনের জন্য অপেক্ষা করছি...
300
00:24:07,520 --> 00:24:11,650
...মূলত আমরা এর উপযুক্ত ফলাফলই
পাচ্ছি, আমাদের আন্ডারকাভার অপারেশনগুলোতে...
301
00:24:11,840 --> 00:24:14,320
...সবচেয়ে বেশি সফল অভিযোগ্য
বুদ্ধিমত্তাসম্পন্ন ফল পেয়েছি...
302
00:24:14,480 --> 00:24:17,211
...যদি আপনি তালিকাটিতে
পরিশিষ্ট ৪ দেখেন তাহলে বুঝবেন।
303
00:24:17,360 --> 00:24:21,285
যদি ASAC 'শ্রেডার' আমাদেরকে নজরাদারি
করার লোকের সময়টুকু একটু বলেন...
304
00:24:21,480 --> 00:24:22,845
'হ্যাঙ্ক'?
305
00:24:23,360 --> 00:24:25,010
'হ্যাঙ্ক'?
306
00:24:25,160 --> 00:24:26,764
'হ্যাঙ্ক'!
307
00:24:27,760 --> 00:24:30,331
আমরা তাহলে আজকের জন্য শেষ করছি।
308
00:24:30,480 --> 00:24:34,485
যদি আপনাদের সবার যাওয়াকালে ASAC
'শ্রেডার' না গিয়ে এখানে থাকেন ভালো হবে।
309
00:24:35,280 --> 00:24:36,805
সবাইকে ধন্যবাদ।
310
00:24:49,520 --> 00:24:51,204
তুমি জানো এ ব্যাপারে...
311
00:24:51,360 --> 00:24:53,727
...তুমি সফল হও সেটা আমার চাইতে
বেশি আর কেউ চায়না, তাইনা?
312
00:24:54,000 --> 00:24:56,048
- হ্যাঁ।
- তুমি কিরকম ভালো সেটা আমি জানি।
313
00:24:56,200 --> 00:24:59,090
আমি যদি তা না জানতাম তাহলে এত
কিছু করে তোমাকে এখানে আনতাম না।
314
00:24:59,240 --> 00:25:01,641
কিন্তু তুমি তো সেসব কাজ করছো না।
315
00:25:01,800 --> 00:25:06,124
তুমি একটা জেলা অফিসের দায়িত্বে আছো,
আর এক্ষেত্রে তোমার অনেক দায়দায়িত্ব আছে।
316
00:25:06,280 --> 00:25:10,604
আমি বলতে চাইছি 'হ্যাঙ্ক', প্রধান রিপোর্টগুলো
সময়মতো জমা দেওয়া হচ্ছে না।
317
00:25:10,760 --> 00:25:12,444
আমি তা করার চেষ্টা করছি।
এই কাজের আরো উন্নতি হবে।
318
00:25:12,600 --> 00:25:15,080
হ্যাঁ হবে, কারন 'ফ্রিং' এর এই বিষয়টাতে...
319
00:25:15,280 --> 00:25:18,602
...প্রচুর পরিমানে টাকা আর সময় ব্যয় হচ্ছে,
যে বিষয়টা কিনা মূলত শেষ হয়ে গিয়েছে।
320
00:25:19,160 --> 00:25:22,164
এই বাড়তি সময়গুলোতে শুধু 'মাইকেল
এরম্যানট্রাউট'কে কেন নজরদারি করা হচ্ছে?
321
00:25:22,320 --> 00:25:24,800
ঐ পরিমান টাকা যদি অন্য কোথাও
ব্যয় করা হতো তাহলে আরো ভালো হতো।
322
00:25:25,000 --> 00:25:28,083
আমি বুঝতে পারছি, কিন্তু আমি এই
সিদ্ধান্তগুলো হালকাভাবে নিচ্ছি না।
323
00:25:28,240 --> 00:25:30,891
আমরা আবার রাস্তাঘাটে মেথের প্রভাব
বৃদ্ধি পাওয়ার ব্যাপারে তথ্য পেয়েছি...
324
00:25:31,040 --> 00:25:34,931
...'ফ্রিং' এর দলবল এখনো সক্রিয় আছে আর
'এরম্যানট্রাউট' এর মাঝে জড়িত আছে। এটা সহজ ব্যাপার।
325
00:25:35,160 --> 00:25:36,446
আমি তোমায় বিশ্বাস করেছি। কিন্তু হলেও কী?
326
00:25:36,600 --> 00:25:39,365
এটা এক ডজনের মধ্যে একটি,
আর তোমার এক্ষেত্রে এটা আগে তোমার...
327
00:25:39,520 --> 00:25:42,444
- ... ছিল বলে এটা নিয়েই পড়ে থাকলে হবে না।
- আমি আসলেই মনে করি-
328
00:25:42,640 --> 00:25:45,246
নিজের পছন্দেরটি নিয়ে পড়ে থেকো না।
তোমার কাঁধে এর চাইতেও বড় কাজ আছে।
329
00:25:45,400 --> 00:25:47,528
আমি বলছি, আর্থিক খরচের ব্যাপারে ভেবো না।
330
00:25:47,680 --> 00:25:50,923
আমি শুনলাম তুমি নাকি কাজের জায়গায়
ব্যক্তিগতভাবে সার্চ ওয়ারেন্ট নিচ্ছো?
331
00:25:51,080 --> 00:25:53,401
এটা আমার বিবেচনার ভুল ছিল।
এমনটা আর হবে না।
332
00:25:53,560 --> 00:25:56,723
ঠিক বলছো এটা আর হবে না।
আমি তোমার জন্য চূড়ান্তভাবে একবার বলে দিচ্ছি
333
00:25:56,880 --> 00:26:00,441
'এরম্যানট্রাউটের উপর নজরদারি করার বাজেট
এখন শূন্য, আমি কি বোঝাতে পেরেছি?
334
00:26:01,760 --> 00:26:04,411
অবশ্যই। ধন্যবাদ।
335
00:26:04,640 --> 00:26:06,768
- বুঝেছি।
- ভালো।
336
00:26:06,960 --> 00:26:08,689
আমরা যোগাযোগের মধ্যেই থাকবো।
337
00:26:20,280 --> 00:26:21,930
হ্যাঁ?
338
00:26:22,080 --> 00:26:24,651
- হেই।
- হেই।
339
00:26:29,680 --> 00:26:32,251
তাহলে 'র্যামি' তোমার সাথে চলমান
জিনিসগুলো নিয়ে কথা বলতে চেয়েছিল?
340
00:26:32,440 --> 00:26:34,886
খেলাধুলা আর ঐ সংক্রান্ত ব্যাপার নিয়ে?
341
00:26:35,040 --> 00:26:36,530
হ্যাঁ, সেরকম কিছুই।
342
00:26:36,680 --> 00:26:39,251
'এরম্যানট্রাউট'কে আর অনুসরন করা যাবে না।
343
00:26:39,400 --> 00:26:42,609
আর্থিক বিনিয়োগের দিক দিয়ে খাপ খাচ্ছে না।
344
00:26:42,760 --> 00:26:44,842
আসলে, এটা এমন না যে লোকটা
কোথাও চলে যাচ্ছে।
345
00:26:45,040 --> 00:26:47,441
সে আমাদের পিছু ছাড়ানোর চেষ্টাও করছে না।
346
00:26:47,600 --> 00:26:52,322
সে শুধু একজন বুড়ো লোকের জীবনযাপন
করছে যেন তার কিছুই লুকানোর নেই।
347
00:26:52,480 --> 00:26:56,041
- আর 'ফ্রিং' এর লোকদের কেউ মুখ খুলছে না?
- একটুও না।
348
00:26:56,200 --> 00:26:57,884
তুমি মিষ্টিভাবে বলে লোভ দেখিয়েছো তো?
349
00:26:58,040 --> 00:27:01,362
কোনো জেইল খাটতে হবে না সাথে বিনা
খরচে 'মাউই'(হাওয়াইয়ের একটি দ্বীপ) ভ্রমন?
350
00:27:01,760 --> 00:27:04,809
ঠিক তা বলিনি, কিন্তু সেরকমই বলেছি।
কিন্তু কেউই রাজি হয়নি।
351
00:27:04,960 --> 00:27:06,325
ঈশ্বর!
352
00:27:06,520 --> 00:27:10,286
হয়তো তারা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বিশ্বস্ত দল
অথবা কেউ তাদেরকে টাকা দিয়ে যাচ্ছে।
353
00:27:10,480 --> 00:27:13,643
- তুমি কি এখনো ব্যাংক এর লেনদেনগুলো চেক করছো?
- কারোটাতেই অস্বাভাবিক কিছু দেখলাম না।
354
00:27:13,800 --> 00:27:17,327
নয়জন, সবারগুলোই একজন উকিল প্রদর্শন করছে।
355
00:27:17,480 --> 00:27:19,323
এইরকম ব্যাপারে অস্বাভাবিক কিছুনা।
356
00:27:19,480 --> 00:27:23,690
হ্যাঁ, এই লোকটা, তার নাম যেন কী?
'ড্যানিয়েল ওয়াক্সবার্গার?
357
00:27:24,520 --> 00:27:29,970
সে 'এরম্যানট্রাউট' ছাড়া বাকি
সবগুলোকে প্রতিনিধিত্ব করছে।
358
00:27:30,120 --> 00:27:31,963
ঐ উকিলটা সম্বন্ধে আরো কিছু জানা যাবে?
359
00:27:32,120 --> 00:27:34,327
তুমি আমাকে একটা উকিলের পিছনে
গুপ্তচরগিরি করতে বলছো?
360
00:27:34,480 --> 00:27:37,131
এই জিনিসটাতে একটু বেশি বেশি
করে ফেলছো না তো?
361
00:27:37,280 --> 00:27:39,282
'র্যামি' বললো আমরা 'এরম্যানট্রাউট'কে
অনুসরন করতে পারবো না।
362
00:27:39,480 --> 00:27:41,528
সে অন্যকারো ব্যাপারে তো কিছু বলেনি।
363
00:27:43,080 --> 00:27:44,127
যা বলছি কর।
364
00:27:45,080 --> 00:27:46,684
বস এর কথা তো শুনতেই হবে!
365
00:28:12,720 --> 00:28:15,121
ঠিক আছে, আমরা কি তবে শুরু করবো?
366
00:28:15,280 --> 00:28:19,410
এখন, আমি জানি এর বেশিরভাগই,
অথবা এর সবকিছুই তোমার কাছে নতুন মনে হচ্ছে।
367
00:28:19,560 --> 00:28:23,451
কিন্তু তুমি কি স্কুলে রসায়ন নিয়েছিলে?
368
00:28:23,600 --> 00:28:24,931
শুধু প্রাথমিক কিছু জানো?
369
00:28:25,480 --> 00:28:26,720
না।
370
00:28:26,880 --> 00:28:28,928
আচ্ছা। ঠিক আছে।
371
00:28:29,120 --> 00:28:34,206
করতে করতে আমি কোনোরূপ অভিভূত না হয়ে তা
যতটা সম্ভব বিশদভাবে তোমাকে বুঝানোর চেষ্টা করবো।
372
00:28:35,560 --> 00:28:36,925
জ্বী, স্যার।
373
00:28:39,360 --> 00:28:44,082
দেখ টড, আমি তোমাকে 'অ্যান্তনিও
ল্যাভয়সিয়র' হতে বলছি না।
374
00:28:44,600 --> 00:28:48,241
আমি তোমার থেকে যা চাই তা হলো
পরিপূর্ন প্রচেষ্টা আর মনোযোগ।
375
00:28:48,400 --> 00:28:50,641
শুনবে আর কাজে লেগে পড়বে।
376
00:28:50,800 --> 00:28:56,489
যদি তুমি তা কর, তাহলে আমরা এখানে
লড়াই করার মত সুযোগ পেতে পারি, ঠিক আছে?
377
00:28:59,440 --> 00:29:01,363
- আচ্ছা।
- ঠিক আছে।
378
00:29:01,840 --> 00:29:04,286
তাহলে, শুরু করা যাক।
379
00:29:17,560 --> 00:29:21,645
আস্তে, স্থিরভাবে।
380
00:29:35,160 --> 00:29:39,085
'অ্যালুমিনিয়াম' হাইড্রোজেন ক্লোরাইড
সরবরাহের গতি বৃদ্ধিতে সাহায্য করে।
381
00:29:44,160 --> 00:29:46,367
আস্তে আস্তে ঢাল। বেশি ঢেলে ফেলো না।
382
00:30:28,960 --> 00:30:32,601
আপনার কাছে ছোট 'স্কটিকি'টি ভালো লাগবে,
কিন্তু বড় 'স্কটিকি'টা আরো বেশি ভালো লাগবে।
383
00:30:32,760 --> 00:30:35,240
বেশি নোংরা যেমন ধুলার স্তুপ পরিষ্কারের জন্য....
384
00:31:15,720 --> 00:31:17,882
এবার...
385
00:31:18,040 --> 00:31:21,010
...কার্বন ডাই অক্সাইড তরল
পদার্থগুলোকে বরফ করবে..
386
00:31:21,160 --> 00:31:23,242
...এটিকে স্ফটিকে পরিনত করবে...
387
00:31:23,440 --> 00:31:26,728
...যেটা আমাদের পরিপূর্ন মেথিলামিন দিবে।
388
00:31:28,520 --> 00:31:32,206
এখন আর যা কিছু আছে...
389
00:31:32,360 --> 00:31:36,081
...সেটা ভাঙবো, ওজন করবো,
আর তারপর আমাদের কাজ শেষ।
390
00:31:37,120 --> 00:31:39,407
বাহ্, এটি...
391
00:31:41,000 --> 00:31:46,723
এটি খুব জটিল। এটা বুঝে নিতে আমার
আরো কয়েকবার দেখা লাগবে।
392
00:31:46,920 --> 00:31:50,606
হ্যাঁ, এটা আরো কয়েকবার লাগবে।
393
00:31:54,240 --> 00:31:56,083
আমি ঠিকভাবে করছি তো?
394
00:31:58,240 --> 00:31:59,924
তুমি সব ঠিকঠাকই করেছো, 'টড'।
395
00:32:00,080 --> 00:32:03,084
তুমি নিজেকে কাজে লাগিয়েছো।
আমি এতটুকুই তোমার থেকে চাই।
396
00:32:03,600 --> 00:32:07,321
এখন আর যা বাকি আছে,
তা হলো টাকার ব্যাপারে আলাপ করে নেয়া।
397
00:32:07,480 --> 00:32:10,609
আমি যখন এটা ভালোভাবে করতে পারবো
তখন আমরা টাকার ব্যাপারে বলতে পারবো।
398
00:32:21,320 --> 00:32:24,324
শুভ সকাল। অনুমান কর তো কী এনেছি?
399
00:32:25,360 --> 00:32:29,206
"কেক পপস"।
এগুলো কাঁঠির উপর থাকা কেকের বল।
400
00:32:30,880 --> 00:32:33,451
খুব ভালো। 'ড্যান', ধন্যবাদ।
401
00:32:33,600 --> 00:32:36,046
দেখলে? আমি তাদের মুখের উপর
ছোট চেহারা এঁকে দিয়েছি।
402
00:32:58,000 --> 00:32:59,490
হেই-
403
00:33:01,560 --> 00:33:03,050
হেই-
404
00:33:19,400 --> 00:33:21,368
ঠিকঠাক।
405
00:33:47,760 --> 00:33:50,923
আমি এখন নতুন একজনের সাথে কাজ করছি।
406
00:33:52,640 --> 00:33:54,847
আর আমার মনে হয়...
407
00:33:55,000 --> 00:33:59,722
আমার মনে হয় এটা সম্ভবত ভালোভাবেই যাবে।...
408
00:33:59,880 --> 00:34:01,689
...কারন...
409
00:34:07,280 --> 00:34:11,683
আমি চেষ্টা করছি, 'হ্যাঙ্ক' আমি আসলেই করছি।
আমি চেষ্টা করছি কিন্তু সেখানে... সেখানে...
410
00:34:13,000 --> 00:34:16,527
মানে, এটা এমন যেন তার কাছে আমার কোনো অস্তিত্বই নেই।
411
00:34:16,680 --> 00:34:19,809
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।
412
00:34:19,960 --> 00:34:24,807
আমি বলতে চাইছি, আমি জানি সে কষ্ট করছে।
আমি জানি, কিন্তু আমি শুধু জানিনা যে আমি কী করবো।
413
00:34:25,000 --> 00:34:27,002
মানে, আমি কী করতে পারি?
414
00:34:27,160 --> 00:34:29,208
পুরো ওলটপালট হয়ে রয়েছে।
415
00:34:31,280 --> 00:34:32,691
মানে, আমরা দুইজনই...
416
00:34:32,880 --> 00:34:36,362
...আমরা এটা এমন করে ফেলেছি।
417
00:34:38,320 --> 00:34:39,924
আমি শুধু...
418
00:34:40,080 --> 00:34:43,801
আমি দুঃখিত। আমি-
তোমার কাছে কফি হবে?
419
00:34:43,960 --> 00:34:46,122
- হয়তো আমি -
- কফি? হ্যাঁ অবশ্যই পাবে।
420
00:34:46,280 --> 00:34:48,886
- তুমি তো ক্রিম খাও, তাইনা? হ্যাঁ।
- হ্যাঁ।
421
00:35:23,920 --> 00:35:26,400
- ঠিক আছে। এই নাও, বন্ধু।
- ও, ধন্যবাদ 'হ্যাঙ্ক'।
422
00:35:26,600 --> 00:35:29,649
- হ্যাঁ।
- দেখ, আমি এসব বলে তোমার সময় নষ্ট...
423
00:35:29,800 --> 00:35:31,211
- ...করার জন্য খুবই দুঃখিত।
- না।
424
00:35:31,360 --> 00:35:34,489
- এটা- কিন্তু এটা-
- হ্যাঁ।
425
00:35:39,800 --> 00:35:40,847
- এই।
- এই।
426
00:35:42,320 --> 00:35:43,560
এই, আমাদেরকে একটু কথা বলতে দিবে?
427
00:35:43,720 --> 00:35:46,007
ওহ্ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
428
00:35:46,200 --> 00:35:48,168
- আমাকে ভালো কিছু বল।
- তুমিই বলো।
429
00:35:48,320 --> 00:35:51,324
ব্যাটাকে ১৪ ঘন্টা ধরে জেরা করেছি।
এটা একটা রেকর্ড হয়ে গেল মনে হয়।
430
00:35:51,480 --> 00:35:53,403
তোমার গলাবাজি বন্ধ কর।
কী পেলে বলো তো?
431
00:35:53,560 --> 00:35:56,723
সে করতে রাজি হয়েছে। সে মুখ খুলবে।
432
00:35:56,920 --> 00:35:59,366
সে আমাদেরকে 'এরম্যানট্রাউট'কে দিতে রাজি হয়েছে?
433
00:36:02,480 --> 00:36:06,121
তাহলে আর সময় অপচয় করছো কেন?
ঐ বদমাশকে ধরার জন্য তাড়াতাড়ি লেগে পড়।
434
00:36:06,280 --> 00:36:08,248
ঠিক আছে।
435
00:36:39,440 --> 00:36:41,283
- হ্যাঁ।?
- 'মাইক' এই, আমি বলছি।
436
00:36:41,440 --> 00:36:43,044
- তুমি কি একটু কথা বলতে পারবে?
- পারবো।
437
00:36:43,200 --> 00:36:46,363
ভালো। দেখ, টাকা নিয়ে সামান্য
একটু ঝামেলা হয়ে গেছে।
438
00:36:46,520 --> 00:36:49,729
আমি এটা ফোনে বলতে চাইছিনা।
তোমাকে এখন পাওয়া যাবে?
439
00:36:49,880 --> 00:36:51,769
আমি কয়েক ঘন্টার মধ্যে আসতে পারবো।
440
00:36:51,920 --> 00:36:54,082
এটা আমার জন্য ভালো হবে না।
তুমি এখন কোথায় আছো?
441
00:36:54,240 --> 00:36:56,322
আমার নাতনীর সাথে এখন
আমি পার্কে আছি।
442
00:36:56,520 --> 00:36:57,885
ঠিক কোথায়?
443
00:36:58,840 --> 00:37:00,126
"পালোমিটা"।
444
00:37:00,320 --> 00:37:03,563
ও, তুমি শুনছো? আমি খুব বেশি দূরে না।
আমি তোমার কাছে আসবো। তুমি শুধু বসে থাকো।
445
00:37:12,480 --> 00:37:14,369
- হ্যাঁ?
- 'মাইক', তারা তোমাকে ধরার জন্য আসছে।
446
00:37:14,520 --> 00:37:16,921
- এক্ষুনি, তারা আসছে।
- শান্ত হও, কে 'ওয়াল্টার'?
447
00:37:17,080 --> 00:37:20,004
DEA, DEA-
কেউ একজন বলে দিয়েছে।
448
00:37:20,160 --> 00:37:23,130
তারা নাকি কোনো একটা ব্যাংক
এর তথ্য নজরদারিতে রেখেছে।
449
00:37:23,280 --> 00:37:24,805
আর কোনো উকিলের ব্যাপারে কিছু।
450
00:37:24,960 --> 00:37:28,646
কেউ একজন মুখ খুলছে 'মাইক',
আর ঠিক এই মুহূর্তে তারা তোমাকে ধরতে আসছে-
451
00:38:18,400 --> 00:38:21,643
'মাইক' কীভাবে ঐ পাগলা উকিলটাকে
তার কাজে নিতে পারলো?
452
00:38:21,800 --> 00:38:23,131
'ড্যান ওয়াক্সবার্গার'।
453
00:38:23,320 --> 00:38:26,529
সে 'মো', 'ল্যারি' আর 'শেম্প' এর "ল ফার্ম"
থেকে করলে তার জন্য আরো ভালো হতো।
454
00:38:26,680 --> 00:38:29,445
কোনো বাইরের উকিল নিতে চাইলে
আগে সবসময় আমার পরামর্শ নিবে।
455
00:38:29,600 --> 00:38:33,241
ঠিক আছে, 'সল' যথেষ্ট হয়েছে,
এখানে বসে না থেকে...
456
00:38:33,400 --> 00:38:36,051
- ...আমরা কী করতে পারি?
- তাছাড়া এটা প্রার্থনা কর সে যেন পার পেয়ে যায়...
457
00:38:36,200 --> 00:38:37,804
...তখন আমি না হয় কিছু ভাবতে পারবো।
458
00:38:38,000 --> 00:38:39,923
কারন যদি DEA যদি তাকে ধরতে পারে...
459
00:38:40,080 --> 00:38:43,209
...আর সে যদি সব বলে দেয়,
তাহলে শুভ রাত্রি, জন-বয়।
460
00:38:43,360 --> 00:38:48,446
না। 'মাইক' কখনোই মুখ খুলতে পারেনা, ঠিক আছে?
প্রশ্নই উঠেনা।
461
00:38:48,600 --> 00:38:51,809
হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছুই অসম্ভব না।
462
00:38:51,960 --> 00:38:56,170
এই নিয়ে দ্বিতীয়বার DEA তার ব্যাংক-
ব্যালেন্স বাজেয়াপ্ত করেছে।
463
00:38:56,320 --> 00:38:58,971
বুঝলে? ঈশ্বর, একবার বাঁচলে দেখে কি
দ্বিতীয়বার বাঁচবে নাকি?
464
00:38:59,120 --> 00:39:00,610
দেখ, সে মোটেই মুখ খুলবে না।
465
00:39:02,520 --> 00:39:04,249
কিন্তু তার বাকি নয়জন লোক খুলবে।
466
00:39:20,440 --> 00:39:23,489
এই। সে ফোন করেছে।
467
00:39:26,040 --> 00:39:29,328
'মাইক', আমি তোমার কথা স্পিকারে
লাগিয়ে দিচ্ছি যাতে মনের বিশ্বাসটা থাকে।
468
00:39:29,480 --> 00:39:33,371
- কী?
- 'ওয়াল্ট' আর 'জেসি' এখানে আছে।
469
00:39:33,520 --> 00:39:36,490
'ওয়াল্ট' আর 'জেসি'কে আমার লাগবে না, 'সল',
আমার লাগবে তোমাকে, তোমার সাহায্য লাগবে আমার।
470
00:39:36,680 --> 00:39:39,604
- কী লাগবে তোমার?
- এয়ারপোর্টে আমার আগে থেকে রেডি করা একটি ব্যাগ আছে।
471
00:39:39,760 --> 00:39:42,161
পাসপোর্ট, টাকা সব ওখানে।
কিন্তু তারা সব জায়গায় নজর রাখছে।
472
00:39:42,320 --> 00:39:43,845
আমি কাছে যেতে পারছি না।
473
00:39:44,000 --> 00:39:48,050
আমি চাই তুমি ঐ ব্যাগটা তুলে নাও
আর যত শীগ্র সম্ভব আমার কাছে নিয়ে আসো।
474
00:39:48,200 --> 00:39:50,521
তুমি জানো বাইরে কত কড়া
নজরদারি করা হচ্ছে?
475
00:39:50,680 --> 00:39:52,762
আমি বলেছিলাম ঐ উকিলটাকে নিও না।
সে একটি ভাড়াটে উকিল!
476
00:39:52,920 --> 00:39:56,686
- 'সল' চুপ কর! আর ব্যাগটা নিয়ে আসো।
- এই 'মাইক', আমি ওটা তোমার কাছে আনতে পারবো, ঠিক আছে?
477
00:39:56,840 --> 00:40:00,367
- আমাকে শুধু বলো যে কী করতে হবে?
- না পিচ্চি, তুই না।
478
00:40:00,520 --> 00:40:02,682
আমি 'সল'কে টাকা দিচ্ছি।
সে কাজটা ভালোভাবেই করতে পারবে।
479
00:40:02,840 --> 00:40:05,764
হ্যাঁ, তুমি আমাকে টাকা দিচ্ছো,
আর DEA জানে যে আমি তোমাকে প্রতিনিধিত্ব করছি...
480
00:40:05,960 --> 00:40:09,760
...তাই তারা হয়তো এখন আমার গাড়িতে বসে আছে,
ভাবছে হয়তো আমি বোকার মতো কিছু করবো।
481
00:40:09,920 --> 00:40:12,491
'মাইক' আমি করতে পারবো, ঠিক আছে?
কোনো সমস্যা নেই।
482
00:40:12,680 --> 00:40:14,444
- না 'জেসি'।
- হায় ঈশ্বর, আমি করছি এটা।
483
00:40:14,640 --> 00:40:16,130
তাছাড়া তুমি তো বেরিয়ে গেছো, মনে আছে?
484
00:40:16,640 --> 00:40:19,530
'মাইক', আমাকে বলো ব্যাগ নিয়ে কোথায় যেতে হবে?
485
00:41:33,240 --> 00:41:35,129
'হ্যালো', 'ওয়াল্টার'।
486
00:41:36,880 --> 00:41:40,771
আমি এটা হস্তান্তর করার আগে,
আমি তোমার থেকে কিছু চাই।
487
00:41:40,920 --> 00:41:44,561
- আর কী সেটা?
- তোমার নয়জন লোকের নাম।
488
00:41:46,040 --> 00:41:49,681
কেন? তুমি তো কখনোই তাদের টাকা দিবে না।
জেনে লাভ কী?
489
00:41:49,840 --> 00:41:52,889
জানার দরকার 'মাইক', কারন এটা
আমার উপর প্রভাব ফেলে।
490
00:41:53,040 --> 00:41:56,726
এটা 'জেসি'র উপরও প্রভাব ফেলে,
এবং এটা আমাদের জানার অধিকার আছে।
491
00:41:56,880 --> 00:42:00,851
একমাত্র এখন যে কাজটা বাকি আছে
তা হলো শহর ছেড়ে চলে যাওয়া, বুঝেছো?
492
00:42:01,000 --> 00:42:03,082
"শহর ছেড়ে চলে যাও"
493
00:42:03,240 --> 00:42:07,165
হ্যাঁ, আমি শুধু তোমার মত হুটহাট
করে চলে যেতে পারি না, 'মাইক'।
494
00:42:07,320 --> 00:42:10,563
আমার পরিবার আছে।
আমার লোক আছে যারা আমার উপর নির্ভর করে।
495
00:42:10,720 --> 00:42:12,404
হ্যাঁ।
496
00:42:27,880 --> 00:42:29,803
বিদায়, 'ওয়াল্টার'।
497
00:42:33,240 --> 00:42:35,004
তোমায় স্বাগতম।
498
00:42:38,840 --> 00:42:40,842
বুঝলাম না, কী?
499
00:42:41,000 --> 00:42:43,207
আমার ঐ নামগুলো লাগবে, 'মাইক'।
আমি তোমার থেকে এতটুকু হলেও পাওনা।
500
00:42:43,360 --> 00:42:44,805
তুমি আমার থেকে কিচ্ছুটি পাওনা নও।
501
00:42:44,960 --> 00:42:49,170
এইসব কিছু, সবকিছু এভাবে ভেস্তে যাওয়া,
সবকিছুর জন্য তুমি দায়ী।
502
00:42:52,400 --> 00:42:55,768
ওহ্, খুব ভালো যুক্তি দেখালে 'মাইক'।
503
00:42:55,920 --> 00:42:58,730
তুমি নিজেই মারা খেলে, DEA দ্বারা অনুসৃত হলে..
504
00:42:58,880 --> 00:43:01,281
...আর এখন হঠাৎ করে,
এগুলো সব আমার দোষ?
505
00:43:01,440 --> 00:43:04,205
- তুমি আমাকে এটা একটু বুঝিয়ে বলবে?
- আমাদের কাছে ভালো জিনিস ছিল...
506
00:43:04,360 --> 00:43:08,331
...শালা বোকা**।
আমাদের 'ফ্রিং' ছিল। আমাদের ল্যাব ছিল।
507
00:43:08,640 --> 00:43:11,325
আমাদের যা যা দরকার সব ছিল,
আর সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল।
508
00:43:11,520 --> 00:43:13,648
- ওহ, খোদা।
- তুমি তোমার মুখ বন্ধ রেখে...
509
00:43:13,800 --> 00:43:16,201
...রান্না করতে পারতে, আর তোমার যত
টাকা লাগতো তা করে নিতে।
510
00:43:16,400 --> 00:43:19,643
এটা ঠিকঠাকই ছিল।
কিন্তু না, তোমাকে তো সেটারও সর্বনাশ করে দিতে হলো।
511
00:43:19,800 --> 00:43:22,883
তুমি আর তোমার গর্ব আর তোমার অহংকার!
512
00:43:23,040 --> 00:43:24,883
তোমাকে তা যেন করতেই করতেই হতো।
513
00:43:25,080 --> 00:43:27,447
যদি তুমি তোমার কাজটা করতে,
নিজের জায়গা সম্বন্ধে জানতে...
514
00:43:27,600 --> 00:43:30,080
...আমরা এতক্ষণ সবাই ভালো থাকতাম।
515
00:45:43,880 --> 00:45:46,281
আমার এইমাত্র...
516
00:45:46,440 --> 00:45:50,684
আমার এইমাত্র মনে হলো যে 'লিডিয়া'র কাছে নামগুলো আছে।
আমি সেগুলো তার থেকেও তো নিতে পারবো।
517
00:45:55,640 --> 00:45:57,768
আমি দুঃখিত 'মাইক'।
518
00:45:59,360 --> 00:46:02,648
এই...এই পুরো জিনিসটিই
এড়ানো যেত।
519
00:46:02,840 --> 00:46:04,922
চুপ কর...
520
00:46:07,840 --> 00:46:10,571
...আর আমাকে শান্তিতে মরতে দাও।
521
00:46:11,000 --> 00:46:45,000
অনুবাদক → মিনাত
সম্পাদক → মি. চৌধুরী