1 00:00:08,250 --> 00:00:11,990 রেনতারো... তোমার কি মনে হয়, JASDF জিততে পারবে? 2 00:00:12,530 --> 00:00:13,490 নিশ্চিত নই। 3 00:00:18,850 --> 00:00:20,490 লড়াই থেমে গেছে। 4 00:00:21,070 --> 00:00:22,120 আমরা জিতেছি? 5 00:00:39,310 --> 00:00:44,290 এ-এ-এটা... অসম্ভব... 6 00:02:15,650 --> 00:02:19,100 #11 The Heart of Taurus, The Spear of Light 7 00:02:17,450 --> 00:02:19,670 সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হও! 8 00:02:23,100 --> 00:02:24,130 ভাইয়া! 9 00:02:24,940 --> 00:02:25,720 দেখুন! 10 00:02:30,310 --> 00:02:31,750 কয়েকটা দলচ্যুত হয়েছে... 11 00:02:32,100 --> 00:02:34,110 কেউ এদের দেখেনি... 12 00:02:34,110 --> 00:02:36,630 যদি তারা আমাদের ফাঁকি দিতে পারে, আমরা শেষ! 13 00:02:37,670 --> 00:02:40,840 যাই হোক, ক্যাম্প ছেড়ে যাওয়াটা কিন্তু সরাসরি আদেশ অমান্যতা। 14 00:02:41,580 --> 00:02:42,880 তুমি কী করতে চাও, সাতোমি? 15 00:02:43,380 --> 00:02:44,640 সিদ্ধান্ত নাও! 16 00:02:44,980 --> 00:02:47,640 আমরা আমাদের লিডারের কথা মানবো। 17 00:02:54,290 --> 00:02:55,400 চলো, যাওয়া যাক! 18 00:02:57,320 --> 00:02:58,650 ক্যাপ্টেন সাতোমি? 19 00:02:58,990 --> 00:03:01,550 কোথায় যাচ্ছো? নিজের অবস্থানে ফেরত যাও! 20 00:03:17,920 --> 00:03:18,670 সেরেছে। 21 00:03:18,940 --> 00:03:19,800 আমার উপর ছেড়ে দাও। 22 00:03:20,690 --> 00:03:24,180 তেনডো মার্শাল আর্টস প্রথম তলোয়ার সঞ্চালন, নম্বর ৮: 23 00:03:24,860 --> 00:03:25,970 মুয়েই মুসো! 24 00:03:33,020 --> 00:03:34,310 কিসারা-সান... 25 00:03:40,500 --> 00:03:42,070 ক্যাপ্টেন সাতোমি, 26 00:03:42,500 --> 00:03:43,450 আমরা শেষ করেছি। 27 00:03:45,880 --> 00:03:47,010 আমরা শক্তিশালী... 28 00:03:48,520 --> 00:03:49,580 এই পরিস্থিতিতে... 29 00:03:54,140 --> 00:03:56,380 ঠিক আছে! দ্রুত ফিরে চলো। 30 00:04:08,090 --> 00:04:09,600 ধুর... 31 00:04:09,600 --> 00:04:11,500 এই পরিস্থিতিতে, আমাদের আর কিছু করার নেই। 32 00:04:13,310 --> 00:04:14,270 ওটা... 33 00:04:14,970 --> 00:04:16,980 তোমরা সবাই, এখানে থেকে আমাকে ব্যাকআপ দাও! 34 00:04:19,070 --> 00:04:20,000 ওই! 35 00:04:21,210 --> 00:04:23,950 দ্রুত সবাইকে ফিরে যেতে বলো! 36 00:04:25,000 --> 00:04:25,970 তাহলে, 37 00:04:27,140 --> 00:04:29,280 মনে হচ্ছে এটা ক্যাপ্টেন সাতোমি নয়। 38 00:04:30,350 --> 00:04:33,960 তুমি কি স্পেয়ার অফ লাইট দেখেছো? 39 00:04:35,100 --> 00:04:36,380 স্পেয়ার অফ লাইট? 40 00:04:37,390 --> 00:04:39,460 ঐ জিনিসটা তাদের পাশে থাকায়, 41 00:04:39,850 --> 00:04:43,880 শুরু থেকেই আমাদের কোনো সম্ভাবনা ছিলো না। 42 00:04:48,460 --> 00:04:49,390 ওহ্... 43 00:04:49,890 --> 00:04:51,240 এটা কোকোনে 44 00:04:52,220 --> 00:04:54,750 আমরা একসাথে হাত ধরে রয়েছি, 45 00:04:55,280 --> 00:04:57,900 নিজেদের বলছি শেষ পর্যন্ত আমরা একসাথে থাকবো। 46 00:04:58,960 --> 00:05:01,760 এবং তখনই স্পেয়ার অফ লাইট আক্রমন করলো। 47 00:05:31,000 --> 00:05:32,640 স্পেয়ার অফ লাইট... 48 00:05:44,070 --> 00:05:46,570 আলদে... বারান... 49 00:05:46,890 --> 00:05:47,910 হেই, দেখো! 50 00:05:48,530 --> 00:05:50,400 গাসট্রিয়ারা পিছু হটছে! 51 00:06:00,160 --> 00:06:01,670 ম্যান, এটা খুবই ভয়াবহ। 52 00:06:02,410 --> 00:06:04,370 মোট কতজন মারা গিয়েছে? 53 00:06:04,920 --> 00:06:06,920 সম্ভবত অর্ধেকের মতো... 54 00:06:07,450 --> 00:06:09,410 কিন্তু শত্রুর সংখ্যাওতো কমে গিয়েছে, তাই না? 55 00:06:10,000 --> 00:06:12,720 তারা যা হারিয়েছে, আবার ফিরে পেয়েছে। 56 00:06:12,720 --> 00:06:13,390 কী? 57 00:06:14,410 --> 00:06:17,140 সিভিল অফিসার এবং JASDF উভয় মিলে, 58 00:06:17,140 --> 00:06:19,650 হাজারের উপরে মানুষ গাসট্রিয়ায় পরিণত হয়েছে। 59 00:06:20,020 --> 00:06:24,590 তার মানে... তাদের ২০০০ এর বিপরীতে আমরা শুধু ৫০০?! 60 00:06:25,340 --> 00:06:27,200 এটা খুবই নিরাশাজনক সংখ্যা... 61 00:06:41,770 --> 00:06:43,130 রেনতারো! 62 00:06:43,480 --> 00:06:44,710 রেনতারো! 63 00:06:46,460 --> 00:06:47,840 এটা কোথায় পেলে? 64 00:06:48,230 --> 00:06:49,860 কিউট না এটা? 65 00:06:49,860 --> 00:06:51,590 তারা আমাকে দিয়েছে কারণ আমি সাহায্য করছি! 66 00:06:51,930 --> 00:06:53,180 হাহ্... 67 00:06:53,620 --> 00:06:55,500 তুমি কি নিশ্চিত যে কাজে ব্যাঘাত সৃষ্টি করছো না? 68 00:06:56,240 --> 00:06:57,530 একদমই না। 69 00:06:57,530 --> 00:06:59,330 সে আহতদের হাত ধরে থাকে... 70 00:06:59,330 --> 00:07:01,650 তারা বলে সে অনেক চমৎকার। 71 00:07:01,940 --> 00:07:03,390 হাহ্... 72 00:07:03,390 --> 00:07:05,570 আমি কাজে আসছি! 73 00:07:05,570 --> 00:07:07,900 হ্যা, তুমি অনেক চমৎকার, ঠিক আছে। 74 00:07:09,410 --> 00:07:11,630 শুভ সন্ধ্যা, রেনতারো-কুন। 75 00:07:11,630 --> 00:07:12,950 খুবই সুন্দর রাত, তাই না? 76 00:07:13,210 --> 00:07:16,430 ম্যাডাম, আপনি এখানে কি করছেন? 77 00:07:16,430 --> 00:07:19,540 আমাকে এ জায়গাটা পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। 78 00:07:19,730 --> 00:07:23,120 আপনি আশ্রয়কেন্দ্রে জায়গা করে নিয়েছেন, তাই না? 79 00:07:23,120 --> 00:07:25,780 জায়গা করে নেইনি; তারাই আমাকে দিয়েছে। 80 00:07:26,150 --> 00:07:29,550 তারা বলেছে জাপানের সর্বাধিক মেধাসম্পন্ন ব্যক্তিকে এভাবে মরতে দিতে পারে না... 81 00:07:29,960 --> 00:07:32,400 যদিও, আমি তৎক্ষণাত তা প্রত্যাখ্যান করেছি। 82 00:07:32,400 --> 00:07:34,550 জায়গাটা যখন নিবেনই না তাহলে অন্য কাউকে তো দিতে পারতেন। 83 00:07:34,870 --> 00:07:36,020 কাকে দিবো? 84 00:07:36,800 --> 00:07:39,410 যদি মরুভূমিতে এক কাপ পানি অবশিষ্ট থাকে, 85 00:07:39,410 --> 00:07:42,560 এটার জন্য তারা সবাই একে অপরকে মেরে ফেলেবে। 86 00:07:43,100 --> 00:07:45,000 আমার কাছে এটা কল্পনাতীত যে... 87 00:07:45,000 --> 00:07:49,190 আমরা টোকিও শহরে এমন একটা মরুদ্যান খুঁজে পাবো যা সকলের তৃষ্ণা নিবারণ করবে। 88 00:07:49,640 --> 00:07:51,320 আমার এখানে আসার কারণ হলো, 89 00:07:51,710 --> 00:07:54,910 আমি সে সকল বোকাদের উৎসাহ দিতে চাই যারা... 90 00:07:54,910 --> 00:07:57,080 মরুভূমি থেকে বের হওয়ার চেষ্টা করছে। 91 00:07:59,060 --> 00:08:02,330 আমি ভেবেছিলাম আপনি সবকিছু যুক্তি দ্বারা বিচার করেন, ম্যাম। 92 00:08:02,660 --> 00:08:05,030 মানুষ চিন্তাভাবনা করে যুক্তিসম্মতভাবে, 93 00:08:05,030 --> 00:08:07,030 কিন্তু তাদের কাজ আবেগের উপর নির্ভর করে। 94 00:08:07,030 --> 00:08:09,450 চালিয়ে যাও, রেনতারো-কুন। 95 00:08:09,900 --> 00:08:12,340 যদি থেকে যাও, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। 96 00:08:13,580 --> 00:08:14,740 হ্যা, ঠিক বলেছেন... 97 00:08:15,590 --> 00:08:16,790 ধন্যবাদ, ম্যাম। 98 00:08:17,820 --> 00:08:20,850 ইনজুর ব্যাপারে কথা ছিলো... 99 00:08:21,300 --> 00:08:24,330 যদি তার সহপাঠীদের হারানোর বিষয়টা হয়, তাহলে আমি শুনেছি। 100 00:08:24,870 --> 00:08:26,330 খুবই ভয়াবহ ঘটনা। 101 00:08:26,330 --> 00:08:29,480 ম্যাম, একজন ডাক্তারের দৃষ্টিকোণ থেকে, ইনজুর কী অবস্থা 102 00:08:31,570 --> 00:08:35,260 চিন্তা করোনা। আমার মনে হয় সে ঠিকই আছে। 103 00:08:36,240 --> 00:08:40,740 ইনজুর মানসিক অবস্থা তার শারীরিক অবস্থার মতোই অনেক শক্তিশালী। 104 00:08:41,270 --> 00:08:42,180 সত্যিই? 105 00:08:42,750 --> 00:08:45,560 তুমি একজন সন্দেহপ্রবন মানুষ, তাই না? 106 00:08:46,070 --> 00:08:49,490 যাই হোক, আমি সে সকল বিষয় এড়িয়ে চলবো যা তাকে... 107 00:08:49,490 --> 00:08:51,280 সেই দূর্ঘটনার কথা মনে করাতে পারে। 108 00:08:52,690 --> 00:08:55,720 তোমরা দু'জন এখন ফিরে গিয়ে বিশ্রাম নাও। 109 00:09:02,310 --> 00:09:04,510 এই জায়গাটা অনেকটা ছমছমে... 110 00:09:04,510 --> 00:09:06,900 এটাই কি সেই জায়গা, রেনতারো? 111 00:09:06,900 --> 00:09:10,770 শোমা-নি'র কথামতো এটাই হওয়ার কথা... 112 00:09:13,270 --> 00:09:15,490 ওহ, স্বাগতম, ভাইয়া। 113 00:09:16,250 --> 00:09:19,740 হোটেলটা পরিষ্কার করছি, যাতে থাকতে অসুবিধা না হয়। 114 00:09:19,930 --> 00:09:24,490 কিন্তু এখানে আমরা মাত্র কয়েকদিন থাকবো... 115 00:09:24,490 --> 00:09:28,630 তারপরও, জায়গাটা পরিচ্ছন্ন হলে ভালো দেখায় না? 116 00:09:30,560 --> 00:09:31,500 কে জানতো... 117 00:09:31,920 --> 00:09:34,720 গ্রীষ্মের মাঝামাঝি সময়ে আমরা চুল্লিতে আগুন জ্বালাবো? 118 00:09:34,890 --> 00:09:38,560 কারণ মনোলিথের ধ্বংসাবশেষের ছাই উপরে উঠে সূর্যকে লুকিয়ে ফেলেছে, 119 00:09:38,560 --> 00:09:40,410 তারা বলেছে আগামী তিনদিন এমন ঠান্ডা অব্যাহত থাকবে। 120 00:09:40,860 --> 00:09:42,740 খাবার প্রস্তুত। 121 00:09:46,180 --> 00:09:47,220 এটা সুস্বাদু। 122 00:09:47,790 --> 00:09:49,950 দেখেছো? মুগ্ধ হয়ে গেছো, তাই না? 123 00:09:49,950 --> 00:09:51,980 ব্রো আমার বাসার রাঁধুনি। 124 00:09:52,250 --> 00:09:55,580 তার সাথে তোমার মতো গাধার তুলনাই করা যায় না। 125 00:09:55,960 --> 00:09:59,240 আমার মনে হয় শুধুমাত্র বাহিরটা দেখে ভিতরের কিছু অনুমান করা ঠিক নয়। 126 00:10:03,570 --> 00:10:04,620 রেনতারো। 127 00:10:05,100 --> 00:10:07,790 আলদেবারানগুলো পালিয়ে গিয়েছিলো কেন? 128 00:10:08,140 --> 00:10:12,130 এ বিষয়ে অনেক গুজব রটছে, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। 129 00:10:12,490 --> 00:10:15,280 আমার মনে হয় গাসট্রিয়ারা আবার আক্রমন করতে পারে... 130 00:10:15,280 --> 00:10:17,480 হয়তো সবাই জানো, এখনও তিনদিন লাগবে... 131 00:10:17,480 --> 00:10:19,390 বিকল্প মনোলিথ প্রস্তুত হতে। 132 00:10:20,140 --> 00:10:22,260 সাতোমি-কুন, কিছুটা সময় হবে? 133 00:10:23,620 --> 00:10:24,900 আমি বেশকিছু রোগীদের পর্যবেক্ষন করেছি... 134 00:10:24,900 --> 00:10:27,770 যাদের হাত বা পা স্পেয়ার অফ লাইটের দ্বারা কেটে গিয়েছে... 135 00:10:28,360 --> 00:10:31,980 তারা সবাই বধিরতা অথবা দৃষ্টিহীনতার সম্মুখীন হচ্ছে, 136 00:10:32,590 --> 00:10:35,110 যা মার্কারি বিষক্রিয়ার লক্ষণ। 137 00:10:35,630 --> 00:10:36,760 মার্কারি? 138 00:10:37,610 --> 00:10:40,440 ভাই, আমিও কিছু বলতে চাই... 139 00:10:40,440 --> 00:10:42,120 এই বিষয়েই। 140 00:10:42,640 --> 00:10:46,090 যুদ্ধের সময়, শেনফিল্ড ব্যবহার করে, আমি একটা গাসট্রিয়ার লোকেশন জানতে পেরেছিলাম। 141 00:10:46,090 --> 00:10:49,500 যা ৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলো, আমার ধারণা সে-ই মার্কারি নিক্ষেপ করছিলো। 142 00:10:49,800 --> 00:10:50,870 সেটা দেখতে কেমন ছিলো? 143 00:10:51,800 --> 00:10:53,230 আমি দুঃখিত... 144 00:10:53,230 --> 00:10:56,570 শেনফিল্ড ছবি ধারণ করতে পারে না। 145 00:10:56,900 --> 00:10:59,760 যাইহোক, এটা অনেক বড় ছিলো। 146 00:11:00,890 --> 00:11:03,260 আমার মনে হয় স্টেজ ফোরের হবে। 147 00:11:03,810 --> 00:11:04,760 এক্সকিউজ মি। 148 00:11:06,240 --> 00:11:07,660 ক্যাপ্টেন সাতোমি। 149 00:11:07,660 --> 00:11:09,850 কমান্ডার গাডো আপনাকে ডেকে পাঠিয়েছেন। 150 00:11:10,530 --> 00:11:12,980 প্লিজ এক্ষুনি অস্থায়ী হেডকোয়ার্টারে রিপোর্ট করুন। 151 00:11:14,050 --> 00:11:15,290 গাডো? 152 00:11:24,780 --> 00:11:26,040 বসে পড়ো। 153 00:11:30,100 --> 00:11:31,670 এটা... 154 00:11:32,280 --> 00:11:33,330 ঠিক ধরেছো। 155 00:11:33,330 --> 00:11:36,320 ওটার সাথে লড়াইয়ের সময় এই আঘাতটা পেয়েছিলাম। 156 00:11:36,900 --> 00:11:39,090 আপনি আলদেবারানের কথা বলছেন? 157 00:11:39,400 --> 00:11:40,570 ঠিক ধরেছো। 158 00:11:41,380 --> 00:11:44,260 যাই হোক , ও আমার পা নেয়নি; 159 00:11:44,860 --> 00:11:46,600 আমিই তাকে নিতে দিয়েছি। 160 00:11:49,490 --> 00:11:53,100 আমার ছেলে হিদেহিকো তার অন্তিম মূহূর্তে কেমন ছিলো? 161 00:11:58,540 --> 00:12:00,190 সে অনেক সাহসিকতার সাথে লড়েছে। 162 00:12:01,080 --> 00:12:04,190 আমিই তাকে সিভিল অফিসার বানিয়েছিলাম। 163 00:12:04,680 --> 00:12:09,450 যদি আমি জানতাম এমনটা ঘটবে, তাহলে সে যা চাইতো তাই করতে দিতাম। 164 00:12:09,750 --> 00:12:14,520 গাডো, আপনার কি মনে হয় না শত্রুপক্ষ আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে? 165 00:12:14,520 --> 00:12:15,850 তুমি কী বলতে চাচ্ছো? 166 00:12:16,320 --> 00:12:19,210 JASDF পূর্বের যুদ্ধ জেতার পর, 167 00:12:19,210 --> 00:12:21,970 এবার কেন এত দ্রুত হেরে গেলো? 168 00:12:22,340 --> 00:12:24,330 এবং যখন আলদেবারান আঘাতপ্রাপ্ত ছিলো, 169 00:12:24,330 --> 00:12:27,260 কেন আশেপাশের গাসট্রিয়া তার চারপাশ ঘিরে রাখলো? 170 00:12:27,910 --> 00:12:30,270 উত্তরটা হচ্ছে... ফেরোমোন। 171 00:12:30,610 --> 00:12:33,310 তুমি বলতে চাচ্ছো ওটা ফেরোমোন ত্যাগ করছিলো? 172 00:12:33,680 --> 00:12:36,370 যে জিনিসটার কারণে গাসট্রিয়াগুলো আলদেবারানের চারপাশে একত্রিত হয়েছিলো.... 173 00:12:36,370 --> 00:12:37,750 তার হলো ফেরোমোন। 174 00:12:38,220 --> 00:12:40,890 মনে হচ্ছে আলদেবারান 175 00:12:40,890 --> 00:12:43,030 দলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ফেরোমান ব্যবহার করছে। 176 00:12:43,960 --> 00:12:45,260 যদি এই কারণটাই হয়, 177 00:12:45,260 --> 00:12:47,870 তাহলে যদি আমরা আলদেবারানকে হারাতে পারি,পুরো দলটাই ধ্বংস হয়ে যাবে। 178 00:12:48,170 --> 00:12:49,330 আমরা জিততে পারবো! 179 00:12:51,760 --> 00:12:54,330 অনেক ভালো সূক্ষ্মদৃষ্টির পরিচয় দিলে। 180 00:12:55,150 --> 00:12:59,340 কিন্তু আমি তোমাকে একটা তথ্য দিয়ে রাখি যা তুমি জানো না... 181 00:13:00,460 --> 00:13:03,290 আলদেবারানকে হারানোর কোনো পথ নেই। 182 00:13:03,690 --> 00:13:05,470 আলদেবারান অমর। 183 00:13:09,290 --> 00:13:13,700 আমার ভারানিয়ামের তলোয়ার তার মাথা বিভক্ত করে ফেলেছিলো... 184 00:13:13,700 --> 00:13:15,500 এবং বিপরীতমুখী পরিবর্তনে বিদীর্ণ করেছিলাম। 185 00:13:15,930 --> 00:13:19,290 আমি নিশ্চিত এটা তার মস্তিষ্ক এবং হৃদপিন্ড ক্ষতিগ্রস্ত করেছিলো... 186 00:13:20,060 --> 00:13:22,070 তারপরও, ওটা পড়েনি... 187 00:13:22,500 --> 00:13:27,450 আবার কিছুক্ষণের মধ্যেই,ধীরে ধীরে ওটা নিজেকে পুনরুৎপাদন শুরু করে। 188 00:13:27,790 --> 00:13:29,070 না... 189 00:13:30,250 --> 00:13:32,800 এবং এটাই তাদের একমাত্র তুরুপের তাস নয়। 190 00:13:33,830 --> 00:13:36,250 যে গাসট্রিয়ার স্পেয়ার অফ লাইট আছে... 191 00:13:37,100 --> 00:13:40,800 সেটাও আলদেবারানের মতোই বড় হুমকি। 192 00:13:41,610 --> 00:13:43,960 কোড নাম: প্লেইয়াদেস। 193 00:13:44,270 --> 00:13:45,460 প্লেইয়াদেস... 194 00:13:46,400 --> 00:13:49,970 শুধুমাত্র আলদেবারানকে পরাজিত করার মাধ্যমে আমরা জিততে পারবো না। 195 00:13:50,620 --> 00:13:54,480 রাজাকে পরাজিত করার চেষ্টা করলে রাণী পথের কাটা হয়ে দাঁড়াবে। 196 00:13:55,030 --> 00:13:59,730 এই খেলাটা জিততে হলে, রাণীকে পথ থেকে সরিয়ে ফেলা অপরিহার্য। 197 00:14:00,370 --> 00:14:05,990 এ-কারণেই , আজ আমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। 198 00:14:06,940 --> 00:14:08,360 ক্যাপ্টেন সাতোমি। 199 00:14:09,330 --> 00:14:12,340 রণকৌশলের মধ্যস্থলে, তুমি এবং তোমার সহযোগীরা... 200 00:14:12,340 --> 00:14:14,180 হিদেহিকোর ক্যাম্প থেকে বিচ্যুত হয়েছিলে, 201 00:14:14,180 --> 00:14:15,910 এবং নিজেদের ইচ্ছামতো কাজ করেছো। 202 00:14:15,910 --> 00:14:17,330 থামুন। 203 00:14:17,330 --> 00:14:19,200 সেটা দলচ্যুত শত্রুদের মারার জন্য ছিলো— 204 00:14:19,200 --> 00:14:21,540 তুমি আদেশ অমান্য করেছো এটাই মূল কথা! 205 00:14:22,340 --> 00:14:25,830 তোমার ক্রিয়াকলাপ শত্রুপক্ষের উপস্থিতি টের পেয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার সমান। 206 00:14:25,830 --> 00:14:29,090 যা সিভিল অফিসার পদমর্যাদায় প্রাণঘাতী বিশৃঙ্খলার সম্ভাবনা সৃষ্টি করে। 207 00:14:29,580 --> 00:14:32,350 তোমাকে এর ফল ভোগ করতে হবে। 208 00:14:32,550 --> 00:14:36,110 ক্যাপ্টেন সাতোমি, আমি এই মুহূর্তে তোমার স্কোয়াড ভেঙ্গে দিচ্ছি। 209 00:14:36,110 --> 00:14:37,850 এবং তোমাকে মৃত্যুদন্ডে দন্ডিত করছি। 210 00:14:38,720 --> 00:14:39,600 মজা করছেন! 211 00:14:47,240 --> 00:14:52,200 ক্যাপ্টেন সাতোমি, তুমি কি আরেকবার মরার জন্য প্রস্তুত? 212 00:14:53,390 --> 00:14:55,960 আমার বিশ্বাস যদি আমরা প্লেইয়াদেসকে হারাতে পারি, 213 00:14:55,960 --> 00:14:59,850 আমরা সেই দেয়ালে ফাঁক খুঁজে পাবো, যা এখন আমাদের নিকট বাঁধার সৃষ্টি করছে। 214 00:15:01,050 --> 00:15:02,380 এবং তাই... 215 00:15:02,830 --> 00:15:08,470 আমি চাই তুমি শত্রুদের এলাকায় অনুপ্রবেশ করে প্লেইয়াদেসকে ধ্বংস করে দাও। 216 00:15:08,850 --> 00:15:11,110 আপনার আসল রূপ দেখিয়েছেন... 217 00:15:11,110 --> 00:15:13,380 তুমি প্রত্যাখান করতে পারবে না। 218 00:15:14,240 --> 00:15:19,230 এর বদলে, আমি ওয়াদা করছি তোমার সহযোগীদের কোনোরূপ শাস্তি দেয়া হবে না। 219 00:15:19,640 --> 00:15:21,600 ধূর্ত বুড়ো কোথাকার... 220 00:15:31,920 --> 00:15:33,630 দুঃখিত, ইনজু। 221 00:15:39,410 --> 00:15:41,610 কোথায় যাচ্ছো, সাতোমি-কুন? 222 00:15:43,940 --> 00:15:46,210 বাথরুমে যাচ্ছি। পিছু সেখানেও যাবে নাকি? 223 00:15:46,710 --> 00:15:48,320 গাট্টি বোঁচকা নিয়ে? 224 00:15:49,760 --> 00:15:51,970 আমার যা ইচ্ছা তাই নিয়ে যাবো! 225 00:15:52,440 --> 00:15:55,530 তাহলে স্কোয়াড ভেঙে দেয়াটাই একমাত্র শাস্তি নয়, তাই না? 226 00:15:55,890 --> 00:15:57,780 তোমার একা যাওয়াটা... 227 00:15:57,780 --> 00:15:59,540 আর মরতে যাওয়ার মধ্যে তো কোনো তফাত নেই! 228 00:16:01,110 --> 00:16:03,480 কাউকে তো দায়িত্বটা নিতেই হবে। 229 00:16:07,720 --> 00:16:08,980 চলো পালিয়ে যাই। 230 00:16:11,720 --> 00:16:12,740 কোথায়? 231 00:16:12,740 --> 00:16:14,740 আ-আসলে... 232 00:16:15,540 --> 00:16:18,230 টোকিও এরিয়াতে পালিয়ে যাওয়ার মতো কোনো জায়গাও আর অবশিষ্ট নেই। 233 00:16:19,150 --> 00:16:22,190 যদি আমরা এদেরকে এখানেই থামাতে না পারি, যত দূরেই যাই না কেন আমরা সবাই মারা যাবো। 234 00:16:22,780 --> 00:16:24,250 আর এটাই আমাদের এড়িয়ে চলতে হবে। 235 00:16:25,490 --> 00:16:27,350 ধন্যবাদ, কিসারা-সান। 236 00:16:32,280 --> 00:16:33,370 তুমি আসলেই... 237 00:16:34,180 --> 00:16:35,600 একটা গাধা। 238 00:17:34,190 --> 00:17:35,900 আমার মনে হয় এটাই... 239 00:18:11,880 --> 00:18:16,210 শেষমেষ, খুবই অভিনবভাবে দেখা হলো আমাদের... 240 00:18:16,210 --> 00:18:17,400 সাতোমি-কুন। 241 00:18:18,010 --> 00:18:19,390 তাহলে তুমি জীবিত ছিলে... 242 00:18:19,880 --> 00:18:22,300 হিরুকো কাগেতানে! 243 00:18:27,220 --> 00:18:29,920 দয়া করে গানটা নিচু করবে? 244 00:18:31,030 --> 00:18:31,920 না। 245 00:18:32,320 --> 00:18:38,800 তুমি কি ইতোমধ্যে ভুলে গেলে কে তোমাকে এন্টিবায়োটিক এবং ব্যন্ডেজগুলো দিলো? 246 00:18:38,800 --> 00:18:42,930 এবং হয়তো ভুলে যাওনি তোমরা কি করেছিলে, মনে আছে? 247 00:18:43,450 --> 00:18:45,140 তুমি কী করছো এখানে? 248 00:18:45,570 --> 00:18:48,060 তুমি কি আবারও বুড়োটার কোনো পরিকল্পনায় জড়িত? 249 00:18:49,050 --> 00:18:50,950 কবি নীরব। 250 00:18:51,440 --> 00:18:52,560 ইনজু কোথায়? 251 00:18:52,560 --> 00:18:53,930 সে কি মারা গেছে? 252 00:18:54,260 --> 00:18:56,820 সে জীবিত। এখন আমাদের দল আলাদা হয়ে গেছে। 253 00:18:57,220 --> 00:19:00,050 ওহ্, ভালো! ইনজু... 254 00:19:00,050 --> 00:19:01,460 আমি তাকে দেখতে চাই... 255 00:19:01,460 --> 00:19:02,900 আমি তাকে কাঁটতে চাই... 256 00:19:02,900 --> 00:19:05,330 আমি তাকে দেখতে চাই... আমি তাকে কাঁটতে চাই... 257 00:19:05,330 --> 00:19:07,740 আমি তাকে দেখতে চাই... আমি তাকে কাঁটতে চাই... 258 00:19:05,860 --> 00:19:09,400 সাতোমি-কুন, একটা বিষয় বুঝলাম না, এখানে কী করছো তুমি? 259 00:19:09,720 --> 00:19:11,580 আমি এখানে প্লেইয়াদেসকে হারাতে এসেছি। 260 00:19:11,580 --> 00:19:13,070 প্লেইয়াদেস? 261 00:19:13,070 --> 00:19:15,250 এটা একটা গাসট্রিয়া যে মার্কারি নিক্ষেপ করে। 262 00:19:15,840 --> 00:19:18,510 ওহ, আচ্ছা। আমি দেখেছি অবশ্য এমন কিছু একটা। 263 00:19:18,510 --> 00:19:21,760 আমি গতকালের যুদ্ধ দেখছিলাম। 264 00:19:22,000 --> 00:19:23,570 তুমি দেখছিলে? 265 00:19:23,570 --> 00:19:25,580 অংশগ্রহণ করোনি কেন? 266 00:19:25,950 --> 00:19:28,470 এই যুদ্ধ করে কী লাভ আমার? 267 00:19:28,850 --> 00:19:29,980 শান্তি। 268 00:19:30,850 --> 00:19:33,480 আমি কখনোই এমন কিছু চাইনি। 269 00:19:34,520 --> 00:19:36,480 নিশ্চিতভাবে তুমি ভগ্ন মনের অধিকারী। 270 00:19:36,970 --> 00:19:41,240 তোমার কি কখনো আমাকে স্বাভাবিক মনে হয়েছে? 271 00:19:44,390 --> 00:19:47,410 তুমি মুখোশ কেন পড়ো? 272 00:19:50,370 --> 00:19:52,670 তুমি কি আমার চেহারা দেখতে চাও? 273 00:19:53,720 --> 00:19:54,790 না। 274 00:19:55,120 --> 00:19:56,270 এটাই সঠিক উওর। 275 00:19:56,860 --> 00:19:59,300 দেখলে নিশ্চয় তুমি আফসোস করতে। 276 00:19:59,620 --> 00:20:01,430 মুখে ক্ষত-টত রয়েছে নাকি? 277 00:20:03,450 --> 00:20:05,350 এই মুখোশের নিচে রয়েছে... 278 00:20:06,320 --> 00:20:08,140 তোমার নিজের চেহারা। 279 00:20:08,140 --> 00:20:09,770 বালের আলাপ করো না। 280 00:20:10,640 --> 00:20:13,670 আমাদের কিছু ক্ষমতা রয়েছে যা মানুষদের ধারনারও বাহিরে। 281 00:20:14,650 --> 00:20:18,730 সংজ্ঞাহীন হিংস্রতার মুখোমুখি হয়ে, তুমি নিশ্চয় ভেবেছো, 282 00:20:18,730 --> 00:20:25,310 "তোমাদের সবাইকে মাটিতে পড়ে থাকা মাংসপিন্ডে পরিণত করার শক্তি আছে আমার” 283 00:20:26,330 --> 00:20:28,800 আমি এটাই ধারণ করছিলাম। 284 00:20:29,180 --> 00:20:31,920 একারনেই তুমি আমাকে ঘৃণা করো। 285 00:20:32,340 --> 00:20:34,760 তুমি আমাকে হিংসা করো। 286 00:20:34,760 --> 00:20:35,790 শাট আপ! 287 00:20:36,080 --> 00:20:37,740 যাই হোক, সাতোমি-কুন... 288 00:20:37,740 --> 00:20:42,310 ঠিক যে রকমটা তুমি অনুভব করো, আমিও করি, তোমাকে দেখে হিংসা। 289 00:20:43,220 --> 00:20:45,800 তোমার উজ্জ্বল পৃথিবীতে সুখে বাস করছো... 290 00:20:46,110 --> 00:20:48,160 তোমাকে অবজ্ঞা করা ছাড়া আমার আর কিছু করার নেই! 291 00:20:49,170 --> 00:20:52,080 আমার সাথে যোগ দাও, বন্ধু। 292 00:20:52,480 --> 00:20:55,060 আমি তোমাকে সুখানুভব করাবো। 293 00:20:56,220 --> 00:21:00,570 আমি কখনোই আমার ক্ষমতার অপব্যবহার করবো না! 294 00:21:05,590 --> 00:21:07,760 একটা ভবিষ্যতবাণী করি, সাতোমি-কুন। 295 00:21:07,760 --> 00:21:10,200 আমি জানি তুমি এদিকে আসবে... 296 00:21:11,650 --> 00:21:12,960 নিশ্চিতভাবে। 297 00:21:25,330 --> 00:21:27,040 তারা ইতোমধ্যে চলে গেছে? 298 00:21:32,920 --> 00:21:33,990 একটা নদী... 299 00:21:34,400 --> 00:21:36,600 ওহ্, এইযে তুমি। 300 00:21:37,270 --> 00:21:39,610 তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। 301 00:21:40,030 --> 00:21:44,860 প্লেইয়াদেস নামকএই গাসট্রিয়াটাকে গতকাল দেখেছিলাম। 302 00:21:45,220 --> 00:21:45,860 কোথায়? 303 00:21:46,430 --> 00:21:49,370 নদীর উজান ধরে চলতে থাকো। 304 00:21:50,320 --> 00:21:52,620 কেন আমাকে এসব বলছো? 305 00:21:53,170 --> 00:21:56,150 আসলে,যদি আমি কোনো কারনের কথা বলি, 306 00:21:56,150 --> 00:21:58,530 তাহলে তা হবে তোমাকে আমি পছন্দ করি এজন্য। 307 00:22:03,260 --> 00:22:04,880 তুমি কী করছো? 308 00:22:05,060 --> 00:22:09,010 মনে হচ্ছে তুমি আমি একই রাস্তায় চলছি। 309 00:22:10,630 --> 00:22:12,100 তোমার যা ইচ্ছা করো। 310 00:22:12,100 --> 00:22:13,890 এবং এটাই এখন আমাদের করা উচিত। 311 00:00:49,000 --> 00:01:10,000 পরিবেশনায় ANIME FREAKS 312 00:01:10,000 --> 00:02:11,000 অনুবাদক আকতার হোসেন।