1 00:02:12,880 --> 00:02:16,300 মিরাই,তুমি একা যেতে পারবে তো? 2 00:02:18,160 --> 00:02:20,410 আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয়। 3 00:02:21,660 --> 00:02:23,910 কিন্তু স্কুলে অপেক্ষা করলে হয় না? 4 00:02:25,350 --> 00:02:27,290 আমি ওনাদের খুঁজতে যাচ্ছি। 5 00:02:36,300 --> 00:02:37,410 আমি বাড়ি যেতে পারবো না। 6 00:02:38,490 --> 00:02:39,930 একা একা তো নয়ই। 7 00:02:42,000 --> 00:02:46,180 ইয়ুকিকে ছাড়া ফিরে গেলে বাবা আর মা খুব কষ্ট পাবে... 8 00:03:08,900 --> 00:03:10,340 ইয়ুকি কেন... 9 00:03:12,570 --> 00:03:15,000 আসলে, আমি... 10 00:03:17,340 --> 00:03:18,820 আর বেঁচে নেই। 11 00:03:22,880 --> 00:03:24,510 ইয়ুকি... 12 00:03:38,680 --> 00:03:39,680 ইয়ুকি? 13 00:03:42,000 --> 00:03:43,240 চলো বাড়ি যাবো। 14 00:03:57,680 --> 00:03:59,860 হেই, ইয়ুকি? 15 00:04:03,390 --> 00:04:07,220 তোর আর কোনো অস্তিত্ব নেই,তাই না? 16 00:04:09,610 --> 00:04:13,300 কিন্তু তুই খুব দয়ালু আর আবার আমার কাছে ফিরে এসেছিস। 17 00:04:13,300 --> 00:04:17,820 যাতে আমি দুঃখ না পাই,তাই না? 18 00:04:25,390 --> 00:04:29,180 আমি তোমার সাথে থাকতে চাই,দিদি। 19 00:04:29,180 --> 00:04:32,650 আর চাইছিলাম যে আমরা একসাথে বাড়ি ফিরি। 20 00:04:32,650 --> 00:04:34,250 ইয়ুকি... 21 00:04:38,860 --> 00:04:40,300 চলো বাড়ি যাই। 22 00:04:50,490 --> 00:04:54,450 আমি তোকে বাড়ি নিয়ে যাওয়ার কথা দিয়েছিলাম,মনে আছে? 23 00:04:55,410 --> 00:04:56,210 হ্যাঁ। 24 00:05:08,090 --> 00:05:09,480 দেখ, ইয়ুকি। 25 00:05:09,480 --> 00:05:10,920 আমরা এসে গেছি। 26 00:05:10,920 --> 00:05:11,830 হ্যাঁ। 27 00:05:16,790 --> 00:05:19,290 মনে হয় মা ভেতরে রয়েছে। 28 00:05:20,050 --> 00:05:20,870 হুম। 29 00:05:24,140 --> 00:05:25,110 মা? 30 00:05:38,710 --> 00:05:39,150 মা? 31 00:05:39,150 --> 00:05:40,650 মা! 32 00:05:49,120 --> 00:05:50,280 মা? 33 00:05:51,190 --> 00:05:52,190 মা! 34 00:06:02,430 --> 00:06:03,640 দিদি। 35 00:06:08,780 --> 00:06:10,550 ধন্যবাদ। 36 00:06:13,010 --> 00:06:14,060 ইয়ুকি... 37 00:06:22,100 --> 00:06:24,230 না, ইয়ুকি। 38 00:06:24,230 --> 00:06:25,960 তুই চলে যাচ্ছিস? 39 00:06:26,910 --> 00:06:28,730 আমি কোথাও যাচ্ছি না। 40 00:06:29,620 --> 00:06:30,730 কী? 41 00:06:30,730 --> 00:06:32,240 কী বললি তুই? 42 00:06:32,960 --> 00:06:35,700 আমি সর্বদা এখানেই থাকবো... 43 00:06:37,200 --> 00:06:38,720 কী? 44 00:06:38,720 --> 00:06:40,190 আমি তোকে শুনতে পাচ্ছি না। 45 00:06:40,190 --> 00:06:43,350 আমি তোকে আর শুনতে পাচ্ছি না, ইয়ুকি! 46 00:06:45,750 --> 00:06:47,250 যাস না। 47 00:06:49,540 --> 00:06:52,000 আমি তোমাকে ভালোবাসি,দিদি। 48 00:06:58,820 --> 00:07:00,440 মিরাই... 49 00:07:01,130 --> 00:07:02,480 মা। 50 00:07:04,510 --> 00:07:05,940 মিরাই! 51 00:07:07,070 --> 00:07:08,150 মা... 52 00:07:16,600 --> 00:07:17,860 মা... 53 00:07:35,860 --> 00:07:37,540 ইয়ুকি... 54 00:07:47,750 --> 00:07:49,480 আমি তোর জন্য গর্বিত, মিরাই। 55 00:07:50,230 --> 00:07:51,900 তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে। 56 00:07:56,080 --> 00:07:59,060 ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তুই ফিরে এসেছিস। 57 00:07:59,060 --> 00:08:00,610 কিন্তু ইয়ুকি... 58 00:08:02,260 --> 00:08:04,620 আমায় ক্ষমা করে দাও,আমি... 59 00:08:04,620 --> 00:08:06,650 নিজেকে দোষারোপ করিস না। 60 00:08:06,650 --> 00:08:08,670 সমস্ত দোষ আমারই ছিলো। 61 00:08:08,670 --> 00:08:11,130 তোদের দুজনকে একা ছেড়ে দেওয়া উচিত হয় নি আমার... 62 00:08:11,580 --> 00:08:12,740 না। 63 00:08:14,020 --> 00:08:19,430 আমি তোমার সাথে ঝগড়া করছিলাম,তাই ইয়ুকি চেয়েছিলো যে আমরা... 64 00:08:20,820 --> 00:08:21,710 মিরাই। 65 00:08:27,060 --> 00:08:31,150 ইয়ুকির পাশে শেষ অব্ধি থাকার জন্য ধন্যবাদ। 66 00:08:32,880 --> 00:08:36,600 ইয়ুকি শেষ মূহুর্ত অব্ধি আমার সাথে ছিলো। 67 00:08:36,600 --> 00:08:38,860 আমার বাড়ি ফেরা অব্ধি। 68 00:08:40,690 --> 00:08:43,310 যাতে আমি কষ্ট না পাই; 69 00:08:43,310 --> 00:08:45,180 যাতে আমি হাল না ছেড়ে দিই; 70 00:08:45,180 --> 00:08:47,510 যাতে আমি নিরাপদে বাড়ি পৌঁছাতে পারি। 71 00:08:47,510 --> 00:08:54,040 ইয়ুকি শেষ পর্যন্ত আমার সাথে ছিলো বলেই আমি ফিরতে সফল হয়েছি। 72 00:08:54,040 --> 00:08:55,550 এটা একমাত্র ইয়ুকির কারণেই সম্ভব হয়েছে... 73 00:08:56,940 --> 00:09:04,400 ইয়ুকি বারবার বলছিলো,যখন আমরা বাড়ি ফিরবো তখন ও তোমাদের অনেক কিছু বলতে চায়, 74 00:09:04,400 --> 00:09:08,550 যে ও বাড়ি ফেরার পর তোমাদের সাথে ওদাইবা আর নানুর বাড়িতে ঘুরতে যেতে চায়... 75 00:09:09,250 --> 00:09:12,990 ও আমাদের সবাইকে নিয়ে ওখানে ঘুরতে যেতে চেয়েছিলো। 76 00:09:12,990 --> 00:09:19,970 ও আমায় বারবার বলছিলো,আমরা একটা পরিবারের মতো একে অপরের হাত ধরে রেইনবো ব্রিজ দিয়ে হেটে যাবো। 77 00:09:20,720 --> 00:09:22,090 ও সারাক্ষণ বলতো, "চলো বাড়ি ফিরে যাই..." 78 00:09:25,100 --> 00:09:26,540 মিরাই! 79 00:09:27,410 --> 00:09:28,000 মিরাই। 80 00:09:28,790 --> 00:09:30,350 ইয়ুকি... 81 00:09:30,950 --> 00:09:32,740 ইয়ুকি... 82 00:09:35,160 --> 00:09:37,200 ইয়ুকি... 83 00:10:09,080 --> 00:10:09,620 মিরাই কোথায়? 84 00:10:11,710 --> 00:10:13,840 ও এখনো ঘুম থেকে ওঠেনি। 85 00:10:15,520 --> 00:10:16,920 বুঝলাম। 86 00:10:31,290 --> 00:10:32,490 ইয়ুকি? 87 00:10:48,350 --> 00:10:50,620 দিদি,দেখো আমি একটা ব্যাঙের ছবি এঁকেছি! 88 00:11:25,320 --> 00:11:28,400 তোমারও এসব বন্ধ করে দেওয়া উচিত। 89 00:11:36,450 --> 00:11:37,350 হ্যাঁ? 90 00:11:38,210 --> 00:11:39,960 খাবার তৈরী হয়ে গেছে। 91 00:11:39,960 --> 00:11:41,640 আয় একসাথে খাবো। 92 00:11:42,590 --> 00:11:43,420 আচ্ছা। 93 00:11:45,970 --> 00:11:48,970 উত্তর উপসাগরে আসা ভূমিকম্পের এক মাস কেটে গেছে, 94 00:11:48,970 --> 00:11:52,570 আর শহরটি ধীরে ধীরে সাধারণ অবস্থাতে ফিরে আসছে। 95 00:11:50,910 --> 00:11:52,570 স্যালাডও রয়েছে। 96 00:11:52,570 --> 00:11:56,590 তবে জানা গেছে যে এখনও কিছু অঞ্চলে জরুরী ব্যবস্থার পুনর্নির্মাণের কার্যক্রম শুরু হয় নি, 97 00:11:53,440 --> 00:11:54,510 আচ্ছা। 98 00:11:56,590 --> 00:11:58,480 স্থানীয় পৌরসভাগুলি চেষ্টা করছে যে— 99 00:12:16,920 --> 00:12:21,260 জানি আমরা খুব ব্যস্ত,তবুও বিশ্বাস হচ্ছে না যে ইতিমধ্যেই আগষ্ট মাস শেষ হয়ে গেছে। 100 00:12:23,000 --> 00:12:24,510 হুম। 101 00:12:28,170 --> 00:12:30,600 জি, আসছি এক্ষুণী। 102 00:12:38,710 --> 00:12:40,820 হ্যালো, আমার নাম কুসাকাবে। 103 00:12:42,450 --> 00:12:44,730 আপনি মারি,তাই না? 104 00:12:45,240 --> 00:12:46,550 জি। 105 00:12:46,550 --> 00:12:51,320 দুঃখিত,আমি সত্যিই আগে আসতে চেয়েছিলাম। 106 00:12:51,320 --> 00:12:53,290 ওহ,না,ক্ষমা আমাদের চাওয়া উচিত। 107 00:12:53,290 --> 00:12:55,500 ধন্যবাদ এখানে আসার জন্য। 108 00:12:56,160 --> 00:12:58,340 ও আপনাকে দেখে খুব খুশী হবে। 109 00:12:59,660 --> 00:13:02,260 তো মিরাই কোথায়? 110 00:13:06,560 --> 00:13:07,260 মিরাই। 111 00:13:12,850 --> 00:13:14,430 মারি। 112 00:13:15,500 --> 00:13:17,700 তুমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো। 113 00:13:18,300 --> 00:13:20,230 তাই নাকি? 114 00:13:20,230 --> 00:13:22,580 আমি ঠিক মতোই খাওয়া দাওয়া করি। 115 00:13:25,540 --> 00:13:27,450 বাইরে খুব আলো। 116 00:13:27,450 --> 00:13:31,620 যখন বাইরেটা উজ্জ্বলময় থাকে তখন সেটা ভেতর থেকে গুমোটময় হয়ে ওঠে,তাই না? 117 00:13:31,620 --> 00:13:34,680 ভোর হওয়ার সাথে সাথেই,সূর্য ওঠে, 118 00:13:34,680 --> 00:13:36,870 আর আশেপাশের সবাইকে তরতাজা লাগে... 119 00:13:37,650 --> 00:13:39,810 তখন সেটি তোমাকে ভারাক্রান্ত করে তোলে,তাই না? 120 00:13:41,540 --> 00:13:48,900 এটাই আমি অনুভব করেছিলাম যখন আমার স্বামী হঠাৎ আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেলো। 121 00:13:48,900 --> 00:13:52,080 ওর অন্ত্যেষ্টিক্রিয়ার(funeral) কথাও ঠিকভাবে মনে নেই। 122 00:13:52,080 --> 00:13:54,520 এখনো ভাবি যে সেইসময় আমি কীভাবে নিশ্বাস নিচ্ছিলাম। 123 00:13:55,570 --> 00:14:00,630 তবে হিনা প্রতিদিন বাড়তে থাকে এবং আরও বড় হতে লাগলো। 124 00:14:00,630 --> 00:14:03,860 ও হাসতে শুরু করলো আর তারপর কথা বলতে, 125 00:14:03,860 --> 00:14:06,570 আর ও যেভাবে হাঁচি দেয় মনে হয় যেনো আমার স্বামী হাঁচি দিচ্ছে... 126 00:14:08,870 --> 00:14:11,820 তুমি আর ইয়ুকিও ঠিক তেমনই। 127 00:14:13,390 --> 00:14:15,100 তাই নাকি? 128 00:14:15,100 --> 00:14:15,880 হুম। 129 00:14:17,640 --> 00:14:21,840 ইয়ুকি এখনো তোমার মধ্যে বেঁচে রয়েছে। 130 00:14:23,710 --> 00:14:24,540 ওহ হ্যাঁ। 131 00:14:26,380 --> 00:14:27,160 এই নাও। 132 00:14:40,200 --> 00:14:41,500 আর, 133 00:14:42,800 --> 00:14:44,020 এটা। 134 00:14:45,860 --> 00:14:47,570 দুঃখিত আমার আসতে একটু দেরী হয়ে গেলো। 135 00:14:49,340 --> 00:14:52,100 ভেবেছিলাম আমি এটা ফেলে দিয়েছি... 136 00:14:53,940 --> 00:14:57,330 ইয়ুকি এটা তুলে ওর কাছে রেখেছিলো। 137 00:15:26,450 --> 00:15:28,630 তো ইয়ুকা ঠিক আছে। 138 00:15:31,520 --> 00:15:32,410 হাহ? 139 00:15:32,410 --> 00:15:34,380 আপনিও একটা পাঠিয়েছেন,মারি। 140 00:15:37,900 --> 00:15:39,120 ইয়ুকি? 141 00:15:42,500 --> 00:15:43,960 প্রিয় দিদি। 142 00:15:43,960 --> 00:15:46,350 আমি তোমার ফোনটা তুলে আমার কাছে রেখেছি। 143 00:15:46,350 --> 00:15:50,950 আমি লক্ষ্য করেছি যে তুমি এটা ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না,সেলফোন এলিয়েন বলে কথা। 144 00:15:51,820 --> 00:15:54,490 আমিও নিজের জন্য একটা সেলফোন নিতে চাই। 145 00:15:54,490 --> 00:15:57,870 যাতে আমরা সারাক্ষণ একে অপরকে ম্যাসেজ করতে পারি। 146 00:15:57,870 --> 00:16:02,230 আর তখন খুব মজা হবে যদি আমরা একের অপরের মুখোমুখি কথা বলতে না পারি। 147 00:16:02,230 --> 00:16:04,700 ওহ,আর আমি ছবিও তুলতে চাই। 148 00:16:04,700 --> 00:16:09,850 চলো জলদি বাড়ি ফিরি আর মা'কে উপহারটা দিয়ে একটা ছবি তুলবো। 149 00:16:11,930 --> 00:16:14,990 তো চলো নিজেদের সর্বোচ্চটা দিয়ে হাটতে থাকি, ঠিক আছে? 150 00:16:14,990 --> 00:16:16,530 ইয়ুকি। 151 00:16:17,380 --> 00:16:18,990 ইয়ুকি... 152 00:16:21,130 --> 00:16:22,320 মিরাই। 153 00:16:24,860 --> 00:16:28,710 ইয়ুকি সত্যিই নিজের সর্বোচ্চটা দিয়ে হাটছিলো,তাই না? 154 00:16:28,710 --> 00:16:31,470 ওর মাথায় হয়তো প্রচন্ড যন্ত্রণা হচ্ছিলো। 155 00:16:32,540 --> 00:16:33,740 হুম। 156 00:16:33,740 --> 00:16:36,510 পুরোটা সময় ও অসুস্থ ছিলো, 157 00:16:36,510 --> 00:16:38,770 তাও ও একবারও কোনো অভিযোগ না করে চুপচাপ হেঁটে যাচ্ছিলো। 158 00:16:39,500 --> 00:16:40,010 হুম। 159 00:16:40,600 --> 00:16:45,760 ও খুব বাছাই করে খাবার খেতো, 160 00:16:45,760 --> 00:16:48,360 কিন্তু তাও ও সবকিছু খাচ্ছিলো, এমনকি শক্ত রুটিও... 161 00:16:48,360 --> 00:16:50,180 ও সত্যিই খুব ভালো ছেলে ছিলো। 162 00:16:50,950 --> 00:16:51,530 হুম। 163 00:16:52,320 --> 00:16:55,480 ও আসলেই,খুব পরিশ্রম করেছিলো। 164 00:16:56,140 --> 00:16:56,800 হুম। 165 00:16:57,940 --> 00:17:02,390 ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো বলো তো? 166 00:17:03,640 --> 00:17:06,040 ওর কথা বড্ড মনে পড়ে! 167 00:17:07,150 --> 00:17:08,040 হুম। 168 00:17:13,440 --> 00:17:15,240 মিরাইকে ডাকবো? 169 00:17:16,210 --> 00:17:21,350 ও মারিকে কথা দিয়েছে যে পরেরবার যখন ওরা দেখা করবে তখন ওরা হাসিখুশি থাকবে,কিন্তু... 170 00:17:23,400 --> 00:17:25,510 এসব থেকে বেড়িয়ে আসতে হয়তো ওর আরেকটু সময় লাগবে। 171 00:17:26,110 --> 00:17:28,350 তুমিও বেশী চিন্তা করবে না, বুঝলে? 172 00:17:29,210 --> 00:17:30,440 আর তুমিও। 173 00:17:32,300 --> 00:17:33,290 মিরাই... 174 00:17:36,700 --> 00:17:37,950 খিদে পেয়েছে এখন? 175 00:17:37,950 --> 00:17:39,870 নাকি কিছু পান করতে চাস? 176 00:17:40,520 --> 00:17:41,900 মা। 177 00:17:41,900 --> 00:17:43,580 জানি একটু দেরী হয়ে গেছে, 178 00:17:44,300 --> 00:17:46,210 কিন্তু শুভ জন্মদিন। 179 00:17:48,050 --> 00:17:50,280 ইয়ুকি নিজে এটা পছন্দ করেছিলো। 180 00:17:50,280 --> 00:17:52,890 কারণ তুমি ফুল পছন্দ করো। 181 00:18:00,550 --> 00:18:03,120 আর,এটাও। 182 00:18:04,290 --> 00:18:06,300 এতে লেখা রয়েছে, "ইয়ুকির তরফ থেকে মায়ের জন্য ছোট্ট উপহার।" 183 00:18:10,960 --> 00:18:14,500 ওহ ওয়াও,এটা দেখো। 184 00:18:14,500 --> 00:18:15,720 হুম। 185 00:18:15,720 --> 00:18:18,300 ও তোমার আর মিরাইয়ের ছবি একদম সঠিক এঁকেছে। 186 00:18:18,300 --> 00:18:19,740 তোমাকে দেখো... 187 00:18:20,380 --> 00:18:21,640 হ্যাঁ তাই তো... 188 00:18:21,640 --> 00:18:24,040 আমায় কি সত্যিই এরকম দেখতে? 189 00:18:24,710 --> 00:18:25,800 প্রিয় ইয়ুকি। 190 00:18:26,850 --> 00:18:30,590 আমাদের বাড়ির সাথে তোর স্মৃতি জড়িয়ে রয়েছে, 191 00:18:31,300 --> 00:18:33,870 তো আমি ঘুমাই বা জেগে থাকি অথবা অন্য কোনো কাজে ব্যস্তও থাকি না কেন, 192 00:18:34,720 --> 00:18:36,550 তোর কথা কথা সবসময় মনে পড়ে। 193 00:18:38,090 --> 00:18:43,180 হয়তো এতে আমার খুব দুঃখ হবে... এবং কষ্ট আরও বাড়বে... 194 00:18:44,280 --> 00:18:49,060 তাই দুঃখ ও বেদনা যখন আমার ধৈর্য্যের বাঁধ ভাঙবে, 195 00:18:50,130 --> 00:18:52,180 আমি তোর সাথে এভাবেই কথা বলবো। 196 00:18:53,170 --> 00:18:57,150 আমি তোকে সমস্ত সুন্দর আর মজাদার মূহুর্তগুলোর ব্যাপারে বলবো। 197 00:18:57,970 --> 00:18:59,970 আমি তোকে সবকিছুর অংশ করে রাখবো। 198 00:19:01,410 --> 00:19:04,960 ধন্যবাদ, ইয়ুকি। 199 00:19:04,960 --> 00:19:07,640 ধন্যবাদ আমার ছোট ভাই হয়ে জন্ম নেওয়া জন্য। 200 00:20:53,590 --> 00:20:55,220 আমায় এভাবেই এগিয়ে যেতে হবে। 201 00:21:03,290 --> 00:21:04,730 কারণ ইয়ুকি আমার ওপর নজর রাখছে।