1
00:00:26,040 --> 00:00:28,990
২০২১: টোকিও উপকণ্ঠ
2
00:00:54,450 --> 00:00:55,410
একটা গাস্ট্রিয়া!
3
00:00:55,410 --> 00:00:56,490
ওটা এদিকেই আসছে!
4
00:01:00,420 --> 00:01:01,950
গুলি করো!
গুলি করো!
5
00:01:42,880 --> 00:01:45,000
যদি মরতে না চাও,
6
00:01:45,390 --> 00:01:48,350
তোমাকে লড়তে হবে, রেন্তারো।
7
00:03:22,630 --> 00:03:27,840
১০ বছর পর:
টোকিও শহর
8
00:03:33,790 --> 00:03:37,260
ব্ল্যাক বুলেট - প্রথম এপিসোড :
"শেষ আশা"
9
00:03:38,440 --> 00:03:39,320
কী?
10
00:03:40,010 --> 00:03:43,710
তুমিই সেই সিভিল অফিসার যাকে
আমাদের সাহায্য করতে পাঠানো হয়েছে?
11
00:03:43,710 --> 00:03:45,000
তুমি নিজেই তো একটা বাচ্চা।
12
00:03:45,000 --> 00:03:47,580
তা বলতে পারবো না,
তবে আমি একজন সিভিল অফিসার।
13
00:03:48,190 --> 00:03:50,830
তেনডো সিভিল সিকিউরিটি এজেন্সি, হাহ...
14
00:03:51,450 --> 00:03:52,920
নামটা কখনো শুনিনি।
15
00:03:53,970 --> 00:03:56,610
কাজের ব্যাপারে কথা বলি?
16
00:03:57,410 --> 00:03:58,560
কাহিনী চতুর্থ তলায়।
17
00:04:01,000 --> 00:04:02,270
তৃতীয় তলার কেউ
একজন খবর দিয়েছে যে,
18
00:04:02,270 --> 00:04:04,750
ওদের ছাদ চুইয়ে রক্ত পরছে।
19
00:04:05,480 --> 00:04:08,720
সব তথ্য অনুসন্ধান করে বোঝা গেল,
এটা গাস্ট্রিয়ার-ই কাজ।
20
00:04:08,720 --> 00:04:12,230
যাহোক, শেষপর্যন্ত তুমি এসেই গেলে,
এবার আমি ভেতরে ঢুকতে পারবো।
21
00:04:12,550 --> 00:04:15,180
বিপদজনক স্থানে সিভিল অফিসার ছাড়া
আপনাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে,
22
00:04:15,180 --> 00:04:17,770
যাতে হতাহতের পরিমাণ কমানো যায়।
23
00:04:18,130 --> 00:04:20,190
ঠিক এই ব্যাপারটাই আমার পছন্দ না!
24
00:04:20,950 --> 00:04:23,610
তো, তোমার ইনিশিয়েটর পার্টনার কই?
25
00:04:24,870 --> 00:04:28,450
সাধারণত, সিভিল অফিসারদের
জোড়ায় থাকার কথা না?
26
00:04:30,280 --> 00:04:34,000
আসলে, আমার মনে হয় না,
এই কেসটায় ওর সাহায্য লাগবে।
27
00:04:34,550 --> 00:04:36,000
ওহ, ইন্সপেক্টর।
28
00:04:36,540 --> 00:04:37,690
কী অবস্থা?
29
00:04:37,690 --> 00:04:40,940
আ-আমি দুঃখিত...
আমাদের দুজন লোক কমে গিয়েছে,
30
00:04:40,940 --> 00:04:42,670
তারা দড়িতে ঝুলে জানালা
দিয়ে ঢুকতে চেয়েছিল।
31
00:04:43,510 --> 00:04:45,630
তারপর থেকে আর
ওদের সাড়া পাইনি।
32
00:04:45,940 --> 00:04:48,370
সিভিল অফিসার পৌঁছানোর
অপেক্ষা করোনি কেন?
33
00:04:48,370 --> 00:04:52,280
আমরা চাইনি ওরা
সব ক্রেডিট নিয়ে যাক!
34
00:04:52,280 --> 00:04:54,970
সরে দাঁড়াও,
আমি যাচ্ছি ভিতরে।
35
00:05:09,000 --> 00:05:12,620
দেরি করে ফেলেছো,
মি. সিভিল অফিসার সাহেব।
36
00:05:13,050 --> 00:05:14,060
কী...
37
00:05:14,400 --> 00:05:15,750
তুমি সিভিল অফিসার?
38
00:05:16,310 --> 00:05:19,460
অবশ্যই, সংক্রমণের উৎসটাকে খুঁজছি আমি।
39
00:05:20,770 --> 00:05:21,460
যাহোক,
40
00:05:22,110 --> 00:05:23,880
আমি সিভিল অফিসার না।
41
00:05:24,720 --> 00:05:25,470
দেখতেই পাচ্ছো ...
42
00:05:26,390 --> 00:05:29,060
এই পুলিশ অফিসারদের...
43
00:05:30,150 --> 00:05:31,220
আমিই মেরেছি।
44
00:05:35,150 --> 00:05:36,480
খারাপ না।
45
00:05:50,300 --> 00:05:51,200
কোহিনা?
46
00:05:52,020 --> 00:05:53,450
হ্যাঁ... ঠিক আছে।
47
00:05:53,810 --> 00:05:55,500
কিছুক্ষণের মধ্যে আসছি।
48
00:05:56,890 --> 00:05:58,170
আমি আমার বন্ধুদের
প্রতিশোধ নিব!
49
00:06:01,700 --> 00:06:03,420
ইনজেন : কোকুতেনফু!
50
00:06:05,260 --> 00:06:06,840
ইনজেন : গেনমেইকা।
51
00:06:16,240 --> 00:06:20,100
না, কিছু না।
আমি এক্ষুণি আসছি।
52
00:06:21,150 --> 00:06:22,160
চমৎকার!
53
00:06:22,570 --> 00:06:24,900
আমি ভাবিনি, তুমি
আসলেই লাগাতে পারবে।
54
00:06:25,410 --> 00:06:26,550
নাম কি তোমার?
55
00:06:26,960 --> 00:06:28,650
সাতোমি রেন্তারো!
56
00:06:29,220 --> 00:06:30,910
সাতোমি-কুন?
57
00:06:31,290 --> 00:06:33,930
আবার দেখা হবে,
সাতোমি-কুন।
58
00:06:35,070 --> 00:06:36,290
তুমি আসলে কে?
59
00:06:36,960 --> 00:06:38,090
আমি...
60
00:06:38,620 --> 00:06:40,540
হলাম সেই লোক,
যে এই দুনিয়াটা ধ্বংস করবে।
61
00:06:41,680 --> 00:06:45,050
কেউ আমাকে থামাতে পারবে না।
62
00:06:51,380 --> 00:06:53,200
তো গাস্ট্রিয়াটা কোথায়?
63
00:06:53,200 --> 00:06:55,060
ওদের এখানে আক্রমণ করা হয়েছিল,
64
00:06:55,510 --> 00:06:59,060
তারপর ওরা সাহায্যের খোঁজে
জানালা দিয়ে পালিয়ে গেছে।
65
00:06:59,320 --> 00:07:00,620
ওই ওই ...
66
00:07:00,620 --> 00:07:03,230
কীভাবে ওরা পালালো চতুর্থ তলা...
67
00:07:03,850 --> 00:07:06,570
এবং তারা যদি এত রক্ত
হারিয়েও নড়তে পারে...
68
00:07:06,950 --> 00:07:08,520
তাইলে কেবল সংক্রমণের উৎসই নয়,
69
00:07:08,520 --> 00:07:10,950
বরং সংক্রমিতরাও এখন
শহরে ঘুরে বেড়াচ্ছে?
70
00:07:10,950 --> 00:07:12,070
মহামারী ...
71
00:07:12,560 --> 00:07:15,330
ইন্সপেক্টর তাদাশিমা, এই এলাকায়
এক্ষুণি লকডাউন জারি করুন!
72
00:07:15,840 --> 00:07:18,470
আহাম্মক রেন্তারো!
73
00:07:18,470 --> 00:07:24,080
কোন সাহসে ও হবু বউকে সাইকেল
থেকে ফেলে চলে যেতে পারলো?
74
00:07:24,500 --> 00:07:25,590
এইযে বাছা!
75
00:07:26,790 --> 00:07:29,470
জলদি বলুন, আমার একটু তাড়া আছে!
76
00:07:31,040 --> 00:07:34,720
বাছা... আমি পথ হারিয়ে ফেলেছি...
77
00:07:35,980 --> 00:07:39,730
আপনার সাথে কি হচ্ছে
বুঝতে পারছেন না?
78
00:07:39,950 --> 00:07:40,980
হ্যাঁ?
79
00:07:41,750 --> 00:07:44,390
আপনার জন্য কিছু করা
আমার পক্ষে সম্ভব না।
80
00:07:45,090 --> 00:07:47,860
কোনো শেষ কথা বলার আছে?
81
00:07:54,510 --> 00:07:55,890
মনে পড়েছে?
82
00:07:55,890 --> 00:07:57,740
আমি বারান্দায় ছিলাম,
83
00:07:57,740 --> 00:07:59,780
একটা গাস্ট্রিয়া আমাকে
প্রায় মেরেই ফেলছিলো।
84
00:08:00,370 --> 00:08:01,710
আমি কোনোমতে পালালাম...
85
00:08:02,070 --> 00:08:06,840
দুঃখের বিষয়, আপনি শীঘ্রই আক্রান্ত
থেকে আক্রমণকারীতে পরিণত হবেন।
86
00:08:17,780 --> 00:08:19,970
সা-সাহায্য করো!
87
00:08:28,040 --> 00:08:31,070
ছি. এসব কী? কী আঠালো!
88
00:08:36,710 --> 00:08:37,570
গাস্ট্রিয়া!
89
00:08:38,070 --> 00:08:40,440
প্রথম ধাপের একটা মাকড়সা
গাস্ট্রিয়া সনাক্ত করা হয়েছে।
90
00:08:40,440 --> 00:08:41,750
আমি হামলা করছি!
91
00:08:47,660 --> 00:08:48,850
কি করছো তুমি?
92
00:08:48,850 --> 00:08:51,340
সাধারণ বুলেটে গাস্ট্রিয়ার
বালও ছিঁড়বে না!
93
00:08:51,740 --> 00:08:53,130
আরও রাগিয়ে দিবে বরং!
94
00:08:58,120 --> 00:08:59,050
এতে কাজ হচ্ছে...
95
00:09:01,210 --> 00:09:03,600
ব্লাক বুলেট...ভারানিয়াম?
96
00:09:04,030 --> 00:09:07,600
হ্যাঁ। এই একটি ধাতুই গ্যাস্ট্রিয়ার
পুনর্গঠন বন্ধ করতে পারে!
97
00:09:08,320 --> 00:09:10,280
এটি প্রথম ধাপের
মাকড়সা গাস্ট্রিয়া
98
00:09:10,280 --> 00:09:12,110
খুব লাফালাফি করে!
99
00:09:17,080 --> 00:09:18,740
ধেৎ! আমার বুলেট শেষ!
100
00:09:23,590 --> 00:09:24,460
এনজু!
101
00:09:36,280 --> 00:09:36,970
হু!
102
00:09:37,880 --> 00:09:39,910
তুমি খুব তাড়াতাড়ি অসতর্ক
হয়ে পড়েছো, রেন্তারো।
103
00:09:41,410 --> 00:09:43,470
আচ্ছা... এই বাচ্চাটা...
104
00:09:43,770 --> 00:09:47,050
বরং, আমি রেন্তারোর ইনিশিয়েটর...
105
00:09:47,050 --> 00:09:47,980
অথবা,
106
00:09:48,250 --> 00:09:49,560
পার্টনারও বলা যায়,
107
00:09:49,560 --> 00:09:50,980
আইহারা এনজু!
108
00:09:50,980 --> 00:09:52,900
নামটা মনে রাখবেন,
পাবলিক সার্ভেন্ট।
109
00:09:52,900 --> 00:09:55,150
যাইহোক,
তুমি ঠিক আছো, এনজু?
110
00:09:55,470 --> 00:09:57,570
হ্যাঁ, এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে।
111
00:09:57,570 --> 00:10:00,910
শুধু কাপড়ের এই ছেঁড়াবেড়া অবস্থার
কারণেই আমার রাগ লাগছে।
112
00:10:01,470 --> 00:10:03,660
অভিশপ্ত বাচ্চা...
113
00:10:04,110 --> 00:10:07,210
কী হলো? আমার প্রেমে
পড়ে গিয়েছেন নাকি?
114
00:10:07,210 --> 00:10:11,260
ভাগ্য খারাপ আপনার, রেন্তারো আর আমি ইতোমধ্যে
সারাজীবন একসাথে থাকার শপথ করে ফেলেছি।
115
00:10:11,260 --> 00:10:12,130
তাই হাল ছেড়ে দিন।
116
00:10:12,360 --> 00:10:14,220
কী যা তা বকছো!
কেউ কোনো শপথ করেনি!
117
00:10:16,130 --> 00:10:17,480
আরে, ওটা করলে কেন?
118
00:10:17,480 --> 00:10:20,090
আরও আগাতে চাও
নাকি, রেন্তারো?
119
00:10:20,090 --> 00:10:21,080
পাগল নাকি!
120
00:10:21,080 --> 00:10:23,510
আরেকটা কথা, সীমিত সময়ের
অফারটা মিস করার ইচ্ছা আছে নাকি?
121
00:10:24,810 --> 00:10:26,560
ওহ...ধ্যাৎ!
122
00:10:26,920 --> 00:10:28,510
এই, তোমরা চলে যাচ্ছো?
123
00:10:28,510 --> 00:10:30,690
শিমের বিচি এক
প্যাকেট মাত্র ছয় ইয়েন!
124
00:10:30,690 --> 00:10:34,330
রেন্তারো, তুমি আবার
আমাকে ফেলে যেতে চাইছো?
125
00:10:34,330 --> 00:10:35,790
আগেরবার ইচ্ছা করে ফেলে যাইনি।
126
00:10:35,790 --> 00:10:37,130
কী স্বার্থপর লোক!
127
00:10:42,430 --> 00:10:43,650
ভারানিয়াম, হাহ?
128
00:10:43,650 --> 00:10:44,500
স্যার!
129
00:10:48,980 --> 00:10:52,680
ইনিশিয়েটর, গাস্ট্রিয়ার সাথে
লড়াই যাদের জন্মলক্ষ্য,
130
00:10:52,680 --> 00:10:55,560
এবং প্রমোটর, যাদের দায়িত্ব
ইনিশিয়েটরদের নিয়ন্ত্রণে রাখা।
131
00:10:56,060 --> 00:10:57,890
যে সিভিল অফিসার এখানে ছিল,
তার কথা বলছেন?
132
00:10:57,890 --> 00:10:58,780
হ্যাঁ...
133
00:10:59,570 --> 00:11:01,610
মানবজাতির শেষ আশা ওরা।
134
00:11:14,180 --> 00:11:18,490
কল্লা কাটা যাওয়ার আগে কিছু
বলতে চাও, সাতোমি-কুন?
135
00:11:18,680 --> 00:11:21,320
যা হয়ে গেছে, তা কী
আর আমি বদলাতে পারি!
136
00:11:22,160 --> 00:11:23,320
ব্যাটা বেকুব!
137
00:11:23,790 --> 00:11:26,330
ওখান থেকে পালালে কেন? বেকুব!
138
00:11:26,330 --> 00:11:27,950
উল্টাপাল্টা বলবেন না!
139
00:11:28,640 --> 00:11:32,590
তাহলে সীমিত সময়ের অফারের
জন্য তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলে,
140
00:11:32,590 --> 00:11:36,920
এবং পরে বুঝতে পারো যে, পুলিশের
কাছ থেকে টাকা নিতে ভুলে গিয়েছো?
141
00:11:37,450 --> 00:11:40,300
পরে যখন ওদের সাথে কথা বলেছো,
ওরা আর টাকা দিবে না বললো...
142
00:11:41,630 --> 00:11:45,050
এবং তারপরও তুমি
শিমের বিচি কিনেই ছাড়লে।
143
00:11:45,550 --> 00:11:47,060
তোমার লাগবে নাকি,
কিসারা-সান?
144
00:11:47,770 --> 00:11:50,270
যতক্ষণ অফিসে আছি,
আমাকে "প্রেসিডেন্ট"বলে ডাকবে!
145
00:11:52,330 --> 00:11:53,760
শোন, সাতোমি-কুন।
146
00:11:53,760 --> 00:11:55,980
এ মাসে আমরা একটা ফুটো পয়সাও
আয় করতে পারিনি।
147
00:11:55,980 --> 00:11:57,780
এটা কার দোষ?
148
00:11:58,060 --> 00:12:00,650
তুমি একটা অপদার্থ! মাথামোটা! বেকুব!
149
00:12:00,960 --> 00:12:05,660
বসকে রিপোর্ট করার চেয়ে
শিমের বিচি কেনাকে প্রাধান্য দিলে!
150
00:12:05,960 --> 00:12:06,870
এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে...
151
00:12:06,870 --> 00:12:10,250
অফারটার ব্যাপারে
আমাকে বলোনি কেন?!
152
00:12:13,990 --> 00:12:15,260
আর পারছি না...
153
00:12:15,260 --> 00:12:17,000
আমার স্টেক খেতে ইচ্ছে করছে...
154
00:12:17,240 --> 00:12:19,080
আমারও।
155
00:12:19,080 --> 00:12:22,460
একটা প্রতিষ্ঠান চালানো
যতটা মনে করেছিলাম তারচেয়েও কঠিন।
156
00:12:22,460 --> 00:12:26,740
সব তোমার দোষ। কারণ তুমি একটা
মাথামোটা, সাতোমি-কুন...
157
00:12:26,740 --> 00:12:29,010
এখন আবার কোম্পানির
লোকেশনকে দায়ী করবে না তো?
158
00:12:29,400 --> 00:12:32,810
কাজে পারদর্শী হলে
লোকেশন গুরুত্বপূর্ণ না।
159
00:12:33,060 --> 00:12:34,170
আইডিয়া পেয়েছি!
160
00:12:34,170 --> 00:12:36,870
তুমি চাকরানীর ইউনিফর্ম পরে, হাতে একটা
পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছো না কেন?
161
00:12:36,870 --> 00:12:39,820
তুমি আমাকে চাকরানীর
কাজ করতে বলছো?
162
00:12:40,260 --> 00:12:41,290
এটা তুমি করবে,
লোকজনের ভিড়ের মধ্যে দৌড়াবে,
163
00:12:41,290 --> 00:12:45,520
আর চিল্লায়ে চিল্লায়ে বলবে,
"তেনদো সিভিল সিকিউরিটি ঠিক এই জায়গায়!"
164
00:12:45,520 --> 00:12:47,200
"যেকোন দুর্ঘটনা সামাল
দিতে ২৪ঘন্টা প্রস্তুত!"
165
00:12:47,380 --> 00:12:49,550
তাইলে আমি জঙ্গিবাদী হয়ে যাবো।
166
00:12:51,350 --> 00:12:55,610
এই, যে গাস্ট্রিয়াটা তুমি মারলে,
ওটা সংক্রামিত ছিল, তাই না?
167
00:12:56,140 --> 00:12:59,500
হ্যাঁ। সংক্রামকটার মুখোমুখি হইনি যদিও।
168
00:12:59,970 --> 00:13:02,840
অন্য প্রতিষ্ঠানগুলো নিশ্চয়
খোঁজ পেয়ে ব্যবস্থা নিয়েছে।
169
00:13:02,840 --> 00:13:04,050
ব্যবস্থা নেয়া তো দূরের কথা,
170
00:13:04,050 --> 00:13:06,550
কেউ সেটার দেখাই পায়নি।
171
00:13:04,370 --> 00:13:06,550
কোনো রিপোর্ট নেই
172
00:13:07,830 --> 00:13:09,550
একটা সতর্কবার্তা পাঠিয়ে
দিচ্ছো না কেন?
173
00:13:09,880 --> 00:13:12,720
একারণেই তো আমরা সিভিল
অফিসারদের ভাত আছে।
174
00:13:13,590 --> 00:13:18,050
যেহেতু এটা পুলিশের ডাটাবেজে নেই,
তাই খুঁজে বের করা সহজ হবে না।
175
00:13:18,380 --> 00:13:20,820
আমি অন্য প্রতিষ্ঠানগুলো থেকে
এই ব্যাপারে খোঁজ নিবো।
176
00:13:21,360 --> 00:13:25,250
সাতোমি-কুন, আমরা সংক্রমণের অন্যান্য
উৎসগুলোও খুঁজে শেষ করে দিবো।
177
00:13:25,250 --> 00:13:26,530
নিশ্চয়।
178
00:13:28,380 --> 00:13:30,490
যদি বাড়ি যাও, তোমাকে
পৌঁছে দিতে পারি।
179
00:13:31,220 --> 00:13:33,550
আজ হেমোডায়ালাইসিস
এপয়েন্টমেন্ট আছে,
180
00:13:33,550 --> 00:13:35,000
সুতরাং আমাকে
হাসপাতালে যেতে হবে...
181
00:13:35,260 --> 00:13:37,360
ওহ... ঠিক আছে।
182
00:13:39,220 --> 00:13:41,190
প্রায় এক বছর হয়ে গেলো...
183
00:13:42,120 --> 00:13:45,660
তুমি প্রমোটর হলে এবং এনজুর
সাথে তোমার দেখা হলো।
184
00:13:45,660 --> 00:13:47,600
এক বছর পার হয়ে গেছে।
185
00:13:47,600 --> 00:13:50,180
অথচ তুমি আর আমি আমাদের
লক্ষ্যের দিকে এক কদমও আগাইনি।
186
00:13:51,220 --> 00:13:54,230
সাতোমি-কুন, ইদালি তুমি পালটে গিয়েছো।
187
00:13:54,530 --> 00:13:56,460
খুব হাসি-খুশি থাকো।
188
00:13:56,460 --> 00:13:58,400
তেমন কিছু না...
189
00:13:59,180 --> 00:14:02,310
তো, এখন তোমার মূল লক্ষ্য কী?
190
00:14:03,010 --> 00:14:05,280
ছোটকালে প্রায়ই বলতে,
191
00:14:05,710 --> 00:14:10,160
"আমি জানি বাবা-মা এখনও বেঁচে আছে,
তাদের আমি খুঁজে বের করবোই।"
192
00:14:11,400 --> 00:14:13,830
এখনও তাই মনে করো?
193
00:14:13,830 --> 00:14:15,280
সেটা তোমার না জানলেও চলবে।
194
00:14:16,300 --> 00:14:18,440
সবসময় ওই বিষয়টা কেন তুলো!
195
00:14:18,440 --> 00:14:19,500
এখন আর কিছু যায়-আসে না।
196
00:14:19,750 --> 00:14:22,830
বাবা-মা যুদ্ধে মারা গেছে!
197
00:14:29,230 --> 00:14:30,990
ধ্যাৎ...
198
00:14:30,990 --> 00:14:34,970
আমি নিজেকে সামলাতে পারি না
যখন কেউ এ বিষয়ে কথা বলে...
199
00:14:36,490 --> 00:14:38,230
দশ বছর আগেকার কথা...
200
00:14:38,940 --> 00:14:41,550
আমার সহ্য করা শেখা উচিত।
201
00:14:52,060 --> 00:14:54,290
ম্যাডাম, কোথায় আপনি?
202
00:14:54,290 --> 00:14:55,370
এইযে এখানে।
203
00:15:04,250 --> 00:15:05,220
হাউ মাউ খাও!
204
00:15:06,000 --> 00:15:08,840
এভাবে ভয় দেখানো বন্ধ করুন, ম্যাডাম!
205
00:15:08,840 --> 00:15:11,050
বেশ। হ্যালো, রেন্তারো-কুন।
206
00:15:11,050 --> 00:15:12,720
পাতালঘরে স্বাগতম!
207
00:15:13,330 --> 00:15:16,560
মরদেহগুলো অনেক ভালো।
কথা বলে সময় নষ্ট করে না।
208
00:15:16,560 --> 00:15:18,230
তো, এই লোকটা কে?
209
00:15:18,550 --> 00:15:19,540
চার্লি।
210
00:15:19,870 --> 00:15:21,630
আমার বয়ফ্রেন্ড।
211
00:15:21,630 --> 00:15:24,270
সুজান মেয়েটার কী হলো?
212
00:15:24,270 --> 00:15:29,040
যে গাস্ট্রিয়াটা তুমি মেরেছো, ওটা কিছুক্ষণ
আগে আমাদের ল্যাবে আনা হয়েছে...
213
00:15:29,890 --> 00:15:32,850
ওদের আরেকটু ভালোভাবে মারতে পারো না?
214
00:15:32,850 --> 00:15:36,990
পুরো শরীরে শুধু বুলেট আর বুলেট...
215
00:15:37,600 --> 00:15:42,010
তুই শুধু বিকারগ্রস্ত, অলস কাপুরুষই না,
বরং জায়গামতো একটা গুলিও করতে পারো না।
216
00:15:42,380 --> 00:15:44,710
এতদিনে আত্মহত্যা করোনি কেন?
217
00:15:44,710 --> 00:15:47,790
আমি কি এতটাই অপদার্থ?
218
00:15:47,790 --> 00:15:51,010
যদি নিজেকে ঠিক করতে না পারো,
কিসারার মন জিততে পারবে না।
219
00:15:51,920 --> 00:15:53,890
এই টপিক আবার
কোত্থেকে আসলো?!
220
00:15:54,330 --> 00:15:58,770
যদি ওকে পছন্দ করিস, তোর উচিত
ওকে জোর করে নিজের বানিয়ে নেওয়া।
221
00:15:59,060 --> 00:16:03,750
কিসারা সান তেন্ডো
মার্শাল আর্টের মাস্টার
222
00:16:03,750 --> 00:16:05,770
ও আমাকে চোখের পলেকেই মেরে ফেলবে।
223
00:16:06,110 --> 00:16:08,590
তুমি তেনদো পরিবারে থাকাকালিন,
224
00:16:08,590 --> 00:16:11,780
কিসারা-সান তার বড়ো ভাই থেকে
তোমাকে বাঁচিয়েছিলো, তাই না?
225
00:16:12,160 --> 00:16:14,630
তা ঠিক। তবে আমার মনে হয়,
226
00:16:14,630 --> 00:16:17,510
আমিও এখন কিসারা-সানকে
রক্ষা করার মতো শক্তিশালী হয়েছি...
227
00:16:17,890 --> 00:16:21,140
কিন্তু এখনও তুমি আগের
মতোই অপদার্থ আছো।
228
00:16:24,120 --> 00:16:26,170
এখন কাজের কথা বলা যাক।
229
00:16:26,170 --> 00:16:28,800
তুমি শুধু ময়নাতদন্তের ব্যাপারেই
খোঁজ নিতে আসো নাই, তাই না?
230
00:16:29,240 --> 00:16:32,320
ম্যাডাম, যে গাস্ট্রিয়াটা
সংক্রমণের উৎস ছিল,
231
00:16:32,320 --> 00:16:34,980
সেটাকে মারার বা চিহ্নিত
করার কোনো রিপোর্ট নেই।
232
00:16:35,330 --> 00:16:37,300
এমন হলে, আরও মানুষ মারা যাবে।
233
00:16:38,130 --> 00:16:39,560
তদন্ত, হাহ?
234
00:16:40,060 --> 00:16:42,890
লাফমারা মাকড়সার
অনন্য বৈশিষ্ট্য জানিস?
235
00:16:43,230 --> 00:16:45,370
এটার শরীরের রঙ?
236
00:16:45,370 --> 00:16:48,270
এবং এটা শিকারের
সময় লাফ দেয়।
237
00:16:48,650 --> 00:16:49,980
ঠিক...
238
00:16:51,330 --> 00:16:54,900
প্রকৃতিগতভাবে, যদি কোনো কীট-পতঙ্গ
মানুষের সমান বড় হয়ে যায়,
239
00:16:54,900 --> 00:16:57,890
ওটা আর তার লাফ দেওয়ার
ক্ষমতা ব্যবহার করতে পারবে না।
240
00:16:57,890 --> 00:16:58,990
সত্যি?
241
00:16:58,990 --> 00:17:01,040
এবং যদি কোনো মাছি
এতটা বড় হয়ে যায়,
242
00:17:01,040 --> 00:17:03,040
ওটা আর নিজের শরীরের
ভার নিতে পারবে না,
243
00:17:03,510 --> 00:17:06,040
এবং ঠিকভাবে শ্বাস
গ্রহণও করতে পারবে না।
244
00:17:06,700 --> 00:17:10,800
কিন্তু, গাস্ট্রিয়া ভাইরাস এই ব্যাপারটাকে
চুটকিতেই উড়িয়ে দিয়েছে।
245
00:17:11,600 --> 00:17:14,050
যখন কোনো জীব গাস্ট্রিয়ায় পরিণত হয়,
246
00:17:14,050 --> 00:17:16,820
তখন তার চামড়া ও শারীরিক কার্যক্ষমতা
247
00:17:16,820 --> 00:17:19,050
তার আকারের সাথে ভারসাম্য
বজায় রাখা পরিমাণ বেড়ে যায়।
248
00:17:19,500 --> 00:17:23,610
যে গতিতে গাস্ট্রিয়া ভাইরাস
ডিএনএকে নতুনভাবে তৈরি করে,
249
00:17:23,610 --> 00:17:25,610
তা সত্যিই অস্বাভাবিক।
250
00:17:26,010 --> 00:17:29,820
এবং যখন এটি শরীরের ৫০% এরও
বেশি দখল করে নেয়,
251
00:17:29,820 --> 00:17:32,820
তখন মানবদেহ নিজস্ব গঠন
ঠিক রাখতে ব্যর্থ হয়।
252
00:17:33,210 --> 00:17:35,820
এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে
এর মূল আকৃতি ধ্বংস হয়ে যায়,
253
00:17:35,820 --> 00:17:36,820
এবং এটা গাস্ট্রিয়ায় পরিণত হয়।
254
00:17:37,700 --> 00:17:41,060
এই প্রক্রিয়াটি কখনো কখনো নতুন,
অরিজিনাল শক্তির জন্ম দেয়।
255
00:17:41,530 --> 00:17:43,490
উৎসটা এখনও খুঁজে পাওয়া যায়নি,
256
00:17:43,490 --> 00:17:46,710
সেটা হয়তো নতুন ও
অরিজিনাল শক্তিতে পরিণত হয়েছে।
257
00:17:47,180 --> 00:17:49,220
অপটিক্যাল ক্যামোফ্লুজের মতো?
258
00:17:49,220 --> 00:17:51,740
যদি এটার সত্যিই এত ক্ষমতা থাকে,
259
00:17:51,740 --> 00:17:55,170
তাহলে, আগের মতোই খুব দ্রুত
টোকিওতে এই মহামারী ছড়িয়ে পড়বে।
260
00:17:55,170 --> 00:17:56,420
টোকিওর কিচ্ছু হবে না।
261
00:17:56,420 --> 00:17:58,470
এনজু আর আমি নিশ্চিত করবো,
এমন কিছু যাতে না হয়...
262
00:17:58,860 --> 00:18:01,220
এনজু চ্যান, হাহ?
263
00:18:01,450 --> 00:18:03,100
ক-কী?
264
00:18:04,060 --> 00:18:05,130
তোমারটা খাবারটা
265
00:18:07,050 --> 00:18:08,280
খাবে না?
266
00:18:14,330 --> 00:18:15,860
বাহ!
267
00:18:16,310 --> 00:18:17,490
ম্যাগি নুডুলস।
268
00:18:17,490 --> 00:18:19,110
সসে ভেজানো কোকোলা নুডুলস।
269
00:18:19,110 --> 00:18:20,950
স্যুপ নুডুলস।
270
00:18:21,320 --> 00:18:22,990
দেখে জিভে জল আসছে।
271
00:18:23,480 --> 00:18:25,170
অসাধারণ, রেন্তারো।
272
00:18:25,170 --> 00:18:27,000
এই, খাওয়ার আগে...
273
00:18:27,340 --> 00:18:30,040
কী? আমি সার্কুলারে পাস করেছি।
274
00:18:30,040 --> 00:18:31,590
সেটার কথা বলছি না।
275
00:18:32,050 --> 00:18:36,220
আহ! বুঝেছি, রেন্তারো,
ওটা করতে চাও তুমি।
276
00:18:36,220 --> 00:18:39,090
আগে ডিনার খাবে, নাকি গোসল করবে?
277
00:18:39,090 --> 00:18:41,430
নাকি...
278
00:18:41,690 --> 00:18:44,010
তাড়াতাড়ি জামা কাপড় পড়ে নাও।
279
00:18:47,740 --> 00:18:50,770
তোমার রান্নাগুলো
সেই মজা হয়, রেন্তারো।
280
00:18:51,140 --> 00:18:54,780
শুধু শিমের বিচি দিয়ে কীভাবে
এমন সুস্বাদু রান্না করতে পারো?
281
00:18:56,230 --> 00:18:58,420
তোমার ইঞ্জেকশন
নেয়ার সময় হয়েছে।
282
00:19:08,490 --> 00:19:09,510
হয়ে গেছে।
283
00:19:11,530 --> 00:19:13,730
আমাদের রোজকার
রুটিন সম্পন্ন হলো!
284
00:19:13,730 --> 00:19:17,740
উদরপূর্তি হয়েছে, এখন
শুধু একটা জিনিসই করার বাকী, রেন্তারো।
285
00:19:17,740 --> 00:19:19,130
এক্কেবারে। শুভরাত্রি।
286
00:19:23,670 --> 00:19:26,390
হারামজাদা! কী আস্পর্ধা!
আমাকে উপেক্ষা করছো!
287
00:19:44,560 --> 00:19:47,830
কেমন পুরুষ তুমি,
একটি মেয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছো?
288
00:19:48,450 --> 00:19:51,410
মেয়েরা শালীন ও দূরদর্শী হয়।
289
00:19:51,960 --> 00:19:53,750
তুমি তো কাঠের মতো সমান।
290
00:19:54,680 --> 00:19:57,030
ও-ওগুলা শীঘ্রই যথেষ্ট বড় হবে!
291
00:19:57,030 --> 00:19:59,010
কখন হাল ছাড়তে হয়,
তা জানা থাকা ভালো।
292
00:20:01,290 --> 00:20:02,600
যাইহোক!
293
00:20:02,600 --> 00:20:05,160
শুনেছি, তোমার মতো
দুর্ভাগা অনেক পুরুষ আছে
294
00:20:05,160 --> 00:20:08,510
যারা পরিণত মেয়েদের ভালোবাসতে পারে না।।
295
00:20:08,510 --> 00:20:11,470
যেমন বলে, ‘ভাইয়া, এনজুকে
তোমার ভালোবাসার ডোজ দাও।’
296
00:20:11,470 --> 00:20:14,770
তুমি তেমন না, তাই না রেন্তারো?
297
00:20:15,030 --> 00:20:18,300
হাতজোড় করছি, আমাকে
অযথা ঝামেলায় জড়িয়ো না।
298
00:20:18,730 --> 00:20:20,190
আর তোমার নাস্তা খেয়ে নাও।
299
00:20:20,410 --> 00:20:21,600
আচ্ছা!
300
00:20:24,970 --> 00:20:27,500
দেখো! ওটা সেইতেনশি-সামা!
301
00:20:27,500 --> 00:20:30,340
সেইতেনশি-সামা
বেলকনিতে হাজির হয়েছেন!
302
00:20:30,660 --> 00:20:32,790
টোকিও শহরের শাসক: সেইতেনশি-সামা
303
00:20:30,660 --> 00:20:34,320
সাথে আছে তার উপদেষ্টা, তেনদো কিকুনোজো।
304
00:20:32,790 --> 00:20:34,920
সেইতেনশির উপদেষ্টা: তেনদো কিকুনোজো।
305
00:20:34,320 --> 00:20:36,260
এই, এটা তোমার...
306
00:20:36,260 --> 00:20:38,550
তাড়াতাড়ি খাও! চলো, এনজু!
307
00:20:41,640 --> 00:20:42,930
একটা কথা বলো, রেন্তারো।
308
00:20:42,930 --> 00:20:46,160
তুমি আমাদের ক্লাসে চলে আসছো না কেন?
309
00:20:46,160 --> 00:20:47,180
বাজে বকো না।
310
00:20:47,320 --> 00:20:49,410
তাইলে আগামী ছয় বছর লাগাতার ফেল করো।
311
00:20:49,410 --> 00:20:51,950
আমরা হাই স্কুলের 2য় বর্ষে
এক সাথে পড়বো।
312
00:20:51,950 --> 00:20:55,410
23 বছর বয়সী ধামড়া পোলা হাই স্কুলে পড়ে,
মানুষ শুনে হাসাহাসি করবে।
313
00:20:59,030 --> 00:21:00,940
এনজু, স্কুলে...
314
00:21:01,380 --> 00:21:02,580
চিন্তা করো না।
315
00:21:02,580 --> 00:21:04,860
আমার আসল পরিচয়
কেউ জানতে পারেনি।
316
00:21:06,480 --> 00:21:08,080
শুভ সকাল, এনজু চ্যান!
317
00:21:08,550 --> 00:21:10,180
শুভ সকাল, মেই চ্যান।
318
00:21:10,180 --> 00:21:12,040
তোমাকে সুস্থ দেখে আমি খুবই খুশি।
319
00:21:12,040 --> 00:21:14,250
সবসময়ের মতো
অদ্ভুত কথাবার্তা তোমার।
320
00:21:14,520 --> 00:21:17,380
গতকাল টেনছু গার্লস দেখেছো?
321
00:21:17,380 --> 00:21:18,540
আবার জিগায়।
322
00:21:18,540 --> 00:21:20,500
টেনছু ব্লাকে নির্লিপ্ত ভাব দেখে
323
00:21:20,500 --> 00:21:22,060
বন্ধু নাকি শত্রু নিশ্চিত হওয়া কঠিন।
324
00:21:22,060 --> 00:21:26,510
হ্যাঁ, তবে আমার মনে হয়,
টেনছু গোল্ড শীতল প্রকৃতির।
325
00:21:30,380 --> 00:21:35,020
সাধারণত, গাস্ট্রিয়া ভাইরাস শারীরিক তরল
পদার্থের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়।
326
00:21:36,270 --> 00:21:40,040
তবে কিছু দুর্লভ ক্ষেত্রে গাস্ট্রিয়া ভাইরাস
327
00:21:40,040 --> 00:21:43,030
গর্ভবতী মহিলার মুখ দিয়ে
ঢুকে পেটের বাচ্চাকে সংক্রমিত করে ...
328
00:21:43,950 --> 00:21:46,280
এরাই অভিশপ্ত বাচ্ছা।
329
00:21:47,280 --> 00:21:50,080
সবাই জন্মগতভাবে মেয়ে।
330
00:21:50,080 --> 00:21:51,790
তাদের চোখ লাল,
331
00:21:51,790 --> 00:21:55,170
এবং শরীরের গভীরে রন্ধ্রে রন্ধ্রে
গাস্ট্রিয়া ভাইরাসের স্থায়ী বসবাস।
332
00:21:56,100 --> 00:21:59,360
তাদের শরীরে প্রতিরোধক
উৎপাদকের কারণে
333
00:21:59,360 --> 00:22:01,160
ভাইরাসের প্রভাব খুবই ধীর।
334
00:22:01,160 --> 00:22:03,930
তবে কিছু লোক এখনও
সেসব বাচ্চাদেরকে
335
00:22:03,930 --> 00:22:05,300
অমানুষ মনে করে।
336
00:22:09,890 --> 00:22:13,830
দশ বছর আগে মানবজাতি
গাস্ট্রিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছিলো,
337
00:22:13,830 --> 00:22:16,690
সেই পরজীবীরা বিস্ফোরণের
মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছিলো,
338
00:22:16,690 --> 00:22:18,310
আর মানবজাতি
বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিলো।
339
00:22:19,260 --> 00:22:21,370
বিলুপ্তির দ্বারপ্রান্তে,
340
00:22:21,370 --> 00:22:25,410
মানবজাতি নিজেদেরকে ভারানিয়ামের
বিশাল স্তম্ভ দিয়ে আবৃত করে,
341
00:22:25,410 --> 00:22:30,070
সেটা এমন ধাতব পদার্থ যা গাস্ট্রিয়ার চক্ষুশূল
এবং তার আশ্রয় নিয়ে মানবজাতি সে যাত্রায় বেঁচে যায়।
342
00:22:30,860 --> 00:22:32,310
10 বছর পেরিয়ে গেছে।
343
00:22:32,310 --> 00:22:34,680
অসংখ্য পরীক্ষা নিরীক্ষা
ও সমস্যার পর,
344
00:22:34,680 --> 00:22:37,820
অবশেষে মানবজাতি গাস্ট্রিয়ার বিরুদ্ধে রুখে
দাঁড়ানোর জন্য অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়। ।
345
00:22:38,470 --> 00:22:44,210
মূল ছিলো এনজু ও বাছাইকৃত
অভিশপ্ত বাচ্চারা, ইনিশিয়েটর।
346
00:22:44,860 --> 00:22:50,630
সেসব মেয়েদের বদৌলতে
এখানে শান্তিরক্ষা সম্ভব হচ্ছে যারা
347
00:22:50,630 --> 00:22:53,060
গাস্ট্রিয়ার পুনঃউৎপাদন ও
শারীরিক ক্ষমতার উত্তরাধিকারী হয়েছিলো।
348
00:22:54,880 --> 00:22:59,410
অভিশপ্ত বাচ্চারা অবশ্যই অভিশাপ
যা গাস্ট্রিয়া মানবজাতিকে দিয়েছিলো।
349
00:22:59,860 --> 00:23:03,590
তবে বর্তমানে তাদেরকে মনে
করা হয়, একমাত্র তারাই
350
00:23:03,590 --> 00:23:06,610
মানবজাতির হয়ে গাস্ট্রিয়াকে হারাতে পারবে।
351
00:23:06,900 --> 00:23:10,860
ওই মেয়েগুলোই মানবজাতির শেষ আশা।
352
00:00:02;000 --> 00:00:50;000
অনুবাদক
অদ্রীত আবরার।
353
00:01:52;000 --> 00:02:20;000
পরিবেশনায়
ANIME FREAKS
354
00:02:20;000 --> 00:02:50;000
সম্পাদক
ফরহাদ হুসাইন।
355
00:02:50;000 --> 00:03:17;000
সম্পাদন সহযোগীতায়
সৈয়দ মুস্তাকীম উল হাসান