0
00:01:00 --> 00:01:16
অনুবাদকঃ তারেক মাহমুদ
1
00:01:17,660 --> 00:01:21,562
এটা একটা বুড়ো মানুষের গল্প, যে একাই ছোট্ট ডিঙি নৌকা নিয়ে
উপসাগরে মাছ ধরতো...
2
00:01:21,731 --> 00:01:24,894
... আর গত ৮৪ দিন যাবৎ
সে কোনো মাছ পায় নি।
3
00:01:27,670 --> 00:01:30,070
প্রথম চল্লিশ দিন,
একটা ছেলে ছিলো তার সাথে।
4
00:01:30,240 --> 00:01:33,300
কিন্তু চল্লিশ দিন যাবৎ কোনো মাছ না পাওয়ায়
ওই ছেলের বাবা-মা বললো...
5
00:01:33,476 --> 00:01:36,877
... এই বুড়োর সময়
ফুরিয়েছে...
6
00:01:37,046 --> 00:01:39,514
... দূর্ভাগ্যও যেন সীমা ছাড়িয়েছে...
7
00:01:39,682 --> 00:01:42,446
...আর ছেলেটি তার মা-বাবার কথামতো
অন্য নৌকায় গেলো...
8
00:01:42,619 --> 00:01:45,588
... আর প্রথম সপ্তাহেই
তিনটা ভালো মাছ পেয়ে গেলো।
9
00:01:46,289 --> 00:01:49,986
এই বৃদ্ধটিই ছেলেটিকে মাছ ধরা শিখিয়েছিলো,
তাই ছেলেটি তাকে ভালোবাসতো।
10
00:02:00,603 --> 00:02:04,505
বুড়োর বাদামী চামড়া কুচকে গেছিলো,
পিঠ কুঁজো হয়ে গেছিলো...
11
00:02:04,674 --> 00:02:09,373
... আর ছিপের সুতো টানার সেই
কাটা দাগে তার হাত ভরে ছিলো।
12
00:02:09,546 --> 00:02:11,946
অবশ্য সেই দাগগুলো অনেক আগের।
13
00:02:12,115 --> 00:02:16,074
সেই দাগগুলো প্রায় মিলিয়ে যেতে বসেছিলো
ঠিক যেন মাছ ছাড়া মরুদ্যানের মতোই।
14
00:02:16,820 --> 00:02:19,880
বুড়োর সবকিছুই যেনো বৃদ্ধ হয়ে গেছে,
তার চোখ দুটো ছাড়া।
15
00:02:20,056 --> 00:02:24,652
ওগুলোর রঙ ঠিক সমুদ্রের মতোই,
প্রাণবন্ত আর অপরাজিত।
16
00:02:37,207 --> 00:02:41,644
বৃদ্ধটির প্রতিদিন খালি নৌকা নিয়ে ফিরে আসা
ছেলেটিকে কষ্ট দিতো।
17
00:02:41,811 --> 00:02:45,679
ছেলেটি সবসময় তাকে তার জিনিসপত্র তুলতে সাহায্য করতো
যেমন, হারপুন, দড়ি, বড়শি...
18
00:02:45,849 --> 00:02:48,511
... আর মাস্তুলে বাধা
পালটা তুলতেও সাহায্য করতো।
19
00:02:48,852 --> 00:02:52,288
ময়দার বস্তা দিয়ে
অসংখ্য তালি দেওয়া সেই পাল।
20
00:02:52,455 --> 00:02:55,447
ঠিক যেন
পরাজিতের প্রতীক হয়ে উড়ছে।
21
00:03:32,662 --> 00:03:34,459
কেউই হয়ত এই বুড়ো লোকের জিনিস
চুরি করবে না...
22
00:03:34,631 --> 00:03:37,464
... কিন্তু দড়ি আর পালটা
বাড়ি নিয়ে যাওয়াই উত্তম...
23
00:03:37,634 --> 00:03:39,465
... যেহেতু শিশিরে ভিজে সেগুলো খারাপ হয়ে যেতে পারে।
24
00:03:39,636 --> 00:03:41,900
যদিও সে নিশ্চিত ছিলো
কোনো স্থানীয় লোক সেগুলো নিবে না...
25
00:03:42,071 --> 00:03:44,631
... কিন্তু বুড়ো ভাবলো
বর্ষা আর হারপুনের মতো...
26
00:03:44,807 --> 00:03:47,571
... সুঁচালো জিনিস
নৌকায় ফেলে যাওয়া ঠিক না।
27
00:03:48,077 --> 00:03:52,446
জেলেরা ততক্ষণে মাছ ধরে ফিরে এসেছে।
তারা তাদের মার্লিন মাছ ...
28
00:03:52,615 --> 00:03:56,608
... আড়াআড়ি ভাবে দু টুকরো করে কেটে
মাছের আড়তে রেখে এসেছে...
29
00:03:56,786 --> 00:04:01,223
... ওখানে সেগুলো বরফের ট্রাকের জন্য অপেক্ষারত,
ট্রাকে করে সেগুলো চলে যাবে হাভানার মার্কেটে।
30
00:04:10,533 --> 00:04:13,195
"আমি কি তোমাকে এক গ্লাস বিয়ার খাওয়াতে পারি?"
ছেলেটি জিজ্ঞেস করলো।
31
00:04:13,369 --> 00:04:16,668
"কেন না?" বুড়ো উত্তর দিলো।
"দুজনেই তো জেলে। "
32
00:04:21,244 --> 00:04:23,439
মার্টিন, দুটো বিয়ার দাও।
33
00:04:28,685 --> 00:04:32,416
তারা চত্ত্বরে গিয়ে বসলো
আর অন্য জেলেরা বুড়োকে নিয়ে হাসি তামাশা শুরু করলো।
34
00:04:32,588 --> 00:04:34,419
কিন্তু বুড়ো রাগ করলো না।
35
00:04:35,024 --> 00:04:37,993
তার মনে নেই
সে শেষ কখন নম্রতা দেখিয়েছে...
36
00:04:38,161 --> 00:04:40,561
... কিন্তু সে জানে সে দেখিয়েছে...
37
00:04:40,730 --> 00:04:45,429
... সে জানে এতে লজ্জার কিছু নেই
আর এতে মান সম্মান ও চলে যায় না।
38
00:04:45,768 --> 00:04:49,295
কিছু বয়স্ক জেলে
তাকে দেখে দুঃখ পেত...
39
00:04:49,639 --> 00:04:52,836
... কিন্তু তারা প্রকাশ করতো না
তারা ঢেউ নিয়ে কথা বলতো...
40
00:04:53,009 --> 00:04:55,603
... আর তাদের জাল নিয়ে
সেগুলো কতো গভীরে পেতে রেখে এসেছে...
41
00:04:55,778 --> 00:04:59,578
... ভালো আবহাওয়া, শান্ত নদী
আর তারা যা কিছু দেখেছে সবকিছু নিয়েই গল্প করতো।
42
00:04:59,916 --> 00:05:02,350
- সান্তিয়াগো।
- বলো।
43
00:05:02,585 --> 00:05:05,076
আমি কি কাল তোমার সাথে মাছ ধরতে যেতে পারি?
44
00:05:05,254 --> 00:05:06,812
আরেহ, না, না।
45
00:05:06,990 --> 00:05:11,518
তুমি বেসবল খেলো। আমি এখনও নৌকা চালাতে পারি,
জাল ফেলতে পারি।
46
00:05:11,761 --> 00:05:15,026
আমি জানি কোথায় গেলে নতুন চারটা টোপ পাওয়া যাবে।
47
00:05:15,665 --> 00:05:18,156
আমার কাছে আজকের গুলো এখনও আছে।
48
00:05:18,334 --> 00:05:20,734
তাও আমি নতুন চারটা নিয়ে আসি।
49
00:05:21,671 --> 00:05:23,366
- একটা।
- দুইটা।
50
00:05:25,208 --> 00:05:26,766
ঠিক আছে, দুইটা।
51
00:05:28,711 --> 00:05:32,579
- তুমি আবার ওগুলো চুরি করোনি তো?
- না, আমি ওগুলো কিনেছি।
52
00:05:33,649 --> 00:05:35,640
ধন্যবাদ।
53
00:05:36,586 --> 00:05:39,646
যাদি আমি তোমার সাথে মাছ ধরতে যেতে না পারি
তাহলে অন্যভাবে সাহায্য করতে চাই।
54
00:05:40,189 --> 00:05:41,713
এই যে আমাকে বিয়ার কিনে দিলে।
55
00:05:41,891 --> 00:05:44,291
তুমি ইতমধ্যে পুরুষ হয়ে উঠছো।
56
00:06:14,524 --> 00:06:16,958
তারা রাস্তা দিয়ে একসাথে হেঁটে গেলো।
57
00:06:17,260 --> 00:06:20,559
বুড়ো তার মাস্তুল
কুড়ে ঘরের সাথে খাড়া করে রাখলো।
58
00:06:21,531 --> 00:06:24,694
বুড়োটির ঘরে,
একটা খাট, একটা টেবিল, চেয়ার...
59
00:06:24,867 --> 00:06:27,062
... আর রান্না করার জন্য একটা চুলা ছিলো।
60
00:06:27,236 --> 00:06:31,798
হলদে হয়ে যাওয়া দেয়ালে দুইটা ছবি ছিলো,
যীশু খ্রীষ্টের একটা রঙিন ছবি...
61
00:06:31,974 --> 00:06:33,965
... আরেকটা ভার্জিন অফ কোবরের।
62
00:06:34,143 --> 00:06:36,737
এগুলো তার বউয়ের জিনিস ছিলো।
63
00:06:37,246 --> 00:06:41,114
একসময় তার বউয়েরও একটা
রঙিন ছবি টানানো ছিলো দেওয়ালে।
64
00:06:41,284 --> 00:06:44,811
বুড়ো সেটা নামিয়ে রেখেছে
কারণ ওটা দেখলেই সে একাকীত্ব অনুভব করতো।
65
00:06:44,987 --> 00:06:48,479
ওটা সে রেখে দিয়েছিলো কোনার সেলফটায়,
তার পরিষ্কার করে রাখা শার্টের নীচে।
66
00:06:55,098 --> 00:06:58,033
আগামীকাল ৮৫ তম দিন।
67
00:06:58,568 --> 00:07:00,763
৮৫ লাকি সংখ্যা।
68
00:07:01,938 --> 00:07:06,034
তুমি দেখবে একদিন আমি আমার জামার ভেতর হাজার পাউন্ডের মাছ নিয়ে বাড়ি ফিরছি।
69
00:07:06,209 --> 00:07:09,076
তুমি এখনও এতো বড় মাছ তোলার মতো শক্তিশালি?
70
00:07:09,846 --> 00:07:11,814
আমার তো তাই মনে হয়।
71
00:07:11,981 --> 00:07:13,642
আর কিছু কৌশলও আছে।
72
00:07:14,584 --> 00:07:18,281
সান্তিয়াগো, আমরা আবার একসাথে যেতে পারি।
73
00:07:18,454 --> 00:07:20,081
আমি যথেষ্ট টাকা জমিয়েছি।
74
00:07:20,523 --> 00:07:25,017
না, না। তুমি লাকি নৌকায় আছো।
ওদের সাথেই থাকো।
75
00:07:25,194 --> 00:07:29,028
মনে আছে এর আগে আমরা কতোদিন মাছ না পেয়ে ছিলাম?
76
00:07:29,198 --> 00:07:32,258
তারপরের তিন সপ্তাহ ধরে প্রত্যেকদিন বড় বড় মাছ পেয়েছিলাম।
77
00:07:33,536 --> 00:07:35,367
মনে আছে আমার।
78
00:07:35,538 --> 00:07:38,666
আমি জানি তুমি আমাকে বিশ্বাসের অভাবে ছেড়ে যাও নি।
79
00:07:39,041 --> 00:07:43,171
আমার বাবা আমাকে চলে আসতে বলেছে।
আর আমি তার কথা কিভাবে ফেলবো।
80
00:07:43,346 --> 00:07:46,372
অবশ্যই, অবশ্যই।
এরকম টাই স্বাভাবিক।
81
00:07:46,849 --> 00:07:49,215
তার খুব একটা ভরসা ছিলোনা।
82
00:07:49,852 --> 00:07:51,877
- কিন্তু আমাদের আছে, তাই না?
- হ্যাঁ।
83
00:07:52,722 --> 00:07:55,885
তুমি যদি আমার ছেলে হতে,
আমি আবার তোমাকে সাথে করে নিয়ে যেতাম।
84
00:07:56,058 --> 00:08:00,620
কিন্তু তুমি তোমার বাবা মায়ের সন্তান,
আর তুমি একটা লাকি নৌকায় কাজ করছো।
85
00:08:02,365 --> 00:08:04,390
আজকে কি খাবে তুমি?
86
00:08:04,567 --> 00:08:07,866
একবাটি হলুদ ভাত আর কিছু মাছ।
তুমি খাবে আমার সাথে?
87
00:08:08,104 --> 00:08:09,571
না। আমি বাড়িতে গিয়ে খাবো।
88
00:08:09,739 --> 00:08:12,867
- আমি কি জালটা নিয়ে যেতে পারি?
- অবশ্যই।
89
00:08:14,076 --> 00:08:16,237
আমার কাছে গতকালের পত্রিকা আছে।
90
00:08:16,412 --> 00:08:17,970
আমি বেসবল খেলার খবর টা পড়বো।
91
00:08:19,182 --> 00:08:22,982
সেখানে কোনো জাল ছিলো না। ছেলেটির ভালোভাবেই মনে আছে
তারা কবে সেটা বেঁচে দিয়েছিলো।
92
00:08:23,152 --> 00:08:25,643
কিন্তু তারা প্রতিদিন
এই নাটক করতো।
93
00:08:25,821 --> 00:08:29,985
আর তার ঘরে কোনো চাল বা মাছ ছিলো না।
ছেলেটি সেটাও জানতো।
94
00:08:30,159 --> 00:08:33,856
ছেলেটি কেবল জানতো না গতকালের পত্রিকার ব্যাপার টাও
কোনো নাটক কিনা।
95
00:08:34,163 --> 00:08:36,597
সে কেবল বুড়কে বিছানার নিচ থেকে
এটা বের করতে দেখেছে।
96
00:08:36,766 --> 00:08:38,097
নিজেকে গরম রাখো বুড়ো।
97
00:08:38,568 --> 00:08:42,436
রোদে বসো।
মনে নেই, এটা সেপ্টেম্বর মাস।
98
00:08:43,773 --> 00:08:46,264
বড় মাছের মাস।
99
00:08:48,177 --> 00:08:50,372
"মে" মাসে যে কেউই জেলে সাজতে পারে।
100
00:08:50,913 --> 00:08:52,904
আমি সার্ডিন মাছ নিয়ে তবেই ফিরবো।
101
00:08:53,082 --> 00:08:55,380
তখন তুমি আমাকে বেসবলের গল্প শুনিও।
102
00:09:27,350 --> 00:09:30,114
- ওই, ম্যানোলিন। এদিকে আয়।
- খেলি।
103
00:09:30,286 --> 00:09:32,220
আরে, আয় না।
104
00:09:48,638 --> 00:09:52,665
- ম্যানোলিন।
- দুজনের জন্য খাবার দাও, পার্সেল।
105
00:09:53,309 --> 00:09:56,039
তুমি বাসায় খাও না?
106
00:10:01,851 --> 00:10:05,947
- তোমার কাছে কতো আছে?
- ষাট পয়সা।
107
00:10:12,328 --> 00:10:14,558
এখনও ভাগ্য ফেরে নি?
108
00:10:15,231 --> 00:10:18,200
আমার মনে হয়, হয়ত এখানে ভাগ্যের কোনো ব্যাপারই নেই।
হয়তবা তার সময় ফুরিয়েছে।
109
00:10:18,367 --> 00:10:20,767
সে এখনও অতো বৃদ্ধ হয়নি। সময় আসলেই দেখবে।
110
00:10:20,936 --> 00:10:23,598
- আমি হয়তবা বলেছি।
- কোনো হয়তবাও না।
111
00:10:24,440 --> 00:10:26,135
আচ্ছা, ঠিক আছে।
112
00:10:26,676 --> 00:10:31,238
আমি শুধু প্রার্থনা করি, আমি যখন বুড়ো হয়ে যাবো
তখন আমার হয়ে মাছ ধরে দেওয়ার জন্য যাতে এমন একজন থাকে।
113
00:10:33,082 --> 00:10:36,074
ছেলেটি যখন ফিরে এলো,
ততক্ষণে বৃদ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন...
114
00:10:36,252 --> 00:10:38,482
... আর সূর্য প্রায় আস্তগামী।
115
00:10:38,721 --> 00:10:42,248
তার কাধ এখনও শক্ত সামর্থ্য,
যদিও অনেক বয়স হয়েছে।
116
00:10:42,425 --> 00:10:44,052
তার ঘাড়ও শক্ত আছে।
117
00:10:44,226 --> 00:10:48,856
বলি রেখাগুলো এখনও স্পষ্ট হয়ে ওঠে নি
যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো।
118
00:10:49,031 --> 00:10:51,761
অবশ্য তার মাথা তার মতোই বয়স্ক হয়ে গেছিলো।
119
00:10:52,001 --> 00:10:55,562
চোখ বন্ধ অবস্থায়,
সেখানে কোনো প্রাণের চিহ্নই পাওয়া যেত না।
120
00:10:56,038 --> 00:10:57,505
ওঠো, বুড়ো।
121
00:11:03,679 --> 00:11:06,443
বুড়ো চোখ খুললো,
আর মনে হলো যেন...
122
00:11:06,615 --> 00:11:09,812
...লম্বা সময় ধরে
লম্বা পথ পাড়ি দিয়ে এসে সেগুলো খুললো।
123
00:11:13,923 --> 00:11:15,481
তারপর সে হাসলো।
124
00:11:15,658 --> 00:11:17,250
কি নিয়ে আসলে?
125
00:11:17,560 --> 00:11:20,222
- কিছু খাবার এনেছি।
- আমার তেমন খিদে নেই।
126
00:11:21,030 --> 00:11:24,227
উঠো, খেয়ে নাও।
না খেলে মাছ ধরবে কিভাবে?
127
00:11:25,468 --> 00:11:26,765
ধরেছি তো অনেক।
128
00:11:26,936 --> 00:11:29,564
আমি বেঁচে থাকা অবস্থায় না খেয়ে থাকতে দিবো না।
129
00:11:30,239 --> 00:11:34,539
তাহলে দোয়া করি অনেক দিন বেঁচে থাকো আর সুস্থ থাকো।
130
00:11:35,911 --> 00:11:38,277
কে...? কে দিলো এগুলি?
131
00:11:38,948 --> 00:11:40,677
মার্টিনের দোকান থেকে নিয়ে এলাম।
132
00:11:43,953 --> 00:11:45,352
তাহলে তো...
133
00:11:45,521 --> 00:11:47,216
...আমার তাকে ধন্যবাদ জানানো উচিৎ।
134
00:11:47,690 --> 00:11:51,057
আমি জানিয়ে দিয়েছি।
তোমার আর বলার দরকার নেই।
135
00:11:58,701 --> 00:12:02,364
তারা কোনো আলো না জ্বালিয়েই টেবিলে বসে খেতে থাকলো,
বাইরে অন্ধকার নেমে এসেছে।
136
00:12:02,538 --> 00:12:05,735
বুড়ো ছেলেটির সাথে বরাবরের মতোই
বেসবলের গল্প করতে থাকলো।
137
00:12:05,908 --> 00:12:08,638
দি গ্রেট ডিমাজিওর গল্প।
কিভাবে সে সেরা হয়ে উঠলো...
138
00:12:08,811 --> 00:12:11,371
... দলের অন্য সবার কথাও বলতো।
139
00:12:12,782 --> 00:12:15,478
আমাকে দ্যা গ্রেট জন জে ম্যাগ্রো সম্পর্কে বলো।
140
00:12:16,852 --> 00:12:19,650
সে মাঝেমধ্যে ওই চত্ত্বরটায় আসতো...
141
00:12:19,822 --> 00:12:21,813
...সেই পুরোনো দিন গুলোতে।
142
00:12:21,991 --> 00:12:25,722
আমার মনে হয়, তার যতটা আকর্ষণ বেসবলের ওপর ছিলো,
ঠিক ততটাই ঘোড়ার ওপরেও ছিলো।
143
00:12:25,895 --> 00:12:31,026
সে সবসময় তার পকেটে ঘোড়ার নামের তালিকা নিয়ে ঘুরতো।
144
00:12:31,200 --> 00:12:35,830
আর প্রায়শই টেলিফোনে ঘোড়ার ব্যাপারে কথা বলতো।
145
00:12:37,573 --> 00:12:40,872
ও খুব দক্ষ ম্যানেজার ছিলো।
আমার বাবা মনে করেন সে সবার সেরা ছিলো।
146
00:12:41,043 --> 00:12:43,671
কারণ সে প্রায়শই এখানে আসতো তাই।
147
00:12:43,846 --> 00:12:45,871
যদি ডরচারও এদিকে নিয়মিত হতেন...
148
00:12:46,048 --> 00:12:48,846
...তোমার বাবা হয়ত তাকেই সর্বকালের সেরা মনে করতো।
149
00:12:50,052 --> 00:12:52,282
আসলে সেরা কে ছিলো?
150
00:12:53,622 --> 00:12:55,852
আমার মনে হয় তারা সবাই সমান।
151
00:12:59,261 --> 00:13:02,594
আমি ডিমাজিও কে মাছ ধরতে নিয়ে যেতে চাইতাম।
152
00:13:02,765 --> 00:13:05,359
লোকজন বলতো ওর বাবাও নাকি জেলে ছিলো।
153
00:13:05,768 --> 00:13:09,363
হয়ত সে আমাদের মতোই গরীব ছিলো,
আর হয়ত সে আমাদেরকে বুঝতো।
154
00:13:11,006 --> 00:13:14,635
এখন ঘুমাতে যাও যাতে কাল সকালে আবার ফ্রেশ হয়ে উঠতে পারো।
155
00:13:15,077 --> 00:13:18,308
আমি এগুলো দোকানে দিয়ে আসবো।
156
00:13:26,021 --> 00:13:29,923
- শুভ রাত্রি। কাল সকালে আবার দেখা হচ্ছে।
- তুমি আমার এলার্ম ঘড়ি।
157
00:13:30,092 --> 00:13:32,287
বয়স আমার এলার্ম ঘড়ি।
158
00:13:32,862 --> 00:13:35,695
- ভালোভাবে ঘুমাও, বুড়ো।
- ধন্যবাদ।
159
00:13:35,865 --> 00:13:37,355
শুভ রাত্রি।
160
00:13:38,734 --> 00:13:43,137
ছেলেটি চলে গেলো আর বুড়ো আপন মনে ভাবতে থাকলো,
"বুড়ো মানুষ ক্যানো তাড়াতাড়ি উঠে যায়?
161
00:13:43,305 --> 00:13:45,899
দিনটা একটু বেশি বড় করে পাওয়ার জন্য?"
162
00:13:53,148 --> 00:13:56,208
তারপর বুড়ো লোকটি
তার ট্রাউজার পেচিয়ে বালিশ বানালো...
163
00:13:56,385 --> 00:13:58,910
... আর খবরের কাগজটা তার মধ্যে ঢুকিয়ে দিলো।
164
00:13:59,188 --> 00:14:02,282
সে কম্বলে নিজেকে পেঁচিয়ে নিলো।
আর বাকি কাগজ দিয়ে বিছানার বেরিয়ে থাকা...
165
00:14:02,458 --> 00:14:04,892
... স্প্রিংগুলো ঢেকে দিয়ে তার ওপরে শুয়ে পড়লো।
166
00:14:09,932 --> 00:14:12,230
কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেলো...
167
00:14:12,401 --> 00:14:15,598
... আর সে আফ্রিকা নিয়ে সপ্ন দেখলো,
তার যুবক বয়সের সপ্ন।
168
00:14:30,853 --> 00:14:35,415
সে সোনালী বিচের সপ্ন দেখতো
সেটা এতো সাদা যে তার রঙ চোখে লাগে।
169
00:14:35,591 --> 00:14:38,719
সেই উঁচু চুড়া
বাদামী পাহাড়গুলো।
170
00:14:38,894 --> 00:14:42,591
সে যেন প্রতি রাতেই এই সমুদ্র পাড়ে আসে,
সপ্নে সে...
171
00:14:42,765 --> 00:14:47,532
... ঢেউয়ের গর্জন শুনতে পায়,
স্থানীয় নৌকাগুলোকে ঢেউয়ের মাঝে এগিয়ে আসতে দেখে।
172
00:14:56,278 --> 00:14:59,941
সে ঘুমের মধ্যেই নৌকার পাটাতন থেকে
আলকাতরা আর দড়ির গন্ধ পেত...
173
00:15:00,115 --> 00:15:05,246
... সে বাতাসে ভেসে আসা
আফ্রিকার মাটির গন্ধ পেত।
174
00:15:06,322 --> 00:15:09,257
সাধারণত সে যখন মৃদু বাতাসে ভেসে আসা
মাটির গন্ধ পেত, সে জেগে উঠতো...
175
00:15:09,425 --> 00:15:11,586
... আর তৈরী হয়ে যেয়ে ছেলেটিকে জাগাতো।
176
00:15:11,760 --> 00:15:14,991
কিন্তু আজ রাতে গন্ধটা একটু
তাড়াতাড়িই পেয়েছে সে...
177
00:15:15,164 --> 00:15:18,622
... তাই সে না উঠে
সপ্ন দেখতে থাকলো।
178
00:15:18,801 --> 00:15:21,895
সে দেখতে থাকলো কিভাবে
দ্বীপ টা সমুদ্রে গিয়ে মিশেছে।...
179
00:15:22,071 --> 00:15:27,304
... সে সপ্ন দেখতে থাকলো সমুদ্র তটের
আর ক্যানেরি দ্বীপের এঁকেবেঁকে চলা রাস্তার।
180
00:15:28,744 --> 00:15:31,645
সে আর ঝড়ের সপ্ন দেখে না
না কোনো মেয়ের...
181
00:15:31,981 --> 00:15:34,541
... না বড় কোনো ঘটনার
না বড় কোনো মাছের...
182
00:15:34,717 --> 00:15:39,017
... না দ্বন্দ মারামারির, না গুরুত্বপূর্ণ কিছুর
এমনকি তার স্ত্রীকে নিয়েও সপ্ন দেখে না।
183
00:15:39,188 --> 00:15:41,748
সে শুধু ওই জায়গাটার সপ্ন দেখে...
184
00:15:41,924 --> 00:15:44,518
... আর সমুদ্রের বিচে ঘুরে বেড়ানো সিংহের।
185
00:15:44,693 --> 00:15:50,188
তারা নিজেদের মধ্যে খেলা করে,
বুড়ো তাদেরকে ভালোবাসতো, যেমন সে ছেলেটিকে ভালোবাসতো।
186
00:15:51,634 --> 00:15:53,795
কিন্তু সে কখনও ছেলেটাকে নিয়ে সপ্ন দেখেনি।
187
00:16:11,820 --> 00:16:14,118
ভোর হতেই, বুড়ো জেগে উঠলো...
188
00:16:14,289 --> 00:16:19,522
... জানাল দিয়ে ডুবতে থাকা চাঁদটার দিকে দেখলো,
ট্রাউজারটা নিয়ে পরে নিলো।
189
00:16:28,370 --> 00:16:31,703
আর সে ছেলেটির উদ্দেশ্যে রওনা দিলো।
সে ঠান্ডায় কাঁপছিলো...
190
00:16:31,874 --> 00:16:36,504
... কিন্তু সে জানতো কিছুক্ষণ পরে সে
গরমে ঘামতে শুরু করবে, যখন দাঁড় বাইবে।
191
00:16:47,089 --> 00:16:49,819
ছেলেটার ঘরের দরজা
খোলাই ছিলো...
192
00:16:49,992 --> 00:16:53,257
... খালি পায়ে
সে আস্তে করে দরজা ঠেলে ভিতরে ঢুকে
193
00:16:55,497 --> 00:17:00,560
বুড়ো পরিষ্কার দেখতে পেলো
ছেলেটি তার ছোট্ট খাটে গভীর ঘুমে আচ্ছন্ন।
194
00:17:01,303 --> 00:17:04,704
সে ছেলেটির একটা পায়ে হাত দিয়ে নাড়ালো
ছেলেটি জেগে ওঠা পর্যন্ত...
195
00:17:04,873 --> 00:17:06,500
... ছেলেটি উঠে তার দিকে তাকালো।
196
00:17:31,366 --> 00:17:35,166
ছেলেটি ঘুমের ঘোরেই ছিলো,
বুড়ো তাকে বললো, "আমি দুঃখিত। "
197
00:17:35,337 --> 00:17:38,864
"একটা পুরুষকে এটাই করতে হয়,"
ছেলেটি উত্তর দিলো।
198
00:17:41,043 --> 00:17:44,376
তারা রাস্তা দিয়ে হেঁটে চললো,
অন্ধকারে ঘেরা রাস্তা ধরে...
199
00:17:44,546 --> 00:17:48,880
... তারা খালি পায়ে হেঁটে চললো,
নৌকার মাস্তুল গুলো কাঁধে নিয়ে।
200
00:18:35,731 --> 00:18:37,426
তুমি ঘুমিয়েছিলে?
201
00:18:38,000 --> 00:18:40,992
চমৎকার ঘুম হয়েছে, মানোলিনি। আজ অনেক আত্মবিশ্বাস পাচ্ছি।
202
00:18:41,537 --> 00:18:43,334
আমিও।
203
00:18:43,505 --> 00:18:46,030
আমি সার্ডিনগুলো নিয়ে এক্ষুণি আসছি।
204
00:18:47,109 --> 00:18:50,408
আরেক কাপ নাও। টাকা আছে।
205
00:19:02,324 --> 00:19:05,487
বুড়ো ধিরে ধিরে কফি খেতে থাকলো।
206
00:19:05,794 --> 00:19:09,230
এটাই তার সারাদিনের খাবার,
সে জানতো তার আরেক কাপ খাওয়া উচিৎ।
207
00:19:09,398 --> 00:19:14,358
অনেকদিন হলো, খাওয়া জিনিসটা তার কাছে বিরক্তিকর হয়ে উঠেছে,
তাই সে দুপুরের জন্য খাবার নিতো না।
208
00:19:14,536 --> 00:19:17,232
সে তার নৌকার গলুইয়ে
একটা পানির বোতল রাখতো শুধু...
209
00:19:17,406 --> 00:19:20,273
... সেটাই তার সারাদিনের খোরাক।
210
00:20:04,720 --> 00:20:06,085
গুড লাক, বুড়ো।
211
00:20:10,425 --> 00:20:12,757
গুড লাক।
212
00:20:26,475 --> 00:20:29,000
আরও অনেক নৌকা সাগরে পাড়ি জমাচ্ছিলো...
213
00:20:29,177 --> 00:20:32,635
... বুড়ো সেগুলোর ঢেউ কেটে চলা
বৈঠার আওয়াজ শুনতে পাচ্ছিলো।
214
00:21:28,103 --> 00:21:31,197
অন্ধকারের মধ্যেই সে অনুভব করলো
শীঘ্রই সকাল হতে চলেছে।
215
00:21:31,373 --> 00:21:35,537
সে যখন বাইতে শুরু করলো,
ফ্লাইং ফিশের পানি কেটে সাঁতরে চলার ...
216
00:21:35,711 --> 00:21:40,011
... শব্দ ভেসে আসছিলো,
তারা আবার দ্রুতই অন্ধকারে হারিয়ে যাচ্ছিলো।
217
00:21:40,315 --> 00:21:45,309
সে ফ্লায়িং ফিশ গুলো খুব পছন্দ করতো,
যেন তারাই সমুদ্রে তার একমাত্র বন্ধু।
218
00:22:02,237 --> 00:22:06,071
তার পাখিগুলোর জন্য খারাপ লাগতো,
বিশেষত ওই ছোট, সুন্দর, শঙ্খচিল গুলোর জন্য...
219
00:22:06,241 --> 00:22:09,574
... উড়ে উড়ে খাবার খুঁজছে
কিন্তু বেশিরভাগ সময়ই কিছুই জুটতো না।
220
00:22:23,492 --> 00:22:26,427
সে ভাবলো, "পাখিদের জীবন
আমাদের চেয়ে বেশি কষ্টের...
221
00:22:26,595 --> 00:22:30,395
... শুধু ওই ডাকাত,
শক্তিশালি পাখিগুলো বাদে।
222
00:22:31,700 --> 00:22:35,534
পাখিগুলো এতো সুন্দর আর কোমল
তাহলে সমুদ্র কেনো এতো নিষ্ঠুর ?
223
00:22:35,704 --> 00:22:41,540
এমনিতে সমুদ্র খুব সুন্দর আর দয়ালু,
কিন্তু কখনও কখনও ভীষণ নিষ্ঠুর হয়ে ওঠে। "
224
00:22:55,524 --> 00:22:59,187
সমুদ্রের বুক চিরে সূর্য উঠলো
বুড়ো অন্য নৌকাগুলোও দেখতে পেলো...
225
00:22:59,361 --> 00:23:04,196
... দ্বীগন্তের দিকে, ডাঙার কাছাকাছি,
স্রোতের টানে ছড়িয়ে পড়ছে।
226
00:23:05,500 --> 00:23:07,661
সে সবসময় সমুদ্রকে "লা মার"...
227
00:23:07,836 --> 00:23:11,169
... বলে ডাকতো।
স্প্যানিশ ভাষায় ভালোবাসার মানুষকে লোকে তাই বলে।
228
00:23:11,506 --> 00:23:14,703
তারা কখনও তাকে ভালোবাসে
কখনও বাঁ তার নিন্দে করে...
229
00:23:14,876 --> 00:23:17,811
...এমনভাবে যেন
সমুদ্র কোনো মেয়ে।
230
00:23:18,080 --> 00:23:23,450
যুবক জেলেরা কখনও সমুদ্রকে প্রতিদ্বন্দ্বী ভাবে
কখনও বা শত্রু...
231
00:23:24,286 --> 00:23:27,380
... কিন্তু বুড়ো সবসময়
তাকে নারীই ভেবে এসেছে...
232
00:23:27,556 --> 00:23:31,549
... যে কখনও সবকিছু উজাড় করে দিয়েছে
কখনও বা কার্পণ্য করেছে।
233
00:23:38,300 --> 00:23:41,565
"চাঁদের আলোয় সে যেন কোনো মহীয়সী নারী হয়ে ওঠে,"
বুড়ো মনে মনে ভাবলো।
234
00:23:52,647 --> 00:23:56,845
আলো ফোটার আগেই বুড়ো টোপ বের করলো,
আর স্রোতের টানে দাঁড় বাইতে থাকলো।
235
00:23:57,018 --> 00:24:00,454
একটা টোপ চল্লিশ বাঁও জলে,
পরের টা পঁচাত্তর...
236
00:24:00,622 --> 00:24:06,060
... তিন নম্বরটা ১০০, আর চার নম্বরটা
সমুদ্রের নীল জলের ১২৫ বাঁও জলে ডুবে আছে।
237
00:24:12,334 --> 00:24:16,532
ক্রমেই সূর্য আলো ছড়িয়ে দিতে থাকে
আর সেই আলো পানিতে প্রতিফলিত হয়ে...
238
00:24:16,705 --> 00:24:20,038
... চোখে এসে লাগে
এমনভাবে যেন চোখ ধাঁধিয়ে ওঠে...
239
00:24:20,208 --> 00:24:22,972
... আর বুড়ো সেটা উপেক্ষা করেই নৌকা চালাতে থাকে।
240
00:24:23,145 --> 00:24:27,946
সে নীচে সুতোটার দিকে তাকায়
সেটা গভীর জলের অন্ধকারে যেয়ে মিশেছে।
241
00:24:28,116 --> 00:24:31,552
বড়শির সাথে শক্ত পোক্ত করে
বাধা টোপ গুলো...
242
00:24:31,720 --> 00:24:34,018
... পানিতে ডুবে আছে।
243
00:24:34,256 --> 00:24:36,156
বড়শির আগা...
244
00:24:36,324 --> 00:24:38,884
... বাঁকা অংশ পুরোটা,
সার্ডিন মাছে ঢাকা...
245
00:24:39,060 --> 00:24:44,225
... সার্ডিন গুলোর চোখ এফোড় ওফোড় করে এমনভাবে গাঁথা
যেন বড়শিতে কেউ জামা পরিয়ে দিয়েছে।
246
00:24:44,399 --> 00:24:46,924
পুরো বড়শিটাই
যেন...
247
00:24:47,102 --> 00:24:49,468
... মিষ্টি গন্ধে ঢাকা
সুস্বাদু খাবারে পরিণত হয়েছে।
248
00:24:50,472 --> 00:24:52,963
"আমি ওগুলো ঠিকঠাক ভাবেই লাগিয়েছি," বুড়ো মনে মনে ভাবলো।
249
00:24:53,275 --> 00:24:55,743
"শুধু ভাগ্য আমার সহায় হচ্ছে না এই যা!
250
00:24:55,911 --> 00:24:58,345
কিন্তু কে জানে? হয়ত আজ হবে।
251
00:24:58,513 --> 00:25:01,038
প্রত্যেক দিনই একটা নতুন দিন।
252
00:25:02,117 --> 00:25:05,177
সৌভাগ্য হলে ভালো,
কিন্তু আমাকে নিখুঁত থাকতে হবে।
253
00:25:05,353 --> 00:25:08,117
যেন সৌভাগ্য ফিরলেই তা ধরতে পারি। "
254
00:25:13,929 --> 00:25:15,794
সূর্য ওঠার দুঘন্টা হয়ে গেছে...
255
00:25:15,964 --> 00:25:19,764
... এখন আর পুব আকাশে তাকালে
আলো চোখে লাগছে না।
256
00:25:20,302 --> 00:25:23,328
তারপরে সে একটা ফ্রিগেট পাখি দেখতে পেলো।
257
00:25:26,975 --> 00:25:32,845
সেটা ঝুপ করে একটু নীচে নেমে
একটা চক্কর কাটলো।
258
00:25:33,048 --> 00:25:36,040
সে শুধু শুধু ঘুরছে না।
কিছু একটা পেয়েছে মনে হয়।
259
00:26:10,752 --> 00:26:12,686
এইটা ভালো একটা টোপ হবে।
260
00:26:18,660 --> 00:26:23,222
তার মনে নেই, ঠিক কবে থেকে
সে নিজের সাথে কথা বলা শুরু করেছে।
261
00:26:23,398 --> 00:26:26,629
আগে, রাতের বেলা
সে একা একা গান গাইতো...
262
00:26:26,801 --> 00:26:29,065
... যখন কচ্ছপের নৌকাগুলোর পাহারায় থাকতো।
263
00:26:29,237 --> 00:26:33,469
সম্ভবত ছেলেটা চলে যাওয়ার পর থেকেই,
সে একা একা কথা বলা শুরু করেছে...
264
00:26:33,642 --> 00:26:35,075
... তার সঠিক মনে নেই।
265
00:26:35,243 --> 00:26:39,270
সমুদ্রে অযথা কথা বলাটা
ভালো বলে ধরা হয় না...
266
00:26:39,447 --> 00:26:42,905
... আর বুড়ো সবসময় এই প্রথাকে
সম্মান দেখিয়েছে।
267
00:26:43,084 --> 00:26:45,644
কিন্তু এখন মাঝে মাঝে
সে একা একা বিড় বিড় করে...
268
00:26:45,820 --> 00:26:48,118
...যেহেতু তার একাজ দেখার মতো কেউ নেই।
269
00:26:48,290 --> 00:26:51,487
"যদি অন্য কেউ তার এই বিড় বিড় শুনতে পেত," সে ভাবে,
"তাহলে নিশ্চয়ই তাকে পাগল ভাবতো।
270
00:26:51,660 --> 00:26:54,356
কিন্তু যেহেতু আমি পাগল নই, তাই ওসব গ্রাহ্যও করি না।
271
00:26:54,763 --> 00:26:59,962
যাদের পয়সা আছে, ওদের নৌকায় তো রেডিও থাকে
তারা রেডিওর কথা শোনে, বেসবল খেলার কথা শোনে। "
272
00:27:04,739 --> 00:27:07,708
এইতো, পেয়েছি মনে হচ্ছে।
273
00:27:16,818 --> 00:27:20,276
তারপর সে অসম্ভব ভারী
আর শক্ত কিছু একটা অনুভব করে।
274
00:27:20,455 --> 00:27:22,150
ওইটা মাছেরই ওজন ছিলো...
275
00:27:22,324 --> 00:27:25,316
... তারপর সে সুতাটা ঢিলা করে
গভীরে, গভীরে, আরও গভীরে...
276
00:27:25,493 --> 00:27:28,189
... দুই বান্ডিল সুতা
খুলে দেয় সে।
277
00:27:28,363 --> 00:27:31,662
এতো নীচে যাচ্ছে, নিশ্চয়ই বিশাল মাছ হবে।
278
00:27:35,136 --> 00:27:37,696
খাও মাছ, ভালো করে খাও।
279
00:27:37,872 --> 00:27:39,806
দয়া করে খেয়ে নাও।
280
00:27:40,075 --> 00:27:42,009
দেখো কতো সতেজ ওগুলো...
281
00:27:42,177 --> 00:27:45,476
...তুমি তো গভীর জলে
অন্ধকারে আছো।
282
00:27:48,850 --> 00:27:50,078
এসো খাও।
283
00:27:50,251 --> 00:27:52,151
একবার ঘুরে এসো।
284
00:27:52,420 --> 00:27:55,548
আরপর খাও। একবার সার্ডিন গুলোর গন্ধ নিয়ে দেখো।
285
00:27:55,724 --> 00:27:57,692
টুনাও আছে...
286
00:27:57,859 --> 00:28:00,487
...ঠান্ডা, শক্ত, সুস্বাদু।
287
00:28:02,197 --> 00:28:04,097
খাও মাছ। খাও।
288
00:28:04,265 --> 00:28:06,130
লজ্জা পেও না।
289
00:28:09,270 --> 00:28:10,965
সে খাবে।
290
00:28:11,139 --> 00:28:13,630
ইশ্বর, যে করেই হোক মাছটাকে টোপ খাওয়াও।
291
00:28:17,212 --> 00:28:19,578
সে চলে যেতে পারে না।
292
00:28:19,981 --> 00:28:24,782
ইশ্বর জানে সে চলে যাবে না।
সে নিশ্চয়ই ঘুরে আবার আসবে।
293
00:28:25,320 --> 00:28:29,552
সম্ভবত এর আগেও বড়শিতে ধরা পড়েছিলো,
তার মনে আছে এরপর তাকে কি করতে হবে।
294
00:28:32,260 --> 00:28:34,785
সে একটু ঘুরছে। সে খাবেই।
295
00:28:34,963 --> 00:28:36,760
কি মাছ!
296
00:28:37,265 --> 00:28:40,063
মাছটা চোয়ালে ঢুকিয়ে নিয়েছে।...
297
00:28:40,568 --> 00:28:42,468
...ওটা নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে।
298
00:28:43,938 --> 00:28:47,396
যদিও বুড়ো দড়িটা তার আঙুল দিয়ে,
অনেক আলতো করে ধরেছিলো...
299
00:28:47,575 --> 00:28:49,907
... তাও সে মাছের ওজন অনুভব করতে পারছিলো...
300
00:28:50,078 --> 00:28:54,242
... তার বুড়ো আঙুলের সূক্ষ্ম ছোয়ায়
সে মাছের ওজন অনুভব করছিলো।
301
00:28:57,619 --> 00:28:59,610
মুখে নিয়েছে।
302
00:29:00,522 --> 00:29:02,490
একবার গিলতে দাও শুধু।
303
00:29:02,857 --> 00:29:05,121
ভালোভাবে খাও, মাছ।
304
00:29:05,293 --> 00:29:06,988
খাও, খাও।
305
00:29:07,162 --> 00:29:11,690
যতক্ষণ না বড়শি তোমার হৃদপিন্ডে যেয়ে বিধে
ততক্ষণ গিলতে থাকো...
306
00:29:12,333 --> 00:29:18,499
...তারপর উঠে এসো
আর আমি হারপুনটা তোমার মধ্যে বিধিয়ে দিই।
307
00:29:23,044 --> 00:29:26,411
তুমি তৈরী?
308
00:29:26,881 --> 00:29:28,906
ভালোভাবে খাওয়া হইছে?
309
00:29:40,862 --> 00:29:45,196
মাছটি বড়শিতে গেঁথে গেছিলো
আর বুড়ো তা বুঝতে পারলো।
310
00:29:45,767 --> 00:29:50,101
হয় এখন তার সুতোর সংগে আগাতে হবে
নাইলে পানিতে ঝাপ দিতে হবে...
311
00:29:50,271 --> 00:29:52,102
... কিন্তু কিছুই ঘটলো না।
312
00:29:52,273 --> 00:29:54,741
মাছটা আস্তে আস্তে সাতরাতে থাকলো...
313
00:29:54,909 --> 00:29:57,878
... আর বুড়ো তাকে টেনে
এক ইঞ্চিও তুলতে পারলো না।
314
00:29:58,046 --> 00:30:01,379
বুড়োর সুতো যথেষ্ট শক্ত ছিলো
আর এরকম বড় মাছের জন্যই তৈরী...
315
00:30:01,549 --> 00:30:05,815
... সে সুতো ধরে রাখলো
যতক্ষণ না একদম টান টান হয়ে উঠলো।
316
00:30:07,188 --> 00:30:09,622
তারপর আস্তে আস্তে নৌকা আগাতে শুরু করলো...
317
00:30:09,791 --> 00:30:12,385
... উত্তর পূর্ব দিকে।
318
00:30:12,560 --> 00:30:15,927
বুড়ো টানের বিপরীতে ঝুকে থাকলো।
319
00:30:16,364 --> 00:30:20,528
মাছটি সমান গতিতে আগাতে থাকলো,
আর তারা শান্ত সমুদ্রে ধীরে ধীরে আগাতে থাকলো।
320
00:30:20,702 --> 00:30:24,638
অন্য টোপ গুলি তখনও পানিতে ছিলো,
কিন্তু তার কিছুই করার ছিলো না।
321
00:30:37,785 --> 00:30:39,480
একসময় তো মরবে।
322
00:30:39,954 --> 00:30:42,752
সারাজীবন তো আর এভাবে টানতে পারবে না।
323
00:30:55,236 --> 00:30:59,172
কিন্তু চার ঘন্টা পার হয়ে গেছে, মাছটা একইভাবে
নৌকা সহ সাঁতরে চলেছে...
324
00:30:59,340 --> 00:31:04,300
... আর বুড়ো
শক্ত করে সুতা ধরে বসে আছে।
325
00:31:04,946 --> 00:31:08,006
"এটা কি মাছ যে এমনভাবে টানতে পারছে!" সে মনে মনে ভাবলো।
326
00:31:08,316 --> 00:31:11,149
"সে নিশ্চয়ই মুখ দিয়ে
সুতাটা শক্ত করে ধরে আছে।
327
00:31:11,319 --> 00:31:15,449
যদি ওটাকে একবার দেখতে পারতাম,
অন্তত বুঝতে পারতাম আমি কি ধরে বসে আছি।"
328
00:31:15,957 --> 00:31:19,723
আর কোনো ডাঙা চোখে পড়ছে না।
"তাতে কিছু যায় আসে না," সে ভাবলো।
329
00:31:20,028 --> 00:31:24,192
"আমি হাভানার আলো দেখে
যে কোনো সময়ই ফিরে আসতে পারবো।"
330
00:31:24,966 --> 00:31:28,925
আমি দুপুরে ওটাকে বর্শিতে গেঁথেছি,
অথচ এখনও ওটা দেখতেই পারলাম না।
331
00:31:36,311 --> 00:31:38,836
যদি ছেলেটা আমার সাথে থাকতো।
332
00:31:49,891 --> 00:31:53,850
আমি মাছটাকে টানবো তা নয়,
মাছ টাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে।
333
00:31:54,362 --> 00:31:57,763
"মাছটা যদি নীচের দিকে যাওয়া শুরু করে তখন আমি কি করবো,
আমি জানি না।
334
00:31:58,132 --> 00:32:00,794
যদি মাছটা একদম নীচে গিয়ে মরে
তাহলে কি করবো তাও জানিনা।
335
00:32:00,969 --> 00:32:05,372
কিছু একটা করবো।
অনেক কিছুই করার আছে।
336
00:32:06,908 --> 00:32:10,844
আমি দড়িটা বেধে ফেলতে পারি, "সে ভাবলো,
"তাহলে অবশ্য ছিড়ে যাওয়ার সম্ভবনা আছে।
337
00:32:11,479 --> 00:32:16,542
আপাতত সুতো ধরে বসে থাকি
যখন দরকার পড়বে আলগা করে দিবো।
338
00:32:17,285 --> 00:32:20,982
তাও ভালো মাছটা নীচে না যেয়ে
সোজাসুজি যাচ্ছে। "
339
00:32:24,659 --> 00:32:27,150
সূর্য অস্ত গেলে পর ঠান্ডা নেমে এলো।...
340
00:32:27,328 --> 00:32:32,823
... আর তার হাতের, তার পায়ের, তার ঘাড়ের
ঘামগুলো ঠান্ডায় জমে যেতে থাকলো
341
00:32:33,201 --> 00:32:36,170
"সূর্য ডোবার আগে তো মাছটা উঠলো না,"
সে ভাবলো।
342
00:32:36,437 --> 00:32:38,667
"মনে হয় চাঁদের আলোতে উঠবে।
343
00:32:38,840 --> 00:32:41,866
তাও যদি না হয়
তাহলে কাল সকালে তো উঠবে।
344
00:32:42,043 --> 00:32:43,510
যদি একবার দেখতে পারতাম।
345
00:32:43,678 --> 00:32:47,671
যদি একটাবার দেখতে পারতাম
কি ধরে বসে আছি। "
346
00:32:48,349 --> 00:32:52,251
দুটো শুশুক নৌকার পাশে এলো,
সে তাদের ঝাপাঝাপির আওয়াজ পাচ্ছিলো।
347
00:32:52,420 --> 00:32:55,412
সে দুটোর শব্দে বলে দিতে পারে
কোনটা পুরুষ...
348
00:32:55,590 --> 00:32:57,820
... আর কোনটা স্ত্রী।
349
00:32:57,992 --> 00:32:59,687
"তারা ভালো," সে ভাবলো।
350
00:32:59,861 --> 00:33:02,796
"তারা একসাথে খেলা করে
আর একে অপরকে ভালোবাসে।
351
00:33:02,964 --> 00:33:05,558
তারাও ফ্লায়িং ফিশ গুলোর মতোই আমাদের বন্ধু। "
352
00:33:07,669 --> 00:33:10,194
সে যে মাছটা ধরেছে
তার জন্য সমবেদনা হলো তার।
353
00:33:10,838 --> 00:33:13,398
"মাছটা বিষ্ময়কর আর অদ্ভুত," সে ভাবলো।
354
00:33:13,708 --> 00:33:16,472
"কে জানে কত বয়স মাছটার। "
355
00:33:17,345 --> 00:33:21,111
আমি কখনও এরকম শক্তিশালি মাছ ধরি নি...
356
00:33:21,282 --> 00:33:23,876
...এরকম অদ্ভুত আচরণ করা মাছ।
357
00:33:24,419 --> 00:33:27,320
মাছটা হুট করে লাফিয়ে ওঠার মতো বোকা নয়।
358
00:33:28,356 --> 00:33:31,052
সে জোরে একটা লাফ দিলেই আমি গেলাম।
359
00:33:32,460 --> 00:33:35,588
বা যদি জোরে টান দেয়।
360
00:33:36,898 --> 00:33:39,594
হয়ত এর আগেও সে বড়শিতে অনেকবার আটকা পড়েছে...
361
00:33:39,767 --> 00:33:42,759
...আর সে জানে কিভাবে এই লড়াই চালিয়ে যেতে হবে।
362
00:33:47,308 --> 00:33:50,004
সে পুরুষের মতোই টোপ গিলেছে।
363
00:33:50,845 --> 00:33:53,313
পুরুষের মতোই আগাচ্ছে।
364
00:33:54,082 --> 00:33:56,607
ওর ভেতরে যেন কোনো উৎকন্ঠা নেই।
365
00:34:00,988 --> 00:34:07,052
হয়তবা তার কোনো প্ল্যান আছে
অথবা, সেও আমার মতোই মরিয়া।
366
00:34:08,629 --> 00:34:11,723
যদি ছেলেটা আমার সাথে থাকতো!
367
00:34:19,006 --> 00:34:23,170
মাছটি পুরো রাতে তার গতিবিধি বদলালো না
এমনকি দিকও না...
368
00:34:23,344 --> 00:34:26,472
... বুড়ো আকাশের তারা দেখে
সেরকমটাই আন্দাজ করেছিলো।
369
00:34:27,815 --> 00:34:32,218
সে ওই বিশাল মাছটার শক্তিশালী টান অনুভব করে
যেন যেখানে যেতে চেয়েছিলো সেখানেই যাবে...
370
00:34:32,386 --> 00:34:35,150
... সে মনে মনে ভাবলো,
"আমার ফাঁদে পড়ার পর পরই...
371
00:34:35,323 --> 00:34:38,383
... মাছটাকে একটা
সিদ্ধান্তে আসতে হয়েছিলো...
372
00:34:38,559 --> 00:34:41,221
... আর তার সিদ্ধান্ত ছিলো
সব ফাঁদ, জাল, বড়শি...
373
00:34:41,395 --> 00:34:44,421
... উপেক্ষা করে
গভীর জলে থাকা।
374
00:34:44,599 --> 00:34:48,262
আর আমার সিদ্ধান্ত ছিলো
সেই গভীরে গিয়ে তাকে খুঁজে বের করা।
375
00:34:48,469 --> 00:34:50,869
দুনিয়ার সব মানুষের বাইরে যেয়ে।
376
00:34:51,038 --> 00:34:55,134
আমরা এখন একই সুতোই গাঁথা,
অন্তত আজ দুপুর থেকে।
377
00:34:55,643 --> 00:34:58,476
আর আমাদের দুজনের একজনকেও সাহায্য করার মতো কেউ নেই।"
378
00:35:54,001 --> 00:35:58,597
"আমি প্রায় ২০০ বাঁও ভালো সুতা
বড়শি, ছিপ হারিয়েছি, " সে ভাবলো।
379
00:35:59,473 --> 00:36:01,236
"সেগুলো আবার পাওয়া যাবে।
380
00:36:01,409 --> 00:36:06,142
কিন্তু যদি এই মাছটাকে ছেড়ে দিই
তাহলে একে আবার কোথায় পাবো?
381
00:36:07,615 --> 00:36:11,210
আমি জানিনা এইমাত্র যেই মাছটা টোপ গিললো
সেটা কি মাছ ছিলো।
382
00:36:11,385 --> 00:36:15,845
হতে পারে মার্লিন, বা সোর্ড ফিশ
অথবা একটা হাঙ্গর।
383
00:36:16,023 --> 00:36:19,083
যাই হোক না কেন, আমার তাড়াতাড়ি ওটা থেকে নিস্তার পেতে হতো। "
384
00:36:37,678 --> 00:36:40,943
"মাছটা হঠাৎ এরকম ঝাপটা মারলো ক্যানো,"
সে ভাবলো।
385
00:36:41,115 --> 00:36:44,414
"সম্ভবত মাছটার পিঠে
সুতোর ঘষা লেগেছে।
386
00:36:44,585 --> 00:36:48,419
অবশ্যই তার পিঠের চোট
আমার চেয়ে বেশি নয়...
387
00:36:48,589 --> 00:36:51,524
... সে আজীবন এই নৌকা টেনে নিয়ে যেতে পারবে না...
388
00:36:51,692 --> 00:36:54,718
...তা সে যতো শক্তিশালিই হোক না ক্যানো "
389
00:37:05,306 --> 00:37:07,968
"হে ইশ্বর, ওকে একটাবার লাফাতে দাও।
390
00:37:09,310 --> 00:37:14,077
যদি আমি টানটা আরেকটু বাড়ায় তাহলে হয়ত
মাছটার চোট লাগবে, আর লাফাতে বাধ্য হবে।
391
00:37:14,715 --> 00:37:18,549
ও শুধু একবার লাফ দিক, তাহলেই
ওর বায়ু থলিটা বাতাসে ভরে যাবে...
392
00:37:18,719 --> 00:37:22,018
... আর বেশি গভীরে যেয়ে মরতে পারবে না। "
393
00:37:23,424 --> 00:37:27,258
মাছ, আমি তোমাকে ভালোবাসি
আর শ্রদ্ধাও করি...
394
00:37:27,428 --> 00:37:31,558
...কিন্তু আমি তোমাকে মারবোই
তাও আজকের দিন শেষ হওয়ার আগে।
395
00:37:34,869 --> 00:37:38,270
উত্তর দিক থেকে একটা ছোট্ট পাখি
নৌকার কাছে উড়ে এলো।
396
00:37:38,439 --> 00:37:41,840
ওটা ওয়ার্বলার পাখি ছিলো
আর পানির খুব কাছাকাছি উড়ছিলো।
397
00:37:42,610 --> 00:37:45,670
আর বুড়ো দেখলো
পাখিটি খুব ক্লান্ত।
398
00:37:49,550 --> 00:37:51,347
ওই পাখি...
399
00:37:51,519 --> 00:37:53,487
...তোর বয়স কতো?
400
00:37:54,722 --> 00:37:56,212
এটা কি তোর প্রথম যাত্রা?
401
00:37:57,391 --> 00:37:59,222
এতো ক্লান্ত হয়ে পড়লি কিভাবে?
402
00:38:01,195 --> 00:38:03,959
পাখিরা এতোদূর কিজন্য আসছে?
403
00:38:04,131 --> 00:38:07,328
"ঈগলের জন্য," সে ভাবলো,
"ঈগল গুলো এতো দূরেও ওদের ধাওয়া করে ফেরে। "
404
00:38:07,501 --> 00:38:11,597
কিন্তু সে পাখিটাকে এসবের কিছুই বললো না,
বললেও হয়ত বুঝতো না...
405
00:38:11,772 --> 00:38:14,468
... আর এমনিতেও কয়েকদিনের মধ্যেই
ঈগল কি তা আপনা থেকেই টের পেয়ে যাবে।
406
00:38:14,642 --> 00:38:16,735
কোনো ব্যাপার না, ছোট্ট পাখি।
407
00:38:16,911 --> 00:38:19,505
এক মিনিট জিরিয়ে নে।
408
00:38:19,680 --> 00:38:23,514
তারপর তোকে যেতে হবে,
তোকে তোর সুযোগটা নিতে হবে...
409
00:38:23,684 --> 00:38:26,653
...যেভাবে সব মানুষ, সব মাছ, সব পাখিরা নেয়।
410
00:38:29,690 --> 00:38:34,389
যদি আমি এই মৃদু বাতাসে পাল তুলে দিয়ে
তোকে আমার সাথে নিয়ে যেতে পারতাম...
411
00:38:34,562 --> 00:38:36,792
...কিন্তু আমি নিজেই অন্য কারও সাথে যাচ্ছি।
412
00:38:52,346 --> 00:38:54,610
কিছু একটায় আঘাত পেয়েছে সে।
413
00:38:58,019 --> 00:39:00,886
মজা টের পাচ্ছিস, মাছ?
414
00:39:03,190 --> 00:39:05,750
অবশ্য আমিও পাচ্ছি।
415
00:39:20,341 --> 00:39:25,404
"মছটা এক টানেই কিভাবে আমার হাত
কেটে ফেললো?" বুড়ো ভাবলো।
416
00:39:25,579 --> 00:39:27,342
"নিশ্চয়ই আমি বোকার মতো কাজ করছি।
417
00:39:27,515 --> 00:39:30,279
আমাকে আরও সাবধান হতে হবে।
418
00:39:30,451 --> 00:39:35,946
আমার তুনা মছটা টা খাওয়া উচিৎ,
তাহলে কিছুটা শক্তি পাবো।
419
00:39:37,258 --> 00:39:42,662
যদি ছেলেটা এখানে থাকতো তাহলে
তুনা টা কেটে দিতো, যদি একটু লবণ থাকতো আমার সাথে।
420
00:39:44,165 --> 00:39:47,566
মনে হয়না আমি একা পুরোটা খেতে পারবো। "
421
00:40:08,255 --> 00:40:11,019
এটা কিসের ছাতার হাত?
422
00:40:20,367 --> 00:40:22,460
ছাতার খিঁচুনি যা তো।
423
00:40:22,636 --> 00:40:26,094
খিঁচুনি লেগে মুঠো হয়ে গেলেও তো,
কোনো ক্ষতি হতো না।
424
00:40:36,884 --> 00:40:39,284
আমার তুনা টা খেতে হবে...
425
00:40:39,453 --> 00:40:42,013
...নাইলে আর শক্তি পাবো না।
426
00:40:43,023 --> 00:40:46,857
হাতের দোষ দিয়ে কি লাভ।
হাতের তো কোনো দোষ নাই।
427
00:40:47,027 --> 00:40:51,430
সেই কতক্ষণ হলো মাছটা ধরে আছে।
428
00:41:23,631 --> 00:41:25,622
এখন ক্যামন লাগছে, হাত?
429
00:41:25,799 --> 00:41:27,733
নাকি অনেক আগেই জিজ্ঞেস করে ফেললাম?
430
00:41:31,071 --> 00:41:34,006
হয়ত রোদ উঠলে খুলবে।
431
00:41:35,910 --> 00:41:38,777
আমাকে হাতটা খুলতে হলে, আমি খুলবোই।
432
00:41:38,946 --> 00:41:42,211
সে যাই হোক না ক্যানো।
433
00:41:42,383 --> 00:41:44,908
"ইশ্বর খিঁচুনিটা দূর করতে সাহায্য করবে,"
সে ভাবলো।
434
00:41:45,085 --> 00:41:47,952
"আমি জানিনা মাছটা এরপর
কি করবে।
435
00:41:48,122 --> 00:41:52,616
হয়ত সে তার পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে,
কিন্তু কি তার পরিকল্পনা?
436
00:41:52,793 --> 00:41:54,920
আমারই বা কি পরিকল্পনা?
437
00:41:55,095 --> 00:42:00,032
আমার টা ওর চেয়ে ভালো বানাতে হবে
কারণ ও আমার চেয়ে শক্তিশালী।
438
00:42:01,101 --> 00:42:04,070
ও একটা লাফ দিলেই, " বুড়ো ভাবলো,
"ওকে মারতে পারবো। "
439
00:42:11,045 --> 00:42:16,312
হাত, ছাতার হাত, খোল।
মাছটা ওপরে উঠছে।
440
00:42:36,203 --> 00:42:38,694
ওটা আমার নৌকার চেয়ে বড়।
441
00:42:43,444 --> 00:42:45,275
বিশাল একটা মাছ।
442
00:42:56,290 --> 00:42:59,987
ইশ্বরকে ধন্যবাদ যে ওটা আমাদের মতো বুদ্ধিমান নয়।
443
00:43:00,160 --> 00:43:01,991
যদিও তারা বেশি শক্তিশালী...
444
00:43:02,296 --> 00:43:04,161
...আর সামর্থ্যবান।
445
00:43:33,794 --> 00:43:36,160
ওটা এখন ক্যানো লাফালো।
446
00:43:37,431 --> 00:43:43,063
মনে হলো যেনো সে কতো বড়
সেটা আমাকে দেখানোর জন্যই লাফালো।
447
00:43:49,143 --> 00:43:52,044
তোর জন্য দুঃসংবাদ মাছ।
448
00:44:04,058 --> 00:44:09,690
বেলা গড়িয়ে যাচ্ছিলো, আর নৌকাটা
তখনও সমানভাবে এগিয়ে যাচ্ছিলো।
449
00:44:09,863 --> 00:44:11,660
বুড়ো তখন ধুকছিলো...
450
00:44:11,832 --> 00:44:15,529
... যদিও কখনও সে এটা
স্বীকার করে না
451
00:44:18,672 --> 00:44:20,799
আমি ধার্মিক নই...
452
00:44:20,974 --> 00:44:27,209
...কিন্তু যদি মাছটা ধরতে পারি তাহলে ১০ বার "আমাদের পিতা"
আর ১০ বার "মা মেরী" বলবো।
453
00:44:27,381 --> 00:44:31,181
আর ভার্জিন অফ কোবরেতে তীর্থ যাত্রাও করবো।
454
00:44:31,352 --> 00:44:33,820
এইটা আমার শপথ।
455
00:44:33,987 --> 00:44:37,946
"আমাদের পিতা, ভক্তিভরে তার নাম স্মরণ করছি। "
456
00:44:38,125 --> 00:44:41,561
সে যন্ত্রের মতো
মন্ত্র গুলি আওড়াতে লাগলো।
457
00:44:41,729 --> 00:44:45,130
কখনও সে এতো ক্লান্ত হয়ে পড়লো যে
মন্ত্র ভুলে যেতে লাগলো।
458
00:44:45,299 --> 00:44:48,530
তখন সে দ্রুত আওড়াতে লাগলো,
যাতে আপনাতেই মনে পড়ে।
459
00:44:48,702 --> 00:44:52,763
"আমাদের বাবার থেকে মা মেরী বলা
সহজ, " সে ভাবলো।
460
00:44:53,941 --> 00:44:57,308
বুড়ো খুব ক্লান্তি অনুভব করলো, আর ওই বুঝলো
যে খুব শীঘ্রই রাত নামতে চলেছে...
461
00:44:57,478 --> 00:44:59,708
... সে এতো ক্লান্ত যে আর কিছু ভাবতে পারলো না।
462
00:45:00,180 --> 00:45:02,045
সে লীগের খেলার কথা মনে করলো।
463
00:45:02,216 --> 00:45:04,810
তার কাছে সেগুলো গ্রান লিগা।
464
00:45:04,985 --> 00:45:09,217
সে জানতো নিউইয়র্ক ইয়াংকি
ডেথরয়েট টাইগার দের বিরুদ্ধে খেলছিলো।
465
00:45:09,390 --> 00:45:14,191
"আর দুইদিন হয়ে গেলো
আমি খেলার ফলাফল জানি না, " সে ভাবলো।
466
00:45:16,530 --> 00:45:19,363
তারপর সে নিজেই আত্মবিশ্বাস যোগাতে থাকলো...
467
00:45:19,533 --> 00:45:23,264
... তার মনে আছে
যখন সে কাসাব্লাংকায় ছিলো...
468
00:45:24,805 --> 00:45:28,206
... তখন সে একটা নিগ্রোর সাথে
পাঞ্জা লড়েছিলো...
469
00:45:28,375 --> 00:45:31,572
... সে ওই ডকের
সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলো।
470
00:45:32,279 --> 00:45:36,113
সে তখন বুড়ো ছিলো না,
তার ভালো সময় ছিলো।
471
00:45:37,217 --> 00:45:39,651
সে আর ওই নিগ্রো
একটা পুরো দিন আর রাত...
472
00:45:39,820 --> 00:45:42,584
... ওভাবেই হার না মেনে
টেবিলে বসে ছিলো।
473
00:46:04,678 --> 00:46:09,138
প্রচুর বাজি পড়ছিলো, আর প্রতি মুহূর্তেই
খেলা একবার এদিক একবার ওদিক মোড় নিচ্ছিলো...
474
00:46:09,316 --> 00:46:12,012
... আর প্রতি চার ঘন্টা পর পর
রেফারী পরিবর্তন হচ্ছিলো...
475
00:46:12,186 --> 00:46:14,814
... যাতে রেফারীরা
একটু ঘুমিয়ে নিতে পারে।
476
00:46:22,329 --> 00:46:24,593
তারা নিগ্রোটিকে রাম খাওয়ালো
477
00:46:25,265 --> 00:46:29,292
খাওয়ার পরে একবার,
নিগ্রো তার সমস্ত শক্তি লাগালো।
478
00:46:52,893 --> 00:46:56,761
কিন্তু বুড়ো আবার
খেলা সমতায় ফিরিয়েছিলো।
479
00:46:57,397 --> 00:47:01,527
সে তখন নিশ্চিত হয়ে গিয়েছিলো, সে খেলাটা জিতবে,
যদিও ওই নিগ্রো একজন ভালো...
480
00:47:01,702 --> 00:47:03,465
... এথলেট ছিলো।
481
00:47:20,821 --> 00:47:24,052
পরদিন যখন বাজিকরেরা তাদেরকে
ড্র ঘোষণা করতে বললো...
482
00:47:24,224 --> 00:47:27,057
... কারণ তাদের কাজের সময়
চলে যাচ্ছিলো...
483
00:47:28,095 --> 00:47:31,826
... তখনই বুড়ো তার
সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলো।
484
00:47:32,833 --> 00:47:36,234
সে জানতো, সে পুরোপুরি
ওই নিগ্রোর আত্মবিশ্বাস ভেঙ্গে দিয়েছিলো...
485
00:47:36,403 --> 00:47:40,635
... আর সবার কাজের সময়ের আগেই
সে খেলা শেষ করেছিলো।
486
00:47:49,950 --> 00:47:54,250
তারপর অনেকদিন,
লোকজন তাকে "চ্যাম্পিয়ন" বলে ডাকতো।
487
00:48:08,068 --> 00:48:10,593
ক্যামন লাগছে মাছ তোমার?
488
00:48:10,771 --> 00:48:12,636
আমার তো ভালই লাগছে।
489
00:48:12,806 --> 00:48:14,797
বা হাতটা একটু সেরে উঠেছে।
490
00:48:14,975 --> 00:48:17,273
টানতে থাকো মাছ।
491
00:48:24,184 --> 00:48:28,416
রাত নামার আগেই তারা
সারগাসো গুল্মের এক বিশাল চাপড়ার পাশ কাটিয়ে গেলো...
492
00:48:28,589 --> 00:48:32,025
... তখন ওগুলো এমনভাবে
নড়লো যেন মনে হলো...
493
00:48:32,192 --> 00:48:34,683
... হলুদ কম্বলের আড়ালে
সমুদ্র রতিক্রিয়া করছে...
494
00:48:34,861 --> 00:48:37,728
... ওর ছোট টোপটায়
একটা ডলফিন ধরা পড়লো...
495
00:48:37,898 --> 00:48:40,458
... সে ওটা নৌকায় তুলে আনলো।
496
00:48:48,041 --> 00:48:51,272
ডলফিন রান্না করে খেতে...
497
00:48:51,445 --> 00:48:53,470
...কতই না সুস্বাদু...
498
00:48:54,815 --> 00:48:58,148
...আর কাঁচা ঠিক ততটাই জঘন্য।
499
00:49:13,834 --> 00:49:19,033
"আমার এখন চুপচাপ থাকা উচিৎ
মাছটাকে বেশী ঘাটানো ঠিক হবে না এখন।
500
00:49:19,206 --> 00:49:23,336
সূর্যাস্তের এই সময়টা
মাছদের জন্য কঠিন সময়। "
501
00:49:27,848 --> 00:49:33,218
ততক্ষণে অন্ধকার হয়ে গেছে চারদিক, সেপ্টেম্বরে
সূর্য ডোবার পর একটু তাড়াতাড়িই অন্ধকার হয়।
502
00:49:33,387 --> 00:49:35,355
আকাশে শুকতারা দেখা যাচ্ছিলো।
503
00:49:35,522 --> 00:49:38,753
সে ওটার নাম জানতো না,
কিন্তু দেখতে পাচ্ছিলো...
504
00:49:39,326 --> 00:49:44,628
... আর এটাও জানতো কিছুক্ষণ পরে সেটা আর দেখা যাবে না,
তার বদলে দুরের ওই তারা গুলো ফুটে উঠবে।
505
00:49:46,099 --> 00:49:49,034
"এই মাছটাও আমার বন্ধু," সে ভাবলো।
506
00:49:49,202 --> 00:49:53,195
আমি এরকম মাছ কখনও দেখিনি বা কারও কাছে শুনিও নি।
507
00:49:55,575 --> 00:49:57,668
আমার ওটাকে মারতেই হবে।
508
00:50:01,248 --> 00:50:04,684
আমি আনন্দিত যে আমার ওই তারা গুলোকে মারা লাগে না।
509
00:50:07,287 --> 00:50:12,020
চিন্তা করো, যদি প্রতিদিন,
কোনো মানুষকে চাঁদকে মারার জন্য চেষ্টা করতে হতো।
510
00:50:15,195 --> 00:50:17,629
চাঁদ তো পালিয়ে যায়।
511
00:50:17,798 --> 00:50:22,963
চিন্তা করো যদি প্রতিদিন, আমাদেরকে
সূর্যকে মারার চেষ্টা করতে হতো।
512
00:50:27,507 --> 00:50:29,668
আমরা সত্যিই ভাগ্যবান।
513
00:50:42,989 --> 00:50:48,393
"একটা পুরো দিন, পুরো রাত, আবার একটা দিন
তুমি ঘুমোও নি বুড়ো।
514
00:50:50,130 --> 00:50:54,362
এখন যদি একটু না ঘুমাও,
তাহলে হয়ত মাথা কাজ করবে না।
515
00:51:00,707 --> 00:51:03,437
একটু বিশ্রাম করো, বুড়ো।
516
00:51:04,945 --> 00:51:07,709
ওকে ওর কাজ করে যেতে দাও।
517
00:51:09,983 --> 00:51:12,508
যতক্ষন না...
518
00:51:12,686 --> 00:51:15,120
... সঠিক সময় আসে। "
519
00:51:15,655 --> 00:51:19,113
সে সামনে ঝুঁকে শুয়ে পড়লো, একটু কুঁজো হয়ে
সমস্ত ভর বা হাতের ওপর দিয়ে ...
520
00:51:19,292 --> 00:51:22,921
... সুতোটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ার
কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলো।
521
00:51:23,096 --> 00:51:27,795
সে সিংহের সপ্ন দেখলো না,
তার বদলে এক ঝাক শুশুক দেখতে পেলো...
522
00:51:27,968 --> 00:51:32,132
... আট দশ মাইল জুড়ে শুধু শুশুক,
ওটা তদের মিলনের সময় ছিলো।
523
00:51:32,606 --> 00:51:34,836
তারা অনেক উঁচু পর্যন্ত লাফিয়ে উঠছিলো...
524
00:51:35,008 --> 00:51:38,910
... আর যেখান থেকে লাফাচ্ছিলো
আবার ঠিক সেখানে যেয়েই পড়ছিলো।
525
00:51:39,079 --> 00:51:41,604
তারপর সে সপ্নে দেখলো সে তার গ্রামে ফিরে গেছে,
তার বিছানায় শুয়ে আছে।
526
00:51:41,782 --> 00:51:44,114
ওখানে শৈত্যপ্রবাহ চলছিলো,
আর তার ভীষণ শীত করছিলো।
527
00:51:44,284 --> 00:51:48,345
আর তার হাতে ঝি ঝি ধরে গেছিলো
কারণ সে বালশের বদলে হাতের ওপর শুয়ে ছিলো।
528
00:51:48,522 --> 00:51:51,787
তারপর বুড়ো সেই হলুদ বিচের
সপ্ন দেখলো...
529
00:51:51,958 --> 00:51:54,290
... সে সিংহ গুলোকে দেখতে পেলো।
530
00:51:54,461 --> 00:51:58,158
তারপর সে আরও সিংহ দেখার অপেক্ষা করতে লাগলো
ওর মনটা প্রশান্ত হয়ে আছে।
531
00:52:00,367 --> 00:52:04,098
সে তিমির সপ্ন দেখলো
ওরা পাড়ের কাছাকাছি সাঁতরে চলছিলো।
532
00:52:04,271 --> 00:52:09,140
তাদেরও মিলনের সময় ছিলো, তারা একে অপরের সাথে
খুব ভালো বন্ধুর মতো খেলছিলো।
533
00:52:27,894 --> 00:52:31,625
অনেক্ষণ হলো চাঁদ উঠেছে,
আর বুড়ো তখনও ঘুমিয়ে।
534
00:52:31,798 --> 00:52:36,792
মাছটি একইভাবে টেনে চলেছে,
নৌকাটা মেঘাচ্ছন্ন এলাকায় প্রবেশ করলো।
535
00:52:36,970 --> 00:52:42,431
সে হাতে একটা হেঁচকা টান খেয়ে জেগে উঠলো,
ওর হাত থেকে হু হু করে সুতোটা বেরিয়ে যাচ্ছিলো।
536
00:53:02,262 --> 00:53:04,560
এটার জন্যই সে অপেক্ষা করছিলো।
537
00:53:05,265 --> 00:53:07,597
এবার আমাকে বুঝতে দাও।
538
00:53:08,101 --> 00:53:11,867
তোকে এর মূল্য দিতে হবে।
তোকে এর মূল্য দিতেই হবে।
539
00:54:39,693 --> 00:54:43,595
"আমি তাকে দেখাবো একটা মানুষ কি করতে পারে
আর কি সহ্য করতে পারে, " সে ভাবলো।
540
00:54:53,873 --> 00:54:56,273
সে এর আগেও হাজার বার তা প্রমাণ করে দেখিয়েছে
কিন্তু তাতে কিছুই যায় আসে না।
541
00:54:56,443 --> 00:54:58,434
এখন সে আবার প্রমাণ করছে।
542
00:54:58,611 --> 00:55:00,772
প্রত্যেকবারই যেন নতুন ভাবে...
543
00:55:00,947 --> 00:55:04,280
... আর যখন সে এটা করছিলো
সে অতীতের ব্যাপারে ভাবলো না।
544
00:55:05,485 --> 00:55:09,285
"যদি ছেলেটা এখানে থাকতো
তাহলে দড়িগুলো ভিজিয়ে দিতো, " সে ভাবলো।
545
00:55:09,456 --> 00:55:13,415
"যদি ছেলেটা এখানে থাকতো,
যদি সে এখানে থাকতো। "
546
00:55:56,436 --> 00:55:59,667
"লাফিয়ে মাছটা তার বায়ুথলী
পূর্ণ করে ফেলেছে।
547
00:55:59,839 --> 00:56:02,433
ও এখন আর বেশী গভীরে যেতে পারবে না।
548
00:56:02,609 --> 00:56:06,978
ও শীঘ্রই ঘোরা শুরু করবে,
আর তখনই আমাকে কাজটা করতে হবে। "
549
00:56:11,785 --> 00:56:14,720
তুমি খুব একটা খারাপ করো নি...
550
00:56:15,588 --> 00:56:18,079
...তাও আবার অমূল্য কিছুর জন্য।
551
00:56:21,995 --> 00:56:24,486
আমি আমার সর্বোচ্চটা করেছি।
552
00:56:26,032 --> 00:56:28,500
ও খুব দ্রুতই চক্কর কাটতে শুরু করবে।
553
00:56:29,569 --> 00:56:31,730
লড়াইটা শুরু হতে দাও।
554
00:56:40,613 --> 00:56:45,812
সে সাগরে থাকা অবস্থায়
তৃতীয় দিনের সূর্য উঠলো।
555
00:56:45,985 --> 00:56:50,183
মাছটি ধীরে ধীরে চক্কর কাটছিলো,
বুড়োর পুরো শরীর ঘামে ভিজে গেলো...
556
00:56:50,356 --> 00:56:53,553
... আর সে প্রচন্ড ক্লান্ত অনুভব করলো।
557
00:57:01,267 --> 00:57:04,464
এতোক্ষণে এসে পরাজয় মেনে নিতে পারি না...
558
00:57:04,637 --> 00:57:08,004
...একটা মাছের হাতে এভাবে মরতে পারি না।
559
00:57:08,608 --> 00:57:13,443
আমি এতোক্ষণে ওটাকে বাগে আনতে পেরেছি,
ইশ্বর আমাকে সহ্য শক্তি দাও।
560
00:57:13,980 --> 00:57:19,043
আমি ১০০ বার আমাদের পিতা আর মা মেরী বলবো।
561
00:57:20,620 --> 00:57:23,248
যদিও এখন বলতে পারবো না।
562
00:57:25,291 --> 00:57:28,226
আমি প্রার্থনা করে নিয়েছি বলে মনে করো ইশ্বর।
563
00:57:30,163 --> 00:57:32,063
আমি পরে ওগুলো বলবো।
564
00:57:35,168 --> 00:57:38,535
ঘন্টাখানেক হলো সে চোখে
ঝাপসা দেখছে।
565
00:57:38,705 --> 00:57:41,731
আর দ্বিতীয়ত ওর মাথা ঝিমঝিম করছে আর প্রচন্ড দূর্বল হয়ে পড়েছে...
566
00:57:41,908 --> 00:57:43,808
... সেগুলো নিয়ে তার দূর্ভাবনা হলো।
567
00:57:44,444 --> 00:57:47,379
তারপর হঠাৎ ই সে একটা কালো ছায়া দেখতে পেলো...
568
00:57:47,547 --> 00:57:51,643
... সেটা এতো লম্বা যে বুড়ো
বিশ্বাস করতে পারলো না।
569
00:57:54,354 --> 00:57:56,015
মাছটা এতো বড় হতে পারে না!
570
00:58:02,195 --> 00:58:03,856
কিন্তু মাছটা অতো বড়ই ছিলো।
571
00:58:09,469 --> 00:58:11,130
বুড়ো মূর্ছা যাওয়ার উপক্রম হলো।
572
00:58:11,304 --> 00:58:13,397
"আমি ওকে নড়াতে পেরেছি," বুড়ো ভাবলো।
573
00:58:13,573 --> 00:58:16,371
"সম্ভবত এবার ওটাকে কব্জা করতে পারবো। "
574
00:58:16,543 --> 00:58:18,306
টানো, হাত।
575
00:58:18,478 --> 00:58:20,241
স্থির থাকো, পা।
576
00:58:35,195 --> 00:58:38,722
"এবার আমার ওটাকে কাছাকাছি আনতেই হবে,"
বুড়ো মনে মনে ভাবলো।
577
00:58:40,733 --> 00:58:43,201
তারপরই ওটাকে উলটে দিবো।
578
00:58:49,342 --> 00:58:50,969
সে আবার চেষ্টা করলো।
579
00:58:51,144 --> 00:58:54,477
বুড়ো মাছটাকে উল্টাতে গিয়ে
প্রায় পড়ে যাবার উপক্রম হলো।
580
00:58:54,647 --> 00:58:59,812
"আমি আবার চেষ্টা করবো," বুড়ো মনে মনে সংকল্প করলো,
বুড়ো কয়েক পলকের জন্য পরিষ্কার দেখতে পাচ্ছে।
581
00:59:08,294 --> 00:59:12,230
মাছ তুমি তো মরবেই।
আমাকে নিয়েই মরতে হবে?
582
00:59:19,939 --> 00:59:25,377
বুড়ো দাঁত কামড়ে, তার সমস্ত
শক্তি আর অভিজ্ঞতা...
583
00:59:25,545 --> 00:59:28,708
... মাছটার বিরুদ্ধে লাগিয়ে দিলো।
584
00:59:34,420 --> 00:59:38,481
"আমার ওটাকে কাছে নিয়ে আসতেই হবে,"
সে ভাবলো।
585
00:59:38,658 --> 00:59:42,424
"ওর মাথায় মারাটা ঠিক হবেনা,
আমাকে ওটার হৃদপিন্ড কানা করে দিতে হবে "
586
01:00:16,629 --> 01:00:19,962
অবশেষে আমি মাছটাকে মারলাম, যে আমার ভাইয়ের কাজ করছিলো।
587
01:00:20,900 --> 01:00:23,596
এখন আমার নিজেকে চাকরের মতো খাটতে হবে।
588
01:00:25,538 --> 01:00:27,768
কাজে নেমে পড়ো বুড়ো।
589
01:00:36,382 --> 01:00:40,079
দক্ষিণ-পশ্চিম কোন দিকে সেটা বলে দিতে
বুড়োর কম্পাসের দরকার পড়ে না।
590
01:00:40,253 --> 01:00:43,381
বাতাসের প্রবাহ অনুযায়ী
পালটা তুলে দিলেই হয়।
591
01:00:43,556 --> 01:00:45,023
সে মাছটাকে দেখতে পাচ্ছিলো।
592
01:00:45,191 --> 01:00:48,683
বুড়ো তার হাতদুটো দেখে আর
গলুইয়ে ঠেস দেওয়া পিঠ অনুভব করে...
593
01:00:48,861 --> 01:00:51,796
... বুঝে যে এটা সত্যিই ঘটছে
আর এটা কোনো সপ্ন নয়।
594
01:00:52,799 --> 01:00:54,960
"হাত দ্রুতই সেরে উঠবে," সে ভাবলো।
595
01:00:55,134 --> 01:00:59,230
"আমি ক্ষতগুলো পরিষ্কার করেছি
আর সাগরের নোনাজলে ওগুলো তাড়াতাড়িই সেরে যাবে।
596
01:00:59,405 --> 01:01:02,863
উপসাগরের এই কালো পানিই
সবচেয়ে ভালো ওষুধ। "
597
01:01:04,877 --> 01:01:08,176
তার মাথার ভিতর সব এলোমেলো হয়ে যেতে লাগলো,
সে নিজেকে প্রশ্ন করলো:
598
01:01:08,348 --> 01:01:11,875
"ও আমাকে নিয়ে যাচ্ছে,
নাকি আমি ওকে নিয়ে যাচ্ছি?"
599
01:01:13,286 --> 01:01:16,687
তারা একসাথেই পাড়ি জমাচ্ছিলো,
পাশাপাশি।
600
01:01:16,856 --> 01:01:21,850
বুড়ো মনে মনে ভাবলো,
"আমি ওকে টেনে নিয়ে যাবো, যদি এতেই ওর শান্তি হয়।
601
01:01:22,695 --> 01:01:27,564
আমি শুধু কৌশলে তার চেয়ে ভালো,
আর ও তো আমার কোনো ক্ষতি করে নি। "
602
01:01:27,734 --> 01:01:29,167
তারা দাঁড় বাইতে থাকলো।
603
01:01:29,335 --> 01:01:32,827
বুড়ো তার হাত পানিতে ভিজিয়ে নিলো
আর মাথা পরিষ্কার রাখতে চেষ্টা করলো।
604
01:01:33,005 --> 01:01:36,964
সে ঘনঘন মাছটাকে দেখতে লাগলো,
যেন বিশ্বাস করতে চাইছিলো এটা সত্যি।
605
01:01:37,810 --> 01:01:41,246
প্রায় এক ঘন্টা পরে
প্রথম একটা হাঙর হানা দিলো।
606
01:01:45,451 --> 01:01:47,749
ওটা অনেক বড় একটা ম্যাকো হাঙ্গর ছিলো...
607
01:01:47,920 --> 01:01:51,686
... ওগুলো এতো দ্রুত সাঁতার কাটে
যেন ওরাই সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী প্রাণী।
608
01:01:56,863 --> 01:01:59,957
তাজা রক্তের গন্ধ পেয়ে
যেন গতি আরও বাড়িয়ে দিয়েছে...
609
01:02:00,133 --> 01:02:03,193
... তার নীল পাখনা দিয়ে পানি কেটে এগিয়ে চলছিলো।
610
01:02:04,270 --> 01:02:08,036
যখন বুড়ো হাঙ্গরটাকে এগিয়ে আসতে দেখলো,
সে জানতো ওটা কোনো কিছুকেই পরোয়া করে না...
611
01:02:08,207 --> 01:02:11,301
... সে যা চাই তা করবেই।
612
01:02:21,754 --> 01:02:23,551
এটা অবিশ্বাস্য।
613
01:02:23,723 --> 01:02:25,816
যদি এইটা একটা সপ্ন হতো।
614
01:02:33,166 --> 01:02:34,428
ম্যাকো।
615
01:03:21,347 --> 01:03:26,011
আমার মাছটা থেকে আবার রক্ত বেরোচ্ছে,
এটার গন্ধে আরও হাঙ্গর চলে আসবে।
616
01:03:28,154 --> 01:03:30,554
সত্যিই অবিশ্বাস্য।
617
01:03:36,996 --> 01:03:39,487
বুড়ো আর
মাছটার দিকে তাকালো না...
618
01:03:39,665 --> 01:03:41,599
... যেহেতু ওটার দেহ ছিন্নভিন্ন হয়ে ছিলো।
619
01:03:42,068 --> 01:03:47,700
যখন মাছটাকে আঘাত করা হচ্ছিলো,
যেন তাকেই আঘাত করছে।
620
01:03:47,874 --> 01:03:50,775
"কিন্তু আমি হাঙ্গরটাকে মেরেছি,"
সে ভাবলো।
621
01:03:50,943 --> 01:03:53,810
"সে আমার জীবনে দেখ
সবচেয়ে বড় দেঁতো।
622
01:03:53,980 --> 01:03:56,278
অবিশ্বাস্য। "
623
01:03:56,449 --> 01:03:59,316
সে জানতো
হাঙ্গরের প্রতিটা কামড়...
624
01:03:59,485 --> 01:04:01,419
... মাংস ছিড়ে নিয়ে যাচ্ছিলো...
625
01:04:01,587 --> 01:04:04,920
... আর মাছটি এখন
হাঙ্গরদের জন্য রক্তের টোপ হয়ে উঠেছে...
626
01:04:05,091 --> 01:04:07,753
... সমুদ্রের বুকে যেন একটা প্রশস্ত রাস্তার মতো।
627
01:04:12,031 --> 01:04:14,829
সে বেশ ভালোভাবেই জানতো
এরপরে কি কি হতে পারে...
628
01:04:15,001 --> 01:04:17,663
... যখন সে স্রোতের আরও গভীরে
প্রবেশ করলো...
629
01:04:17,837 --> 01:04:20,601
... কিন্তু আর কিছুই করার নেই।
630
01:04:20,773 --> 01:04:23,037
"হ্যাঁ, আছে।" সে ভাবলো।
631
01:04:23,209 --> 01:04:27,202
"আমি আমার চাকুটা
বৈঠার সংগে বেধে নিতে পারি। "
632
01:04:28,281 --> 01:04:31,216
"আমার চাকুটা ধার করার পাথরটা আনা উচিৎ ছিলো,"
সে ভাবলো।
633
01:04:31,384 --> 01:04:35,320
"তোমার আরও অনেক কিছুই আনা উচিৎ ছিলো,
কিন্তু আনোনি। এখন তোমাকেই ভাবতে হবে...
634
01:04:35,488 --> 01:04:39,083
... কি করা যায়। তোমার সাথে যা আছে
তাই দিয়েই কি করতে পারো সেইটা ভাবো। "
635
01:04:39,258 --> 01:04:42,716
"তুমি আমাকে ভালোই পরামর্শ দিলে," সে ভাবলো।
"এগুলো শুনতে শুনতে আমি ক্লান্ত। "
636
01:05:04,183 --> 01:05:07,744
আমি এখনও একটা বুড়ো,
কিন্তু এখন আর নিরস্ত্র নই।
637
01:05:56,936 --> 01:05:58,699
আয়, প্রিয়!
638
01:06:00,906 --> 01:06:03,340
এদিকে আয়, চলে আয়, প্রিয়!
639
01:06:10,983 --> 01:06:12,644
আয়। আয়।
640
01:08:49,475 --> 01:08:52,069
আমরা অনেক দূরে এসে পড়েছিলাম, মাছ।
641
01:08:52,344 --> 01:08:55,108
তোমার বা আমার কারও জন্যই ভালো নয়।
642
01:08:55,714 --> 01:08:58,046
আমি দুঃখিত মাছ।
643
01:09:25,477 --> 01:09:28,571
মাছটার এখনও অর্ধেকটা আছে।
644
01:09:28,814 --> 01:09:32,750
হয়ত আমার ভাগ্যে এটুকুই ছিলো।
645
01:09:32,918 --> 01:09:35,045
আমার কিছুটা তো সৌভাগ্য থাকা উচিৎ।
646
01:09:35,221 --> 01:09:37,086
না।
647
01:09:37,256 --> 01:09:41,693
না, এতোদূরে এসে তুমি তোমার সৌভাগ্য লঙ্ঘন করেছো।
648
01:09:45,564 --> 01:09:47,464
বোকামো কোরো না।
649
01:09:48,901 --> 01:09:51,461
জেগে হাল ধরে বসে থাকো।
650
01:09:52,538 --> 01:09:55,439
এখনও হয়ত কিছুটা ভাগ্য সহায় আছে।
651
01:10:00,045 --> 01:10:02,479
আমি একটু সৌভাগ্য কিনতে চাইতাম...
652
01:10:02,748 --> 01:10:05,410
...যদি কোথাও এটা বিক্রি হতো।
653
01:10:07,086 --> 01:10:09,577
কিন্তু কি দিয়ে কিনবো?
654
01:10:09,822 --> 01:10:12,484
একটা হারিয়ে যাওয়া হারপুন দিয়ে? একটা ভাঙ্গা ছুরি দিয়ে?
655
01:10:12,658 --> 01:10:14,626
দুইটা অকেজো হাত দিয়ে?
656
01:10:14,793 --> 01:10:16,761
হয়তবা।
657
01:10:18,530 --> 01:10:21,363
তুমি সাগরে ৮৪ দিন ধরে...
658
01:10:21,967 --> 01:10:23,525
...কেনার চেষ্টা করেছো।
659
01:10:23,702 --> 01:10:26,694
তারা তোমার কাছে প্রায় বেঁচেও দিয়েছিলো।
660
01:10:29,241 --> 01:10:32,210
এখন এসব পাগলামো কথা ভাবলে চলবে না।
661
01:10:34,647 --> 01:10:39,482
ভাগ্য এমন একটা জিনিস যা অনেক ভাবেই আসতে পারে।
662
01:10:39,785 --> 01:10:42,253
কে বলতে পারে?
663
01:10:46,825 --> 01:10:50,056
এখন যদি হাভানার আলো গুলো দেখতে পেতাম।
664
01:10:51,697 --> 01:10:54,723
আমি মনে হয় অনেক কিছু চেয়ে ফেলছি।
665
01:10:57,503 --> 01:11:00,631
কিন্তু আমি এখন শুধু এটাই চাই।
666
01:11:09,615 --> 01:11:13,642
সে প্রায় রাত ১০ টার দিকে
পানিতে আলোর ঝলকানি দেখতে পেলো।
667
01:11:13,819 --> 01:11:15,684
সে মর্মাহত আর প্রায় সিঁটিয়ে গেছে...
668
01:11:15,854 --> 01:11:19,915
... আর তার শরীরের সব ক্ষতগুলো
যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে।
669
01:11:21,260 --> 01:11:26,061
সে আর মাছটার সাথে কথা বলতে পারছিলো না,
কারণ মাছটা খুব খারাপভাবে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো।
670
01:11:26,932 --> 01:11:29,662
তখন তার মাথায় একটা চিন্তা এলো।
671
01:11:31,704 --> 01:11:33,467
অর্ধেক মাছ।
672
01:11:33,806 --> 01:11:35,603
তুমি কি ছিলে।
673
01:11:38,010 --> 01:11:41,446
আমি দুঃখিত আমরা বেশি দূরে চলে গিয়েছিলাম।
674
01:11:42,915 --> 01:11:45,281
যেটা দুজনকেই ধ্বংস করে দিলো।
675
01:11:47,786 --> 01:11:50,812
কিন্তু আমরা অনেকগুলো হাঙ্গর মেরেছি,
তুমি আর আমি...
676
01:11:51,657 --> 01:11:54,251
...অনেকগুলো যখম করেছি।
677
01:11:56,795 --> 01:11:59,127
তুমি কতগুলো মেরেছো বুড়ো মাছ?
678
01:12:01,033 --> 01:12:04,764
তোমার কাছে তো আর বর্শা নেই।
679
01:12:09,208 --> 01:12:12,905
"যদি এই রাতে ওগুলো আবার আসে
তখন কি করবে?" সে ভাবলো।
680
01:12:14,046 --> 01:12:18,346
আমিই বা এই রাতে কি করবো?
681
01:12:20,185 --> 01:12:22,244
আমি লড়াই করবো ওদের সাথে।
682
01:12:22,421 --> 01:12:25,288
আমি আমৃত্যু লড়াই করবো।
683
01:12:25,457 --> 01:12:29,154
"আশাকরি আর যেনো
লড়তে না হয়, " সে ভাবলো।
684
01:12:29,328 --> 01:12:32,889
"আমি একটু বেশিই চেয়ে ফেলছি
কিন্তু আর লড়তে চাই না। "
685
01:12:45,711 --> 01:12:49,169
কিন্তু সে আবার লড়াই করলো, আর এবার সে জানতো
তার এই লড়াই বৃথা।
686
01:12:55,087 --> 01:12:56,486
আয়।
687
01:12:57,156 --> 01:12:58,521
এদিকে আয়!
688
01:13:02,961 --> 01:13:04,326
আয়।
689
01:13:22,281 --> 01:13:24,078
চলে আয়, প্রিয়!
690
01:13:25,651 --> 01:13:28,211
এদিকে আয়, নীল চোখা! আয়।
691
01:13:32,091 --> 01:13:35,219
চলে আয়, প্রিয়! এদিকে আয়!
692
01:13:56,715 --> 01:14:01,516
সে জানতো সে হেরে গেছে,
অবশেষে প্রতিকার বিহীন ভাবে।
693
01:14:04,156 --> 01:14:05,919
আমি দুঃখিত মাছ।
694
01:14:50,836 --> 01:14:53,270
সে বুঝলো
সে স্রোতের দিকে যাচ্ছে...
695
01:14:53,438 --> 01:14:56,839
... সে সাগর পাড়ের আলো গুলো
দেখতে পাচ্ছিলো।
696
01:14:57,009 --> 01:15:00,342
সে জানতো সে কোথায় আছে,
আর এখন সে বাড়ি যাবে।
697
01:15:00,512 --> 01:15:02,912
"বাতাস অনেক সাহায্য করেছে,"
সে ভাবলো।
698
01:15:03,081 --> 01:15:05,481
তারপর সে বললো, "সব সময় না। "
699
01:15:05,651 --> 01:15:10,679
"আর সাগরে আমাদের বন্ধু আছে
আর শত্রুও আছে, আর বিছানা
700
01:15:10,856 --> 01:15:14,451
বিছানা আমার বন্ধু, শুধু বিছানা।
701
01:15:14,760 --> 01:15:16,557
বিছানা খুব ভালো জিনিস। "
702
01:15:18,864 --> 01:15:21,389
পরাজিত অবস্থায় আরও ভালো বন্ধু।
703
01:15:23,368 --> 01:15:25,233
তুমি কিসে পরাজিত হলে?
704
01:15:26,405 --> 01:15:30,000
কিছুতেই না। শুধু একটু বেশি দূরে চলে গিয়েছিলাম।
705
01:15:36,215 --> 01:15:39,241
পুরুষরা পরাজিত হয় না।
706
01:15:41,253 --> 01:15:45,417
পুরুষ ধ্বংস হয়ে যায়,
কিন্তু পরাজিত হয় না।
707
01:15:56,401 --> 01:15:58,062
জাহাজ ঘাট একদম নিশ্চুপ ছিলো।
708
01:15:58,237 --> 01:16:01,468
সে পাথরের নীচে ছোট্ট জায়গাটায়
নৌকা ভিড়ালো।
709
01:16:01,640 --> 01:16:03,938
সেখানে তাকে সাহায্য করার কেউ ছিলো না।
710
01:16:04,209 --> 01:16:07,610
সে মাস্তুল তুলে নিলো,
পালটা জড়িয়ে নিলো...
711
01:16:08,080 --> 01:16:10,412
... মাস্তুলটা কাধে নিয়ে,
উঠতে শুরু করলো।
712
01:16:10,582 --> 01:16:15,884
সে জানতো
সে কতটা ক্লান্ত।
713
01:17:37,069 --> 01:17:41,130
তার কুড়েঘরে পৌঁছানোর আগে তাকে
পাঁচবার বসে বিশ্রাম নিতে হলো
714
01:17:49,815 --> 01:17:51,544
সকাল বেলায়,
জোর বাতাস বইছিলো...
715
01:17:51,717 --> 01:17:53,480
... কোনো নৌকায় আজ
সাগরে যাবে না।
716
01:17:53,652 --> 01:17:57,713
ছেলেটি রাতে দেরী করে ঘুমিয়েছিলো,
আর সকালে সে বুড়োর কুঁড়ে ঘরে আসলো...
717
01:17:57,889 --> 01:18:01,256
... যেভাবে বুড়ো সাগরে থাকা
অবস্থায় সে প্রতিদিনই আসতো।
718
01:18:05,330 --> 01:18:09,562
বুড়ো গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো,
ছেলেটি বুড়োকে শ্বাস নিতে দেখলো।
719
01:18:16,174 --> 01:18:19,940
তারপর সে বুড়োর হাত দেখে,
কেঁদে ফেললো।
720
01:18:48,073 --> 01:18:52,840
সে কফি আনতে বেরিয়ে পড়লো,
আর পুরো রাস্তা কাঁদতে কাঁদতে গেলো।
721
01:19:04,122 --> 01:19:08,786
অনেক জেলে বুড়োর ডিঙ্গির পাশে ভিড় করেছে,
ওটার পাশে কি বাঁধা সেইটা দেখতে।
722
01:19:08,960 --> 01:19:12,794
আর একজন, তার ট্রাউজার ওপরে তুলে
কংকালটা মাপতে গেলো...
723
01:19:12,964 --> 01:19:15,524
... সে মাছটার মাথা
কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছিলো।
724
01:19:15,700 --> 01:19:17,634
ছেলেটি নীচে নামলো না।
725
01:19:17,803 --> 01:19:19,771
সে আগেই এখানে এসেছিলো।
726
01:19:24,376 --> 01:19:25,741
মার্টিন।
727
01:19:25,911 --> 01:19:28,675
অনেক দুধ, আর চিনি দিয়ে এক কাপ কফি দাও।
728
01:19:28,847 --> 01:19:30,644
কি মাছই না ধরেছে।
729
01:19:30,816 --> 01:19:33,546
এরকম মাছই হয় না।
730
01:19:33,718 --> 01:19:36,152
তুমি গতকাল যে দুটো ধরেছিলো ওগুলোও ভালো মাছ ছিলো।
731
01:19:36,321 --> 01:19:38,846
মাছের কথা বাদ দাও।
732
01:19:39,391 --> 01:19:40,949
সে আর কিছু নিবে?
733
01:19:41,126 --> 01:19:43,890
না। যদি চায়, আমি আবার আসবো।
734
01:19:44,229 --> 01:19:46,424
তুমি ওকে আমার সমবেদনা জানিও।
735
01:19:46,598 --> 01:19:48,463
ধন্যবাদ।
736
01:19:49,734 --> 01:19:51,099
আমি কফি নিয়ে আসছি।
737
01:21:10,415 --> 01:21:13,475
তারা আমাকে হারিয়ে দিয়েছে, ম্যানোলিনি।
তারা আমাকে পরাজিত করেছে।
738
01:21:14,119 --> 01:21:17,486
কেউ তোমাকে হারায় নি, এমনকি মাছটাও না।
739
01:21:18,790 --> 01:21:20,917
তুমি কি অনেক কষ্ট পেয়েছো?
740
01:21:23,428 --> 01:21:25,919
আমরা এখন আবার একসাথে মাছ ধরবো।
741
01:21:26,097 --> 01:21:28,190
না, না।
742
01:21:28,733 --> 01:21:30,758
আমার কোনো সৌভাগ্য নাই।
743
01:21:30,936 --> 01:21:34,303
ভাগ্যের গুল্লি মারি।
আমি সৌভাগ্য বয়ে আনবো।
744
01:21:36,341 --> 01:21:40,141
- তোমার বাবা কি বলবে?
- আমি পরোয়া করিনা বাবা কি বলবে না বলবে।
745
01:21:43,615 --> 01:21:45,412
আমরা...
746
01:21:45,784 --> 01:21:50,551
আমরা একটা ভালো বর্শা সবসময় সাথে রাখবো।
747
01:21:50,755 --> 01:21:52,814
ওটা খুব ধারালো হবে...
748
01:21:52,991 --> 01:21:57,587
...আর একটু নমনীয় হবে,
যাতে আমার ছুরির মতো ভেঙে না যায়।
749
01:21:57,762 --> 01:21:59,593
আমি আরেকটা ছুরি নিয়ে আসবো।
750
01:21:59,764 --> 01:22:01,994
কতদিন ধরে এমন ঝড়ো হাওয়া চলছে?
751
01:22:03,735 --> 01:22:06,932
সম্ভবত তিনদিন, সম্ভবত আরও বেশি।
752
01:22:07,105 --> 01:22:08,902
আমি সবকিছু সাজিয়ে নিবো।
753
01:22:09,541 --> 01:22:12,772
তোমার হাত ভালো হয়ে যাবে বুড়ো।
754
01:22:15,180 --> 01:22:18,445
কয়েকদিনের মধ্যেই ওগুলো সেরে উঠবে।
755
01:22:18,984 --> 01:22:20,975
আমি জানি কিভাবে ওগুলোর যত্ন নিতে হয়।
756
01:22:21,820 --> 01:22:24,653
রাতের বেলা আমি অদ্ভুত কিছুর ওপরে হামাগুড়ি দিয়েছিলাম।
757
01:22:24,823 --> 01:22:28,589
মনে হয়েছিলো আমার বুকে কিছু একটা ভেংগে গেলো।
758
01:22:28,960 --> 01:22:30,860
ওটাও সেরে যাবে।
759
01:22:31,029 --> 01:22:33,759
কফিটা পান করে নাও। আমি কিছু খাবার নিয়ে আসছি।
760
01:22:34,132 --> 01:22:39,126
আর... আমি যতোদিন ছিলাম না ততদিনের পত্রিকা গুলোও এনো।
761
01:22:39,437 --> 01:22:40,961
আচ্ছা।
762
01:23:19,944 --> 01:23:24,040
সেই বিকেলে হাভানায় ঘুরতে আসা
পর্যটকদের একটা পার্টি ছিলো।
763
01:23:24,215 --> 01:23:26,877
তাদের একজন নীচে তাকালো,
আর বিয়ারের খালি ক্যান...
764
01:23:27,052 --> 01:23:30,886
... আর মরা বারাকুডার মাঝে, একটা বিশাল মাছের
কংকাল দেখতে পেলো...
765
01:23:31,056 --> 01:23:35,152
... যেটা এখন শুধুই একটা আবর্জনা
স্রোতের সাথে ভেসে যাওয়ার অপেক্ষা করছে।
766
01:23:37,629 --> 01:23:39,893
"ওটা কি?" সে ওয়েটারকে জিজ্ঞাসা করলো।
767
01:23:40,265 --> 01:23:42,290
"হাঙ্গর," ওয়েটার বললো। "একটা হাঙ্গর। "
768
01:23:42,467 --> 01:23:45,925
সে মার্লিনটার সাথে কি হয়েছিলো
তা ব্যখ্যা করার চেষ্টা করলো।
769
01:23:46,504 --> 01:23:51,635
"আমি জানতাম না, হাঙ্গরের
এতো সুন্দর সাজানো লেজ থাকে, " মহিলাটি বললো।
770
01:23:51,810 --> 01:23:54,973
"আমিও জানতাম না,"
তার সংগে থাকা লোকটি বললো।
771
01:24:00,552 --> 01:24:04,044
রাস্তার শেষের ওই কুঁড়েঘরে,
বুড়ো তখনও ঘুমোচ্ছে।
772
01:24:04,522 --> 01:24:09,425
বুড়োটি ঘুমিয়ে আছে,
আর ছেলেটি তার পাশে বসে তাকে দেখছে।
773
01:24:09,961 --> 01:24:13,124
বুড়ো তখন সিংহের সপ্ন দেখছিলো।
774
01:24:23,125 --> 01:24:28,925
অনুবাদ ও সম্পাদনায়ঃ তারেক মাহমুদ।