1
00:00:01,320 --> 00:00:02,765
এখনো সব ঠিক করার সময় আছে।
2
00:00:02,960 --> 00:00:04,689
- তুমি জানো না আমি কী করেছি।
- ইয়ান!
3
00:00:06,760 --> 00:00:08,410
আমি তোমার ক্ষতি করার জন্য এখানে আসিনি।
4
00:00:08,480 --> 00:00:10,608
আমি শুধু ওকে বিশ্বাস করতে চাই।
5
00:00:10,680 --> 00:00:12,523
- ইয়ান রিড এসেছে! একটা পিস্তল নিয়ে!
- না, না, না!
6
00:00:16,720 --> 00:00:20,008
- জোয়ি?
- না!
7
00:00:23,000 --> 00:00:24,001
জোয়ি?
9
00:00:30,080 --> 00:00:31,570
তুমি কী করেছ, ইয়ান?
10
00:00:40,680 --> 00:00:43,126
নতুন মেসেজ এসেছে।
11
00:00:43,560 --> 00:00:45,608
রোজ, রোজ, আমি লুথার!
12
00:00:45,680 --> 00:00:48,251
ইয়ান মনে হয় ওকে কিছু করেছে।
ডাক্তার পাঠান, প্লিজ।
13
00:00:48,320 --> 00:00:49,970
এখানে জলদি ডাক্তার পাঠান!
14
00:00:57,120 --> 00:00:58,884
তুমি ঠিকই ধরেছিলে।
15
00:01:00,160 --> 00:01:01,685
বেচারা।
16
00:01:02,000 --> 00:01:03,525
বেচারা না ঘোড়ার ডিম! বেচারা জোয়ি!
17
00:01:20,080 --> 00:01:28,411
অনুবাদে -কুদরতে জাহান
18
00:01:30,000 --> 00:01:38,000
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
21
00:02:31,600 --> 00:02:32,761
কী হচ্ছে এখানে?
22
00:02:32,840 --> 00:02:35,047
- আর আপনি স্যার?
- মার্ক নর্থ, জোয়ি কোথায়?
23
00:02:40,320 --> 00:02:41,810
আহ, খোদা!
24
00:02:42,720 --> 00:02:44,643
না, না, না...
25
00:03:52,560 --> 00:03:53,641
কী হচ্ছে?
26
00:03:53,720 --> 00:03:56,291
ঘন্টাখানেক আগে 999 এ ফোন এসেছে।
27
00:03:56,480 --> 00:03:58,767
23 পার্থেনিয়াল স্ট্রিটে গুলির শব্দ শোনা গেছে।
28
00:03:59,640 --> 00:04:01,404
একজন গিয়ে এক মহিলার লাশ খুঁজে পেয়েছে।
29
00:04:01,880 --> 00:04:04,042
- একটা বুলেটের ক্ষত।
- জোয়ি লুথার।
30
00:04:07,800 --> 00:04:09,040
- না...
- ওর হয়ে কথা বোলো না জাস্টিন।
31
00:04:09,120 --> 00:04:10,451
এখন না।
32
00:04:11,720 --> 00:04:13,563
ওর সাথে তর্ক করা মানে এই না যে ও ওকে খুন করেছে।
33
00:04:13,640 --> 00:04:14,721
ও ওইখানে ছিল।
34
00:04:15,120 --> 00:04:16,645
পুরো ঘরজুড়ে ওর রক্তমাখা আঙুলের ছাপ,
35
00:04:16,720 --> 00:04:17,960
ওর স্ত্রীর রক্ত।
36
00:04:18,440 --> 00:04:20,124
স্ত্রী খুন হয়েছে, স্বামী পলাতক।
37
00:04:23,560 --> 00:04:24,800
এর মানে কী মনে হয়?
38
00:04:24,880 --> 00:04:26,803
ও একাজ কখনোই করবে না।
39
00:04:26,960 --> 00:04:32,251
মন খারাপ লাগলেও, তথ্যপ্রমাণ ওর বিরুদ্ধেই যাচ্ছে।
40
00:04:41,000 --> 00:04:42,331
তুমি প্রস্তুত?
41
00:04:43,120 --> 00:04:44,281
প্রস্তুত।
42
00:04:50,400 --> 00:04:53,210
প্রথমেই বলি, আমরা আগে ক্ষতি সামাল দেবো।
43
00:04:53,280 --> 00:04:55,647
সমাধান না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলা যাবে না।
44
00:04:56,000 --> 00:04:59,163
কোনো প্রেস ব্রিফিং করা যাবে না,কাউকে কিছু বলা যাবে না।
45
00:04:59,760 --> 00:05:01,285
প্রেস একটু পরেই ওখানে চলে যাবে।
46
00:05:01,600 --> 00:05:04,570
সেজন্যই যত দ্রুত সম্ভব লুথারকে কাস্টডিতে নেয়া লাগবে।
47
00:05:04,960 --> 00:05:07,645
'খুনে পুলিশ পলাতক' এধরনের শিরোনাম দেখতে চাই না।
48
00:05:07,720 --> 00:05:08,801
বোঝা গেছে?
49
00:05:09,400 --> 00:05:11,687
তদন্তের দায়িত্বে আছে টেলার,
50
00:05:11,760 --> 00:05:13,649
মার্টিন পাশে থেকে সাহায্য করবে।
51
00:05:14,200 --> 00:05:16,168
তুমি ওকে যথাসম্ভব সহযোগিতা করবে।
52
00:05:16,360 --> 00:05:18,488
কিন্তু উপদেশ নেবার জন্য আমাদের একজনকে লাগবে তোমার।
53
00:05:18,560 --> 00:05:20,847
- যে ওকে চেনে।
- সেটা কে হবে? তুমি?
54
00:05:20,920 --> 00:05:22,285
হ্যাঁ, অবশ্যই আমি।
55
00:05:22,400 --> 00:05:25,847
জন লুথার তার স্ত্রীকে খুন করেছে,
এটা তুমি বিশ্বাস করো তাহলে?
56
00:05:28,400 --> 00:05:30,004
আমি এখনো নিশ্চিত হতে পারছি না।
57
00:05:30,600 --> 00:05:32,204
- এত তাড়াতাড়ি কিছুই বলা যাচ্ছে না...
- ঠিক তাই!
58
00:05:32,280 --> 00:05:34,442
তোমার বিশ্বস্ততা দিয়ে এই অপারেশন ভন্ডুল হোক,
59
00:05:34,520 --> 00:05:36,761
তা আমি চাই না।
60
00:05:37,160 --> 00:05:39,242
ডিএস রিপ্লি, আপনি ডেপুটি চিফ সুপারইনটেন্ডেন্ট...
61
00:05:39,320 --> 00:05:41,800
যথাযথ সম্মান রেখেই বলছি,
দুঃখিত জাস্টিন, কিন্তু রিপ্লি...
62
00:05:41,880 --> 00:05:44,451
ও হয়তো লুথারকে তোমার মতো চেনে না,
63
00:05:44,520 --> 00:05:46,727
কিন্তু নিরপেক্ষ হিসেবে ওকে দলে রাখাই যায়।
64
00:05:46,960 --> 00:05:48,530
তুমি এখানে থাকবে,
65
00:05:48,600 --> 00:05:50,204
দরকারমতো উপদেশ দেবে।
66
00:05:50,320 --> 00:05:51,606
দুঃখিত, আমার মনে হয় সেটা ভুল হবে।
67
00:05:51,680 --> 00:05:54,206
আমি জন লুথারকে বাঁচাতে আগ্রহী না।
68
00:05:54,400 --> 00:05:56,880
আমি চাই, সূর্যোদয়ের আগেই ও
69
00:05:56,960 --> 00:06:00,089
আইনবাহিনীর হাতে ধরা পড়ুক।
তুমিও সাহায্য করবে এ ব্যাপারে।
70
00:06:00,720 --> 00:06:02,051
বোঝা গেছে?
71
00:06:03,160 --> 00:06:05,527
ভালো। এখন ওকে নিয়ে এসো।
72
00:06:53,760 --> 00:06:55,524
তুমি কী করেছ, তা আমি জানি, ইয়ান।
73
00:06:55,600 --> 00:06:59,321
তুমি আমাকে ওর খুন দিয়ে ফাঁসাতে চাচ্ছ,
ভেবেছ, ওরা আমার পিছে লেগে থাকলে
74
00:07:00,080 --> 00:07:03,323
আমি তোমাকে ধরতে আসতে পারবো না।
তুমি ভুল করছ।
75
00:07:04,160 --> 00:07:05,286
আমি আসছি তোমাকে ধরতে।
76
00:07:05,880 --> 00:07:08,611
নিজে মরার আগে তোমাকে মরতে দেখলেই চলবে আমার।
77
00:07:09,240 --> 00:07:10,730
আর আমি সেকাজই করবো, ইয়ান।
78
00:07:11,320 --> 00:07:12,685
আমি তোমাকে মৃত দেখেই ছাড়বো।
79
00:07:23,520 --> 00:07:25,090
আমি তোমাকে মৃত দেখে ছাড়বো।
80
00:07:36,240 --> 00:07:37,765
জাস্টিন। জাস্টিন।
81
00:07:38,360 --> 00:07:39,361
হেই।
82
00:07:41,280 --> 00:07:43,760
- কী মনে হয়?
- কী ভাবা উচিত, তাই বুঝছি না।
83
00:07:44,800 --> 00:07:46,404
আমিও না।
84
00:07:47,080 --> 00:07:48,730
কথা হলো, ও যদি একাজ করে না থাকে,
85
00:07:49,600 --> 00:07:50,886
তাহলে ও গেল কোথায়?
86
00:07:51,960 --> 00:07:53,883
মনে হয় ও জানে কে এটা করেছে,
সেজন্য ওদের ধরতে গেছে।
87
00:07:55,280 --> 00:07:57,282
যা ঘটার, তা তো ঘটেই গেছে।
88
00:07:57,960 --> 00:07:59,644
ওর কাছ থেকে খবর পেলে
89
00:08:00,280 --> 00:08:02,123
যোগাযোগ করবে, ঠিক আছে?
90
00:08:02,200 --> 00:08:05,647
টেলার বা শেঙ্কের সাথে না, আমার সাথে।
91
00:08:05,840 --> 00:08:07,251
বন্ধুদেরকে দরকার ওর।
92
00:08:09,360 --> 00:08:10,566
হ্যাঁ অবশ্যই।
93
00:08:10,640 --> 00:08:11,721
ঠিক আছে।
94
00:08:30,280 --> 00:08:31,611
আপনার জন্য অনেক খারাপ লাগছে।
95
00:08:31,680 --> 00:08:32,727
আমি ওকে হারাইনি।
96
00:08:33,760 --> 00:08:35,444
ওকে আমার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে।
97
00:08:37,880 --> 00:08:39,006
কেন জানেন?
98
00:08:40,920 --> 00:08:43,810
আমরা এখানে "কেন" এর জবাব জানতে আসিনি,
সে প্রশ্ন পরে আসবে।
99
00:08:44,000 --> 00:08:45,684
এখন মূল প্রশ্ন হলো "কে"।
100
00:08:46,240 --> 00:08:47,321
মানে জন লুথার।
101
00:08:48,720 --> 00:08:51,405
সেটার সম্ভাবনা আছে।
আমরা সেটা চিন্তা করে দেখবো।
102
00:08:51,840 --> 00:08:53,604
জোয়ির সাথে দেখা করার পরে,
103
00:08:53,680 --> 00:08:56,126
জন নামের লোকটাকে নিয়ে সবসময়ে কথা বলা লাগত।
104
00:08:56,200 --> 00:08:59,841
জন। বেচারা জন। অসহায়, ভেঙে পড়া জন।
105
00:09:02,040 --> 00:09:04,122
গত কয়েক দিনে জোয়ি আর জন লুথারের মধ্যে
106
00:09:04,200 --> 00:09:06,806
কিছু কি ঘটেছিল ...
107
00:09:06,880 --> 00:09:08,530
- ওরা একজন আরেকজনের সাথে দেখা করছিল।
- দেখা করছিল?
108
00:09:08,600 --> 00:09:09,965
একসাথে বিছানায় গিয়েছিল।
109
00:09:12,440 --> 00:09:13,851
কবে জানতে পারলেন?
110
00:09:14,960 --> 00:09:17,850
আমি আজকে বন্ধুদের সাথে ছিলাম।
ওরা সাক্ষ্য দেবে আমার পক্ষে।
111
00:09:18,400 --> 00:09:21,802
আমরা জানি আপনি কোথায় ছিলেন।
জন আর জোয়ির ব্যাপারে কবে জানতে পারলেন?
113
00:09:24,160 --> 00:09:25,491
দেড়দিন আগে।
114
00:09:27,160 --> 00:09:30,528
ওকে বললাম, "আমাদের দুইজনের মাঝে একজনকে বেছে নাও,
115
00:09:30,600 --> 00:09:32,170
"আর নিজের সিদ্ধান্তেই অটল থাকো।"
116
00:09:35,120 --> 00:09:37,043
আর ও আমাকে বেছে নিলো।
117
00:09:37,960 --> 00:09:39,166
ও আমাকে বেছে নিয়েছিল।
118
00:09:41,920 --> 00:09:43,604
তারই খেসারত দেয়া লাগলো ওকে।
119
00:09:44,400 --> 00:09:45,970
যদি তাই হয়ে থাকে,
120
00:09:46,040 --> 00:09:47,804
তাহলে আপনার কখনোই নিজেকে দোষ দেয়া উচিত না।
121
00:09:48,680 --> 00:09:50,444
কেউ কাউকে খুন করলে,
122
00:09:50,520 --> 00:09:53,091
সেই দায়ভার একমাত্র তার নিজের।
123
00:09:54,800 --> 00:09:56,450
জন যদি জোয়িকে মেরে থাকে,
124
00:09:57,360 --> 00:09:59,966
তাহলে ওর শাস্তি না দেখে আমি ছাড়বো না।
125
00:10:04,600 --> 00:10:05,647
আমাকে একটু যেতে হচ্ছে,
126
00:10:05,720 --> 00:10:08,371
আরেক অফিসার এসে অফিশিয়াল স্টেটমেন্ট নেবে আমার।
127
00:10:21,560 --> 00:10:22,891
দুঃখিত...
128
00:10:22,960 --> 00:10:24,405
না, না, আমিই দুঃখিত।
129
00:10:25,280 --> 00:10:26,850
আমি কয়েক মাইল দূরে ছিলাম।
130
00:10:31,680 --> 00:10:33,364
এটা কি আসলেই ঘটছে?
131
00:10:35,680 --> 00:10:37,205
না, কয়েক মিনিটের মাঝে আমি জেগে উঠবো,
132
00:10:37,280 --> 00:10:38,611
আর বেজে ওঠা অ্যালার্মটাকে থামাবো।
133
00:10:39,240 --> 00:10:41,447
তারপর যখন অফিসে যাবো,
134
00:10:42,240 --> 00:10:43,890
তখন তো এই স্বপ্নের কথা ভুলেই যাবো।
135
00:10:46,680 --> 00:10:48,569
ও মাত্রই আমাকে ফোন করেছিল।
136
00:10:49,880 --> 00:10:50,961
কে?
137
00:10:51,080 --> 00:10:52,764
- কে মনে হয়?
- কখন?
138
00:10:53,080 --> 00:10:54,923
- এইমাত্র।
- কী বললো? ও কোথায়?
139
00:10:55,760 --> 00:10:57,364
বললো যে, আমি এই কাজ করেছি। আবার।
140
00:10:57,480 --> 00:10:58,811
ওহ, ইয়ান।
141
00:10:59,720 --> 00:11:01,370
তুমি কী ডায়াল করেছ, তা আমি জানি ইয়ান।
142
00:11:01,600 --> 00:11:05,525
তুমি আমাকে ওর খুন দিয়ে ফাঁসাতে চাচ্ছ,
ভেবেছ, ওরা আমার পিছে লেগে থাকলে
143
00:11:06,080 --> 00:11:09,482
আমি তোমাকে ধরতে আসতে পারবো না।
তুমি ভুল করছ।
144
00:11:12,200 --> 00:11:13,884
বুঝলাম না।
145
00:11:15,200 --> 00:11:17,009
ও আমার ওপর দোষ চাপাচ্ছে কেন?
146
00:11:19,000 --> 00:11:24,970
কী করব বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি ওর সাথে প্রতারণা করছি।
148
00:11:25,280 --> 00:11:27,806
তুমি অবশ্য বলেছ যে এতে কিছু যায় আসে না।
149
00:11:28,000 --> 00:11:29,286
ওর ফোন ট্র্যাক করতে পারো কিনা দেখো।
150
00:11:29,360 --> 00:11:30,805
ও কোথায় থাকতে পারে সেটা খুঁজে বের করো।
151
00:11:31,320 --> 00:11:32,401
- আচ্ছা ঠিক আছে।
- আমরা যদি দোষটা
152
00:11:32,480 --> 00:11:33,561
মানসিক সমস্যার ওপর চাপাতে চাই,
153
00:11:33,640 --> 00:11:36,769
তাহলে আমাকে দোষী বানানো যাবে না।
ইউনিটটাও সম্ভবত টিকে যাবে।
154
00:11:37,240 --> 00:11:39,766
আচ্ছা ঠিক আছে।
এভাবেতো ভেবে দেখিনি।
155
00:11:40,240 --> 00:11:42,481
তোমাকে এভাবে ভাবা লাগবে না,
আমি ভাবলেই চলবে।
156
00:11:45,240 --> 00:11:47,322
আমার ওকে ফিরিয়ে নেয়া ঠিক হয়নি।
157
00:11:48,040 --> 00:11:49,371
আমি এ ঝুঁকির কথা জানতাম!
158
00:11:51,560 --> 00:11:53,608
ওরা আমাকে সতর্ক করেছিল,
"ও নাইট্রো গ্লিসারিনের মতো।"
159
00:11:53,680 --> 00:11:56,286
আমি ওর কথা শুনিনি, প্রাণপণে ব্যাপারটা চালিয়ে যেতে চেয়েছিলাম।
160
00:11:56,880 --> 00:11:58,564
আমি শুধু ব্যাপারটা চালিয়ে যেতে চেয়েছিলাম!
161
00:11:58,760 --> 00:11:59,886
বস।
162
00:11:59,960 --> 00:12:01,405
এটা তোমার দোষ না।
163
00:12:03,440 --> 00:12:05,204
এটা তোমার দোষ না।
164
00:13:22,440 --> 00:13:25,250
জিজ্ঞেস করলেই চাবি দিয়ে দিতাম।
165
00:13:31,880 --> 00:13:33,325
মনে হয় তুমি ঘুমাওনি।
166
00:13:33,800 --> 00:13:36,201
মাত্র কিছুক্ষণের জন্য।
167
00:13:38,120 --> 00:13:39,485
তুমি কেন এখানে এসেছ?
168
00:13:40,520 --> 00:13:42,363
মাথা ঠাণ্ডা করে ভাবার জন্য একটা জায়গা লাগত।
169
00:13:42,640 --> 00:13:44,085
কী নিয়ে ভাববে?
170
00:13:52,880 --> 00:13:53,927
জোয়ি মারা গেছে।
171
00:13:55,920 --> 00:13:57,809
রূপক অর্থে?
172
00:13:58,320 --> 00:13:59,367
না।
173
00:14:01,440 --> 00:14:02,726
তুমি ওকে খুন করেছ?
174
00:14:03,840 --> 00:14:05,365
- তাতে কি কিছু যায় আসে?
- আমার কাছে?
175
00:14:08,800 --> 00:14:11,087
তোমার রসিকতার ক্ষমতা ফিরে আসছে দেখে ভালো লাগছে।
176
00:14:11,160 --> 00:14:12,400
সত্যি বলছি।
177
00:14:13,800 --> 00:14:15,131
আমি ওকে পছন্দ করতাম।
178
00:14:17,480 --> 00:14:19,448
তুমি যদি ওকে খুন করে থাকো,
তার যথাযথ কারণ আছে নিশ্চয়ই।
179
00:14:20,480 --> 00:14:21,811
আমি খুন করিনি।
180
00:14:24,480 --> 00:14:25,606
বেশ।
181
00:14:27,400 --> 00:14:28,640
কে করেছে?
182
00:15:03,600 --> 00:15:09,642
নতুন একজনের সাথে ওর সম্পর্কের চিহ্নগুলো ভেঙে ফেলেছে।
183
00:15:11,040 --> 00:15:12,690
ব্যাপারটা খুবই ব্যক্তিগত হয়ে যাচ্ছে।
184
00:15:14,880 --> 00:15:18,089
আমরা জানি যে রেগে গেলে ও জিনিসপত্র ভাঙচুর করে।
185
00:15:19,000 --> 00:15:23,085
এসবকিছু লুথারের দিকেই নির্দেশ করছে।
186
00:15:23,440 --> 00:15:26,284
কিংবা কে জানে, সবই হয়তো সাজানো।
187
00:15:27,360 --> 00:15:28,600
কে সাজালো?
188
00:15:28,960 --> 00:15:30,166
মিস্টার নর্থ?
189
00:15:30,880 --> 00:15:32,405
সাজাতেও পারে, বলা যায় না।
190
00:15:33,240 --> 00:15:36,164
ওর কোনো অ্যালিবাই না থেকে থাকলেও,
191
00:15:36,240 --> 00:15:40,006
যখন কোনো লোক মার্ডার সিন সাজায়, তখন সে তার
192
00:15:40,640 --> 00:15:42,085
নিজের কল্পনামতো কাজটা করে।
193
00:15:42,600 --> 00:15:43,647
তাই সাজানো জিনিস দেখেই বোঝা যায়।
194
00:15:43,720 --> 00:15:48,248
কিন্তু এই মার্ডার সিন সব যুক্তির সাথে মিলে যাচ্ছে।
195
00:15:49,560 --> 00:15:53,360
এরকম নির্ভুলভাবে যে মার্ডার সিন সাজায়,
নিঃসন্দেহে সে বরফশীতল স্নায়ুর অধিকারী।
197
00:15:57,800 --> 00:16:00,724
তারমানে এই অপরাধ রাগের মাথায় করা হয়নি।
198
00:16:01,680 --> 00:16:02,966
কিন্তু এটা তো ঠিক না।
199
00:16:04,600 --> 00:16:06,011
কীভাবে বলো।
200
00:16:07,200 --> 00:16:10,568
খুনে, হিংসুটে স্বামী, সেক্স, ক্ষোভ এতকিছু।
201
00:16:12,200 --> 00:16:15,921
তাহলে রাগের চোটে ছুরি কিংবা ঘুষি দিয়ে মারার কথা,
গুলি করে মারার কথা না।
202
00:16:16,200 --> 00:16:19,807
সাদাসিধে ভাবে মেরেছে লুথার নিষ্পাপ হয়ে গেল?
203
00:16:20,560 --> 00:16:22,005
ও নিষ্পাপ হোক, এটাই চাই।
204
00:16:22,200 --> 00:16:24,601
কিন্তু যদি ও দোষী হয়, তাহলে আমি নির্দ্বিধায় আমার দায়িত্ব পালন করবো।
205
00:16:24,920 --> 00:16:26,445
সাহসী জবাব দিয়েছ।
206
00:16:27,360 --> 00:16:29,169
এটা হবার কথা না।
এটাই হয়েছে।
207
00:16:30,360 --> 00:16:33,284
তুমি কি ওকে খুন করবে?
208
00:16:35,640 --> 00:16:37,130
ভেবে দেখেছিলাম।
209
00:16:39,800 --> 00:16:41,370
আমি প্রায়ই ভাবি এসব।
210
00:16:41,760 --> 00:16:43,444
তাহলে তুমি এখানে এসেছ কেন?
211
00:16:44,960 --> 00:16:47,088
একটা নিরাপদ জায়গা দরকার আমার, ভাবার জন্য।
212
00:16:52,360 --> 00:16:54,886
জানো, ১৯৮৮ সালে
213
00:16:54,960 --> 00:16:58,123
দুইজন সাইকোলজিস্ট একটা আর্টিকেল লিখেছিল,
214
00:16:58,200 --> 00:17:04,046
ইতিবাচক ভাবে নিজেকে ভুল বোঝানো যে বেশীরভাগ মানুষের জীবনেই
সাফল্য বয়ে আনে,এ নিয়ে তর্ক করেছিল তারা।
216
00:17:05,040 --> 00:17:10,046
দেখা গেল, মানুষ নিজেদেরকে ভুল বোঝায় তিন ভাবে।
217
00:17:10,120 --> 00:17:12,930
তারা নিজেদের সম্পর্কে অস্বাভাবিক উচ্চ ধারণা রাখে,
218
00:17:13,880 --> 00:17:17,926
নিজেদের জীবনের ওপর যতোটা না নিয়ন্ত্রণ আছে, তার চেয়ে
বেশি নিয়ন্ত্রণ আছে বলে ভাবে তারা।
220
00:17:18,000 --> 00:17:21,083
তাদের বিশ্বাস, বর্তমানে তেমন কোনো নিশানা না থাকলেও
221
00:17:21,160 --> 00:17:25,051
ভবিষ্যৎ তাদের জন্য অপার সাফল্য বয়ে আনবে।
222
00:17:25,640 --> 00:17:29,042
কিন্তু তুমি এসবের উর্ধ্বে চলে গেছ।
223
00:17:30,840 --> 00:17:32,683
তুমি এখন ঐ আয়নার অপর প্রান্তে।
224
00:17:33,880 --> 00:17:38,244
নিজেকে মিথ্যা বুঝিয়ে আর কিছু করতে পারবে না তুমি।
226
00:17:39,160 --> 00:17:40,525
তাই প্লিজ।
227
00:17:41,720 --> 00:17:43,210
আবার বলো।
228
00:17:44,200 --> 00:17:45,850
কেন এসেছ এখানে?
229
00:17:49,280 --> 00:17:50,850
অ্যালিস, তোমার সাহায্য দরকার আমার।
230
00:17:52,200 --> 00:17:54,771
আমাকে নিজের সহযোগী করতে চাইছ?
231
00:17:55,360 --> 00:17:56,441
হ্যাঁ।
232
00:17:58,440 --> 00:17:59,771
দারুণ।
233
00:18:00,480 --> 00:18:01,606
কোথা থেকে শুরু করবো?
234
00:18:05,600 --> 00:18:06,647
হ্যালো?
235
00:18:06,720 --> 00:18:09,200
জাস্টিন, কথা বলতে পারবে?
236
00:18:11,320 --> 00:18:13,448
হ্যাঁ, অবশ্যই।
237
00:18:14,080 --> 00:18:16,003
- বাড়িতে আছ?
- হ্যাঁ, আছি।
238
00:18:17,320 --> 00:18:18,765
আমি নির্দোষ।
239
00:18:18,960 --> 00:18:20,485
আমি তা জানি, মনে হয়।
240
00:18:21,040 --> 00:18:25,448
লুথার যদি এরকম কোনো কাজ করতে চাইত, তাহলে সবকিছু
এমনভাবে সাজাতো যাতে মার্ক নর্থকে দোষী মনে হয়।
242
00:18:26,160 --> 00:18:27,924
ওর মাথা গরম হতে পারে, কিন্তু ও বোকা না।
243
00:18:28,120 --> 00:18:29,360
তুমি একজন ভালো মানুষ, জাস্টিন।
244
00:18:29,560 --> 00:18:30,607
তো তুমি এখন কোথায় আছ?
245
00:18:31,960 --> 00:18:33,450
বললে বিশ্বাস করবে না।
246
00:18:33,640 --> 00:18:36,120
আমারও তাতে সন্দেহ নেই।
তোমার দিক থেকে কোনো খবর আছে?
247
00:18:36,560 --> 00:18:39,643
না, বেশি তথ্য দিয়ে তোমার ক্ষতি করতে চাই না।
248
00:18:41,520 --> 00:18:43,966
কিন্তু আমি ইয়ান রিডকে বিশ্বাস করি না।
249
00:18:44,920 --> 00:18:47,969
দুঃখিত, শুনতে পাচ্ছি না, আবার বলবে?
250
00:18:48,200 --> 00:18:49,486
ইয়ান রিডকে বিশ্বাস কোরো না।
251
00:18:52,440 --> 00:18:54,090
বিস্তারিত জানাবে?
252
00:18:54,160 --> 00:18:55,286
এখন না।
253
00:18:55,920 --> 00:18:57,729
- কে?
- এক সেকেন্ড।
254
00:18:58,280 --> 00:18:59,281
টেলিফোন ইন্টেলিজেন্সের লোক।
255
00:18:59,400 --> 00:19:01,084
লুথারের ফোনের ব্যাপারে কোনো খবর নেই।
256
00:19:04,800 --> 00:19:07,849
যা যা জানো, সংক্ষেপে জানাবে আমাকে।
257
00:19:07,920 --> 00:19:09,001
যত তাড়াতাড়ি পারো।
258
00:19:09,320 --> 00:19:11,402
সময় হলেই সব জানাবো।
259
00:19:12,440 --> 00:19:13,930
আমরা পিস্তলটা পেয়েছি।
260
00:19:16,320 --> 00:19:18,049
- শুনেছ?
- শুনেছি।
261
00:19:26,480 --> 00:19:27,686
পেয়েছি।
262
00:19:32,480 --> 00:19:34,084
নাইন মিলিমিটার বেরেটা।
263
00:19:34,240 --> 00:19:36,004
আমাকে দাও, চেম্বার খালি করে দিচ্ছি।
264
00:19:38,680 --> 00:19:40,045
- চেম্বার খালি করা হয়েছে।
- ব্যাগে ভরো।
265
00:19:42,200 --> 00:19:43,281
স্যার।
266
00:19:46,200 --> 00:19:48,043
বাড়ির ফরেনসিক রিপোর্ট দুর্বল প্রমাণ।
267
00:19:48,120 --> 00:19:49,645
এই পিস্তলটা শক্ত প্রমাণ।
268
00:19:49,720 --> 00:19:56,881
-কোনো পুলিশ অফিসার ভুল কাউকে বিশ্বাস করে যাতে
এই পিস্তলটা হারিয়ে বা নষ্ট করে না ফেলে।
- কী বলো এগুলো?
271
00:19:57,240 --> 00:19:58,480
ওহ, ওরা ভালো লোক।
272
00:19:58,560 --> 00:20:01,086
কিন্তু ভালোমানুষি করার আলাদা আকর্ষণ আছে।
273
00:20:01,960 --> 00:20:03,689
তো,আমরা কী করবো?
274
00:20:03,960 --> 00:20:07,407
প্রমাণ ঠিক রাখার প্রথম নিয়ম,
275
00:20:07,480 --> 00:20:09,403
যতোটা সম্ভব কম হাত বদল করানো।
276
00:20:09,480 --> 00:20:11,164
আমরা নিজেরাই এটা ল্যাবে নিয়ে যাবো।
277
00:20:28,440 --> 00:20:29,646
ওরা এটা খুঁজে পেয়েছে।
278
00:20:29,720 --> 00:20:31,165
কী খুঁজে পেয়েছে?
279
00:20:31,960 --> 00:20:33,200
পিস্তলটা।
280
00:20:34,200 --> 00:20:35,929
তুমি তো ট্রিগার চাপোনি, কিছু হবে না।
281
00:20:36,400 --> 00:20:37,640
প্রমাণ হিসেবে এটার কোনো মূল্য নেই।
282
00:20:38,160 --> 00:20:40,731
না, কিন্তু রিডের পিস্তলটা রেখে যাবার কোনো কারণ আছে নিশ্চয়ই।
283
00:20:40,960 --> 00:20:42,086
মানে?
284
00:20:43,280 --> 00:20:44,361
ওখানে একটা পিস্তল ছিল।
285
00:20:45,200 --> 00:20:47,043
পিস্তলটা আমি ছুঁয়েছি, তারপর ওকে দিয়েছি।
286
00:20:47,120 --> 00:20:48,884
পুরোটায় আমার আঙুলের ছাপ লেগে আছে।
287
00:20:48,960 --> 00:20:50,769
যদি এই পিস্তলই ও জোয়ির ওপর ব্যবহার করে থাকে,
288
00:20:52,440 --> 00:20:53,885
তাহলে আমার আঙুলের ছাপটুকু হলেই ওর চলবে।
289
00:20:54,200 --> 00:20:55,201
তাতে কী হবে?
290
00:20:55,280 --> 00:20:59,927
তো এটা নিয়ে এখন ব্যালিস্টিক টেস্টং হবে,
আঙুলের ছাপ খোঁজা হবে, ডিএনএ অ্যানালাইসিস হবে।
292
00:21:00,960 --> 00:21:04,089
যদি তাই হয়, তাহলে তুমি শেষ।
293
00:21:04,480 --> 00:21:08,610
যদি তা হয়, কিন্তু তা হবে না।
294
00:21:22,920 --> 00:21:26,242
ঠিক, ওরা ওখান থেকে পিস্তলটা নিয়ে যাবে।
295
00:21:26,320 --> 00:21:28,800
আমরা এখান থেকে ওদের আগে চলে যেতে পারবো।
296
00:21:28,920 --> 00:21:31,287
শেংক যদি ইমার্জেন্সি ভেহিকল ব্যবহার করে তাহলে অবশ্য অন্য কথা।
297
00:21:33,120 --> 00:21:34,531
গাড়ি চুরির ব্যাপারে কী জানো?
298
00:21:34,600 --> 00:21:36,090
- কিছুই না।
- তাতে কিছু যায় আসে না।
299
00:21:37,320 --> 00:21:39,368
কারণ আমি গাড়ি চুরির ব্যাপারে সবকিছু জানি।
300
00:21:39,440 --> 00:21:41,010
- হুম।
- আমার জন্য কিছু ...
301
00:21:42,160 --> 00:21:43,685
হুম হুম, ধন্যবাদ।
302
00:21:44,160 --> 00:21:46,481
ওরা তোমাকে চিনে ফেলবে।
তোমার ছদ্মবেশ নেয়া সোজা না।
303
00:21:46,560 --> 00:21:48,449
- সেটা কথা না।
- তাহলে?
304
00:21:48,640 --> 00:21:50,051
অস্বীকার করার প্রবণতা।
305
00:21:51,200 --> 00:21:53,771
- দ্যাখো, আমরা যদি ধরা পড়ি ...
- তুমি আমাকে সাহায্য করতে চাপ দিয়েছ।
306
00:21:54,640 --> 00:21:55,846
তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছ।
307
00:21:57,040 --> 00:21:59,042
- তুমি মজা করছ না, তাই না?
- অবশ্যই না।
308
00:22:02,720 --> 00:22:03,846
কী হয়েছে?
309
00:22:03,920 --> 00:22:07,691
কখনো নিজেকে বাইরের মানুষের চোখে ভেবে দেখেছ?
পাগল হয়ে যাচ্ছ কি না?
311
00:22:09,640 --> 00:22:10,687
না।
312
00:22:13,080 --> 00:22:17,725
দ্যাখো, তুমি আর আমি এরকমই।
314
00:22:19,800 --> 00:22:22,246
দুনিয়ার আর কাউকে না বলে
তোমাকে একটা কথা বলি, জন।
315
00:22:22,400 --> 00:22:23,811
আমি তোমার সাথে কখনো বেইমানি করবো না।
316
00:22:31,960 --> 00:22:33,325
আমরা আয়রন রোড ধরে যাচ্ছি।
317
00:22:34,720 --> 00:22:37,041
.২০ মিনিটের মাঝেই চলে যেতে পারবো।
318
00:22:59,320 --> 00:23:00,731
- পিস্তল আছে সাথে?
- না। তোমার?
319
00:23:00,840 --> 00:23:04,049
না। জরুরি সাহায্য দরকার।
আবার বলছি, জরুরি সাহায্য দরকার।
320
00:23:16,440 --> 00:23:17,965
- কোথায় এটা?
- গ্লোভ বক্সে।
321
00:23:18,560 --> 00:23:19,971
- গ্লোভ বক্সে?
- হ্যাঁ।
322
00:23:20,080 --> 00:23:21,969
- দাঁড়াও, আমাকে মারো।
- কী?
323
00:23:22,040 --> 00:23:23,849
আমাকে মারো, এমনভাবে যাতে সত্যি মনে হয়।
324
00:23:24,160 --> 00:23:25,321
নাও মারো।
325
00:23:34,960 --> 00:23:38,123
এতে কোনো লাভ হবে না।
অহেতুক এমন করছ।
326
00:23:59,000 --> 00:24:00,650
জাস্টিন, কী হয়েছে?
327
00:24:01,520 --> 00:24:03,124
ও পিস্তল নিয়ে গেছে।
328
00:24:04,280 --> 00:24:06,521
কী বলতে চাও...
মানে কী, ও পিস্তল নিয়ে গেছে?
329
00:24:06,600 --> 00:24:10,161
আমরা ওটা ল্যাবে নিয়ে যাচ্ছিলাম।
ডিসিআই শেংক আর আমাকে আক্রমণ করেছে ও।
330
00:24:10,400 --> 00:24:11,526
সেরেছে।
331
00:24:13,240 --> 00:24:14,571
ঠিক আছে।
332
00:24:14,840 --> 00:24:16,649
আচ্ছা, আমার কথা শোনো।
333
00:24:16,920 --> 00:24:18,524
তোমাকে আসতে হবে।
334
00:24:18,840 --> 00:24:20,171
ঠিক আছে?
335
00:24:20,800 --> 00:24:22,325
আমাদের যুক্তি দিয়ে চিন্তা করতে হবে।
336
00:24:22,400 --> 00:24:23,401
কী বলতে চাও?
337
00:24:23,640 --> 00:24:26,120
ও কি নির্দোষ মানুষের মতো আচরণ করছে?
338
00:24:54,200 --> 00:24:55,361
কেন একাজ করেছ?
339
00:24:55,800 --> 00:24:57,290
হুম, কী করেছি?
340
00:24:59,160 --> 00:25:00,321
তোমার মা-বাবা।
341
00:25:03,640 --> 00:25:04,926
ইচ্ছা হয়েছিল তাই।
342
00:25:06,000 --> 00:25:07,411
এরকম ইচ্ছা হলো কীভাবে?
343
00:25:09,320 --> 00:25:10,731
তোমার সাথে ইয়ান রিডকে একটা রুমে বসিয়ে দেবো,
344
00:25:10,800 --> 00:25:12,643
তারপর কে কী চায় তা নিয়ে কথা হবে।
345
00:25:18,560 --> 00:25:20,369
তুমি এটা রাখতে চাও না, নিশ্চিত?
346
00:25:21,840 --> 00:25:23,001
না।
347
00:25:24,320 --> 00:25:25,560
পিস্তল নেয়া যাবে না।
348
00:25:27,080 --> 00:25:28,809
বেশ তাহলে।
349
00:25:50,040 --> 00:25:51,201
সারাচ্ছি!
350
00:26:37,840 --> 00:26:39,001
ও ফোন করেছে।
351
00:26:47,560 --> 00:26:48,641
কী চাও ইয়ান?
352
00:26:49,360 --> 00:26:50,805
কথা বলতে চাই।
353
00:26:52,080 --> 00:26:53,411
ভয় পাচ্ছ মনে হয়।
354
00:26:54,720 --> 00:26:56,006
ভয় পাচ্ছ নাকি?
355
00:26:57,680 --> 00:26:58,966
হ্যাঁ হ্যাঁ, ভয় পাচ্ছি।
356
00:26:59,040 --> 00:27:00,121
সেটাই উচিত।
357
00:27:01,920 --> 00:27:03,126
তোমার ভয় পাওয়াই উচিত।
358
00:27:04,920 --> 00:27:07,764
আমি এসব সামলাতে পারবো না, জন।
359
00:27:09,120 --> 00:27:10,645
এটা আমার মগজে ...
360
00:27:13,200 --> 00:27:15,282
মনে হচ্ছে মাথার ভেতরে মাকড়সা চড়ে বেড়াচ্ছে।
361
00:27:15,560 --> 00:27:18,131
সহ্য করতে পারছি না। মনে হচ্ছে পাগল হয়ে যাবো।
362
00:27:18,200 --> 00:27:19,850
সত্যিই সহ্য করতে পারছি না।
363
00:27:20,000 --> 00:27:22,002
তাই বলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না।
364
00:27:23,400 --> 00:27:25,004
দ্যাখো, কাজটা ফিরিয়ে নিতে পারবো না।
365
00:27:27,480 --> 00:27:29,528
ঠিক আছে? পারলে নিতাম।
366
00:27:30,960 --> 00:27:32,450
ঈশ্বরের দিব্যি,
367
00:27:34,800 --> 00:27:37,007
অতীতে যাবার সুযোগ থাকলে
নিজেকেই খুন করে ফেলতাম।
368
00:27:39,280 --> 00:27:41,726
এসবের চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
369
00:27:44,520 --> 00:27:47,410
সে ব্যবস্থা করে দেয়া যাবে, ইয়ান।
370
00:27:54,880 --> 00:27:56,882
আমার সাথে দেখা কোরো, ঠিক আছে?
371
00:27:57,000 --> 00:27:58,240
প্লিজ।
372
00:28:00,080 --> 00:28:02,367
শুধু আমার কথাটা শুনো।
373
00:28:04,520 --> 00:28:07,046
তারপর যা হবে সব তোমার হাতে।
374
00:28:08,720 --> 00:28:10,051
বেশ তাহলে।
375
00:28:11,560 --> 00:28:14,689
ফ্যারাডে মেমোরিয়ালে, ৯টায়।
376
00:28:22,160 --> 00:28:24,288
ও যা চাচ্ছে, তা করবে না?
377
00:28:24,600 --> 00:28:25,931
হ্যাঁ, তাই করবো।
378
00:28:45,440 --> 00:28:46,771
তোমার না বাসায় থাকার কথা?
379
00:28:46,840 --> 00:28:48,410
পাঁজরের একটামাত্র হাড়, কিছু হবে না।
380
00:28:48,760 --> 00:28:49,761
ঠিক আছে।
381
00:28:50,360 --> 00:28:53,170
সহযোগী মহিলার পরিচয় জানা গেছে?
382
00:28:53,960 --> 00:28:57,043
জানি না, তরুণী, শ্বেতাঙ্গ, হালকা-পাতলা গড়নের।
383
00:28:57,120 --> 00:28:58,770
স্টকিং পরে।
384
00:28:59,200 --> 00:29:01,487
- কথা বলে না?
- না।
385
00:29:02,400 --> 00:29:05,290
- কিন্তু এটা লুথারই?
- হ্যাঁ।
386
00:29:07,360 --> 00:29:09,124
তুমি শতভাগ নিশ্চিত?
387
00:29:09,360 --> 00:29:12,682
ও মুখে স্টকিং মাস্ক পরা ছিল,
388
00:29:12,760 --> 00:29:17,325
সেটা ধরে বলা যায়, ৯৫%।
390
00:29:17,520 --> 00:29:21,650
৯৫% নিশ্চিত থাকাকে কী বলে জানো?দ্বিধায় থাকা
391
00:29:23,120 --> 00:29:24,246
এটা কি ও ছিল?
392
00:29:24,640 --> 00:29:26,847
- হ্যাঁ তা বলা যায়।
- তা বলা যায়?
393
00:29:27,360 --> 00:29:28,646
নিশ্চিত করে বলতে পারছি না।
394
00:29:28,720 --> 00:29:30,927
ও ওর স্ত্রী জোয়িকে খুন করেছে!
395
00:29:32,000 --> 00:29:34,287
ওকে ফাঁসানোর জন্য যে একটামাত্র প্রমাণ ছিল, সেটা নিয়ে গেছে!
396
00:29:34,360 --> 00:29:37,967
তোমার পাঁজরের হাড় ভেঙেছে! জেগে ওঠো!
ওকে বাঁচানো বন্ধ করো!
397
00:29:38,040 --> 00:29:39,121
আমি ওকে বাঁচাচ্ছি না।
398
00:29:42,800 --> 00:29:44,040
জন মাত্রই ফোন করলো।
399
00:29:44,800 --> 00:29:46,165
ও মিটিং করতে চায়।
400
00:29:50,800 --> 00:29:52,723
রোজ, আমি এটা ব্যবহার করতে পারবো না।
401
00:29:53,080 --> 00:29:55,481
জনের কাছে খালিহাতে গেলে ও তোমাকে খুন করবে।
402
00:29:55,560 --> 00:29:57,085
সেই পরিস্থিতি হবে না।
403
00:29:57,720 --> 00:29:59,006
ও নিশ্চিত যে তুমি ওর স্ত্রীকে খুন করেছ।
404
00:29:59,080 --> 00:30:00,844
ওর মাথার ঠিক নেই।
এরকম পরিস্থিতি হতেই পারে।
405
00:30:00,960 --> 00:30:02,724
শোনো, আমার ওর ওপর বিশ্বাস আছে।
কিছু হবে না।
406
00:30:02,800 --> 00:30:05,041
- ওকে নিয়ে আসতে পারবো আমি।
- আমি তোমাকে খালিহাতে যেতে দেবো না।
407
00:30:05,560 --> 00:30:06,971
আমারো ব্যাপারটা পছন্দ হচ্ছে না।
408
00:30:07,040 --> 00:30:08,804
কিন্তু জন বলে কথা।
409
00:30:09,800 --> 00:30:11,290
দ্যাখো, তুমি ওর কাছে ঋণী না।
410
00:30:11,680 --> 00:30:13,762
ঠিক আছে? বরং ও আমাদের দুইজনের কাছে ঋণী।
411
00:30:14,360 --> 00:30:16,283
তুমি ওখানে খালি হাতে যাবে না,
এই আমার শেষ কথা।
412
00:30:16,440 --> 00:30:18,886
বেশ, কিন্তু আমি এটা ব্যবহার করবো না।
413
00:30:19,560 --> 00:30:21,608
তুমি কীসের কথা বলছ?
414
00:30:22,480 --> 00:30:23,811
সশস্ত্র সৈন্যদের সাহায্য।
415
00:30:23,920 --> 00:30:26,048
যদি এক মুহূর্তের জন্যও মনে হয় যে,
416
00:30:26,120 --> 00:30:27,246
- ওহ, না, না।
- ...তোমার জীবন হুমকির মুখে,
417
00:30:27,320 --> 00:30:28,845
তাহলে আমি ওদের আদেশ দিয়ে দেবো।
418
00:30:30,040 --> 00:30:33,283
- রোজ ...
- হয় এটা হবে, নয় কিছুই হবে না।
420
00:30:33,800 --> 00:30:35,131
তোমার ইচ্ছা।
421
00:30:39,160 --> 00:30:40,969
বেশ, ঠিক আছে।
422
00:30:42,880 --> 00:30:44,041
ভালো।
423
00:30:45,600 --> 00:30:47,443
শুটারদের ডাকো।
424
00:31:10,120 --> 00:31:12,600
কথা বোলো না, চালাও।
425
00:31:17,840 --> 00:31:21,561
তুমি আর আমি আজ অনেক কিছুর মধ্যে দিয়ে গেলাম।
426
00:31:23,240 --> 00:31:26,961
এখন আমরা একে অপরের কমরেড বন্ধু।
427
00:31:28,120 --> 00:31:29,645
হ্যাঁ, তা বলা যায়।
428
00:31:29,960 --> 00:31:36,286
তোমার কমরেড বন্ধু হিসেবে জিজ্ঞেস করি,
কী নিয়ে এত ভাবছ?
430
00:31:36,800 --> 00:31:38,040
কীভাবে?
431
00:31:38,320 --> 00:31:39,401
তোমার আর আমার মতো মানুষ,
432
00:31:39,480 --> 00:31:43,405
কেউ কিছু লুকালে আমরা তা বুঝতে পারি।
433
00:31:45,800 --> 00:31:48,087
- আমাকে অভিযুক্ত করছ?
- কীসের দায়ে?
434
00:31:48,920 --> 00:31:51,685
বেইমানি করার প্রতিক্রিয়া?
435
00:31:53,800 --> 00:31:56,770
- কী চাও?
- তুমি কী ভাবো তা জানতে চাই।
436
00:31:58,160 --> 00:32:01,881
- কীসের ব্যাপারে?
- লুথার একটা উন্মাদ।
437
00:32:02,400 --> 00:32:06,166
ওর দাবি, ডেপুটি চিফ ইন্সপেক্টর রিড তার স্ত্রীকে খুন করেছে।
438
00:32:06,680 --> 00:32:10,446
যদি তাই হয়ে থাকে, তাহলে ও পিস্তলটা চুরি করতে গেল কেন?
439
00:32:11,640 --> 00:32:14,291
উন্মাদ হলে এরকম করার কথা না।
440
00:32:14,600 --> 00:32:16,364
তাই তো।
441
00:32:16,440 --> 00:32:18,647
তাহলে লুথারের মাথায় কী চলছে?
442
00:32:20,400 --> 00:32:21,686
কে বলতে পারে?
443
00:32:22,080 --> 00:32:24,731
কে পারে?
444
00:32:48,160 --> 00:32:49,571
না!
445
00:32:49,640 --> 00:32:50,721
মার্ক!
446
00:32:51,800 --> 00:32:54,280
হেই! মার্ক, আমার কথা শোনো!
447
00:32:54,600 --> 00:32:56,045
আমার কথা শোনো!
448
00:33:09,320 --> 00:33:10,685
আমি একাজ করিনি।
449
00:33:14,360 --> 00:33:15,646
আমি একাজ করিনি।
450
00:33:19,880 --> 00:33:23,089
লুথার এখানে দেখা করতে চায়।
451
00:33:23,160 --> 00:33:24,605
কথা বলার জন্য?
452
00:33:24,680 --> 00:33:26,682
- তাই তো মনে হয়।
- না, ও মিথ্যা বলছে।
453
00:33:27,160 --> 00:33:28,571
মিথ্যা তো বলছেই, কিন্তু কেন?
454
00:33:28,640 --> 00:33:30,210
তুমি সেখানে সকাল ৯টার মাঝে চলে যাবে।
455
00:33:30,320 --> 00:33:33,005
ওরা চলে যাবে। ওরা ফেরার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে বলেছে।
456
00:33:33,320 --> 00:33:35,527
- তুমি একা থাকবে।
- আমি তোমার কথামতো কাজ করবো, তারপর?
457
00:33:35,680 --> 00:33:38,331
তারপর বলবে, তুমি চলে যেতে চাও।
ওরা তোমাকে থামাতে পারবে না।
458
00:33:38,400 --> 00:33:39,765
তারপর তুমি আমার জন্য ফিরে আসবে।
459
00:33:40,680 --> 00:33:42,808
তুমি রিডকে একটা ঝুঁকিতে ফেলে দিচ্ছ।
460
00:33:42,960 --> 00:33:45,008
আমি সেটা জানি স্যার,
কিন্তু ও ঠিকই বলেছে।
461
00:33:45,840 --> 00:33:47,763
রক্তারক্তি ছাড়া লুথারকে ফিরিয়ে আনারেটাই উপায়।
462
00:33:48,320 --> 00:33:49,367
আর রিড?
463
00:33:50,120 --> 00:33:51,201
রিড অন্য কোথাও থাকবে।
464
00:33:52,680 --> 00:33:53,761
কো-নাইন্টিন?
465
00:33:53,840 --> 00:33:55,285
যাবার জন্য প্রস্তুত।
466
00:33:55,680 --> 00:33:57,364
যদি পরিস্থিতি খারাপ হয়,
467
00:33:57,440 --> 00:33:59,761
তাহলে হত্যার আদেশ দিতে দ্বিধা করবে না তো?
468
00:34:01,640 --> 00:34:03,005
অবশ্যই না।
469
00:34:08,200 --> 00:34:10,487
আচ্ছা, আচ্ছা।
470
00:34:22,400 --> 00:34:23,811
তুমি আসবে না?
471
00:34:24,360 --> 00:34:27,887
ভাগ্য ভালো যে এটা আমার দায়িত্বে না।
472
00:34:28,720 --> 00:34:30,449
সামনে কী হবে তা আমি দেখতে চাই না।
473
00:34:31,800 --> 00:34:33,689
তোমাকে ওখানে থাকতে হবে না।
474
00:34:34,000 --> 00:34:35,126
হবে।
475
00:34:36,160 --> 00:34:37,525
আমরা প্রস্তুত?
476
00:34:41,280 --> 00:34:42,645
তোমার সাথে কথা বলা দরকার।
477
00:34:42,720 --> 00:34:45,963
তা তো ঠিকই। কিন্তু এখন একটা গুরুতর অবস্থা।
478
00:34:46,040 --> 00:34:47,769
সমস্যা নেই। আমি অপেক্ষা করতে পারবো।
479
00:34:47,960 --> 00:34:49,007
- তুমি নিশ্চিত?
- অবশ্যই।
480
00:34:49,080 --> 00:34:50,411
আমি মিস্টার নর্থকে দেখে রাখবো।
481
00:34:50,480 --> 00:34:51,527
দরকার নেই। আমি অপেক্ষা করবো।
482
00:34:51,600 --> 00:34:53,762
আরে না, অন্যেরা ফিরে আসার আগে আমি তোমাকে সঙ্গ দেবো।
483
00:34:53,920 --> 00:34:55,410
মিস্টার নর্থ, একটা কথা।
484
00:35:09,400 --> 00:35:11,926
রাগ সামলাতে না পারলে পরিকল্পনা কাজে দেবে না।
485
00:35:12,080 --> 00:35:13,889
এই দুর্বলতাটাকে ও কাজে লাগাবে।
486
00:35:14,440 --> 00:35:16,283
- আমি রাগ সামলাতে পারবো।
- নইলে সমস্যা।
487
00:35:17,240 --> 00:35:20,050
আমি যতদূর জানি, পুলিশ মার্কসমেনরা আহত করার জন্য গুলি করে না।
488
00:35:20,120 --> 00:35:21,485
না। ওরা থামানোর জন্য গুলি করে।
489
00:35:21,800 --> 00:35:23,131
দেহের কেন্দ্রে।
490
00:35:23,200 --> 00:35:24,725
হৃৎপিণ্ডে লাগায়।
491
00:35:26,240 --> 00:35:27,685
কী মানানসই।
492
00:35:54,080 --> 00:35:56,048
ঐ যে ও, সিঁড়ির পাশে।
493
00:36:05,960 --> 00:36:08,725
- সার্জেন্ট?
- ও আমাদের শটের আওতায় আছে।
494
00:36:08,800 --> 00:36:09,926
আমি আদেশ দেবার আগে না।
495
00:36:10,000 --> 00:36:11,365
শুনেছি এবং বুঝেছি।
496
00:36:12,320 --> 00:36:14,129
তুমি আমাকে কী করতে বলো?
497
00:36:14,400 --> 00:36:15,765
মারবো?
498
00:36:16,480 --> 00:36:17,891
ক্ষমা করে দেবো?
499
00:36:20,160 --> 00:36:22,606
আমি একাজ করেছি, এটা কীভাবে বিশ্বাস করলে বুঝলাম না।
500
00:36:24,960 --> 00:36:27,440
শেষবার কথা বলার পর তোমার স্বর পালটে গেছে, ইয়ান।
501
00:36:28,560 --> 00:36:29,641
না, জন।
502
00:36:30,400 --> 00:36:33,404
ইয়ান, আমার বিশ্বাস তুমি একাজ করেছ।
কারণ এটা তুমিই করেছ!
503
00:36:33,680 --> 00:36:35,762
যদি নিজে এটা বিশ্বাস করেই থাকো,
504
00:36:36,760 --> 00:36:38,091
তাহলে পিস্তল চুরি করলে কেন?
505
00:36:38,160 --> 00:36:39,321
পিস্তলটা।
506
00:36:39,720 --> 00:36:41,643
হ্যাঁ, কাজটা ভালো দেখিয়েছ।
507
00:36:42,200 --> 00:36:43,486
কিন্তু এটা এখন আর নেই।
508
00:36:44,240 --> 00:36:46,720
আমার বিরুদ্ধে ওটাই সবচেয়ে শক্ত প্রমাণ ছিল।
509
00:36:46,800 --> 00:36:48,165
সুতরাং তোমরা যাকরতে যাচ্ছ...
510
00:36:48,240 --> 00:36:50,925
নিজেদের বাঁচানোর জন্য যা করতে যাচ্ছ,
511
00:36:51,680 --> 00:36:52,681
সব খেলা শেষ।
512
00:36:52,760 --> 00:36:53,807
তুমি আমার প্রশ্নের জবাব দিচ্ছ না।
513
00:36:53,880 --> 00:36:54,961
দিচ্ছি তো!
514
00:36:55,040 --> 00:36:56,041
কিন্তু তুমি যদি একাজ না করে থাকো,
515
00:36:56,120 --> 00:36:58,885
তাহলে তোমার বিরুদ্ধে প্রমাণ থাকে কীভাবে?
516
00:36:58,960 --> 00:37:01,691
- সেটা কীভাবে সম্ভব?
- কী বলতে চাইছ?
517
00:37:02,720 --> 00:37:04,563
আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, জন।
518
00:37:04,840 --> 00:37:08,003
তুমি আসলে একটু বিচ্ছিন্ন অবস্থায় আছ।
519
00:37:08,640 --> 00:37:10,130
যে জিনিসটা মন সহ্য করতে পারছে না,
520
00:37:10,200 --> 00:37:12,567
সে জিনিসটাকে সে দূরে সরিয়ে দিচ্ছে।
521
00:37:12,640 --> 00:37:15,564
নিজে যা করেছ, তা সহ্য করতে পারছ না বলে আমাকে দুষছ তুমি।
522
00:37:16,000 --> 00:37:17,889
তুমি মহাকষ্টে আছ।
523
00:37:17,960 --> 00:37:20,804
তোমার সাহায্য দরকার, ঘরে ফিরে এসো, ঠিক আছে?
524
00:37:20,880 --> 00:37:21,881
তোমাকে সাহায্য করার সুযোগ দাও।
525
00:37:29,280 --> 00:37:31,601
কিন্তু কথা হলো, তুমি তো একা আসোনি?
526
00:37:33,360 --> 00:37:34,646
সেই সাহস তোমার নেই।
527
00:37:35,680 --> 00:37:37,921
তুমি নিয়ে এসেছ কো-নাইন্টিনদের, যারা এমুহূর্তে
528
00:37:38,000 --> 00:37:40,924
তাদের অ্যাসল্ট রাইফেলগুলো আমার দেহের কেন্দ্রের দিকে তাক করে আছে।
529
00:37:41,280 --> 00:37:43,408
আর আমরা থামানোর অন্য গুলি করি না।
530
00:37:43,480 --> 00:37:45,323
আমরা মারার জন্য গুলি করি!
531
00:37:45,400 --> 00:37:46,731
ঠিক বলেছি না, বন্ধুরা?
532
00:37:47,640 --> 00:37:50,086
- সার্জেন্ট?
- এখনই যাবার জন্য প্রস্তুত।
533
00:37:50,200 --> 00:37:51,406
ঠিক বলেছি না, বস?
534
00:37:51,680 --> 00:37:54,160
তোমার দেহের কেন্দ্র আছে ঠিক এখানে।
535
00:37:54,240 --> 00:37:56,208
কারণ আমরা সেজন্যই এসেছি।
536
00:37:56,440 --> 00:37:58,807
আমাকে খোঁচা দেবে, আমাকে রাগাবে,
537
00:37:58,920 --> 00:38:01,241
আমি রেগে গিয়ে তোমাকে হুমকি দেবো।
538
00:38:01,320 --> 00:38:03,209
তারপর আমাকে ন্যায্যভাবে গুলি করার একটা সুযোগ পেয়ে যাবে।
539
00:38:03,320 --> 00:38:05,926
ব্যাং, ব্যাং, ব্যাং, তোমাদের সব সমস্যা জানালা দিয়ে উড়ে চলে যাবে।
540
00:38:06,320 --> 00:38:08,641
ওহ লুথার, মেজাজ ধরে রাখতে পারেনি।
541
00:38:08,720 --> 00:38:10,404
জন, আমার কথা শোনো। তুমি অসুস্থ।
542
00:38:10,960 --> 00:38:12,644
আর তুমি অসুস্থ!
543
00:38:13,400 --> 00:38:14,686
আচ্ছা,
544
00:38:16,000 --> 00:38:18,841
আমার ফন্দি জানলে কি আদৌ এখানে আসতে রাজি হতে?
546
00:38:20,320 --> 00:38:22,721
জানি না, হয়তো মনের ভার কমাতে আসতে।
547
00:38:23,640 --> 00:38:25,688
হেনরি ম্যাডসেনের সাথে যাকরেছ, তা বলার জন্য?
548
00:38:25,840 --> 00:38:29,447
ওহ, এ বুদ্ধি চলবে না,
আমি কিছু স্বীকার করতে আসিনি।
549
00:38:30,000 --> 00:38:33,641
হেনরি পড়ে গিয়েছিল। তুমি জানো আমি ওকে
বাঁচাবার কত চেষ্টা করেছি।
550
00:38:33,720 --> 00:38:35,051
আমি জানি তুমি অনেক চেষ্টা করেছ।
551
00:38:35,520 --> 00:38:36,806
না, আমি...
552
00:38:38,760 --> 00:38:40,444
আমি এখানে এসেছি...
553
00:38:40,760 --> 00:38:42,603
এখনো ক্লিয়ার শট।
554
00:38:43,480 --> 00:38:45,164
...তোমাকে লকার রুম থেকে দূরে নিয়ে যেতে।
555
00:38:46,960 --> 00:38:48,485
ও কী বলছে?
556
00:38:50,720 --> 00:38:52,210
...যেখানে তুমি হীরাগুলোকে রেখেছ।
557
00:38:52,880 --> 00:38:55,611
কিংবা যেখানে তুমি ছিলে, পাঁচ মিনিট আগে।
558
00:39:00,680 --> 00:39:02,887
হায় খোদা,হায় খোদা।
559
00:39:04,080 --> 00:39:06,924
টিক, টিক, টিক,
560
00:39:08,840 --> 00:39:10,524
আমি জোয়িকে কিছু করিনি, জন।
561
00:39:10,600 --> 00:39:12,523
- ইয়ান, আমার একটা উপকার করো।
- কী?
562
00:39:12,600 --> 00:39:14,090
ওর নাম উচ্চারণ কোরো না।
563
00:39:14,480 --> 00:39:16,847
আর না, ঠিক আছে? এখন সব শেষ।
564
00:39:17,080 --> 00:39:18,844
এটা প্রমাণ করার জন্য কী করতে পারি, বলো আমাকে।
565
00:39:18,920 --> 00:39:20,445
বলো আমি কী করতে পারি।
566
00:39:20,520 --> 00:39:21,681
সত্যিই ভেবেছিলাম আমি এসব শুনতে পারবো।
567
00:39:21,760 --> 00:39:24,081
ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মিথ্যাগুলো শুনতে পারবো!
568
00:39:25,600 --> 00:39:27,409
এখনো আমার মুখের ওপর মিথ্যা বলে যাচ্ছ!
569
00:39:27,800 --> 00:39:29,564
কীভাবে অকপটে মিথ্যা বলে যাচ্ছ?
570
00:39:29,640 --> 00:39:30,687
কারণ আমি একাজ করিনি!
571
00:39:30,760 --> 00:39:32,364
ও পিস্তলের দিকে হাত বাড়িয়েছে, তুমি গুলি করেছ।
572
00:39:32,440 --> 00:39:33,441
আমি একাজ করিনি।
573
00:39:33,520 --> 00:39:36,091
আমি জোয়িকে ভালোবাসি, জন।
ও আমার পরিবারের মতো।
574
00:39:36,160 --> 00:39:37,924
অস্ত্র দেখার অপেক্ষায়, অপেক্ষায়।
575
00:39:38,000 --> 00:39:40,606
প্লিজ ওর জন্য, জোয়ির জন্য, ঘরে ফিরে এসো।
576
00:39:40,680 --> 00:39:42,250
- না!
- আমিও তোমাকে ভালোবাসি!
577
00:39:42,320 --> 00:39:44,209
একথা বোলো না! কুত্তার বাচ্চা!
578
00:39:45,240 --> 00:39:46,571
আমি শুধু তোমার মুখ থেকে কথাটা শুনতে চেয়েছি।
579
00:39:46,640 --> 00:39:48,324
খালি একবার বলো। একবার বলো যে, খুনটা তুমি করেছ।
580
00:39:49,760 --> 00:39:51,250
একবার বলো কথাটা।
581
00:39:51,960 --> 00:39:55,487
ইয়ান, কথাটা বলো আমাকে!
582
00:39:55,560 --> 00:39:57,210
- পারবো না!
- বলো!
583
00:39:57,800 --> 00:39:59,609
না, কারণ কাজটা আমি করিনি, জন!
584
00:39:59,840 --> 00:40:00,966
তুমিই করেছ।
585
00:40:02,840 --> 00:40:04,649
- ওর কাছে ছুরি আছে।
- তুমি ওকে খুন করেছ।
586
00:40:06,840 --> 00:40:07,841
এটা তোমার দোষ!
587
00:40:08,600 --> 00:40:10,648
- গুলি করো!
- জন! পালাও!
588
00:40:11,160 --> 00:40:12,241
পালাও!
589
00:40:12,920 --> 00:40:14,001
গুলির আওতায় পেয়েছি, ম্যাম।
590
00:40:14,080 --> 00:40:16,560
গুলি কোরো না! ওর পিঠে গুলি কোরো না!
591
00:40:17,640 --> 00:40:22,448
সবাই সতর্ক হও। সন্দেহভাজন আসামি জন লুথার
পায়ে হেঁটে দক্ষিণ-পূর্বে যাচ্ছে।
593
00:40:22,960 --> 00:40:24,803
- ধুর!
- ওকে থামাও!
594
00:40:25,960 --> 00:40:27,200
জানো তুমি কী করেছ?
595
00:40:27,280 --> 00:40:29,169
- আমি জানি, ম্যাম।
- আমাকে 'ম্যাম' বলবে না।
596
00:40:31,120 --> 00:40:32,326
ব্যাজ দেখাও!
597
00:40:48,720 --> 00:40:50,131
একে গ্রেপ্তার করো।
598
00:40:53,200 --> 00:40:54,565
জলদি!
599
00:40:56,160 --> 00:40:57,400
জলদি!
600
00:41:01,640 --> 00:41:03,244
কী হলো?
601
00:41:03,920 --> 00:41:05,570
যা চেয়েছিলাম, তা পেয়েছি।
602
00:41:06,080 --> 00:41:07,969
তার জন্য তো গুলিই খেতে বসেছিল।
603
00:41:08,160 --> 00:41:09,446
আমি গুলি খাইনি।
604
00:41:09,600 --> 00:41:10,965
বেশ। এখন তুমি শেষ!
605
00:41:15,720 --> 00:41:17,051
হারামিটা!
606
00:41:17,120 --> 00:41:18,724
- বাদ দাও।
- তুমি হলে কী করতে?
607
00:41:19,280 --> 00:41:21,044
"পালাও, জন", ও ভেবেছেটা কী?
608
00:41:21,120 --> 00:41:22,724
ভেবেছিল, ও জনের বন্ধু।
609
00:41:22,800 --> 00:41:25,644
এতে ওর এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। বাদ দাও।
610
00:41:26,320 --> 00:41:27,890
কী, তুমি ওকে বরখাস্ত করলে?
611
00:41:27,960 --> 00:41:29,564
আর সহযোগী হিসেবে অভিযুক্ত করলাম।
612
00:41:30,120 --> 00:41:31,485
রিপ্লি শেষ।
613
00:41:31,640 --> 00:41:34,041
হ্যাঁ, জনের বন্ধু হলে এসবই হয়।
614
00:41:34,240 --> 00:41:36,368
আমরা সবাই এর মূল্য দিয়েছি।
এসো, সবাই ফিরে চলো।
615
00:41:41,840 --> 00:41:43,205
শুধু,
616
00:41:45,720 --> 00:41:47,563
আরেকবার,
617
00:41:48,760 --> 00:41:53,243
লুথার দেখা করতে এসেছিল।
618
00:41:54,200 --> 00:41:57,090
- ওকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল...
- হ্যাঁ, ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল।
619
00:41:59,400 --> 00:42:03,166
এটা খোঁচানোটা অদ্ভুত।
620
00:42:03,760 --> 00:42:06,764
এরকম কাঁচা ঘা, এত তাড়াতাড়ি।
621
00:42:13,040 --> 00:42:14,451
ও কী বলেছে তা জিজ্ঞেস করা লাগবে।
622
00:42:14,560 --> 00:42:16,130
বলেছে ও একাজ করেনি।
623
00:42:16,280 --> 00:42:19,523
হয়তো সবকিছুই সম্ভব,
624
00:42:20,520 --> 00:42:21,965
সমানভাবে না যদিও।
625
00:42:26,200 --> 00:42:27,486
এতে কি খুব বেশি সময় লাগবে?
626
00:42:27,720 --> 00:42:29,051
না, আমি, আহ,
627
00:42:29,120 --> 00:42:31,248
মনে হয় তোমার থেকে সবকিছু পেয়ে গেছি।
628
00:42:31,320 --> 00:42:35,166
তোমাকে যদি আরেকটু থাকতে বলতে পারতাম।
629
00:42:35,960 --> 00:42:38,406
ওর মানসিক অবস্থার ব্যাপারে তুমি যা জানিয়েছ,
630
00:42:39,760 --> 00:42:41,569
- সেটা মূল্যবান হতে পারে...
- আমি বাথরুমটা ব্যবহার করতে পারি?
631
00:42:41,680 --> 00:42:43,125
অবশ্যই।
632
00:43:45,320 --> 00:43:46,970
ঠিক আছে, চালিয়ে যাও।
633
00:43:52,200 --> 00:43:53,326
ইয়ান?
634
00:43:56,760 --> 00:43:57,807
ধন্যবাদ।
635
00:44:05,640 --> 00:44:07,130
আমি দুঃখিত... বাথরুম?
636
00:44:07,200 --> 00:44:08,850
- আমি...
- ওহ,হ্যাঁ, হ্যাঁ।
637
00:44:09,400 --> 00:44:11,164
হ্যাঁ, এটা ওখানে, ডানে।
638
00:44:12,160 --> 00:44:16,006
দেয়ালের কাছের কিউবিকলের ফ্লাশটা ভাঙা।
639
00:44:16,080 --> 00:44:17,320
খেয়াল কোরো।
640
00:44:17,480 --> 00:44:19,084
করবো, ধন্যবাদ।
641
00:44:19,280 --> 00:44:20,725
শোনো,
642
00:44:22,720 --> 00:44:24,131
আমি দুঃখিত,
643
00:44:25,080 --> 00:44:27,082
তোমার দুঃখের জন্য,
জোয়ি বিশেষ একজন মানুষ ছিল।
644
00:44:27,320 --> 00:44:29,243
হুম আসলেই, ধন্যবাদ তোমাকে।
645
00:44:29,480 --> 00:44:30,970
এক্সকিউজ মি।
646
00:44:41,320 --> 00:44:43,482
আমার এখান থেকে চলে যাওয়া দরকার।
647
00:44:44,000 --> 00:44:47,288
ওহ হ্যাঁ, সেটাই ভালো হবে।
648
00:44:47,400 --> 00:44:51,121
আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারি।
649
00:44:51,200 --> 00:44:53,567
আমার মনে হয় না লুথার ফিরবে।
650
00:44:53,800 --> 00:44:56,963
তা হলেও আমি চাই না তুমি একা থাকো।
651
00:44:57,640 --> 00:44:58,721
সেটা তোমার জন্য ভালো হবে না।
652
00:44:58,800 --> 00:45:01,883
আমার একখানে যেতে হবে।
653
00:45:01,960 --> 00:45:03,086
তোমার যা ইচ্ছা।
654
00:45:39,640 --> 00:45:41,210
এসো, এসো।
655
00:45:49,720 --> 00:45:51,722
আমি মার্ক। আসছি।
656
00:45:52,240 --> 00:45:53,241
ঠিক আছে।
657
00:45:59,240 --> 00:46:02,642
ডিসিআই রিড বলছি।
আমার একটা উপকার করতে পারবে?
658
00:46:03,040 --> 00:46:04,929
একজনের ফোন ট্র্যাক করে দিতে পারবে?
659
00:46:05,000 --> 00:46:07,048
মার্ক নর্থ বলছি।
660
00:47:23,600 --> 00:47:26,251
টিক,টিক, টিক। ওরা কোথায় থাকতে পারে!
661
00:47:33,760 --> 00:47:36,047
জন! পালাও! পালাও!
662
00:47:37,920 --> 00:47:40,161
জন! পালাও! পালাও!
663
00:47:58,320 --> 00:48:00,971
কতদিন ধরে পুলিশ অফিসার হবার ইচ্ছা ছিল তোমার, জাস্টিন??
664
00:48:04,880 --> 00:48:06,041
অনেক আগে থেকে।
665
00:48:06,240 --> 00:48:07,480
কেন?
666
00:48:08,560 --> 00:48:10,369
পুলিশ অফিসার কেন?
667
00:48:10,720 --> 00:48:11,846
তাতে কী আসে যায়?
668
00:48:23,960 --> 00:48:25,325
বড় পরিবার?
669
00:48:26,680 --> 00:48:29,331
- হ্যাঁ, বেশ বড়।
- ওরা তোমাকে নিয়ে গর্বিত?
670
00:48:30,040 --> 00:48:31,041
হ্যাঁ।
671
00:48:38,160 --> 00:48:40,208
পরিবার তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, না?
672
00:48:41,800 --> 00:48:42,926
পরিবার,
673
00:48:43,400 --> 00:48:45,687
বিশ্বস্ততা, বিশ্বাস।
674
00:48:46,000 --> 00:48:48,446
নিয়মও গুরুত্বপূর্ণ।
675
00:48:48,960 --> 00:48:50,883
- তাই না?
- হ্যাঁ।
676
00:48:50,960 --> 00:48:52,086
হ্যাঁ!
677
00:48:56,480 --> 00:49:00,690
তাহলে সব এমনি এমনি ছুঁড়ে ফেলে দিলে যে?
678
00:49:01,880 --> 00:49:03,211
তুমি তো বোকা নও।
679
00:49:11,560 --> 00:49:12,891
তোমার কী হারানোর আছে?
680
00:49:13,720 --> 00:49:16,371
তোমার গর্ব, আত্ম-মর্যাদা?
681
00:49:17,040 --> 00:49:18,485
চাকরি?
682
00:49:19,320 --> 00:49:21,049
সেসবই তো চলে গেছে!
683
00:49:28,320 --> 00:49:32,484
সবার চোখের আড়ালে কিছু একটা ঘটছে।
684
00:49:33,080 --> 00:49:36,402
আমি দেখতে চাই সেটা!
685
00:49:37,320 --> 00:49:39,129
কী হচ্ছে?
686
00:49:44,640 --> 00:49:46,324
- এক্সকিউজ মি।
- কী হয়েছে, মার্টিন?
687
00:49:47,080 --> 00:49:49,651
ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর রিডকে খুঁজে বের করা লাগবে।
688
00:49:50,200 --> 00:49:51,645
খুবই জরুরি।
690
00:50:50,480 --> 00:50:52,847
তারমানে নর্থ তোমার হয়ে খারাপ কাজগুলো করছে।
691
00:50:52,920 --> 00:50:55,002
তোমার মৃত স্ত্রীর বয়ফ্রেন্ডই চুরি করছে প্রমাণগুলো।
692
00:50:55,080 --> 00:50:57,970
তোমার সমস্যা কী জন?
আশেপাশের সবকিছুকে নষ্ট করো তুমি।
693
00:50:58,120 --> 00:50:59,531
সবকিছু নষ্ট করো তুমি।
694
00:51:05,080 --> 00:51:06,366
সবকিছু।
695
00:51:06,880 --> 00:51:08,644
সবকিছু নষ্ট করেছ...
696
00:51:08,720 --> 00:51:10,722
কীসের জন্য? কীসের লোভে?
697
00:51:11,120 --> 00:51:12,610
নাকি ভয়ে?
698
00:51:12,680 --> 00:51:13,727
বেশ< এখন দ্যাখো।
699
00:51:13,800 --> 00:51:15,040
আমার মুখ থেকে কী শুনতে চাও জন?
701
00:51:18,680 --> 00:51:20,444
জোয়িকে খুন করার ইচ্ছা ছিল না আমার, সেটা?
702
00:51:22,360 --> 00:51:23,407
ইচ্ছা ছিল আসলে।
703
00:51:25,280 --> 00:51:28,011
ইচ্ছা না হলেই ভালো ছিল।
আমি এ উদ্দেশ্যে সেখানে যাইনি।
704
00:51:31,240 --> 00:51:32,571
কিন্তু কাজটা করেছি।
705
00:51:33,440 --> 00:51:35,966
এখন কী করবে করো।
706
00:51:36,880 --> 00:51:37,927
ঠিক আছে। যা করার করো।
707
00:51:38,320 --> 00:51:39,560
ও তোমার কাছে অনুনয় করেছিল।
708
00:51:40,280 --> 00:51:41,884
যা করার করো।
709
00:51:42,320 --> 00:51:44,402
তাহলে হাঁফ ছেঁড়ে বাঁচি আমি!
710
00:51:45,240 --> 00:51:46,446
আমি জানি।
711
00:51:48,200 --> 00:51:50,328
আমি তোমাকে খুন করতে এখানে আসিনি ইয়ান।
712
00:51:54,720 --> 00:51:57,041
জোয়িকে খুন করার ইচ্ছা ছিল না আমার, সেটা?
713
00:51:58,360 --> 00:52:02,251
ইচ্ছা ছিল আসলে, ইচ্ছা না হলেই ...
714
00:52:09,720 --> 00:52:11,449
কী, তারমানে এসবকিছু,
715
00:52:11,560 --> 00:52:14,166
আমাকে এখানে আনা,
ওর বয়ফ্রেন্ডকে স্টেশনে পাঠানো,
716
00:52:14,320 --> 00:52:16,209
হীরা চুরি করা,
সবই নাটকের অংশ?
717
00:52:17,680 --> 00:52:19,045
আমার মুখ থেকে স্বীকারোক্তি শুনতে চেয়েছিলে?
718
00:52:19,120 --> 00:52:20,121
তাই বলা যায়।
719
00:52:20,200 --> 00:52:21,406
তোমার জায়গায় থাকলে আত্মহত্যা করতাম আমি।
720
00:52:21,480 --> 00:52:22,606
আর কিছুই করার ইচ্ছা নেই আমার।
721
00:52:22,680 --> 00:52:24,284
যা করার করে ফেলো।
722
00:52:24,840 --> 00:52:26,490
এতকিছু করেছি, আর কিছুর পরোয়া করি না আমি।
723
00:52:26,560 --> 00:52:28,528
তুমি জানো আমি এখন শেষ।
724
00:52:33,000 --> 00:52:34,047
না।
725
00:52:37,360 --> 00:52:39,249
- কেন না?
- আমি বলেছি তাই।
726
00:52:48,360 --> 00:52:51,489
জোয়ি কখনো আমার আর ওর কথা বলেছে?
727
00:52:52,640 --> 00:52:54,722
ওহ, ও বলেনি, অবশ্যই বলেনি, আমি জানি সেটা।
728
00:52:55,880 --> 00:52:57,120
কী বলতে চাও?
729
00:52:59,400 --> 00:53:01,050
এটা এক রাতে শেষ হয়েছিল...
730
00:53:02,880 --> 00:53:05,087
তুমি কাজের জন্য দূরে ছিলে।
731
00:53:05,800 --> 00:53:07,290
এতে কাজ হবে না, ইয়ান।
732
00:53:07,360 --> 00:53:08,930
ও পরে কাঁদত।
733
00:53:10,080 --> 00:53:11,411
বিছানার চাদর ধুতো।
734
00:53:11,720 --> 00:53:17,922
ওর কান্নার কথা ভালো মনে আছে আমার।
নগ্ন হয়ে চাদর জড়িয়ে ধরে কাঁদতো।
736
00:53:18,000 --> 00:53:20,048
আমাকে বেজন্মা ইতর বলে গালি দিতো।
737
00:53:21,920 --> 00:53:23,888
চলে যাবার আগে আবার করতে বাধ্য করত।
738
00:53:23,960 --> 00:53:25,166
এতে কাজ হচ্ছিল না।
739
00:53:25,240 --> 00:53:26,844
বলেছিল, আমিই ওকে অর্গাজম করাতে পারি।
740
00:53:26,960 --> 00:53:28,405
দেখো ইয়ান, তুমি আমাকে বোকা বানাতে পারবে না।
741
00:53:29,240 --> 00:53:31,049
তুমি আমাকে গুলি করাতে পারবে না।
742
00:53:31,120 --> 00:53:32,610
তুমি বেছে নিতে ...
743
00:53:32,800 --> 00:53:35,280
না, না,না, না,না, না,
তুমি আমাকে গুলি করাতে পারবে না!
744
00:53:36,200 --> 00:53:39,602
তুমি জন লুথার!
যে সব দেখে, সব জানে!
745
00:53:40,160 --> 00:53:41,844
এসো জন,
746
00:53:42,440 --> 00:53:46,809
এরকম একজন কামনাপ্রিয় নারীর সাথে দীর্ঘ অসুখী সংসার?
747
00:53:50,920 --> 00:53:52,285
নিশ্চয়ই আরোকয়েকজন ছিল।
748
00:53:52,400 --> 00:53:54,209
হয়তো তোমার পরিচিত কেউ।
749
00:53:54,320 --> 00:53:55,685
কিন্তু একটা ব্যাপার জানো?
750
00:53:57,680 --> 00:53:59,842
- মনে হয় আমিই ওর ফেভারিট।
- আর না, ইয়ান!
751
00:53:59,920 --> 00:54:01,251
কারণ আমিই ছিলাম ওর প্রতিশোধ।
752
00:54:02,440 --> 00:54:05,125
আমার কাছ থেকে পাওয়া প্রতিটি অর্গাজম ছিল তোমার বিরুদ্ধে ওর প্রতিশোধ।
753
00:54:05,200 --> 00:54:06,247
যথেষ্ট হয়েছে!
754
00:54:16,320 --> 00:54:19,164
এখন কেমন লাগে? খুনি?
755
00:54:19,240 --> 00:54:21,163
বলো এখন কেমন লাগে?
756
00:54:26,360 --> 00:54:27,646
না।
757
00:54:30,000 --> 00:54:31,047
না।
758
00:54:32,480 --> 00:54:33,970
ইয়ান রিড,
759
00:54:34,040 --> 00:54:36,611
আপনাকে জোয়ি লুথারের খুনের দায়ে গ্রেপ্তার করা হচ্ছে...
760
00:54:42,520 --> 00:54:44,090
তোমার এটা করা উচিত ছিল, জন!
761
00:54:44,160 --> 00:54:48,324
এখন দেখো তুমি আমাকে কী করালে!
762
00:54:48,400 --> 00:54:49,640
না...
763
00:54:50,120 --> 00:54:51,849
দেখো তুমি আমাকে কী করালে!
764
00:54:52,080 --> 00:54:53,081
ইয়ান...
765
00:54:54,440 --> 00:54:56,249
তোমার আমাকে থামানো উচিত ছিল জন!
766
00:54:56,640 --> 00:54:57,880
ইয়ান!
767
00:55:06,680 --> 00:55:07,886
তুমি কি?
768
00:55:07,960 --> 00:55:09,450
হ্যাঁ।
769
00:55:10,160 --> 00:55:12,083
ও তোমাকে খুন না করার কথা দিয়েছিল।
770
00:55:13,040 --> 00:55:15,930
ও ভেবেছিল, জেলে যাবার লজ্জা মৃত্যুর চেয়েও ভয়ানক।
771
00:55:16,200 --> 00:55:18,931
মার খাওয়া, কয়েদীদের হাতে ধর্ষিত হওয়া,
772
00:55:19,760 --> 00:55:21,524
নিজের প্রাণ নিয়ে সবসময়ে ভয়ে থাকা,
কিন্তু আমি ওকে বললাম,
773
00:55:21,600 --> 00:55:23,807
"না, জন, ভুল ভেবেছ,
774
00:55:24,240 --> 00:55:25,526
"মৃত্যু আরো ভয়ানক"
775
00:55:26,360 --> 00:55:29,807
কারণ, আসলেই তো তাই, ঠিক না?
776
00:55:32,160 --> 00:55:33,889
মরাই বেশি খারাপ।
777
00:55:34,360 --> 00:55:35,486
তো...
778
00:55:36,160 --> 00:55:39,482
ট্রিগার চাপবো নাকি চাপবো না?
779
00:55:39,560 --> 00:55:41,688
না! অ্যালিস!
780
00:55:41,920 --> 00:55:44,605
বেশ, ভাগ্য এখন আমার পক্ষে।
781
00:55:45,640 --> 00:55:48,325
৫০-৫০ তাহলে, আরেকটা ভোট বাকি।
782
00:55:48,720 --> 00:55:49,846
মার্ক?
783
00:55:51,440 --> 00:55:52,771
কী মনে হয়?
784
00:55:54,680 --> 00:55:55,681
তুমি একটা মিথ্যুক।
785
00:55:55,760 --> 00:55:58,411
- ও একটা মিথ্যুক।
- মার্ক, তোমার ভোটেই আসবে ফলাফল।
786
00:55:59,040 --> 00:56:01,805
অ্যালিস, অ্যালিস, একাজ কোরো না।
787
00:56:01,880 --> 00:56:05,123
ওর জীবন নেয়াটাই কি যথেষ্ট ছিল না?
তোমার কি একটুও সম্মান নেই ওর প্রতি?
788
00:56:05,840 --> 00:56:07,205
একটুও লজ্জা নেই?
789
00:56:08,120 --> 00:56:09,531
ও দেখতে বেশ্যার মতো ছিল না।
790
00:56:09,600 --> 00:56:10,761
ওর কথা শুনো না।
791
00:56:11,040 --> 00:56:12,485
ওর কথা শুনো না।
792
00:56:12,560 --> 00:56:14,562
ঐরকম বেশভূষা করত না আরকি।
793
00:56:15,280 --> 00:56:18,443
কিন্তু ওকে নগ্ন করে একটু ঘোরালে
794
00:56:18,520 --> 00:56:20,807
- ওহ!
- চুপ করো, চুপ করো!
795
00:56:20,920 --> 00:56:22,604
আচ্ছা, শোনো!
796
00:56:24,120 --> 00:56:29,291
ইয়ান থামো! মার্ক, আমি জানি তুমি ওকে মারতে চাও কিন্তু মারতে পারছ না।
798
00:56:29,360 --> 00:56:31,203
ওর এখনো কয়েকবার সেক্স করার সামর্থ্য ছিল।
799
00:56:31,280 --> 00:56:33,123
গুলি করো! গুলি করো! গুলি করো!
800
00:56:33,200 --> 00:56:35,601
না, না, না!
801
00:57:07,880 --> 00:57:09,006
ওহ, না!
802
00:57:39,440 --> 00:57:40,566
এখন কী হবে?
803
00:56:41,500 --> 00:56:48,500
অনুবাদে - কুদরতে জাহান
803
00:57:41,500 --> 00:57:48,500
বাংলায় সাবটাইটেল ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।