1 00:00:43,000 --> 00:00:45,128 ব্রেস্ট দুর্গ নির্মিত হয়েছিল ১৯ দশকের মধ্যবর্তী সময়ে, 2 00:00:45,169 --> 00:00:48,089 রুশ সম্রাজ্যের পশ্চিমা সীমান্তে। 3 00:00:48,131 --> 00:00:50,341 শক্তিশালী নির্মাণে দুর্গের সিস্টেম-প্রণালি দুর্ভেদ্য করে তুলেছে। 4 00:00:50,425 --> 00:00:53,344 আধুনিক অস্ত্রের কমতিতে দুর্গের প্রতিরক্ষামূলক গুণ হ্রাস পেলেও... 5 00:00:53,428 --> 00:00:55,471 যারা রক্ষা করে আসছে তারা এখনো দৃঢ় প্রতিশ্রুতিশীল। 6 00:00:55,555 --> 00:00:58,516 দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ বছর পর সার্জি মির্নব একটা বই লিখেন 7 00:00:58,558 --> 00:01:00,768 যার মধ্যে দুর্গের রক্ষাকর্মীদের সত্যতা প্রকাশ পেয়েছে। 8 00:01:00,893 --> 00:01:04,856 ১৯৬৫ সালে মে'র ১৪ তারিখ ব্রেস্ট দুর্গের রক্ষাকারীরা বীর উপাধিতে সম্মানিত হয়। 9 00:01:05,064 --> 00:01:07,984 দুর্গের বীরপুরুষদের স্বরণে, 10 00:01:08,025 --> 00:01:10,400 মাতৃভূমি রক্ষাকারীদের স্বরণে। 11 00:01:12,000 --> 00:01:19,500 অনুবাদ ও সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম 12 00:01:22,300 --> 00:01:25,000 ফেসবুক আইডিঃ www.facebook.com/S.fahmidul.islam.7 13 00:01:25,100 --> 00:01:28,200 সাবসিন আইডিঃ https://subscene.com/u/1021455 14 00:01:42,560 --> 00:01:46,439 THE BREST FORTRESS 15 00:01:50,300 --> 00:01:53,300 একুশে জুন ১৯৪১, ব্রেস্ট সিটি পার্ক। 16 00:01:53,700 --> 00:01:54,989 আমরা আইসক্রিম খাবো। 17 00:01:55,073 --> 00:01:57,158 মুভি কেমন লাগলো বলো। 18 00:01:58,242 --> 00:02:00,286 চল আইসক্রিম খেয়ে আসি! 19 00:02:06,292 --> 00:02:11,506 আমার সব মনে আছে। 20 00:02:11,714 --> 00:02:17,845 প্রতি শনিবারের মতো সিটি পার্কে সবাই নাচেগানে মত্ত ছিল। 21 00:02:25,311 --> 00:02:27,397 এটা আমি। 22 00:02:28,189 --> 00:02:30,358 আকিমভ আলেক্সান্ডার। 23 00:02:30,483 --> 00:02:35,571 ৩৩৩তম রেজিমেন্টের মিউজিকাল প্লাটুনের লালিত একজন ছাত্র। 24 00:02:36,656 --> 00:02:41,702 আমার বাবা মা ১৯৩৭ সালে স্পেনে খুন হয়। 25 00:02:41,828 --> 00:02:44,914 পরিবার বলতে শুধু ভাই আছে। 26 00:02:45,957 --> 00:02:48,084 আর এ হচ্ছে আনয়া। 27 00:02:48,167 --> 00:02:50,336 কেবল আনয়া। 28 00:02:50,378 --> 00:02:57,635 কিন্তু সে আমার জন্য "কেবল" আনয়ার চাইতে বেশিকিছু ছিল। 29 00:02:59,721 --> 00:03:02,849 দাঁড়াও, এক্ষুণি আসছি। 30 00:03:20,408 --> 00:03:23,494 সাশা, তুমি ইউনিটের সাথে নেই কেন? 31 00:03:25,621 --> 00:03:26,956 মস্কা সাহায্য করতে বলেছে। 32 00:03:26,998 --> 00:03:30,800 ওদের সব সংগীতশিল্পীরা চলে গেছে। গত বুধবারে ভেঁপুবাদক গেছে। 33 00:03:30,918 --> 00:03:35,006 - মিউজিকাল প্লাটুনের লালিত আকিমভ! - জি, স্যার। 34 00:03:35,200 --> 00:03:38,100 তোমাকে অবিলম্বে দুর্গে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছি! 35 00:03:38,176 --> 00:03:42,200 চিল্লাচিল্লি করছেন কী জন্য? আপনি আমার বাবাও না সেনাপতিও না! 36 00:03:42,300 --> 00:03:43,660 জনসাধারণের মাঝে চিল্লান কেন? 37 00:03:43,723 --> 00:03:46,559 স্টারশিনা কভালেংকুকে বলবে তোমাকে শাস্তি দিতে। 38 00:03:46,642 --> 00:03:48,450 আমি এসে চেক করবো। 39 00:03:48,561 --> 00:03:50,200 আর অত বেসুরা বাজাবে না। 40 00:03:50,563 --> 00:03:51,856 উল্টো ঘুরো! 41 00:03:52,300 --> 00:03:54,300 আগে বাড়ো! 42 00:04:00,156 --> 00:04:02,400 সে নাকি আবার আমার ভাই। 43 00:04:04,285 --> 00:04:07,246 মিলিটারি অফিসারের পরিবার, দয়াকরে একত্রিত হোন! 44 00:04:07,288 --> 00:04:09,457 - আনয়া, এখানে এসো। - এসে গেছি। 45 00:04:11,200 --> 00:04:13,503 নড়বে না! 46 00:04:13,711 --> 00:04:16,631 তোমাদের থেকে সেনাদল সামলানো আরো সহজ। 47 00:04:48,121 --> 00:04:50,206 এটা আমার বাড়ি। 48 00:04:51,124 --> 00:04:53,292 আমার দুর্গ। 49 00:04:53,376 --> 00:04:56,295 জায়গাটা বেশ বড়। 50 00:04:56,462 --> 00:05:00,425 সবখানে বিচরণ করা অনেক কঠিন। 51 00:05:00,550 --> 00:05:05,763 কিন্তু আমি এখানের এমন কিছু জায়গা চিনি যেখানে লুকিয়ে পড়লে, 52 00:05:05,888 --> 00:05:08,891 কেউ আমায় খুঁজে পাবে না। 53 00:05:44,510 --> 00:05:46,100 ধন্যবাদ। 54 00:06:01,110 --> 00:06:07,200 ব্রেস্ট সিটি, রেলওয়ে ষ্টেশন। 55 00:06:22,757 --> 00:06:26,010 আজকে কোনো টিকিট নেই! 56 00:06:26,094 --> 00:06:31,265 সবার জ্ঞাতার্থে বলছি, আজকে কোনো টিকিট নেই! 57 00:06:32,392 --> 00:06:35,311 আজকে কোনো টিকিট নেই। 58 00:06:35,353 --> 00:06:38,439 সেনাদের জন্যেও সংরক্ষণে নেই, একটাও নেই। 59 00:06:38,481 --> 00:06:42,568 আমার হাতে তিনদিন সময় আছে সেখানে গিয়ে ফিরে আসা পর্যন্ত। 60 00:06:42,652 --> 00:06:44,278 যারা আপনাকে টিকিট দিতে বলছে তাদের কাছে খুঁজুন গিয়ে। 61 00:06:44,500 --> 00:06:45,947 আমাদের কাছে একটাও নেই। 62 00:06:46,030 --> 00:06:47,800 এখানে আমি কিছু করতে পারবো না। 63 00:06:48,000 --> 00:06:51,000 শুনুন, আমার স্ত্রী আর বাচ্চা ডগাবপিলে আছে। 64 00:06:51,200 --> 00:06:53,162 ওদেরকে আমার কর্মস্থানে নিয়ে আসতে হবে। 65 00:06:53,246 --> 00:06:55,900 ২০শে জুলাই, এটাই আমি করতে পারবো। 66 00:06:56,100 --> 00:06:58,000 রেজার্ভেশন ভঙ্গ করুন। 67 00:07:00,336 --> 00:07:03,923 কমরেড কমিসার, আমি আপনাকে সেটাই বলছি যেটা আত্মীয়স্বজনকেও বলতাম। 68 00:07:04,507 --> 00:07:06,551 রেজার্ভেশন ধরা আমার জন্য নিষিদ্ধ। 69 00:07:06,634 --> 00:07:09,700 এটা শুধু নির্দিষ্ট আদেশ সাপেক্ষে হবে। 70 00:07:09,971 --> 00:07:11,931 তারমানে না? 71 00:07:12,014 --> 00:07:17,061 এটা হয়তো ভালোর জন্য, ওদেরকে এখানে কেন আনবেন যেখানে সবাই চলে যাচ্ছে? 72 00:07:18,146 --> 00:07:21,232 ঠিক কী বুঝাতে চাচ্ছেন? 73 00:07:23,484 --> 00:07:27,488 বেশ গরম, মরুভূমিতে আছি মনে হচ্ছে। 74 00:07:27,572 --> 00:07:29,532 কি দিন রে বাবা! 75 00:08:04,067 --> 00:08:06,110 হ্যালো, কমরেড কমিসার। 76 00:08:10,239 --> 00:08:11,532 হাই, নিকোলা। 77 00:08:13,326 --> 00:08:15,800 - সিনেমা আনছো? - হ্যাঁ। 78 00:08:34,430 --> 00:08:38,601 জোরে, জোরে, আরো জোরে! 79 00:08:50,113 --> 00:08:52,115 তুগুশেভ। 80 00:08:57,245 --> 00:09:00,456 কলয়া দ্রুত, কিন্তু তুগুশেভ দূরান্ত। 81 00:09:06,462 --> 00:09:13,136 প্রিয়তমা, আমি আজও আসতে পারবো না। দুর্গতে সব শান্ত আছে, যুদ্ধের কোনো আবহ নেই। 82 00:09:15,012 --> 00:09:20,017 ভাগ্যের চাকা ঘুরছে না। চল আবার খেলি। 83 00:09:23,312 --> 00:09:25,440 আপনি যাননি, কমরেড কমিসার? 84 00:09:25,523 --> 00:09:29,485 তোমাদের ছেড়ে কীভাবে যাই? 85 00:09:39,100 --> 00:09:40,800 সিনেমা এনেছ? 86 00:09:42,300 --> 00:09:43,700 হ্যাঁ, এনেছি। 87 00:09:44,292 --> 00:09:47,420 - ...আর কয়েকটা বিয়ার। - বিয়ার ছাড়া চলবে না? 88 00:09:48,212 --> 00:09:51,174 আগামীকাল রবিবার। 89 00:09:51,549 --> 00:09:53,593 রবিবারে মানুষ বিশ্রাম নেয়। 90 00:09:53,676 --> 00:09:55,678 তাই আমিও বিশ্রাম নিব। 91 00:09:56,554 --> 00:09:57,889 তিনটা বিয়ার। 92 00:10:04,937 --> 00:10:07,023 আর বাচ্চাদের জন্য পানি। 93 00:10:07,231 --> 00:10:09,275 বাচ্চাদের কথা দেখি মনে আছে! 94 00:10:13,237 --> 00:10:15,323 আমরা কিছুই ভুলি না, ভুলি কি? 95 00:10:15,448 --> 00:10:17,575 চলো। 96 00:10:44,160 --> 00:10:46,246 ওটা এনেছ? 97 00:10:47,414 --> 00:10:49,416 হ্যাঁ, এনেছি। 98 00:10:51,459 --> 00:10:53,753 সম্ভবত আবারও ভালোবাসা সম্পর্কিত? 99 00:10:55,000 --> 00:10:56,798 ভালোবাসা সম্পর্কিত। 100 00:11:10,186 --> 00:11:12,230 আমি ঝামেলায় পড়েছি, কমরেড স্টারশিনা। 101 00:11:13,398 --> 00:11:16,693 আমার মনেহয় শাস্তি দিতে হবে? কোথায় দেখেছে তোমাকে? 102 00:11:17,527 --> 00:11:20,613 আমি বেসুরো বাজাচ্ছিলাম, আর আমার ভাই শুনে ফেলে। 103 00:11:20,655 --> 00:11:23,742 - কী বাজাচ্ছিলে? - "অন দ্য হিল।" 104 00:11:23,825 --> 00:11:25,827 সকালের আগে সেটা শিখে নিবে। 105 00:11:25,910 --> 00:11:28,038 আগামীকাল বাজাবে। 106 00:11:36,338 --> 00:11:37,589 মিউজিক বন্ধ করো! 107 00:11:39,549 --> 00:11:42,635 হ্রুশ, কী করছো তুমি? 108 00:11:42,677 --> 00:11:45,638 কমরেড লেফটেনেন্ট, এটা এক ধরণের সোয়ান লেক। 109 00:12:13,875 --> 00:12:17,087 জার্মানির সাথে যুদ্ধ কখন শুরু হবে বলে মনে করেন? 110 00:12:20,090 --> 00:12:28,348 মিত্রের সাথে যুদ্ধের ব্যাপারের আতঙ্কটা তদন্ত করতে আমাকে নিযুক্ত করা হয়েছে। 111 00:12:28,640 --> 00:12:33,603 আমার বিশ্বাস আপনি একজন কমিউনিস্ট এবং সত্যবাদী। 112 00:12:33,687 --> 00:12:35,730 তাহলে এরকমটা হলো কেন? পায়েত মিহালবিক! 113 00:12:35,772 --> 00:12:38,300 যে আপনাকে আতঙ্ক রটানোকারী বলা হচ্ছে? 114 00:12:39,109 --> 00:12:42,153 যারা বলেছে তাদের জিজ্ঞেস করো। 115 00:12:49,536 --> 00:12:51,579 আমাকে সাহায্য করুন, পায়েত মিহালবিক। 116 00:12:52,100 --> 00:12:54,100 আমি তেমন উচ্চপদের না। 117 00:12:54,600 --> 00:12:56,543 কিন্তু আমার সামনে অনেক দায়িত্ব পড়ে আছে। 118 00:12:56,626 --> 00:12:59,713 আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি নির্দোষ। 119 00:13:00,797 --> 00:13:04,009 আতঙ্কটা কে ছড়াচ্ছে? 120 00:13:06,011 --> 00:13:10,100 আপনাকে এখানে আসতে বলেছি যেন আমরা অসংকোচে কথা বলতে পারি। 121 00:13:10,390 --> 00:13:13,200 - কে ছড়াচ্ছে, কমরেড মেজর? - আমি। 122 00:13:15,312 --> 00:13:20,775 আমি কোনো চিন্তা ব্যতিরেকে ইতোমধ্যে অনেকবার বলেছি যে জার্মানরা শীঘ্রই হামলা করবে। 123 00:13:22,777 --> 00:13:27,032 এটার ব্যাপারে তো আর কারো কাছ থেকে কিছু শুনিনি। 124 00:13:28,074 --> 00:13:31,000 ভয়ের কিছু নেই। 125 00:13:33,900 --> 00:13:36,100 আরামসে ঘুমাও। 126 00:13:42,714 --> 00:13:51,014 দেখো লেফটেনেন্ট, ওরা যদি হামলা করে তাহলে আমাদের অবস্থা হবে বয়লারের মধ্যে আটকে পড়ার মতো। 127 00:13:51,848 --> 00:13:54,600 দুর্গে আট হাজার সৈনিক আছে। 128 00:13:54,900 --> 00:13:59,000 এত মানুষ একসাথে উত্তরের গেইট দিয়ে বের হওয়ার সময় পাবে না। 129 00:13:59,147 --> 00:14:01,316 সবার মা, বাচ্চা, স্ত্রী সহ... 130 00:14:01,450 --> 00:14:04,500 সাথে সব জিনিসপাতি নিয়ে। 131 00:14:07,100 --> 00:14:10,784 বেশ সংখ্যক সৈনিককে দুর্গের বাহিরে পাঠানো উচিত 132 00:14:10,825 --> 00:14:12,786 যেখানে মেইন আর্মি ইউনিট অবস্থান করেছে। 133 00:14:12,827 --> 00:14:16,600 এটাই আমি বিগত দুই বছর ধরে বলে আসছি! 134 00:14:16,700 --> 00:14:18,333 এবং বলেই যাবো! 135 00:14:18,500 --> 00:14:20,168 আর ফোর্থ আর্মিদের ব্যাপারে কী? 136 00:14:20,251 --> 00:14:23,700 ওরা আমাদের এখানে ছেড়ে যাবে না? ঠিক? 137 00:14:24,100 --> 00:14:30,512 না যাবে না, যদি যার যেখানে থাকার কথা সেখানে থাকে! 138 00:14:30,553 --> 00:14:33,723 এখানে সৈনিকরা এক জায়গায়, কমান্ডাররা অন্য জায়গায়। 139 00:14:33,807 --> 00:14:37,500 যেখানে কমান্ডার ছাড়া সৈনিকরা থাকে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 140 00:14:37,769 --> 00:14:40,600 এটাতো জানা বিষয়, কমরেড লেফটেন্যান্ট। 141 00:14:47,237 --> 00:14:49,100 আপনার কথা বুঝেছি। 142 00:14:49,500 --> 00:14:52,000 এবং আমাদের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি। 143 00:14:53,618 --> 00:14:56,100 তবে দয়াকরে এটা গোপন রাখবেন। 144 00:14:56,663 --> 00:15:00,200 আপনার কেসের শুনানি ২৭ তারিখ হবে। 145 00:15:01,600 --> 00:15:03,600 আমাকে যেতে দাও, কমরেড লেফটেন্যান্ট। 146 00:15:04,200 --> 00:15:07,800 - ক্লাবে একটা সিনেমা শুরু হচ্ছে। - হ্যাঁ, অবশ্যই। 147 00:15:16,474 --> 00:15:19,000 - জলদি করো। - আমরা ঠিক সময়েই যাবো। 148 00:15:49,841 --> 00:15:52,500 সনয়া। 149 00:15:53,928 --> 00:15:55,800 আমাকে ছেড়ে যাবে না তো? 150 00:15:55,860 --> 00:15:58,000 ওরা কীভাবে বাস করে দেখো। 151 00:16:47,232 --> 00:16:49,100 ধন্যবাদ, কমরেড মেজর। 152 00:16:49,800 --> 00:16:52,000 [জার্মান ভাষায় কথা বলছে।] 153 00:17:30,984 --> 00:17:32,700 পাতে। 154 00:17:33,900 --> 00:17:35,700 চা ঠাণ্ডা হয়ে গেছে। 155 00:17:36,700 --> 00:17:38,700 শুতে যাও, কাতে। 156 00:18:05,050 --> 00:18:11,200 আমাদের ইউনিফর্ম পরে এভাবে জার্মান জালেমরা দুর্গে আবির্ভূত হয়েছিল। 157 00:18:11,608 --> 00:18:16,300 বিদ্যুৎ তার কাটা এবং পানি সংকট ওরাই তৈরি করেছিল 158 00:18:23,200 --> 00:18:25,000 কী হলো? 159 00:18:25,622 --> 00:18:28,876 আজ খুঁটি থেকে আরেকজন স্বদলদ্রোহী আমাদের ঘাঁটিতে এসেছিল। 160 00:18:29,710 --> 00:18:32,200 সে বলেছে আজ ৪টা থেকে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। 161 00:18:34,089 --> 00:18:37,000 - সেটা তুমি বিশ্বাস করো? - অবশ্যই না। 162 00:18:37,176 --> 00:18:39,303 এই সপ্তাহ জুড়েই ওদের ১০ জনকে ধরেছি 163 00:18:39,344 --> 00:18:43,200 এবং সবাই বলে যাচ্ছে যে আজ বা কাল থেকে যুদ্ধ শুরু হবে। 164 00:18:43,307 --> 00:18:45,517 আসলে আমার আনয়ার জন্য খারাপ লাগছে। 165 00:18:45,601 --> 00:18:49,400 আমাদের মেয়ে বড় হয়ে গেছে, ছোট থাকতে সে আমাকে সব বলতো। 166 00:18:49,646 --> 00:18:53,500 কিন্তু এখন আমি তাকে যা জিজ্ঞেস করি শুধু ইশারাতে বুঝ দিয়ে দেয়। 167 00:18:54,776 --> 00:18:56,862 হয়তো সে অসুস্থ? 168 00:18:57,112 --> 00:19:00,157 হ্যাঁ, আর রোগটা হচ্ছে সাশা আকিমভ। 169 00:19:00,600 --> 00:19:03,118 আমাদের আনয়া প্রেমে পড়েছে। 170 00:19:06,200 --> 00:19:07,800 এটাই হচ্ছে, বাবা। 171 00:19:12,586 --> 00:19:15,100 মাছ ধরতে যাবো বলেছিলে মনে আছে? 172 00:19:15,714 --> 00:19:17,883 না, তোমার বাবা-মা তোমাকে যেতে দিবে না। 173 00:19:17,966 --> 00:19:20,400 সবাই যখন ঘুমোবে আমি চুপিচুপি চলে আসবো। 174 00:19:21,887 --> 00:19:26,900 ঠিকাছে আনয়া, তুমি কিছুক্ষণ বাজাও। আমি একটা বিড়ি খাই। 175 00:19:53,210 --> 00:19:55,254 চলো বিয়ে করে ফেলি! 176 00:19:56,380 --> 00:19:58,500 আমি রাজি হয়ে গেলে করবে? 177 00:20:00,592 --> 00:20:02,400 আমাকে বিশ্বাস করো না? 178 00:20:03,200 --> 00:20:04,800 এখনি আসছি। 179 00:20:08,600 --> 00:20:10,200 এখনি আসছি। 180 00:20:53,812 --> 00:20:55,800 হ্যালো। 181 00:20:56,600 --> 00:20:59,300 - ডাকনাম? - কলয়া। 182 00:20:59,943 --> 00:21:02,196 আমিই সিনেমাটা এনেছি। 183 00:21:38,732 --> 00:21:44,863 ২২জুন ১৯৪১ ০৩ঃ৫৮ 184 00:23:54,159 --> 00:23:55,900 প্রশিক্ষণ চলছে? 185 00:23:56,286 --> 00:23:58,163 আমরা একটু ঘুমোতেও পারবো না। 186 00:24:06,400 --> 00:24:08,400 দেখে আসি কী চলছে। 187 00:24:12,245 --> 00:24:13,900 শুয়ে পড়ো! 188 00:24:15,700 --> 00:24:17,050 কী হচ্ছে? 189 00:24:17,200 --> 00:24:18,700 প্রশিক্ষণ চলছে। 190 00:24:38,100 --> 00:24:39,313 ভাগো! 191 00:24:39,355 --> 00:24:41,440 - কোথায়? - বাসায়। আমি তোমাকে খুঁজে নিবো। 192 00:24:41,600 --> 00:24:42,850 আর তুমি? 193 00:24:43,568 --> 00:24:46,400 - আনয়া কোথায়? - চিন্তা কোরো না, আমরা তাকে খুঁজে নিবো। 194 00:24:46,612 --> 00:24:48,300 আনয়া কোথায়? 195 00:24:58,400 --> 00:25:00,800 পেতা, এটা যুদ্ধ নাকি? 196 00:25:02,620 --> 00:25:05,706 - কেতা! এসো! - সবকিছু নিয়েছ তো? 197 00:25:06,300 --> 00:25:07,500 শক্ত করে ধরো। 198 00:25:07,708 --> 00:25:08,918 চলো! 199 00:25:26,519 --> 00:25:29,400 কেতা, আমি যেভাবে বলেছিলাম সব সেভাবে করবে। 200 00:25:29,600 --> 00:25:31,500 বেইজমেন্টে গিয়ে লুকিয়ে পড়ো। 201 00:25:31,774 --> 00:25:33,500 - পেতা! - শান্ত থাকো। 202 00:25:35,000 --> 00:25:36,600 এসো, সনি। 203 00:25:36,904 --> 00:25:40,074 - তোমার টুপি। - পরিস্থিতি শান্ত হলে তোমাদের নিতে আসবো। 204 00:25:48,457 --> 00:25:50,700 ও আমাদের খুঁজে নিতে পারবে, পারবে না? 205 00:25:51,669 --> 00:25:53,400 এখানে থেকো। 206 00:25:53,671 --> 00:25:55,756 - আর তুমি? - আমি ছাড়া বের হবে না। 207 00:25:58,843 --> 00:26:00,300 আচ্ছা আমি আসি। 208 00:26:00,500 --> 00:26:02,300 ভাগো, ভাগো! 209 00:26:02,972 --> 00:26:06,100 আন্দ্রে! 210 00:26:06,183 --> 00:26:07,400 আম্মু! 211 00:26:11,313 --> 00:26:12,440 তাকে দেখে রেখো। 212 00:26:21,907 --> 00:26:24,600 ওদের জ্বালাতনে নত হয়ো না! 213 00:26:25,400 --> 00:26:29,039 যাও! যাও! যাও! 214 00:28:46,635 --> 00:28:49,600 যুদ্ধ আমার কল্পনায় ছিল। 215 00:28:49,805 --> 00:28:56,000 কিন্তু এমন যুদ্ধ কখনো কল্পনায়ও আনিনি। 216 00:28:56,145 --> 00:28:58,100 যুদ্ধ হবে সবার জানা ছিল। 217 00:28:58,355 --> 00:29:02,485 কিন্তু এমন হঠাৎ করে শুরু হয়ে যাবে কেউ ভাবেনি। 218 00:29:04,320 --> 00:29:06,900 সাদাসিধে আর ভয়ংকর। 219 00:29:40,940 --> 00:29:43,000 আমি ওই বাড়িটায় গিয়েছিলাম। 220 00:29:43,109 --> 00:29:45,052 যেটা সভাস্থল ছিল... 221 00:29:45,194 --> 00:29:46,950 যুদ্ধকে কেন্দ্র করে। 222 00:29:58,833 --> 00:30:02,600 এটাই লেখা ছিল ইন্সট্রাকশন ম্যানুয়ালে। 223 00:30:02,878 --> 00:30:05,700 তবে ওই ম্যানুয়ালটা সম্ভবত মিশে গেছে 224 00:30:05,900 --> 00:30:07,850 বাড়িটার ধ্বংসস্তূপে। 225 00:30:08,000 --> 00:30:10,000 - তোমরা সেখানে যেতে পারো না! - যেতে দে! 226 00:30:10,400 --> 00:30:12,300 কমান্ডারের নির্দেশ ছাড়া অস্ত্র দেওয়া যাবে না! 227 00:30:20,200 --> 00:30:22,100 আমারও অস্ত্র বহন করার অনুমতি ছিল না। 228 00:30:24,817 --> 00:30:28,300 কিন্তু আমার কাছে নিজের অস্ত্র ছিল। 229 00:30:31,073 --> 00:30:35,035 যার জন্য অনুমতির প্রয়োজন ছিল না। 230 00:31:11,655 --> 00:31:13,824 পরিস্থিতি শান্ত হলো মনে হচ্ছে। 231 00:32:06,300 --> 00:32:08,100 আম্মু... 232 00:32:28,600 --> 00:32:30,700 সনি... 233 00:32:31,819 --> 00:32:33,900 বেইজমেন্টের দিকে যাও। 234 00:32:46,300 --> 00:32:48,000 পালাও, সনি... 235 00:32:52,757 --> 00:32:54,842 তোমরা এখানে প্রবেশ করতে পারো না! 236 00:32:56,051 --> 00:32:58,971 ভলিন্সক সুরক্ষিত দুর্গ, হাসপাতাল। 237 00:33:08,481 --> 00:33:10,524 এমন কোরো না! সার্জারি চলছে! 238 00:33:21,400 --> 00:33:23,600 কবরিন্সক সুরক্ষিত দুর্গ। উত্তর প্রবেশপথ। 239 00:33:51,400 --> 00:33:53,200 পালিয়ে যেও না! 240 00:33:55,478 --> 00:33:57,300 পালিয়ে যেও না! 241 00:33:57,400 --> 00:33:59,550 কবরিন্সক সুরক্ষিত দুর্গ। পূর্বদিকস্থ দুর্গ। 242 00:33:59,657 --> 00:34:01,150 ফিরে যাও! 243 00:34:01,300 --> 00:34:03,400 ব্যারাকে ফিরে যাও! 244 00:34:03,600 --> 00:34:05,300 পালিয়ে যেও না! 245 00:34:05,700 --> 00:34:07,600 ব্যারাকে ফিরে যাও! 246 00:34:09,300 --> 00:34:10,500 বাছা! 247 00:34:11,100 --> 00:34:12,300 - বাজাও! - কী? 248 00:34:12,350 --> 00:34:13,900 যেকোনো কিছু বাজাও! 249 00:34:14,100 --> 00:34:15,900 বন্ধ করো! 250 00:34:17,800 --> 00:34:19,000 বন্ধ করো! 251 00:34:19,200 --> 00:34:21,230 বাছা, পাগল নাকি তুমি? জীবনের মায়া পকেটে নাকি! 252 00:34:21,600 --> 00:34:24,000 - তোমার অস্ত্র কোথায়? - দূর হ! 253 00:34:31,897 --> 00:34:34,400 কমান্ডার্স, এদিকে এসো! 254 00:34:35,109 --> 00:34:37,300 আমরা লেফটেন্যান্ট। 255 00:34:38,300 --> 00:34:40,100 লেফটেন্যান্ট? দেখে তো মনে হয় না। 256 00:34:40,115 --> 00:34:43,650 আদেশ পালন করো আর ঠিকভাবে রিপোর্ট করো, নয়তো আতঙ্ক ছড়ানোকারী বলে গুলি করে দিবো! 257 00:34:43,800 --> 00:34:45,100 জি, স্যার। 258 00:34:45,328 --> 00:34:49,541 সবাই ব্যারাকে ফিরে যাও। অস্ত্র নিয়ে নিজেদের ডিফেন্স পজিশন নাও। 259 00:34:51,400 --> 00:34:52,869 বাগে বাড়ো! 260 00:34:55,000 --> 00:34:58,400 হোমস্কি সুরক্ষিত দুর্গ। 261 00:34:59,300 --> 00:35:02,053 রাশিয়ানরা কোথায়? শুধু জার্মানদের দেখা যাচ্ছে। 262 00:35:02,095 --> 00:35:03,600 এটা হয়তো ট্রেনিং চলছে? 263 00:35:04,097 --> 00:35:06,266 এটা কোন বালের ট্রেনিং মনে হচ্ছে? 264 00:35:06,500 --> 00:35:08,200 ছেলেরা! 265 00:35:08,693 --> 00:35:10,700 দুঃখিত, কমরেড রেগিমেন্ট কমিসার। 266 00:35:10,820 --> 00:35:12,906 পাগলামো বন্ধ করো! 267 00:35:13,823 --> 00:35:16,200 এখানের কমান্ডার আছেন? 268 00:35:19,500 --> 00:35:20,900 আচ্ছা। 269 00:35:21,900 --> 00:35:23,900 আমিই দায়িত্ব নিচ্ছি। 270 00:35:24,167 --> 00:35:27,420 স্টারশিনা, সেনাদের একত্রিত করে অস্ত্রগুলো দিয়ে দাও। 271 00:35:27,545 --> 00:35:29,500 জানালায় জানালায় ছড়িয়ে পড়ো। 272 00:35:29,631 --> 00:35:31,500 জার্মানদের ব্রিজ পার হতে দিবে না। 273 00:35:31,674 --> 00:35:33,300 গোলাবারুদ অপচয় করবে না। 274 00:35:33,802 --> 00:35:36,400 শহরের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকো। 275 00:35:37,889 --> 00:35:39,800 দুর্গ থেকে বলছি... 276 00:35:39,891 --> 00:35:41,500 নবম সীমান্তের পোস্ট। 277 00:35:41,600 --> 00:35:43,400 আমার আদেশ শোনো, অস্ত্র নাও! 278 00:35:43,600 --> 00:35:46,100 যথেষ্ট অস্ত্র নেই! ওরা অস্ত্র দেওয়ালের নিচে পুতে ফেলেছে। 279 00:35:46,231 --> 00:35:48,274 - চিফ পলিট অফিসার? - মারা গেছেন। 280 00:35:52,487 --> 00:35:54,572 যাদের কাছে অস্ত্র আছে তারা আমার সাথে আসো। 281 00:35:54,656 --> 00:35:58,785 বাকিরা যেভাবে পারো নিচ থেকে অস্ত্রগুলো উঠানোর চেষ্টা করো। 282 00:36:00,400 --> 00:36:01,996 জার্মান! 283 00:36:47,751 --> 00:36:49,600 সীমান্তের পোস্ট... 284 00:36:51,921 --> 00:36:53,840 ...যুদ্ধ দামামায়! 285 00:36:56,009 --> 00:36:57,800 আমার পিছে আসো! 286 00:38:04,035 --> 00:38:06,300 প্রথম তলায় একজন সেনা দরকার। 287 00:38:26,808 --> 00:38:29,500 দুর্গ থেকে বলছি। 288 00:38:29,800 --> 00:38:32,105 আমরা ডিফেন্স ধরে আছি। যুদ্ধ চলমান আছে। 289 00:38:33,064 --> 00:38:34,940 রেইনফোর্সমেন্টের অপেক্ষায় আছি। 290 00:38:35,200 --> 00:38:38,100 ১৩২তম NKVD ব্যাটেলিয়নের ব্যারাক। 291 00:38:48,580 --> 00:38:51,916 এটা কোন ইউনিট? দায়িত্বে আছে কে? 292 00:38:52,300 --> 00:38:55,879 আমি কমান্ডারকে দেখতে চাই! 293 00:38:56,500 --> 00:38:58,600 NKVD লেফটেন্যান্ট ভেন্সটেইন! 294 00:38:59,000 --> 00:39:03,400 অফিসার হিসেবে তোমাদের ব্যারাক ছেড়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি, তারপর ছোট ছোট দলে ভাগ হয়ে.. 295 00:39:03,600 --> 00:39:06,500 দুর্গের বাইরের দিকে রওনা হও... 296 00:39:07,300 --> 00:39:11,600 আমরা পজিশন ছেড়ে দিলে তো জার্মানরা দুর্গ দখলে নিয়ে নিবে, 297 00:39:11,770 --> 00:39:14,689 আর রেইনফোর্সমেন্ট আসা অবধি তো আমরা এখানে তাদেরকে আটকে রাখতে পারবো। 298 00:39:28,411 --> 00:39:30,800 যেটা বলেছি করো, লেফটেন্যান্ট! 299 00:39:35,543 --> 00:39:39,200 আরো দুই ডিভিশন এখানে আসার পথে আছে। 300 00:39:39,600 --> 00:39:42,200 আর বেশি মানুষের জীবন বলিদান অনর্থক। 301 00:39:43,885 --> 00:39:46,300 - আর তুমি, সার্জেন্ট? - সিনিয়র সার্জেন্ট নভিকভ। 302 00:39:46,650 --> 00:39:49,200 আদেশ অমান্য করলে কী ঘটে জানো তো? 303 00:39:49,349 --> 00:39:55,000 কমরেড মেজর দুঃখিত, আমি জানি না। আপনার ডকুমেন্ট দেখতে পারি? 304 00:39:57,300 --> 00:39:58,608 অবশ্যই। 305 00:39:58,691 --> 00:40:01,300 ঠিক কাজ করছো, আমি তোমাদের এমন সতর্কতার প্রশংসা করছি। 306 00:40:02,737 --> 00:40:04,750 আর জুতাগুলো দেখান। 307 00:40:04,906 --> 00:40:07,300 - জুতো কেন আবার? - জুতো দেখাতে বলছি। 308 00:40:07,500 --> 00:40:12,205 আমাদের জুতোর দাগ গোলাকার, আর জার্মানদেরগুলো সোজা। 309 00:40:18,295 --> 00:40:19,900 দেখো। 310 00:40:23,300 --> 00:40:24,900 সোজা! 311 00:40:28,847 --> 00:40:31,015 থাম! 312 00:40:42,277 --> 00:40:44,487 জার্মান ব্যাজ। 313 00:40:45,200 --> 00:40:47,200 কিন্তু জুতোর দাগ গোলাকার ছিল। 314 00:41:56,476 --> 00:41:58,561 সনয়া! 315 00:42:20,000 --> 00:42:22,335 কলয়া! 316 00:42:26,548 --> 00:42:28,800 - কলয়া, আমি এখানে। - সনয়া, আমি আসছি! 317 00:42:37,183 --> 00:42:40,187 জার্মানরা দক্ষিণে সরছে। 318 00:43:07,213 --> 00:43:09,466 সনয়া! 319 00:43:12,635 --> 00:43:15,513 কলয়া! 320 00:43:15,764 --> 00:43:17,807 চুপ কোরো! 321 00:43:18,892 --> 00:43:21,200 আর সইতে পারছি না! 322 00:43:21,500 --> 00:43:23,200 খুব ভয় করছে! 323 00:43:23,400 --> 00:43:25,800 জার্মানরা এখানেই আছে! 324 00:43:26,066 --> 00:43:30,300 - দোহাই লাগে! - চুপ করে থাকো! 325 00:43:31,321 --> 00:43:34,300 কেঁদো না, তুমি না সাহসী মেয়ে? 326 00:44:04,771 --> 00:44:07,300 দুর্গ থেকে বলছি, দুর্গ থেকে বলছি। যুদ্ধ চলমান আছে। 327 00:44:07,500 --> 00:44:09,800 ডিফেন্স ধরে আছি। রেইনফোর্সমেন্টের অপেক্ষা করছি। 328 00:44:17,000 --> 00:44:18,700 কমরেড কমিসার, দেখুন! 329 00:44:19,000 --> 00:44:21,300 আমাদের হাসপাতালের লোকেরা! 330 00:44:33,717 --> 00:44:35,100 দেখুন। 331 00:44:40,223 --> 00:44:43,145 একজন নার্স দেখতে পাচ্ছি যে আমার চিকিৎসা করেছিল কিছুদিন আগে। 332 00:44:48,200 --> 00:44:50,000 কী হবে এখন, কমরেড কমিসার? 333 00:44:50,608 --> 00:44:53,200 স্টারশিনা, তুমি আমার সাথে আসো। 334 00:44:53,778 --> 00:44:55,656 - জি, স্যার। - অস্ত্র রেখে দাও। 335 00:44:57,907 --> 00:45:00,200 বাকিরা জানালায় জানালায় ছড়িয়ে পড়ো। 336 00:45:00,700 --> 00:45:02,600 নিশানায় পাক্কা তাক করবে। 337 00:45:02,700 --> 00:45:03,900 আসো। 338 00:45:10,211 --> 00:45:13,000 মনের সুখে শত্রু মারার এইতো সুযোগ। 339 00:46:30,500 --> 00:46:32,300 শুয়ে পড়ো! 340 00:47:25,764 --> 00:47:28,141 সবাই বেইজমেন্টের দিকে যাও! 341 00:48:09,099 --> 00:48:11,200 আমাদের ব্রেস্টে যাওয়া দরকার। 342 00:48:11,351 --> 00:48:14,313 সেখানের কী হালচাল জানতে হবে। 343 00:48:21,200 --> 00:48:23,300 কাজ সম্পন্ন হয়েছে? 344 00:48:24,781 --> 00:48:26,783 জি, স্যার। 345 00:48:28,600 --> 00:48:30,120 যাও। 346 00:48:42,507 --> 00:48:45,677 দেখো ওরা কত লোককে মেরে ফেললো! 347 00:48:50,974 --> 00:48:52,900 গোলাবারুদ। 348 00:48:53,936 --> 00:48:55,500 গাড়িতে উঠুন। 349 00:48:56,021 --> 00:48:58,315 আপনাদের কাছে গোলাবারুদ আছে? 350 00:48:58,700 --> 00:49:02,319 গোলাবারুদ কী জন্য? উঠুন! 351 00:49:10,702 --> 00:49:13,705 উত্তর গেইটের দিকে চলো। 352 00:49:28,554 --> 00:49:31,400 কবরিন্সক দুর্গ। অফিসারদের বাসভবন। 353 00:49:31,473 --> 00:49:33,684 আমি ছিলাম আমার ভাইয়ের খোঁজে। 354 00:49:35,769 --> 00:49:38,000 আমরা এখানে বাস করতাম। 355 00:49:38,981 --> 00:49:41,300 আমাদের পরিবার 356 00:49:41,942 --> 00:49:44,236 আর পচ্রেনিকভের পরিবার। 357 00:50:06,091 --> 00:50:09,000 - আংকেল ভানিয়া! - নিচু হয়ে জানালার দিকে যাও। 358 00:50:10,137 --> 00:50:12,222 আমার ভাইকে দেখেছেন? 359 00:50:15,309 --> 00:50:16,900 সাহায্য করো। 360 00:50:34,244 --> 00:50:35,700 শুরা সাবধানে। 361 00:50:36,800 --> 00:50:38,100 এখানে আসো। 362 00:50:44,000 --> 00:50:45,600 শাসা, এখান থেকে চলে যাও। 363 00:50:45,756 --> 00:50:47,100 না। 364 00:50:47,300 --> 00:50:49,200 এটা আদেশ। 365 00:51:19,700 --> 00:51:22,000 এখন কী করব আমরা? 366 00:51:24,153 --> 00:51:27,100 আমি ওদের কাছে নিজেকে বন্দী হতে দিবো না। 367 00:51:27,464 --> 00:51:29,383 আমিও। 368 00:51:30,551 --> 00:51:33,000 আমি সবকিছু বুঝছি। 369 00:51:35,000 --> 00:51:38,850 তোমাকে ও বাচ্চাদের ছাড়া আমি বেঁচে থাকতে চাই না আর থাকবোও না। 370 00:51:48,400 --> 00:51:50,800 আমায় ক্ষমা কোরো। 371 00:51:56,300 --> 00:51:58,300 আমাকেও করে দাও। 372 00:52:19,558 --> 00:52:21,604 ওরা কী করতে চাচ্ছে দেখো। 373 00:53:24,957 --> 00:53:30,462 ফিরে চলো, ভিতরে যাওয়া যাবে না। 374 00:54:09,877 --> 00:54:13,048 ভিতরে যেতে পারিনি। 375 00:54:20,387 --> 00:54:22,200 আমরা রেইনফোর্সমেন্টের অপেক্ষায় আছি। 376 00:54:22,556 --> 00:54:25,600 দুর্গ থেকে বলছি, দুর্গ থেকে বলছি। 377 00:54:25,800 --> 00:54:27,800 যুদ্ধ চলমান আছে। ডিফেন্স ধরে আছি। 378 00:54:27,900 --> 00:54:30,000 রেইনফোর্সমেন্টের অপেক্ষায় আছি। 379 00:54:43,452 --> 00:54:46,200 কমরেড মেজর! 380 00:54:46,359 --> 00:54:48,700 - ট্যাংকগুলো আসছে! - ধীরেসুস্থে, লেফটেন্যান্ট। 381 00:54:48,750 --> 00:54:50,450 আমাদের কাছে যদি একটা অ্যান্টি-ট্যাংক হাতিয়ার থাকতো! 382 00:54:57,966 --> 00:55:00,600 ওদের বলেও ছিলাম। 383 00:55:06,500 --> 00:55:08,000 তৃতীয়টা। 384 00:55:09,269 --> 00:55:10,980 ইসস একটা অ্যান্টি-ট্যাংক হাতিয়ার যদি আমাদের কাছেও থাকতো! 385 00:55:11,105 --> 00:55:13,900 যুদ্ধ দামামায়! গ্রেনেডগুলো প্রস্তুত করো। 386 00:55:17,861 --> 00:55:19,700 অস্ত্র জড়ো করো। 387 00:55:24,000 --> 00:55:25,700 পজিশন নাও। 388 00:55:27,120 --> 00:55:28,900 আদেশ ছাড়া ফায়ার করবে না। 389 00:55:32,334 --> 00:55:38,200 রক্ত দিবো শহীদ হবো, তবুও দেশের এক টুকরো মাটি অন্যের হতে দিবো না। আমাদের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। 390 00:56:16,400 --> 00:56:17,900 কে গুলি করলো? 391 00:56:31,894 --> 00:56:33,400 গুলি। 392 00:56:36,400 --> 00:56:37,700 আমাদের লোকে। 393 00:56:42,900 --> 00:56:44,400 তাক করো। 394 00:56:45,449 --> 00:56:46,850 ফায়ার। 395 00:56:57,200 --> 00:56:59,200 কপ্তান, গ্রেনেড প্রস্তুত রেখো। 396 00:57:03,900 --> 00:57:05,200 লোড করো। 397 00:57:37,500 --> 00:57:39,000 হামলা! 398 00:57:39,600 --> 00:57:41,631 যুদ্ধ দামামায়! 399 00:59:14,400 --> 00:59:16,800 তোমার নাম কী বাছা? 400 00:59:17,100 --> 00:59:20,200 লেফটেন্যান্ট আকিমভ। 401 00:59:37,613 --> 00:59:40,400 এভাবে আমার ভাই মারা গেছিল। 402 00:59:40,658 --> 00:59:45,200 একদম প্রথম দিনে, সেই আত্যন্তিক দুঃখময় দিনে। 403 00:59:46,300 --> 00:59:50,050 যুদ্ধকালে পিছু হটার জন্য প্রথম আদেশ দিয়েছিলো... 404 00:59:50,209 --> 01:00:00,350 জার্মান সেনাপতিত্ব, ১৯৪১ সালের ২২জুন ১১টায়... 405 01:00:00,553 --> 01:00:03,765 এখানে ব্রেস্ট দুর্গে। 406 01:00:04,200 --> 01:00:06,900 আমাদের কাছে আর ১৮ জন আছে যারা অন্তত অস্ত্র ধরতে সক্ষম। 407 01:00:06,976 --> 01:00:10,062 এখানে ওষুধপাতি, পানি, খাবার কিছুই নেই। 408 01:00:10,980 --> 01:00:14,233 আপনি কী মনে করেন, আমাদের লোকেরা কোথায়? ওরা আসছে না কেন? 409 01:00:14,800 --> 01:00:16,277 নাকি ওরা শীঘ্রই আসবে? 410 01:00:16,360 --> 01:00:18,800 সেনাদেরকে কী বলা উচিত আমার? 411 01:00:28,581 --> 01:00:30,875 সকালেই ওরা এসে পৌঁছাবে। 412 01:00:32,835 --> 01:00:35,088 নিশ্চয়ই ওরা এখানে আসবে। 413 01:00:52,563 --> 01:00:55,100 সবাইকে কবর দেওয়া হয়েছে? 414 01:00:55,775 --> 01:00:57,819 জি, স্যার। 415 01:01:17,500 --> 01:01:19,500 পানির ব্যবস্থা কি হয়েছে? 416 01:01:19,841 --> 01:01:22,900 বেইজমেন্টে একটা বরফের বাক্স আছে। একদিনের জন্য যথেষ্ট হবে। 417 01:01:23,010 --> 01:01:24,300 তারপর কী হবে? 418 01:01:24,887 --> 01:01:29,058 সকালেই রেইনফোর্সমেন্ট চলে আসবে আর তাদের সবাইকে পাঠিয়ে... 419 01:02:21,319 --> 01:02:23,240 এখানে থাকা বিপজ্জনক। 420 01:02:23,404 --> 01:02:25,200 বিল্ডিংটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 421 01:02:25,400 --> 01:02:27,300 তোমরা সবাই আমার সাথে আসো। 422 01:02:27,575 --> 01:02:30,700 আমাদের ব্যারাকের বেইজমেন্টে থাকবে রেইনফোর্সমেন্ট না আসা অবধি। 423 01:02:55,686 --> 01:02:57,500 আনয়া কোথায়? 424 01:02:57,939 --> 01:03:01,000 আমি ভেবেছিলাম সে তোমার সাথে। 425 01:03:07,281 --> 01:03:09,200 আমাদের যেতে হবে। 426 01:03:20,670 --> 01:03:24,300 কী চলছিল বোধগম্য ছিল না। 427 01:03:25,049 --> 01:03:29,053 বুঝতে পারিনি কী করতে হবে, কোথায় যেতে হবে। 428 01:03:30,179 --> 01:03:32,100 একটা ব্যপারে দৃঢ় ছিলাম যে 429 01:03:32,265 --> 01:03:34,350 আমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। 430 01:03:34,434 --> 01:03:37,000 কারণ সকালে আমাদের সেনারা উপস্থিত হবে 431 01:03:37,200 --> 01:03:39,647 আর এসবের ইতি ঘটবে। 432 01:03:39,800 --> 01:03:41,600 ২৩শে জুন 433 01:04:27,487 --> 01:04:33,660 কমান্ডার ও সেনারা, তোমরা সিদ্ধান্তের সম্মুখে দাঁড়িয়ে আছ। 434 01:04:34,869 --> 01:04:38,500 গুলি খেয়ে মরবে নাকি... 435 01:04:38,700 --> 01:04:42,800 সাহসী মনোবলের সাথে আত্মসমর্পণ করে বেঁচে থাকবে। 436 01:04:43,086 --> 01:04:46,200 তোমাদের অবস্থা আশাহীন। 437 01:04:46,339 --> 01:04:49,600 তোমাদের সংগ্রাম অনর্থক। 438 01:04:50,384 --> 01:04:56,300 আমরা এখানে এসেছি তোমাদের দেশকে ইহুদি আর বলসেভিকদের থেকে মুক্ত করতে। 439 01:04:56,766 --> 01:04:59,500 আমরা নতুন প্রজন্ম গড়ে তুলবো। 440 01:04:59,936 --> 01:05:04,800 যেখানে কোনো কঠোর পরিশ্রমী কাজ করতে হবে না। 441 01:05:05,066 --> 01:05:08,000 আত্মসমর্পণ করলে আমাদের সাথে বসবাস করতে পারবে। 442 01:05:08,277 --> 01:05:10,600 ওদের গুলি করে দিবো? 443 01:05:17,537 --> 01:05:19,200 তোমার মতো ওদেরও 444 01:05:20,790 --> 01:05:23,500 নিজের স্বাধীনতা আছে। 445 01:05:28,089 --> 01:05:29,800 হাত বাড়াও! 446 01:05:41,400 --> 01:05:44,772 কমরেড লেফটেন্যান্ট, রিপোর্টের অনুমতি দিন। 447 01:05:45,731 --> 01:05:50,820 ৩৩৩তম রেজিমেন্টের মিউজিকাল প্লাটুনের লালিত ছাত্র আলেক্সান্ডার আকিমভ। 448 01:05:51,300 --> 01:05:53,000 ওকে বেইজমেন্টে নিয়ে যাও। 449 01:05:53,300 --> 01:05:55,700 কমরেড লেফটেন্যান্ট, আনয়া কোথায়? 450 01:05:56,600 --> 01:05:57,900 কী? 451 01:05:58,100 --> 01:06:00,000 আনয়া? 452 01:06:05,543 --> 01:06:08,000 ওকে আপনার কাছে দৌড়ে যেতে দেখেছিলাম। 453 01:06:11,200 --> 01:06:13,200 ওকে বেইজমেন্টে নিয়ে যাও। 454 01:06:13,500 --> 01:06:14,969 আমাকে যেতে দিন! 455 01:06:15,200 --> 01:06:16,500 কোথায় যাচ্ছ তুমি? 456 01:06:16,800 --> 01:06:19,098 ওকে খুঁজে বের করবো! 457 01:06:20,099 --> 01:06:21,600 আকিমভ! 458 01:06:23,394 --> 01:06:24,800 সাশা! 459 01:06:25,438 --> 01:06:27,100 ওকে খুঁজে বের করবো! 460 01:07:11,234 --> 01:07:13,444 ছাড়ো! 461 01:07:21,494 --> 01:07:23,788 প্লিজ, ছাড়ো! 462 01:07:55,111 --> 01:07:58,300 প্লিজ, আমাকে মেরো না! 463 01:07:59,800 --> 01:08:02,368 না! না! 464 01:08:09,600 --> 01:08:12,100 প্লিজ, ছেড়ে দাও! 465 01:09:05,700 --> 01:09:07,900 - তাকে এখানে নিয়ে আসো। - ফমিনকে খবর দাও। 466 01:09:09,102 --> 01:09:10,600 জলদি! 467 01:09:11,187 --> 01:09:12,800 জলদি! 468 01:09:16,442 --> 01:09:19,800 ফমিন এবং যুবাচেভকে আমার মনে আছে। 469 01:09:20,613 --> 01:09:24,100 হোমস্কি গেটে তাদের একটা ছোট চ্যুতি হয়েছিল। 470 01:09:26,300 --> 01:09:29,300 ওরা শত্রুকে ধরে এনেছে ব্রিজ পার হওয়ার সময়। 471 01:09:29,997 --> 01:09:34,400 প্রথমবারের মতো কোনো জার্মান বন্দিকে দেখেছিলাম। 472 01:09:36,200 --> 01:09:37,600 মাসলভ! 473 01:09:38,000 --> 01:09:40,000 ও কী বলছে? 474 01:09:44,470 --> 01:09:48,600 ও বলছে খুব সম্ভবত মিন্সক দখল করে নেওয়া হয়েছে। 475 01:09:53,300 --> 01:09:57,400 বলছে আমরা যুদ্ধে অনেক পিছিয়ে আছি। 476 01:09:57,800 --> 01:10:00,400 তোমাদের মিন্সক কেন দরকার? তোমরা এখানে কেন? 477 01:10:00,700 --> 01:10:02,500 তোমরা এখানে কেন আসলে? 478 01:10:05,200 --> 01:10:07,400 তুমি মিথ্যা বলছো। 479 01:10:12,000 --> 01:10:14,400 কমরেড কমিসার, এদিকে আসুন! 480 01:10:21,900 --> 01:10:23,600 আমাদের! 481 01:10:34,600 --> 01:10:36,200 আমাদের! 482 01:11:18,300 --> 01:11:20,300 ওর পিছনে! 483 01:12:26,500 --> 01:12:28,000 - বেঁচে আছ? - জি। 484 01:12:28,400 --> 01:12:29,900 শাবাস! 485 01:12:34,000 --> 01:12:36,000 আসো! 486 01:12:55,500 --> 01:12:57,100 লেফটেন্যান্ট কেরেলিন। 487 01:12:57,200 --> 01:12:59,100 ১২৩তম এয়ার ফোর্স ডিভিশন। 488 01:12:59,300 --> 01:13:01,000 কমিসার ফমিন। 489 01:13:02,010 --> 01:13:06,100 ব্রেস্ট আর কবরিনের কী অবস্থা আমাদের জানাও। 490 01:13:07,140 --> 01:13:09,800 আমাদের বিমানবাহিনী নিশ্চুপ কেন? 491 01:13:09,900 --> 01:13:11,353 আমাদের সেনারা কোথায়? 492 01:13:11,436 --> 01:13:14,200 আর কোনো যুদ্ধবিমান বাকি নেই। 493 01:13:14,481 --> 01:13:16,600 ওরা সবগুলো ধ্বংস করে দিয়েছে। 494 01:13:16,900 --> 01:13:22,500 জার্মানরা ব্রেস্ট দখল করে নিয়েছে। আমাদের সেনারা মিন্সকের অভিমুখে ফিরে যাচ্ছে। 495 01:14:43,153 --> 01:14:45,456 কমরেডস। 496 01:14:47,700 --> 01:14:49,700 যোদ্ধাগণ। 497 01:14:53,455 --> 01:14:56,600 জার্মানরা আমাদেরকে আত্মসমর্পণ করার সুযোগ দিচ্ছে। 498 01:14:58,710 --> 01:15:02,923 ওরা আমাদেরকে বন্দিদশার ভীরু জীবনের প্রস্তাব দিচ্ছে। 499 01:15:05,926 --> 01:15:08,200 ওরা ভুল করছে। 500 01:15:09,096 --> 01:15:11,306 আমরা রেড আর্মির সেনা, 501 01:15:11,600 --> 01:15:16,400 এবং আমরা রক্তের শেষ ফোঁটা পর্যন্ত মাতৃভূমিকে রক্ষা করে যাবো। 502 01:15:16,700 --> 01:15:21,525 আমাদের জন্য আর কোনো বিকল্প নেই। 503 01:15:28,949 --> 01:15:32,119 ২৪শে জুন 504 01:16:04,443 --> 01:16:07,200 মিস্টার, আমাকে একটু পানি দিন। 505 01:16:08,400 --> 01:16:10,000 আর নেই তো, সোনা। 506 01:16:10,100 --> 01:16:12,400 না আছে। প্লিজ একটু দেন না মিস্টার। 507 01:17:08,282 --> 01:17:10,350 তোমার পরিবার কোথায়, কস্টয়া? 508 01:17:10,534 --> 01:17:12,536 জানি না। 509 01:17:12,900 --> 01:17:16,791 ওদেরকে ঘরের বেজমেন্টে রেখে এসেছিলাম। 510 01:17:17,750 --> 01:17:21,003 কিন্তু এখন কোথায় আছে জানি না। 511 01:17:22,922 --> 01:17:28,219 আমিও জানি না আমার পরিবার কোথায়। 512 01:17:58,332 --> 01:17:59,700 এটা খেয়ো না। 513 01:17:59,900 --> 01:18:01,600 পেট্রোল আছে এতে। 514 01:18:04,672 --> 01:18:09,000 আমার মনে আছে সেই সকালের কথা। নাকি দিন ছিল? 515 01:18:09,500 --> 01:18:12,400 জেগে দুটো হাত দেখতে পাই। 516 01:18:12,700 --> 01:18:15,099 হাতগুলো কভালেংকুকের ছিল। 517 01:18:15,182 --> 01:18:19,100 আমার জন্য বাঁশি বানাচ্ছিল। 518 01:18:19,395 --> 01:18:24,300 সেটার দিকে তাকিয়ে ভাবছিলাম, এ কোন কাজে লাগবে আমার? 519 01:18:24,483 --> 01:18:27,400 ব্রেকথ্রোর জন্য সেনাদের একত্র করতে হবে আমাদের। 520 01:18:27,570 --> 01:18:29,700 তো এখানে কার অপেক্ষা করছি আমরা? 521 01:18:32,783 --> 01:18:39,050 ব্রেকথ্রো দরকার, জলদি। আজ রাতে। নাহলে এক এক করে সবাইকে হারাবো। 522 01:18:39,165 --> 01:18:42,209 কীসের ব্রেকথ্রো? দুর্গ পুরো ঘেরাও করা। 523 01:18:42,293 --> 01:18:44,700 ব্রেস্টও দখল করে নিয়েছে। ব্রেকথ্রো কোথায় করবেন? 524 01:18:44,800 --> 01:18:46,500 বন্দিদশাতে? পরলোকগমনে? কোথায়? 525 01:18:46,547 --> 01:18:49,633 আমরা ইতোমধ্যেই মরা মানুষ, কমোরেড ক্যাপ্টেন। 526 01:18:50,000 --> 01:18:52,803 হ্যাঁ, আমাদের অনেকেই মারা যাবো। 527 01:18:53,554 --> 01:18:55,639 হয়তো সবাই। 528 01:18:56,891 --> 01:18:59,800 কিন্তু যতক্ষণ বাহুতে শক্তি আছে, আমাদের লড়ে যেতে হবে। 529 01:19:00,060 --> 01:19:02,146 আমাদের ব্রেকথ্রোতে যেতে হবে। 530 01:19:04,231 --> 01:19:06,358 অর্ডারটা লিখো। 531 01:19:07,100 --> 01:19:09,000 কত নাম্বার? 532 01:19:13,407 --> 01:19:15,200 এক নাম্বার আদেশ। 533 01:19:16,577 --> 01:19:19,789 ২৪শে জুন ১৯৪১। 534 01:19:20,831 --> 01:19:22,700 দ্যা ফোর্ট্রেস। 535 01:19:22,917 --> 01:19:27,213 দুর্গের এই প্রতিকূলতা থেকে বের হতে একটা জরুরি উপায় প্রয়োজন। 536 01:19:29,700 --> 01:19:32,200 "বের হতে জরুরি উপায় প্রয়োজন" মুছে দাও। 537 01:19:39,517 --> 01:19:41,900 লেখো "পূর্ণাঙ্গ সৈন্যবলের প্রয়োজন"। 538 01:19:43,813 --> 01:19:46,816 শত্রুপক্ষের সাথে যুদ্ধ চালিয়ে যেতে... 539 01:19:48,025 --> 01:19:53,280 কমান্ডিং লিডারশিপ, কমিসার ফমিন, 540 01:19:55,324 --> 01:20:01,700 ক্যাপ্টেন যুবাচেভ, লেফটেন্যান্ট বিনোগ্রাদভ, সিদ্ধান্ত নিয়েছে... 541 01:20:04,200 --> 01:20:09,500 অবশিষ্ট মিলিটারি ইউনিটদের সম্মিলিত করে... 542 01:20:10,756 --> 01:20:13,050 একটা যৌথবাহিনী গড়তে। 543 01:20:15,177 --> 01:20:17,000 সম্মিলিত বাহিনী নিয়ে... 544 01:20:17,600 --> 01:20:21,000 আজ রাতে, জুনের ২৪ তারিখ, 545 01:20:22,000 --> 01:20:24,400 আমরা ব্রেকথ্রোর জন্য যাবো। 546 01:20:27,200 --> 01:20:29,400 ...ব্রেকথ্রোর জন্য। 547 01:20:29,900 --> 01:20:33,900 রেড আর্মিদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে। 548 01:20:35,948 --> 01:20:39,034 রেড আর্মিদের সাথে। 549 01:20:40,077 --> 01:20:43,205 আর নাৎসি বাহিনীদের সাথে যুদ্ধ বহাল রাখতে। 550 01:20:46,250 --> 01:20:48,300 জার্মানরা ব্রিজে এসে পড়েছে! 551 01:20:48,700 --> 01:20:50,700 সবাই নিজের পজিশনে যাও! 552 01:21:15,000 --> 01:21:16,600 এদিকে আসো! 553 01:21:17,740 --> 01:21:19,500 মন দিয়ে শোনো। 554 01:21:19,784 --> 01:21:24,800 টেরেসপোল গেট আর পূর্বদিকের দুর্গে অবিরাম পাল্টা গোলাবর্ষণ দেখে... 555 01:21:24,914 --> 01:21:27,200 আমি বলতে পারি যে সেখানে এখনও আমাদের লোকজন লড়ছে। 556 01:21:29,210 --> 01:21:32,800 যেভাবেই হোক তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করো। 557 01:21:33,100 --> 01:21:35,150 আমাদের পরিস্থিতির ব্যাপারে তাদের রিপোর্ট করো। 558 01:21:35,341 --> 01:21:37,900 আর ব্রেকথ্রোর জন্য আমাদের সিদ্ধান্তের ব্যাপারে তাদের বলবে। 559 01:21:38,100 --> 01:21:42,500 আজরাতেই! চেষ্টা করবে ব্রেকথ্রো শুরু হবার আগেই তাদের কাছে পৌঁছানোর... 560 01:21:42,581 --> 01:21:44,100 আর এখানে ফিরে আসার। 561 01:21:44,200 --> 01:21:45,400 জ্যান্ত! 562 01:21:45,430 --> 01:21:47,300 কমরেড কমিসার, আমি যেতে পারি? 563 01:21:47,400 --> 01:21:48,896 না, পারো না। 564 01:21:48,979 --> 01:21:50,800 নাও পানি খাও। আমার কাছে ব্যস এটুকুই আছে। 565 01:21:50,950 --> 01:21:52,700 যাদের গুলি লেগেছে তাদের খেতে দিন। 566 01:21:52,900 --> 01:21:54,700 - কাজে লেগে পড়ো। - জি, স্যার। 567 01:21:56,700 --> 01:21:58,400 বেজমেন্টে আহতদের এটা দিয়ে আসো। 568 01:21:58,500 --> 01:21:59,900 - যাও। - জি, স্যার। 569 01:22:16,173 --> 01:22:19,800 ধীরে, ধীরে। সব ঠিক হয়ে যাবে। 570 01:22:20,094 --> 01:22:21,900 তুমিই শেষ করো। 571 01:22:40,156 --> 01:22:41,800 ডাক্তার? 572 01:22:44,243 --> 01:22:45,800 ডাক্তার? 573 01:23:38,297 --> 01:23:44,512 শনিবার ঠান্ডা পানির একটা পুরো সিপমেন্ট গুদামে এসেছিল। 574 01:24:17,800 --> 01:24:19,600 বেজমেন্টে চলো! 575 01:26:10,200 --> 01:26:12,868 আমি কাজ সম্পন্ন করতে পারিনি! 576 01:26:13,619 --> 01:26:15,700 পূর্বদিকের দুর্গে যাও। ওখানে আমাদের লোক আছে। 577 01:26:15,800 --> 01:26:21,600 তাদের গিয়ে আজ রাতের ব্রেকথ্রোর অর্ডারের ব্যাপারে বলো। 578 01:26:21,900 --> 01:26:23,900 আমি বলে দিব। 579 01:26:25,256 --> 01:26:29,385 আমি জানতাম আমার কিছু হবে না। 580 01:26:29,510 --> 01:26:37,643 কারণ আমাকে এই খবরটা দেবার ছিল। 581 01:29:12,700 --> 01:29:14,301 আনয়া... 582 01:29:16,060 --> 01:29:21,357 এই মূহুর্তে এখান থেকে বের হওয়া খুব কঠিন। এখানে কিছুক্ষণ থাকো। 583 01:29:23,317 --> 01:29:25,250 তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারব না। 584 01:29:25,486 --> 01:29:27,346 আমাকে একটা কাজ দেওয়া হয়েছে। 585 01:29:27,530 --> 01:29:29,500 সেটা সম্পন্ন করতে হবে। 586 01:29:34,829 --> 01:29:36,956 আমার কথা শুনছ? 587 01:31:33,050 --> 01:31:35,250 সেখানে কোনো পানি ছিল না। 588 01:31:36,342 --> 01:31:38,700 আসলে, ছিল সর্বত্র, 589 01:31:40,638 --> 01:31:43,725 কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না। 590 01:31:43,850 --> 01:31:47,770 উপকূলের সব পথ ফায়ার লাইনের মাঝে ছিল। 591 01:31:50,023 --> 01:31:56,200 এক কাপ পানির জন্য, ব্যস এক মুখ পানির জন্য... 592 01:31:56,600 --> 01:31:58,600 মানুষ মারা গেছে। 593 01:32:00,450 --> 01:32:05,580 অল্প একটু পাওয়া যেতে পারে যা বাঁচিয়ে রাখা হয়... 594 01:32:06,497 --> 01:32:08,500 মেশিনগানের জন্য। 595 01:32:51,334 --> 01:32:54,300 কমরেড মেজর, আমাকে রিপোর্ট করার অনুমতি দিন। 596 01:32:54,671 --> 01:32:58,883 আমি ৩৩৩তম রেজিমেন্টের মিউজিকাল প্লাটুনের লালিত একজন ছাত্র আকিমভ। 597 01:33:00,300 --> 01:33:02,200 অর্ডার হচ্ছে, 598 01:33:02,600 --> 01:33:05,056 আজরাতে যৌথভাবে ব্রেকথ্রোর জন্য যেতে হবে। 599 01:33:05,139 --> 01:33:08,100 সংকেত - লাল রকেট। 600 01:33:22,574 --> 01:33:27,600 আকিমভেরা আমার জন্য শুভ। 601 01:33:32,083 --> 01:33:35,200 দুর্গ থেকে বলছি। 602 01:33:35,378 --> 01:33:38,300 আমরা ডিফেন্স ধরে আছি। যুদ্ধ চলমান আছে। 603 01:33:38,464 --> 01:33:40,800 রেইনফোর্সমেন্টের অপেক্ষায় আছি। 604 01:33:51,500 --> 01:33:55,023 ২৫শে জুন ১ঃ৫৫ 605 01:34:50,687 --> 01:34:52,000 সময় হয়েছে। 606 01:35:05,285 --> 01:35:06,536 আমার পিছনে আসো। 607 01:35:13,100 --> 01:35:14,400 যাও। 608 01:35:20,000 --> 01:35:21,300 চলো! 609 01:36:18,233 --> 01:36:20,527 আমার পিছনে আসো! 610 01:37:05,280 --> 01:37:07,100 টেরেশেনকো, কোথায় লেগেছে? 611 01:37:07,282 --> 01:37:08,600 কাঁধে। 612 01:37:09,451 --> 01:37:11,495 ভেরেশেনকো, ওর সাহায্য করো! 613 01:37:12,400 --> 01:37:13,600 জি, স্যার! 614 01:38:24,526 --> 01:38:27,654 সবাই পিছাও! 615 01:38:30,657 --> 01:38:32,100 পিছাও! 616 01:38:35,871 --> 01:38:37,164 পিছাও! 617 01:39:50,300 --> 01:39:53,156 কমরেড মিলিটারি ফিজিশিয়ান। 618 01:40:01,373 --> 01:40:02,583 জি। 619 01:40:05,627 --> 01:40:07,921 যতটুকু পারতাম করেছি। 620 01:43:13,000 --> 01:43:17,600 নিজেদের এবং প্রিয় লোকগুলোর প্রতি দয়া করো। 621 01:43:18,500 --> 01:43:21,200 তোমাদের বাচ্চাদের বাঁচাও। 622 01:43:21,782 --> 01:43:30,165 তোমাদের বাচ্চাদের বাঁচাও। 623 01:43:50,936 --> 01:43:54,400 কিছু করুন, কমান্ডার। 624 01:44:18,005 --> 01:44:19,600 আনয়া! 625 01:44:33,645 --> 01:44:35,300 আনয়া! 626 01:44:38,334 --> 01:44:40,300 আমি কোথাও যাবো না। 627 01:44:40,502 --> 01:44:42,360 আমি তোমাকে জিজ্ঞেস করছি না। 628 01:44:42,588 --> 01:44:44,757 আমাকে হুকুম দিতে পারবে না। 629 01:44:47,718 --> 01:44:49,200 আমি যাবো না। 630 01:44:49,845 --> 01:44:51,900 তাহলে কেউ যাবে না। 631 01:44:52,200 --> 01:44:54,050 তুমি আমার স্ত্রী। 632 01:44:54,500 --> 01:44:56,300 কমান্ডারের স্ত্রী। 633 01:44:57,269 --> 01:44:59,700 মানুষ তোমাকে অনুসরণ করবে। 634 01:45:19,166 --> 01:45:21,700 এমনিতেই আনয়াকে হারিয়েছি। 635 01:45:22,211 --> 01:45:24,200 আমি তোমাদেরকেও হারাতে চাই না। 636 01:45:25,381 --> 01:45:27,300 তোমাকে যেতে হবে। 637 01:45:27,508 --> 01:45:29,718 এটাই শেষ আর একমাত্র সুযোগ। 638 01:45:30,511 --> 01:45:33,848 তোমাকে বাচ্চাদের বড় করতে হবে। 639 01:45:34,640 --> 01:45:36,700 তুমি পারবে। তুমি সাহসী। 640 01:45:36,976 --> 01:45:38,900 অনেক সাহসী। 641 01:45:39,019 --> 01:45:41,800 সবার চেয়ে। 642 01:45:51,532 --> 01:45:53,200 আনয়া। 643 01:46:01,400 --> 01:46:04,879 আনয়া, আমার কথা শুনছ? 644 01:46:05,921 --> 01:46:07,300 তোমাকে যেতে হবে। 645 01:46:07,800 --> 01:46:09,175 তোমার বাবা তোমাকে খুঁজছে। 646 01:46:09,258 --> 01:46:12,000 উনি ওখানে আছেন। তোমার অপেক্ষায়। 647 01:46:12,100 --> 01:46:13,400 ব্যারাকে। 648 01:46:13,512 --> 01:46:15,300 তোমাকে যেতে হবে। 649 01:46:16,390 --> 01:46:18,200 যেতে হবে। 650 01:46:25,500 --> 01:46:29,000 তোমাদের হাতে ১৫ মিনিট আছে। 651 01:47:25,334 --> 01:47:28,420 সনি, যাও! 652 01:48:41,000 --> 01:48:44,300 আর ১০ মিনিট বাকি। 653 01:49:06,519 --> 01:49:10,481 বাবা। 654 01:49:17,800 --> 01:49:19,100 আনয়া! 655 01:49:19,990 --> 01:49:21,992 বেঁচে আছ! 656 01:49:27,900 --> 01:49:29,300 সাশা! 657 01:49:34,200 --> 01:49:38,717 তোমাদের যেতে হবে! একসাথে যাবে। 658 01:49:40,928 --> 01:49:43,600 আমি সামরিক সেবায় নিয়োজিত। আমি কোত্থাও যাবো না। 659 01:49:43,700 --> 01:49:46,000 আকিমভ, এটা আমার অর্ডার। 660 01:49:46,183 --> 01:49:48,100 শুনলে? 661 01:49:50,396 --> 01:49:52,439 ও তোমাকে ছাড়া যাবে না। 662 01:49:52,700 --> 01:49:54,400 শুনলে? 663 01:49:54,483 --> 01:49:56,100 ও যাবে না। 664 01:49:56,300 --> 01:49:57,800 জ্বি, কমরেড লেফটেন্যান্ট। 665 01:49:58,600 --> 01:50:00,000 যাও। 666 01:51:00,700 --> 01:51:03,200 আর ৫ মিনিট বাকি। 667 01:51:09,642 --> 01:51:14,772 ২৬শে জুন ১৫ঃ৫৮ 668 01:51:19,500 --> 01:51:25,500 "মরে যাবো, কিন্তু আত্মসমর্পণ করব না"। 669 01:51:32,031 --> 01:51:34,960 অন্য সব উপায় নিঃশেষ হবার পর... 670 01:51:35,201 --> 01:51:42,200 জার্মানরা ব্রেস্ট দুর্গে দুই কেজি বোমা ফেলার সিদ্ধান্ত নেয়। 671 01:52:14,782 --> 01:52:17,034 দুর্গ থেকে বলছি। 672 01:52:17,868 --> 01:52:22,081 আমরা ডিফেন্স ধরে আছি। যুদ্ধ চলমান আছে। 673 01:52:23,165 --> 01:52:25,376 রেইনফোর্সমেন্টের অপেক্ষায় আছি। 674 02:00:00,500 --> 02:00:03,042 নাচ! নাচ, হারামি! 675 02:01:23,300 --> 02:01:25,600 কমিসাররা! 676 02:01:27,200 --> 02:01:30,200 ইহুদি! কমিউনিস্ট! 677 02:01:35,000 --> 02:01:36,800 এইদিকে দাঁড়াও। 678 02:01:44,544 --> 02:01:46,300 আমি একজন কমিসার। 679 02:01:53,011 --> 02:01:55,600 কমিউনিস্ট এবং ইহুদি। 680 02:02:25,168 --> 02:02:29,381 ১৯৪১ সালের জুনের শেষদিকে... 681 02:02:29,800 --> 02:02:33,593 হোল্মস্কি গেটে কমিসার এফিম মোইসেভিছ ফমিনকে... 682 02:02:33,677 --> 02:02:38,700 ফায়ার করে মেরে ফেলা হয়। 683 02:02:38,974 --> 02:02:47,273 ১৯৫৭ সালে ওনাকে অর্ডার অব লেনিনে পুরস্কৃত করা হয়। 684 02:02:48,108 --> 02:02:50,235 মৃত্যুর পর। 685 02:02:58,576 --> 02:02:59,950 তোমাদের জন্য অর্ডার, 686 02:03:02,747 --> 02:03:05,900 এক এক করে দুর্গ ছেড়ে চলে যাও। 687 02:03:06,042 --> 02:03:10,046 বেঁচে থেকো। 688 02:03:12,173 --> 02:03:14,301 যতদিন সম্ভব। 689 02:03:18,900 --> 02:03:22,726 ধন্যবাদ, কমরেডস। 690 02:03:26,700 --> 02:03:28,500 বিদায়। 691 02:03:30,300 --> 02:03:31,900 বিদায়। 692 02:03:32,068 --> 02:03:33,800 ধন্যবাদ। 693 02:03:35,113 --> 02:03:37,282 বিদায়। ধন্যবাদ। 694 02:03:39,284 --> 02:03:41,100 বিদায়। 695 02:03:42,800 --> 02:03:44,500 বিদায়। 696 02:03:45,665 --> 02:03:47,600 ধন্যবাদ। 697 02:03:57,093 --> 02:04:00,263 মেজর প্যোট্র মিহাইলোভিছ গাভ্রিলোভকে... 698 02:04:00,450 --> 02:04:06,200 বন্দী করা হয়, গুরুতর আহত অবস্থায়, যুদ্ধের ৩২তম দিনে। 699 02:04:06,353 --> 02:04:11,600 নাৎসি বন্দিদশায় যারা বন্দী ছিল তাদের মতো, উনিও পরে স্ট্যালিনের অত্যাচারের শিকার হন... 700 02:04:11,733 --> 02:04:14,553 আর কমিউনিস্ট পার্টি থেকে বের করে দেওয়া হয়। 701 02:04:14,694 --> 02:04:22,202 একমাত্র ১৯৫৭ সালে ওনাকে সোভিয়েত ইউনিয়নের বীর খেতাবে সম্মানিত করা হয়। 702 02:04:52,399 --> 02:04:54,700 - এই কয়জন? - জি, স্যার। 703 02:05:35,500 --> 02:05:37,300 আমি পালিয়ে এসেছি। 704 02:05:40,322 --> 02:05:45,410 যখন বন্দীদের জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল, আমি তখন পালিয়ে যাই। 705 02:05:50,790 --> 02:05:56,004 পালানোর সময়, আমার সামনে একটা বোমা পড়ে। 706 02:05:58,131 --> 02:06:05,221 আমি এখন কালা। কানে কিছু শুনি না। 707 02:06:11,603 --> 02:06:16,942 যেহেতু আমাদের বাহুতে এখনো জোর আছে আমি তোমাকে আদেশ দিচ্ছি অবরোধকৃত এলাকায়... 708 02:06:17,400 --> 02:06:18,902 ব্রেকথ্রোর জন্য যেতে। 709 02:06:19,945 --> 02:06:25,700 নিকোলায়েভ, তুমি নেতৃত্ব দিবে। আমি এখানেই থাকব। তোমাদের কভার করব। 710 02:06:25,900 --> 02:06:27,700 - কিন্তু... - যাও! 711 02:06:30,200 --> 02:06:32,250 - কথা শোনো আমার। - জি, স্যার। 712 02:06:38,713 --> 02:06:40,400 এখানে আসো। 713 02:06:49,600 --> 02:06:51,300 আমার সাহায্য করো। 714 02:07:04,200 --> 02:07:05,965 এটা নিরাপদে রেখো। 715 02:07:06,300 --> 02:07:09,500 তুমি ভাগ্যবান। আমি জানি তুমি দুর্গ থেকে বের হতে পারবে। 716 02:07:13,164 --> 02:07:15,400 আর একটা জিনিস... 717 02:07:16,376 --> 02:07:18,500 তুমি যা যা দেখেছ তাদের সব বলবে। 718 02:07:18,630 --> 02:07:20,380 পুরো সত্যিটা বলবে। 719 02:07:20,505 --> 02:07:22,250 আমাদের ব্যাপারে বলবে। 720 02:07:22,632 --> 02:07:25,500 আমার কথা শুনতে পাচ্ছ, ভেঁপুবাদক? 721 02:07:27,100 --> 02:07:29,300 শুনতে পাচ্ছ না। 722 02:07:34,200 --> 02:07:35,700 যাও। 723 02:07:36,273 --> 02:07:38,000 যাও, সাশা। 724 02:07:38,573 --> 02:07:39,800 যাও। 725 02:08:59,604 --> 02:09:09,864 ১৯৬৫ সালে নবম সীমান্ত পোস্টের কমান্ডার, লেফটেন্যান্ট অ্যান্ড্রে মিত্রোফানোভিছ কিযহেভাতোভকে, 726 02:09:11,300 --> 02:09:18,123 সোভিয়েত ইউনিয়নের বীর খেতাবে সম্মানিত করা হয়। 727 02:09:18,800 --> 02:09:20,500 মৃত্যুর পর। 728 02:11:44,545 --> 02:11:53,971 আমার আনয়া এবং পুরো কিযহেভাতোভ পরিবার, সাথে ব্রেস্ট দুর্গের বাকি রক্ষকের পরিবারকে, 729 02:11:54,150 --> 02:11:59,226 ১৯৪২ এর শরতে জার্মানরা মেরে ফেলে। 730 02:12:43,637 --> 02:12:49,894 যে ব্যানারটা কিযহেভাতোভ আমাকে দিয়েছিলেন সেটা আমার কাছে আজও আছে। 731 02:12:50,586 --> 02:12:53,464 যেমনভাবে আমার স্মৃতিগুলো ধরে রেখেছি। 732 02:12:53,505 --> 02:12:55,507 আর বিশ্বাস। 733 02:12:56,633 --> 02:12:59,720 আমি এই দিনে বিশ্বাস করি। 734 02:13:02,700 --> 02:13:07,978 আর তুমিও করো। ওরা বেঁচে আছে। 735 02:13:09,000 --> 02:13:13,100 তোমাকে যাদের ব্যাপারে বলেছি, 736 02:13:14,300 --> 02:13:17,488 আর যাদেরকে আমরা তেমন চিনি না। 737 02:13:19,656 --> 02:13:21,700 তারাও বেঁচে আছে। 738 02:13:21,867 --> 02:13:23,827 কোথাও না কোথাও। 739 02:13:27,039 --> 02:13:31,700 আর সেই সময়ে আমি তোমার বয়সীই ছিলাম। 740 02:13:42,600 --> 02:14:00,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম