1
00:01:56,220 --> 00:01:58,460
তোমাকে আমার দেখা একটা স্বপ্নের কথা বলি।
2
00:02:00,340 --> 00:02:01,900
আমি জঙ্গলে ঘুরছিলাম।
3
00:02:03,770 --> 00:02:07,620
কিন্তু গাছগুলোতে কোন পাতা ছিল না
আর মাটিতে শেওলাগুলো ছাই হয়ে উড়ছিল।
4
00:02:09,530 --> 00:02:12,730
আর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম।
ওই আহত পশুগুলোর মতো।
5
00:02:15,060 --> 00:02:16,620
আমি কান্নার শব্দ অনুসরণ করছিলাম।
6
00:02:17,340 --> 00:02:19,660
জঙ্গলের গভীর থেকে আরো গভীরে।
7
00:02:20,860 --> 00:02:23,340
কান্নাটা খুবই অসহায় ছিল।
8
00:02:25,170 --> 00:02:27,220
ওটা আমার হৃদয় প্রায় ভেঙে দিয়েছিল।
9
00:02:31,220 --> 00:02:32,340
আর তারপর...
10
00:02:34,410 --> 00:02:36,220
অবশেষে, আমি তোমাকে খুঁজে পেলাম।
11
00:02:37,580 --> 00:02:40,100
তোমাকে তোমার আসল অবয়বে।
12
00:02:42,730 --> 00:02:46,060
আর আমি বুঝতে পারলাম
ওটা কোন স্বপ্ন ছিল না, বরংচ...
13
00:02:48,020 --> 00:02:50,250
আমাদের প্রথম সাক্ষাতের স্মৃতি ছিল।
14
00:02:54,140 --> 00:02:55,620
আমি জেগে উঠলাম...
15
00:02:57,900 --> 00:02:59,460
আর ভীষণ আনন্দিত ছিলাম।
16
00:03:01,120 --> 00:03:02,630
তুমি শীঘ্রই তৈরি হয়ে যাবে।
17
00:03:05,440 --> 00:03:06,870
শীঘ্রই মুক্তি পাবে।
18
00:03:10,800 --> 00:03:21,040
অনুবাদে:
〄 AsadujJaman 〄
19
00:03:39,600 --> 00:03:41,240
প্লিজ!
20
00:03:56,160 --> 00:03:59,240
আমি বাবুর্চি হিসেবে কাজ করি।
আমাকে ভোর ৫টায় উঠতে হয়।
21
00:04:00,560 --> 00:04:02,240
- হ্যাঁ...
- এই বাড়ির দেয়ালগুলো পাতলা।
22
00:04:02,480 --> 00:04:05,880
আমার বেডরুম পাশের রুমেই।
আপনার ফোন লাগাতার বেজেই যাচ্ছে!
23
00:04:06,120 --> 00:04:07,400
দেখেছেন! আবারো!
24
00:04:07,630 --> 00:04:10,400
ওটা পাশের রুম থেকেও শোনা যাচ্ছে।
আপনার সমস্যাটা কী?
25
00:04:10,560 --> 00:04:15,520
ওটা বাজার কী দরকার?
রাতে ভাইব্রেট মোডে দিয়ে রাখতে পারেন না!
26
00:04:15,920 --> 00:04:17,320
উইন্টার। হ্যাঁ।
27
00:04:18,510 --> 00:04:20,680
- দুঃখিত?
- আপনার ফোন লাগাতার বেজেই চলে।
28
00:04:20,830 --> 00:04:23,630
- আমার মাথা খারাপ হয়ে যায়। আমাকে ভোর ৫টায় উঠতে হয়।
- কে তুমি?
29
00:04:23,800 --> 00:04:25,480
আমি বাবুর্চি হিসেবে কাজ করি!
30
00:04:25,630 --> 00:04:28,400
কে বলেছে এটা?
আমাকে কেন ফোন দিচ্ছো, গর্দভ?
31
00:04:28,560 --> 00:04:32,270
- পরেরবার আমি পুলিশে ফোন দেবো।
- আমার নাম্বার কোথায় পেয়েছো?
32
00:04:32,440 --> 00:04:34,240
কী? আস্তে বলো।
33
00:04:34,400 --> 00:04:38,630
- কী? আস্তে বলতে বলেছি।
- আমি যদি ৮ ঘন্টা ঘুমোতে না পারি...
34
00:04:38,800 --> 00:04:41,120
- আমি বাবুর্চি হিসেবে কাজ করি।
- তুমি আস্ত একটা আবাল নাকি?
35
00:04:41,270 --> 00:04:42,680
পরেরবার, আমি পুলিশকে ফোন দেবো।
36
00:04:42,830 --> 00:04:44,800
- কোথায় এটা?
- আমাকে ভোরে উঠতে হয়।
37
00:04:44,960 --> 00:04:46,600
যেখানে আছো সেখানেই থাকো।
38
00:05:13,200 --> 00:05:14,800
- কে?
- আমি।
39
00:05:17,600 --> 00:05:19,440
ওই শালা গাঞ্জাখোর আলবেনিয়ানটা...
40
00:05:22,080 --> 00:05:23,440
ওই শালা গাঞ্জাখোর আলবেনিয়ানটা...
41
00:05:25,760 --> 00:05:28,120
আপনার সাথে কিছু আছে?
আমার একটু টান দেওয়া দরকার।
42
00:05:28,270 --> 00:05:29,830
তুমি বলদ নাকি?
43
00:05:30,000 --> 00:05:32,200
এটা ধরো।
এটা তোমাকে ঠান্ডা করবে।
44
00:05:32,350 --> 00:05:34,510
তুমি আমাকে কেন কল করেছো, বকচোদ?
45
00:05:34,680 --> 00:05:38,320
বাবা বলেছিল যদি আমি কোন বিপদে পড়ি
আপনাকে কল দেবার জন্য, সেজন্যই দিয়েছি।
46
00:05:38,560 --> 00:05:41,760
- তাহলে তাকে আমার সালাম জানিও। এতে বাড়তি লাগবে।
- সে আমাকে জানে মেরে ফেলবে।
47
00:05:42,000 --> 00:05:43,720
সেটা আমার সমস্যা না।
48
00:05:43,870 --> 00:05:45,400
- কেউ তোমাকে ভেতর ঢুকতে দেখেছে?
- নাহ।
49
00:05:45,430 --> 00:05:49,440
আমার বন্ধু একটু বদমাইশি করছিল,
তাই এক বুড়ো আমাদের ভিয়েনায় ফিরে যেতে বলেছিল।
50
00:05:49,680 --> 00:05:51,720
আগ্রহী না।
এখানকার কেউ তোমাকে দেখেছে?
51
00:05:51,960 --> 00:05:55,000
শুধু ওই চারটা মাগীই। ওরা অবৈধ অভিবাসী।
তাই তারা মুখ খুলবে না।
52
00:05:55,240 --> 00:05:56,720
- তোমার জ্যাকেট খোলো।
- কী?
53
00:05:56,960 --> 00:05:58,870
তোমার জ্যাকেট খোলো।
জলদি। জলদি। জলদি।
54
00:05:59,630 --> 00:06:01,480
ভেতরে ঢোকাও।
ভেতরে ঢোকাও। ভেতরে ঢোকাও।
55
00:06:02,830 --> 00:06:04,480
গেঞ্জিটাও খোলো।
56
00:06:05,320 --> 00:06:07,920
- জলদি।
- এতো মেজাজ দেখাবেন না।
57
00:06:08,160 --> 00:06:12,830
এখন মনোযোগ দিয়ে শোনো। তুমি এখন বেরিয়ে যাবে।
নিশ্চিত করবে কেউ যেন তোমাকে না দেখে।
58
00:06:13,000 --> 00:06:16,440
আর তারপর তোমার বাবাকে আজরাতে
তোমার অন্যকোথাও থাকার অজুহাত বানাতে বলবে।
59
00:06:16,600 --> 00:06:18,200
বুঝেছো?
60
00:06:18,350 --> 00:06:21,830
যদি ওরা ডিএনএ বা অন্যকিছু খুঁজে পেয়ে
তোমাকে জিজ্ঞাসাবাদ করতে আসে,
61
00:06:22,000 --> 00:06:24,760
তাহলে বলবে তুমি নেশা করার জন্য
আগেও এখানে এসেছিলে।
62
00:06:25,760 --> 00:06:28,200
কিন্তু মনে করতে পারছো না কখন।
বুঝেছো?
63
00:06:28,440 --> 00:06:29,920
বুঝতে পেরেছো?
64
00:06:30,080 --> 00:06:32,240
- বুঝতে পেরেছো?
- চাকুটার কী হবে?
65
00:06:32,480 --> 00:06:33,600
যাও ভাগো।
66
00:07:15,600 --> 00:07:17,080
- উইন্টার।
- জাগিয়ে দিলাম?
67
00:07:17,240 --> 00:07:19,830
- হ্যাঁ। আমি বিছানাতেই। আর কোথায় থাকবো?
- একটা খুনের সন্দেহ করা হচ্ছে।
68
00:07:20,000 --> 00:07:21,630
- কী?
- একটা খুন।
69
00:07:21,800 --> 00:07:23,800
আবারো!
আর কাউকে পাঠাতে পারবে না?
70
00:07:23,960 --> 00:07:24,960
দুঃখজনকভাবে না।
71
00:07:25,120 --> 00:07:27,680
- কোথায় হয়েছে এটা?
- সেইন্ট জোহানের একটা বাংলোতে।
72
00:07:27,830 --> 00:07:29,270
ঠিকানাটা পাঠিয়ে দাও।
73
00:07:30,400 --> 00:07:31,870
ধুর ছাই।
74
00:08:02,760 --> 00:08:09,270
অস্ট্রিয়ায়, আজরাতে, টোউফেলশোর্নবাহনেনের এক কর্মী এই মেয়েকে একটি স্কি-ট্র্যাকে নগ্ন অবস্থায় খুঁজে পেয়েছে।
76
00:08:13,120 --> 00:08:17,120
সে ছুরিকাঘাতে আহত ছিল এবং
এই মুহূর্তে ইমার্জেন্সি সার্জারিতে রয়েছে।
77
00:08:17,960 --> 00:08:20,240
মেয়েটির পরিচয় এখন সনাক্ত করা হয়েছে।
78
00:08:20,400 --> 00:08:24,800
সে স্প্যানিশ।
তার নাম নুরিয়া গার্রিদো।
79
00:08:24,960 --> 00:08:27,350
মাদ্রিদে জন্মগ্রহণ করেছে,
বয়স ৩২ বছর।
80
00:08:27,510 --> 00:08:31,830
সে মিউনিখের ওরটাস ফাউন্ডেশনে
একজন দোভাষী হিসেবে কাজ করে।
81
00:08:32,960 --> 00:08:36,320
ক্ষতের গভীরতা এবং ছুরিকাঘাতের সংখ্যার কারণে...
82
00:08:36,560 --> 00:08:41,560
আমাদের অস্ট্রিয়ান কলিগরা বর্তমানে
এটিকে একটি হত্যা-চেষ্টা বলে ধরে নিচ্ছে।
83
00:08:53,040 --> 00:08:54,240
হ্যালো।
84
00:08:55,040 --> 00:08:58,760
মিস গার্রিদো'কে শেষবার
এই লোকটির সান্নিধ্যে দেখা গিয়েছিল।
85
00:08:58,920 --> 00:09:00,000
ডমিনিক গ্রস।
86
00:09:00,240 --> 00:09:03,350
মিউনিখের ওরটাস ফাউন্ডেশনের চেয়ারম্যান।
87
00:09:03,510 --> 00:09:06,040
তিনি গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন।
88
00:09:06,800 --> 00:09:09,200
ডমিনিক গ্রস জার্মান।
বাংলোটি সীমান্তের কাছাকাছি অবস্থিত।
89
00:09:09,350 --> 00:09:13,160
তাই আমরা আমাদের অস্ট্রিয়ান কলিগদের
তল্লাশিতে সাহায্য এবং সহযোগিতা করবো।
90
00:09:13,400 --> 00:09:15,240
এই লোককে চিনতে পারছেন?
91
00:09:15,870 --> 00:09:17,870
না, এটা কার ছবি?
92
00:09:20,320 --> 00:09:22,920
আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
হাসপাতাল কর্তৃপক্ষ কী বলছে?
93
00:09:23,510 --> 00:09:26,350
তাহলে জিজ্ঞেস করো।
মেয়েটা একজন চাক্ষুষ সাক্ষী। শীঘ্রই দেখা হবে।
94
00:09:27,200 --> 00:09:28,480
গাধা।
95
00:09:29,120 --> 00:09:31,320
ছুরির আঘাতটা দেখতে কেমন ছিল?
96
00:09:32,440 --> 00:09:34,920
সেই তথ্য এখনো জানা যায়নি।
গুড মর্নিং, এলি।
97
00:09:35,160 --> 00:09:36,800
মর্নিং, সবাই।
98
00:09:37,040 --> 00:09:37,960
মর্নিং।
99
00:09:38,120 --> 00:09:39,200
কাজে লেগে পড়া যাক।
100
00:09:40,040 --> 00:09:41,350
চলো।
101
00:09:44,630 --> 00:09:47,000
আপাতত সবুর করো।
এটা যেকোনো কিছুই হতে পারে।
102
00:09:48,120 --> 00:09:50,120
আমি তোমাকে আপডেট জানাবো।
103
00:09:50,630 --> 00:09:52,080
- আচ্ছা।
- আচ্ছা।
104
00:10:12,400 --> 00:10:13,680
হ্যাঁ, বুঝেছি।
105
00:10:13,830 --> 00:10:17,040
আর পায়ের ছাপ স্নোমাবাইল থেকে দূরে সরে গেছে?
106
00:10:17,200 --> 00:10:20,160
তাহলে তল্লাশির পরিধি বাড়িয়ে দাও।
যত্তসব...
107
00:10:20,320 --> 00:10:22,920
বস?
পাইলটরা কিছু একটা পেয়েছে।
108
00:10:23,920 --> 00:10:25,350
নভেম্বর 1, কন্ট্রোল সেন্টার বলছি।
109
00:10:25,510 --> 00:10:28,870
নভেম্বর 1 ।
আমি চূড়ায় একজন লোককে দেখতে পাচ্ছি।
110
00:10:29,040 --> 00:10:31,760
- লোকটি নড়াচড়া করছে না।
- আপনি একটু বাইরে যেতে পারবেন?
111
00:10:31,920 --> 00:10:35,480
কন্ট্রোল সেন্টার, উদ্ধারকারী দল বলছি।
আমরা কাছাকাছিই উড়ছি।
112
00:10:36,270 --> 00:10:37,920
নভেম্বর 1 । আমি ৫০ মিটারে আছি।
113
00:10:38,080 --> 00:10:40,680
উদ্ধারকারী দল, কন্ট্রোল সেন্টার বলছি।
কী দেখতে পাচ্ছেন আপনারা?
114
00:10:40,830 --> 00:10:45,000
দেখে মনে হচ্ছে সে বরফে সেজদা দিয়ে আছে।
আপনারা দেখতে পাচ্ছেন?
115
00:10:45,240 --> 00:10:48,760
- উদ্ধারকারী দল, আপনারাও কি এটা দেখতে পাচ্ছেন?
- শিট।
116
00:10:58,350 --> 00:11:00,480
অস্ট্রিয়ানরা মাত্রই এগুলো পাঠিয়েছে।
117
00:13:22,630 --> 00:13:25,350
আপনার ব্যক্তিগত ফটোসেশন শেষ হয়েছে?
118
00:13:25,510 --> 00:13:27,440
আবার দেখা হওয়ায় ভীষণ খুশি হলাম, মিঃ উইন্টার।
119
00:13:27,600 --> 00:13:29,320
হ্যাঁ, আমিও... খুব খুশি।
120
00:13:35,760 --> 00:13:39,080
মনে হচ্ছে শেষমেশ কেসটা থেকে রেহাই পাচ্ছেন না।
121
00:13:39,240 --> 00:13:40,560
সেরকমই মনে হচ্ছে।
122
00:13:41,350 --> 00:13:43,760
আর মেয়েটা?
সে নিশ্চয়ই অপরাধীকে দেখেছে।
123
00:13:43,920 --> 00:13:46,830
সে মাত্রই সার্জারি থেকে বেরিয়েছে।
এখনো জ্ঞান ফেরেনি।
124
00:13:47,000 --> 00:13:49,800
আমি হাসপাতালের দিকেই যাচ্ছিলাম
তখনই সুখবরটা পেলাম,
125
00:13:49,960 --> 00:13:52,160
যে আপনি এখানে এসেছেন
এবং আমার সাথে কথা বলতে চাইছেন।
126
00:13:52,320 --> 00:13:54,000
তাহলে চলুন একসাথেই ওখানে যাই।
127
00:13:55,120 --> 00:13:57,800
সত্যি বলতে,
আমি এসব নিয়ে মোটেও শিহরিত নই।
128
00:13:57,960 --> 00:14:00,630
কিন্তু এবার মাথা আর পাছা
দুটোই আমাদের অংশে আছে,
129
00:14:00,870 --> 00:14:04,560
আর যতক্ষণ না তারা পরিষ্কার করছে
এই পুরো বিষয়টার দায়িত্ব কার,
130
00:14:04,800 --> 00:14:07,630
একজন অস্ট্রিয়ানকেই বিষয়টা সামলাতে হবে।
131
00:14:07,800 --> 00:14:09,870
এটা কি আমার রক্ত দিয়ে সাইন করবো?
132
00:14:10,480 --> 00:14:13,040
রাজনীতি, রাজনীতির জায়গায়।
133
00:14:13,720 --> 00:14:16,630
হ্যাঁ, তবুও আমি যেতে চাই।
হয়তো কোন সাহায্যে আসতে পারবো।
134
00:14:17,240 --> 00:14:19,270
ঠিক আছে। চলুন।
135
00:14:21,350 --> 00:14:23,680
আমরা পরিচিত হয়েছিলাম।
গিরিপথে। কেমন আছেন?
136
00:14:23,830 --> 00:14:26,240
- ভালো, ধন্যবাদ। আর আপনি?
- আমিও ভালো আছি।
137
00:14:26,400 --> 00:14:28,440
আপনি কি আমার গাড়িটা নিয়ে আসতে পারবেন?
138
00:14:28,600 --> 00:14:30,400
- অবশ্যই।
- অসাধারণ, ধন্যবাদ।
139
00:14:31,120 --> 00:14:33,350
তাহলে আপনি কার সাথে যাবেন?
140
00:14:37,960 --> 00:14:42,040
ওরটাস ফাউন্ডেশনের আগে,
গ্রস হেনিং গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
141
00:14:42,870 --> 00:14:46,350
২০০৭ সালে একটা ঘুষ কেলেঙ্কারির কারণে
তিনি চাকরিটা হারিয়েছিলেন।
142
00:14:47,160 --> 00:14:50,200
তিনি "ক্ষমতার শিখর" নিয়ে একটা বইও লিখেছিলেন।
143
00:14:51,120 --> 00:14:54,560
৩০ বছর ধরে বিবাহিত ছিলেন
এবং চারটি সন্তান রয়েছে।
144
00:15:02,200 --> 00:15:05,600
আমার এক কলিগ সকালে খবরটা
তার সদ্য বিধবা স্ত্রীকে জানিয়েছে।
145
00:15:06,200 --> 00:15:08,510
খবর আসলে মোট দুটো ছিল।
146
00:15:08,680 --> 00:15:11,000
সে জেনেছে তার স্বামী মারা গেছে।
147
00:15:11,480 --> 00:15:14,120
এবং সে বহুবছর ধরে তার সাথে প্রতারণা করেছে।
148
00:15:15,040 --> 00:15:17,760
সে আর কোনদিন তাকে এটা জিজ্ঞেস করতে পারবে না।
149
00:15:19,000 --> 00:15:23,400
এই কাজটাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়।
কাউকে তার প্রিয়জনের মৃত্যুর খবর দেওয়া।
150
00:15:28,560 --> 00:15:32,160
যখন ইন্ডিয়ায় আরেকটা ট্রেন লাইনচ্যুত হয়
আর ২০০ মানুষ মারা যায়,
151
00:15:32,320 --> 00:15:35,080
তখন আমাদের কোন ভাবাবেগ থাকে না।
152
00:15:35,320 --> 00:15:37,270
কিন্তু যদি একটা বাচ্চা পুকুরে ডুবে মারা যায়,
153
00:15:37,440 --> 00:15:39,480
তখন হঠাৎ করেই তাদের...
154
00:15:40,120 --> 00:15:42,000
ওই বিশাল আবেগ উথলে ওঠে।
155
00:15:44,510 --> 00:15:47,600
তাই বলে কি একদমই আবেগ দেখানো যাবে না?
156
00:15:54,560 --> 00:15:56,080
যত্তসব...
157
00:15:56,800 --> 00:16:00,270
শোনো, আমি তোমাকে ফোন দেবো
আর বলবো কখন, কোথায়।
158
00:16:00,440 --> 00:16:03,600
ভুলেও আমাকে আর ফোন দেবে না।
বাই।
159
00:16:09,200 --> 00:16:10,630
পরিবার?
160
00:16:12,920 --> 00:16:14,400
অনেকটা সেরকমই।
161
00:16:47,080 --> 00:16:48,240
ধন্যবাদ।
162
00:16:51,160 --> 00:16:52,920
গ্রীষ্মে জায়গাটা অনেক সুন্দর হয়ে যায়।
163
00:16:54,160 --> 00:16:56,630
এখন এটা পৃথিবীর সবচেয়ে জঘণ্য জায়গা মনে হচ্ছে।
164
00:16:56,800 --> 00:16:58,560
আর ঠান্ডা।
165
00:16:58,800 --> 00:16:59,830
জঘণ্য ঠান্ডা।
166
00:17:04,870 --> 00:17:06,350
না, ধন্যবাদ।
167
00:17:07,760 --> 00:17:09,830
বসকে নিয়ে ভেবো না।
168
00:17:14,040 --> 00:17:16,120
সে সবার সাথেই ওমন করে।
169
00:17:16,350 --> 00:17:17,720
সে আমাকে ঘৃণা করে।
170
00:17:17,870 --> 00:17:19,800
কিন্তু আমি তো সবকিছুই ঠিকভাবে করতে চাই।
171
00:17:19,960 --> 00:17:23,720
ব্যাপারটা মাথায় চড়ে বসতে দিয়ো না।
শুধু অন্যকিছু ভাবো।
172
00:17:24,760 --> 00:17:26,920
দেখো। একটা ম্যাজিক ট্রিক।
173
00:17:29,040 --> 00:17:30,920
ছু মন্তর ছু...
174
00:17:35,920 --> 00:17:39,200
- তুমি খুবই বাজে একজন ম্যাজিশিয়ান।
- না, আমি অসাধারণ।
175
00:17:39,350 --> 00:17:41,270
শুধু "কালা কুত্তার গু" বলতে ভুলতে গিয়েছিলাম।
176
00:17:45,600 --> 00:17:47,320
আমাকে কাজে ফিরতে হবে।
177
00:17:57,200 --> 00:18:01,120
টিনা, আমি মাত্র ছবিগুলো পেয়েছি। অসাধারণ।
চমৎকার করেছো। ধন্যবাদ।
178
00:18:04,480 --> 00:18:05,870
গিরিপথের ওই খুনের কথা মনে আছে?
179
00:18:06,630 --> 00:18:09,480
- মৃত পাচারকারীটা?
- তুমি এখনো ওটা নিয়ে কাজ করছো?
180
00:18:09,630 --> 00:18:11,960
ওটা জার্মান স্পেশাল ইউনিটের প্রধান,
এলি স্টকার।
181
00:18:12,100 --> 00:18:14,760
এই ছবি আজ সকালে ডমিনিক গ্রসের
বাংলো থেকে তোলা হয়েছে।
182
00:18:14,920 --> 00:18:18,200
ইনি হচ্ছেন অস্ট্রিয়ান দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার,
যিনি গিরিপথের কেসেও ছিলেন।
183
00:18:18,440 --> 00:18:22,960
ভালো। কেসগুলো সম্পর্কিত হতে পারে।
এটা নিয়ে একটা রিপোর্ট হতে পারে।
184
00:18:23,120 --> 00:18:26,720
শুধু একটা রিপোর্ট-ই না, এটা বিশাল।
এটার ভালো একটা সম্ভাবনা আছে।
185
00:18:26,870 --> 00:18:29,440
- জনগণ এসবই চায়।
- সেটা দেখা যাবে।
186
00:18:29,600 --> 00:18:30,760
আমি এটা জানি।
187
00:18:31,560 --> 00:18:36,520
শুধু ভেবে দেখো। যেখানে মানুষ থাকার জন্য
আকুলিবিকুলি করে, যেখানে এখনো সবকিছু শান্তিময়।
188
00:18:36,660 --> 00:18:39,630
আর সেখানেই হঠাৎ... অমঙ্গল আঘাত হানে।
189
00:18:41,080 --> 00:18:42,080
তোমার কথাগুলো ইন্টারেস্টিং।
190
00:18:42,240 --> 00:18:45,960
- কিন্তু তুমি কি বেশি বলে ফেলছো না?
- সে মেসেজটা আমার কাছে পাঠিয়েছিল।
191
00:18:46,120 --> 00:18:47,560
আচ্ছা, আমাদের কাছে।
192
00:18:47,720 --> 00:18:49,000
আমাদের পত্রিকায়।
193
00:18:49,560 --> 00:18:51,630
তাই এটা আমাদেরই দায়িত্ব।
194
00:18:53,830 --> 00:18:55,080
বেশ।
195
00:18:55,240 --> 00:18:58,120
তাহলে এটাতেই লেগে থাকো।
সবকিছু তোমার হাতে।
196
00:19:06,080 --> 00:19:08,920
এই মুহূর্তে আমি বলতে পারছি না
কখন তার জ্ঞান ফিরবে।
197
00:19:09,080 --> 00:19:11,270
তাকে সুস্থির করতে অনেক ধকল গেছে।
198
00:19:11,760 --> 00:19:13,240
তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
199
00:19:13,400 --> 00:19:16,000
পাঁজরের ছুরিকাঘাতগুলো বড় আর গভীর ছিল,
200
00:19:16,160 --> 00:19:19,040
অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হয়েছে,
পাকস্থলী আর অন্ত্র ফুটো হয়ে গেছে,
201
00:19:19,200 --> 00:19:22,760
তবে অল্পের জন্য অ্যাবডোমিনাল আর
অন্যান্য গুরুত্বপূর্ণ ধমনী মিস করেছে।
202
00:19:22,920 --> 00:19:26,920
মুখে আঘাত এবং অল্পকিছু কাটাছেঁড়া আছে
এখানে আর এখানে।
203
00:19:27,870 --> 00:19:30,560
সে এ ধরণের আঘাত নিয়ে পালালো কী করে?
204
00:19:30,720 --> 00:19:33,400
আমার মনে হয় না পালানো সম্ভব ছিল।
অন্তত তাৎক্ষণিকভাবে নয়।
205
00:19:33,630 --> 00:19:34,830
কী?
206
00:19:35,000 --> 00:19:36,320
ফিয়ার ব্র্যাডিকার্ডিয়া।
207
00:19:36,480 --> 00:19:40,760
অত্যধিক পরিমাণ হরমোন নিঃসরণের ফলে,
প্রতিরোধ কিংবা পলায়ন কোনটাই সম্ভব হয় না,
208
00:19:41,000 --> 00:19:44,120
এবং ভয়ে পেশিগুলো এক কথায়
প্যারালাইজড হয়ে যেতে পারে।
209
00:19:44,270 --> 00:19:46,830
হৃৎস্পন্দন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
210
00:19:47,080 --> 00:19:49,680
এই অবস্থা বেশ কিছুক্ষণ স্থায়ী হতে পারে।
211
00:19:49,830 --> 00:19:52,440
মেয়েটি নিশ্চয়ই মারা গেছে বলে মনে হয়েছিল।
212
00:19:52,600 --> 00:19:54,270
কিন্তু পরে সে জেগে উঠেছিল।
213
00:19:55,870 --> 00:19:57,440
দেখতে পারি?
214
00:20:00,000 --> 00:20:03,120
- সে নিশ্চয়ই ভয়াবহ যন্ত্রণা সহ্য করেছে।
- হ্যাঁ।
215
00:20:07,630 --> 00:20:09,320
আচ্ছা, ধন্যবাদ।
216
00:20:25,680 --> 00:20:28,400
আমরা এই কেস নিয়ে তিন সপ্তাহ যাবত কাজ করছি।
217
00:20:28,560 --> 00:20:30,760
জানি।
আমি ইতোমধ্যে আপনার বসের সাথে কথা বলেছি।
218
00:20:30,920 --> 00:20:35,440
এটা আমাদের ধারণার চাইতেও বড়কিছু।
অপরাধী সীমান্তের দুইপ্রান্তেই তৎপরতা চালাচ্ছে।
219
00:20:35,600 --> 00:20:38,830
আমাদের টিমের সাথে আপনার স্পেশাল ইউনিট
একীভূত করাটাই যুক্তিসংগত হবে।
220
00:20:39,000 --> 00:20:42,160
- এই সিদ্ধান্ত কখন দেওয়া হবে?
- স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয় যোগাযোগ করছেন।
221
00:20:42,320 --> 00:20:46,680
সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত, আমরা খুশি মনে
আপনাদের সহযোগিতা গ্রহণ করবো, ঠিক না, মিঃ উইন্টার?
222
00:20:46,830 --> 00:20:48,680
হ্যাঁ, আবার জিগায়।
223
00:20:48,920 --> 00:20:52,320
আমরা ক্রিশ্চিয়ান রেসলারের পরামর্শও নিতে পারি,
কেস বিশ্লেষক।
224
00:20:52,480 --> 00:20:55,160
রেসলার? সেটা তো অসাধারণ হবে।
225
00:20:55,320 --> 00:20:56,630
- মিস স্টাডলোবার?
- হ্যাঁ, এক মিনিট।
226
00:20:56,800 --> 00:21:00,400
অবস্থা আজকে ভয়াবহ। আর্টিকেলটা প্রকাশ হবার
পর থেকে, গোটা দেশে আলোড়ন পড়ে গেছে।
227
00:21:00,560 --> 00:21:03,080
- কিসের আর্টিকেল?
- মিউনিখ পত্রিকার ওয়েবসাইট চেক করুন।
228
00:21:03,240 --> 00:21:06,240
সেখানে আপনাদের দুজনের চমৎকার একটা ছবি ঝুলছে।
229
00:21:08,200 --> 00:21:11,440
- রেসলার। জোশ। তার লেখা বই পড়েছেন?
- নাহ।
230
00:21:13,320 --> 00:21:16,040
আমরা শুধু গ্রস আর ওই মহিলার
ডিএনএ'র চিহ্ন পেয়েছি।
231
00:21:16,200 --> 00:21:18,200
বাংলোতে তৃতীয় একজন লোক ছিল।
232
00:21:18,350 --> 00:21:21,960
অপরাধী নিশ্চয়ই গ্লাভস পড়ে ছিল।
সম্ভবত প্রোটেক্টিভ পোশাকও।
233
00:21:22,120 --> 00:21:26,200
জুতার সাইজটা অস্বাভাবিক।
মনে হচ্ছে কেউ একজন ওটা পাল্টে দিয়েছে।
234
00:21:27,080 --> 00:21:28,920
এটা হচ্ছে ল্যাবের রিপোর্ট।
235
00:21:29,160 --> 00:21:33,160
গ্রসের রক্তে রোহিপনল পাওয়া গেছে।
পেশি অসাড় করে ফেলে।
236
00:21:34,920 --> 00:21:36,560
মেয়েটাকে ওই বিষ দেওয়া হয়নি?
237
00:21:36,800 --> 00:21:38,830
সে সম্ভবত আগেই জেগে গিয়েছিল।
238
00:21:39,440 --> 00:21:41,200
তাই, সে মেয়েটাকে ছুরি মারে।
239
00:21:41,800 --> 00:21:43,720
ভাবে সে মারা গেছে।
240
00:21:43,870 --> 00:21:48,630
তারপর সে গ্রস'কে খুন করে। তাকে টেনে নিয়ে
বেলকুনির দরজা দিয়ে স্নোমাবাইলের কাছে ফেলে...
241
00:21:48,800 --> 00:21:51,920
ধীরে, লিটকোউস্কি।
দ্রুত বলো না। ধীরে বলো।
242
00:21:52,080 --> 00:21:53,680
সে ভেতরে কিভাবে ঢুকলো?
243
00:21:54,400 --> 00:21:57,560
দেখে মনে হচ্ছে সে সিকিউরিটি আর
অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দিয়েছিল।
244
00:21:57,720 --> 00:21:58,720
তারপর দেয়াল বেয়ে উঠেছিল।
245
00:21:58,870 --> 00:22:01,830
ভেতরের দরজাগুলোয় কোন বাড়তি
নিরাপত্তা ব্যবস্থা নেই।
246
00:22:02,000 --> 00:22:04,800
অ্যালার্ম সিস্টেম কি এতো সহজেই
বন্ধ করে দেওয়া যায়?
247
00:22:05,040 --> 00:22:06,960
না যায় না, তবে...
248
00:22:07,350 --> 00:22:10,830
তবে গ্রসের মোবাইলে হ্যাকার সফটওয়্যার ইন্সটল করা ছিল।
249
00:22:11,920 --> 00:22:13,120
বুঝিয়ে বলবে?
250
00:22:13,270 --> 00:22:17,480
আপনাকে মেসেজ বা ই-মেইলের মাধ্যমে
একটা ফাইল পাঠানো হবে...
251
00:22:17,630 --> 00:22:20,270
আর যখন আপনি সেটা খুলবেন, বুম।
252
00:22:20,440 --> 00:22:22,600
ওটা নিজে নিজেই আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।
253
00:22:22,760 --> 00:22:25,760
যার অর্থ সে যে-ই হোক
সে আপনার সব তথ্য পড়তে পারবে।
254
00:22:25,920 --> 00:22:28,870
ই-মেইল, চ্যাটিং, ক্যালেন্ডার।
সবকিছু।
255
00:22:29,040 --> 00:22:32,350
ওই অ্যালার্ম আর সিকিউরিটি সিস্টেম
একটা মোবাইলের অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
256
00:22:32,510 --> 00:22:34,760
এভাবেই সে জেনেছে
গ্রস কখন ওই বাংলোতে ছিল...
257
00:22:34,920 --> 00:22:35,920
- হ্যাঁ।
- কার সাথে...
258
00:22:36,080 --> 00:22:37,160
- হ্যাঁ।
- কতবার।
259
00:22:37,320 --> 00:22:39,040
হ্যাঁ, বুঝতে পেরেছি এখন।
260
00:22:39,270 --> 00:22:41,480
খুবই সুপরিকল্পিত।
পুরো ব্যাপারটাই।
261
00:22:42,440 --> 00:22:43,440
প্রশংসনীয়।
262
00:22:43,600 --> 00:22:45,630
সে ঝুঁকি নিয়েছে, যদিও।
263
00:22:47,160 --> 00:22:49,040
প্রথম হত্যাকান্ডটার অনেকগুলো বিষয় ছিল।
264
00:22:49,200 --> 00:22:51,120
একজন নিঃসঙ্গ অপরাধী
যে তার প্ল্যান সুনিপুণভাবে সাজায়।
265
00:22:51,270 --> 00:22:53,560
ওই বিষ, ওই ছুরি,
ওই হত্যাকান্ডের ধরণ,
266
00:22:53,720 --> 00:22:56,510
লাশের ওরকম উপস্থাপন, ঘোড়ার পুচ্ছের ব্যাপারটা।
267
00:22:56,920 --> 00:22:59,830
কিন্তু এখানে সে আরো বড় ঝুঁকি নিয়েছে।
268
00:23:00,000 --> 00:23:02,080
সঙ্গীসহ একজন নামকরা ভিকটিম।
269
00:23:02,240 --> 00:23:05,760
সে অ্যালার্ম সিস্টেম দ্বারা সুরক্ষিত
একটি বাড়ির দেয়াল বেয়ে ভেতরে ঢুকেছে।
270
00:23:06,000 --> 00:23:08,800
গতবারের তুলনায় সে কাজটাকে
আরো কঠিন কেন করে তুললো?
271
00:23:09,040 --> 00:23:11,630
আমার মনে হয় না শুরুতেই
সে মেয়েটাকে মারতে চেয়েছিল।
272
00:23:11,800 --> 00:23:13,400
দুঃখিত, এটা নিতে পারি?
273
00:23:13,560 --> 00:23:16,600
চেয়ারের অবস্থান,
তার চারপাশে লেপ্টে থাকা রক্ত বলছে...
274
00:23:16,760 --> 00:23:18,800
প্রথম আঘাতটা মারাত্মক ছিল না।
275
00:23:18,960 --> 00:23:24,600
হয়তো সে প্রথমে নুরিয়া গার্রিদো'কে
আঘাত করে একটু ভয় দেখাতে চেয়েছিল।
276
00:23:25,510 --> 00:23:28,510
তারপর সে তাকে চেয়ারে এনে বসিয়েছিল।
277
00:23:30,160 --> 00:23:31,680
আর মেয়েটা দেখতে বাধ্য হয়েছিল।
278
00:23:33,040 --> 00:23:39,440
মেয়েটা গ্রস'কে যন্ত্রণা দেওয়ার মাধ্যমে
তার ক্ষমতার প্রদর্শনী দেখতে বাধ্য হয়েছিল।
280
00:23:39,920 --> 00:23:43,480
তারপর সে লোকটাকে খুন করেছিল,
সম্ভবত তার চোখের সামনেই।
281
00:23:44,240 --> 00:23:47,830
তারপর সে মেয়েটাকে বিছানায় ছুঁড়ে ফেলে
এবং তাকে ছুরিকাঘাত করে।
282
00:23:49,510 --> 00:23:53,160
তার দর্শকের প্রয়োজন।
সেজন্য সে এতোদূর পর্যন্তও যেতে রাজি।
283
00:23:53,320 --> 00:23:55,830
ঘটনাস্থলে, ওই মেয়েটা ছিল তার দর্শক।
এখন দর্শক হচ্ছি আমরা,
284
00:23:56,000 --> 00:23:58,630
সংবাদমাধ্যম, যে লোকজন গল্পটা পড়বে তারা।
285
00:23:59,200 --> 00:24:01,830
সে সুনির্দিষ্টভাবে গ্রস'কে টার্গেট করেছিল।
286
00:24:02,000 --> 00:24:05,400
আর সে বলতে চাইছে,"দেখো, আমি এটা করতে পারি।
আমি একজন জিনিয়াস।
287
00:24:05,560 --> 00:24:07,350
এবং আমিই সবার সেরা।"
288
00:24:13,870 --> 00:24:17,350
ওহ, ইনি হচ্ছেন আমাদের জার্মান কলিগ।
স্টকার।
289
00:24:17,600 --> 00:24:20,080
আপনার ইন্টারেস্টিং মূল্যায়নের জন্য ধন্যবাদ।
290
00:24:20,760 --> 00:24:26,240
ওহ, যাইহোক, আমাদের কাছে অনেকগুলো কল এসেছে।
একটা কল বেশ চেক করার মতো।
291
00:24:26,480 --> 00:24:31,400
হয়তো আরেকটা ভুয়া খবর হতে পারে,
কিন্তু সে শাস্তি আর লোহিত ঋতুর কথা বলছে।
292
00:25:07,270 --> 00:25:11,870
- গ্রস হেনিংয়ের চেয়ারম্যান ছিল, তাই না?
- সে টিলিভিশন পত্রিকায় প্রচুর পরিমাণে আসতো।
293
00:25:12,630 --> 00:25:14,320
সে সবসময় তার কথা বলতো।
294
00:25:14,480 --> 00:25:15,960
সে বলতো, ক্ষমতাশালী লোকেরা,
295
00:25:16,960 --> 00:25:19,630
বিশ্বের বড়-বড় মাথারা আর বিশ্বায়ন।
296
00:25:19,800 --> 00:25:22,040
এরাই শেষ অধ্যায়টা উসকে দেবে।
297
00:25:22,270 --> 00:25:25,630
আপনি জবানবন্দীতে "লোহিত ঋতুর প্রভাত"
এর কথা বলেছিলেন।
298
00:25:25,800 --> 00:25:28,350
আমি ফোনে ইতোমধ্যেই সব বলে দিয়েছি।
299
00:25:28,510 --> 00:25:30,630
দয়া করে আমাদের আরেকবার বলা যাবে?
300
00:25:34,800 --> 00:25:36,600
ব্যাপারটা ভবিষ্যত নিয়ে।
301
00:25:37,350 --> 00:25:42,920
যখন আমাদের চেনাজানা সবকিছু শেষ হয়ে যাবে,
যখন সমাজ নিজেকে ধ্বংস করে ফেলবে।
303
00:25:43,350 --> 00:25:44,920
তখন একমাত্র তারাই বেঁচে যাবে...
304
00:25:45,080 --> 00:25:49,080
যারা প্রকৃতির সাথে বেঁচে থাকবার জন্য
প্রস্তুত থাকবে তার বিরুদ্ধে নয়।
305
00:25:50,080 --> 00:25:51,720
সেক্টের লোকজন?
[সেক্ট --> প্রচলিত ধ্যান-ধারণা বিরোধী গোষ্ঠী]
306
00:25:51,870 --> 00:25:53,240
"সেক্ট"...
307
00:25:53,480 --> 00:25:54,830
এটা কোন সেক্ট নয়।
308
00:25:55,000 --> 00:25:57,440
ব্যাপার হচ্ছে সে অনেকদূর পর্যন্ত দেখতে পায়।
309
00:25:57,600 --> 00:26:01,680
সে আমাদের চাইতে বেশি দেখতে পায়।
আর সে শুধু মুখের কথাতেই ভোলায় না।
310
00:26:01,830 --> 00:26:03,960
- আরো বেশিকিছু করে।
- কী করে?
311
00:26:05,830 --> 00:26:08,270
সে সাহায্যপ্রার্থীদের সাহায্য করে।
312
00:26:08,440 --> 00:26:11,560
শুধু প্রকৃতির সাথে সখ্যতা করা লোকজনই টিকে থাকবে।
313
00:26:11,800 --> 00:26:14,560
আর আপনি সেই টিকে যাওয়াদের একজন?
314
00:26:17,040 --> 00:26:18,440
না।
315
00:26:20,720 --> 00:26:22,760
সে আমাকে আর দলে রাখতে চায়নি।
316
00:26:23,160 --> 00:26:27,120
সেসময় আমি অনেক মদপান করছিলাম।
হালকাপাতলা কিছু ঝামেলাও বাধিয়েছিলাম।
317
00:26:27,600 --> 00:26:29,870
সে বলেছিল আমি বেশি দুর্বল।
318
00:26:30,440 --> 00:26:32,480
সেজন্যই তার সাথে বেঈমানি করছেন?
319
00:26:33,040 --> 00:26:35,350
- আপনি প্রতিশোধ নিতে চান?
- কী?
320
00:26:35,960 --> 00:26:40,160
না। আমি তার সাথে বেঈমানি করছি না।
আপনি পাগল!
321
00:26:40,400 --> 00:26:42,320
আমি শুধু আপনাদের জানাতে চেয়েছি।
322
00:26:42,560 --> 00:26:45,510
সে অবশ্যই যেন না জানে
কথাটা আপনারা আমার কাছ থেকে শুনেছেন।
323
00:26:45,680 --> 00:26:47,120
কোনভাবেই না।
324
00:26:47,680 --> 00:26:49,600
জানেন সে আমার কী করবে?
325
00:26:53,200 --> 00:26:55,720
আপনাদের কি কোনো ধারণা আছে এই লোকটা কে?
326
00:26:58,120 --> 00:26:59,960
সেরনুনোস।
327
00:27:01,350 --> 00:27:03,160
জঙ্গলের দেবতা।
328
00:27:04,200 --> 00:27:06,240
সে আমার আত্মা পড়ে নিয়েছিল।
329
00:27:18,040 --> 00:27:21,920
"সিক্স ব্রাদার্স"
330
00:27:40,630 --> 00:27:42,800
আমরা মিঃ ব্রুনারের সাথে কথা বলতে চাই।
331
00:27:44,440 --> 00:27:46,560
দুঃখিত, তিনি এখানে নেই।
332
00:27:46,800 --> 00:27:48,320
আর আপনি?
333
00:27:48,480 --> 00:27:52,510
লোকজন আমাকে মানোস বলে ডাকে।
আমি মিঃ ব্রুনারের ডানহাত।
334
00:27:53,720 --> 00:27:55,960
মানোস আর সেরনুনোস।
335
00:27:56,480 --> 00:27:59,510
- ওটা কোথায় শুনেছেন?
- আমাদের নিজস্ব সোর্স আছে।
336
00:28:00,080 --> 00:28:03,870
- মিঃ ব্রুনার কোথায়?
- দুঃখিত, আপনাদের বলতে পারছি না।
337
00:28:04,600 --> 00:28:06,600
তিনি কিছুদিনের জন্য বাইরে গেছেন।
338
00:28:07,160 --> 00:28:09,680
- কোথায় যাচ্ছিলেন তিনি?
- আমি সঠিক জানি না।
339
00:28:10,560 --> 00:28:14,830
তিনি প্রায়ই জঙ্গলে দীর্ঘসময় কাটান।
কেউই জানে না কখন তিনি ফিরে আসবেন।
340
00:28:15,270 --> 00:28:16,920
তিনি জঙ্গলে কী করেন?
341
00:28:17,600 --> 00:28:19,870
মিঃ ব্রুনার একজন সীমানা পারাপারকারী।
342
00:28:20,600 --> 00:28:23,270
তিনি প্রকৃতি এবং সভ্যতার সীমানা পারাপার করেন।
343
00:28:24,040 --> 00:28:26,630
তিনি আমাদের শিক্ষক।
তিনি আমাদের প্রস্তুত করেন।
344
00:28:26,800 --> 00:28:28,160
ভবিষ্যত সময়ের জন্য।
345
00:28:28,400 --> 00:28:29,350
আচ্ছা, বুঝলাম।
346
00:28:29,510 --> 00:28:31,120
শেষ সময় নিকটবর্তী।
347
00:28:31,270 --> 00:28:33,400
শীঘ্রই লোহিত ঋতুর প্রভাত আসছে।
348
00:28:34,320 --> 00:28:38,800
কথাটা আপনার কাছে উদ্ভট লাগতে পারে।
কিন্তু মানবজাতির ইতিহাসটা একবার ফিরে দেখুন।
349
00:28:39,200 --> 00:28:43,630
সব সমাজ-ই একসময় না একসময় ভেঙে পড়েছে।
রোমানদের, পার্সিয়ানদের, মিশরীয়দের।
350
00:28:44,480 --> 00:28:46,830
আমাদের নিজেদের তাদের চাইতে উত্তম ভাবা উচিত নয়।
351
00:28:47,800 --> 00:28:51,720
মানুষের ঔদ্ধত্য, তাদের অবক্ষয়-ই
সবকিছুর ধ্বংস ডেকে আনছে।
352
00:28:51,870 --> 00:28:56,270
- মিঃ ব্রুনার জানেন কিভাবে টিকে থাকতে হবে।
- তাই নাকি? নিবন্ধন করবো কোথায় গিয়ে?
353
00:28:57,510 --> 00:28:59,320
নাস্তিকদের এখানে কোন স্থান নেই।
354
00:29:07,080 --> 00:29:08,510
সব ঠিকঠাক আছে?
355
00:29:10,160 --> 00:29:12,000
হ্যাঁ, চারপাশ ঘুরে দেখতে পারেন।
356
00:29:38,000 --> 00:29:43,120
যদি আপনি এবং আপনার গ্রুপ
এখানে সভ্যতার পতন থেকে বেঁচে যান,
357
00:29:43,270 --> 00:29:45,760
বাদবাকিদের কী হবে?
358
00:29:46,270 --> 00:29:48,960
যারা প্রস্তুত নয় তারা বাঁচবে না।
359
00:30:14,960 --> 00:30:18,680
মানে যেসব লোক আপনাদের দর্শন
বিশ্বাস করে না তারা মারা পড়বে?
360
00:30:18,830 --> 00:30:21,200
এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া।
361
00:30:22,920 --> 00:30:27,040
যখন আমাদের সভ্যতা ধ্বংস হয়ে যাবে,
তখন শুধু প্রকৃতিই টিকে থাকবে।
362
00:30:27,270 --> 00:30:29,270
আর প্রকৃতি আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী।
363
00:30:29,760 --> 00:30:33,000
যারা প্রকৃতির সাথে সখ্যতা গড়ে টিকে থাকতে শেখেনি...
364
00:31:13,680 --> 00:31:17,040
আপনি যা বলছেন
তার সবকিছুই বেশ নিষ্ঠুর শোনাচ্ছে।
365
00:31:18,000 --> 00:31:20,680
মিঃ ব্রুনার সহিংসতার প্রতি আকৃষ্ট।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
366
00:31:23,920 --> 00:31:26,870
তার সাবেক স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছিল।
মারাত্মক শারীরিক ক্ষয়ক্ষতির।
367
00:31:27,040 --> 00:31:28,400
ক্ষমা করবেন।
368
00:31:28,560 --> 00:31:32,760
আমাকে জিজ্ঞেস করতেই হচ্ছে।
আপনার কি আমার বিরুদ্ধে কোন শক্ত প্রমাণ আছে?
369
00:31:33,800 --> 00:31:37,960
যদি না থাকে, আমি কোনোকিছু
বলার জন্য বাধ্য নই, তাই না?
370
00:31:38,160 --> 00:31:39,440
সেটা ঠিক।
371
00:31:40,350 --> 00:31:45,350
তবে মিঃ ব্রুনারের আমাদের সাথে দ্রুত যোগাযোগ করা উচিত, নয়তো আমি তাকে খুঁজে বের করার নির্দেশ দেবো।
372
00:31:47,200 --> 00:31:48,680
আচ্ছা।
373
00:32:17,120 --> 00:32:18,270
মিঃ উইন্টার?
374
00:32:20,320 --> 00:32:21,960
চলুন।
375
00:33:17,320 --> 00:33:19,920
- আমি তোমার ডেস্কে একটা পার্সেল রেখে এসেছি।
- ধন্যবাদ।
376
00:33:20,080 --> 00:33:21,440
- সন্ধ্যাটা ভালো কাটুক।
- তোমারও।
377
00:33:42,760 --> 00:33:44,960
মিঃ টুরেক, সে আপনার সাথে যোগাযোগ করেছে?
378
00:33:45,200 --> 00:33:46,830
একটু ধৈর্য ধরুন।
379
00:33:47,080 --> 00:33:49,920
আমি সেই মিউনিখ থেকে আপনাদের
সাথে কথা বলতে এসেছি।
380
00:33:51,680 --> 00:33:53,320
অবশেষে আপনাদের দেখা পেয়ে আমি আনন্দিত।
381
00:33:54,200 --> 00:33:57,760
আমি আপনাদের সম্পর্কে খবর নিয়েছি।
সবাই বলে আপনারা খুবই দৃঢ়প্রতিজ্ঞ।
382
00:33:57,920 --> 00:33:59,830
এটা আমার সত্যিই পছন্দ হয়েছে।
383
00:34:00,920 --> 00:34:04,480
যদি আপনি নতুন তথ চান,
আপনি অযথা এতোদূর ছুটে এসেছেন।
384
00:34:04,720 --> 00:34:07,510
মিস স্টকার, একটা জিনিস
আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
385
00:34:07,680 --> 00:34:09,000
আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন।
386
00:34:09,160 --> 00:34:14,560
আমি প্রথম বার্তাটা সাথে সাথে আপনাদের
পাঠিয়ে দিয়েছিলাম একটা অক্ষরও প্রকাশ না করেই।
387
00:34:15,630 --> 00:34:17,400
তারমানে সে যোগাযোগ করেছে।
388
00:34:20,760 --> 00:34:22,080
মনে হচ্ছে সে আমাকে বিশ্বাস করে।
389
00:34:22,320 --> 00:34:27,160
এডিটোরিয়াল টিম আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
তারা চায় এক্ষুণি এটা প্রকাশ করতে।
390
00:34:27,400 --> 00:34:30,400
কিন্তু আমি বলেছি অসম্ভব।
আপনাদের দুজনের সাথে কথা বলার আগপর্যন্ত নয়।
391
00:34:31,270 --> 00:34:32,760
সেজন্যই আমার মতে...
392
00:34:32,920 --> 00:34:34,960
আমাদের একসাথে কাজ করা উচিত।
393
00:34:35,720 --> 00:34:40,000
বিনিময়ে আমরা তথ্য আদান-প্রদান করবো।
যে তথ্য আমার কলিগদের কাছে থাকবে না।
394
00:34:40,480 --> 00:34:43,200
মিঃ টুরেক,
আমরা সংবাদমাধ্যমের সাথে চুক্তি করি না।
395
00:34:43,350 --> 00:34:48,510
আমাকে বুঝতে আপনার হয়তো কষ্ট হতে পারে,
কিন্তু আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে জনগণ।
396
00:34:48,680 --> 00:34:53,160
যেসব ভিকটিমের জন্য বড্ড দেরি হয়ে গেছে,
তাদের পরিবার, যেসব মানুষকে আমরা সুরক্ষা দেই।
397
00:34:54,160 --> 00:34:59,080
তাই যদি আপনার কাছে কিছু থেকে থাকে,
আমাকে দিয়ে দিন, নয়তো আপনি প্রমাণ গোপন করছেন।
398
00:35:15,630 --> 00:35:18,400
জনগণ আমারও প্রথম অগ্রাধিকার, মিস স্টকার।
399
00:35:20,240 --> 00:35:23,480
- আপনিও তার মতো নাগালের বাইরে?
- আমি একজন সৎ পুলিশ।
400
00:35:40,800 --> 00:35:43,760
আমি অন্ধকারে... বেঁচে থাকতে অস্বীকার করছি।
401
00:35:45,830 --> 00:35:48,960
আমি চূড়ায় দাঁড়িয়ে আকাশকে
তোমাদের পদতলে লুন্ঠিত করেছি।
402
00:35:49,200 --> 00:35:51,270
আমি কোন অবমাননা জানি না।
403
00:35:52,920 --> 00:35:56,320
আমি লোভী ছিলাম।
আমি সম্পদের পাহাড় গড়েছি।
404
00:35:59,680 --> 00:36:02,350
আমার শাস্তিই হবে তোমাদের মুক্তি।
405
00:36:04,440 --> 00:36:05,960
প্লিজ, আমি...
406
00:36:08,630 --> 00:36:13,240
এক নতুন ও উত্তম পৃথিবীর সূচনা ঘটবে।
407
00:36:15,270 --> 00:36:17,480
লোহিত ঋতুর প্রভাত আসছে।
408
00:36:31,680 --> 00:36:35,920
দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রীই তাদের
লোকবল বাড়িয়েছে এবং তাদের একত্র করেছে।
409
00:36:36,080 --> 00:36:39,000
আমরা হফম্যানের পুরোনো বাড়িগুলো ভাড়া নেবো।
410
00:36:39,160 --> 00:36:41,480
দুপাশ থেকেই ওখানটায় পৌঁছানো সহজ।
411
00:36:41,720 --> 00:36:46,350
কেস বিশ্লেষকের জন্য বাড়তি অর্থ
আর বাজেট বরাদ্দ দেওয়া হবে। ঘটনাটা...
412
00:36:47,240 --> 00:36:49,630
ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন গল্পে মোড় নিয়েছে।
413
00:36:49,800 --> 00:36:52,600
গ্রসের খুন হওয়া মানে
এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে।
414
00:36:52,830 --> 00:36:56,120
তারা আমাকে জিজ্ঞেস করেছে
আমি এখনো তোমাকে যোগ্য ভাবছি কিনা।
415
00:36:58,630 --> 00:37:00,720
আমি তাদের চিন্তার ধার ধারি না, কিন্তু...
416
00:37:03,680 --> 00:37:07,040
যদি আমরা ভুল করি, সংবাদমাধ্যম
আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে।
417
00:37:07,630 --> 00:37:10,200
সবাই বকবক শুরু করবে।
সবাই পন্ডিত হয়ে যাবে।
418
00:37:10,350 --> 00:37:13,040
ব্যাপারটা শুধু কেসে সীমাবদ্ধ থাকবে না,
এটা আবেগে পরিণত হবে।
419
00:37:13,200 --> 00:37:16,960
এখন থেকে, চব্বিশ ঘণ্টা ৩০-৪০ জন লোক
তোমার হয়ে কাজ করবে।
420
00:37:17,120 --> 00:37:19,870
তাদের সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে থাকবে।
421
00:37:23,400 --> 00:37:25,400
তোমাকে তো আমার শেষ কেসটার কথা বলেছিলাম।
422
00:37:27,080 --> 00:37:29,160
কেসটা আমার প্রায় ইতিই ঘটিয়ে দিয়েছিল।
423
00:37:30,680 --> 00:37:36,080
আমি হয়তো যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষীই ছিলাম, কিন্তু...
আমি চাপটাকে খাটো করে দেখেছিলাম।
424
00:37:39,200 --> 00:37:42,200
তাই যদি তুমি বেরিয়ে যেতে চাও,
এখনই সেই সময়।
425
00:37:43,400 --> 00:37:47,760
কেউই তোমাকে খাটো করে দেখবে না।
আমরা একজন অভিজ্ঞ ডিটেকটিভকে দায়িত্ব দিয়ে দেবো।
426
00:37:53,600 --> 00:37:55,080
ঠিক আছে।
427
00:37:56,400 --> 00:37:57,960
ধন্যবাদ।
428
00:38:01,870 --> 00:38:03,510
আমি তোমাকে মিস করবো।
429
00:38:03,680 --> 00:38:05,680
এখান থেকে মাত্রই তো আধা ঘন্টার পথ।
430
00:38:05,830 --> 00:38:08,760
এখন সিগারেট খেতে যাবার সময়
কে আমাকে সঙ্গ দেবে শুনি?
431
00:38:23,720 --> 00:38:27,350
ব্রুনার লোকটার... যদি তুমি
শক্ত কোনো প্রমাণ পাও, আমাকে জানিও।
432
00:38:27,510 --> 00:38:29,240
আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে ফোন দেবো।
433
00:38:30,120 --> 00:38:33,200
তিনি সত্যিকারের একজন যোদ্ধা।
তিনি সবকিছু বিস্তারিত জানতে চাইবেন।
434
00:38:34,600 --> 00:38:37,400
আমরা লেগে আছি।
আমি লোকজন দিয়ে খামারের ওপর নজর রাখছি।
435
00:38:38,560 --> 00:38:40,040
ভালো।
436
00:38:54,960 --> 00:38:59,080
হ্যালো, মিঃ রেসলার। এলি স্টকার।
আমি এই কেসের প্রধানের দায়িত্বে আছি।
437
00:38:59,240 --> 00:39:01,350
আমি ভীষণ আনন্দিত যে
আপনি আমাদের সাহায্য করবেন।
438
00:39:01,510 --> 00:39:04,160
আমি আপনার লেখা বই অন্তত তিনবার পড়েছি!
439
00:39:04,320 --> 00:39:05,760
আপনিই একমাত্র নন।
440
00:39:05,920 --> 00:39:07,600
আমি ওটার দ্বিতীয় পার্ট লিখছি।
441
00:39:07,760 --> 00:39:10,920
প্রথম অধ্যায়টা প্রথমদিকে এমনভাবে শুরু হয়
যেন সেটা একটা নতুন কেস,
442
00:39:11,080 --> 00:39:12,760
তারপর শেষ হয় স্বপ্ন হিসেবে।
443
00:39:13,350 --> 00:39:14,870
শুনে ইন্টারেস্টিং মনে হচ্ছে।
444
00:39:15,400 --> 00:39:19,510
আমাকে পরে অবশ্যই আরো বিস্তারিত বলবেন।
আগে এককাপ কফি খেতে চান?
445
00:39:19,680 --> 00:39:22,720
খোদা, না।
দুধ আর মধু দিয়ে এককাপ গ্রিন টি, প্লিজ।
446
00:39:22,870 --> 00:39:24,920
আমি নিশ্চিত ব্যবস্থা করা যাবে।
447
00:39:25,920 --> 00:39:28,920
ইনি হচ্ছেন আমার কলিগ
গিডিয়ন উইন্টার, সালজবুর্গের।
448
00:39:29,440 --> 00:39:31,830
হ্যাঁ, আমরা পরিচিত।
449
00:39:32,080 --> 00:39:34,680
- আসলেই?
- একদম না।
450
00:39:36,870 --> 00:39:39,400
ভালো।
তাহলে এক্ষুণি শুরু করে দেওয়া যাক।
451
00:39:39,560 --> 00:39:42,440
পুলিশের রিপোর্ট থেকে যা বুঝলাম...
452
00:39:43,680 --> 00:39:46,160
আমাদের খুনী দুটো অপরাধেই
খুব ভালোভাবে প্রস্তুত ছিল।
453
00:39:46,320 --> 00:39:49,680
যার অর্থ অপরাধের পরিকল্পনা সাজাতে
তার হাতে যথেষ্ট সময় আছে।
454
00:39:50,350 --> 00:39:55,080
খুনী সম্ভবত নিঃসন্তান
এবং তার স্থায়ী কোন কাজ নেই।
455
00:39:55,320 --> 00:39:57,240
তার পর্যাপ্ত পরিমাণ আর্থিক সঙ্গতি রয়েছে...
456
00:39:57,400 --> 00:40:00,320
যেটি তাকে প্রচুর স্বাধীনতা প্রদান করে।
457
00:40:00,480 --> 00:40:02,160
অপরাধীর অবশ্যই নির্জন কোন জায়গা আছে...
458
00:40:02,320 --> 00:40:05,760
যেখানে কোনরকম উপদ্রব ছাড়াই
সে পরিকল্পনা ও প্রস্তুতি নিতে পারে।
459
00:40:05,920 --> 00:40:10,920
তার নিজ বাড়িতে, ভূগর্ভস্থ কক্ষে, চিলেকোঠায়।
এমন জায়গায় যেখানে শুধু সে-ই ঢুকতে পারে।
460
00:40:11,760 --> 00:40:14,000
সাম্প্রতিক তদন্ত থেকে প্রতীয়মান হয়...
461
00:40:14,240 --> 00:40:19,080
যে দ্বিতীয় ভিকটিমের মোবাইল ফোন
ভাইরাসের মাধ্যমে হ্যাক করা হয়েছিল।
462
00:40:19,240 --> 00:40:22,240
যার অর্থ আমাদের অপরাধীর আইটি জ্ঞান আছে।
463
00:40:23,040 --> 00:40:25,200
এবং সে কোন চিহ্ন ছেড়ে যায় না।
464
00:40:26,600 --> 00:40:29,480
দুটো অপরাধ-ই অনেক আগে থেকে পরিকল্পনা করা ছিল।
465
00:40:29,720 --> 00:40:34,270
লাশগুলো রাখার স্টাইল এবং উপস্থাপন,
467
00:40:34,440 --> 00:40:37,600
এই সংঙ্কেতগুলো, তার অডিও বার্তা...
468
00:40:37,830 --> 00:40:40,350
প্রচন্ড আত্ম-অহংকারের প্রবণতা প্রকাশ করে।
469
00:40:40,870 --> 00:40:44,680
তার দর্শকের প্রয়োজন।
সেজন্যই অপরাধী সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করেছে।
470
00:40:44,830 --> 00:40:47,720
শুধু আমাদের নজরে পড়াই তার জন্য যথেষ্ট নয়।
471
00:40:47,870 --> 00:40:49,870
সে সবার নজরে পড়তে চায়।
472
00:40:50,800 --> 00:40:55,270
অন্যদিকে, লোকটি একজন চিহ্নিত স্যাডিস্ট।
[স্যাডিস্ট --> বিকৃত রুচির মানুষ]
473
00:40:56,040 --> 00:40:58,800
সে ভিকটিমের মাঝে যন্ত্রণা এবং ভয় খুঁজে বেড়ায়।
474
00:41:00,000 --> 00:41:03,350
সে হত্যার আগমুহূর্তের সময়টি উপভোগ করে।
475
00:41:06,630 --> 00:41:10,160
আমাদের অপরাধী নিশ্চিতভাবেই কোন উন্মাদ নয়।
সে কোন বিভ্রমে ভুগছে না।
476
00:41:10,320 --> 00:41:12,510
এবং, ব্যাপারটা সেরকম মনে হলেও,
477
00:41:12,680 --> 00:41:16,000
আমাদের খুনী রাজনৈতিকভাবে উদ্দীপ্ত কোন সন্ত্রাসী নয়।
478
00:41:16,240 --> 00:41:20,600
অবশ্যই, দুজন ভিকটিম-ই তার চোখে
অনেক অসৎ কাজ করেছিলঃ
479
00:41:20,760 --> 00:41:22,760
একজন মানব পাচারকারী,
আরেকজন দুর্নীতিবাজ ম্যানেজার।
480
00:41:22,920 --> 00:41:25,510
তবে সেটা তার জন্য আসলে মুখ্য নয়।
481
00:41:27,200 --> 00:41:28,630
নিয়ন্ত্রণ।
482
00:41:29,240 --> 00:41:30,680
ক্ষমতা।
483
00:41:30,830 --> 00:41:32,200
ধ্বংসযজ্ঞ।
484
00:41:32,680 --> 00:41:34,760
শুধু এই জিনিসগুলোই তাকে উদ্দীপ্ত করে।
485
00:41:35,830 --> 00:41:40,400
অবশ্যই সে জানে যে এই চাহিদাগুলো
সমাজের দ্বারা স্বীকৃত নয়।
486
00:41:41,720 --> 00:41:43,270
একটা উভয়সঙ্কট।
487
00:41:45,240 --> 00:41:50,600
তার আত্ম-অহংকার নিজেকে প্রশংসিত হিসেবে দেখতে চায়। তার স্যাডিজম নিপীড়ন ও ধ্বংসযজ্ঞ চালাতে চায়।
488
00:41:50,760 --> 00:41:52,240
কী করলো সে?
489
00:41:54,350 --> 00:41:59,350
সে এমন একটি ভাবাদর্শ বানিয়ে নিলো
যেটি তাকে দুটিই হতে সাহায্য করবে।
490
00:42:00,000 --> 00:42:04,560
একইসাথে একজন নিষ্ঠুর খুনী
এবং একজন মহান ত্রানকর্তা।
491
00:42:05,870 --> 00:42:07,400
আমাদের খুনী...
492
00:42:08,400 --> 00:42:11,480
একইসাথে একজন বিচারক এবং একজন জল্লাদ।
493
00:42:59,760 --> 00:43:02,160
আপনার গর্দভ ছেলে আমাকে ফোনে করে কেন?
494
00:43:02,320 --> 00:43:05,080
- সে কি আস্ত গবেট?
- আমি জানি।
495
00:43:05,480 --> 00:43:08,560
আমার ছেলে একটা অকর্মার ঢেকি।
496
00:43:08,720 --> 00:43:11,160
কিন্তু আমাদের একটা নীতি আছে আর সেটি হচ্ছেঃ
497
00:43:11,800 --> 00:43:13,960
পরিবার পরম পবিত্র।
498
00:43:14,510 --> 00:43:18,510
আর তুমিও আমাদের একজন।
বিপদের মুহুর্তে তুমিই আমাদের উদ্ধারকর্তা।
499
00:43:20,630 --> 00:43:22,800
সবকিছু ঠিক আগের মতোই আছে।
500
00:43:22,960 --> 00:43:24,270
ফালকে।
501
00:43:24,440 --> 00:43:26,480
তুমি আমাদের একটা উপকার করেছো।
502
00:43:26,630 --> 00:43:29,320
- আর আমি উপকারের প্রতিদান দেই।
- ওই চাকুটা...
503
00:43:30,870 --> 00:43:32,920
ওর জেলের টিকেট ছিল।
504
00:43:33,400 --> 00:43:34,720
আজীবনের জন্য।
505
00:43:35,440 --> 00:43:38,160
আমি ওটা সরিয়ে ফেলেছি
আর সমস্ত প্রমাণ মুছে দিয়েছি।
506
00:43:38,400 --> 00:43:40,350
অবশ্যই। আমি জানি।
507
00:43:40,960 --> 00:43:44,270
তুমি সবসময়-ই নির্ভরযোগ্য ছিলে।
তো, কত চাও তুমি?
508
00:43:47,000 --> 00:43:49,480
আচ্ছা, ঠিক আছে।
এই হচ্ছে আমার মূল্য।
509
00:43:50,630 --> 00:43:52,200
আমি আর নেই।
510
00:43:53,000 --> 00:43:55,800
আর কোন সেবা নয়।
আর কোন তথ্য নয়।
511
00:43:57,080 --> 00:43:59,510
আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখান থেকেই শেষ।
512
00:44:04,630 --> 00:44:06,270
এটা তো নিশ্চয়ই জানো...
513
00:44:06,720 --> 00:44:09,200
আমাদের সাথে জীবন অনেক সহজ।
514
00:44:11,680 --> 00:44:13,920
এই মুহূর্তে আমার জটিলতাই ভালো লাগছে।
515
00:46:08,320 --> 00:46:11,440
"অস্ট্রিয়ার নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজ"
516
00:46:31,510 --> 00:46:34,600
- হ্যাঁ?
- মিঃ উইন্টার, আমি বলছি। এলি স্টকার।
517
00:46:34,760 --> 00:46:36,960
আমাদের সাক্ষী।
তার জ্ঞান ফিরেছে।
518
00:46:37,720 --> 00:46:39,200
এক্ষুণি আসছি।
519
00:47:38,520 --> 00:48:02,200
অনুবাদে:
〄 AsadujJaman 〄