1
00:01:47,120 --> 00:01:48,520
জেসি?
2
00:01:50,360 --> 00:01:52,033
জেসি!
3
00:01:55,120 --> 00:01:57,351
দেখা দাও বলছি!
4
00:03:55,120 --> 00:04:02,351
অনুবাদে - কুদরতে জাহান
5
00:04:03,120 --> 00:04:10,351
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
6
00:04:31,200 --> 00:04:32,953
পরে যোগাযোগ করবো।
7
00:04:33,120 --> 00:04:35,476
আচ্ছা। হেই হিউয়েল।
8
00:04:35,680 --> 00:04:39,720
শোনো, সউলের কাছে যাবার পথে স্কুল হয়ে যাবে।
9
00:04:40,280 --> 00:04:42,920
আমার ছেলের পিছে লাগবে ও, ভাবতেই পারিনি ...
10
00:04:43,240 --> 00:04:45,994
- আচ্ছা।
- কুবি তো কার ওয়াশে আছে, না?
11
00:04:46,200 --> 00:04:49,318
রাস্তার ওপাশে পার্ক করা।
সব ঠিকঠাক। পিঙ্কম্যানের চিহ্ন নেই।
12
00:04:49,480 --> 00:04:51,392
আচ্ছা, ওকে খুঁজে বের করুন।
13
00:05:09,920 --> 00:05:11,639
দয়া করে মেসেজ রাখুন।
14
00:05:11,840 --> 00:05:14,992
জেসি, শোনো।
15
00:05:15,600 --> 00:05:18,274
বোঝাই যাচ্ছে তুমি তোমার মত পাল্টেছ,
16
00:05:18,440 --> 00:05:21,274
ধন্যবাদ সেজন্য।
17
00:05:21,440 --> 00:05:23,909
তুমি রেগে আছ, এও জানি।
18
00:05:24,080 --> 00:05:26,390
আমি এসব ঠিক করতে চাই, ঠিক আছে?
19
00:05:26,880 --> 00:05:29,156
তার জন্য যা লাগে, তাই করবো।
20
00:05:29,320 --> 00:05:32,074
নিজেদের মাঝে কথা বলে সব ঠিক করে ফেলবো আমরা।
21
00:05:33,640 --> 00:05:35,393
তার আগে ...
22
00:05:36,640 --> 00:05:39,235
ঘুমিয়ে মাথা ঠাণ্ডা করে নাও।
23
00:05:39,440 --> 00:05:41,909
তারপর আমাকে ফোন কোরো।
24
00:05:42,080 --> 00:05:43,639
নিরাপদে থেকো।
25
00:05:46,720 --> 00:05:47,710
কী অবস্থা?
26
00:05:47,880 --> 00:05:49,951
ডোরজ্যাম্ব আর স্ট্রাইকার প্লেট বদলেছি।
27
00:05:50,160 --> 00:05:52,277
- এটা বদলালেই কাজ শেষ।
- ভালো।
28
00:05:52,440 --> 00:05:54,830
তালার ভিন্ন ভিন্ন চাবি চান?
29
00:05:55,040 --> 00:05:58,795
- নাকি একটা দিয়েই দুইটা খুলতে চান?
- না না, চাবি বদলানো লাগবে না।
30
00:05:59,000 --> 00:06:01,231
আগের চাবিই থাক।
31
00:06:01,400 --> 00:06:03,869
সাধারণত চুরি হলে মানুষ তালা বদলায়।
32
00:06:04,040 --> 00:06:05,997
না, তালা-চাবি একই থাক।
33
00:06:06,160 --> 00:06:08,117
পুরোনো চাবি এখানে কাজ করে নিশ্চয়ই?
34
00:06:08,280 --> 00:06:09,999
- আচ্ছা।
- ঠিক আছে।
35
00:06:15,560 --> 00:06:16,914
ভালো।
36
00:06:18,800 --> 00:06:21,440
ভালো। ভালো। ভালো।
37
00:06:26,520 --> 00:06:28,830
- ওহ, না, না।
- হেই, শোনেন।
38
00:06:29,040 --> 00:06:32,590
একটু থামান...
এই এলাকার অবস্থা এখনো খারাপ।
39
00:06:32,800 --> 00:06:35,031
আরো কয়েকবার করা লাগবে।
40
00:06:35,200 --> 00:06:36,873
তিনবার পরিষ্কার করেছি।
41
00:06:37,080 --> 00:06:38,514
গ্যাসোলিনের গন্ধ সহজে যায় না।
42
00:06:38,720 --> 00:06:41,519
না না, গন্ধ পুরোপুরি তাড়ানো চাই।
43
00:06:41,680 --> 00:06:48,598
আমার স্ত্রী এখনই ফিরবে, এখানে কোনো গন্ধ, দাগ,
কোনোকিছু ঘটার চিহ্ন থাকা যাবে না।
44
00:06:48,800 --> 00:06:50,234
বুঝেছেন?
45
00:06:51,200 --> 00:06:55,797
শর্ট নোটিশে চলে আসায় আমি খুবই কৃতজ্ঞ, যা চান দেবো।
46
00:06:56,000 --> 00:06:58,390
স্যার, আপনার কাছ থেকে আরো টাকা পেলে খুশিই হবো,
47
00:06:58,600 --> 00:07:01,240
কিন্তু আপনার মেঝের নিচেও তেল চুঁইয়ে ঢুকেছে।
48
00:07:01,440 --> 00:07:04,399
কার্পেট বদলিয়ে নতুন প্যাডিং না বসালে এটা দেখা যাবে,
49
00:07:04,560 --> 00:07:06,756
এর বেশি আর কিছু করা সম্ভব না।
50
00:09:23,720 --> 00:09:25,518
গ্যাসোলিনের গন্ধ নাকি?
51
00:09:25,680 --> 00:09:28,673
- বাবাকে জিজ্ঞেস করো।
- এদিকে আছি।
52
00:09:30,280 --> 00:09:35,270
- কী হয়েছে?
- আমার মামলা করে দেয়া দরকার।
53
00:09:35,440 --> 00:09:38,911
ওষুধের দোকানে যাচ্ছিলাম,
পথে থামলাম গাড়ির তেল নিতে।
54
00:09:39,080 --> 00:09:42,073
হঠাৎ করে পুরো পাম্পটাই নষ্ট হয়ে গেলো।
55
00:09:42,240 --> 00:09:44,391
একটা ব্যাপার।
ওকে এই রুমে রাখা উচিত না।
56
00:09:44,600 --> 00:09:47,320
এটা পরিবেশবান্ধব, কিছু ঝুঁকি নেয়া উচিত না।
57
00:09:47,840 --> 00:09:49,877
হোলির ঘরের জানালা লাগিয়ে দাও,
58
00:09:50,040 --> 00:09:52,714
গন্ধটা শুধু এখানেই।
59
00:09:53,440 --> 00:09:56,035
আর কিছু করা সম্ভব না।
60
00:10:08,960 --> 00:10:10,633
তো ...
61
00:10:12,680 --> 00:10:13,830
পাম্প নষ্ট?
62
00:10:14,080 --> 00:10:17,437
হ্যাঁ, আমি আর সবসময়ের মতো পাম্প দিয়ে তেল ভরছিলাম,
63
00:10:17,640 --> 00:10:21,554
তারপর একটা শব্দ পেলাম।
পাম্পের নজল চেনো?
64
00:10:21,800 --> 00:10:23,871
চাপতে হয় যেটাকে?
65
00:10:24,040 --> 00:10:28,273
শব্দ শুনলাম, পূর্ব অভিজ্ঞতার জেরে ভাবলাম,
66
00:10:28,480 --> 00:10:31,996
নজল দিয়ে আর তেল বেরোচ্ছে না।
67
00:10:32,160 --> 00:10:35,198
তাই হোসটা টেনে বের করলাম আর হুশ!
68
00:10:35,440 --> 00:10:37,955
গ্যাসোলিনে ভিজে চুপচুপে হয়ে গেলাম।
69
00:10:38,120 --> 00:10:42,353
আমার হাত, পা এমনকি কুঁচকিতেও লেগেছে।
70
00:10:43,160 --> 00:10:47,837
তো এক দৌড়ে ঘরে এলাম, ঘরে ঢুকে
71
00:10:48,040 --> 00:10:50,555
যত তাড়াতাড়ি পারলাম জামাকাপড় খুলে
72
00:10:50,720 --> 00:10:51,790
শাওয়ারে ঢুকে পড়লাম।
73
00:10:52,000 --> 00:10:54,231
শাওয়ার থেকে বের হবার পরে বুঝলাম,
74
00:10:54,400 --> 00:10:57,757
আমার তেলমাখা কাপড়চোপড় থেকে
75
00:10:57,920 --> 00:11:02,517
তেল চুঁইয়ে লিভিং রুমের কার্পেট ভিজিয়ে দিয়েছে।
76
00:11:02,920 --> 00:11:06,231
মানে, পুরোটাই আমার বোকামি।
77
00:11:06,400 --> 00:11:08,676
স্টেশনেই ছেড়ে ফেলা উচিত ছিল।
78
00:11:08,840 --> 00:11:10,672
অর্ধেক রাস্তা আসার পরে মনে পড়লো,
79
00:11:10,840 --> 00:11:14,470
গাড়ির স্টেশনে এয়ার পাম্পের পাশেই একটা
পানির পাইপ ছিল।
80
00:11:14,640 --> 00:11:15,790
টায়ার ধোবার জন্য।
81
00:11:16,040 --> 00:11:17,952
এমনটাই গেছে আমার দিন।
82
00:11:18,120 --> 00:11:20,316
তোমার কী অবস্থা?
83
00:11:21,720 --> 00:11:23,791
- বাবা?
- হ্যাঁ?
84
00:11:24,440 --> 00:11:28,116
সত্যি কথাটা বলবে, প্লিজ?
85
00:11:30,480 --> 00:11:33,632
কী বলতে চাইছ?
86
00:11:34,520 --> 00:11:36,637
তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই না?
87
00:11:37,920 --> 00:11:39,639
তোমার অসুখ আবার ফিরে এসেছে বলে?
88
00:11:39,840 --> 00:11:42,230
তেল পাম্প করছিলে, সেই ধোঁয়ায়
89
00:11:42,400 --> 00:11:44,710
অজ্ঞান হয়ে গিয়েছিলে তুমি।
90
00:11:44,880 --> 00:11:47,076
স্বীকার করো।
91
00:11:47,240 --> 00:11:49,391
না-- না।
92
00:11:49,600 --> 00:11:51,114
পাম্পেরই সমস্যা।
93
00:11:56,720 --> 00:11:57,756
ঠিক আছে ...
94
00:11:57,920 --> 00:12:01,800
হয়তো পিছলিয়ে গিয়েছিলাম এক পর্যায়ে,
95
00:12:01,960 --> 00:12:04,077
কিন্তু অজ্ঞান হইনি, ঠিক আছে?
96
00:12:04,280 --> 00:12:06,636
আমি ঠিক আছি, সত্যি বলছি।
97
00:12:06,800 --> 00:12:11,556
তবে আমাদের সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করে বলছি,
98
00:12:11,760 --> 00:12:13,672
আমাদের মনে হয় এখানে থাকা ঠিক হবে না।
99
00:12:13,920 --> 00:12:15,513
নতুন কার্পেট না কেনা পর্যন্ত।
100
00:12:15,680 --> 00:12:16,670
হ্যাঁ।
101
00:12:16,880 --> 00:12:21,875
হ্যাঙ্ক আঙ্কেল আর ম্যারি আন্টির বাসায় অনেক জায়গা।
102
00:12:22,040 --> 00:12:23,315
হোটেলে গেলে কেমন হয়?
103
00:12:23,520 --> 00:12:26,035
হোটেল অনেক সুন্দর।
104
00:12:26,240 --> 00:12:27,799
ভালো বুদ্ধি।
105
00:12:28,240 --> 00:12:30,311
তোমার ভাবার ধরনটা পছন্দ হয়েছে।
106
00:12:30,520 --> 00:12:32,318
ফ্যামিলি ভ্যাকেশন কাটানো যাবে।
107
00:12:32,520 --> 00:12:34,079
মজা হবে, কী বলো?
108
00:12:34,240 --> 00:12:36,072
কিছু জামা গুছিয়ে নাও না।
109
00:12:36,240 --> 00:12:38,550
আচ্ছা, ঠিক আছে।
110
00:12:40,520 --> 00:12:43,672
সরি, মাথা কাজ করছে না।
111
00:12:45,080 --> 00:12:46,400
আমি ব্যাগ গুছাচ্ছি।
112
00:12:46,600 --> 00:12:48,034
- ঠিক আছে।
- ঠিক আছে।
113
00:12:51,080 --> 00:12:53,390
এই দাগ কি দেখা যাবে?
114
00:12:57,680 --> 00:13:01,390
নিজের ডোজো মেম্বারশিপ ছেড়ে দেয়াটা ঠিক হয়নি।
115
00:13:06,440 --> 00:13:08,716
খোদা, এটা জেসির কাজ?
116
00:13:08,880 --> 00:13:12,556
হ্যাঁ, কিন্তু তোমাকে বুঝতে হবে যে ভেতরে ভেতরে ও আমাকে ভালোবাসে।
117
00:13:13,960 --> 00:13:16,031
তো ও কোথায়?
118
00:13:16,200 --> 00:13:19,034
- খোঁজাখুঁজি চলছে।
- কোথায় খুঁজেছ?
119
00:13:19,240 --> 00:13:23,598
ওর বাসায়, ওর বন্ধুর বাসায়। ব্রক নামের ছেলেটার বাসায়।
120
00:13:23,760 --> 00:13:28,471
সিয়েস্তা হিলে গাঁজাখোরদের জায়গায়,
ইন্ডিগো, ক্রিস্টাল প্যালেসে,
121
00:13:28,640 --> 00:13:31,474
কপার অ্যাভিনিউর গো কার্ট জয়েন্টে।
122
00:13:31,640 --> 00:13:33,154
মাদকাসক্তদের মিটিঙে।
123
00:13:33,320 --> 00:13:35,710
বিভার আর আরেকটা বন্ধু আছে যে ওর?
124
00:13:35,960 --> 00:13:38,998
ব্যাজার আর স্কিনি পিট,
না, ওদের সাথে নেই ও।
125
00:13:39,160 --> 00:13:40,879
ওরা মনে হয় কথা লুকাচ্ছে।
126
00:13:41,040 --> 00:13:44,351
মিটার রিডারের বেশ ধরে গেছিলাম। লম্বু ছেলেটার
মায়ের বাসায় বাগ পেতেছি।
127
00:13:44,520 --> 00:13:48,878
{\an8} ব্যাবিলন ফাইভ - একটা টিভি সিরিজ
128
00:13:44,520 --> 00:13:48,878
টানা তিন ঘন্টা ধরে 'ব্যাবিল ফাইভ' নামের কিছু একটার কথা বলছিল।
129
00:13:49,040 --> 00:13:50,759
থানায় কাজ করা আমার বান্ধবীকে জিজ্ঞেস করেছি।
130
00:13:51,240 --> 00:13:54,838
- পিঙ্কম্যানের কথা সিস্টেমে নেই, মানে পুলিশেরা ওকে ধরেনি।
- এখনো।
131
00:13:55,280 --> 00:13:57,351
মনে হয় যাবার ব্যাপারে মত পাল্টিয়েছে,
132
00:13:57,560 --> 00:13:58,755
আপনার লোককে খবর দেন।
133
00:13:59,120 --> 00:14:02,670
আমার লোকের সাথে কেউ একবার সুযোগ হারালে
আর কোনো সুযোগ পাবে না।
134
00:14:02,840 --> 00:14:05,639
বেশ, খোঁজাখুঁজি চালিয়ে যাও।
135
00:14:05,800 --> 00:14:07,439
তারপর কী?
136
00:14:08,360 --> 00:14:09,635
কী বলতে চাইছ?
137
00:14:09,800 --> 00:14:11,519
পিংকম্যান হলো অপয়া পয়সার মতো।
138
00:14:11,680 --> 00:14:13,194
আগে হোক পরে হোক, আসবেই।
139
00:14:13,360 --> 00:14:16,876
ও আসলে আপনি কী করবেন কে জানে।
140
00:14:17,080 --> 00:14:19,072
জেসি ঐ ছেলেটার ব্যাপারে দুঃখ পেয়েছে।
141
00:14:19,240 --> 00:14:22,756
এটা কেন ঘটানো লাগলো,
তা বোঝানো দরকার ওকে।
142
00:14:26,160 --> 00:14:29,437
বেশ, কিন্তু তর্কের খাতিরে বলি,
143
00:14:29,600 --> 00:14:34,837
ও নিজে কী এমন সাধু যে একটা
বাচ্চাকে বিষ খাওয়ানো নিয়ে পড়ে আছে।
144
00:14:35,000 --> 00:14:41,996
তখন ওর প্ল্যানমতো চলা আর তলোয়ারের দিকে
ধেয়ে যাওয়া একই ঘটনা ছিল। ঐ পরিস্থিতিতে আর কী হত?
145
00:14:43,440 --> 00:14:44,715
আর কোনো বুদ্ধি দিতে পারেন?
146
00:14:45,880 --> 00:14:51,080
ওল্ড ইয়েলার টাইপ অবস্থা কিনা ভাবছি।
147
00:14:52,640 --> 00:14:53,756
ওল্ড ইয়েলার?
148
00:14:54,720 --> 00:14:58,270
ওল্ড ইয়েলার ছিল এক বিশ্বস্ত কুকুর।
149
00:14:58,440 --> 00:15:00,397
সবাই ওকে ভালোবাসতো,
150
00:15:00,560 --> 00:15:03,234
কিন্তু একদিন ও পাগল হয়ে উপস্থিত হলো,
151
00:15:03,400 --> 00:15:09,153
আর ওর নিজের জন্যই ছোট্ট টিমি ওকে...
152
00:15:10,280 --> 00:15:11,794
মুভিটা তো দেখেছেনই।
153
00:15:13,760 --> 00:15:17,595
মজার মজার রূপক আপনার জিভের ডগাতেই থাকে, তাই না সউল?
154
00:15:17,800 --> 00:15:19,837
বেলিজ, ওল্ড ইয়েলার ...
155
00:15:20,000 --> 00:15:21,753
উপদেশ দিচ্ছিলাম আরকি।
156
00:15:27,800 --> 00:15:30,793
আর কক্ষনো এসব মাথায় আনবেন না।
157
00:15:33,560 --> 00:15:35,199
ওকে খুঁজে বের করেন।
158
00:15:49,160 --> 00:15:51,595
দুঃখিত।
159
00:15:51,800 --> 00:15:53,951
রুম কি দিয়ে আইস রুমে ঢুকতে পারছিলাম না,
160
00:15:54,120 --> 00:15:57,352
তাই ফ্রন্ট ডেস্কে যেতে হয়েছিল।
161
00:15:57,560 --> 00:15:59,358
এই নাও।
162
00:15:59,560 --> 00:16:01,313
জুনিয়রকে দেখে আসলাম।
163
00:16:01,560 --> 00:16:04,997
টিভি আর রুম সার্ভিস পেয়ে
ও বেহেশতে আছে।
164
00:16:07,200 --> 00:16:09,351
ভেবেছিলাম তুমি গোসল করবে।
165
00:16:09,520 --> 00:16:11,716
সউল কেমন আছে?
166
00:16:12,840 --> 00:16:16,277
সউল? গুডম্যান?
167
00:16:19,280 --> 00:16:22,159
- জানি না।
- তাই?
168
00:16:22,840 --> 00:16:25,355
তুমি পার্কিং লটে ওর সাথে কথা বলছিলে।
169
00:16:28,320 --> 00:16:31,518
তুমি কি আমার ওপর স্পাইং করছিলে নাকি?
170
00:16:32,760 --> 00:16:34,035
হ্যাঁ।
171
00:16:34,200 --> 00:16:36,954
এটা নিয়ে খারাপও লাগছে এখন।
172
00:16:37,160 --> 00:16:43,271
দ্যাখো, জুনিয়র ওখানে দাঁড়িয়ে ছিল বলে
পাম্প নিয়ে যে গাঁজাখুরি কথা বলেছ, তাতে তাল দিয়েছি।
173
00:16:43,480 --> 00:16:47,554
এখন আমি সত্যিটা জানতে চাই।
174
00:16:53,120 --> 00:16:55,760
প্রথমত এটা কোনো বড় ব্যাপার না।
175
00:16:55,920 --> 00:16:59,072
এখানে আসাটা বাড়তি সতর্কতা।
176
00:17:04,560 --> 00:17:07,120
জেসি পিংকম্যান,
177
00:17:07,320 --> 00:17:12,475
আমাদের বাসায় ডিনারে এসেছিল যে,
মনে আছে?
178
00:17:12,640 --> 00:17:17,476
ও আসলে একটু মাথা গরম করে ফেলেছে...
179
00:17:18,800 --> 00:17:21,110
আমাকে ভুল বুঝেছে, ভেবেছে আমি একটা খারাপ কাজ করেছি।
180
00:17:22,200 --> 00:17:23,316
আমি সেটা করেছি ঠিকই।
181
00:17:23,520 --> 00:17:27,480
কিন্তু তার পেছনে যথোপযুক্ত কারণ ছিল।
আর ব্যাপারটা খুবই জটিল।
182
00:17:27,640 --> 00:17:29,711
দাঁড়াও, তুমি কি বলতে চাইছ ...?
183
00:17:30,800 --> 00:17:35,635
তুমি বলতে চাচ্ছ, ও আমাদের বাড়ি পোড়াতে চেয়েছিল?
184
00:17:36,560 --> 00:17:38,916
ওটা ...
185
00:17:40,640 --> 00:17:43,474
হয়তো কিছুক্ষণের জন্য ওর উদ্দেশ্য ছিল,
186
00:17:43,640 --> 00:17:46,394
কিন্তু পরে মত পাল্টিয়েছে, বোঝাই যাচ্ছে।
187
00:17:46,560 --> 00:17:49,951
সেটা ভালো খবর কীভাবে?
188
00:17:50,120 --> 00:17:52,680
ও যে মত পাল্টিয়েছে সেজন্য?
189
00:17:52,920 --> 00:17:55,037
আহ, খোদা।
190
00:17:56,240 --> 00:17:57,993
দ্যাখো ...
191
00:18:01,080 --> 00:18:03,356
তোমাকে জেসির ব্যাপারটা বুঝতে হবে।
192
00:18:03,560 --> 00:18:09,192
ও আবেগপ্রবণ, ব্যক্তিগত জীবনে ঝামেলার শিকার,
আবার মাদকাসক্তও।
193
00:18:09,400 --> 00:18:13,440
কিন্তু ও মূলত নিজের জন্যই একটা হুমকি,
অন্য কারো জন্য না।
194
00:18:15,920 --> 00:18:19,470
মাঝে মাঝে উড়াধুরা কাজ করার স্বভাব আছে, এটুকুই।
195
00:18:19,640 --> 00:18:23,680
ও কখনো কারো ক্ষতি করেনি?
196
00:18:27,120 --> 00:18:28,395
না।
197
00:18:30,920 --> 00:18:33,071
ওকে এত সহজে ঘুম পাড়ালে, না দেখলে বিশ্বাস করতাম না।
198
00:18:39,560 --> 00:18:41,153
তো ...
199
00:18:42,840 --> 00:18:45,196
তোমার এখানে করণীয় কী?
200
00:18:48,080 --> 00:18:52,472
সউলের লোক কুবি ওকে খুঁজে বের করবে,
বেশিক্ষণ লাগবে না,
201
00:18:52,640 --> 00:18:55,200
যখন খুঁজে বের করবে, তখন আমি ...
202
00:18:57,000 --> 00:18:58,719
ওর সাথে কথা বলবো।
203
00:18:59,720 --> 00:19:01,439
ওকে বোঝাবো।
204
00:19:02,000 --> 00:19:03,593
ওর সাথে কথা বলবে?
205
00:19:04,680 --> 00:19:06,637
ওকে বোঝাবে?
206
00:19:10,560 --> 00:19:12,472
তাহলে আমি যা বুঝলাম ...
207
00:19:14,080 --> 00:19:18,957
তুমি আসলে যা ঘটবে তাকে কিছুটা
হালকাভাবে বোঝাতে চাইছ।
208
00:19:19,520 --> 00:19:20,795
না।
209
00:19:21,880 --> 00:19:23,200
কী?
210
00:19:24,240 --> 00:19:25,959
কী? এর মানে কী?
211
00:19:26,120 --> 00:19:30,478
খোদা! জানতাম এসবই হবে।
212
00:19:30,640 --> 00:19:33,314
জানতাম। তোমাকে বলেছিলাম যে একদিন,
213
00:19:33,560 --> 00:19:36,473
একজন আমাদের বাড়িতে এসে আমাদের খুন করবে।
214
00:19:36,640 --> 00:19:37,960
এখন আমাদের সেই অবস্থা।
215
00:19:38,120 --> 00:19:39,236
না।
216
00:19:39,440 --> 00:19:41,716
জেসি কারো ক্ষতি করতে চায়নি।
217
00:19:41,880 --> 00:19:45,157
ও আমাদের পুরো বাড়িতে গ্যাসোলিন ছিটিয়েছে, ওয়াল্ট।
218
00:19:45,320 --> 00:19:47,676
আমাদের বাড়িতে আগুন ধরাতে চেয়েছে ও।
219
00:19:47,840 --> 00:19:49,991
ও তো মত পালটে কাজটা করেনি, তাই না?
220
00:19:50,160 --> 00:19:51,276
আবার যদি আগের মতে ফিরে যায়?
221
00:19:53,520 --> 00:19:59,873
ওয়াল্ট, তোমাকে এসব সামলাতে হবে।
222
00:20:00,240 --> 00:20:02,596
- আর কত মদ খাবে?
- হেহ হেহ।
223
00:20:03,040 --> 00:20:04,360
এটাও যথেষ্ট না।
224
00:20:04,520 --> 00:20:09,877
জানি না এই মরার বিপদ থেকে কীভাবে রক্ষা পাবো ...
225
00:20:11,040 --> 00:20:14,033
কিন্তু বোঝাই যাচ্ছে আমি পরিস্থিতিটা ভালোমতো বোঝাতে পারিনি,
226
00:20:14,200 --> 00:20:16,157
কারণ তুমি একটু বাড়াবাড়ি করছ।
227
00:20:16,360 --> 00:20:20,036
আমাদের দুইজনের বড় করে একটা শ্বাস নিয়ে
শান্ত হয়ে ভাবা উচিত,
228
00:20:20,200 --> 00:20:23,113
কারণ জেসি কোনো ...
229
00:20:23,320 --> 00:20:26,438
পাগলা কুকুর না।
230
00:20:26,600 --> 00:20:31,311
- ও একজন মানুষ।
- যে আমাদের ক্ষতি করতে চায়।
231
00:20:31,480 --> 00:20:36,953
হ্যাঙ্ক আর ম্যারির জন্য যে জঘন্য টেপটা বানালাম,
232
00:20:37,120 --> 00:20:39,271
তাতে আমাদেরকেই কি খুব ভালো বলা যায়?
233
00:20:39,440 --> 00:20:41,875
এতসব কাজ করার পরেও
234
00:20:42,040 --> 00:20:44,475
ওর সাথে কথা বলতে পারছ না তুমি।
235
00:20:44,680 --> 00:20:47,320
তুমি বলছ ...
236
00:20:48,800 --> 00:20:50,871
যে আমি শুধু ...
237
00:20:52,800 --> 00:20:56,430
কী --? তুমি আসলে কী বলছ?
238
00:20:57,360 --> 00:20:59,875
আমরা এতদূর এসেছি।
239
00:21:01,640 --> 00:21:03,359
আমাদের স্বার্থে।
240
00:21:06,160 --> 00:21:08,038
আরেকজন গেলে কী আসে যায়?
241
00:22:00,400 --> 00:22:01,595
জেসি!
242
00:22:01,760 --> 00:22:04,320
থেমে যাও, আমার দিকে ফেরো!
243
00:22:06,520 --> 00:22:08,830
উনি--?
উনি কী করেছে জানতে চান?
244
00:22:09,000 --> 00:22:10,195
জানতে চান?
245
00:22:10,360 --> 00:22:13,034
জেসি, লাইটার নিভাও।
246
00:22:13,200 --> 00:22:16,034
উনি একটা বাচ্চা ছেলেকে বিষ খাইয়েছে।
247
00:22:16,760 --> 00:22:18,035
আট বছরের একটা বাচ্চা ছেলেক।
248
00:22:18,200 --> 00:22:20,237
শুধুমাত্র একটা কারণে --
249
00:22:20,440 --> 00:22:21,954
নিজেকে আগিয়ে রাখার জন্য!
250
00:22:22,120 --> 00:22:24,589
ওয়াল্ট একটা বেজন্মা, গোপন কথা জেনে গেছি।
251
00:22:24,800 --> 00:22:25,870
আমরা এ নিয়ে কথা বলবো।
252
00:22:26,040 --> 00:22:28,953
কিন্তু আগে লাইটারটা নেভাতে হবে তোমাকে।
253
00:22:30,520 --> 00:22:31,840
দ্যাখো, জেসি ...
254
00:22:32,720 --> 00:22:34,473
আমি তোমাকে মারতে চাই না।
255
00:22:34,880 --> 00:22:37,111
তুমি নিজেও মরতে চাও না।
256
00:22:37,280 --> 00:22:39,158
সুতরাং ওটা নেভাও।
257
00:22:42,160 --> 00:22:45,949
উনি এসব করে পার পেতে পারে না!
258
00:22:48,440 --> 00:22:50,193
উনি এসব করে পার পেতে পারে না!
259
00:22:50,360 --> 00:22:51,476
ও পার পাবে না।
260
00:22:54,200 --> 00:22:56,351
সত্যিই ওকে ধ্বংস করতে চাও?
261
00:22:58,840 --> 00:23:00,718
চলো কাজটা একসাথে করি।
262
00:23:53,560 --> 00:23:55,836
আপনি আমাকে ফলো করছিলেন?
263
00:23:57,360 --> 00:24:00,034
গুডম্যানের অফিস থেকে।
264
00:24:01,840 --> 00:24:03,752
আমরা এখন কোথায় যাচ্ছি?
265
00:24:04,160 --> 00:24:06,914
শহরতলীর থানায়।
266
00:24:08,800 --> 00:24:11,520
আমি কি গ্রেপ্তার হয়েছি নাকি?
267
00:24:12,160 --> 00:24:14,072
হ্যাঁ, কীভাবে কী হয় জানোই তো।
268
00:24:14,240 --> 00:24:16,311
ঠিকমতো সাক্ষী দিও।
269
00:24:16,480 --> 00:24:18,278
সেটা ভালো হবে তোমার জন্য।
270
00:24:19,720 --> 00:24:24,391
এমডিসিতে বসে বসে মিস্টার হোয়াইটের বিরুদ্ধে
সাক্ষী দেবার জন্য অপেক্ষা করবো।
271
00:24:24,560 --> 00:24:26,756
সেটা ... হেহ।
272
00:24:26,960 --> 00:24:29,111
আমার জন্য খুব ভালো হবে।
273
00:24:38,440 --> 00:24:39,920
তো ...
274
00:24:40,680 --> 00:24:42,478
আপনি ক্ষুব্ধ।
275
00:24:44,560 --> 00:24:47,200
আমি খেতে পারছি না। ঘুমাতে পারছি না।
276
00:24:48,920 --> 00:24:53,312
কাল রাতে ছয় ঘন্টা ধরে অনলাইনে
শনাক্ত করা যায় না এমন বিষ খুঁজেছি।
277
00:24:53,480 --> 00:24:55,278
আপনাদের এই ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুটি
278
00:24:55,440 --> 00:24:57,875
আপনার আর হ্যঙ্কের কাছে তথ্য গোপন করেছে,
279
00:24:58,320 --> 00:25:01,950
আর কোনোভাবে সেটা ফাঁস হয়ে গেছে।
280
00:25:02,120 --> 00:25:05,830
আর এখন আপনি ব্যথিত, ক্ষুব্ধ এবং বিমর্ষ।
281
00:25:08,640 --> 00:25:10,871
আমি --? কাছাকাছি গেছি?
282
00:25:12,960 --> 00:25:15,759
একজনের সম্পর্কে এতোটা ভুল ধারণা করা,
283
00:25:15,920 --> 00:25:17,832
এতকিছু ভুল ভাবা।
284
00:25:18,000 --> 00:25:21,118
আমরা অনেকেই দ্বৈতজীবন যাপন করি, তাই না?
285
00:25:21,280 --> 00:25:24,273
- সবার জীবনেই এসব থাকে।
- কিন্তু এতোটা না।
286
00:25:26,560 --> 00:25:28,279
ওর মতো না।
287
00:25:30,080 --> 00:25:34,313
ম্যারি, মনে হয় আমাকে আরো কিছু বলার সময় হয়েছে।
288
00:25:34,480 --> 00:25:36,472
আমরা কী নিয়ে, কাকে নিয়ে কথা বলছি?
289
00:25:36,680 --> 00:25:38,433
আমি সেটা বলতে পারবো না।
290
00:25:38,640 --> 00:25:40,871
তাতে হ্যাঙ্কের ক্ষতি হবে।
291
00:25:41,280 --> 00:25:44,398
আমাদের বন্ধুরা তাদের ছোট্ট মুভিতে এটা
ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে।
292
00:25:48,080 --> 00:25:49,833
ঐ বাচ্চাগুলো...
293
00:25:52,400 --> 00:25:54,756
ওর সাথে একই ছাদের নিচে, ঐ বাচ্চাটা।
294
00:25:54,920 --> 00:25:59,199
ভাবতেই ঘেন্না লাগছে।
295
00:25:59,360 --> 00:26:01,591
কীভাবে এটা আমার চোখ এড়ালো?
296
00:26:03,960 --> 00:26:10,751
আমি যদি--- আমি যদি এতবড় হাঁদারাম না হতাম তাহলে--
297
00:26:10,960 --> 00:26:12,952
আমরা বুঝতাম...
298
00:26:17,600 --> 00:26:19,114
জুয়া খেলে জিতেছে।
299
00:26:19,520 --> 00:26:22,115
কোনো সন্দেহই করিনি এ নিয়ে।
300
00:26:22,280 --> 00:26:24,556
মুভিটার কথা বলুন।
301
00:26:24,720 --> 00:26:30,236
ডেভ, আমরা কি আমার অনুভূতির দিকে মনোযোগ দিতে পারি?
302
00:26:30,480 --> 00:26:35,111
খুঁটিনাটিতে তো কিছু যায় আসে না, তাই না?
কিছু তো করার নেই, তাই না?
303
00:26:35,320 --> 00:26:37,152
ও আমাদের বারোটা বাজিয়ে জিতে গেছে।
304
00:26:38,200 --> 00:26:39,759
আমরা কি শুধু ...?
305
00:26:40,680 --> 00:26:42,637
অন্য কিছু নিয়ে কথা বলতে পারি, প্লিজ?
306
00:26:42,800 --> 00:26:44,519
হ্যাঁ?
307
00:26:46,720 --> 00:26:48,439
অফিস কেমন চলছে?
308
00:26:49,120 --> 00:26:52,511
নতুন পার্কিং নিয়ম নিয়ে গতসপ্তাহে
মন খারাপ ছিল আপনার।
309
00:26:57,840 --> 00:26:59,354
ম্যারি?
310
00:27:01,280 --> 00:27:03,237
স্যাক্সিটক্সিন।
311
00:27:04,720 --> 00:27:05,949
শেলফিশ নিয়ে নিয়েছে।
312
00:27:06,120 --> 00:27:13,479
বিভিন্ন উপসর্গের পরে ভিক্টিমের শরীর অবশ হয়ে যায়,
কিন্তু জ্ঞান হারায় না।
313
00:27:14,440 --> 00:27:16,272
রেচনতন্ত্র গোলযোগে মৃত্যু ঘটে তার।
314
00:27:16,440 --> 00:27:19,114
নিঃসন্দেহে ভালো একটা মারণাস্ত্র।
315
00:27:19,800 --> 00:27:21,598
ম্যারি ,
316
00:27:21,760 --> 00:27:24,912
আপনি আমাকে খুলে বলতে প্রস্তুত নন।
317
00:27:25,160 --> 00:27:26,799
সেটা ঠিক আছে।
318
00:27:27,320 --> 00:27:29,391
কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে।
319
00:27:30,320 --> 00:27:36,839
সমস্যা যত গভীর, যত যন্ত্রণাদায়ক,
যত অসামধানযোগ্যই মনে হোক না কেন,
320
00:27:37,000 --> 00:27:38,957
সহিংসতা আরো খারাপ পরিণতি বয়ে আনে।
321
00:27:40,320 --> 00:27:41,993
আমি জানি ...
322
00:27:42,880 --> 00:27:44,758
চিন্তা নেই, আমি কারো ক্ষতি করবো না।
323
00:27:44,920 --> 00:27:46,479
আমি শুধু ...
324
00:27:51,040 --> 00:27:54,431
এটা ভেবে মনে একটা শান্তি লাগছে।
325
00:28:02,360 --> 00:28:04,829
হেই সোনা, কী হয়েছে? ?
326
00:28:05,000 --> 00:28:06,957
একটা ব্যাপার হয়েছে।
327
00:28:07,160 --> 00:28:10,232
তুমি এক/দুইদিনের জন্য অন্য কোথাও যাও।
328
00:28:10,400 --> 00:28:12,915
ভেবেছ, তুমি বললেই ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি ছেড়ে চলে যাবো।
329
00:28:13,080 --> 00:28:14,400
কেন? কী হচ্ছে?
330
00:28:14,920 --> 00:28:16,673
দ্যাখো, ভেঙে বলতে পারবো না।
331
00:28:16,880 --> 00:28:19,031
কিন্তু তুমি ওয়াল্টের ব্যাপারটা জানেন ...
332
00:28:19,200 --> 00:28:21,510
ঘটনার চাকা ঘুরতে শুরু করেছে।
333
00:28:21,720 --> 00:28:24,519
- কী হয়েছে? তুমি কি কোনো বিপদে আছ?
- না না না, একদমই না।
334
00:28:24,720 --> 00:28:26,677
একটু অদ্ভুত পরিস্থিতি।
335
00:28:26,840 --> 00:28:29,560
তুমি না থাকলে একটু সুবিধা হয়।
336
00:28:29,720 --> 00:28:31,791
তাহলে...এটা খুব ভালো হবে, বুঝেছ?
337
00:28:31,960 --> 00:28:34,395
আমি লা পোসাডায় একটা স্পা প্যাকেজ বুক করেছি।
338
00:28:34,560 --> 00:28:38,474
এসব রিভার স্টোনসের বুকিং বাদ দাও হ্যাঙ্ক।
হচ্ছেটা কী আসলে?
339
00:28:40,600 --> 00:28:42,034
হ্যাঙ্ক?
340
00:28:42,840 --> 00:28:44,354
আমাদের বাসায় একজন আসবে।
341
00:28:53,120 --> 00:28:56,670
ও উত্তেজিত হয়ে পড়েছিল বলে ঘুমের ওষুধ খাইয়েছি।
342
00:29:04,880 --> 00:29:06,712
আরে শোনো।
343
00:29:06,880 --> 00:29:09,076
আমি ছেলেটাকে থানায় নিলে,
344
00:29:09,240 --> 00:29:11,835
ওয়াল্ট পাঁচ মিনিটের মাঝেই জেনে যাবে।
345
00:29:12,000 --> 00:29:14,151
আমার শেষ ১০ সাক্ষী জেলেই মারা গেছে, মনে নেই?
346
00:29:14,320 --> 00:29:17,313
ওকে থানায় না নিয়ে কোনো সেফ হাউজে রাখতে পারবো না।
347
00:29:17,520 --> 00:29:19,113
কোনো মোটেলকে ঝুঁকিতে ফেলা যাবে না।
348
00:29:19,280 --> 00:29:21,920
শুনতে অদ্ভুত লাগলেও আমার বাসায় ওকে রাখাই সবচেয়ে সুবিধা।
349
00:29:22,080 --> 00:29:24,390
এখনকার জন্য, এক/দুইদিন লাগবে শুধু--
350
00:29:24,560 --> 00:29:26,756
শুধু একটা প্রশ্নের জবাব দাও:
351
00:29:26,920 --> 00:29:28,798
এতে কি ওয়াল্টের ক্ষতি হবে?
352
00:29:29,000 --> 00:29:30,480
হ্যাঁ, অনেক।
353
00:29:31,680 --> 00:29:35,469
ভালো, আমি থাকবো।
লাসানিয়ে গরম করি।
354
00:29:37,040 --> 00:29:38,269
ফোন বাজছে।
355
00:29:52,600 --> 00:29:55,513
একটা মেসেজ আছে।
356
00:29:58,000 --> 00:30:00,959
জেসি, শোনো ...
357
00:30:01,920 --> 00:30:05,470
তুমি মত পাল্টিয়েছ, বোঝাই যাচ্ছে,
358
00:30:05,840 --> 00:30:07,479
তোমাকে ধন্যবাদ সেজন্য।
359
00:30:07,640 --> 00:30:09,677
জানি তুমি খুবই ক্ষুব্ধ।
360
00:30:10,320 --> 00:30:12,789
আমি এটা ঠিক করতে চাই, বুঝেছ?
361
00:30:13,160 --> 00:30:15,516
এতে যা খুশি লাগুক।
362
00:30:15,680 --> 00:30:17,717
আমরা নিজেরা কথা বলে সব ঠিক করে ফেলবো।
363
00:30:19,760 --> 00:30:21,638
তার আগ পর্যন্ত...
364
00:30:22,720 --> 00:30:25,394
ঘুমিয়ে নাও, ঠিক আছে?
365
00:30:25,560 --> 00:30:27,358
তারপর আমাকে ফোন কোরো।
366
00:30:28,360 --> 00:30:29,794
নিরাপদে থেকো।
367
00:30:57,240 --> 00:30:58,435
হেই।
368
00:30:59,320 --> 00:31:00,515
হেই।
369
00:31:01,040 --> 00:31:02,759
এখনো জেগে আছ যে?
370
00:31:02,960 --> 00:31:04,155
ঘুমাতে পারছি না।
371
00:31:04,320 --> 00:31:07,950
তুমি আর আমি দুইজনেই।
এসো, বসো।
372
00:31:15,000 --> 00:31:17,276
- সব ঠিক আছে?
- হ্যাঁ
373
00:31:18,000 --> 00:31:20,560
ব্যবসার চিন্তা।
374
00:31:22,120 --> 00:31:24,077
কিছু জিনিস খতিয়ে দেখছিলাম।
375
00:31:24,240 --> 00:31:27,517
তোমরা কি আরেকটা কার ওয়াশ কিনতে চাও?
376
00:31:30,720 --> 00:31:33,713
তা কেনা যায়।
377
00:31:33,880 --> 00:31:35,519
দেখা যাবে কেমন হয় সবকিছু।
378
00:31:35,920 --> 00:31:40,838
তোমার অসুখ আবার ফিরে এসেছ বলেই
সবকিছু কেমন হবে তা দেখা লাগবে, ঠিক না?
379
00:31:41,040 --> 00:31:44,238
না, সেটা বোঝাতে চাইনি।
380
00:31:44,440 --> 00:31:47,080
টড না তোমাকে চিন্তা করতে বারণ করলো?
381
00:31:47,240 --> 00:31:49,630
চিন্তা না করে থাকি কী করে?
382
00:31:49,880 --> 00:31:57,318
আরে, এতদূর কি আর ক্যান্সারের কাছে
হেরে যাবার জন্য এসেছি? একদমই না।
383
00:31:58,280 --> 00:32:00,033
একদমই না।
384
00:32:01,360 --> 00:32:03,431
আমি কোথাও যাচ্ছি না।
385
00:32:10,160 --> 00:32:12,311
আমাদের স্যুট আনা দরকার ছিল, তাই না?
386
00:32:22,120 --> 00:32:23,918
সমস্যা নেই।
387
00:32:24,600 --> 00:32:26,273
সব ঠিক আছে।
388
00:32:34,920 --> 00:32:36,479
এক মিনিটের মাঝেই উঠে পড়বো।
389
00:32:36,680 --> 00:32:38,114
আচ্ছা।
390
00:32:39,280 --> 00:32:41,954
- সকালে দেখা হবে।
- আচ্ছা।
391
00:33:43,400 --> 00:33:44,720
কফি খাবে?
392
00:34:04,080 --> 00:34:05,400
সুপ্রভাত।
393
00:34:05,880 --> 00:34:07,633
কফি খাবে?
394
00:34:07,960 --> 00:34:10,600
না। এই ভদ্রমহিলা ...
395
00:34:10,840 --> 00:34:12,354
মনে হয় আপনার স্ত্রী ...
396
00:34:12,520 --> 00:34:14,000
চিনি আর ক্রিম নেবে?
397
00:34:14,160 --> 00:34:17,039
কালো কফি হলেই চলবে।
398
00:34:17,240 --> 00:34:18,799
ধন্যবাদ।
399
00:34:29,720 --> 00:34:31,120
ধন্যবাদ।
400
00:34:36,200 --> 00:34:38,112
ধন্যবাদ।
401
00:34:46,160 --> 00:34:48,470
মনে হয় একটু সময় লাগবে।
402
00:34:48,680 --> 00:34:50,194
ওহ, হ্যাঁ, হ্যাঁ।
403
00:34:50,400 --> 00:34:52,278
- আমি কিছু কাজ সেরে আসি।
- আচ্ছা।
404
00:34:52,720 --> 00:34:53,995
ঠিক আছে।
405
00:34:54,160 --> 00:34:57,119
এজেন্ট গোমেজকে মনে আছে?
406
00:35:01,240 --> 00:35:04,119
-এখন কেমন লাগছে? মাথা পরিষ্কার হয়েছে?
- হ্যাঁ।
407
00:35:05,120 --> 00:35:09,751
ওনাকে ধ্বংস করবেন তা বলতে নিশ্চয়ই এটা বোঝাওনি?
408
00:35:10,560 --> 00:35:12,711
আমার কাছে ওনার গল্প শুনলে আপনাদের গা রি রি করবে,
409
00:35:12,920 --> 00:35:16,960
কিন্তু এগুলো আমাদের মুখের কথাই,
এর বিরুদ্ধে উনিও অনেক কিছু বলবে।
410
00:35:17,120 --> 00:35:20,352
তো বুঝতেই পারছেন, আমার কাছে শক্ত প্রমাণ নেই।
411
00:35:20,520 --> 00:35:22,512
গোমি, পর্দাটা টেনে দেবে?
412
00:35:22,720 --> 00:35:25,189
এখানে আলো আসছে।
413
00:35:27,640 --> 00:35:30,280
উনি অবসর নিয়েছেন, জানেন নিশ্চয়ই...
414
00:35:30,480 --> 00:35:32,199
উনি এখন আর এসবের মাঝে নেই।
415
00:35:32,400 --> 00:35:34,631
তা ওনাকে হাতেনাতে ভিডিও করতে পারবেন না।
416
00:35:34,800 --> 00:35:38,271
আমরা ওকে ধরবোই। এসব তাড়াতাড়ি করতে হবে।
417
00:35:45,280 --> 00:35:48,079
যা যা মনে আছে, সব বলো।
418
00:35:48,400 --> 00:35:51,359
যেকোনো অবৈধ ব্যবসায়িক চুক্তি,
419
00:35:51,520 --> 00:35:54,672
তোমার সামনে ঘটা সবধরনের অপরাধ।
420
00:35:54,880 --> 00:35:56,473
যা কিছু ঘটেছে সব বলো।
421
00:35:56,720 --> 00:35:59,394
আমাকে তোমাদের গল্পটা বলো, ঠিক আছে?
422
00:36:01,160 --> 00:36:04,870
শুরু থেকে বলো। ওয়াল্টার হোয়াইটের সাথে প্রথম কোথায় দেখা?
423
00:36:06,920 --> 00:36:08,912
আচ্ছা, ঠিক আছে...
424
00:36:10,800 --> 00:36:15,397
প্রথম মিস্টার হোয়াইটের সাথে দেখা --
425
00:36:15,600 --> 00:36:17,592
ওয়াল্টার হোয়াইট।
426
00:36:17,920 --> 00:36:21,277
--কেমিস্ট্রিতে ক্লাস করার সময়ে।
427
00:36:23,720 --> 00:36:25,837
উনি ছিলেন ক্লাস টিচার।
428
00:36:41,280 --> 00:36:42,760
তোমার ওকে বিশ্বাস হয়?
429
00:36:42,920 --> 00:36:45,833
দুর্ভাগ্যবশত, হ্যাঁ।
430
00:36:46,880 --> 00:36:49,554
স্বীকার করতে খারাপ লাগলেও বলি,
মনে হয় ছেলেটা ঠিকই বলছে।
431
00:36:50,440 --> 00:36:52,830
আমার জানামতে কোনো জোরদার প্রমাণ নেই।
432
00:36:53,600 --> 00:36:57,230
অস্ত্র নেই, লাশ নেই, চালু ল্যাব নেই।
433
00:36:57,520 --> 00:37:03,159
পাগলা মাদকাসক্ত বনাম ফুসফুসের ক্যান্সারওয়ালা ভালোমানুষ।
434
00:37:03,360 --> 00:37:05,477
নাকি লিডিয়া কোয়্যার্ট ডয়েলকে তদন্ত করে দেখবো?
435
00:37:05,640 --> 00:37:08,758
ভ্যামোনোস পেস্ট? ড্রিউ শার্পের খুনের ব্যাপারটা দেখবো।
436
00:37:08,920 --> 00:37:10,274
কোথা থেকে শুরু করবো?
437
00:37:11,040 --> 00:37:12,520
এখান থেকে শুরু করা যায়।
438
00:37:12,680 --> 00:37:14,353
জেসি...
439
00:37:15,600 --> 00:37:18,957
আমি কাল দুপুরে সিভিক প্লাজায় থাকবো।
440
00:37:20,360 --> 00:37:27,438
আশা করি আমাকে সবকিছু খুলে বলার
এবং ব্যাখ্যা করার সুযোগ দেবে।
441
00:37:29,640 --> 00:37:32,519
আমি একা এবং নিরস্ত্র থাকবো।
442
00:37:33,720 --> 00:37:37,714
আমাকীসে গুলি করতে চাইলে সেটা তোমার হাতে।
443
00:37:39,520 --> 00:37:41,318
যাই হোক ...
444
00:37:42,680 --> 00:37:44,751
আমি তোমার হাতেই থাকবো।
445
00:37:58,480 --> 00:38:00,870
ঐ হারামির সাথে কথা বলবো?
446
00:38:01,080 --> 00:38:02,275
কী বলেন এসব!
447
00:38:02,440 --> 00:38:05,353
গিয়ে শুনে আসো। সে ব্যাখ্যা করবে।
448
00:38:05,520 --> 00:38:07,512
আমরা তোমাকে ওয়্যার সহ পাঠাবো,
আর ওকে কথা বলতে দিও।
449
00:38:07,720 --> 00:38:11,031
আপনার প্ল্যান হলো ঐ লোকের প্ল্যানমতো চলা?
450
00:38:11,200 --> 00:38:13,032
আপনি সত্যিই মনে করেন যে --?
451
00:38:13,200 --> 00:38:16,159
এই পুরো "প্লাজার মধ্যে চিরতরের জন্য" এই ব্যাপারটা
452
00:38:16,320 --> 00:38:17,913
আমার সাথে কথা বলার জন্য?
453
00:38:18,080 --> 00:38:19,719
কেন নয়?
454
00:38:21,400 --> 00:38:23,631
আপনারা এত বোকা কেন?
455
00:38:24,080 --> 00:38:27,312
ওর ঘর পোড়াতে যাবার আগে এ লোক আমাকে শহর থেকে বের করে দিতে চেয়েছিল,
456
00:38:27,480 --> 00:38:29,358
এখন আমি ওর কাছে বড় একটা হুমকি।
457
00:38:29,520 --> 00:38:32,319
আর হুমকির ব্যাপারে সে বিন্দুমাত্র ঝুকি নেয় না।
458
00:38:32,480 --> 00:38:35,439
এই প্লাজাতে গেলে আমি শেষ।
459
00:38:35,600 --> 00:38:37,592
ওয়াল্ট খুবই নিষ্ঠুর লোক।
460
00:38:37,760 --> 00:38:40,878
নিজের স্বার্থে যেকোনোকিছু করতে পারে সে।
461
00:38:41,040 --> 00:38:44,920
জানি আমি।
কিন্তু তোমার ব্যাপারটা আলাদা।
462
00:38:45,960 --> 00:38:47,917
ও তোমাকে পছন্দ করে।
463
00:38:48,120 --> 00:38:49,236
কেন জানো না?
464
00:38:49,400 --> 00:38:57,674
পছন্দ তো করেই। শুধু মাঝে মাঝে নির্বোধ বলে, বোকা বানায়,
আর আমার কাছের লোকদের বিষ খাওয়ায়, এটুকুই।
465
00:38:57,840 --> 00:39:00,958
হ্যাঁ বুঝতে পেরেছি, মিস্টার হোয়াইট আমার জন্য গে।
সবাই জানে সেটা।
466
00:39:01,280 --> 00:39:03,840
সত্যি বলছি।
তোমার কথার ভিত্তিতেই।
467
00:39:04,000 --> 00:39:05,957
তোমার রিহ্যাবের খরচ দিয়েছে।
468
00:39:06,200 --> 00:39:08,510
দুই ড্রাগ ডিলারকে গাড়ি চাপা দিয়ে মেরেছে।
469
00:39:08,680 --> 00:39:10,160
সে তো তোমার জীবনই বাঁচিয়েছে।
470
00:39:10,320 --> 00:39:12,676
তোমাকে আধাআধি ভাগ দিয়েছে,
সেটা দেবার দরকার ছিল না।
471
00:39:12,840 --> 00:39:15,878
তা দিয়েছে, আমি ওর কাছাকাছি পারি দেখে।
472
00:39:16,080 --> 00:39:17,719
কী জানি, শুনে মনে হচ্ছে,
473
00:39:17,880 --> 00:39:20,031
ও তোমাকে কাছে রাখার জন্য করেছে এসব।
474
00:39:20,200 --> 00:39:23,272
মনে হচ্ছে, ও তোমাকে হারাতে চায় না।
তোমার জন্য যেসব কাজ করেছে বারবার।
475
00:39:23,440 --> 00:39:26,080
রাইসিন সিগারেটটা খুঁজে বের করতে সাহায্য করেছে।
476
00:39:26,240 --> 00:39:27,913
নিজেকে ভালো লোক প্রমাণ করার জন্য --
477
00:39:28,080 --> 00:39:30,754
কতদূর গিয়েছে দ্যাখো।
478
00:39:30,920 --> 00:39:33,594
- ব্যাপারটা এটাই।
- আচ্ছা, হয়তো আমাকে
479
00:39:33,760 --> 00:39:35,558
মারতেই চেয়েছিল আসলে?
480
00:39:36,080 --> 00:39:41,312
খোলা জায়গায় ডেকে নিয়ে গিয়ে কোনো স্নাইপারওয়ালা লোক দিয়ে মারত,
481
00:39:41,520 --> 00:39:45,036
কিংবা সুঁই দিয়ে শরীরে বিষ ঢুকিয়ে দিত,
482
00:39:45,200 --> 00:39:46,600
তোমার কিচ্ছু হবে না।
483
00:39:46,760 --> 00:39:50,436
প্লাজা হলো আলবাকার্কের সবচেয়ে খোলামেলা পাবলিক জায়গা।
484
00:39:50,600 --> 00:39:51,920
দিনের মাঝামাঝিতে যাবে।
485
00:39:52,080 --> 00:39:54,675
এজেন্ট গোমেজ আর আমি তোমার সাথেই থাকবো।
486
00:39:54,840 --> 00:40:00,040
দেখুন, আপনারা হলেন স্বাভাবিক মানুষ।
487
00:40:00,200 --> 00:40:03,955
মিস্টার হোয়াইট হলো স্বয়ং শয়তান।
488
00:40:04,120 --> 00:40:06,112
আসলেই।
উনি আপনাদের চেয়ে অনেক বুদ্ধিমান।
489
00:40:06,280 --> 00:40:08,351
আপনাদের চেয়ে তার ভাগ্যও ভালো।
490
00:40:08,520 --> 00:40:11,115
যা ঘটবে বলে ভাবছেন আপনারা,
491
00:40:11,640 --> 00:40:14,553
ঠিক তার বিপরীতটাই ঘটবে, বলে রাখলাম।
492
00:40:14,760 --> 00:40:16,240
তাই হবে।
493
00:40:16,400 --> 00:40:20,110
জেসি, জেসি। এসবে মাথা ঘামিয়ে লাভ নেই।
494
00:40:20,280 --> 00:40:22,431
আমরা তোমাকে অনুরোধ করছি না।
495
00:40:22,720 --> 00:40:26,430
হয় ওকে ধরার ব্যাপারে আমাদের সাথে কাজ করবে তুমি,
496
00:40:26,600 --> 00:40:29,593
নইলে বাকি নেশাখোরগুলোর সাথে আজীবন জেল খাটবে,
এটাই শেষ কথা।
497
00:40:29,760 --> 00:40:32,480
এটাই ঘটবে।
498
00:40:33,240 --> 00:40:36,597
- বাথরুমে যাওয়া যাবে?
- হ্যাঁ, বামে দিয়ে যাও।
499
00:40:39,560 --> 00:40:41,472
আর কোনো এসডি কার্ড আছে?
500
00:40:44,920 --> 00:40:47,116
- কী?
- যদি ছেলেটার কথা সত্যি হয়।
501
00:40:47,280 --> 00:40:48,475
যদি এসব সত্যিই একটা ফাঁদ হয়?
502
00:40:49,360 --> 00:40:50,840
ছেলে?
503
00:40:51,000 --> 00:40:55,675
মানে আমার গেস্ট বাথরুম নোংরা করা নেশাখোর খুনিটা?
504
00:40:57,480 --> 00:40:59,358
তাহলে ওর কথাই ফলবে।
505
00:40:59,560 --> 00:41:01,517
পিঙ্কম্যান মারা পড়বে,
506
00:41:01,960 --> 00:41:03,997
আমরা পুরোটা টেপে রেকর্ড করবো।
507
00:41:11,560 --> 00:41:14,917
মনে রাখবে, তুমি মনে মনে আহত, ক্ষুব্ধ,
কিন্তু প্রশ্নের জবাবের খোঁজে এসেছ, ঠিক আছে?
508
00:41:15,080 --> 00:41:17,834
কিন্তু...কোনো ব্যাপারে চাপাচাপি কোরো না।
509
00:41:18,000 --> 00:41:20,799
ঠিক আছে? ওর সন্দেহ জাগানো যাবে না, বুঝেছ?
510
00:41:20,960 --> 00:41:23,634
ওকে কথা বলতে দেবে, ঠিক আছে?
511
00:41:24,240 --> 00:41:26,118
শান্ত থাকবে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।
512
00:41:26,280 --> 00:41:28,272
এক হাত আরেক হাতের ওপর রাখবে না।
513
00:41:31,400 --> 00:41:32,629
পঞ্চো ভিলা, সালমা হায়েক।
514
00:41:32,840 --> 00:41:34,593
পঞ্চো ভিলা, সালমা হায়েক।
শুনেছ?
515
00:41:34,800 --> 00:41:37,998
হ্যাঁ শুনেছি, কী অবস্থা, গোমি?
516
00:41:39,160 --> 00:41:40,674
অবস্থা আগের মতোই।
517
00:41:40,920 --> 00:41:42,559
ও ওখানে বসে আছে।
518
00:41:42,720 --> 00:41:44,040
আমরা কি কাজটা করবো, নাকি?
519
00:41:44,640 --> 00:41:46,632
মারামারির জন্য প্রস্তুত, পার্টনার?
520
00:41:50,720 --> 00:41:53,030
আচ্ছা, যাবার সময় হয়েছে।
521
00:42:03,400 --> 00:42:05,039
আচ্ছা।
522
00:43:11,440 --> 00:43:15,036
হেই হ্যাঙ্ক, দেখেছ?
ছেলেটার কী অবস্থা?
523
00:43:15,200 --> 00:43:17,078
দাঁড়িয়ে আছে শুধু।
524
00:43:17,520 --> 00:43:19,591
ও করছেটা কী?
525
00:43:42,320 --> 00:43:45,791
হাঁটা শুরু করেছে।
এখন দৌড়ানো শুরু করেছে।
526
00:43:45,960 --> 00:43:47,952
আরে না না, অ্যাই ছেলে!
527
00:43:57,200 --> 00:43:59,760
দেখেছ? পে ফোনের কাছে ও।
528
00:43:59,920 --> 00:44:01,912
ফোন করছে কাকে?
529
00:44:04,400 --> 00:44:06,437
ওহ না না, বোকা ছেলে।
530
00:44:06,600 --> 00:44:08,239
একাজ কোরো না।
531
00:44:21,360 --> 00:44:22,430
হ্যালো?
532
00:44:23,280 --> 00:44:25,476
আরেকটু হলে বোকা বানিয়েই ফেলেছিলি।
533
00:44:26,400 --> 00:44:28,915
জেসি, তুমি কোথায়?
534
00:44:29,080 --> 00:44:30,150
আমি শুধু কথা বলতে চাই।
535
00:44:30,320 --> 00:44:33,518
আমি আর তোর কথামতো চলবো না, বুঝেছিস হারামি?
536
00:44:33,680 --> 00:44:36,832
আপনাকে আগে থেকেই সাবধান করে রাখলাম।
537
00:44:38,000 --> 00:44:41,516
এখন বুঝেছি, রোর বাড়ি পুড়িয়ে দেয়াটা কিছুই না।
538
00:44:41,920 --> 00:44:44,913
এরপর তোকে আসল জায়গাতেই পাকড়াও করবো।
539
00:44:45,080 --> 00:44:46,958
জেসি, শোনো।
540
00:44:47,640 --> 00:44:50,553
জেসি?জেসি?
541
00:45:14,720 --> 00:45:17,440
- বাবা! বাবা!
- হেই!
542
00:45:30,760 --> 00:45:32,274
ঢোকো।
543
00:45:33,280 --> 00:45:36,000
কুত্তার বাচ্চা!
বক্সোদ নেশাখোর--
544
00:45:36,160 --> 00:45:37,674
এমন করছিলে কেন?
545
00:45:37,880 --> 00:45:39,314
কী ভাবছ?
546
00:45:39,480 --> 00:45:41,472
- আরেকটা উপায় আছে।
- কী?
547
00:45:42,440 --> 00:45:45,274
ওনাকে ধরার একটা উপায় আছে।
548
00:45:47,240 --> 00:45:49,152
আরেকটা কাজের উপায়।
549
00:46:08,760 --> 00:46:10,353
হেই।
550
00:46:10,520 --> 00:46:12,352
ওয়াল্ট বলছি।
551
00:46:17,120 --> 00:46:18,600
আমি ঠিক আছি।
552
00:46:18,760 --> 00:46:20,672
আমি ...
553
00:46:22,800 --> 00:46:24,200
টড...
554
00:46:24,360 --> 00:46:27,990
মনে হয় তোমার আঙ্কেলের জন্য একটা কাজ পেয়েছি।
555
00:46:34,360 --> 00:46:40,990
অনুবাদে - কুদরতে জাহান
556
00:46:41,360 --> 00:46:47,990
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।