1 00:00:19,052 --> 00:00:27,120 - সাবটাইটেল পরিবেশনায় - "অনুবাদে অনুরণন” 2 00:00:28,289 --> 00:00:35,820 - অনুবাদে - আসাদুজ্জামান প্রামাণিক 3 00:00:36,143 --> 00:00:43,675 - সম্পাদনায় - আসাদুজ্জামান প্রামাণিক 4 00:00:45,064 --> 00:00:48,230 MEMORIES OF THE ALHAMBRA 2 00:00:49,527 --> 00:00:51,675 [ এপিসোড -১১ ] 4 00:01:04,042 --> 00:01:07,825 "ইও সাহেব" 5 00:01:12,383 --> 00:01:14,165 "ইও সাহেব" 6 00:01:16,087 --> 00:01:17,435 ধরুন। 7 00:01:17,722 --> 00:01:19,275 প্লিজ ধরুন... 10 00:02:06,704 --> 00:02:07,925 হ্যালো? 11 00:02:07,939 --> 00:02:09,255 হ্যালো? 12 00:02:09,640 --> 00:02:11,795 হ্যালো, ডিয়েগো। ডিয়েগো, তাই না? 13 00:02:12,643 --> 00:02:14,625 আমি হি-জু, সেই কোরিয়ান টিমের। 14 00:02:14,979 --> 00:02:16,495 চিনতে পেরেছো আমাকে? 15 00:02:16,948 --> 00:02:18,410 হ্যাঁ, হ্যাঁ, আমিই। 16 00:02:18,416 --> 00:02:20,335 অনেকদিন পর, তাই না? 17 00:02:21,786 --> 00:02:25,920 না, আমি এখন সিউলে। তোমার কাছে একটা অনুরোধ ছিল। 18 00:02:25,923 --> 00:02:28,445 আমার হয়ে একজনকে খুঁজে বের করতে পারবে? 19 00:02:29,293 --> 00:02:32,660 একজন মাটির নিচের ওই অন্ধকূপে ঢুকেছে। 20 00:02:32,663 --> 00:02:34,785 কে? ওখানে কেন ঢুকবে? 21 00:02:35,600 --> 00:02:38,460 পরে বুঝিয়ে বলবো। এক্ষুণি জলদি ওখানে যাও। 22 00:02:38,469 --> 00:02:40,925 এক্ষুণি না গেলে সে মারাও যেতে পারে। 23 00:02:43,641 --> 00:02:45,055 ধন্যবাদ। 24 00:02:59,157 --> 00:03:00,845 "আপনাকে আঘাত করা হয়েছে" 25 00:03:11,702 --> 00:03:14,225 "জিন ঊঃ লেভেল ৯১; সোর্ড অফ ব্ল্যাক নাইট" 26 00:03:31,189 --> 00:03:32,950 "অন্য উৎস হতে আলো দেখা গেছে" 27 00:03:32,957 --> 00:03:34,820 "অন্য উৎসের আলো এখানে অনুমোদিত নয়" 28 00:03:34,825 --> 00:03:36,845 "পুনরায় শুরু করতে আলোর উৎসটি ব্লক করুন" 29 00:03:42,833 --> 00:03:46,125 "পুনরায় শুরু করতে আলোর উৎসটি ব্লক করুন" 30 00:03:50,408 --> 00:03:53,065 "জিন ঊঃ লেভেল ৯১; সোর্ড অফ ব্ল্যাক নাইট" 31 00:03:53,411 --> 00:03:55,365 ওইযে ওখানে। হেই! 32 00:03:56,214 --> 00:03:59,435 স্যার, এটা একটা রেস্ট্রিকটেড জায়গা। এখানে কী করছেন? 33 00:04:08,659 --> 00:04:12,885 "আপনার মিশনটি বাতিল করা হয়েছে" 34 00:04:27,378 --> 00:04:28,695 হ্যাঁ। 35 00:04:29,714 --> 00:04:31,265 তাকে খুঁজে পেয়েছো? 36 00:04:31,782 --> 00:04:33,435 সে বেঁচে আছে তো? 37 00:04:36,454 --> 00:04:37,880 ধন্যবাদ। 38 00:04:37,888 --> 00:04:39,745 অনেক ধন্যবাদ। 39 00:04:39,957 --> 00:04:41,405 ধন্যবাদ। 40 00:04:44,595 --> 00:04:46,185 কী হচ্ছে রে? 41 00:04:47,431 --> 00:04:49,355 খোদা, তুই কাদছিস? 42 00:04:49,700 --> 00:04:51,315 কাদছিস কেন? 43 00:04:51,669 --> 00:04:54,625 - কী হয়েছে? - কিছু না, নানী। 44 00:04:55,873 --> 00:04:57,295 কাদছিস কেন? 45 00:04:58,809 --> 00:05:00,465 এমনিতে, নানী... 46 00:05:02,780 --> 00:05:05,635 হি-জু আমাকে অন্ধকূপ থেকে বের করেছিল। 47 00:05:07,218 --> 00:05:10,175 তার ফোনকল আমাকে প্রাণে বাঁচিয়েছিল। 48 00:05:11,222 --> 00:05:13,205 হেই, এখানে কিভাবে ঢুকেছেন? 49 00:05:19,730 --> 00:05:22,315 স্যার, আপনি কোরিয়ান, তাই না? 50 00:05:22,500 --> 00:05:24,655 আপনি কি হি-জু'কে চেনেন? 51 00:05:25,403 --> 00:05:30,940 কিন্তু হি-জু'র পুনরায় তার ভাইয়ের সাক্ষাৎ পাবার সম্ভাবনা শেষ হয়ে গেছে। 52 00:05:30,941 --> 00:05:33,025 রেস্ট্রিকটেড জায়গায় কী করছেন আপনি? 53 00:05:33,344 --> 00:05:34,765 উঠুন... 54 00:05:35,446 --> 00:05:36,695 স্যার। 55 00:05:52,663 --> 00:05:53,945 হেই! 56 00:05:56,067 --> 00:05:57,555 কোথায় যাচ্ছেন আপনি? 57 00:06:00,504 --> 00:06:02,470 যদি আমাদের কেউ মারা যায়, 58 00:06:02,473 --> 00:06:04,955 অথবা আমাদের সাথে যোগাযোগ করতে না পারো, প্রথমেই সার্ভারটা বন্ধ করে দেবে। 59 00:06:05,209 --> 00:06:06,965 এর মানে হচ্ছে গেমটায় ত্রুটি আছে। 60 00:06:07,345 --> 00:06:09,065 তবে তাৎক্ষণিকভাবে নয়। 61 00:06:09,513 --> 00:06:13,235 যদি এখনই সার্ভারটা বন্ধ করো, সে-জু'কে আর খুঁজে পাবো না। 62 00:06:21,492 --> 00:06:22,915 হ্যালো? 63 00:06:24,228 --> 00:06:27,845 ও, হ্যাঁ মিস হি-জু। এখনো কোন খবর... 64 00:06:31,068 --> 00:06:32,655 জিন-ঊ'র খবর পেয়েছেন? 65 00:06:32,903 --> 00:06:34,525 সে বেরিয়েছে? 66 00:06:48,319 --> 00:06:49,875 "আক্রমণ সফল হয়েছে" 67 00:07:29,226 --> 00:07:30,715 "আক্রমণ সফল হয়েছে" 68 00:07:50,981 --> 00:07:52,140 "জে ওয়ান ডাটা সেন্টার" 69 00:07:52,149 --> 00:07:55,005 - পার্ক সাহেব। - গেমের সার্ভার বন্ধ করো। 70 00:07:55,085 --> 00:07:57,175 - জি? - এক্ষুণি বন্ধ করতে বলেছি! 71 00:07:58,322 --> 00:08:01,120 কিন্তু কোন সার্ভারের কথা বলছেন আপনি? 72 00:08:01,125 --> 00:08:03,645 গ্রানাডা, সিউল, সবগুলো। 73 00:08:06,130 --> 00:08:07,815 জি, বুঝেছি। 74 00:08:22,246 --> 00:08:23,835 "সার্ভার বিচ্ছিন্ন" 75 00:08:24,982 --> 00:08:26,505 "সার্ভার বিচ্ছিন্ন" 76 00:08:47,538 --> 00:08:49,325 জিতে গেছি। 77 00:08:51,442 --> 00:08:52,795 আমার স্বর্ণমুদ্রা! 78 00:08:58,382 --> 00:08:59,635 "সার্ভার বিচ্ছিন্ন" 79 00:09:37,855 --> 00:09:40,005 "সার্ভার বিচ্ছিন্ন" 80 00:09:41,725 --> 00:09:42,660 কী হচ্ছে? 81 00:09:42,660 --> 00:09:44,445 "সার্ভার বিচ্ছিন্ন" 82 00:09:45,863 --> 00:09:47,745 - কানেক্ট করার চেষ্টা করো। - খোদা। 83 00:09:49,767 --> 00:09:51,255 "সার্ভার বিচ্ছিন্ন" 84 00:09:51,502 --> 00:09:52,855 সমস্যা কী? 85 00:09:56,740 --> 00:10:01,725 "সার্ভার বিচ্ছিন্ন" 86 00:10:02,112 --> 00:10:03,495 সব বন্ধ হয়ে গেছে। 87 00:10:09,019 --> 00:10:10,775 ত্রুটি খুঁজে না পাওয়া পর্যন্ত... 88 00:10:11,388 --> 00:10:12,905 এটাকে বন্ধ-ই রাখবো। 89 00:10:13,624 --> 00:10:15,505 গেমে ত্রুটি আছে? 90 00:11:05,743 --> 00:11:07,765 ঠিক আছেন? কোন সাহায্য লাগবে? 91 00:11:15,819 --> 00:11:17,035 হ্যাঁ। 92 00:11:17,488 --> 00:11:18,735 হ্যাঁ। 93 00:13:11,769 --> 00:13:13,030 এদিক দিয়ে। 94 00:13:13,036 --> 00:13:14,255 আচ্ছা। 95 00:13:16,607 --> 00:13:19,610 এখানেই না জিন-ঊ'কে গতবছর ভর্তি করা হয়েছিল? 96 00:13:19,610 --> 00:13:20,610 সেটাই। 97 00:13:20,611 --> 00:13:22,795 এখানে ভালো কাজেই আসতে চাই। 98 00:13:22,813 --> 00:13:25,765 কিন্তু প্রতিবারই কোন দুঃসংবাদ শুনে গ্রানাডায় আসতে হয়। 99 00:13:31,121 --> 00:13:33,175 এখন আমি কী করবো? 100 00:13:34,424 --> 00:13:38,245 ওকে অনেক আগেই বলেছিলাম চাকরিটা ছেড়ে দে। 101 00:13:38,929 --> 00:13:42,930 বারবার বলেছিলাম ওর চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। 102 00:13:42,933 --> 00:13:44,660 আমার কথা শোনেনি, 103 00:13:44,668 --> 00:13:47,425 আর শেষমেষ এ পরিণতি হলো। 104 00:13:49,239 --> 00:13:50,595 পার্ক সাহেব। 105 00:14:02,452 --> 00:14:04,305 উনি ডিরেক্টর পার্ক সন-হো। 106 00:14:04,988 --> 00:14:06,905 মাত্রই সিউল থেকে পৌঁছেছেন। 107 00:14:07,090 --> 00:14:09,915 আপনাদের এ ক্ষতির জন্য আমি ভীষণ দুঃখিত। 108 00:14:10,994 --> 00:14:13,075 খবরটা শুনে আমিও ভীষণ চমকে গেছি। 109 00:14:14,198 --> 00:14:16,515 আপনার বস আমার ছেলেকে মেরেছে। 110 00:14:17,301 --> 00:14:18,815 ওই সিইও'টা... 111 00:14:19,002 --> 00:14:21,000 ওই উন্মাদটার মাথা খারাপ হয়ে গেছে। 112 00:14:21,004 --> 00:14:24,795 ও আমার ছেলেকে এতোদূর টেনে এনে, ওকে মেরে ফেলেছে। 113 00:14:25,943 --> 00:14:27,565 লক্ষ্মী, থামো। 114 00:14:28,111 --> 00:14:30,680 সামনের মাসে ওর বিয়ে করার কথা ছিল। 115 00:14:30,681 --> 00:14:33,180 ওকে কেন এতোদূর টেনে আনতেই হলো? 116 00:14:33,183 --> 00:14:37,780 এখানে মরার কী এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল? 117 00:14:37,788 --> 00:14:39,475 দয়া করে, থামো। 118 00:14:40,490 --> 00:14:41,990 এটা কোন দূর্ঘটনা ছিল না। 119 00:14:41,992 --> 00:14:44,215 আমি বলছি, আমার ছেলে খুন হয়েছে। 120 00:14:44,828 --> 00:14:47,530 ওই সিইও আমার ছেলেকে মেরেছে। 121 00:14:47,531 --> 00:14:51,160 কী করবেন আপনারা এখন? আমার ছেলেকে ফিরিয়ে এনে দিন। 122 00:14:51,168 --> 00:14:54,185 দয়া করে শান্ত হোন। পার্ক সাহেব সাহায্য করতেই এসেছেন। 123 00:14:54,838 --> 00:14:56,155 আমি দুঃখিত। 124 00:14:57,474 --> 00:15:00,410 আমি এখনো জানতে পারিনি আসলে কী ঘটেছিল, 125 00:15:00,410 --> 00:15:02,070 তাই আপনাদের কিছুই জানাতে পারছি না। 126 00:15:02,079 --> 00:15:04,540 ও আমার ছেলেকে মেরেছে। ওই বদমাশটা আসেনি কেন? 127 00:15:04,548 --> 00:15:05,935 সামনে আয়! 128 00:15:06,149 --> 00:15:07,480 ওকে সামনে আসতে বলুন! 129 00:15:07,484 --> 00:15:09,480 সামনে আয়। সামনে আয়! 130 00:15:09,486 --> 00:15:11,005 আমার ছেলেকে ফিরিয়ে দে। 131 00:15:13,523 --> 00:15:15,005 জুং-হুন! 132 00:15:15,225 --> 00:15:18,345 আমার ছেলেকে ফিরিয়ে দাও! 133 00:15:29,072 --> 00:15:31,855 - জিন-ঊ কেমন আছে? - আসলে ইও সাহেব... 134 00:15:33,277 --> 00:15:34,595 লাপাত্তা হয়ে গেছেন। 135 00:15:37,414 --> 00:15:38,635 কী? 136 00:15:41,084 --> 00:15:42,710 তুমি তো বলেছিলে সে স্যালাইন নিচ্ছে। 137 00:15:42,719 --> 00:15:45,635 জি, কিন্তু রুমে ফিরে এসে দেখি উনি আর সেখানে নেই। 138 00:15:46,223 --> 00:15:47,975 সবাই তাকে খুঁজছে এখন। 139 00:15:48,592 --> 00:15:49,550 কখন লাপাত্তা হয়েছে? 140 00:15:49,559 --> 00:15:51,915 সকালে। ঘন্টাখানেক হয়ে গেছে। 141 00:16:00,904 --> 00:16:02,255 ঠিক আছে। 142 00:16:03,373 --> 00:16:04,925 আগে জুং-হুন'কে দেখে আসি। 143 00:16:08,946 --> 00:16:11,235 মিস হি-জু, আপনি এখানেই থাকুন। 144 00:17:31,695 --> 00:17:33,815 "ইও সাহেব" 145 00:17:53,417 --> 00:17:54,410 কোথায় আপনি? 146 00:17:54,418 --> 00:17:56,265 আমি এখন গ্রানাডায়। 147 00:17:57,020 --> 00:17:59,175 ভীষণ চিন্তা হচ্ছে। প্লিজ কল করুন। 148 00:18:09,433 --> 00:18:10,915 মিস করছি আপনাকে। 149 00:18:38,895 --> 00:18:40,915 "ইও সাহেব" 150 00:18:43,100 --> 00:18:44,555 হ্যালো? 151 00:18:47,237 --> 00:18:48,825 হ্যালো? কোথায় আপনি এখন? 152 00:18:49,072 --> 00:18:51,140 ঠিক আছেন তো? কোথায় আপনি? 153 00:18:51,141 --> 00:18:53,070 এতোদূর ছুটে এসেছেন কেন? 154 00:18:53,076 --> 00:18:54,625 আপনি কোথায় জিজ্ঞেস করেছি। 155 00:18:54,878 --> 00:18:56,795 আপনাকে বাড়িতেই থাকতে বলেছিলাম। 156 00:18:57,914 --> 00:18:59,965 আপনার ভাইকে দেখার আশা করছিলেন? 157 00:19:01,418 --> 00:19:02,965 তাহলে বৃথা সময় নষ্ট করেছেন। 158 00:19:04,754 --> 00:19:06,635 আমি সে-জু'কে খুঁজে পাইনি, 159 00:19:08,258 --> 00:19:09,945 আর জুং-হুন মারা গেছে। 160 00:19:11,261 --> 00:19:13,075 আমি মিশন শেষ করতে পারিনি। 161 00:19:18,235 --> 00:19:20,085 সবচেয়ে বাজে ঘটনাটাই ঘটেছে। 162 00:19:20,971 --> 00:19:22,600 এরচেয়ে আর বাজে হতে পারতো না। 163 00:19:22,606 --> 00:19:24,125 আমিই ফোন দিয়েছিলাম। 164 00:19:26,977 --> 00:19:30,095 আমি আলহামব্রায় ফোন দিয়ে আপনাকে খুঁজতে বলেছিলাম। 165 00:19:33,783 --> 00:19:36,135 ভয় পেয়েছিলাম আপনিও মারা যেতে পারেন। 166 00:19:41,958 --> 00:19:43,775 সে-জু'কে এখন আমিই খুঁজবো। 167 00:19:44,027 --> 00:19:45,645 সে আমার ভাই। 168 00:19:52,469 --> 00:19:54,025 প্লিজ এবার থামুন। 169 00:19:57,307 --> 00:19:58,855 একটু বিশ্রাম নিন। 170 00:19:59,643 --> 00:20:01,025 প্লিজ... 171 00:20:03,847 --> 00:20:05,395 এবার থামুন। 172 00:20:12,389 --> 00:20:14,575 হ্যালো? শুনতে পাচ্ছেন? 173 00:20:15,659 --> 00:20:18,215 এটা এখনো শেষ হয়নি। 174 00:20:22,499 --> 00:20:24,015 আমার কাজ এখনো শেষ হয়নি। 175 00:20:25,368 --> 00:20:26,885 এই গেম... 176 00:20:28,205 --> 00:20:29,655 এখনো শেষ হয়নি। 177 00:20:32,976 --> 00:20:35,395 কোথায় আপনি? আমি দেখা করতে আসবো। 178 00:20:37,480 --> 00:20:38,995 হ্যালো? 179 00:21:19,589 --> 00:21:21,945 "মর্গ" 180 00:21:34,271 --> 00:21:37,495 আরো কিছু ঘটার আগে জলদি জিন-ঊ'কে খুঁজে বের করো। 181 00:21:37,607 --> 00:21:38,955 জি, স্যার। 182 00:21:54,824 --> 00:21:58,420 ডাক্তারদের ধারণা মাথায় প্রচন্ড আঘাত-ই মৃত্যুর প্রধান কারণ। 183 00:21:58,428 --> 00:22:01,090 আমার মতে পড়ে যাবার সময় সে মাথার কোথাও আঘাত পেয়েছিল। 184 00:22:01,097 --> 00:22:03,485 শুনেছি সে লেন্স পড়ে ছিল না। 185 00:22:04,501 --> 00:22:05,660 এটা কি সত্যি? 186 00:22:05,669 --> 00:22:08,625 তাকে পাওয়ার সময় তার চোখে কোন স্মার্ট লেন্স ছিল না। 187 00:22:09,539 --> 00:22:11,295 লেন্স ছিল না, 188 00:22:11,508 --> 00:22:14,795 আর যেখানে তাকে পাওয়া গেছে সে সেখানে লগ আউট করেনি। 189 00:22:15,912 --> 00:22:19,140 সৌভাগ্যক্রমে, সে গেম খেলতে গিয়ে মারা গেছে বলে মনে হচ্ছে না। 190 00:22:19,149 --> 00:22:21,280 মনে হচ্ছে ঘটনাটা নিছকই দূর্ঘটনা ছিল। 191 00:22:21,284 --> 00:22:23,605 যদিও জানি না সে সেখানে কেন গিয়েছিল। 192 00:22:29,826 --> 00:22:32,715 "হান জং-উক, ডাটা সেন্টারের ডিরেক্টর" 193 00:22:32,996 --> 00:22:34,245 একটু সময় দাও। 194 00:22:34,464 --> 00:22:36,015 অবশ্যই। 195 00:22:40,770 --> 00:22:42,125 হ্যালো? 196 00:22:42,839 --> 00:22:45,525 হ্যালো, পার্ক সাহেব। আমি বলছি। একটু কথা বলা যাবে? 197 00:22:46,176 --> 00:22:47,510 হ্যাঁ, কী হয়েছে? 198 00:22:47,510 --> 00:22:50,940 গতকাল, আপনি আমাদের সার্ভার বন্ধ করে রাখতে বলেছিলেন। 199 00:22:50,947 --> 00:22:53,880 কিন্তু এইমাত্র শুনলাম ইও সাহেব সেটা চালু করতে বলছেন। 200 00:22:53,883 --> 00:22:55,405 বুঝতে পারছি না কী করবো। 201 00:22:56,052 --> 00:22:57,575 কী বলছো এসব? 202 00:22:57,787 --> 00:22:59,835 "জে ওয়ান ডাটা সেন্টার" 203 00:23:01,858 --> 00:23:02,820 জি, পার্ক সাহেব। 204 00:23:02,826 --> 00:23:04,620 এখন কী করবো? ওটা আবার চালু করবো? 205 00:23:04,627 --> 00:23:07,290 - জিন-ঊ কখন কল করেছিল? - কয়েক মিনিট আগে। 206 00:23:07,297 --> 00:23:09,460 - কোথা থেকে কল করেছিল? - সেটা নিশ্চিত নই। 207 00:23:09,466 --> 00:23:11,460 তিনি শুধু এক্ষুণি ওটা চালু করতে বলেছেন। 208 00:23:11,468 --> 00:23:13,570 প্রথমে, আমাকে হান সাহেবকে জানাতে... 209 00:23:13,570 --> 00:23:14,885 ওভাবেই রাখো। 210 00:23:15,405 --> 00:23:16,670 তাহলে বন্ধ-ই রাখবো? 211 00:23:16,673 --> 00:23:18,995 হ্যাঁ, আমরা এখনো সমস্যাটা তদারক করছি। 212 00:23:19,042 --> 00:23:20,465 বুঝেছি, স্যার। 213 00:23:20,744 --> 00:23:23,125 আর জিন-ঊ ফোন দিলে আমাকে সাথে সাথে জানাবে। 214 00:23:23,580 --> 00:23:25,595 আর কোথা থেকে ফোন করেছে সেটাও জিজ্ঞেস করবে। 215 00:23:26,182 --> 00:23:27,480 উনি এখানে। 216 00:23:27,484 --> 00:23:29,605 তোমাদের না সার্ভার চালু করতে বলেছিলাম! 217 00:23:30,019 --> 00:23:33,135 ওটা কে কথা বললো? জিন-ঊ নাকি? 218 00:23:34,424 --> 00:23:36,005 জি, তিনি এখন এখানে। 219 00:23:38,328 --> 00:23:42,660 আমরা সকল প্রক্রিয়া আর লগ ফাইলের ভেতর অস্বাভাবিক কিছু আছে কিনা খুঁজেছি, 220 00:23:42,665 --> 00:23:44,315 কিন্তু কিছুই পাইনি। 221 00:23:44,667 --> 00:23:46,755 কোন ক্ষতিকর কিছু বা কোন ত্রুটি নেই। 222 00:23:47,003 --> 00:23:49,270 এছাড়া সিস্টেমে কোন অচলাবস্থাও পাইনি। 223 00:23:49,272 --> 00:23:51,100 ডাটাবেজের ক্ষেত্রেও তাই। 224 00:23:51,107 --> 00:23:53,355 কোন বিলম্বিত মিশন বা লকড মিশন নেই। 225 00:23:54,043 --> 00:23:56,765 সোজা ভাষায় বললে, কোনধরণের সমস্যাই নেই এতে। 226 00:23:58,181 --> 00:24:01,380 এমনকি লেন্সের ক্ষেত্রেও, এর প্রোগ্রাম এবং সিস্টেমে আমরা অস্বাভাবিক কিছু পাইনি। 227 00:24:01,384 --> 00:24:03,875 আর গেমের রেজিস্ট্রি পরিবর্তনেরও কোন রেকর্ড নেই। 228 00:24:04,754 --> 00:24:08,350 প্রায় ১০০ পরীক্ষক গত তিনমাস ধরে প্রতিদিন গেমে লগ-ইন করেছেন, 229 00:24:08,358 --> 00:24:11,115 কিন্তু কেউই কোন ত্রুটির কথা বলেননি শুধু ইও সাহেব ছাড়া। 230 00:24:11,861 --> 00:24:14,245 তাহলে সার্ভারটা বন্ধ রাখতে হবে কেন? 231 00:24:14,297 --> 00:24:15,530 কিসের ভিত্তিতে? 232 00:24:15,532 --> 00:24:20,530 পার্ক সাহেব গেমে ত্রুটি থাকার ১% চান্স থাকলেও সেটি চেক করে পুরোপুরি নিশ্চিত হতে চান। 233 00:24:20,537 --> 00:24:23,585 ইও সাহেব ফিরে আসলে, তিনি আর পার্ক সাহেব পরবর্তী সিদ্ধান্ত নেবেন। 234 00:24:32,882 --> 00:24:35,465 বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু ইও সাহেব এসেছেন। 235 00:24:35,718 --> 00:24:37,780 মানে কী? তার তো এখন স্পেনে থাকবার কথা। 236 00:24:37,787 --> 00:24:39,180 মাত্রই স্পেন থেকে ফিরেছেন। 237 00:24:39,189 --> 00:24:42,105 রিসেপশন থেকে ফোন পেলাম যে তিনি ওপরে আসছেন। 238 00:24:45,228 --> 00:24:46,590 এক্ষুণি ওটা চালু করো। 239 00:24:46,596 --> 00:24:48,930 পার্ক সাহেব কোম্পানির নিয়ম অনুযায়ী এটা বন্ধ রাখতে বলেছেন। 240 00:24:48,932 --> 00:24:50,600 কার কথা শোনা উচিত তোমার? 241 00:24:50,600 --> 00:24:52,300 - আমি কোম্পানির সিইও। - জি, স্যার। 242 00:24:52,302 --> 00:24:53,430 আমি সার্ভার রিস্টার্ট দিচ্ছি। 243 00:24:53,436 --> 00:24:55,685 - থামো। - জি, স্যার? 244 00:24:56,105 --> 00:24:57,555 তাকে ফোনটা দাও। 245 00:24:58,908 --> 00:25:01,825 - জিন-ঊ'কে ফোনটা দাও! - জি, স্যার। 246 00:25:03,947 --> 00:25:05,435 পার্ক সাহেব করেছেন। 247 00:25:08,585 --> 00:25:10,205 হ্যালো? 248 00:25:11,955 --> 00:25:13,305 হেই। 249 00:25:14,657 --> 00:25:16,190 হয়েছিলটা কী? 250 00:25:16,192 --> 00:25:18,490 আমি তাদেরকে সার্ভার চালু করতে বলেছিলাম, কিন্তু তারা করেনি। 251 00:25:18,495 --> 00:25:19,460 তুমি ঠিক আছো? 252 00:25:19,462 --> 00:25:21,160 ভেবে দিশেহারা হচ্ছিলাম তুমি কোথায়। 253 00:25:21,164 --> 00:25:22,845 সিউলে কখন ফিরেছো? 254 00:25:23,766 --> 00:25:26,115 - ওখানে কেন গেছো? - আমাকে লেভেল বাড়াতে হবে। 255 00:25:26,336 --> 00:25:27,300 কী? 256 00:25:27,303 --> 00:25:29,855 আমাকে জলদি লেভেল বাড়াতে হবে, কিন্তু তুমি সার্ভার বন্ধ করে দিয়েছো। 257 00:25:37,080 --> 00:25:38,940 কী যা তা বলছো? 258 00:25:38,948 --> 00:25:40,680 তুমিই তো ওটা বন্ধ করে দিতে বলেছিলে। 259 00:25:40,683 --> 00:25:42,480 এমনকি আমাকে একটা অছিয়তনামাও পাঠিয়েছিলে। 260 00:25:42,485 --> 00:25:44,350 তোমাকে মিশন শেষ হলে ওটা করতে বলেছিলাম। 261 00:25:44,354 --> 00:25:46,350 হ্যাঁ, মিশন শেষ হয়েছিল বলেই তো ওটা বন্ধ করেছিলাম। 262 00:25:46,356 --> 00:25:48,820 তুমি মিশনে ব্যর্থ হয়েছো। এখানে আমার কী করার আছে? 263 00:25:48,825 --> 00:25:50,405 আমার কাজ এখনো শেষ হয়নি। 264 00:25:50,960 --> 00:25:52,120 আমি ব্যর্থ হইনি। 265 00:25:52,128 --> 00:25:54,515 - কী? -মিশন এখনো শেষ হয়নি। 266 00:25:55,198 --> 00:25:56,745 আমি এখনো মিশনে আছি। 267 00:25:57,500 --> 00:26:01,085 "চলমান মিশনে বাকি আছে ০১:৪০:৩৯ সেকেন্ড" 268 00:26:06,242 --> 00:26:07,465 "আক্রমণ সফল হয়েছে" 269 00:26:09,379 --> 00:26:12,195 "চলমান মিশনে বাকি আছে ০১:১৫:১৯ সেকেন্ড" 270 00:26:44,681 --> 00:26:46,135 আমি মিশনে ব্যর্থ হইনি। 271 00:26:46,349 --> 00:26:47,680 "এটিই অন্ধকূপের শেষ সীমানা" 272 00:26:47,684 --> 00:26:49,050 আমি অন্ধকূপের শেষ পর্যন্ত গিয়েছিলাম। 273 00:26:49,052 --> 00:26:50,405 "আপনি কি ফিরে যেতে চান?" 274 00:27:14,277 --> 00:27:16,165 শুধু সে-জু'কেই খুঁজে পাইনি। 275 00:27:17,880 --> 00:27:20,335 "জিন-ঊঃ লেভেল ৯১, সোর্ড অফ ব্ল্যাক নাইট" 276 00:27:41,738 --> 00:27:44,425 "আপনি একটি আইটেম খুঁজে পেয়েছেন" 277 00:28:00,123 --> 00:28:02,275 "আপনি মাস্টারের স্পেশাল আইটেমটি সংগ্রহ করেছেন" 278 00:28:02,291 --> 00:28:03,860 "সোনার চাবি, কেবল লেভেল ১০০'র ওপরের ইউজারদের জন্য" 279 00:28:03,860 --> 00:28:06,145 আমি তাকে খুঁজে পাইনি, কিন্তু সে একটা সূত্র ফেলে গিয়েছিল। 280 00:28:06,629 --> 00:28:09,545 কিন্তু সেটা ব্যবহারের জন্য লেভেল ১০০'র ওপর হতে হবে, তাই আমাকে লেভেল বাড়াতে হবে। 281 00:28:09,766 --> 00:28:11,385 আমি এখনো হারিনি। 282 00:28:12,168 --> 00:28:13,955 আমি এই মিশনটা শেষ করতে পারিনি, 283 00:28:14,871 --> 00:28:16,625 কিন্তু এটা অন্য আরেকটার দিকে নিয়ে যেতে পারে। 284 00:28:18,941 --> 00:28:20,325 তুমি... 285 00:28:21,844 --> 00:28:23,425 তুমি আসলেই পাগল হয়ে গেছো। 286 00:28:24,514 --> 00:28:26,235 আমি এটা বিশ্বাস করতে চাইনি। 287 00:28:27,350 --> 00:28:28,950 কিন্তু তুমি আসলেই পাগল হয়ে গেছো। 288 00:28:28,951 --> 00:28:30,565 আমি পাগল নই। 289 00:28:32,155 --> 00:28:33,505 শোনো। 290 00:28:34,991 --> 00:28:36,120 জুং-হুন মারা গেছে। 291 00:28:36,125 --> 00:28:38,660 সে তোমার কথা শুনেছে এবং মরেছে। 292 00:28:38,661 --> 00:28:41,245 মাত্র ওর লাশ দেখে এলাম! 293 00:28:41,698 --> 00:28:44,555 কিন্তু তুমি যথারীতি পালালে, আর এখন আবার মিশনের কথা বলছো? 294 00:28:45,368 --> 00:28:47,830 এই মিশন শেষ করা কি এতোটাই গুরুত্বপূর্ণ, হাদারাম? 295 00:28:47,837 --> 00:28:51,055 - মাথা ঠিক আছে তোমার? - সে মরেছে বলেই এটা শেষ করতে হবে আমাকে! 296 00:28:51,474 --> 00:28:54,565 যদি এখানেই থামি, ওর মৃত্যু বৃথা যাবে। 297 00:28:58,715 --> 00:29:02,235 কেউই মিশনটা দেখেনি, আর কেউই ওটার অস্তিত্ব প্রমাণ করতে পারবে না। 298 00:29:02,518 --> 00:29:05,350 কিন্তু তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে আর বলেছিলে নিজে এটা প্রমাণ করবে। 299 00:29:05,354 --> 00:29:07,450 ব্যাপারটা অবিশ্বাস্য ছিল, কিন্তু আমি অপেক্ষা করেছিলাম। 300 00:29:07,457 --> 00:29:09,545 এমনকি তোমার কথামতো সার্ভারও বন্ধ করেছি। 301 00:29:09,726 --> 00:29:10,990 কিন্তু শেষে কী দেখা গেল! 302 00:29:10,993 --> 00:29:13,545 তুমি একটা জিনিসও প্রমাণ করতে পারোনি। 303 00:29:14,263 --> 00:29:16,645 তোমার ধারণা এনপিসি গুলো জুং-হুন'কে মেরেছে? 304 00:29:18,568 --> 00:29:19,660 তোমার ধারণা ভুল। 305 00:29:19,669 --> 00:29:21,255 জুং-হুন পা ফসকে পড়ে গিয়েছিল, 306 00:29:21,504 --> 00:29:24,955 আর মাথায় আঘাত পেয়ে মারা গেছে। ডাক্তাররা এটাই বলেছে। 307 00:29:25,208 --> 00:29:27,110 হয়তো সে গেম খেলতে গিয়েই পড়ে গিয়েছিল। 308 00:29:27,110 --> 00:29:29,295 ওটাই হচ্ছে গেমের একমাত্র ত্রুটি। 309 00:29:29,679 --> 00:29:32,540 ব্যাপারটা স্বস্তিদায়ক যে গেমটায় কোন সমস্যা নেই। 310 00:29:32,548 --> 00:29:34,010 কিন্তু আবার কী শুরু করেছো? 311 00:29:34,016 --> 00:29:36,365 এখানে সমাধান করার আর কী আছে? 312 00:29:39,756 --> 00:29:42,375 তুমি আরো বলেছিলে যে সে-জু'কে ওখানে খুঁজে পাবে। 313 00:29:42,592 --> 00:29:45,260 কিন্তু খুঁজে পাওনি, তাই সব শেষ। 314 00:29:45,261 --> 00:29:48,615 তুমিই প্রমাণ করেছো যে সবই তোমার কল্পনা ছিল। 315 00:29:53,369 --> 00:29:54,955 হার মেনে এবার স্বীকার করো। 316 00:29:57,340 --> 00:29:58,640 আমি স্বীকার করবো না, 317 00:29:58,641 --> 00:30:00,225 আর হারও মানবো না। 318 00:30:01,544 --> 00:30:03,165 আমার কাজ এখনো শেষ হয়নি। 319 00:30:09,886 --> 00:30:11,305 মনোযোগ দিয়ে শোনো। 320 00:30:17,226 --> 00:30:18,915 আমি আর তোমার পাশে নেই। 321 00:30:20,997 --> 00:30:23,185 তোমার আসলেই মাথা খারাপ হয়েছিল। 322 00:30:26,102 --> 00:30:27,525 ওটাই ছিল একমাত্র সমস্যা। 323 00:30:28,404 --> 00:30:30,255 তুমি শুধু গেমে আসক্ত হয়ে পড়েছিলে। 324 00:30:31,440 --> 00:30:33,200 তুমি কোম্পানিকে ডুবিয়ে ছাড়বে। 325 00:30:33,209 --> 00:30:34,865 দ্রুত সার্ভার চালু করো! 326 00:30:37,446 --> 00:30:39,265 ভুলেও সার্ভার চালু করবে না! 327 00:30:44,754 --> 00:30:47,475 তোমার আর সিদ্ধান্ত নেওয়া মানায় না। 328 00:30:49,358 --> 00:30:50,945 তুমি বিপজ্জনক হয়ে উঠেছো। 329 00:30:51,260 --> 00:30:52,815 স্টাফকে ফোন দাও। 330 00:30:54,931 --> 00:30:55,860 সড়ো। 331 00:30:55,865 --> 00:30:57,500 এই জিন-ঊ! 332 00:30:57,500 --> 00:30:59,215 স্যার। 333 00:31:07,443 --> 00:31:09,040 "সিকিউরিটি অফিস, রেস্ট্রিকটেড এলাকা" 334 00:31:09,045 --> 00:31:10,740 স্যার, উঠুন। 335 00:31:10,746 --> 00:31:13,035 - স্যার! - কী হচ্ছে? 336 00:31:17,954 --> 00:31:20,975 - কী হয়েছে? - ইও সাহেব আমাদের সার্ভার চালু করতে বলেছিলেন। 337 00:31:21,624 --> 00:31:22,905 আমরা করিনি, 338 00:31:23,192 --> 00:31:24,875 তারপর তিনি হাতাহাতি শুরু করেন। 339 00:31:25,361 --> 00:31:26,915 তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। 340 00:31:27,897 --> 00:31:29,545 মনে হয় তিনি অসুস্থ। 341 00:31:31,734 --> 00:31:33,485 ব্যথা পেয়েছো তুমি? 342 00:31:34,170 --> 00:31:36,055 না, স্যার। আমি ঠিক আছি। 343 00:31:36,472 --> 00:31:38,755 - কেউ একজন ডাক্তার ডাকো। - জি, স্যার। 344 00:31:43,880 --> 00:31:45,180 সবাই কি একটু বাইরে যাবে? 345 00:31:45,181 --> 00:31:46,710 ওনাকে তার অফিসে নিয়ে যাওয়া দরকার। 346 00:31:46,716 --> 00:31:49,380 আমাদের একটু একা থাকতে দাও। ওর সাথে আমার কথা বলা প্রয়োজন। 347 00:31:49,385 --> 00:31:50,865 জি, স্যার। চলো। 348 00:32:09,672 --> 00:32:11,025 জিন-ঊ। 349 00:32:18,714 --> 00:32:20,135 জিন-ঊ। 350 00:32:43,606 --> 00:32:46,055 আমি বিশ্বাস করে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, 351 00:32:46,642 --> 00:32:48,125 এর জন্যে? 352 00:32:51,714 --> 00:32:54,635 অতোদূর ছুটে গিয়ে তুমি কী প্রমাণ করেছো জানো? 353 00:32:55,484 --> 00:32:56,965 যে তুমি পাগল। 354 00:32:58,220 --> 00:33:01,675 তুমি পৃথিবীকে দেখিয়ে দিয়েছো যে তুমি আসলেই পাগল হয়ে গেছো। 355 00:33:03,359 --> 00:33:05,615 কেউই আর তোমাকে রক্ষা করতে পারবে না এখন। 356 00:33:07,129 --> 00:33:10,390 আমি আমার ছেলেকে বরখাস্ত করে, পুত্রবধূকে দূরে ঠেলে দিয়ে, 357 00:33:10,399 --> 00:33:12,515 তোমাকে বেছে নিয়েছিলাম। 358 00:33:13,436 --> 00:33:14,885 এর জন্যে? 359 00:33:15,805 --> 00:33:17,995 কী ধরণের বেঈমানি এটা? 360 00:33:25,448 --> 00:33:26,895 রাগ হচ্ছে? 361 00:33:28,250 --> 00:33:30,005 রাগ তো আমার হচ্ছে। 362 00:33:31,487 --> 00:33:33,580 আমার জীবনটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। 363 00:33:33,589 --> 00:33:36,345 তোমরা আমার জীবন তছনছ করতে উঠেপড়ে লেগেছো। 364 00:33:44,934 --> 00:33:47,315 আমি চাই তুমি কর্মচারীদের নির্দেশ দেওয়া বন্ধ করো। 365 00:33:47,503 --> 00:33:49,625 কেউই আর তোমার কথা শুনবে না। 366 00:33:50,539 --> 00:33:53,295 শীঘ্রই তুমি বরখাস্ত হবে, তাই কেউই তোমার কথায় চলবে না। 367 00:33:57,146 --> 00:33:58,565 মনে রেখো। 368 00:33:59,749 --> 00:34:02,135 তুমিই আমাদের বিশ্বাস ভেঙ্গেছো। 369 00:34:05,121 --> 00:34:06,535 তুমিই হচ্ছো বিশ্বাসঘাতক। 370 00:34:09,325 --> 00:34:10,845 তুমিই এখান থেকে বেরিয়ে যাচ্ছো। 371 00:34:15,898 --> 00:34:17,755 একটা কথা পরিষ্কার জেনে রাখো। 372 00:34:17,967 --> 00:34:20,215 তুমিই কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো। বুঝেছো? 373 00:34:20,403 --> 00:34:22,855 তুমিই হচ্ছো বিশ্বাসঘাতক। 374 00:34:59,775 --> 00:35:02,265 দয়া করে ইও সাহেবকে তার অফিসে নিয়ে যাও। 375 00:35:02,745 --> 00:35:05,465 - তার জ্ঞান ফিরেছে। - জি, স্যার। 376 00:35:07,950 --> 00:35:10,265 প্রফেসর ছা, পার্ক সাহেব করেছেন। 377 00:35:14,156 --> 00:35:15,505 হ্যালো? 378 00:35:16,258 --> 00:35:17,675 আমি, স্যার। 379 00:35:20,096 --> 00:35:22,645 - জিন-ঊ... -তোমাকে না আগেই বলেছিলাম... 380 00:35:23,199 --> 00:35:24,855 অযথা সময় নষ্ট করছো? 381 00:35:27,136 --> 00:35:28,755 বোর্ড সদস্যদের ডেকে পাঠাচ্ছি। 382 00:35:29,772 --> 00:35:32,470 তোমার ওখানে থাকাটাই ভালো হবে যেহেতু এখনো বিশ্বাস নিয়ে পড়ে আছো। 383 00:35:32,475 --> 00:35:35,310 সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য কঠিন হবে, তাই ওখানেই থাকো। 384 00:35:35,311 --> 00:35:37,365 আমরা নিজেরাই সিদ্ধান্ত নেবো। 385 00:35:46,755 --> 00:35:52,345 "প্রফেসর ছা" 386 00:36:17,153 --> 00:36:21,750 এ মাসের ৩ তারিখে স্পেনের গ্রানাডা স্টেশনের পাশে উদ্ধারকৃত কোরিয়ান লোকটির মরদেহ... 387 00:36:21,757 --> 00:36:25,860 জে ওয়ান কোম্পানির সিইও মিঃ ইও জিন-ঊ'র সেক্রেটারির বলে সনাক্ত করা হয়েছে। 388 00:36:25,861 --> 00:36:28,030 জানা গেছে মিঃ স, মিঃ ইও'র ব্যক্তিগত একটি কাজে... 389 00:36:28,030 --> 00:36:31,360 গ্রানাডা সফরের সময় এই দূর্ঘটনার কবলে পড়েন। 390 00:36:31,367 --> 00:36:33,330 সম্প্রতি আমরা জানতে পেরেছি... 391 00:36:33,335 --> 00:36:35,670 জে ওয়ান কোম্পানির সিইও, মিঃ ইও জিন-ঊ, 392 00:36:35,671 --> 00:36:38,200 স্পেনের একটি পর্যটন কেন্দ্র, আলহামব্রার একটি রেস্ট্রিকটেড স্থানে ঢুকে পড়েছিলেন, 393 00:36:38,207 --> 00:36:41,170 এবং চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন‌। 394 00:36:41,177 --> 00:36:45,740 মিঃ ইও'কে সেখানকার দ্বায়িত্বরত কর্মীরা আলহামব্রার একটি পুরোনো অন্ধকূপ থেকে উদ্ধার করেন, 395 00:36:45,748 --> 00:36:47,380 এ মাসের তিন তারিখে। 396 00:36:47,383 --> 00:36:49,680 তিনি পুলিশি তদন্ত অগ্রাহ্য করে কোরিয়ায় ফিরে আসেন। 397 00:36:49,685 --> 00:36:53,550 জে ওয়ান বলছে ঘুরতে গিয়ে তার এই পথ হারানোর ঘটনা কেবলই একটি নিছক দূর্ঘটনা, 398 00:36:53,556 --> 00:36:57,690 এবং এর সাথে একইদিনে তার সেক্রেটারির মৃত্যুবরণের কোন সম্পর্ক নেই। 399 00:36:57,693 --> 00:36:59,720 তবে, গুজব ক্রমেই ডালপালা ছড়াচ্ছে। 400 00:36:59,728 --> 00:37:01,090 এবার আসছি শেয়ারবাজার প্রসঙ্গে। 401 00:37:01,096 --> 00:37:05,860 ইও জিন-ঊ'কে বরখাস্তের সিদ্ধান্ত নিতে জে ওয়ান আজ দুপুর দুটায় জরুরী মিটিংয়ে বসছে ঘোষণা দেবার পর... 402 00:37:05,868 --> 00:37:07,870 তাদের শেয়ারের মূল্য কমতে শুরু করেছে। 403 00:37:07,870 --> 00:37:12,200 ইও জিন-ঊ ২০০৪ সালে জে ওয়ান প্রতিষ্ঠিত হবার পর থেকেই কোম্পানিটির সিইও'র দ্বায়িত্বে ছিলেন। 404 00:37:12,208 --> 00:37:15,440 তবে, গতবছর একটি বিল্ডিংয়ের ছয়তলা থেকে পড়ে যাবার পর থেকেই... 405 00:37:15,444 --> 00:37:18,380 তার স্বাস্থ্যের অবনতি সম্পর্কে ক্রমাগত কানাঘুষা চলছিল। 406 00:37:18,380 --> 00:37:21,550 এছাড়া তার উদ্ভট আচরণ নিয়েও ব্যাপক কানাঘুষা চলছিল, 407 00:37:21,550 --> 00:37:26,075 এবং লোকজন জে ওয়ানের শেয়ার মূল্য কমার পেছনে তাকেই মূল কারণ হিসেবে দোষারোপ করছে। 408 00:37:26,222 --> 00:37:27,890 দূর্ঘটনার পর, 409 00:37:27,890 --> 00:37:30,550 সে যুক্তরাষ্ট্রে আটমাস মানসিক চিকিৎসা নিয়েছিল। 410 00:37:30,559 --> 00:37:33,120 এবং সে অনুযায়ী, তাকে জাইপ্রেক্সা আর ইনভেগা দেওয়া হয়েছিল। 411 00:37:33,128 --> 00:37:35,815 তবে, তার অবস্থার শুধু অবনতিই হচ্ছিলো বলে নিশ্চিত করা হয়েছে। 412 00:37:36,098 --> 00:37:39,100 তাকে স্বাভাবিক মাত্রার দ্বিগুণ ঔষধ দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। 413 00:37:39,101 --> 00:37:42,100 তার ওপর, তিনমাস আগে, সে স্বেচ্ছায় চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়ে, 414 00:37:42,104 --> 00:37:43,270 দেশে ফিরে আসে। 415 00:37:43,272 --> 00:37:48,770 সে কয়েকমাস কোন চিকিৎসা বা ঔষধ গ্রহণ করেনি, যেটি তার মতিভ্রম আরো বাড়িয়ে দিয়েছে... 416 00:37:48,777 --> 00:37:51,580 এবং কোম্পানিতে তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করে তুলেছে। 417 00:37:51,580 --> 00:37:56,835 এছাড়া, তার ডাক্তার তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা করানোর কথা বলেছেন। 418 00:37:59,655 --> 00:38:02,405 এ ধরণের সুনির্দিষ্ট যুক্তির প্রেক্ষিতে, 419 00:38:03,092 --> 00:38:05,490 আমি সিন্ধান্তে উপনীত হয়েছি যে ইও জিন-ঊ... 420 00:38:05,494 --> 00:38:11,330 গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কোম্পানিতে জরুরী সিদ্ধান্ত নেবার মতো অবস্থায় আর নেই। 421 00:38:11,333 --> 00:38:13,455 এবং বোর্ডের চেয়ারম্যান হিসেবে, 422 00:38:14,403 --> 00:38:18,640 আমাকে দুঃখের সাথে সিইও ইও জিন-ঊ'কে বরখাস্তের অনুরোধ করতে হচ্ছে। 423 00:38:18,641 --> 00:38:22,865 আমরা এবার ইও সাহেবকে বহাল রাখা না রাখার সিদ্ধান্ত গ্রহণ করবো। 424 00:38:23,078 --> 00:38:26,035 যারা বরখাস্তের পক্ষে তারা দয়া করে হাত তুলুন। 425 00:38:37,693 --> 00:38:40,320 ১৩ জন বোর্ড সদস্যের মাঝে আজ ১১ জন উপস্থিত ছিলেন। 426 00:38:40,329 --> 00:38:41,860 এবং নয়জন পক্ষে মত দিয়েছেন। 427 00:38:41,864 --> 00:38:44,560 সুতরাং, ইও সাহেবকে বরখাস্তের অনুরোধ জয়যুক্ত হলো। 428 00:38:44,566 --> 00:38:47,460 পরবর্তী আলোচ্যসূচিটি হচ্ছে নতুন সিইও'র নিয়োগ প্রসঙ্গে। 429 00:38:47,469 --> 00:38:50,130 জে ওয়ান গ্রুপ গতকাল একটি জরুরী মিটিংয়ে বসে। 430 00:38:50,139 --> 00:38:56,695 এবং স্বাস্থ্যজনিত কারণে তারা ইও জিন-ঊ'কে বরখাস্ত করে ডিরেক্টর পার্ক সন-হো'কে সিইও নিযুক্ত করে। 431 00:38:56,845 --> 00:38:59,840 সিইও পার্ক সন-হো, জে ওয়ানের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। 432 00:38:59,848 --> 00:39:02,550 হাঙ্গুক ইউনিভার্সিটি থেকে ব্যবসায়িক শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জনের পর, 433 00:39:02,551 --> 00:39:06,880 তিনি সাবেক দুই সিইও ইও জিন-ঊ এবং মরহুম ছা হিউং-সকের সাথে মিলে... 434 00:39:06,889 --> 00:39:08,450 জে ওয়ান কোম্পানি প্রতিষ্ঠা করেন। 435 00:39:08,457 --> 00:39:12,845 তিনি কোম্পানির অগ্রগতি এবং আর্থিক ব্যবস্থাপনার দ্বায়িত্বে ছিলেন, 436 00:39:12,995 --> 00:39:18,415 এবং জে ওয়ান গ্রুপের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যে সর্বজনবিদিত ছিলেন। 437 00:39:50,065 --> 00:39:51,915 আমি কি মারা যাচ্ছি? 438 00:39:57,206 --> 00:39:58,725 আমি কি মারা যাবো? 439 00:39:59,007 --> 00:40:00,155 না, স্যার। 440 00:40:02,277 --> 00:40:03,970 তাহলে কাঁদছো কেন? 441 00:40:03,979 --> 00:40:06,795 না, কাঁদছি না তো। 442 00:40:20,963 --> 00:40:22,615 স্যার? 443 00:40:28,937 --> 00:40:30,325 স্যার। 444 00:40:31,473 --> 00:40:32,855 স্যার। 445 00:41:05,207 --> 00:41:06,755 কেমন লাগছে এখন? 446 00:41:06,975 --> 00:41:09,010 - তুমি আমাকে পছন্দ করো? - জি? 447 00:41:09,011 --> 00:41:12,095 এভাবে কেঁদে যাচ্ছো কেন? ব্যাপারটা অস্বস্তিকর হতে শুরু করেছে। 448 00:41:12,314 --> 00:41:13,795 আমার গার্লফ্রেন্ড আছে। 449 00:41:14,817 --> 00:41:17,920 যদি এভাবে চালিয়ে যেতে থাকো, পদত্যাগ করে চলে যাও। 450 00:41:17,920 --> 00:41:20,835 যদি সত্যিই চান, তাহলে করবো। 451 00:41:21,089 --> 00:41:23,475 তাহলে পদত্যাগ করে দেশে ফিরে যাও। 452 00:41:24,593 --> 00:41:26,145 আমি আর কিছু চাই না। 453 00:41:44,813 --> 00:41:47,365 - আমি একা ফিরবো না। - এতো জেদ করছো কেন? 454 00:41:50,786 --> 00:41:52,375 কারণ আপনি সুস্থ হয়ে যাবেন। 455 00:41:54,389 --> 00:41:55,875 আপনি ঠিক হয়ে যাবেন। 456 00:41:59,228 --> 00:42:00,775 এতে আমার কোন সন্দেহ নেই। 457 00:42:09,004 --> 00:42:10,525 কী ধরণের পুরুষ তুমি? 458 00:42:13,542 --> 00:42:17,325 বাচ্চাদের মতো কান্নাকাটি করছো। জিনিসটা বিব্রতকর। 459 00:42:23,685 --> 00:42:25,235 এটা কান্না নয়। 460 00:43:27,950 --> 00:43:29,335 আসুন। 461 00:43:31,620 --> 00:43:33,005 প্লিজ আসুন। 462 00:43:43,198 --> 00:43:45,015 বস, আমি এসেছি। 463 00:43:46,335 --> 00:43:47,785 আমি আর বস নই।‌ 464 00:43:48,904 --> 00:43:50,100 এখানে কিভাবে ঢুকেছো? 465 00:43:50,105 --> 00:43:51,940 সেক্রেটারি টিম আমাকে কার্ডটা দিয়েছে। 466 00:43:51,940 --> 00:43:53,470 ডিরেক্টর পার্ক থুক্কু... 467 00:43:53,475 --> 00:43:54,925 সিইও পার্ক সাহেব... 468 00:43:55,844 --> 00:43:58,865 আপনাকে ফোনে পাচ্ছিলো না, তাই আমাকে পাঠিয়েছেন। 469 00:44:00,949 --> 00:44:02,935 ওহ, মিস জুং হি-জু ও সাথে এসেছেন। 470 00:44:11,159 --> 00:44:12,445 উনি উঠেছেন। 471 00:44:12,694 --> 00:44:13,945 দেখে ভালোই মনে হচ্ছে। 472 00:44:14,096 --> 00:44:15,485 প্লিজ ভেতরে আসুন। 473 00:44:17,399 --> 00:44:18,830 ধুর, পেটে মোচড় দিচ্ছে। 474 00:44:18,834 --> 00:44:20,785 যান, আমি একটু বাথরুম থেকে আসি। 475 00:44:53,235 --> 00:44:54,755 কোনোকিছু খুঁজে পেয়েছেন? 476 00:45:00,876 --> 00:45:03,125 - দেশে কখন ফিরেছেন? - আজ সকালে। 477 00:45:03,679 --> 00:45:05,440 প্রথমে বাসায় গিয়েছিলাম। 478 00:45:05,447 --> 00:45:07,435 সে-জু'র কোনো খোঁজ পেয়েছেন? 479 00:45:07,683 --> 00:45:09,205 না, এখনো পাইনি। 480 00:45:10,752 --> 00:45:12,575 তবুও, আমি খোঁজখবর নিয়েছি... 481 00:45:12,654 --> 00:45:14,435 আর ওর বন্ধুদের সাথে দেখা করেছি। 482 00:45:14,656 --> 00:45:16,690 এমনকি বার্সেলোনাতেও গিয়েছিলাম। 483 00:45:16,692 --> 00:45:18,590 পার্ক সাহেব অনেক সাহায্য করেছেন... 484 00:45:18,593 --> 00:45:20,445 বার্সেলোনা ব্র্যাঞ্চের লোকজনদের দিয়ে। 485 00:45:20,729 --> 00:45:22,585 এখন, অপেক্ষা করা ছাড়া গতি নেই। 486 00:45:23,365 --> 00:45:27,585 সন-হো যাই করুক, আমি নিশ্চিত সে আমার চেয়ে ভালো করবে, যেহেতু সে পাগল নয়। 487 00:45:33,909 --> 00:45:35,625 আমাদের বাইরে খেতে যাওয়া উচিত। 488 00:45:35,877 --> 00:45:38,710 - পার্ক সাহেব বলেছিলেন যাওয়ার জন্য। - আমার ইচ্ছে নেই। 489 00:45:38,714 --> 00:45:41,510 আমাদের যাওয়া উচিত। আমি এখনো খাইনি, খুব ক্ষিধে পেয়েছে। 490 00:45:41,516 --> 00:45:44,050 - আপনারা দু'জন যান। - শুধু আমরা? 491 00:45:44,052 --> 00:45:46,605 আপনার এখানে আসার প্রয়োজন ছিল না। নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। 492 00:45:47,355 --> 00:45:48,805 আপনার বিশ্রাম নেওয়া উচিত। 493 00:45:57,399 --> 00:45:59,085 এখনো গোঁ ধরে আছেন, তাই না? 494 00:46:07,309 --> 00:46:08,570 কী খাবেন আপনি? 495 00:46:08,577 --> 00:46:09,995 বাইরে কোথাও যাবো? 496 00:46:10,812 --> 00:46:12,665 - আপনি এগোতে থাকুন। - কী? 497 00:46:23,091 --> 00:46:24,605 ভেতরে আসতে পারি? 498 00:46:30,065 --> 00:46:31,745 আজ আমার জন্মদিন। 499 00:46:32,868 --> 00:46:36,300 আমি নানীমা'র বানানো স্যুপ না খেয়ে আমার জন্মদিনে আপনাকে দেখতে এসেছি। 500 00:46:36,304 --> 00:46:38,125 তাই অন্তত একটা ট্রিট তো দিন। 501 00:46:42,277 --> 00:46:44,865 হাতমুখ ধুয়ে তৈরি হোন। আমি বাইরে অপেক্ষা করছি। 502 00:46:46,148 --> 00:46:47,865 আমাদের সম্পর্কটা কী? 503 00:46:54,956 --> 00:46:57,605 জন্মদিন তো সাধারণত প্রিয়জনদের সাথে উদযাপন করতে হয়। 504 00:46:58,426 --> 00:47:00,175 আপনি কি আমার গার্লফ্রেন্ড? 505 00:47:04,266 --> 00:47:05,685 আমরা কি কাপল? 506 00:47:09,437 --> 00:47:11,870 আপনাকে কি কখনো প্রপোজ করেছিলাম? 507 00:47:11,873 --> 00:47:14,395 মনে হয় না। সেরকম কিছু মনে পড়ছে না। 508 00:47:15,377 --> 00:47:19,165 আপনি কি মিন-জু'র উদ্ভট ভাবনাটা বিশ্বাস করতে শুরু করেছেন? 509 00:47:20,248 --> 00:47:22,165 আপনি অনেক খারাপ হতে পারেন। 510 00:47:23,852 --> 00:47:25,575 আমাদের কি সম্পর্ক থাকতেই হবে? 511 00:47:26,288 --> 00:47:28,850 এছাড়া কি আমার সাথে জন্মদিন উদযাপন করা যায় না? 512 00:47:28,857 --> 00:47:30,575 শুভ জন্মদিন। 513 00:47:33,728 --> 00:47:35,645 আমি জানি আপনি আমাকে নিয়ে উদ্বিগ্ন। 514 00:47:36,898 --> 00:47:40,085 সেজন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আসলেই মুডে নেই। 515 00:47:41,403 --> 00:47:42,925 পরেরবার ট্রিট দেবো। 516 00:47:43,705 --> 00:47:45,085 বিদায়। 517 00:47:51,379 --> 00:47:54,265 আপনি গতবারও আমার জন্মদিন মাটি করে দিয়েছিলেন, জানেন সেটা? 518 00:47:56,852 --> 00:48:00,220 আমি বন্ধুদের সাথে বাইরে গিয়েছিলাম, কিন্তু আপনি সব ভেস্তে দিয়েছিলেন। 519 00:48:00,222 --> 00:48:01,575 তাই নাকি? 520 00:48:02,858 --> 00:48:04,205 হ্যাঁ। 521 00:48:04,759 --> 00:48:07,715 আপনি চলে যাচ্ছেন বলেছিলেন, তাই আমি দৌড়ে স্টেশনে গিয়েছিলাম। 522 00:48:10,365 --> 00:48:11,845 জানতেন না নিশ্চয়ই। 523 00:48:14,769 --> 00:48:16,225 জানতাম না। 524 00:48:16,771 --> 00:48:19,595 আমি বিদায় জানাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। 525 00:48:20,442 --> 00:48:22,425 ট্রেন আগেই ছেড়ে দিয়েছিল। 526 00:48:24,412 --> 00:48:25,765 বুঝেছি। 527 00:48:27,549 --> 00:48:30,210 - আপনি সেটা জানতেন না। - কিভাবে জানবো? 528 00:48:30,218 --> 00:48:33,635 - তাই আজ... - সেজন্যই আরেকটা জন্মদিন মাটি করাটা ঠিক হবে না। 529 00:48:34,422 --> 00:48:36,305 যান গিয়ে মজা করুন। 530 00:48:37,726 --> 00:48:39,575 আমি একটু ঘুম দেবো। 531 00:49:40,322 --> 00:49:43,845 "৮টি মিসডকল" 532 00:50:13,054 --> 00:50:14,020 উঠেছেন? 533 00:50:14,022 --> 00:50:17,405 - ভালো। খুব বোরিং লাগছিল। - আপনি এখনো আছেন! 534 00:50:17,759 --> 00:50:20,745 - আপনার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিলাম। - সারাদিন ধরে? 535 00:50:21,529 --> 00:50:22,860 আমার জন্মদিন শেষ হয়নি, 536 00:50:22,864 --> 00:50:25,985 তাই চলুন ডিনার করে আসি। এখনো না খেয়ে আছি। 537 00:50:28,703 --> 00:50:32,825 গতবছর আপনাকে একা ফেলে জন্মদিন পালন করতে গিয়ে অনেক আফসোসে পুড়তে হয়েছিল। 538 00:50:33,208 --> 00:50:35,195 সেজন্য এবার থেকে গেছি। 539 00:50:39,347 --> 00:50:41,865 যদি বয়ফ্রেন্ডের সাথেই জন্মদিন পালন করতে হয়, 540 00:50:42,350 --> 00:50:44,235 তবে আমি আপনার গার্লফ্রেন্ড হতে পারি। 541 00:50:44,919 --> 00:50:46,280 এ আর এমন কঠিন কী? 542 00:50:46,287 --> 00:50:49,375 সত্যি বলতে, আমি ভালোও তো করতে পারি। তাই না? 543 00:51:04,472 --> 00:51:05,600 দেখুন কী করেছেন। 544 00:51:05,607 --> 00:51:08,325 এতো দেরিতে উঠেছেন যে ভালো কিছু আর বাকি নেই। 545 00:51:09,177 --> 00:51:10,670 আপনার লজ্জিত হওয়া উচিত... 546 00:51:10,678 --> 00:51:12,795 প্রতিবছর আমার জন্মদিন নষ্টের জন্য। 547 00:51:23,658 --> 00:51:26,215 কী হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? 548 00:51:33,501 --> 00:51:35,985 - খাবার উপভোগ করুন। - ধন্যবাদ। 549 00:52:02,197 --> 00:52:03,815 দয়া করে কিছু বলুন। 550 00:52:05,700 --> 00:52:07,230 জানি আমরা এখানে খেতে এসেছি, 551 00:52:07,235 --> 00:52:09,685 কিন্তু এভাবে তো চুপ করে বসে থাকতে পারেন না। 552 00:52:26,421 --> 00:52:29,375 এক্ষুণি চলে আসছি। সময় দেখতে ভুলে গিয়েছিলাম। 553 00:52:29,858 --> 00:52:32,045 তোমরা শুয়ে পড়ো। আমার বেশিক্ষণ লাগবে না। 554 00:52:33,328 --> 00:52:34,875 আচ্ছা। 555 00:52:36,097 --> 00:52:37,285 বাসা থেকে? 556 00:52:37,298 --> 00:52:38,500 হ্যাঁ, আমার নানীমা। 557 00:52:38,500 --> 00:52:40,430 রাত হয়েছে, তোমার বাড়ি ফেরা উচিত। 558 00:52:40,435 --> 00:52:43,255 - ওঠো। - আমি ট্যাক্সি নিয়ে নেবো। আপনি বাসায় যান। 559 00:52:44,272 --> 00:52:46,740 বারবার যাওয়া-আসা করার চাইতে আমি বরং ট্যাক্সিই নিয়ে নেবো। 560 00:52:46,741 --> 00:52:48,770 আমি তোমার বয়ফ্রেন্ড, ভুলে গেছো? 561 00:52:48,776 --> 00:52:51,425 এতো রাতে আমার গার্লফ্রেন্ডকে ট্যাক্সিতে একা ছেড়ে দিতে পারি না। 562 00:52:52,013 --> 00:52:53,235 ওঠো। 563 00:53:15,203 --> 00:53:16,785 দয়া করে কি কিছু বলবেন? 564 00:53:18,239 --> 00:53:19,940 আপনি এমনভাবে চুপ মেরে আছেন, 565 00:53:19,941 --> 00:53:22,095 যেন আমি আপনাকে জোর করে ধরে এনেছি। 566 00:53:22,610 --> 00:53:24,425 নিজেকে অপরাধী মনে হচ্ছে। 567 00:53:28,783 --> 00:53:30,780 আমি শুধু আপনাকে বের করার জন্য ওটা বলেছিলাম। 568 00:53:30,785 --> 00:53:32,275 ওটা ভুলে গেলেও চলবে। 569 00:53:32,554 --> 00:53:35,320 - কোনটা? - আপনাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে না। 570 00:53:35,323 --> 00:53:37,345 তুমি কি সম্পর্কের ওপর খবরদারি করছো? 571 00:53:39,127 --> 00:53:41,645 আমি কি একঘন্টার ভেতরেই ফেলনা হয়ে গেলাম? 572 00:53:44,399 --> 00:53:46,155 আমি ওভাবে বোঝাতে চাইনি। 573 00:53:46,768 --> 00:53:48,285 আমি বিভ্রান্ত। 574 00:53:49,404 --> 00:53:52,570 আমার হৃদয় নিয়ে খেলে এটা বলতে পারো না তুমি। 575 00:53:52,574 --> 00:53:54,525 কার হৃদয় নিয়ে? 576 00:53:55,009 --> 00:53:56,195 আপনার, সিইও সাহেব? 577 00:53:58,379 --> 00:54:00,365 ভদ্রতা ছাড়ো, আমি আর সিইও নই। 578 00:54:09,123 --> 00:54:11,775 "পার্ক সাহেব" 579 00:54:16,130 --> 00:54:17,385 হ্যালো? 580 00:54:17,799 --> 00:54:19,185 জি, হ্যালো। 581 00:54:19,434 --> 00:54:22,785 আপনি কি জিন-ঊ কোথায় আছে জানেন? 582 00:54:25,540 --> 00:54:29,995 ইয়াং-জু বললো আপনি সকালে তার বাসায় থেকে গিয়েছিলেন। 583 00:54:30,211 --> 00:54:31,725 জি, আমার সাথেই আছেন এখন। 584 00:54:33,615 --> 00:54:34,995 একটু ধরুন। 585 00:54:36,217 --> 00:54:37,735 পার্ক সাহেব করেছেন। 586 00:54:38,653 --> 00:54:40,550 উনি আমাকে করেছেন কারণ আপনাকে ফোনে পাচ্ছেন না। 587 00:54:40,555 --> 00:54:42,345 আমি ফোন বাসায় ফেলে এসেছি। 588 00:54:42,357 --> 00:54:43,875 পরে ব্যাক করবো বলো। 589 00:54:46,494 --> 00:54:48,045 উনি পরে ফোন দেবেন। 590 00:54:48,896 --> 00:54:50,185 আচ্ছা। 591 00:54:50,665 --> 00:54:52,085 ব্যাপারটা জরুরী বলছেন। 592 00:54:53,635 --> 00:54:55,215 প্লিজ ধরুন। 593 00:55:09,584 --> 00:55:13,705 "জুং হি-জু" 594 00:55:15,056 --> 00:55:17,605 হ্যাঁ, মিস হি-জু। সে কথা বলবে না? 595 00:55:18,226 --> 00:55:19,775 বলছি। 596 00:55:20,361 --> 00:55:21,560 আমাকে খুঁজছো কেন? 597 00:55:21,562 --> 00:55:23,885 এখন কি আমার কোন ফোন-ই ধরবে না? 598 00:55:24,032 --> 00:55:25,285 কী চাও বলো? 599 00:55:25,433 --> 00:55:29,285 আমার মতে যতো দ্রুত সম্ভব তোমার দেশ ছেড়ে যাওয়া উচিত। 600 00:55:58,066 --> 00:56:01,715 "ছা হিউং-সকের কেস পুনরায় খোলার আবেদন" 601 00:56:09,977 --> 00:56:12,795 - বাবা, আমি এসেছি। - ভালোই সময় নিলে। 602 00:56:13,147 --> 00:56:14,540 রাস্তায় কি জ্যাম ছিল? 603 00:56:14,549 --> 00:56:17,135 আমি মাত্রই আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি। 604 00:56:18,619 --> 00:56:21,005 তুমি কি হিউং-সকের কেস পুনরায় খোলার বিষয়টা ইঙ্গিত করছো? 605 00:56:21,689 --> 00:56:24,790 আইডিয়াটা আমার নয়। ওর কোম্পানিই আবেদন করেছে। 606 00:56:24,792 --> 00:56:26,275 ঘটনাটা একবছর আগে ঘটেছে। 607 00:56:26,427 --> 00:56:27,960 তখন কেন ধামাচাপা দিয়েছিলেন... 608 00:56:27,962 --> 00:56:30,045 বললাম তো এটা আমার কাজ নয়। 609 00:56:30,965 --> 00:56:33,085 বোর্ডের ডিরেক্টরদের কাজ। 610 00:56:34,736 --> 00:56:36,300 ওর মৃত্যুর পর থেকেই, 611 00:56:36,304 --> 00:56:39,625 তারা এতে সন্দেহের গন্ধ পাচ্ছিলো। 612 00:56:40,641 --> 00:56:44,610 পরিস্থিতিও প্রমাণ করছে যে মৃত্যুটা অস্বাভাবিক ছিল। 613 00:56:44,612 --> 00:56:47,495 হ্যাঁ, এটা প্রথম থেকেই সন্দেহজনক ছিল, 614 00:56:47,982 --> 00:56:50,265 কিন্তু আপনি-ই সেটা ধামাচাপা দিয়েছিলেন। 615 00:56:50,618 --> 00:56:52,520 আমাকেও করতে বাধ্য করেছিলেন, তাহলে এখন কেন... 616 00:56:52,520 --> 00:56:54,505 হ্যাঁ, তখন ধামাচাপা দিয়েছিলাম। 617 00:56:55,623 --> 00:56:58,305 তার কারণ তখন জিন-ঊ'কে রক্ষা করার একটা কারণ ছিল। 618 00:56:59,494 --> 00:57:01,215 সেই কারণটা এখন উবে গেছে। 619 00:57:01,496 --> 00:57:03,030 আমি মাত্র জানতে পেরেছি। 620 00:57:03,030 --> 00:57:06,485 প্রফেসর ছা আমার সাথেও আলোচনা করেননি। 621 00:57:06,667 --> 00:57:09,825 শীঘ্রই পত্রিকায় খবর বেরুবে, আর ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। 622 00:57:10,037 --> 00:57:12,500 তোমাকেই প্রথম পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, 623 00:57:12,507 --> 00:57:14,325 যেহেতু তুমিই তাকে শেষবার দেখেছো। 624 00:57:16,344 --> 00:57:19,540 একবার জিজ্ঞাসাবাদ শুরু হলেই, তোমাকে ছিঁড়েখুঁড়ে ফেলা হবে। 625 00:57:19,547 --> 00:57:22,810 তোমাকে সন্দেহভাজন ধরে নিয়ে দ্রুতই ব্যাপারটা রিমান্ডে রুপ নিতে পারে। 626 00:57:22,817 --> 00:57:24,680 যদি এটা খুনের তদন্ত হয়, 627 00:57:24,685 --> 00:57:26,675 সম্ভবত তোমাকে টার্গেট করেই এটা করা হয়েছে। 628 00:57:26,687 --> 00:57:28,335 প্রফেসর ছা... 629 00:57:29,390 --> 00:57:30,845 তোমার পেছনে লাগতে যাচ্ছেন। 630 00:57:30,992 --> 00:57:35,345 তারমানে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়াই এর শেষ ছিল না বরং শুরু ছিল। 631 00:57:36,197 --> 00:57:39,030 আপনি তাকে বরখাস্ত করেছিলেন যাতে ওর পেছনে লাগতে পারেন। 632 00:57:39,033 --> 00:57:42,885 করতে খারাপ লেগেছে, কিন্তু বরখাস্ত করতেই হলো। 633 00:57:43,571 --> 00:57:45,685 এটাই ছিল উপযুক্ত সময়। 634 00:57:46,174 --> 00:57:49,425 তো এখন আমাকে দেশ ছাড়তে বলছো? 635 00:57:49,744 --> 00:57:51,270 আমাকে আবার পালাতে বলছো? 636 00:57:51,279 --> 00:57:55,010 হেই, যদি জানাজানি হয়ে যায় তোমাকে খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 637 00:57:55,016 --> 00:57:57,165 তোমার সামাজিক মর্যাদা আর ফেরানো যাবে না। 638 00:57:57,385 --> 00:57:58,310 দোষী হও বা না হও। 639 00:57:58,319 --> 00:58:00,720 তদন্তের মুখোমুখি হলে লোকজন বিশ্বাস করবে তুমিই তাকে খুন করেছো। 640 00:58:00,721 --> 00:58:02,350 লোকজন ইতোমধ্যেই সেটা বিশ্বাস করে। 641 00:58:02,356 --> 00:58:04,350 গুজব আর পুলিশি তদন্ত এক নয়। 642 00:58:04,358 --> 00:58:07,590 তোমার কি ধারণা ওরা কোন প্রমাণ ছাড়াই পুনর্তদন্তের আবেদন জানিয়েছে? 643 00:58:07,595 --> 00:58:08,990 তাদের কাছে নিশ্চয়ই কিছু আছে। 644 00:58:08,996 --> 00:58:11,530 কে জানে গত একবছর ধরে তারা কী করেছে? 645 00:58:11,532 --> 00:58:13,200 যদি তুমি চিন্তিত হয়ে থাকো, 646 00:58:13,201 --> 00:58:15,570 তারমানে তুমিও বিশ্বাস করো আমি ওকে খুন করেছি। 647 00:58:15,570 --> 00:58:18,730 কারণ আমার বিশ্বাস তুমি করোনি, আমার কথাটা বিশ্বাস করো। 648 00:58:18,739 --> 00:58:21,270 যদি বিশ্বাস করতে, আমাকে পালাতে বলতে না। 649 00:58:21,275 --> 00:58:23,225 তুমি আমাকে বিশ্বাস না করার সিদ্ধান্ত নিয়েছো, তাই না? 650 00:58:24,111 --> 00:58:26,895 মনে হয় ওটা বিশ্বাস করাই সহজ আর কোম্পানির জন্যেও নিরাপদ। 651 00:58:27,782 --> 00:58:30,250 আশা করি নিজেকে এর চাইতে বেশি ধ্বংসের মুখে ঠেলে দেবে না। 652 00:58:30,251 --> 00:58:32,575 আমি ইতোমধ্যেই নিজেকে ধ্বংস করে ফেলেছি। 653 00:58:34,088 --> 00:58:35,590 এরচেয়ে বেশি আর কী করবো? 654 00:58:35,590 --> 00:58:38,305 আমার ভয় হচ্ছে ব্যাপারটা এখানেই শেষ হবে না, গাধা। 655 00:58:40,194 --> 00:58:41,460 এটা কিভাবে শেষ হবে বলে তোমার ধারণা? 656 00:58:41,462 --> 00:58:43,845 আমাকে আরো একটি বিষয় উদ্বিগ্ন করছে। 657 00:58:44,298 --> 00:58:45,785 সেটা কি জানতে চাও? 658 00:58:46,400 --> 00:58:50,600 আমার ধারণা প্রফেসর ছা, সু-জিন'কেও বের করে দিতে যাচ্ছেন। 659 00:58:50,605 --> 00:58:52,870 বসো। ওখানেই কি দাঁড়িয়ে থাকবে? 660 00:58:52,874 --> 00:58:54,800 এখন মৃত্যুর বিষয়টা সামনে আনা... 661 00:58:54,809 --> 00:58:56,925 কোনোভাবেই আপনার পরিবারকে সাহায্য করবে না। 662 00:58:58,479 --> 00:59:01,495 তুমি কি আমাদের পরিবারকে নিয়ে চিন্তিত? 663 00:59:03,017 --> 00:59:05,635 শুনে জিন-ঊ'কে নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে কেন? 664 00:59:08,055 --> 00:59:09,350 বসো। 665 00:59:09,357 --> 00:59:10,945 চলো আলোচনা করি। 666 00:59:11,359 --> 00:59:13,760 আমি নিশ্চিত সে হিউং-সকের সম্পত্তির দখল নিতে চায়। 667 00:59:13,761 --> 00:59:17,145 কিন্তু আমার ভয় হচ্ছে সেজন্য সে তোমাকেও কোনভাবে ডুবিয়ে ছাড়তে পারে। 668 00:59:18,266 --> 00:59:20,360 বেশকিছুদিন আগে, প্রফেসর ইও-রা'র সাথে দেখা করেছিলেন। 669 00:59:20,368 --> 00:59:22,455 আপনার মৃত ছেলে। 670 00:59:23,938 --> 00:59:25,940 গতবছর একাধিকবার আমার কাছে এসেছিল। 671 00:59:25,940 --> 00:59:27,270 তাই নাকি? 672 00:59:27,275 --> 00:59:29,325 একবার, সে আমার কাছে এসে কান্না শুরু করেছিল। 673 00:59:29,810 --> 00:59:31,925 খারাপ লাগায় তাকে ড্রিঙ্কও করিয়েছিলাম। 674 00:59:32,313 --> 00:59:33,965 তারা কেন দেখা করেছিল বলে মনে হয়? 675 00:59:34,916 --> 00:59:36,435 কাকে নিয়ে কথা বলেছিল তারা? 676 00:59:42,957 --> 00:59:44,350 মিশনে ব্যর্থ হবার পর, 677 00:59:44,358 --> 00:59:48,275 পরিণতি এমন পর্যায়ে এগোচ্ছে যে আমি আর সামলাতে পারছি না। 678 00:59:58,706 --> 01:00:00,725 পারলে আগামীকাল-ই চলে যাও, 679 01:00:01,008 --> 01:00:04,495 সংবাদমাধ্যম জানার আগে আর পুলিশ তোমাকে ধরার আগেই। 680 01:00:10,217 --> 01:00:11,565 জিন-ঊ। 681 01:00:12,687 --> 01:00:14,075 আমি সত্যিই... 682 01:00:14,789 --> 01:00:21,775 আমার কাছের এক বন্ধুকে, আরেক বন্ধুকে হত্যার দায়ে গ্রেপ্তার হতে দেখতে চাই না। 683 01:00:24,365 --> 01:00:26,515 এজন্যই কি আমরা একসাথে এই কোম্পানি দাঁড় করিয়েছিলাম? 684 01:00:28,169 --> 01:00:29,685 এখন পর্যন্ত... 685 01:00:37,578 --> 01:00:39,165 আমাদের একজন মারা গেছে। 686 01:00:40,247 --> 01:00:43,035 আরেকজন বরখাস্ত হয়েছে, আর সেজন্যই আমাকে সিইও হতে হয়েছে। 687 01:00:43,184 --> 01:00:45,405 তোমার কি ধারণা এতে আমার আনন্দ লাগছে? 688 01:01:01,035 --> 01:01:04,355 আমি বিষয়টাকে এমনভাবে সাজাবো যে তুমি পালাওনি। শুধু চিকিৎসা নিতে গেছো। 689 01:01:05,139 --> 01:01:07,455 তুমি যাওয়ার পর আমি তাকে আবারো বোঝানোর চেষ্টা করবো। 690 01:01:07,775 --> 01:01:09,395 আমাদের সময় দরকার। 691 01:01:09,443 --> 01:01:11,465 দয়া করে কোরিয়া ছাড়ো আর আমাকে সময় দাও। 692 01:01:13,514 --> 01:01:15,465 এটাই হচ্ছে আমার শেষ পরামর্শ। 693 01:01:19,720 --> 01:01:23,975 সে বিশ্বাস করে তুমি তার ছেলেকে মেরেছো। 694 01:01:24,258 --> 01:01:25,690 আমি সেটা জানি। 695 01:01:25,693 --> 01:01:27,975 এখন যেহেতু দুটো বাঁধাই দূর হয়ে গেছে, 696 01:01:28,229 --> 01:01:29,760 তোমরা আবার এক হতে পারো। 697 01:01:29,764 --> 01:01:31,745 হুট করেই বিষয়টা মাথায় আসলো। 698 01:01:32,733 --> 01:01:34,485 পরবর্তী লক্ষ্য হয়তো আমরা। 699 01:01:34,735 --> 01:01:35,800 সাবধানে থেকো। 700 01:01:35,803 --> 01:01:38,125 আশ্চর্য হচ্ছি যে এখনো শক্ত জমিনে আছড়ে পড়িনি। 701 01:01:39,573 --> 01:01:42,965 এখনো অতল গহ্বরে পড়েই যাচ্ছি। 702 01:01:45,546 --> 01:01:47,095 জানি না এভাবে আর কতো গভীরে... 703 01:01:48,082 --> 01:01:49,605 তলিয়ে যাবো। 704 01:02:04,098 --> 01:02:05,745 বৃষ্টিতে এভাবে দাঁড়িয়ে থাকবেন না। 705 01:02:36,997 --> 01:02:38,615 আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, 706 01:02:39,033 --> 01:02:41,685 কিন্তু গত একবছরে কিছুই পাল্টায়নি। 707 01:02:44,538 --> 01:02:46,025 কী হয়েছে? 708 01:02:47,274 --> 01:02:49,825 কিছু একটা হয়েছে, ঠিক? খারাপ কিছু? 709 01:02:54,115 --> 01:02:56,165 সে আমাকে আবারো পালাতে বলেছে। 710 01:02:56,617 --> 01:02:58,505 পালাতে? কোথায়? 711 01:03:00,187 --> 01:03:02,035 কেন? আবার কোথায় যাচ্ছেন? 712 01:03:04,391 --> 01:03:06,575 - কী হয়েছে? - আমি কি কখনো... 713 01:03:08,129 --> 01:03:09,945 তোমাকে আমার পরিবারের কথা বলেছিলাম? 714 01:03:13,234 --> 01:03:14,585 না। 715 01:03:15,970 --> 01:03:18,285 ছোটবেলাতেই আমার বাবা-মা মারা গিয়েছিল। 716 01:03:18,906 --> 01:03:20,555 আমার কোন ভাইবোন নেই। 717 01:03:20,841 --> 01:03:22,925 না আছে স্ত্রী না আছে কোন সন্তান। 718 01:03:24,478 --> 01:03:26,510 যে বন্ধুকে ভাইয়ের মতো দেখতাম... 719 01:03:26,514 --> 01:03:28,435 সে শত্রু হয়ে মারা গেছে। 720 01:03:30,351 --> 01:03:31,865 যে সেক্রেটারিকে... 721 01:03:33,020 --> 01:03:34,705 ভাইয়ের মতো দেখতাম সেও মরেছে। 722 01:03:37,691 --> 01:03:40,945 যে লোককে নিজের বাবার মতো দেখতাম তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। 723 01:03:41,362 --> 01:03:43,015 যে কোম্পানি নিজহাতে গড়েছিলাম, 724 01:03:43,798 --> 01:03:45,345 তারাও আমাকে ছেড়ে গেল। 725 01:03:48,836 --> 01:03:51,055 আমার পাশে আসলেই আর কেউ নেই। 726 01:03:54,542 --> 01:03:57,425 এসবের আগে, সবাই আমাকে অনুসরণ করতো আর বিশ্বাস করতো, 727 01:03:58,879 --> 01:04:00,735 কিন্তু এখন আর কেউই বিশ্বাস করে না। 728 01:04:04,919 --> 01:04:07,335 তারা চায় আমি যেকোন একটা স্বীকার করে নেই। 729 01:04:08,756 --> 01:04:10,905 হয় আমি পাগল হয়ে গেছি নয়তো তাকে খুন করেছি। 730 01:04:13,227 --> 01:04:14,615 কিন্তু সম্ভব নয়, 731 01:04:16,297 --> 01:04:18,615 কারণ দুটোর কোনোটিই সত্য নয়। 732 01:04:19,967 --> 01:04:22,455 সে আমাকে পালাতে বলেছে, কিন্তু আমি পালাতে চাই না। 733 01:04:23,237 --> 01:04:25,085 পালানোর মানে হবে আমি দোষ স্বীকার করে নিয়েছি। 734 01:04:28,742 --> 01:04:31,895 যদি একজন মানুষও আমাকে বিশ্বাস করে, 735 01:04:34,982 --> 01:04:36,465 আমি থেকে যাবো। 736 01:04:42,489 --> 01:04:44,075 তুমি আমাকে বিশ্বাস করো? 737 01:04:45,759 --> 01:04:47,375 এখনো কি বলবে... 738 01:04:48,395 --> 01:04:49,945 তুমি আমাকে বিশ্বাস করো? 739 01:04:52,466 --> 01:04:53,955 বিশ্বাস করি। 740 01:04:57,104 --> 01:04:58,985 অতীতেও বিশ্বাস করেছি। 741 01:05:01,976 --> 01:05:03,425 ভবিষ্যতেও করে যাবো। 742 01:05:06,614 --> 01:05:08,095 প্রমাণ করো। 743 01:05:11,685 --> 01:05:15,205 তুমি যে আমাকে বিশ্বাস করো তা প্রমাণ করো। 744 01:05:16,690 --> 01:05:18,505 সেটা কিভাবে প্রমাণ করবো? 745 01:05:19,159 --> 01:05:20,445 জানো না... 746 01:05:21,095 --> 01:05:22,815 সেটা কিভাবে প্রমাণ করবে তুমি? 747 01:05:52,526 --> 01:05:54,675 গত একবছরে কোনকিছুর-ই পরিবর্তন হয়নি। 748 01:05:55,996 --> 01:05:58,385 আমি এখনো সেই পরাজিত সৈনিক-ই রয়ে গেছি। 749 01:05:59,066 --> 01:06:01,185 আরো দ্রুতগতিতে অতলে তলিয়ে যাচ্ছি। 750 01:06:02,202 --> 01:06:04,425 তবে গতবছরের মতো, 751 01:06:05,406 --> 01:06:06,955 এবার আমি পালাইনি। 752 01:06:08,542 --> 01:06:10,525 আর হি-জু ও আমার পাশে রয়েছে। 753 01:07:18,020 --> 01:07:22,280 - সাবটাইটেল পরিবেশনায় - "অনুবাদে অনুরণন” 754 01:07:22,824 --> 01:07:28,290 - অনুবাদে - আসাদুজ্জামান প্রামাণিক 755 01:07:31,229 --> 01:07:40,415 - সম্পাদনায় - আসাদুজ্জামান প্রামাণিক 756 01:07:46,340 --> 01:07:49,200 MEMORIES OF THE ALHAMBRA