1 00:00:00,100 --> 00:00:06,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 2 00:00:07,870 --> 00:00:09,872 কোরিয়ার শীর্ষ ওয়েবটুন সিরিজ W। 3 00:00:13,960 --> 00:00:15,086 প্রধান চরিত্র খাং ছুল... 4 00:00:15,169 --> 00:00:16,420 সুন্দর লাগছে। 5 00:00:19,048 --> 00:00:21,926 ...বাস্তবের এক মেয়ে ওহ ইয়ন-জুর দেখা পায়, 6 00:00:22,385 --> 00:00:24,428 আর সুখী জীবনের স্বপ্ন দেখে। 7 00:00:26,222 --> 00:00:29,433 দশ বছর আগে ছুলের গোটা পরিবারকে খুন করা খুনি সামনে আসে। 8 00:00:29,517 --> 00:00:31,143 ওর কপাল ফুটো করে দেবো। 9 00:00:32,144 --> 00:00:34,313 সে ইয়ন-জুকে মারার হুমকি দেয় ছুলকে। 10 00:00:35,231 --> 00:00:37,984 W এর চরিত্রদের উদ্দেশ্য চলে যাওয়ার সাথে সাথে, 11 00:00:38,859 --> 00:00:41,070 চরিত্ররাও চলে যেতে শুরু করে। 12 00:00:41,362 --> 00:00:43,739 তাই লেখক সং-মুর সাথে ছুল হাত মিলিয়ে 13 00:00:44,156 --> 00:00:46,242 W পৃথিবী আর ইয়ন-জুকে বাঁচানোর চেষ্টা করে। 14 00:00:47,201 --> 00:00:49,704 তারা ছুলের পরিবারের খুনিকে ধরার পরিকল্পনা করে, 15 00:00:50,037 --> 00:00:51,622 কিন্তু সেটা করার আগেই, 16 00:00:54,583 --> 00:00:56,294 সং-মুর চেহারা নিয়ে খুনি হাজির হয়ে 17 00:00:56,377 --> 00:00:57,962 ছুলের পরিকল্পনা ভেস্তে দেয়। 18 00:00:59,839 --> 00:01:02,425 সে ছুলের বাবা তুল্য হিয়ন-সককে খুন করে 19 00:01:03,134 --> 00:01:04,844 ছুলকে ফাঁসিয়ে দেয়। 20 00:01:05,052 --> 00:01:06,721 গাড়ি থামাও। আমি চালাচ্ছি। 21 00:01:06,804 --> 00:01:09,724 ছুল পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। 22 00:01:14,061 --> 00:01:17,315 তাকে ইয়ন-জু বাঁচায়, সে তাকে বাঁচাতে বাস্তব জগতে যায়। 23 00:01:17,857 --> 00:01:18,941 গ্রোসারি শপিং। 24 00:01:22,111 --> 00:01:23,195 কেক। 25 00:01:24,572 --> 00:01:25,698 একটু খেয়ে দেখি। 26 00:01:27,867 --> 00:01:29,535 শপিংয়ে যাওয়া। 27 00:01:29,785 --> 00:01:31,704 এটা কেমন? ৫,০০০ উয়ন দাম। 28 00:01:31,954 --> 00:01:33,039 কমই আছে। 29 00:01:41,922 --> 00:01:43,299 এটা নিয়ে চারটা করলাম? 30 00:01:44,050 --> 00:01:45,885 আরও দুইটা করলে আজকের হোমওয়ার্ক শেষ। 31 00:01:51,140 --> 00:01:52,558 বেকন বেশি দেবো? 32 00:01:53,142 --> 00:01:55,645 - একটু আগে কী বললে? - কী বললাম? 33 00:01:56,520 --> 00:01:59,940 হোমওয়ার্ক নিয়ে কিছু বললে। 34 00:02:01,984 --> 00:02:04,236 দিনে ১০টি মিষ্টি কাজ করার হোমওয়ার্ক। 35 00:02:04,570 --> 00:02:06,989 তোমার হাজবেন্ড নাকি মাত্র চারটা করে চলে গেছে। 36 00:02:09,367 --> 00:02:11,369 ভাবলাম ওনার হয়ে সেগুলো আমি করি, 37 00:02:12,328 --> 00:02:13,537 যেহেতু আমার জীবন বাঁচিয়েছো। 38 00:02:16,374 --> 00:02:18,000 বলেছিলে তোমার হাজবেন্ড আমার মতো দেখতে। 39 00:02:18,667 --> 00:02:20,086 সেজন্যই না 40 00:02:21,128 --> 00:02:22,254 আমাকে ফলো করছো? 41 00:02:22,963 --> 00:02:25,383 তুমি কীভাবে জানো? 42 00:02:26,258 --> 00:02:29,387 হোমওয়ার্কের ব্যাপারে আমি তো কিছু বলিনি। 43 00:02:31,222 --> 00:02:32,223 পড়ে জেনেছি। 44 00:02:33,432 --> 00:02:34,308 কোত্থেকে? 45 00:02:48,072 --> 00:02:48,906 এটা থেকে। 46 00:02:52,618 --> 00:02:53,828 ওয়েবটুনটা তো চেনো? 47 00:02:55,621 --> 00:02:57,540 তোমার চেহারা বলছে খুব ভালো চেনো। 48 00:02:59,208 --> 00:03:00,292 এটায় পড়ে জেনেছি। 49 00:03:00,668 --> 00:03:03,838 চারটা মিষ্টি কাজ করে তোমার হাজবেন্ড চলে গেছে। 50 00:03:06,716 --> 00:03:08,050 খারাপ লোক। 51 00:03:08,718 --> 00:03:11,262 ওয়াইফের সাথে কীভাবে এরকম করতে পারে? 52 00:03:13,556 --> 00:03:16,434 তোমার দেখা নেই, আর আমারও কাজ ছিল না, 53 00:03:16,684 --> 00:03:17,935 তাই এটা বারবার পড়েছি। 54 00:03:19,854 --> 00:03:21,522 স্টোরিটা মজার ও ইন্টারেস্টিং ছিল। 55 00:03:22,398 --> 00:03:25,359 খাং ছুলের জন্য খারাপ লাগলেও, সেও আমার মতো 56 00:03:26,402 --> 00:03:27,403 বোকা। 57 00:03:29,864 --> 00:03:31,699 সেজন্যই ধরা দিইনি। 58 00:03:32,450 --> 00:03:33,743 যাতে তোমার দেখা পাই। 59 00:03:34,535 --> 00:03:37,163 এরপর কী হবে তোমার কাছে জানার আছে। 60 00:03:37,913 --> 00:03:41,167 সেটা না জেনে জেলে যাওয়া যায় না। 61 00:03:45,755 --> 00:03:47,465 এর পরের বইটা পড়েছো? 62 00:03:49,300 --> 00:03:50,509 এরপর কী হয়েছে... 63 00:03:51,135 --> 00:03:52,970 ছুল আর ইয়ন-জুর? 64 00:03:57,349 --> 00:03:58,350 তো? 65 00:03:59,643 --> 00:04:01,645 ছুল কি ইয়ন-জুকে ভুলে গেছে? 66 00:04:03,439 --> 00:04:04,482 বলো। 67 00:04:06,233 --> 00:04:08,360 হঠাৎ উধাও হয়ে যাওয়া তোমার স্বামীটা কি... 68 00:04:14,533 --> 00:04:15,409 আমি? 69 00:04:46,899 --> 00:04:48,150 উত্তর দিতে কষ্ট হয়? 70 00:04:57,076 --> 00:04:58,661 তাহলে একসাথে গিয়ে জানা যাক। 71 00:05:45,708 --> 00:05:48,794 এটা তোমার বাবার স্টুডিও, তাই না? 72 00:06:02,516 --> 00:06:03,601 আমি... 73 00:06:04,518 --> 00:06:07,396 জানতাম না বইটা সাথে নিয়ে গেছি। 74 00:06:10,149 --> 00:06:12,234 তোমাকে জানাতে চাইনি। 75 00:06:13,360 --> 00:06:15,154 গোপন রাখতে চেয়েছিলাম। 76 00:06:15,571 --> 00:06:16,697 আমি শুধু 77 00:06:17,823 --> 00:06:20,534 তোমার জন্য হ্যাপি এন্ডিং চেয়েছিলাম। 78 00:06:27,082 --> 00:06:28,375 সক-বম, দাঁড়ান। 79 00:06:28,459 --> 00:06:30,794 সক-বম, যাবেন না। 80 00:06:30,878 --> 00:06:32,880 ছাড়ুন। 81 00:06:33,047 --> 00:06:34,757 খুব ভয় করছে। 82 00:06:34,840 --> 00:06:38,010 আর আমি আপনাকে ভয় পাচ্ছি। নিজে নিজে হাসেন। 83 00:06:38,093 --> 00:06:39,553 হাসপাতালে ফিরে যাচ্ছি। 84 00:06:40,846 --> 00:06:43,098 অন্তত ইয়ন-জু ফেরা পর্যন্ত আমার সাথে থাকুন। 85 00:06:43,223 --> 00:06:45,601 ও কখন ফিরবে? 86 00:06:45,684 --> 00:06:48,062 কোথায় গেছে সেটাও তো জানেন না। 87 00:07:08,832 --> 00:07:09,917 তোমার বাবা কোথায়? 88 00:07:24,056 --> 00:07:24,890 কেন? 89 00:07:26,183 --> 00:07:27,393 দেখা করবো। 90 00:07:29,311 --> 00:07:31,146 ভেবো না, গুলি করবো না। 91 00:07:31,855 --> 00:07:33,857 একই ভুল দ্বিতীয়বার করবো না। 92 00:07:36,902 --> 00:07:37,945 কোথায় উনি? 93 00:07:38,112 --> 00:07:39,697 বাবা আঁকেনি ওসব। 94 00:07:40,280 --> 00:07:42,491 বাবা তোমাকে ফাঁসায়নি। 95 00:07:44,243 --> 00:07:45,536 ভুল বুঝো না। 96 00:08:00,009 --> 00:08:01,301 দরজা লক কেন? 97 00:08:02,302 --> 00:08:03,303 দেখতেই পাবে। 98 00:08:11,562 --> 00:08:12,563 মি. ওহ? 99 00:08:14,189 --> 00:08:15,691 এটা ওহ সং-মু? 100 00:08:17,568 --> 00:08:18,569 হ্যাঁ। 101 00:08:19,737 --> 00:08:20,738 কী হয়েছে ওনার? 102 00:08:21,697 --> 00:08:23,157 আমিও জানি না। 103 00:08:24,366 --> 00:08:27,327 কয়েক ঘন্টা ধরে এমন, যদিও তোমার সময়ে এক মাস কেটে গেছে। 104 00:08:32,041 --> 00:08:33,208 মাথা ঘুরছে। 105 00:08:34,334 --> 00:08:35,335 আমার... 106 00:08:40,924 --> 00:08:42,968 ডা. খাং। ডা. খাং! 107 00:08:43,052 --> 00:08:45,262 কিছুক্ষণ থাকলেই হবে। 108 00:08:45,345 --> 00:08:47,765 বেশি সময় লাগবে না। না। 109 00:08:49,558 --> 00:08:51,435 রামেন খান একটু। আমি বানিয়ে দিচ্ছি। 110 00:08:51,518 --> 00:08:55,064 রামেন সাধবেন না। আর আমাকে এত ধরছেন কেন? 111 00:08:56,648 --> 00:08:58,192 দরজাটা বন্ধ ছিল না? 112 00:09:00,194 --> 00:09:01,445 কী হলো? 113 00:09:05,532 --> 00:09:07,201 কে... উনি কে? 114 00:09:07,284 --> 00:09:09,078 খাং... খাং... 115 00:09:09,661 --> 00:09:10,954 খাং কী? 116 00:09:11,163 --> 00:09:13,040 একটু হেল্প করবেন? ও অজ্ঞান হয়ে গেছে। 117 00:09:13,791 --> 00:09:14,708 ইয়ন-জু। 118 00:09:15,501 --> 00:09:16,794 ইয়ন-জু। 119 00:09:33,644 --> 00:09:35,104 কী হলো? শরীর খারাপ করছে? 120 00:09:35,479 --> 00:09:36,814 ভীষণ ক্লান্তি লাগছে। 121 00:09:37,731 --> 00:09:38,649 ক্লান্তি? 122 00:09:38,732 --> 00:09:40,818 এক মাস সময় স্কিপ করেছি। 123 00:09:41,735 --> 00:09:43,278 সেবারও এরকম হয়েছিল। 124 00:09:43,821 --> 00:09:45,531 তাহলে রেস্ট নিলেই হবে? 125 00:09:46,532 --> 00:09:47,574 হ্যাঁ, তাতেই হবে। 126 00:09:48,575 --> 00:09:49,743 ভালো। 127 00:09:53,622 --> 00:09:55,457 আপনি হাসপাতালে যাচ্ছেন? 128 00:09:55,749 --> 00:09:56,792 হ্যাঁ। 129 00:09:57,751 --> 00:10:01,421 মিস. কিম, আমরা আসছি। একটা রুমের ব্যবস্থা করতে পারেন? 130 00:10:01,547 --> 00:10:04,049 কিছু বেসিক টেস্ট আর বুকের এক্স-রে করতে হবে। 131 00:10:06,468 --> 00:10:07,719 কোথায় যাচ্ছো? 132 00:10:13,475 --> 00:10:14,643 যেও না। 133 00:10:17,354 --> 00:10:20,065 আমার একটু কাজ আছে। শীঘ্রই চলে আসবো। 134 00:10:21,024 --> 00:10:22,276 মনে পড়েছে? 135 00:10:23,360 --> 00:10:24,403 আমাকে 136 00:10:26,071 --> 00:10:27,072 মনে পড়েছে? 137 00:10:29,449 --> 00:10:31,076 সব এখন মনে পড়েছে? 138 00:10:33,537 --> 00:10:34,538 না। 139 00:10:37,082 --> 00:10:38,584 শুধু ভাবছি 140 00:10:39,001 --> 00:10:40,627 কমিকের খাং ছুলের কেমন লাগতো। 141 00:10:43,463 --> 00:10:46,508 যেহেতু তুমি বদলাওনি, শীঘ্রই জানতে পারবো 142 00:10:47,050 --> 00:10:48,719 তোমার অদ্ভুত সৌন্দর্যটা কী। 143 00:10:54,808 --> 00:10:56,852 একটু পরই আসছি। ওর খেয়াল রাখবেন। 144 00:11:21,919 --> 00:11:22,920 ওটা খাং ছুল। 145 00:11:23,587 --> 00:11:26,048 খাং ছুলই। ও-ই। কিন্তু এখানে কী করছে? 146 00:11:26,340 --> 00:11:28,592 খাং ছুল। খাং ছুল এখানে... 147 00:11:30,761 --> 00:11:31,762 আমি... 148 00:11:33,221 --> 00:11:34,431 ভেতরে আসতে পারি? 149 00:11:35,223 --> 00:11:37,726 হ্যাঁ। আসুন। 150 00:11:39,645 --> 00:11:40,729 আপনার নাম? 151 00:11:40,812 --> 00:11:42,147 পার্ক সু-বং। 152 00:11:43,523 --> 00:11:45,692 স্যরি, আপনার জুতা ধার নিতে পারি? 153 00:11:46,193 --> 00:11:47,235 জুতা আনা হয়নি। 154 00:11:48,111 --> 00:11:50,238 হ্যাঁ। অবশ্যই। 155 00:11:50,822 --> 00:11:51,865 ধন্যবাদ। 156 00:11:51,949 --> 00:11:52,991 শুনুন। 157 00:11:53,909 --> 00:11:56,036 আমাদের আগেও একবার দেখা হয়েছে। 158 00:11:56,954 --> 00:11:57,913 তাই নাকি? 159 00:11:58,580 --> 00:12:00,165 উঠানে। 160 00:12:12,928 --> 00:12:17,432 - স্যরি। - স্যরিতে হবে না বোধহয়। 161 00:12:18,225 --> 00:12:20,936 স্যরি। বইয়ে নেই এমন সিন আমার জানা নেই আসলে। 162 00:12:23,438 --> 00:12:24,398 আচ্ছা। 163 00:12:25,107 --> 00:12:26,274 স্ক্রু-ড্রাইভার আছে? 164 00:12:26,566 --> 00:12:28,443 স্ক্রু-ড্রাইভার? ফ্ল্যাট নাকি ফিলিপস? 165 00:12:29,611 --> 00:12:31,196 দুইটাই? 166 00:12:36,952 --> 00:12:38,412 দৌড় 167 00:12:40,205 --> 00:12:41,081 এইযে। 168 00:12:42,499 --> 00:12:43,542 নিন। 169 00:12:43,667 --> 00:12:45,836 দুইটাই এনেছি, 170 00:12:45,919 --> 00:12:47,462 যদি লাগে। 171 00:12:51,591 --> 00:12:53,010 কী করবেন? 172 00:12:54,177 --> 00:12:56,513 ব্যাপারটা বিপজ্জনক হওয়ায় এর পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। 173 00:12:57,305 --> 00:12:58,932 এটা খুলে ফেললে খুনি আর আসবে না। 174 00:12:59,599 --> 00:13:00,642 ও। 175 00:13:00,767 --> 00:13:02,936 খুললে তো আবার লাগাতে পারবেন না। 176 00:13:03,228 --> 00:13:04,730 এটা আবার লাগলে তখন? 177 00:13:07,482 --> 00:13:10,861 ও, হ্যাঁ। আপনি তো কম্পিউটার সাইন্স পড়েছেন। 178 00:13:13,155 --> 00:13:15,949 - ওহ সং-মুর কি হয়েছে? - আসলে, 179 00:13:16,199 --> 00:13:18,035 নাস্তা কিনে ফিরে দেখি 180 00:13:18,118 --> 00:13:20,412 ওনার চেহারা অদৃশ্য হয়ে গেছে। 181 00:13:20,579 --> 00:13:22,831 আর খুনির কথামতো আঁকছিলেন, 182 00:13:22,914 --> 00:13:24,583 বন্দুক আর ভয়েস রেকর্ডিং। 183 00:13:25,083 --> 00:13:26,835 শুধু ওখানেই গড়বড় হয়নি। 184 00:13:26,918 --> 00:13:28,837 এখানকার অবস্থাও করুণ ছিল। 185 00:13:28,920 --> 00:13:30,672 ইয়ন-জু হঠাৎ উধাও হয়ে যায় 186 00:13:30,756 --> 00:13:32,466 স্যারের চেহারা অদৃশ্য হবার পর। 187 00:13:32,549 --> 00:13:35,177 ভয়ে কাঁপছিলাম আমি। 188 00:13:36,053 --> 00:13:38,513 আর তখন আপনি আসলেন। 189 00:13:41,349 --> 00:13:43,935 যাইহোক, ছুল সাহেব, 190 00:13:45,103 --> 00:13:46,229 হ্যান্ডশেক করতে পারি? 191 00:13:47,481 --> 00:13:49,524 অনেকদিন যাবত আপনার ফ্যান আমি। 192 00:13:50,067 --> 00:13:52,736 পরিস্থিতির কারণে সেদিন কথা বলতে পারিনি, 193 00:13:52,819 --> 00:13:54,237 তাই... 194 00:13:59,076 --> 00:14:00,452 খোদা। 195 00:14:02,537 --> 00:14:05,374 পেন্টহাউজ আর সম্প্রচার কেন্দ্র আমি এঁকেছিলাম। 196 00:14:05,499 --> 00:14:07,250 আমিই এঁকেছিলাম। 197 00:14:07,793 --> 00:14:09,503 তিন বছর ধরে ব্যাকগ্রাউন্ড আঁকছি। 198 00:14:10,087 --> 00:14:11,129 তাই নাকি? 199 00:14:11,463 --> 00:14:12,839 দারুণ। 200 00:14:13,340 --> 00:14:16,510 বিয়ার খাবেন? আপনার পছন্দের ড্রিংক। সবধরনের বিয়ার আছে আমার কাছে। 201 00:14:16,885 --> 00:14:17,886 পানি হলেই হবে। 202 00:14:17,969 --> 00:14:20,889 পানি আনছি তাহলে। এক্ষুণি আনছি। 203 00:14:30,690 --> 00:14:33,652 ওরে, অস্থির। 204 00:14:34,778 --> 00:14:36,780 খাং ছুল, ওয়াও। 205 00:14:39,991 --> 00:14:40,992 তার ঘ্রাণও সুন্দর। 206 00:15:21,533 --> 00:15:23,368 ২০১৫, W এর রেফারেন্স ডকুমেন্টস ২০১৪, W এর রেফারেন্স ডকুমেন্টস 207 00:15:29,541 --> 00:15:30,542 হায়, হায়। 208 00:15:45,682 --> 00:15:48,477 পানি নিন। 209 00:15:48,894 --> 00:15:51,605 ধন্যবাদ। ভলিউম ৩৪ এর পর কী হয়েছে সেটা কোত্থেকে জানতে পারবো? 210 00:15:52,105 --> 00:15:54,900 - ভলিউম ৩৪? - কী হতে যাচ্ছে জানতে 211 00:15:55,108 --> 00:15:57,110 পরের ভলিউম দেখা লাগবে। 212 00:15:57,736 --> 00:15:58,945 এই নিন। 213 00:16:01,573 --> 00:16:03,992 আমার পাঠানো চিঠিটা? 214 00:16:04,075 --> 00:16:05,660 হ্যাঁ, স্যারকে পাঠিয়েছিলেন। 215 00:16:12,083 --> 00:16:13,293 খাং ছুল কোথায়? 216 00:16:14,294 --> 00:16:15,962 এটা তোমার বাবাকে দিবে 217 00:16:16,379 --> 00:16:19,090 স্যার আর আমি খুনিকে ধরার 218 00:16:19,174 --> 00:16:20,926 স্টোরি বানাচ্ছিলাম। 219 00:16:21,051 --> 00:16:22,969 আর ওনার এই অবস্থা হলো। 220 00:16:23,303 --> 00:16:24,846 কী স্টোরি বানিয়েছেন? 221 00:16:28,141 --> 00:16:30,268 এটা স্টোরিবোর্ড। 222 00:17:41,256 --> 00:17:46,761 তুমি আমাকে গুলি করতে পারবে না 223 00:17:47,429 --> 00:17:49,472 তুমি স্রেফ একটা বিভ্রম। 224 00:17:50,390 --> 00:17:53,685 তুমি আর কিছুই না। আমার বানানো একটা ক্যারেক্টার মাত্র। 225 00:17:54,185 --> 00:17:56,479 তাহলে এখানে কেন এসে 226 00:17:57,063 --> 00:17:58,857 মানুষের মতো আচরণ করছো? 227 00:17:59,858 --> 00:18:02,235 তুমি একটা ক্যারেক্টার মাত্র, বুঝেছো? 228 00:18:02,319 --> 00:18:04,154 আমার বানানো কিছু! 229 00:18:08,950 --> 00:18:10,243 আপনি কীভাবে সৃষ্টিকর্তা হন? 230 00:18:13,204 --> 00:18:15,081 আপনাকে কেন সৃষ্টিকর্তা ভেবেছিলাম? 231 00:18:16,791 --> 00:18:18,335 এত রেগেছিলাম কেন যে, 232 00:18:19,210 --> 00:18:20,545 আপনাকে গুলি পর্যন্ত করেছিলাম? 233 00:18:24,049 --> 00:18:26,217 আপনিও তো কিছু না। 234 00:19:23,733 --> 00:19:24,651 কে? 235 00:19:27,070 --> 00:19:28,154 বলো। 236 00:19:31,366 --> 00:19:33,243 বলো আমি কে। 237 00:19:38,873 --> 00:19:42,043 শূন্য এক পৃথিবীতে একা পড়ে থাকতে কেমন লাগছে? 238 00:19:44,879 --> 00:19:46,715 তুমি তো গুলি করে মানুষ মারতে ভালোবাসো, 239 00:19:46,881 --> 00:19:48,258 কিন্তু এখন কাউকে মারতে পারছো না। 240 00:19:48,883 --> 00:19:50,051 গুলিও চালাতে পারছো না হয়তো। 241 00:19:50,844 --> 00:19:51,886 কীভাবে বেঁচে আছো? 242 00:19:57,684 --> 00:19:59,728 সেবারের মতো আমার পিছু নিতে পারবে না, 243 00:20:00,311 --> 00:20:01,980 কারণ রাস্তা বন্ধ করে দিয়েছি। 244 00:20:05,108 --> 00:20:06,693 তারচেয়ে মরে গেলেই ভালো না? 245 00:20:08,862 --> 00:20:09,821 আমাকে... 246 00:20:10,989 --> 00:20:13,616 - মরতে বলছো? - একা বেঁচেও কী লাভ? 247 00:20:14,492 --> 00:20:16,494 সেখানকার সময় চিরতরে থেমে যাবে। 248 00:20:17,746 --> 00:20:19,122 আমি কেন মরবো? 249 00:20:19,330 --> 00:20:21,499 একটু অপেক্ষা করলে তুমিই আগে উধাও হবে। 250 00:20:24,085 --> 00:20:27,088 তুমি আর মেইন ক্যারেক্টার নও। খুনি আর পলাতক হয়ে গেছো। 251 00:20:27,881 --> 00:20:29,257 শীঘ্রই উধাও হয়ে যাবে। 252 00:20:30,216 --> 00:20:31,551 মেইন ক্যারেক্টার চলে গেলে, 253 00:20:32,343 --> 00:20:33,970 পৃথিবী আবার আগের মতো চলবে। 254 00:20:34,637 --> 00:20:36,848 আমাকে কেবল তুমি যাবার অপেক্ষা করতে হবে, 255 00:20:37,307 --> 00:20:38,767 তাহলে আমি কেন মরতে যাবো? 256 00:21:23,937 --> 00:21:25,104 মা? 257 00:21:36,825 --> 00:21:38,743 স্বপ্ন ছিল নাকি? 258 00:21:53,716 --> 00:21:55,426 সবটা স্বপ্ন ছিল? 259 00:22:11,067 --> 00:22:13,361 - হ্যালো? - উঠেছো? 260 00:22:16,322 --> 00:22:17,323 কেমন লাগছে এখন? 261 00:22:21,703 --> 00:22:23,496 হ্যালো? শুনতে পাচ্ছো? 262 00:22:24,747 --> 00:22:25,623 শুনছি। 263 00:22:26,499 --> 00:22:28,209 কেমন লাগছে জিজ্ঞেস করলাম। ঠিক আছো? 264 00:22:30,044 --> 00:22:32,088 আছি বোধহয়, কিন্তু... 265 00:22:32,839 --> 00:22:33,965 কোথায় তুমি? 266 00:22:34,299 --> 00:22:35,633 তোমার বাবার স্টুডিওর কাছেই। 267 00:22:36,175 --> 00:22:37,468 তুমি এখন এখানে? 268 00:22:38,136 --> 00:22:40,179 এখান থেকেই কল করছো? 269 00:22:41,055 --> 00:22:42,890 কমিক জগত থেকে কীভাবে কল করবো? 270 00:22:47,604 --> 00:22:49,939 সু-বং এর নামে মাত্রই একটা মোবাইল কিনলাম। 271 00:22:50,815 --> 00:22:52,233 নাম্বারটা সেভ করে রাখো। আমার নাম্বার। 272 00:22:53,359 --> 00:22:54,611 শুধু ঘুমাবে নাকি? 273 00:22:55,320 --> 00:22:57,322 সুস্থ বোধ করলে, ডেটে চলো। 274 00:22:58,281 --> 00:22:59,240 ডেটে? 275 00:22:59,324 --> 00:23:02,118 তুমি ২ দিন অজ্ঞান থাকতে, আমি এই পৃথিবীতে মানিয়ে নিয়েছি। 276 00:23:02,201 --> 00:23:04,162 কী হচ্ছে সেটাও জেনেছি। সব করেছি ইতোমধ্যে। 277 00:23:04,370 --> 00:23:05,622 শুধু আমার বিয়ে সমস্যা বাদে। 278 00:23:07,290 --> 00:23:08,124 কী? 279 00:23:08,791 --> 00:23:10,668 আমি নাকি তোমার হাজবেন্ড, 280 00:23:11,878 --> 00:23:15,381 আর মনে হয় এটা সত্যি। কিন্তু সেটা কেবল বইতে পড়েছি। 281 00:23:16,716 --> 00:23:17,842 তাই বাস্তব মনে হচ্ছে না। 282 00:23:18,509 --> 00:23:20,845 তাই তুমি ওঠার অপেক্ষায় ছিলাম। 283 00:23:22,847 --> 00:23:23,723 এবার ডেটে চলো। 284 00:23:24,724 --> 00:23:27,602 তুমি আমার আদ্যোপান্ত জানো, কিন্তু আমি তোমার বেশিকিছু জানি না। 285 00:23:28,227 --> 00:23:30,563 তাই জানার সুযোগ দেয়া উচিত তোমার। 286 00:23:34,275 --> 00:23:35,276 দিবে না? 287 00:23:36,235 --> 00:23:38,988 বাবাকে দেখতে যেতে হবে। তাছাড়া মাত্রই উঠলাম। 288 00:23:39,822 --> 00:23:42,617 দেখা হলে তোমার বাবাকে নিয়ে কথা বলা যাবে। কিছু বলার আছে তোমাকে। 289 00:23:45,119 --> 00:23:46,496 ডেটে যাবে তো? 290 00:23:48,748 --> 00:23:50,917 তৈরি হয়ে নাও। আমি পৌঁছে কল দেবো। 291 00:24:06,140 --> 00:24:07,517 - হ্যালো? - আসলে... 292 00:24:08,351 --> 00:24:10,228 চেক করছিলাম সত্যিই তোমার নাম্বার কিনা। 293 00:24:11,437 --> 00:24:12,480 আমারই নাম্বার। 294 00:24:13,147 --> 00:24:15,149 কিন্তু মোবাইল কেনার টাকা কোথায় পেলে? 295 00:24:15,441 --> 00:24:17,610 সু-বং এর কাছ থেকে নিয়েছি। 296 00:24:18,152 --> 00:24:21,197 আমার হয়ে ওনাকে দিয়ে দিতে পারবে? অনেকে টাকা ধার নিয়েছি। 297 00:24:22,532 --> 00:24:24,283 আমি তোমার ব্যাংক-ট্যাংক নাকি? 298 00:24:25,451 --> 00:24:27,370 বিবাহিত দম্পতিরা টাকাপয়সা শেয়ার করে না? 299 00:24:28,579 --> 00:24:29,747 কষ্ট দিলে। 300 00:24:29,997 --> 00:24:33,000 আমি ফকির থাকতেও, তোমাকে জামা আর আইসক্রিম কিনে দিয়েছিলাম। 301 00:24:33,376 --> 00:24:35,503 কিছু তো বলিনি। জাস্ট জিজ্ঞেস করছিলাম। 302 00:24:44,595 --> 00:24:46,764 - কী? - কখন আসছো? 303 00:24:47,432 --> 00:24:48,891 ৩০ মিনিটে হবে? 304 00:24:48,975 --> 00:24:50,309 না। এক ঘন্টা লাগবে। 305 00:24:50,893 --> 00:24:51,894 আচ্ছা। 306 00:25:05,324 --> 00:25:07,910 হ্যাঁ। টাকা ধার নিয়েছে। 307 00:25:08,661 --> 00:25:10,705 - এক মিলিয়ন উয়ন। - এক মিলিয়ন উয়ন? 308 00:25:11,539 --> 00:25:13,833 - অনেক টাকা। - আসলে তার, 309 00:25:14,834 --> 00:25:17,295 জুতা, জামা আর মোবাইল কেনার ছিল। 310 00:25:17,378 --> 00:25:19,380 তোমার সাথে ডেটে যাবার জন্যও টাকার দরকার ছিল। 311 00:25:19,505 --> 00:25:20,798 তোমাকে দিয়ে দেবো পরে। 312 00:25:20,882 --> 00:25:23,718 ভেবো না। সে দিয়ে দিবে হয়তো। 313 00:25:23,843 --> 00:25:26,387 কোটিপতির খরচের বাতিক হ্যান্ডেল করতে পারবে না। 314 00:25:26,637 --> 00:25:28,139 জানি। ফকির হয়ে যাবো বোধহয়। 315 00:25:30,016 --> 00:25:32,477 যাকগে, এবার কী হবে? 316 00:25:32,560 --> 00:25:33,686 সে এখানে থাকবে? 317 00:25:33,770 --> 00:25:36,773 সেটা কি সম্ভব? আমার টাকা ফিরে পাবো? 318 00:25:37,565 --> 00:25:40,568 মানে, এখন পর্যন্ত ঠিক আছে। 319 00:25:40,651 --> 00:25:43,112 ভাবছিলাম সামনেও ঠিক থাকবে কিনা। 320 00:25:43,905 --> 00:25:46,032 আমি তো ওখানে ঠিক ছিলাম, 321 00:25:46,491 --> 00:25:47,700 ওর ক্ষেত্রেও তা-ই হবে না? 322 00:25:47,825 --> 00:25:50,244 আসলে, জানো তো? 323 00:25:51,537 --> 00:25:53,623 তার হাত অদ্ভুত। 324 00:25:57,919 --> 00:25:59,170 আর নেই? 325 00:25:59,879 --> 00:26:00,963 আর কত? 326 00:26:01,506 --> 00:26:03,925 যত বেশি তত ভালো। আমার অনেককিছু দরকার। 327 00:26:12,517 --> 00:26:13,643 এটাই? 328 00:26:15,812 --> 00:26:17,522 ব্যাংক অ্যাকাউন্টে আরও আছে। 329 00:26:21,234 --> 00:26:23,569 ওমা! আপনার হাত... 330 00:26:25,071 --> 00:26:26,656 কী হচ্ছে? আপনার... 331 00:26:27,698 --> 00:26:30,409 আমি মেইন ক্যারেক্টারের অবস্থানে নেই বলে এমন হচ্ছে। 332 00:26:30,785 --> 00:26:32,286 ইয়ন-জুকে বলবেন না। 333 00:26:33,204 --> 00:26:36,624 সো-হি কীভাবে অদৃশ্য হয়ে যাচ্ছিল মনে আছে? 334 00:26:36,707 --> 00:26:38,876 তার হাত স্বচ্ছ হয়ে গিয়েছিল? 335 00:26:39,335 --> 00:26:42,672 সেরেছে। তোমাকে বলতে না করেছিল, 336 00:26:43,381 --> 00:26:44,549 কিন্তু বলে দিলাম। 337 00:26:45,967 --> 00:26:47,802 তাকে বলো না আমি বলেছি। 338 00:26:50,304 --> 00:26:52,098 পরে কথা হবে। বাসায় কেউ এসেছে। 339 00:26:54,100 --> 00:26:57,436 ধুর। টাকা আর পাবো না বোধহয়। 340 00:27:00,398 --> 00:27:01,440 মা? 341 00:27:05,152 --> 00:27:06,279 ইয়ন-জু। 342 00:27:08,322 --> 00:27:10,116 - ভেতরে আসবো? - কিন্তু... 343 00:27:10,950 --> 00:27:13,744 এখানে কীভাবে এলে? 344 00:27:14,036 --> 00:27:15,705 পৌঁছে কল দিবে বলেছিলে। 345 00:27:15,788 --> 00:27:17,540 কীভাবে থাকো দেখতে চাইলাম। 346 00:27:18,124 --> 00:27:19,000 কী? 347 00:27:19,333 --> 00:27:21,919 সু-বং বললো তোমার মা কাজে গেছে। 348 00:27:22,378 --> 00:27:23,504 ভেতরে আসছি। 349 00:27:31,178 --> 00:27:32,889 বইয়ে অনেককিছু নেই। 350 00:27:33,180 --> 00:27:35,433 তোমার ব্যাপারে আমারও জানার অধিকার আছে, নাকি? 351 00:27:39,186 --> 00:27:40,187 হয়তো। 352 00:27:41,689 --> 00:27:42,815 তাহলে এখানেই থাকো। 353 00:27:43,357 --> 00:27:44,191 হ্যাঁ। 354 00:27:44,734 --> 00:27:48,195 এখানেই থাকি। পেন্টহাউজের তুলনায় কিছুই না। 355 00:27:48,946 --> 00:27:50,323 সুন্দর ও আরামদায়ক বাসা। 356 00:27:51,032 --> 00:27:52,658 আমার পুরনো বাসার মতো। 357 00:27:53,951 --> 00:27:57,455 হঠাৎই এলে। আমি এখনো তৈরি হইনি। 358 00:27:58,372 --> 00:27:59,957 হয়ে নাও তাহলে। ওয়েট করছি। 359 00:28:00,958 --> 00:28:03,294 ফ্রিজে ড্রিংকস আছে। খেতে পারো। 360 00:28:03,461 --> 00:28:04,462 ওকে। 361 00:28:08,132 --> 00:28:09,300 দাঁড়াও। 362 00:28:12,553 --> 00:28:14,430 গাউনটা একটু খুলবে? 363 00:28:16,474 --> 00:28:17,516 কী বললে? 364 00:28:18,184 --> 00:28:19,143 না, মানে। 365 00:28:19,602 --> 00:28:22,063 আমি মনে করতে না পারায় তোমার মন খারাপ, 366 00:28:22,188 --> 00:28:23,481 আমারও ভালো লাগছে না। 367 00:28:23,814 --> 00:28:26,567 তাই বইয়ে যা করেছি তা এখন করা দরকার না? 368 00:28:27,568 --> 00:28:30,863 একে অন্যকে ন্যুড দেখা আর পাঁচবার কিস করা দরকার। 369 00:28:33,574 --> 00:28:35,826 আমাদের সম্পর্কে বড় গ্যাপ রয়েছে। 370 00:28:36,744 --> 00:28:38,037 আমি কিউরিয়াস। 371 00:28:39,163 --> 00:28:41,582 বইয়ের ছুল যেমন ফিল করেছে আমিও তেমন ফিল করতে চাই। 372 00:28:43,751 --> 00:28:45,044 মজা করছো, তাই না? 373 00:28:46,045 --> 00:28:47,463 একদম সিরিয়াস আমি। 374 00:28:47,838 --> 00:28:49,548 আজব... 375 00:29:00,226 --> 00:29:02,228 সময় নাও। আমি ওয়েট করছি। 376 00:29:41,267 --> 00:29:43,853 - চারটা মিষ্টি কাজ করলাম তো? - এখন হোমওয়ার্কের সময় না। 377 00:29:57,074 --> 00:29:58,075 কী করছো? 378 00:30:05,958 --> 00:30:06,876 ধন্যবাদ। 379 00:30:09,545 --> 00:30:10,463 কীসের জন্য? 380 00:30:11,547 --> 00:30:13,215 আমাকে না ভোলার জন্য। 381 00:30:22,141 --> 00:30:23,768 আমাদের ছবি তোলা হয়নি, তাই... 382 00:30:25,686 --> 00:30:29,023 এবার একটা তোলা যাক। অনেক দুঃখ করেছি। 383 00:30:31,484 --> 00:30:32,485 ওকে। 384 00:30:34,737 --> 00:30:37,531 ইনি তোমার মা? সুন্দর দেখতে। 385 00:30:40,701 --> 00:30:41,702 হ্যাঁ। 386 00:30:51,921 --> 00:30:54,215 তোমার হাজবেন্ড কখনো তোমার রুমে আসেনি, তাই না? 387 00:30:54,673 --> 00:30:55,674 কী? 388 00:31:00,262 --> 00:31:02,223 তুমি এত অগোছালো জানলে, 389 00:31:02,306 --> 00:31:04,558 বিয়ের ব্যাপারে সে দুইবার ভাবতো। 390 00:31:06,394 --> 00:31:08,145 সে কিন্তু গোছালো মানুষ। 391 00:31:08,729 --> 00:31:10,189 খুব শক পেতো। 392 00:31:10,606 --> 00:31:12,108 সব তোমার দোষ! 393 00:31:13,192 --> 00:31:15,403 তুমি মরে গেছো ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। 394 00:31:15,611 --> 00:31:17,822 রুম গোছানোর সময় কোথায়? 395 00:31:18,823 --> 00:31:21,826 এমনিতে আমি খুব গোছালো। 396 00:31:24,245 --> 00:31:25,996 সব দেখে ফেলেছি, নিচে অপেক্ষা করছি। 397 00:31:26,163 --> 00:31:27,373 রেডি হয়ে আসো। 398 00:31:38,426 --> 00:31:39,593 কোথায় যাবো? 399 00:31:40,302 --> 00:31:41,429 কী খাবে? 400 00:31:42,847 --> 00:31:43,973 ট্রিট দিচ্ছো নাকি? 401 00:31:44,432 --> 00:31:45,724 তুমি কোনো রেস্টুরেন্ট চেনো না। 402 00:31:45,933 --> 00:31:47,601 তোমার টাকাও নেই, বন্ধুও নেই। 403 00:31:48,185 --> 00:31:49,395 তাই আমাকেই কিনতে হবে। 404 00:31:51,147 --> 00:31:53,732 কমিকের ব্যাপারে কী ভাবছি তোমাকে বলি শোনো। 405 00:31:54,400 --> 00:31:57,111 ছুল আর ইয়ন-জু বেশ দ্রুতই বিয়ে করেছে। 406 00:31:57,403 --> 00:31:58,779 যদিও এর কারণ ছিল... 407 00:32:00,990 --> 00:32:03,617 তাই বাকি কাপলদের মতো 408 00:32:05,536 --> 00:32:06,829 ডেটে চলো। 409 00:32:10,583 --> 00:32:12,543 ব্যাপারটা হাস্যকর যে আমরা বিয়ের পর ডেটে যাচ্ছি, 410 00:32:12,751 --> 00:32:16,338 তবে তোমার পছন্দের মিষ্টি কাজগুলো ধীরেসুস্থেই করবো। 411 00:32:16,881 --> 00:32:19,550 স্বাভাবিকভাবেই করবো। 412 00:32:20,801 --> 00:32:21,635 কেমন হবে? 413 00:32:22,720 --> 00:32:23,596 ভালো। 414 00:32:24,221 --> 00:32:26,765 কোথায় যাবো? তুমিই বলো। 415 00:32:39,987 --> 00:32:42,323 দেরিতে এলাম বোধহয়। শুধু আমরাই আছি। 416 00:32:45,242 --> 00:32:46,243 ও। 417 00:32:46,952 --> 00:32:49,038 পাঁচটা কিস কখন করবো? 418 00:32:50,080 --> 00:32:51,081 কী? 419 00:32:51,415 --> 00:32:53,542 এখন করি? আশেপাশে কেউ নেই। 420 00:32:55,419 --> 00:32:57,296 মজা করো না। 421 00:32:59,507 --> 00:33:00,841 সত্যি বলছি। 422 00:33:02,510 --> 00:33:05,095 ন্যুডের ব্যাপারটা মজা ছিল, এখন সত্যি বলছি। 423 00:33:07,640 --> 00:33:09,058 করতে চাও না? অসুবিধা হচ্ছে? 424 00:33:11,435 --> 00:33:13,771 - তাহলে পরে। - না। 425 00:33:14,647 --> 00:33:17,441 অসুবিধা হবে কেন? 426 00:33:20,736 --> 00:33:21,737 তাহলে করবো? 427 00:33:26,951 --> 00:33:27,952 করো। 428 00:33:30,329 --> 00:33:31,330 করতে... 429 00:33:55,938 --> 00:33:57,147 তাহলে এরকম লাগে? 430 00:33:58,524 --> 00:33:59,483 আচ্ছা। 431 00:34:03,153 --> 00:34:05,322 - বুঝলাম। - কী বুঝলে? 432 00:34:06,907 --> 00:34:08,033 কীরকম লাগে? 433 00:34:41,317 --> 00:34:43,652 মজা। ঠিক জায়গায়ই চুজ করেছো। 434 00:34:48,198 --> 00:34:50,492 রাগ করেছো? কথা বলছো না যে? 435 00:34:51,744 --> 00:34:52,828 তোমার হাতের... 436 00:34:54,747 --> 00:34:55,706 কী করবে? 437 00:34:59,001 --> 00:35:01,670 জানি তখন থেকে তুমি লুকাচ্ছো। 438 00:35:04,673 --> 00:35:06,216 খাওয়ার পরই বলতাম। 439 00:35:09,762 --> 00:35:10,971 খেতে... 440 00:35:12,598 --> 00:35:13,682 পারছি না। 441 00:35:23,484 --> 00:35:24,943 এক মাস যাবত এরকম হচ্ছে। 442 00:35:25,319 --> 00:35:27,821 মি. সন মারা যাবার পর থেকে। 443 00:35:28,489 --> 00:35:31,367 - কী করবে তাহলে? - ঠিক করতে হবে। 444 00:35:31,492 --> 00:35:33,994 কীভাবে ঠিক করবে? 445 00:35:37,414 --> 00:35:39,625 তখন থেকে তোমার বাবার সাথে অনেক কথা হয়েছে। 446 00:35:41,377 --> 00:35:43,045 বাবার সাথে কথা বলেছো? 447 00:35:44,213 --> 00:35:46,799 জানি না আসল ওহ সং-মু কে, তাই দুজনের সাথেই কথা বলেছি। 448 00:35:48,300 --> 00:35:51,303 সেভাবেই জেনেছি আমাদের প্ল্যান কেন ভেস্তে গেছে। 449 00:36:03,774 --> 00:36:06,276 না! 450 00:36:40,978 --> 00:36:42,146 মেরো না। 451 00:36:43,105 --> 00:36:44,106 আমাকে মেরো না। 452 00:36:44,690 --> 00:36:45,566 কে তুমি? 453 00:36:46,191 --> 00:36:47,943 খং ছুলকে আমি মারতে চাই। 454 00:36:48,026 --> 00:36:49,153 তুমি কেন মারতে চাচ্ছো? 455 00:36:50,487 --> 00:36:52,281 ছোরা খেয়েও কীভাবে বেঁচে আছো? 456 00:36:52,865 --> 00:36:53,741 কী তুমি? 457 00:36:55,492 --> 00:36:56,410 কে তুমি? 458 00:37:09,673 --> 00:37:11,633 অতো ভাব নিও না। 459 00:37:12,092 --> 00:37:15,137 তুমি আগে জানোনি। আমি তোমার অনেক আগে জেনেছি। 460 00:37:17,264 --> 00:37:19,600 ওহ সং-মু আমাকে কথা দিয়েছিল 461 00:37:20,017 --> 00:37:21,602 আমাকে একটা চেহারা দিবে। 462 00:37:22,352 --> 00:37:23,437 আরেকটা ব্যাপার... 463 00:37:25,230 --> 00:37:26,356 প্লিজ... 464 00:37:36,158 --> 00:37:39,161 তুমি মেইন ক্যারেক্টার হবে। আমি বানিয়ে দেবো। 465 00:37:39,495 --> 00:37:41,789 না, কঠিন না সেটা। 466 00:37:41,955 --> 00:37:45,334 আমি পারবো। প্লিজ... 467 00:37:47,169 --> 00:37:49,922 তোমাকে সরিয়ে দিলে আমাকে মেইন ক্যারেক্টার বানিয়ে দিবে বলেছিল। 468 00:37:50,130 --> 00:37:51,799 আমাকে কথা দিয়েছিল, 469 00:37:52,049 --> 00:37:54,051 কিন্তু ফিরেই বিশ্বাসঘাতকতা করলো। 470 00:37:54,760 --> 00:37:55,886 হারামজাদা। 471 00:37:56,637 --> 00:37:58,013 তাই ওকে খেয়েছি... 472 00:38:00,349 --> 00:38:01,517 কথা না রাখায়। 473 00:38:03,769 --> 00:38:04,728 এসব কী... 474 00:38:04,978 --> 00:38:07,439 তোমার বাবা আমাকে কিছু একটা বলতে পারেনি। 475 00:38:08,315 --> 00:38:11,360 সেদিন খুনির সাথে ওনার দেখা হয়েছিল, 476 00:38:11,985 --> 00:38:13,570 আর কথা দিয়েছিল। 477 00:38:14,196 --> 00:38:16,532 তাই আমরা ওটা স্বপ্ন বানিয়ে দেয়ার পরও কাজ হয়নি। 478 00:38:16,698 --> 00:38:19,576 সে তার পরিচয় জানতো, আর শুধুমাত্র আমার স্মৃতি মুছা হয়েছিল। 479 00:38:20,953 --> 00:38:21,995 ভুলটা আমারই। 480 00:38:22,788 --> 00:38:24,665 স্বপ্ন বানানোর জন্য ভুল পয়েন্টটা বেছে নিয়েছিলাম। 481 00:38:25,082 --> 00:38:26,416 সেজন্য তালগোল পাকিয়ে গেছে। 482 00:38:27,334 --> 00:38:28,293 তাহলে... 483 00:38:29,044 --> 00:38:30,712 মাথায় এটা আসলো। 484 00:38:32,005 --> 00:38:33,173 কথা দাও। 485 00:38:35,259 --> 00:38:36,260 কী? 486 00:38:38,428 --> 00:38:39,513 তুমি স্টুডিওতে গেলে, 487 00:38:40,430 --> 00:38:41,640 একটা জিনিস এঁকে দিবে। 488 00:38:43,433 --> 00:38:45,310 কী বলছো? আবার কী? 489 00:38:47,187 --> 00:38:50,440 আবার স্বপ্ন বানিয়ে দিতে বলছো? 490 00:38:52,401 --> 00:38:54,236 তাহলে তো তুমি চলে যাবে। 491 00:38:55,445 --> 00:38:58,615 তুমি যেহেতু ভুলে যাবে তাই তোমার জন্য ব্যাপারটা সহজ, 492 00:38:59,116 --> 00:39:02,578 কিন্তু আমাকে এখানে একা স্মৃতি নিয়ে বাঁচতে হবে। 493 00:39:06,748 --> 00:39:08,333 সেটাই চাইলে, 494 00:39:09,001 --> 00:39:10,586 ডেটে আসতে বললে কেন? 495 00:39:10,752 --> 00:39:12,713 কিস করলে কেন? 496 00:39:15,215 --> 00:39:18,343 - স্বপ্নের কথা তো বলিনি। - সেটাই বলতে চাচ্ছো। 497 00:39:18,719 --> 00:39:21,471 খুনি তার পরিচয় জানার আগে ফিরে যেতে চাও, 498 00:39:21,680 --> 00:39:23,140 যাতে সবাই নিরাপদে থাকে। 499 00:39:24,474 --> 00:39:26,476 সেটা কার্টুনের খাং ছুলের কথা। 500 00:39:26,727 --> 00:39:27,978 আমার কথা নয়। 501 00:39:31,315 --> 00:39:33,233 আমরা তখন ঝামেলায় থাকায় উপায় ছিল না। 502 00:39:33,317 --> 00:39:35,360 কিন্তু এখন ভাবার সময় আছে। 503 00:39:35,861 --> 00:39:38,697 আমিও আবার আগের মতো বাঁচতে চাই না। 504 00:39:39,323 --> 00:39:41,783 শুধু স্মৃতি নিয়ে তোমাকে ছেড়েও যেতে চাই না। 505 00:39:42,492 --> 00:39:43,619 তাহলে? 506 00:39:44,494 --> 00:39:46,246 আমাকে কী আঁকতে বলো? 507 00:39:50,125 --> 00:39:51,418 এটা এঁকে দাও। 508 00:39:56,256 --> 00:39:57,424 কী এটা? 509 00:39:58,425 --> 00:40:01,386 আমার ধারণা তোমার বাবাকে ফিরতে খুনিকে মরতে হবে। 510 00:40:02,137 --> 00:40:04,348 আমি আর মেইন ক্যারেক্টার না থাকায়, 511 00:40:04,640 --> 00:40:06,099 যেকোনো মুহূর্তে চলে যেতে পারি। 512 00:40:08,602 --> 00:40:10,312 একটাই মাত্র সমাধান আছে। 513 00:40:10,896 --> 00:40:14,066 তোমার বাবা আর আমি মিলে যে স্টোরিটা বানিয়েছিলাম সেটা চালিয়ে নেয়া। 514 00:40:14,942 --> 00:40:16,068 হ্যালো? 515 00:40:17,361 --> 00:40:18,362 আমি। 516 00:40:19,279 --> 00:40:20,948 বাচ্চারা কেমন আছে? 517 00:40:24,618 --> 00:40:27,955 খুনিকে ধরে হান ছল-হোকে দিয়ে তাকে মারতে হবে। 518 00:40:29,498 --> 00:40:33,043 এটাই সেরা সমাধান। তাই এটা করতেই হবে। 519 00:40:33,669 --> 00:40:35,379 তোমার বাবার আর আমার বাঁচার এটাই একমাত্র উপায়। 520 00:40:38,256 --> 00:40:39,216 তবে, 521 00:40:39,299 --> 00:40:42,344 তোমার বাবার লেখা এন্ডিং চেঞ্জ করতে চাই। 522 00:40:43,553 --> 00:40:44,680 শেষে, 523 00:40:45,263 --> 00:40:48,266 খাং ছুল আর ওহ ইয়ন-জু বিয়ে করে সুখে বাস করবে। 524 00:40:50,185 --> 00:40:52,938 W এর জন্য এটাই হবে সবচেয়ে লজিক্যাল হ্যাপি এন্ডিং। 525 00:40:55,440 --> 00:40:56,608 তাই না? 526 00:40:58,527 --> 00:40:59,987 পাঠকদের কথা ভাবছি না। 527 00:41:27,556 --> 00:41:29,349 তোমার বাবাকে দেখার পর বুঝতে পেরেছি। 528 00:41:29,808 --> 00:41:31,309 ওহ সং-মু সৃষ্টিকর্তা নয়। 529 00:41:31,727 --> 00:41:33,937 তেমনটা ভাবায় ওনার এই হাল হয়েছে। 530 00:41:35,355 --> 00:41:38,400 সেই পৃথিবীর সবকিছু ওনার একার পক্ষে তৈরি করা সম্ভব নয়। 531 00:41:38,817 --> 00:41:41,570 একজন লেখক কীভাবে কোটি কোটি ক্যারেক্টার তৈরি করবে? 532 00:41:41,862 --> 00:41:42,988 তা সম্ভব নয়। 533 00:41:43,572 --> 00:41:47,367 উনি কেবল নিজের বানানো ক্যারেক্টারদের কন্ট্রোল করতে পারেন। 534 00:41:47,868 --> 00:41:49,578 এমনটাই আমার ধারণা। 535 00:41:50,162 --> 00:41:52,372 কমিক বইটা কেবল দুই পৃথিবীর সংযোগ স্থাপনের রাস্তা। 536 00:41:52,456 --> 00:41:54,916 এই পৃথিবী আর ওই পৃথিবী দুটোই স্বতন্ত্র। 537 00:41:55,834 --> 00:41:56,877 দুটো ভিন্ন পৃথিবী। 538 00:42:23,528 --> 00:42:25,697 - খুনি কোথায় থাকে? - হ্যাঁ? 539 00:42:25,989 --> 00:42:28,450 জায়গা তো নিশ্চয়ই আছে। রেফারেন্সের জন্য কিছু ব্যবহার করেছেন? 540 00:42:28,950 --> 00:42:30,994 যে অ্যাপার্টমেন্টটা ব্যবহার করেছি সেটার ছবি আছে। 541 00:42:31,411 --> 00:42:32,454 কোথায়? 542 00:42:34,289 --> 00:42:36,666 ওয়েবটুনে খুনির ঠিকানা উল্লেখ করা হয়েছে? 543 00:42:37,042 --> 00:42:40,337 না, আমি আঁকার আগেই ঘটনা ঘটে গেল। 544 00:42:41,755 --> 00:42:44,049 সেজন্যই পুলিশ তাকে পায়নি। 545 00:42:44,257 --> 00:42:47,344 এগুলোই সেই অ্যাপার্টমেন্টের ছবি। 546 00:42:52,099 --> 00:42:54,601 মুনগিয়ে এর সুংহা অ্যাপার্টমেন্ট, দবং, সউল 547 00:42:55,560 --> 00:42:58,814 দুই পৃথিবীর একই জিনিসগুলো হলো আমি সহ 548 00:42:59,356 --> 00:43:01,024 ওয়েবটুনের জিনিসপত্র, কিছু অন্য ক্যারেক্টার, 549 00:43:01,274 --> 00:43:03,693 নির্দিষ্ট জায়গা এবং সেট-আপ করা জিনিসপত্র। 550 00:43:24,214 --> 00:43:27,717 ওহ সং-মুর ট্যাবলেটের মাধ্যমে দুই পৃথিবীর মাঝে সংযোগ স্থাপন হয়েছে। 551 00:43:31,346 --> 00:43:33,140 ট্যাবলেটের মাধ্যমেই আমি গিয়েছিলাম, 552 00:43:35,308 --> 00:43:36,726 কিন্তু তারপর ভেরিয়েবল দেখা দেয়। 553 00:43:36,893 --> 00:43:38,979 - হচ্ছে কী? - ক্যারেক্টাররা জানতে পারে। 554 00:43:40,480 --> 00:43:41,439 ইয়ন-জু? 555 00:43:41,523 --> 00:43:43,150 ক্যারেক্টারের জানার উপর নির্ভর করে, 556 00:43:43,608 --> 00:43:45,694 বাস্তবের মানুষদের সেখানে টানা হয়। 557 00:43:47,529 --> 00:43:49,281 একটা চ্যাপ্টার শেষ হলে তাদের বের করে দেয়া হয়। 558 00:43:52,534 --> 00:43:54,244 ভেরিয়েবল আসতেই থাকে, 559 00:43:54,327 --> 00:43:56,246 আর সেকারণে তুমি এতদূর পর্যন্ত ব্যবহৃত হয়েছো। 560 00:43:56,913 --> 00:43:58,206 যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয়েছো। 561 00:43:58,999 --> 00:44:02,085 এবার আমাদের স্বার্থে ভেরিয়েবলকে ব্যবহার করার পালা। 562 00:44:51,760 --> 00:44:53,386 কী খাবে? 563 00:44:53,678 --> 00:44:55,180 - হ্যামবার্গার। - হ্যামবার্গার? 564 00:44:55,388 --> 00:44:56,973 চলো খাই হ্যামবার্গার। 565 00:45:03,855 --> 00:45:06,858 ৮১৫ নাম্বার বেছে নিয়েছিলাম। সেটার বিশেষ কোনো কারণ নেই। 566 00:45:20,956 --> 00:45:22,374 ১০ মিনিটেই হবে। 567 00:45:22,916 --> 00:45:24,918 ১০ মিনিট পর, চালু করবে। 568 00:45:33,677 --> 00:45:35,720 আমি এখন বাস্তব জগতে। 569 00:45:36,805 --> 00:45:39,474 সেই সাথে আমি একটা ক্যারেক্টারও। 570 00:45:40,725 --> 00:45:44,437 কোনো ক্যারেক্টার কাউকে বাস্তব থেকে ডাকতে পারলে, 571 00:45:45,522 --> 00:45:46,690 আমার ধারণা... 572 00:45:47,482 --> 00:45:50,819 আমিও নিজেকে ওয়েবটুন জগতে নিয়ে যেতে পারবো। 573 00:45:52,278 --> 00:45:55,407 এখন থেকে, আমি নিজেকে ডাকবো। 574 00:45:56,116 --> 00:45:57,158 নিজেকে ডাকছি, 575 00:45:58,076 --> 00:45:59,452 ওয়েবটুন জগতে। 576 00:47:29,501 --> 00:47:31,002 হ্যালো, ১১২ থেকে বলছি। 577 00:47:31,127 --> 00:47:32,670 এক মার্ডার সাসপেক্টের ব্যাপারে খবর আছে। 578 00:47:32,796 --> 00:47:35,548 শুনতে পাচ্ছি। কোন মার্ডার কেসের কথা বলছেন? 579 00:47:36,216 --> 00:47:39,010 চ্যানেল W এর গোলাগুলির খুনিকে ধরেছি আমি। 580 00:47:39,302 --> 00:47:40,386 এসে এরেস্ট করুন। 581 00:47:40,512 --> 00:47:42,388 আচ্ছা, একটু অপেক্ষা করুন। 582 00:47:42,597 --> 00:47:47,018 ঠিকানা: ৮১৫ নম্বর ব্লক ২, সুংহা অ্যাপার্টমেন্ট, ২১৬-১৩ মুনগিয়ে, 583 00:47:47,102 --> 00:47:48,228 দবং, সউল। 584 00:47:48,311 --> 00:47:49,395 তার নাম হান সাং-হুন। 585 00:47:49,521 --> 00:47:51,481 আমরা এক্ষুণি আসছি। 586 00:47:51,815 --> 00:47:55,068 আপনার পরিচয় জানতে পারি? 587 00:47:55,318 --> 00:47:56,402 এক সাধারণ নাগরিক। 588 00:47:58,113 --> 00:47:59,989 হ্যালো? 589 00:48:00,990 --> 00:48:03,076 স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর পেয়েছি। 590 00:48:07,372 --> 00:48:08,998 আমাদের মধ্যে কে আগে মরবে? 591 00:48:09,958 --> 00:48:11,209 তুমি বোধহয়। 592 00:48:13,294 --> 00:48:16,589 আমি খুনিকে ধরায়, আমি উধাও হতে একটু সময় লাগবে। 593 00:48:17,298 --> 00:48:19,092 মেইন ক্যারেক্টারের একটা কাজ করে ফেলেছি। 594 00:48:20,426 --> 00:48:21,761 হারামজাদা। 595 00:48:24,097 --> 00:48:25,682 কিছুদিন জেলে পচো। 596 00:48:26,432 --> 00:48:28,226 এরমধ্যে তোমাকে মারার উপায় খুঁজি। 597 00:49:19,736 --> 00:49:20,737 এটা... 598 00:49:20,904 --> 00:49:24,073 এখান থেকে স্টুডিওতে যাবে, আর এটা আঁকবে। 599 00:49:24,699 --> 00:49:26,868 ট্যাবলেট ঠিক করে রেখেছি। 600 00:49:27,035 --> 00:49:28,328 না। তুমি তো জানো। 601 00:49:28,745 --> 00:49:29,996 ওটা চালু করলে, খুনি– 602 00:49:30,079 --> 00:49:32,916 সেজন্যই খুনিকে ধরতে হবে, যাতে অবাধে ঘুরতে না পারে। 603 00:49:33,291 --> 00:49:34,667 ওকে ট্যাবলেটে হাত দেয়া থেকে 604 00:49:35,501 --> 00:49:36,711 আমি আটকাবো। 605 00:49:38,213 --> 00:49:40,256 প্রথমে পালানোর জন্য একটা গাড়ি এঁকে দিবে। 606 00:50:15,124 --> 00:50:16,209 চেক করো। 607 00:50:17,794 --> 00:50:18,836 তার মতো দেখতে। 608 00:50:19,671 --> 00:50:21,547 খুনিকে ধরেছি আমরা। 609 00:50:21,714 --> 00:50:22,924 ব্যাকআপ পাঠান। 610 00:50:26,427 --> 00:50:29,264 বেশ, ঠিক আছে। ইন্টার্ভিউ এবার শেষ করা যাক। 611 00:50:29,347 --> 00:50:30,515 আমি একটু ক্লান্ত। 612 00:50:30,723 --> 00:50:33,893 স্যার, খুনি ধরা পড়েছে। 613 00:50:33,977 --> 00:50:35,103 একটু ধরুন। 614 00:50:36,854 --> 00:50:38,273 কী বলছো? কোথায়? 615 00:50:38,356 --> 00:50:41,150 দবং এ ওর বাসায় ধরা পড়েছে। 616 00:50:41,234 --> 00:50:43,903 - হঠাৎ কীভাবে? - কেউ পুলিশে জানিয়েছে। 617 00:50:43,987 --> 00:50:46,322 বলো কী? কে? 618 00:50:47,156 --> 00:50:49,200 - কী? - হয়তো ছুল। 619 00:50:49,409 --> 00:50:50,535 যে খবর দিয়েছে। 620 00:50:51,536 --> 00:50:53,538 পুলিশ বললো গলা একই। 621 00:50:53,871 --> 00:50:55,039 ও বেঁচে থাকলে? 622 00:50:56,207 --> 00:50:57,375 হয়তো বেঁচে আছে। 623 00:50:59,502 --> 00:51:00,920 ওটা ছুলই। 624 00:51:02,088 --> 00:51:05,425 হয়তো। নিশ্চিত হওয়া যাবে না। আগে জানতে হবে। 625 00:51:05,717 --> 00:51:06,718 হুমম। 626 00:51:09,929 --> 00:51:11,180 না। 627 00:51:29,907 --> 00:51:32,577 এ হতে পারে না। ও সেখানেই ছিল। 628 00:51:56,517 --> 00:51:58,394 আজ রাত ১০:৩০ এর দিকে, 629 00:51:58,478 --> 00:52:02,231 চ্যানেল W এর স্টুডিওতে গুলি চালিয়ে ১০ জনকে খুন করা 630 00:52:02,398 --> 00:52:04,192 খুনি নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছে। 631 00:52:04,525 --> 00:52:07,153 সন্দেহভাজনকে এখনো শনাক্ত করা হয়নি। 632 00:52:07,236 --> 00:52:10,239 একজন সাহসী নাগরিক পুলিশে জানায়। 633 00:52:10,740 --> 00:52:13,076 অজ্ঞাতনামা ব্যক্তি সন্দেহভাজনের বাসায় যায়, 634 00:52:13,159 --> 00:52:15,119 ধস্তাধস্তির পর সে... 635 00:52:16,913 --> 00:52:18,247 এরপর আঁকবে... 636 00:52:19,040 --> 00:52:20,249 আমার মরা পচা লাশ। 637 00:52:56,869 --> 00:52:57,745 ছুল, কোথায় তুমি? 638 00:52:58,704 --> 00:53:00,415 - মানে? - নিউজ দেখেছো? 639 00:53:00,706 --> 00:53:02,875 সো-হি ভাবছে তুমি খুনিকে ধরিয়ে দিয়েছো। 640 00:53:02,959 --> 00:53:04,419 হ্যাঁ, আমি ধরিয়ে দিয়েছি। 641 00:53:04,961 --> 00:53:07,171 কী? তুমি দিয়েছো? 642 00:53:07,630 --> 00:53:09,632 - কিন্তু কীভাবে? - দো-ইয়ুন, শোনো। 643 00:53:10,133 --> 00:53:12,802 ১৫ দিন আগে আমি যে বাসায় ছিলাম সে বাসায় যাও। 644 00:53:13,219 --> 00:53:14,804 আমার লাশ পাবে সেখানে। 645 00:53:15,638 --> 00:53:18,391 কী? কীসব বলছো? 646 00:53:18,683 --> 00:53:20,935 পুলিশে খবর দিয়ে সবাইকে জানাও। 647 00:53:21,227 --> 00:53:22,728 লাশের DNA আমার সাথে ম্যাচ করবে। 648 00:53:24,439 --> 00:53:26,983 দো-ইয়ুন, আমি মারা গেছি। 649 00:53:27,692 --> 00:53:29,485 আমি ফেঁসে গুলি খেয়ে অন্যায়ভাবে মরেছি। 650 00:53:32,613 --> 00:53:34,740 তবে, এখনো বেঁচে আছি। তাই চিন্তা করো না। 651 00:53:35,700 --> 00:53:37,243 ভাবলাম তোমার জানা দরকার। 652 00:53:38,703 --> 00:53:41,080 - এই। - ভালো হয় 653 00:53:41,539 --> 00:53:42,957 সো-হি আমাকে মৃত ভাবলে। 654 00:53:43,749 --> 00:53:44,917 ওর ভালোর জন্যই। 655 00:53:47,086 --> 00:53:48,296 পরে কল দেবো। 656 00:54:01,601 --> 00:54:02,602 তাহলে, 657 00:54:03,686 --> 00:54:04,979 সো-হির কী হবে? 658 00:54:05,980 --> 00:54:07,648 আমাদের হ্যাপি এন্ডিং হলে, 659 00:54:08,691 --> 00:54:09,984 সে উধাও হয়ে যাবে। 660 00:54:10,526 --> 00:54:13,029 - ওর জন্য ভেরিয়েবল বানাবো। - ভেরিয়েবল? 661 00:54:13,362 --> 00:54:17,158 মেনে নিতে পারছি না আমাদের অস্তিত্বের উদ্দেশ্য মাত্র একটা। 662 00:54:17,700 --> 00:54:20,953 আর ভেরিয়েবল থাকলে, জীবনের গতিপথ বদলে যায়, 663 00:54:23,331 --> 00:54:24,665 ঠিক যেভাবে তোমার দেখা পেলাম। 664 00:54:34,634 --> 00:54:37,261 শুধুমাত্র ক্যারেক্টার হওয়ায় ওর ভাগ্য লেখা থাকলে, 665 00:54:37,345 --> 00:54:38,429 ওকে আমরা মুক্ত করে দেবো। 666 00:54:39,388 --> 00:54:42,058 দো-ইয়ুন, আমি থানায় যাচ্ছি। 667 00:54:43,893 --> 00:54:46,312 গলা শুনেছি, আমার ধারণা ও, 668 00:54:46,395 --> 00:54:47,605 তাই... 669 00:54:50,483 --> 00:54:51,484 কী? 670 00:54:52,944 --> 00:54:54,111 মারা গেছে? 671 00:54:54,570 --> 00:54:55,780 সো-হির ক্যারেক্টার সেট-আপ 672 00:54:56,697 --> 00:54:57,823 সরিয়ে ফেলবো। 673 00:55:14,715 --> 00:55:16,259 আজ ২৩ তারিখ, 674 00:55:16,342 --> 00:55:19,845 গিয়ংগির ইয়াংফিয়ংয়ে পাওয়া একটি লাশ, 675 00:55:19,971 --> 00:55:23,099 খাং ছুলের বলে শনাক্ত করেছে পুলিশ। 676 00:55:23,516 --> 00:55:25,393 গতমাসের ২২ তারিখে, 677 00:55:25,476 --> 00:55:29,105 WBN এর ডিরেক্টরকে খুনের দায়ে খাং পলাতক ছিল, 678 00:55:29,438 --> 00:55:32,608 ৩৩ দিন পালিয়ে থাকার পর, তাকে মৃত উদ্ধার করা হয়েছে। 679 00:55:33,234 --> 00:55:36,237 পালানোর সময় খাং পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়... 680 00:55:41,742 --> 00:55:43,369 কীভাবে ফিরবে? 681 00:55:44,036 --> 00:55:46,455 তুমি চলে গেলে, সব শেষ। 682 00:55:49,458 --> 00:55:51,085 এখানে ফিরতে পারবে না। 683 00:55:52,461 --> 00:55:53,838 পারবো বোধহয়। 684 00:55:54,839 --> 00:55:57,049 জানতে পারলেই সেটা সম্ভব। 685 00:55:57,508 --> 00:55:59,969 তার মানে তোমার সব স্মৃতি হারিয়ে ফিরতে হবে। 686 00:56:00,511 --> 00:56:02,722 - তাহলে, স্বপ্ন– - স্বপ্ন চাই না আর। 687 00:56:03,431 --> 00:56:04,557 তাহলে কী করবে? 688 00:56:05,224 --> 00:56:07,226 পারবো বোধহয়। এখানেই অপেক্ষা করো। 689 00:56:09,604 --> 00:56:11,188 সেবারেরও একই কথা বলেছিলে। 690 00:56:11,480 --> 00:56:13,524 অপারেশন শেষ হওয়া অব্ধি অপেক্ষা করতে বলেছিলে, 691 00:56:14,066 --> 00:56:15,109 কিন্তু চলে গিয়েছিলে। 692 00:56:15,735 --> 00:56:17,236 ওটা কমিকের খাং ছুল। 693 00:56:19,322 --> 00:56:21,741 আরও একটা জিনিস এঁকে দিতে হবে। 694 00:56:22,575 --> 00:56:25,494 ওটার দাম এখানে অনেক, কেনার সাধ্য নেই আমার। 695 00:56:42,762 --> 00:56:44,639 আমার হারানো আংটিটা এঁকে দিও। 696 00:57:14,418 --> 00:57:15,628 আমার দ্বিতীয় ধারণা, 697 00:57:16,337 --> 00:57:18,464 আমি বাস্তব থেকে ডাক পেয়েছি। 698 00:57:19,131 --> 00:57:21,759 সেজন্য, এক চ্যাপ্টারের মিশন কমপ্লিট হলে, 699 00:57:22,343 --> 00:57:23,344 আমি আবার... 700 00:57:23,970 --> 00:57:24,804 ফিরে যাবো। 701 00:57:28,182 --> 00:57:30,810 [ চলবে... ] 702 00:58:06,137 --> 00:58:07,346 [ খাং ছুল ] 703 00:58:10,683 --> 00:58:11,517 হ্যালো? 704 00:58:15,438 --> 00:58:16,397 ফিরে এসেছি। 705 00:58:17,732 --> 00:58:18,733 কোথায় তুমি? 706 00:58:19,650 --> 00:58:21,027 তোমার কাছে আসছি। 707 00:58:25,531 --> 00:58:27,450 ডেট শেষ করতে রেডি হও। 708 00:58:28,576 --> 00:58:30,244 আজকের ৫টা কিস শেষ করা যাক। 709 00:58:31,954 --> 00:58:32,955 কী? 710 00:58:33,748 --> 00:58:34,999 হারা সহ্য করতে পারি না। 711 00:58:35,499 --> 00:58:37,918 তোমার এক্স-হাজবেন্ডের কাছে হারবো না। 712 00:58:39,712 --> 00:58:41,464 অদ্ভুত প্রতিযোগিতা তো। 713 00:58:41,922 --> 00:58:43,466 প্রতিযোগিতায় নেমেছো নাকি? 714 00:58:46,594 --> 00:58:49,680 শীঘ্রই জানতে পারবে আমি যে হাজার গুণে ভালো। 715 00:58:52,800 --> 00:59:22,000 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ