1
00:00:00,100 --> 00:00:06,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ
2
00:00:07,978 --> 00:00:10,064
কোরিয়ার শীর্ষ ওয়েবটুন সিরিজ W।
3
00:00:11,315 --> 00:00:14,068
প্রধান চরিত্র খাং ছুল,
ওহ ইয়ন-জুর কাছ থেকে জানতে পারে
4
00:00:14,151 --> 00:00:16,612
সে একটি ওয়েবটুনের প্রধান চরিত্র।
5
00:00:16,987 --> 00:00:20,407
খুনিকে ধরতে,
আগে তার পরিচয় তৈরি করতে হবে।
6
00:00:20,491 --> 00:00:21,825
এটাই আমার চেহারা?
7
00:00:22,660 --> 00:00:26,622
ইয়ন-জু এবং নিজের পৃথিবীকে বাঁচাতে
সং-মুর সাথে হাত মেলায় ছুল।
8
00:00:26,705 --> 00:00:29,458
তুমি আমাকে মারতে চাচ্ছো।
এটা বিশ্বাসঘাতকতা।
9
00:00:29,541 --> 00:00:31,210
সব ঠিক করার আগেই...
10
00:00:31,293 --> 00:00:34,296
কিছু লাইন লেখো।
প্রথমে ছুলের লাইন।
11
00:00:34,380 --> 00:00:37,007
এটা তোমার মাথাব্যথা নয়, বাবা।
নিজেকে কী ভাবো?
12
00:00:37,091 --> 00:00:39,635
- তুই মাতাল হয়ে...
- সব মিথ্যা।
13
00:00:40,469 --> 00:00:44,181
সন হিউন-সক খুন হয়,
যে ছিল ছুলের বাবার মতো।
14
00:00:46,850 --> 00:00:48,435
এই! দাঁড়াও!
15
00:00:48,519 --> 00:00:51,939
- আর ছুল ফেঁসে যায়।
- কোথাও লেগেছে?
16
00:01:01,031 --> 00:01:01,949
কোথায় আমরা?
17
00:01:06,578 --> 00:01:07,454
মোটেলে।
18
00:01:09,039 --> 00:01:10,958
ছোটখাটো একটায় উঠেছি।
19
00:01:12,376 --> 00:01:13,502
তবুও চিন্তা হচ্ছে।
20
00:01:22,636 --> 00:01:23,804
ফেঁসে গেছো, তাই না?
21
00:01:24,888 --> 00:01:25,889
অস্বাভাবিক কিছুতে?
22
00:01:26,473 --> 00:01:27,808
তাই পালিয়েছো, তাই না?
23
00:01:31,145 --> 00:01:34,606
কী হয়েছে এবং কীভাবে সমাধা
করা যায় বের করার চেষ্টা করবো।
24
00:01:35,190 --> 00:01:37,192
সিরিয়াস কিছু হয়েছে বোধহয়।
25
00:01:38,235 --> 00:01:39,820
এখনো জানি না।
26
00:01:44,074 --> 00:01:45,868
এখানে থাকাটা বিপজ্জনক।
27
00:01:46,702 --> 00:01:48,454
তোমার আরও ওষুধও লাগবে।
28
00:01:50,205 --> 00:01:54,001
তাই আমাকে
এখানে থেকে বেরুতে হবে।
29
00:01:56,045 --> 00:01:57,546
একা থাকতে পারবে তো?
30
00:02:00,924 --> 00:02:02,384
দেখো, ইয়ন-জু।
31
00:02:02,468 --> 00:02:03,927
আমার জন্য এখানেই অপেক্ষা করো।
32
00:02:05,471 --> 00:02:08,640
তোমার কথা একটুও বুঝিনি।
33
00:02:09,600 --> 00:02:10,851
কীসের কথা বলছো?
34
00:02:12,686 --> 00:02:14,063
আমাকে কীভাবে সাহায্য করবে?
35
00:02:15,439 --> 00:02:17,066
আমি তাদের একজন...
36
00:02:18,609 --> 00:02:20,694
যারা তোমার জীবনের হ্যাপি এন্ডিং চায়।
37
00:02:25,532 --> 00:02:27,201
তাই আমাদের বিচ্ছেদ নিরর্থক নয়।
38
00:02:35,125 --> 00:02:36,043
ইয়ন-জু।
39
00:02:40,631 --> 00:02:41,507
তুমি...
40
00:02:43,550 --> 00:02:44,426
কে?
41
00:02:56,271 --> 00:02:57,981
আমাকে এখান থেকে যেতে হবে।
42
00:02:59,274 --> 00:03:00,108
তাই...
43
00:03:02,152 --> 00:03:04,446
আশাকরি এতে আবার কাজ হবে।
44
00:03:53,537 --> 00:03:55,205
[ চলবে... ]
45
00:05:24,169 --> 00:05:25,087
সু-বং।
46
00:05:26,797 --> 00:05:27,756
সু-বং!
47
00:05:32,552 --> 00:05:33,595
বাবা?
48
00:05:36,848 --> 00:05:37,808
বাবা।
49
00:05:38,934 --> 00:05:42,437
এমন করলে কেন?
বলেছিলে হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করে দিবে।
50
00:05:42,521 --> 00:05:43,981
তাহলে সবাইকে মেরে...
51
00:05:44,648 --> 00:05:46,274
ছুলকে ফাঁসালে কেন?
52
00:05:48,151 --> 00:05:50,445
ওকে এবার খুশিতে থাকতে দেয়া যায় না?
53
00:05:53,240 --> 00:05:54,116
বাবা।
54
00:05:56,702 --> 00:05:57,536
বাবা?
55
00:06:32,738 --> 00:06:33,697
স্যরি।
56
00:06:34,489 --> 00:06:35,449
স্যরি।
57
00:06:36,867 --> 00:06:37,701
হ্যালো?
58
00:06:37,784 --> 00:06:39,661
ইয়ন-জু, কোথায় তুমি?
59
00:06:40,078 --> 00:06:41,663
হাসপাতালে এসেছি।
তুমি নেই কেন?
60
00:06:41,747 --> 00:06:43,248
আমি স্টুডিওতে এসেছি,
কিন্তু বাবার...
61
00:06:43,665 --> 00:06:44,541
কী হয়েছে?
62
00:06:45,625 --> 00:06:47,919
ওনাকে দেখেছো? ওনার...
63
00:06:48,003 --> 00:06:49,254
ওনার চেহারা অদৃশ্য হয়ে গেছে।
64
00:06:49,546 --> 00:06:51,381
দেখেছি! হয়েছেটা কী?
65
00:06:51,923 --> 00:06:55,052
ওনার চোখ, নাক, ঠোঁট অদৃশ্য হয়ে গেছে।
66
00:07:03,352 --> 00:07:06,104
সনের বুকে গুলি করো।
67
00:07:08,940 --> 00:07:11,193
ছুলের হাতে একটা বন্দুক এঁকে দাও।
68
00:07:22,454 --> 00:07:26,249
উনি পাগলের মতো আঁকছিলেন।
69
00:07:27,334 --> 00:07:31,421
তাহলে খুনির কথামতো বাবা আঁকছিল?
70
00:07:31,505 --> 00:07:33,548
জানি না।
71
00:07:33,632 --> 00:07:34,883
আমার...
72
00:07:34,966 --> 00:07:36,968
আমার...
73
00:07:37,302 --> 00:07:38,845
ভীষণ ভয় করছে।
74
00:07:39,471 --> 00:07:41,306
বাবার এখন কী হবে?
75
00:07:41,765 --> 00:07:44,142
বাবাই খুনি? তাহলে কীভাবে...
76
00:07:44,976 --> 00:07:46,478
জানি না।
77
00:07:47,020 --> 00:07:49,189
ওখানে থাকা বিপজ্জনক।
জলদি চলে এসো।
78
00:07:50,107 --> 00:07:53,360
ছুল গুলি খেয়েছে।
ওকে একা ফেলে গেলে মারা যেতে পারে।
79
00:07:53,693 --> 00:07:57,489
কিন্তু তুমি আগে মারা যেতে পারো!
স্যার আর স্যার নেই!
80
00:07:57,697 --> 00:07:59,699
ওখানে ওটা স্যার নয়!
81
00:08:00,117 --> 00:08:03,954
দরজাটা লাগিয়ে চলে আসো।
82
00:08:08,208 --> 00:08:09,126
এক্সকিউজ মি?
83
00:08:12,671 --> 00:08:14,464
- ডাক্তার সাহেব।
- জি।
84
00:08:14,548 --> 00:08:16,925
ডাক্তার সাহেব, খুব ভয় করছে।
85
00:08:17,008 --> 00:08:19,261
কেউ আসতে পারে, ডাক্তার সাহেব।
ভেতরে চলুন।
86
00:08:19,344 --> 00:08:21,888
- আচ্ছা, চলুন।
- জলদি চলুন!
87
00:10:04,574 --> 00:10:05,408
খুলুন।
88
00:10:19,172 --> 00:10:20,674
দরজা খুলেছে।
89
00:10:26,846 --> 00:10:30,100
মি. স, আপনাকে
আমাদের সাথে আসতে হবে।
90
00:10:30,392 --> 00:10:32,644
বেশ লম্বা তদন্ত হবে।
91
00:10:32,894 --> 00:10:36,481
কীভাবে বোকা বনে
আপনাদের সাহায্য করেছি তা ভাবলে,
92
00:10:36,815 --> 00:10:37,691
ইচ্ছে করে...
93
00:10:38,191 --> 00:10:41,027
তারপর আবার,
আপনি বোধহয় জানতেন না।
94
00:10:41,403 --> 00:10:43,238
মি. সন ৩০ বছর ধরে ছুলকে চিনতো,
95
00:10:43,738 --> 00:10:45,156
তবুও তিনি খুন হয়ে গেলেন।
96
00:10:46,157 --> 00:10:47,033
স্যার।
97
00:10:47,450 --> 00:10:49,703
- ছুল কোথায় পালিয়েছে জানা গেছে।
- কোথায়?
98
00:10:49,786 --> 00:10:52,455
এক ঘন্টা আগে ইয়নগিন মোড়ের
ক্যামেরায় তার গাড়ি দেখা গেছে,
99
00:10:52,539 --> 00:10:54,708
কিন্তু বেকবং মোড়ে পৌঁছার আগে
উধাও হয়ে গেছে।
100
00:10:54,791 --> 00:10:57,252
দূরত্ব ৩ কি.মি.
তাই শীঘ্রই তাকে পেয়ে যাবো।
101
00:10:57,585 --> 00:10:59,462
গুলি খেয়েছে,
তাই বেশিদূর যেতে পারবে না।
102
00:11:07,971 --> 00:11:09,306
আপনার গাড়ি তল্লাশি করতে হবে।
103
00:11:09,389 --> 00:11:11,850
আমরা এক পলাতককে খুঁজছি।
104
00:11:12,225 --> 00:11:14,019
ট্রাঙ্ক দেখতে পারি?
105
00:11:33,330 --> 00:11:35,749
কী? খাং ছুল এখানে?
106
00:11:37,167 --> 00:11:40,170
জানি না আসলে।
আমার শিফট মাত্রই শুরু হলো।
107
00:11:40,795 --> 00:11:43,131
- গেস্ট লিস্টটা দেখি।
- অবশ্যই।
108
00:11:49,721 --> 00:11:51,389
- কত নাম্বার রুম?
- ২০৯
109
00:11:59,147 --> 00:12:01,024
- কে?
- পুলিশ।
110
00:12:02,192 --> 00:12:05,070
- কী ব্যাপার?
- আমরা এক খুনের সন্দেহভাজনকে খুঁজছি।
111
00:12:06,196 --> 00:12:08,281
- একটু দেখি।
- জি।
112
00:12:18,124 --> 00:12:19,084
কে?
113
00:12:19,918 --> 00:12:22,337
পুলিশ।
আপনার রুম তল্লাশি করার ছিল।
114
00:12:23,463 --> 00:12:26,049
- কী ব্যাপার?
- একটু দেখি।
115
00:12:44,651 --> 00:12:45,819
ধন্যবাদ।
116
00:12:46,653 --> 00:12:47,487
এরপর?
117
00:12:48,488 --> 00:12:49,364
২১৩
118
00:13:16,057 --> 00:13:18,810
কী ব্যাপার? ২১৩ তো নেই।
119
00:13:19,519 --> 00:13:21,146
কোনো ভুল হয়েছে হয়তো।
120
00:13:26,818 --> 00:13:28,903
সেকেন্ড ফ্লোর দেখা শেষ।
থার্ড ফ্লোরে যাচ্ছি।
121
00:15:20,223 --> 00:15:22,225
[ চিকিৎসা সামগ্রী ]
122
00:15:24,102 --> 00:15:26,980
সহ্য করো। একটু সহ্য করো।
123
00:16:07,896 --> 00:16:11,566
তুমি নেশাগ্রস্ত থাকায় মনে না থাকলে?
124
00:16:13,276 --> 00:16:14,152
আপনি কি...
125
00:16:16,529 --> 00:16:17,780
আমাকে সন্দেহ করছেন?
126
00:16:18,907 --> 00:16:20,575
আমি সত্যিটা জানতে চাই।
127
00:16:22,452 --> 00:16:23,328
স্যার।
128
00:16:25,455 --> 00:16:26,539
আমি খুনি নই।
129
00:16:28,416 --> 00:16:29,834
আমি খুনি নই, স্যার।
130
00:17:05,745 --> 00:17:06,788
ইয়ন-জু।
131
00:17:07,747 --> 00:17:08,665
তুমি নাকি?
132
00:17:13,211 --> 00:17:14,337
জবাব দাও।
133
00:17:15,546 --> 00:17:16,631
কোথায় তুমি?
134
00:17:36,442 --> 00:17:37,819
চোখ মেলে তাকাও।
135
00:17:39,153 --> 00:17:40,780
আমি এখন ওখানে যেতে পারবো না।
136
00:17:44,075 --> 00:17:44,951
তাই...
137
00:17:45,702 --> 00:17:47,078
তোমাকে তোমার
ক্ষতের চিকিৎসা করতে হবে।
138
00:17:47,704 --> 00:17:48,663
প্লিজ ওঠো।
139
00:18:05,513 --> 00:18:06,597
কে তুমি?
140
00:18:11,894 --> 00:18:12,895
ওহ ইয়ন-জু?
141
00:18:14,272 --> 00:18:15,231
কখন বের হলে?
142
00:19:44,445 --> 00:19:45,321
বাবা?
143
00:20:23,484 --> 00:20:24,485
বাবা।
144
00:21:12,450 --> 00:21:14,243
তাহলে এখানে কাজ করে?
145
00:21:15,369 --> 00:21:16,245
ভেতরে চলুন।
146
00:21:18,080 --> 00:21:20,875
দাঁড়ান।
147
00:21:34,055 --> 00:21:35,139
ইয়ন-জু?
148
00:21:36,599 --> 00:21:38,184
- এক্সকিউজ মি?
- হ্যাঁ?
149
00:21:38,768 --> 00:21:39,977
আমাদের সবে পরিচয় হয়েছে।
150
00:21:40,686 --> 00:21:42,605
এভাবে হাত ধরাটা বেশি হয়ে যায় না?
151
00:21:43,147 --> 00:21:46,234
- আমি...
- ধীরেসুস্থে আগান।
152
00:21:48,027 --> 00:21:49,362
- এক্সকিউজ মি।
- হ্যাঁ?
153
00:21:52,490 --> 00:21:53,366
স্যরি।
154
00:22:00,915 --> 00:22:01,791
ইয়ন-জু?
155
00:22:02,541 --> 00:22:03,834
ইয়ন-জু...
156
00:22:06,504 --> 00:22:07,463
খোদা।
157
00:22:08,005 --> 00:22:10,925
ভাবলাম তোমার কিছু হয়েছে।
158
00:22:11,008 --> 00:22:13,219
ঠিক আছো?
তোমার ঠোঁট ঠিক আছে?
159
00:22:16,055 --> 00:22:16,931
স্যারের কী অবস্থা?
160
00:22:17,556 --> 00:22:20,226
বিছানায় শুইয়ে দরজা লাগিয়ে দিয়েছি।
আর কোনো উপায় ছিল না।
161
00:22:33,239 --> 00:22:35,574
চমৎকার অফিস।
162
00:22:41,789 --> 00:22:42,790
খাং ছুল।
163
00:22:55,845 --> 00:22:57,304
এটা বাথরুম নাকি?
164
00:23:10,317 --> 00:23:13,320
পাওয়ার অফ করায়
বাবা শান্ত হয়েছে।
165
00:23:13,404 --> 00:23:14,280
কেন?
166
00:23:14,822 --> 00:23:18,409
ওটা বন্ধ করায় বোধহয় খুনির সাথে
ওনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
167
00:23:18,868 --> 00:23:19,785
আমারও তা-ই ধারণা।
168
00:23:20,661 --> 00:23:22,121
নিশ্চিত না যদিও।
169
00:23:24,331 --> 00:23:25,750
স্যারের এখন কী করবো?
170
00:23:27,460 --> 00:23:29,754
সেবারের মতো আবার
স্বপ্ন বানিয়ে দিতে চাচ্ছি।
171
00:23:30,212 --> 00:23:32,048
স্বপ্ন? স্বপ্ন?
172
00:23:32,506 --> 00:23:35,843
হ্যাঁ। স্বপ্ন বানিয়ে দেয়া দরকার।
173
00:23:35,926 --> 00:23:38,637
এবার আরও আগে গেলে কেমন হয়?
174
00:23:38,721 --> 00:23:42,183
১০ বছর আগে,
ছুলের পরিবার মারা যাবার আগে।
175
00:23:42,266 --> 00:23:46,020
খুনি আসার আগে দেখা
স্বপ্ন বানিয়ে দাও।
176
00:23:46,103 --> 00:23:48,105
তাহলে ওকে শুরুতেই
সরিয়ে দেয়া যাবে, তাই না?
177
00:23:48,355 --> 00:23:49,273
কিন্তু...
178
00:23:50,316 --> 00:23:51,650
এটা চালু করতে পারছি না।
179
00:23:51,734 --> 00:23:54,111
খুনি যদি চালু করার অপেক্ষায় থাকে?
180
00:23:54,653 --> 00:23:56,864
এটার সাহায্যে এখন কিছু আঁকা যাবে না।
181
00:23:57,990 --> 00:23:59,533
তাহলে কী করবো?
182
00:24:00,868 --> 00:24:01,827
হ্যালো?
183
00:24:04,789 --> 00:24:07,333
ওয়াও, তাহলে এটা ওর বাবার অফিস।
184
00:24:10,753 --> 00:24:11,670
ইয়ন-জু কোথায়?
185
00:24:12,171 --> 00:24:13,464
এইতো।
186
00:24:14,173 --> 00:24:15,007
কোথায়?
187
00:24:22,473 --> 00:24:23,349
কী?
188
00:24:24,308 --> 00:24:25,643
কী হলো?
189
00:24:27,103 --> 00:24:27,978
কী?
190
00:24:32,191 --> 00:24:34,443
দাঁড়ান, সক-বম।
191
00:24:34,527 --> 00:24:37,822
এটা বলিনি। দাঁড়ান, সক-বম।
192
00:24:37,905 --> 00:24:40,991
[ ছাংমিন পার্টি ]
193
00:24:41,283 --> 00:24:42,493
ওহ ইয়ন-জু?
194
00:24:43,410 --> 00:24:44,870
ওর আসল নাম ওহ ইয়ন-জু?
195
00:24:47,498 --> 00:24:48,999
এই ওহ ইয়ুন-জুটা কে?
196
00:24:49,125 --> 00:24:51,001
ওর সাথে কেন ছুল পালালো?
197
00:24:53,212 --> 00:24:54,672
[ হান ছল-হো ]
198
00:24:54,755 --> 00:24:59,260
তাই নাকি? তাহলে ওকে ধরার জন্য
আগে মেয়েটাকে ধরতে হবে।
199
00:25:03,347 --> 00:25:04,765
ইট মারলে পাটকেল খেতে হয়।
200
00:25:05,850 --> 00:25:07,768
এর মানে ধর্ম ন্যায়ের পক্ষে।
201
00:25:07,852 --> 00:25:10,896
আরও মানে
পৃথিবী নিজের নিয়মে চলছে।
202
00:25:10,980 --> 00:25:14,733
বলেছিলাম খাং ছুল একটা সাইকোপ্যাথ।
203
00:25:16,944 --> 00:25:18,279
হ্যাঁ।
204
00:25:19,405 --> 00:25:22,408
ছুল এরেস্ট হলে,
প্রসেসে অনেক লম্বা সময় যাবে।
205
00:25:23,701 --> 00:25:25,828
তারচেয়ে গুলি করে মারা উচিত।
206
00:25:28,831 --> 00:25:31,000
দোষ স্বীকার করে
সুইসাইড নোট রেখে গেলে আরও ভালো।
207
00:25:33,252 --> 00:25:34,128
কে আপনি?
208
00:25:36,380 --> 00:25:37,673
এখানে কী করছেন?
209
00:25:38,674 --> 00:25:39,550
স্যরি।
210
00:25:40,092 --> 00:25:40,926
এইযে!
211
00:25:46,515 --> 00:25:48,142
- মহিলাটা কে?
- জি?
212
00:25:49,101 --> 00:25:50,811
সবার মাথা গেছে?
213
00:25:51,478 --> 00:25:53,105
তাকে ঢুকতে দিলে কেন?
214
00:25:53,439 --> 00:25:55,399
দাঁড়িয়ে কেন?
এক্ষুণি ধরে আনো!
215
00:25:55,482 --> 00:25:56,317
জি, স্যার।
216
00:26:28,849 --> 00:26:31,769
হচ্ছে কী?
আমি হান ছল-হোর অফিসে কেন?
217
00:26:31,852 --> 00:26:32,895
হান ছল-হো কেন?
218
00:26:34,188 --> 00:26:35,773
সে আমাকে খুঁজছে বলে?
219
00:26:36,482 --> 00:26:39,151
সে আমাকে এখানে আনলো নাকি?
220
00:26:41,153 --> 00:26:42,446
তুমি ওহ ইয়ন-জু?
221
00:26:44,198 --> 00:26:45,241
কখন বের হলে?
222
00:26:46,784 --> 00:26:47,910
তাহলে গতবার,
223
00:26:48,702 --> 00:26:50,621
ছুল আমাকে আনেনি,
224
00:26:50,704 --> 00:26:52,331
বরং খুনি এনেছিল?
225
00:26:53,207 --> 00:26:55,709
শুধু প্রধান চরিত্রই
আমাকে আনতে পারে না।
226
00:26:56,001 --> 00:26:57,253
হঠাৎ এরকম কেন?
227
00:27:06,512 --> 00:27:09,014
- ধরেছো?
- পাইনি।
228
00:27:09,974 --> 00:27:13,227
কেউ আমার অফিসে ঢুকলো
আর তোমরা টের পেলে না?
229
00:27:13,644 --> 00:27:14,520
স্যরি, স্যার।
230
00:27:19,149 --> 00:27:20,693
কে সে?
231
00:27:31,704 --> 00:27:32,663
কী দেখছি?
232
00:27:36,375 --> 00:27:37,418
ওহ ইয়ন-জু?
233
00:27:43,549 --> 00:27:44,633
আজকে কত তারিখ?
234
00:27:45,175 --> 00:27:46,093
২২ তারিখ।
235
00:27:47,469 --> 00:27:48,304
কয়টা বাজে?
236
00:27:50,347 --> 00:27:51,515
রাত ১১টা।
237
00:27:53,726 --> 00:27:55,978
খাং ছুলের কী হয়েছে জানেন?
238
00:27:56,603 --> 00:27:57,604
খাং ছুল?
239
00:27:57,688 --> 00:27:59,189
হ্যাঁ, আমি নিউজ দেখিনি।
240
00:28:00,149 --> 00:28:01,859
একজনকে খুন করে পালিয়েছে।
241
00:28:02,151 --> 00:28:03,569
এখনো ধরা পড়েনি।
242
00:28:05,070 --> 00:28:06,030
ধন্যবাদ।
243
00:28:11,493 --> 00:28:12,411
১১টা বাজলে,
244
00:28:13,203 --> 00:28:15,080
মাত্র ২ ঘন্টা কেটেছে।
245
00:28:55,079 --> 00:28:56,163
স্বাগতম।
246
00:28:57,039 --> 00:29:00,209
মাফ করবেন,
আজকে কত তারিখ?
247
00:29:00,292 --> 00:29:02,753
আজকে? ২২ তারিখ।
248
00:29:03,087 --> 00:29:04,296
২২ তারিখ?
249
00:29:05,214 --> 00:29:07,007
আগেও তো ২২ ছিল।
250
00:29:07,466 --> 00:29:08,342
জি?
251
00:29:09,468 --> 00:29:11,595
সেপ্টেম্বরের ২২ তারিখ নাকি?
252
00:29:12,513 --> 00:29:13,430
হ্যাঁ।
253
00:29:15,599 --> 00:29:16,934
এক মাস কেটে গেছে।
254
00:29:18,894 --> 00:29:22,815
খাং ছুলের কী হয়েছে জানেন কিছু?
255
00:29:22,898 --> 00:29:23,774
খাং ছুল?
256
00:29:24,066 --> 00:29:26,610
হ্যাঁ। দেশের বাইরে থাকায়
নিউজ দেখা হয়নি।
257
00:29:26,694 --> 00:29:28,821
পুলিশ এখনো ওকে খুঁজছে।
258
00:29:28,904 --> 00:29:31,865
এক মাস হয়ে গেছে, কিন্তু
শালাকে এখনো ধরতে পারেনি।
259
00:29:31,949 --> 00:29:33,659
শুনেছি কোথাও মারা পড়েছে।
260
00:29:33,742 --> 00:29:35,369
পালানোর সময় নাকি গুলি খেয়েছিল।
261
00:29:35,452 --> 00:29:36,995
ও এত সহজে মরতে পারে না।
262
00:29:37,079 --> 00:29:39,957
ওর মতো লোকের বিচার হওয়া উচিত,
263
00:29:40,040 --> 00:29:41,625
যাতে জেলে পচে মরে।
264
00:29:42,167 --> 00:29:43,544
- টাকা নিন।
- আচ্ছা।
265
00:29:54,847 --> 00:29:57,141
ন্যায়বিচার জোটের প্রায় ৩ শতাধিক সদস্য
266
00:29:57,224 --> 00:30:00,644
WBN এর অফিসের সামনে জড়ো হয়ে
267
00:30:00,728 --> 00:30:03,272
সম্প্রচার কেন্দ্রটি বন্ধের দাবি জানায়।
268
00:30:03,772 --> 00:30:06,984
- খাং ছুলের ব্যবস্থাপনায়, WBN–
- ধুর।
269
00:30:07,776 --> 00:30:10,612
খবর শুনতে আর ভালো লাগে না।
প্রতিদিন শুধু খাং ছুলকে নিয়ে।
270
00:30:11,405 --> 00:30:13,198
এবার যদি থামে একটু।
271
00:30:13,532 --> 00:30:15,409
খবরটা ভালোও না।
272
00:30:16,535 --> 00:30:18,871
কেউ ওরকম কীভাবে করতে পারে?
273
00:30:19,705 --> 00:30:20,998
বাবাকে মেরেছে।
274
00:30:21,290 --> 00:30:22,666
শিক্ষককে মেরেছে।
275
00:30:23,250 --> 00:30:27,004
ন্যায়ের রক্ষক ও হিরো সাজার মতো
যথেষ্ট শক্ত মনের ছিল সে।
276
00:30:58,577 --> 00:30:59,661
আছো তুমি?
277
00:31:04,541 --> 00:31:06,126
কথা বলো। আছো?
278
00:31:09,087 --> 00:31:10,839
শুনেছি কোথাও মারা পড়েছে।
279
00:31:10,923 --> 00:31:12,674
পালানোর সময় নাকি গুলি খেয়েছিল।
280
00:32:13,902 --> 00:32:14,862
নিচে যাবে না?
281
00:32:18,699 --> 00:32:20,117
আসো, ড্রিংক করো।
282
00:32:21,994 --> 00:32:23,328
আজকে শেষ দিন।
283
00:32:24,788 --> 00:32:25,706
সেলিব্রেট করি।
284
00:32:37,593 --> 00:32:39,219
ও নিশ্চয়ই মরে গেছে।
285
00:32:41,430 --> 00:32:42,890
মরে গেছে।
286
00:32:44,892 --> 00:32:46,935
নয়তো, এতদিন সহ্য করে
থাকতো পারতো না।
287
00:32:47,311 --> 00:32:48,604
কী করতে চাচ্ছে?
288
00:32:50,898 --> 00:32:53,233
হয় গুলি খেয়ে মরেছে,
289
00:32:54,192 --> 00:32:56,111
নয়তো পানিতে ঝাঁপ দিয়েছে,
290
00:32:57,321 --> 00:32:59,281
কারণ পরিস্থিতির মুখোমুখি হবার
সাহস নেই ওর।
291
00:33:02,409 --> 00:33:03,785
দুটোর একটা হয়েছে।
292
00:33:04,620 --> 00:33:05,537
তাই না?
293
00:33:15,714 --> 00:33:16,882
মরে গিয়ে থাকলে,
294
00:33:19,259 --> 00:33:20,552
ব্যাপারটা খারাপ হয়েছে।
295
00:33:21,470 --> 00:33:23,430
কিছু বলেও গেল না?
296
00:33:26,058 --> 00:33:26,892
ভাই।
297
00:33:36,193 --> 00:33:38,153
- এক মহিলা এসেছে।
- কে?
298
00:33:38,737 --> 00:33:39,738
ওহ ইয়ন-জু।
299
00:33:40,697 --> 00:33:42,741
সেদিন তাকে দেখেছিলাম।
সে-ই এসেছে।
300
00:33:43,575 --> 00:33:44,701
আপনার সাথে দেখা করতে চায়।
301
00:33:45,911 --> 00:33:46,745
কোথায়?
302
00:34:12,437 --> 00:34:13,313
মিস. ওহ?
303
00:34:17,025 --> 00:34:19,152
- জি।
- আপনিই ওহ ইয়ন-জু?
304
00:34:19,736 --> 00:34:21,822
মি. খাং এর সাথে
গাড়িতে ছিলেন সেদিন।
305
00:34:23,615 --> 00:34:24,449
হ্যাঁ।
306
00:34:24,741 --> 00:34:26,827
পুলিশ আপনাকে খুঁজছে।
এখানে এলেন কেন?
307
00:34:27,369 --> 00:34:30,288
- কারণ আছে।
- আমার কাছে কেন এলেন?
308
00:34:31,206 --> 00:34:32,207
ভাবছিলাম...
309
00:34:34,918 --> 00:34:37,004
খাং ছুলের কোনো খবর জানেন কিনা।
310
00:34:38,505 --> 00:34:40,382
সেদিনের পর থেকে তাকে আর দেখিনি।
311
00:34:41,591 --> 00:34:44,511
ভাবছিলাম আপনি কিছু জানেন কিনা।
312
00:34:45,387 --> 00:34:48,640
আমি কীভাবে জানবো উনি কোথায়?
পুলিশও খুঁজে পাচ্ছে না।
313
00:34:53,520 --> 00:34:54,855
ওনার সাথে আপনার কী সম্পর্ক?
314
00:34:59,818 --> 00:35:00,861
কিছুই...
315
00:35:02,529 --> 00:35:03,822
না।
316
00:35:07,075 --> 00:35:07,993
শুধু...
317
00:35:09,578 --> 00:35:11,580
বেঁচে আছে নাকি নেই
জানতে চাচ্ছিলাম।
318
00:35:13,290 --> 00:35:14,791
বেঁচে আছে?
319
00:35:15,834 --> 00:35:17,461
হয়তো মারা গেছে।
320
00:35:21,590 --> 00:35:24,551
শেষবার তাকে
গুরুতর অবস্থায় দেখেছিলাম।
321
00:35:26,428 --> 00:35:28,764
তাকে আমার ওভাবে
ছেড়ে যাওয়া ঠিক হয়নি।
322
00:35:30,682 --> 00:35:32,184
ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই...
323
00:35:50,911 --> 00:35:53,413
[ সিনোরি গ্রাম ]
324
00:35:55,082 --> 00:35:56,041
এখানে যান।
325
00:35:57,667 --> 00:35:58,668
কল দিয়ে জানিয়ে দেবো।
326
00:36:01,171 --> 00:36:03,340
মি. খাং আপনাকে খুঁজছেন।
327
00:36:06,426 --> 00:36:07,302
সে...
328
00:36:09,387 --> 00:36:10,263
বেঁচে আছে?
329
00:36:14,017 --> 00:36:15,060
একটা উপকার চাওয়ার ছিল।
330
00:36:16,144 --> 00:36:18,355
ওনার সাথে আপনার
কী সম্পর্ক জানি না,
331
00:36:19,272 --> 00:36:20,816
তবুও ওনাকে ধরা দিতে বুঝাবেন।
332
00:36:22,025 --> 00:36:23,777
আর কোনো উপায় নেই।
333
00:36:24,152 --> 00:36:26,780
সাজা কমাতে,
ওনাকে দ্রুত ধরা দিতে হবে।
334
00:36:28,156 --> 00:36:29,741
আর সাহায্য করতে পারবো না।
335
00:36:32,744 --> 00:36:33,995
বুঝাবেন প্লিজ।
336
00:36:43,213 --> 00:36:44,047
কে?
337
00:36:46,424 --> 00:36:47,259
হোটেল স্টাফ।
338
00:37:01,022 --> 00:37:03,191
[ সিনোরি গ্রাম ]
339
00:37:23,753 --> 00:37:25,714
[ সিনোরি গ্রাম ]
340
00:37:25,797 --> 00:37:28,592
দাদি, এটা কি সিনোরি গ্রাম?
341
00:37:28,842 --> 00:37:29,718
হ্যাঁ।
342
00:38:02,751 --> 00:38:03,627
ওহ ইয়ন-জু।
343
00:38:08,173 --> 00:38:09,090
অনেকদিন পর।
344
00:38:12,719 --> 00:38:13,595
উঠুন।
345
00:38:31,738 --> 00:38:32,739
কেমন আছো?
346
00:38:35,867 --> 00:38:37,994
পরিচিত কাউকে পেয়ে ভালো লাগছে।
347
00:38:42,040 --> 00:38:43,291
কিছু তো বলো?
348
00:38:43,625 --> 00:38:45,710
কথা বলার জন্য ছটফট করছি।
349
00:38:50,632 --> 00:38:51,591
ভেবেছিলাম...
350
00:38:52,634 --> 00:38:53,677
মারা গেছো।
351
00:38:55,971 --> 00:38:56,805
মোটেই না।
352
00:38:57,931 --> 00:39:00,684
ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলে
কীভাবে নিজের চিকিৎসা করবো।
353
00:39:04,187 --> 00:39:05,647
চোখ মেলে তাকাও।
354
00:39:06,940 --> 00:39:08,692
আমি এখন ওখানে যেতে পারবো না।
355
00:39:08,775 --> 00:39:11,611
তোমার ক্ষতের চিকিৎসা
তোমাকে করতে হবে।
356
00:39:12,279 --> 00:39:13,405
প্লিজ ওঠো।
357
00:39:27,585 --> 00:39:29,170
চোখ মেলে তাকাও
358
00:39:29,254 --> 00:39:32,132
কোনো অ্যান্টিবায়োটিক না থাকায়
ইনজেকশন দিতে পারিনি।
359
00:39:32,215 --> 00:39:33,425
আগে অ্যান্টিবায়োটিক নাও।
360
00:39:43,101 --> 00:39:45,395
শিরায় দিতে হবে।
361
00:39:45,979 --> 00:39:47,105
যেভাবে বলি সেভাবে করো।
362
00:40:09,711 --> 00:40:13,006
তখন দেখেছিলাম
বুলেট বেশ ভেতরে চলে গেছে।
363
00:40:13,089 --> 00:40:15,175
ব্যথা করবে,
তবুও তোমাকেই বের করতে হবে।
364
00:40:43,620 --> 00:40:44,788
ক্ষত সেলাই করো।
365
00:40:49,417 --> 00:40:50,418
হয়ে গেছে।
366
00:40:51,503 --> 00:40:52,420
পেরেছো তুমি।
367
00:41:08,728 --> 00:41:11,272
মদ গিলে মাতলামি করছিস?
হারামজাদা!
368
00:41:11,564 --> 00:41:14,359
আমাকে আবার মারলে
সহ্য করবো না বলেছি।
369
00:41:14,442 --> 00:41:16,111
ওগো, থামো!
370
00:41:16,194 --> 00:41:17,612
ছুল, তুইও থাম।
371
00:41:17,695 --> 00:41:20,698
হারামজাদা, বেরিয়ে যা।
আর কখনো আসবি না।
372
00:41:20,782 --> 00:41:22,450
তোর মতো ছেলের
দরকার নেই আমার!
373
00:41:22,826 --> 00:41:24,911
বিশ্বাস হয় না
এই দিন দেখার জন্য–
374
00:41:25,870 --> 00:41:26,830
ওগো!
375
00:41:28,373 --> 00:41:30,208
আমাকে আবার মারলে
সহ্য করবো না বলেছি।
376
00:41:30,291 --> 00:41:31,918
ওগো, থামো!
377
00:41:32,001 --> 00:41:36,339
- ছুল, তুইও থাম।
- হারামজাদা, বেরিয়ে যা। আর কখনো আসবি না।
378
00:41:36,631 --> 00:41:38,466
তোর মতো ছেলের
দরকার নেই আমার!
379
00:41:38,550 --> 00:41:40,552
বিশ্বাস হয় না
এই দিন দেখার জন্য–
380
00:41:41,719 --> 00:41:42,554
ওগো!
381
00:43:28,493 --> 00:43:32,080
চ্যানেল W এর সাবেক পরিচালক খাং ছুল,
যে সন হিয়ন-সককে খুন করেছে,
382
00:43:32,205 --> 00:43:36,709
এখনো তার কোনো হদিস মেলেনি।
383
00:43:37,085 --> 00:43:40,255
ন্যায়ের জন্য তার করা সবকিছু
384
00:43:40,338 --> 00:43:44,968
নিজের অপরাধ ঢাকতে
স্রেফ লোক দেখানো কর্মকাণ্ড ছিল।
385
00:43:45,051 --> 00:43:47,512
এতে জনসাধারণ ক্ষুব্ধ।
386
00:43:48,137 --> 00:43:49,138
এদিকে–
387
00:44:24,632 --> 00:44:25,967
পাগল হয়ে যাচ্ছি।
388
00:44:37,312 --> 00:44:39,814
তুমি যাবার পর,
জায়গায় জায়গায় ঘুরেছি।
389
00:44:40,565 --> 00:44:41,733
এটা পাঁচ নাম্বার।
390
00:44:52,493 --> 00:44:53,786
এত দেরি হলো যে?
391
00:44:54,620 --> 00:44:56,289
দেখে মনে হয়েছিল দ্রুতই ফিরবে।
392
00:44:58,207 --> 00:45:00,335
বলেছিলে কোনো ব্যবস্থা করবে।
393
00:45:01,419 --> 00:45:02,920
তাই ভেবেছিলাম দ্রুত ফিরবে।
394
00:45:04,714 --> 00:45:05,965
একটা কারণে পারিনি।
395
00:45:06,966 --> 00:45:07,800
কী কারণ?
396
00:45:17,185 --> 00:45:19,103
মনে হয় কোনো সমাধান পাওনি।
397
00:45:20,730 --> 00:45:22,273
আমাকে সান্ত্বনা দিতে বলেছিলে।
398
00:45:24,150 --> 00:45:25,526
আশান্বিত হয়েছিলাম।
399
00:45:26,277 --> 00:45:27,487
ভেবেছিলাম তুমি কিছু জানো।
400
00:45:27,987 --> 00:45:31,449
আমাকে কেন নির্দোষ ভেবেছিলে
জানতে চেয়েছিলাম।
401
00:45:32,784 --> 00:45:34,243
ভেবেছিলাম,
"সে কি কোনো সিক্রেট এজেন্ট?"
402
00:45:35,244 --> 00:45:37,330
"সে খুনিকে চেনে?"
403
00:45:37,872 --> 00:45:40,124
"সে খুনির বন্ধু?"
404
00:45:41,459 --> 00:45:42,585
"খুনির মেয়ে?"
405
00:45:49,300 --> 00:45:51,094
কোনো সমাধান না পেয়েও
আমাকে খুঁজেছো কেন?
406
00:45:53,679 --> 00:45:54,722
চিন্তায় ছিলাম।
407
00:45:57,308 --> 00:46:00,603
সেদিন রাতে তোমাকে
একা ফেলে যাওয়ায় খারাপ লাগছিল।
408
00:46:03,439 --> 00:46:04,857
তোমার হাজবেন্ড ফিরেছে?
409
00:46:07,735 --> 00:46:11,322
পুরুষের সংস্পর্শ মিস করো? সেজন্যই কি
আমাকে কিস করে উধাও হয়ে গিয়েছিলে?
410
00:46:13,866 --> 00:46:15,076
আমি তোমার
হাজবেন্ডের মতো দেখতে বলে?
411
00:46:16,953 --> 00:46:18,830
"পুরুষের সংস্পর্শ?"
এ কথা কীভাবে বলো?
412
00:46:19,497 --> 00:46:22,250
ডিনার তো করোনি?
আগে কিছু খাবার কেনা যাক।
413
00:46:22,333 --> 00:46:23,501
বাসায় খাবার নেই।
414
00:46:28,798 --> 00:46:30,091
তোমার কোথাও যাবার জায়গা নেই।
415
00:46:30,883 --> 00:46:33,803
টাকা নেই, যাবার জায়গা নেই,
আর কাউকে চেনোও না।
416
00:46:34,637 --> 00:46:36,806
সেকারণে একজন পলাতকের
সাহায্য নিতে হবে।
417
00:46:38,599 --> 00:46:39,475
ভুল বললাম?
418
00:46:41,352 --> 00:46:42,228
ঠিক বলেছো।
419
00:46:43,980 --> 00:46:46,107
আমার কাছে টাকা নেই,
তবুও সাহায্য করবো।
420
00:46:47,150 --> 00:46:48,401
আমার জীবনের জন্য
তোমার কাছে ঋণী।
421
00:46:55,283 --> 00:46:57,743
তোমার আর কোনো জামা নেই, তাই না?
একটা কিনে দিই।
422
00:46:59,328 --> 00:47:00,246
লাগবে না।
423
00:47:01,414 --> 00:47:04,208
কিনে যে দিতে হবে।
আমি কিনে দিতে চাই।
424
00:47:20,433 --> 00:47:22,101
জায়গা হিসেবে ভালো না?
425
00:47:22,560 --> 00:47:23,978
পুরনো ধাঁচের হলেও ভালো।
426
00:47:25,146 --> 00:47:26,731
পছন্দ করো।
427
00:47:29,108 --> 00:47:31,777
লজ্জাজনক হলেও,
দামি জামা কিনে দিতে পারবো না।
428
00:47:32,445 --> 00:47:33,988
এমনিতে আমার অনেক টাকা,
429
00:47:35,156 --> 00:47:36,574
কিন্তু এখন ব্যবহার করতে পারছি না।
430
00:47:40,536 --> 00:47:41,496
এটা কেমন?
431
00:47:44,123 --> 00:47:45,124
হ্যাঁ...
432
00:47:45,374 --> 00:47:47,126
৫,০০০ উয়ন দাম। কমই আছে।
433
00:47:47,960 --> 00:47:50,671
দুজনের কাছেই টাকা নেই,
তাই হিসাবী হতে হবে।
434
00:47:52,298 --> 00:47:55,635
পারলে তোমাকে তিন মিলিয়ন
উয়নের ড্রেস কিনে দিতাম।
435
00:47:56,344 --> 00:47:57,178
জানো নিশ্চয়ই।
436
00:48:05,144 --> 00:48:07,813
আমি চেহারা দেখাতে পারবো না,
তুমি টাকা দিয়ে আসো।
437
00:48:13,444 --> 00:48:15,863
- কত এটা?
- ৫,০০০ উয়ন।
438
00:48:16,364 --> 00:48:17,573
সুন্দরটা নিয়েছেন।
439
00:48:37,426 --> 00:48:39,303
অনেক গরম পড়ছে।
একটু ঠাণ্ডা হওয়া যাক।
440
00:48:41,514 --> 00:48:42,390
বাকি টাকা?
441
00:48:45,059 --> 00:48:46,310
টাকা নষ্ট করা যাবে না।
442
00:48:47,395 --> 00:48:48,229
চলো।
443
00:48:56,654 --> 00:48:57,488
ভালোই।
444
00:48:59,532 --> 00:49:00,366
তোমারটা কেমন?
445
00:49:03,578 --> 00:49:04,537
ভ্যানিলা।
446
00:49:05,288 --> 00:49:06,163
একটু খেয়ে দেখি।
447
00:49:10,167 --> 00:49:12,086
মজা নেই।
আমারটা মজা।
448
00:49:13,462 --> 00:49:14,297
খেয়ে দেখো।
449
00:49:20,761 --> 00:49:21,762
আমারটা মজা না?
450
00:49:24,432 --> 00:49:25,933
কী হয়েছে তোমার?
451
00:49:26,684 --> 00:49:29,020
- মানে?
- তুমি পলাতক।
452
00:49:29,604 --> 00:49:31,022
এক মাস যাবত পালিয়ে বেড়াচ্ছো।
453
00:49:32,898 --> 00:49:35,318
তাছাড়া, আমাকে চেনো?
454
00:49:36,444 --> 00:49:39,363
আমাকে চেনো না। তবুও সাথে রেখেছো,
ড্রেস কিনে দিয়েছো।
455
00:49:39,447 --> 00:49:41,991
আইসক্রিম খাচ্ছো, যেখানে তোমার
নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা।
456
00:49:42,199 --> 00:49:43,451
কী ভাবছো আসলে?
457
00:49:44,535 --> 00:49:46,871
হাত গুটিয়ে বসে থাকবে?
458
00:49:48,080 --> 00:49:50,666
অযৌক্তিক ঘটনা ঘটতে থাকলে
মানুষ পাগল হয়ে যায়।
459
00:49:53,127 --> 00:49:56,005
আমাকে পাগল ভাবো।
আমি আর কিছু ভাবতে পারছি না।
460
00:49:58,341 --> 00:50:01,969
এক মাস যাবত সাধ্যের মধ্যে সব করেছি,
কিন্তু কোনো সমাধান পাইনি।
461
00:50:02,720 --> 00:50:04,388
এখন আমার হাতে দুইটা পথ।
462
00:50:05,056 --> 00:50:07,433
ধরা না পড়া পর্যন্ত পালানো
নয়তো ধরা দেয়া।
463
00:50:07,892 --> 00:50:09,352
তারপর কেসটা কোর্টে উঠবে।
464
00:50:10,311 --> 00:50:12,313
যেটাই হোক
যাবজ্জীবন কারাদণ্ড পাবো।
465
00:50:14,899 --> 00:50:16,567
এটাই বোধহয় আমার নিয়তি।
466
00:50:17,485 --> 00:50:20,321
যতই চেষ্টা করি না কেন,
ফলাফল একই আসবে।
467
00:50:22,573 --> 00:50:24,367
আমার ভাগ্যে হয়তো
স্যাড এন্ডিং লেখা।
468
00:50:31,040 --> 00:50:34,835
দুইটা করেছি, তাই না?
শপিং করেছি, আইসক্রিম খেয়েছি।
469
00:50:35,378 --> 00:50:36,504
এবার গ্রোসারি শপিংয়ে চলো।
470
00:50:48,224 --> 00:50:49,183
স্ন্যাকস নিবো কিছু?
471
00:50:59,652 --> 00:51:00,611
এটা খেয়েছো কখনো?
472
00:51:01,445 --> 00:51:02,321
নিই তাহলে।
473
00:51:05,241 --> 00:51:08,285
আশ্চর্যজনকভাবে, কারো সাথে
খাবো বলে প্রচুর খিদা লেগেছে।
474
00:51:08,828 --> 00:51:10,079
একটা তরমুজও নিবো নাকি?
475
00:51:26,303 --> 00:51:28,431
স্প্যাঘেটি বানাবো।
ক্রিম স্প্যাঘেটি পছন্দ করো?
476
00:51:32,143 --> 00:51:34,186
তুমি তো রান্না করতে পারো না।
477
00:51:36,188 --> 00:51:37,773
কে বললো পারি না?
478
00:51:40,151 --> 00:51:43,154
ঠিক বলেছো। পারি না,
তবে অনলাইন থেকে শিখেছি।
479
00:51:43,571 --> 00:51:46,824
কাজ ছিল না, তাছাড়া তুমি আসলে
রেঁধে খাওয়ানোর ইচ্ছা ছিল।
480
00:51:47,742 --> 00:51:48,576
কী?
481
00:51:51,245 --> 00:51:52,079
ধুয়ে আনো।
482
00:51:54,707 --> 00:51:56,167
বাথরুম এদিকে।
483
00:52:05,426 --> 00:52:06,594
এটা নিয়ে চারটা করলাম?
484
00:52:07,595 --> 00:52:09,472
আরও দুইটা করলে
আজকের হোমওয়ার্ক শেষ।
485
00:52:21,525 --> 00:52:22,485
গ্রোসারি শপিং।
486
00:52:24,487 --> 00:52:25,654
কেক।
487
00:52:26,822 --> 00:52:28,824
শপিংয়ে যাওয়া।
488
00:52:40,336 --> 00:52:41,879
বেকন বেশি দেবো?
489
00:52:42,463 --> 00:52:43,798
একটু আগে কী বললে?
490
00:52:44,089 --> 00:52:44,924
কী বললাম?
491
00:52:45,800 --> 00:52:49,094
হোমওয়ার্ক নিয়ে কিছু বললে।
492
00:52:50,095 --> 00:52:52,932
- ও, হোমওয়ার্ক।
- কীসের হোমওয়ার্ক?
493
00:52:55,142 --> 00:52:57,228
দিনে ১০টি মিষ্টি কাজ করার হোমওয়ার্ক।
494
00:52:57,853 --> 00:53:00,105
তোমার হাজবেন্ড নাকি
মাত্র চারটা করে চলে গেছে।
495
00:53:02,566 --> 00:53:04,568
ভাবলাম ওনার হয়ে
সেগুলো আমি করি,
496
00:53:05,402 --> 00:53:06,654
যেহেতু আমার জীবন বাঁচিয়েছো।
497
00:53:09,490 --> 00:53:11,075
বলেছিলে তোমার হাজবেন্ড
আমার মতো দেখতে।
498
00:53:11,909 --> 00:53:14,995
সেজন্যই না আমাকে ফলো করছো?
499
00:53:18,582 --> 00:53:20,918
তুমি কীভাবে জানো?
500
00:53:21,794 --> 00:53:24,672
হোমওয়ার্কের ব্যাপারে
আমি তো কিছু বলিনি।
501
00:53:26,715 --> 00:53:27,758
পড়ে জেনেছি।
502
00:53:29,009 --> 00:53:29,844
কোত্থেকে?
503
00:53:32,680 --> 00:53:34,265
কোত্থেকে পড়ে?
504
00:53:48,362 --> 00:53:49,238
এটা থেকে।
505
00:53:53,242 --> 00:53:54,326
ওয়েবটুনটা তো চেনো?
506
00:53:56,161 --> 00:53:58,330
তোমার চেহারা বলছে
খুব ভালো চেনো।
507
00:53:59,790 --> 00:54:00,749
এটায় পড়ে জেনেছি।
508
00:54:01,292 --> 00:54:04,295
চারটা মিষ্টি কাজ করে
তোমার হাজবেন্ড চলে গেছে।
509
00:54:07,381 --> 00:54:08,507
খারাপ লোক।
510
00:54:09,258 --> 00:54:11,844
ওয়াইফের সাথে
কীভাবে এরকম করতে পারে?
511
00:54:26,150 --> 00:54:27,610
বের হবার রাস্তা নেই।
512
00:54:28,736 --> 00:54:31,196
সব দেখেছি, কিন্তু কোনো
প্রমাণ নেই যে এটা নকল।
513
00:54:33,782 --> 00:54:34,617
ছুল।
514
00:54:35,993 --> 00:54:37,870
ধরা দিয়ে দাও।
আর কোনো উপায় নেই।
515
00:54:40,164 --> 00:54:42,166
ওহ ইয়ন-জুর খোঁজ নিয়েছো?
516
00:54:42,541 --> 00:54:45,836
সে এক সপ্তাহ ধরে কার্ডিওথোরাসিক
সার্জারি ডিপার্টমেন্টে ছিল,
517
00:54:46,629 --> 00:54:47,922
কিন্তু কেউ তার পরিচয় জানে না।
518
00:54:49,256 --> 00:54:50,090
তাছাড়া,
519
00:54:51,133 --> 00:54:52,927
হান ছল-হো তাকে খুঁজছে।
520
00:54:54,428 --> 00:54:57,556
- কেন?
- সুযোগ কাজে লাগাতে চায়।
521
00:54:58,474 --> 00:54:59,892
সব তন্ন তন্ন করে খুঁজেছে।
522
00:55:00,935 --> 00:55:02,645
এটা ছাড়া আর কিছু
523
00:55:03,437 --> 00:55:04,480
পাওয়ার মতো ছিল না।
524
00:55:13,113 --> 00:55:16,617
এই কমিক বইয়ে ওহ ইয়ন-জু আছে,
তাই নিয়ে এলাম।
525
00:55:18,452 --> 00:55:19,828
এখনো পড়ে দেখিনি অবশ্য।
526
00:55:25,709 --> 00:55:28,170
ভেবেছিলাম খাং ছুলের সাথে
দেখা হলে তাকে দেবো,
527
00:55:28,754 --> 00:55:30,172
কিন্তু ঘটনাটা ঘটে গেল।
528
00:55:31,006 --> 00:55:32,257
এটা তো কমিক বই।
529
00:55:32,341 --> 00:55:33,842
খাং ছুল প্রধান চরিত্র।
530
00:55:34,426 --> 00:55:36,011
ওহ ইয়ন-জু নামেও
একটা ক্যারেক্টার আছে।
531
00:55:45,854 --> 00:55:47,106
খুব ঘুম পাচ্ছে।
532
00:55:53,570 --> 00:55:54,446
কী এটা?
533
00:55:56,865 --> 00:55:57,950
ছুল।
534
00:55:59,868 --> 00:56:00,911
কেমন আছো?
535
00:56:03,247 --> 00:56:04,206
ইয়ন-জু।
536
00:56:07,001 --> 00:56:09,294
- ঘুমাবে নাকি?
- হ্যাঁ, দশ মিনিট।
537
00:56:17,052 --> 00:56:19,221
কোড ব্ল্যাক, কোড ব্ল্যাক ইমার্জেন্সি।
538
00:56:19,304 --> 00:56:21,932
শুটিং ভিক্টিম শীঘ্রই পৌঁছবে।
539
00:56:22,016 --> 00:56:24,226
ভিক্টিমের সংখ্যা বেশি।
540
00:56:24,309 --> 00:56:27,479
সকল ডিপার্টমেন্টের ডাক্তার
যারা ডিউটিতে নেই...
541
00:56:28,605 --> 00:56:30,107
আমার ধারণা কমিক বইটা তোমার।
542
00:56:31,025 --> 00:56:31,900
তাই নয় কি?
543
00:56:34,361 --> 00:56:37,406
তোমার দেখা নেই,
আর আমারও কাজ ছিল না,
544
00:56:37,489 --> 00:56:40,075
তাই এটা বারবার পড়েছি।
545
00:56:41,118 --> 00:56:42,369
লাইনগুলো মুখস্থও করেছি।
546
00:56:47,207 --> 00:56:49,084
প্রথমে এতে আমার আগ্রহ ছিল না।
547
00:56:51,754 --> 00:56:52,713
শুনতে পাচ্ছেন?
548
00:56:52,796 --> 00:56:54,590
কেউ অ্যাম্বুলেন্স ডাকুন!
549
00:56:59,762 --> 00:57:01,388
ওহ ইয়ুন-জু...
এখন কোথায় তুমি?
550
00:57:05,809 --> 00:57:07,269
ইয়ন-জু?
551
00:57:11,148 --> 00:57:13,525
জবাব দাও।
আফসোস করবে।
552
00:57:40,803 --> 00:57:42,513
তুমি আমাকে গুলি করতে পারবে না।
553
00:58:02,491 --> 00:58:03,992
স্টোরিটা মজার ও ইন্টারেস্টিং ছিল।
554
00:58:05,035 --> 00:58:07,955
খাং ছুলের জন্য খারাপ লাগলেও,
সেও আমার মতো
555
00:58:08,789 --> 00:58:09,665
বোকা।
556
00:58:12,459 --> 00:58:14,169
সেজন্যই ধরা দিইনি।
557
00:58:15,087 --> 00:58:16,255
যাতে তোমার দেখা পাই।
558
00:58:17,131 --> 00:58:19,425
এরপর কী হবে
তোমার কাছে জানার আছে।
559
00:58:20,551 --> 00:58:23,554
সেটা না জেনে
জেলে যাওয়া যায় না।
560
00:58:28,392 --> 00:58:30,018
এর পরের বইটা পড়েছো?
561
00:58:31,854 --> 00:58:32,855
এরপর কী হয়েছে...
562
00:58:33,689 --> 00:58:35,566
ছুল আর ইয়ন-জুর?
563
00:58:39,945 --> 00:58:40,821
তো?
564
00:58:42,281 --> 00:58:44,324
ছুল কি ইয়ন-জুকে ভুলে গেছে?
565
00:58:45,993 --> 00:58:46,952
বলো।
566
00:58:48,871 --> 00:58:50,914
হঠাৎ উধাও হয়ে যাওয়া
তোমার স্বামীটা কি...
567
00:58:57,129 --> 00:58:58,005
আমি?
568
00:59:01,600 --> 00:59:30,000
অনুবাদ ও সম্পাদনা
আরমান আল মাহমুদ