1 00:00:00,117 --> 00:00:02,225 HYMN OF DEATH (পর্ব ৫-৬) 2 00:00:02,320 --> 00:00:04,116 বাংলা অনুবাদে ------------------------------- সায়মুন ইসলাম শুভ 3 00:00:04,210 --> 00:00:05,359 [পর্ব ৫] 4 00:00:55,559 --> 00:00:56,977 কিম উ-জিন বলছি.. 5 00:01:02,274 --> 00:01:04,401 কে আপনি? কথা বলুন 6 00:01:16,121 --> 00:01:17,706 কিছু বলার না থাকলে, রেখে দিচ্ছি 7 00:01:32,846 --> 00:01:35,682 সিম-দোক ? 8 00:01:44,858 --> 00:01:45,776 এটা তুমি, তাইনা? 9 00:02:04,356 --> 00:02:05,816 উ-জিন গত রাতে বাড়িতে আসেনি? 10 00:02:06,316 --> 00:02:08,026 পড়ার রুম খালি ছিলো সারারাত 11 00:02:08,110 --> 00:02:10,112 তাই ভেবেছি সে এখনো অফিসে হয়তো। 12 00:02:10,863 --> 00:02:12,990 কিছুক্ষণ আগেও দেখলাম, রুম খালি। 13 00:02:13,740 --> 00:02:15,200 ও কি ভোরে আসেনি? 14 00:02:15,701 --> 00:02:17,119 আর সকালেই চলে গেছে? 15 00:02:17,202 --> 00:02:20,122 সে যে এসেছিলো তা বোঝা যাচ্ছে না। 16 00:02:28,422 --> 00:02:31,967 গতকাল কাজ শেষ হওয়ার পর তার অফিসে গেলাম 17 00:02:32,384 --> 00:02:33,385 কিন্তু সে ছিলো না। 18 00:02:33,886 --> 00:02:37,306 তো ভেবেছি সে আগেই বাড়ি চলে গেছে 19 00:03:36,478 --> 00:03:38,730 আমি ভেবেছি এটা দাংসুসা 20 00:03:38,814 --> 00:03:41,400 তোমার পারফর্মেন্স দেখে 21 00:03:41,483 --> 00:03:43,235 আমি মুগ্ধ। 22 00:03:43,318 --> 00:03:45,028 এরপরেই, আমাদের কোম্পানির 23 00:03:45,112 --> 00:03:46,488 প্রেসিডেন্ট কে তোমার সাথে 24 00:03:46,572 --> 00:03:49,950 রেকর্ডিং কন্টাক্ট সাইন করতে বলেছি। 25 00:03:50,742 --> 00:03:51,743 ধন্যবাদ। 26 00:03:51,827 --> 00:03:54,371 চুক্তি হিসেবে আপনাকে 27 00:03:54,997 --> 00:03:56,999 ৬০০ ওন দিতে চাচ্ছি আমরা 28 00:03:58,451 --> 00:03:59,786 এই টাকা যথেষ্ট 29 00:04:01,037 --> 00:04:03,498 সং-দোকের বিদেশে পড়ার জন্য। 30 00:04:03,581 --> 00:04:04,457 কিছু বললেন? 31 00:04:05,041 --> 00:04:06,417 না কিছুনা। 32 00:04:07,418 --> 00:04:09,546 -আমি কন্টাক্ট এ সাইন করবো -ধন্যবাদ। 33 00:04:09,879 --> 00:04:12,173 রেকর্ডিং অনুষ্ঠিত হবে 34 00:04:12,257 --> 00:04:13,383 ওসাকায় আমাদের কোম্পানিতে। 35 00:04:14,050 --> 00:04:15,051 আচ্ছা, 36 00:04:16,094 --> 00:04:19,305 কখন আমাকে পারিশ্রমিক দিতে পারবেন? 37 00:04:19,389 --> 00:04:22,350 রেকর্ডিং শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিবো। 38 00:04:23,810 --> 00:04:24,727 ঠিক আছে। 39 00:04:24,811 --> 00:04:28,273 কন্টাক্ট এ আপনার নাম লিখবেন একটু? 40 00:04:34,612 --> 00:04:37,115 ইউন সিম-দোক 41 00:05:59,150 --> 00:06:02,946 কোথাও যেয়ো না, আমার সাথেই থাকো 42 00:06:06,366 --> 00:06:08,284 তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবোনা মনে হয়। 43 00:06:20,755 --> 00:06:22,465 আমি টোকিওতে চলে যাচ্ছি 44 00:06:24,717 --> 00:06:25,760 আমার সাথে আসো। 45 00:07:12,807 --> 00:07:14,767 কিছুক্ষণের জন্য কি থাকতে পারবেনা? 46 00:07:15,101 --> 00:07:16,352 আমার এখনি যেতে হবে। 47 00:07:22,108 --> 00:07:24,777 আমরা অতি শিগ্রয়ইই একসাথে হতে পারবো। ধৈর্য ধরো। 48 00:07:26,988 --> 00:07:28,072 বুঝলাম।। 49 00:07:30,325 --> 00:07:32,452 টোকিওতে একসাথে যেতে পারলে কত ভালো হতো। 50 00:07:33,036 --> 00:07:35,163 আমার কিছু জিনিস করার আছে এখানে। 51 00:07:36,748 --> 00:07:38,291 যদি তোমার ভাই-বোন দের পড়ার খরচ- 52 00:07:38,374 --> 00:07:39,459 না। 53 00:07:40,460 --> 00:07:42,003 আমি তোমার টাকা চাইনা.. 54 00:07:44,005 --> 00:07:45,298 শুধু তোমার ভালোবাসা চাই। 55 00:07:49,510 --> 00:07:50,762 টোকিওতে অপেক্ষা করো আমার জন্য। 56 00:07:50,928 --> 00:07:54,098 ওখানে যাওয়ার পর বোর্ডিং হাউজে দেখা করবো তোমার সাথে? 57 00:07:59,520 --> 00:08:02,190 অনেক টাকা কামাও। আমি কিন্তু ফকির এখন.. 58 00:08:07,320 --> 00:08:08,529 যাও... 59 00:08:50,363 --> 00:08:51,322 আমার সাথে আয়... 60 00:09:04,252 --> 00:09:05,378 এই মেয়ের জন্য তুই 61 00:09:06,045 --> 00:09:09,215 গিয়নসং এ যেতি এতোদিন? 62 00:09:09,298 --> 00:09:13,177 অচেনা লোকদের সামনে গান গেয়ে বেড়ায় এমন অভদ্র মেয়ের জন্য? 63 00:09:14,178 --> 00:09:15,722 ও আমার কাছে মূল্যবান। 64 00:09:15,805 --> 00:09:17,223 উ-জিন তোর এতো বড় সাহস? 65 00:09:19,976 --> 00:09:22,645 হ্যাঁ, এটা অসম্ভব না 66 00:09:23,396 --> 00:09:26,774 একটা পুরুষের কোনো নারীর দিকে কিছুক্ষণের জন্য নজর দেওয়া। 67 00:09:27,734 --> 00:09:29,193 ঠিক, এটা হতে পারে 68 00:09:29,485 --> 00:09:30,611 তবে কিছুক্ষণের জন্যে না 69 00:09:33,406 --> 00:09:34,449 অনেক সময় ধরে, 70 00:09:35,408 --> 00:09:37,410 তাকে ভুলতে চেষ্টা করছি কিন্তু পারিনি। 71 00:09:37,493 --> 00:09:38,494 তো? 72 00:09:39,120 --> 00:09:39,954 কি করবি তুই? 73 00:09:40,538 --> 00:09:42,039 আমি তার সাথে থাকবো। 74 00:09:42,749 --> 00:09:44,208 আর কখনো ফিরে আসবো না। 75 00:09:44,292 --> 00:09:46,210 এই মেয়ে কি তোর কাছে 76 00:09:46,294 --> 00:09:47,795 যে তুই তোর বাবার প্রতি কর্তব্য ভুলে যাবি? 77 00:09:47,879 --> 00:09:50,047 আমি এই কর্তব্য না কি সব ভুলে যেতে রাজি 78 00:09:51,299 --> 00:09:52,675 যদি তার সাথে থাকতে পারি। 79 00:09:56,637 --> 00:09:58,055 ওই শাকচুন্নি 80 00:09:58,139 --> 00:10:00,808 তোকে পুরোপুরি ভাবে বশ করে ফেলছে। 81 00:10:06,189 --> 00:10:07,899 আমার কথা শোন 82 00:10:08,608 --> 00:10:11,736 আমার টাকা ছাড়া, তুই 83 00:10:11,819 --> 00:10:14,614 ওই মেয়ে আর তোর লেখা সবকিছুই হারাবি। 84 00:10:15,406 --> 00:10:17,325 সারাজীবন প্রাচুর্যের ভেতর থেকে 85 00:10:17,408 --> 00:10:19,202 কতদিন দারিদ্র‍্যের সাথে বাঁচতে পারবি? 86 00:10:19,480 --> 00:10:22,663 কতদিন ওই মেয়ে তোর পাশে থাকবে তোর কোনো টাকা না থাকলে? 87 00:10:29,545 --> 00:10:31,422 যদি সে এজন্য আমাকে ছেড়ে যায়, 88 00:10:32,715 --> 00:10:34,467 এটাও, আমার ভাগ্য। 89 00:10:34,550 --> 00:10:36,469 তুই মুর্খ ছেলে 90 00:10:43,768 --> 00:10:44,894 যা। 91 00:10:45,754 --> 00:10:47,897 তোর দিকে আর তাকাতেও মন চাচ্ছেনা, তো বের হয়ে যা... 92 00:11:28,854 --> 00:11:30,690 তোমার কাছে শুধু ক্ষমাই চেতে পারি আমি 93 00:11:31,357 --> 00:11:32,984 এবং ক্ষমাই চাবো!!! 94 00:11:34,402 --> 00:11:35,528 দয়া করে.. 95 00:11:36,112 --> 00:11:37,780 আমাকে মাফ ক'রো না। 96 00:11:40,992 --> 00:11:42,994 বউমা, তুমি আছো বাহিরে? 97 00:11:43,077 --> 00:11:44,245 জ্বি, বাবা 98 00:11:44,328 --> 00:11:46,414 এইসব জঘন্য চিঠি সব পুড়িয়ে ফেলো 99 00:11:46,539 --> 00:11:47,832 এখনি। 100 00:12:12,440 --> 00:12:14,108 আমি অবাক হয়নি আসলে 101 00:12:15,651 --> 00:12:19,155 আমার কি বলা উচিত জানিনা আসলে 102 00:12:20,156 --> 00:12:21,782 দুঃখবোধ করবেন না। 103 00:12:22,992 --> 00:12:24,201 আমি বুঝি 104 00:12:24,285 --> 00:12:26,329 হৃদয় কতোটা অবুঝ.. 105 00:12:27,121 --> 00:12:29,040 ইচ্ছা করলেই আপনি এটার পরিবর্তন করতে পারবেন না। 106 00:12:30,750 --> 00:12:33,169 আমার শুধু চিন্তা হচ্ছে আপনার জন্য 107 00:12:33,252 --> 00:12:34,670 এনগেজমেন্ট এর ঘোষণা 108 00:12:34,754 --> 00:12:36,756 ইতোমধ্যে পত্রিকা তে প্রিন্ট করা হয়ে গেছে। 109 00:12:38,257 --> 00:12:39,508 আমার হয়তো তেমন কিছু হবে না.. 110 00:12:40,009 --> 00:12:42,678 কিন্তু আপনি আমার চাইতে সুপরিচিত অনেক। 111 00:12:44,472 --> 00:12:45,514 এবং একজন মেয়ে। 112 00:12:46,515 --> 00:12:49,018 এটা আমার নিজেরই বোঝা যা আমাকে বহন করতেই হবে। 113 00:12:51,145 --> 00:12:54,565 চিন্তা করার জন্য ধন্যবাদ আপনাকে। 114 00:12:55,608 --> 00:12:58,569 যদি আসলেই ধন্যবাদ দিতে চান একটা কাজ করতে পারবেন? 115 00:13:00,780 --> 00:13:02,740 যদি কখনো আমার কথা মনে পরে, 116 00:13:03,240 --> 00:13:06,160 দয়া করে দোয়া করবেন যেন আপনার চাইতে ভালো কাওকে পায় 117 00:13:06,243 --> 00:13:07,578 যার সাথে আজীবন সুখে কাটাতে পারবো। 118 00:13:08,579 --> 00:13:09,622 দয়া করে করবেন আমার জন্য। 119 00:13:11,916 --> 00:13:14,460 আচ্ছা, আমি করবো। 120 00:13:20,383 --> 00:13:21,384 অবশেষে হাসলেন... 121 00:13:26,138 --> 00:13:28,849 আবার কোথায় এতো ভালো ছেলে পাবি তুই? 122 00:13:29,058 --> 00:13:30,768 আমি ভালোবাসি না তাকে 123 00:13:32,269 --> 00:13:33,604 আমি পারবোনা। 124 00:13:36,440 --> 00:13:38,609 আমি জাপানের রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি করছি.. 125 00:13:39,068 --> 00:13:41,028 রেকর্ডিং শেষ হওয়ার সাথে সাথেই টাকা পেয়ে যাবো। 126 00:13:41,112 --> 00:13:43,406 ওই টাকা দিয়ে সং-দোক পড়তে পারবে 127 00:13:43,489 --> 00:13:46,701 আর গি-সোং? ওর কি হবে? 128 00:13:47,201 --> 00:13:48,661 হুম... 129 00:13:51,122 --> 00:13:54,583 গি-সোং তোর জন্য টাকা জোগাড় করবো যেভাবেই হোক 130 00:13:54,667 --> 00:13:56,419 তো বিদেশে পড়ার প্রস্তুতি নিতে থাক। 131 00:13:58,713 --> 00:13:59,964 ঠিক আছে। 132 00:14:22,737 --> 00:14:25,573 আমাদের দেশ ধ্বংস হয়ে যেতে পারে তবুও তারুণ্য তারুণ্যই থাকবে। 133 00:14:27,074 --> 00:14:28,034 ঠিক। 134 00:14:30,578 --> 00:14:32,079 তো ইউন সিম-দোক এর সাথে চুক্তি করেছ? 135 00:14:32,163 --> 00:14:35,249 হ্যাঁ, প্রেসিডেন্ট খুশি হয়েছে অনেক। 136 00:14:35,875 --> 00:14:38,878 কিন্তু কিছুদিন আগে, 137 00:14:38,961 --> 00:14:41,380 সে পেমেন্ট বাড়ানোর ব্যাপারে জিজ্ঞাসা করেছে। 138 00:14:42,757 --> 00:14:45,301 সে কি আর্থিকভাবে স্বচ্ছল নয়? 139 00:14:45,885 --> 00:14:47,094 যতটুকু শুনেছি, 140 00:14:47,178 --> 00:14:49,221 তার পরিবারের সহ 141 00:14:49,305 --> 00:14:51,766 তার ছোটো ভাই-বোন দের পড়ালেখার খরচ ও 142 00:14:51,932 --> 00:14:53,976 তাকে বহন করতে হয় 143 00:14:54,602 --> 00:14:55,895 আলাদা কোনো আয় এর মাধ্যম ছাড়া। 144 00:14:56,729 --> 00:14:57,730 এই তাহলে অবস্থা। 145 00:14:58,939 --> 00:15:01,025 কত চাচ্ছে সে? 146 00:15:01,609 --> 00:15:05,821 ৬০০ ওনের মতো তার ছোটো ভাইয়ের বিদেশে পড়ালেখার জন্য। 147 00:15:06,864 --> 00:15:08,991 কিন্তু কেন জিজ্ঞাসা করলেন? 148 00:15:09,075 --> 00:15:10,659 মিস. ইউনের সাথে মিটিং ঠিক করো.. 149 00:15:11,077 --> 00:15:13,370 বলো তাকে আমি সেই টাকা অফার করছি। 150 00:15:13,454 --> 00:15:14,413 সত্যি? 151 00:15:14,997 --> 00:15:18,626 আমি এমনিতেই দারিদ্র্য আর্টিস্টদের সাহায্য করে থাকি 152 00:15:18,709 --> 00:15:21,462 তার ভাইও মিউজিকে পড়ছে এ কথা শোনার পর 153 00:15:21,545 --> 00:15:23,130 আমার সাহায্য করতে মন চাচ্ছে। 154 00:15:23,214 --> 00:15:25,091 মিস. ইউনের মতো প্রতিভাবান শিল্পীর 155 00:15:25,174 --> 00:15:27,551 টাকার চিন্তা করে সময় নষ্ট করা উচিত না। 156 00:15:28,677 --> 00:15:31,263 সে অনেক খুশি হবে এই কথা শুনে। 157 00:15:45,152 --> 00:15:46,695 আমি অনেক কৃতজ্ঞ। 158 00:15:46,779 --> 00:15:50,366 আমার ছোটো ভাইও তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 159 00:15:51,742 --> 00:15:52,827 এগুলোর প্রয়োজন নেই 160 00:15:53,786 --> 00:15:56,455 কিন্তু তাকে বলবেন 161 00:15:57,498 --> 00:15:59,125 তাকে একজন সেরা শিল্পী হিসেবে দেখতে চাই 162 00:15:59,208 --> 00:16:02,545 যে জোসোনের নাম সারা বিশ্বে আলোকিত করবে। 163 00:16:04,338 --> 00:16:05,714 আমি বলবো তাকে। 164 00:16:05,798 --> 00:16:09,385 আপনার জন্য ও তাই আশা করি। 165 00:16:12,096 --> 00:16:14,014 আপনার এই প্রতিদান কিভাবে দিবো আমি!! 166 00:16:16,308 --> 00:16:19,645 তাহলে সময় পেলে আমাকে গান শুনিয়ে যাবেন 167 00:16:20,271 --> 00:16:21,730 এতেই হবে। 168 00:16:23,399 --> 00:16:24,400 অবশ্যই। 169 00:16:25,901 --> 00:16:26,944 পান করো 170 00:16:27,403 --> 00:16:29,113 প্রচার স্টেশনে যেতে হবে আপনাকে আবার। 171 00:16:29,196 --> 00:16:30,990 জ্বি, তাহলে। 172 00:16:40,207 --> 00:16:43,335 উলিগাক 173 00:17:01,020 --> 00:17:02,771 SANGSEONG UNLIMITED PARTNERSHIP 174 00:17:02,855 --> 00:17:04,565 আমরা নিজেরাই, স্যার? 175 00:17:05,399 --> 00:17:07,359 আমি বেশিরভাগ কাজ করে ফেলেছি 176 00:17:07,443 --> 00:17:09,111 আর বেশি সময় লাগবে না। 177 00:17:09,195 --> 00:17:11,989 যদিও ডকুমেন্টস সব সাইন করেছেন 178 00:17:12,072 --> 00:17:14,992 তবুও আপনাকে ছাড়া কোম্পানি চালানো অসম্ভব হয়ে যাবে। 179 00:17:15,075 --> 00:17:16,452 এটা কিছুদিনের জন্য। 180 00:17:17,119 --> 00:17:19,622 আমার বাবা শিগ্রয়ইই অর্ডার দিবে। 181 00:17:21,081 --> 00:17:24,168 ততদিন কোম্পানির দেখাশোনা করেন। 182 00:17:26,086 --> 00:17:27,087 জ্বি, স্যার। 183 00:18:49,432 --> 00:18:51,726 ইউন সিম-দোক, সে নিশ্চিত? 184 00:18:51,809 --> 00:18:52,852 তাইতো শুনলাম 185 00:18:52,935 --> 00:18:54,478 মাঝরাতে সে 186 00:18:54,562 --> 00:18:56,647 লি ইয়ং-মুনের সামনের গেট থেকে গোপনে বের হচ্ছিল 187 00:18:56,731 --> 00:18:58,274 আর চারদিকে দেখছিলো। 188 00:18:58,357 --> 00:18:59,859 অনেক মানুষ ছিলো 189 00:18:59,942 --> 00:19:01,903 যারা তাকে গোপনে বের হতে দেখছে। 190 00:19:01,986 --> 00:19:03,487 আমার বোন বলেছে, 191 00:19:04,071 --> 00:19:06,240 ইউন সিম-দোক একজন ধনী ছেলের সাথে ডেট করছে 192 00:19:06,324 --> 00:19:07,658 আবার লি ইয়ং-মুন কেও। 193 00:19:07,742 --> 00:19:09,243 সে তাকে হাতেনাতে ধরে ফেলছে 194 00:19:09,327 --> 00:19:11,954 তাকে পতিতা বলে চড় ও নাকি মেরেছে!! 195 00:19:12,038 --> 00:19:13,456 সে তাকে লি ইয়ং-মুনের কাছে যেতে বলছে। 196 00:19:13,539 --> 00:19:16,167 আমি শুনছি লি ইয়ং-মুন তাকে ৬০০ উন দিছে 197 00:19:16,250 --> 00:19:18,628 এটাতো হয়তো ইউন সিম-দোক তার শরীর এর বিনিময়ে 198 00:19:18,711 --> 00:19:20,129 দেওয়া পেমেন্ট। 199 00:19:20,213 --> 00:19:22,298 -ঠিক বলছো। -এই কথা আবার বল। 200 00:19:24,550 --> 00:19:26,510 আবার বল, জারজ গুলা। 201 00:19:29,597 --> 00:19:30,932 ধর ওকে। 202 00:19:36,687 --> 00:19:38,856 গি-সোং, বলিস না, গি-সোং। 203 00:19:38,940 --> 00:19:40,024 -ছাড় আমায় - গি-সোং। 204 00:19:41,442 --> 00:19:43,402 গি-সোং, তোর মুখের কি হয়ছে? 205 00:19:43,486 --> 00:19:44,862 ওই ৬০০ উন আমার পড়ার জন্য 206 00:19:44,946 --> 00:19:46,864 মি. লি তোমাকে এতো টাকা কেন দিছে? 207 00:19:48,241 --> 00:19:49,659 আমি বলছি তোকে.. 208 00:19:49,825 --> 00:19:52,119 সে চাই তুই মহান আর্টিস্ট হ। 209 00:19:52,203 --> 00:19:53,996 আমি সত্যি কথা শুনতে চাই, মিথ্যা না। 210 00:19:55,122 --> 00:19:56,999 - গি-সোং.... - তুমি কি তার ঘরে 211 00:19:57,083 --> 00:19:59,168 একা ছিলা তার সাথে? 212 00:19:59,752 --> 00:20:02,255 হ্যাঁ। আমরা দুইজনই তো ছিলাম। 213 00:20:02,338 --> 00:20:04,882 শুধু দুইজন? কি করছো তোমরা তাহলে? 214 00:20:06,008 --> 00:20:07,343 আমি কিছুই বুঝতে পারছি না 215 00:20:07,802 --> 00:20:09,637 তুই কি বলতে চাস আসলে। 216 00:20:12,223 --> 00:20:15,268 আপু, চাচ্ছিলাম তোমাকে না বলতে 217 00:20:16,310 --> 00:20:18,896 কিন্তু পুরো গিয়েনসং এ গুজব ছড়িয়ে গেছে। 218 00:20:19,772 --> 00:20:20,731 কিসের গুজব? 219 00:20:22,817 --> 00:20:26,487 যে তুমি আর মি. লি সম্পর্কে আছো 220 00:20:27,029 --> 00:20:31,492 আর তোমার বাগদত্তা এজন্য বিয়ে ভেঙে ফেলছে। 221 00:20:32,243 --> 00:20:36,956 তারা এইও বলছে মি. লি গি-সোং এর জন্য টাকা দিছে 222 00:20:37,498 --> 00:20:39,125 তোমাদের গোপন সম্পর্কের জন্য। 223 00:20:40,584 --> 00:20:43,879 - কি? - আপু, বলো এটা সত্যি না। 224 00:20:44,880 --> 00:20:46,257 সং-দোক, আপু... 225 00:20:55,891 --> 00:20:58,686 এটা সত্যি না, তাইনা? 226 00:20:59,729 --> 00:21:00,855 সং-দোক 227 00:21:03,441 --> 00:21:04,525 গি-সোং 228 00:21:06,527 --> 00:21:07,987 আমার সাথে এমন করতে পারিস না তোরা। 229 00:21:09,488 --> 00:21:11,615 তোরা কিভাবে এমন চিন্তাও করতে পারলি? 230 00:21:11,699 --> 00:21:14,618 আপু, আমি খালি এগুলো যে মিথ্যা তা জানতে চাচ্ছিলাম। 231 00:22:06,837 --> 00:22:09,590 আমার মনে হয়না কিছুদিনের জন্য আপনি পারফর্ম করতে পারবেন 232 00:22:09,924 --> 00:22:11,550 গুজব গুলো এতোটা জঘন্য। 233 00:22:18,099 --> 00:22:19,892 ও টাকাকে এতো ভালোবাসে? 234 00:22:21,519 --> 00:22:22,686 এটা ইউন সিম-দোক না? 235 00:22:23,521 --> 00:22:25,940 - টাকা এতোই গুরুত্বপূর্ণ? - সেটাইতো? 236 00:22:26,899 --> 00:22:28,692 - অবিশ্বাস্য - কি ভয়ানক। 237 00:22:29,527 --> 00:22:31,195 সে একটা লজ্জা 238 00:22:31,362 --> 00:22:33,197 বিশ্বাস হয়? 239 00:23:17,116 --> 00:23:19,451 এটা কি মিস ইউন সিম-দোক এর বাড়ি? 240 00:23:25,332 --> 00:23:27,293 হ্যাঁ, আমি ইউন সিম-দোক। 241 00:23:30,171 --> 00:23:31,922 শিক্ষা ব্যবস্থাপনা ব্যুরোর 242 00:23:32,006 --> 00:23:34,091 কোরিয়ার জাপানি জেনারেল 243 00:23:34,175 --> 00:23:35,593 আপনাকে উপস্থিত হতে বলছে। 244 00:23:36,927 --> 00:23:39,013 কি করতে চাই সে আমার সাথে? 245 00:23:39,096 --> 00:23:40,806 তার কি কোনো কারণ দরকার? 246 00:23:43,392 --> 00:23:45,728 আমি কারণ ছাড়া যেতে পারবো না। 247 00:23:45,811 --> 00:23:47,897 তুই দাম্ভিক মাইয়া 248 00:23:49,565 --> 00:23:50,941 - ধর ওকে - জ্বি স্যার 249 00:23:52,109 --> 00:23:54,820 - সিম-দোক, কি হচ্ছে? - সিম-দোক।। 250 00:23:54,904 --> 00:23:56,155 Sim-deok! 251 00:23:56,989 --> 00:23:58,490 -সিম-দোক! -সিম-দোক! 252 00:23:59,533 --> 00:24:02,411 কোরিয়ার জাপানী সরকারি জেনারেল 253 00:24:14,632 --> 00:24:15,674 আসো। 254 00:24:32,816 --> 00:24:36,737 তুমি ইউন সিম-দোক? 255 00:24:37,780 --> 00:24:38,822 হ্যা! 256 00:24:44,453 --> 00:24:47,373 শুনছি জাপানে পড়ালেখা করছো 257 00:24:47,456 --> 00:24:50,626 ভুলে গেছো নাকি সেই ভাষা কিভাবে বলতে হয়? 258 00:24:53,128 --> 00:24:57,007 আমিও শুনছি আপনি যে কোরিয়ান!! 259 00:25:07,059 --> 00:25:08,686 তো গুজব আসলে সত্যি তোর অনেক সাহস। 260 00:25:11,647 --> 00:25:12,690 এটা আমার... 261 00:25:14,149 --> 00:25:15,276 আরো ভাল্লাগছে। 262 00:25:20,906 --> 00:25:22,783 তুই তো একটা পতিতা যে নিজেকে বিক্রি করে টাকার জন্য। 263 00:25:23,409 --> 00:25:24,910 তাই সম্মানিত হওয়ার ভান করিস না। 264 00:25:28,539 --> 00:25:29,832 শুনলাম দিনকাল ভালো না। 265 00:25:30,958 --> 00:25:33,919 তুই একজন শিল্পী যে কোথাও পারফর্ম করতে পারেনা, 266 00:25:36,714 --> 00:25:37,965 এজন্য ডাকছি তোরে 267 00:25:38,757 --> 00:25:41,010 তোকে একটা সুযোগ দিচ্ছি 268 00:25:44,054 --> 00:25:45,264 বিশাল স্টেজে গান গাওয়ার। 269 00:25:55,024 --> 00:25:56,567 -এটা... -ঠিক। 270 00:25:57,067 --> 00:26:00,029 তোকে কোরিয়ার জাপানি সরকারি অফিসের একটা চাকুরী প্রস্তাব করতাছি 271 00:26:00,112 --> 00:26:01,405 অতিথি শিল্পী হিসেবে। 272 00:26:02,698 --> 00:26:05,659 তোর চুক্তি শুরু হবে 273 00:26:05,743 --> 00:26:08,620 অফিসের ভোজ অনুষ্ঠানে গাওয়ার মধ্যে দিয়ে। 274 00:26:09,288 --> 00:26:11,332 এরপর তুই অফিসের আরো শোতে 275 00:26:11,415 --> 00:26:13,709 থাকবি জাপানের উন্নতি উদযাপন করতে। 276 00:26:14,209 --> 00:26:17,171 তোর গান দিয়ে গর্দভ কোরিয়ান গুলার মাথায় গিলু দিবি কিছু। 277 00:26:17,254 --> 00:26:20,299 ওদের আমাদের শক্তি দেখায় দে। 278 00:26:25,721 --> 00:26:27,848 আমার জাপানিজ রেকর্ড কোম্পানির সাথে একটা চুক্তি আছে। 279 00:26:28,432 --> 00:26:29,808 আমার রেকর্ডিং-এর জন্যে ওসাকা যেতেই হবে 280 00:26:30,392 --> 00:26:32,353 তাই আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। 281 00:26:33,437 --> 00:26:34,480 আমি যাই, তাহলে। 282 00:26:35,147 --> 00:26:36,273 বাড়ি নাম্বার ১-৭৩ 283 00:26:37,358 --> 00:26:39,735 সোদেওমুন জেলা, গিয়েনসং। 284 00:26:41,862 --> 00:26:45,741 ভাবতাছি তোর বাবা-মা কি করে। 285 00:26:46,450 --> 00:26:50,204 ছোটো বোন ইউন সং-দোক আর ভাই ইউন গি-সোং 286 00:26:50,621 --> 00:26:52,456 আমেরিকাতে পড়তে চায় দুই জনেই। 287 00:26:52,539 --> 00:26:55,918 মানে এখনো জোসোনেই আছে। 288 00:27:04,093 --> 00:27:06,261 মনে হয় বোঝাতে পারছি তোকে 289 00:27:09,014 --> 00:27:11,892 ফিরে আসার পর ড্রিংক করার জন্য দেখা করা উচিত আমাদের। 290 00:27:16,105 --> 00:27:18,148 গোপন কোথাও, অবশ্যই। 291 00:27:25,155 --> 00:27:28,742 তোর জাপানে রেকর্ডিং-এর জন্য শুভকামনা। 292 00:27:29,326 --> 00:27:30,327 ইউন সিম-দোক। 293 00:28:10,589 --> 00:28:13,183 বাংলা অনুবাদে সায়মুন ইসলাম শুভ 294 00:28:13,894 --> 00:28:16,322 [শেষ পর্ব] 295 00:28:23,169 --> 00:28:24,170 সিম-দোক, 296 00:28:26,005 --> 00:28:28,507 পারফর্ম না করতে পারা অনেক কষ্টের হয়তো। 297 00:28:31,664 --> 00:28:36,002 কোরিয়ান জাপানের সরকারি জেনারেল এর অথিশি শিল্পীর 298 00:28:36,627 --> 00:28:38,045 প্রস্তাবে রাজি হচ্ছিস না কেন? 299 00:28:39,130 --> 00:28:42,842 তোর গানের জন্যে তোকে টাকাও দিবে। 300 00:28:45,590 --> 00:28:50,011 যদি রাজি হোস কত টাকা দিবো তারা? 301 00:28:50,589 --> 00:28:53,633 কোরিয়ার জাপানের সরকারি জেনারেল হয়তো নিশ্চয় বেশি দিবে অন্যদের চায়তে 302 00:28:53,717 --> 00:28:55,051 মা, এটা ঠিক না। 303 00:28:56,177 --> 00:28:58,263 একজন কোরিয়ানের জাপানের হয়ে গান গাওয়া। 304 00:28:58,346 --> 00:28:59,598 কেন? 305 00:28:59,723 --> 00:29:02,434 গুজবের জন্য অন্য কোথাও থেকে টাকা আয় করতে পারবোনা 306 00:29:02,517 --> 00:29:03,810 তো এই চাকুরী নিবে না কেন? 307 00:29:03,894 --> 00:29:05,061 মা! 308 00:29:05,437 --> 00:29:06,938 আওয়াজ করার সাহস করিস না। 309 00:29:07,022 --> 00:29:09,232 তোর পড়ালেখার খরচ কে দেয়? 310 00:29:09,316 --> 00:29:12,444 যে খাবার খাস এখন কে দেয় এগুলোর খরচ? 311 00:29:16,948 --> 00:29:18,241 আপু। 312 00:29:18,658 --> 00:29:20,827 গান যতোই গুরুত্বপূর্ণ হোকনা কেন তোমার কাছে 313 00:29:20,911 --> 00:29:22,662 এতো নিচে কখনো নামবে না। 314 00:29:22,746 --> 00:29:25,123 আমিও একমত। 315 00:29:25,665 --> 00:29:26,833 চাকুরী টা করো না। 316 00:29:28,001 --> 00:29:29,878 ঠিক আছে, করিস না। 317 00:29:29,961 --> 00:29:32,088 কালকে থেকে, না খাইয়া থাকুম সব। 318 00:29:33,632 --> 00:29:36,134 আমার গোছাতে হবে, কালকে তাড়াতাড়ি রওনা হতে হবে। 319 00:29:36,635 --> 00:29:38,553 যাওয়ার আগে চাকুরী তে রাজি হয়ে যাবি, তাইনা? 320 00:29:38,637 --> 00:29:40,347 - মা - গি-সোং, অনেক হয়ছে। 321 00:29:40,847 --> 00:29:43,224 আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো না খালি যদি আপু রাজি হয় 322 00:29:43,350 --> 00:29:45,644 তাহলে তুই টাকা নিয়া আই যা! 323 00:29:46,227 --> 00:29:48,021 তাওও, আপু এটা করতে পারেনা। 324 00:29:48,104 --> 00:29:50,565 আর কোনো রাস্তা নাই। আমরা সব না খেয়ে থাকবো ও না করলে। 325 00:29:50,649 --> 00:29:51,650 মা! 326 00:29:55,153 --> 00:29:57,113 যাও কিছু মেকগোল নিয়া আসো। 327 00:29:57,238 --> 00:29:59,324 ছোড়াছুড়ির কি দরকার রে। 328 00:30:11,044 --> 00:30:12,253 আপু.. 329 00:30:19,344 --> 00:30:21,346 আগামী রবিবার দুপুরে.. 330 00:30:21,429 --> 00:30:24,349 ওসাকার Nitto Records এ কি থাকবো তোমার সাথে? 331 00:30:24,933 --> 00:30:27,769 দেড়ি করিস না যেহুতু পিয়ানো বাজানোর মতো কেও নেই আমার সাথে। 332 00:30:27,852 --> 00:30:31,272 আগামী সপ্তাহে আমার সাথেই কেন ওসাকাতে যাচ্ছো না? 333 00:30:31,356 --> 00:30:32,607 এতো আগেই যাচ্ছো কেন? 334 00:30:33,942 --> 00:30:35,652 ওখানে কেও আছে আমার দেখা করতে হবে। 335 00:30:35,735 --> 00:30:37,112 ওহহ!! 336 00:30:38,863 --> 00:30:41,658 কিছুক্ষণ আগে একটা চিঠি আসছে তোমার জন্য, 337 00:30:41,950 --> 00:30:43,159 তোমার রুমে রেখে দিছি। 338 00:30:45,954 --> 00:30:50,709 কিম উ-জিন থেকে। 339 00:31:19,654 --> 00:31:23,992 টোকিওতে আসার পর শুধু তোমাকে নিয়ে গুজব শুনতে পেলাম 340 00:31:25,660 --> 00:31:27,620 এসব জঘন্য গুজব তোমাকে নিয়ে 341 00:31:28,621 --> 00:31:29,873 আজেবাজে কথা ছাড়া আর কিছুই মনে হয়নি। 342 00:31:31,332 --> 00:31:34,836 শুধু তোমার কথাই আমি বিশ্বাস করি। 343 00:31:37,380 --> 00:31:38,339 সারাক্ষণ শুধু 344 00:31:39,716 --> 00:31:42,927 তুমি কতটা একাকি আর কষ্টের ভেতর আছো তা ভেবে ভেবে 345 00:31:43,762 --> 00:31:44,888 আমি অনুতাপে ভাসছি। 346 00:31:47,682 --> 00:31:49,684 আমার উচিত ছিলো তোমাকে আমার সাথে নিয়ে আসা। 347 00:31:50,852 --> 00:31:52,562 তোমাকে একা রেখে আসা উচিত হয়নি আমার। 348 00:31:56,191 --> 00:31:58,735 আমার কাছে আসো, সিম-দোক। 349 00:32:00,904 --> 00:32:02,739 সেই প্রাণবন্ত মেয়ে হও 350 00:32:02,822 --> 00:32:04,783 প্রথম যেদিন দেখলাম তোমায় সেরকম। 351 00:32:05,867 --> 00:32:07,827 সেই মেয়ে হও যার মুখে সবসময় হাসি থাকে 352 00:32:09,537 --> 00:32:10,663 আর তাড়াতাড়ি আমার কাছে আসো। 353 00:32:45,740 --> 00:32:49,869 যদি মারা যায়, সেদিনের আগ পর্যন্ত... 354 00:32:51,715 --> 00:32:53,633 মি. কিম! 355 00:32:54,384 --> 00:32:56,761 একজন নারী দেখা করতে এসেছেন। 356 00:33:20,216 --> 00:33:23,011 এই জীবন ই কি কাটাতে এসেছেন আপনি? 357 00:33:24,512 --> 00:33:26,056 জোসোনে ফিরে আসুন। 358 00:33:26,931 --> 00:33:29,642 আমি তা চাই না। 359 00:33:31,610 --> 00:33:33,862 আপনার বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিছেন 360 00:33:35,059 --> 00:33:37,145 আর আপনার না আসা চিঠির অপেক্ষায় রয়েছেন। 361 00:33:39,230 --> 00:33:40,440 তিনি সংকল্প করেছেন 362 00:33:41,357 --> 00:33:43,776 আপনি কোম্পানি তে ফিরে আসার পর ই 363 00:33:43,860 --> 00:33:45,862 তার চামচ আবার হাতে নিবেন। 364 00:33:47,488 --> 00:33:50,116 আপনি না লিখলেও এখানে অনেকে আছে লেখার মতো.. 365 00:33:50,199 --> 00:33:52,493 কিন্তু কোম্পানি চালানোর মতো কেও নেই। 366 00:33:53,745 --> 00:33:55,663 এগুলো আর আমার ভাবার বিষয় না। 367 00:33:57,331 --> 00:34:00,084 আপনি কি আপনার বাবা মারা গেলে জোসোনে ফিরতে চান? 368 00:34:02,503 --> 00:34:04,422 এসব কথা কি অনর্থক মনে হচ্ছে আপনার? 369 00:34:06,132 --> 00:34:08,760 আমার মতো আপনিও আপনার বাবাকে ভালো করে চিনেন, 370 00:34:09,177 --> 00:34:11,763 তো এগুলা হেলায় ফেলে দেওয়ার বিষয় না, 371 00:34:13,723 --> 00:34:15,767 আমি ধরে নিলাম আপনি ফিরে আসবেন, 372 00:34:16,100 --> 00:34:17,518 এবং বাড়ি ফিরবেন। 373 00:34:23,024 --> 00:34:24,025 বেশি আশা করো না.. 374 00:34:26,194 --> 00:34:27,278 এগুলো সব নিরাশায় পরিণত হবে। 375 00:34:36,537 --> 00:34:39,165 আপনাকে না দেখেই আপনাকে বিয়ে করেছি। 376 00:34:39,749 --> 00:34:41,626 সারাজীবন এই পরিবারে থেকে 377 00:34:43,461 --> 00:34:46,380 কখনো আপনার মন পাওয়ার কামনা করি নি। 378 00:34:48,508 --> 00:34:50,927 যদিও আপনার মন অন্য কারো জন্য ছিলো.. 379 00:34:51,469 --> 00:34:53,304 আমি বিশ্বাস করেছি এটা আমার দায়িত্ব 380 00:34:54,138 --> 00:34:55,932 আপনাকে ভালোবেসে পাশে থাকা যাই হয়ে যাক না কেন। 381 00:35:02,612 --> 00:35:06,741 প্রথম এবং শেষবারের মতো আপনাকে আবার ভেবে দেখতে বলবো। 382 00:35:09,661 --> 00:35:10,787 প্রিয় স্বামী, 383 00:35:13,123 --> 00:35:15,917 আপনাকে আমার স্বামীর দায়িত্ব পালন করতে বলবো না আমি 384 00:35:16,167 --> 00:35:17,168 তবুও, দয়া করে... 385 00:35:19,004 --> 00:35:21,381 সন্তান হিসেবে আপনার কর্তব্যের কথা ভুলে যাবেন না। 386 00:35:58,796 --> 00:36:01,257 কি? নেকড়ে? 387 00:36:02,258 --> 00:36:03,801 রাতে ছাত্রাবাসে আসিনি তো? 388 00:36:04,135 --> 00:36:06,178 তুমি কি সত্যিই রাতে ছাত্রাবাসে কাজ করছো? 389 00:36:06,679 --> 00:36:09,140 -আমি দুঃখিত আসলেই -তুমি সিরিয়াস? 390 00:36:10,933 --> 00:36:12,435 উ-জিন। 391 00:36:12,518 --> 00:36:13,436 উ-জিন। 392 00:36:15,896 --> 00:36:17,940 তুমিতো লেখালেখি নিয়ে রুমের ভেতর আবদ্ধ হয়েছিলে। 393 00:36:18,816 --> 00:36:19,984 তো এখানে কেন হঠাৎ? 394 00:36:21,989 --> 00:36:24,241 একটু থিয়েটার দেখে যেতে মন চাইলো। 395 00:36:24,325 --> 00:36:26,660 স্ক্রিপ্ট লেখা কেমন চলছে? 396 00:36:27,244 --> 00:36:29,830 -ঠিকঠাক ই আছে -ভালো,আমি উৎসুক 397 00:36:29,914 --> 00:36:31,415 তোমার টা কতো ভালো হবে? 398 00:36:31,499 --> 00:36:32,750 সে ইতোমধ্যে ৪ টা স্ক্রিপ্ট লিখে ফেলছে। 399 00:36:33,000 --> 00:36:34,377 এখন পাঁচ নাম্বার টা লিখছে। 400 00:36:34,710 --> 00:36:37,838 যদিও কখনো সেগুলো পড়তে দেয়না আমাকে 401 00:36:37,922 --> 00:36:39,673 সত্যিই? এটা খারাপ। 402 00:36:39,757 --> 00:36:41,467 আমাদের কবে দেখাতে যাচ্ছো তাহলে? 403 00:36:41,550 --> 00:36:42,927 তাড়াতাড়িই। 404 00:36:47,640 --> 00:36:49,016 -এটা আমি, ঠিক? -হ্যা। 405 00:36:49,100 --> 00:36:50,309 রিহার্সাল এখনি শুরু হবে 406 00:36:51,143 --> 00:36:52,269 দেখে যাও না কেন? 407 00:36:53,062 --> 00:36:55,898 আমার এখানে থাকা উচিত হবে না। আমার যাওয়া উচিত। 408 00:36:55,981 --> 00:36:58,776 আহা, দেখে যাও তুমি এ নিয়ে উৎসুক ছিলে। 409 00:37:00,277 --> 00:37:01,904 ধুর, তুমি অনেক জেদি। 410 00:37:01,987 --> 00:37:05,032 তাহলে তোমার বাসায় পরে যাবো। একসাথে ডিনার করা যাক। 411 00:37:05,116 --> 00:37:06,325 ঠিক আছে। 412 00:37:06,409 --> 00:37:07,868 তাহলে আমি যাই। 413 00:37:07,952 --> 00:37:08,828 পরে দেখা হবে। 414 00:37:10,663 --> 00:37:12,373 ঠিক আছে, সবাই আছো তো এখানে? 415 00:37:13,416 --> 00:37:15,126 এই, হিরোশি কোথায়? 416 00:37:15,209 --> 00:37:18,421 ওর কাজ আছে, তাই দেড়ি হবে ওর। 417 00:37:18,546 --> 00:37:19,463 ঠিক। 418 00:37:19,547 --> 00:37:22,967 তাহলে সে আসার আগ পর্যন্ত চলো প্রস্তুতি নিতে থাকি। 419 00:37:23,050 --> 00:37:23,926 ঠিক আছে। 420 00:37:24,009 --> 00:37:26,470 ঠিক আছে, যেমন তোমরা জানো 421 00:37:26,554 --> 00:37:28,139 আজকে 'Wolf' এর প্রথম রিহার্সাল। 422 00:37:29,723 --> 00:37:31,016 তুমিই নেকড়ে না? 423 00:37:31,684 --> 00:37:32,685 হ্যাঁ। 424 00:37:32,768 --> 00:37:35,855 আমাদের থিয়েটারের জন্য, এই স্টেজ হলো... 425 00:37:40,693 --> 00:37:42,778 তোমার স্বপ্ন কি? 426 00:37:42,987 --> 00:37:46,073 কিজানি!! এই নিয়ে কখনো ভাবিনি। 427 00:37:46,157 --> 00:37:48,159 স্বপ্ন থাকতেই হবে এমন কোনো কথা নেই। 428 00:37:48,242 --> 00:37:50,327 তুমি আনন্দ পাও কিসে? 429 00:37:50,411 --> 00:37:52,413 ভেবে দেখো কি সবচাইতে আনন্দ দেয় তোমায় 430 00:37:52,496 --> 00:37:54,165 তুমি পরিবারের বড় ছেলে 431 00:37:54,248 --> 00:37:55,833 ব্যবসার হাল তোকে ধরতে হবে। 432 00:37:56,417 --> 00:37:59,378 বোকার মতো সাহিত্য লেখা আর দেশপ্রেমিক হওয়া বন্ধ করে 433 00:37:59,462 --> 00:38:02,214 ব্যবসাতে যাওয়ার চিন্তা কর। 434 00:38:02,298 --> 00:38:04,008 আবারো সারারাত ধরে লিখতে যাচ্ছেন? 435 00:38:04,091 --> 00:38:05,009 জোসোনের নাটুকে সংগ্রামের ব্যাপারে 436 00:38:05,092 --> 00:38:07,261 তোর কেন ভাবতে হবে? 437 00:38:07,344 --> 00:38:08,679 আপনার বাবা মারা যাওয়ার পর কি 438 00:38:08,762 --> 00:38:10,014 জোসোনে ফিরবেন আপনি? 439 00:38:10,473 --> 00:38:13,434 উ-জিন, তোমার কলম আবার হাতে নেও.. 440 00:38:13,517 --> 00:38:15,144 আমি তোমার লেখার ভক্ত, জানো? 441 00:38:15,769 --> 00:38:16,854 যাইহোক, দয়া করে... 442 00:38:17,605 --> 00:38:19,899 সন্তান হিসেবে আপনার দায়িত্বের কথা ভুলে যেয়েন না। 443 00:39:18,207 --> 00:39:19,208 সিম-দোক। 444 00:39:21,126 --> 00:39:22,753 আমার জোসোনে ফিরা উচিত 445 00:39:23,963 --> 00:39:26,090 আমি বাবাকে পরিত্যাগ করতে পারবো না। 446 00:39:29,885 --> 00:39:32,137 তবুও, আমি জোসোনে ফিরতে পারবো না। 447 00:39:34,265 --> 00:39:35,766 সেখানে না লিখতে পারবো 448 00:39:37,726 --> 00:39:39,144 না তোমাকে দেখতে পারবো। 449 00:39:41,855 --> 00:39:44,525 তাহলে আমরা এই নোকার মাঝি। আমরা দু'জনেই উভয়সঙ্কট এর মুখোমুখি। 450 00:39:47,987 --> 00:39:50,864 কোরিয়ার সরকারি জাপানি জেনারেল আমাকে তাদের শিল্পী হিসেবে নিতে চায়। 451 00:39:55,494 --> 00:39:58,789 যদি ফিরে ওদের শিল্পী হয়... 452 00:40:00,416 --> 00:40:02,751 আমার আত্নার মৃত্যু হবে। 453 00:40:04,628 --> 00:40:06,839 কিন্তু যদি ফিরে না যায় 454 00:40:07,881 --> 00:40:09,717 আমার পরিবার কে মরতে হবে। 455 00:40:16,015 --> 00:40:17,975 আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে তোমার? 456 00:40:23,063 --> 00:40:25,816 আরিশমা তাকিওর একটা বই পড়তে ছিলাম, 457 00:40:25,899 --> 00:40:27,443 আর তুমি আমার সাথে কথা বলা শুরু করলে। 458 00:40:29,111 --> 00:40:31,113 এটা কি আমাদের প্রথম দেখা হওয়ার জন্য? 459 00:40:32,615 --> 00:40:34,742 যখনি তোমার কথা মনে হয় 460 00:40:34,950 --> 00:40:37,620 আরিশমা তাকিও কেও মনে পরে আমার। 461 00:40:39,955 --> 00:40:41,165 তার বই... 462 00:40:42,833 --> 00:40:44,126 আর তার মৃত্যু...! 463 00:40:47,588 --> 00:40:49,131 এখন, হয়তো আমি বুঝেছি 464 00:40:50,633 --> 00:40:53,636 কেন সে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। 465 00:40:57,348 --> 00:40:58,557 দেখো, 466 00:40:59,558 --> 00:41:01,644 সে অবশ্যই হয়তো একটু শান্তি চেয়েছিল 467 00:41:03,437 --> 00:41:05,522 যেখানে তার কষ্ট করতে হবেনা আর 468 00:41:05,606 --> 00:41:07,191 নেই কোনো বিচ্ছিন্ন হওয়ার ভয়। 469 00:41:08,275 --> 00:41:09,693 সে হয়তো শান্তির খোঁজে ছিলো। 470 00:41:13,238 --> 00:41:14,406 আমি... 471 00:41:16,408 --> 00:41:18,285 এখন একটু বিশ্রাম পেতে চাই। 472 00:41:20,788 --> 00:41:22,081 আমি আসলেই.... 473 00:41:25,209 --> 00:41:27,044 অনেক ক্লান্ত এখন। 474 00:41:31,757 --> 00:41:33,801 কিন্তু আমি পারবো না.. 475 00:41:35,803 --> 00:41:38,347 কারণ হয়তো তোমার কথা ভেবে ভেবে আমি শেষ হয়ে যায়। 476 00:41:41,809 --> 00:41:43,268 এটাই যদি কারণ হয়ে থাকে, তুমি বিশ্রাম নিতে পারো। 477 00:41:51,694 --> 00:41:55,531 আমি ভাবতাম সে জীবন থেকে পালিয়ে গিয়েছে 478 00:41:57,241 --> 00:41:58,909 কিন্তু এখন আর তা ভাবিনা। 479 00:42:00,244 --> 00:42:02,121 বাঁচার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে সে। 480 00:42:03,330 --> 00:42:05,666 নিজেকে হারিয়ে যেনো না ফেলে সেজন্যে, 481 00:42:07,251 --> 00:42:09,461 সে মৃত্যুকে বেছে নিয়েছে, এটাই। 482 00:42:15,759 --> 00:42:19,179 জীবনে প্রথম এবং শেষ বারের মতো, 483 00:42:19,638 --> 00:42:21,890 আমি নিজের মতো করে বাঁচতে চাই এবার। 484 00:42:25,394 --> 00:42:26,729 যদি সে জীবনের মানে 485 00:42:27,354 --> 00:42:29,106 মৃত্যু ও হয়। 486 00:42:39,825 --> 00:42:41,785 তুমি ও শান্তিতে বিশ্রাম করতে পারো। 487 00:42:44,496 --> 00:42:45,497 আমার পাশে থেকে। 488 00:43:15,194 --> 00:43:18,864 উ-জিন, দুঃখিত রিহার্সাল এ দেড়ি হয়ে গেলো। 489 00:43:22,743 --> 00:43:24,119 কোথাও গেলো সে? 490 00:43:35,756 --> 00:43:39,426 "পাঁচদিনের ভেতর এই ঠিকানায় ওসাকা তে আসো।" 491 00:43:41,011 --> 00:43:43,013 হঠাৎ করে ওসাকা তে গেলো কেন সে? 492 00:45:33,444 --> 00:45:38,073 ৩১ জুলাই, ১৯২৬ 493 00:45:50,711 --> 00:45:51,920 হয়েছে তোমার? 494 00:45:53,213 --> 00:45:54,673 অনেক উদাস লেগেছে। 495 00:45:58,510 --> 00:46:03,182 আসলে একটা কবিতা মাথায় আসলো। চাই তুমি সেটা শেষ করো। 496 00:46:04,183 --> 00:46:05,225 শুনবে? 497 00:46:06,268 --> 00:46:07,311 অবশ্যই। 498 00:46:12,149 --> 00:46:17,029 সুবিশাল মরুভূমিতে চলছে জীবন... 499 00:46:20,449 --> 00:46:25,287 কোথায় তোমার গন্তব্য? 500 00:46:28,540 --> 00:46:30,584 এই একাকী দুনিয়া 501 00:46:32,252 --> 00:46:34,129 ভরে আছে নিষ্ঠুর কষ্ট তে। 502 00:46:36,423 --> 00:46:37,674 তুমি .. 503 00:46:38,884 --> 00:46:40,052 কি? 504 00:46:41,762 --> 00:46:43,514 খুঁজছ? 505 00:46:48,394 --> 00:46:49,561 এতটুকুই। 506 00:46:50,896 --> 00:46:55,275 এতটুকু নিয়েই আসলাম। 507 00:47:02,616 --> 00:47:04,451 এই অশ্রুসিক্ত দুনিয়া, 508 00:47:05,786 --> 00:47:07,579 আমার মৃত্যু তেই কি তাহলে সবকিছুর শেষ করবে? 509 00:47:09,123 --> 00:47:10,833 তোমরা যারা সুখের সন্ধানে রয়েছ.. 510 00:47:11,625 --> 00:47:13,127 শুধু নিষ্ফলতা অপেক্ষায় তোমার জন্য। 511 00:47:19,049 --> 00:47:20,592 ওই হাস্যোজ্জ্বল ফুল 512 00:47:22,636 --> 00:47:24,346 আর ক্রন্দিত পাখি 513 00:47:26,515 --> 00:47:28,058 সবারই 514 00:47:29,893 --> 00:47:31,145 একই ভাগ্য। 515 00:47:34,523 --> 00:47:37,234 দুঃখে ভরা জীবন, শোষণের দ্বারা বাঁচা। 516 00:47:39,361 --> 00:47:40,779 তুমিই একমাত্র 517 00:47:42,364 --> 00:47:43,949 কাটার উপর নাচছো। 518 00:48:52,643 --> 00:48:55,854 অনেক ভালো, এটা অসাধারণ। 519 00:48:55,938 --> 00:48:58,690 -স্যার... - হ্যাঁ। 520 00:48:59,024 --> 00:49:00,526 কিছু মনে না করলে.. 521 00:49:00,609 --> 00:49:03,529 আরেকটি গান গেতে পারি? 522 00:49:03,612 --> 00:49:05,239 অবশ্যই। অনেক ভালো লাগবে আমার। 523 00:49:05,822 --> 00:49:07,324 গানের টাইটেল কি? 524 00:49:10,661 --> 00:49:11,870 "Hymn of Death." (মৃত্যুর স্তুবগান) 525 00:49:19,711 --> 00:49:20,754 সং-দোক। 526 00:49:22,256 --> 00:49:25,467 ড্রয়ারের নিচে কিছু টাকা আছে 527 00:49:25,551 --> 00:49:26,927 মাকে দিস। 528 00:49:27,010 --> 00:49:28,804 তুমিই কেন দিচ্ছো না? 529 00:49:29,846 --> 00:49:31,640 তুই আমার আগে বাড়ি যাবি তাই। 530 00:49:34,685 --> 00:49:35,936 তাহলে তুমি কখন ফিরবে? 531 00:49:38,397 --> 00:49:40,148 দেরি হবে তোর, তাড়াতাড়ি করা উচিত তোর। 532 00:49:41,149 --> 00:49:42,317 ঠিক আছে। 533 00:49:42,526 --> 00:49:45,070 তাহলে যাচ্ছি আমি। তোমার ও দ্রুত ফেরা উচিত। 534 00:49:52,995 --> 00:49:54,037 সং-দোক। 535 00:50:00,961 --> 00:50:02,087 বিদায়। 536 00:50:39,016 --> 00:50:40,100 উ-জিন। 537 00:50:41,268 --> 00:50:44,188 এখানে শুধু তোমার লেখা গুলো পরে আছে, তুমি কোথায় গেলা? 538 00:51:00,245 --> 00:51:02,331 আপনার নাম জানতে পারি, স্যার? 539 00:51:02,873 --> 00:51:04,124 কিম... 540 00:51:07,836 --> 00:51:10,464 কিম সুসান... আমি কিম সুসান। 541 00:51:10,797 --> 00:51:13,342 মি. কিম সুসান। 542 00:51:13,926 --> 00:51:14,968 আপনার নাম কি, ম্যাম? 543 00:51:15,052 --> 00:51:18,805 তাহলে.... আমি ইউন সুসান। 544 00:51:24,937 --> 00:51:27,731 সিড়ি গুলো অনেক খাড়া, দেখে যেয়েন। 545 00:51:27,814 --> 00:51:29,942 অবশ্যই, ধন্যবাদ। 546 00:51:56,009 --> 00:51:57,135 কি দেখো তুমি? 547 00:51:58,345 --> 00:52:00,430 না শুধু ভাবলাম বাড়িতে কিছু ফেলে আসলাম কিনা। 548 00:52:01,431 --> 00:52:03,267 তো? কিছু রেখে এসেছ কি? 549 00:52:05,185 --> 00:52:07,020 ভাবছি, মনে হয় না এসেছি। 550 00:52:09,231 --> 00:52:10,190 আর তুমি? 551 00:52:14,653 --> 00:52:15,821 আমারো মনে হয় না কিছু রেখে এসেছি। 552 00:53:04,786 --> 00:53:06,455 সূর্যোদয় শিগ্রয় হতে যাচ্ছে। 553 00:53:12,127 --> 00:53:13,170 একটু দাঁড়াও। 554 00:53:44,576 --> 00:53:45,494 এখন, চলো। 555 00:54:02,594 --> 00:54:03,804 মনে পরে তোমার? 556 00:54:04,429 --> 00:54:08,183 গিয়েনসং এ আমাদের শেষ শো'য়ের পর আমরা নাচার একটা হলে গিয়েছিলাম? 557 00:54:10,602 --> 00:54:11,895 মনে আছে, অবশ্যই। 558 00:54:14,731 --> 00:54:17,651 অন্য একজনের সাথে নেচেছিলে তুমি। 559 00:54:38,922 --> 00:54:40,757 আজকে তোমার সাথে নাচবো আমি। 560 00:55:35,061 --> 00:55:36,938 আমমার না ভুলতে পারা তোমার নাম। 561 00:55:38,064 --> 00:55:39,858 আমার হৃদয়ের গহীনে 562 00:55:41,985 --> 00:55:44,154 তোমার নাম খনন করা, আর আমি শুধু তোমার আকাঙ্ক্ষায়। 563 00:55:48,325 --> 00:55:49,868 আমার হৃদয়ে আগুন ধরিয়েছ তুমি। 564 00:55:53,330 --> 00:55:56,917 আমার হৃদয়ে, ধরিয়েছ অনির্বাণ সেই ভালোবাসার আগুন। 565 00:56:00,003 --> 00:56:01,546 তোমার নাম ভুলতে পারার আগেই 566 00:56:02,422 --> 00:56:04,216 তোমার আকাঙ্ক্ষায় করি আবার। 567 00:56:10,847 --> 00:56:14,601 আহ, হয়তো সেই মূহুর্তে যখন মৃত্যু হবে.. 568 00:56:15,811 --> 00:56:17,312 তোমার নাম ধরেই ডাকবো আমি। 569 00:56:21,191 --> 00:56:22,400 যদিও আমি বাঁচি... 570 00:56:24,569 --> 00:56:25,987 আমার হৃদয় থাকবে তোমার অধীনেই। 571 00:56:28,949 --> 00:56:30,742 মৃত্যুর সেই মূহুর্তের আগ পর্যন্ত 572 00:56:32,994 --> 00:56:34,579 তোমার আকাঙ্ক্ষায় করে যাবো। 573 00:56:41,711 --> 00:56:43,421 আমার হৃদয়ে আগুন ধরিয়েছ তুমি। 574 00:56:46,508 --> 00:56:48,009 আমার হৃদয়ে, তুমি ধরিয়েছ 575 00:56:49,386 --> 00:56:51,096 অনির্বাণ সেই ভালোবাসার আগুন। 576 00:56:53,557 --> 00:56:54,641 সিম-দোক। 577 00:59:18,520 --> 00:59:20,731 তুমি কি আসলেই জীবিত? 578 00:59:20,814 --> 00:59:24,068 না, আমি মৃত্যুর আকাঙ্ক্ষায় আছি সত্য জীবনের উদ্দেশ্যে। 579 00:59:24,151 --> 00:59:26,362 FROM THE POEM THE THEORY OF DEATH AND LIFE(,"মৃত্যু আর জীবনের তত্বের) কবিতা থেকে ৪ মে, ১৯২৬ 580 00:59:27,211 --> 00:59:29,898 THE HYMN OF DEATH 581 00:59:30,071 --> 00:59:37,493 অনুবাদে "সায়মুন ইসলাম শুভ " 582 00:59:54,333 --> 00:59:58,123 বাংলা সাব দিয়ে দেখার জন্য ধন্যবাদ। 583 00:59:58,334 --> 01:00:00,334 সকল সাবমেকার ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে ❤