1 00:00:19,686 --> 00:00:21,896 মাত্র ৫০ বছর আগে... 2 00:00:22,480 --> 00:00:25,400 ...আমরা অবশেষে চাঁদে পা রেখেছিলাম। 3 00:00:39,372 --> 00:00:44,878 প্রথমবারের মতো, সেখান থেকে আমাদের পৃথিবীকে দেখেছিলাম। 4 00:00:52,385 --> 00:00:57,766 বর্তমানে পৃথিবীর জনসংখ্যা তখনকার দ্বিগুণ হয়ে গেছে। 5 00:01:03,271 --> 00:01:07,817 এই সিরিজে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে তুলে ধরা হবে... 6 00:01:08,651 --> 00:01:15,992 ...এবং জানাবে মানুষ ও প্রকৃতির জন্য আমাদেরকে কী কী রক্ষা করতে হবে। 7 00:01:18,016 --> 00:01:27,716 আমাদের পৃথিবী 8 00:01:35,428 --> 00:01:38,264 প্রথমবারের মতো মানবজাতি তাদের আবাস গড়েছিল... 9 00:01:38,348 --> 00:01:40,475 ...প্রায় ১০ হাজার বছর আগে... 10 00:01:41,267 --> 00:01:42,519 ...তখন তাদের চারপাশে... 11 00:01:43,394 --> 00:01:45,522 ...স্থলে ও জলে ছিল... 12 00:01:45,605 --> 00:01:47,148 ...প্রাণের প্রাচুর্য। 13 00:02:05,166 --> 00:02:11,339 কয়েক প্রজন্ম ধরে, এই প্রকৃতি আমাদেরকে সাহায্য করেছে। 14 00:02:16,010 --> 00:02:20,265 কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে... 15 00:02:20,682 --> 00:02:22,767 ...সব বদলে গেছে। 16 00:02:26,354 --> 00:02:27,939 বিগত ৫০ বছরে... 17 00:02:28,231 --> 00:02:32,944 ...বন্যপ্রাণীরা সংখ্যায় গড়ে ৬০% কমে গেছে। 18 00:02:36,322 --> 00:02:38,658 মানব ইতিহাসে প্রথমবারের মতো... 19 00:02:39,117 --> 00:02:43,496 ...প্রাকৃতিক ভারসাম্য বড় হুমকির মুখে পড়েছে। 20 00:02:55,133 --> 00:02:57,969 কিন্তু প্রকৃতির ভাণ্ডার বেশ প্রাণবন্ত। 21 00:02:59,429 --> 00:03:01,598 এখনো দারুণ কিছু জিনিস টিকে আছে। 22 00:03:07,896 --> 00:03:11,983 আর আমাদের সহায়তায়, পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে। 23 00:03:16,237 --> 00:03:26,078 প্রাকৃতিক পৃথিবীকে ভাল করে জানা এবং তাকে সাহায্য করা এখন খুবই জরুরি। 24 00:03:29,337 --> 00:03:34,778 ::: বাংলা সাবটাইটেল ::: সাঈম শামস্ 24 00:03:46,726 --> 00:03:53,107 বন্য প্রকৃতি এখনো কয়েকটি মূল্যবান স্থানে বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। 26 00:03:59,113 --> 00:04:01,908 দক্ষিণ আমেরিকার পেরুভিয়ান সৈকতে... 27 00:04:02,492 --> 00:04:07,038 ...লাখ লাখ সামুদ্রিক পাখি জড়ো হয়। 28 00:04:11,209 --> 00:04:13,803 তারা এখানে বংশ-বিস্তার করতে আসে। 29 00:04:23,680 --> 00:04:26,808 প্রতিদিন সকালে, পাখিরা ডেরা থেকে বের হয়... 30 00:04:27,350 --> 00:04:31,062 ...এবং পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সাগরে মাছ শিকার করতে যায়। 31 00:04:40,822 --> 00:04:47,287 এভাবে প্রতিদিন ৫০ লাখ পাখি যাওয়া-আসা করে। 33 00:04:52,208 --> 00:04:58,131 বিভিন্ন জাতের পাখিরা একধরনের মাছ খুঁজছে। 36 00:05:01,634 --> 00:05:02,634 অ্যানসোভিজ। 35 00:05:15,982 --> 00:05:18,943 ঝাঁকে ঝাঁকে পাখিরা ঝাঁপিয়ে পড়ছে। 36 00:05:27,785 --> 00:05:31,539 আরো অনেক পাখি যোগ দিচ্ছে ভোজন উৎসবে। 37 00:06:11,996 --> 00:06:15,750 এখানে সবাই আসছে... 38 00:06:16,042 --> 00:06:19,962 ...কারণ সমুদ্রের শক্তিশালী জোয়ার যার নাম হামবল্ট... 39 00:06:20,254 --> 00:06:22,790 অ্যান্টার্কটিকা থেকে যার আগমন। 40 00:06:22,840 --> 00:06:26,761 সেই জোয়ারের সাথে সাগরের গভীরের পুষ্টি উপাদান চলে আসে। 41 00:06:31,974 --> 00:06:38,731 সৈকতের কাছে থাকা অগভীর জলে সাগরের ৯০% প্রাণীকূলের বাস। 43 00:06:43,403 --> 00:06:44,821 স্থল থেকে দূরে... 44 00:06:45,279 --> 00:06:48,908 ...সাগরকে দেখতে অধিকাংশ সময় নীল মরুভূমি বলে মনে হয়। 45 00:06:50,243 --> 00:06:57,667 দূরে অবস্থিত এই সাগরের সাথেও স্থলের বিস্ময়কর সংযোগ থাকতে পারে। 47 00:07:02,839 --> 00:07:07,135 সাগর থেকে প্রায় কয়েক শ’ কি.মি দূরে অবস্থিত মরুভূমিগুলো... 49 00:07:07,593 --> 00:07:11,264 ...পানিতে বিদ্যমান প্রাণীদের জন্য কাঁচামাল সরবরাহ করে। 50 00:07:21,774 --> 00:07:28,573 প্রতি বছর বাতাস ২ বিলিয়ন টন ধূলা আকাশে নিয়ে যায়। 51 00:07:31,451 --> 00:07:35,580 কমপক্ষে সেটার ৪ ভাগের ১ ভাগ, সাগরে এসে পড়ে। 52 00:07:36,497 --> 00:07:40,751 যা ক্ষুদ্র প্রাণীগুলোর জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়। 53 00:07:41,085 --> 00:07:44,422 যারা সামুদ্রিক জীবনের মূল ভিত্তি। 54 00:07:55,057 --> 00:07:58,019 ডলফিন মুক্ত সাগরে ঘুরে বেড়ায়... 55 00:07:58,311 --> 00:08:03,065 ...মরুভূমি যাদেরকে পুষ্টি দিল, তাদেরকে খোঁজে। 56 00:08:12,283 --> 00:08:16,579 এক দল ম্যাকরেল এক ঝাঁক ক্রিলের দেখা পেয়েছে 57 00:08:18,414 --> 00:08:20,124 ওগুলো দেখতে বেশ ছোট। 58 00:08:20,208 --> 00:08:23,544 ওরা সমুদ্রের ওপরের দিকে ভাসমান ছোট গাছ খেয়ে বাঁচে। 59 00:08:25,129 --> 00:08:28,966 কিন্তু ডলফিনের খাবার হলো ম্যাকরেল। 60 00:08:45,107 --> 00:08:48,152 তারা মাছগুলোকে ওপরের দিকে তাড়া করে। 61 00:08:48,569 --> 00:08:51,197 যা কিনা পাখির নাগালের মধ্যে পড়ে। 62 00:08:53,699 --> 00:08:55,034 শিয়ারওয়াটারস। 63 00:08:56,827 --> 00:08:59,747 এরা যে ডানায় ভর দিয়ে আকাশে ওড়ে... 64 00:08:59,830 --> 00:09:03,209 ...এখন সেই ডানা দিয়ে পানির ৬ মিটার গভীরেও যাচ্ছে। 65 00:09:10,716 --> 00:09:13,219 পাখিরা যখন ওপর থেকে খায়... 66 00:09:17,098 --> 00:09:19,684 ডলফিনরা তখন নিচ থেকে আক্রমণ করে। 67 00:09:55,177 --> 00:09:57,263 ২০ মিনিট খাওয়া-দাওয়ার পর... 68 00:09:58,180 --> 00:10:00,975 ...সাগর ও আকাশের থাকা শিকারি দলের... 69 00:10:01,892 --> 00:10:03,269 ... পেট ভরে যায়। 70 00:10:21,037 --> 00:10:23,831 পৃথিবীতে জীবনের ভারসাম্য... 71 00:10:24,081 --> 00:10:28,419 ...এভাবে ভিন্ন ভিন্ন জায়গার সংযোগের ওপর নির্ভর করে। 72 00:10:31,589 --> 00:10:34,717 সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে... 73 00:10:35,217 --> 00:10:38,137 ...আকাশের মেঘে পরিণত হয়। 74 00:10:40,848 --> 00:10:46,687 তারপর সেটা আবার তাজা বৃষ্টি হয়ে ফিরে আসে। 75 00:10:50,900 --> 00:10:56,530 কিন্তু এই বৃষ্টি পৃথিবীর সবজায়গায় সমানভাবে হয় না। 76 00:11:04,038 --> 00:11:06,749 আফ্রিকার লবণ এলাকা হলো... 77 00:11:07,667 --> 00:11:10,503 ...শুকিয়ে যাওয়া প্রাচীন একটি লেক। 78 00:11:14,215 --> 00:11:17,551 এটা একদম পানিশূন্য এবং প্রচণ্ড গরম। 79 00:11:18,636 --> 00:11:22,264 কিছু স্থান প্রাণীদের জন্য আরো বিপদজনক। 80 00:11:29,063 --> 00:11:35,277 কিছু চিহ্ন দেখে বোঝা যায়, প্রাণীরা পানি খুঁজে না পেয়ে ব্যর্থ হয়েছিল। 81 00:11:55,589 --> 00:12:01,595 তবে কখনো আবার এখানকার দৃশ্য বদলায়। 82 00:12:20,531 --> 00:12:24,326 এখানে বড় প্লাবন দেখা দেয়। 83 00:12:40,384 --> 00:12:42,845 অজানো কোনো সংকেত পেয়ে... 84 00:12:43,220 --> 00:12:48,726 ...হাজার কিলোমিটার দূর থেকে দল বেঁধে ফ্লেমিঙ্গোরা আসে। 85 00:12:59,612 --> 00:13:02,239 পাখিরা যে আগাছা খায় 86 00:13:02,573 --> 00:13:05,868 সেটা জন্মে ধূলা থেকে। 87 00:13:10,790 --> 00:13:12,500 তারচেয়ে বড় কথা... 88 00:13:13,000 --> 00:13:15,503 ...ওরা এখানে বাচ্চা দিতে এসেছে। 89 00:13:17,922 --> 00:13:22,760 দশ বছরে একবার নিখুঁত আবহাওয়া পাওয়া যায়। 90 00:13:29,016 --> 00:13:32,102 সৈকত থেকে দূরে এক দ্বীপে ওদের বাসা। 91 00:13:34,855 --> 00:13:38,025 তারা কাঁদা দিয়ে ডিম রাখার জায়গা বানায়। 92 00:13:38,108 --> 00:13:43,030 ফলে নিচে থাকার চেয়ে তাদের ডিম এখানে বেশি ঠাণ্ডা থাকে। 93 00:13:47,243 --> 00:13:50,204 দ্বীপের চারপাশে থাকা পানি এত লবণাক্ত যে... 94 00:13:50,287 --> 00:13:52,790 ...এখানে কোনো শিকারি প্রাণী নেই। 95 00:13:53,874 --> 00:13:55,835 তাই পাখির বাসা নিরাপদ। 96 00:14:00,297 --> 00:14:05,177 ৩০ দিন পর, হাজার হাজার বাচ্চা ফুটতে শুরু করে। 97 00:14:18,649 --> 00:14:22,570 কিন্তু সূর্য থেকে বাঁচার কোনো জায়গা নেই। 98 00:14:25,739 --> 00:14:29,159 যে পানি তাদেরকে ঘিরে রেখে বাঁচাতো... 99 00:14:29,493 --> 00:14:31,245 ... সেটাও শুকিয়ে গেছে। 100 00:14:38,669 --> 00:14:43,999 শেষে ফুটে বের হওয়া বাচ্চা কঠিন দুনিয়া দেখতে পায়। 101 00:14:57,396 --> 00:15:02,568 যেভাবেই হোক, এই বাচ্চাদেরকে তাজা পানি পান করতে হবে। 102 00:15:07,114 --> 00:15:12,411 তারা এখনো উড়তে পারে না, তাই বড়দের সাথে হেঁটে যাবে। 103 00:15:26,759 --> 00:15:30,012 তাদেরকে হয়তো ৫০ কি.মি যেতে হবে। 104 00:16:01,210 --> 00:16:03,963 কয়েকজন... তাল মেলাতে পারে না। 105 00:16:09,593 --> 00:16:12,888 লবণ তাদের পা চেপে ধরে। 106 00:16:49,299 --> 00:16:52,094 তবে অধিকাংশ বাচ্চা এত সমস্যার পরেও... 107 00:16:52,428 --> 00:16:54,263 ...দিনের পর দিন হাঁটতে হাঁটতে... 108 00:16:54,346 --> 00:16:56,724 ...পানির কাছে পৌঁছায়। 109 00:17:17,453 --> 00:17:19,538 অবশেষে দীর্ঘ যাত্রার সমাপ্তি। 110 00:17:21,457 --> 00:17:29,048 কিন্তু অনিয়মিত বৃষ্টির কারণে শুধুমাত্র প্রথমে আসা পাখিরা পানি পাবে। 112 00:17:39,308 --> 00:17:42,436 যদি নিয়মিত বৃষ্টি হয়... 113 00:17:42,519 --> 00:17:45,189 ...তাহলে প্রাণীকূল আরো সমৃদ্ধ হতে পারে। 114 00:17:46,315 --> 00:17:49,568 সংখ্যায় এবং বৈচিত্রময়তায়। 115 00:17:53,822 --> 00:17:59,453 পূর্ব আফ্রিকার সেরেনগাটি সমভূমি ১০ লাখ বন্যগরুর খাবার যোগায়। 116 00:18:02,456 --> 00:18:05,292 এই দলটি ঋতুভিত্তিক বৃষ্টিকে অনুসরণ করে... 117 00:18:05,584 --> 00:18:09,421 ...এবং নতুন গজানো ঘাস খায়। 118 00:18:20,182 --> 00:18:22,726 প্রতি বছর, ৩ সপ্তাহের মধ্যে... 119 00:18:23,018 --> 00:18:27,773 ...নারী গরুরা সাড়ে ৭ লাখেরও বেশি বাচ্চা জন্ম দেয়। 120 00:18:36,907 --> 00:18:39,743 এই বাচ্চার বয়স মাত্র কয়েকদিন। 121 00:18:40,869 --> 00:18:45,124 পায়ের শক্তি নিয়ে খেলছে কারণ সামনে অনেক দূর যেতে হবে। 122 00:19:16,697 --> 00:19:19,283 বাচ্চাকে অবশ্যই তার মায়ের কাছে থাকতে হবে। 123 00:19:19,825 --> 00:19:22,202 মায়ের দুধ ছাড়া ও খাবার পাবে না। 124 00:19:26,415 --> 00:19:28,959 দলটি সবসময় যাত্রার ওপর আছে। 125 00:19:30,085 --> 00:19:33,172 বৃষ্টিকে অনুসরণ করে চলছে। 126 00:19:33,881 --> 00:19:35,799 কারণ ওরা তাজা ঘাস চায়। 127 00:19:39,845 --> 00:19:43,265 একসময় ওরা জঙ্গলে চলে আসে। 128 00:20:02,159 --> 00:20:03,660 শিকারি কুকুর। 129 00:20:08,165 --> 00:20:11,168 বন্যগরুর বাচ্চা ওদের খুব পছন্দ। 130 00:20:15,547 --> 00:20:17,382 কুকুররা বেশ ক্ষুধার্ত। 131 00:20:32,064 --> 00:20:36,885 বাচ্চাগুলোকে অবশ্যই মায়ের কাছে থাকতে হবে। তাহলে দলের নিরাপত্তা পাবে। 132 00:21:19,653 --> 00:21:22,030 কুকুরদের অনেক শক্তি... 133 00:21:25,993 --> 00:21:28,704 ...কিন্তু বাচ্চাগুলোকে দল রক্ষা করল। 134 00:21:37,504 --> 00:21:39,631 বাচ্চাকে একা পেতে হবে। 135 00:21:58,275 --> 00:22:01,987 মা কুকুরগুলোকে ঠেকায়, বাচ্চাকে রক্ষা করে। 136 00:22:09,661 --> 00:22:11,621 বাঁচার জন্য বাচ্চাটি দৌড় দেয়... 137 00:22:22,632 --> 00:22:25,761 ...এবং নিরাপদে দলে যোগ দেয়। 138 00:22:52,496 --> 00:22:58,418 নিয়মিত বৃষ্টির ওপর এই পুরো দলটির ভবিষ্যৎ যাত্রা নির্ভর করছে। 139 00:22:59,378 --> 00:23:04,132 সাথে খোলা মাঠ ভরা ঘাসও জরুরি... 140 00:23:04,299 --> 00:23:07,844 ... যেখানে ওরা দল বেঁধে যাত্রা করবে। 141 00:23:15,602 --> 00:23:21,608 যেখানে সারাবছর বেশ বৃষ্টি হয় সেখানে বন গড়ে ওঠে। 142 00:23:22,901 --> 00:23:28,573 আর গ্রীষ্মমণ্ডলীয় এলাকার উষ্ণতা প্রাণীকূলকে সমৃদ্ধ হতে সহায়তা করে। 144 00:23:32,035 --> 00:23:35,205 স্থলে থাকা প্রাণীদের অর্ধেকই... 145 00:23:35,288 --> 00:23:37,666 ...এই ভারসাম্যপূর্ণ দুনিয়ায় বাস করে। 146 00:23:41,420 --> 00:23:44,714 বিস্ময়কর তাদের বৈচিত্রময়তা। 147 00:23:50,679 --> 00:23:56,843 ট্রপিকাল বনে যেসব প্রজাতি বাস করে আমরা এখনো তাদের পুরো তালিকা করতে পারিনি। 149 00:24:10,699 --> 00:24:16,621 তাদের মধ্যকার সম্পর্কগুলো সংখ্যায় অনেক ও জটিল। 150 00:24:22,252 --> 00:24:26,339 পরাগায়নের জন্য উদ্ভিদ সবসময় প্রাণীদের ওপর নির্ভরশীল। 151 00:24:30,010 --> 00:24:31,928 আর এই সম্পর্কটা... 152 00:24:32,012 --> 00:24:35,682 ...বিশ্বায়নের মতোই গুরুত্বপূর্ণ। 153 00:24:45,442 --> 00:24:47,277 এগুলো ফাঁদ। 154 00:24:48,570 --> 00:24:50,739 বালতি আকৃতির ফুল। 155 00:24:51,406 --> 00:24:52,782 অর্কিডের বানানো। 156 00:25:02,125 --> 00:25:07,255 প্রতিটি লাল বালতিতে তৈলাক্ত তরল রয়েছে, যা ওপর থেকে পড়ে। 157 00:25:12,928 --> 00:25:18,850 নারী মৌমাছিদের পটাতে পুরুষ মৌমাছিদের উন্নত মানের সুগন্ধির দরকার হয়। 158 00:25:20,352 --> 00:25:22,562 আর সেটা অর্কিড থেকে পাওয়া যায়। 159 00:25:25,941 --> 00:25:28,985 কিন্তু বালতিগুলো পিছলা। 160 00:25:31,988 --> 00:25:35,534 আর যে তরলে মৌমাছি পড়ছে সেটা বেশ আঠালো। 161 00:25:39,454 --> 00:25:40,997 বের হওয়ার একমাত্র রাস্তা... 162 00:25:42,415 --> 00:25:44,167 ...একটি সরু টানেল। 163 00:25:47,629 --> 00:25:51,007 ওদিকে এগোতেই মৌমাছিকে শক্ত করে ধরা হয়। 164 00:25:53,677 --> 00:25:56,179 ফলে গাছ যথেষ্ট সময় পেয়ে যায়... 165 00:25:56,930 --> 00:26:00,183 ... মৌমাছির পিঠে পরাগায়ন লাগানোর জন্য। 166 00:26:03,728 --> 00:26:08,149 এভাবে অর্কিডের পরাগায়ন ঘটে... 167 00:26:10,610 --> 00:26:13,154 আর পুরস্কার হিসেবে মৌমাছি পায় সুগন্ধি। 168 00:26:13,363 --> 00:26:18,201 পরে শক্তি ফিরে পাওয়ার পর তা দিয়ে সে নারী পটাতে পারে। 170 00:26:25,625 --> 00:26:29,170 রেইনফরেস্টে আলাদা কোনো ঋতু নেই। 171 00:26:32,674 --> 00:26:37,012 এটা সারাবছরই কোনো না কোনো খাদ্য উৎপাদন করে। 172 00:26:41,141 --> 00:26:44,352 বন এতই সমৃদ্ধ যে, কিছু নারী পাখিরা... 173 00:26:44,436 --> 00:26:47,856 ...তাদের বাচ্চাদেরকে নিজেরাই বড় করতে পারে। 174 00:26:48,189 --> 00:26:52,977 ফলে পুরুষ পাখিরা অন্য নারী পাখিদেরকে পটানোর সুযোগ পায় 175 00:26:54,404 --> 00:26:55,822 ... ম্যানকিনের মতো। 176 00:26:58,158 --> 00:27:00,452 তাদের ৫০টির-ও বেশি প্রজাতি আছে। 177 00:27:00,535 --> 00:27:03,955 প্রত্যেকের নাচের ধরন একেবারে আলাদা। 178 00:27:11,671 --> 00:27:13,381 সোনালী গলার ম্যানাকিন... 179 00:27:13,757 --> 00:27:16,259 ...নাচের জায়গা পরিষ্কার করে কাজ শুরু করে। 180 00:27:25,018 --> 00:27:28,188 নারী পাখিতে আসতেই সে নাচ শুরু করে। 181 00:27:28,271 --> 00:27:30,565 এক জায়গায় থেকে অন্য জায়গায় লাফ দেয়। 182 00:27:35,111 --> 00:27:38,073 নারীটি সবকিছু লক্ষ্য করে। 183 00:27:47,248 --> 00:27:50,877 সবশেষে, স্পেশাল একটা ভঙ্গি করে। 184 00:27:52,921 --> 00:27:54,297 উল্টো ডিগবাজি... 185 00:27:58,301 --> 00:27:59,511 ...সাথে মোচড়। 186 00:28:04,057 --> 00:28:05,057 নিখুঁত। 187 00:28:09,104 --> 00:28:13,024 লাল মাথার ম্যানাকিনের নাচ অন্যরকম। 188 00:28:16,361 --> 00:28:18,697 অনেকটা পিছলে যাওয়ার মতো। 189 00:28:28,873 --> 00:28:30,625 সাথে ডানা ঝাপটানো। 190 00:28:43,304 --> 00:28:45,682 কিন্তু এটা মনে হয় কাজ করছে না। 191 00:29:02,824 --> 00:29:04,325 তার পছন্দ হয়নি। 192 00:29:09,247 --> 00:29:13,668 পটাতে সবচেয়ে জটিল পদ্ধতি প্রয়োগ করে নীল ম্যানাকিন 193 00:29:15,462 --> 00:29:19,966 পুরুষ পাখির সাথে তিনটি সহকারী পাখি নাচ করে। 194 00:29:22,594 --> 00:29:25,305 তারা প্রায় প্রতিদিন নাচের চর্চা করে। 195 00:29:28,141 --> 00:29:29,517 রিহার্সেলের সময়... 196 00:29:29,601 --> 00:29:33,646 একটি কম বয়সী পুরুষ পাখি নারীর ভূমিকায় দাঁড়ায়। 197 00:29:38,735 --> 00:29:41,696 নাচ একদম নিখুঁত হওয়া চাই। 198 00:29:48,203 --> 00:29:49,871 পুরুষ পাখিটি সন্তুষ্ট হলে... 199 00:29:53,208 --> 00:29:56,419 তারা নারী পাখির সামনে নাচতে চলে যায়। 201 00:30:09,098 --> 00:30:13,520 পর্যায়ক্রমে প্রত্যেকটি পাখি নাচ করে দেখায়। 202 00:30:34,958 --> 00:30:37,794 সবশেষে আসে প্রধান পুরুষ পাখি। 203 00:30:42,257 --> 00:30:43,508 নাচ কি পছন্দ হয়েছে? 204 00:30:45,510 --> 00:30:46,719 পাখি কি রাজি? 205 00:30:53,351 --> 00:30:54,351 পাখি... 206 00:30:54,727 --> 00:30:55,812 ...রাজি! 207 00:31:00,358 --> 00:31:01,985 ওদের পরিশ্রম সফল। 208 00:31:07,574 --> 00:31:12,495 গ্রীষ্মমণ্ডলীয় বন পৃথিবীর মাত্র ৭% জুড়ে রয়েছে। 209 00:31:14,414 --> 00:31:18,084 কিন্তু এর বাইরে যেখানে আবহাওয়া ঋতুভিত্তিক ও ঠাণ্ডা... 210 00:31:18,501 --> 00:31:19,752 সেখানে ভিন্ন চিত্র দেখা যায়। 211 00:31:23,381 --> 00:31:26,968 সবচেয়ে চমৎকার হলো বোরিয়াল বন। 212 00:31:27,635 --> 00:31:31,347 যার অবস্থান উত্তর আমেরিকা ও ইউরেসিয়ায়। 213 00:31:38,438 --> 00:31:41,983 প্রচণ্ড ঠাণ্ডায় এই বন বড় হতে পারে না। 214 00:31:46,279 --> 00:31:48,948 এই বনগুলো জরুরি আশ্রয়স্থল... 215 00:31:49,407 --> 00:31:53,786 ... বেঁচে যাওয়া কিছু জাতের প্রাণীদের জন্য। 216 00:32:03,254 --> 00:32:04,672 শীত আসতেই... 217 00:32:05,131 --> 00:32:08,593 ...ক্যারিবু (হরিণ) উত্তর দিকের খোলা তান্দ্রার ওপর দিয়ে... 218 00:32:09,052 --> 00:32:13,431 বনের দক্ষিণে গিয়ে খাবার ও আশ্রয়ের খোঁজ করে। 219 00:32:25,026 --> 00:32:29,906 এখানে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেছে। 220 00:32:38,456 --> 00:32:42,835 বন বাজে আবহাওয়া থেকে কিছুটা রক্ষা করে। 221 00:33:08,861 --> 00:33:13,241 কিন্তু এখন ক্যারিবুরা আর একা নয়। 222 00:33:22,834 --> 00:33:23,834 নেকড়ে। 223 00:33:24,877 --> 00:33:27,255 তারা জঙ্গলে বাস করে। 224 00:33:32,760 --> 00:33:36,597 শীতে তারা ক্যারিবু শিকারে বের হয়। 225 00:33:51,487 --> 00:33:53,906 ওদেরকে তাজা পদচিহ্ন বের করতে হবে। 226 00:34:05,501 --> 00:34:08,880 গভীর তুষার এড়িয়ে দ্রুত এগোয় ওরা। 227 00:34:09,547 --> 00:34:13,134 ক্যারিবুর তৈরি পদচিহ্নর কাছে থাকে। 228 00:34:18,473 --> 00:34:21,142 এই নেকড়ে তাজা গন্ধ পেয়েছে। 229 00:34:31,486 --> 00:34:33,321 ক্যারিবু কাছেই আছে। 230 00:34:43,748 --> 00:34:48,419 ক্যারিবুর দল বিশ্রামের নিতে বরফ জমা লেকে থেমেছে। 231 00:34:50,755 --> 00:34:54,217 খোলা জায়গায় থাকলে ওরা আগেই বিপদ টের পাবে। 232 00:34:58,096 --> 00:35:01,265 বলাই বাহুল্য, নেকড়েরা হাজির হয়ে গেছে। 233 00:35:15,738 --> 00:35:17,949 ক্যারিবু পরীক্ষা করতে শুরু করল। 234 00:35:18,866 --> 00:35:20,576 দুর্বলতা আছে কিনা দেখছে। 235 00:35:33,631 --> 00:35:35,091 এরকম খোলা জায়গায়... 236 00:35:36,050 --> 00:35:38,994 ... নেকড়েরা ক্যারিবুর সাথে দৌড়ে পারবে না... 237 00:35:45,393 --> 00:35:48,354 ...তাই নেকড়েরা ওদেরকে বনে তাড়া করল। 238 00:35:56,571 --> 00:36:01,534 এখানে গভীর তুষার দ্রুত সামনে এগোনো কঠিন। 239 00:36:10,668 --> 00:36:14,881 গাছের আড়ালে থেকে নেকড়েরা কাছে চলে আসছে। 240 00:36:20,678 --> 00:36:22,346 এবার শিকার শুরু। 241 00:36:34,942 --> 00:36:38,999 নেকড়েদেরকে সিদ্ধান্ত নিতে হবে ক্যারিবুদের কোন অংশে হামলা করবে। 242 00:36:40,865 --> 00:36:42,408 আর কোন পথ ধরে এগোবে। 243 00:36:49,665 --> 00:36:51,250 ক্যারিবুরা ছড়িয়ে পড়তেই... 244 00:36:53,461 --> 00:36:56,214 ... নেকড়ে নেতা ভুল পথে পা বাড়াল। 245 00:36:59,967 --> 00:37:04,764 মারাত্মক ভুল। নেকড়েরা হাল ছেড়ে দিল। 246 00:37:14,065 --> 00:37:18,402 আসছে বসন্তে ক্যারিবুরা আবারো উত্তরে যাবে... 247 00:37:18,653 --> 00:37:21,614 ... নেকড়ে আর বনকে পেছনে ফেলে। 248 00:37:24,617 --> 00:37:29,747 তারা ৬০০ কি.মি. ভ্রমণ করবে পাহাড়-পর্বত পেরিয়ে তান্দ্রায় যাবে। 249 00:37:30,039 --> 00:37:32,875 যেখানে বসন্তকালের তাজা ঘাস আবার গজাচ্ছে। 250 00:37:33,417 --> 00:37:34,835 ওখানে ওরা বাচ্চা জন্ম দেবে। 251 00:37:37,380 --> 00:37:42,218 তবে একটা সময় তারা সংখ্যায় অনেক বেশি ছিল। 252 00:37:44,345 --> 00:37:48,307 দলটির সদস্য প্রায় ৭০% কমেছে... 253 00:37:48,391 --> 00:37:50,268 ...বিগত ২০ বছরে। 254 00:37:53,312 --> 00:37:58,150 তাদের দুনিয়া আর আমাদের পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। 255 00:38:05,032 --> 00:38:07,660 সুদূর উত্তর মেরুতে... 256 00:38:08,286 --> 00:38:13,541 ...এন্টার্কটিক ও আর্কটিকে আছে বুনো বরফ অঞ্চল। 257 00:38:18,087 --> 00:38:21,173 যদিও ওগুলোকে দূরের কিছু মনে হতে পারে। 258 00:38:21,966 --> 00:38:27,388 কিন্তু এই অঞ্চলের ভারসাম্যতা আমাদের পৃথিবীর সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 259 00:38:33,185 --> 00:38:39,425 তবে মাত্র ৭০ বছরে, মারাত্মক গতিতে অনেক কিছু বদলে গেছে। 260 00:38:41,569 --> 00:38:46,949 উত্তর মেরু পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে। 261 00:38:53,622 --> 00:38:57,710 উত্তরের আর্কটিক হলো বরফ জমা এক সাগর। 262 00:38:59,670 --> 00:39:04,466 সাগরের যে বরফের ওপর এখানকার প্রাণীকূল নির্ভরশীল... 263 00:39:04,508 --> 00:39:05,634 ...তা গলে যাচ্ছে। 264 00:39:21,525 --> 00:39:22,777 পোলার ভাল্লুক... 265 00:39:23,361 --> 00:39:27,406 ...বরফের সাগর থেকে সিল ধরতে পটু। 266 00:39:33,120 --> 00:39:38,342 কিন্তু ওখানকার বরফ এখন গলতে শুরু করেছে। 267 00:39:42,338 --> 00:39:44,799 প্রতি বছর সাগরের বরফ ভাঙ্গে। 268 00:39:45,341 --> 00:39:47,385 কিন্তু এখন সেটা আগেই ভাঙ্গছে। 269 00:39:47,718 --> 00:39:51,347 তাই ভাল্লুকের শিকারের সময়টা অনেক কমে যাচ্ছে। 270 00:39:53,849 --> 00:39:57,103 ইতিমধ্যে এগুলো অনেক প্রভাব ফেলতে শুরু করেছে। 271 00:40:09,532 --> 00:40:11,951 ওদের বাচ্চার ওজন কমে গেছে। 272 00:40:14,161 --> 00:40:16,580 ফলে তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কমে যাচ্ছে। 273 00:40:35,099 --> 00:40:37,643 এই বাচ্চাদের জীবদ্দশাতেই... 274 00:40:37,726 --> 00:40:42,931 ...গ্রীষ্মে আর্কটিক সমুদ্রের বেশিরভাগ অংশ বরফ শূন্য হয়ে যাবে। 275 00:40:58,831 --> 00:41:02,251 শুধু সাগরের বরফই গলছে না। 276 00:41:03,878 --> 00:41:08,174 স্থলে থাকা বরফও দ্রুত গলে যাচ্ছে। 277 00:41:12,803 --> 00:41:14,847 এটা গ্রিনল্যান্ড। 278 00:41:15,681 --> 00:41:20,853 আমেরিকার ৫ ভাগের ১ ভাগ সমান বরফ আছে এখানে। 279 00:41:28,068 --> 00:41:31,614 এই গ্লেসিয়াল বরফ আর সাগরের বরফ মিলে... 280 00:41:31,906 --> 00:41:37,077 ...আমাদের পৃথিবীকে সোলার রেডিয়েশনের হাত থেকে বাঁচায়। 281 00:41:37,286 --> 00:41:40,289 যেন আমাদের পৃথিবী বেশি উষ্ণ না হয়ে যায়। 282 00:41:45,878 --> 00:41:48,881 কিন্তু আর্কটিক নাটকীয়ভাবে উষ্ণ হয়ে যাচ্ছে। 283 00:41:56,430 --> 00:42:00,893 দেখে মনে হতে পারে বরফগুলো স্থির রয়েছে। 284 00:42:02,102 --> 00:42:06,106 কিন্তু এগুলো ১ দিনে ৪৫ মিটার যেতে পারে। 285 00:42:13,072 --> 00:42:18,035 সাগরে এর চূড়ো পানির ১০০ মিটার ওপরে রয়েছে। 286 00:42:19,537 --> 00:42:22,831 আরো ৪০০ মিটার আছে... 287 00:42:22,915 --> 00:42:24,333 ...পানির নিচে। 288 00:43:07,876 --> 00:43:12,840 বিগত ২০ বছরে, গ্রিনল্যান্ডের অনেক বরফ গলে গেছে। 289 00:43:19,138 --> 00:43:22,766 এবং গলার হার, আরো বাড়ছে। 290 00:43:38,073 --> 00:43:41,823 গ্লেসিয়ারের ওপর থেকে বড় বরফ পড়া হলো... 291 00:43:41,827 --> 00:43:45,789 ... কোনো বড় ঘটনার প্রথম পর্ব। 293 00:43:50,586 --> 00:43:57,343 ১ কি.মি. এর বেশি দীর্ঘ গ্লেসিয়ার ভাঙ্গতে শুরু করেছে। 295 00:44:08,520 --> 00:44:11,190 পানির নিচে থাকা ৪০০ মিটার বরফ... 296 00:44:11,732 --> 00:44:14,652 ...এখন ওপরের দিকে আসছে। 297 00:44:32,711 --> 00:44:36,590 বরফখণ্ডের আকৃতি একটা বিশাল ভবনের সমান। 298 00:44:37,633 --> 00:44:40,678 ফলে জোয়ারের বিশাল ঢেউ তৈরি হয়। 299 00:45:56,670 --> 00:46:02,885 ২০ মিনিটের মধ্যে, ৭৫ মিলিয়ন টন বরফ মুক্ত হয়ে যায়। 300 00:46:10,100 --> 00:46:13,771 গ্লেসিয়ার বরাবরই সাগরে বরফ দিয়ে থাকে। 301 00:46:14,938 --> 00:46:20,360 কিন্তু এখন সেটার গতি দ্বিগুণ হয়ে গেছে। ১০ বছর আগের তুলনায়। 302 00:46:23,572 --> 00:46:29,119 পুরো পৃথিবীর বিভিন্ন সাগরে বরফ ব্যাপক পরিমাণ পানি সরবরাহ করছে। 303 00:46:29,828 --> 00:46:35,926 সাগরের উচ্চতা বাড়ছে, লবণাক্ততায় পরিবর্তন আনছে এবং ঢেউয়ে তারতম্য হচ্ছে। 304 00:46:39,004 --> 00:46:44,343 হামবোল্ট জোয়ার ছাড়া পেরুর সৈকত শান্ত হয়ে যাবে। 305 00:46:45,803 --> 00:46:48,889 পাখিদের শিকার অভিযান আর থাকবে না। 306 00:47:00,526 --> 00:47:05,489 পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 307 00:47:09,409 --> 00:47:14,665 আমরা ও প্রাণীকূল যে ভারসাম্যর ওপর নির্ভরশীল, তা নষ্ট হয়ে যাচ্ছে। 308 00:47:18,043 --> 00:47:21,088 আগামী ২০ বছরে আমরা যা করব... 309 00:47:22,422 --> 00:47:26,635 ... সেটাই পৃথিবীর সবার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। 310 00:47:35,435 --> 00:47:40,566 এই সিরিজের সামনের পর্বগুলোতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো... 311 00:47:42,067 --> 00:47:45,779 ...এবং তাদের অবদানের কথা জানাবে। 312 00:47:53,370 --> 00:47:56,790 আমরা দেখাবো কী কী সংরক্ষণ করতে হবে... 313 00:47:56,999 --> 00:48:07,972 ...আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য। যেখানে মানুষ ও প্রকৃতির সমৃদ্ধি ঘটবে। 314 00:48:13,807 --> 00:48:19,605 প্লিজ ourplanet.com ভিজিট করে বিস্তারিত জানুন। 315 00:48:21,776 --> 00:48:45,239 সাবটাইটেলটি ভাল লেগে থাকলে যেকোনো পরিমাণ অর্থ বিকাশ করে অনুবাদককে সাপোর্ট করুন। Bkash Personal: 01746570356 316 00:48:45,776 --> 00:49:20,439 সাপোর্ট করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি : 0183****831 0162****440 0171****829 0171****021 0172****328