1
00:00:00,464 --> 00:00:09,130
MEMORIES OF THE ALHAMBRA
2
00:00:17,452 --> 00:00:25,520
- সাবটাইটেল পরিবেশনায় -
"অনুবাদে অনুরণন”
3
00:00:25,689 --> 00:00:33,220
- অনুবাদে -
সৈয়দ ফাহমিদুল ইসলাম
4
00:00:33,993 --> 00:00:41,075
- সম্পাদনায় -
সৈয়দ ফাহমিদুল ইসলাম
5
00:00:43,293 --> 00:00:46,555
এক আর্টিক্যালে পড়লাম
আপনি বার্সেলোনায় আসছেন।
6
00:00:47,664 --> 00:00:51,335
আপনাকে একটা ই-মেইল পাঠিয়েছি।
একটু পড়ে দেখবেন?
7
00:00:53,603 --> 00:00:55,630
আমি ঐ লোকের কাছে
বিক্রি করতে চাই না,
8
00:00:55,639 --> 00:00:57,775
কিন্তু আমাকে কালকের মধ্যে
সিদ্ধান্ত নিতে হবে।
9
00:01:06,116 --> 00:01:07,110
গ্রানাডায় দেখা করুন।
10
00:01:07,117 --> 00:01:10,755
আমার জন্য বোনিতা হোস্টেলে অপেক্ষা করবেন।
সেখানে আমি মাঝেমধ্যে থাকি।
11
00:01:23,800 --> 00:01:25,435
দেখে পার হতে পারো না!
12
00:02:14,818 --> 00:02:16,445
হ্যালো?
13
00:02:16,720 --> 00:02:18,385
হ্যালো?
14
00:03:19,316 --> 00:03:22,215
[ এপিসোড -১ ]
15
00:05:15,065 --> 00:05:21,305
লেডিস অ্যান্ড জেন্টেলম্যান,
শীঘ্রই আমরা গ্রানাডা স্টেশনে পৌঁছে যাবো।
16
00:05:43,193 --> 00:05:44,960
উঠুন।
17
00:05:44,961 --> 00:05:47,095
আমরা এখন গ্রানাডায়।
18
00:07:44,147 --> 00:07:46,475
ব্যাগ না নিয়েই নেমে গেছে?
19
00:07:58,228 --> 00:08:03,465
এই যুবকের এটাই শেষ অবস্থান
যার হদিস মিলেছে।
20
00:08:08,104 --> 00:08:09,930
"রোমান্টিক আলহামব্রা"
21
00:08:09,939 --> 00:08:13,040
...পুরানো সব রেকর্ড
ভাঙতে চলেছে।
22
00:08:13,042 --> 00:08:15,770
তারমধ্যে, সবচেয়ে বেশি
মনোযোগ আর্কষণ করছে
23
00:08:15,778 --> 00:08:18,380
দক্ষিণ কোরিয়ার কোম্পানি
জে ওয়ানের
24
00:08:18,381 --> 00:08:20,550
স্মার্ট কনট্যাক্ট লেন্স।
25
00:08:20,550 --> 00:08:24,180
জে ওয়ানের সিইও, ইও জিন-ঊ,
হাজির করছেন স্মার্ট লেন্স...
26
00:08:24,187 --> 00:08:27,090
প্রথম কোনো ডিভাইস যা
ভার্চুয়াল রিয়্যালিটিকে প্রচলিত করবে।
27
00:08:27,090 --> 00:08:29,190
তাছাড়া,
এই উদ্ভাবনী অভিজ্ঞতা
28
00:08:29,192 --> 00:08:31,120
পাশাপাশি এর হাই-রেজুলেশন,
29
00:08:31,127 --> 00:08:34,630
কোরিয়ান প্রযুক্তির
অগ্রগতির প্রমাণ দেয়।
30
00:08:34,631 --> 00:08:36,030
সিইও ইও জিন-ঊ প্রোডাক্টটি
31
00:08:36,032 --> 00:08:38,900
আগামী বছর মুক্তি দেওয়ার
পরিকল্পনা করছেন,
32
00:08:38,902 --> 00:08:41,370
এই ডিসেম্বরে সম্ভাব্য
লঞ্চ ডেটের সাথে।
33
00:08:41,371 --> 00:08:44,275
যার কারণে এখনও আরো বেশি
কনটেন্ট ডেভেলপের জন্য যথেষ্ট সময় থাকবে।
34
00:09:02,659 --> 00:09:04,460
এই সময়ে আবার কে আসলো?
35
00:09:04,460 --> 00:09:06,195
কে আছে?
36
00:09:14,571 --> 00:09:16,265
অনেক রাতে আসলাম নাকি?
37
00:09:16,573 --> 00:09:18,140
কীভাবে সাহায্য করতে পারি?
38
00:09:18,141 --> 00:09:20,305
কোনো রুম ফাঁকা আছে?
39
00:09:30,420 --> 00:09:32,855
এখান থেকেই গল্পের শুরু হয়।
40
00:09:34,891 --> 00:09:36,785
যখন আমি
গ্রানাডায় এসেছিলাম,
41
00:09:37,927 --> 00:09:39,755
ঐ ছেলেটার খোঁজে,
42
00:09:41,598 --> 00:09:43,365
যেমনভাবে ও আমাকে খুঁজছিল।
43
00:09:50,940 --> 00:09:52,575
ভেতরে আসুন।
44
00:09:56,546 --> 00:09:59,140
মাফ করবেন।
আপনার ঘুম নষ্ট করে দিলাম।
45
00:09:59,148 --> 00:10:02,115
না, করেননি।
আপনার ফ্লাইট দেরিতে পৌঁছেছে বোধহয়।
46
00:10:02,385 --> 00:10:04,150
হ্যাঁ, দেরি করেছে।
47
00:10:04,153 --> 00:10:05,350
কোথায় থেকে আসছেন?
48
00:10:05,355 --> 00:10:07,490
বার্সেলোনা।
একটা বিজনেস ট্রিপের জন্য সেখানে গেছিলাম।
49
00:10:07,490 --> 00:10:11,095
ও আচ্ছা। আমাদের এখানে
রিজার্ভেশন ছাড়া খুব কমই গেস্টের দেখা মেলে।
50
00:10:11,494 --> 00:10:13,395
ট্রিপটা অপরিকল্পিত ছিল।
51
00:10:14,998 --> 00:10:17,795
আচ্ছা। তো এখানে
কতদিন থাকার চিন্তা করছেন?
52
00:10:18,201 --> 00:10:19,900
নিশ্চিত করে বলতে পারছি না।
দেখতে হবে।
53
00:10:19,902 --> 00:10:22,405
আপাতত এক রাতের জন্য হলে কেমন হয়?
54
00:10:25,074 --> 00:10:27,535
হ্যাঁ। ব্যস এক রাতের জন্য।
55
00:10:28,811 --> 00:10:30,245
ঠিক আছে।
56
00:10:31,581 --> 00:10:34,210
আমাদের কাছে চারজনের
ডরমিটরি রুম আর ডাবল রুম আছে।
57
00:10:34,217 --> 00:10:36,680
সেগুলোর ভাড়া প্রতিরাতের জন্য
২০ আর ৩৫ ইউরো করে।
58
00:10:36,686 --> 00:10:38,080
সকালের নাস্তা বাদে।
59
00:10:38,087 --> 00:10:40,455
- যদি নাস্তা চান, ৬ ইউরো...
- দাঁড়ান।
60
00:10:40,523 --> 00:10:42,225
কোনো সিঙ্গেল রুম নেই?
61
00:10:42,759 --> 00:10:44,225
না, নেই।
62
00:10:44,327 --> 00:10:45,960
আপনাদের কাছে কোনো
সিঙ্গেল রুম নেই?
63
00:10:45,962 --> 00:10:49,025
যারা সিঙ্গেল রুমে থাকতে চায়
তারা সাধারণত হোটেলে যায়।
64
00:10:51,267 --> 00:10:53,300
আসলে ছয় তলায়
আমাদের কাছে একটা রুম আছে।
65
00:10:53,302 --> 00:10:54,530
আমি ঐ রুমটা নিব।
66
00:10:54,537 --> 00:10:56,465
কিন্তু ছয় তলায়।
67
00:10:56,539 --> 00:10:58,175
সমস্যা নেই।
68
00:11:00,243 --> 00:11:01,905
আচ্ছা।
69
00:11:14,490 --> 00:11:17,855
তো কোনো লিফট নেই?
70
00:11:18,094 --> 00:11:20,755
বিল্ডিংটা অনেক পুরানো,
তাই লিফট লাগানো অতটা সহজ না।
71
00:11:21,064 --> 00:11:22,525
তাই?
72
00:11:23,332 --> 00:11:24,860
স্যার...
73
00:11:24,867 --> 00:11:27,070
যেহেতু সাথে লাগেজ আছে,
আপনার বোধহয় কোনো হোটেলে গেলে ভালো হবে।
74
00:11:27,070 --> 00:11:29,630
আমি আপনাকে আশেপাশের কিছু
লিফটওয়ালা হোটেলের লিস্ট দিচ্ছি।
75
00:11:29,639 --> 00:11:32,775
তার কোনো দরকার নেই।
আমি এখানেই থাকবো।
76
00:11:35,244 --> 00:11:37,110
ডরমিটরি রুমে থাকবেন?
77
00:11:37,113 --> 00:11:39,015
দ্বিতীয় তলায় আছে।
78
00:11:39,582 --> 00:11:42,085
ডরমিটরি রুম?
সেটা আবার কেমন?
79
00:11:45,088 --> 00:11:47,725
ছাত্ররা এখন ঘুমাচ্ছে,
তবে এক নজর দেখে নিতে পারেন।
80
00:11:55,398 --> 00:11:57,265
উপরে একটা ফাঁকা আছে।
81
00:12:01,504 --> 00:12:03,435
চলুন ছয় তলায় যাই।
82
00:12:19,088 --> 00:12:20,120
অনেক ভারী?
83
00:12:20,123 --> 00:12:21,625
সাহায্য করব?
84
00:12:22,191 --> 00:12:24,455
না, ধন্যবাদ।
চলুন।
85
00:13:22,418 --> 00:13:25,685
আপনার সুটকেসে নিশ্চয়ই
দামী কিছু আছে।
86
00:13:28,491 --> 00:13:30,625
ভেতরে বিপজ্জনক জিনিস আছে।
87
00:13:30,660 --> 00:13:32,595
"বিপজ্জনক জিনিস"?
88
00:13:32,695 --> 00:13:34,090
সাথে করে কিছু
পিস্তল এনেছি।
89
00:13:34,096 --> 00:13:35,865
কী? পিস্তল?
90
00:13:36,265 --> 00:13:39,600
মজা করছিলাম।
চাচ্ছিলাম না সুটকেসটায় দাগ পড়ুক।
91
00:13:39,602 --> 00:13:41,235
ভেতরে যেতে পারি?
92
00:13:41,404 --> 00:13:42,905
হ্যাঁ।
93
00:13:57,053 --> 00:13:58,220
মাফ করবেন।
94
00:13:58,221 --> 00:14:00,585
মনে হয় না রুমটা গতকাল
পরিষ্কার করানো হয়েছে।
95
00:14:04,760 --> 00:14:07,655
শুধু গতকাল?
আপনি নিশ্চিত তো?
96
00:14:09,198 --> 00:14:12,360
রুমটা সাধারণত খালিই থাকে,
তাই চেক করতে ভুলে গেছিলাম।
97
00:14:12,368 --> 00:14:14,865
সকালে পরিষ্কার করানোর
ব্যবস্থা করে দিব।
98
00:14:19,342 --> 00:14:21,745
এর আবার কী হলো?
99
00:14:43,499 --> 00:14:46,135
আপনার কোনো
হোটেলে যাওয়া উচিত।
100
00:14:46,402 --> 00:14:48,605
সিঁড়িটাও অনেক যন্ত্রণা দিবে।
101
00:14:50,973 --> 00:14:53,805
এত দূর আসার পর
আমাকে এখন নিচে যেতে বলছেন?
102
00:14:53,943 --> 00:14:55,645
এর সাথে?
103
00:14:56,078 --> 00:14:57,510
না ধন্যবাদ।
104
00:14:57,513 --> 00:15:00,745
- কঠিন হবে হয়তো।
- গলায় ফাঁসি দেবার মতো।
105
00:15:19,035 --> 00:15:21,000
এ সময়ে কে এসেছে?
106
00:15:21,003 --> 00:15:23,465
একজন গেস্ট
ছয় তলায় উঠেছে।
107
00:15:23,506 --> 00:15:26,440
ভাবছি এখানে কী করছে।
আমার তো অস্বস্তি লাগছে।
108
00:15:26,442 --> 00:15:28,210
কেন কী সমস্যা?
109
00:15:28,210 --> 00:15:30,810
নানীমা, নিশ্চিতভাবে
উনি অনেক ধনী।
110
00:15:30,813 --> 00:15:33,340
ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখে
সবকিছু দামী মনে হয়।
111
00:15:33,349 --> 00:15:35,885
ওনার ঘড়ি আর সুটকেসও
অনেক দামী ব্র্যান্ডের।
112
00:15:36,218 --> 00:15:37,550
ধুর। তোর কি...
113
00:15:37,553 --> 00:15:38,880
সত্যিই মনে হয়
সেগুলো আসল?
114
00:15:38,888 --> 00:15:39,880
আরে নকল হবে।
115
00:15:39,889 --> 00:15:40,950
তাই?
116
00:15:40,957 --> 00:15:42,150
এত দামী দামী ব্র্যান্ডের জিনিস
কিনতে পারলে
117
00:15:42,158 --> 00:15:44,620
কেউ ঐ রুমে
থাকতে যাবে কেন?
118
00:15:44,627 --> 00:15:48,565
ঠিক বলেছ। ওগুলো যে নকল হতে পারে
আমার মাথায় আসলো না কেন?
119
00:15:48,698 --> 00:15:50,430
ভেতরে আয়।
এবার ঘুমাবি।
120
00:15:50,433 --> 00:15:51,935
আচ্ছা।
121
00:16:59,001 --> 00:17:00,765
মানে কী?
122
00:17:45,347 --> 00:17:47,875
খোদা, এখানে কত ময়লা!
123
00:17:52,721 --> 00:17:55,325
এই ঘরে কোনো
ডাস্টবিনও নেই?
124
00:18:18,881 --> 00:18:22,180
পানির প্রেশার খুব কম।
তাই টয়লেটে কোনো টয়লেট পেপার ফেলবেন না প্লিজ।
125
00:18:22,184 --> 00:18:25,320
যদি পানি জমে যায়, তবে আপনাকে
নিচতলার টয়লেট ব্যবহার করতে হবে।
126
00:18:25,321 --> 00:18:27,255
ধুর ছাই।
127
00:18:39,201 --> 00:18:40,835
স্যার।
128
00:18:44,406 --> 00:18:46,135
কী হলো?
129
00:19:02,691 --> 00:19:05,655
- হ্যালো।
- স্যার, আপনি কোথায়?
130
00:19:09,331 --> 00:19:10,965
ঘুম থেকে এক্ষুনি উঠলে?
131
00:19:11,567 --> 00:19:13,900
হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখি
আপনি নেই।
132
00:19:13,903 --> 00:19:15,665
কী করছেন এখন?
133
00:19:16,172 --> 00:19:19,535
কী করছি?
একটা টয়লেট আনব্লক করার চেষ্টা করছি।
134
00:19:19,542 --> 00:19:21,405
মানে? কী আনব্লক করার
চেষ্টা করছেন?
135
00:19:22,011 --> 00:19:24,005
আমি এখন গ্রানাডায় আছি।
136
00:19:24,313 --> 00:19:26,015
গ্রানাডা? আচ্ছা।
137
00:19:26,348 --> 00:19:28,985
কোথায় এটা?
কোনো ক্লাব?
138
00:19:29,351 --> 00:19:30,850
গ্রানাডা চেনো না?
139
00:19:30,853 --> 00:19:33,050
দক্ষিণ স্পেনের একটা শহর।
140
00:19:33,055 --> 00:19:33,950
কী?
141
00:19:33,956 --> 00:19:35,750
ঐ গ্রানাডা?
142
00:19:35,758 --> 00:19:38,855
বলতে চাচ্ছেন
আপনি এখন সত্যি সত্যিই গ্রানাডায়?
143
00:19:39,061 --> 00:19:42,330
হঠাৎ ওখানে গেলেন কেন?
আমাকে বলেননি।
144
00:19:42,331 --> 00:19:44,760
আমাদের সিউলে ফেরার ফ্লাইট
সকাল ৯টায়।
145
00:19:44,767 --> 00:19:46,700
ওখানে গেলেন কেন...
146
00:19:46,702 --> 00:19:48,365
অদ্ভুত ব্যাপার।
147
00:19:48,637 --> 00:19:50,405
তোমার অদ্ভুত মনে হচ্ছে?
148
00:19:50,940 --> 00:19:53,140
এর চেয়েও অদ্ভুত কী, বলবো?
149
00:19:53,142 --> 00:19:56,210
আমাকে গ্রানাডায় আসতে হতো,
তাই আমার সেক্রেটারিকে জাগানোর চেষ্টা করি।
150
00:19:56,212 --> 00:19:59,540
কিন্তু আমার সেক্রেটারি,
মাল খেয়ে টাল হয়ে পড়ে ছিল, তাই জাগেনি।
151
00:19:59,548 --> 00:20:01,980
আর জাগানোর চেষ্টা করায়
সে আমাকে গালিও দিয়েছে।
152
00:20:01,984 --> 00:20:05,780
তাই আমাকে নিজে থেকে ফ্লাইটের টিকিট কেটে
এখানে একা আসতে হয়।
153
00:20:05,788 --> 00:20:08,785
এ সব হয়েছে আমার অপদার্থ সেক্রেটারি
আমার জন্য কোনো কাজ করেনি তাই।
154
00:20:11,560 --> 00:20:14,425
ভাবছ এর কোনো মানে হয়?
155
00:20:14,964 --> 00:20:17,595
আমাদের তো সব কাজ শেষ,
156
00:20:17,967 --> 00:20:20,265
শুধু ফ্লাইট ধরা বাকি ছিল,
157
00:20:20,636 --> 00:20:22,230
আর আজ রাতটাই শেষ, তাই...
158
00:20:22,238 --> 00:20:24,130
কে বলেছে শেষ?
159
00:20:24,139 --> 00:20:26,095
আমার কাজ শেষ হয়নি।
160
00:20:26,742 --> 00:20:27,910
তুমি কি আমার বস?
161
00:20:27,910 --> 00:20:30,340
তুমি সব সিদ্ধান্ত নাও?
তুমি সিইও?
162
00:20:30,346 --> 00:20:32,635
নিজেকে কী মনে করো?
163
00:20:32,781 --> 00:20:34,435
মাফ করবেন, স্যার।
164
00:20:34,617 --> 00:20:37,765
সিউলে গিয়ে যত দ্রুত সম্ভব
রেজিগনেশন লেটার সাবমিট করবে।
165
00:20:38,053 --> 00:20:39,080
মজা করছেন, তাই না?
166
00:20:39,088 --> 00:20:41,320
- আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি মজা করছি?
- আশাকরি করছেন।
167
00:20:41,323 --> 00:20:44,145
স্যরি। আমি একদম সিরিয়াস।
168
00:20:44,426 --> 00:20:46,915
হ্যালো? স্যার?
169
00:20:55,804 --> 00:20:57,455
ধুর।
170
00:20:59,875 --> 00:21:01,425
"ইও সাহেব"
171
00:21:01,910 --> 00:21:04,010
- হ্যালো?
- প্রথম ফ্লাইট ধরে চলে আসো।
172
00:21:04,013 --> 00:21:05,695
আর এখানে এসে ফোন দিও।
173
00:21:06,582 --> 00:21:08,435
আচ্ছা।
সমস্যা নেই, স্যার।
174
00:21:16,625 --> 00:21:20,615
মাঝরাতে উঠে
গ্রানাডায় কী করতে গেল?
175
00:21:22,831 --> 00:21:24,415
ধ্যাত।
176
00:22:41,610 --> 00:22:43,765
সিরিয়াসলি,
এই জায়গার সমস্যা কী?
177
00:23:01,063 --> 00:23:03,385
সিঁড়িতে এত ধাপ কেন?
178
00:23:04,166 --> 00:23:06,130
আর এত অন্ধকার কেন?
179
00:23:06,135 --> 00:23:08,725
সিঁড়ি থেকে নামতে নামতে
কেউ যদি মরে যায়?
180
00:23:29,625 --> 00:23:31,690
যদি এখানের প্লাগও
কাজ না করে...
181
00:23:31,693 --> 00:23:33,915
আমি এই জায়গা
বন্ধ করিয়ে দিব।
182
00:23:42,504 --> 00:23:43,600
কতক্ষণ লাগবে?
183
00:23:43,605 --> 00:23:45,255
"ছই ইয়াং-জু"
184
00:23:46,842 --> 00:23:48,865
আরও আধা ঘন্টা লাগবে।
185
00:23:58,487 --> 00:24:00,235
"নাস্তা ৬ ইউরো"
186
00:24:00,422 --> 00:24:02,805
"হোস্টেল বোনিতার
রান্নাঘরের নিয়ম"
187
00:24:12,935 --> 00:24:15,600
"ফ্রি রামেন নুডলস!"
"বোনিতা গেস্টদের জন্য স্পেশাল বোনাস।"
188
00:24:15,604 --> 00:24:17,385
"ভালো করে খান।"
189
00:24:33,489 --> 00:24:35,650
- কে তুমি?
- জুং মিন-জু।
190
00:24:35,657 --> 00:24:38,345
- এখানে থাকো?
- হ্যাঁ।
191
00:24:39,161 --> 00:24:42,245
এই হোস্টেলের মালিক
নিশ্চয়ই তোমার মা।
192
00:24:43,632 --> 00:24:45,060
মালিক আমার বোন।
193
00:24:45,067 --> 00:24:46,430
- তোমার বোন?
- হে খোদা!
194
00:24:46,435 --> 00:24:48,030
আপনি ওকে
আমার মা ভেবেছেন?
195
00:24:48,036 --> 00:24:49,925
ওর বয়স মাত্র ২৭।
196
00:24:50,072 --> 00:24:53,895
আচ্ছা।
ওনাকে বোলো না, ঠিক আছে?
197
00:24:53,909 --> 00:24:57,070
আমি এখানে নাচব।
প্লিজ কিছু মনে করবেন না।
198
00:24:57,079 --> 00:24:59,380
- নাচবে?
- আমি শুধু এই সময়েই প্র্যাকটিস করতে পারি।
199
00:24:59,381 --> 00:25:01,165
আগামী সপ্তাহে
আমার একটা অডিশন আছে।
200
00:25:34,383 --> 00:25:35,980
ভাইয়া!
201
00:25:35,984 --> 00:25:37,905
বাসনকোসন মেজে রাখুন।
202
00:25:38,520 --> 00:25:40,235
নিজের বাসন নিজেকে
মাজতে হবে।
203
00:25:40,389 --> 00:25:41,820
কাল ধুয়ে দিব।
204
00:25:41,823 --> 00:25:44,120
- না, তা করা যাবে না।
- কেন?
205
00:25:44,126 --> 00:25:45,845
করা যাবে না।
206
00:26:08,483 --> 00:26:10,705
"ছই ইয়াং-জু"
207
00:26:19,595 --> 00:26:22,015
স্যার, হয়ে গেছে।
চেক করুন।
208
00:26:24,466 --> 00:26:26,285
যা ব্যবহার করেছিলাম
সব ধুয়ে দিয়েছি।
209
00:26:42,184 --> 00:26:44,480
অধিকাংশ মানুষ গ্রানাডায় আসে...
210
00:26:44,486 --> 00:26:46,475
আলহামব্রা প্রাসাদ দেখার জন্য।
211
00:27:26,094 --> 00:27:29,885
কিন্তু আমি দেখতে এসেছি
অন্য জিনিস।
212
00:27:32,000 --> 00:27:35,255
আলহামব্রার চেয়েও
জাদুকরী কিছু।
213
00:31:35,477 --> 00:31:37,165
জাদু।
214
00:31:37,445 --> 00:31:40,765
এই জাদু দেখতে অনেকটা পথ
পাড়ি দিয়ে এসেছি।
215
00:32:54,489 --> 00:32:56,120
"ক্রিটিক্যাল হিট -১০০"
216
00:32:56,124 --> 00:32:58,520
"আপনি নাসরিদ রাজ্যের
যোদ্ধার হাতে মারা পড়েছেন"
217
00:32:58,526 --> 00:33:01,315
"আপনাকে লগ আউট
করে দেওয়া হবে"
218
00:33:29,557 --> 00:33:31,145
কী ছিল এটা?
219
00:33:32,293 --> 00:33:35,690
- দেখলে?
- হ্যাঁ, অসাধারণ।
220
00:33:35,697 --> 00:33:36,930
কী করে সম্ভব?
221
00:33:36,931 --> 00:33:38,660
আমার দেখা
সেরা "এআর" (আর্গুমেন্টেড রিয়্যালিটি)।
222
00:33:38,666 --> 00:33:40,815
বুঝতে পারছি না
আসল না নকল।
223
00:33:45,974 --> 00:33:47,400
স্ক্রিনে একদম
পারফেক্ট দেখাচ্ছে।
224
00:33:47,409 --> 00:33:48,870
কেমন লাগলো?
225
00:33:48,877 --> 00:33:51,065
এত জলদি ঘটে গেল...
226
00:33:51,846 --> 00:33:54,435
আমি তো ভেবেছিলাম
বোধহয় সত্যি সত্যিই মরে যাবো।
227
00:33:55,917 --> 00:33:58,335
আমিও খেলতে চাই।
228
00:33:58,620 --> 00:34:01,120
গ্রানাডায় সেট করতে গেল কেন?
229
00:34:01,122 --> 00:34:03,945
সিউলে হলেই তো
ভালো হতো।
230
00:34:07,462 --> 00:34:09,530
- লেন্স কেমন?
- ভালোই।
231
00:34:09,531 --> 00:34:11,285
গরম কি?
232
00:34:11,466 --> 00:34:12,915
কিছুটা।
233
00:34:14,736 --> 00:34:17,855
মনে হয় না স্মার্ট লেন্স
এই গেম ধরে রাখতে পারবে।
234
00:34:17,872 --> 00:34:19,795
অসাধারণ!
235
00:34:20,041 --> 00:34:22,210
এটা এক বছরের মধ্যে
ছাড়া যেতে পারে।
236
00:34:22,210 --> 00:34:24,025
না?
237
00:34:24,212 --> 00:34:26,580
আপনার কি সত্যিই মনে হয়
সে এটা একা বানিয়েছে?
238
00:34:26,581 --> 00:34:28,395
অসাধারণ।
239
00:34:28,483 --> 00:34:31,250
হয়তো সে জিনিয়াস নয়তো পাগল।
আর নাহলে দুটাই।
240
00:34:31,252 --> 00:34:33,150
কে বানিয়েছে এটা?
241
00:34:33,154 --> 00:34:35,705
আমিও জানতে চাই।
242
00:34:43,665 --> 00:34:45,955
"৪ ঘন্টা আগে"
243
00:34:53,274 --> 00:34:54,955
হ্যালো?
244
00:34:55,176 --> 00:34:57,365
আপনি কি...
245
00:34:57,512 --> 00:34:59,395
ইও জিন-ঊ?
246
00:35:00,815 --> 00:35:04,580
এটা কি ইও জিন-ঊয়ের নাম্বার?
247
00:35:04,586 --> 00:35:06,250
হ্যাঁ। আপনি কে বলছেন?
248
00:35:06,254 --> 00:35:07,780
হ্যালো।
249
00:35:07,789 --> 00:35:10,475
স্যার... মানে, প্রফেসর।
250
00:35:11,292 --> 00:35:14,115
কী বলে ডাকি আপনাকে?
251
00:35:15,697 --> 00:35:17,530
তাতে আমার কিছু যায় আসে না।
কিন্তু কে...
252
00:35:17,532 --> 00:35:21,155
ছা হিউক-সক সাহেবের সাথে
আমার দেখা হয়েছিল।
253
00:35:23,638 --> 00:35:25,940
আপনি ছা হিউক-সক সাহেবকে তো চিনেন?
254
00:35:25,940 --> 00:35:28,325
আপনারা তো বন্ধু।
255
00:35:28,343 --> 00:35:31,225
- হ্যাঁ। তো?
- উনি আমাকে ১০ বিলিয়ন উয়ন অফার করেছেন।
256
00:35:31,946 --> 00:35:34,180
- কী?
- ১০ বিলিয়ন উয়ন?
257
00:35:34,182 --> 00:35:38,720
দশ বিলিয়ন ভালোই শোনায়,
কিন্তু উনি লোক ভালো না।
258
00:35:38,720 --> 00:35:40,120
তাই আমি ওনার
অফার নিব না।
259
00:35:40,121 --> 00:35:43,720
আমি প্রথমে আপনাকেই
ফোন করতে যাচ্ছিলাম।
260
00:35:43,725 --> 00:35:45,660
এক আর্টিক্যালে পড়লাম
আপনি বার্সেলোনায় আসছেন।
261
00:35:45,660 --> 00:35:49,890
এক সেকেন্ড।
আমি ঠিক বুঝছি না।
262
00:35:49,898 --> 00:35:53,155
ফোন করার উদ্দেশ্যটা কী?
আমার নাম্বার কোত্থেকে পেলেন?
263
00:35:53,334 --> 00:35:56,230
আপনাকে একটা ই-মেইল পাঠিয়েছি।
একটু পড়ে দেখবেন?
264
00:35:56,237 --> 00:35:57,830
আমাকে ই-মেইল পাঠিয়েছেন?
265
00:35:57,839 --> 00:36:00,140
আমি ঐ লোকের কাছে
বিক্রি করতে চাই না,
266
00:36:00,141 --> 00:36:02,765
কিন্তু আমাকে কালকের মধ্যে
সিদ্ধান্ত নিতে হবে।
267
00:36:02,911 --> 00:36:04,570
গ্রানাডায় দেখা করুন।
268
00:36:04,579 --> 00:36:06,080
আমার জন্য বোনিতা হোস্টেলে
অপেক্ষা করবেন।
269
00:36:06,080 --> 00:36:07,710
- এই।
- সেখানে আমি মাঝেমধ্যে থাকি।
270
00:36:07,715 --> 00:36:09,580
আপনি কি প্রোগ্রামার?
271
00:36:09,584 --> 00:36:11,250
একটু শান্ত হবেন কি?
272
00:36:11,252 --> 00:36:12,650
আপনার নাম কী?
কে আপনি?
273
00:36:12,654 --> 00:36:15,035
কী ডেভেলপ করছেন?
আপনি কি আরেকটু...
274
00:36:16,724 --> 00:36:18,475
হ্যালো?
275
00:36:18,560 --> 00:36:20,045
হ্যালো?
276
00:36:21,429 --> 00:36:23,345
আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যালো?
277
00:36:27,435 --> 00:36:29,225
মানে কী...
278
00:36:36,878 --> 00:36:40,835
আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মূহুর্তে
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
279
00:36:48,723 --> 00:36:51,250
আপনি ছা হিউক-সক সাহেবকে তো চিনেন?
280
00:36:51,259 --> 00:36:52,420
আপনারা তো বন্ধু।
281
00:36:52,427 --> 00:36:53,920
উনি আমাকে ১০ বিলিয়ন উয়ন
অফার করেছেন।
282
00:36:53,928 --> 00:36:56,090
১০ বিলিয়ন উয়ন।
দশ বিলিয়ন ভালোই শোনায়,
283
00:36:56,097 --> 00:37:00,215
কিন্তু উনি লোক ভালো না।
তাই আমি ওনার অফার নিব না।
284
00:37:07,742 --> 00:37:10,470
"আনরিড ই-মেইল"
285
00:37:10,478 --> 00:37:13,995
"মেমোরিজ অব দ্য আলহামব্রা"
286
00:37:31,599 --> 00:37:33,155
ওরে!
287
00:37:49,117 --> 00:37:55,275
"ইও সাহেব"
288
00:38:04,132 --> 00:38:05,785
জ্বি, ইও সাহেব।
289
00:38:08,002 --> 00:38:10,270
এই, অনেকদিন পর ফোন দিলাম।
আমার একটা সাহায্য করতে হবে।
290
00:38:10,271 --> 00:38:12,395
হিয়ং-সক কি
বার্সেলোনাতে আছে?
291
00:38:13,541 --> 00:38:15,155
ছা সাহেব?
292
00:38:24,686 --> 00:38:27,975
ঠিক বলতে পারছি না। ওনার
অফিসিয়াল শিডিউল দুইদিন আগেই শেষ হয়ে গেছে।
293
00:38:29,123 --> 00:38:31,745
ও এখানে কী করছে
একটু খোঁজ নাও।
294
00:38:31,826 --> 00:38:34,820
কোথায় গেছে, কার সাথে দেখা করেছে,
আমি বিস্তারিত জানতে চাই।
295
00:38:34,829 --> 00:38:37,385
আর একজনের ব্যাকগ্রাউন্ডও
চেক করতে হবে।
296
00:38:37,398 --> 00:38:39,285
সে একজন প্রোগ্রামার।
297
00:38:39,701 --> 00:38:41,800
আমার কাছে ব্যস তার ই-মেইল অ্যাড্রেস আছে
আর সে বার্সেলোনায়
298
00:38:41,803 --> 00:38:43,855
হিউং-সকের সাথে
দেখা করেছিল।
299
00:38:43,971 --> 00:38:45,670
বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
300
00:38:45,673 --> 00:38:48,195
আমার মনে হয় এটা
একশো ট্রিলিয়ন উয়নের ব্যাপার।
301
00:38:48,910 --> 00:38:51,310
- একশো ট্রিলিয়ন?
- তাই প্লিজ একটু জলদি কোরো।
302
00:38:51,312 --> 00:38:53,495
আমি তাকে হিউং-সকের কাছে
হারাতে চাই না।
303
00:38:54,115 --> 00:38:55,705
জ্বি, স্যার।
304
00:38:56,417 --> 00:38:58,550
আপনি কি
বার্সেলোনায় থাকবেন?
305
00:38:58,553 --> 00:38:59,920
আমি গ্রানাডায় যাচ্ছি।
306
00:38:59,921 --> 00:39:02,275
আমার নিজ চোখে
দেখা লাগবে।
307
00:39:09,697 --> 00:39:11,090
ফোন করলো না কেন?
308
00:39:11,099 --> 00:39:13,130
কী মনে হয়, সে কি
ছা সাহেবের কাছে চলে গেছে?
309
00:39:13,134 --> 00:39:15,355
হয়তো প্লেনে আছে।
310
00:39:16,304 --> 00:39:18,925
আপাতত ধরা যাক
ঐ হারামির কাছে সে গেমটা বিক্রি করেনি।
311
00:39:30,385 --> 00:39:33,405
এখানে রাত, তাই এই মূহুর্তে
আমার কোনো কাজ নেই।
312
00:39:33,554 --> 00:39:35,520
সূর্য উঠার আগে চলো
লেভেল বাড়িয়ে নেওয়া যাক।
313
00:39:35,523 --> 00:39:37,750
খেলতে থাকলে নিশ্চিত
ত্রুটিগুলো খুঁজে পাবো।
314
00:39:37,759 --> 00:39:39,415
আচ্ছা।
315
00:39:39,927 --> 00:39:41,675
সন-হো কোথায়?
316
00:39:46,467 --> 00:39:48,255
উনি এখানে নেই।
317
00:39:49,804 --> 00:39:51,470
এখন আসছেন।
318
00:39:51,472 --> 00:39:53,570
ওকে সব বিস্তারিত বলো।
319
00:39:53,574 --> 00:39:55,040
ওকে বাদে
আর কাউকে বোলো না।
320
00:39:55,042 --> 00:39:57,140
- গেম মনিটর করতে থাকো।
- আচ্ছা, স্যার।
321
00:39:57,145 --> 00:39:59,640
কী ব্যাপার?
শুনলাম জিন-ঊ গ্রানাডায় গেছে।
322
00:39:59,647 --> 00:40:02,135
রাতারাতি চমৎকার কিছু ঘটেছে।
323
00:40:02,150 --> 00:40:03,610
দেখুন।
324
00:40:03,618 --> 00:40:06,420
- কী এটা?
- এআর গেম।
325
00:40:06,421 --> 00:40:09,905
একবার এটা দেখলে,
বাকি সব এআর গেম ফালতু মনে হবে।
326
00:40:33,948 --> 00:40:35,850
"আপনি দ্বিতীয়বার
লগ-ইন করেছেন"
327
00:40:35,850 --> 00:40:39,205
"গ্রানাডায় স্বাগতম, ১৪৯২"
328
00:40:42,557 --> 00:40:47,115
"এই মুহুর্তে গ্রানাডাতে নাসরিদ ও
আরাগনের মাঝে একটা যুদ্ধ চলছে"
329
00:40:50,331 --> 00:40:53,015
"কোনো মিত্র বা শুত্রু নেই
আপনাকে বাঁচতেই হবে"
330
00:40:53,334 --> 00:40:56,970
"আপনি মিশন সম্পন্ন করে
গোল্ড জিততে পারবেন"
331
00:40:56,971 --> 00:41:00,455
"গ্রামের মধ্যে
সব মিশন লুকানো আছে"
332
00:41:03,377 --> 00:41:04,870
"আপনার কাছে
কোনো হাতিয়ার নেই"
333
00:41:04,879 --> 00:41:07,935
"দয়াকরে, হাতিয়ার প্রস্তুত করুন"
334
00:41:09,116 --> 00:41:11,350
"লেভেল একের জন্য আপনাকে
প্রাথমিক একটা হাতিয়ার দেওয়া হবে"
335
00:41:11,352 --> 00:41:14,575
"হাতিয়ারটা খুঁজুন"
336
00:41:20,862 --> 00:41:23,815
"বর্তমান অবস্থান থেকে
২৩০ মিটার দূরে"
337
00:41:40,815 --> 00:41:42,865
"বর্তমান অবস্থান থেকে
১৫০ মিটার দূরে"
338
00:41:49,423 --> 00:41:51,175
"বর্তমান অবস্থান থেকে
৮০ মিটার দূরে"
339
00:41:58,065 --> 00:41:59,855
"বর্তমান অবস্থান থেকে
২০ মিটার দূরে"
340
00:42:05,740 --> 00:42:09,295
"বার"
341
00:42:19,987 --> 00:42:23,005
"ডানদিকে গিয়ে
আবার ডানে"
342
00:42:24,625 --> 00:42:26,945
"ডানে গিয়ে
আপনার গন্তব্যে পৌঁছাবেন"
343
00:42:38,339 --> 00:42:40,495
"আপনার গন্তব্যে পৌঁছে গেছেন"
344
00:42:41,809 --> 00:42:44,025
"নিজের হাতিয়ার খুঁজুন"
345
00:43:30,658 --> 00:43:34,115
"রাস্টি আয়রন সোর্ড
অ্যাটাক ৫০, ডিউরাবিলিটি ৫০"
346
00:44:01,589 --> 00:44:03,320
"রাস্টি আয়রন সোর্ড"
347
00:44:03,324 --> 00:44:05,820
"লেভেল একে শুধু এই হাতিয়ার
ব্যবহার করতে পারবেন"
348
00:44:05,826 --> 00:44:09,485
"হাতিয়ার আপগ্রেড করতে
আপনার লেভেল বাড়ান"
349
00:44:15,202 --> 00:44:16,925
ওরে, আমি তো শিহরিত।
350
00:44:21,108 --> 00:44:22,895
হাতে নিয়ে কেমন লাগছে?
351
00:44:23,544 --> 00:44:25,570
- ভালোমতো ধরতে পারছি।
- অসাধারণ।
352
00:44:25,579 --> 00:44:27,335
ওরে!
353
00:44:34,588 --> 00:44:36,450
এই, ভাই।
354
00:44:36,457 --> 00:44:38,745
কী করছ?
355
00:44:40,127 --> 00:44:42,375
মাতাল বোধহয়।
356
00:45:16,630 --> 00:45:18,385
এখানে ছিল?
357
00:45:18,599 --> 00:45:20,655
হ্যাঁ, ওখানেই নেমেছিল।
358
00:45:21,235 --> 00:45:22,855
এখানে?
359
00:45:38,018 --> 00:45:39,775
ওরে, বাবা।
360
00:45:51,432 --> 00:45:52,660
"জিন ঊ: লেভেল ১
রাস্টি আয়রন সোর্ড"
361
00:45:52,666 --> 00:45:53,760
দেখুন।
362
00:45:53,768 --> 00:45:56,625
চাহনিটা একবার দেখুন।
আমার তো গায়ে কাঁটা দিচ্ছে!
363
00:45:58,139 --> 00:45:59,895
অস্থির!
364
00:46:03,110 --> 00:46:04,470
"অ্যাটাক ৮১, ডিফেন্স ১০১"
365
00:46:04,478 --> 00:46:06,365
কোথায় গেল?
366
00:46:09,884 --> 00:46:11,980
- উপরে! সরো!
- সরুন!
367
00:46:11,986 --> 00:46:13,550
"ক্রিটিক্যাল হিট - ১০০"
368
00:46:13,554 --> 00:46:15,435
"হেলথ"
369
00:46:18,559 --> 00:46:20,820
"আপনি নাসরিদ রাজ্যের
যোদ্ধার হাতে মারা পড়েছেন"
370
00:46:20,828 --> 00:46:22,845
"আপনাকে লগ আউট
করে দেওয়া হবে"
371
00:46:34,275 --> 00:46:35,925
এবার বুঝতে পেরেছি।
372
00:46:36,644 --> 00:46:38,465
আমি ধীরে ধীরে শিখছি।
373
00:46:40,681 --> 00:46:42,335
আবার চেষ্টা করে দেখি।
374
00:46:55,729 --> 00:46:57,990
"হেলথ"
375
00:46:57,998 --> 00:47:01,615
"জিন ঊ: লেভেল ১, অ্যাটাক ৮২,
ডিফেন্স ১০২, রাস্টি আয়রন সোর্ড"
376
00:47:12,713 --> 00:47:14,740
"রাস্টি আয়রন সোর্ড
ভেঙে গেছে"
377
00:47:14,748 --> 00:47:17,535
"আপনার কাছে
কোনো হাতিয়ার নেই"
378
00:47:19,920 --> 00:47:22,550
"জিন ঊ: লেভেল ১, অ্যাটাক ৩২,
ডিফেন্স ৫২, কোনো হাতিয়ার নেই"
379
00:47:22,556 --> 00:47:25,845
ওরে! তোমার বিশ্বাস হয়?
380
00:47:26,093 --> 00:47:29,375
জিন-ঊ, তুমি অনেক স্লো।
381
00:47:29,396 --> 00:47:31,715
একজন যোদ্ধাকে
হতে হবে ফাস্ট।
382
00:47:32,099 --> 00:47:33,860
আমি তো ভেবেছিলাম
তুমি কেন্ডো শিখেছ।
383
00:47:33,868 --> 00:47:37,200
ওনার বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই,
তাই শারীরিক ক্রিয়াকলাপ বিরোধিতা করতে পারে।
384
00:47:37,204 --> 00:47:38,370
চুপ করো।
385
00:47:38,372 --> 00:47:40,440
ওখানে আপনার বদলে
আমার যাওয়া উচিত ছিল।
386
00:47:40,441 --> 00:47:43,025
আপনার তো লেভেল বাড়াতে
এক বছরেরও বেশি লাগবে।
387
00:47:43,344 --> 00:47:44,895
চুপ করতে বলেছি।
388
00:47:54,255 --> 00:47:55,890
"আপনি চতুর্থবার
লগ-ইন করেছেন"
389
00:47:55,890 --> 00:47:57,520
"আপনার কাছে
কোনো হাতিয়ার নেই"
390
00:47:57,524 --> 00:48:00,145
"দয়াকরে, হাতিয়ার প্রস্তুত করুন"
391
00:48:18,045 --> 00:48:20,065
"আপনার গন্তব্যে পৌঁছে গেছেন"
392
00:48:37,264 --> 00:48:40,415
- সে কি এখানে বাথরুম ব্যবহার করতে আসে?
- হ্যাঁ।
393
00:49:00,454 --> 00:49:02,405
ধুর।
394
00:49:04,792 --> 00:49:06,345
ইস!
395
00:49:14,335 --> 00:49:16,285
"ক্রিটিক্যাল হিট - ১০০"
396
00:50:02,583 --> 00:50:05,135
"বার"
397
00:50:11,859 --> 00:50:14,475
উনি এখনো প্যাটার্নটা
হিফজ করতে পারেননি।
398
00:50:14,995 --> 00:50:16,960
যোদ্ধাটা উপর থেকে
আক্রমণ করছে...
399
00:50:16,964 --> 00:50:18,885
আর এই দিকে
তলোয়ার চালাচ্ছে।
400
00:50:28,242 --> 00:50:29,610
এই একটা লোকের থেকে...
401
00:50:29,610 --> 00:50:31,565
আর কতবার মরবে?
402
00:50:52,800 --> 00:50:55,015
এই নিন।
403
00:50:55,803 --> 00:50:58,185
ঠিক আছে।
ধন্যবাদ।
404
00:51:00,941 --> 00:51:05,065
"জিন ঊ: লেভেল ১, অ্যাটাক ৯৪,
ডিফেন্স ১১৪, রাস্টি আয়রন সোর্ড"
405
00:51:50,424 --> 00:51:53,345
দেখলেন? এটা তো চারপাশের
বাস্তব জিনিসেরও ব্যবহার করছে।
406
00:51:53,994 --> 00:51:55,515
ওরে, মাথাটা নষ্ট করে দিলো।
407
00:51:57,030 --> 00:51:59,445
এটা কী করে সম্ভব?
408
00:52:05,005 --> 00:52:07,395
"ক্রিটিক্যাল হিট -১০০"
409
00:52:10,043 --> 00:52:11,040
"কোনো হাতিয়ার নেই"
410
00:52:11,044 --> 00:52:12,595
"আপনি মারা পড়েছেন"
411
00:52:47,814 --> 00:52:49,565
আবার এই লোক?
412
00:53:37,164 --> 00:53:41,455
"জিন ঊ: লেভেল ১, অ্যাটাক ৯৯,
ডিফেন্স ১১৯, রাস্টি আয়রন সোর্ড"
413
00:53:49,977 --> 00:53:51,925
"আক্রমণ সফল হয়েছে
শত্রুর লাইফ -৩০"
414
00:53:51,945 --> 00:53:54,935
ঠিক আছে, কোপা শামসু!
415
00:53:55,616 --> 00:53:57,205
এই।
416
00:53:57,251 --> 00:53:58,735
ওখানে।
417
00:54:20,774 --> 00:54:22,555
এবার আয়, হারামজাদা।
418
00:54:48,669 --> 00:54:52,030
"ক্রিটিক্যাল হিট সফল
শত্রুর লাইফ -৫০"
419
00:54:52,039 --> 00:54:55,195
এই তো, বাঘের বাচ্চা!
420
00:54:57,678 --> 00:54:59,640
"আপনি নাসরিদ রাজ্যের যোদ্ধাকে
পরাজিত করেছেন"
421
00:54:59,646 --> 00:55:01,640
"এক্সপেরিয়েন্স +৩০,
অ্যাটাক লেভেল +৫, ডিফেন্স লেভেল +৫"
422
00:55:01,648 --> 00:55:03,680
"আপনি এখন লেভেল টু'য়ে"
423
00:55:03,684 --> 00:55:06,035
অস্থির! কাঁপিয়ে দিয়েছ!
424
00:55:09,056 --> 00:55:11,245
এই, দেখলে?
425
00:55:12,859 --> 00:55:14,845
হারামজাদা।
426
00:55:25,105 --> 00:55:27,170
"আপনার পুরষ্কার সংগ্রহ করুন"
427
00:55:27,174 --> 00:55:28,955
"দ্য কী অব দ্য ওয়ারিয়র"
428
00:55:39,986 --> 00:55:42,350
"আপনি দ্য কী অব দ্য ওয়ারিয়র
সংগ্রহ করেছেন"
429
00:55:42,356 --> 00:55:44,945
"এক্সপেরিয়েন্স +৩০"
430
00:55:48,795 --> 00:55:51,085
"এই চাবির সাহায্যে আপনি
লেভেল টু'য়ের হাতিয়ার খুঁজতে পারবেন"
431
00:56:13,720 --> 00:56:15,850
জিন-ঊ, গেমটা আসক্তিকর
এছাড়া আর তেমন কোনো
432
00:56:15,856 --> 00:56:17,590
ত্রুটি দেখতে পাচ্ছি না।
433
00:56:17,591 --> 00:56:19,520
যদি নতুন শব্দ এটাকে...
434
00:56:19,526 --> 00:56:21,675
ফোনের ব্যাটারি লো,
পরে কথা বলবো।
435
00:56:27,968 --> 00:56:30,155
আমি ভবিষ্যত দেখতে পাচ্ছি।
436
00:56:30,937 --> 00:56:34,225
এমন এক ভবিষ্যত
যেখানে এই গেম হবে বিশ্বব্যাপী।
437
00:56:34,508 --> 00:56:38,195
সিউল, বেইজিং, নিউইয়র্ক,
এমনকি প্যারিসেও।
438
00:56:38,812 --> 00:56:42,510
আলহামব্রার পরিবর্তে
গ্রানাডার মূল আকর্ষণ হবে,
439
00:56:42,516 --> 00:56:44,805
এই শহরকে চিনবে সবাই
এর জাদুর জন্য।
440
00:56:45,419 --> 00:56:48,305
ইউজারদের জন্য
এই শহর হয়ে উঠবে মক্কা।
441
00:56:48,321 --> 00:56:52,775
যেমন কোনো ফ্র্যানচাইজের
প্রথম দোকান বিখ্যাত হয়ে উঠে।
442
00:57:02,502 --> 00:57:04,130
গেমটা অন্য কারো কাছে
443
00:57:04,137 --> 00:57:07,695
হারানোর ভয় হচ্ছে আমার।
444
00:57:19,352 --> 00:57:20,320
ঘুম হয়েছে ঠিকঠাক?
445
00:57:20,320 --> 00:57:22,180
হাটতে বের হয়েছিলে বুঝি?
446
00:57:22,189 --> 00:57:23,450
হ্যাঁ।
447
00:57:23,457 --> 00:57:25,650
ছয় তলা পরিষ্কার করার জন্য
বলে দিয়েছি।
448
00:57:25,659 --> 00:57:27,315
শুনে খুশি হলাম।
449
00:57:50,317 --> 00:57:51,850
সে আমাকে
গ্রানাডায় দেখা করতে বলে
450
00:57:51,852 --> 00:57:54,135
আর বোনিতা হোস্টেলের
ঠিকানা দেয়,
451
00:57:54,387 --> 00:57:56,635
আর বলে যে,
সে এখানে মাঝেমধ্যে থাকে।
452
00:57:57,324 --> 00:57:59,445
কিন্তু সে কি দেখা করবে?
453
00:57:59,926 --> 00:58:03,275
যদি ইতোমধ্যে হিউং-সকের কাছে
বিক্রি করে ফেলে?
454
00:58:22,716 --> 00:58:24,705
ধুর ছাই।
455
00:58:46,940 --> 00:58:49,395
- হ্যালো।
- হাই।
456
00:58:50,076 --> 00:58:53,365
স্যরি, কিন্তু এটায় একটু নজর রাখবেন?
আমার খুব বাথরুম চেপেছে।
457
00:58:53,547 --> 00:58:55,865
- আচ্ছা।
- ব্যস আর এক মিনিট হলেই হয়ে যাবে।
458
00:59:12,799 --> 00:59:14,760
- হ্যালো?
- আমি বলছি।
459
00:59:14,768 --> 00:59:15,830
কী পেলে?
460
00:59:15,835 --> 00:59:18,630
গতকাল থেকে, ছা সাহেব ওনার
সব পরিকল্পনা বাতিল করে দিয়েছেন,
461
00:59:18,638 --> 00:59:19,770
ওনার শিডিউল ফুল ছিল।
462
00:59:19,773 --> 00:59:21,000
তাহলে এখন আছে কোথায়?
463
00:59:21,007 --> 00:59:22,995
সেটা এখনো
জানার চেষ্টা করছি।
464
00:59:23,510 --> 00:59:25,740
যদি ইতোমধ্যে
চুক্তি হয়ে গিয়ে থাকে?
465
00:59:25,745 --> 00:59:28,810
আমার মনে হয় না।
আপনাকে ফোন করা লোকের খোঁজ নিয়েছি।
466
00:59:28,815 --> 00:59:31,380
- খুঁজে পেয়েছ কিছু?
- হ্যাঁ, কিছু জিনিস পেয়েছি।
467
00:59:31,384 --> 00:59:33,320
একটা ছোট্ট অপরাধ করেছি
468
00:59:33,320 --> 00:59:35,350
- ওর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে।
- তারপর?
469
00:59:35,355 --> 00:59:37,150
চেক করে দেখেছি।
470
00:59:37,157 --> 00:59:39,620
প্রোগ্রামারের নাম জুং সে-জু।
471
00:59:39,626 --> 00:59:41,460
বয়স ১৭, এখনও নাবালক।
472
00:59:41,461 --> 00:59:43,315
নাবালক?
473
00:59:43,997 --> 00:59:45,745
শব্দ কীসের?
474
00:59:49,002 --> 00:59:50,955
ধুর।
475
00:59:59,245 --> 01:00:01,295
আমি বাইরে যাচ্ছি,
তুমি বলতে থাকো।
476
01:00:08,054 --> 01:00:09,350
- কী হয়েছে?
- ফায়ার এলার্ম বাজছে।
477
01:00:09,356 --> 01:00:10,950
অল্প একটু ধোঁয়াতেই
বাজতে শুরু করেছে।
478
01:00:10,957 --> 01:00:14,445
ওটা বেশ সেনসেটিভ।
এর জন্য একটা মার্কাও লাগিয়ে রেখেছিলাম।
479
01:00:18,031 --> 01:00:19,915
আমি শুনছি,
তুমি বলতে থাকো।
480
01:00:20,000 --> 01:00:23,685
জ্বি, নাবালক হওয়ায়,
ওর সাথে চুক্তি করতে...
481
01:00:23,737 --> 01:00:25,300
হ্যালো?
482
01:00:25,305 --> 01:00:27,125
শুনতে পাচ্ছ? হ্যালো?
483
01:00:28,408 --> 01:00:30,425
ধুর ছাই।
484
01:00:31,645 --> 01:00:33,125
ইস!
485
01:00:35,715 --> 01:00:37,605
এত জোরে শব্দ করে!
486
01:00:46,426 --> 01:00:48,045
ধুর ছাই।
487
01:00:48,361 --> 01:00:49,860
ওটা এক্ষুনি বন্ধ করুন।
488
01:00:49,863 --> 01:00:50,960
আমি চেষ্টা করছি।
489
01:00:50,964 --> 01:00:53,030
ফোনে কিচ্ছু
শুনতে পাচ্ছি না।
490
01:00:53,033 --> 01:00:56,115
- তাহলে বাইরে নিয়ে যান।
- দেখতে পাচ্ছেন না যে সেটা সম্ভব না?
491
01:00:56,436 --> 01:00:58,155
এবার এই ছাতার মাথাটা
বন্ধ করুন!
492
01:00:59,606 --> 01:01:01,295
উফ!
493
01:01:02,742 --> 01:01:04,395
হ্যালো?
494
01:01:05,011 --> 01:01:06,825
তো বলছিলে
ও নাবালক।
495
01:01:09,949 --> 01:01:12,510
কী? কী বললে?
496
01:01:12,519 --> 01:01:15,350
জানেন তো,
এটা আমার ভুল না।
497
01:01:15,355 --> 01:01:17,205
রান্নাঘরে আপনি ছিলেন।
498
01:01:17,457 --> 01:01:19,120
- কী?
- আমার উপর কেন চেঁচাচ্ছেন?
499
01:01:19,125 --> 01:01:20,975
আমি শোনা মাত্রই
এখানে এসেছি।
500
01:01:25,965 --> 01:01:27,655
তোমাকে পরে ফোন করছি।
501
01:01:28,334 --> 01:01:30,155
আপনার উপর কেন চেঁচাচ্ছি?
502
01:01:31,004 --> 01:01:32,570
কারণ আপনি এখানের মালিক।
503
01:01:32,572 --> 01:01:35,495
এই ফালতু জায়গার মালিক!
504
01:01:36,209 --> 01:01:37,610
কী?
505
01:01:37,610 --> 01:01:39,070
আপনার কোনো লজ্জা নেই,
তাই না?
506
01:01:39,079 --> 01:01:40,940
নিজে একজন
বিজনেসম্যান হিসেবে,
507
01:01:40,947 --> 01:01:43,780
আমি ঐসব লোকদের মোটেও পছন্দ করি না
যারা কাজ অর্ধেক করে।
508
01:01:43,783 --> 01:01:45,180
আত্মসন্তুষ্ট আর অলস।
509
01:01:45,185 --> 01:01:47,420
যদি কোনো গেস্টকে সেবা দেন
আর তার থেকে টাকা নেন,
510
01:01:47,420 --> 01:01:49,535
তবে আপনার উচিত
জায়গাটা তার থাকার উপযুক্ত করা।
511
01:01:49,589 --> 01:01:51,275
আর আপনি কী দিচ্ছেন?
512
01:01:51,891 --> 01:01:54,015
ব্যস কয়েক প্যাকেট
রামেন নুডলস?
513
01:01:55,462 --> 01:01:57,230
প্রতিবার টয়লেটে
পানি জমে যায়,
514
01:01:57,230 --> 01:01:58,990
রুমে আবার একটা
ইঁদুরের বাসাও আছে।
515
01:01:58,998 --> 01:02:01,430
দম বন্ধ হয়ে আসে কারণ
জানালাগুলো খোলা যায় না,
516
01:02:01,434 --> 01:02:02,660
আর সিঁড়িতে
এত বেশি ধাপ।
517
01:02:02,669 --> 01:02:05,255
আজকাল কোন বিল্ডিংয়ে
লিফট থাকে না?
518
01:02:05,305 --> 01:02:07,870
কমসেকম একটা ভালো
সকেট তো থাকা উচিত।
519
01:02:07,874 --> 01:02:09,770
ফোন চার্জ দিতে আমাকে
নিচে আসতে হবে কেন?
520
01:02:09,776 --> 01:02:11,665
আঁস্তাকুড়ের অবস্থাটা
দেখুন একবার!
521
01:02:15,448 --> 01:02:18,235
আগেই আপনাকে
হোটেলে যেতে বলেছিলাম।
522
01:02:20,854 --> 01:02:22,580
শুনুন।
523
01:02:22,589 --> 01:02:25,290
আমি এখন ফোনে একটা
১০০ ট্রিলিয়ন উয়নের প্রজেক্টের চুক্তি করছি।
524
01:02:25,291 --> 01:02:27,790
আমার ফোনটা আমার রুমে
চার্জ করতে পারছি না,
525
01:02:27,794 --> 01:02:29,920
আর এই ফালতুমার্কা এলার্ম
কোনো আগুন না থাকার সত্ত্বেও বেজেই যাচ্ছে।
526
01:02:29,929 --> 01:02:32,985
আর যদি আমি
চুক্তিটা না করতে পারি...
527
01:02:36,669 --> 01:02:38,655
এর জন্য দায়ী হবেন আপনি।
528
01:02:40,974 --> 01:02:42,555
আমি কেন...
529
01:02:45,478 --> 01:02:47,040
মাফ করবেন, কিন্তু
530
01:02:47,046 --> 01:02:49,095
আপনিও যুক্তিহীন কথা বলছেন।
531
01:02:49,115 --> 01:02:50,040
আপনার কি মনে হয় না
532
01:02:50,049 --> 01:02:52,065
একটু অভদ্রতার সাথে
কথা বলছেন?
533
01:02:55,054 --> 01:02:58,305
কেন আমি ভদ্রভাবে কথা বলবো যেখানে আপনি
আপনার গেস্টদের ঠিকমতো দেখাশোনা করেন না?
534
01:03:07,700 --> 01:03:09,155
হ্যালো?
535
01:03:10,170 --> 01:03:12,870
জ্বি।
তখন বেশ শব্দ হচ্ছিল।
536
01:03:12,872 --> 01:03:14,540
সেইজন্য স্যরি।
বলো এবার।
537
01:03:14,541 --> 01:03:16,910
যাইহোক, প্রোগ্রামার...
538
01:03:16,910 --> 01:03:18,710
নাবালক।
539
01:03:18,711 --> 01:03:21,910
তাই ছা সাহেব ওর অভিভাবকের সম্মতি ছাড়া
চুক্তি স্বাক্ষর করতে পারবেন না।
540
01:03:21,915 --> 01:03:24,050
ওর আইনগত অভিভাবক কে?
ওর বাবা-মা?
541
01:03:24,050 --> 01:03:27,275
বাবা-মা বেঁচে নেই,
তাই ওর বোন আইনগত অভিভাবক।
542
01:03:27,453 --> 01:03:29,250
- ওর বোন?
- হ্যাঁ।
543
01:03:29,255 --> 01:03:31,020
বোনের নাম জুং হি-জু,
544
01:03:31,024 --> 01:03:33,020
সে গ্রানাডায় একটা
কোরিয়ান হোস্টেল চালায়।
545
01:03:33,026 --> 01:03:35,015
নাম বোনিতা হোস্টেল।
546
01:03:37,730 --> 01:03:40,500
- কী নাম?
- বোনিতা হোস্টেল।
547
01:03:40,500 --> 01:03:42,755
আপনাকে ঠিকানা
পাঠিয়ে দিচ্ছি।
548
01:03:47,373 --> 01:03:50,695
"বোনিতা হোস্টেলে
আপনাকে স্বাগতম!"
549
01:03:55,215 --> 01:03:58,405
গ্রানাডায় থাকলে,
আপনার প্রথমে সেখানে উঠা উচিত।
550
01:03:58,618 --> 01:04:01,135
হয়তো ওর বোনকে
রাজি করাতে সহজ হবে।
551
01:04:02,021 --> 01:04:03,705
যেহেতু ক্ষমতা তার হাতে।
552
01:04:04,958 --> 01:04:06,120
ঠিক বলেছ।
553
01:04:06,125 --> 01:04:09,215
ওদের কিছু ই-মেইল দেখেছি,
554
01:04:09,495 --> 01:04:11,785
কিন্তু ওর বোন
কিছুই জানে না।
555
01:04:26,846 --> 01:04:28,335
তাই?
556
01:04:41,127 --> 01:04:44,845
আর এভাবেই, হি-জুর জীবন
জাদুর ছোঁয়া পায়।
557
01:04:45,465 --> 01:04:49,530
সে এখন ভবিষ্যতের
উদ্ভাবনী প্রযুক্তির উত্তরাধিকারী
558
01:04:49,535 --> 01:04:51,185
যা বদলে দিতে পারে
পুরো দুনিয়াকে।
559
01:04:57,744 --> 01:05:00,680
কিন্তু রূপকথার সব
রাজকন্যাদের মতো,
560
01:05:00,680 --> 01:05:04,105
সেও নিজের অবস্থার ব্যাপারে অজ্ঞাত,
বাস করে কুঁড়েঘরে,
561
01:05:04,517 --> 01:05:07,205
আর দরজা খুলে দিয়েছে
এক নেকড়ের জন্য।
562
01:05:11,020 --> 01:05:17,680
- সাবটাইটেল পরিবেশনায় -
"অনুবাদে অনুরণন”
563
01:05:18,224 --> 01:05:24,990
- অনুবাদে -
সৈয়দ ফাহমিদুল ইসলাম
564
01:05:25,329 --> 01:05:34,415
- সম্পাদনায় -
সৈয়দ ফাহমিদুল ইসলাম
565
01:05:36,749 --> 01:05:39,450
MEMORIES OF THE ALHAMBRA