1
00:00:01,280 --> 00:00:37,120
অনুবাদ ও সম্পাদনাঃ
সিজান_সৈকত
2
00:00:39,320 --> 00:00:41,160
জর্জ সেইফ, রেডিও দামেস্ক থেকে..
3
00:00:41,480 --> 00:00:45,600
গতরাতে ইসরাইলী আক্রমনের বিরুদ্ধে,
পাল্টা আক্রমনে আমাদের আর্মি বিজয়ী হয়েছে।
4
00:00:45,800 --> 00:00:47,960
যা গোলান মালভূমির নুকেইব শহরে হয়।
5
00:00:48,280 --> 00:00:51,000
আমরা অনেক ইসরাইলী হতাহতের সংবাদ পেয়েছি,
6
00:00:51,080 --> 00:00:53,760
যে যুদ্ধে আমাদের সৈনিকেরা জয় লাভ করে।
7
00:01:16,160 --> 00:01:18,520
সিরিয়ার জন্য! সিরিয়া!
8
00:01:18,600 --> 00:01:21,600
ইয়াহ সিরিয়া! ইয়াহ সিরিয়া!
9
00:01:21,680 --> 00:01:24,320
ইয়াহ সিরিয়া! ইয়াহ সিরিয়া!
10
00:01:24,400 --> 00:01:28,320
ইয়াহ সিরিয়া! ইয়াহ সিরিয়া!
11
00:01:57,400 --> 00:02:00,480
ইয়াহ সিরিয়া! ইয়াহ সিরিয়া!
12
00:02:25,920 --> 00:02:28,080
কামেল আমিন তাবিথ।
13
00:02:29,120 --> 00:02:30,880
আমার কথা মনে আছে কিনা জানি না,
14
00:02:31,360 --> 00:02:32,560
বুয়েন্স আয়ার্স থাকা অবস্থায়।
15
00:02:32,840 --> 00:02:34,040
আহমেদ সুইদানি।
16
00:02:34,800 --> 00:02:35,800
অবশ্যই...
17
00:02:36,000 --> 00:02:38,040
জেনারেল আল-হাফিজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা।
18
00:02:38,600 --> 00:02:40,760
অবশেষে দামেস্কে পৌঁছে গেলেন?
19
00:02:40,840 --> 00:02:42,640
দুঃখিত, আমাকে করতেই হলো...
20
00:02:43,240 --> 00:02:44,400
আবার দেখা হয়ে ভালোই লাগলো,
21
00:02:44,920 --> 00:02:46,480
তাও আবার এই স্মরণীয় দিনে।
22
00:02:53,680 --> 00:02:57,480
ইয়াহ সিরিয়া! ইয়াহ সিরিয়া!
23
00:03:01,760 --> 00:04:16,760
অনুবাদ ও সম্পাদনাঃ
সিজান_সৈকত
24
00:04:19,520 --> 00:04:21,960
মাজি যা বলছো, সবই ফালতু কথা।
25
00:04:22,800 --> 00:04:24,120
আমি সেখানে ছিলাম,
26
00:04:25,240 --> 00:04:26,840
নুকিয়েব ইট ভাটার মতো জ্বলছে।
27
00:04:28,000 --> 00:04:29,000
অনেকে মারা গেছে,
28
00:04:29,760 --> 00:04:30,760
আমাদের অনেক লোক।
29
00:04:32,600 --> 00:04:33,760
- কফি?
- হ্যা।
30
00:04:33,920 --> 00:04:35,976
তুমি জানো না কিসব বলছো!
31
00:04:36,000 --> 00:04:38,160
আমি সকাল থেকেই রেডিও শুনছিলাম।
32
00:04:38,240 --> 00:04:40,400
সবকিছুই প্রোপাগাণ্ডা।
33
00:04:40,680 --> 00:04:42,480
জর্জ সেইফ এতে একেবারে পাকা।
34
00:04:42,560 --> 00:04:44,000
আসলে আমরা লড়াইয়ে হেরে গেছি।
35
00:04:44,320 --> 00:04:45,720
আমি স্কয়ারে ছিলাম,
36
00:04:45,800 --> 00:04:48,080
পুড়ে যাওয়া মৃত সৈনিকদের দেখেছি।
37
00:04:48,160 --> 00:04:49,920
সেসব সিরিয়ান সৈনিকদের লাশ,
38
00:04:50,000 --> 00:04:51,520
যাদের ইসরাইলী পোশাক পড়ানো হয়েছে।
39
00:04:52,520 --> 00:04:55,760
আমি অনেক ব্যাপারেই ঠাট্টা করি,
কিন্তু মৃত সৈনিকদের নিয়ে করবো না।
40
00:04:56,640 --> 00:04:58,680
ইসরাইলীরা এবার বেশি আগ্রাসী ছিল।
41
00:04:59,680 --> 00:05:00,880
তারা কয়েক ডজন হত্যা করেছে।
42
00:05:01,960 --> 00:05:05,560
এখন আমরা মিথ্যা ছড়ানোর মাধ্যমেই,
যুদ্ধে আমাদের বীরত্ব প্রকাশ করতে পারি।
43
00:05:06,320 --> 00:05:07,360
মাজি, চুপ করো।
44
00:05:07,440 --> 00:05:08,320
চুপ করো।
45
00:05:08,400 --> 00:05:09,960
তুমি জানো না, কোন ব্যাপারে কথা বলছ।
46
00:05:11,840 --> 00:05:12,840
আল-আর্দ,
47
00:05:13,200 --> 00:05:14,360
জর্জ সেইফ,
48
00:05:14,440 --> 00:05:16,600
তাই পাঠ করে, যা তাকে বলা হয়।
49
00:05:17,280 --> 00:05:19,960
মামা এক ঘন্টা যাবত,
আল-কুদসির সাথে কথা বলেছেন।
50
00:05:20,560 --> 00:05:23,320
তাকে ব্যাখ্যা করেছেন,
আমরা কিভাবে বাজেভাবে হারলাম।
51
00:05:24,320 --> 00:05:26,200
যদিও এটা আমাদের সারপ্রাইজ আক্রমন ছিল।
52
00:05:26,760 --> 00:05:28,320
আমাদের সারপ্রাইজ আক্রমন!
53
00:05:28,680 --> 00:05:30,760
তুমি কমান্ডার ইন চিফের ভাগ্নে না হলে,
54
00:05:30,840 --> 00:05:32,600
এখন তোমার জায়গা জেলে থাকতো।
55
00:05:33,040 --> 00:05:35,920
তাছাড়া এটা সত্যি হলেও শুনতে চাই না।
56
00:05:37,520 --> 00:05:38,520
যদি?
57
00:05:39,560 --> 00:05:41,240
কামেল, আমাদের কত দিনের বন্ধুত্ব?
58
00:05:41,320 --> 00:05:42,320
দুই বছর।
59
00:05:42,520 --> 00:05:43,800
তোমার সাথে কখনো মিথ্যা বলেছি?
60
00:05:44,440 --> 00:05:45,440
বহুবার।
61
00:05:46,600 --> 00:05:47,440
মারা খাও।
62
00:05:48,040 --> 00:05:51,080
আমার কথা বিশ্বাস না হলে তোমাকে নিয়ে যাচ্ছি।
63
00:05:51,160 --> 00:05:52,240
কোথায় নেবে?
64
00:05:53,320 --> 00:05:54,320
বর্ডারে।
65
00:05:56,280 --> 00:05:57,600
পারবে না।
66
00:05:57,680 --> 00:06:00,800
সেটা সংরক্ষিত মিলিটারি এলাকা,
সেখানে বেসামরিক লোক যেতে পারে না।
67
00:06:00,880 --> 00:06:01,920
পারবে না।
68
00:06:02,320 --> 00:06:03,920
আমি নিতে পারি,
69
00:06:04,480 --> 00:06:05,480
আমি পারবো।
70
00:06:06,600 --> 00:06:07,880
এটা ভয়ঙ্কর না?
71
00:06:08,800 --> 00:06:10,520
শুনেছি ইহুদিদের বন্দুকের নিশানা অব্যর্থ।
72
00:06:10,600 --> 00:06:13,840
তোমাকে একজন ইহুদিই মারতে পারে...
সে হলো তোমার স্ত্রী।
73
00:06:13,920 --> 00:06:15,200
এটা সত্যি।
74
00:06:17,040 --> 00:06:18,040
তো?
75
00:06:24,000 --> 00:06:25,320
জানি ঝুঁকি আছে,
76
00:06:25,400 --> 00:06:28,080
কিন্তু তাতে আমাদের স্বপ্ন পুরন হবে না?
77
00:06:29,040 --> 00:06:33,320
- আমরা সবসময় এটা চাইনি?
- তার কাজ হলো দেখা, শোনা ও রিপোর্ট করা।
78
00:06:33,880 --> 00:06:36,440
আমাদের চোখ-কান হিসেবে থাকা,
তাকে ধরা পড়া যাবে না, মায়া।
79
00:06:37,600 --> 00:06:39,160
কোন স্পাই চক্ষুগোচর হওয়া মানে মৃত্যু।
80
00:06:44,080 --> 00:06:46,160
মাজি আদ-দ্বীনের সক্ষমতা আছে,
81
00:06:46,240 --> 00:06:47,840
সে যাকে ইচ্ছা তাকে নিতে পারবে।
82
00:06:48,120 --> 00:06:51,120
এটা বিরল একটা সুযোগ,
এলি তার সাথে বন্ধুত্বের ব্যাপারে স্মার্ট আছে।
83
00:06:57,360 --> 00:06:58,360
যদি সে যায়...
84
00:06:58,400 --> 00:06:59,400
শালাল,
[সিরিয়ার অধীনস্থ গোলান মালভূমির জায়গা,
যেখানে সিরিয়ান আর্মি ক্যাম্প ছিল।]
85
00:06:59,640 --> 00:07:01,440
সেটা হবে এক নাম্বার অগ্রাধিকার।
86
00:07:02,520 --> 00:07:05,760
আমরা এখনো জানি না,
সেখানে কি গোপন প্রোজেক্ট চলছে!
87
00:07:06,240 --> 00:07:09,200
চিন্তা করতে পারো,
সে কিরকম মূল্যবান তথ্য আনতে পারে..
88
00:07:09,280 --> 00:07:12,240
ঐ অঞ্চলের,
সবচেয়ে সুরক্ষিত এলাকা পরিদর্শন করে?
89
00:07:13,160 --> 00:07:16,800
কিন্তু বেশি ঝুকিপূর্ণ মনে হলে,
তাকে পাঠানোর প্রয়োজন নেই।
90
00:07:17,640 --> 00:07:18,640
সে তোমার লোক,
91
00:07:19,000 --> 00:07:20,000
তাই সিদ্ধান্ত তোমার।
92
00:07:34,640 --> 00:07:35,480
- হাই,
- হাই।
93
00:07:35,560 --> 00:07:37,080
- সোফি, ভালো মেয়ে।
- হাই, সোফি।
94
00:07:37,120 --> 00:07:38,816
- তাকে দেখার জন্য ধন্যবাদ,
- তোমাকে স্বাগতম।
95
00:07:38,840 --> 00:07:39,840
আজকে অনেক দেরি হয়ে গেলো।
96
00:07:40,680 --> 00:07:42,216
- মাকে বিদায় বলো,
- তোমাকে ভালবাসি, সোনা।
97
00:07:44,240 --> 00:07:46,680
মাকে বিদায় বলো।
98
00:07:51,560 --> 00:07:53,560
ওহ!
99
00:08:23,920 --> 00:08:24,920
না, না!
100
00:08:24,960 --> 00:08:25,960
না, দাড়াও!
101
00:08:26,680 --> 00:08:27,680
ওহ!
102
00:08:29,440 --> 00:08:30,440
ধন্যবাদ।
103
00:08:37,320 --> 00:08:38,080
আবার দেরি করে ফেললাম, আইরিস।
104
00:08:40,240 --> 00:08:41,840
প্লীজ, কান্না বন্ধ করো।
105
00:08:42,760 --> 00:08:44,320
তোমার বক্তব্য ঠিক করে নিয়েছ।
106
00:08:56,680 --> 00:08:57,080
এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে যাবে।
107
00:08:59,960 --> 00:09:01,080
দেরি হবার জন্য দুঃখিত।
108
00:09:01,840 --> 00:09:03,360
এই সপ্তাহে চারবার হলো।
109
00:09:03,800 --> 00:09:05,760
আজকে ওভার টাইম করে কাজটা শেষ করবো।
110
00:09:06,960 --> 00:09:08,640
নাদিয়া, তোমাকে নিয়ে চিন্তিত।
111
00:09:09,600 --> 00:09:11,440
একটু ক্লান্ত লাগছে, এর বেশী কিছু না।
112
00:09:16,080 --> 00:09:17,080
তুমি কান্নাকাটি করছো,
113
00:09:18,080 --> 00:09:20,920
চোখের নিচে কালশিটে পড়ছে, ঘুমাচ্ছ না।
114
00:09:24,080 --> 00:09:25,080
তার কান্না থামাতে পারছি না।
115
00:09:27,360 --> 00:09:28,800
বুঝতে পারছি না, কি ভুল হচ্ছে।
116
00:09:29,760 --> 00:09:31,360
কোন ভুল করছো না।
117
00:09:31,720 --> 00:09:33,080
কেবল একা করছো,
118
00:09:34,040 --> 00:09:35,120
তোমার সাহায্য দরকার।
119
00:09:37,040 --> 00:09:40,800
এলির মা সবসময় সোফিকে সামলায়,
তার ফ্যামিলি প্রচুর সাহায্য করছে।
120
00:09:40,880 --> 00:09:44,000
তুমি বাচ্চাদের একা জন্ম দাও নি,
আর তাদেরকে একা বড় করা উচিত নয়।
121
00:09:44,080 --> 00:09:47,360
- টোভা, জানি তুমি সাহায্য করছো..
- এলিকে সর্বশেষ কবে দেখেছিলে?
122
00:09:54,680 --> 00:09:55,720
এগারো মাস আগে।
123
00:09:58,800 --> 00:10:01,600
এখানে কয়েক সপ্তাহ ছিল,
তারপর তাকে ইউরোপ যেতে হলো।
124
00:10:02,360 --> 00:10:03,840
এমনকি সে বাচ্চাটাকেও দেখেনি।
125
00:10:07,160 --> 00:10:09,280
সে আমাদের জন্য অনেক ত্যাগ করছে..
126
00:10:09,360 --> 00:10:12,120
আর আমি অকৃতজ্ঞ হতে পারি না।
127
00:10:12,440 --> 00:10:13,440
হ্যা, পারো।
128
00:10:17,600 --> 00:10:19,360
নাদিয়া, বাসায় চলে যাও।
129
00:10:23,440 --> 00:10:24,640
তোমাকে বরখাস্ত করছি না।
130
00:10:25,360 --> 00:10:27,000
বিশ্রাম নিতে বাসায় যেতে বলছি।
131
00:10:27,720 --> 00:10:31,160
ফ্যানের সামনে ঘুমানোর চেয়ে,
নিজের বিছানায় ঘুমানো ভালো হবে।
132
00:10:44,560 --> 00:10:45,560
ওহ...
133
00:10:47,400 --> 00:10:50,760
আমার প্রত্যাশা কম ছিল,
অনেকটা জিপ বা তেমন কিছু।
134
00:10:51,240 --> 00:10:54,080
- এটা অনেকটা...
- অসাম, মাথা নষ্ট? আমি জানি।
135
00:10:54,960 --> 00:10:56,040
...অসম্ভব।
136
00:10:58,640 --> 00:10:59,640
ইয়া আল্লাহ।
137
00:10:59,680 --> 00:11:00,560
ওহ-আহ!
138
00:11:00,640 --> 00:11:01,640
ইয়া আল্লাহ।
139
00:11:48,400 --> 00:11:50,400
দাড়াও, দাড়াও, গাড়ি থামাও।
140
00:11:51,880 --> 00:11:52,880
গাড়ি থামাও!
141
00:12:03,000 --> 00:12:06,200
লেক টাইবেরিয়াস।
[তদানিন্তন সিরিয়ার মিষ্টি পানির হৃদ
বর্তমানে ইসরায়েলের দখলে আছে]
142
00:12:07,960 --> 00:12:09,400
তার সমস্ত গৌরব নিয়ে।
143
00:12:10,600 --> 00:12:11,840
আর ওটা ইসরায়েল।
144
00:12:13,520 --> 00:12:14,520
খুবই কাছে।
145
00:12:15,640 --> 00:12:17,480
সর্বাধিক উর্বর ভূমি।
146
00:12:18,880 --> 00:12:20,120
চমৎকার লেক,
147
00:12:21,000 --> 00:12:22,040
পাহাড়,
148
00:12:22,520 --> 00:12:23,560
ঝর্ণা,
149
00:12:24,320 --> 00:12:25,680
ল্যান্ডমাইন।
150
00:12:28,280 --> 00:12:31,520
সমগ্র বিশ্বে আমাদের দেশ সবচেয়ে সুন্দর।
151
00:12:31,800 --> 00:12:32,800
উম।
152
00:12:33,200 --> 00:12:34,600
এই ব্যাপারে তোমার সাথে একমত।
153
00:12:35,360 --> 00:12:37,720
আসলে আমি কখনো সিরিয়ার বাইরে যাইনি।
154
00:12:38,360 --> 00:12:39,680
- ওহ,
- একবার।
155
00:12:41,520 --> 00:12:43,600
কয়েকদিনের জন্য বৈরুত গিয়েছিলাম,
156
00:12:44,680 --> 00:12:46,240
- তুমি আল্পস দেখেছো...
- উম।
157
00:12:46,320 --> 00:12:47,480
...সাউথ আমেরিকা,
158
00:12:48,000 --> 00:12:49,440
প্যারিস!
159
00:12:50,080 --> 00:12:51,320
মাজি, সবগুলো একসাথে করলেও..
160
00:12:51,400 --> 00:12:54,120
এই দেশের মহিমার কাছে সেসব নগন্য হবে।
161
00:12:55,920 --> 00:12:57,240
তুমি যা বলো।
162
00:12:59,960 --> 00:13:00,320
ওটা কি?
163
00:13:01,720 --> 00:13:02,720
ওহ।
164
00:13:02,960 --> 00:13:04,280
সোভিয়েতের সাথে নতুন চুক্তির জিনিসপত্র।
165
00:13:05,800 --> 00:13:09,200
বিশ্ব মিডিয়ায় জানানোর তুলনায়,
ক্রুশ্চেভ আমাদের বেশি সরবরাহ করছে।
166
00:13:09,880 --> 00:13:10,880
এবং ওগুলো...
167
00:13:11,440 --> 00:13:13,400
১২০ মিলিমিটার মর্টার।
168
00:13:14,600 --> 00:13:16,200
এমনকি ইসরায়েলের এসব নেই।
169
00:13:17,440 --> 00:13:18,440
আমাদের জন্য আশীর্বাদ।
170
00:13:24,600 --> 00:13:25,640
তুমি যাবে?
171
00:13:25,720 --> 00:13:26,720
অবশ্যই।
172
00:13:28,640 --> 00:13:29,640
ইয়া আল্লাহ।
173
00:13:45,280 --> 00:13:47,440
তারা নুকেইব যুদ্ধের সৈনিক,
174
00:13:47,960 --> 00:13:49,880
প্রায় অর্ধেক সৈন্য হারিয়েছে।
175
00:13:52,160 --> 00:13:53,440
তারা আকাশ থেকে বোম নিক্ষেপ করে,
176
00:13:53,760 --> 00:13:55,000
যখন অধিকাংশ সৈনিক ঘুমাচ্ছিল।
177
00:13:56,080 --> 00:13:57,920
তারা বিছানায় মারা যায়।
178
00:13:58,360 --> 00:14:01,120
তারা নায়কের মতো মৃত্যুর সুযোগ পায়নি।
179
00:14:04,640 --> 00:14:05,640
আর যারা আহত হয়েছিল...
180
00:14:07,280 --> 00:14:08,480
আমরা এসে তাদের পাইনি,
181
00:14:09,320 --> 00:14:12,080
কারন ইসরাইলী ট্যাংক কচুকাটা করে গেছে,
182
00:14:12,440 --> 00:14:13,960
এবং চলমান সবকিছুতেই গুলি করে।
183
00:14:15,760 --> 00:14:18,360
তারা নুকেইবকে বৃহৎ সমাধিতে পরিনত করেছে।
184
00:14:18,560 --> 00:14:19,400
হেই,
185
00:14:32,480 --> 00:14:33,080
মাজি।
186
00:14:34,120 --> 00:14:35,640
শুনেছিলাম, আমার সেক্টরে আছো।
187
00:14:36,760 --> 00:14:38,520
তোমার অতিথির ব্যাপারেও শুনলাম।
188
00:14:41,240 --> 00:14:42,720
কামেল আমিন তাবিথ,
189
00:14:43,680 --> 00:14:44,760
ইনি শেরিফ হাতুম।
190
00:14:46,040 --> 00:14:48,400
দুঃখিত, কর্নেল হাতুম।
191
00:14:48,720 --> 00:14:49,800
মিঃ তাবিথ,
192
00:14:50,640 --> 00:14:52,120
প্লীজ, আমাকে কামেল ডাকবেন।
193
00:14:52,760 --> 00:14:56,840
মিঃ তাবিথ মাফ করবেন,
আমরা তেমন সিরিয়ান অতিথি পাইনি।
194
00:14:57,840 --> 00:15:00,360
মাজি হয়তো এটাকে যাদুঘর ভাবছে,
195
00:15:00,720 --> 00:15:03,080
কিন্তু আদতে এটা সংরক্ষিত মিলিটারি এলাকা।
196
00:15:03,280 --> 00:15:05,280
- মামার সাথে এব্যাপারে কথা বলেছি..
- হ্যা, হ্যা।
197
00:15:05,360 --> 00:15:07,376
- আমি জানি,
- আমার উপস্থিতি সমস্যার সৃষ্টি করলে...
198
00:15:07,400 --> 00:15:08,720
- মারোয়ান!
199
00:15:08,800 --> 00:15:12,600
আশাকরি মিঃ তাবিথকে,
আমাদের বিজয়ের কথা বলেছ।
200
00:15:13,000 --> 00:15:14,760
আমাদের উপর ভয়ংকর আক্রমন স্বত্ত্বেও,
201
00:15:14,840 --> 00:15:17,680
আমরা তিনটা ট্যাংক কব্জা করে,
কিছু দখলদারকে হত্যা করেছি।
202
00:15:17,960 --> 00:15:19,480
হ্যা, চেষ্টা করছিলাম।
203
00:15:21,720 --> 00:15:24,720
মিঃ তাবিথ, আমার গাড়িতে আসুন
আপনার ভ্রমণ স্বার্থক করে দেই।
204
00:15:25,080 --> 00:15:27,400
- ধন্যবাদ,
- মাজি, রাতে তোমার মামা আসবেন।
205
00:15:28,200 --> 00:15:30,440
তাকে ডিনারের আমন্ত্রন জানিয়েছি।
206
00:15:31,040 --> 00:15:32,960
জানতাম না তিনি আসছেন।
207
00:15:34,280 --> 00:15:38,000
এটা শুনে নির্ভার হলাম,
দেশের গোপন বিষয়গুলো তোমাকে বলে না।
208
00:15:52,080 --> 00:15:56,480
আমাদের সুবিধা হলো উচ্চতা ও অনিশ্চয়তা।
209
00:15:57,200 --> 00:15:59,800
আমরা এখান থেকে নজর রাখি।
210
00:16:00,360 --> 00:16:01,440
এবং যখন প্রয়োজন হয়,
211
00:16:01,960 --> 00:16:03,640
ফোর্স দ্বারা প্রতিক্রিয়া জানাতে পারি।
212
00:16:06,520 --> 00:16:07,800
অন্য কিছু খুঁজছেন?
213
00:16:09,840 --> 00:16:11,000
বেশ, হ্যা।
214
00:16:11,320 --> 00:16:13,280
আমাদের সৈনিকেরা কোথায়?
215
00:16:13,360 --> 00:16:14,360
আর আমাদের বেজ কোথায়?
216
00:16:31,320 --> 00:16:32,480
সত্যিই, এটা ব্রিলিয়ান্ট।
217
00:16:33,520 --> 00:16:34,680
আসুন, দেখাচ্ছি।
218
00:16:49,280 --> 00:16:51,400
সাহসী সৈনিকদের সাথে,
সাক্ষাত করতে চেয়েছিলেন..
219
00:16:52,120 --> 00:16:53,120
এই যে তারা এখানে।
220
00:16:54,960 --> 00:16:57,240
আমাদের পুরো এলাকা জুড়ে,
221
00:16:57,560 --> 00:16:58,960
এরকম বাঙ্কার আছে।
222
00:16:59,520 --> 00:17:03,080
ইহুদিরা তাদেরকে আকাশ,
কিংবা সাগর থেকে দেখতে পাবে না।
223
00:17:03,160 --> 00:17:05,640
এটা অবিশ্বাস্য, সত্যিই অসাধারন।
224
00:17:06,120 --> 00:17:08,640
তো আমরা এখান থেকে কি দেখি?
225
00:17:08,920 --> 00:17:10,280
দ্যা আইন গেভ, কিব্বুতাজ।
[কিব্বুতাজ হলো ফসলের উদ্যান,
আইন গেভ লেক টাইবেরিয়াস সংলগ্ন ]
226
00:17:11,040 --> 00:17:12,040
যাদের অধিকাংশই জেলে।
227
00:17:12,320 --> 00:17:14,040
ইহুদিরা শিকার নিয়ে খেলতে পছন্দ করে।
228
00:17:14,640 --> 00:17:17,080
যেন আমরা নির্বিচারে গুলি করছি।
229
00:17:17,720 --> 00:17:19,240
তারা আমাদের ভূমি চুরি করছে,
230
00:17:19,720 --> 00:17:21,120
এবং আমাদের পানিতে মাছ ধরছে,
231
00:17:21,200 --> 00:17:22,920
আন্তর্জাতিক চুক্তি থাকা স্বত্বেও।
232
00:17:23,000 --> 00:17:24,000
উম।
233
00:17:24,800 --> 00:17:27,560
চাইলে তাদেরকে কাছ থেকে দেখতে পারেন।
234
00:17:27,640 --> 00:17:29,280
ধন্যবাদ।
235
00:17:33,160 --> 00:17:34,160
শত্রুরা,
236
00:17:35,560 --> 00:17:36,640
দেখতে আমাদের মতোই।
237
00:17:36,920 --> 00:17:38,600
তাদেরকে কিরকম ভেবেছিলে?
238
00:17:38,960 --> 00:17:39,840
অক্টোপাসের মতো?
239
00:17:43,920 --> 00:17:45,400
তাদের কাউকে গুলি করবেন?
240
00:17:48,000 --> 00:17:49,680
প্লীজ,
241
00:17:50,120 --> 00:17:52,360
আমার তরফ থেকে ছোট্ট উপহার।
242
00:17:53,520 --> 00:17:55,040
নুকিয়েবের জন্য প্রতিশোধ।
243
00:18:00,280 --> 00:18:01,280
আপনি সিরিয়াস?
244
00:18:04,200 --> 00:18:05,200
প্লীজ,
245
00:18:24,200 --> 00:18:25,880
দুঃখিত, আমি কোন সৈনিক নই।
246
00:18:26,280 --> 00:18:27,920
খুবই সহজ, জাস্ট তাক করবেন...
247
00:18:28,480 --> 00:18:29,880
এবং ট্রিগারে চাপ দিবেন।
248
00:18:39,000 --> 00:18:40,000
কোন সমস্যা আছে?
249
00:18:43,680 --> 00:18:44,680
তেমন না,
250
00:18:54,640 --> 00:18:55,760
বিভ্রান্ত হবেন না।
251
00:18:56,560 --> 00:18:58,120
তারা সাধারন কাপড় পড়তে পারে,
252
00:18:58,800 --> 00:19:00,960
কিন্তু প্রত্যেকেই একেকটা ইহুদী সেনা।
253
00:19:02,080 --> 00:19:03,440
এমনকি পিচ্চিটাও।
254
00:19:07,000 --> 00:19:08,600
কেবল একটা টার্গেট বাছাই করে,
255
00:19:18,080 --> 00:19:19,640
ট্রিগারে আঙুল রাখুন...
256
00:19:28,640 --> 00:19:29,640
এবং
257
00:19:30,520 --> 00:19:31,760
যখন প্রস্তুত হবেন...
258
00:19:46,040 --> 00:19:47,360
রাইফেল থেকে সরে যান।
259
00:19:55,960 --> 00:19:58,320
আপনি কি করছিলেন,
যুদ্ধ শুরু করতে যাচ্ছিলেন?
260
00:20:03,280 --> 00:20:04,320
ভালো ছিল।
261
00:20:04,960 --> 00:20:05,800
ওহ!
262
00:20:18,160 --> 00:20:19,240
কর্নেল,
263
00:20:19,720 --> 00:20:20,720
এই তাপমাত্রা,
264
00:20:21,240 --> 00:20:22,240
বেশ যন্ত্রণাদায়ক।
265
00:20:22,960 --> 00:20:24,800
আমাদের সেনারা কেন ছায়া পাবে না?
266
00:20:24,880 --> 00:20:26,880
যেখানে তাদের সেরা পরিবেশ প্রাপ্য?
267
00:20:27,920 --> 00:20:28,960
ঠিক বলেছেন, কামেল।
268
00:20:29,520 --> 00:20:31,800
কিন্তু আমাদের সরকারের তহবিল সীমিত,
269
00:20:31,880 --> 00:20:32,960
এবং মাঝেমধ্যে,
270
00:20:33,360 --> 00:20:36,520
রাজধানী থেকে দুরে থাকা মানে,
হৃদয় থেকেও দুরে থাকা।
271
00:20:37,120 --> 00:20:38,120
হ্যা।
272
00:20:45,200 --> 00:20:46,520
এটা পছন্দ হবে।
273
00:20:48,120 --> 00:20:50,480
পুরো সিরিয়ার মধ্যে এটাই সেরা খাবার।
274
00:20:52,640 --> 00:20:53,520
সুস্বাদু লাগছে,
275
00:20:53,600 --> 00:20:55,160
- শুকরিয়া,
- শুকরিয়া।
276
00:21:12,120 --> 00:21:14,320
বিশেষত কর্নেল হাতুমের জন্য আনা হয়েছে।
277
00:21:15,440 --> 00:21:17,960
এটাই সম্ভবত সেক্টর কমান্ডার হবার সুবিধা।
278
00:21:26,120 --> 00:21:28,920
যাবার আগে দেখে নে,
কারন কর্নেলের জন্য যেতে হবে।
279
00:21:42,240 --> 00:21:43,800
- এই নিন,
- ধন্যবাদ।
280
00:21:56,320 --> 00:21:58,880
এলির কোন ভাইকে ডাকা উচিত ছিল..
281
00:22:00,960 --> 00:22:02,680
কিন্তু দ্রুতই ভাগ্য বদলে যাচ্ছে।
282
00:22:04,200 --> 00:22:05,560
ঠিক আছে...
283
00:22:06,720 --> 00:22:07,960
আপনি কল দেয়ায় খুশি হয়েছি।
284
00:22:09,080 --> 00:22:10,720
অনেক দিন হয়ে গেছে,
285
00:22:12,360 --> 00:22:14,240
আমি যোগাযোগ করিনি, সেজন্য দুঃখিত।
286
00:22:14,320 --> 00:22:15,600
আমি চেয়েছিলাম...
287
00:22:16,880 --> 00:22:18,040
আপনি ঠিক আছেন কিনা নিশ্চিত হতে।
288
00:22:20,440 --> 00:22:21,440
আমি মানেই বিশৃঙ্খলা।
289
00:22:23,920 --> 00:22:25,960
দুঃখিত, আমি ঝামেলা দিতে চাইনি।
290
00:22:26,040 --> 00:22:27,280
এটা ঠিক আছে, আমি...
291
00:22:27,880 --> 00:22:29,880
আমি সামান্য কিছু কাজ করছিলাম।
292
00:22:32,920 --> 00:22:34,160
আমার সাথে যোগ দিলে কেমন হয়?
293
00:22:35,240 --> 00:22:36,440
খুব বেশি সময় লাগবে না,
294
00:22:36,760 --> 00:22:38,120
তারপর আমরা খেতে পারি।
295
00:22:39,200 --> 00:22:40,680
এতে ভালো লাগবে।
296
00:22:43,280 --> 00:22:44,280
ইয়াহ।
297
00:23:10,040 --> 00:23:11,840
এটা হলো সবচেয়ে গোপনীয়তা,
298
00:23:11,920 --> 00:23:13,040
এই গোলান মালভূমির।
299
00:23:15,240 --> 00:23:16,880
রোমান সাম্রাজ্যের একটা নিদর্শন।
300
00:23:17,640 --> 00:23:22,240
এখানে সিনেটেররা এসে রিলাক্স করতো,
এবং রাজ্যের গোপন বিষয়ে আলাপ করতো।
301
00:23:23,040 --> 00:23:24,960
এখানে অভ্যুত্থানের পরিকল্পনা হতো,
302
00:23:25,040 --> 00:23:27,280
এবং নির্দেশনা বাস্তবায়ন করা হতো।
303
00:23:27,560 --> 00:23:28,560
মামা!
304
00:23:29,440 --> 00:23:30,920
আপনাকে দেখে অনেক খুশী হয়েছি।
305
00:23:33,880 --> 00:23:35,240
আরাম আয়েশের ব্যাপারে রোমানরা শিল্পী,
306
00:23:35,320 --> 00:23:37,696
তারা সারা বিশ্বজুড়ে ধর্ষণ,
এবং লুটতরাজ করে বেড়িয়েছে..
307
00:23:37,720 --> 00:23:38,880
নাহলে আমরা এসব পেতাম না।
308
00:23:40,280 --> 00:23:41,960
আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি,
309
00:23:42,400 --> 00:23:45,200
এবার সামনাসামনি একে অপরকে জানবো।
310
00:23:45,280 --> 00:23:46,280
আমারও একই অনুভূতি।
311
00:23:47,840 --> 00:23:50,200
বলতে কিছুটা লজ্জা লাগলেও বলছি,
আমি আপনার বড় একজন ভক্ত।
312
00:23:50,400 --> 00:23:52,680
বুয়েন্স আয়ার্সে থাকাকালীন সময়ে,
আপনার একটা ছবি টানানো ছিল..
313
00:23:52,760 --> 00:23:55,440
আমার দেয়ালে।
314
00:23:56,240 --> 00:23:57,920
আমি দুঃখিত,
315
00:23:58,840 --> 00:24:00,000
আহ!
316
00:24:01,760 --> 00:24:03,400
এটা সৌভাগ্য।
317
00:24:07,640 --> 00:24:08,680
তো,
318
00:24:09,400 --> 00:24:11,240
মামা, আজ রাতে কি নিয়ে এসেছেন?
319
00:24:14,720 --> 00:24:16,800
সে যাইহোক,
320
00:24:17,640 --> 00:24:19,520
আমি অনেক আনন্দিত হয়েছি,
আমরা একসাথে সময় কাটাতে পারবো।
321
00:24:20,000 --> 00:24:21,000
জেনারেল,
322
00:24:21,280 --> 00:24:23,920
আজকে সুযোগ পেয়ে ধন্য হয়েছি।
323
00:24:24,000 --> 00:24:28,040
আমাদের শত্রুদের খুবই কাছ থেকে,
324
00:24:28,120 --> 00:24:29,240
দেখতে পেলাম।
325
00:24:29,320 --> 00:24:30,600
তাদের ঘরবাড়ি...
326
00:24:30,680 --> 00:24:31,960
গ্রাম দেখলাম।
327
00:24:32,480 --> 00:24:33,920
আরও দেখলাম টাইবেরিয়াস লেক।
328
00:24:34,360 --> 00:24:36,800
- সবসময় কল্পনা করেছি এটা অনেক বড় হবে,
- হুম।
329
00:24:36,880 --> 00:24:40,640
তারা টাইবেরিয়াস লেককে
সি অফ গ্যালিলি বলে কেন, জানেন?
330
00:24:40,720 --> 00:24:42,760
এটা ইসরায়েলের কাছে এতো গুরুত্বপূর্ণ কেন?
331
00:24:43,960 --> 00:24:47,040
জীবিত প্রানীদের জন্য,
পানি হলো সবচেয়ে মূল্যবান পদার্থ।
332
00:24:47,120 --> 00:24:49,200
তেমনি একটা দেশের জন্য।
333
00:24:50,040 --> 00:24:52,320
এটা ছাড়া জীবন বাচঁবে না,
সবাই মারা যাবে।
334
00:24:52,400 --> 00:24:57,240
ইসরায়েলের একমাত্র,
পানির সোর্স হলো সি অফ গ্যালিলি।
335
00:24:57,600 --> 00:24:59,640
এটা তাদের জনগণের খাবার জোগায়,
336
00:24:59,720 --> 00:25:02,480
উত্তরের বাকিসব হলো মরুভূমি।
337
00:25:09,560 --> 00:25:11,600
জেনারেল, তারা প্রস্তুত।
338
00:25:12,200 --> 00:25:14,120
আপনি চলে যাচ্ছেন?
339
00:25:14,200 --> 00:25:16,600
হ্যা দুর্ভাগ্যবশত, পৃথিবী চলমান..
340
00:25:16,680 --> 00:25:18,800
যদিও এখানে থাকলে মনেহয় থেমে আছে।
341
00:25:19,720 --> 00:25:23,400
বাকি রাতটা উপভোগ করুন,
আপনার সাক্ষাত পাওয়াটা সম্মানের ছিল।
342
00:25:23,480 --> 00:25:24,720
আশাকরি আবার দ্রুত সাক্ষাত হবে।
343
00:25:38,520 --> 00:25:39,640
আমি তোমার প্রতি ঈর্ষান্বিত।
344
00:25:40,440 --> 00:25:41,440
আমার উপর?
345
00:25:41,880 --> 00:25:42,880
কেন?
346
00:25:43,600 --> 00:25:45,240
সবাই তোমাকে সম্মান করে,
347
00:25:46,520 --> 00:25:47,520
পছন্দ করে,
348
00:25:48,080 --> 00:25:49,520
একেবারে প্রথম সাক্ষাত থেকেই।
349
00:25:49,600 --> 00:25:51,800
এটা তোমার থেকে আলাদা নয়।
350
00:25:53,040 --> 00:25:54,040
না।
351
00:25:55,800 --> 00:25:57,320
তুমি যখন রুমে প্রবেশ করো...
352
00:25:58,760 --> 00:26:00,480
সবাই তোমার সাথে আলাপ করতে চায়।
353
00:26:02,920 --> 00:26:04,440
দেখলে না, মামা কিভাবে..
354
00:26:04,520 --> 00:26:06,200
তাৎক্ষণিক তোমার সাথে আলাপ করলো?
355
00:26:06,760 --> 00:26:09,360
মাজি, কারন আমার কাছে টাকা আছে
এর চেয়ে বেশি কিছু নয়।
356
00:26:11,880 --> 00:26:13,200
আমার আছে কৌতুক,
357
00:26:14,400 --> 00:26:15,400
কানেকশন,
358
00:26:16,440 --> 00:26:17,640
আর ইউনিফর্ম, কিন্তু...
359
00:26:20,080 --> 00:26:21,520
তোমার যা আছে সেসব নেই।
360
00:26:22,000 --> 00:26:23,400
শক্তিশালী নেশাদ্রব্য, মাজি।
361
00:26:23,480 --> 00:26:25,560
এসব কি বলছো?
362
00:26:27,480 --> 00:26:28,720
মাঝেমধ্যে মনেহয়...
363
00:26:31,160 --> 00:26:32,440
আমার পুরো জীবন...
364
00:26:33,840 --> 00:26:35,120
একটা বড় মিথ্যে।
365
00:26:36,720 --> 00:26:37,720
এটাই।
366
00:26:43,880 --> 00:26:46,680
কোন সম্পর্কে না জড়িয়ে কিভাবে আছো?
367
00:26:47,480 --> 00:26:50,280
দামেস্কের প্রত্যেক নারী তোমাকে কামনা করে।
368
00:26:50,360 --> 00:26:52,040
মনেহয়, সঠিক নারীর সাক্ষাত পাইনি।
369
00:26:53,320 --> 00:26:55,160
সালিহার ব্যাপারে কি বলবে?
370
00:26:55,520 --> 00:26:56,960
আবু মাহমুদের মেয়ে?
371
00:26:58,680 --> 00:26:59,960
জলদি কিছু বলতে পারছি না,
372
00:27:02,080 --> 00:27:03,080
তুমি...
373
00:27:04,760 --> 00:27:05,760
তার সাথে শুয়েছো?
374
00:27:06,880 --> 00:27:07,880
এসব জিজ্ঞেস করছো কেন?
375
00:27:09,200 --> 00:27:11,120
আমি নিশ্চিত তোমার অনেক ছিল...
376
00:27:14,360 --> 00:27:15,360
নারী?
377
00:27:22,840 --> 00:27:24,080
আমি বড্ড বেশি কথা বলি।
378
00:27:25,880 --> 00:27:27,600
গরম, হুকা।
379
00:27:30,080 --> 00:27:31,080
আমার যাওয়াটা শ্রেয় হবে।
380
00:27:51,280 --> 00:27:53,440
দুঃখিত, আপনাকে চমকে দিতে চাইনি।
381
00:27:54,440 --> 00:27:55,560
আমাকে হাতুম পাঠিয়েছেন।
382
00:27:55,640 --> 00:27:57,240
এক মিনিট, মাত্রই কাপড় পড়ছিলাম।
383
00:27:57,480 --> 00:27:58,480
দাড়ান।
384
00:28:05,120 --> 00:28:06,520
এসবের কোন প্রয়োজন নেই।
385
00:28:19,400 --> 00:28:20,400
আমি পারবো না।
386
00:28:21,000 --> 00:28:22,000
কেন পারবেন না?
387
00:28:22,280 --> 00:28:23,280
হ্যা...
388
00:28:24,520 --> 00:28:25,520
কেন পারবে না?
389
00:28:32,840 --> 00:28:33,840
ওহ!
390
00:28:43,600 --> 00:28:44,640
এটা বিস্ময়কর।
391
00:28:45,160 --> 00:28:47,480
সে জন্মের পর থেকে,
অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়।
392
00:28:48,480 --> 00:28:49,480
সে কি শ্বাস নিচ্ছে?
393
00:28:53,120 --> 00:28:54,200
এই নাও, সোফি।
394
00:28:55,960 --> 00:28:56,800
তাকে আমার কাছে দিয়ে,
395
00:28:56,880 --> 00:29:00,320
আপনি কিছুক্ষন বিশ্রাম নিন,
আমি দুজনের নজর রাখতে পারবো।
396
00:29:01,080 --> 00:29:03,280
- না,
- আজকে আর কাজে ফিরতে হবে না।
397
00:29:03,360 --> 00:29:05,000
কয়েক ঘন্টা পরে আপনাকে জাগিয়ে দেবো।
398
00:29:08,320 --> 00:29:09,920
- আপনি নিশ্চিত?
- প্লীজ, আমাকে করতে দিন।
399
00:29:10,480 --> 00:29:11,720
দাদা!
400
00:29:11,800 --> 00:29:13,040
- আহ...
- হ্যালো!
401
00:29:18,240 --> 00:29:19,480
এখানে কি করছো?
402
00:29:20,200 --> 00:29:22,560
এটা কি হাঁস?
403
00:32:49,960 --> 00:32:52,160
ইসরাইলীরা আজ রাতে শিক্ষা পাবে।
404
00:32:53,200 --> 00:32:55,800
আর ১৪ মিনিট পরে যাত্রা শুরু করবে।
405
00:32:57,440 --> 00:33:01,680
ঠিক ৩ টায় পানির পাইপ উড়িয়ে দেবে।
406
00:34:24,200 --> 00:34:25,200
আসো।
407
00:34:29,600 --> 00:34:30,120
টাইবেরিয়াস,
408
00:34:30,920 --> 00:34:31,920
আমার কথা শুনছো?
409
00:34:33,720 --> 00:34:34,760
টাইবেরিয়াস, টাইবেরিয়াস।
410
00:34:34,840 --> 00:34:36,160
আমার কথা শুনছো?
411
00:35:01,520 --> 00:35:02,360
হ্যালো,
412
00:35:02,440 --> 00:35:03,560
আমার কথা শুনছো?
413
00:35:06,160 --> 00:35:07,440
ইসরায়েল, টাইবেরিয়াস।
414
00:35:07,520 --> 00:35:08,760
আমার কথা শুনছো, ওভার?
415
00:35:11,480 --> 00:35:12,720
টাইবেরিয়াস, ইসরায়েল।
416
00:35:13,760 --> 00:35:15,680
আমার কথা শুনছো, ইসরায়েল?
417
00:37:57,080 --> 00:37:58,080
গুলি করো না।
418
00:38:00,120 --> 00:38:01,760
আমি গরু খুঁজতে এসেছি।
419
00:38:02,840 --> 00:38:04,320
কোন ঝামেলা করতে আসিনি।
420
00:38:06,240 --> 00:38:07,240
আপনার নাম কি?
421
00:38:08,320 --> 00:38:09,320
স্মুলিক।
422
00:38:25,680 --> 00:38:26,680
দাগান!
423
00:38:28,960 --> 00:38:29,960
দাগান!
424
00:38:40,000 --> 00:38:41,360
শান্ত হও!
425
00:38:51,560 --> 00:38:52,840
ওহ, ঈশ্বর...
426
00:38:53,280 --> 00:38:54,280
তিনি নিজেই গাড়ি চালিয়ে এসেছেন?
427
00:38:54,360 --> 00:38:55,360
ট্রাক্টরে চেপে!
428
00:38:57,400 --> 00:38:59,120
প্রথমে তুমিই তার সাথে কথা বলেছো?
429
00:38:59,160 --> 00:39:00,680
কেবল আমিই কথা বলেছি।
430
00:39:11,600 --> 00:39:13,440
আমি লেফটেন্যান্ট কর্নেল দাগান।
431
00:39:13,840 --> 00:39:15,000
আমি এখানকার কমান্ডার।
432
00:39:15,640 --> 00:39:18,360
স্লোমো, কিন্তু সবাই স্মুলিক ডাকে।
433
00:39:18,440 --> 00:39:21,120
বুঝতে পারছি,
আমাকে কিছু বলতে চান।
434
00:39:26,200 --> 00:39:27,040
সবাইকে জাগাও।
435
00:39:28,680 --> 00:39:29,680
সবাইকে।
436
00:39:30,320 --> 00:39:31,360
পুরো সেক্টরকে।
437
00:39:37,800 --> 00:39:39,920
তুমি কোথায় ছিলে?
438
00:39:41,560 --> 00:39:43,120
সারা জায়গায় খুঁজেছি।
439
00:39:46,240 --> 00:39:47,400
বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম।
440
00:39:48,240 --> 00:39:49,120
এবং জগিং?
441
00:39:49,200 --> 00:39:50,320
সে লম্বা একটা গল্প।
442
00:39:50,600 --> 00:39:52,640
একটা শব্দ শুনে বাইরে যাই।
443
00:39:52,720 --> 00:39:54,640
ভেবেছিলাম হয়তো কোন ইসরাইলী হবে।
444
00:39:55,320 --> 00:39:57,040
পরে একটা বন্য শূকর আবিষ্কার করলাম।
445
00:39:57,480 --> 00:39:58,720
ভয় পেয়ে গেছিলাম...
446
00:39:59,560 --> 00:40:00,560
ভেবেছি হয়তো চলে গেছো।
447
00:40:00,840 --> 00:40:01,920
সেরকম করবো কেন?
448
00:40:02,600 --> 00:40:03,600
বেশ...
449
00:40:04,520 --> 00:40:05,680
পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গিয়েছিল...
450
00:40:07,160 --> 00:40:08,840
তুমি জানো, একটু চড়া ছিলাম...
451
00:40:09,760 --> 00:40:11,000
বিশেষ করে আমার ব্যবহার...
452
00:40:12,160 --> 00:40:13,440
সেটা...
453
00:40:13,760 --> 00:40:15,120
ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত।
454
00:40:15,520 --> 00:40:17,320
বর্ডারে একটা ঘটনা ঘটেছে।
455
00:40:17,880 --> 00:40:19,640
রাতে রুম থেকে বের হয়ো না, ওকে?
456
00:40:20,200 --> 00:40:21,440
কি ধরনের ঘটনা?
457
00:40:21,480 --> 00:40:22,320
কি হইছে?
458
00:40:22,400 --> 00:40:24,200
আমি শুধু জানি, তোমাকে রুমে থাকতে হবে।
459
00:40:29,840 --> 00:40:30,920
ওকে।
460
00:40:31,680 --> 00:40:32,800
তাহলে আমার চলে যাওয়া উচিত।
461
00:40:33,800 --> 00:40:35,760
আমাদের দুজনেরই ঘুমানো উচিত।
462
00:40:38,040 --> 00:40:39,320
তোমার পা থেকে রক্ত ঝড়ছে কেন?
463
00:40:39,600 --> 00:40:40,600
কি?
464
00:40:41,280 --> 00:40:42,280
পা থেকে।
465
00:40:45,920 --> 00:40:47,680
পুরনো ক্ষত থেকে রক্ত ঝড়ছে।
466
00:40:59,080 --> 00:41:00,080
আজকে রাতের জন্য...
467
00:41:02,960 --> 00:41:04,880
আমি চাই না তুমি মনে করো...
468
00:41:06,960 --> 00:41:08,840
তুমি জানো, আমি বন্ধুত্বের মর্যাদা দেই।
469
00:41:08,920 --> 00:41:11,760
- তোমাকে হারাতে চাই না,
- আমার উপর বিশ্বাস রাখতে পারো...
470
00:41:13,000 --> 00:41:14,000
আজীবন ধরে।
471
00:41:15,800 --> 00:41:17,480
মাজি, আমি একই ধারনা রাখি।
472
00:41:19,040 --> 00:41:20,320
আমাদের সবারই সিক্রেট আছে।
473
00:41:54,720 --> 00:41:55,720
শুভ সকাল।
474
00:41:56,880 --> 00:41:58,200
কফি বানালাম।
475
00:41:59,000 --> 00:42:02,560
জানি না কিভাবে ডিম খান,
কিন্তু আমি স্ক্রাম্বেলড বানালাম।
476
00:42:04,520 --> 00:42:05,680
আশাকরি ভালোই লাগবে।
477
00:42:06,560 --> 00:42:07,560
কিছুক্ষণ হলো।
478
00:42:27,280 --> 00:42:28,760
এখানে কি করছেন, ড্যান?
479
00:42:32,000 --> 00:42:33,000
মানে, আসলেই?
480
00:42:34,600 --> 00:42:36,400
আসলেই এখানে কি করছেন?
481
00:42:39,200 --> 00:42:40,800
এলিই আপনার একমাত্র কর্মী নয়।
482
00:42:41,920 --> 00:42:42,920
না।
483
00:42:43,920 --> 00:42:44,920
না, কয়েকজন আছে।
484
00:42:46,400 --> 00:42:48,720
এমনভাবে তাদের স্ত্রীদের সাথে রাত কাটান?
485
00:42:49,880 --> 00:42:51,080
তাদের ব্রেকফাস্ট বানিয়ে দেন?
486
00:43:01,680 --> 00:43:04,400
আপনাকে অপদস্ত করে থাকলে দুঃখিত,
আমি কেবল সাহায্য করতে চেয়েছিলাম।
487
00:43:05,720 --> 00:43:06,720
সাহায্য করতে চান?
488
00:43:08,560 --> 00:43:09,640
আমার স্বামী কোথায় আছে?
489
00:43:19,040 --> 00:43:20,160
আপনার চলে যাওয়া উচিত।
490
00:43:36,160 --> 00:43:37,280
এলিই যথেষ্ট।
491
00:43:39,520 --> 00:43:41,320
মাঝেমধ্যে সে এটা বুঝতে পারে না,
492
00:43:43,040 --> 00:43:44,160
তবুও সে যথেষ্ট।
493
00:43:46,800 --> 00:43:48,640
সে চিন্তা করে,
তাকে ভালো কিছু করতে হবে..
494
00:43:49,920 --> 00:43:52,040
জীবনে মহৎ কোনো কর্ম।
495
00:43:52,120 --> 00:43:55,720
তার চাহিদা অনুযায়ী জীবন যাপন করা,
কিন্তু সেসব কিছু সত্য নয়।
496
00:43:56,160 --> 00:43:57,320
কারন সে যথেষ্ট।
497
00:43:58,560 --> 00:44:00,240
সে বলেছিল, সরকারের হয়ে কাজ করলে..
498
00:44:00,280 --> 00:44:02,560
হয়তো একদিন অ্যাম্বাসেডর বনে যাবে।
499
00:44:04,080 --> 00:44:05,080
আমার দিকে তাকিয়ে বললো,
500
00:44:05,960 --> 00:44:08,640
আমি মিসেস অ্যাম্বাসেডর হবো।
501
00:44:09,520 --> 00:44:11,680
আমি মিসেস অ্যাম্বাসেডর হতে চাই না।
502
00:44:11,760 --> 00:44:13,600
আমি মিসেস এলি কোহেন হতে চাই।
503
00:44:14,720 --> 00:44:16,080
যা সারাজীবন ধরে চেয়েছি।
504
00:44:19,720 --> 00:44:23,000
জানি তাকে এই চাকরিটা দিয়ে,
আপনি তার স্বপ্ন পুরন করেছেন।
505
00:44:24,360 --> 00:44:26,120
কিন্তু তার স্বপ্ন পুরন করতে যেয়ে,
506
00:44:27,080 --> 00:44:28,080
আমারটা ধ্বংস করছেন।
507
00:44:30,440 --> 00:44:31,720
যদি সত্যিই সাহায্য করতে চান?
508
00:44:33,520 --> 00:44:35,080
আমার স্বামীকে ফিরিয়ে আনুন।
509
00:45:04,040 --> 00:45:06,040
♪ Lo sai ♪
510
00:45:07,040 --> 00:45:09,040
♪ Non è vero ♪
511
00:45:10,800 --> 00:45:15,120
♪ Che non ti voglio più ♪
512
00:45:15,720 --> 00:45:17,320
♪ Lo so ♪
513
00:45:17,840 --> 00:45:19,720
আমি জর্জ সেইফ, রেডিও দামেস্ক থেকে।
514
00:45:19,800 --> 00:45:22,680
ইসরাইলী অফিসিয়াল বলছে,
একটা সিরিয়ান ইউনিট ধরা পড়েছে।
515
00:45:22,760 --> 00:45:24,960
আজ সকালে বর্ডার ক্রস করার সময়ে।
516
00:45:25,040 --> 00:45:27,640
সিরিয়া এই অপারেশনের কথা অস্বীকার করছে,
517
00:45:27,720 --> 00:45:30,200
এসব ইহুদী প্রোপাগাণ্ডার অংশ।
518
00:45:31,280 --> 00:45:34,400
এসব আমাদের সেনাদের হতাশ করে দেবে।
519
00:45:40,600 --> 00:45:42,200
তাই তাদের জন্য কিছু উপহার পাঠাবো।
520
00:45:45,480 --> 00:45:46,480
কি ধরনের উপহার?
521
00:46:14,880 --> 00:46:16,160
এটা চমৎকার।
522
00:46:18,000 --> 00:46:19,240
চমৎকার।
523
00:46:24,440 --> 00:46:28,360
ইউক্লিপ্টাস গাছের জন্য এতো টাকা চাচ্ছে?
524
00:46:28,960 --> 00:46:29,800
কেন?
525
00:46:56,760 --> 00:46:57,920
মরন।
526
00:46:58,000 --> 00:46:59,000
আহ...
527
00:47:25,040 --> 00:47:26,200
মিঃ সুইদানি।
528
00:47:33,320 --> 00:47:34,360
আমি নিশ্চিত...
529
00:47:35,120 --> 00:47:36,720
এটা অদ্ভুত দেখাচ্ছে।
530
00:47:38,600 --> 00:47:40,920
আমি বিনা নিমন্ত্রনে সচারাচর আসি না।
531
00:47:41,960 --> 00:47:44,240
কোনভাবে সাহায্য করতে পারি?
532
00:47:44,560 --> 00:47:45,560
বেশ গরম পড়েছে।
533
00:47:48,960 --> 00:47:50,880
একটু পানি খেতে চাইলে বিরক্ত হবেন?
534
00:47:54,800 --> 00:47:55,800
মাফ করবেন।
535
00:47:59,800 --> 00:48:01,160
আমারই বলা উচিত ছিলো।
536
00:48:04,720 --> 00:48:05,720
একটু অবাক হয়েছিলাম।
537
00:48:06,640 --> 00:48:07,920
মাত্রই একটু শুয়েছি।
538
00:48:10,400 --> 00:48:13,200
এতো বড় এপার্টমেন্টে একাই থাকেন?
539
00:48:13,640 --> 00:48:15,160
বেশ, যতদূর জানি..
540
00:48:17,040 --> 00:48:18,720
এটা কারও পক্ষে বেশ বড় হতে পারে,
541
00:48:18,800 --> 00:48:21,200
আমার অজান্তে এখানে বাস করতে!
542
00:48:23,880 --> 00:48:24,880
এই নিন।
543
00:48:25,920 --> 00:48:28,680
দামেস্কে বেশ ভালভাবে গুছিয়ে নিয়েছেন।
544
00:48:30,360 --> 00:48:32,120
আপনার বন্ধুরা সবাই ক্ষমতাধর ব্যক্তি।
545
00:48:34,560 --> 00:48:35,560
এসব বিষয়...
546
00:48:37,040 --> 00:48:38,040
কখনো...
547
00:48:38,880 --> 00:48:39,920
অলক্ষিত হয় না।
548
00:48:45,480 --> 00:48:47,520
বুঝতে পারছি না, কি বোঝাতে চাচ্ছেন।
549
00:48:49,400 --> 00:48:52,000
- আমার সাথে চলুন, প্লীজ।
- এখন?
550
00:49:27,840 --> 00:49:29,080
আশাকরি কিছু মনে করবেন না।
551
00:49:32,440 --> 00:49:33,440
অবশ্যই না।
552
00:50:19,240 --> 00:50:20,280
এখানে দাড়ান, প্লীজ।
553
00:50:42,840 --> 00:50:44,040
আপনি জানেন আমি কে?
554
00:50:45,400 --> 00:50:46,960
অবশ্যই, আপনি মিশেল আফলাক..
555
00:50:47,560 --> 00:50:50,120
দ্যা ব্যাটল ফর ওয়ান ডেস্টিনির লেখক।
556
00:50:50,680 --> 00:50:52,840
এবং বাথ মুভমেন্টের নেতা।
557
00:50:53,080 --> 00:50:54,080
হুম।
558
00:50:55,040 --> 00:50:58,640
যারা ক্ষমতায় থাকে তাদের কাছে,
মুক্তচিন্তা সবসময়ই ভীতিকর বিষয়।
559
00:50:59,480 --> 00:51:02,040
তাই তারা একটা উপাধি দিয়েছে,
560
00:51:03,480 --> 00:51:05,800
যা তাদের জন্য পরিত্রান পেতে সহজ হয়।
561
00:51:09,040 --> 00:51:11,320
এবার মুল পয়েন্টে আসি, মিঃ তাবিথ।
562
00:51:12,080 --> 00:51:14,680
আমাকে কিছু মানুষ বললো,
আপনি একজন সমর্থনকারী।
563
00:51:16,280 --> 00:51:17,280
এটা কি সত্যি?
564
00:51:18,040 --> 00:51:20,320
বাথকে সমর্থন করা কি দেশদ্রোহিতা!
565
00:51:21,240 --> 00:51:24,160
এই সময়ে, সত্যের ব্যাপারে
কেউই খুব বেশি সতর্ক হতে পারে না।
566
00:51:24,760 --> 00:51:27,840
কিন্তু সমগ্র আরব বিশ্বেই,
আমাদের আন্দোলন ছড়িয়ে পড়ছে।
567
00:51:27,920 --> 00:51:29,600
এবং শীঘ্রই আমরা তার সুফল পাবো,
568
00:51:29,680 --> 00:51:30,680
ইনশাআল্লাহ।
569
00:51:30,760 --> 00:51:33,560
তরুন নেতাদের সাহায্যে
যেমন ইরাকের সাদ্দাম হোসাইন।
570
00:51:33,640 --> 00:51:34,640
এবং এখানে আছে সিরিয়ায়।
571
00:51:34,720 --> 00:51:38,240
এজন্য আমাকে নিয়ে এসেছেন?
আমার রাজনৈতিক অভিপ্রায় জানতে?
572
00:51:38,720 --> 00:51:40,480
আমি নিয়ে আসি নাই।
573
00:51:43,920 --> 00:51:44,400
জেনারেল।
574
00:51:47,160 --> 00:51:48,960
কামেল।
575
00:51:51,280 --> 00:51:53,680
- আবার দেখা হয়ে ভালো লাগলো, বন্ধু আমার।
- আমারও।
576
00:51:54,280 --> 00:51:56,320
এতো গোপনীয়তার জন্য দুঃখিত।
577
00:51:56,400 --> 00:51:58,120
এসব নিয়ে ভাববেন না।
578
00:51:58,760 --> 00:52:00,280
তারমানে অফিসিয়ালি ফিরছেন?
579
00:52:00,640 --> 00:52:02,880
অফিসিয়ালি না।
580
00:52:03,080 --> 00:52:06,360
আমরা এব্যাপারে কামেলের,
ডেডিকেশন নিয়ে আলাপ করছিলাম।
581
00:52:06,720 --> 00:52:07,720
আপনি আমাকে জানেন।
582
00:52:08,240 --> 00:52:10,280
আপনার জন্য সবকিছু করবো,
বলুন আমাকে কি করতে হবে?
583
00:52:12,360 --> 00:52:13,880
আমাকে একটা কাজ করে দিতে হবে।
584
00:52:16,160 --> 00:52:19,200
একটা পার্টির আয়োজন করতে হবে।
585
00:52:19,600 --> 00:52:20,600
পার্টি?
586
00:52:20,840 --> 00:52:21,840
হ্যা।
587
00:52:23,240 --> 00:52:25,320
তোমাকে একটা ডেট জানানো হবে,
588
00:52:25,400 --> 00:52:27,560
এবং সে অনুযায়ী,
কিছু নির্দিষ্ট লোককে আমন্ত্রন জানাবে।
589
00:52:27,640 --> 00:52:30,360
তোমার সেই জাঁকজমক পার্টিতে।
590
00:52:30,840 --> 00:52:34,320
অবশ্যই নিশ্চিত করতে হবে,
তোমার বন্ধুর মামা জেনারেল আদ-দ্বীন..
591
00:52:34,400 --> 00:52:35,800
যেন পার্টিতে উপস্থিত থাকেন,
592
00:52:36,520 --> 00:52:39,480
সেইসাথে কেবিনেটের এই সদস্যগন।
593
00:52:48,800 --> 00:52:50,480
স্বাগতম, মিঃ তাবিথ।
594
00:52:51,480 --> 00:52:53,200
সিরিয়ার ভবিষ্যতে স্বাগতম।
595
00:53:21,160 --> 00:53:23,640
তো, এখানে কি হচ্ছে?
596
00:53:24,440 --> 00:53:26,880
মনেহয় সপ্তাহে দ্বিতীয় বারের মতো
আমরা ভাগ্যদেবীর আশীর্বাদ পাচ্ছি।
597
00:53:27,200 --> 00:53:28,640
কোন ব্যাপারে বলছো?
598
00:53:28,720 --> 00:53:32,000
বেনামে অনুপ্রবেশের তথ্য পাবার পাশাপাশি,
599
00:53:32,920 --> 00:53:37,440
এখন থেকে সিরিয়ান দুর্গের,
লোকেশন লক্ষ্য করা আরও সহজ হবে।
600
00:53:38,160 --> 00:53:39,160
কিভাবে?
601
00:53:39,680 --> 00:53:41,000
নিজেই তাকিয়ে দেখুন।
602
00:53:43,440 --> 00:53:44,440
সরো।
603
00:53:47,880 --> 00:53:48,920
তারা গাছ লাগাচ্ছে,
604
00:53:50,200 --> 00:53:51,200
সম্ভবত ছায়ার জন্য।
605
00:53:51,240 --> 00:53:53,120
পুরো বর্ডার জুড়ে লাগানো হচ্ছে,
606
00:53:54,040 --> 00:53:55,200
উত্তর থেকে দক্ষিনে।
607
00:54:09,040 --> 00:54:10,200
আহ!
608
00:54:10,280 --> 00:54:11,280
প্রকৃতপক্ষে...
609
00:54:12,560 --> 00:54:13,880
ভাগ্য আবার মুখ তুলে চাইলো।
610
00:54:15,367 --> 00:56:40,789
অনুবাদ ও সম্পাদনাঃ
সিজান_সৈকত