1 00:00:01,083 --> 00:00:08,833 অনুবাদে - কুদরতে জাহান 2 00:00:08,916 --> 00:00:15,000 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:00:15,958 --> 00:00:19,333 ♪চিরদিন ভালোবেসে যাও ♪ 4 00:00:19,833 --> 00:00:26,708 ♪ সেই দিনটি আজ রাতেই শুরু হোক। ♪ 5 00:00:31,416 --> 00:00:34,333 ♪ তোমার সাথে থাকলে ♪ 6 00:00:35,250 --> 00:00:41,916 ♪ মিষ্টি একটা স্বপ্নরাজ্যে হারিয়ে যাই আমি ♪ 7 00:00:42,000 --> 00:00:44,250 ব্যাঙ্ক অফ স্পেন মূল ঘটনার ৫ বছর আগে 8 00:00:44,333 --> 00:00:47,416 ♪ বহুবার ফিসফিসিয়ে বলেছি ♪ 9 00:00:48,416 --> 00:00:51,541 - ♪ ভালোবাসি ♪ - হ্যালো। 10 00:00:51,625 --> 00:00:53,541 ♪ সামান্য একটা কথা ♪ 11 00:00:53,625 --> 00:00:55,416 ♪ নাটকে শোনা ♪ 12 00:00:55,500 --> 00:00:58,583 ♪ অভিনয় করছিলাম কেবল ♪ 13 00:00:59,708 --> 00:01:02,958 ♪ কিন্তু এখন যখন ফিসফিসিয়ে বলি ♪ 14 00:01:03,708 --> 00:01:06,750 ♪ ভালোবাসি ♪ 15 00:01:06,833 --> 00:01:10,333 ♪ আমার মনের কথা কি টের পাও ♪ 16 00:01:10,416 --> 00:01:13,000 ♪ কারণ এটা বের হয় আমার হৃদয় থেকে... ♪ 17 00:01:24,541 --> 00:01:25,541 সুপ্রভাত। 18 00:01:26,416 --> 00:01:29,125 ব্যাংক অফ স্পেনের গভর্নর মিস্টার মারিও আরবানেয়ার সাথে 19 00:01:29,208 --> 00:01:30,708 একটা অ্যাপয়নমেন্ট ছিল আমার। 20 00:01:33,875 --> 00:01:36,541 আমি রেটিং ট্রাস্ট কর্পোরেশন থেকে এসেছি, আলফ্রেডো কেসম্যান। 21 00:01:45,458 --> 00:01:46,458 একটু দাঁড়ান। 22 00:01:50,125 --> 00:01:51,833 অসীম দয়া আপনার, ধন্যবাদ। 23 00:02:22,958 --> 00:02:25,208 - এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? - হ্যালো। 24 00:02:26,125 --> 00:02:27,166 আর আপনি? 25 00:02:28,375 --> 00:02:29,500 আমরা কি একে অপরকে চিনি? 26 00:02:30,291 --> 00:02:32,041 আপনি কোথায় যাচ্ছেন, সে প্রশ্নের জবাব দিন। 27 00:02:32,458 --> 00:02:34,166 গভর্নরের সাথে একটা অ্যাপয়নমেন্ট আছে আমার। 28 00:02:35,458 --> 00:02:37,291 আপনি কোথায় যাচ্ছেন? হাঁটতে? 29 00:02:37,708 --> 00:02:38,875 দিনটা খুব সুন্দর। 30 00:02:39,916 --> 00:02:41,196 আপনাকে এখানে অপেক্ষা করতে বলা হয়েছে। 31 00:02:41,666 --> 00:02:42,916 - আচ্ছা। - তারপর কেউ আপনাকে ডেকে নিয়ে যাবে। 32 00:02:43,000 --> 00:02:45,791 কেউ তো আসলো না, তাই আমি একাই যাচ্ছি। পথ চিনি আমি। 33 00:02:45,875 --> 00:02:47,666 - মিস্টার কেসম্যান? - আপনার সেবায়। 34 00:02:48,083 --> 00:02:49,809 - দেখা হয়ে ভালো লাগলো। - কেমন আছেন? 35 00:02:49,833 --> 00:02:51,083 অপেক্ষা করানোর জন্য দুঃখিত। 36 00:02:51,166 --> 00:02:53,250 - গভর্নর এখনই আপনার সাথে যোগ দেবেন। - খুব ভালো। 37 00:02:53,333 --> 00:02:54,413 - আমার সাথে আসুন। - ধন্যবাদ। 38 00:02:55,958 --> 00:02:58,250 - আপনার দিনটা ভালো কাটুক। - আপনার সাথে আসতে পারি? 39 00:02:59,666 --> 00:03:00,750 অবশ্যই। 40 00:03:23,291 --> 00:03:24,708 একটু বিশ্রাম নাও। 41 00:03:27,666 --> 00:03:28,833 এতো তুমি। 42 00:03:29,541 --> 00:03:31,458 আমি ইন্টেনসিভ কেয়ার বিভাগের প্রধান। 43 00:03:31,541 --> 00:03:33,416 চিন্তা নেই, আমি আগে নার্সের কাজ করতাম। 44 00:03:34,333 --> 00:03:36,833 বাথরুমে যাচ্ছি, বেশি সময় লাগবে না। 45 00:03:36,916 --> 00:03:37,916 ধন্যবাদ। 46 00:03:44,541 --> 00:03:45,541 কুত্তা। 47 00:03:47,208 --> 00:03:49,333 তোকে খুন করব, আগেই বলেছিলাম। 48 00:04:00,000 --> 00:04:04,958 ♪ যদি তোমার সাথে থেকে যাবার সিদ্ধান্তটা ভুল হয়, ♪ 49 00:04:05,041 --> 00:04:07,958 ♪ তাতে আমার কিছুই যায় আসে না ♪ 50 00:04:09,875 --> 00:04:14,625 ♪ জিততে জিততেও যদি এখন হেরে যাই আমি ♪ 51 00:04:14,708 --> 00:04:18,000 ♪ সেটাই আমার চাওয়া, আর কিছু না ♪ 52 00:04:18,875 --> 00:04:23,916 ♪ আমার কিছুই যায় আসে না ♪ 53 00:04:24,000 --> 00:04:27,250 ♪ আমি হারিয়ে গেছি ♪ 54 00:04:28,375 --> 00:04:33,500 ♪ আমার কিছুই যায় আসে না ♪ 55 00:04:39,208 --> 00:04:40,916 ♪ আমার সময় হারিয়েছি ♪ 56 00:04:41,000 --> 00:04:47,208 ♪ আমার জীবন বয়ে চলেছে ♪ 57 00:04:54,208 --> 00:04:55,375 ও কোথায় গেছে? 58 00:04:57,791 --> 00:04:59,208 রিও, ও কোথায় গেছে? 59 00:05:00,083 --> 00:05:01,083 রিও, সর্বনাশ! 60 00:05:03,000 --> 00:05:04,000 ও কোথায় গেছে? 61 00:05:04,250 --> 00:05:05,458 সিঁড়ি দিয়ে উঠেছে। 62 00:05:08,416 --> 00:05:11,625 স্টকহোম, ডেনভার, এখানে থাকো। কাউকে দরজার কাছে আসতে দিও না। 63 00:05:11,708 --> 00:05:13,583 জিম্মিরা কোনোভাবে বেরিয়ে গেলে, আমরা শেষ। বুঝেছ? 64 00:05:13,666 --> 00:05:14,958 - বুঝেছি। - এসো। 65 00:05:15,291 --> 00:05:18,041 - হেলসিংকি, বোগোটা, আমার সাথে এসো। - চলো। 66 00:05:19,208 --> 00:05:22,166 সবাই দাঁড়াও, এক্ষুণি! 67 00:05:23,583 --> 00:05:26,166 - কী হয়েছে? - দরজা থেকে উল্টোদিকে মুখ করো! 68 00:05:26,250 --> 00:05:27,958 সর্বনাশ! নাইরোবি। 69 00:05:28,041 --> 00:05:29,333 কিছু একটা সমস্যা হয়েছে, পালাও! 70 00:05:29,416 --> 00:05:30,958 নাইরোবি, আমরা আসছি! 71 00:05:51,166 --> 00:05:53,333 - নাইরোবি, আমরা আসছি! -নাইরোবি! 72 00:06:06,916 --> 00:06:08,958 নাইরোবি, আমরা আসছি! 73 00:06:09,041 --> 00:06:10,375 নাইরোবি, একটু দাঁড়াও! 74 00:06:27,166 --> 00:06:29,333 ও ওকে মেরে ফেলতে চেয়েছিল। ওর পালস ১৬২ তে উঠে গেছে। 75 00:06:29,458 --> 00:06:31,500 নাইরোবি! তুমি ঠিক আছ? 76 00:06:31,583 --> 00:06:33,916 নাইরোবি, সব ঠিক হয়ে যাবে, শ্বাস নাও। 77 00:06:34,458 --> 00:06:36,666 - শ্বাস নাও, নাইরোবি। - গান্দিয়া পালিয়ে গেছে। 78 00:06:39,208 --> 00:06:40,208 বোগোটা। 79 00:06:40,708 --> 00:06:41,708 বোগোটা! 80 00:06:42,666 --> 00:06:43,875 এখানে থাকো, নাইরোবির সাথে। 81 00:06:44,583 --> 00:06:48,750 ও ফিরে আসলে ওর মাথার খুলি উড়িয়ে দেবে, বুঝেছ? 82 00:06:48,833 --> 00:06:50,958 হেলসিংকি, চলো গিয়ে ওকে ধরি। 83 00:06:52,625 --> 00:06:54,375 - ওর দেখাশোনা করো। - আমরা ওকে খুঁজে বের করবো। 84 00:07:07,250 --> 00:07:09,458 এখন থেকে সব নিয়ম পালটে যাবে। 85 00:07:09,541 --> 00:07:11,541 কেউ দাঁড়াবে না, কেউ নড়বে না। 86 00:07:11,625 --> 00:07:14,458 আমাদের নির্দেশ ছাড়া কেউ খাবে না! 87 00:07:14,541 --> 00:07:15,661 ডেনভার, তোমাদের গো* মারা সারা। 88 00:07:16,916 --> 00:07:18,375 তোমাদের গো* মারা সারা! 89 00:07:18,458 --> 00:07:19,500 আবারও, না দেখলে বিশ্বাস করতাম না। 90 00:07:19,583 --> 00:07:21,416 - আর্তুরিতো, কিছু বলতে চাও? - হ্যাঁ। 91 00:07:22,458 --> 00:07:24,500 তোমরা এখন আর অপরাজেয় নও। 92 00:07:24,583 --> 00:07:26,291 তোমরা আর অপরাজেয় নও। 93 00:07:26,375 --> 00:07:28,208 ওরা আর অপরাজেয় নেই! 94 00:07:28,291 --> 00:07:29,625 আর্তুরো, মুখ বন্ধ! 95 00:07:30,041 --> 00:07:31,041 নইলে? 96 00:07:31,291 --> 00:07:33,208 নইলে আমার পিস্তলের সবগুলো গুলি তোমার মাথা দিয়ে যাবে। 97 00:07:33,833 --> 00:07:36,273 - এখানকার অনেককিছু বদলিয়ে গেছে, মনিকা। - তাই? 98 00:07:37,000 --> 00:07:38,000 আমরা এখানে, 99 00:07:38,666 --> 00:07:41,000 এখন আমরা হলাম বিদ্রোহীর দল! 100 00:07:43,333 --> 00:07:46,041 এসো, মিগুয়েল! আমরা হলাম বিদ্রোহী! হেই? 101 00:07:46,875 --> 00:07:49,708 আমরা ওদের বিরুদ্ধে বিদ্রোহ করব! 102 00:07:49,791 --> 00:07:53,041 আমরা হলাম বিদ্রোহী! আমরা হলাম বিদ্রোহী! 103 00:07:53,125 --> 00:07:54,583 আমরা হলাম বিদ্রোহী! 104 00:07:54,666 --> 00:07:56,041 আমরা হলাম বিদ্রোহী! 105 00:07:56,125 --> 00:07:57,708 আমরা হলাম বিদ্রোহী! 106 00:07:57,791 --> 00:07:59,208 আমরা হলাম বিদ্রোহী! 107 00:07:59,291 --> 00:08:00,708 আমরা হলাম বিদ্রোহী! 108 00:08:07,791 --> 00:08:09,833 বিদ্রোহের মায়েরে বাপ! 109 00:08:12,083 --> 00:08:14,666 সবাই মেঝেতে শুয়ে পড়ো এক্ষুণি! 110 00:08:27,041 --> 00:08:28,666 তাহলে এই হলো কথা, সের্গিও। 111 00:08:28,750 --> 00:08:31,750 গার্ডেরা কী প্রতিক্রিয়া দেখাবে, তা ভেবে রাখতে হবে আমাদের। 112 00:08:32,791 --> 00:08:34,291 গার্ডেরা কী প্রতিক্রিয়া দেখাবে, 113 00:08:34,375 --> 00:08:36,809 ওরা গভর্নরকে নিরাপদ জায়গায় নিতে কতক্ষণ লাগাবে, 114 00:08:36,833 --> 00:08:38,273 ওরা কোন কোন জায়গায় পজিশন নেবে, সব। 115 00:08:39,500 --> 00:08:40,666 সবকিছু প্রটোকলের মধ্যে আছে। 116 00:08:40,750 --> 00:08:44,083 তা ঠিক। আমাদের হাতে প্রটোকল আছে, থিওরি আছে। 117 00:08:44,166 --> 00:08:46,541 কিন্তু তার আগে একটু অনুশীলন করে নেয়া ভালো। 118 00:08:48,125 --> 00:08:50,625 সেই অনুশীলনটা কীভাবে করতে চাও? 119 00:08:51,666 --> 00:08:55,500 নিরাপত্তা বিষয়ক একটা ছোট্ট ঝামেলা বাঁধিয়ে ভেতর থেকেই দেখব সেটা। 120 00:08:57,625 --> 00:08:59,000 সিংহের গুহায় ঢুকতে চাচ্ছ? 121 00:08:59,541 --> 00:09:01,458 সেই সিংহই আমাকে বাঁচাবে। 122 00:09:08,916 --> 00:09:11,000 কার পরিচয় দিয়ে ঢুকবে? 123 00:09:12,500 --> 00:09:14,541 ওরা ভাববে তোমার ভাই একজন রথী-মহারথী, একজন জিনিয়াস। 124 00:09:15,541 --> 00:09:18,958 রেটিং ট্রাস্ট কর্পোরেশনের একজন নিরাপত্তা বিষয়ক ঝুঁকি বিশেষজ্ঞ, 125 00:09:19,458 --> 00:09:23,875 যে কি না এর আগে 'স্ট্যান্ডার্ড অ্যান্ড রিস্ক' এবং 'বাকের অ্যান্ড বাকের' কোম্পানির হয়ে কাজ করেছে। 126 00:09:24,375 --> 00:09:26,541 আমরা...দারুণ বুদ্ধিমান ... 127 00:09:27,208 --> 00:09:29,540 এক লোকের পরিচয় চুরি করতে যাচ্ছি। 128 00:09:30,500 --> 00:09:31,625 সেই স্প্যানিয়ার্ড... 129 00:09:32,208 --> 00:09:34,791 গত ২০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করে এসেছে। 130 00:09:35,291 --> 00:09:36,541 আলফ্রেডো কেসম্যান। 131 00:09:37,041 --> 00:09:38,333 একজন সত্যিকারের জিনিয়াস। 132 00:09:38,791 --> 00:09:42,708 সেইসাথে আমরা স্পেনের অর্থনীতি নিয়ে দারুণ কিছু সাজেশন নিয়ে যাবো। 133 00:09:42,791 --> 00:09:45,208 - গভর্নর সেগুলো দেখলে খুশি হবে। - হ্যাঁ। 134 00:09:57,666 --> 00:09:58,666 বসতে পারি? 135 00:09:58,916 --> 00:09:59,916 অবশ্যই। 136 00:10:00,333 --> 00:10:03,173 কিংবা ব্যাঙ্ক অফ স্পেনের গভর্নরের জন্য দাঁড়িয়ে অপেক্ষাও করতে পারেন। 137 00:10:05,625 --> 00:10:07,825 ধরে নিচ্ছি আপনি গভর্নরের নিরাপত্তাকর্মীদের প্রধান। 138 00:10:07,875 --> 00:10:09,083 ঠিক ধরেছেন। 139 00:10:21,333 --> 00:10:22,333 কিছু কিছু ক্ষেত্রে, 140 00:10:22,916 --> 00:10:25,125 আপনার আর আমার কাজের ধরন একইরকম। 141 00:10:25,791 --> 00:10:27,833 আমরা দুইজনেই ঝুঁকির হিসাব করি। 142 00:10:29,083 --> 00:10:31,125 আমাদের মধ্যে আসলে অনেক মিল, তাই না? 143 00:10:31,541 --> 00:10:32,541 না। 144 00:10:33,083 --> 00:10:34,583 আমাদের মধ্যে একটুও মিল নেই। 145 00:10:35,708 --> 00:10:38,541 আমি ঝুঁকি হিসাব করি মানুষের জীবন বাঁচানোর জন্য। 146 00:10:39,416 --> 00:10:40,875 আপনি সেটা করেন টাকা কামানোর জন্য। 147 00:10:42,708 --> 00:10:43,708 দুইটা এক নয়। 148 00:10:45,250 --> 00:10:46,416 দেখুন, আমরা একই রকম। 149 00:10:46,500 --> 00:10:48,541 আপনাকে বেশ চালাক আর.. 150 00:10:49,291 --> 00:10:50,291 পর্যবেক্ষণশীল মনে হচ্ছে। 151 00:10:57,041 --> 00:11:00,708 ঠিক এই মুহূর্তে এই রুমে কোনো ধরনের ঝুঁকি দেখতে পাচ্ছেন? 152 00:11:00,791 --> 00:11:02,125 কৌতুহলের বশে জিজ্ঞাসা করা। 153 00:11:02,208 --> 00:11:05,125 এই রুমে যদি কোনোধরনের ঝুঁকি দেখতে পেতাম, 154 00:11:06,333 --> 00:11:07,708 তাহলে আর সেটা এখানে থাকত না। 155 00:11:08,708 --> 00:11:09,750 আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। 156 00:11:13,083 --> 00:11:13,916 মিস্টার কেসম্যান। 157 00:11:14,000 --> 00:11:15,791 - কী অবস্থা? - কেমন আছেন? 158 00:11:15,875 --> 00:11:17,708 - বেশ ভালো, ধন্যবাদ। - বসতে পারি? 159 00:11:17,791 --> 00:11:18,916 জ্বি অবশ্যই। 160 00:11:19,000 --> 00:11:21,250 কফি খাবেন, মিস্টার কেসম্যান? 161 00:11:21,333 --> 00:11:24,458 এলাচ দিয়ে সিলনের রঙ চা খেতে পারলে দারুণ হত। 162 00:11:24,541 --> 00:11:27,500 - তা না হলে এমনি রঙ চা হলেও চলবে, ধন্যবাদ। - জ্বি অবশ্যই। 163 00:11:30,125 --> 00:11:32,541 এমুহূর্তে কফি খেতে দিলে লোকোকে বেছে নিতাম। 164 00:11:38,625 --> 00:11:40,750 আচ্ছা। আপনার বিবৃতির জন্য প্রস্তুত আমি। 165 00:11:41,250 --> 00:11:42,250 শুরু করো। 166 00:11:47,000 --> 00:11:49,125 শুরু করার আগে একটা প্রশ্ন আছে আমার। 167 00:11:51,375 --> 00:11:53,458 ব্যাপারটা প্রাসঙ্গিক হবে কি না, জানি না... 168 00:11:53,916 --> 00:11:57,166 এটা নিয়ে অনেক ভাবছিলাম, অ্যালিসিয়া। তোমাকে জিজ্ঞেস করতেও চাচ্ছিলাম। 169 00:11:58,041 --> 00:11:59,041 বলে ফেলো। 170 00:11:59,666 --> 00:12:01,000 যখন বাসায় যাও, কেমন লাগে? 171 00:12:02,291 --> 00:12:03,375 মানে, 172 00:12:03,458 --> 00:12:07,125 রিওর মতো একটা ছোট ছেলেকে নির্যাতন করো তুমি, 173 00:12:07,708 --> 00:12:12,416 আলমারির চেয়েও ছোট একটা ঘরে ওকে দাঁড়া করিয়ে রাখো দিনের পর দিন, 174 00:12:12,500 --> 00:12:15,125 দাঁড়িয়ে থাকতে থাকতে পেশাব-পায়খানা হয়ে যায় ওর, 175 00:12:15,541 --> 00:12:17,083 তারপর ঘরে ফেরো তুমি। 176 00:12:18,916 --> 00:12:21,333 তারপর তুমি ঘরে ফেরো... জার্মানের কাছে। 177 00:12:23,958 --> 00:12:25,416 সেটাই জানতে চাচ্ছিলাম। 178 00:12:26,208 --> 00:12:28,958 প্রেসের ওরা তোমাকে নির্যাতক বলে ডাকলে পাত্তা দাও না তুমি, 179 00:12:30,333 --> 00:12:31,375 কিন্তু জার্মান... 180 00:12:34,416 --> 00:12:36,375 জার্মান তো অনেক ভালো লোক, 181 00:12:37,125 --> 00:12:39,250 যখন ঘরে ফেরো, কী বলে ও? 182 00:12:39,333 --> 00:12:42,250 ও কি জিজ্ঞেস করে, "সোনা, কেমন কাটলো দিনটা?" 183 00:12:43,083 --> 00:12:44,250 তুমি কি ওকে চুমু খেয়ে... 184 00:12:46,125 --> 00:12:47,166 জড়িয়ে ধরো? 185 00:12:47,833 --> 00:12:48,833 তারপর কি? 186 00:12:48,916 --> 00:12:50,291 জার্মানও কি তোমাকে জড়িয়ে ধরে? চুমু খায়? 187 00:12:50,708 --> 00:12:51,708 তোমরা কি সেক্স করো? 188 00:12:53,416 --> 00:12:55,500 কারণ আমার ধারণা, তোমাকে ওর অসহ্য লাগে। 189 00:13:06,791 --> 00:13:11,458 সত্যি বলতে... জার্মান আমাকে দুই মাস ধরে জড়িয়ে ধরে না। 190 00:13:12,541 --> 00:13:15,458 আমাকে চুমু খায় না, আমার সাথে ভালোবাসাবাসি করে না। 191 00:13:17,458 --> 00:13:19,750 ঠিক যেদিন ওকে পুড়িয়ে দিয়েছি, তার পর থেকে। 192 00:13:21,875 --> 00:13:23,875 ওরা একটা সাদা চাদর দিয়ে ওর মুখ ঢেকে দিলো, 193 00:13:24,500 --> 00:13:27,000 হাসপাতালের মর্গে নিয়ে গেলো, 194 00:13:27,916 --> 00:13:29,916 তারপর থেকেই আমাকে আর জড়িয়ে ধরে না ও। 195 00:13:32,916 --> 00:13:34,416 অ্যালিসিয়া, কী করছ তুমি? 196 00:13:44,375 --> 00:13:45,375 ও মারা গেছে। 197 00:13:56,166 --> 00:13:59,750 ক্যান্সার হয়েছিল ওর...অগ্নাশয়ে। 198 00:14:03,583 --> 00:14:06,208 এরকম ক্ষেত্রে ডাক্তারেরা হাতে দুই মাস ধরিয়ে দেয়, 199 00:14:06,291 --> 00:14:07,416 ঠিক দুই মাসই টিকেছিল ও। 200 00:14:10,958 --> 00:14:11,958 আমি মোটা হয়ে যাচ্ছিলাম। 201 00:14:13,166 --> 00:14:14,166 ও হচ্ছিল চিকন। 202 00:14:15,708 --> 00:14:16,708 আমি গোলাপি হয়ে যাচ্ছিলাম, 203 00:14:17,208 --> 00:14:18,250 আর ও হলুদ হয়ে যাচ্ছিল। 204 00:14:22,000 --> 00:14:23,000 এটা ওকে গ্রাস করে ফেলছিল। 205 00:14:24,958 --> 00:14:26,500 আমার ভেতরে জীবন বেড়ে উঠছিল, 206 00:14:27,875 --> 00:14:29,125 ওর ভেতরে বেড়ে উঠছিল মৃত্যু। 207 00:14:32,583 --> 00:14:34,208 সেটাই ক্যান্সারের নিয়ম। 208 00:14:35,916 --> 00:14:38,000 আমাকে বলা ওর শেষ কথা কি ছিল, জানো? 209 00:14:38,250 --> 00:14:41,375 কথাটা ছিল "খবরটা চালাও"... 210 00:14:44,750 --> 00:14:45,958 বিশ্বাস হয়? 211 00:14:54,250 --> 00:14:57,250 ভেবেছিলাম ও আমাকে অভ্যাসবশত লেকচার দেয়া শুরু করবে, 212 00:14:57,333 --> 00:15:01,458 কারণ ও অনেক বাকপটু ছিল, আর ছিল সৃষ্টিশীলও। 213 00:15:01,541 --> 00:15:04,000 ও শুধু বললো, "খবরটা চালাও" খবরটা চালাও! 214 00:15:04,083 --> 00:15:06,333 ও মরফিনের নেশায় বুঁদ হয়ে ছিল অবশ্য, 215 00:15:06,416 --> 00:15:08,125 সেটা ওর ওপর প্রভাব ফেলেছিল হয়তো। 216 00:15:10,041 --> 00:15:11,041 ব্যাস এটুকুই। 217 00:15:26,541 --> 00:15:27,541 আমি খুবই দুঃখিত। 218 00:15:31,250 --> 00:15:34,833 - অ্যালিসিয়া, একটু কথা বলা যাবে? - হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। 219 00:15:54,125 --> 00:15:56,166 অ্যান্টোনানজাস, তুমি বসে বসে মুরিয়োকে দেখো। 220 00:15:56,958 --> 00:15:57,958 কাউকে ঢুকতে দিও না। 221 00:16:10,750 --> 00:16:13,916 ঈশ্বরের দোহাই, তুমি আগে কাউকে এসব বলোনি কেন? 222 00:16:15,458 --> 00:16:16,708 এসব বলে কী হত আমার? 223 00:16:17,583 --> 00:16:18,708 খুচরো একটু সহানুভূতি পেতাম? 224 00:16:20,416 --> 00:16:21,625 ওহ অ্যালিসিয়া... 225 00:16:24,791 --> 00:16:28,333 তোমার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না এই কেসটা চালাবার মতো সক্ষমতা তোমার আছে। 226 00:17:59,041 --> 00:18:00,333 আমি এটা নিলাম। 227 00:18:01,250 --> 00:18:02,458 এইটাও। 228 00:18:02,541 --> 00:18:03,541 শান্ত হও। 229 00:18:03,625 --> 00:18:05,916 যথাসম্ভব কম শব্দ করে মরার চেষ্টা করো। 230 00:18:16,958 --> 00:18:18,958 হেলসিংকি! হেলসিংকি! 231 00:18:21,458 --> 00:18:23,416 দাঁড়াও! বোগোটা! 232 00:18:23,500 --> 00:18:24,916 বোগোটা! 233 00:18:25,000 --> 00:18:26,375 লাইব্রেরিতে এসো! 234 00:18:26,875 --> 00:18:28,208 হেলসিংকি, আমার সাথে থাকো। 235 00:18:28,291 --> 00:18:29,809 - আমার সাথে থাকো! দাঁড়াও। - যাও! 236 00:18:29,833 --> 00:18:31,125 বোগোটা! 237 00:18:37,708 --> 00:18:39,541 বোগোটা! বোগোটা, প্লিজ! 238 00:18:40,250 --> 00:18:42,125 লাইব্রেরিতে চলো, বোগোটা! 239 00:18:44,166 --> 00:18:45,833 বোগোটা, জলদি! 240 00:18:46,541 --> 00:18:47,541 আমাকে সাহায্য করো! 241 00:18:48,041 --> 00:18:50,250 আমরা তোমাকে ধরেছি, হেলসিংকি! 242 00:18:51,166 --> 00:18:52,541 এটা নাও, নাও। 243 00:18:54,083 --> 00:18:54,958 আমাদের সাথে থাকো! 244 00:18:55,041 --> 00:18:56,041 এসো! 245 00:18:56,583 --> 00:18:57,583 আমাদের সাথে থাকো! 246 00:18:58,041 --> 00:18:59,041 দড়িটা কাটো! 247 00:18:59,458 --> 00:19:00,958 জ্ঞান হারিও না! প্লিজ! 248 00:19:01,500 --> 00:19:04,375 জলদি দড়িটা কাটো! 249 00:19:05,791 --> 00:19:07,708 জ্ঞান হারিও না, হেলসিংকি! 250 00:19:20,041 --> 00:19:22,208 গান্দিয়া! 251 00:19:22,708 --> 00:19:24,166 মাদারচোদ! 252 00:19:25,916 --> 00:19:27,500 হেই, চুপ করো! 253 00:19:27,583 --> 00:19:29,166 কথা বলতে নিষেধ করলাম না! 254 00:19:29,250 --> 00:19:30,416 কথা বন্ধ! 255 00:19:43,041 --> 00:19:44,166 অ্যামান্ডা। 256 00:19:44,958 --> 00:19:47,083 - এখন কেমন লাগছে? - ভালো। 257 00:19:48,000 --> 00:19:50,250 - এখন অনেকটা মাথা ঠাণ্ডা হয়েছে। - খুব ভালো। 258 00:19:52,291 --> 00:19:54,958 আমি অন্যদের সাথে কাজ করতে পারব এখন। 259 00:19:55,458 --> 00:19:57,898 ও নিয়ে চিন্তা নেই। তোমার সুস্থ হওয়াটা বেশি জরুরি। 260 00:19:58,333 --> 00:20:00,166 - ঠিক আছে। - তোমার পালসটা দেখি। 261 00:20:01,541 --> 00:20:06,458 বেশি তাড়াহুড়া হয়ে আচ্ছে, অ্যামান্ডা। এটা অ্যাংক্সাইটি অ্যাটাকের লক্ষণ। 262 00:20:06,541 --> 00:20:09,000 তোমার কি বুক ধড়ফড় করে? 263 00:20:09,416 --> 00:20:11,125 একটু। 264 00:20:11,208 --> 00:20:13,541 সেটাই স্বাভাবিক, এটা সিমটমগুলোর একটা। 265 00:20:14,000 --> 00:20:15,541 তোমার ভাগ্য ভালোই... 266 00:20:16,791 --> 00:20:18,708 এজন্য আমার কাছে একটা জিনিস আছে। 267 00:20:20,291 --> 00:20:22,250 নাও, এটা খেলে একদম ভালো হয়ে যাবে। 268 00:20:22,833 --> 00:20:24,458 তিনটা খেয়ে নাও, সমস্যা নেই। 269 00:20:24,541 --> 00:20:26,208 বেশি হয়ে যায় না? 270 00:20:26,291 --> 00:20:28,416 এটা ভ্যালিয়ামের চেয়ে একটু শক্তিশালী কেবল। 271 00:20:28,500 --> 00:20:29,875 - তুমি নিশ্চিত? - অবশ্যই। 272 00:20:30,666 --> 00:20:31,666 আমি মাত্রই চারটা খেলাম। 273 00:20:33,250 --> 00:20:34,416 - আচ্ছা। - এই তো। 274 00:20:34,500 --> 00:20:36,291 একটা করে খাও। 275 00:20:38,333 --> 00:20:39,500 - ধন্যবাদ। - আচ্ছা। 276 00:20:44,333 --> 00:20:45,833 আচ্ছা সবাই শোনো। 277 00:20:46,625 --> 00:20:47,666 শোনো সবাই! 278 00:20:49,000 --> 00:20:50,000 ঠিক আছে। 279 00:20:50,958 --> 00:20:55,833 তোমাদের বেশিরভাগের সাথেই আমার স্বামীর পরিচয় হয়নি, 280 00:20:56,583 --> 00:20:57,583 এ আমার স্বামী জার্মান। 281 00:20:58,583 --> 00:21:01,375 কর্নেলের মতে, এ ব্যাপারটা তোমাদের জানা দরকার। 282 00:21:03,083 --> 00:21:04,083 ও মারা গেছে। 283 00:21:08,250 --> 00:21:09,250 তামায়ো... 284 00:21:09,791 --> 00:21:12,458 ভাবছে, এ অপারেশন চালাবার মতো অবস্থা নেই আমার। 285 00:21:14,541 --> 00:21:17,500 কিন্তু সত্যি বলতে, আমার চেয়ে ভালোভাবে একাজটা কেউ করতে পারবে না। 286 00:21:17,791 --> 00:21:19,000 কেউ না। 287 00:21:19,083 --> 00:21:20,083 কেউ না। 288 00:21:23,000 --> 00:21:25,458 কারণ আমি আমার বাড়িতে ফিরতে চাই না... 289 00:21:26,041 --> 00:21:30,291 গিয়ে ফ্রিজ... কিংবা মেইলবক্সটা খুলতে চাই না... 290 00:21:30,916 --> 00:21:32,833 খুললেই ওর নামটা চোখে পড়বে, 291 00:21:33,458 --> 00:21:34,666 বাসায় আমাদের ছবিগুলো চোখে পড়বে। 292 00:21:38,791 --> 00:21:41,291 সেজন্যই আমি এরকম একটা রোবট হয়ে গিয়ে 293 00:21:41,375 --> 00:21:44,666 মনে মনে প্রতি মিনিটে ২০ কোটি প্যাঁচ কষছি প্রফেসরের বিরুদ্ধে। 294 00:21:47,833 --> 00:21:49,958 সেটাই এখন এ হাইস্টের দরকার। 295 00:21:51,041 --> 00:21:53,000 সেটা এখন আমারও দরকার। 296 00:21:55,625 --> 00:21:57,458 কেউ কিছু বলতে চাও আমাকে? 297 00:21:59,166 --> 00:22:00,250 কেউ না? 298 00:22:00,333 --> 00:22:03,083 বেশ, তো সবাই কাজে ফেরা যাক! 299 00:22:18,125 --> 00:22:19,125 রিও। 300 00:22:20,166 --> 00:22:21,958 বলো, ওকে কেন গুলি করতে পারোনি। 301 00:22:24,250 --> 00:22:25,333 জানি না। 302 00:22:28,083 --> 00:22:29,250 জমে গিয়েছিলাম কেন যেন। 303 00:22:32,041 --> 00:22:35,416 - জমে গিয়েছিলে কেন রিও? - কারণ আমি খুনি নই! 304 00:22:40,541 --> 00:22:42,208 সেজন্য তোমার খুনি হওয়া লাগে না। 305 00:22:43,458 --> 00:22:46,208 একটা লোকের চোখে চোখ রেখে তার বুকে গুলি করে 306 00:22:46,291 --> 00:22:48,351 - কিছুই হয়নি এমন ভান করতে পারবো না আমি। - তাহলে পায়ে গুলি করতে! 307 00:22:48,375 --> 00:22:53,625 - পারব না! - তাহলে ওকে মাটিতে কিংবা দেয়ালের দিকে, ছুঁড়ে ফেলতে, যা দরকার মনে হত তাই করতে... 308 00:22:53,708 --> 00:22:56,208 শোনো, আমি একাজ করতে পারিনি। নড়ারই সাধ্য ছিল না আমার! 309 00:22:59,833 --> 00:23:01,250 ও বলছিল, ওর একটা পরিবার আছে। 310 00:23:02,125 --> 00:23:05,166 আর ওর কাছে কোনো পিস্তলও ছিল না। তাই আমি কিছু করতে পারিনি! 311 00:23:08,250 --> 00:23:09,416 কেন করতে পারোনি? 312 00:23:11,458 --> 00:23:12,625 বলো সবাইকে। 313 00:23:15,250 --> 00:23:18,333 ভেতরে ভেতরে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ বলেই কাজটা করতে পারোনি তুমি! 314 00:23:18,416 --> 00:23:20,666 তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু কথা কানে যায়নি তোমার। 315 00:23:20,750 --> 00:23:24,708 সব দোষ তোমার! তোমার কারণেই হেলসিংকি আর নাইরোবি প্রায় মরতে বসেছিল। 316 00:23:24,791 --> 00:23:26,416 ডেনভার, থামো! 317 00:23:27,500 --> 00:23:30,041 রিও আমাদের সাবধান করেছিল, তাছাড়া হেলসিংকি আর নাইরোবি তো এখনও বেঁচে আছে। 318 00:23:30,125 --> 00:23:31,333 সেটাই আসল কথা। 319 00:23:31,416 --> 00:23:33,336 আরেকটা জরুরি ব্যাপার আছে। 320 00:23:34,291 --> 00:23:35,416 ও মুক্ত হলো কীভাবে? 321 00:23:36,875 --> 00:23:39,125 - তুমি গান্দিয়াকে বাথরুমে নিয়ে গিয়েছিলে। - হ্যাঁ। 322 00:23:39,208 --> 00:23:41,416 - ভালোমতো হ্যান্ডকাফটা দিয়েছিলে? - অবশ্যই। 323 00:23:41,500 --> 00:23:42,541 অবশ্যই ও লাগিয়েছিল। 324 00:23:43,083 --> 00:23:44,000 অবশযই ও লাগিয়েছিল! 325 00:23:44,083 --> 00:23:47,666 কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না। কারণ, তোমার গল্পে একটা ফাঁক আছে। 326 00:23:47,750 --> 00:23:50,541 টোকিও, হ্যান্ডকাফ খুলে একটা লোক পালায় কীভাবে? 327 00:23:51,708 --> 00:23:53,541 নাইরোবি, তোমার মাথায় কিছু আসছে? 328 00:23:54,041 --> 00:23:56,041 তোমার মাথায় কিছু আসবে? কেন? 329 00:23:56,583 --> 00:24:00,750 কিছুই আসছে না, তাই না? আমার মনে হয়, কেউ একজন বড় একটা গুল মারছে। 330 00:24:04,125 --> 00:24:05,583 তুমি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাও? 331 00:24:05,666 --> 00:24:07,416 - জানি না, তুমিই বলো। - না! 332 00:24:07,500 --> 00:24:08,500 বলে ফেলো। 333 00:24:09,750 --> 00:24:11,041 এটা আমাদেরই দোষ। 334 00:24:13,833 --> 00:24:15,633 ছোট ছেলেটাকে এ কাজে ছাড়া উচিত হয়নি, 335 00:24:15,666 --> 00:24:18,125 ও এমনিতেই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। 336 00:24:19,125 --> 00:24:20,291 রিও বিশ্বাসঘাতক নয়। 337 00:24:22,083 --> 00:24:23,958 তাছাড়া আমাদের হাতে আরেকটা বড় সমস্যা আছে। 338 00:24:24,041 --> 00:24:25,041 মনোযোগ দিয়ে শোনো। 339 00:24:25,083 --> 00:24:28,125 সবচেয়ে বড় হুমকি হলো, গান্দিয়া বাইরের লোকদের সাথে যোগাযোগ করেছে। 340 00:24:28,625 --> 00:24:32,041 ওরা ভেতরে-বাইরে একযোগে আক্রমণ চালাতে পারে। 341 00:24:32,541 --> 00:24:33,916 আমাদের প্ল্যানটা কী, প্রফেসর? 342 00:24:36,333 --> 00:24:37,458 ওকে মেরে ফেলতে হবে। 343 00:24:40,583 --> 00:24:41,583 কাকে? 344 00:24:42,708 --> 00:24:43,708 ওকে। 345 00:24:45,791 --> 00:24:47,416 আমরা তো খুনি নই। 346 00:24:47,500 --> 00:24:48,750 নইলে আমরাই লাশ হয়ে যাবো। 347 00:24:48,833 --> 00:24:52,458 হাইস্ট শুরুর প্রথম ঘন্টাতেই আমরা গভর্নরের ব্যক্তিগত রক্ষীদের সরিয়ে দেবো। 348 00:24:53,291 --> 00:24:56,541 স্টেটের সিক্রেটের সাথে সাথে ওরাও ব্যাঙ্ক থেকে বেরিয়ে যাবে। 349 00:24:57,583 --> 00:24:58,943 এতেই সব সমস্যা শেষ হয়ে যাবে। 350 00:24:59,000 --> 00:25:01,041 এখান থেকে বেরিয়ে যেতে বললাম না! 351 00:25:01,125 --> 00:25:03,250 ঐ বেজন্মাটা সিক্রেটের সাথে বেরোবে না। 352 00:25:03,333 --> 00:25:04,666 কেউ নড়বে না। 353 00:25:04,750 --> 00:25:06,291 ও আমাদের নির্দেশ শুনবে না। 354 00:25:13,541 --> 00:25:14,541 আর সান্তিয়াগো? 355 00:25:16,166 --> 00:25:18,726 ঐ মজার ঝামেলাটা বাঁধানোর পরে কি ব্যাঙ্ক ছাড়ার সময় পাবে ও? 356 00:25:18,750 --> 00:25:19,750 হ্যাঁ। 357 00:25:19,833 --> 00:25:23,416 - দুর্ঘটনা মনে হচ্ছে। - বিস্ফোরণটা দুর্দান্ত! 358 00:25:27,583 --> 00:25:30,916 আমার এজেন্সির কাছ থেকে একদম লেটেস্ট 'কান্ট্রি ক্রেডিট রিস্ক রিপোর্ট' নিয়ে এসেছি। 359 00:25:32,500 --> 00:25:36,291 কিন্তু সেগুলো তো সামনের মাসের আগে প্রকাশিত হবে না, তাই না? 360 00:25:36,375 --> 00:25:40,250 হ্যাঁ, আমরা এখনো ওগুলো নিয়ে কাজ করছি, কিন্তু এগুলো ফাইনাল ভার্সনের কাছাকাছি। 361 00:25:40,666 --> 00:25:42,291 খুব একটা উৎসাহোদীপ্পক না। 362 00:25:42,375 --> 00:25:45,000 এগুলো পাবলিক ঋণের ওপর প্রভাব ফেলবে। 363 00:25:45,416 --> 00:25:52,333 - কোনো পরামর্শ দিতে পারেন? - অফিশিয়ালি, ব্যাঙ্কের তরল সম্পদ, মুদ্রাস্ফীতি রোধ, সাধারণ সব কার্যক্রম, বোঝেনই তো। 364 00:25:52,750 --> 00:25:56,791 আমার ব্যক্তিগত মতামত এই রিপোর্টে বলা নেই, কিন্তু আপনি চাইলে বলতে পারি.... 365 00:25:58,041 --> 00:25:59,041 সোনা। 366 00:26:02,583 --> 00:26:03,583 কী বললেন? 367 00:26:04,208 --> 00:26:05,750 সোনার রিজার্ভ বাড়ান। 368 00:26:05,833 --> 00:26:08,713 এটাই এখন সবচেয়ে নিরাপদ কারেন্সি, দামও বর্ধনশীল, তাই সেগুলো... 369 00:26:09,375 --> 00:26:10,958 ব্যাঙ্ক অফ স্পেনের ভল্টে নিয়ে আসুন। 370 00:26:11,041 --> 00:26:13,681 একমাত্র এটাই আপনাকে এই মার্কেটে লাভের গ্যারান্টি দিতে পারবে। 371 00:26:15,125 --> 00:26:16,125 দেখুন... 372 00:26:16,833 --> 00:26:18,375 ২০০৮ তো এর কাছে কিছুই ছিল না। 373 00:26:20,333 --> 00:26:22,041 সামনেই আসবে ঋণ সংকট। 374 00:26:25,666 --> 00:26:26,916 আপনি কি বলতে আচ্চছেন যে... 375 00:26:28,041 --> 00:26:30,000 আমি পুরো ন্যাশনাল রিজার্ভকে... 376 00:26:30,833 --> 00:26:31,833 কেবল একটা রঙের হাতে ছেড়ে দেই? 377 00:26:31,916 --> 00:26:34,958 না, আমি শুধু বলছি যে, যে নিশ্চিত জিতবে, তার ওপর বাজি ধরতে: 378 00:26:36,166 --> 00:26:37,166 সে হলো সোনা। 379 00:26:42,458 --> 00:26:43,578 কী হচ্ছে? 380 00:26:44,333 --> 00:26:45,916 শান্ত হন, সব ঠিক আছে। 381 00:26:46,000 --> 00:26:47,125 ওটা কি বোমা ফাটার শব্দ? 382 00:26:47,208 --> 00:26:48,958 সব গার্ডেরা গভর্নরের অফিসে যাও, এক্ষুণি। 383 00:26:49,416 --> 00:26:51,375 বাইরের সিকিউরিটি দলকে বলছি - আমি গান্দিয়া। 384 00:26:51,458 --> 00:26:54,208 রেড অ্যালার্ট জারি করো। আমি আবার বলছি, রেড অ্যালার্ট জারি করো। 385 00:26:54,291 --> 00:26:55,583 ব্যাঙ্কের সব দরজা বন্ধ করে দাও। 386 00:26:55,666 --> 00:26:57,976 - কেউ বাইরে আছে? - নাহ, কাউকে দেখছি না। 387 00:26:58,000 --> 00:27:00,101 - বোমাটা ফাটলো কোথায়? - বেজমেন্টে, স্যার। 388 00:27:00,125 --> 00:27:02,166 গন্ধ শুঁখে মনে হচ্ছে, গ্যাস লিকের কারণে এমনটা ঘটতে পারে। 389 00:27:02,250 --> 00:27:05,208 ঠিক আছে। কেউ দরজা লাগাবে না। আবার বলছি, কেউ দরজা লাগাবে না। 390 00:27:05,291 --> 00:27:06,666 হয়তো লোকজন বের করে দেয়া লাগতে পারে। 391 00:27:06,750 --> 00:27:10,125 ম্যাক্সিমাম সিকিউরিটি অ্যালার্ট! সবাই ভেস্ট পরো, জলদি! 392 00:27:24,875 --> 00:27:26,750 ওখানে মিলিটারি অস্ত্র-শস্ত্র আছে। 393 00:27:26,833 --> 00:27:28,393 আমি নিশ্চিত পুরো বিকেলজুড়ে ওগুলোর গায়ে হাত বুলিয়েছে ও, 394 00:27:28,458 --> 00:27:30,625 কখন ট্রিগার চাপবে সেই মুহূর্তের প্রতীক্ষায়, 395 00:27:30,708 --> 00:27:33,041 {\an8} গ্রিন বেরেট - স্পেশাল ফোর্স আর্মি 396 00:27:30,708 --> 00:27:33,041 লোকটা গ্রিন বেরেট ছিল, না? 397 00:27:33,125 --> 00:27:35,083 মিলিটারিতে তিন বছর ছিল, কিন্তু তার আগে 398 00:27:35,166 --> 00:27:38,291 ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত দেহরক্ষী ছিল। 399 00:27:38,916 --> 00:27:41,750 ইরাক আর লেবাননে পাঠানো হয়েছিল ওকে, 400 00:27:41,833 --> 00:27:43,708 অফিশিয়াল অপারেশন বলতে গেলে এগুলোই। 401 00:27:44,375 --> 00:27:48,000 কারণ স্পেশাল অপস কর্পসে থাকাকালীন ছয় বছরে 402 00:27:48,083 --> 00:27:51,791 ওর কাজকর্মের একটা রেকর্ডও নেই... 403 00:27:52,583 --> 00:27:54,875 কোনো ব্ল্যাক অপস কিংবা গোপন মিশনের কথা লেখা নেই। 404 00:27:55,833 --> 00:27:57,791 সের্গিও, লোকটা হলো গুপ্তহত্যাকারী। 405 00:27:58,916 --> 00:27:59,916 ও একজন গুপ্তহত্যাকারী। 406 00:28:05,458 --> 00:28:07,166 অস্ত্রশস্ত্রের মজুদ খুঁজে পেয়েছ? 407 00:28:07,250 --> 00:28:09,666 এখনো না, সবজায়গায় খুঁজেছি, 408 00:28:09,750 --> 00:28:11,125 কোনো অস্ত্রের দেখা পাইনি। 409 00:28:11,708 --> 00:28:15,041 বন্দুকের কথা জানি না, কিন্তু হ্যান্ডকাফগুলো লাইব্রেরিতে ছিল। 410 00:28:17,583 --> 00:28:19,500 বেজন্মাটা নিজের হাত্তে ওগুলো খুলে ফেলেছে। 411 00:28:19,583 --> 00:28:21,223 শিশুপার্কে খেলার নেশায় মত্ত একটা বাচ্চাছেলের মতো কাজ করবে ও। 412 00:28:22,125 --> 00:28:23,666 আমরা ওকে মারবো, নইলে ও আমাদের মারবে। 413 00:28:25,625 --> 00:28:26,916 আমিও ওকে দেখেছি। 414 00:28:28,291 --> 00:28:30,291 আর ব্যাপারটা মোটামুটি পরিষ্কার যে... 415 00:28:31,583 --> 00:28:35,333 সুযোগ পেলে ও আমাদের সবাইকে নির্বিচারে খুন করবে। 416 00:28:48,125 --> 00:28:50,875 সব ব্যাপারে নিশ্চিত হয়েই ওর মুখোমুখি হবে তোমরা... 417 00:28:51,333 --> 00:28:52,708 আত্ম-নিরাপক্ষার স্বার্থেই... 418 00:28:54,083 --> 00:28:55,458 কিন্তু কোনো দ্বিধা ছাড়া... 419 00:28:57,208 --> 00:28:58,666 কারণ ও কোনো দ্বিধা করবে না। 420 00:29:00,791 --> 00:29:02,916 ও একজন নিষ্ঠুর গুপ্তঘাতক ছিল। 421 00:29:04,708 --> 00:29:05,708 নির্দয়। 422 00:29:06,458 --> 00:29:08,208 ও তোমাদের সবাইকে খুন করেই ছাড়বে। 423 00:29:08,958 --> 00:29:10,916 আপনি কী করবেন? 424 00:29:11,000 --> 00:29:14,500 আমি সবার হাত বাঁধবো, যাতে ওরা চুক্তি না ভাঙে। 425 00:29:15,250 --> 00:29:16,250 ওটা ... 426 00:29:19,791 --> 00:29:22,500 তারপর ওদের বোঝাবো যে, আমি আগের চেয়েও বেশি শক্তিশালী। 427 00:29:30,083 --> 00:29:31,166 ঠিক আছে। 428 00:29:31,250 --> 00:29:34,958 সবচেয়ে জরুরি ব্যাপার হলো, তোমাকে বড় করে একটা শ্বাস নিতে হবে। 429 00:29:39,083 --> 00:29:40,125 এটা খুব ভালো। 430 00:29:40,208 --> 00:29:43,041 - তোমার পছন্দের একটা জিনিসের নাম বলো। - সমুদ্র। 431 00:29:43,500 --> 00:29:45,700 যা করতে যাচ্ছি, তার জন্য সমুদ্র বেছে নেয়াটা খুব কাজে দেবে। 432 00:29:46,083 --> 00:29:47,250 তোমার ছোট্ট চোখগুলো বন্ধ করো। 433 00:29:48,958 --> 00:29:50,625 দারুণ, ঠিক আছে, অ্যামান্ডা। 434 00:29:50,708 --> 00:29:53,291 আজকের দিনটাকে গ্রীষ্মের একটা সুন্দর উষ্ণ দিনরূপে কল্পনা করো। 435 00:29:54,000 --> 00:29:57,000 তুমি আছ সমুদ্র তীরের কাছাকাছি, 436 00:29:57,916 --> 00:29:59,750 তোমার দুই পায়ে সমুদ্রের পানি আছাড় খাচ্ছে। 437 00:30:00,250 --> 00:30:01,250 অনুভব করতে পারছ? 438 00:30:01,708 --> 00:30:02,916 হ্যাঁ, পারছি। 439 00:30:03,333 --> 00:30:06,083 এখন আমরা একটা এয়ার ম্যাট্রেসে চড়ে পানিতে ভাসছি, 440 00:30:06,708 --> 00:30:07,875 সাগরের মৃদুমন্দ বাতাস বইছে... 441 00:30:10,500 --> 00:30:11,583 সমুদ্রের তীর বেয়ে... 442 00:30:12,791 --> 00:30:15,375 পাম ট্রিগুলো নেচে উঠছে, বাতাসে গ্রীষ্মের আমেজ। 443 00:30:15,458 --> 00:30:17,333 আমার ঘুম পেয়ে যাচ্ছে। 444 00:30:17,416 --> 00:30:20,041 সমুদ্রে শব্দ শুনতে শুনতে নিজেকে হারিয়ে যেতে দয়াও। 445 00:30:20,625 --> 00:30:22,200 মনমাতানো সমুদ্র। 446 00:30:22,625 --> 00:30:24,250 অ্যামান্ডা... 447 00:30:24,666 --> 00:30:25,958 অ্যামান্ডা... 448 00:30:26,041 --> 00:30:27,291 অ্যামান্ডা... 449 00:30:28,458 --> 00:30:29,458 তারপর ... 450 00:31:24,208 --> 00:31:27,041 মধ্যস্থতা করতে চাইলে ১ চাপুন। 451 00:31:27,125 --> 00:31:29,791 আত্মসমর্পণ করতে চাইলে ২ চাপুন। 452 00:31:29,875 --> 00:31:33,333 আমি কি পরে আছি তা জানতে চাইলে, পাউন্ড সাইন চাপুন। 453 00:31:33,416 --> 00:31:37,208 - ভালো সময়েই ফোন করেছি দেখা যায়। - হ্যাঁ, আজকের দিনটা অসাধারণ যাচ্ছে। 454 00:31:37,666 --> 00:31:39,786 তাও ভালো, কারণ এখন যে খবরটা দেবো, তা শুনে 455 00:31:39,833 --> 00:31:41,125 কতোটা খুশি হবেন, জানি না। 456 00:31:41,541 --> 00:31:44,021 সত্যি বলতে, জাতীয় প্রেসের কাছে কথাটা ইতিমধ্যেই বলে দিয়েছি আমি। 457 00:31:44,750 --> 00:31:47,309 ওরা খুব তাড়াতাড়িই এই মধ্যস্থতার সত্যতা জানতে আপনাকে ফোন করবে হয়তো, 458 00:31:47,333 --> 00:31:48,708 আশা করছি, ব্যাপারটা নিশ্চিত করবেন আপনি। 459 00:31:49,916 --> 00:31:51,708 আমি সেকাজ কেন করবো? 460 00:31:52,125 --> 00:31:53,583 কারণ, আপনি তা না করলে, 461 00:31:54,041 --> 00:31:56,458 আমি বলে দেবো যে, আপনি লিসবনকে মেরে ফেলার ভান করেছেন, 462 00:31:56,541 --> 00:31:58,583 আর ওকে এখন অবৈধভাবে আটকে রেখেছেন, 463 00:31:58,666 --> 00:32:00,875 কোনো বিচারকের সামনে উপস্থিত করাচ্ছেন না। 464 00:32:00,958 --> 00:32:02,291 তাতে কোনো বিচারক কিছু মনে করবে বলে মনে হয় না, 465 00:32:04,083 --> 00:32:07,166 ওর ভুয়া খুনের রেকর্ডিংটাও আছে আমার কাছে। 466 00:32:07,250 --> 00:32:08,666 শালা কুত্তার বাচ্চা! 467 00:32:08,750 --> 00:32:11,333 আমি ওদের বলে দিতে পারি, ওর মা আর মেয়েকে দক্ষিণপূর্ব এশিয়া থেকে 468 00:32:11,416 --> 00:32:14,416 ধরে আনার হুমকি দিয়ে ওকে জোর করে গ্রেপ্তার করেছেন আপনি 469 00:32:14,500 --> 00:32:16,583 কিন্তু শুধু আপনার আর আমার কথা, 470 00:32:17,750 --> 00:32:19,250 সেকাজটা করতে অনেক দেরি করে ফেলেছেন আপনি। 471 00:32:20,708 --> 00:32:23,875 মিনদানাও পুলিশ হেডকোয়ার্টারের আর স্প্যানিশ কনসুলের তিন সিআইএ এজেন্টকে বলুনগে, 472 00:32:24,375 --> 00:32:30,458 মিস্টার লিওপল্ডো জিসবরনে এই অপারেশনটা চালাতে মানিলায় আসছেন.. 473 00:32:30,958 --> 00:32:35,375 ...ট্যাক্সের টাকাটা ভালো কোনো কাজে লাগালে সবার কাছে নিজেদের গাধামিটা একটু হলেও ঢাকা দিতে পারবেন। 474 00:32:35,458 --> 00:32:37,583 নিজের কথা শুনতে খুব ভালো লাগে, না? 475 00:32:37,666 --> 00:32:39,083 আপনার কথাবার্তা রেডিও উপস্থাপকদের মতো। 476 00:32:39,541 --> 00:32:40,541 আসল কথায় আসুন। 477 00:32:41,166 --> 00:32:42,291 আপনি কী চান? 478 00:32:43,458 --> 00:32:45,958 মধ্যস্থতার ব্যাপারে নিশ্চিত হতে চাই। 479 00:32:46,041 --> 00:32:48,500 আমার দলের একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 480 00:32:51,208 --> 00:32:53,041 আমি আর আপনার কথা বিশ্বাস করি না। 481 00:32:57,583 --> 00:32:59,083 প্রেসের কাছে ব্যাপারটা নিশ্চিত করুন। 482 00:33:00,625 --> 00:33:02,265 এমনিভাবে নিজেদের মহৎ উদ্দেশ্যের প্রমাণ দেখাতে পারবেন, 483 00:33:02,333 --> 00:33:06,166 সেই সাথে ভেতরে যারা আছে, বিশেষ করে জিম্মিরা, মানসিকভাবে উজ্জীবিত হয়ে উঠবে। 484 00:33:06,250 --> 00:33:08,833 আরেকটা ব্যাপারে অনুরোধ করতে চাই। 485 00:33:22,958 --> 00:33:26,041 মধ্যস্থতার খবরটা কয়েক মিনিটের মধ্যে পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়বে। 486 00:33:29,375 --> 00:33:30,791 দারুণ একটা শিরোনাম হবে এটা। 487 00:33:32,125 --> 00:33:33,750 ছবিগুলো হবে আরেক ডিগ্রি বাড়া। 488 00:33:38,000 --> 00:33:43,916 {\an8} পেলা - চাল, জাফরান, মুরগিমিশ্রিত বিরিয়ানি টাইপ খাবার 489 00:33:38,000 --> 00:33:43,916 পুলিশ এসে আটটা পেলা, চোদ্দ প্যাকেট রুটি আর আট কেস ওয়াইন দরজায় দিয়ে গেছে। 490 00:33:44,000 --> 00:33:46,250 মনে হবে, আমরা একটা পার্টি দিচ্ছি। 491 00:33:46,333 --> 00:33:47,750 আরেহ! দারুণ সুগন্ধ আসছে, মামা। 492 00:33:54,500 --> 00:33:57,333 কিন্তু ব্যাঙ্কের ভেতরটা দেখে মনে হচ্ছে, এখানে শেষকৃত্যের প্রস্তুতি নেয়া হচ্ছে। 493 00:34:05,416 --> 00:34:08,916 সামনের চেয়ে চোখের আড়ালে থাকা ব্যাপারগুলো অনেকসময়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, 494 00:34:09,000 --> 00:34:13,625 আর আমাদের জীবন লোপাট করতে চলা গান্দিয়া এখন অদৃশ্য। 495 00:34:14,166 --> 00:34:17,046 স্টকহোম আর রিও মিলে ২য় তলা খুঁজেছে, গান্দিয়ার কোনো চিহ্ন নেই। 496 00:34:17,125 --> 00:34:19,958 মন দিয়ে শোনো, বেজমেন্ট আমার চোখের আড়ালে আছে। 497 00:34:20,666 --> 00:34:22,875 হেলসংকি পূর্বে যাও, তুমি যাও পশ্চিমে। 498 00:35:36,166 --> 00:35:37,166 টোকিও। 499 00:35:37,708 --> 00:35:39,958 ব্যাঙ্কের ভেতরের ক্যামেরাটা দেখতে পাচ্ছি না। 500 00:35:40,541 --> 00:35:41,541 একটাও না। 501 00:35:44,625 --> 00:35:45,750 তোমাদের নিজেদেরকেই চলতে হবে। 502 00:35:52,791 --> 00:35:56,458 আমাদের চোখের আড়ালে থাকা জিনিসগুলো অভাবনীয় প্রভাব ফেলার ক্ষমতা রাখে। 503 00:36:04,583 --> 00:36:06,250 হ্যালো, নার্স। 504 00:36:06,333 --> 00:36:08,333 আচ্ছা। 505 00:36:09,541 --> 00:36:11,083 এটা একটু দ্যাখো। 506 00:36:15,958 --> 00:36:19,000 অথচ তোমার ওপর বিশ্বাস আনার কথা কখনোই ভাবিনি। 507 00:36:20,625 --> 00:36:22,000 কেন? 508 00:36:23,500 --> 00:36:27,000 কারণ তুমি পার্লেমো আর বার্লিনের মতো একজাতের লোক। 509 00:36:29,208 --> 00:36:32,208 সাধারণ একটা ষণ্ডা মনে হয়েছিল তোমাকে। 510 00:36:33,625 --> 00:36:35,625 তুমি ষণ্ডাই, কিন্তু মানুষ ভালো। 511 00:36:35,958 --> 00:36:37,500 দুর্গের মতো শক্তিশালী। 512 00:36:38,416 --> 00:36:40,875 সত্যি বলতে, ওর মনটা অনেক নরম। 513 00:36:42,000 --> 00:36:44,833 নাইরোবি, সোনা, তোমাকে একটা ইঞ্জেকশন দেবো। 514 00:36:44,916 --> 00:36:45,958 আরেকটা? 515 00:36:46,500 --> 00:36:49,291 - ওকে একটুও ছাড় দিচ্ছ না তুমি। - এগুলো অ্যান্টিবায়োটিক। 516 00:36:49,791 --> 00:36:51,500 এখনো সংক্রমণের ঝুঁকি আছে। 517 00:36:52,000 --> 00:36:54,416 তুমি অসাধারণ, প্যাকিতা। 518 00:36:55,041 --> 00:36:57,208 আমিই ইঞ্জেকশন চেয়েছিলাম। 519 00:36:58,333 --> 00:37:01,166 পেশেন্ট নিজেই যদি আদেশ দেয়... 520 00:37:05,833 --> 00:37:07,541 মনে আছে, আমি বলেছিলাম যে... 521 00:37:08,583 --> 00:37:10,916 আমি জন্মেও তোমার ধারেকাছে আসবো না? 522 00:37:11,375 --> 00:37:12,375 হ্যাঁ। 523 00:37:14,750 --> 00:37:16,125 আমি ভাবছিলাম সেটা। 524 00:37:22,416 --> 00:37:25,833 দাঁড়াও, খুব চালাকির সাথে তোমার উদ্দেশ্যটা প্রকাশ করেছ। 525 00:37:26,500 --> 00:37:27,708 তাই না, প্যাকিতা? 526 00:37:34,541 --> 00:37:35,666 যখন তুমি ... 527 00:37:36,708 --> 00:37:38,041 জন্মেও ধারেকাছে আসবে না বলেছিলে, 528 00:37:41,000 --> 00:37:42,250 তখনই আমি তোমার হয়ে গেছি। 529 00:37:45,125 --> 00:37:50,333 আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, তুমি সাদা ধবধবে বউয়ের পোশাকে আমার দিকে হেঁটে আসছ, 530 00:37:50,416 --> 00:37:52,833 - বলছ, "কবুল! কবুল! কবুল!" - আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। 531 00:37:52,916 --> 00:37:54,596 - তারপর জমবে পার্টি, মদ খাওয়া... - আচ্ছা, থামো। 532 00:37:54,666 --> 00:37:56,875 শান্ত হও, এত লাফালাফির কিছু নেই... 533 00:37:57,458 --> 00:38:00,958 আমি আর দশটা বউয়ের মতো হবো না। 534 00:38:16,500 --> 00:38:20,083 আমাদের চোখের আড়ালে থাকা জিনিসগুলো নিয়েই বেশি চিন্তা হয় আমাদের। 535 00:38:20,791 --> 00:38:22,166 ও এখানে নেই। 536 00:38:22,250 --> 00:38:24,500 যেমন, কারো ব্যাপারে একটু সন্দেহ মনে উঁকি দিলে, 537 00:38:25,583 --> 00:38:27,250 সেই চিন্তাটা থামিয়ে রাখা কঠিন। 538 00:38:27,333 --> 00:38:28,333 রিও। 539 00:38:30,541 --> 00:38:32,791 তোমার শরীরে কোনো মারধরের চিহ্ন নেই কেন? 540 00:38:39,083 --> 00:38:41,250 তাছাড়া তোমার ওজনও তেমন একটা কমেনি। 541 00:38:44,416 --> 00:38:45,958 গান্দিয়া কীভাবে পালালো? 542 00:38:49,875 --> 00:38:51,583 আমাকে এসব জিজ্ঞেস করছ কেন? 543 00:38:58,875 --> 00:39:00,250 কারণ তুমি মিথ্যা বলেছ। 544 00:39:01,875 --> 00:39:04,625 ওরা তোমাকে কীভাবে নির্যাতন করেছে, তা খুলে বলোনি তুমি, 545 00:39:04,708 --> 00:39:06,791 অথচ প্রফেসর সবকিছু ভেঙে বলতে বলেছিল। 546 00:39:10,750 --> 00:39:12,333 তুমি কেবল আমাকে বলছ কেন? 547 00:39:12,875 --> 00:39:13,875 আমি কারণটা জানতে চাই। 548 00:39:14,750 --> 00:39:15,750 কেন, শুনবে? 549 00:39:19,083 --> 00:39:20,083 আমি কেন? 550 00:39:21,375 --> 00:39:24,166 কারণ আমার মাথার মধ্যে এই অসহনীয় চিন্তাগুলো নিয়ে আমি ঘুমাতে পারি না। 551 00:39:24,250 --> 00:39:27,000 কারণ আমি এসব আর মনে করতে চাই না, তোমাদের সহানুভূতিও পেতে চাই না। 552 00:39:27,083 --> 00:39:31,125 কারণ, ঐ কফিনটায় শুয়ে শুয়ে অসহায়ের মতো কাঁদার কথা আর বলতে চাই না আমি। 553 00:39:31,208 --> 00:39:32,833 খালি মনে হত... 554 00:39:33,750 --> 00:39:35,291 কবে আমার বেডরুমে যাবো, 555 00:39:35,375 --> 00:39:36,625 কবে আমার মাকে জড়িয়ে ধরবো। 556 00:39:36,708 --> 00:39:39,291 ভেবেছিলাম, আমার মা আমাকে জীবিত অবস্থায় আর দেখতে পাবে না, 557 00:39:39,375 --> 00:39:41,416 আমার লাশটা দাফন করার সুযোগই পাবে না। 558 00:39:41,500 --> 00:39:43,875 - রিও... - আমি এত কাঁদতাম যে মুখে খিঁচুনি উঠে যেত, 559 00:39:43,958 --> 00:39:46,083 আর মাথাটা ক্রমাগত কফিনের সাথে বাড়ি খেত। 560 00:39:46,166 --> 00:39:48,250 চোখে বালি পড়তে থাকত, তাও কান্না থামাতে পারতাম না। 561 00:39:48,333 --> 00:39:49,208 যথেষ্ট হয়েছে! 562 00:39:49,291 --> 00:39:50,291 এতে চলবে? 563 00:39:50,708 --> 00:39:52,666 একথাগুলোই কি শুনতে চেয়েছিলে? 564 00:39:56,291 --> 00:39:58,916 আমি দুঃখিত। আমি দুঃখিত। 565 00:40:02,208 --> 00:40:04,833 সব ঠিক আছে। শান্ত হও। শান্ত হও। 566 00:40:13,083 --> 00:40:14,291 এতে কিছু যায় আসে না। 567 00:40:15,000 --> 00:40:16,000 হ্যাঁ, আসে। 568 00:40:16,500 --> 00:40:17,916 দুঃখিত, আতঙ্ক চেপে বসেছিল আমার ওপরে। 569 00:40:18,000 --> 00:40:19,750 আমি কি বলছি না বলছি, জানি না। 570 00:40:21,541 --> 00:40:23,000 আমার ওপর তোমার বিশ্বাস ফিরিয়ে আনবো আমি। 571 00:40:24,833 --> 00:40:25,833 রিও... 572 00:40:28,583 --> 00:40:29,833 তুমি কী করবে? 573 00:40:33,416 --> 00:40:34,666 আমি গান্দিয়াকে খুন করবো। 574 00:40:37,583 --> 00:40:40,666 চোখের আড়ালে থাকা জিনিস খুঁজে বেড়াই আমরা, আর মাঝে মাঝে ভুলে যাই, 575 00:40:40,750 --> 00:40:44,041 আমাদের চোখে যারা অদৃশ্য, তারা কিন্তু আমাদের দেখতে পায়। 576 00:40:44,125 --> 00:40:45,958 ঠিক তখনই আসে বিপদ। 577 00:41:12,083 --> 00:41:14,750 এইবার হবে খেলা! জব্বর! 578 00:41:14,833 --> 00:41:18,625 দেখো, ওরা কত খুশি? ওদের সবার চাঁদমুখের দিকে তাকিয়ে দেখো। 579 00:41:18,708 --> 00:41:22,625 এখন কেউ বিদ্রোহ করতে যাবে কেন? কী অবিশ্বাস্য! 580 00:41:22,708 --> 00:41:27,250 সামান্য পেলা আর সুস্বাদু বিয়ার কী দারুণ একটা আমেজ এনে দিয়েছে, টের পাচ্ছি। 581 00:41:27,333 --> 00:41:29,583 কিডন্যাপারদের উদ্দেশ্যে একবার করতালি হয়ে যাক! 582 00:41:29,666 --> 00:41:32,625 বদমায়েশি বন্ধ করো, আর মুখে লাগাম দাও, এক্ষুণি। 583 00:41:33,333 --> 00:41:34,875 আমাকে ছেড়ে দিতে হবে তোমাদের। 584 00:41:35,666 --> 00:41:37,416 লাঠি দিয়ে ওর মাথা ছেনে দিয়েছি আমি। 585 00:41:37,500 --> 00:41:40,300 আমাকে এখানে ভেড়ার মতো বেঁধে রেখে গেলে আমার খুনি হয়ে যাবে তুমি। 586 00:41:40,375 --> 00:41:42,333 অ্যাই কুত্তার বাচ্চা! আমাকে ছেড়ে দাও, প্লিজ! 587 00:41:43,416 --> 00:41:46,208 যখন পালাচ্ছিলে, তখন তো ও তোমাকে খুন করেনি, তাহলে এখন করবে কেন? 588 00:41:47,666 --> 00:41:48,916 চিন্তার কিছু নেই। 589 00:41:49,000 --> 00:41:50,500 বাকিরা ওকে খুঁজে বের করবে। 590 00:41:51,583 --> 00:41:54,333 দারুণ, ওরা ওকে খুঁজছে। শুনে ভালো লাগলো। 591 00:41:54,416 --> 00:41:55,416 খুব ভালো। 592 00:41:55,833 --> 00:42:00,833 ওরা তোমাকে বেবিসিটিং এর দায়িত্ব দিয়েছে, এটা শুনে আরো ভালো লাগলো। 593 00:42:02,916 --> 00:42:04,750 কী দারুণ একটা সিদ্ধান্ত, না? 594 00:42:05,541 --> 00:42:06,708 এটা কে বানিয়েছে? 595 00:42:12,791 --> 00:42:14,375 ওরা রিওকে পাঠিয়েছে। 596 00:42:16,000 --> 00:42:22,708 স্পেনের সবচেয়ে দুর্ধর্ষ, পেশাদার গুপ্তঘাতককে ধরে আনার জন্য ওরা পাঠিয়েছে কম্পিউটারের ওস্তাদকে। 597 00:42:23,333 --> 00:42:24,708 বাহ, চমৎকার। 598 00:42:26,666 --> 00:42:30,708 মানসিকভাবে ভেঙে পড়া একটা ছেলে, সামান্য একটা ট্রিগার চাপার ক্ষমতা নেই যার। 599 00:42:31,541 --> 00:42:35,625 তোমার প্রাক্তন স্ত্রীর হাত ধরে কাঁদতে কাঁদতে ব্যাঙ্ক অফ স্পেনে হেঁটে বেড়াচ্ছে। 600 00:42:35,708 --> 00:42:36,875 খুব সুন্দর। 601 00:42:39,666 --> 00:42:41,500 ও একজন একজন করে খুন করবে ওদেরকে। 602 00:42:41,583 --> 00:42:44,791 এদের নেতা যে টোকিও, সেটা তোমার ঘিলুতে ঢুকছে না কেন? 603 00:42:44,875 --> 00:42:46,708 নাইরোবির অপারেশনটা আমাদের আসল কাজ না। 604 00:42:47,125 --> 00:42:49,041 ভাইরে, আমাদের আসল কাজ হলো বেঁচে থাকা। 605 00:42:50,041 --> 00:42:50,916 এদিকে এসো। 606 00:42:51,000 --> 00:42:52,375 - এদিকে এসো। - কী হয়েছে? 607 00:42:52,458 --> 00:42:53,791 কী চাও তুমি? 608 00:42:56,041 --> 00:42:57,208 দেখো... 609 00:42:57,291 --> 00:42:59,416 তুমি টোকিওকে অনেক ভালোবাসো, জানি। 610 00:43:00,541 --> 00:43:02,458 তোমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গেছ, এও জানি। 611 00:43:04,875 --> 00:43:08,291 কিন্তু তোমার কি মনে হয় না যে আমাদের এখন নেতা হিসেবে ওকেই দরকার? 612 00:43:09,083 --> 00:43:10,875 নিজের বুকে হাত দিয়ে বলো তো... 613 00:43:15,333 --> 00:43:16,833 তুমি কি টোকিওকে সত্যিই বিশ্বাস করো? 614 00:43:26,416 --> 00:43:28,125 আমাকে ছেড়ে দাও, ভাই। 615 00:43:29,208 --> 00:43:31,250 তুমি জানো, এটাই ঠিক কাজ। 616 00:43:31,333 --> 00:43:33,500 আমাকে ওপরতলায় নিয়ে যাও। 617 00:43:33,583 --> 00:43:35,333 আমাকে ছেড়ে যেতে হবে তোমাকে। 618 00:43:36,708 --> 00:43:38,083 আরে, অ্যাই। 619 00:43:38,166 --> 00:43:39,833 চুপ করো! 620 00:43:39,916 --> 00:43:41,500 মাতিয়া, দায়িত্ব এখন তোমার। 621 00:43:47,875 --> 00:43:48,875 এত কাছে এসেও! 622 00:43:49,458 --> 00:43:50,458 রিও! 623 00:43:51,458 --> 00:43:52,458 রিও! 624 00:43:52,541 --> 00:43:53,583 কোথায় যাচ্ছ? 625 00:43:53,666 --> 00:43:56,041 ঐ কুত্তার বাচ্চাকে খুন করে ফেলবো আমি। 626 00:43:56,125 --> 00:43:57,666 চুপ করো! 627 00:44:03,958 --> 00:44:05,375 আগের ঘটনার জন্য দুঃখিত আমি। 628 00:44:06,666 --> 00:44:08,375 পুরো ব্যাপারটা কেমন ভজঘট পাকিয়ে গেছে। 629 00:44:09,333 --> 00:44:12,500 শুধু বলি যে, তুমি আমাদের সাথে থাকবে, থাকবেই। 630 00:44:13,166 --> 00:44:15,000 আর আমি জানি তুমি কখনো বিশ্বাসঘাতকতা করবে না। 631 00:44:19,875 --> 00:44:22,291 - চলো, কুত্তার বাচ্চাটাকে খুঁজে বের করা যাক। - চলো। 632 00:45:52,583 --> 00:45:55,101 - ন্যাশনাল পুলিশ, কী সাহায্য করতে পারি? - আমি সিজার গান্দিয়া বলছি, 633 00:45:55,125 --> 00:45:57,625 ব্যাঙ্ক অফ স্পেনের গভর্নরের নিরাপত্তারক্ষীদের প্রধান। 634 00:45:57,708 --> 00:46:00,559 আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সিকিউর লাইন থেকে ফোন করছি। 635 00:46:00,583 --> 00:46:02,041 তুমি কি সত্যিই দেখতে পাচ্ছ? 636 00:46:02,125 --> 00:46:04,083 হ্যাঁ, লাইনটা ব্যাঙ্ক অফ স্পেন থেকে আসছে। 637 00:46:04,541 --> 00:46:07,791 ব্যাঙ্কের বাইরের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করিয়ে দাও আমাকে। 638 00:46:07,875 --> 00:46:09,250 সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 639 00:46:14,208 --> 00:46:16,041 - কী? - রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফোন এসেছে। 640 00:46:16,125 --> 00:46:17,541 - আমি সিজার গান্দিয়া। - কে? 641 00:46:17,625 --> 00:46:19,583 গভর্নরের সিকিউরিটির প্রধান। 642 00:46:19,666 --> 00:46:23,291 - সিএনআই এর কর্নেল তামায়োর সাথে আমাকে যোগাযোগ করিয়ে দাও। - অবশ্যই, কর্নেল! 643 00:46:27,333 --> 00:46:29,333 গভর্নরের নিরাপত্তারক্ষীদের প্রধান ফোন করেছে। 644 00:46:29,416 --> 00:46:32,096 - ঠিক আছে। রুম খালি করো। - সবাই বাইরে যাও। 645 00:46:32,916 --> 00:46:34,375 কর্নেল তামায়ো বলছি। 646 00:46:34,750 --> 00:46:37,500 কর্নেল, আমি গান্দিয়া বলছি। আমি পালাতে পেরেছি। 647 00:46:37,583 --> 00:46:39,041 কোথা থেকে ফোন করছ? 648 00:46:39,750 --> 00:46:45,125 প্যানিক রুম থেকে। আমি আভ্যন্তরীণ সিকিউরিটি অ্যান্ড সারভেইল্যান্স সিস্টেম দিয়ে ওদের সব কাজকর্ম দেখছি। 649 00:46:45,208 --> 00:46:46,958 বাইরের কানেকশন কেটে দিয়েছি আমি, 650 00:46:47,041 --> 00:46:48,921 বেজন্মাগুলো ভেতর থেকে দেখতে পাবে না আপনাকে। 651 00:46:49,291 --> 00:46:50,666 আপনার নির্দেশের অপেক্ষায়। 652 00:46:52,458 --> 00:46:56,583 এখনকার মতো, নিস্ক্রিয় থাকো। এখন আমরা মধ্যস্থতার মাঝামাঝি আছি। 653 00:46:57,083 --> 00:46:59,541 কর্নেল, এই মধ্যস্থতা কতক্ষণ টিকবে? 654 00:47:01,083 --> 00:47:03,666 ২৪ ঘন্টার বেশি বাকি আছে, আমরা একে থামাতে পারব না। 655 00:47:03,750 --> 00:47:05,333 এটা সব জায়গায় ছাপানো হয়ে গেছে। 656 00:47:05,416 --> 00:47:08,458 কর্নেল, ২৪ ঘন্টার মাঝে শুয়োরের বাচ্চাগুলো সিঙ্গাপুরে চলে যাবে। 657 00:47:08,541 --> 00:47:10,000 চলেন, আমরা একযোগে ওদের ওপর আক্রমণ শুরু করি। 658 00:47:10,083 --> 00:47:11,803 একসাথে দুইপাশ থেকে আক্রমণ করতে পারবো। 659 00:47:11,875 --> 00:47:13,625 দশ মিনিটের মাঝে ল্যাঠা দুকে যাবে। 660 00:47:14,125 --> 00:47:15,458 গান্দিয়া, আমার হাত বাঁধা। 661 00:47:15,541 --> 00:47:18,916 মাদ্রিদের কেন্দ্রে আর কোনো যুদ্ধ বাঁধাতে চান না প্রেসিডেন্ট। 662 00:47:20,833 --> 00:47:24,291 স্যার, আমার কাছে স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড, সবকিছু আছে। 663 00:47:24,375 --> 00:47:26,375 ওদের পালানোর অপেক্ষায় আমি চুপ করে বসে থাকতে পারি না। 664 00:47:26,458 --> 00:47:27,958 আমি তো আর ওদের সাথে মধ্যস্থতা করিনি। 665 00:47:28,375 --> 00:47:29,583 বুঝতে পেরেছ? 666 00:47:39,583 --> 00:47:43,333 অফিশিয়ালি আমি তোমাকে চুপ করে বসে থাকার পরামর্শ দিতে পারি। 667 00:47:44,291 --> 00:47:46,708 যদিও, তুমি সেটা করো, তা আমি চাই না। 668 00:47:47,208 --> 00:47:48,583 এর মানে কী? 669 00:47:49,416 --> 00:47:52,583 মানে, তুমি যা কিছু করবে, ধরে নেয়া হবে যে, নিজেকে বাঁচানোর জন্য তা করেছ তুমি। 670 00:47:52,666 --> 00:47:54,416 কোনো আইনী সমস্যা হবে না। 671 00:47:54,833 --> 00:47:57,416 ওদের সবাইকে মারতে পারলে তুমি আমার কাছে, আমাদের বিনিয়োগকারীদের কাছে, 672 00:47:57,500 --> 00:48:00,250 এদেশের সরকারের কাছে হিরো বনে যাবে। 673 00:48:00,750 --> 00:48:01,750 বুঝেছি, কর্নেল। 674 00:48:03,000 --> 00:48:04,000 শুভকামনা রইলো। 675 00:48:04,541 --> 00:48:06,291 জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো সেগুলো, 676 00:48:06,375 --> 00:48:09,291 যেগুলো মানুষকে বোঝায় যে, ফেরার আর কোনো পথ নেই। 677 00:48:09,958 --> 00:48:13,041 তুমি লাইন ক্রস করে ফেলেছ, এখন আর এদিকে আসতে পারবে না। 678 00:48:13,666 --> 00:48:15,250 আর সবকিছুই পালটে যাবে এখন, 679 00:48:16,291 --> 00:48:18,041 তা তোমার পছন্দ হোক বা নাই হোক, 680 00:48:18,625 --> 00:48:20,791 সুতরাং বর্তমানটাকেই আঁকড়ে ধরে রাখো, 681 00:48:20,875 --> 00:48:23,125 ভান করো যে, বিপর্যয়টাকে ঠেকানোর একটা সুযোগ হয়তো ছিল তোমার। 682 00:48:25,458 --> 00:48:27,250 কী অবস্থা আমাদের? 683 00:48:27,750 --> 00:48:29,458 আশা করি তোমাদের চমকে দেইনি, 684 00:48:32,250 --> 00:48:33,833 আমরা মিন্দানাওতে গিয়েছিলাম, 685 00:48:33,916 --> 00:48:37,125 কিন্তু তোমার মা আর মেয়ে আর সেখানে ছিল না। টা-ডা! 686 00:48:39,166 --> 00:48:43,916 আমি হয়তো অভিনন্দনই জানাতাম তোমাকে, কিন্তু জানাবো না। 687 00:48:46,000 --> 00:48:47,000 জানাবো না। 688 00:48:47,500 --> 00:48:51,208 কারণ ব্যাঙ্কে ঢোকার আগে তোমাদের ছোট্ট রিও 689 00:48:51,875 --> 00:48:54,375 তোমাদের সব ট্রান্সপোর্টারের নাম দিয়ে দিয়েছে আমাকে। 690 00:49:01,166 --> 00:49:03,625 আর ও প্রফেসরকে বলেনি। 691 00:49:04,583 --> 00:49:06,125 আমি শুনছিলাম, জানো? 692 00:49:21,125 --> 00:49:24,666 ও আমার মা আর তোমার মেয়েকে কতক্ষণ পরে ফেরত দেবে বলে মনে হয়? 693 00:49:41,916 --> 00:49:44,000 - প্রফেসর - হ্যাঁ, অ্যান্টোনানজাস? 694 00:49:44,708 --> 00:49:47,416 আপনাকে কীভাবে বলব, জানি না, শুধু জানি এটা করা উচিত না, কিন্তু... 695 00:49:49,958 --> 00:49:50,958 কিন্তু কী? 696 00:50:03,958 --> 00:50:06,833 টামায়ো ঠাণ্ডা মাথায় মানুষ খুনের আদেশ দিচ্ছে। 697 00:50:06,916 --> 00:50:08,875 - এ তো অপরাধ। - কী হচ্ছে বেনিতো? 698 00:50:09,625 --> 00:50:12,791 ব্যাংকের সিকিউরিটি প্রধান গান্দিয়া, গোয়েন্দাদেরকে ফোন করেছে 699 00:50:12,875 --> 00:50:14,715 ও মিলিটারি যন্ত্রপাতিভর্তি একটা প্যানিক রুমে আছে। 700 00:50:14,791 --> 00:50:16,208 প্যানিক রুমটা কোথায়? 701 00:50:17,125 --> 00:50:20,291 জানি না, কিন্তু এটায় ক্যামেরা আছে, আর ও সবকিছু দেখতে পাচ্ছে। 702 00:50:34,208 --> 00:50:35,208 টোকিও। 703 00:50:36,958 --> 00:50:38,500 - টোকিও। - প্রফেসর। 704 00:50:38,583 --> 00:50:42,375 শোনো, গান্দিয়ার কাছে অস্ত্র আছে। ওর একটা প্যানিক রুমও আছে। 705 00:50:43,500 --> 00:50:46,250 - কী? - ওর প্যানিক রুম আছে, 706 00:50:46,333 --> 00:50:48,125 ও তোমাদের দেখতে পাচ্ছে, তোমরা কোথায় আছ, সেটা জানে ও। 707 00:50:48,208 --> 00:50:50,000 সবাইকে একত্র করতে হবে তোমাকে। 708 00:50:53,083 --> 00:50:54,208 টোকিও? 709 00:51:05,041 --> 00:51:06,041 টোকিও? 710 00:51:08,708 --> 00:51:09,708 টোকিও? 711 00:51:10,125 --> 00:51:11,125 টোকিও? 712 00:51:13,125 --> 00:51:19,125 অনুবাদে - কুদরতে জাহান 713 00:51:20,125 --> 00:51:26,125 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।