1
00:00:15,550 --> 00:00:19,513
শুরিক চরিত্রে
আলেক্সান্ডার ডেময়্যানেনকো
2
00:00:20,144 --> 00:00:23,928
Kavkazskaya plennitsa
Kidnapping, Caucasian Style
কাকেশীয় কায়দায় অপহরণ
3
00:00:24,319 --> 00:00:27,344
ili Novye priklyucheniya Shurika
Or Shurik's New Adventures
কিংবা শুরিকের নতুন অভিযান
4
00:00:27,554 --> 00:00:29,807
অন্যান্য চরিত্রে
5
00:00:30,094 --> 00:00:32,597
নাটালিয়া ভারলে
6
00:00:32,877 --> 00:00:35,415
ভ্লাদিমির ইতুশ
7
00:00:35,870 --> 00:00:39,867
ফ্রুনজিক মাকার্টচুন,
রুসলান আখমেতোভ
8
00:00:40,288 --> 00:00:44,665
ইয়ুরি নিকুলিন, গেওর্গি ভিটসিন,
ইয়েভগেনি মরগুনভ
9
00:00:58,380 --> 00:01:01,963
পরিচালনা: লিওনিদ গাইদাই
10
00:01:35,468 --> 00:01:38,564
যিনি আমাদেরকে এই গল্পটা বলেছিলেন,
ইনিই সেই শুরিক।
11
00:01:38,808 --> 00:01:43,042
তাঁর একটি অভিযানে, তিনি বিভিন্ন আনাচে-কানাচে
ছড়িয়ে থাকা কিংবদন্তি ও লোককাহিনী সংগ্রহ করেছিলেন...
12
00:01:43,748 --> 00:01:46,144
সত্যিকার অর্থে এই গল্পটিও একটি কিংবদন্তি হতে পারে,
13
00:01:46,705 --> 00:01:51,533
তবে আমাদেরকে শুরিক জোর দিয়ে বলেছেন যে
এটা ঘটেছে একটা পার্বত্য অঞ্চলে।
14
00:01:52,168 --> 00:01:56,331
কিন্তু কোন অঞ্চল, তা নির্দিষ্ট করে বলেননি,
কারণ তিনি নিরপেক্ষ থাকতে চেয়েছেন
15
00:01:57,177 --> 00:02:02,456
অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে
যেখানে এই জাতীয় গল্প থাকতে পারে।
16
00:02:06,641 --> 00:02:07,815
যা! যা!
17
00:02:09,633 --> 00:02:11,330
কোথায় যাচ্ছিস?
18
00:02:16,174 --> 00:02:17,183
ধুর ছাই!
19
00:02:53,540 --> 00:02:56,659
কী দেখে যে আমি চালাতে রাজি হয়েছি
এই হাঁপানিয়ালা মরা ভ্যাকুয়াম ক্লিনারটা?
20
00:02:56,845 --> 00:02:58,790
আশাহত হয়ো না!
21
00:03:04,325 --> 00:03:07,659
আমার মনে আছে, কী বলেছিলেন সেই মহাজ্ঞানী
আবু-আখমাত-ইবনে-বে,
22
00:03:07,979 --> 00:03:10,790
যিনিই প্রথম চালাতেন এই মেশিনটা।
বলেছিলেন, "এডিক..."
23
00:03:11,145 --> 00:03:12,698
- এডিক।
- শুরিক।
24
00:03:12,884 --> 00:03:15,660
তিনি বলেছিলেন, "এডিক,
একমাত্র আল্লাহ-ই ভালো জানেন
25
00:03:15,841 --> 00:03:18,866
যখন এই অজাত মেশিনটার অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়
26
00:03:19,042 --> 00:03:22,198
তখন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন সহকারে এটা ছড়িয়ে পড়ে।"
27
00:03:22,592 --> 00:03:25,711
মানে খুব সম্ভবত এটার কার্বোরেটর একেবারে গেছে!
28
00:05:02,304 --> 00:05:04,356
- ক্ষমা করবেন...ক্ষমা করবেন...
- হ্যাঁ?
29
00:05:04,740 --> 00:05:06,329
শুনুন...
30
00:05:07,175 --> 00:05:09,642
- আপনি কি কিছু মনে করবেন...
- কী মনে করব?
31
00:05:10,028 --> 00:05:14,263
দয়া করে আপনি সোজা পথে যাবেন,
এভাবে আঁকাবাঁকা পথে না যেয়ে?
32
00:05:14,690 --> 00:05:17,916
- এটা কেন বলছেন?
- আমার গাধা আপনাকে অনুসরণ করছে।
33
00:05:18,158 --> 00:05:19,686
- সত্যি নাকি?
- একদম সত্যি!
34
00:05:19,748 --> 00:05:22,410
- তাহলে আপনার গাধাই আমার পিছু পিছু ছুটছে?
- হ্যাঁ, তাই।
35
00:05:23,527 --> 00:05:26,065
- আমার তো আরও মনে হচ্ছিল...
- না, সে!
36
00:05:28,746 --> 00:05:31,972
- আপনি কি কাছাকাছি কোথাও থেকে এসেছেন?
- হ্যাঁ, আমি এখানে ছুটিতে এসেছি।
37
00:05:32,156 --> 00:05:35,596
- আমিও ব্যবসার কাজে এসেছি। শহরটা কত দূরে?
- ২ কিলোমিটার হবে।
38
00:05:36,018 --> 00:05:38,651
- যাই তাহলে। অনেক ধন্যবাদ।
- সময়টা ভালো কাটুক।
39
00:05:38,835 --> 00:05:41,753
চল, যাই...
হাঁট! হাঁট!
40
00:05:44,785 --> 00:05:47,631
আপনি দেখলেনই তো,
সে নড়ছে না আপনি যাওয়া ছাড়া।
41
00:05:52,057 --> 00:05:54,797
- জন্মসাল কবে?
- ১৯৪২।
42
00:05:57,310 --> 00:06:00,370
- ভ্রমণের উদ্দেশ্য?
- নৃতত্ত্ব ভিত্তিক গবেষণার কাজে।
43
00:06:00,615 --> 00:06:05,206
- বুঝেছি... তেলের খোঁজে এসেছেন?
- না, না। আমি লোককাহিনীর খোঁজে এসেছি।
44
00:06:05,834 --> 00:06:09,345
আমি লিপিবদ্ধ করতে এসেছি আপনাদের
পৌরণিক গল্প, কিংবদন্তি, টোস্ট...
45
00:06:09,557 --> 00:06:11,146
টোস্ট?!
46
00:06:11,505 --> 00:06:15,989
আমার প্রিয়ভাজন, আপনার কপাল ভালো বলা যায়...
আমিই আপনাকে সাহায্য করব।
47
00:06:16,167 --> 00:06:17,271
মধ্যাহ্ন ভোজনের বিরতি
48
00:06:19,055 --> 00:06:20,229
এসব কী?
49
00:06:20,412 --> 00:06:22,559
- চেয়েছিলেন না খাঁটি টোস্ট?
- জ্বী।
50
00:06:22,951 --> 00:06:26,629
একটা টোস্ট মদ ছাড়া ওমনই লাগে,
একটা বিয়ে কনে ছাড়া যেমন লাগে।
51
00:06:27,126 --> 00:06:30,222
- না, আমি খাব না।
- তাহলে কে খাবে?
52
00:06:31,407 --> 00:06:33,351
খাওয়া তো শুরুই হয়নি।
53
00:06:35,407 --> 00:06:38,563
আপনি বোঝেননি।
আমি এসব খাই না একদমই।
54
00:06:38,782 --> 00:06:41,972
দেখছেনই তো, আমি শারীরিকভাবে সবল নই।
55
00:06:42,157 --> 00:06:46,047
এটা নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না,
আমার প্রথম টোস্ট।
56
00:06:47,132 --> 00:06:51,165
- টোস্ট? তুলে নেই।
- পরে তুলবেন, আগে গ্লাসটা নিন।
57
00:06:53,603 --> 00:06:56,592
আমার প্রপিতামহ বলতেন,
58
00:06:57,639 --> 00:07:02,574
"আমার একটা বাড়ি কেনার ইচ্ছে আছে,
তবে তা কেনার ক্ষমতা আমার নেই।
59
00:07:03,206 --> 00:07:06,752
আমার একটা ছাগল কেনার ক্ষমতা আছে,
তবে ইচ্ছে নেই।"
60
00:07:07,415 --> 00:07:11,199
তাই চলুন আমরা আমাদের ইচ্ছেকেই খেয়ে নেই
61
00:07:11,486 --> 00:07:15,199
যেটা আমাদের ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত।
62
00:07:35,180 --> 00:07:37,362
- আপনার মঙ্গল কামনায়।
- ঠিক...
63
00:07:37,754 --> 00:07:40,494
- এবার তবে আরেকটা হয়ে যাক।
- হোক...
64
00:07:44,538 --> 00:07:47,658
- আমি এক্ষুনি আসছি।
- সময় নাও। আমি একটু নিঃশ্বাস নিয়ে নেই।
65
00:07:49,061 --> 00:07:52,608
কিছুটা তাজা বাতাস পাওয়া গেছে,
একটু মুক্তি মিলল সারাক্ষণ অফিসে বসা থেকে।
66
00:07:53,619 --> 00:07:54,935
সারাক্ষণ অফিস...
67
00:08:08,336 --> 00:08:11,041
- তুই কোথায় ছিলি?
- কিছু হয়েছে?
68
00:08:11,537 --> 00:08:14,657
- আমার ভাগ্নি।
- পরিচিত হয়ে খুশি হলাম।
69
00:08:14,842 --> 00:08:15,851
নিনা।
70
00:08:16,025 --> 00:08:20,437
- সে একজন শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করছে।
- যারা আমাদের জায়গায় আসবে, তাদের শিক্ষা দেবে।
71
00:08:20,722 --> 00:08:23,842
খুব ভালো ছাত্রী, কমসোমোল (রাজনৈতিক) সদস্য, ক্রীড়াবিদও।
72
00:08:24,026 --> 00:08:26,173
- ক্রীড়াবিদ?
- মামা সবই জানে আমার ব্যাপারে।
73
00:08:26,497 --> 00:08:30,352
- আমরা আমাদের জন্য যা চাই, তুমি তো তা-ই।
- কী চান আপনি?
74
00:08:30,533 --> 00:08:34,281
তোমাকে একটা প্রশ্ন করতে চাই,
এমন একটা প্রশ্ন, যেটা তুমি আশা করবে না।
75
00:08:34,534 --> 00:08:36,372
করে ফেলুন।
76
00:08:36,551 --> 00:08:40,027
- বিয়ের ব্যাপারে তোমার চিন্তা-ভাবনা কী?
- আমি তো ইতিবাচকভাবেই নেই।
77
00:08:40,205 --> 00:08:42,281
এসব ভাবার জন্য সে অনেক কম বয়সী।
78
00:08:42,641 --> 00:08:46,745
এটা খুব তাড়াতাড়িও নয় আর খুব দেরিও নয়।
যাও, গাড়ি চালু করো।
79
00:08:47,616 --> 00:08:51,613
আমাদের নতুন বিবাহ প্রাসাদ উদ্বোধনের ব্যাপারে
তোমার কী মত?
80
00:08:51,791 --> 00:08:54,602
- আমি অবশ্যই সেখানে যাব।
- আসলেই যাবে?
- হ্যাঁ, যাব।
81
00:08:54,783 --> 00:08:57,938
অনুমতি পেলে আরেকটা জিনিস জানতে চাইতাম,
ছোট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
82
00:08:58,297 --> 00:09:01,488
- কী সেটা?
- তোমাকে পরে বলব। ওখানে দেখা হচ্ছে।
83
00:09:01,776 --> 00:09:03,614
ঠিক আছে।
84
00:09:12,213 --> 00:09:17,255
আর যখন পুরো পাখির ঝাঁকটা
বসবাসের জন্য দক্ষিণে চলে যাচ্ছিল,
85
00:09:18,128 --> 00:09:21,877
একটা ছোট কিন্তু দাম্ভিক পাখি বলে উঠল,
86
00:09:22,582 --> 00:09:26,580
"আমি নিজেই, সূর্যকে হুঁশিয়ারী দিয়ে আসছি।"
87
00:09:28,183 --> 00:09:32,110
তারপর সে উড়তেই থাকল উপর থেকে উপরে,
88
00:09:32,845 --> 00:09:35,443
কিন্তু শীঘ্রই সূর্যের প্রখর তাপে
তার ডানা পুড়ে গেল,
89
00:09:36,045 --> 00:09:41,158
আর সে পড়ে গেল
একটা গভীর গিরিখাতের একদম তলায়।
90
00:09:42,760 --> 00:09:46,995
অতএব আমার টোস্ট হলো
আমাদের কেউ যাতে এমন না হই,
91
00:09:47,422 --> 00:09:50,020
ব্যাপার না, তুমি কত উঁচুতে উঠতে পারো,
92
00:09:50,867 --> 00:09:55,245
কত দূরে উড়ে যেতে পারো তোমার দল থেকে।
93
00:09:56,121 --> 00:09:59,181
- ওনার কী হয়েছে?
- কী হয়েছে? কী হয়েছে আপনার?
- কাঁদছেন কেন?
94
00:10:01,409 --> 00:10:03,983
কষ্ট লাগছে পাখিটার জন্য!
95
00:10:04,436 --> 00:10:09,046
রাজকন্যা খুব রেগে গিয়ে
নিজেই নিজেকে ফাঁসিতে ঝুলালো,
96
00:10:09,307 --> 00:10:12,985
কারণ সে নির্ভুল গণনা করেছিল
বস্তার শস্যদানা,
97
00:10:13,004 --> 00:10:16,019
সমুদ্রের ফোঁটা এবং জ্বলজ্বল করা তারাগুলোর।
98
00:10:16,196 --> 00:10:19,078
সুতরাং আমি গাণিতিক বিজ্ঞান সম্পর্কিত
টোস্টের পরামর্শ দিচ্ছি!
99
00:10:26,111 --> 00:10:27,985
এটা আপনার।
100
00:10:31,747 --> 00:10:33,550
এটা আপনার!
101
00:10:38,670 --> 00:10:40,129
বিবাহ প্রাসাদ
102
00:10:55,128 --> 00:10:57,204
প্রিয় বন্ধুরা!
103
00:10:57,876 --> 00:11:00,866
আজ একটি মহান এবং আনন্দের দিন...
104
00:11:01,077 --> 00:11:03,817
একটি চমৎকার দিন।
105
00:11:04,556 --> 00:11:08,755
অল্প কিছুক্ষনের মধ্যেই,
এই রুপালি কাঁচি দিয়ে
106
00:11:09,322 --> 00:11:12,382
রেশমের এই লাল ফিতাটি কাটা হবে
107
00:11:13,045 --> 00:11:16,485
আর এভাবেই, আমাদের অঞ্চলের
সকল নবদম্পতির জন্য খুলে দেয়া হবে
108
00:11:17,185 --> 00:11:20,696
অপার সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের পথ,
109
00:11:21,326 --> 00:11:27,483
অনাবিল সুখ, ভালবাসা ও মিলনের পথ,
আমাদের বিবাহ প্রাসাদের মাধ্যমে।
110
00:11:35,938 --> 00:11:38,050
প্রাসাদটি উদ্বোধন করার জন্য...
111
00:11:38,895 --> 00:11:40,947
আমরা নিজেদের মধ্যে একমত হয়েছি...
112
00:11:42,096 --> 00:11:45,157
যে আমাদের প্রাসাদ উদ্বোধনের সম্মাননা
113
00:11:45,402 --> 00:11:50,574
প্রদান করা হবে একটা মিষ্টি মেয়েকে দিয়ে
114
00:11:50,968 --> 00:11:55,001
যে আমাদের সবার মাঝে উপস্থাপন করছে...
115
00:11:55,247 --> 00:11:57,952
পাহাড়ি নারীদের একটা নতুন প্রজন্মকে।
116
00:11:58,205 --> 00:12:04,421
সে একজন ছাত্রী... কমসোমোল... ক্রীড়াবিদ...
117
00:12:05,023 --> 00:12:08,179
আর এতসবের মধ্যেও
সে এক অনিন্দ্য সুন্দরী।
118
00:12:14,140 --> 00:12:18,209
আপনারা দেখেছেন তো আমি বলেছি কম,
কিন্তু তা অনেক গুরুত্ববহ। এগিয়ে যাও...
119
00:12:22,803 --> 00:12:24,463
এগিয়ে যাও...
120
00:12:38,285 --> 00:12:42,733
যেমনটা বলেছেন আমাদের দুর্দান্ত ব্যঙ্গ-রচয়িতা,
আরকাদি রাইকিন,
121
00:12:43,087 --> 00:12:45,139
পুরুষের মিত্রই হলো একজন নারী।
122
00:12:45,347 --> 00:12:48,858
একটু থামুন...
একটু থামুন...
123
00:12:49,279 --> 00:12:52,920
আপনি কি আর একটু ধীরে বলবেন?
আমি তুলে নেব।
124
00:12:53,141 --> 00:12:54,600
কে সে?
125
00:12:54,776 --> 00:12:56,828
- সাংবাদিক হবে নিশ্চয়ই।
- ওহ, সাংবাদিক!
126
00:12:57,421 --> 00:13:03,708
ঠিক আছে, যেমনটা বলেছেন আমাদের ব্যঙ্গ-রচয়িতা,,
আরকাদি রাইকিন, পুরুষের মিত্রই হলো একজন নারী।
127
00:13:03,926 --> 00:13:08,233
আপনাকে শুভেচ্ছা!
মেয়েদেরকে নিয়ে একটা টোস্ট...
128
00:13:09,980 --> 00:13:13,764
দিয়ে দাও এটা! দিয়ে দাও বলছি আমার শিং!
129
00:13:14,016 --> 00:13:16,590
এটা আমার শিং!
130
00:13:20,870 --> 00:13:24,760
ওর কারণে বিবাহ প্রাসাদের
উদ্বোধনী অনুষ্ঠানটা ব্যর্থ হয়েছে।
131
00:13:25,845 --> 00:13:28,063
তারপরে, উপাসনালয়ের ধ্বংসাবশেষের উপরে...
132
00:13:28,419 --> 00:13:32,168
শুনবেন একটু ...
উপাসনালয়ও কি ভেঙে ফেলেছি?
133
00:13:32,943 --> 00:13:35,160
না, ওটা তো চতুর্দশ শতাব্দীতে ভেঙেছিল।
134
00:13:35,900 --> 00:13:38,296
যেমনটা বলছিলাম, উপাসনালয়ের ধ্বংসাবশেষের উপরে...
135
00:13:38,822 --> 00:13:42,405
এসব অনেকাংশেই ঠিক।
হ্যাঁ, সবকিছু যথাযথ হয়েছে, যথাযথ।
136
00:13:43,310 --> 00:13:47,130
প্রতিটা জিনিস নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে।
নিখুঁত হয়েছে, বেশ ভালো।
137
00:13:47,521 --> 00:13:51,411
কিন্তু এটা তো মামলার একটা দিক।
অন্য দিকটার কী হবে?
138
00:13:52,704 --> 00:13:57,223
এই অপরাধী আসলে কোনো অপরাধী নয়,
সে বিজ্ঞানের একজন মহান ব্যক্তি,
139
00:13:57,644 --> 00:14:01,749
সে একজন বুদ্ধিজীবী।
সে আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে।
140
00:14:02,550 --> 00:14:09,015
সে সংগ্রহ করে গল্প...
কিংবদন্তি, জানবেন নিশ্চয়ই... টোস্ট।
141
00:14:10,274 --> 00:14:12,326
- টোস্ট?
- টোস্ট। হ্যাঁ, টোস্ট।
142
00:14:12,535 --> 00:14:15,302
মনে হচ্ছে, নিজের বুদ্ধিমত্তাকে
বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছে, ঠিক?
143
00:14:15,876 --> 00:14:20,739
এখানে আমাদের কী করার আছে,
এটা কাজের সময় ঘটে যাওয়া একটা দুর্ঘটনা মাত্র।
144
00:14:24,156 --> 00:14:27,146
আমি একটা চমৎকার টোস্ট পেয়েছি।
145
00:14:31,358 --> 00:14:32,639
পান্থশালা
146
00:14:33,028 --> 00:14:36,088
আমাদের অঞ্চল নিয়ে
তোমার অনেক ভুল ধারণা রয়েছে।
147
00:14:36,263 --> 00:14:38,517
সকলেই জানে কুজবাস হলো...
148
00:14:40,265 --> 00:14:43,741
কুজবাস হলো সোভিয়েত ইউনিয়নের
কামারশালা, তাই না?
149
00:14:44,092 --> 00:14:46,488
কুবান হলো আমাদের গোলাঘর...
150
00:14:46,736 --> 00:14:49,856
- আর কাকেশাস হলো আমাদের... কী?
- স্বাস্থ্যনিবাস!
151
00:14:50,737 --> 00:14:53,098
স্বাস্থ্যনিবাস?
না!
152
00:14:53,903 --> 00:14:57,616
কাকেশাসই হলো সোভিয়েত ইউনিয়নের
কামারশালা, গোলাঘর, স্বাস্থ্যনিবাস।
153
00:14:57,799 --> 00:15:00,469
হে আমার প্রিয়ভাজন, আপনি কোথায়
উধাও হয়ে গিয়েছিলেন?
154
00:15:00,792 --> 00:15:04,991
গতরাতে আমার একটা পুরোনো
জাঁকালো টোস্টের কথা মনে পড়ল।
155
00:15:05,384 --> 00:15:09,097
দাঁড়াও। শুরিকের সাথে আমার কথা বলতে হবে।
তুমি তুলে রাখছো না কেন তোমার টোস্ট!
156
00:15:09,490 --> 00:15:13,239
এর তিনটা অনুলিপি তৈরি করবে,
আর লিখিতভাবে পেশ করবে।
157
00:15:13,456 --> 00:15:15,744
অবশ্যই করব!
158
00:15:18,396 --> 00:15:21,207
প্রাচীন অনুষ্ঠান লিপিবদ্ধ করা তো আমার স্বপ্ন।
159
00:15:21,389 --> 00:15:24,343
খুবই ভালো হবে
যদি আমি এতে অংশ নিতে পারি।
160
00:15:24,554 --> 00:15:27,544
শোনো কথা, এসব পাব কোথায়...
আশেপাশে তাকিয়ে দেখো কী হচ্ছে।
161
00:15:27,721 --> 00:15:32,621
না, আমাদের এই অঞ্চলে, পুরোনো প্রথা
আর ঐতিহ্যগুলো হারিয়ে গেছে।
162
00:15:32,800 --> 00:15:36,098
হয়তো পাহাড়ের চূড়ায়,
তুমি কিছু খুঁজে পেতেও পারো
163
00:15:36,349 --> 00:15:40,027
তোমার বিজ্ঞানের জন্য,
তবে নিচে কিছু পাবে না, তা বলে দিলাম।
164
00:15:40,315 --> 00:15:44,586
- আমি বরং উপরেই চলে যাই।
- ঠিক আছে। তোমার মর্জি, পারবে তো?
165
00:15:45,186 --> 00:15:48,591
তুমি এখানে এসেছো
রূপকথা লিপিবদ্ধ করতে,
166
00:15:48,805 --> 00:15:52,518
আর আমরা এখানে কাজ করছি
রূপকথাকে বাস্তব বানাতে।
167
00:15:53,571 --> 00:15:54,579
জ্বী?
168
00:15:55,067 --> 00:15:57,463
আমি টোস্ট নিয়ে এসেছি।
169
00:16:00,146 --> 00:16:02,020
খারাপ লাগছে?
170
00:16:02,234 --> 00:16:06,088
- তোমাকে কে অনুমতি দিয়েছে?
- আপনি আমাকে তিনটা অনুলিপি আনতে বলেছিলেন।
171
00:17:04,163 --> 00:17:07,497
জীবন আসলেই প্রাণবন্ত, তাই না?
172
00:17:09,139 --> 00:17:12,235
- প্রাণবন্ত জীবন এর থেকে অনেক ভালো!
- ঠিকই বলেছো!
173
00:17:14,601 --> 00:17:17,068
আঞ্চলিক অর্থনীতির প্রশাসক বি জি সাখভ
174
00:17:17,315 --> 00:17:19,912
আপনার লজ্জা করছে না?
অনাথ বেচারিটার সাথে প্রতারণা করছেন?
175
00:17:20,098 --> 00:17:23,502
মামা-মামী ছাড়া তাকে দেখার কেউ নেই।
পঁচিশ।
176
00:17:23,752 --> 00:17:29,552
আমি তোমার ভাগ্নিকে শ্রদ্ধা করি, আমি শ্রদ্ধা করি।
কিন্তু সবকিছুরই তো একটা সীমা আছে, চাইলেই তো সব হয় না ।
177
00:17:30,570 --> 00:17:33,072
- আঠারো।
- লজ্জা নেই আপনার?
178
00:17:33,458 --> 00:17:38,606
শোনেন, আপনি তো আর ছাগল পাচ্ছেন না,
বউ পাচ্ছেন। কী অসাধারণ বউ!
179
00:17:38,781 --> 00:17:42,257
ছাত্রী, কমসোমোল,
ক্রীড়াবিদ, অপরূপা...
180
00:17:42,469 --> 00:17:46,432
আর এসবের জন্য আমি পঁচিশটা ভেড়া চাইছি।
এটাই আসল দর!
181
00:17:46,644 --> 00:17:52,837
এটা অরাজনৈতিক বাজে যুক্তি। একদম অরাজনৈতিক বাজে যুক্তি।
তুমি রাজনৈতিক পরিস্থিতির জালে অন্ধ।
182
00:17:53,394 --> 00:17:57,700
আমার ব্যক্তিগত গাড়ির জানালা দিয়েই শুধু
তুমি জীবনকে দেখো।
183
00:17:57,986 --> 00:18:03,680
আমাদের রাজ্যে মাংস ও পশমে যখন কোনো পরিকল্পনা
বাস্তবায়িত হয় না, সেখানে তুমি পঁচিশটা ভেড়া চাইছো?
184
00:18:04,074 --> 00:18:07,194
আপনার ভেড়াকে রাজ্যের গুলোর সাথে মেলাবেন না।
185
00:18:10,198 --> 00:18:12,559
যা-ই হোক,
আমার প্রিয় জাবরাইল,
186
00:18:12,738 --> 00:18:16,522
রাষ্ট্রের স্বার্থের দিক চিন্তা করে
আমাকে এখানে রাখা হয়েছে।
187
00:18:17,921 --> 00:18:19,451
এখন একটু বসো।
188
00:18:25,924 --> 00:18:27,621
আমরা কোথায়...
189
00:18:31,039 --> 00:18:32,983
- বিশটা ভেড়া।
- পঁচিশটা।
190
00:18:33,161 --> 00:18:34,999
বিশটা। বিশটা।
191
00:18:35,492 --> 00:18:40,913
তোমাকে একটা ফ্রিজ দেবো...
যোগ্যতার প্রশংসাপত্র দেবো...
192
00:18:41,336 --> 00:18:43,768
- আর বিনামূল্যে কিছু জায়গায় প্রমোদ-ভ্রমণের ব্যবস্থা...
- সাইবেরিয়ায়।
193
00:18:51,740 --> 00:18:54,207
- ঠিক আছে।
- ঠিক আছে।
194
00:18:56,854 --> 00:18:58,871
আমি দেখি।
195
00:18:59,184 --> 00:19:03,526
পাত্র রাজি আছে...
পাত্রের স্বজনরাও রাজি।
196
00:19:04,334 --> 00:19:06,872
কিন্তু... পাত্রী নিজে...
197
00:19:08,474 --> 00:19:12,745
হ্যাঁ, ছেলে-মেয়েরা আজকাল খারাপভাবে বেড়ে ওঠে,
হ্যাঁ, খারাপভাবে।
198
00:19:13,588 --> 00:19:16,708
তারা বিয়ের ব্যাপারে মূর্খের মতো অভিমত দেয়।
199
00:19:17,625 --> 00:19:21,824
আমরা ওর মতামত কেন জানতে চাইছি?
ওকে একটা পোশাক পরিয়ে দিন আর...
200
00:19:25,000 --> 00:19:27,052
এটাই উত্তম পরিকল্পনা।
201
00:19:27,436 --> 00:19:29,761
অতি উত্তম পরিকল্পনা।
202
00:19:30,219 --> 00:19:33,314
তবে আমি কোনোভাবে এর অংশ হতে পারছি না।
203
00:19:33,490 --> 00:19:38,211
চিন্তা করবেন না।
বাইরের কাউকে দিয়ে এটা করিয়ে নেব।
204
00:19:39,961 --> 00:19:43,294
- হ্যাঁ, তবে এখানে থেকে কোরো না।
- ভরসা করতে পারেন।
205
00:19:43,927 --> 00:19:47,438
নাচের স্কুল। শুল্কের ভিত্তিতে মূল্যতালিকা।
মূল্যতালিকা: ১ রুবল।
206
00:19:47,684 --> 00:19:52,168
এটা একটা টোস্ট, কোনো লেজিংকা (গান) নয়।
আবার দেখে নিন আমাকে।
207
00:19:52,730 --> 00:19:56,549
আপনার ডান পায়ের আঙ্গুল দিয়ে,
সিগারেটের পিপেটা পিষে দিন।
208
00:19:56,731 --> 00:19:58,783
এই যে, এভাবে। এভাবে। এভাবে।
209
00:19:59,096 --> 00:20:04,553
আরেকটা পিপে...
আপনার বাম পায়ের আঙ্গুল দিয়ে পিষুন এটাকে।
210
00:20:05,185 --> 00:20:08,696
এবার আপনি দুটো পিপেই পিষুন।
211
00:20:59,877 --> 00:21:03,211
নাচের স্কুল। শুল্কের ভিত্তিতে মূল্যতালিকা।
মূল্যতালিকা: ১ রুবল।
212
00:21:03,426 --> 00:21:08,362
পৌর ক্রীড়ার স্কুল। শুল্কের ভিত্তিতে মূল্যতালিকা।
মূল্যতালিকা: ১ রুবল।
213
00:21:41,975 --> 00:21:42,984
হেরে গেছেন।
214
00:22:21,916 --> 00:22:24,549
- ওকে বিক্রি করছো?
- এতে তোমার মাথা না ঘামালেও চলবে!
215
00:22:24,769 --> 00:22:26,394
দাঁড়াও... দাঁড়াও...
বেশ... বেশ...
216
00:22:26,822 --> 00:22:28,803
চলে যাবে... চলে যাবে...
ডানে... ডানে...
217
00:22:28,979 --> 00:22:31,031
এই তো।
218
00:22:31,971 --> 00:22:33,216
সামনে!
219
00:22:34,302 --> 00:22:36,935
ভেড়াগুলো আস্তাবলে,
ফ্রিজটা বাড়িতে।
220
00:22:41,365 --> 00:22:43,132
কোথায় যাচ্ছো?
221
00:22:48,045 --> 00:22:49,812
ঘরে ফিরে যাও।
222
00:22:50,723 --> 00:22:52,941
এখান থেকে পালাতে পারবে না।
223
00:22:53,125 --> 00:22:57,775
- অপরূপ সুন্দরী এক মেয়েকে অপহরণ করা...
- ক্রীড়াবিদ, কমসোমোল সদস্য...
224
00:22:58,761 --> 00:23:00,457
যা-ই হোক না কেন,
225
00:23:00,814 --> 00:23:04,075
আমার শহরেও একজন লোক একটা মেয়েকে
অপহরণ করেছিল, আর সে-ও ছিল পার্টির।
226
00:23:26,942 --> 00:23:30,038
তুমি তো প্রচুর অগ্রগতির সাথে এগোচ্ছো, শুরিক।
227
00:23:30,282 --> 00:23:32,749
- আরে, এটা তেমন কিছু না।
- তেমন কিছু না?
228
00:23:32,926 --> 00:23:34,871
আসলেই,
এটা একটা খেলনা।
229
00:23:35,222 --> 00:23:39,872
বেশ, আমার এখন তোমাকে
একটা কঠিন কাজ দিতে হবে।
230
00:23:40,929 --> 00:23:42,981
তাই, কী সেটা?
231
00:23:43,642 --> 00:23:47,770
তোমার স্লিপিং ব্যাগে ঢুকে পড়ো।
যত দ্রুত সম্ভব ঢুকো।
232
00:23:48,025 --> 00:23:50,563
- একটু দাঁড়াও। সময় বেঁধে দেবো।
- ঠিক আছে।
233
00:23:50,984 --> 00:23:55,088
প্রস্তুত হও। তোমার সময় শুরু...
এখন!
234
00:24:08,727 --> 00:24:09,736
সময়!
235
00:24:11,128 --> 00:24:13,346
তুমি কি দাঁড়িয়ে ঘুমাবেন নাকি?
236
00:24:13,528 --> 00:24:15,058
আমি তোমাকে সময় দিচ্ছি।
237
00:24:18,086 --> 00:24:19,402
দেখে চলো!
238
00:24:25,532 --> 00:24:28,592
ওখানেই থাকো, শুরিক!
আমি তোমাকে বাঁচানোর ব্যবস্থা করছি!
239
00:26:15,230 --> 00:26:16,997
ওরা তো দুইজন ওখানে।
240
00:26:18,604 --> 00:26:22,388
- তৃতীয় আরেকটা আছে, লেজওয়ালা ...
- গাধাটাকে ধরার দরকার নেই।
241
00:26:22,745 --> 00:26:25,378
- দ্বিতীয়টাই অনেক।
- একটা সাক্ষী।
242
00:26:25,563 --> 00:26:27,639
কী হবে যদি...
243
00:26:28,520 --> 00:26:30,952
- আমরা ওকে খুন করতে পারব না।
- অপেক্ষা করলেই ভালো হয়।
244
00:26:31,129 --> 00:26:34,225
ঠিক আছে, আমরা অপেক্ষা করব।
তুমি চালো।
245
00:26:49,743 --> 00:26:53,527
- এটা কী? কোনো লোককাহিনী?
- না, এটা ছাত্র-ছাত্রীদের গান।
246
00:26:53,883 --> 00:26:55,995
ভালুক কে নিয়ে গান।
247
00:26:56,179 --> 00:26:59,334
- এটা তোমার দরকারে লাগবে না।
- লাগবে। এটা ছাত্র-ছাত্রীদের লোককাহিনী।
248
00:26:59,763 --> 00:27:01,388
নাও, নাও, গাও এটা।
249
00:27:02,233 --> 00:27:04,285
ঠিক আছে, শোনো।
250
00:27:11,697 --> 00:27:15,860
251
00:27:16,497 --> 00:27:20,696
252
00:27:21,021 --> 00:27:24,983
253
00:27:25,718 --> 00:27:29,751
254
00:27:35,042 --> 00:27:38,861
255
00:27:48,681 --> 00:27:52,809
256
00:27:53,134 --> 00:27:57,476
257
00:27:57,726 --> 00:28:01,653
258
00:28:02,180 --> 00:28:06,379
259
00:28:25,281 --> 00:28:28,886
260
00:28:29,734 --> 00:28:33,767
261
00:28:34,153 --> 00:28:38,008
262
00:28:38,815 --> 00:28:43,014
263
00:29:01,882 --> 00:29:05,844
264
00:29:06,370 --> 00:29:10,438
265
00:29:10,997 --> 00:29:14,746
266
00:29:15,521 --> 00:29:19,554
267
00:29:24,740 --> 00:29:28,809
268
00:29:33,925 --> 00:29:38,124
269
00:30:02,664 --> 00:30:04,811
বিদায় তাহলে, শুরিক।
270
00:30:05,168 --> 00:30:07,766
তুমি এই দিকে যাবে,
আর আমি ক্যাম্পের দিকে যাচ্ছি।
271
00:30:10,039 --> 00:30:11,568
অনেক মজা হয়েছে।
272
00:30:11,987 --> 00:30:14,977
- আচ্ছা নিনা। বিদায়।
- বিদায়!
273
00:30:32,654 --> 00:30:34,006
নিনা!
274
00:30:35,820 --> 00:30:38,037
- দাঁড়াও, নিনা।
- কী হয়েছে, শুরিক?
275
00:30:38,220 --> 00:30:40,925
আমি তোমাকে তোমার ক্যাম্পে দিয়ে আসছি।
276
00:30:59,826 --> 00:31:04,832
তোমাদের উপর আমার যে আস্থাটা ছিল
সেটার মর্যাদা তোমরা রাখতে পারোনি।
277
00:31:05,810 --> 00:31:09,356
- এটা একদম অসম্ভব ছিল।
- আপনি আমাদেরকে একটা অসাধ্য কাজ দিয়েছেন।
278
00:31:09,846 --> 00:31:14,437
আমাকে জিজ্ঞেস করলে...
উদ্দেশ্যমূলকই বলব।
279
00:31:18,544 --> 00:31:22,090
আমার বাড়িতে তোমার ভাষা ঠিক রেখো!
280
00:31:22,544 --> 00:31:24,454
কী বলেছি আমি?
281
00:31:28,773 --> 00:31:30,125
আচ্ছা! বেশ!
282
00:31:30,339 --> 00:31:32,248
এই নিন আপনার টাকা!
283
00:31:32,913 --> 00:31:35,166
কাজ ছেড়ে দিলাম!
রেখে দিন!
284
00:31:35,975 --> 00:31:37,042
রেখে দিন!
285
00:31:39,384 --> 00:31:42,610
- এই যে আপনার টাকা।
- দাঁড়ান। একটু অপেক্ষা করুন।
286
00:31:51,944 --> 00:31:54,933
শুনছেন... সবকিছু ঠিক আছে।
287
00:31:56,084 --> 00:32:00,212
আরও একজনকে পাওয়া গেছে,
সে-ই আমাদেরকে সহযোগিতা করবে।
288
00:32:07,635 --> 00:32:10,731
- ওটা তো সব জিনিস বদলে দিল।
- তাহলে আমরা রাজি।
289
00:32:10,941 --> 00:32:12,885
তো, তৈরি হয়ে নাও।
290
00:32:31,432 --> 00:32:33,793
- এদিকে এসো।
- এসো, গর্ধব কোথাকার!
291
00:33:00,657 --> 00:33:02,674
এটা কার জুতা?
292
00:33:03,754 --> 00:33:05,901
আমারই তো। ধন্যবাদ।
293
00:33:09,113 --> 00:33:10,880
চলো।
294
00:33:17,567 --> 00:33:19,892
তুমি বরং যাও। দেরি হয়ে গেছে।
295
00:33:22,299 --> 00:33:24,351
পথ হারিয়ে ফেলবে না তো?
296
00:33:29,187 --> 00:33:30,954
শুভরাত্রি।
297
00:33:38,999 --> 00:33:42,094
- হ্যালো, শুরিক।
- শুভ সন্ধ্যা।
298
00:33:42,477 --> 00:33:45,632
- কী নেবেন?
- কিছু না। এলিওশা, একটা মদের বোতল দাও।
299
00:33:47,070 --> 00:33:49,881
- তুমি আসলেই সৌভাগ্যবান একজন মানুষ।
- কেন?
300
00:33:50,062 --> 00:33:54,961
- তুমি নাকি পুরোনো একটা অনুষ্ঠান দেখতে চেয়েছিলে?
- অবশ্যই, দেখতে পারলে ভালোই হয়।
301
00:33:55,281 --> 00:33:58,021
- আগামীকাল ভোরে।
- সত্যি বলছেন আপনি?
302
00:33:58,203 --> 00:34:01,359
তুমি শুধু এটা দেখবেই না,
এটার একটা অংশও হতে পারবে।
303
00:34:01,543 --> 00:34:04,568
কী বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে!
304
00:34:05,057 --> 00:34:07,310
- একটু জুস খবেন?
- না।
305
00:34:07,527 --> 00:34:11,454
- এই অনুষ্ঠানটা আসলে কীসের?
- কনে অপহরণের।
306
00:34:12,676 --> 00:34:16,745
খারাপ কিছু চিন্তা করে বোসো না আবার।
প্রতিটা কনেরই স্বপ্ন থাকে এটা।
307
00:34:17,199 --> 00:34:20,426
তার বাবা-মায়েরও সম্মতি থাকে এতে।
তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে...
308
00:34:20,818 --> 00:34:24,981
- তবে আগে কনেকে চুরি করে আনতে হয়।
- চুরি?
309
00:34:25,411 --> 00:34:27,629
সুন্দর প্রথা। সুন্দর প্রথা।
310
00:34:28,020 --> 00:34:30,096
আচ্ছা, আমরা কী করে করব এসব?
311
00:34:31,359 --> 00:34:33,685
- অপহরণ তুমিই করবে...
- অপহরণ?
312
00:34:33,899 --> 00:34:38,348
- তাকে একটা বস্তার মধ্যে নেবে...
- বস্তার মধ্যে? এটাও কি প্রথা নাকি?
313
00:34:39,188 --> 00:34:41,133
ব্যাপারটা অসাধারণ!
314
00:34:41,832 --> 00:34:44,928
- তোমার তাকে নিয়ে যেতে হবে, কোথায় ভাবো?
- বরের কাছেই হবে।
315
00:34:45,102 --> 00:34:49,586
না। তোমার তাকে তার বন্ধুদের কাছে নিয়ে যেতে হবে।
316
00:34:49,974 --> 00:34:51,468
তার বন্ধুদের কাছে?
317
00:34:51,956 --> 00:34:54,209
- এটাই প্রথা।
- বুঝেছি।
318
00:34:54,462 --> 00:34:57,902
- তোমাকে ওর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই।
- অবশ্যই।
319
00:35:10,953 --> 00:35:13,456
- কনের বন্ধুরা।
- শুরিক।
320
00:35:17,494 --> 00:35:18,668
শুরিক।
321
00:35:20,590 --> 00:35:21,764
শুরিক।
322
00:35:23,757 --> 00:35:26,045
খুশি হলাম। বসুন।
323
00:35:37,081 --> 00:35:40,307
ওরা মোটেও বলতে পারে না রাশিয়ান শব্দ,
324
00:35:40,700 --> 00:35:42,988
কিন্তু সবকিছুই বুঝতে পারে।
325
00:35:47,902 --> 00:35:49,846
সে কী বলেছে?
326
00:35:52,912 --> 00:35:56,839
সে বলেছে, "বোন আপেটিট"।
খেতে থাকো। খেতে থাকো।
327
00:35:57,017 --> 00:35:59,093
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
328
00:36:27,530 --> 00:36:31,634
- সে কী বলেছে?
- সে বলেছে, তুমি প্রত্যাখ্যান করলে...
329
00:36:32,400 --> 00:36:35,176
ওরা তোমাকে মেরে ফেলবে।
330
00:36:36,923 --> 00:36:38,453
ঠাট্টা করেছে।
331
00:36:38,907 --> 00:36:40,401
ঠাট্টা।
332
00:36:41,724 --> 00:36:44,191
ঠাট্টা...
আচ্ছা, আমি করব।
333
00:36:44,612 --> 00:36:47,803
ভালো।
নিনা খুশিই হবে।
334
00:36:48,161 --> 00:36:52,882
- মানে? কনের নাম তাহলে নিনা?
- হ্যাঁ, নিনা, আমার ভাগ্নি।
335
00:36:55,641 --> 00:36:59,531
তার মানে নিনা বাগদত্তা?
336
00:36:59,712 --> 00:37:01,764
ওরা একজন আরেকজনের জন্য পাগল।
337
00:37:10,985 --> 00:37:14,175
ওহ, মাত্রই মনে পড়ল।
আগামীকাল আমি একটু ব্যস্ত...
338
00:37:16,308 --> 00:37:20,234
আপনি আমাকে ক্ষমা করবেন।
আমি এটা করতে পারব না।
339
00:37:20,795 --> 00:37:22,455
এটা সম্ভব না।
340
00:37:24,518 --> 00:37:26,700
- এদিকে তাকাও, শুরিক।
- কী?
341
00:37:26,919 --> 00:37:28,900
তোমাকে এটা বলতেই হচ্ছে...
342
00:37:29,632 --> 00:37:34,045
নিনা চায় যে তুমিই এটা করো।
343
00:37:34,573 --> 00:37:37,170
নিনা... আমাকে করতে বলেছে?
344
00:37:37,391 --> 00:37:38,707
একদম তাই।
345
00:37:45,184 --> 00:37:50,713
সেক্ষেত্রে, আপনি নিনাকে বলতে পারেন...
আমিই এটা করব।
346
00:37:51,238 --> 00:37:52,662
বিদায়।
347
00:37:55,866 --> 00:38:00,314
মনে রেখো, প্রথার কিন্তু একটা নির্দিষ্ট ধারা আছে,
সবকিছু যেন স্বাভাবিক লাগে।
348
00:38:00,771 --> 00:38:04,519
কনে তোমাকে বাধা দেবে, লাথি মারবে,
এমনকি কামড়ও দেবে।
349
00:38:04,946 --> 00:38:08,137
সে পুলিশের জন্য চেঁচাবে আর বলবে যে
তোমার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবে।
350
00:38:08,391 --> 00:38:12,554
কোনো কিছুতে কান দেবে না,
এটা একটা সুন্দর পুরোনো প্রথা।
351
00:38:13,679 --> 00:38:15,446
বুঝতে পেরেছি।
352
00:38:15,940 --> 00:38:19,653
ভাববেন না।
সবকিছু দেখতে স্বাভাবিকই লাগবে।
353
00:38:20,219 --> 00:38:22,580
- বিদায়।
- বিদায়।
354
00:39:38,953 --> 00:39:40,448
শুরিক...
355
00:39:45,286 --> 00:39:47,160
করছো কী তুমি?
356
00:39:47,478 --> 00:39:50,538
চুপ থাকো, কোনো কথা বোলো না।
357
00:39:53,706 --> 00:39:55,758
ব্যাপারটা কী? হ্যাঁ?
358
00:39:56,697 --> 00:39:59,722
আমি এখানে বিদায় বলার জন্য এসেছি।
359
00:40:00,037 --> 00:40:02,089
বিদায়, শুরিক।
360
00:40:03,134 --> 00:40:05,186
বিদায়, নিনা।
361
00:40:06,091 --> 00:40:09,211
- অনেক সুখী হও।
- বিদায়। বিদায়।
362
00:40:41,509 --> 00:40:43,347
ওখানে কী নিয়েছো?
363
00:40:48,815 --> 00:40:51,176
কনে, অফিসার।
আমরা তাকে অপহরণ করেছি।
364
00:40:54,034 --> 00:40:57,260
বেশ রসিক লোক তো। বাজি ধরে বলছি
এই কনে দিয়ে শীষ কাবাবও বানিয়ে ফেলবে।
365
00:40:57,513 --> 00:40:59,589
আমাকে দাওয়াত দিতে ভুলো না।
366
00:41:27,608 --> 00:41:28,676
ঈগল নীড় - ৫৭ কি.মি.
367
00:41:46,257 --> 00:41:48,475
তার মানে বলছেন, এরকম কোনো প্রথা নেই?
368
00:41:49,284 --> 00:41:51,822
- ওকে আসলেই অপহরণ করা হয়েছে?
- হ্যাঁ।
369
00:41:52,588 --> 00:41:56,443
কে করেছে এটা? ওহ, বুঝেছি...
বিবাহপ্রার্থী কে?
370
00:41:56,694 --> 00:42:00,965
যেটা অবগত হয়েছি, এই বিয়েতে সম্পূর্ণরূপে
আমার স্বামীর হাত আছে।
371
00:42:01,148 --> 00:42:04,730
কোনো বিয়েই হতে দেবো না!
372
00:42:06,505 --> 00:42:10,146
আমিই ওকে অপহরণ করেছি,
আমিই গিয়ে ওকে উদ্ধার করব।
373
00:42:23,832 --> 00:42:25,112
এই যে, শুরিক!
374
00:42:29,780 --> 00:42:32,841
- কী এসব? কী হচ্ছে?
- একটা অপরাধ! দিনে-দুপুরে চুরি!
375
00:42:33,017 --> 00:42:35,520
চুরি? কীসের চুরি?
তোমার গাধা চুরি করেছে নাকি?
376
00:42:35,696 --> 00:42:39,409
- একটা মেয়েকে চুরি করেছে, নিনা। আমি নিজে সাক্ষী।
- নিনা?
377
00:42:42,828 --> 00:42:45,081
তুমি সাক্ষী হতে পারবে না!
378
00:42:45,368 --> 00:42:47,693
- তুমি নিজেই হলে সেই অপহরণকারী!
- ভেবেছিলাম এটা ঠাট্টা।
379
00:42:47,873 --> 00:42:53,329
কী লজ্জার ব্যাপার!
তুমি আমাদের অঞ্চলটার মর্যাদাহানি করেছো! মর্যাদাহানি করেছো!
380
00:42:53,682 --> 00:42:56,079
- আমি সত্যিটা কীভাবে জানবো?
- আমি নিজেই এই মামলাটা দেখাশোনা করব।।
381
00:42:56,257 --> 00:42:59,139
এই লোকটা, এই বরটা একটা ছুঁচো!
382
00:42:59,319 --> 00:43:02,475
তুমি জানো না সে কে? জানো না?
জানো না?
383
00:43:02,694 --> 00:43:07,593
খুব খারাপ।
সে হলো একটা দুশ্চরিত্র বদমাশ।
384
00:43:08,505 --> 00:43:11,874
আমাদের সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ।
এই দুঃখজনক উদাহরণটি
385
00:43:12,053 --> 00:43:14,164
আমাদের জনসাধারণকে সমবেত হতে সহায়তা করবে।
386
00:43:14,523 --> 00:43:16,919
ঠিক।
আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি।
387
00:43:17,724 --> 00:43:20,298
যেও না।
ওরা তোমাকে গ্রেপ্তার করে ফেলবে।
388
00:43:20,473 --> 00:43:23,877
ওরা তোমাকে বন্দী করে ওদের
হেফাজতে থাকতে বাধ্য করবে। বাধ্য করবে।
389
00:43:28,126 --> 00:43:30,273
তোমার কাছে টাকা আছে?
390
00:43:31,327 --> 00:43:34,933
তোমাকে পালিয়ে যেতে হবে দূরে কোথাও।
নিনাকে বাঁচানোর দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও।
391
00:43:35,190 --> 00:43:40,361
ঐ বদমাশগুলো বিচারকাষ্ঠে যাবে,
আর তখন তুমি আমাদের সাক্ষী হিসেবে আসবে।
392
00:43:42,113 --> 00:43:46,420
না, আমি আপনার উদারতার সুবিধা নিতে পারি না।
393
00:43:46,635 --> 00:43:50,040
- আমার উদারতা?
- আমাকে রক্ষা করতে আপনি বিপদে পড়তে পারেন।
394
00:43:50,219 --> 00:43:54,217
সেই অপহরণকারী আমিই ছিলাম,
আমাকেই আমার পাপ মোচন করতে হবে।
395
00:43:54,673 --> 00:43:57,899
ধন্যবাদ!
আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ।
396
00:44:01,214 --> 00:44:02,529
ভ্রাতা শুরিক!
397
00:44:03,788 --> 00:44:06,326
পুলিশ কেন?
এটার কী দরকার?
398
00:44:06,676 --> 00:44:09,274
প্রসিকিউটরের কাছে যাও।
সে সব বুঝবে।
399
00:44:09,772 --> 00:44:12,548
প্রিয় অতিথিবৃন্দ,
সবাইকে সু-স্বাগতম!
400
00:44:13,217 --> 00:44:18,425
- মারিম, প্রসিকিউটর আছেন এখানে?
- শুধু প্রসিকিউটর কেন, পুরো শহর এখানে আছে! ভেতরে আসুন!
401
00:44:18,609 --> 00:44:20,626
মদ দাও আমাদের অতিথিদের!
402
00:44:20,836 --> 00:44:23,541
ধন্যবাদ, আমি খাই না।
আমরা প্রসিকিউটরের সাথে দেখা করতে চাচ্ছি।
403
00:44:24,072 --> 00:44:27,227
না করতে পারবে না।
এটা চরম অবমাননা।
404
00:44:27,864 --> 00:44:29,074
নাও।
405
00:44:29,291 --> 00:44:32,173
ঢুকো। ঢুকে পড়ো ভেতরে। ঢুকে পড়ো
406
00:44:40,355 --> 00:44:45,432
মানসিক হাসপাতাল? অনুগ্রহ করে
অবিলম্বে কাউকে গোগল সড়কে পাঠান।
407
00:44:46,025 --> 00:44:47,934
হ্যাঁ। কপিতানাকীর বাড়িতে।
408
00:44:48,113 --> 00:44:52,003
হ্যাঁ, ভোজসভা চলছে।
একজন অতিথি অসুস্থ হয়ে পড়েছে।
409
00:44:52,253 --> 00:44:54,162
যত তাড়াতাড়ি সম্ভব আসুন।
410
00:44:56,950 --> 00:44:59,417
ওকে একলা ছেড়ে দাও,
সে গান গাইতে চাচ্ছে।
411
00:45:02,656 --> 00:45:06,855
- কী হয়েছিল?
- সে ওদের গলা টিপে ধরেছিল, মদ একটু বেশি গিলে ফেলেছে।
412
00:45:08,222 --> 00:45:10,760
এটা অসুস্থতার মারাত্মক একটা পর্যায়।
413
00:45:11,006 --> 00:45:15,834
লোকটাকে...লোকটাকে আপনাদের বাঁচাতেই হবে,
এটা খুবই জরুরি।
414
00:45:16,051 --> 00:45:17,640
কসম কেটে বলছি।
415
00:45:17,930 --> 00:45:22,034
অতিরিক্ত মদ্যপানের কারণে,
সে এক উদ্ভট ধারণায় আচ্ছন্ন হয়ে আছে।
416
00:45:22,244 --> 00:45:25,399
একটা কনেকে অপহরণ করা হয়েছে
যাকে তার বাঁচাতেই হবে, এরকম বলছে।
417
00:45:25,896 --> 00:45:29,751
পুরোপুরি পাগল হয়ে গেছে,
বিশ্বাস করুন।
418
00:45:30,281 --> 00:45:35,666
- অনেকটা সেরকমই মনে হচ্ছে। প্রলাপ বকার লক্ষণ।
- হ্যাঁ, প্রলাপই। হঠাৎ শিউরেও উঠছে।
419
00:45:35,882 --> 00:45:39,144
চিন্তা করবেন না। আমাদের তিনদিন সময় দিন।
ওনাকে সারিয়ে তুলছি।
420
00:45:39,570 --> 00:45:44,018
আরে না, তাড়াহুড়ার দরকার নেই।
তাড়াহুড়ার দরকার নেই। সে আমাদের অতিথি।
421
00:45:44,232 --> 00:45:47,838
জরুরি হলো তাকে সুস্থ করা
আর সমাজকে একটা যোগ্য মানুষ দেওয়া।
422
00:45:48,059 --> 00:45:50,241
- তাই তাড়াহুড়ার দরকার নেই।
- আমরা সর্বোচ্চটাই করব।
423
00:45:50,425 --> 00:45:52,121
- বিদায়।
- বিদায়।
424
00:48:36,451 --> 00:48:40,200
যদি আমি হতাম সুলতান,
তিনটা বিবি থাকত।
425
00:48:40,487 --> 00:48:44,092
তিনটা রূপসী ঘিরে আমায়,
সৌভাগ্য এনে দিত।
426
00:48:44,523 --> 00:48:47,927
অন্যভাবে আবার বলতে গেলে,
যেতাম যদি দূরে,
427
00:48:48,489 --> 00:48:51,965
ঝামেলায় পড়লে বলতাম আমি,
বাঁচাও আমায়, আল্লাহ হে!
428
00:48:52,351 --> 00:48:55,992
অনেকগুলো বিবি থাকলে
যদিও লাগে সব ঠিক,
429
00:48:56,178 --> 00:48:59,998
তবে এটা দেখায় খারাপ
ভাবলে অন্য দিক।
430
00:49:12,564 --> 00:49:14,581
সবকিছুই ঠিক আছে।
431
00:49:15,696 --> 00:49:18,365
আপনি চলে আসতে পারেন।
432
00:49:47,252 --> 00:49:50,408
প্রশ্ন আমাদের সুলতানকে,
জীবনে জরুরি কোনটা?
433
00:49:50,871 --> 00:49:54,584
কতগুলো বিবি থাকা লাগে,
তিনটা নাকি একটা?
434
00:49:54,976 --> 00:49:58,416
জবাব হলো এই প্রশ্নের,
দিনের মতো পরিষ্কার,
435
00:49:58,768 --> 00:50:03,145
যদি আমি হতাম সুলতান,
বিবি থাকত না আমার।
436
00:50:03,500 --> 00:50:06,620
না থাকলে কোনো বিবি
লাগে সবকিছু ঠিক।
437
00:50:07,014 --> 00:50:10,941
আমার জন্য এটাই সঠিক
ভাবলে সব দিক।
438
00:50:26,811 --> 00:50:30,595
না থাকলে কোনো বিবি
লাগে সবকিছু ঠিক।
439
00:50:30,777 --> 00:50:34,597
আমার জন্য এটাই সঠিক
ভাবলে সব দিক।
440
00:50:40,866 --> 00:50:42,942
খোলো! খোলো!
441
00:50:50,156 --> 00:50:53,382
এই ব্যাপার তাহলে?
ঠিক আছে...
442
00:50:53,704 --> 00:50:56,171
আমি উপবাস ধর্মঘটে গেলাম।
443
00:50:56,975 --> 00:51:02,088
বিচারক ছাড়া আর কেউ আমাকে দেখতে পারবে না...
ওখানের... আর কেউ না!
444
00:51:03,376 --> 00:51:05,286
সাবধান হও!
445
00:51:10,508 --> 00:51:12,168
মানসিক হাসপাতাল নং ১
446
00:51:12,770 --> 00:51:14,822
হ্যাঁ, এটা প্রলাপ বকার লক্ষণ।
447
00:51:15,170 --> 00:51:18,812
অপহরণ করা হয়েছে এরকম একটা মেয়েকে
বাঁচানোর আকাঙ্ক্ষায় আচ্ছন্ন হয়ে রয়েছে,
448
00:51:18,998 --> 00:51:21,916
ঠিক এমনটাই আমাদের অভিহিত করেছেন জনাব সাকভ।
449
00:51:22,094 --> 00:51:24,146
হ্যাঁ, আমাকেও ফোন করেছে।
450
00:51:24,704 --> 00:51:29,781
ওনাকে দেখে খুব বিচলিত মনে হলো
আর উনি চাচ্ছেন আপনিই এটা সামলান।
451
00:51:30,027 --> 00:51:32,209
উনি চাচ্ছেন দেখেই তো সামলাচ্ছি।
452
00:51:33,611 --> 00:51:35,140
নিয়ে এসো ওনাকে।
453
00:51:40,430 --> 00:51:42,019
সামলে চলুন!
454
00:52:27,850 --> 00:52:33,093
আরে বাহ্, রোগটা তো ঠিকই ধরেছেন জনাব সাখভ,
ব্যাপারটা একেবারে সঠিক বলে মনে হচ্ছে।
455
00:52:33,522 --> 00:52:36,582
সাখভ?
কি বললেন আপনি, সাখভ?
456
00:52:37,175 --> 00:52:38,978
সাখভ। হ্যাঁ, সাখভ।
457
00:52:40,968 --> 00:52:46,318
- তো উনিই আমাকে এখানে পাঠিয়েছেন?
- আপনাকে এখানে পাঠিয়েছেন আপনার বিপদের আশংকা করে।
458
00:52:46,638 --> 00:52:50,244
- গুরুতর।
- গুরুতর বিপদের আশংকা করে।
459
00:52:59,163 --> 00:53:02,117
আমিই তাহলে আপনাকে সত্যিটা বলছি।
460
00:53:02,851 --> 00:53:06,434
সাখভ নিজেই মেয়েটাকে অপহরণ করেছেন।
461
00:53:06,609 --> 00:53:10,287
অবশ্যই, উনিই করেছেন।
উনি মেয়েটাকে অপহরণ করে পুঁতে ফেলেছেন।
462
00:53:10,471 --> 00:53:14,706
- আমার কথা শুনুন... সাখভ...
- শান্ত হোন। আমরা আপনার চিকিৎসা করছি।
463
00:53:15,098 --> 00:53:17,695
মদ্যপায়ী থাকে আমাদের বিশেষ তদারকে।
464
00:53:20,004 --> 00:53:22,056
আমাকে এখান থেকে বের করুন।
465
00:53:26,649 --> 00:53:29,354
প্রতিশ্রুতি দিন, সংযত থাকবেন
এবং কিছু করবেন না?
466
00:53:29,920 --> 00:53:31,758
ওনার বাঁধন খুলে দাও।
467
00:53:34,442 --> 00:53:38,332
আমি বুঝতে পারছি।
আপনি আমাকে বিশ্বাস করছেন না।
468
00:53:40,566 --> 00:53:43,827
- আমি কি দেখা করতে পারব প্রসিকিউটরের সাথে?
- অবশ্যই।
469
00:53:44,010 --> 00:53:49,122
- প্রসিকিউটর কোথায় আছেন?
- ৬ নং ওয়ার্ডে, নেপোলিয়নের জায়গায়।
470
00:53:52,708 --> 00:53:55,970
তুই খাবার না খেতে পারিস, তুই পানি না খেতে পারিস,
তুই চুপ করে থাকতে পারিস,
471
00:53:56,465 --> 00:53:58,517
কিন্তু কোনোকিছুই তোকে বাঁচাতে পারবে না।
472
00:54:00,223 --> 00:54:04,742
মহকুমার গণ্যমান্য ব্যক্তিটি প্রস্তাব দিয়েছে
তোকে তুলে দিতে ওনার হাতে এবং ওনার বুকে।
473
00:54:06,311 --> 00:54:08,363
- বাসনগুলো।
- কী?
474
00:54:09,408 --> 00:54:11,140
নৈশভোজনের পরিবেশনটা গেছে।
475
00:54:11,496 --> 00:54:13,963
- এটা কি বেশি বড়?
- ১২ জন মানুষের জন্য।
476
00:54:14,905 --> 00:54:16,957
ওখানে ছিয়ানব্বইটা টুকরা আছে...
477
00:54:17,236 --> 00:54:19,489
কোনো লজ্জা নেই তোর...
478
00:54:20,576 --> 00:54:23,043
আমাদের প্রথাকে অভিশপ্ত করিস না।
479
00:54:23,290 --> 00:54:24,642
কী?
480
00:54:25,029 --> 00:54:28,575
বোকা কোথাকার...
তোর আর কোনো উপায় নেই।
481
00:54:30,422 --> 00:54:32,640
কী ভেবেছিস, কেউ তোর খোঁজ করবে?
482
00:54:32,892 --> 00:54:36,819
তারা প্রথমত আমার কাছেই জানতে চাইবে,
যে তোর একমাত্র সম্পর্ক।
483
00:54:37,241 --> 00:54:42,176
আমি বলব, তুই স্কুল পালিয়ে গেছিস,
বিয়ে করেছিস আর দূরে চলে গেছিস।
484
00:54:43,817 --> 00:54:47,422
তোকে আরেকটা জিনিস বলে রাখছি।
আরে শান্ত হ আর আমি কী বলি শোন!
485
00:54:48,548 --> 00:54:52,712
হয় তুই স্ত্রী হিসেবে এখান থেকে যাবি সম্মানিত সা...
486
00:54:53,767 --> 00:54:57,931
কত ভাগ্যবান মেয়ে তুই!
না হয় চিরকাল ওখানেই থাকবি।
487
00:55:08,137 --> 00:55:11,648
এই তো, এখন ভালো লাগছে।
লক্ষ্মী মেয়ে।
488
00:55:12,763 --> 00:55:18,078
দরজা খোল আর সেই মানুষটার সাথে দেখা কর
যে তোর স্বামী হতে চলেছে ।
489
00:55:32,108 --> 00:55:33,981
- খুলে ফেলো!
- কোনটা?
490
00:55:34,161 --> 00:55:35,584
টুপিটা খুলে ফেলো!
491
00:56:05,091 --> 00:56:08,945
দেখো একবার, আমি খুব ব্যাথিত হয়েছি।
আমার খুব লেগেছে।
492
00:56:09,787 --> 00:56:11,969
ঢুকার সাথে সাথেই,
দেখো কী হয়েছে!
493
00:56:12,397 --> 00:56:16,074
- ওর বয়স কম আর চঞ্চল।
- না, সে খুব চতুর। বদমেজাজী!
494
00:56:19,355 --> 00:56:24,467
ভালো করে শুনে রাখো,
শুধুমাত্র দুটো উপায়ে আমি এই বাড়ি থেকে যেতে পারি:
495
00:56:25,583 --> 00:56:27,730
হয় আমি ওকে কাজী অফিসে নিয়ে যাব...
496
00:56:29,097 --> 00:56:31,386
না হয় সে আমাকে প্রসিকিউটরের কাছে নিয়ে যাবে।
497
00:56:31,567 --> 00:56:34,663
- তা না!
- আমি এসব আর চাই না।
498
00:56:54,495 --> 00:56:57,793
ঠিক আছে।
আগামীকালকের মধ্যেই তার ক্ষুধা লেগে যাবে।
499
00:56:58,044 --> 00:57:01,590
এক সপ্তাহের মধ্যেই তার বিরক্ত ধরে যাবে।
আর কিছু না কিছু সে মুখে নিবেই।
500
00:57:01,836 --> 00:57:04,541
- আমরা অপেক্ষা করি।
- হ্যাঁ, অপেক্ষা করি।
501
00:57:05,594 --> 00:57:06,768
মনে রেখো, বিশ্বস্ত সহযোগীরা!
502
00:57:07,890 --> 00:57:11,888
তোমাদেরকে অবশ্যই আমাদের বিশ্বাসের
যোগ্যতা প্রমাণ করতে হবে।
503
00:57:12,656 --> 00:57:14,708
আমি তোমাদেরকে ওর দায়িত্বে রাখছি।
504
00:57:15,161 --> 00:57:17,414
আমরা আমাদের সাধ্যমত করব, প্রিয় সহযোগী জাবরাইল।
505
00:57:47,344 --> 00:57:50,890
- মদ কীভাবে খাওয়া যাবে, হাহ?
- আমাদের মতো অসুস্থদের সাথে মজা কোরো না।
506
00:57:51,205 --> 00:57:54,574
- সিরিয়াসভাবে বলছি। কোথায় যাওয়া যায়?
- তুমি এখানে আটকা পড়েছো।
507
00:57:54,754 --> 00:57:57,008
আমি একটা উপায় জানি।
508
00:58:12,394 --> 00:58:13,817
মানসিক হাসপাতাল নং ১
509
00:58:18,621 --> 00:58:20,638
হেই উন্মাদ, দাঁড়াও!
510
00:58:27,319 --> 00:58:30,653
এভাবে পাগলের মতো দৌড়াচ্ছো কেন?
তোমার গাধা কোথায়?
511
00:58:31,320 --> 00:58:33,716
- ওহ, হ্যালো!
- কেমন আছো তুমি?
512
00:58:33,895 --> 00:58:36,492
- কোথায় যাচ্ছো তুমি? দৌড়াচ্ছো কেন?
- ওদিকে। ওদিকে।
513
00:58:36,713 --> 00:58:38,658
ওঠো, আমি নিয়ে যাচ্ছি।
514
00:58:46,245 --> 00:58:47,277
কোথায় নামাব তোমাকে?
515
00:58:47,463 --> 00:58:50,559
আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি,
আগে যাওয়ার জন্য ভালো কোনো জায়গা বাছাই করো।
516
00:58:50,943 --> 00:58:54,039
- তাড়াতাড়ি যাও, খুব তাড়াতাড়ি।
- এই লরিটা খুবই একচেটিয়া।
517
00:59:02,945 --> 00:59:06,136
সেদিন থেকেই, যেদিন থেকে আমি চালাতে রাজি হয়েছি
এই হাঁপানিয়ালা ভ্যাকুয়াম ক্লিনারটা।
518
00:59:06,495 --> 00:59:08,547
আমার মনে আছে, কী বলেছিলেন সেই মহাজ্ঞানী...
519
00:59:12,026 --> 00:59:14,008
নতুন অনুচ্ছেদ লেখো।
520
00:59:14,427 --> 00:59:17,344
রাতের খাবার। দাগ টানো।
521
00:59:19,646 --> 00:59:23,679
- সে স্যুপ ফিরিয়ে দিয়েছে।
- ফিরিয়ে দিয়েছে...
522
00:59:24,239 --> 00:59:28,307
- বন্ধনী দাও। পাঁচমিশালি স্যুপ।
- দিলাম।
523
00:59:28,482 --> 00:59:30,464
সামনে আগাও।
524
00:59:30,814 --> 00:59:33,032
তিন থাল শীষ কাবাব...
525
00:59:35,928 --> 00:59:38,040
সে পাহাড়ের উপরে ছুঁড়ে ফেলেছে।
526
00:59:38,503 --> 00:59:40,377
...পাহাড়ের উপরে...
527
00:59:40,625 --> 00:59:42,641
এবার মদ।
528
00:59:43,026 --> 00:59:45,078
সে ভেঙে ফেলেছে...
529
00:59:46,749 --> 00:59:48,765
দুইটা বোতল।
530
00:59:50,297 --> 00:59:52,764
- তিনটা।
- এটাকে তিনটা করো।
531
00:59:53,428 --> 00:59:55,931
তিনটা বোতল...
532
01:00:01,535 --> 01:00:05,533
ভালো...
লেখো, লেখো...
533
01:00:08,145 --> 01:00:09,842
ফল।
534
01:00:11,799 --> 01:00:15,345
- ফল...
- কমলা...
535
01:00:15,521 --> 01:00:16,529
ঈগল নীড় - ৫৭ কি.মি.
536
01:00:31,456 --> 01:00:33,567
এটা কি সাখভ সাহেবের বাসভবন?
537
01:00:34,622 --> 01:00:36,495
আমরা হলাম মহামারী নিরোধ পরিষেবা।
538
01:00:44,642 --> 01:00:46,231
কী?
539
01:00:49,861 --> 01:00:51,521
কী চান আপনারা?
540
01:00:51,948 --> 01:00:55,946
অঞ্চলে মহামারীর প্রাদুর্ভাব দেখা গেছে।
আমরা সবাইকে টিকা দিচ্ছি।
541
01:00:56,750 --> 01:00:59,632
সংক্রামক রোগ!
এখানে স্বাক্ষর করুন।
542
01:01:04,056 --> 01:01:06,345
প্রত্যেককেই টিকা দেওয়া হবে!
543
01:01:06,561 --> 01:01:08,850
ঘুমপাড়ানি
544
01:01:13,136 --> 01:01:15,010
জামা কি খুলতেই হবে?
545
01:01:15,189 --> 01:01:19,496
না, চাইলে আপনি জামা পরে থাকতে পারেন।
এখন পেটে ভর দিয়ে শুয়ে পড়ুন।
546
01:01:39,787 --> 01:01:43,156
- শান্ত থাকুন । আমি এখনও লাগাইনি।
- এখনও লাগাননি?
547
01:01:43,475 --> 01:01:47,543
- বেশি ব্যথা পাওয়া যাবে নাকি এটা লাগাতে?
- এটা নির্ভর করে সুঁচের আকারের উপর।
548
01:01:47,754 --> 01:01:50,186
আপনি আরও ছোট একটা নিতে পারেননি?
549
01:01:50,538 --> 01:01:52,412
লাগানো হয়ে গেছে?
550
01:02:03,063 --> 01:02:05,495
- অ্যালকোহল?
- অ্যালকোহল।
551
01:02:56,433 --> 01:02:58,509
শুয়ে থাকুন, নড়াচড়া করবেন না।
552
01:02:59,182 --> 01:03:03,381
এটা নতুন ধরনের টিকা।
কাজ করতে একটু সময় নেয়।
553
01:03:04,749 --> 01:03:07,454
- আর কেউ নেই বাড়িতে?
- না, না, আর কেউ নেই!
554
01:03:07,636 --> 01:03:12,808
শুয়ে থাকুন। নড়বেন না! নড়বেন না!
মানে "মেমেন্টো মোরি"।
555
01:03:13,099 --> 01:03:15,945
- বাচ্চা বলেছে আমাকে?
- মোরি বলেছে!
556
01:03:16,403 --> 01:03:18,455
- পরিষ্কার তো?
- একদম পরিষ্কার।
557
01:03:19,117 --> 01:03:21,169
অ্যাসিস্টেন্ট! পানি!
558
01:03:21,379 --> 01:03:23,775
নিনা এখানেই আছে। আমি নিশ্চিত সে এখানে।
559
01:03:24,440 --> 01:03:26,385
তুমি গিয়ে ওকে খুঁজে বের করো।
560
01:03:26,598 --> 01:03:28,709
ওদের ঘুম কখন আসবে?
561
01:03:29,102 --> 01:03:31,676
আধ ঘন্টার মধ্যে।
যাও, যাও।
562
01:03:47,160 --> 01:03:49,627
সংক্রামক রোগের বিশোধনযোগ্য ভাইরাসটা
563
01:03:50,256 --> 01:03:54,360
অত্যন্ত নিবিড়ভাবে ছড়িয়ে পড়ে রক্ত প্রবাহের মাধ্যমে...
564
01:03:54,605 --> 01:03:56,752
আরও সংক্ষেপে বলুন, অধ্যাপক।
565
01:03:56,971 --> 01:03:59,960
তোমরা আগ্রহী না হলেও আমি আগ্রহী।
চালিয়ে যান, আরও বলুন।
566
01:04:00,833 --> 01:04:03,787
এটা অত্যন্ত নিবিড়ভাবে ছড়িয়ে পড়ে রক্ত প্রবাহের মাধ্যমে
567
01:04:03,964 --> 01:04:08,377
যখন শরীর নিকোটিনাইজড হয়...
অ্যালকোহলাইজড হয়...
568
01:04:10,609 --> 01:04:13,242
- আর সাধারণত দুর্বল হয়ে পড়ে।
- ঠিক।
569
01:04:14,366 --> 01:04:15,682
তাহলে বলা যায়...
570
01:04:18,994 --> 01:04:21,461
নিনা?
নিনা?
571
01:04:23,864 --> 01:04:25,288
তুমি আছো এখানে?
572
01:04:29,501 --> 01:04:32,039
চুপ!
ওদিকে যাও।
573
01:07:09,612 --> 01:07:10,621
তেল
574
01:12:20,025 --> 01:12:23,085
নিনা! নিনা! তুমি ঠিক আছো?
575
01:12:27,296 --> 01:12:29,798
নিনা! তুমি বেঁচে আছো?
576
01:12:35,785 --> 01:12:37,802
স্রষ্টাকে ধন্যবাদ!
স্রষ্টাকে ধন্যবাদ!
577
01:12:38,324 --> 01:12:40,922
- কী জন্য?
- বিশ্বাসঘাতক! ভাড়া করা বদমাশ!
578
01:12:41,108 --> 01:12:44,548
- দাঁড়াও, নিনা, আমার কথা শোনো।
- জুডাস... ওরা তোমাকে কত টাকা দিয়েছে?
579
01:12:44,727 --> 01:12:47,396
- এসব বন্ধ করে শোনো!
- আমার বাঁধন খুলবে না তুমি?
580
01:12:52,937 --> 01:12:56,033
বলছো না কিছু!
ইতর!
581
01:12:57,008 --> 01:13:02,322
যেতে দাও আমাকে!
রাক্ষস... বিশ্বাসঘাতক... ডাকাত...
582
01:13:02,783 --> 01:13:06,223
বহুরূপী!
পাপী পাষণ্ড!
583
01:13:06,924 --> 01:13:09,629
মাতাল,
ভন্ড লোকবিজ্ঞানী ...
584
01:13:42,690 --> 01:13:44,113
হ্যালো?
585
01:13:45,125 --> 01:13:46,749
কে বলছিলেন?
586
01:13:48,152 --> 01:13:50,096
বলতে থাকো!
587
01:14:35,016 --> 01:14:36,368
কে ওখানে?
588
01:15:27,343 --> 01:15:29,075
শুভসন্ধ্যা...
589
01:15:51,454 --> 01:15:55,037
কখনও ভাবিনি যে তুমি আমাকে দেখতে আসবে।
এটা তো অভাবনীয় চমক।
590
01:15:57,160 --> 01:15:59,342
আশা করি, আমি নিজেকে বদলাতে পারব।
591
01:15:59,560 --> 01:16:03,629
বিব্রত হবেন না।
শবাগারে ওরাও অংশ নেবে।
592
01:16:17,791 --> 01:16:23,070
আমরা এসেছি... আপনার বিচার করতে...
পর্বতের আইন অনুসারে...
593
01:16:24,019 --> 01:16:27,696
কারণ আপনি আমাদের মর্যাদাহানি করতে চেয়েছেন।
594
01:16:29,620 --> 01:16:32,574
আপনার মতো শিয়াল এভাবেই মারা যাবে।
595
01:16:32,821 --> 01:16:36,748
তোমরা এটা করতে পারো না!
তোমাদেরকে এর জবাব দিতে হবে!
596
01:16:37,553 --> 01:16:42,524
আমি শুধু আমার বিবেককে জবাবদিহি করব
একজন সত্য পর্বতারোহীর মতো...
597
01:16:43,119 --> 01:16:47,046
...আমার বোনের সম্মানে
এবং আমার পূর্বপুরুষদের স্মরণে।
598
01:16:48,338 --> 01:16:50,449
নিনা! ওদেরকে এটা করতে দিও না।
599
01:16:50,704 --> 01:16:53,859
এটা একটা বর্বরতা।
আমি জানি আমি নৈতিক আদর্শ ভঙ্গ করেছি,
600
01:16:54,044 --> 01:16:56,641
কিন্তু আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি!
601
01:17:03,369 --> 01:17:06,879
এটাই তো যথেষ্ট না,
602
01:17:08,100 --> 01:17:11,434
আপনাকে এটার মূল্য দিতে হবে...
আপনার জীবন দিয়ে!
603
01:17:12,171 --> 01:17:16,133
তোমরা এটা করতে পারো না।
তোমরা এটা করতে পারো না!
604
01:17:18,364 --> 01:17:22,706
এটা তো জনতা আইন!
আমি সোভিয়েত আইন অনুসারে বিচার চাই!
605
01:17:22,886 --> 01:17:26,041
আপনি কি ওকে
সোভিয়েত আইন অনুসারে এনেছেন?
606
01:17:26,227 --> 01:17:29,181
নাকি সোভিয়েত আইন অনুসারে অপহরণ করেছেন?
607
01:17:29,671 --> 01:17:34,463
এই হাস্যকর আলোচনা যত সংক্ষিপ্ত করা যায়।
বোন, তুমি আওয়াজটা ছেড়ে দাও।
608
01:17:35,238 --> 01:17:36,341
চলুন শুরু করি।
609
01:17:38,125 --> 01:17:39,822
এটা কোরো না। এটা কোরো না।
610
01:17:40,247 --> 01:17:43,545
এটা কোরো না। দয়া করে এটা কোরো না।
আমি আর এমন করব না।
611
01:17:43,727 --> 01:17:45,980
কথা দিচ্ছি। আমি আর এমন করব না।
কথা দিচ্ছি।
612
01:17:47,066 --> 01:17:52,737
আমাকে প্রসিকিউটরের কাছে যেতে দাও।
তোমরা ছেড়ে দাও আমাকে!
613
01:18:05,680 --> 01:18:07,696
ওহ, হ্যামলেট, দারুন দেখিয়েছো।
614
01:18:08,916 --> 01:18:12,522
- কী করছো তোমরা? পাগল হয়ে গেছো?
- চিন্তা কোরো না। শুধু লবণই ছিল।
615
01:18:12,813 --> 01:18:14,616
হ্যাঁ, লবণ। লবণ।
616
01:18:15,179 --> 01:18:17,290
দাঁড়ান!
আদালতের সময় হয়েছে!
617
01:18:20,745 --> 01:18:25,395
আমাদের বিচারপতি দীর্ঘজীবী হোন,
সারা বিশ্বের সবচেয়ে সৎ!
618
01:18:30,870 --> 01:18:32,814
সবাই বসে পড়ুন।
619
01:18:40,333 --> 01:18:43,667
- বসে পড়ুন।
- ধন্যবাদ। আমি বরং দাঁড়াই।
620
01:18:44,264 --> 01:18:48,463
মহামান্য বিচারপতি,
ওনার বসার মতো অবস্থা নেই।
621
01:19:22,326 --> 01:19:25,766
622
01:19:26,223 --> 01:19:30,292
623
01:19:30,920 --> 01:19:34,918
624
01:19:35,338 --> 01:19:39,537
625
01:19:41,500 --> 01:19:53,600
সাবটাইটেল : আরিয়ান ইমন