1
00:00:27,208 --> 00:00:29,875
বেশিরভাগ মানুষ ভাবে যে শুধু ফুল আর
চকোলেটের সাথেই ভালোবাসার ঘোষণা দেওয়া যায়,
2
00:00:31,416 --> 00:00:34,250
কিন্তু একটা হাতুড়ি দিয়েও
তুমি ঘোষণা দিতে পারবে।
3
00:00:35,083 --> 00:00:36,583
বা একটা
পাওয়ার ড্রিলের সাহায্যে।
4
00:00:49,916 --> 00:00:53,250
একজন পুলিশ অফিসারকে কিডন্যাপ করাও
ভালোবাসার ঘোষণা হতে পারে।
5
00:00:53,791 --> 00:00:56,208
তাকে পুলের
নিচ থেকে তুলে বাঁচানো
6
00:00:56,625 --> 00:00:57,500
হতে পারে আরেকটা।
7
00:01:12,416 --> 00:01:14,166
এই, ওখানে কী হচ্ছে?
8
00:01:14,625 --> 00:01:15,791
কী করছ তোমরা?
9
00:01:16,708 --> 00:01:19,291
- মাতাল হবার ভান করো।
- না, আমি কোনো কিছুর ভান করব না।
10
00:01:19,375 --> 00:01:21,625
ভান করো নাহলে
ঘাড়টা মটকে দিব।
11
00:01:22,166 --> 00:01:24,958
- কী করছ?
- আমি পুলিশ ডাকছি!
12
00:01:28,083 --> 00:01:31,125
আমিই পুলিশ, ম্যাম।
13
00:01:31,208 --> 00:01:35,208
- বেনিতো!
- পুলিশ ডাকবেন? রিং, রিং।
14
00:01:35,291 --> 00:01:36,833
কী করছ ওখানে?
15
00:01:38,166 --> 00:01:39,166
চলো, ভান করো।
16
00:01:49,625 --> 00:01:51,333
পুরো বাড়ি ভর্তি ওগুলোতে।
17
00:01:52,875 --> 00:01:54,458
তোমার গাড়িতেও লাগানো।
18
00:01:55,000 --> 00:01:56,416
সাথে তোমার স্ত্রীর গাড়িতেও।
19
00:01:57,750 --> 00:02:00,166
দেখতে সি-ফোরের মতো,
কিন্তু এগুলো ব্যস প্লাস্টিক।
20
00:02:00,916 --> 00:02:04,291
এটাই তোমার অ্যালিবাই।
তুমি কোনো অপরাধী হবে না, তুমি হবে...
21
00:02:04,375 --> 00:02:07,041
একজন ভীত বাবা,
আর ওরা এটা বুঝবে।
22
00:02:07,708 --> 00:02:11,500
এখান থেকে একবার বের হলে, আমি তোমার ব্যাপারে রিপোর্ট করব
আর সাথে করে আনব হাজার তিনেক অফিসার।
23
00:02:11,583 --> 00:02:13,333
আমরা সত্যিকারের সি-ফোরও
ব্যবহার করতে পারি।
24
00:02:14,125 --> 00:02:15,958
এমন সব জায়গায়
যে তুমি কল্পনাও করতে পারবে না।
25
00:02:24,208 --> 00:02:25,791
ভুল বুঝো না।
26
00:02:25,875 --> 00:02:28,541
আমরা চাই না তুমি কাজটা
টাকার জন্য করো, কিন্তু...
27
00:02:28,625 --> 00:02:32,166
আমরা বুঝি, ঝামেলায় পড়লে
এর দরকার হবে।
28
00:02:32,250 --> 00:02:33,416
এক মিলিয়ন ইউরো।
29
00:02:33,500 --> 00:02:36,333
এই টাকা আর অ্যালিবাইয়ের সাথে,
তুমি বেছে নিতে পারো
30
00:02:36,416 --> 00:02:37,916
কার পাশে থাকবে।
31
00:02:38,000 --> 00:02:40,500
ঐ মহিলার পাশে, যে বেআইনীভাবে
লোকজনদের গ্রেফতার করে,
32
00:02:40,958 --> 00:02:42,041
ওদের অত্যাচার করে,
33
00:02:42,291 --> 00:02:45,041
রাষ্ট্রব্যবস্থার দেওয়া ক্ষমতার
অপব্যবহার করে।
34
00:02:52,041 --> 00:02:53,250
নাকি আমাদের পাশে।
35
00:02:57,125 --> 00:03:00,208
- এবার আমার কিছু প্রশ্নের উত্তর দাও।
- সেই সিদ্ধান্ত আমি নিব।
36
00:03:01,708 --> 00:03:04,875
ইন্সপেক্টর মুরিয়ো কি বেঁচে আছে?
37
00:03:07,166 --> 00:03:08,208
থাকতে পারে।
38
00:03:11,291 --> 00:03:12,416
ও কি তাঁবুতে আছে?
39
00:03:13,833 --> 00:03:14,708
থাকতে পারে।
40
00:03:15,791 --> 00:03:20,041
আমি ব্যস চাই তুমি ওকে বলো,
ও যে বেঁচে আছে প্রফেসর তা জানে।
41
00:03:20,125 --> 00:03:21,541
আমার কথা
বিশ্বাস করবে না।
42
00:03:22,375 --> 00:03:25,291
ভাববে যদি তোমার দেখা পেয়ে থাকি,
তাহলে কেন তোমাকে গ্রেফতার করব না?
43
00:03:27,208 --> 00:03:31,666
এই ঘড়িটা তুমি পরলে,
ও তোমার কথায় বিশ্বাস করবে।
44
00:03:32,208 --> 00:03:35,791
কারণ যখন ব্যাপারটা ভালোবাসার,
তখন সময় ছুটে চলে দ্রুত।
45
00:03:37,208 --> 00:03:38,958
সময় করে তাড়া।
46
00:03:41,000 --> 00:03:42,708
কাউকে ভালোবাসা যথেষ্ট নয়,
47
00:03:44,083 --> 00:03:45,791
তোমাকে কাজটাও করতে হবে
ঠিক সময়ে।
48
00:04:08,416 --> 00:04:09,375
এটা কী?
49
00:04:11,208 --> 00:04:15,666
- ওর জন্য, যখন ওর জ্ঞান ফিরবে।
- অনেক অনেক ধন্যবাদ তোমায়।
50
00:04:18,333 --> 00:04:21,083
বলেছিল, ও চায় না
আমি যেন ওর আশেপাশে থাকি।
51
00:04:28,375 --> 00:04:30,416
তোমাকে একটা
উপদেশ দিই...
52
00:04:33,750 --> 00:04:35,833
ডাকাতির সময়
প্রেমে পোড়ো না।
53
00:04:42,208 --> 00:04:43,458
এটা শুধু
অমঙ্গলই বয়ে আনবে।
54
00:04:44,208 --> 00:04:53,875
অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
55
00:04:53,916 --> 00:05:03,250
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
56
00:05:03,791 --> 00:05:09,208
ফেসবুক আইডিঃ
www.facebook.com/S.fahmidul.islam.7
57
00:05:09,625 --> 00:05:14,500
সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1021455
58
00:05:38,966 --> 00:05:44,166
LA CASA DE PAPEL
59
00:05:48,458 --> 00:05:50,041
পাউলিটা!
60
00:05:51,250 --> 00:05:52,625
মিস মারিভি!
61
00:05:54,625 --> 00:05:59,000
"মিন্দানাও"
"ডাকাতির প্রথম দিন"
62
00:05:59,083 --> 00:06:00,250
ফোন এসেছে!
63
00:06:01,791 --> 00:06:03,791
"দক্ষিণ স্পেন"
"ডাকাতির প্রথম দিন"
64
00:06:03,875 --> 00:06:04,708
মা?
65
00:06:05,541 --> 00:06:07,041
পাউলা, আমার সোনা।
66
00:06:07,125 --> 00:06:09,416
কেমন আছ?
আজ কী কী করেছ?
67
00:06:09,583 --> 00:06:11,250
কালকের মতোই, মা।
68
00:06:11,333 --> 00:06:13,875
আমি নিশ্চিত তুমি আজ
দারুণ কিছুই করেছ।
69
00:06:13,958 --> 00:06:16,833
- তো বলো আমাকে।
- আমি মনে করতে পারছি না।
70
00:06:17,291 --> 00:06:18,500
আমার কথা মনে পড়ে?
71
00:06:18,625 --> 00:06:19,500
হ্যাঁ।
72
00:06:20,041 --> 00:06:22,291
কী ব্যাপার?
টিভি দেখছ নাকি?
73
00:06:22,375 --> 00:06:24,458
না, নানীমার সঙ্গে খেলছি।
74
00:06:24,875 --> 00:06:26,083
তোমার নানীকে
ফোনটা দাও তো।
75
00:06:26,458 --> 00:06:28,041
আচ্ছা।
নানীমা!
76
00:06:28,500 --> 00:06:29,500
হ্যাঁ, সোনা?
77
00:06:30,333 --> 00:06:33,291
পাউলা ঠিক আছে তো?
কথা বলে কেন জানি অদ্ভুত লাগলো।
78
00:06:33,375 --> 00:06:34,500
জানি না।
79
00:06:35,833 --> 00:06:36,750
ওকে তো ঠিকই মনে হচ্ছে।
80
00:06:37,500 --> 00:06:40,333
ডিনারে আসবে যখন
তখন কথা বলে নিও।
81
00:06:42,541 --> 00:06:45,375
- হ্যাঁ, মা।
- আর হ্যাঁ পাউরুটি আনতে ভুলবে না।
82
00:07:30,125 --> 00:07:31,666
ভোর ছয়টা বাজে।
83
00:07:32,708 --> 00:07:37,333
অ্যাম্বুলেন্স আছে ক্রাইম ল্যাবে।
ঘন্টা খানেকের মধ্যে, আলবার্তো সেখানে পৌঁছে যাবে।
84
00:07:37,416 --> 00:07:38,666
শিকারী কুকুরের মতো।
85
00:07:41,083 --> 00:07:44,250
শুঁকতে শুঁকতে ও খুঁজে বের করবে,
ওর নতুন শিকার: তোমার মেয়েকে।
86
00:07:44,583 --> 00:07:48,541
কী মনে হয় আমার মেয়ের ঠিকানা
ফ্রিজে ম্যাগনেট দিয়ে ঝুলিয়ে রেখে এসেছি?
87
00:07:48,625 --> 00:07:50,916
বোধহয় একজন খারাপ মা হবার কারণে
নিজেকে তুমি দোষী মনে করো।
88
00:07:51,000 --> 00:07:52,583
তুমি এভাবে কল না করেই...
89
00:07:53,250 --> 00:07:55,750
কয়েক সপ্তাহের জন্য
ডাকাতিতে চলে যেতে পারো না।
90
00:07:56,208 --> 00:07:59,041
ভুল বলেছি?
মেয়ের সাথে তোমার সম্পর্ক খারাপের কারণ কী?
91
00:07:59,125 --> 00:08:00,416
কারণ তোমার মা...
92
00:08:01,458 --> 00:08:04,708
ওকে তো একটা আইসক্রিম খাওয়ার জন্যও
একা ছাড়তে পারো না।
93
00:08:05,458 --> 00:08:09,208
কীভাবে করলে?
মোটর হোম থেকে কীভাবে ফোন করলে?
94
00:08:09,291 --> 00:08:12,333
হয়তো তুমি অবাক হবে,
কিন্তু আমরা আগে থেকেই এই ব্যাপারে ভেবে রেখেছিলাম।
95
00:08:12,875 --> 00:08:15,833
তাই তুমি আলবার্তোকে পাঠাতে পারো,
কুকুরকে হাড় খুঁজতে পাঠানোর মতো।
96
00:08:15,916 --> 00:08:17,416
কিন্তু ও একটা কিছু
খুঁজে পাবে না।
97
00:08:35,332 --> 00:08:40,291
- মাথায় কী হয়েছে?
- এই ডাকাতিটা আমার মাথায় চেপে বসেছে, কর্নেল।
98
00:08:41,166 --> 00:08:43,957
জলদি ঘুম থেকে উঠে পড়ি।
ঘুমাতে পারি না।
99
00:08:45,000 --> 00:08:48,708
জুতার ফিতা বাধতে বাধতে
ডাকাতির কথা চিন্তা করছিলাম,
100
00:08:48,791 --> 00:08:52,916
আর উঠতে গিয়ে, আমার মাথাটা জানালায় এত জোরে
ধাক্কা খায় যে জানালাটা প্রায় ভেঙেই ফেলেছিলাম।
101
00:08:55,500 --> 00:08:57,333
তুমি একদম আমার মতো,
অ্যান্টোনাজাস।
102
00:08:57,708 --> 00:08:59,958
সাময়িক যুদ্ধ বিরতির পরও,
আমি ঘুমাতে পারিনি।
103
00:09:00,041 --> 00:09:01,958
রাত তিনটায়
জেগে বসেছিলাম,
104
00:09:02,041 --> 00:09:04,916
আর ভাবছিলাম কীভাবে
প্রফেসর আমাদের দিন নষ্ট করবে।
105
00:09:05,000 --> 00:09:07,416
দেখি সেরিয়ার কিছু
লাগবে কিনা...
106
00:09:07,500 --> 00:09:09,625
মুরিয়ো টোটাল
আইসোলেশনের মধ্যে আছে।
107
00:09:10,041 --> 00:09:14,250
তাহলে গিয়ে ইন্সপেক্টরকে
কফিটা দিয়ে আসি।
108
00:09:17,583 --> 00:09:20,125
মুরিয়ো শুধু সেরিয়ার সাথে
কথা বলতে পারবে।
109
00:09:20,208 --> 00:09:23,625
সেরিয়া ওকে সারা রাত ঘুমাতে দেয়নি।
ওকে ভাঙার চেষ্টা করছে।
110
00:09:25,458 --> 00:09:27,125
চলো কফি খেতে যাই।
111
00:09:29,041 --> 00:09:32,250
আপরাধের সবচেয়ে বড় শত্রু
পুলিশ নয়।
112
00:09:33,416 --> 00:09:34,375
বরং তাড়াহুড়ো।
113
00:09:35,750 --> 00:09:38,291
মোটর হোমটা মর্গের মতো
একদম পরিষ্কার ছিল।
114
00:09:38,500 --> 00:09:39,708
তোমরা...
115
00:09:40,583 --> 00:09:41,500
একদম নতুনের মতো
রেখে গেছ।
116
00:09:42,208 --> 00:09:43,666
কিন্তু অ্যাম্বুলেন্স থেকে...
117
00:09:45,125 --> 00:09:47,208
খুব জলদি সরে পড়েছিলে।
118
00:09:47,291 --> 00:09:51,166
কিছু না কিছু তো থাকেই। সবসময়।
বালিশে লেগে থাকা চুল...
119
00:09:51,500 --> 00:09:52,666
বা মোজা...
120
00:09:52,958 --> 00:09:56,833
তারপর ফরেনসিক এসে পড়বে
ইউভি লাইট আর লুমিনলের সাথে আর... ব্যাং!
121
00:09:58,125 --> 00:09:59,166
খেল খতম।
122
00:10:01,750 --> 00:10:02,833
আমি আবারও আমার
অফারটা দিচ্ছি।
123
00:10:03,750 --> 00:10:07,958
আমি গিয়ে সেই চুলটা সরিয়ে ফেলব
যা তোমার পরিবারের কাছে নিয়ে যাবে।
124
00:10:08,583 --> 00:10:10,083
আর নাহলে তোমার প্রাক্তন
স্বামীর অপেক্ষা করতে পারি...
125
00:10:10,916 --> 00:10:12,000
তোমার জীবন
ধ্বংস করার জন্য।
126
00:10:17,000 --> 00:10:18,250
তোমার কাছে কিছুই নেই।
127
00:10:20,166 --> 00:10:23,708
আমাকে হুমকি দিচ্ছ এই বোলে যে,
"হয়তো আমরা কিছু খুঁজে পাবো।"
128
00:10:29,083 --> 00:10:33,000
একটা ব্যাপার জানো কি? গর্ভবতী হবার কারণে
তোমার শরীরে এত বেশি এস্ট্রোজেন নির্গত হচ্ছে যে
129
00:10:33,083 --> 00:10:36,333
তোমার নিজেকে স্পেনের
সবচেয়ে আশাবাদী নারী মনে হচ্ছে।
130
00:10:37,291 --> 00:10:40,041
সম্পূর্ণটা খরচ করে দিও না।
ডেলিভারির সময় দরকার পড়বে
131
00:10:40,125 --> 00:10:41,583
যা খুবই কঠিন।
132
00:10:45,625 --> 00:10:47,083
ওর জন্মের পর কী করবে?
133
00:10:49,208 --> 00:10:50,750
ছেলে না মেয়ে?
134
00:10:52,291 --> 00:10:53,375
জানো না?
135
00:10:56,250 --> 00:10:57,250
বেচারা!
136
00:11:08,791 --> 00:11:10,208
কী হয়েছে?
137
00:11:11,041 --> 00:11:12,541
ওরা খালি পায়ে ছিল রে, ভাই।
138
00:11:12,625 --> 00:11:14,166
খালি পায়ে? কে?
139
00:11:14,250 --> 00:11:15,541
রিও আর স্টকহোম।
140
00:11:16,250 --> 00:11:18,041
- তো?
- "তো" মানে কী?
141
00:11:18,458 --> 00:11:20,541
ডাকাতি চলাকালীন
কে খালি পায়ে থাকে?
142
00:11:21,291 --> 00:11:25,250
একটা ডাকাতির মাঝে খালি পায়ে
কাউচে বসে থাকা বড়ই অদ্ভুত ব্যাপার।
143
00:11:26,333 --> 00:11:27,458
তুমি কি বোকা?
144
00:11:37,416 --> 00:11:41,833
যদি চোদানোর ইচ্ছে থাকতো,
তাহলে জুতা না খুলেই... চোদাতো।
145
00:11:42,375 --> 00:11:43,250
বেশ...
146
00:11:44,416 --> 00:11:46,833
কাল রাতে
এখানে কী করছিলে?
147
00:11:51,791 --> 00:11:52,625
এইটা।
148
00:11:57,541 --> 00:11:59,541
- তো এইটা বানাচ্ছিলে?
- হ্যাঁ।
149
00:12:05,833 --> 00:12:10,500
তুমি একটা লোককে পিটিয়েছ,
যার কারণে তোমার প্রতি ওর ধারণা পুরোপুরি বদলে গেছে,
150
00:12:11,416 --> 00:12:14,750
আর তুমি ভাবছ ওকে এই
সোনার হার্ট দিয়ে সব ঠিক করে ফেলবে?
151
00:12:15,125 --> 00:12:16,458
তাহলে কী করব?
152
00:12:18,666 --> 00:12:19,750
পরিবর্তন।
153
00:12:22,625 --> 00:12:26,125
ওর চোখে...
তুমি এখন খারাপ লোক।
154
00:12:26,583 --> 00:12:29,958
উগ্র একজন।
তোমার কী দেখে প্রেমে পড়েছিল?
155
00:12:31,708 --> 00:12:32,833
ওকে গুলি করেছিলাম।
156
00:12:33,416 --> 00:12:36,166
মানে, ওর পায়ে গুলি করেছিলাম
ওকে বাঁচানোর জন্য।
157
00:12:36,666 --> 00:12:37,833
ওকে বাঁচানোর জন্য।
158
00:12:39,291 --> 00:12:40,250
আমি জানি না।
159
00:12:44,708 --> 00:12:46,416
ওর জন্য নেচেছিলাম।
160
00:12:47,416 --> 00:12:50,583
- ওর জন্য নেচেছিলে?
- হ্যাঁ। ওর জন্য নেচেছিলাম।
161
00:12:51,291 --> 00:12:55,000
ওকে গল্প পড়ে শোনাতাম।
আমরা একসাথে হাসতাম।
162
00:12:57,541 --> 00:13:02,333
আর...
ওকে গল্প শোনানো কতদিন হলো?
163
00:13:02,416 --> 00:13:04,625
কতদিন হলো ওকে হাসানো?
164
00:13:04,916 --> 00:13:07,625
কতদিন হলো
ওর জন্য নেচেছ?
165
00:13:21,625 --> 00:13:24,000
এই, রিও, একটা ব্ল্যাক কফি
এনে দিতে পারবে?
166
00:13:25,916 --> 00:13:29,708
এই পরিকল্পনা আমার বানানো।
তুমি আমার বদৌলতে নিরাপদে আছ।
167
00:13:29,791 --> 00:13:31,291
কিছুটা কৃতজ্ঞতা
স্বীকার করলে কেমন হয়?
168
00:13:32,208 --> 00:13:34,291
তোমাকে বেধে রাখা হয়েছে।
একটু আরাম করছ না কেন?
169
00:13:34,375 --> 00:13:37,041
একটু পানি তো পাওয়া যাবে?
170
00:13:38,041 --> 00:13:39,666
একটু পানি।
171
00:13:49,916 --> 00:13:51,041
মাফ কোরো, কিন্তু...
172
00:13:52,083 --> 00:13:52,916
ধন্যবাদ।
173
00:13:54,291 --> 00:13:55,708
তোমাকে ক্লান্ত মনে হচ্ছে।
174
00:13:56,083 --> 00:13:57,041
ঘুম হচ্ছে না?
175
00:14:01,333 --> 00:14:04,750
রাতে কতবার ঘুম ভাঙে?
তিন, চার, আরও বেশি?
176
00:14:11,458 --> 00:14:12,416
এই, রিও...
177
00:14:13,291 --> 00:14:14,666
যদি কখনো
কথা বলা লাগে...
178
00:14:15,250 --> 00:14:17,250
বা তেমন কিছু,
আমি এখানেই আছি।
179
00:14:20,375 --> 00:14:21,333
ধন্যবাদ।
180
00:14:30,666 --> 00:14:32,250
ও সবচেয়ে দুর্বল অংশ।
181
00:14:32,666 --> 00:14:36,208
ধড়ফড়ানি, অতিরিক্ত ঘাম ঝরা,
নিদ্রাহীনতা।
182
00:14:36,958 --> 00:14:39,250
ওর শিফটেই
তোমাকে পালাতে হবে।
183
00:14:39,333 --> 00:14:41,875
ও ট্রিগার চাপতে পারবে না।
184
00:14:43,916 --> 00:14:47,083
কেন মনে হচ্ছে, আমি
মুক্ত হলে তোমাকে মারব না?
185
00:14:47,166 --> 00:14:48,125
বেশ...
186
00:14:48,791 --> 00:14:50,291
আমি তোমার মাথায় মেরেছি।
187
00:14:50,583 --> 00:14:52,250
তুমি আমার
চোখের বারোটা বাজিয়েছ।
188
00:14:52,750 --> 00:14:55,666
সমান সমান।
ভদ্রলোকের চুক্তি।
189
00:14:55,750 --> 00:14:58,625
তোমায় বিশ্বাস করতে
বলছ আমাকে?
190
00:14:59,125 --> 00:15:02,375
আমি ব্যস বলছি,
বাইরে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে।
191
00:15:02,541 --> 00:15:03,791
কোনো সাঁজোয়া যান
ভেতরে ঢুকছে না।
192
00:15:06,125 --> 00:15:08,125
চলছে এক স্নায়ুযুদ্ধ।
193
00:15:08,208 --> 00:15:10,500
- আর আমরা বন্দী।
- তো?
194
00:15:11,541 --> 00:15:15,166
তুমি হবে সেই বিশৃঙ্খলার প্রতিনিধি
যাকে আমাদের প্রয়োজন।
195
00:15:17,166 --> 00:15:19,166
এলিয়েনের জন্তুটার মতো।
196
00:15:22,416 --> 00:15:25,500
ডায় হার্ডের
জন ম্যাক্লেনের মতো।
197
00:15:37,291 --> 00:15:38,708
"ঝড়বৃষ্টির জলাধার"
"বাইরে থাকুন"
198
00:15:58,875 --> 00:15:59,833
চলো।
199
00:16:31,333 --> 00:16:34,875
প্রফেসর রাকেলের কথা ভাবতে ভাবতে
ঝড়বৃষ্টির জলাধারে ঢোকেন,
200
00:16:36,500 --> 00:16:39,666
যেমনটা আলবার্তো ঢোকে
অ্যাম্বুলেন্সের ভেতর।
201
00:16:43,291 --> 00:16:46,375
ব্যাপারটা বেশ অদ্ভুত যে
কীভাবে দুজন একটা মানুষের ব্যাপারে,
202
00:16:46,875 --> 00:16:50,541
একই সময়ে, ভিন্ন ভিন্ন ভাবে
চিন্তা করতে পারে।
203
00:16:52,083 --> 00:16:57,333
লোকে বলে ভালোবাসা পৃথিবীটাকে চালায়।
কিন্তু ঘৃণারও একটা ভূমিকা আছে।
204
00:17:01,333 --> 00:17:02,666
তুমি ঠিক বলেছিলে।
205
00:17:03,083 --> 00:17:04,290
লিসবন বেঁচে আছে।
206
00:17:07,125 --> 00:17:07,958
ও কোথায়?
207
00:17:08,040 --> 00:17:10,958
তাঁবুতে।
মনে হয় ওকে জেরা করছে।
208
00:17:11,040 --> 00:17:13,625
- কতদিন লুকিয়ে রাখতে পারবে?
- জানি না।
209
00:17:13,708 --> 00:17:16,750
আমার মনে হয় না
ওরা ৭২ ঘন্টার নিয়ম মানবে।
210
00:17:17,708 --> 00:17:19,665
এক সময় ওকে
ট্রান্সফার করে দিবে।
211
00:17:19,958 --> 00:17:22,040
- ওকে উদ্ধার করতে পারবেন?
- ট্রান্সফার করার সময় না।
212
00:17:22,125 --> 00:17:26,083
এটা বোকামি হবে। তোমার বেলায় এমনটা করেছিলাম।
ওরা এমনটা ধারণা করে থাকবে। এটা আত্মহত্যা হবে।
213
00:17:26,165 --> 00:17:27,665
তাহলে কী করবেন?
214
00:17:28,666 --> 00:17:31,500
ওদের কাছে লিসবন আছে
যার এই পুরো পরিকল্পনা মুখস্থ।
215
00:17:32,083 --> 00:17:34,583
এমনকি যে জায়গা থেকে
আমাকে ফোন করেছেন তাও।
216
00:17:42,500 --> 00:17:43,500
প্রফেসর?
217
00:17:45,791 --> 00:17:46,833
জানি না।
218
00:17:49,166 --> 00:17:52,208
আমি খুব ক্লান্ত, টোকিও।
কিছুই মাথায় আসছে না।
219
00:17:55,291 --> 00:17:57,583
কিন্তু আমি একটা পথ খুঁজে বের করবই।
চিন্তা কোরো না।
220
00:17:59,583 --> 00:18:02,208
আমি রাভিওলি বানাচ্ছি।
আপনার এনার্জি দরকার।
221
00:18:07,791 --> 00:18:09,708
- পালের্মোকে এখনও বেধে রেখেছ?
- হ্যাঁ।
222
00:18:09,875 --> 00:18:12,083
ওকে গিয়ে বলো...
223
00:18:12,166 --> 00:18:16,583
না, ওকে আমি কিছু বলতে যাচ্ছি না।
আমাকে পাগলা কুত্তার মতো কামড় দিবে।
224
00:18:17,041 --> 00:18:19,583
তোমাকে বলতেই হবে।
গিয়ে বলবে যে,
225
00:18:20,375 --> 00:18:25,291
"প্রফেসর তোমার জন্য বার্তা পাঠিয়েছে।
লিসবন এখনও বেঁচে আছে।
226
00:18:25,375 --> 00:18:27,250
ওকে তাঁবুতে
আটকে রাখা হয়েছে।
227
00:18:27,333 --> 00:18:30,000
আমি চাই ওকে বাঁচানোর
একটা উপায় বের করো।"
228
00:18:31,416 --> 00:18:33,583
- ও করবে না।
- আমার কথা শোনো।
229
00:18:33,666 --> 00:18:38,083
আমি ব্যস পালের্মোকে আবার
এই পরিকল্পনার প্রেমে ফেলার চেষ্টা করছি।
230
00:18:38,166 --> 00:18:40,166
ওকে আমাদের দিকে
ফিরিয়ে আনতে হবে।
231
00:18:40,458 --> 00:18:45,208
যাও বলো গিয়ে।
আমি কিছু ভাবছি। বুঝেছ?
232
00:18:50,375 --> 00:18:51,375
হ্যাঁ, বুঝেছি।
233
00:19:10,833 --> 00:19:14,000
আমি বাথরুমে যাচ্ছি।
যাবে আমার সঙ্গে, সার্জিও?
234
00:19:16,708 --> 00:19:22,333
অভিজ্ঞ কোনো পুরুষের থেকে
চোষানোর সুযোগ হয়েছে কখনও?
235
00:19:32,041 --> 00:19:34,041
ও একেবারে অপ্রত্যাশিত।
236
00:19:34,416 --> 00:19:37,625
ও ব্যস তোমারটা চুষে দেওয়ার
প্রস্তাব দিয়েছে, বেশ সাহসিকতার সাথে।
237
00:19:37,708 --> 00:19:39,583
- ও তো...
- তুমি জানো আমি কী বলতে চেয়েছি।
238
00:19:39,666 --> 00:19:42,041
ওকে নিয়ন্ত্রণ করা মুশকিল।
ও অস্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক।
239
00:19:42,125 --> 00:19:43,458
ও যাজকতন্ত্রের সম্মান করবে।
240
00:19:43,541 --> 00:19:46,708
ও ডাকাতিতে দুই থেকে তিন ঘন্টা
খুবজোর এক রাত টিকতে পারবে।
241
00:19:47,041 --> 00:19:49,000
কিন্তু আমরা এখানে কথা বলছি
কয়েক দিনের।
242
00:19:49,083 --> 00:19:51,750
মাত্রাতিরিক্ত চাপে থাকবে।
243
00:19:52,125 --> 00:19:54,125
- আমি মার্টিনকে নিয়ন্ত্রণ করব...
- পারবে না!
244
00:19:54,750 --> 00:19:58,333
- অনেক বছর ধরে আমি ওকে নিয়ন্ত্রণ করছি।
- পারবে না। ও একটা ইগোমেনিয়াক।
245
00:19:58,500 --> 00:20:00,333
ও ক্ষমতার প্রতি আসক্ত।
246
00:20:00,875 --> 00:20:02,875
যার একটাই মানে...
247
00:20:03,833 --> 00:20:07,500
যদি ও দায়িত্বে না থাকে,
তবে সেটা বদলাবার জন্য সবকিছু করবে।
248
00:20:08,833 --> 00:20:12,750
মারতে, ধোকা দিতে বা
বিশৃঙ্খলা সৃষ্টি করতেও দ্বিধা বোধ করবে না।
249
00:20:12,833 --> 00:20:17,750
অতিরিক্ত ইগোমেনিয়াক, নিজেকে বিশ্বাস করে,
আর ও একটা সত্যিকারের জিনিয়াস।
250
00:20:17,875 --> 00:20:18,750
তোমার মতো।
251
00:20:18,833 --> 00:20:22,625
যদি পছন্দ হয়, তো মাঝারি কাউকে ব্যবহার করো।
ওরা তোমাকে ভেড়ার মতো অনুসরণ করবে।
252
00:20:22,708 --> 00:20:25,708
তুমি বোঝোনি। ব্যাপার হচ্ছে জিনিয়াস হবার কারণে
সবকিছু আরও জটিল করে তুলবে।
253
00:20:25,791 --> 00:20:27,958
ও বিপজ্জনক কারণ
আমরা জানি না ও কী করবে।
254
00:20:28,375 --> 00:20:29,500
তুমি আমার ভাই।
255
00:20:29,583 --> 00:20:33,166
আমি কোনো দ্বিধা ছাড়া তোমাকে
যে কোনো ডাকাতির দায়িত্ব দিতে পারি।
256
00:20:36,291 --> 00:20:37,166
কিন্তু ওকে...
257
00:20:38,166 --> 00:20:41,333
বিশ্বাস ওকে না কোরে বরং আমাকে কোরে ভুল করছ।
আমি বিশ্বাসের কম যোগ্য।
258
00:20:44,375 --> 00:20:45,416
দুইটা বিয়ার।
259
00:20:52,166 --> 00:20:53,833
আর বেশি
পিনাটস খেয়ো না।
260
00:20:54,541 --> 00:20:56,875
এখনই হাতির চেয়ে
মোটা হয়েছ।
261
00:20:58,208 --> 00:21:01,333
আমার বো টাই নিয়ে হাসাহাসি করেছ,
মানে আমাকে নিয়ে হাসাহাসি করেছ।
262
00:21:01,666 --> 00:21:02,791
আর যদি আমাকে নিয়ে
হাসাহাসি করে থাকো,
263
00:21:02,875 --> 00:21:06,291
কথা দিচ্ছি সারাজীবন
এই ১৭ই মার্চ মনে রাখবে,
264
00:21:06,375 --> 00:21:08,708
কিন্তু এখনও
ঠিক জানো না কেন।
265
00:21:10,666 --> 00:21:12,333
ব্যাপারটা লোমহর্ষক
মনে হচ্ছে না?
266
00:21:24,958 --> 00:21:26,166
কোনো সমস্যা?
267
00:21:26,958 --> 00:21:27,958
একদম না।
268
00:21:32,916 --> 00:21:35,416
পুরো জায়গাটা জুড়ে
ফিঙ্গারপ্রিন্ট ছড়িয়ে আছে।
269
00:21:37,000 --> 00:21:40,791
দেওয়ালগুলো প্ল্যান,
ম্যাপ, ডায়াগ্রামে ঢাকা...
270
00:21:43,583 --> 00:21:44,625
একটা ওয়েন দেখছি।
271
00:21:45,125 --> 00:21:48,166
সম্ভবত প্রমাণ
নষ্ট করার জন্য ব্যবহার করত।
272
00:21:50,333 --> 00:21:51,750
আমি এটা এবার দেখব।
273
00:22:01,791 --> 00:22:05,791
কিছু প্লাস্টিকের টুকরো দেখতে পাচ্ছি,
সম্ভবত কোনো ইলেকট্রনিক ডিভাইসের।
274
00:22:06,791 --> 00:22:09,166
আমি পোড়া টুকরোগুলো
আলাদা করতে যাচ্ছি।
275
00:22:13,000 --> 00:22:14,500
মনে হয়
কিছু একটা পেয়েছি।
276
00:22:17,708 --> 00:22:19,500
- কী হয়েছে?
- কিছুই না।
277
00:22:25,500 --> 00:22:27,041
তো আমি একটা মাসেরাতি, তাই?
278
00:22:27,625 --> 00:22:31,458
খোদার দোহাই লাগে,
ও কি খাতাতেও এসব লেখেছে নাকি?
279
00:22:31,541 --> 00:22:32,666
ব্যাপার না।
280
00:22:36,291 --> 00:22:39,250
- যদি চাও, এক চক্কর দিতে পারো।
- মানে কী?
281
00:22:39,666 --> 00:22:41,166
ব্যস এক চক্কর।
282
00:22:41,250 --> 00:22:42,083
"ব্যস এক চক্কর"?
283
00:22:42,916 --> 00:22:45,791
তারপর আমরা একটা
বাটনে চাপ দিব, টেপ মুছে ফেলব,
284
00:22:45,875 --> 00:22:49,958
ব্ল্যাকবক্সটা নষ্ট করে দিব,
আর যেন কিছুই হয়নি।
285
00:23:03,166 --> 00:23:04,291
মনিকা আমাকে ছেড়ে দিয়েছে।
286
00:23:04,875 --> 00:23:06,083
আমি এখন ফাঁকা।
287
00:23:06,875 --> 00:23:09,166
আমার কোনো ব্ল্যাক বক্স
মোছার দরকার নেই।
288
00:23:09,250 --> 00:23:11,625
আমি মাসেরাতিতে চড়ব,
প্যাডেলের উপর পা'টা রাখব,
289
00:23:11,708 --> 00:23:14,291
তারপর গোল গোল ঘুরতে শুরু করব
যতক্ষণ না চাকাগুলো পুড়ছে...
290
00:23:14,541 --> 00:23:16,208
এই দুনিয়ার পরোয়া না করে।
291
00:23:17,125 --> 00:23:20,375
- বেপরোয়া ড্রাইভার, হাহ?
- চরম বেপরোয়া।
292
00:23:20,458 --> 00:23:23,875
যদি সাসপেনশন বদলাতে
গ্যারাজে যাওয়া লাগে...
293
00:23:24,416 --> 00:23:26,583
তবে ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না দেখছ
আমি চাসিসটার সাথে কী করছি।
294
00:23:28,541 --> 00:23:29,541
ভয়ংকর।
295
00:23:45,708 --> 00:23:48,458
হারামিটা নিজের পায়খানাতেও
ভুলভাল প্রমাণ ছেড়েছে।
296
00:23:50,000 --> 00:23:51,916
আমি নিশ্চিত
এটা ইচ্ছে করে রাখা হয়েছে।
297
00:23:52,000 --> 00:23:56,250
এটা ওভেনের নিচে গলে লেগে ছিল।
প্রবঞ্চনা হওয়া অসম্ভব।
298
00:23:56,333 --> 00:23:57,250
তো?
299
00:23:57,333 --> 00:24:00,708
সিম কার্ডের গায়ে
১৯ ডিজিটের একটা নাম্বার থাকে,
300
00:24:00,791 --> 00:24:02,125
প্রত্যেক কার্ডের আলাদা।
301
00:24:02,750 --> 00:24:06,500
পোড়ার সময় সেগুলো
উধাও হয়ে যায়, কিন্তু...
302
00:24:06,583 --> 00:24:08,416
প্লাস্টিক বেঁকে
মেটালিক চিপের গায়ে লাগে।
303
00:24:08,500 --> 00:24:10,583
আর, সাতটা নাম্বারের
ছাপ ছেড়ে যায়।
304
00:24:10,666 --> 00:24:13,041
কিছু ফোন কোম্পানির ডাটার সাথে
আমরা ক্রশ-চেক করেছি,
305
00:24:13,125 --> 00:24:17,666
আর ৩৫৪টা কার্ড মিলেছে
যাদের শেষ নাম্বারগুলো ম্যাচ করে।
306
00:24:18,291 --> 00:24:22,583
তার মধ্যে একটা তিন মাস আগে কেনা হয়েছিল
যেটা থেকে মাত্র একটা কল করা হয়।
307
00:24:23,083 --> 00:24:24,458
আর সেটা
ডাকাতি চলাকালীন।
308
00:24:24,541 --> 00:24:25,416
ওররে কোপ!
309
00:24:25,500 --> 00:24:26,916
কোথায় ফোন করেছিল?
310
00:24:27,000 --> 00:24:30,083
দাঁড়াও! একটু সাসপেন্স
থাকা লাগবে তো, তাই না?
311
00:24:34,875 --> 00:24:36,750
মিন্দানাও, ফিলিপাইন।
312
00:24:36,833 --> 00:24:38,083
ওরে, আমি জানতাম!
313
00:24:40,833 --> 00:24:42,291
আমি ইন্টারপোলে কথা বলব।
314
00:24:53,916 --> 00:24:56,666
- হ্যালো?
- মিন্দানাও, ফিলিপাইন। ওরা জানে।
315
00:25:00,916 --> 00:25:03,875
- কীভাবে? - অ্যাম্বুলেন্সে থাকা এক
আধ পোড়া সিম কার্ড থেকে জানতে পেরেছে।
316
00:25:13,041 --> 00:25:14,500
তোমাকে যা বলেছিলাম
তা-ই করবে।
317
00:25:14,583 --> 00:25:17,958
তোমাকে এখন অফিসে যেতে হবে,
গিয়ে ঘড়িটা দেখিয়ে...
318
00:25:18,458 --> 00:25:22,541
- বলবে, "আমি তোমার সাথে আছি।"
- আমি? এভাবেই বলব?
319
00:25:22,958 --> 00:25:23,833
মানে?
320
00:25:23,916 --> 00:25:25,916
"আমি তোমার সাথে আছি"
বললে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
321
00:25:26,000 --> 00:25:28,458
ভেবে বসতে পারে আমি চিন্তিত।
এক সাম্যবাদী পুলিশ।
322
00:25:28,541 --> 00:25:31,958
যদি বলি "প্রফেসর তোমার সাথে আছে,"
ব্যাপারটা তখন পরিষ্কার হবে।
323
00:25:32,041 --> 00:25:34,666
ওকে গিয়ে ব্যস ঘড়িটা দেখাও।
তাহলেই হবে।
324
00:25:34,750 --> 00:25:35,666
বুঝেছি।
325
00:25:43,291 --> 00:25:44,708
জিম্মিদের বের করো।
326
00:25:44,958 --> 00:25:49,166
- সবাই উঠে সিঁড়ি চড়ো।
- দায়িত্ব নিয়ে কেমন লাগছে, ময়না পাখি?
327
00:25:49,250 --> 00:25:50,833
দুর্দান্ত।
328
00:25:53,833 --> 00:25:55,833
আমি শুনছি। বলো।
329
00:25:56,916 --> 00:26:00,375
প্রফেসর তোমার জন্য বার্তা পাঠিয়েছে।
"লিসবন এখনও বেঁচে আছে।
330
00:26:00,458 --> 00:26:03,541
ওকে তাঁবুতে আটকে রাখা হয়েছে।
আমি চাই ওকে বাঁচানোর একটা উপায় বের করো।"
331
00:26:04,166 --> 00:26:05,083
এটা আদেশ।
332
00:26:05,958 --> 00:26:08,791
প্রথমে ষড়যন্ত্র করলে,
আর এখন আমাকে আদেশ দিচ্ছ।
333
00:26:08,875 --> 00:26:10,541
অদ্ভুত ব্যাপার।
আমি বলব এটা...
334
00:26:11,041 --> 00:26:13,583
বিপজ্জনক, কিন্তু...
335
00:26:13,666 --> 00:26:15,708
বোধগম্যও, অবশ্যই।
336
00:26:15,791 --> 00:26:18,541
ওদের সবাইকে দেখো।
নারীরা ক্ষমতায়।
337
00:26:20,666 --> 00:26:22,166
সব ফালতু কথা।
338
00:26:22,625 --> 00:26:24,583
- আর এখন শেষ হবার দোরগোড়ায়।
- হয়েছে?
339
00:26:27,083 --> 00:26:28,500
তোমার সমস্যাটা কী?
340
00:26:28,583 --> 00:26:33,041
- আমার?
- তোমার মায়ের উপর রেগে আছ নাকি?
341
00:26:33,916 --> 00:26:36,375
ভালোমতো দুদু খাওয়ায়নি?
342
00:26:38,125 --> 00:26:41,833
তো মেয়েদের ঘেন্না করো কারণ...
তোমার খুব দুদু খাওয়া লেগেছে?
343
00:26:47,833 --> 00:26:52,875
আদেশটা প্রফেসরের।
তোমার মতো, ওনারও ধোন আছে।
344
00:27:09,125 --> 00:27:10,375
ওরা মিন্দানাওয়ে আছে।
345
00:27:12,541 --> 00:27:14,750
২৪ ঘন্টার মধ্যে,
আমরা ওদের পেয়ে যাবো।
346
00:27:14,833 --> 00:27:16,416
তুমি প্রোটোকল জানো।
347
00:27:16,500 --> 00:27:17,750
পাউলা এখানে আসবে,
348
00:27:18,333 --> 00:27:21,000
শিশু অপহরণের অপরাধে
তুমি দোষী সাব্যস্ত হবে,
349
00:27:21,083 --> 00:27:22,416
কাস্টাডি হারাবে,
350
00:27:23,208 --> 00:27:24,958
আর ও থাকবে বাবার সাথে।
351
00:27:30,250 --> 00:27:33,958
তো আমার খেল যে খতম সেটা বলতে এসেছ?
আমি ইতোমধ্যেই জানি।
352
00:27:40,416 --> 00:27:41,333
নির্ভর করছে।
353
00:27:42,125 --> 00:27:44,416
তোমাকে আমি ফোন করতে দিব।
এখানে। এই মূহুর্তে।
354
00:27:45,500 --> 00:27:46,625
আর তুমি ওদের বাঁচাবে।
355
00:27:46,708 --> 00:27:49,708
যখন আমরা মিন্দানাওয়ের বাসায় যাবো,
ওরা সেখানে থাকবে না।
356
00:27:49,791 --> 00:27:51,083
আমরা মারা খাবো।
357
00:27:52,208 --> 00:27:55,375
পাউলা আলবার্তোর কাছে যাক
সেটা আমারও পছন্দ না।
358
00:28:01,041 --> 00:28:02,625
ভাবছি ও এখন কী করছে।
359
00:28:06,666 --> 00:28:08,375
চোখ বন্ধ করো।
ওকে কল্পনা করো।
360
00:28:09,583 --> 00:28:10,583
ও কম্বল মুড়ি দিয়ে বিছানায়।
361
00:28:10,666 --> 00:28:14,083
চুলগুলো ছড়ানো।
ওর ঘ্রাণ তোমার নাক অবধি আসছে।
362
00:28:15,500 --> 00:28:18,208
চোখ বন্ধ করো।
ওকে কল্পনা করো।
363
00:28:20,500 --> 00:28:21,416
বন্ধ করো।
364
00:28:21,916 --> 00:28:23,500
করছটা কী তুমি?
365
00:28:25,791 --> 00:28:29,625
মাত্র পাঁচটা বছরের অপেক্ষা।
তারপর আবার দুজন দুজনকে দেখতে পারবে।
366
00:28:30,041 --> 00:28:31,833
ও দৌড়ে আসবে। "আম্মু!"
367
00:28:32,208 --> 00:28:34,500
এইভাবে জড়িয়ে ধরবে তোমাকে।
368
00:28:34,583 --> 00:28:37,250
হাত পা দিয়ে চেপে ধরবে
ছোট্ট বাঁদরের মতো।
369
00:28:38,416 --> 00:28:40,375
তোমার থেকে
ঠেলে দূর করবে...
370
00:28:41,916 --> 00:28:43,583
আর ওর মুখটা চেপে ধরবে।
371
00:28:44,416 --> 00:28:45,625
ওকে দেখবার জন্য।
372
00:28:48,500 --> 00:28:49,875
কিন্তু তোমাকে যেতে দিবে না।
373
00:28:50,375 --> 00:28:51,875
বার বার বলতে থাকবে,
374
00:28:52,250 --> 00:28:55,125
যেন কোনো
অশুভ থেকে বাঁচার মন্ত্র...
375
00:28:55,208 --> 00:28:59,958
"আম্মু, আমাকে ছেড়ে যেও না।"
376
00:29:00,458 --> 00:29:01,916
"আম্মু, আমাকে ছেড়ে যেও না।"
377
00:29:02,500 --> 00:29:04,500
"আম্মু, আমাকে ছেড়ে যেও না।"
378
00:29:05,000 --> 00:29:05,833
রাকেল,
379
00:29:05,916 --> 00:29:08,541
আমি জানি তুমি সার্জিওকে ভালোবাসো।
আর সেও তোমাকে ভালোবাসে।
380
00:29:08,791 --> 00:29:13,291
আর সেই কারণে...
কী মনে হয়, কী করতে বলত সে?
381
00:29:18,583 --> 00:29:19,833
তোমাকে...
382
00:29:20,958 --> 00:29:24,083
পাঁচ বছর জেলের প্রস্তাব দিয়েছিলাম।
আমি মিনিটে বদলে ফেলব।
383
00:29:28,833 --> 00:29:30,208
আমি তোমাকে
মুক্তির প্রস্তাব দিচ্ছি।
384
00:29:31,666 --> 00:29:34,291
সার্জিও যাবে জেলে।
আর তুমি পাবে মুক্তি।
385
00:29:35,083 --> 00:29:40,791
তোমার গ্রেফতার কখনো অফিসিয়াল ছিল না।
ফোন করো, নিরাপত্তা নিশ্চিত করো ওদের।
386
00:29:41,291 --> 00:29:43,333
২৪ ঘন্টার মধ্যে
তুমি ওদের সাথে হবে।
387
00:29:44,541 --> 00:29:48,333
আমরা আর কখনোই তোমাকে বিরক্ত করব না।
সবকিছুর ইতি ঘটবে, সোনা।
388
00:30:38,791 --> 00:30:39,916
ভালো লাগছে?
389
00:30:52,083 --> 00:30:53,000
তো?
390
00:30:53,791 --> 00:30:55,333
ঘুম হচ্ছে ঠিকঠাক?
391
00:30:57,041 --> 00:30:59,208
চেষ্টা করি, কিন্তু পারি না।
392
00:31:01,666 --> 00:31:02,916
দুঃস্বপ্ন দেখো?
393
00:31:03,916 --> 00:31:06,375
চোখ বন্ধ করলেই,
সবকিছু সামনে ভেসে আসে।
394
00:31:20,583 --> 00:31:25,416
কী হলো বেপরোয়া ড্রাইভারের?
আমি তো ভেবেছিলাম তুমি ফাঁকা।
395
00:31:26,791 --> 00:31:28,666
ওরা কী কথা বলছে?
396
00:31:29,750 --> 00:31:31,750
হ্যালো, সুন্দরী।
397
00:31:32,833 --> 00:31:34,583
তোমাকে আমার আইল্যান্ডে
নিয়ে যেতে চাই।
398
00:31:35,750 --> 00:31:40,333
যদি সারাদিন পার্টি না করো।
আমার আসলে হৈ-চৈ বা নাচন-কোদন তেমন ভালো লাগে না।
399
00:31:43,958 --> 00:31:46,958
যদি আমন্ত্রণ জানাও,
তবে আমার সেরা বিকিনিটা দেখাবো।
400
00:31:51,625 --> 00:31:53,333
আমাদের বলোনি কেন?
401
00:31:54,750 --> 00:31:55,666
পারিনি।
402
00:31:57,166 --> 00:31:59,166
এ ব্যাপারে তোমার
কথা বলা দরকার, রিও।
403
00:32:02,083 --> 00:32:04,000
এক রাতে ওরা আমাকে
আমার সেল থেকে বের করে,
404
00:32:05,291 --> 00:32:07,875
আর জোর করে, মরুভূমিতে
নিজের কবর খোঁড়ার জন্য।
405
00:32:11,708 --> 00:32:14,166
আমি মিষ্টি একটা মেয়ে।
406
00:32:14,625 --> 00:32:17,000
তাই তো সারাদিন
হাসিমুখে থাকি।
407
00:32:18,666 --> 00:32:21,291
তারপর আমাকে দিয়ে সেই গর্তে
একটা কফিন ফিট করায়।
408
00:32:25,000 --> 00:32:26,791
আর আমাকে তার মধ্যে
ঢুকতে বাধ্য করে।
409
00:32:29,708 --> 00:32:31,541
তারপর উপর থেকে
বালু ফেলত...
410
00:32:34,333 --> 00:32:35,416
যতক্ষণ না চাপা পড়তাম।
411
00:32:38,708 --> 00:32:40,083
আর আমাকে
ওভাবেই রেখে দিত।
412
00:32:43,000 --> 00:32:44,041
অন্ধকারে।
413
00:32:46,166 --> 00:32:49,458
নিঃশব্দতায়।
ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারতাম না।
414
00:32:52,500 --> 00:32:53,541
শান্ত হও।
415
00:32:54,958 --> 00:32:55,833
শান্ত হও।
416
00:32:58,500 --> 00:32:59,791
আমি তোমার সাথেই আছি।
417
00:33:01,208 --> 00:33:03,125
জানো আমার মাথায় শুধু
কী ঘুরতো?
418
00:33:05,416 --> 00:33:06,250
কী?
419
00:33:07,375 --> 00:33:11,916
ঐ কফিনে থাকা উচিত ছিল প্রফেসরের,
আমার না।
420
00:33:15,500 --> 00:33:16,541
স্যরি।
421
00:33:17,625 --> 00:33:19,041
দেখো, দেখো।
422
00:33:34,625 --> 00:33:35,750
চলো যাই।
423
00:33:53,458 --> 00:33:56,166
একটা সেকেন্ড।
আমি একটু বাথরুম হয়ে আসছি।
424
00:34:03,583 --> 00:34:04,750
তুমি আমাকে
বিশ্বাস করো না।
425
00:34:12,916 --> 00:34:14,333
আমি একটা ইগোমেনিয়াক।
426
00:34:16,791 --> 00:34:19,125
শুধু আমার মন মতো চলবো।
427
00:34:20,916 --> 00:34:22,666
ক্ষমতার প্রতি আসক্ত।
428
00:34:22,750 --> 00:34:25,291
এতই যে সবকিছু
আমার মাফিক না এগোলে...
429
00:34:27,125 --> 00:34:29,208
আমি একটা ঝুঁকি হয়ে
দাঁড়াতে পারি, তাই না?
430
00:34:34,833 --> 00:34:35,666
হ্যাঁ।
431
00:34:36,791 --> 00:34:38,000
এমনটাই মনে হয় আমার।
432
00:34:39,833 --> 00:34:40,958
মানছি।
433
00:34:42,500 --> 00:34:44,541
কিন্তু একটা জিনিস
তুমি বিবেচনায় আনোনি।
434
00:34:45,416 --> 00:34:50,125
আমি শুধু তোমার ভাইকেই ভালোবাসি না,
একই পরিমাণে এই পরিকল্পনাটাও...
435
00:34:50,375 --> 00:34:51,875
ভালোবাসি।
436
00:34:52,250 --> 00:34:54,791
আমি তোমাকে ধোকা দিতে পারি,
এটা একদম পরিষ্কার।
437
00:34:55,250 --> 00:34:57,041
আর গ্যাংয়ের বাকিদেরও।
438
00:34:57,166 --> 00:34:59,166
কিন্তু এই পরিকল্পনাকে
আমি কখনো ধোকা দিব না।
439
00:35:00,541 --> 00:35:02,291
আর এখানেই আমার বিশ্বস্ততা।
440
00:35:04,791 --> 00:35:07,458
এটা ডাকাতির চেয়েও
বেশি কিছু, জানোই তো।
441
00:35:08,500 --> 00:35:11,250
পরিকল্পনাটা এখনও নিখুঁত না।
আমি মানছি।
442
00:35:11,333 --> 00:35:12,958
এ এক অসমাপ্ত কাব্য।
443
00:35:14,583 --> 00:35:16,000
তোমাকে আমাদের প্রয়োজন, ভাই।
444
00:35:28,458 --> 00:35:29,458
প্লিজ।
445
00:35:46,500 --> 00:35:48,750
তোমাকে তখন বেশ
সাহসী মনে হচ্ছিল।
446
00:35:50,958 --> 00:35:52,250
যা প্রশংসনীয়।
447
00:35:56,000 --> 00:35:57,208
অপূর্ব।
448
00:36:09,500 --> 00:36:10,750
সরো, যেতে দাও।
449
00:36:16,083 --> 00:36:19,750
তখন তোমাকে খুব সাহসী মনে হচ্ছিল,
কিন্তু এখন তার প্রমাণ দিতে হবে।
450
00:36:28,416 --> 00:36:30,041
দেখি তোমার
হোগায় কত কারেন্ট।
451
00:36:33,291 --> 00:36:34,250
দাঁড়াও।
452
00:36:37,416 --> 00:36:39,750
দাঁড়াও।
বলো কোনটা বেছে নেবে?
453
00:36:41,291 --> 00:36:42,125
মৃত্যু?
454
00:36:42,875 --> 00:36:47,333
তাকাও আমার দিকে। নকি পুরুষত্বহীনতা?
মাঝেমধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
455
00:36:47,416 --> 00:36:50,833
আমার জন্য, আমার বো টাই নিয়ে
হাসাহাসি করা বানচোতটার কী করব?
456
00:36:50,916 --> 00:36:54,375
তোমার জন্য, ধোন ছাড়া
বেঁচে থেকে কি কোনো লাভ আছে?
457
00:37:01,875 --> 00:37:03,291
অনেক সময় লাগছে
মনে হচ্ছে।
458
00:37:03,375 --> 00:37:06,208
বাথরুমে ঐ মোটকুটাকে প্যাঁদাচ্ছে।
459
00:37:07,208 --> 00:37:09,083
কোনো শব্দ কানে আসেনি।
460
00:37:10,875 --> 00:37:13,083
সার্জিও সোনা,
সত্যিকারের বিশৃঙ্খলা...
461
00:37:14,583 --> 00:37:15,791
কোনো শব্দ করে না।
462
00:37:19,708 --> 00:37:21,666
পালের্মো পরিকল্পনার প্রতি
অনুগত ছিল।
463
00:37:21,750 --> 00:37:24,541
কিন্তু ওর কাছে ব্যস
একটা জিনিসেরই মানে ছিল যে...
464
00:37:25,375 --> 00:37:28,833
ডাকাতি চালিয়ে যেতে হলে,
ওকে আবারও দায়িত্বে আসতে হবে।
465
00:37:29,500 --> 00:37:33,041
তার জন্য, ও শান্তভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে
যা আমরা কখনো আসতে দেখিনি।
466
00:37:33,333 --> 00:37:36,208
তুমি জানো কী করতে হবে।
কাপুরুষের মতো কোরো না।
467
00:37:37,166 --> 00:37:39,333
মেটাকারপাল হাড়টা
468
00:37:40,000 --> 00:37:42,958
কব্জির ট্র্যাপিজিয়াম হাড় থেকে
আলাদা করো।
469
00:37:43,041 --> 00:37:45,041
স্থিরভাবে,
কোনো প্রকার দ্বিধা ছাড়া।
470
00:37:45,833 --> 00:37:50,208
তারপর বুড়ো আঙুলটা ধরে এভাবে ঘোরাও।
কোনো হাতকড়া কাজ করবে না।
471
00:37:51,083 --> 00:37:53,041
তোমাদের আলাদা করতে
বাধ্য কোরো না।
472
00:38:00,416 --> 00:38:04,708
ব্যথা করবে। কিন্তু
স্বাধীনতার জন্য যোগ্য মূল্য, তাই না?
473
00:38:08,416 --> 00:38:09,291
শুরু করো।
474
00:38:42,500 --> 00:38:43,375
নড়বে না!
475
00:38:49,750 --> 00:38:51,125
- নড়বে না।
- শান্ত হও, বাছা।
476
00:38:51,958 --> 00:38:54,000
আমি তো ব্যস
একজন সিকিউরিটি গার্ড।
477
00:38:54,958 --> 00:38:55,916
হাঁটু গেড়ে বসো।
478
00:38:57,666 --> 00:38:59,916
- না।
- বলেছি, হাঁটু গেড়ে বসো।
479
00:39:00,541 --> 00:39:03,125
কী করবে?
এক নিরস্ত্র লোককে মারবে?
480
00:39:04,958 --> 00:39:07,291
খোদার কসম,
দরকার পড়লে তাই করব।
481
00:39:07,583 --> 00:39:11,583
তুমি এক নিরস্ত্র বাবাকে মারবে
যে ব্যস পালানোর চেষ্টা করছে?
482
00:39:14,375 --> 00:39:15,333
তো মারো।
483
00:39:21,333 --> 00:39:22,500
তোমার সামনেই দাঁড়িয়ে আছি।
484
00:39:22,791 --> 00:39:25,000
নড়বে না বলছি!
485
00:39:27,208 --> 00:39:29,500
নিচে নামো, গান্দিয়া!
486
00:39:30,791 --> 00:39:31,916
তুমি মারবে না।
487
00:39:32,000 --> 00:39:33,458
নিচে নামো!
488
00:39:35,375 --> 00:39:37,375
খোদার দোহাই লাগে,
নড়বে না বলছি!
489
00:39:38,041 --> 00:39:39,250
নড়বে না!
490
00:39:45,958 --> 00:39:47,208
শীঘ্রই দেখা হবে।
491
00:40:13,916 --> 00:40:23,250
অনুবাদেঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম
492
00:40:24,083 --> 00:40:34,583
সম্পাদনায়ঃ সৈয়দ ফাহমিদুল ইসলাম