1 00:00:23,287 --> 00:00:25,031 বিপদজনক?আরে,প্লিজ আমি তোমাকে বলছি 2 00:00:25,032 --> 00:00:27,157 কি বিপদজনক...শেষ মিনিটে এই প্রজেক্টটা ছেড়ে দেওয়া 3 00:00:27,158 --> 00:00:28,492 আমার স্কলারশিপ হারানো 4 00:00:28,493 --> 00:00:30,560 এবং চ্যানেলের জন্যও আর কখনো কাজ না করতে পারা 5 00:00:33,131 --> 00:00:36,133 আমি নিউ অরলিন্সেই সেরাদের এখানেই পেয়েছি 6 00:00:36,134 --> 00:00:38,669 দেখে চলো!করছ টা কী তুমি? 7 00:00:43,841 --> 00:00:45,708 এটাও একটা ইচ্ছে 8 00:00:47,444 --> 00:00:48,779 তোমার কি আমাকে সুন্দর মনে হয়? 9 00:00:48,780 --> 00:00:51,013 না,আমার তোমাকে পাগল মনে হচ্ছে 10 00:00:54,719 --> 00:00:59,523 থামো....হাত তোলো! এখনি! 11 00:00:59,524 --> 00:01:01,023 সোজা হয়ে দাঁড়াও 12 00:01:03,293 --> 00:01:05,494 অস্ত্র ফেলে দাও! 13 00:01:14,538 --> 00:01:17,073 কি হলো এটা? 14 00:01:21,745 --> 00:01:23,247 না, না, না, 15 00:01:28,100 --> 00:01:36,110 অনুবাদক:রাশান ফারেদী ও আল-আমিন শেখ (শান্ত) 16 00:01:36,120 --> 00:01:42,100 সম্পাদনায়:আল-আমিন শেখ (শান্ত) 17 00:01:42,200 --> 00:01:50,100 Subtitle Kings Present Bangla Subtitle Of Constantine 18 00:01:52,709 --> 00:01:54,745 বিশেষ কিছু মনে হচ্ছে না আমার কাছে 19 00:01:54,746 --> 00:01:56,880 আচ্ছা,তাহলে আবার চেষ্টা করে দেখো 20 00:01:56,881 --> 00:01:58,715 আমি দুই ঘন্টা যাবত চেষ্টা করেই যাচ্ছি 21 00:01:58,716 --> 00:02:00,350 এবং আমি যা পেয়েছি তা হলো মাথাব্যথা 22 00:02:00,351 --> 00:02:02,886 যদি আমার পাওয়ার কমে যায় তাহলে কি হবে? 23 00:02:02,887 --> 00:02:05,622 মাথাব্যথা ভালো,যন্ত্রণা ভালো 24 00:02:05,623 --> 00:02:06,976 এটার মাধ্যমেই তুমি পেশীশক্তি বানাতে পারবে 25 00:02:06,977 --> 00:02:09,593 শুধু তুমি নিজের ইচ্ছে শক্তিতে জোর দেও কিছু খুঁজে বের করতে,বারবার করতেই থাকো৷ 26 00:02:09,594 --> 00:02:13,030 এভাবেই চাস রান্না করা শিখেছে,তাই না চাস? 27 00:02:13,031 --> 00:02:17,634 আমার কাছে পুড়ার দাগ আছে এটা প্রমাণ করার জন্য,রুপক অর্থে 28 00:02:17,635 --> 00:02:19,203 ওই জিনিসটা কি? 29 00:02:19,204 --> 00:02:21,538 যোইট্রোপ, কুইন ভিক্টোরিয়া এর মালিক ছিলো [যোইট্রোপ হলো বায়স্কোপ] 30 00:02:21,539 --> 00:02:24,208 তার বৈঠকখানার জাদুকরেরা এটা প্রেততাত্বিক গবেষণার বৈঠকে ব্যবহার করত, 31 00:02:24,209 --> 00:02:25,976 সম্মোহিত অবস্থায় প্রভাব খাটানোর জন্য। 32 00:02:25,977 --> 00:02:28,479 এটা কি এখনো কাজ করে? চাকাটা আটকে গিয়েছিলো,কিন্তু.... 33 00:02:28,480 --> 00:02:31,582 ফলাফল 34 00:02:31,583 --> 00:02:33,816 এদিকে আসো,রুপকথার গল্প দেখার সময় হয়ে গেছে 35 00:02:48,832 --> 00:02:50,067 জেড? 36 00:02:50,068 --> 00:02:52,503 জেড? 37 00:02:52,504 --> 00:02:53,869 তুমি কি এর ভিতরে নিজেকে দেখতে পাচ্ছো? 38 00:03:01,012 --> 00:03:02,611 খুবই অদ্ভুত 39 00:03:03,647 --> 00:03:04,781 খুব সুন্দর করেছো,জিমি 40 00:03:04,782 --> 00:03:06,016 যদি সে আবার মাতাল অবস্থায় 41 00:03:06,017 --> 00:03:08,151 তোমার দিকে আসে,তুমি কি বলবে? 42 00:03:08,152 --> 00:03:11,622 ধীরে এবং নরমভাবে 43 00:03:11,623 --> 00:03:12,923 নরমই দ্রুতগামী 44 00:03:12,924 --> 00:03:14,557 এরপরই চাপ দিবে 45 00:03:18,862 --> 00:03:20,797 কি ছিল ওটা?কি দেখলে তুমি? 46 00:03:20,798 --> 00:03:23,433 আমি এক মাঠে ছিলাম... 47 00:03:23,434 --> 00:03:25,936 এবং... 48 00:03:25,937 --> 00:03:29,206 সেখানে দেখলাম এক মহিলা এক বাচ্চাকে গুলি করা শিখাচ্ছে 49 00:03:29,207 --> 00:03:30,474 ওভাবেই থেকো 50 00:03:30,475 --> 00:03:33,443 কিছু একটা হচ্ছে 51 00:03:33,444 --> 00:03:35,612 কাজে ফিরা যাক 52 00:03:35,613 --> 00:03:38,048 চিন্তায় পরে গিয়েছিলাম হয়তো আর কোন বিপদ আসবে না 53 00:03:38,049 --> 00:03:39,683 ম্যাপ নিয়ে কথা বলছো নাকি? 54 00:03:39,684 --> 00:03:41,385 হয়তো,কিন্তু ব্যাপার না. 55 00:03:41,386 --> 00:03:43,620 মনে হচ্ছে তোমার আর ম্যাপের মাঝে আধ্যাত্মিক সম্পর্ক হয়ে গেছে 56 00:03:43,621 --> 00:03:46,056 আর এটাই আমি চেয়েছিলাম 57 00:03:46,057 --> 00:03:47,658 তো,চাস,তাহলে আমরা কোথায় যাচ্ছি? 58 00:03:47,659 --> 00:03:49,859 নিউ অরলিন্স,লুইজিয়ানা 59 00:03:52,663 --> 00:03:54,665 পুলিশের রিপোর্ট অনুযায়ী, 60 00:03:54,666 --> 00:03:57,234 এটাই সেই যায়গা,যেখানে গতকাল মাস্ক পরা এক মহিলা, 61 00:03:57,235 --> 00:03:58,635 একজনকে কাপড়ের ধারালো কাঁচি দিয়ে 62 00:03:58,636 --> 00:04:01,604 খুন করেছিলো।এরপর সে উধাও হয়ে যায়। 63 00:04:13,550 --> 00:04:16,153 সময় এবং বস্তুর মাঝে অন্ধকারের আত্মা 64 00:04:16,154 --> 00:04:18,689 তাদেরকে আমার সামনে নিয়ে আসুন 65 00:04:18,690 --> 00:04:20,856 অতীতের শক্তি উদঘাটিত করুন 66 00:04:22,859 --> 00:04:24,428 নীল 67 00:04:24,429 --> 00:04:26,997 এটার মানে হলো সম্প্রতি এখানে একটা আত্মা ছিল 68 00:04:26,998 --> 00:04:28,498 তারমানে আমাদের খুনী কোনো মানুষ নয় 69 00:04:28,499 --> 00:04:31,201 অথবা মানুষের আত্মা,যাইহোক.. 70 00:04:31,202 --> 00:04:33,437 সবুজ মানে,এটা এই অঞ্চলেই আছে 71 00:04:33,438 --> 00:04:34,671 তাহলে লালের মানে কি? 72 00:04:34,672 --> 00:04:36,206 যদি লাল কালার ভাসতো,তাহলে আমরা এখানে 73 00:04:36,207 --> 00:04:38,041 দাড়িয়েই থাকতে পারতাম না,জান 74 00:04:38,042 --> 00:04:39,443 খবরে বলা হয়েছে,ঘটনাস্থলে পুলিশ ছিলো 75 00:04:39,444 --> 00:04:41,445 এবং খুনীকে থামানোর জন্য গুলিও করেছিলো 76 00:04:41,446 --> 00:04:43,113 কিন্তু সে মিস করে ফেলেছিলো 77 00:04:43,114 --> 00:04:45,682 আচ্ছা,যদি সে গুলি মিস করে থাকে, তাহলে গুলি কাউকে বা কোনোকিছুকে 78 00:04:45,683 --> 00:04:49,219 আঘাত করে থাকবে,কিন্তু এই দেয়ালগুলো!এগুলো আমার কাছে বেশ স্বাভাবিকই মনে হচ্ছে। 79 00:04:51,289 --> 00:04:53,724 খুবই ভালো 80 00:04:53,725 --> 00:04:56,393 আমার মনে পুলিশ স্টেশনে দুটি জুনিয়র গোয়েন্দার 81 00:04:56,394 --> 00:04:58,395 ব্যাচ পরে আছে 82 00:04:58,396 --> 00:05:00,063 জিম কোরিগান 83 00:05:00,064 --> 00:05:01,298 পুলিশ,হত্যাকান্ড বিভাগ 84 00:05:01,299 --> 00:05:02,566 আর তুমি? 85 00:05:02,567 --> 00:05:04,868 এখানে তোমাকে সাহায্য করতে এসেছে, জিমি বাছাধন, জিমি? 86 00:05:04,869 --> 00:05:06,803 জন কনস্ট্যান্টিন 87 00:05:06,804 --> 00:05:08,705 এরা হলো চাস আর জেড 88 00:05:08,706 --> 00:05:10,907 আমরা এখানে গতকাল রাতে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক ঘটনার 89 00:05:10,908 --> 00:05:12,209 তদন্ত করছি 90 00:05:14,412 --> 00:05:16,113 অতিপ্রাকৃতিক ঘটনার তদন্তকারী? 91 00:05:18,116 --> 00:05:21,618 প্রতারকরা সাধারণত তাদেরকে প্রতারক হিসেবে পরিচয় করিয়ে দেয় না... 92 00:05:21,619 --> 00:05:22,986 এটা তোমার মহানুভবতা 93 00:05:22,987 --> 00:05:26,789 ধীর হলো নরম,আর নরমই হলো দ্রুতগামী 94 00:05:27,724 --> 00:05:28,992 এরপরই চাপ দিবে 95 00:05:28,993 --> 00:05:31,128 তুমি এটা কোথা থেকে শুনলে? 96 00:05:31,129 --> 00:05:33,930 তোমাকে যে গুলি করা শিখিয়েছিল সে কি তোমার মা ছিল? 97 00:05:33,931 --> 00:05:35,666 কি? 98 00:05:35,667 --> 00:05:37,167 তার কথায় কিছু মনে করো না,সে.... 99 00:05:37,168 --> 00:05:40,137 একটু আধ্যাত্মিক টাইপের, তাহলে এই চাকু দিয়ে কোপানোর ব্যাপারটাই.... 100 00:05:40,138 --> 00:05:41,805 তোমার কেস? 101 00:05:41,806 --> 00:05:45,409 এটা যখন ঘটেছিলো তখন আমি ঘটনাস্থলে ছিলাম 102 00:05:45,410 --> 00:05:48,111 সেই খুনির গায়ে পুরো এক রাউন্ড গুলি করেছিলাম,কিন্তু খুনী মহিলাটার... 103 00:05:48,112 --> 00:05:51,815 কিচ্ছু হল না,যার কারণে এখন আমি কেসের বাইরে. 104 00:05:51,816 --> 00:05:53,849 তারা ভাবে আমি পাগল 105 00:05:55,185 --> 00:05:57,421 আমি কি সত্যিই পাগল হয়ে গেছি? 106 00:05:57,422 --> 00:05:59,856 তুমি পাগল নও,কোরিগান. 107 00:05:59,857 --> 00:06:02,826 শুধু ভিন্ন ধরণের শয়তানের মুখোমুখি হয়েছো যা 108 00:06:02,827 --> 00:06:05,328 নিউ অরলিন্সের সাধারণ অপরাধের মতো নয় 109 00:06:05,329 --> 00:06:07,664 আর সেটাই আমাদের সংগঠনের কাজ 110 00:06:07,665 --> 00:06:10,332 ভূতের গলিতে একজন বন্ধুকে পেয়ে ভালোই লাগলো 111 00:06:13,603 --> 00:06:16,972 কালো যাদুর মাস্টার 112 00:06:28,518 --> 00:06:30,554 আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নেবো 113 00:06:30,555 --> 00:06:32,789 আর তারপর সকালে তরতাজা হয়ে চলে যাবো 114 00:06:32,790 --> 00:06:34,224 চাস কোথায় থাকছে? 115 00:06:34,225 --> 00:06:35,959 ও নিদির্ষ্ট কিছু হোটেল এ থাকতেই পছন্দ করে 116 00:06:35,960 --> 00:06:38,562 আর তাতে আমার কষ্টই হচ্ছে 117 00:06:38,563 --> 00:06:41,965 ধন্যবাদ,আমি আপনাদের দুই কক্ষের চাবি নিয়ে ফিরে আসছি 118 00:06:41,966 --> 00:06:42,999 ধন্যবাদ 119 00:06:43,000 --> 00:06:44,201 দুই কক্ষ? 120 00:06:44,202 --> 00:06:46,169 আমি সত্যিই বিমোহিত জান,কিন্তু... 121 00:06:46,170 --> 00:06:48,695 আমাদের পেশাদারীত্ব বজায়ে রাখতে হবে,ঠিকাছে 122 00:06:48,696 --> 00:06:49,506 হ্যাঁ 123 00:06:49,507 --> 00:06:51,508 তারমানে কি তুমি আমাকে সম্মান করো? 124 00:06:51,509 --> 00:06:54,811 আমি যার সাথেই বিছানাই যাই তাকেই সম্মান করি 125 00:06:54,812 --> 00:06:57,380 কিন্তু সাধারণতই আমি প্রথমে তাদের ব্যাপারে কিছু বিষয় জেনে নিই! 126 00:06:57,381 --> 00:06:59,082 তুমি কি বুঝতে পারছ,কি বলছি? 127 00:06:59,083 --> 00:07:02,586 হুম..আমার ব্যাপারে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো। 128 00:07:02,587 --> 00:07:06,323 কোথা থেকে এসেছো তুমি? কেনই বা পালাচ্ছো? 129 00:07:06,324 --> 00:07:08,692 এবং আমার সাথে প্রতিদিন ঘুরে ঘুরে জীবনটা ঝুঁকিতে ফেলার পরও.... 130 00:07:08,693 --> 00:07:10,894 তাতে তোমার ভালো লাগছে কেন? 131 00:07:10,895 --> 00:07:12,596 আপনাদের কক্ষে কি 132 00:07:12,597 --> 00:07:14,931 শুভেচ্ছামূলক শ্যাম্পেন দিব? 133 00:07:14,932 --> 00:07:16,666 না,ধন্যবাদ 134 00:07:16,667 --> 00:07:18,367 আমার শ্যাম্পেন ভালো লাগে না 135 00:07:23,240 --> 00:07:25,441 এখন তো আমার ব্যাপারে তুমি কিছু জানলে! 136 00:07:36,887 --> 00:07:38,889 কোথায় যাবে,বাবা? 137 00:07:38,890 --> 00:07:40,857 শহরে 138 00:07:40,858 --> 00:07:42,526 আমাকে লিফট দিতে পারবেন? 139 00:07:42,527 --> 00:07:44,660 ঠিক আছে 140 00:07:54,871 --> 00:07:56,206 তোমার নাম কি? 141 00:07:56,207 --> 00:07:58,474 ফিলিপ 142 00:08:00,811 --> 00:08:02,646 তোমার কি ঠান্ডা লেগেছে 143 00:08:02,647 --> 00:08:05,247 হ্যাঁ,খুবই ঠান্ডা 144 00:08:06,950 --> 00:08:09,084 আমি হয়ত তোমাকে একটু গরমের ব্যবস্থা করে দিতে পারব 145 00:08:32,776 --> 00:08:35,178 যোইট্রোপ কি এখনো তোমার উপর কাজ করছে নাকি? 146 00:08:35,179 --> 00:08:37,312 অত খারাপ না 147 00:08:39,282 --> 00:08:41,184 আমি গাছগাছালির মাঝে আছি 148 00:08:41,185 --> 00:08:43,520 দেখো তো! কি দেখতে পাচ্ছো এখন? 149 00:08:43,521 --> 00:08:46,722 অগুরুত্বপূর্ণ কোনো কিছু বলবে না 150 00:09:00,171 --> 00:09:01,271 তুমি ঠিক আছো তো? 151 00:09:01,272 --> 00:09:02,272 হ্যাঁ, তুমি ঠিক আছো? 152 00:09:02,273 --> 00:09:04,140 সেখানে একটা.... 153 00:09:04,141 --> 00:09:05,775 বিশাল গাছ ছিলো,সাথে ক্ষতচিহ্ন 154 00:09:07,778 --> 00:09:09,779 গাড়ির ভিতরে মাস্ক পরা এক মহিলাকে 155 00:09:09,780 --> 00:09:11,548 তো দেখোনি,তাই না? 156 00:09:11,549 --> 00:09:13,950 না 157 00:09:13,951 --> 00:09:16,119 তুমি হয়তো ২য় কোন সংকেত পাচ্ছো 158 00:09:16,120 --> 00:09:18,455 একটা কেস নিয়েই কেন পরে থাকবে? 159 00:09:18,456 --> 00:09:20,457 যেখানে তুমি ২টা পেতে পারো 160 00:09:20,458 --> 00:09:22,459 পুলিশের কার্ডটা কোথায়? 161 00:09:22,460 --> 00:09:24,993 একটা দূর্ঘটনার তথ্য দিতে হবে আমাকে 162 00:09:26,329 --> 00:09:28,164 তোমার কি নার্ভাস লাগছে? 163 00:09:28,165 --> 00:09:30,365 আমি শুধু এখান থেকে বের হতে চাই 164 00:09:31,668 --> 00:09:34,336 আমাকে কি শহরে নিয়ে যাবেন? 165 00:09:36,339 --> 00:09:38,975 হুম৷নিয়ে যাব তো! 166 00:09:41,245 --> 00:09:43,313 আর একটা মোড় শুধু 167 00:09:43,314 --> 00:09:45,315 তো,সেখানে কেউ কি 168 00:09:45,316 --> 00:09:47,317 তোমার জন্য অপেক্ষা করছে,ফিলিপ? 169 00:09:47,318 --> 00:09:48,818 শহরে? 170 00:09:48,819 --> 00:09:50,921 না,স্যার 171 00:09:50,922 --> 00:09:52,856 তুমি নিশ্চিত তো? 172 00:09:52,857 --> 00:09:54,957 কেউ তোমার জন্য অপেক্ষা করছে না? 173 00:10:22,185 --> 00:10:25,654 তুমি বলেছিলে তুমি আমাকে শহরে নিয়ে যাবে 174 00:10:27,123 --> 00:10:30,225 আমাকে সাহায্য করো 175 00:10:32,128 --> 00:10:33,829 আমাকে সাহায্য করো 176 00:10:39,431 --> 00:10:42,133 পুলিশ স্ক্যানার বলছে ঘটনাটা 177 00:10:42,134 --> 00:10:45,803 ঠিক এখানেই... 178 00:10:45,804 --> 00:10:47,503 হয়েছে 179 00:10:49,540 --> 00:10:51,575 আচ্ছা,তুমি গাড়ি চালানো অবস্থায় রাখলেই ভালো হয়,বন্ধু 180 00:10:51,576 --> 00:10:52,810 তুমি কি পরিচয় দেবে? 181 00:10:52,811 --> 00:10:54,478 ইন্টারপোল?অতিপ্রাকৃতিক বিভাগ? [ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা] 182 00:10:54,479 --> 00:10:56,781 আমি ভাবছিলাম,আমি শুধু তার মনটাকে ভুলিয়ে দিবো 183 00:10:56,782 --> 00:10:58,748 আমি এটা সামলাতে পারব 184 00:11:03,154 --> 00:11:05,055 পিছনে ফিরুন,ম্যাডাম। আমার বোন। 185 00:11:05,056 --> 00:11:07,067 তার এখন বাসায় থাকার কথা,কিন্তু সে তার ফোন রিসিভ করছে না 186 00:11:07,068 --> 00:11:09,325 এরপরই আমি শুনতে পাই যে এখানে একটা গাড়ির দূর্ঘটনা ঘটেছে 187 00:11:09,326 --> 00:11:10,928 ও ঈশ্বর! এটাই তো তার গাড়ি ম্যাডাম 188 00:11:10,929 --> 00:11:13,664 সব ঠিক আছে,গাড়িতে একটা পুরুষ ছিল,কোনো মহিলা ছিল না 189 00:11:13,665 --> 00:11:14,289 আপনি নিশ্চিত তো? 190 00:11:14,290 --> 00:11:16,066 দেখলে তো,আমি তো তোমাকে বললাম,জান। সে সম্ভবত তার সেলফোন চার্জ করতে 191 00:11:16,067 --> 00:11:17,634 ভুলে গেছে 192 00:11:20,404 --> 00:11:22,673 খুবই বাজে দেখা যাচ্ছে,কি হয়েছিল তার? 193 00:11:22,674 --> 00:11:25,643 বলা মুশকিল,EMT( ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান) ড্রাইভারকে দূর্ঘটনাস্থল থেকে সরিয়ে 194 00:11:25,644 --> 00:11:28,412 নেয় আর লিফট নেয়া লোকের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে,সেই লোক বারবার বলছিলো “ফিলিপ কোথায়"? 195 00:11:28,413 --> 00:11:30,845 আশেপাশে কাউকে পাওয়া যায়নি। ড্রাইভার অ্যাম্বুলেন্স এ-ই মারা যায় 196 00:11:30,846 --> 00:11:33,150 দুই সপ্তাহে ৩য় বার আমি দূর্ঘটনায় ঠিকাদারি করলাম 197 00:11:33,151 --> 00:11:34,930 এই একই গাছের পাশেই এটা তো বেশ অদ্ভুত 198 00:11:34,931 --> 00:11:37,254 এটাতো কোন দূর্ঘটনা প্রবল গলিও না।আর রাস্তাও ঠিক আছে৷ 199 00:11:39,257 --> 00:11:41,258 ওহ,জিম কোরিগান. 200 00:11:41,259 --> 00:11:43,594 তুমি এটা শুনতে চাইবে তোমাকে গ্রেফতার করা হলো 201 00:11:43,595 --> 00:11:45,362 কিসের ভিত্তিতে? কেউ পুলিশকে দূর্ঘটনা ঘটার আগেই 202 00:11:45,363 --> 00:11:47,198 তা ফোন করে বলে দিলে সে 203 00:11:47,199 --> 00:11:49,433 আধ্যাত্মিক হয় না....সে হয় একটা খুনী. 204 00:11:50,936 --> 00:11:53,103 তোমরা দুজন,আলাদা হয়ে কাজ করো 205 00:11:53,104 --> 00:11:56,006 জেড তুমি জামানত এর কাজ করো,চাস তুমি শহরে ঘুরতে থাকো 206 00:11:56,007 --> 00:11:57,775 আমাদের ভূত মহাশয়কে আরেকটা খুন করা থেকে বিরত রাখো 207 00:11:57,776 --> 00:11:58,776 বুঝতে পেরেছি! 208 00:11:58,777 --> 00:12:00,110 তোমরা তিনজনই অদ্ভুত লোক 209 00:12:00,111 --> 00:12:02,780 হ্যা।আসলে এটা কোন অদ্ভুত ব্যাপার নয়,পুলিশ মহাশয় 210 00:12:02,781 --> 00:12:05,449 দেখো,পুলিশ সেই গলিতে ছুড়ি দিয়ে খুন করা জীবন্ত আসামীকে খুঁজছে। 211 00:12:05,450 --> 00:12:06,984 কিন্তু তারা তাকে খুঁজে পাবে না 212 00:12:06,985 --> 00:12:08,486 আমি যা দেখেছিলাম সেই সরুগলিতে 213 00:12:08,487 --> 00:12:10,354 এবং যা দেখছি এই রাস্তায় 214 00:12:10,355 --> 00:12:12,623 তাতে দুইটা জিনিস পাওয়া যায়৷ তারা হয়তো মৃত অথবা মৃত নয় 215 00:12:12,624 --> 00:12:15,626 অবিশ্বাস্য।আমি তোমাকে এক দিনের সময় দিয়েছিলাম 216 00:12:15,627 --> 00:12:17,962 এখানে তুমি মৃত একজন লিফট চাওয়া লোককে খুজছো,যার নাম ফিলিপ 217 00:12:17,963 --> 00:12:20,364 সে-ই দূর্ঘটনাগুলো ঘটাচ্ছে। ইতিমধ্যেই তিনজনকে দূর্ঘটনায় ফেলেছে৷ 218 00:12:20,365 --> 00:12:22,132 আর সেই ছুরিকাঘাত 219 00:12:22,133 --> 00:12:24,134 আমি বাজি ধরে বলতে পারি,সেটা একমাত্র খুন ছিলো না যাতে কাচি ব্যবহার করা হয়েছে 220 00:12:24,135 --> 00:12:25,536 কখন হয়েছিলো তা না দেখে 221 00:12:25,537 --> 00:12:27,338 কেন হচ্ছে তোমার তা দেখা দরকার 222 00:12:27,339 --> 00:12:29,740 গাড়িতে উঠো প্রতারক 223 00:12:29,741 --> 00:12:31,175 তোমার তদন্তের রিপোর্টটা কমপক্ষে দেখো 224 00:12:31,176 --> 00:12:32,842 তুমি বুঝতে পারবে,আমি ঠিক বলছি 225 00:12:40,317 --> 00:12:42,219 জনাব 226 00:12:42,220 --> 00:12:43,553 আপনার এখান থেকে বের হওয়া দরকার৷ 227 00:12:43,859 --> 00:12:45,572 দেখে 228 00:12:46,158 --> 00:12:47,123 দৌড় দাও! 229 00:12:48,926 --> 00:12:50,394 তোমার কি আমাকে সুন্দর মনে হয়? 230 00:12:50,395 --> 00:12:51,929 হ্যা,তোমাকে সুন্দর লাগছে 231 00:12:51,930 --> 00:12:53,364 এখন কেমন লাগছে? 232 00:12:53,365 --> 00:12:56,233 এখন কি আমাকে সুন্দর দেখাচ্ছে? 233 00:12:56,234 --> 00:12:59,703 এখন কি আমাকে সুন্দর দেখাচ্ছে? হ্যাঁ,সুন্দর লাগছে 234 00:12:59,704 --> 00:13:01,906 তাহলে আমি তোমাকে আমার মত দেখতে ভালো করে দেই? 235 00:13:32,903 --> 00:13:34,638 কাকে আমি গুলি করেছিলাম 236 00:13:34,639 --> 00:13:36,307 সেই সরুগলি তে? 237 00:13:36,308 --> 00:13:38,809 আমি তো ঠিকই ছিলাম!তাই না? 238 00:13:38,810 --> 00:13:42,912 তুমি খুনীর পরিচয় বের করেছো,এবং সেন এ..একজন মৃত মহিলা. 239 00:13:43,948 --> 00:13:47,418 কাকে আমি গুলি করেছিলাম? 240 00:13:47,419 --> 00:13:49,720 একটা ভূতকে 241 00:13:49,721 --> 00:13:51,722 তোমার কষ্ট হচ্ছে,জিম্বো 242 00:13:51,723 --> 00:13:53,791 ক্যাথলিক,ঠিক না? 243 00:13:53,792 --> 00:13:56,427 সেখানে একটা স্বর্গ আর নরক আছে,যারা যেখানের তাদেরকে সেখানে রাখা হয় 244 00:13:56,428 --> 00:13:58,095 তাহলে,এখন তুমি ভালোই জানো 245 00:13:58,096 --> 00:14:00,898 না,আমি এই মুহুর্তে কিছুই, 246 00:14:00,899 --> 00:14:02,333 জানি না 247 00:14:02,334 --> 00:14:04,501 আমি নিশ্চিত ভাবে জানি না কাকে গ্রেফতার করতে হবে 248 00:14:04,502 --> 00:14:06,769 বেশ,অন্তত কাকে গ্রেফতার করতে হবে না সেটা তো জানো 249 00:14:08,739 --> 00:14:11,274 অতো বেশি ঝুঁকি নিয়ো না৷ 250 00:14:14,845 --> 00:14:18,582 আমি ময়নাতদন্তকারীর অফিসে খোঁজ নিয়েছি 251 00:14:18,583 --> 00:14:20,351 দুইজন মারা গেছে.... 252 00:14:20,352 --> 00:14:22,453 কিছু মনে করবে? 253 00:14:22,454 --> 00:14:25,289 আমাদের কাছে গত মাসের দুইটা লাশ আছে 254 00:14:25,290 --> 00:14:27,324 যেগুলোতে একই কাচি দিয়ে 255 00:14:27,325 --> 00:14:29,960 দিয়ে আঘাত করা হয়েছে 256 00:14:29,961 --> 00:14:33,996 আর দুঃখজনক হলেও সত্যি, একই খুনীর তিন তিনটা খুন,ঠিক? 257 00:14:35,099 --> 00:14:37,101 মিসাকি রস ওহ 258 00:14:37,102 --> 00:14:38,202 সে বিছানায় জমাতে পারতো বেশ 259 00:14:38,203 --> 00:14:40,504 সে একজন মডেল ছিলো 260 00:14:40,505 --> 00:14:43,706 কিন্তু আরেকটা মডেল তাকে এক কান থেকে আরেক কান পর্যন্ত চাকু দিয়ে আঘাত করেছিলো ছিলো 261 00:14:44,876 --> 00:14:46,877 এই যে আরেকটা ছবি,মিসাকির হাসপাতাল থেকে 262 00:14:46,878 --> 00:14:48,545 বের হয়ে আসার 263 00:14:48,546 --> 00:14:51,115 তার জীবিকার উৎস হারিয়ে ফেলেছিলো 264 00:14:51,116 --> 00:14:52,850 এবং জীবনটাও।ফ্রেঞ্চ কোয়ার্টার এপার্টমেন্টে ট্যাবলেট ভর্তি বোতল 265 00:14:52,851 --> 00:14:54,118 খেয়ে ফেলেছিলো 266 00:14:54,119 --> 00:14:56,520 অন্য মডেলটা 267 00:14:56,521 --> 00:14:59,790 টেমি ফ্রেজার,তাকে সংঙ্গিকে আঘাত করার মামলা দেয়া হয় 268 00:14:59,791 --> 00:15:01,625 এটাই ছিল ঘটনা,যতক্ষণ না... 269 00:15:01,626 --> 00:15:03,494 মিসাকা খুন করতে শুরু করে 270 00:15:03,495 --> 00:15:06,762 এই বাবুটা,টেমি ফ্রেজার।সে কি এখনো বন্দী আছে? 271 00:15:07,631 --> 00:15:10,034 চার মাসের মাঝেই বের হয়ে গেছে।তার ভালো ব্যবহারের কারণে৷ 272 00:15:10,035 --> 00:15:12,202 তার সাথে আমাদের কথা বলা দরকার।এবং.... 273 00:15:12,203 --> 00:15:14,505 আমাদের লিফট নেয়া লোকের কি খবর? 274 00:15:14,506 --> 00:15:16,840 রাস্তায় যে প্রথম মারা গিয়েছিল তার নাম ফিলিপ কার্লবার্গ. 275 00:15:16,841 --> 00:15:18,809 বয়স ১৯ 276 00:15:18,810 --> 00:15:20,678 লিফট নেয় ও গাড়ি এক গাছের সাথে ধাক্কা খায়,এবং মারা যায়। 277 00:15:20,679 --> 00:15:21,879 ওর কোন 278 00:15:21,880 --> 00:15:23,647 পরিবারের লোক আছে? দাদী. 279 00:15:23,648 --> 00:15:25,215 আমাদের তার সাথেও কথা বলতে হবে। 280 00:15:25,216 --> 00:15:26,717 কথা বলে কী কাজটা হবে? 281 00:15:26,718 --> 00:15:28,719 দেখ বন্ধু,আমি গভীর জলে মাছ ধরছি 282 00:15:28,720 --> 00:15:30,821 মানছি সেটা,কিন্তু.... 283 00:15:30,822 --> 00:15:34,158 যা আমি জানতে চাই,তা হলো এখন-ই কেন? 284 00:15:34,159 --> 00:15:35,826 খেয়াল করে দেখো, 285 00:15:35,827 --> 00:15:38,729 মিসাকি মারা গেছে ৫ বছর আগে,আর ফিলিপ ৩ বছর আগে৷ 286 00:15:38,730 --> 00:15:40,531 তারা শান্তিতেই ছিল যতক্ষণ না.... 287 00:15:40,532 --> 00:15:42,031 এমন কোনো কিছু ঘটেছে যা তাদেরকে জাগিয়ে দিয়েছে। 288 00:15:42,833 --> 00:15:45,402 শুভেচ্ছা 289 00:15:45,403 --> 00:15:47,803 আপনিও এখন আমাদের একজন 290 00:15:48,839 --> 00:15:51,408 তুমি এটা কিভাবে সামলাও? 291 00:15:51,409 --> 00:15:54,912 এমন জ্ঞান যে এগুলো সত্যিই হতে পারে 292 00:15:54,913 --> 00:15:57,681 বাস্তব? 293 00:15:57,682 --> 00:15:59,083 কিভাবে? 294 00:15:59,084 --> 00:16:01,085 এটা তোমাকে দাগ দিয়ে যাবে 295 00:16:01,086 --> 00:16:04,088 সারা জীবনের জন্য 296 00:16:04,089 --> 00:16:07,556 কিন্তু কখনোই পরিবর্তন করতে পারবে না যে তুমি কে? 297 00:16:11,862 --> 00:16:13,062 তার স্নায়ু পরিক্ষা করো 298 00:16:14,064 --> 00:16:15,331 কিছুই হচ্ছে না 299 00:16:23,874 --> 00:16:26,076 জনাব 300 00:16:26,077 --> 00:16:27,444 ঠিক আছেন তো? 301 00:16:27,445 --> 00:16:31,148 আমার মনে হচ্ছে..আমার মাথায় আঘাত লেগেছে 302 00:16:31,149 --> 00:16:32,816 আমি ঠিক হয়ে যাব 303 00:16:32,817 --> 00:16:35,385 অ্যাম্বুলেন্সে অতিরিক্ত শার্ট 304 00:16:35,386 --> 00:16:37,320 আছে? 305 00:16:46,330 --> 00:16:47,765 আমরা একই সাথে মডেল হয়েছিলাম 306 00:16:47,766 --> 00:16:50,401 আমরা একই মঞ্চ দিয়ে হাটতাম 307 00:16:50,402 --> 00:16:52,836 আমরা একই ফোটোগ্রাফারের সাথে ডেট করেছিলাম 308 00:16:52,837 --> 00:16:54,872 কিন্তু তারপর একদিন.... 309 00:16:54,873 --> 00:16:57,508 মিসাকি অন্যরকম হয়ে গেল,এবং... 310 00:16:57,509 --> 00:17:00,611 ফ্যাশন উইকের প্রতিটি শো'তে তার 311 00:17:00,612 --> 00:17:02,546 উপস্থিতি বন্ধ হয়ে গেল,এবং.... 312 00:17:02,547 --> 00:17:05,616 আমি জানি না,আমি শুধু বিচ্ছিন্ন হয়ে গেলাম৷ 313 00:17:05,617 --> 00:17:09,954 আমি বুঝতে পারলাম যে আমি আর কোনো অনুকরণ করার যন্ত্র নই 314 00:17:09,955 --> 00:17:13,090 আমার মানসিক অসুস্থতা আছে 315 00:17:14,759 --> 00:17:16,760 তারা এখনো সব ফাইল আমার কাছে পাঠায়নি 316 00:17:16,761 --> 00:17:19,763 আমি শুধু নিজেকে নিয়ে সামনে আগাবার চেষ্টা করছি। বুঝতেই তো পারছো 317 00:17:19,764 --> 00:17:22,032 নতুন নতুন অপরাধী সাথে দেখা করছি 318 00:17:22,033 --> 00:17:24,268 আমি ছয় মাস আগে মুক্তি পাই। 319 00:17:24,269 --> 00:17:28,772 আমি অর্ধেক সপ্তাহ পূনর্বাসন ক্লিনিকে কাজ করি আর বাকি অর্ধেক সপ্তাহ এখানে। 320 00:17:28,773 --> 00:17:32,376 মনে হচ্ছে তুমি প্রায়শ্চিত্তের পথে একদম উঠেপড়ে লেগেছো 321 00:17:32,377 --> 00:17:35,879 যা করেছি তার জন্য আফসোস আমার থেকেই যাবে৷ 322 00:17:35,880 --> 00:17:38,148 যখনই আমি কাউকে সাহায্য করি,তখনই 323 00:17:38,149 --> 00:17:41,051 মিসাকির আত্নার কাছে ক্ষমা প্রার্থনা করি৷ 324 00:17:43,788 --> 00:17:46,156 জানি বিষয়টা খুবই যন্ত্রণাদায়ক 325 00:17:46,157 --> 00:17:47,591 কিন্তু দয়া করে বলতে পারবেন কি 326 00:17:47,592 --> 00:17:50,928 কেন আপনার নাতি সেই রাতে লিফট নিচ্ছিলো? 327 00:17:50,929 --> 00:17:52,896 ফিলিপ হাই স্কুলের কাজ ভালো মতো করছিল না। 328 00:17:52,897 --> 00:17:56,734 আমি তাকে জুনিয়র কলেজে নেওয়ার জন্য কথা বলেছিলাম। 329 00:17:56,735 --> 00:17:59,737 এবং প্রত্যেকদিন ফিলিপ তার ব্যাকপ্যাক বাধতো 330 00:17:59,738 --> 00:18:02,673 আমি ভাবতাম সে ক্লাসে যাচ্ছে, 331 00:18:02,674 --> 00:18:05,109 কিন্তু সে বাহিরে গাঁজা টানতো, 332 00:18:05,110 --> 00:18:08,579 বন্ধুদের সাথে ভিডিও গেম খেলতো 333 00:18:08,580 --> 00:18:10,814 এটা আপনার জন্য বেশ কঠিন ছিলো তাই না? 334 00:18:10,815 --> 00:18:12,916 যখন আমি জানতে পারলাম,আমি শুধু... 335 00:18:12,917 --> 00:18:16,020 আমি,তাকে বাড়ি থেকে বের করে দিলাম 336 00:18:16,021 --> 00:18:18,489 কঠিন ভালোবাসা,বুঝতে পারছো? 337 00:18:18,490 --> 00:18:21,759 আমি ভেবেছিলাম,যদি তাকে সাহায্য করা বন্ধ করে দেই, 338 00:18:21,760 --> 00:18:23,594 তাহলে হয়ত তার জন্য সেটা সরাসরি ভয়ের কারণ হবে 339 00:18:23,595 --> 00:18:25,162 ভয় তাকে দূরে নিয়ে যায়? 340 00:18:25,163 --> 00:18:28,332 সে সেই রাতে গাড়িতে লিফট নিয়ে শহরের দিকে রওনা করে 341 00:18:28,333 --> 00:18:31,602 পুলিশ জানিয়েছিলো যে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো, 342 00:18:31,603 --> 00:18:34,004 আর ফিলিপ.... 343 00:18:34,005 --> 00:18:36,607 সে মৃত্যুবরণ করে. 344 00:18:36,608 --> 00:18:38,776 আমার অনেক গ্রাহকই 345 00:18:38,777 --> 00:18:41,679 বেশিরভাগ সময় সেই ভুতের শিকার 346 00:18:41,680 --> 00:18:44,682 যাদের একসময় তারা ক্ষতি করেছিলো 347 00:18:44,683 --> 00:18:46,850 তোমার কি অবস্থা? 348 00:18:46,851 --> 00:18:48,686 তুমি বুঝাচ্ছো আমি মিসাকির শিকার হবো? 349 00:18:48,687 --> 00:18:50,521 আমি তো বুঝতে পারছি না,তুমি পারছ কি? 350 00:18:52,290 --> 00:18:53,991 it's funny you'd ask that. তুমি জানতে চাইলে শুনে এটা খুবই হাস্যকর লাগলো 351 00:18:53,992 --> 00:18:56,193 কি ধরনের ম্যাগাজিনের গল্প 352 00:18:56,194 --> 00:18:58,362 আপনি লেখালেখি করতেন বলছিলেন? 353 00:18:58,363 --> 00:19:02,366 কিভাবে একটা মানুষ তার আপনজনকে কে হারিয়ে বেঁচে থাকে 354 00:19:02,367 --> 00:19:04,917 এবং কিভাবে তারা স্বাভাবিক জীবন যাপন করার জন্য শক্তি খুঁজে পায় 355 00:19:05,737 --> 00:19:08,072 আমার বেঁচে থাকার মতো কোনো শক্তিই ছিল না 356 00:19:08,073 --> 00:19:10,140 আমি এই জীবনে সবকিছুর সমাপ্তি ঘটাতে যাচ্ছিলাম। 357 00:19:10,141 --> 00:19:12,343 কিন্তু তারপর আমি তার সাথে কথা বললাম. 358 00:19:12,344 --> 00:19:13,677 আপনি ফিলিপের সাথে কথা বললেন? 359 00:19:13,678 --> 00:19:15,312 আমি কারো সাথে দেখা করতে গেলাম 360 00:19:15,313 --> 00:19:17,715 একটা লোক 361 00:19:17,716 --> 00:19:19,750 এবং সে বললো যে, 362 00:19:19,751 --> 00:19:22,252 মিসাকির আত্মার সাথে আমার যোগাযোগ করিয়ে দেবে 363 00:19:22,253 --> 00:19:24,054 যাতে আমি তার কাছে ক্ষমা চাইতে পারি. 364 00:19:24,055 --> 00:19:27,091 অনেকটা মাধ্যমের মতো,নাকি? 365 00:19:27,092 --> 00:19:29,693 সে স্বর্গের আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে 366 00:19:29,694 --> 00:19:33,731 যাতে আপনি তাদের প্রশ্ন করতে পারবেন 367 00:19:33,732 --> 00:19:34,998 কে এই লোক? 368 00:19:34,999 --> 00:19:36,934 সে নিজেকে 369 00:19:36,935 --> 00:19:38,902 পাপা মিডনাইট বলে পাপা মিডনাইট 370 00:19:38,903 --> 00:19:40,270 তো সে কি এটাই বললো? 371 00:19:40,271 --> 00:19:42,239 সে তোমাকে শিকাগোতে খুন করতে চেষ্টা করেছিলো 372 00:19:42,240 --> 00:19:44,108 না,আমি মিডনাইট কে সামলাতে পারবো,জান 373 00:19:44,109 --> 00:19:45,776 তুমি মৃত লোকদের রাস্তাকে নিয়ন্ত্রণ করবে,ঠিক আছে?তুমি একটা লাইট জ্বালিও 374 00:19:45,777 --> 00:19:47,778 কারোও গাড়িকে সেই গাছের সাথে ধাক্কা খেতে দিও না 375 00:19:47,779 --> 00:19:50,047 তুমি ঠিক থাকবে? অবশ্যই 376 00:19:50,048 --> 00:19:54,248 একটা পার্টির জন্য ভুডো তো যাদুর ছুতো ছাড়া আর কিছুই না তাই না? 377 00:20:15,706 --> 00:20:19,241 সবাই শুনো 378 00:20:39,797 --> 00:20:42,466 কেন তুমি তোমার স্বামীর সাথে কথা বলতে চাও? 379 00:20:42,467 --> 00:20:44,668 ক্লার্কের ক্যান্সার ছিলো 380 00:20:44,669 --> 00:20:46,103 বাসায় আমাদের বিছানাতেই তার মৃত্যু হয়েছিল 381 00:20:46,104 --> 00:20:47,438 কিন্তু আমি সেসময় তার কাছে ছিলাম না,আমি.... 382 00:20:47,439 --> 00:20:49,705 আমি বিদায় বলার সুযোগও পাইনি,আ...মি.... 383 00:20:53,076 --> 00:21:34,079 [মন্ত্র পাঠ করছে] 384 00:21:45,796 --> 00:21:47,997 ম্যাডি 385 00:21:50,133 --> 00:21:51,802 ম্যাডি,এটা কি তুমি? 386 00:21:51,803 --> 00:21:54,738 হ্যা 387 00:21:54,739 --> 00:21:56,907 ক্লার্ক,এটা আমি 388 00:21:56,908 --> 00:21:59,076 কি হচ্ছে?আমি তোমাকে দেখতে পারছি না 389 00:21:59,077 --> 00:22:00,377 আমি খুবই দুঃখিত 390 00:22:00,378 --> 00:22:02,012 এরকমটা হওয়ার কথা তো ছিলো না 391 00:22:02,013 --> 00:22:03,547 আমার সেখানে থাকা দরকার ছিলো 392 00:22:03,548 --> 00:22:04,982 আমি শুধু তোমার হাত ধরতে চাই... 393 00:22:04,983 --> 00:22:07,017 ম্যাডি 394 00:22:07,018 --> 00:22:08,886 আমার তোমাকে খুবই মনে পরে 395 00:22:10,188 --> 00:22:12,356 আমারও তোমাকে মনে পরে,জান 396 00:22:12,357 --> 00:22:14,807 পাপা মিডনাইট,দারুন একটা পার্টি,বন্ধু 397 00:22:15,593 --> 00:22:17,528 দুঃখিত আমি খালি হাতেই এলাম 398 00:22:17,529 --> 00:22:19,496 জানোই তো শূকরের রক্তওয়ালা খাবার 399 00:22:19,497 --> 00:22:21,265 খুঁজতে অনেক কষ্ট হয় 400 00:22:21,266 --> 00:22:23,934 কনস্ট্যান্টিন কে তুমি? 401 00:22:23,935 --> 00:22:25,402 আমি সেই লোক যে তোমার স্বামীকে তার 402 00:22:25,403 --> 00:22:26,837 যেখানে থাকার কথা সেখানেই রাখবো,জান 403 00:22:26,838 --> 00:22:28,438 পরে আমাকে ধন্যবাদ দিও 404 00:22:28,439 --> 00:22:31,441 তুমি এখানে বিনা অনুমতিতে আসবে? 405 00:22:31,442 --> 00:22:33,010 এখন? 406 00:22:33,011 --> 00:22:35,112 যখন আমি লোকজনদের সাহায্য করছি? 407 00:22:35,113 --> 00:22:36,947 বাহ,তুমি তাহলে এই নাম দিয়েছো এই কাজের? 408 00:22:36,948 --> 00:22:39,883 মৃতদের তাদের খারাপ বেশে পৃথিবীতে পুনরুজ্জীবিত করো,মিডনাইট 409 00:22:39,884 --> 00:22:41,251 পুনরুজ্জীবিত না,এটা যাদু 410 00:22:41,252 --> 00:22:45,856 আচ্ছা,তাহলে তোমার যাদুর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে 411 00:22:45,857 --> 00:22:48,458 তোমার মনে হয় তুমি মৃতদের সাথে কথা বলছো? 412 00:22:48,459 --> 00:22:50,260 তুমি তাদের জাগিয়ে তুলছো 413 00:22:50,261 --> 00:22:52,029 মাংস ও হাড্ডি সহ 414 00:22:52,030 --> 00:22:53,931 এবং তাদের খুনকরার জন্য ছেড়ে দিচ্ছো 415 00:22:53,932 --> 00:22:55,365 ও এসব কি বলছে,পাপা? 416 00:22:55,366 --> 00:22:56,767 ও একজন মিথ্যুক ও পরজীবী 417 00:22:56,768 --> 00:22:58,969 এবং ও সম্প্রতি আমার 418 00:22:58,970 --> 00:23:03,440 একটা সঙ্গীতের জিনিসের ক্ষতি করেছে 419 00:23:03,441 --> 00:23:05,442 যদি তুমি ওই ক্যাসেটের ক্ষতি না করতে, 420 00:23:05,443 --> 00:23:07,578 তাহলে এতদিনে তুমি পরকালে থাকতে 421 00:23:07,579 --> 00:23:09,980 আমি নিশ্চিত তুমি ভাবো তুমি 422 00:23:09,981 --> 00:23:12,314 আমার সাথে চালাকি করতে পার পেয়ে যাবে? 423 00:23:16,888 --> 00:23:18,655 তুমি শুধু তোমার 424 00:23:18,656 --> 00:23:22,059 একজন গ্রাহকের সাথে কথা বলো ঠিক আছে,শুধু একজন 425 00:23:22,060 --> 00:23:23,994 আর তারপর তুমি এখানে এসে 426 00:23:23,995 --> 00:23:25,929 আমার কাছে ভিক্ষা চাইবে... 427 00:23:31,902 --> 00:23:34,303 সাহায্যের জন্য 428 00:23:42,605 --> 00:23:45,041 চালাতে থাকো 429 00:23:45,042 --> 00:23:47,643 গোয়েন্দা কোরিগান 430 00:23:47,644 --> 00:23:49,645 তুমি এখানে কি করছো? 431 00:23:49,646 --> 00:23:51,881 খুব সম্ভবত সেটাই যেটা তুমি করছো 432 00:23:51,882 --> 00:23:53,783 কাজের সময় শেষ? 433 00:23:53,784 --> 00:23:57,553 আমার বড় অফিসার আমাকে সেই কাচির হত্যাকান্ডের যায়গা থেকে দূরে থাকতে বলেছেন 434 00:23:57,554 --> 00:23:59,388 আর বিশ্রাম নিতেও 435 00:23:59,389 --> 00:24:01,557 সে হয়তো ঠিক ছিলো 436 00:24:01,558 --> 00:24:03,826 জানো,আমি ভাবতাম আমি সবটাই জানি 437 00:24:03,827 --> 00:24:06,395 কিন্তু তুমি ও তোমার সঙ্গি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে 438 00:24:06,396 --> 00:24:09,365 পৃথিবীতে এখনো আমাদের দেখার অনেক কিছুই আছে,গোয়েন্দা 439 00:24:09,366 --> 00:24:12,501 আমাকে জিম বলে ডাকো,তো,পরিকল্পনা কি তোমার? 440 00:24:12,502 --> 00:24:15,504 মানুষকে রাস্তা থেকে দূরে রাখা,জিম 441 00:24:15,505 --> 00:24:18,140 যদি ও ফিরে আসে 442 00:24:19,509 --> 00:24:21,677 আমার কাছে তার চেয়েও ভালো বুদ্ধি আছে 443 00:24:21,678 --> 00:24:24,647 মানুষদের তার থেকে দূরে রাখার চেয়ে... 444 00:24:24,648 --> 00:24:28,017 আমরাই কেন না ওকে লিফট দেই? 445 00:24:30,721 --> 00:24:34,223 আমি ওকে কিভাবে চলে যেতে দিতাম,প্রিয় বোন 446 00:24:34,224 --> 00:24:38,026 আমার সেই ক্যাসেটটার ক্ষতি করার পর তো একেবারেই না 447 00:24:40,262 --> 00:24:44,066 সেই ইংরেজ কুত্তাটা জানে না যে কখন পালাতে হয় 448 00:24:44,067 --> 00:24:47,702 ওর সাহস হয় কিভাবে আমাকে অপমান করতে 449 00:24:57,213 --> 00:25:00,716 কিন্তু,সেডেলা... 450 00:25:00,717 --> 00:25:05,087 তুমিই তো সবই জানো 451 00:25:05,088 --> 00:25:07,790 আমার জানতে হবে 452 00:25:07,791 --> 00:25:11,694 কনস্ট্যান্টিন কি সত্যি বলছে? 453 00:25:25,307 --> 00:25:28,110 গাড়িটা চালু রেখো জ্বি,স্যার 454 00:25:29,413 --> 00:25:31,313 বেচারা ঘুম থেকে উঠে গেছে? 455 00:25:33,650 --> 00:25:35,418 অন্য কিছু না করলেও বন্ধু 456 00:25:35,419 --> 00:25:38,387 বালের রেডিওটা শুধু বন্ধ করে দাও 457 00:25:55,004 --> 00:25:58,174 পাপা,আমি জানিনা কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো 458 00:25:58,175 --> 00:26:00,576 মানে,আমি জানতাম কাজটা সফল হবে আর 459 00:26:00,577 --> 00:26:02,845 আমি ক্লার্কের সাথে কথা বলতে পারবো 460 00:26:02,846 --> 00:26:06,981 আমি শুধু জানতাম না এতে আমার জান ফিরে আসবে 461 00:26:08,017 --> 00:26:10,352 আমি এই অলৌকিক ঘটনা ঘটাতে 462 00:26:10,353 --> 00:26:12,154 চাই নি 463 00:26:14,858 --> 00:26:17,660 এটার ফলাফল ভালো হবে না,ম্যাডালাইন 464 00:26:19,029 --> 00:26:20,596 মাফ করবেন,মাফ করবেন 465 00:26:20,597 --> 00:26:22,298 সে ভালো হয়ে যাবে,সে ভালো হয়ে যাবে,পাপা 466 00:26:23,600 --> 00:26:26,567 আমি এখন থেকে ওর যত্ন নিবো 467 00:26:37,113 --> 00:26:39,515 ওকে বের করো,আমার ওকে কিছু প্রশ্ন করতে হবে 468 00:26:39,516 --> 00:26:41,617 করো,বন্ধু 469 00:26:41,618 --> 00:26:42,785 যেকোনো প্রশ্নই করতে পারো 470 00:26:42,786 --> 00:26:44,787 ড্রাইভার পিছনে আছে 471 00:26:44,788 --> 00:26:46,889 একটু ঘুমাচ্ছে তুমি যদি আবার ওর জন্য চিন্তা করো 472 00:26:46,890 --> 00:26:48,324 আমি সঠিক ছিলাম? 473 00:26:48,325 --> 00:26:50,326 তুমি কি বেচারি মহিলাটার 474 00:26:50,327 --> 00:26:52,161 স্বামীকে কবর থেকে ফিরিয়ে এনেছো? 475 00:26:52,162 --> 00:26:55,064 সে তাকে হত্যা করছে,তার সকল শক্তি নিয়ে নিচ্ছে,আমি তা অনুভব করতে পারছি 476 00:26:55,065 --> 00:26:56,799 বিয়ে মানুষকে এমনিতেই নরকে ঠেলে দেয়? 477 00:26:56,800 --> 00:26:58,868 আমার যাদুতে কোন একটা গড়বড় হয়েছে 478 00:26:58,869 --> 00:27:00,836 অন্য কিছু আমার বিরুদ্ধে কাজ করছে 479 00:27:00,837 --> 00:27:02,838 এটা বাড়তে থাকা অপশক্তি 480 00:27:02,839 --> 00:27:05,074 আমি অবাক হচ্ছি তোমার এতো দেড়ি হলো এটা জানতে 481 00:27:05,075 --> 00:27:07,209 এটা সব যায়গায় ধ্বংসজজ্ঞ চালাচ্ছে 482 00:27:07,210 --> 00:27:08,911 আমাদের এটা থামাতে হবে 483 00:27:08,912 --> 00:27:10,179 আমাদের সকল আত্মাগুলোকে 484 00:27:10,180 --> 00:27:11,881 কবরে পাঠাতে হবে ঠিক 485 00:27:11,882 --> 00:27:15,384 তাহলে আমরা হয়ে গেলাম এখন? 486 00:27:15,385 --> 00:27:17,419 আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতে পারবো কিন্তু... 487 00:27:17,420 --> 00:27:20,189 আমার তোমার কাছে থেকে একটা জিনিস লাগবে 488 00:27:20,190 --> 00:27:21,924 তোমাকে মাফ করে দিলাম 489 00:27:21,925 --> 00:27:23,425 ধন্যবাদ তার জন্য 490 00:27:23,426 --> 00:27:27,962 এবং তোমার বোনের জন্য আমার কাছে একটা প্রশ্ন আছে 491 00:27:31,100 --> 00:27:33,669 শুধু তখনই যখন আমরা সফল হবো 492 00:27:33,670 --> 00:27:35,404 বেশ 493 00:27:47,449 --> 00:27:50,052 তুমি অনেকক্ষণ ধরে গাড়িটা চালাচ্ছো 494 00:27:50,053 --> 00:27:52,288 এবার আমাকে দিবে চালাতে? কেন? 495 00:27:52,289 --> 00:27:54,723 দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? 496 00:27:54,724 --> 00:27:56,725 প্রথমবার কি কোন অপরাধীকে খুঁজছো,গোয়েন্দা? 497 00:27:56,726 --> 00:27:58,861 প্রথমবার কোন ভূতকে খুঁজছি 498 00:27:58,862 --> 00:28:00,396 আমিও আমি তো ভেবেছিলাম 499 00:28:00,397 --> 00:28:02,731 তোমাদের এতে অভিজ্ঞতা আছে সেটা কনস্ট্যান্টিন এর বেলায় 500 00:28:02,732 --> 00:28:04,934 আমার কাছে এগুলো একদমই নতুন 501 00:28:04,935 --> 00:28:07,403 বুঝতেই পারলাম না,সেই 502 00:28:07,404 --> 00:28:09,638 সেই অ্যাধাত্নিক জিনিসটার 503 00:28:09,639 --> 00:28:11,040 জন্য 504 00:28:11,041 --> 00:28:12,741 আমি তার জন্য তোমাকে দোষ দেই না 505 00:28:12,742 --> 00:28:15,044 আমিও নিশ্চয়ই চাইবো না কেউ আমার মনের কথা পড়ে ফেলুক 506 00:28:15,045 --> 00:28:16,478 অবশ্যই না 507 00:28:16,479 --> 00:28:18,913 তারউপর তুমিতো পালিয়ে বেরাচ্ছো 508 00:28:19,915 --> 00:28:21,984 তুমি কিসের ব্যপারে কথা বলছো? 509 00:28:21,985 --> 00:28:25,019 অবশেষে খুঁজে বের করেছি কেন তোমাকে চেনা চেনা লাগছিলো,জেড 510 00:28:26,622 --> 00:28:28,322 নিজের নামটা কখন পাল্টালে? 511 00:28:31,727 --> 00:28:34,095 ওই যে সে,ভাগ্যবান লোকটা গাড়ি থামায় নি 512 00:28:35,898 --> 00:28:38,199 ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক 513 00:28:45,774 --> 00:28:47,509 তোমার লিফট লাগবে? 514 00:28:47,510 --> 00:28:49,143 হ্যা 515 00:28:50,312 --> 00:28:51,947 আপনি কি আমাকে শহরে নিয়ে যাবেন? 516 00:28:51,948 --> 00:28:54,048 উঠে পড়ো 517 00:29:04,460 --> 00:29:06,595 তো,শহরে কেন যাবে? 518 00:29:06,596 --> 00:29:09,131 আমি জানি না 519 00:29:09,132 --> 00:29:11,833 আমি শুধু জানি আমার সেখানে যেতে হবে 520 00:29:21,143 --> 00:29:24,713 বাড়ি ছেড়ে চলে যাওয়া অনেক কঠিন,তাই না? 521 00:29:24,714 --> 00:29:28,617 আমার জন্য সেটাই ছিলো 522 00:29:28,618 --> 00:29:30,685 আপনি কেন বাড়ি ছেড়ে ছিলেন? 523 00:29:31,620 --> 00:29:34,255 ছাড়ার সময় হয়েছিলো তাই 524 00:29:36,492 --> 00:29:38,827 এ জন্যই কি তুমি বাড়ি ছেড়ে ছিলে,ফিলিপ? 525 00:29:42,164 --> 00:29:43,565 কোথায় গেলো ও? 526 00:29:43,566 --> 00:29:45,167 তোমার সামনে 527 00:29:45,168 --> 00:29:47,503 কি করছো তুমি?দেখে 528 00:29:47,504 --> 00:29:50,372 থামো 529 00:30:04,367 --> 00:30:06,680 জানো,এর থেকে ভালো পদ্ধতি আছে এটা করার 530 00:30:06,681 --> 00:30:09,113 আজকে রাতে আমি একটা রীতির আয়োজন করবো আর লোয়াকে অনুরোধ 531 00:30:09,114 --> 00:30:10,714 করবো আত্মাদের ফিরিয়ে নিতে 532 00:30:10,716 --> 00:30:12,383 তুমি কি হাতুড়িকে নিয়ে পুরনো গানটা শুনেছো 533 00:30:12,384 --> 00:30:14,485 যেটা সবকিছু কেই পেরেক ভাবতো? না 534 00:30:14,486 --> 00:30:16,554 তুমি হয়তো ভুডো এর রাজা,বন্ধু 535 00:30:16,555 --> 00:30:19,157 কিন্তু তুমি শুধু ওই একটা ফালতু জিনিসই জানো 536 00:30:19,158 --> 00:30:23,494 আর তুমি কি জানো,ব্যবসায়ীদের রাজা,বালের মাস্টার? 537 00:30:23,495 --> 00:30:25,396 আমি শুধু জানি আমার লোকেরা নিজের জীবন 538 00:30:25,397 --> 00:30:26,764 নিয়ে বাইরে ছেলে খেলা করছে 539 00:30:26,765 --> 00:30:29,333 মিসাকি,ফিলিপ,ডেভারো 540 00:30:29,334 --> 00:30:33,438 তাদের নিজেদের স্বস্থানে ফিরিয়ে দিতে হবে 541 00:30:37,842 --> 00:30:42,513 উদ্বোধনটা তুমিই করো,বন্ধু 542 00:30:42,514 --> 00:30:45,950 এখানে ক্লার্ক ডেভারো সমাহিত আছে 543 00:30:45,951 --> 00:30:50,154 আজকে যেই ৩টা লাশ চুরি করবো তার প্রথমটা 544 00:30:50,155 --> 00:30:52,789 তোমার পালা 545 00:30:54,325 --> 00:30:57,462 এটা অসম্মানীয় 546 00:30:57,463 --> 00:30:59,831 ওইসব লোক তোমার কাছে সাহায্যের জন্য এসেছিলো,বন্ধু 547 00:30:59,832 --> 00:31:01,466 আর তুমি তাদের থেকে টাকা নিলে 548 00:31:01,467 --> 00:31:02,834 এর ফলাফল কি হবে তা না জেনেই 549 00:31:02,835 --> 00:31:04,368 তোমার কারণে 550 00:31:04,369 --> 00:31:05,870 তারা পাপী হচ্ছে 551 00:31:05,871 --> 00:31:07,805 এটা অসম্মানীয় 552 00:31:07,806 --> 00:31:11,175 এবং তুমি আমাকে উপদেশ দিচ্ছো পাপবোধ ও দায়িত্ববোধ নিয়ে? 553 00:31:21,386 --> 00:31:24,288 তুমি কি নিশ্চিত শুধু ৩জনই ফিরে এসেছে? 554 00:31:24,289 --> 00:31:26,791 আমি তিনজনের ব্যাপারেই জানি,বন্ধু 555 00:31:26,792 --> 00:31:28,960 এটা কি দিচ্ছো? 556 00:31:28,961 --> 00:31:31,863 [মন্ত্র পাঠ করছে] 557 00:31:31,864 --> 00:31:34,565 আমরা সবগুলো লাশকে তোমার জায়গায় নিয়ে যাবো কিছু রীতি করবো 558 00:31:34,566 --> 00:31:35,894 ও তারপর পুড়িয়ে ফেলবো 559 00:31:35,895 --> 00:31:37,722 এর ফলে ভূতরা চলে যেতে পারে 560 00:31:37,723 --> 00:31:38,703 আমার এটা ভালো লাগছে না 561 00:31:38,704 --> 00:31:40,505 গড়বড় মনে হচ্ছে 562 00:31:40,506 --> 00:31:42,840 তুমি একটা বাচ্চার মতো যে নিজের বাবার বই নিয়ে ঘুরছি 563 00:31:42,841 --> 00:31:44,475 আমার বাবা শুধু একটা জাদুই পারতো 564 00:31:44,476 --> 00:31:46,177 আর সেটা হলো মদ শেষ করা 565 00:31:46,178 --> 00:31:48,679 এখন একটু সাহায্য করবে,অনেক ভারী এটা? 566 00:31:53,317 --> 00:31:56,187 ও গায়েব হয়ে গেলো.গাড়ি ওর ভিতর দিয়ে চলে গেলো 567 00:31:56,188 --> 00:31:57,987 এই প্রত্যেকে আত্মাদের নিজস্ব কিছু 568 00:31:57,988 --> 00:31:59,056 নিয়ম আছে 569 00:31:59,057 --> 00:32:00,491 তাদের মধ্যে হয়তো কিছু একটা মিল আছে 570 00:32:00,492 --> 00:32:02,426 পাপা মিডনাইটকে বাদে 571 00:32:02,427 --> 00:32:05,096 লিফট নেয়া ছেলেটার দাদী কি বলবো? 572 00:32:05,097 --> 00:32:07,431 সে ফিলিপের মৃত্যুর জন্য নিজেকে দ্বায়ী মনে করে 573 00:32:07,432 --> 00:32:08,933 হ্যা,টেমিও সেটাই ভাবে 574 00:32:08,934 --> 00:32:11,168 সে পাপবোধ করছে অনেক 575 00:32:11,169 --> 00:32:14,772 ও নিজের সাজা পেয়েছে তবুও কষ্ট থেকেই গেছে ওর 576 00:32:14,773 --> 00:32:16,741 আমি আবারও ওকে লিফট দিতে চেষ্টা করবো 577 00:32:16,742 --> 00:32:18,543 এবার হয়তো ওকে আটকে রাখতে পারবো 578 00:32:18,544 --> 00:32:20,611 ভালো,ওকে রাস্তা থেকে দূরে রাখো 579 00:32:20,612 --> 00:32:22,947 আমি পাপা মিডনাইটের সাথে মিলে 580 00:32:22,948 --> 00:32:24,682 এদের ফিরে যেতে বাধ্য করবো 581 00:32:24,683 --> 00:32:28,953 কনস্ট্যান্টিন সময় হয়েছে 582 00:32:28,954 --> 00:32:30,420 যেতে হবে,জান 583 00:32:37,261 --> 00:32:39,063 আমাদের শুনুন,ঈশ্বরেরা 584 00:32:39,064 --> 00:32:42,266 আমরা নিজেই এই রীতি তৈরি করেছি 585 00:32:42,267 --> 00:32:45,036 আমরা একসাথে আপনার কাছে মাথা নত করছি 586 00:32:45,037 --> 00:32:47,772 সময় হয়ে গেছে,বন্ধু 587 00:32:47,773 --> 00:32:51,107 এখন এটা করাই লাগবে 588 00:33:03,554 --> 00:33:05,088 hi,ফিলিপ 589 00:33:08,092 --> 00:33:09,493 তোমার লিফট লাগবে? 590 00:33:09,494 --> 00:33:11,495 হ্যা 591 00:33:11,496 --> 00:33:13,064 আপনি কি আমাকে শহরে নিয়ে যাবেন? 592 00:33:13,065 --> 00:33:15,632 উঠে পড়ো 593 00:33:25,176 --> 00:33:26,978 আমি তোমার দাদীর সাথে দেখা করেছি 594 00:33:26,979 --> 00:33:31,449 আমি জানি সে তোমাকে বদলে দিতে চেয়েছিলো 595 00:33:31,450 --> 00:33:35,351 আর যখন সে তোমাকে বের করে দিলো, তা তোমার ভালোর জন্যই করেছিলো 596 00:33:36,921 --> 00:33:38,422 এবং তুমি শুধু 597 00:33:38,423 --> 00:33:40,691 চলে যেতে চাইলে 598 00:33:40,692 --> 00:33:44,362 তোমরা একে অপরের সাথে কথা বলতে পারতে না 599 00:33:44,363 --> 00:33:49,165 তুমি কি,তুমি কি আবার নতুন করে শুরু করবে? 600 00:34:12,991 --> 00:34:16,861 তোমাকে বলছি লোয়া 601 00:34:16,862 --> 00:34:18,729 আমার দ্বারা কাজটা করো 602 00:34:27,805 --> 00:34:30,074 লাশগুলো পুড়লোই না 603 00:34:30,075 --> 00:34:31,409 এটা তোমার ভুল 604 00:34:31,410 --> 00:34:33,077 লাশটাকে লবন দিয়ে পুড়ালেই হবে না 605 00:34:33,078 --> 00:34:36,313 তার সাথে লোয়া এর সম্মতি ও লাগবে 606 00:34:36,314 --> 00:34:38,971 আমার রীতিতে কোন কোন ভুল হয়নি,বন্ধু 607 00:34:38,972 --> 00:34:40,918 তোমার ভুডো ঈশ্বররাই তোমাকে 608 00:34:40,919 --> 00:34:42,486 ধোঁকা দিয়েছে তোমার সম্মানের কমতির 609 00:34:42,487 --> 00:34:44,655 কারণেই তারা এমনটা করেছে 610 00:34:44,656 --> 00:34:46,223 ডানস ভুডো হলো সকল অহংকারকে ত্যাগ করে 611 00:34:46,224 --> 00:34:48,059 আরেকটা বড় শক্তিকে নিজের ভিতরে 612 00:34:48,060 --> 00:34:49,560 আসার অনুমতি দেয়া হ্যা 613 00:34:49,561 --> 00:34:51,429 বেশ,আমি একজন ঝাড়ফুঁককারী,বন্ধু। যে নিজের জীবনের অর্ধেকটাই 614 00:34:51,430 --> 00:34:52,456 শয়তানদের তাড়িয়ে বেড়িয়েছে 615 00:34:52,457 --> 00:34:53,938 আমি কেন একটা শক্তিকে নিজের ভিতরে ঢুকতে দিবো? 616 00:34:53,939 --> 00:34:56,333 তুমি একটা ফালতু জাদুগর 617 00:34:56,334 --> 00:34:57,902 ঐতিহ্যের চোর 618 00:34:57,903 --> 00:35:00,071 তুমি মানুষদের সংস্কৃতি ও বিশ্বাসকে চুরি করে 619 00:35:00,072 --> 00:35:02,173 নিজের কাজে লাগাও -তাই নাকি? 620 00:35:02,174 --> 00:35:03,526 যা দরকার তাই করি? 621 00:35:03,527 --> 00:35:05,008 সেটাই তো ওই বেচারা মেয়েটাকে 622 00:35:05,009 --> 00:35:06,243 নরকে পাঠালো 623 00:35:06,244 --> 00:35:09,279 কমপক্ষে সেটা তো আমার নিজের বোন ছিলো না 624 00:35:11,048 --> 00:35:13,117 আমি এটা একাই করবো 625 00:35:13,118 --> 00:35:15,453 মৃতদের জাগানোর শক্তি শুধু আমারই আছে 626 00:35:15,454 --> 00:35:17,521 বাল,সেটা তুমি ছিলে না 627 00:35:17,522 --> 00:35:19,223 যদি ওই মহিলারা তোমার 628 00:35:19,224 --> 00:35:20,524 কাছে না আসতে তাহলে 629 00:35:20,525 --> 00:35:22,725 তারা... 630 00:35:24,195 --> 00:35:25,796 জনি বয় 631 00:35:25,797 --> 00:35:28,064 জনি বয়,তুই সত্যিই একটা...ফোনটা দেও 632 00:35:30,568 --> 00:35:33,871 আমি জানি কি ভুল হয়েছে,আমাকে শুধু ফোনটা দেও 633 00:35:46,838 --> 00:35:49,006 ঐ বাচ্চা,এখান থেকে যাও 634 00:35:50,309 --> 00:35:52,076 তোমার কি আমাকে সুন্দর মনে হয়? 635 00:35:52,077 --> 00:35:54,445 আমি জানিনা...তোমার কি আমাকে সুন্দর মনে হয়? 636 00:35:54,446 --> 00:35:57,115 তোমার কি...কি বলতে চাচ্ছো তুমি? 637 00:35:57,116 --> 00:35:59,617 আমি ভাবছি তো,তোমার কি নিজেকে সুন্দর মনে হয় ? 638 00:35:59,618 --> 00:36:02,019 তোমার কি আমাকে সুন্দর মনে হয়? 639 00:36:02,020 --> 00:36:03,654 তোমার কি মনে হয় এখন বৃষ্টি হবে? 640 00:36:03,655 --> 00:36:05,423 তোমার কি আমাকে সুন্দর মনে হয়? 641 00:36:05,424 --> 00:36:07,024 তোমার কি মনে হয় তোমাকে প্রশ্ন করতে 642 00:36:07,025 --> 00:36:10,160 আমার এত সময় লাগছে কেন? 643 00:36:12,263 --> 00:36:14,365 এটাই মনে হয় সঠিক যায়গা 644 00:36:14,366 --> 00:36:16,868 তুমি যাদের চেয়েছিলে এই যে তারা 645 00:36:16,869 --> 00:36:18,669 আসার সময় তাদের নিয়ে এসেছি 646 00:36:18,670 --> 00:36:20,671 ভালো করেছো,কোরিগান 647 00:36:20,672 --> 00:36:22,273 কি হচ্ছে পাপা? 648 00:36:22,274 --> 00:36:24,375 আমরা ভূতদেরকে ফিরিয়ে দিতে একটা রীতির আয়োজন করেছিলাম 649 00:36:24,376 --> 00:36:26,511 কিন্তু দূর্ভাগ্যবশত 650 00:36:26,512 --> 00:36:28,279 তাতে কাজ হয়নি 651 00:36:28,280 --> 00:36:30,481 দেখুন 652 00:36:30,482 --> 00:36:32,316 মিডনাইট তাদের ফিরিয়ে আনেনি 653 00:36:32,317 --> 00:36:34,018 সত্যি তাই 654 00:36:34,019 --> 00:36:35,653 আপনারা তিনজন সেটা করেছেন 655 00:36:35,654 --> 00:36:37,455 কিভাবে? 656 00:36:37,456 --> 00:36:39,157 আপনারা তিনজন... 657 00:36:39,158 --> 00:36:40,658 মৃতদের বাচিয়ে রাখছেন 658 00:36:40,659 --> 00:36:42,793 কারণ আপনারা নিজেকে মাফ করেননি 659 00:36:42,794 --> 00:36:45,328 পাপবোধ হলো একটা শক্তিশালী আবেগ 660 00:36:46,697 --> 00:36:49,000 সেই কষ্টে অনেক শক্তি আছে 661 00:36:49,001 --> 00:36:51,335 না,আমি ক্লার্ককে আর হারাতে পারবো না 662 00:36:51,336 --> 00:36:53,036 আমি পারবো না ম্যাডালাইন 663 00:36:54,005 --> 00:36:55,939 আমার দিকে তাকাও 664 00:36:57,308 --> 00:37:00,811 ক্লার্কের যাওয়ার সময় হয়ে গিয়েছিলো 665 00:37:00,812 --> 00:37:03,181 বুঝেছো? 666 00:37:06,752 --> 00:37:09,719 এখন তোমার যাওয়ার সময় নয় 667 00:37:11,222 --> 00:37:13,724 পাপা 668 00:37:16,827 --> 00:37:19,030 ঠিক আছে 669 00:37:19,031 --> 00:37:21,231 করুন 670 00:37:22,867 --> 00:37:24,902 আমরা তার সম্মতি পেয়েছি 671 00:37:24,903 --> 00:37:28,972 ঠিক আছে,তাহলে,চলো শুরু করা যাক 672 00:37:38,282 --> 00:37:41,219 মহান লোয়া 673 00:37:41,220 --> 00:37:44,088 আমরা আপনাকে রক্তের চেয়েও কিছু গভীর কিছু দিচ্ছি 674 00:37:44,089 --> 00:37:45,623 দয়া করে তা কবুল করুন... 675 00:37:50,862 --> 00:37:52,964 আমি তাদের দেখছি,জেড 676 00:37:52,965 --> 00:37:55,265 ম্যাডি? 677 00:38:00,539 --> 00:38:01,973 সেগুলো আমার সামনেই ছিলো 678 00:38:01,974 --> 00:38:04,275 শহরের রশ্মিগুলো 679 00:38:04,276 --> 00:38:07,144 ভালো,তুমি প্রায়ই পৌঁছে গেছো 680 00:38:50,921 --> 00:38:53,324 আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ... 681 00:38:53,325 --> 00:38:56,327 যদিও সেটা পাগলামি লেগেছিলো তোমার 682 00:38:56,328 --> 00:38:59,297 আমি নিজেই পাগল ছিলাম 683 00:38:59,298 --> 00:39:01,265 ভূতের পিছনে পিস্তল নিয়ে ঘুরছিলাম 684 00:39:03,502 --> 00:39:06,870 সেই ভুল আর করবো না 685 00:39:09,774 --> 00:39:13,444 এক বছর বা তার আগে,আমি হারিয়ে যাওয়া লোকদের নিয়ে কাজ করছিলাম 686 00:39:13,445 --> 00:39:15,112 বাজে জীবনী, 687 00:39:15,113 --> 00:39:18,649 কিন্তু তাদের চেহারাগুলো ভালো ছিলো 688 00:39:18,650 --> 00:39:22,320 তোমার মতো চেহারার মানুষদের ভোলা কঠিন 689 00:39:24,690 --> 00:39:29,193 তোমার পরিবার তোমার হারিয়ে যাওয়ার রিপোর্ট করেছিলো 690 00:39:29,194 --> 00:39:31,195 তোমাকে কখনো খুঁজে পাওয়া যায়নি,কিন্তু 691 00:39:31,196 --> 00:39:35,132 তোমাকে একবার একটা সিসি ক্যামেরায় দেখা গিয়েছিলে 692 00:39:35,133 --> 00:39:38,601 এক গ্যাস স্টেশনে চুরি করতে 693 00:39:40,371 --> 00:39:44,008 সেগুলো ছিলো একটা আপেল... 694 00:39:44,009 --> 00:39:47,210 এবং বাসি মাখনের স্যান্ডউইজ 695 00:39:49,213 --> 00:39:50,981 সেটা মজার ছিলো 696 00:39:50,982 --> 00:39:54,752 সেই 697 00:39:54,753 --> 00:39:57,154 হারিয়ে যাওয়া মানুষদের... 698 00:39:57,155 --> 00:40:01,225 ফাইল এখনো আছে? 699 00:40:01,226 --> 00:40:03,728 আর নেই 700 00:40:26,450 --> 00:40:30,286 তুমি ঠিক আছো? 701 00:40:32,590 --> 00:40:34,225 তুমি ঠিক আছো? 702 00:40:34,226 --> 00:40:36,627 হ্যা হ্যা? 703 00:40:36,628 --> 00:40:40,229 আমি ঠিক আছি 704 00:40:42,767 --> 00:40:45,136 আমাদের যুদ্ধ বিরতি শেষ হবে 705 00:40:45,137 --> 00:40:47,938 গ্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই তো,সাবধানে পান করো 706 00:40:49,408 --> 00:40:52,376 বড় লোকের মদ 707 00:40:52,377 --> 00:40:55,112 এটার স্বাদ থেকেই যাবে 708 00:40:55,113 --> 00:40:58,549 এটার তিতে স্বাদ তোমার মুখে থাকে,কারণ 709 00:40:58,550 --> 00:41:01,218 ঈশ্বরেরা তোমাকে পছন্দ করে না,রাস্তার যাদুকর কোথাকার 710 00:41:01,219 --> 00:41:04,488 তোমার যাদুতে মৃতদের জাগিয়ে তোলার শক্তি নেই 711 00:41:04,489 --> 00:41:06,457 মৃতদের মাটির নিচে থাকাই ভালো,বন্ধু 712 00:41:06,458 --> 00:41:08,759 তাই নাকি? -হুমম 713 00:41:08,760 --> 00:41:11,961 যদি আমি তোমাকে তোমার মৃত মায়ের সাথে কথা বলার সুযোগ করে দেই তারপরও? 714 00:41:17,902 --> 00:41:20,738 এটা আমাদের চুক্তিতে ছিলো না,ছিলো কি? 715 00:41:20,739 --> 00:41:25,176 আমি তোমার নরকে থাকা লোকের কাছ থেকে 716 00:41:25,177 --> 00:41:27,244 বারন্ত অপশক্তির ব্যাপারে জানতে চাই 717 00:41:27,245 --> 00:41:30,347 নিয়মকানুনের আর ধার ধারবো না 718 00:41:30,348 --> 00:41:33,116 আমি জানতে চাই আমি কিসের বিরুদ্ধে লড়াই করছি 719 00:41:49,533 --> 00:41:52,168 বোন... 720 00:42:03,280 --> 00:42:05,683 ধন্যবাদ,সেডেলা 721 00:42:05,684 --> 00:42:08,352 বেশ? 722 00:42:08,353 --> 00:42:12,922 তোমার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে 723 00:42:14,859 --> 00:42:17,228 অপশক্তি আসছে 724 00:42:17,229 --> 00:42:21,131 তোমার কাছের কারো দ্বারা আসবে 725 00:42:21,132 --> 00:42:24,401 কেউ একজন যে তোমাকে ধোঁকা দিবে