1
00:02:24,950 --> 00:03:47,950
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:01:02,310 --> 00:01:03,430
দুঃখিত!
2
00:01:03,520 --> 00:01:06,150
এভাবে তোমাকে আঘাত করতে চাইনি!
3
00:01:06,230 --> 00:01:08,610
আশিরাদ...
4
00:01:10,270 --> 00:01:12,820
আমি তোমার বন্ধু হতে চেয়েছিলাম!
5
00:01:18,530 --> 00:01:20,370
হ্যাঁ, বিয়র্ন...
6
00:01:21,330 --> 00:01:22,700
তুমিই...
7
00:01:23,750 --> 00:01:25,790
আমার একমাত্র...
8
00:01:27,080 --> 00:01:28,210
বন্ধু।
9
00:01:38,640 --> 00:01:41,010
ভ্যালহালা আমায় ডাকছে!
10
00:02:00,700 --> 00:02:04,040
দুঃখিত, তোমাকে অপেক্ষা করিয়ে
রাখার জন্য থোরফিন।
11
00:02:05,330 --> 00:02:06,500
আসো।
12
00:02:11,590 --> 00:02:13,090
তোমার সাথে খেলতে চাই আমি।
14
00:04:08,370 --> 00:04:09,910
ওর...
15
00:04:10,000 --> 00:04:11,540
অন্যদিনের আচরণ থেকে আজকের
আচরণ কেমন ভিন্ন!
16
00:04:14,880 --> 00:04:18,800
আচ্ছা, কে লড়াইয়ে জয় পাবে
বলে মনে করেন যুবরাজ?
17
00:04:18,880 --> 00:04:20,710
বাজি ধরতে চান?
18
00:04:20,800 --> 00:04:22,760
যেই জিতুক আমার তাতে
কোন মাথাব্যাথা নেই।
19
00:04:22,840 --> 00:04:24,840
কেউ মারা যাওয়ার আগেই
লড়াই থামিয়ে দেব আমি।
20
00:04:25,470 --> 00:04:27,760
আপনার মধ্যে কোন রসকষ নেই!
21
00:04:28,010 --> 00:04:32,890
এরকম দক্ষ যোদ্ধাদের দ্বৈত লড়াই
দেখার সৌভাগ্য কালেভদ্রে হয়।
22
00:04:35,100 --> 00:04:38,860
বেশ, তোমার কাছে কে বেশি
শক্তিশালী মনে হয়?
23
00:04:39,780 --> 00:04:43,360
আমাকে জিজ্ঞেস করেছেন?
আমার কাছে...
24
00:04:44,450 --> 00:04:48,080
আশিরাদকেই শক্তিশালী মনে হচ্ছে বেশি।
১ পাউন্ড রুপা বাজি ধরতে পারি ওর উপর।
25
00:04:48,160 --> 00:04:50,660
আমি কোন বাজি ধরছি না।
তোমার এরকম কেন মনে হলো?
26
00:04:52,910 --> 00:04:55,420
অই যে, ৬ষ্ঠ ইন্দ্রিয় বলছে!
27
00:04:56,460 --> 00:04:59,630
থোরফিন তোমাকে পরাজিত করেছে।
28
00:04:59,710 --> 00:05:01,670
আশিরাদকে তোমার চেয়েও শক্তিশালী ভাবছ?
29
00:05:01,760 --> 00:05:05,340
যুবরাজ, আমাকে কী ভাবছেন আপনি?
30
00:05:05,430 --> 00:05:11,180
আমাদের তিনজনের মধ্যে আমাকে সবচেয়ে
দুর্বল ভাবার কোন কারণ নেই, বুঝেছেন?
31
00:05:13,600 --> 00:05:17,730
চাইলেই কে শক্তিশালী আর কে দুর্বল
সেটা বলে দেওয়া যায় না।
32
00:05:17,810 --> 00:05:22,360
কখনও আপনি জিতবেন, কখনও আপনি
হারবেন। মানুষের ব্যাপারে আগে থেকে
কিছু বলা যায় না, মজার ব্যাপার হচ্ছে এটাই।
33
00:05:24,110 --> 00:05:25,110
আমার কোন আগ্রহ নেই তাতে।
34
00:05:26,200 --> 00:05:27,910
আপনি মেয়ে মানুষই হবেন মনে হয়।
35
00:05:30,870 --> 00:05:33,620
কী সমস্যা, থোরফিন? আসো?
36
00:05:34,660 --> 00:05:37,000
শিশিরের তীব্রতা বেড়ে যাওয়ার
আগে লড়াই শেষ করতে হবে।
37
00:05:43,960 --> 00:05:45,800
আমার কাছে আর কোন
পথ খোলা নেই।
38
00:05:53,520 --> 00:05:56,390
দেখো, আমাকে এখন আক্রমণ
করা অনেক সহজ না?
39
00:05:58,770 --> 00:06:00,810
আসো তো, ছেলে!
40
00:06:16,830 --> 00:06:17,830
কী?
41
00:06:20,500 --> 00:06:25,170
এখনও বুঝতে পারছো না লড়াইয়ের
গতিপথ বদলে গেল কেন?
42
00:06:41,020 --> 00:06:45,530
আমার কথা আমি ফিরিয়ে নিলাম।
এটা কোন দ্বৈত লড়াই নয়।
43
00:06:45,610 --> 00:06:49,950
আশিরাদ জানে, থোরফিনের কৌশল। ওকে দেখেই বলে
দিতে পারে কীভাবে আক্রমণ করবে থোরফিন।
44
00:06:51,120 --> 00:06:54,910
এই দুজন নিশ্চয়ই নিজেদের মধ্যে বহুবার দ্বৈত
লড়াই লড়েছে। কারণটা এই লড়াইয়ের পেছনে?
45
00:06:55,990 --> 00:06:58,460
জানি না। ওরা বলেনি আমাকে।
46
00:07:03,460 --> 00:07:05,130
অবিশ্বাস্য!
47
00:07:05,210 --> 00:07:07,260
তুমি কিছুই শেখোন্নি।
48
00:07:08,760 --> 00:07:11,340
থোরকেলকে হারানোর পর নিজের শরীরটাকে
আরেকটু বিশ্রাম দেওয়া দরকার ছিল না?
49
00:07:16,810 --> 00:07:19,270
একটুও মাথাটাকে খাটায় না!
50
00:07:21,600 --> 00:07:23,440
থামো! যথেষ্ট হয়েছে!
51
00:07:27,320 --> 00:07:30,450
ভেবেছ, এক হাতেই আমাকে হারাতে পারবে?
52
00:07:34,490 --> 00:07:36,200
আসো।
53
00:07:36,290 --> 00:07:39,120
অনেকদিন পর নিজের সেই পুরনো
শক্তিটাকে অনুভব করছি।
54
00:07:40,120 --> 00:07:41,290
থামো!
55
00:07:49,630 --> 00:07:52,260
ও হার মেনেছে!
56
00:07:52,340 --> 00:07:53,930
তুমি জয়ী হয়েছ।
57
00:07:54,010 --> 00:07:58,520
খেলার মাঝখানে বাগড়া দেওয়ার
অভ্যাস যুবরাজের গেল না!
58
00:07:58,600 --> 00:08:01,140
থোরফিন! এই থোরফিন!
59
00:08:09,230 --> 00:08:12,740
লড়াই শেষ হয়ে গেছে।
60
00:08:12,820 --> 00:08:14,450
তুমি হেরে গেছ।
61
00:08:19,450 --> 00:08:22,040
যথেষ্ট হয়েছে!
62
00:08:22,120 --> 00:08:23,290
শুয়োরের বাচ্চাটা কোথায়?
63
00:08:23,370 --> 00:08:25,790
হার মেনে নাও!
64
00:08:25,880 --> 00:08:27,540
ওকে আমি থামিয়েছি, নইলে আজ
সত্যি সত্যিই মেরে ফেলতো।
65
00:08:31,630 --> 00:08:34,300
যখন ডান হাত সেরে উঠবে, আবার লড়ো।
66
00:08:37,640 --> 00:08:39,890
তোমার হাত সেরে উঠার পরও
ফলাফল একই রকম হবে।
67
00:08:39,970 --> 00:08:42,020
তোমার শারীরিক সক্ষমতার জন্য নয়।
68
00:08:42,100 --> 00:08:44,690
তুমি হেরেছ কারণ গবেটের মতো
মাথা গরম করে লড়ো তুমি।
69
00:08:45,480 --> 00:08:49,190
লড়াই করবে, তবে প্রতিপক্ষকে
কখনও ছোট করে দেখবে না।
70
00:08:50,480 --> 00:08:54,320
একবার মেজাজ হারালে লড়াইয়ের
নিয়ম কানুন ভুলে যাবে।
71
00:08:55,450 --> 00:08:59,620
আমি পরিষ্কার বুঝতে পারছিলাম,
তুমি আমার ঘাড়ের দিকে নিশানা করেছ।
72
00:09:03,040 --> 00:09:06,790
অতিরিক্ত রাগ, চিৎকার করা...
73
00:09:06,880 --> 00:09:10,130
উদ্দেশ্যহীন ভাবে তরবারি ছোড়া,
এভাবে মূর্খরা লড়াই করে।
74
00:09:10,210 --> 00:09:12,800
এতদিন পরে এসেও তোমার লড়াইয়ের
কৌশলে একটুও পরিবর্তন আসেনি!
75
00:09:12,880 --> 00:09:15,130
এখনও সেই বানরের মতো
লাফালাফিই করো শুধু!
76
00:09:16,720 --> 00:09:19,430
বিয়র্ন ঠিকই বলেছি।
77
00:09:19,510 --> 00:09:22,020
আমি যোদ্ধাদের ঘৃণা করি।
78
00:09:23,310 --> 00:09:27,060
বিশেষ করে উত্তরের যোদ্ধা আর ভাইকিংসদের।
79
00:09:30,020 --> 00:09:33,740
প্রথম যে লোকটাকে আমি মেরেছি
সে ছিল একজন নর্স যোদ্ধা।
80
00:09:33,820 --> 00:09:36,360
দেখতে মোটেও সুন্দর ছিল না।
81
00:09:40,910 --> 00:09:42,660
সে ছিল আমার বাবা।
82
00:09:45,370 --> 00:09:47,250
শোনো খোকা...
83
00:09:47,330 --> 00:09:49,920
ভবিষ্যতে তোমার কাজে লাগবে
এমন কিছুই এখন আমি বলবো।
84
00:09:51,250 --> 00:09:55,300
বলবো, কীভাবে যাকে ঘৃণা করো
তাকে কৌশলে হত্যা করতে হয়।
85
00:10:08,480 --> 00:10:10,360
ঠিক আছে!
86
00:10:10,440 --> 00:10:12,900
বয়স হয়ে যাচ্ছে রে তোর!
87
00:10:17,530 --> 00:10:20,990
আমার মা একজন দাসী ছিলেন।
88
00:10:24,830 --> 00:10:28,500
তিনি অসুস্থ ছিলেন। ঠিকমত কাজ
করতে পারতেন না।
89
00:10:30,540 --> 00:10:32,840
যতটুকু আমার মনে পড়ে...
90
00:10:32,920 --> 00:10:35,460
আমি কামারদের দোকানে কাজ করতাম।
91
00:10:38,930 --> 00:10:41,430
আমার দেহ সবসময়...
92
00:10:41,510 --> 00:10:46,020
ছাই, কয়লা আর ঘোড়ার বিষ্ঠায়
মাখামাখি হয়ে থাকতো।
93
00:10:46,100 --> 00:10:48,100
ওরা আমার নাম রাখে "আশিরাদ"
94
00:10:50,190 --> 00:10:52,190
যার অর্থ, 'ছাই চাপা আগুন"
95
00:10:53,650 --> 00:10:56,690
ওলাফ ফিরে এসেছে!
96
00:10:56,780 --> 00:10:59,700
যুদ্ধে জয়ী হয়েই এসেছে!
97
00:11:05,910 --> 00:11:08,710
আমার বাবা জুটল্যান্ডের এক প্রতাপশালী
পরিবারের সদস্য ছিলেন।
98
00:11:08,790 --> 00:11:12,290
- ওলাফ!
- স্বাগতম, ওলাফ!
99
00:11:12,380 --> 00:11:15,710
উনি মদ পান, নারী আর মানুষ
হত্যা ছাড়া কিছুই বুঝতেন না।
100
00:11:15,800 --> 00:11:18,220
তিনি ছিলেন একজন ভাইকিংস,
হিংস্রতায় পরিপূর্ণ ছিল তার মন।
101
00:11:19,380 --> 00:11:24,050
শুনেছি, উনার অনেক জারজ
সন্তান ছিল আমার মতো।
102
00:11:24,140 --> 00:11:28,850
কিন্তু, উনি শুধু তার বৈধ স্ত্রীদের
বাচ্চাদের নাম রেখেছিলেন।
103
00:11:31,940 --> 00:11:36,480
উনি হয়তো জানতেনও না তার
অন্য সন্তানরা দেখতে কেমন।
104
00:11:40,950 --> 00:11:42,490
আমি এটা আমার মায়ের
কাছ থেকে শুনেছি...
105
00:11:42,570 --> 00:11:45,870
যে আমার বাবার সবচেয়ে প্রিয় রক্ষিতা ছিল।
106
00:11:46,950 --> 00:11:50,870
কিন্তু, মা অসুস্থ হয়ে যাওয়ার পর সে মায়ের
সাথে পশুর মতো ব্যবহার করা শুরু করে।
107
00:11:52,210 --> 00:11:55,880
আমার জন্য জীবনটা সবসময়ই নরকতুল্য ছিল।
108
00:11:55,960 --> 00:11:59,050
কিন্তু আমার মা তার চেয়েও
বেশি কিছু দেখেছে।
109
00:12:03,220 --> 00:12:08,640
মা প্রায় সময়েই নায়ক আর্তোরিয়াস, যে আমাদের
পূর্বপুরুষদের একজন, তার কথা বলতেন।
110
00:12:08,720 --> 00:12:11,440
একই গল্প তিনি আমায় অনেকবার বলেছেন।
111
00:12:13,150 --> 00:12:15,900
একজন জেনারেলের কিংবদন্তীগাথা
যে বহিঃশত্রুর আক্রমণ থেকে...
112
00:12:15,980 --> 00:12:19,440
আমাদের ভূমিকে ৫০০ বছর
আগে হেফাজতে রেখেছিল।
113
00:12:21,490 --> 00:12:25,530
আমার মা মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেন যে
ইতিহাসের সেই বীরের আবারও পুনর্জন্ম হবে।
114
00:12:25,620 --> 00:12:31,080
তিনি বিশ্বাস করতেন, দাসত্বের এই বন্দীশালা
থেকে একদিন তিনি মুক্তি পাবেন।
115
00:12:33,960 --> 00:12:36,250
তিনি বারবার বলতেন আমাকে গল্পটা।
116
00:12:36,330 --> 00:12:38,340
আমিও একসময় গল্পটা বিশ্বাস
করা শুরু করি।
117
00:12:39,630 --> 00:12:42,050
তিনি বলতেন, এখান থেকে
অনেক দূরে পশ্চিমে...
118
00:12:42,130 --> 00:12:46,180
সাগর আর পাহাড় বেষ্টিত এক অঞ্চলে
যেখানে সাধারণ মানুষ যেতে পারে না..
119
00:12:47,640 --> 00:12:51,350
সেখানে সেই মহাবীর আর্তোরিয়াস বসবাস করতেন।
120
00:12:57,400 --> 00:13:03,110
একটা স্বর্গ যেখানে শান্তি আর
সমৃদ্ধি ছিল সীমাহীন।
121
00:13:05,780 --> 00:13:11,040
সেই বীর এখনও সেখানে অবস্থান করছেন,
নিজের আহত দেহের চিকিৎসা নিচ্ছেন।
122
00:13:12,790 --> 00:13:21,000
একদিন আবারও দোর্দন্ড প্রতাপ নিয়ে বিশাল সংখ্যক
এক বাহিনী নিয়ে তিনি দুনিয়া জয় করতে আসবেন।
124
00:13:22,130 --> 00:13:26,130
আমার মায়ের পূর্বপুরুষ সেই স্বর্ণালী সময়ের
জন্য সারাটা জীবন অপেক্ষা করেছে।
125
00:13:29,850 --> 00:13:31,770
৫০০ বছর ধরে অপেক্ষা করেছে তারা।
126
00:13:33,730 --> 00:13:37,150
সেই বীর এখনও আসেনি।
127
00:13:41,070 --> 00:13:43,740
কিন্তু, একবার ভাবো...
128
00:13:43,820 --> 00:13:48,490
যদি আমার পূর্বপুরুষেরা উর্বর একটা
ভূমিতে শান্তিতে বাস করতে পারত...
129
00:13:48,570 --> 00:13:51,740
আর্তোরিয়াসের কিন্তু তখন সেই দুনিয়ায়
আগমনের প্রয়োজন পড়তো না।
130
00:13:57,000 --> 00:14:02,670
একদিন আমার মায়ের ধৈর্য্যের বাঁধ
ভেঙে যায়, আমার বয়স ১১ তখন।
131
00:14:11,850 --> 00:14:12,850
মা!
132
00:14:25,280 --> 00:14:32,660
আমার মা চোখে ভ্রম দেখেছিলেন যে আর্তোরিয়াস
এসেছে যে ছিল আদতে আমার বাবা।
134
00:14:47,130 --> 00:14:49,090
আমি তখনই বুঝে গিয়েছিলাম।
135
00:14:50,760 --> 00:14:54,470
যদি আর্তোরিয়াস আমার মাকে
তখন বাঁচাতে এগিয়ে না আসে...
136
00:14:54,560 --> 00:14:57,430
সে আর কখনোই ফিরে আসবে না।
137
00:14:58,560 --> 00:15:00,730
বুঝলে, থোরফিন?
138
00:15:01,810 --> 00:15:04,230
কাউকে না কাউকে কাজটা করতেই হবে।
139
00:15:04,320 --> 00:15:08,030
একজন মানুষকেই করতে হবে,
কোন বীর কিংবা ঈশ্বর করবে না।
140
00:15:23,290 --> 00:15:25,340
এখনও চিন্তা করলে অবাক লাগে!
141
00:15:25,420 --> 00:15:29,880
যেই আমি কখনও তরবারি ধরিনি তৎক্ষণাৎ
একটা তরবারি নিয়ে লড়াই শুরু করে দিলাম!
142
00:15:29,970 --> 00:15:32,220
আমার সমগ্র সত্ত্বা যেন জানতো কীভাবে
তরবারি ব্যবহার করতে হয়!
143
00:15:33,550 --> 00:15:38,680
এর কোন ব্যাখ্যা আমি এখনও পাইনি তবে
মনে হয় ওই নরকের কীটের রক্ত আমার
শরীরে বইছে বলেই এরকমটা হয়েছিল তখন।
144
00:15:38,770 --> 00:15:40,730
আমি বেশ লজ্জিত হয়েছিল।
145
00:15:40,810 --> 00:15:42,850
বেশ কাঁদতে ইচ্ছে করছিল।
146
00:15:55,280 --> 00:15:57,120
তুই...
147
00:15:57,200 --> 00:15:59,410
ওর ছেলে?
148
00:16:03,790 --> 00:16:05,670
আমার ছেলে?
149
00:16:08,050 --> 00:16:09,210
জি।
150
00:16:20,350 --> 00:16:22,480
তোর মধ্যে যোদ্ধার ছায়া দেখতে পাচ্ছি।
151
00:16:22,560 --> 00:16:24,350
আজ থেকে আমার সাথে থাকবি।
152
00:16:27,480 --> 00:16:31,530
আমি জানতাম সে ছিল এমন একজন লোক
যাকে ১১ বছর বয়সের কেউ মারতে পারবে না।
153
00:16:32,900 --> 00:16:37,200
তবে, বাবার দৃষ্টি আমার দিকে আকৃষ্ট
করতে সক্ষম হয়েছিলাম আমি।
154
00:16:39,490 --> 00:16:42,040
আস্তে আস্তে নিজেকে
পুরোপুরি বদলে ফেললাম।
155
00:16:42,120 --> 00:16:45,580
এমন একটা দিনও মনে হয় কাটেনি যেদিন
আমি লড়াইয়ের প্রশিক্ষণ নেইনি।
156
00:16:45,670 --> 00:16:48,960
আমার সৎ ভাইদের সাথেও
মেশা শুরু করি আমি।
157
00:16:56,680 --> 00:16:58,260
ভাল দেখিয়েছ, আশিরাদ।
158
00:16:59,720 --> 00:17:03,480
আমি সবসময় এটা নিশ্চিত করেছি যেন
বাবাকে শ্রদ্ধা দেখাতে কার্পন্য না করি।
159
00:17:16,660 --> 00:17:22,750
আমি ছিলাম বাধ্যগত সন্তান। আমাকে সে
দাসের জীবন থেকে মুক্তি দিয়েছে সেটা ভুলিনি।
160
00:17:22,830 --> 00:17:28,960
সবাই আস্তে ধীরে আমাকে আমার
বাবার সন্তান হিসেবে মেনে নিল।
161
00:17:32,340 --> 00:17:36,050
এভাবে দুই বছর ধরে প্রশিক্ষণ নেই আমি।
162
00:17:51,520 --> 00:17:54,030
আমি শুধু দুটো সুযোগের অপেক্ষায় ছিলাম সবসময়।
163
00:17:54,110 --> 00:17:57,910
উনাকে নিরস্ত্র অবস্থায় খুন করতে চেয়েছিলাম
আর উনার সম্পত্তি দখল করতে চেয়েছিলাম।
164
00:18:02,370 --> 00:18:05,410
যদি উনার চেহারা একবার দেখতে!
165
00:18:05,500 --> 00:18:08,290
তার পুরো চেহারা শুধু একটা প্রশ্নের
উত্তরের আশায় কুঁচকে ছিল, "কেন?"
166
00:18:14,050 --> 00:18:16,510
আমার ভাইয়ের তরবারি
ব্যবহার করেছিলাম আমি।
167
00:18:16,590 --> 00:18:19,840
কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছিলাম আমি।
168
00:18:21,010 --> 00:18:26,680
আমার অন্য ভাইয়েরা তাকে দোষী
সাব্যস্ত করে ফাঁসিতে লটকায়।
169
00:18:26,770 --> 00:18:29,100
ওরা ছিল বেশ কদর্য মনমানসিকতার মানুষ।
170
00:18:31,020 --> 00:18:33,110
একই সাথে নির্বোধ আর ভয়ানক লোভী যারা...
171
00:18:33,190 --> 00:18:36,690
স্বার্থের জন্য দরকার হলে নিজের মাকেও
বেশ্যালয়ে বিক্রি করে দিতে পারে।
172
00:18:39,030 --> 00:18:43,950
ক্রমাগত হানাহানিতে আস্তে আস্তে
সংখ্যায় তারা কমে যেতে থাকে..
173
00:18:44,040 --> 00:18:46,290
একসময় একজনেরও আর
হদিশ পাওয়া যায়নি।
174
00:18:46,370 --> 00:18:48,670
আমি যতজনকেই হত্যা করি না কেন,
এই ঘৃণার আগুন কখনও নিভবে না।
175
00:18:49,920 --> 00:18:55,130
আমি আর্তোরিয়াস, কেয়ামত কিংবা
শেষ বিচার দিবসেরও পরোয়া করি না।
176
00:18:55,210 --> 00:18:58,510
এই নিষ্ঠুর দুনিয়ায় বেঁচে থাকতে হলে
তোমাকেও নিষ্ঠুর হতে হবে।
177
00:19:00,970 --> 00:19:06,140
ঈশ্বরকে মাঝেমধ্যে প্রশ্ন করতে ইচ্ছে করে
কেন তিনি আমাকে দুনিয়ায় পাঠালেন?
178
00:19:09,890 --> 00:19:13,820
যাই হোক, গল্পটা বেশ বড় ছিল, থোরফিন...
179
00:19:14,980 --> 00:19:19,110
১০ বছর কেটে গেল, এখনও আমাকে
হত্যা করতে পারলে না।
180
00:19:19,200 --> 00:19:21,240
যার মানে, তুমি গর্ধব।
181
00:19:25,580 --> 00:19:27,160
চুপ করো...
182
00:19:27,250 --> 00:19:28,290
আমি...
183
00:19:28,370 --> 00:19:30,790
আমি অবশ্যই একদিন তোমাকে খুন করব!
184
00:19:31,710 --> 00:19:33,590
দুনিয়া রসাতলে যাক, তোমাকে খুন
করে তবেই আমি ক্ষান্ত হবো!
185
00:19:40,050 --> 00:19:41,260
বোকা।
186
00:19:42,590 --> 00:19:44,890
এখনও সেই মুখস্ত বুলি আউড়াচ্ছো?
এতকিছু তোমাকে বলার পরও?
187
00:19:46,560 --> 00:19:50,140
তোমার সাথে সেই কুকুরদের কোন পার্থক্য
নেই যারা খাদ্যের আশায় লেজ নাড়ায়।
188
00:19:52,520 --> 00:19:56,360
তোমার কঠোর পরিশ্রমের জন্য
সত্যিই প্রশংসা জানাচ্ছি।
189
00:19:56,440 --> 00:20:00,110
আমার সাথে লড়াইয়ের নেশায় নিজেকে
কীভাবে দিনদিন শাণিত করেছ, দেখেছ?
190
00:20:00,190 --> 00:20:03,910
থোরকেলের মতো একজন দানবকেও
তুমি পরোয়া করোনি!
191
00:20:05,330 --> 00:20:08,490
তোমার মধ্যে অবশ্যই কিছু একটা আছে।
192
00:20:11,960 --> 00:20:12,960
তুমি জাত যোদ্ধা।
193
00:20:14,540 --> 00:20:17,670
থোরকেও ধন্যবাদ জানাই সেজন্য।
194
00:20:27,310 --> 00:20:28,560
দাঁড়াও!
195
00:20:30,140 --> 00:20:31,640
দাঁড়াও!
196
00:20:31,730 --> 00:20:32,980
থামো!
197
00:20:33,060 --> 00:20:37,650
কেউ আমাকে কখনও থামতে
বলবে না! বলবে না! বলবে না!
198
00:20:37,730 --> 00:20:39,320
তোমার ক্ষতের চিকিৎসা করতে হবে।
199
00:20:40,490 --> 00:20:41,950
আমাকে থামতে বলবো না।
200
00:20:45,280 --> 00:20:46,370
কেন বলবো না?
201
00:20:53,410 --> 00:20:56,580
কী হৃদয়বিদারক দৃশ্য!
202
00:20:59,960 --> 00:21:03,970
তুমি বেশ ভারী, বিয়র্ন।
203
00:21:13,270 --> 00:21:15,690
দাঁড়াও।
204
00:21:19,400 --> 00:21:22,690
তুমি সেই বীর আর্তোরিয়াসের বংশধর, আশিরাদ।
205
00:21:22,780 --> 00:21:23,900
বেশ বুদ্ধিমান একজন যোদ্ধা।
206
00:21:25,200 --> 00:21:29,620
তুমি নিজে রাজা হয়ে দুনিয়াকে
বদলে দিতে চাও না?
207
00:21:32,750 --> 00:21:34,750
মজা করছেন নাকি?
208
00:21:34,830 --> 00:21:36,870
যে যার কাজ করাটাই উত্তম।
209
00:21:41,380 --> 00:21:43,720
আপনি রাজা হওয়ার জন্য বেশি যোগ্য...
210
00:21:44,760 --> 00:21:46,880
আমি কিংবা রাজা সিউয়েন
আপনার তুলনায় কিছুই না।
211
00:21:48,050 --> 00:21:50,390
আপনার দিকে তাকিয়েই সেটা
বলে দিতে পারি আমি।
212
00:21:53,980 --> 00:21:57,060
আমি দিনশেষে একজন জলদস্যু।
212
00:23:14,980 --> 00:23:20,060
বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটি
দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।