1
00:00:24,950 --> 00:01:47,950
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:01:51,400 --> 00:01:52,980
১০১৪ খ্রিস্টাব্দ।
2
00:01:53,610 --> 00:01:59,070
ইয়র্ক শহর রাজা সিউয়েনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে
ডেনমার্কের ভাইকিংসদের দ্বারা পরিচালিত হতো।
4
00:01:59,910 --> 00:02:05,910
এই শহরটা পুরো ইউরোপজুড়ে দাস
বিক্রি করার প্রধান ঘাটি ছিল।
6
00:02:06,000 --> 00:02:07,250
ভাইকিংসরা দাস কেনাবেচার কাজে...
7
00:02:07,460 --> 00:02:11,040
নিয়োজিত ছিল।
8
00:02:13,300 --> 00:02:15,550
আমি আপনার অনুভূতি সম্পর্কে ওয়াকিবহাল, সর্দার।
9
00:02:16,420 --> 00:02:21,140
কিন্তু, দাসদের মুক্ত করে দেওয়ার
মতো ধনী নই আমরা।
12
00:02:22,470 --> 00:02:24,720
দেখতে দেখতে ১১ ট বছর
পার হয়ে গেছে!
13
00:02:25,430 --> 00:02:28,190
এখনও কি মুক্তির সময় আসেনি?
14
00:02:30,350 --> 00:02:33,520
সেদিন থোরের সাহায্য ছাড়া...
15
00:02:33,610 --> 00:02:36,150
আমরা সেখান থেকে জীবিত
পালিয়ে আসতে পারতাম না।
16
00:02:37,860 --> 00:02:40,320
ওর ঋণ আমাকে যে করেই
হোক শোধ করতেই হবে!
17
00:02:43,530 --> 00:02:45,450
তাড়াতাড়ি! সবাই ওখানে চলো!
18
00:02:45,540 --> 00:02:48,160
- পা চালাও!
- তাড়াতাড়ি চলো!
19
00:02:48,250 --> 00:02:49,210
আবার কী হলো?
20
00:02:49,790 --> 00:02:50,960
এই যে তুমি!
21
00:02:51,790 --> 00:02:54,670
তুমি আর তোমার নোংরা নৌকা!
এখনই এখান থেকে কেটে পড়ো!
22
00:02:56,090 --> 00:02:59,590
ওদের রণতরী এই চলে এলো বলে...
23
00:03:00,340 --> 00:03:01,760
হেইয়ো!
24
00:03:01,840 --> 00:03:04,930
আরো জোরে! হেইয়ো!
25
00:03:05,260 --> 00:03:08,810
তাড়াতাড়ি ভাগো এখান থেকে!
একজন ধনী লোকের...
26
00:03:08,890 --> 00:03:10,690
নৌকা ভিড়বে এখানে।
27
00:03:10,810 --> 00:03:11,980
যাচ্ছি!
28
00:03:16,570 --> 00:03:17,990
তাহলে, এটাই ইয়র্ক শহর।
29
00:03:19,400 --> 00:03:20,700
বেশ বড় শহর মনে হচ্ছে!
30
00:03:21,280 --> 00:03:25,740
হ্যাঁ, রোমান সাম্রাজ্যের স্বর্ণালী সময়ের
সবচেয়ে সমৃদ্ধশালী শহর ছিল এটা।
31
00:03:26,660 --> 00:03:31,250
উত্তর ইউরোপ এবং ইংল্যান্ড থেকে বিভিন্ন
ব্যবসায়ী বাণিজ্য করতে আসতো এখানে।
32
00:03:32,420 --> 00:03:37,170
মহামান্য রাজা নিশ্চয়ই এখানে তার নতুন
রাজধানী স্থাপনের পরিকল্পনা করছেন।
33
00:03:37,880 --> 00:03:41,340
ভালো সিদ্ধান্ত। উনার জায়গায়
আমি হলেও তাই করতাম।
34
00:03:44,390 --> 00:03:47,180
এরা ধনী হলেই বা কী?
35
00:03:47,930 --> 00:03:49,770
উল্টো বড়সড় বোঝা একটা!
36
00:03:50,940 --> 00:03:53,270
এই যে মালিক!এখানে বেশীক্ষণ
দাঁড়িয়ে থাকবেন না।
37
00:03:58,480 --> 00:03:59,610
অই লোকটাকে...
38
00:04:00,990 --> 00:04:03,320
হ্যাঁ, ওই লোকটাই!
39
00:04:04,110 --> 00:04:06,950
আমি কখনও এই চেহারা ভুলবো না।
40
00:04:08,700 --> 00:04:13,420
আশিরাদ! যে জলদস্যু থোরকে খুন করেছিল!
41
00:04:14,120 --> 00:04:16,920
- হেই! ধাক্কা দিস না!
- কার নৌকা ভিড়ল এখানে?
42
00:04:17,000 --> 00:04:18,710
- যুবরাজ কোনুতের।
- এখন কী করবে?
43
00:04:19,550 --> 00:04:22,130
রাজা আগামীকাল এখানে ভোজের আয়োজন করবেন,
44
00:04:22,340 --> 00:04:25,300
আমি বলি কি...
45
00:04:26,430 --> 00:04:31,180
ইম্পেরিয়াল কাউন্সিলের আলোচনা সভায়
মনে হয় আমরা তেমন সাড়া পাবো না।
46
00:04:31,980 --> 00:04:34,310
উদাহরণস্বরূপ, রাজা মশাই হয়তো কিছু অঞ্চল...
47
00:04:34,400 --> 00:04:37,190
আপনাকে আর থোরকেলকে দিয়ে
পরিস্থিতি সামাল দিতে পারে।
48
00:04:37,270 --> 00:04:40,230
সে পুরষ্কার তো দেবেই, একই সাথে
একটা নির্দেশও দেবে আপনাকে।
49
00:04:41,610 --> 00:04:45,240
নির্দেশ অমান্য করলে আপনাকে বিদ্রোহী হিসেবে
সবার সামনে উপস্থাপন করার মওকা পেয়ে যাবে সে।
50
00:04:45,700 --> 00:04:48,450
এখন সব কিছু রাজার উপর নির্ভর করছে।
51
00:04:49,240 --> 00:04:51,620
থোরকেলকে আমাদের কাছ থেকে
সরিয়ে নিলে বিপদে পড়বো আমরা।
52
00:04:52,200 --> 00:04:54,250
হুম, আসলেই তখন আমরা
বড় ঝামেলায় পড়বো।
53
00:04:55,580 --> 00:04:58,090
তাহলে, তোমার পরিকল্পনাটা এখন কী?
54
00:05:01,710 --> 00:05:02,970
একটা কাজ অবশ্য করা যায়।
55
00:05:03,380 --> 00:05:07,640
এখানের মানুষগুলোকে গোপন
রহস্য সম্পর্কে জানানো যায়।
56
00:05:07,760 --> 00:05:08,890
গোপন রহস্য?
57
00:05:09,050 --> 00:05:10,310
যুবরাজটা কে?
58
00:05:10,390 --> 00:05:12,060
ওই কিশোর ছেলেটা?
59
00:05:12,140 --> 00:05:13,680
মহামান্য যুবরাজ কোনুত।
60
00:05:15,980 --> 00:05:17,940
এখন আপনি...
61
00:05:19,060 --> 00:05:21,280
মরতে যাচ্ছেন!
62
00:05:32,490 --> 00:05:34,460
যুবরাজকে কেউ তীর মেরেছে!
63
00:05:35,290 --> 00:05:37,920
মহামান্য যুবরাজকে কেউ তীর মেরেছে!
64
00:05:38,130 --> 00:05:40,170
- তোমাদের বর্ম উঁচু করো!
- কোথা থেকে আসলো ওটা?
65
00:05:40,250 --> 00:05:42,590
ডান দিক থেকে! খুঁজে বের করো তাকে!
66
00:05:43,800 --> 00:05:46,220
এখান থেকে উনাকে তীর দিয়ে
বিদ্ধ করা হয়েছে? অবিশ্বাস্য!
67
00:05:47,180 --> 00:05:48,720
সহজেই কাজ হয়ে গেছে!
68
00:05:55,770 --> 00:05:57,060
হেই!
69
00:05:57,140 --> 00:05:58,480
কী হচ্ছে এসব?
70
00:05:58,900 --> 00:06:00,980
যা হচ্ছে একদমই ভালো মনে হচ্ছে না।
71
00:06:01,070 --> 00:06:03,360
আমাদের এসবে না জড়ানোই ভালো হবে।
72
00:06:03,530 --> 00:06:05,400
আরে! মালিক, আপনি কোথায় যাচ্ছেন?
73
00:06:06,240 --> 00:06:08,110
এই সেই লোক! হ্যাঁ, এই সেই লোক!
74
00:06:12,490 --> 00:06:13,580
কী হয়েছে আপনার?
75
00:06:15,160 --> 00:06:16,790
ঠিক আছেন তো আপনি?
76
00:06:16,960 --> 00:06:18,540
আপনার অনেক রক্ত বের হচ্ছে!
77
00:06:32,850 --> 00:06:35,140
আমার অনেক মূল্যবান
সময় নষ্ট করেছিস তুই!
78
00:06:54,540 --> 00:06:57,080
এই বেজন্মার বাচ্চা!
79
00:06:57,830 --> 00:06:59,540
কী করেছিস তুই?
80
00:06:59,620 --> 00:07:02,540
তুই মনে হচ্ছে যুবরাজকে তীর মেরেছিস!
81
00:07:03,460 --> 00:07:06,630
সে তীর মেরেছে, আমি নই।
এখানে তার অস্ত্রও আছে।
82
00:07:07,840 --> 00:07:09,340
এটা আবার কী?
83
00:07:09,510 --> 00:07:12,180
- তীর ছুড়ে মেরেছে এটা দিয়ে?
- এটাই সেই অস্ত্র?
84
00:07:12,260 --> 00:07:14,350
এই ছেলেটা তোমার পরিচিত?
85
00:07:14,430 --> 00:07:15,430
না, আমি...
86
00:07:15,510 --> 00:07:17,930
আমাদের বোকা বানাতে পারবে না।
87
00:07:18,020 --> 00:07:22,400
এর উপর দোষ চাপিয়ে নিজে
বেঁচে যাওয়ার ফন্দি আঁটছ?
89
00:07:22,480 --> 00:07:23,940
আমি একবারই বলেছি, তীরটা আমি মারিনি!
90
00:07:24,110 --> 00:07:26,440
না! তোর চোখ দেখেই বুঝতে পারছি সবকিছু!
91
00:07:26,530 --> 00:07:29,150
তোর চোখে রাগের ছোঁয়া বেশি!
92
00:07:29,240 --> 00:07:32,110
তাই, তুই তীর মেরেছিস আমার বিশ্বাস!
93
00:07:37,540 --> 00:07:39,200
বেশি বাড় বেড়েছে তোর?
94
00:07:39,290 --> 00:07:41,000
দাঁড়াও! দাঁড়াও! দাঁড়াও!
95
00:07:41,960 --> 00:07:43,210
ছেলেটার কাছে ছুরি আছে!
96
00:07:43,920 --> 00:07:45,750
বয়স কম, তরুণ!
97
00:07:46,590 --> 00:07:48,670
তুমি কি...
98
00:07:49,800 --> 00:07:51,550
থোরফিন কারসেফনি?
99
00:07:51,630 --> 00:07:52,630
থোরফিন?
100
00:07:53,510 --> 00:07:54,600
কারসেফনি?
101
00:07:55,470 --> 00:07:56,560
ছেলেটা কে?
102
00:07:56,640 --> 00:07:58,390
মূর্খ, এখনও ওর পরিচয় জানিস না?
103
00:07:58,470 --> 00:08:02,310
থোরকেলের সাথে মাত্র দুটো ছুড়ি নিয়ে দ্বৈত লড়াইয়ে
যে অংশগ্রহণ করেছিল,এ হচ্ছে সেই ছেলেটা!
104
00:08:02,390 --> 00:08:03,980
কী? অসম্ভব!
105
00:08:04,860 --> 00:08:06,110
কাজ সেরেছে!
106
00:08:06,270 --> 00:08:08,360
সেক্ষেত্রে, ছেলেটা তো যুবরাজের সঙ্গী কেউ হবে!
107
00:08:08,440 --> 00:08:09,280
মাথা নষ্ট নাকি?
108
00:08:09,360 --> 00:08:11,240
মাফ করবেন।
109
00:08:12,910 --> 00:08:13,860
তুমি...
110
00:08:14,410 --> 00:08:15,620
তুমি কি...?
111
00:08:16,620 --> 00:08:19,040
আইসল্যান্ড থেকে এসেছ, হুম?
112
00:08:21,750 --> 00:08:22,580
তোমার নাম...
113
00:08:23,500 --> 00:08:26,170
থোরফিন, থোরের ছেলে তুমি!
114
00:08:29,340 --> 00:08:30,210
তুমি...
115
00:08:31,050 --> 00:08:32,760
লেইফ!
116
00:08:38,930 --> 00:08:41,930
তুমি বেঁচে আছো!
খোদার অশেষ শুকরিয়া!
117
00:08:42,390 --> 00:08:44,850
আমি অনেক খুশি হয়েছি!
118
00:08:46,400 --> 00:08:47,690
সরে যাও সামনে থেকে!
119
00:08:47,860 --> 00:08:49,190
উনাকে ঝাঁকাস না, আহাম্মক!
120
00:08:49,360 --> 00:08:50,190
উনার কোথায় তীর লেগেছে?
121
00:08:50,280 --> 00:08:51,190
বুকে। বেশ খারাপ ভাবে তীর বিঁধেছে!
122
00:08:51,360 --> 00:08:52,950
মহামান্য যুবরাজ! একটু অপেক্ষা করুন!
123
00:08:53,110 --> 00:08:55,570
যুবরাজ! আপনার পোশাক
ছিড়তে হচ্ছে বলে দুঃখিত!
124
00:09:09,710 --> 00:09:13,550
আমি সবসময়ই জানতাম!
125
00:09:15,470 --> 00:09:17,970
যুবরাজ একজন মহিলা!
126
00:09:18,050 --> 00:09:20,810
- হায় হায়রে!
- এটা কী দেখলাম!
127
00:09:20,890 --> 00:09:22,060
আহাম্মকের দল।
128
00:09:24,100 --> 00:09:25,560
আমি এখানে।
129
00:09:27,850 --> 00:09:28,940
আপনি ওখানে।
130
00:09:32,530 --> 00:09:34,190
মেয়ে কেন বেছে নিলে?
131
00:09:34,440 --> 00:09:38,660
এমন কোন দাস পেলাম না যে
দেখতে আপনার মতো।
132
00:09:40,780 --> 00:09:41,700
ওর প্রাণ বাঁচাতে পারবে?
133
00:09:43,080 --> 00:09:45,910
না, যেখানে তীর বিঁধেছে, বাঁচানো বেশ অসম্ভব।
134
00:09:46,000 --> 00:09:50,040
যদি তীরে বিষ মেশানো থাকে,
সে হয়তো আর কিছুক্ষণ পর...
135
00:09:53,380 --> 00:09:54,800
আমি দুঃখিত।
136
00:09:59,470 --> 00:10:01,390
ওকে ওঝা বৈদ্যের কাছে নিয়ে যাও।
137
00:10:01,850 --> 00:10:03,930
ওর সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করো।
138
00:10:04,430 --> 00:10:05,270
আচ্ছা।
139
00:10:08,230 --> 00:10:10,020
মানতেই হবে...
140
00:10:10,110 --> 00:10:13,280
আপনার দূরদর্শীতা সত্যিই অসাধারণ
ছিল, মহামান্য যুবরাজ!
141
00:10:14,150 --> 00:10:20,370
এতে করে একটা জিনিস বোঝা গেল, ইয়র্কে
অনেকেই আছে যারা আপনার ক্ষতি করতে চায়।
143
00:10:24,120 --> 00:10:25,160
তাহলে...
144
00:10:26,250 --> 00:10:27,960
তুমি প্রতিশোধ নিতে চাও।
145
00:10:28,670 --> 00:10:32,250
হ্যাঁ, ওকে আমি হত্যা করতে চাই,
যা কিছুই হয়ে যাক না কেন।
146
00:10:32,840 --> 00:10:35,800
আমার বাবার ছুড়ি দিয়ে।
147
00:10:37,670 --> 00:10:39,890
ছেলেটা আহত।
148
00:10:40,890 --> 00:10:44,140
একটা বাচ্চা ছেলে যুদ্ধে টিকে থেকেছে।
149
00:10:44,680 --> 00:10:47,100
জানি, জীবনে অনেকবার নরক দেখেছে ও।
150
00:10:48,690 --> 00:10:50,400
না, আমি পারবো না।
151
00:10:50,480 --> 00:10:52,150
ওকে বাঁচাতে হলে...
152
00:10:52,230 --> 00:10:55,440
পেছনের ফেলে আসা ১১ টা বছরের
কথা ভুলে যেতে হবে আমাকে।
153
00:10:56,570 --> 00:10:57,570
লেইফ।
154
00:10:58,990 --> 00:11:01,870
ভিনল্যান্ডের কী অবস্থা?
155
00:11:03,530 --> 00:11:05,450
আমার বাবা সেখানে যেতে চেয়েছিল।
156
00:11:06,370 --> 00:11:08,250
আমিও সেই জায়গা যাওয়ার স্বপ্ন দেখতাম।
157
00:11:09,120 --> 00:11:11,040
তুমি কি নিজের জন্য বাড়ি বানিয়েছ সেখানে?
158
00:11:13,130 --> 00:11:16,840
কেন নিজের মা আর বোনের কথা জিজ্ঞেস
করছ না, যাদেরকে তুমি ফেলে রেখে এসেছ?
159
00:11:17,840 --> 00:11:21,970
তোমার অন্তর্ধানের পর হেলগার
শরীরের আরো অবনতি হয়।
160
00:11:23,140 --> 00:11:25,260
ওকে দেখে আসো, থোরফিন।
161
00:11:25,890 --> 00:11:27,810
এতে করে হেলগার ভালো লাগবে!
162
00:11:27,890 --> 00:11:30,560
আমি তোমাকে জিজ্ঞেস
করেছি ভিনল্যান্ডের কথা!
163
00:11:31,480 --> 00:11:34,060
আমার প্রশ্নের বাইরে অন্য
কোন কথা বলবে না!
164
00:11:34,690 --> 00:11:38,400
আরে, কোথায় যাচ্ছো থোরফিন?
165
00:11:40,900 --> 00:11:43,030
বাড়ি চলো, থোরফিন!
166
00:11:43,120 --> 00:11:46,330
যথেষ্ট করেছ তুমি! এবার বাড়ি চলো!
167
00:11:48,160 --> 00:11:49,200
যথেষ্ট?
168
00:11:51,500 --> 00:11:53,290
তোমার কোন ধারণাই নেই...
169
00:11:54,710 --> 00:11:56,500
সেই নারকীয় দিনটার পর...
170
00:11:56,590 --> 00:11:58,590
একটা রাতও আমি ভালোভাবে ঘুমাতে পারিনি।
171
00:11:59,170 --> 00:12:00,010
বুঝেছ?
172
00:12:01,340 --> 00:12:02,880
যতক্ষণ পর্যন্ত আশিরাদ...
173
00:12:02,970 --> 00:12:06,720
বেঁচে আছে, আমার চোখে
ঘুম আসবে না!
174
00:12:07,390 --> 00:12:09,220
আমি থামতে পারবো না!
175
00:12:13,400 --> 00:12:15,610
কী হয়ে গেল ছেলেটা!
176
00:12:16,570 --> 00:12:19,070
হাসিখুশি দুরন্ত একটা ছেলে
এভাবে বদলে গেল!
177
00:12:26,780 --> 00:12:30,250
তুমি তোমার মন পরিবর্তন না করা
পর্যন্ত আমি এই শহরেই থাকবো!
178
00:12:31,710 --> 00:12:32,620
থোরফিন!
179
00:12:33,420 --> 00:12:35,170
বাড়ি ফিরে চলো!
180
00:12:38,880 --> 00:12:40,510
এই যে, মদ এনেছি তোমার জন্য!
181
00:12:42,590 --> 00:12:43,760
তোমাকে অসংখ্য ধন্যবাদ!
182
00:12:43,840 --> 00:12:46,970
বড্ড আয়েশেই দিন কাটাচ্ছো!
হিংসে হয় তোমাকে দেখলে, বিয়র্ন!
183
00:12:49,350 --> 00:12:52,520
জীবনের ঝুঁকি নিয়ে যা করেছি এই ঘরটা
পুরষ্কার হিসেবে সে তুলনায় বেশ ছোট।
184
00:12:54,940 --> 00:13:00,780
যাক, আতলি তোমার কাছে মাফ চেয়েছে।
185
00:13:02,400 --> 00:13:06,280
যুদ্ধে যারা আমার সাথে গাদ্দারি করেছে
তাদের প্রতি আমার আর অসন্তোষ নেই।
186
00:13:07,780 --> 00:13:11,040
একমাত্র থোরফিনই কিন্তু বদলায়নি!
সুযোগ পেলেই ছোবল দেবে!
187
00:13:13,870 --> 00:13:15,330
আমি ঠিক আছি।
188
00:13:15,420 --> 00:13:17,250
তোমার শয়তানি পরিকল্পনা বাস্তবে
রূপান্তরিত করার পালা এবার।
189
00:13:18,710 --> 00:13:20,750
আচ্ছা, তোমার সাথে আবার
পরে দেখা হবে।
190
00:13:24,170 --> 00:13:25,180
আশিরাদ।
191
00:13:29,600 --> 00:13:32,390
তোমার পায়ের কী অবস্থা?
192
00:13:37,020 --> 00:13:39,310
আমাকে যদিও অনেওগুলো
তীর আঘাত করেছিল...
193
00:13:39,900 --> 00:13:41,110
কিন্তু...
194
00:13:42,280 --> 00:13:45,150
তলোয়ার ধরার মতো দেহে শক্তি তখনও
সঞ্চিত ছিল বলেই বেঁচে আছি এখনও।
195
00:13:46,950 --> 00:13:47,860
ঠিক আছে।
196
00:13:49,370 --> 00:13:50,580
আগামীকাল দেখা হবে।
197
00:13:52,790 --> 00:13:53,830
বেশ।
198
00:13:55,000 --> 00:13:55,830
আগামীকাল।
199
00:14:01,800 --> 00:14:04,880
আমাদেরকে বোকা বানানো হয়েছে, ফ্লোকি।
200
00:14:06,220 --> 00:14:07,970
ক্ষমা চাচ্ছি সেজন্য, মহামান্য।
201
00:14:11,300 --> 00:14:14,310
আশিরাদ? ভালোই চতুর।
202
00:14:16,430 --> 00:14:19,980
এই শহরে সে অভিশাপ হয়ে এসেছে।
203
00:14:24,570 --> 00:14:26,530
যুবরাজ নিহত হয়েছে?
204
00:14:26,610 --> 00:14:28,820
না! এটা নকল ছিল।
205
00:14:30,740 --> 00:14:32,030
বাইরে পদে পদে বিপদ অপেক্ষা করছে।
206
00:14:32,120 --> 00:14:35,250
রাতে শান্তিতে ঘুমাতে পারছি না।
207
00:14:39,250 --> 00:14:41,630
একটা জিনিস মাথায় ঢুকছে না...
208
00:14:41,710 --> 00:14:45,800
ঘাতক কেন যুবরাজের পেছনে লাগলো?
209
00:14:45,880 --> 00:14:48,380
সে বেশ গুরুত্বপূর্ণ লোক!
210
00:14:48,470 --> 00:14:50,300
অবশ্যই কেউ না কেউ তাকে মারতে চাইবেই!
211
00:14:50,470 --> 00:14:54,600
কিন্তু, রাজা সিউয়েন এই
শহরে আছেন এখন!
212
00:14:54,680 --> 00:14:57,230
কেউ যদি ক্ষতি করতেই চায়,
রাজাকে নিশানা করার কথা তাদের!
213
00:14:57,310 --> 00:14:58,850
ভালো কথা বলেছ তো!
214
00:14:58,940 --> 00:15:01,810
তার দুজন উত্তরাধিকার রয়েছে।
215
00:15:01,900 --> 00:15:05,610
এর মানে, সিংহাসনে একজনকে বসাতে
গেলে আরেকজনকে সরাতে হবে...
216
00:15:05,690 --> 00:15:06,740
শোনো!
217
00:15:07,690 --> 00:15:11,280
আরো চটকদার খবর নিয়ে
এসেছি এ সম্পর্কে।
218
00:15:13,620 --> 00:15:14,950
যদিও...
219
00:15:15,040 --> 00:15:17,750
সবই গুজব, অবশ্য।
220
00:15:19,080 --> 00:15:21,460
গুজব?
221
00:15:21,540 --> 00:15:23,210
এটাই ভালো হবে।
222
00:15:24,790 --> 00:15:26,710
একদম নির্ভেজাল প্রমাণ
দেওয়ার দরকার নেই।
223
00:15:26,800 --> 00:15:29,920
রাজার জন্যও চিন্তা করার কিছু দরকার।
224
00:15:31,550 --> 00:15:34,350
তাহলে, তুমিই গুপ্তঘাতক ভাড়া করেছিলে?
225
00:15:34,430 --> 00:15:36,100
নিজের খেলাটা খেলছ পর্দার আড়ালে?
226
00:15:36,810 --> 00:15:39,100
এখনও অনেক কাজ বাকি আছে।
227
00:15:39,180 --> 00:15:42,060
শুধু গুজব রটালেই হবে না।
228
00:15:42,690 --> 00:15:47,360
গুজবের কিছুটা অংশ বাস্তবেও সত্য হতে হবে।
তাহলেই, গুজবের ডালপালা ছড়াবে।
229
00:15:48,650 --> 00:15:51,860
সবাই তখন ডেনমার্কের রাজ পরিবারের
ভেতরের সংঘাতের ব্যাপারে অবগত হবে।
230
00:15:52,030 --> 00:15:55,160
গুপ্তহত্যার চেষ্টার পর বাজারে গুজব
রটানোটা ফলদায়ক হবে।
231
00:15:55,780 --> 00:15:56,990
তাহলে, সবাই...
232
00:15:57,580 --> 00:16:01,080
আগামীকালের আলোচনায় এটা কেমন
প্রভাব ফেলবে বুঝতে পারছো?
233
00:16:01,370 --> 00:16:02,500
হ্যাঁ।
234
00:16:03,210 --> 00:16:06,630
সে এমন কোন ফরমান জারী করতে
পারবে না যেটা আমার বিরুদ্ধে যায়।
235
00:16:07,420 --> 00:16:08,590
সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
236
00:16:09,380 --> 00:16:11,470
যদি সে থোরকেলকে আপনার
কাছ থেকে সরিয়ে নেয়...
237
00:16:11,550 --> 00:16:15,010
অথবা, অন্য যুদ্ধে পাঠায় সেটা শুধু
গুজবের যৌক্তিকতা জোরালোই করবে!
238
00:16:16,300 --> 00:16:18,390
রাজার ভাবমূর্তি হুমকির মুখে পড়বে।
239
00:16:18,890 --> 00:16:22,690
একবার যদি সেনাবাহিনীতে রাজার ব্যাপারে
অসন্তোষ ছড়িয়ে পড়ে, তাহলে দিন
দিন পরিস্থিতি আরো ঘোলাটে হবে।
240
00:16:23,850 --> 00:16:27,110
বিশেষ করে, যদি তারা জানতে পারে সে
নিজের সন্তানকেই হত্যা করেছে।
241
00:16:29,650 --> 00:16:32,070
তুমি তো মাত্রাতিরিক্ত চালাক রে ভাই!
242
00:16:32,150 --> 00:16:34,570
এত ছলাকলা শিখেছ কোত্থেকে?
243
00:16:34,660 --> 00:16:38,080
গায়ে গতরে শুধু যুদ্ধ করলে জয়
পরাজয় দুটোই আসতে পারে।
244
00:16:38,160 --> 00:16:39,490
কিন্তু, বুদ্ধির খেলায় বিনা
রক্তপাতেই জয় লাভ করা যায়।
245
00:16:40,830 --> 00:16:44,920
রাজা হয়তো ভাবমূর্তি রক্ষার্থে
কঠোর কোন সিদ্ধান্ত নেবেন না।
247
00:16:45,830 --> 00:16:47,380
এতে করে কিছু মূল্যবান সময় পাবো আমরা।
248
00:16:48,960 --> 00:16:49,960
কিন্তু...
249
00:16:50,050 --> 00:16:53,220
আর কখনও আমার জায়গায়
নকল কাউকে বসাবে না।
250
00:16:54,090 --> 00:16:56,680
জি, ক্ষমা চাচ্ছি সেজন্য।
251
00:16:58,930 --> 00:17:02,930
তুমি তো কামাল করে দিয়েছ, আশিরাদ!
252
00:17:03,020 --> 00:17:05,770
মনে হচ্ছে, আমার সাথে ১০০০০ সৈন্য আছে।
253
00:17:06,480 --> 00:17:08,110
ধন্যবাদ।
254
00:17:08,270 --> 00:17:11,360
অনেক রাত হয়ে গেছে!
255
00:17:11,440 --> 00:17:13,450
পেট ভরে খেয়েদেয়ে এবার
একটা ঘুম দেব!
256
00:17:14,240 --> 00:17:17,410
কতদিন শান্তিতে ঘুমাই না রাতে!
257
00:17:19,910 --> 00:17:20,740
যুবরাজ...
258
00:17:21,750 --> 00:17:24,330
গানারকে বিশ্বাস করা আপনার উচিৎ হচ্ছে না।
259
00:17:25,000 --> 00:17:27,080
রাজা সিউয়েনের হয়ে দীর্ঘদিন
বিশ্বস্ততার সাথে কাজ করেছে সে।
260
00:17:28,250 --> 00:17:31,090
এরকমটা কেন ভাবছ?
উপযুক্ত কারণ বলো।
261
00:17:31,250 --> 00:17:34,550
আমার ৬ষ্ঠ ইন্দ্রিয়ের সংকেত এটা,
এর বেশি কিছু বলতে পারবো না।
262
00:17:34,630 --> 00:17:38,640
ব্যাটা তো আমাদের গোমরের
কথাবার্তা সবই জানে!
263
00:17:38,720 --> 00:17:40,050
তাতে আমার কী?
264
00:17:40,140 --> 00:17:42,470
আমি যা বলেছি তা হচ্ছে গুজব।
265
00:17:43,270 --> 00:17:47,150
যদি গানার ওদের পক্ষে থাকে তাহলে এখানে
যা শুনেছে সবকিছু সেখানে বলবে।
266
00:17:47,230 --> 00:17:50,480
থোরফিনকে ওর পেছনে লাগিয়ে
রেখেছি, সমস্যা নেই।
267
00:17:51,520 --> 00:17:53,860
যদি গানার গুপ্তচর হয়ে থাকে
তাহলে কী করবে?
268
00:17:54,530 --> 00:17:55,650
মেরে ফেলবে ওকে?
269
00:17:58,030 --> 00:17:59,450
ওকে ওর কাজ করতে দাও।
270
00:18:00,660 --> 00:18:04,700
আমরা ওকে দিয়ে বলাবো রাজাকে যে...
271
00:18:04,910 --> 00:18:06,960
যে আমরা স্বল্প সময়ের
এই সংঘাত চাই না।
272
00:18:07,670 --> 00:18:10,670
যদি গুপ্তচরের মুখ থেকে এসব শোনে,
তাহলে সে নিশ্চিন্তে থাকবে।
273
00:18:11,420 --> 00:18:15,510
আপতকালীন সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য
দু'পক্ষেই আপাতত সমঝোতা প্রয়োজন।
274
00:18:16,630 --> 00:18:19,430
এটাই হচ্ছে আমার পরিকল্পনা।
275
00:18:24,180 --> 00:18:26,310
তুমি আসলেই অবিশ্বাস্য!
276
00:18:27,520 --> 00:18:31,690
এখন আগামীকাল রাজার প্রতিক্রিয়া
দেখার জন্য অপেক্ষা করছি।
277
00:18:40,200 --> 00:18:41,490
এটাই রাজার বাড়ি।
278
00:18:41,830 --> 00:18:42,910
এখন পুরোপুরি নিশ্চিত এই ব্যাপারে।
279
00:18:48,000 --> 00:18:50,880
সবাই একে অপরকে ধোঁকা
দেওয়ার খেলায় মেতে উঠেছে।
280
00:18:50,960 --> 00:18:53,090
একজন সত্যিকারের যোদ্ধার
কী এসব করা উচিৎ?
281
00:18:54,170 --> 00:18:55,550
একটা কাজই শুধু...
282
00:18:56,420 --> 00:18:57,260
মরার আগে করতে চাই আমি।
283
00:19:06,430 --> 00:19:09,810
ইম্পেরিয়াল কাউন্সিলের আলোচনার আগে
এটা করা কি খুব বেশি প্রয়োজন?
284
00:19:09,890 --> 00:19:11,350
থোরফিন?
285
00:19:17,150 --> 00:19:20,320
তোমার ডান হাত ঠিক না হওয়া পর্যন্ত
কি অপেক্ষা করা উচিৎ না?
286
00:19:22,320 --> 00:19:25,740
যাক, আমার লড়তে কোন সমস্যা নেই।
287
00:19:25,830 --> 00:19:27,830
আমি সাক্ষী হবো।
288
00:19:28,910 --> 00:19:31,460
যখন থামতে বলবো, তখন এই
দ্বৈত লড়াই শেষ হয়ে যাবে।
289
00:19:32,040 --> 00:19:33,130
তোমরা দু'জন একমত?
290
00:19:34,250 --> 00:19:35,670
আমার সমস্যা নেই।
291
00:19:36,050 --> 00:19:38,670
কিন্তু, একটু অপেক্ষা করতে হবে, মহামান্য যুবরাজ।
292
00:19:39,840 --> 00:19:42,300
আমার বকেয়া কিছু কাজ আছে।
293
00:19:42,390 --> 00:19:43,600
খুব শীঘ্রই ফিরবো।
294
00:19:53,060 --> 00:19:55,520
দুঃখিত, থোরফিন।
295
00:19:56,480 --> 00:19:57,780
আমাদের কাজ খুব শীঘ্রই
শেষ হয়ে যাবে।
296
00:20:02,450 --> 00:20:05,280
বুঝেছি। শুরু করো।
297
00:20:26,720 --> 00:20:27,760
আশিরাদ।
298
00:20:29,140 --> 00:20:31,480
তুমি বেশ বুদ্ধিমান এবং শক্তিশালী।
299
00:20:32,890 --> 00:20:34,810
আমি তোমায় মান্য করি।
300
00:20:37,150 --> 00:20:38,190
যদিও...
301
00:20:38,860 --> 00:20:41,860
আমাকে তুমি মন থেকে ঘৃণা করো।
302
00:20:45,200 --> 00:20:46,910
আশিরাদ...
303
00:20:48,080 --> 00:20:49,540
আমিই একমাত্র ব্যক্তি নই...
304
00:20:50,540 --> 00:20:51,660
যাকে তুমি ঘৃণা করো।
305
00:20:51,750 --> 00:20:53,750
আমাদের যেসব সাথী মারা গিয়েছে
তাদেরকে তো বটেই...
306
00:20:54,580 --> 00:20:56,670
তুমি নিজেকেও ঘৃণা করো।
307
00:21:01,050 --> 00:21:02,920
নিঃসঙ্গতা তোমায় গ্রাস করে না?
308
00:21:04,680 --> 00:21:06,390
সবাইকে দূরে ঠেলে দিয়ে...
309
00:21:06,470 --> 00:21:08,470
কী পেতে চাচ্ছো?
310
00:21:11,020 --> 00:21:12,140
আমি...
311
00:21:13,060 --> 00:21:14,190
চেয়েছিলাম...
312
00:21:17,190 --> 00:21:18,270
শুধু চেয়েছিলাম...
313
00:21:20,190 --> 00:21:22,490
তোমার একজন বন্ধু হতে।
314
00:21:48,470 --> 00:21:51,180
দুঃখিত! এভাবে তোমাকে আঘাত করতে চাইনি!
315
00:21:51,260 --> 00:21:53,560
আশিরাদ...
316
00:21:55,390 --> 00:21:57,770
আমি তোমার বন্ধু হতে চেয়েছিলাম!
317
00:22:04,280 --> 00:22:05,700
হ্যাঁ, বিয়র্ন...
318
00:22:07,240 --> 00:22:08,200
তুমিই...
319
00:22:09,740 --> 00:22:11,410
আমার একমাত্র...
320
00:22:12,660 --> 00:22:13,700
বন্ধু।
321
00:22:28,430 --> 00:22:30,510
ভ্যালহালা আমায় ডাকছে!
322
00:22:56,910 --> 00:23:00,460
দুঃখিত, তোমাকে অপেক্ষা করিয়ে
রাখার জন্য থোরফিন।
323
00:23:01,330 --> 00:23:02,210
আসো।
324
00:23:07,670 --> 00:23:08,970
তোমার সাথে খেলতে চাই আমি।
325
00:23:14,670 --> 00:23:20,970
বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটি
দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।