1
00:01:50,950 --> 00:03:15,950
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:00:49,300 --> 00:00:54,510
ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে অসীম
সাহসিকতার সাথে লড়ছিলেন উনি।
3
00:00:55,550 --> 00:00:58,300
কিন্তু, হঠাত করে পেছন থেকে একজন সিপাহী
তাকে ছুরিকাঘাত করে এবং তাতেই...
4
00:00:59,140 --> 00:01:02,140
তাকে সময়মতো বাঁচাতে পারিনি বলে আমাকে
ক্ষমা করে দেবেন, মহামান্য যুবরাজ।
5
00:01:06,350 --> 00:01:09,480
আমরা খরগোশের মাংস
আর স্যুপ খাচ্ছিলাম...
6
00:01:09,570 --> 00:01:11,530
তারপর হঠাত করে উনি বেরিয়ে যান।
7
00:01:16,820 --> 00:01:18,120
বেশ অবাক লাগে এটা দেখে!
8
00:01:18,200 --> 00:01:19,450
কিন্তু...
9
00:01:20,490 --> 00:01:21,580
এ কী হয়ে গেল!
10
00:01:26,000 --> 00:01:27,750
আমাদের এখনই জায়গাটা
ত্যাগ করতে হবে।
11
00:01:27,830 --> 00:01:28,830
সবাই প্রস্তুত হোন।
12
00:01:29,500 --> 00:01:30,420
থোরফিন।
13
00:01:30,500 --> 00:01:32,380
যুবরাজের সাথে সাথেই থেকো।
14
00:01:32,460 --> 00:01:36,720
মানে? সবসময় তাকে বাচ্চাদের মতো
দেখাশোনা করবো নাকি? পারবো না!
15
00:01:36,800 --> 00:01:38,090
এই, দাঁড়াও বলছি!
16
00:01:38,180 --> 00:01:40,970
যুবরাজের নিরাপত্তা নিশ্চিত
করা তোমার দায়িত্ব!
17
00:01:41,060 --> 00:01:42,260
না!
18
00:03:17,570 --> 00:03:19,740
অত্যন্ত মানসিক আঘাত পেয়ে
যুবরাজ নির্বাক হয়ে গেছেন।
19
00:03:19,820 --> 00:03:22,450
শেষ পর্যন্ত তিনি স্বাভাবিক হতে
পারবেন কিনা কে জানে।
20
00:03:22,910 --> 00:03:25,240
তোমার পরিকল্পনা হয়তো ব্যার্থতায়
পর্যবশিত হবে, আশিরাদ।
21
00:03:25,330 --> 00:03:26,990
হয়তো, র্যাগনারকে হত্যা
করাটা তোমার ঠিক হয়নি।
23
00:03:28,500 --> 00:03:30,120
এগুলো ঢোল পিটিয়ে সবাইকে
বলতে যেয়ো না।
24
00:03:30,750 --> 00:03:33,420
অধিকাংশ লোকই আসল
ঘটনা জানে না।
25
00:03:33,500 --> 00:03:36,420
সবাই জানে, এটা ইংরেজদের কাজ।
26
00:03:36,500 --> 00:03:37,630
গোপন কথা গোপন থাকাই ভালো।
27
00:03:37,710 --> 00:03:39,880
ভেবে অবাক লাগে...
28
00:03:39,970 --> 00:03:43,010
র্যাগনারের হত্যার সাথে তোমার সম্পৃক্ততার
ব্যাপারে কেউ কোন সন্দেহই করলো না!
29
00:03:43,090 --> 00:03:45,510
যুবরাজ হয়তো দুর্বল, কিন্তু খুব
শীঘ্রই সে সব বুঝে ফেলবে।
30
00:03:45,600 --> 00:03:48,390
যতক্ষণ পর্যন্ত না কোন প্রমাণ থাকে,
সবকিছু নিয়ন্ত্রনে থাকবে।
31
00:03:48,470 --> 00:03:50,100
যুবরাজের মানসিকভাবে এত
দুর্বল হওয়ার পেছনে...
32
00:03:50,180 --> 00:03:52,390
র্যাগনার অনেকাংশে দায়ী।
33
00:03:52,480 --> 00:03:54,560
র্যাগনারকে উনার কাছ
থেকে সরাতেই হতো...
34
00:03:54,650 --> 00:03:56,270
নয়তো সে বিভিন্ন সময়ে উটকো
ঝামেলা সৃষ্টি করতো।
35
00:03:56,360 --> 00:03:58,530
সে মানসিকভাবে দুর্বল
হওয়াতে ভালোই হয়েছে।
36
00:03:58,610 --> 00:04:00,150
তাকে নিয়ন্ত্রণ করা আমার
জন্য সহজ হবে।
37
00:04:00,240 --> 00:04:03,530
তাকে ঠিকমত কাজে লাগাতে পারলে বলা যায়
না অনেক অসম্ভব কিছু অর্জন করতে পারবো।
38
00:04:07,830 --> 00:04:08,700
বিয়র্ন।
39
00:04:09,870 --> 00:04:12,830
কেন এতদিন ধরে তুমি আমার
হয়ে কাজ করছ?
40
00:04:14,250 --> 00:04:16,880
কারণটা হচ্ছে...
41
00:04:16,960 --> 00:04:18,960
আমি কাজটা পছন্দ করি।
42
00:04:19,670 --> 00:04:20,840
আমিও একই।
43
00:04:21,840 --> 00:04:24,300
আমিও আমার নিজ প্রভু বাছাই করবো।
44
00:04:24,390 --> 00:04:28,850
আমার প্রভু হবে এমন একজন লোক যাকে দেখলেই
তার জন্য জীবন দিয়ে দিতে ইচ্ছে করবে।
46
00:04:31,270 --> 00:04:32,600
মজা করছিলাম!
47
00:04:34,480 --> 00:04:36,650
জুয়া খেলছি বলতে পারো, বিয়র্ন।
48
00:04:36,730 --> 00:04:38,190
যদি ভাগ্য আমাদের সহায় হয়...
49
00:04:38,270 --> 00:04:41,400
যুবরাজ সম্পূর্ণ বদলে যাবে।
50
00:04:41,490 --> 00:04:43,570
যদি ভাগ্য আমাদের সহায় না হয় তো?
51
00:04:44,150 --> 00:04:48,330
এমনও তো হতে পারে সে আজীবনের
জন্য বিষণ্ণ হয়ে যেতে পারে।
52
00:04:48,950 --> 00:04:51,040
সেরকমটা হলে তাকে ছুড়ে ফেলে দেব।
53
00:04:51,620 --> 00:04:53,910
তাকে প্রভু হিসেবে মান্য করবো না।
54
00:05:02,670 --> 00:05:04,930
শালার হয়েছেটা কী?
55
00:05:05,300 --> 00:05:07,470
বিরক্ত করে ছাড়ল একদম!
56
00:05:07,550 --> 00:05:09,430
টু শব্দটাও করছে না!
57
00:05:09,890 --> 00:05:12,020
নিজেকে শহীদ ভাবছে নাকি?
58
00:05:12,100 --> 00:05:15,140
এর জন্যই খ্রিস্টানদের আমি দুই
চোখে দেখতে পারি না।
59
00:05:15,520 --> 00:05:18,060
ওকে লাথিটা আস্তে মেরেছিস আসলে।
60
00:05:18,150 --> 00:05:19,730
আমি দেখাচ্ছি, কীভাবে
কষে লাথি মারতে হয়।
61
00:05:20,770 --> 00:05:22,610
ভালো করে দেখ!
62
00:05:24,860 --> 00:05:26,030
এভাবে লাথি মারতে হয়!
63
00:05:27,030 --> 00:05:28,240
এই তো!
64
00:05:28,320 --> 00:05:29,780
লাথি মেরে তো দুনিয়া উল্টে ফেলেছিস!
65
00:05:29,870 --> 00:05:31,040
চোয়াল বরাবর মারতে হবে!
66
00:05:31,120 --> 00:05:33,080
এবার আমার পালা!
67
00:05:33,160 --> 00:05:34,120
থামো রে ভাই!
68
00:05:34,250 --> 00:05:35,580
কী করছো এইসব?
69
00:05:35,660 --> 00:05:38,170
বেশি তেড়িবেড়ি করো না, সাথীরা!
70
00:05:38,580 --> 00:05:41,130
ওকে মেরে ফেললে কথা বলাবো কীভাবে?
71
00:05:42,130 --> 00:05:45,010
আমাকে তোরা মেরে ফেল।
72
00:05:45,720 --> 00:05:48,260
ঈশ্বর সবকিছু দেখছেন।
73
00:05:48,340 --> 00:05:52,060
তোরা ড্যানিশ পিশাচেরা দুনিয়ার বুকে
যা যা করছিস সব তিনি দেখছেন।
74
00:05:53,390 --> 00:05:54,930
এখনও বুকে দম আছে দেখছি!
75
00:05:56,730 --> 00:05:58,100
বড় কাঁচি আছে?
76
00:05:58,190 --> 00:05:59,610
যাও, নিয়ে আসো তো।
77
00:05:59,690 --> 00:06:01,270
কী?
78
00:06:01,360 --> 00:06:02,690
কাঁচি।
79
00:06:05,530 --> 00:06:07,150
এবার...
80
00:06:07,240 --> 00:06:09,620
শেষবারের মতো জিজ্ঞেস
করছি, ইংরেজ ক্যাপ্টেন।
81
00:06:11,450 --> 00:06:13,450
কিছু প্রশ্নের উত্তর চাই আমার।
82
00:06:13,540 --> 00:06:15,410
ওদের লোকবল কেমন?
83
00:06:15,500 --> 00:06:18,420
এখানে পৌঁছুতে ওদের কতক্ষণ লাগবে?
84
00:06:19,330 --> 00:06:22,920
আমরা এখানে সেটা জানলে কীভাবে?
85
00:06:23,460 --> 00:06:25,460
বললে জীবিত ছেড়ে দেব!
86
00:06:26,470 --> 00:06:29,220
জানোয়ারের বাচ্চা!
87
00:06:30,680 --> 00:06:31,850
বেশ্যার ছেলে!
88
00:06:31,930 --> 00:06:33,810
তোর নারকীয় শাস্তি হবে!
89
00:06:33,970 --> 00:06:36,430
এমন এক মৃত্যু হবে তোর যা তুই
স্বপ্নেও কল্পনা করতে পারছিস না!
90
00:06:36,520 --> 00:06:38,390
মনে রাখ আমার কথা!
91
00:06:41,310 --> 00:06:44,940
এটাতে চলবে?
92
00:06:45,900 --> 00:06:46,740
চলবে না মানে!
93
00:06:50,070 --> 00:06:51,490
ক্যাপ্টেন!
94
00:06:52,200 --> 00:06:55,330
তোমার হাতের নখ বেশ বড়।
95
00:06:56,040 --> 00:06:57,500
লম্বা নখ নোংরা।
96
00:06:57,580 --> 00:06:59,290
বড় হলে কেটে ফেলতে হয়।
97
00:07:04,040 --> 00:07:05,670
দুঃখিত!
98
00:07:05,750 --> 00:07:07,130
একটু বেশিই গভীর করে কেটে ফেলেছি!
99
00:07:08,380 --> 00:07:09,380
ওকে শক্ত করে ধরো!
100
00:07:10,930 --> 00:07:12,720
এই তিনটা প্রশ্নের উত্তর
আমাকে পেতেই হবে।
101
00:07:12,800 --> 00:07:14,430
বাকি প্রশ্নগুলোর উত্তর না পেলেও চলবে।
102
00:07:18,100 --> 00:07:20,600
ওহহো, আবারও বেশি গভীরে কেটে ফেলেছি!
103
00:07:20,690 --> 00:07:22,690
একই ভুল দু'বার করলাম!
104
00:07:23,860 --> 00:07:26,110
একদমই ঠিক হলো না কাজটা!
105
00:07:26,190 --> 00:07:28,360
গর্ধবটার মনে কি একটু
ভয়ও কাজ করে না?
106
00:07:28,740 --> 00:07:32,280
তোরা জাহান্নামের চৌরাস্তায় গিয়ে মর!
107
00:07:32,360 --> 00:07:33,410
বেজন্মার দল!
108
00:07:33,530 --> 00:07:36,620
তোদের মতো শুয়োরের বাচ্চাদের কারণে...
109
00:07:36,990 --> 00:07:39,750
আমার গ্রামটা জ্বলে পুড়ে
খাক হয়ে গেছে!
110
00:07:39,830 --> 00:07:43,790
আমার স্ত্রী আর মেয়েকে পাশবিক ভাবে
নির্যাতন করে মেরেছিস তোরা!
111
00:07:43,880 --> 00:07:45,170
তোরা নরকের আগুনে পুড়ে মরবি!
112
00:07:45,250 --> 00:07:49,130
এটা আমাদের ভূমি!
চলে যা এখান থেকে!
113
00:07:50,840 --> 00:07:52,180
আচ্ছা।
114
00:07:52,260 --> 00:07:54,390
আমরা শুয়োরের বাচ্চা?
115
00:07:56,430 --> 00:07:57,760
তোরা জন্ম থেকেই অজ্ঞ একটা জাতি।
116
00:07:57,850 --> 00:08:00,100
এবার ইতিহাস কী তোকে জানাবো।
117
00:08:00,640 --> 00:08:02,350
তুই আনন্দে বাকবাকুম করবি, দেখিস!
118
00:08:02,440 --> 00:08:03,440
তোরা সেক্সন...
119
00:08:04,270 --> 00:08:07,860
নাকি অ্যাংলোরা বাস করি এই জায়গাতে?
120
00:08:07,940 --> 00:08:10,400
ওরা একই।
121
00:08:10,490 --> 00:08:12,240
এই ভূমি...
122
00:08:12,320 --> 00:08:14,570
সত্যিকার অর্থে তোদের না।
123
00:08:16,120 --> 00:08:18,620
এখান প্রথম পা রাখে কেল্ট জাতি।
124
00:08:18,700 --> 00:08:21,790
তারা বনে বাস করতো আর
নক্ষত্রের পূজো করত।
125
00:08:21,870 --> 00:08:24,460
ওয়েলসে এখন যারা আছে
তাদের পূর্বপুরুষ হচ্ছে ওরা।
126
00:08:25,750 --> 00:08:28,880
একদিন রোমানরা আসে এই ভূমিতে।
127
00:08:28,960 --> 00:08:30,920
তারা শাসক হলেও...
128
00:08:31,010 --> 00:08:33,220
কেল্টদের সাথেই বাস করত এই ভূমিতে।
129
00:08:33,300 --> 00:08:36,260
ওদেরকে দেয় শিক্ষা, প্রযুক্তি
আর সামরিক শিক্ষা।
130
00:08:37,720 --> 00:08:39,180
রোমানরা এখান থেকে চলে যাওয়ার পর...
131
00:08:39,260 --> 00:08:43,190
তোরা অ্যাংলো আর সেক্সনরা
আসিস এই ভূমিতে।
132
00:08:43,270 --> 00:08:45,270
৫০০ বছর আগের ঘটনা এটা।
133
00:08:46,310 --> 00:08:50,440
তোরা এসে কেল্টদের ওপর জোর
জুলুম করা শুরু করিস।
134
00:08:50,690 --> 00:08:51,780
কী করেছিস তোদের বাপ দাদারা জানিস?
135
00:08:52,110 --> 00:08:54,530
তাদের ভূমি থেকে তাদেরকেই উচ্ছেদ করে...
136
00:08:54,610 --> 00:08:57,280
অনেক দূরে বিরান ভূমিতে তাদেরকে
বাস করতে বাধ্য করিস।
137
00:08:57,370 --> 00:08:58,410
তুই মিথ্যা বলছিস!
138
00:08:58,620 --> 00:09:00,580
আমার দোস্ত লাগিস যে মিথ্যা বলবো?
139
00:09:00,790 --> 00:09:02,830
যদি ড্যানিশেরা শুয়োরের বাচ্চা হয়..
140
00:09:02,910 --> 00:09:06,670
তোরা অ্যাংলো সেক্সনরাও কুকুরের
বাচ্চার চেয়ে কম না!
141
00:09:07,710 --> 00:09:10,590
তোরা অবৈধভাবে এই ভূমি দখল করেছিস!
142
00:09:10,670 --> 00:09:14,930
তোদের কাছ থেকে আমাদের এই পৈত্রিক ভূমি কীভাবে
আদায় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে।
143
00:09:15,930 --> 00:09:17,890
তোর তাতে কোন আপত্তি নেই তো, না?
144
00:09:19,260 --> 00:09:20,600
চুপ কর!
145
00:09:20,680 --> 00:09:24,560
তোর একটা কথাও আমি বিশ্বাস
করি না, হারামখোর!
146
00:09:26,690 --> 00:09:30,150
ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করলে
শিক্ষকের উচিৎ প্যাঁদানি দেওয়া।
147
00:09:32,320 --> 00:09:33,490
বল বল?
148
00:09:33,570 --> 00:09:35,070
ক্যাপ্টেন!
149
00:09:35,530 --> 00:09:39,320
তোর খবিশমার্কা চেহারাটা এবার
ভালো করে দেখতে পাচ্ছি!
150
00:09:40,200 --> 00:09:42,240
তোর নাকটা খাঁড়া বাঁশের মতো!
151
00:09:45,460 --> 00:09:46,790
আশিরাদ!
152
00:09:53,300 --> 00:09:54,760
ওরা সংখ্যায় কতজন, ইয়ের?
153
00:09:54,840 --> 00:09:56,970
জানি না, তবে ওরা সংখ্যায় অনেক হবে!
154
00:09:57,050 --> 00:09:58,590
ওরা দক্ষিণ দিক দিয়ে এখানে অগ্রসর হচ্ছে!
155
00:09:58,840 --> 00:10:00,100
ওরা আসছে?
156
00:10:00,180 --> 00:10:01,890
তাও আবার এই মধ্যরাতে?
157
00:10:03,310 --> 00:10:06,440
ইংরেজরা রাতের অন্ধকারে হানা দেওয়ার
পরিকল্পনা করেছে? দারুণ তো!
158
00:10:08,940 --> 00:10:10,020
ওরা চলে এসেছে!
159
00:10:11,320 --> 00:10:14,400
বেজন্মার দল, এবার বুঝবি
মৃত্যু কাকে বলে!
160
00:10:14,820 --> 00:10:18,280
তোরা ড্যানিশেরা এবার একে অপরের
পাছার ছাল ছাড়াবি! হাহাহা!
161
00:10:18,360 --> 00:10:20,620
- ড্যানিশ?
- হ্যাঁ, ঠিকই শুনেছিস!
162
00:10:20,700 --> 00:10:22,780
থোরকেল আসছে!
163
00:10:22,870 --> 00:10:24,700
এবার তোদের মজাটা দেখাবে!
164
00:10:25,080 --> 00:10:26,330
থোরকেল আসছে!
165
00:10:26,410 --> 00:10:29,120
সে কি থোরকেল বলেছে?
এখন আমরা কী করবো?
166
00:10:29,290 --> 00:10:30,960
হেই!
167
00:10:31,040 --> 00:10:32,540
ও কী থোরকেল বলেছে?
168
00:10:32,630 --> 00:10:35,300
তাই তো মনে হলো? আমি তো
ভাবলাম, আমি ভুল শুনেছি!
169
00:10:35,550 --> 00:10:37,800
যদি ঘটনা সত্য হয় আমাদের
কপালে ভয়ানক খারাবী আছে!
170
00:10:38,880 --> 00:10:40,800
থোরকেল?
171
00:10:40,890 --> 00:10:42,300
থোরকেলের নাম বলেছিস তুই?
172
00:10:42,390 --> 00:10:43,310
এ হতেই পারে না?
173
00:10:43,390 --> 00:10:44,850
সত্যি?
174
00:10:46,480 --> 00:10:48,520
থোরকেল আসছে!
175
00:10:55,110 --> 00:10:56,610
এটা কোন গ্রাম নাকি?
176
00:10:56,690 --> 00:10:58,490
দেখতে তো সেরকমই লাগছে!
177
00:10:58,950 --> 00:11:01,450
আচ্ছা, বেশ! ওদের সবাইকে
এবার ঘিরে ফেলো!
178
00:11:01,530 --> 00:11:04,030
ভ্যালি আর ইংগ্লফের দল, বাঁয়ে যাও!
179
00:11:04,120 --> 00:11:05,660
ওডার, তুমি তোমার দল নিয়ে ডানে যাও!
180
00:11:05,740 --> 00:11:07,580
আমি মধ্যখান দিয়ে যাচ্ছি!
181
00:11:08,040 --> 00:11:10,000
সামনে যাকেই পাবে তাকেই মেরে ফেলবে।
182
00:11:10,080 --> 00:11:12,040
তবে খবরদার, যুবরাজকে ভুলে
হত্যা করে ফেলো না।
183
00:11:12,130 --> 00:11:15,000
ছুড়ি হাতে একটা বাচ্চাকেও দেখবে আশাপাশে।
184
00:11:16,670 --> 00:11:18,470
তাকেও মারবে না।
185
00:11:21,550 --> 00:11:23,890
সে আমার খেলার সাথী।
186
00:11:24,680 --> 00:11:26,430
থোরকেল আসছে!
187
00:11:26,520 --> 00:11:29,020
আমাকে ছাড়ো তুমি!
188
00:11:29,100 --> 00:11:30,980
আমার আদেশ অমান্য করার
সাহস কী করে হলো তোমার?
189
00:11:32,060 --> 00:11:34,480
র্যাগনারকে একা রেখে আমি যাবো না!
190
00:11:34,560 --> 00:11:37,940
র্যাগনারকে ছাড়া আমি যাবো না!
191
00:11:38,570 --> 00:11:40,530
উনার কথা ভুলে যান, মহামান্য যুবরাজ!
192
00:11:40,820 --> 00:11:44,830
মাত্র তিনটা স্লেজ গাড়ি আছে, লাশ নেওয়ার
মতো পর্যাপ্ত জায়গা নেই স্লেজে।
193
00:11:44,910 --> 00:11:46,910
তাহলে, উনার শেষকৃত্যের ব্যবস্থা করো!
194
00:11:46,990 --> 00:11:49,830
একজন যোদ্ধার মৃত্যুকে সম্মান
জানাও! এটা আমার আদেশ!
195
00:11:49,910 --> 00:11:52,670
আমাদের এসব কাজেরও সময় নেই।
196
00:11:53,710 --> 00:11:54,960
এত দয়ামায়াহীন কেন তোমরা?
197
00:11:58,000 --> 00:12:01,470
না! আমি যাবো না!
198
00:12:01,550 --> 00:12:03,970
র্যাগনার! র্যাগনার!
199
00:12:14,770 --> 00:12:19,230
র্যাগনার মারা গেছেন! হাজার ডাকলেও
উনি আর সাড়া দেবেন না!
200
00:12:24,740 --> 00:12:27,030
পিশাচের দল!
201
00:12:29,450 --> 00:12:30,450
আশিরাদ!
202
00:12:31,120 --> 00:12:34,210
ওরা দলত্যাগি! থোরকেলের দলে
যোগদানের পরিকল্পনা করছিল!
203
00:12:36,590 --> 00:12:38,630
ঝোপের মধ্যে লুকিয়ে ছিল!
204
00:12:44,760 --> 00:12:47,430
র্যাগনার ঠিকই বলেছিল!
205
00:12:47,510 --> 00:12:49,850
ভাগ্য আর তোমার পাশে নেই!
206
00:12:50,890 --> 00:12:52,730
শুধু আমরা না...
207
00:12:52,810 --> 00:12:55,940
সবাই জানে আসন্ন বিপদের কথা!
208
00:12:56,020 --> 00:12:59,860
এবার মস্তবড় বিপদে পড়েছি আমরা!
209
00:13:00,860 --> 00:13:02,990
থোরকেল এবার আর তোমাকে ছাড়বে না!
210
00:13:10,660 --> 00:13:12,330
যাও!
211
00:13:12,830 --> 00:13:16,630
যাকে ইচ্ছা তাকে সর্দার মানো।
212
00:13:17,500 --> 00:13:20,800
দল ত্যাগ করতে চাইলে করো।
তোমাদের প্রাণে মারবো না।
213
00:13:20,880 --> 00:13:22,920
যদি আমার সাথে আসতে চাও...
214
00:13:23,880 --> 00:13:25,130
তাহলেও, নিষেধ করবো না।
215
00:13:27,720 --> 00:13:30,640
থোরকেলকে না হারানো পর্যন্ত
আমরা থামবো না!
216
00:13:32,060 --> 00:13:35,310
চলতে চলতেই তোমাদের খেতে
হবে এবং ঘুমাতে হবে!
217
00:13:36,230 --> 00:13:37,690
শোনো সবাই!
218
00:13:37,770 --> 00:13:40,110
যদি থেমে যাও, মৃতের তালিকায়
তোমাদের নাম লেখা হয়ে যাবে।
219
00:14:12,260 --> 00:14:13,470
দাঁড়াও, থোরকেল!
220
00:14:13,560 --> 00:14:16,480
আমরা আশিরাদের দল ত্যাগ করেছি!
221
00:14:16,560 --> 00:14:18,980
আমরা তোমার দলে যোগ...
222
00:14:27,950 --> 00:14:30,700
তাহলে, তোমাদের সর্দারের নাম আশিরাদ?
223
00:14:34,660 --> 00:14:36,870
তরবারিটা দেখতে দারুণ তো?
224
00:14:36,960 --> 00:14:40,290
- এটা এখন থেকে আমার!
- দেখতে বেশ সুন্দর!
225
00:14:40,380 --> 00:14:43,340
ওদের কিছু লোক দলত্যাগ
করেছে, যার মানে দাঁড়ায়...
226
00:14:43,420 --> 00:14:46,970
ওরা আসলেই বেশ উদ্বিগ্ন।
227
00:14:47,050 --> 00:14:48,880
বেচারা!
228
00:14:48,970 --> 00:14:51,340
ওরা আমাদের দলে যোগ দিলে
মন্দ হতো না।
229
00:14:51,430 --> 00:14:54,310
এগুলো অকর্মার ঢেঁকি।
230
00:14:54,390 --> 00:14:58,640
মৃত্যুভয়ে যে আত্মসমর্পন করে এরকম
ভীরু কাপুরুষের দরকার নেই আমার।
231
00:15:01,810 --> 00:15:05,650
সাথীরা, যুবরাজ দুনিয়ার যে প্রান্তেই থাকুক
তাকে আমরা খুঁজে বের করবোই!
232
00:15:05,730 --> 00:15:07,820
নিজেদের সবটুকু উজাড় করে খুঁজো তাকে!
233
00:15:07,900 --> 00:15:09,700
হ্যাঁ!
234
00:15:15,160 --> 00:15:17,410
ডানে! অনেক ডানে চলে গিয়েছ!
235
00:15:17,500 --> 00:15:19,080
ফিরে আসো!
236
00:15:19,160 --> 00:15:21,670
মানে! আমার ডানে ফিরে আসো!
238
00:15:25,090 --> 00:15:27,630
বেশ, এবার চলতে থাকো সবাই!
239
00:15:27,710 --> 00:15:28,800
তাড়াতাড়ি করো!
240
00:15:28,880 --> 00:15:30,550
এই যে, তোর জন্য আমাদের
গতি ধীর হয়ে গেছে কিন্তু!
241
00:15:34,720 --> 00:15:37,520
টরগ্রিম, আতলি, আমার সাথে আয়!
242
00:15:37,600 --> 00:15:38,730
- আচ্ছা!
- আচ্ছা!
243
00:15:39,850 --> 00:15:42,940
ব্রিজটা ধ্বংস করে ফেলো!
244
00:15:43,020 --> 00:15:44,900
- এখনই!
- আচ্ছা!
245
00:15:45,320 --> 00:15:47,360
আমরা ব্রিজটাকে ধ্বংস করে দিচ্ছি!
246
00:15:47,440 --> 00:15:49,570
কুড়াল থাকলে ব্রিজের খুঁটিতে আঘাত করো!
247
00:15:50,360 --> 00:15:52,070
আমি বেশ ক্লান্ত!
248
00:15:52,160 --> 00:15:54,450
থোরকেল আশেপাশে আছে, ইয়ের?
249
00:15:54,530 --> 00:15:56,450
ওদের আওয়াজ শুনতে পাচ্ছি তবে
দূরত্ব আন্দাজ করতে পারছি না।
250
00:15:56,530 --> 00:15:59,040
ব্রিজ ধ্বংস করার মতো পর্যাপ্ত
সময় হয়তো পাবো আমরা।
251
00:16:10,970 --> 00:16:13,470
এই যে পুরোহিত সাহেব!
252
00:16:13,550 --> 00:16:16,010
কী করছেন?
253
00:16:16,100 --> 00:16:18,140
মদ নেই আর?
254
00:16:18,220 --> 00:16:20,980
থাকলেও দেব ভেবেছেন?
255
00:16:21,060 --> 00:16:23,400
আমাদের নিজেদের জন্যই
তো যথেষ্ট মদ নেই!
256
00:16:23,480 --> 00:16:25,400
আপনি তো পরের হিসাব!
257
00:16:25,480 --> 00:16:28,980
মদের কথা দয়া করে ভুলে
যান, পুরোহিত সাহেব!
258
00:16:45,960 --> 00:16:48,420
ওরে আমার খোদারে!
ঠান্ডায় তো বিচি জমে গেল!
259
00:16:48,500 --> 00:16:51,460
নদীটাও বেশ অগভীর!
260
00:16:52,470 --> 00:16:54,590
পায়ে হেঁটেই তো ওরা পার হতে পারবে!
261
00:16:54,680 --> 00:16:56,510
ব্রিজ ধ্বংস করে বাল লাভটাই বা কী?
262
00:16:57,970 --> 00:17:01,140
এভাবে ব্রিজটা আস্ত রেখে
যাওয়াটা ঠিক হবে না।
263
00:17:01,220 --> 00:17:03,440
অন্তত, কিছুটা সময়ের জন্য হলেও
এটা তাদের হতবুদ্ধি করে দেবে।
264
00:17:05,900 --> 00:17:10,730
আশিরাদের মাথা দিন দিন
অকেজো হয়ে যাচ্ছে!
265
00:17:19,490 --> 00:17:21,120
বিয়র্ন! থোরফিন!
266
00:17:29,380 --> 00:17:31,170
- কী সমস্যা?
- কাছে আসো।
267
00:17:32,260 --> 00:17:33,170
কী হয়েছে?
268
00:17:35,180 --> 00:17:38,640
বিয়র্ন, যুবরাজকে বাহনে করে
এখানে নিয়ে আসো।
269
00:17:38,720 --> 00:17:40,470
তুমি হবে চালক।
270
00:17:40,560 --> 00:17:44,060
থোরফিন, তুমি যুবরাজের সাথে থাকবে।
271
00:17:44,140 --> 00:17:45,640
কী?
272
00:17:48,150 --> 00:17:49,060
হেই!
273
00:17:50,150 --> 00:17:50,980
আশিরাদ!
274
00:17:51,980 --> 00:17:52,820
তুমি সিরিয়াস?
275
00:17:55,320 --> 00:17:56,820
এটা আমার জন্মগত প্রতিভা।
276
00:17:58,030 --> 00:18:00,070
আমি একজন মানুষের আদ্যপান্ত
বলে দিতে পারি...
277
00:18:00,160 --> 00:18:02,580
শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই।
278
00:18:03,200 --> 00:18:06,120
যে যতই চালাক কিংবা মূর্খ
হোক না কেন...
279
00:18:06,830 --> 00:18:11,500
প্রত্যেকটা দলেই একজন কিংবা
একজনের বেশি গাদ্দার থাকেই।
280
00:18:13,170 --> 00:18:14,590
মানে?
281
00:18:15,090 --> 00:18:16,630
যুবরাজকে অপহরণ করব আমরা?
পাগল হয়েছিস?
282
00:18:16,720 --> 00:18:18,590
মূর্খ! আস্তে কথা বল!
283
00:18:19,220 --> 00:18:20,390
আতলি!
284
00:18:20,470 --> 00:18:23,060
আশিরাদের শেষ সময় ঘনিয়ে আসছে।
285
00:18:23,140 --> 00:18:26,770
থোরকেলের কাছে যুবরাজকে সমর্পন
করে ওর দলে যোগ দেব আমরা।
286
00:18:26,850 --> 00:18:29,850
দলের অর্ধেকেরও বেশি লোক ইতোমধ্যেই
আমাদের পক্ষে আছে এখন।
287
00:18:30,560 --> 00:18:33,020
বাকি অর্ধেককেও দলে আনা
কঠিন কিছু হবে না।
288
00:18:34,480 --> 00:18:35,940
উনার সাথে বেইমানি করবি তুই?
289
00:18:37,700 --> 00:18:39,360
আশিরাদের সাথে বেইমানি?
290
00:18:39,910 --> 00:18:43,540
এটাকে বেইমানি বলিস না, আতলি।
291
00:18:43,620 --> 00:18:46,370
সে ভালো একজন সর্দার।
নিজের কাজটা সে বেশ ভালো বোঝে।
292
00:18:47,370 --> 00:18:50,540
সেজন্যই তাকে সর্দার মেনে এতদিন
আমরা তার কথা অনুযায়ী চলেছি।
293
00:18:50,630 --> 00:18:53,710
আমাদের কিচ্ছু হবে না!
পালাতে পারবো আমরা!
294
00:18:53,800 --> 00:18:55,960
এত জোর গলায় কী করে বলছিস?
295
00:18:56,050 --> 00:18:58,090
সময় আসলে নিজেই দেখতে পাবি।
296
00:18:58,170 --> 00:19:00,340
এখনকার অবস্থাটাই দেখ?
297
00:19:00,430 --> 00:19:03,180
একটার পর একটা ভুল
সিদ্ধান্ত নিয়ে চলেছে সে।
298
00:19:03,260 --> 00:19:05,010
ভাগ্য আর তার পক্ষে কথা বলছে না।
299
00:19:05,100 --> 00:19:07,890
থোরকেল আমাদের পিছু তাড়া করছে!
300
00:19:10,230 --> 00:19:12,060
আমার দিকে এভাবে চেয়ে থাকিস না!
301
00:19:13,060 --> 00:19:16,570
হ্যাঁ, এটা ঠিকই বলেছিস যে উনি
ভালো একজন সর্দার!
302
00:19:17,440 --> 00:19:20,990
তাহলে, থোরকেলের সাথে সে
ঝামেলা করতে গেল কেন?
303
00:19:21,070 --> 00:19:22,410
ভাই...
304
00:19:22,490 --> 00:19:24,200
এই ব্যাপারে আমিও অসন্তুষ্ট!
305
00:19:25,200 --> 00:19:26,870
কিন্তু, পরিস্থিতির দাবী মানতেই হবে।
306
00:19:27,500 --> 00:19:29,870
আশিরাদ বাজি ধরেছে আর
সেই বাজিতে হেরেছে।
307
00:19:30,790 --> 00:19:31,960
এটাই খোলা চোখে এখন দৃশ্যমান।
308
00:19:43,180 --> 00:19:44,890
ভালো কাজ দেখিয়েছ।
309
00:19:45,510 --> 00:19:49,140
ওরা স্লেজ আর মালামাল নিয়ে চলাচল করতে
গেলে এখন অসুবিধার সম্মুখীন হবে।
310
00:19:49,230 --> 00:19:51,480
যদি ওরা ওদের মালামাল ত্যাগ করে
আমাদের পিছু তাড়া করতে থাকে?
311
00:19:51,560 --> 00:19:55,320
তাহলে, ওদের বাকিটা সময়
খাবার জোগাড়েই পার হবে।
312
00:19:55,400 --> 00:19:57,940
খানাদানা ছাড়া আমাদের তাড়া
করার মতো শক্তি পাবে না ওরা।
313
00:19:58,940 --> 00:20:01,700
সবাই! যাত্রা শুরু করো!
314
00:20:10,000 --> 00:20:10,830
ওরা চলে এসেছে!
315
00:20:18,670 --> 00:20:20,380
আমি কিছু একটা দেখতে পাচ্ছি!
316
00:20:41,070 --> 00:20:44,320
অবশেষে...
317
00:20:44,410 --> 00:20:46,070
তোমাদের খুঁজে পেলাম!
318
00:20:54,620 --> 00:20:56,630
- অবিশ্বাস্য!
- নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না!
319
00:20:56,710 --> 00:20:59,460
- একটা বর্শা?
- তিনজনকে বর্শার এক আঘাতেই মেরে ফেলেছে!
320
00:20:59,550 --> 00:21:00,880
না! সংখ্যায় ওরা চারজন হবে!
321
00:21:00,960 --> 00:21:02,720
খুব খারাপ হচ্ছে এটা!
322
00:21:02,800 --> 00:21:04,300
এবার মনে হচ্ছে কপালে
মরনই লেখা আছে!
323
00:21:05,050 --> 00:21:07,680
সবাই শান্ত হও!
324
00:21:07,760 --> 00:21:09,350
সে এখনও বেশ দূরে অবস্থান করছে।
325
00:21:09,430 --> 00:21:12,930
ব্রিজটাও আমরা ধ্বংস করে ফেলেছি!
বর্শার ঘটনা আপাতত ভুলে যাও!
326
00:21:13,020 --> 00:21:14,640
ব্রিজ?
327
00:21:14,730 --> 00:21:16,480
ব্রিজ ধ্বংস করে লাভ তো হলো না!
328
00:21:16,560 --> 00:21:19,520
তারা এই নদী পায়ে হেঁটেই
পার হতে পারবে!
329
00:21:19,610 --> 00:21:21,530
ব্রিজ ধ্বংস করে কাজের
কাজ কিচ্ছু হয়নি!
330
00:21:21,610 --> 00:21:23,110
তোমার তাই মনে হয়?
331
00:21:23,190 --> 00:21:25,700
তোমার তাই মনে হলে এখনই
জায়গাটা ত্যাগ করছি আমরা।
332
00:21:25,780 --> 00:21:27,870
প্রত্যেকটা মুহূর্ত এখন মূল্যবান।
333
00:21:29,620 --> 00:21:31,410
আর পারবো না হাঁটতে!
334
00:21:31,490 --> 00:21:33,830
কয়েকটা সপ্তাহ গাধার মতো
কেবল ছুটেই চলেছি!
335
00:21:33,910 --> 00:21:37,420
আর কোন উপায় তোমার
মাথায় আসে না!
337
00:21:40,000 --> 00:21:41,800
থোরকেলের সাথে লড়ে আমরা
জিততে পারবো না।
338
00:21:42,840 --> 00:21:45,090
আর একটা দিন কষ্ট করে
আগাতে থাকি আমরা।
339
00:21:45,170 --> 00:21:47,430
তাহলেই, ব্রিজ ধ্বংস করাটা কাজে আসবে।
340
00:21:49,220 --> 00:21:51,810
ওদের চলতে গেলে সাথের
মালামাল নিয়েই চলতে হবে।
341
00:21:51,890 --> 00:21:55,060
এতে করে দ্রুত গতিতে ওরা আমাদের
তাড়া করতে পারবে না।
342
00:21:55,140 --> 00:21:59,060
ওরা মালামালের মায়া ত্যাগ করে আমাদের পিছু
নিলেও রসদের অভাবে খুব শীঘ্রই পিছু হটবে।
343
00:21:59,150 --> 00:22:02,150
ওরা আর একদিনের মতো তাড়া
করার সামর্থ্য রাখে আমাদের।
344
00:22:02,230 --> 00:22:03,820
বুঝেছ সবাই?
345
00:22:04,490 --> 00:22:06,450
বুঝলে পা চালাও!
346
00:22:06,740 --> 00:22:10,070
আর একটা দিন বেশি বাঁচবো
কিনা সে নিশ্চয়তাও নেই।
347
00:22:16,410 --> 00:22:19,880
আচ্ছা? মনে হয় বিদায় জানানোর
সময় হয়ে এসেছে।
348
00:22:19,960 --> 00:22:22,050
আমার তাড়া আছে, ক্ষমা করো!
349
00:23:14,960 --> 00:23:20,050
বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটি দেখার
জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।