1 00:01:44,950 --> 00:03:08,950 অনুবাদ ও সম্পাদনা মোহাম্মদ ইউসুফ 1 00:00:21,930 --> 00:00:25,520 কোনুত মারা গেছে বলতে চাচ্ছো? 2 00:00:28,070 --> 00:00:32,070 না। সে নিখোঁজ হয়ে গেছে! 3 00:00:33,030 --> 00:00:36,410 র‍্যাগনারের দল কোনুতকে উদ্ধারের চেষ্টা করছিল... 4 00:00:36,490 --> 00:00:39,290 এবং, মার্লবোরগে থোরকেলের সাথে যুদ্ধ করেছিল। 5 00:00:40,330 --> 00:00:41,950 কিন্তু, যুদ্ধের এক পর্যায়ে আচানক... 6 00:00:42,040 --> 00:00:44,670 মহামান্য যুবরাজ নিখোঁজ হয়ে গেছেন। 7 00:00:48,090 --> 00:00:52,550 ওরা থোরকেলের হাতে তাহলে বন্দী নয়? 8 00:00:52,630 --> 00:00:56,760 না। থোরকেলের দলে যুবরাজ কিংবা যুবরাজের মতো দেখতে কাউকেই... 9 00:00:56,840 --> 00:01:01,470 গত দুদিন ধরে দেখা যায়নি। 10 00:01:03,350 --> 00:01:06,980 সে হয়তো এখনও বেঁচে আছে এবং সাহায্যের জন্য অপেক্ষা করছে। 11 00:01:08,060 --> 00:01:10,570 যদিও, আমরা যদি সাহায্যের জন্য বাহিনী পাঠাই... 12 00:01:10,650 --> 00:01:13,570 গ্রীষ্ম আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 13 00:01:13,650 --> 00:01:16,110 আমি জানি আপনি খুব দুঃশ্চিন্তায় আছেন উনাকে নিয়ে... 14 00:01:16,200 --> 00:01:18,490 মহামান্য রাজা, 15 00:01:22,660 --> 00:01:29,750 যদি কোনুত ওর ভাই হ্যারল্ডের মতো বিচক্ষণ হতো... 18 00:01:31,130 --> 00:01:36,220 তাহলে, হয়তো সে নিখোঁজ হতো না। 19 00:03:13,730 --> 00:03:15,150 আরে বাহ! শিশির পড়ছে! 21 00:03:16,320 --> 00:03:19,490 তার মানে, যুদ্ধের সমাপ্তি হলো আপাতত! 22 00:03:19,570 --> 00:03:20,700 শীত। 23 00:03:20,780 --> 00:03:22,570 ১১ই ডিসেম্বর, ১০১৩ খ্রিস্টাব্দ গ্লোসেস্টার, মার্সিয়া। 24 00:03:22,660 --> 00:03:26,120 তোমার ঠান্ডা বাতাস তো একজন যোদ্ধার তপ্ত মস্তিষ্কও ঠান্ডা করে দিচ্ছে! 25 00:03:26,200 --> 00:03:28,870 হে, শীত! 26 00:03:28,950 --> 00:03:32,500 ক্যাপ্টেন, রোস্ট করা শুকর নাকি আগুনে ঝলসানো শুকরের মাংস, কোনটা খাবেন? 27 00:03:32,580 --> 00:03:33,580 দুটোই দাও! 28 00:03:39,800 --> 00:03:42,550 আপনার কথা বোঝা যাচ্ছে না! খাবার আগে পেটে চালান করুন! 29 00:03:42,640 --> 00:03:43,640 আচ্ছা। 30 00:03:45,800 --> 00:03:48,470 সব মিলিয়ে বলতে গেলে... 31 00:03:48,560 --> 00:03:51,890 যুবরাজের পলায়ন আমাদের জন্য বেশ বড় একটা ধাক্কা! 32 00:03:51,980 --> 00:03:54,730 সে পালায়নি! আপনিই ওদের হাতে ওকে তুলে দিয়েছেন! 33 00:03:54,810 --> 00:03:59,900 যুবরাজটা বলদ হলেও কাজে আসতে পারতো! 34 00:03:59,990 --> 00:04:03,450 উনাকে অপহরণ করে অঢেল মুক্তিপণ আদায় করতে পারতাম রাজার কাছ থেকে! 35 00:04:03,530 --> 00:04:06,370 এতে করে আমার দলের লোকসংখ্যাও বাড়ানো যেত! 36 00:04:06,450 --> 00:04:09,160 সে আমাদের হাতে থাকলে এখন... 37 00:04:09,240 --> 00:04:11,410 এসব কোন কিছুই অসম্ভব ছিল না। 38 00:04:11,500 --> 00:04:13,580 সে আর বলতে! 39 00:04:13,670 --> 00:04:16,250 এই, ইংরেজ মেয়ে! 40 00:04:16,340 --> 00:04:17,630 জি? 41 00:04:17,710 --> 00:04:20,090 আরো এক প্লেট শুকরের মাংস আর বিয়ার নিয়ে আসো! 42 00:04:20,170 --> 00:04:23,180 মালিক! উনি আরো এক প্লেট শুকরের মাংসের অর্ডার দিয়েছেন! 43 00:04:23,260 --> 00:04:25,720 আরো একটা? ধুর বাল! 44 00:04:25,800 --> 00:04:29,930 ওই বানচোদের বাচ্চাগুলো পুরো শহরটাই দেখা যাবে গিলে খেয়ে বসে আছে! 45 00:04:30,020 --> 00:04:32,980 মাংস রান্না করতে করতে 46 00:04:33,060 --> 00:04:34,650 কান্না বন্ধ করো আহাম্মকের দল! 47 00:04:38,480 --> 00:04:43,400 যুবরাজকে হারিয়ে ফেলার আগেই ইংরেজদের হাতে ওকে তুলে দেওয়া উচিৎ ছিল। 48 00:04:45,410 --> 00:04:46,870 কী? 49 00:04:46,950 --> 00:04:49,490 তোমার মতিগতি বোঝা দায়। 50 00:04:49,580 --> 00:04:53,460 আগুনের লেলিহান শিখায় যখন সব পুড়ছিল, তোমাকে দেখে মনে হচ্ছি ধেই ধেই করে নাচবে! 51 00:04:53,540 --> 00:04:56,040 নাচবো নাতো কী করবো? 52 00:04:56,130 --> 00:04:58,840 আমরা যোদ্ধা! 53 00:04:58,920 --> 00:05:01,590 আর, যোদ্ধার বেঁচে থাকাটা তখনই ফলপ্রসূ হয় যখন সে যুদ্ধের ময়দানে থাকে! 54 00:05:04,760 --> 00:05:05,760 কিন্তু, কিছু... 55 00:05:05,880 --> 00:05:08,720 খারাপ খবরও আমার কানে এসেছে। 56 00:05:10,220 --> 00:05:13,020 শীতকালে সম্ভবত যুবরাজকে... 57 00:05:13,100 --> 00:05:16,850 উদ্ধারের আশা আর নেই। 58 00:05:16,940 --> 00:05:18,230 কী? 59 00:05:18,310 --> 00:05:20,650 এটা তো খুব খারাপ হলো! 60 00:05:20,730 --> 00:05:24,360 হুম! ডেনমার্ক পুরো ইংল্যান্ডকেই দখল করার ফন্দি আটছে। 61 00:05:24,450 --> 00:05:28,200 যদি তাই হয়, আমাদের আত্মসমর্পন করা ছাড়া উপায় থাকবে না। 62 00:05:30,450 --> 00:05:33,950 যখনই মনে কু ডাক শুনতে পাই, কেন সেটা সত্যি হয়ে যায় সবসময়? 63 00:05:34,040 --> 00:05:38,170 কী করবে এখন? নিশ্চিত মৃত্যু জেনেও রাজা সিউয়েনকে আক্রমণ করবে? 64 00:05:38,250 --> 00:05:39,500 চুপ করো, বোকা! 65 00:05:39,590 --> 00:05:43,550 আমি লড়তে ভালোবাসি, কিন্তু হারতে না! 66 00:05:43,630 --> 00:05:45,420 যখন আমি লড়ি, জেতার জন্যই লড়ি! 67 00:05:51,350 --> 00:05:53,220 এভাবে অলস বসে থেকে একদমই ভালো লাগছে না। 68 00:05:53,310 --> 00:05:57,690 ইশ, যুদ্ধ যদি আজীবন চলতো! 69 00:05:59,020 --> 00:06:01,520 আমি একজন বার্তাবাহক! প্রভু আছেন এখানে? 70 00:06:07,650 --> 00:06:09,570 কোন কিছু শুনতে পেলে, ইয়ের? 71 00:06:09,660 --> 00:06:11,780 ঘোড়ার ডিম, শুনবোটা কী? 72 00:06:13,080 --> 00:06:14,290 ঠান্ডায় উল্টো কান ব্যাথা করছে আমার! 74 00:06:17,410 --> 00:06:18,920 জায়গাটা বেশ শান্ত এবং নীরব। 75 00:06:19,000 --> 00:06:21,920 চারদিকে প্রহরী নিয়োজিত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। 76 00:06:22,000 --> 00:06:24,170 বিপদ কোন সময় চলে আসবে তার কোন ঠিকঠিকানা নেই। 77 00:06:25,340 --> 00:06:28,970 ওদের ব্যাপারে কিছু ভাবলে? 78 00:06:29,050 --> 00:06:31,850 ঘন্টাখানেক ধরে ওখানে বসে বিড়বিড় করছে! 79 00:06:31,930 --> 00:06:36,560 - ওরা? ওদের উপর নজর রাখতে হবে! - ঈশ্বর, আমাদেরকে ক্ষমা করে দিন! 80 00:06:36,640 --> 00:06:40,190 "ক্ষমা" শব্দটা শুনলাম মনে হলো। 81 00:06:40,270 --> 00:06:44,650 স্রষ্টার কাছে প্রত্যেকটা মুহূর্ত ক্ষমা চাইতে হবে কেন? 82 00:06:44,730 --> 00:06:45,980 যন্ত্রণা! 83 00:06:48,740 --> 00:06:51,070 হে, দয়ালু ঈশ্বর! 84 00:06:51,160 --> 00:06:53,830 হে, স্বর্গের সিংহাসনে উপবিষ্ট খোদা! 85 00:06:53,910 --> 00:06:56,870 নিরীহ নিষ্পাপ গ্রামবাসীদের আত্মাকে স্বর্গে প্রবেশের অনুমতি দাও! 86 00:06:56,950 --> 00:06:59,920 জীবনভর কষ্ট করা এই নিরপরাধ প্রাণগুলোকে তুমি আর কষ্ট দিও না! 87 00:07:00,000 --> 00:07:04,420 যে এসব নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তাকে হিদায়াত দান করো, প্রভু। 88 00:07:04,500 --> 00:07:07,460 দয়া করে আমাদের সকল ক্ষুদ্রাতিক্ষুদ্র পাপও তুমি ক্ষমা করে দাও! 89 00:07:10,930 --> 00:07:14,300 নিরীহর জন্যও ক্ষমা চায়, পাপীর জন্যও ক্ষমা চায়! ঈশ্বর ক্ষমার ডালি নিয়ে বসে আছেন! 90 00:07:21,190 --> 00:07:22,770 ঈশ্বর... 91 00:07:22,860 --> 00:07:26,320 আমার কন্ঠ কি তোমার কানে পৌছাচ্ছে? 92 00:07:29,070 --> 00:07:30,610 আমাদের প্রভু! 93 00:07:31,410 --> 00:07:32,820 তুমি... 94 00:07:32,910 --> 00:07:36,240 আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছ। 95 00:07:37,330 --> 00:07:40,330 অথচ, তোমার ক্ষমতার ছিটেফোঁটাও দাওনি। 96 00:07:42,250 --> 00:07:43,290 ঈশ্বর... 97 00:07:44,500 --> 00:07:48,340 ভাল এবং মন্দ, দুই প্রকৃতির মানুষকেই সমানভাবে ভালোবাসো তুমি! 98 00:07:49,460 --> 00:07:53,260 কেন আমাদের এরকম নিষ্ঠুর পরীক্ষা নিচ্ছ তুমি? 99 00:07:54,600 --> 00:07:55,600 ঈশ্বর... 100 00:07:56,850 --> 00:07:58,680 তুমি কি... 101 00:07:58,770 --> 00:08:01,190 আমার কথা শুনতে পাচ্ছো? 102 00:08:02,480 --> 00:08:03,770 ঈশ্বর! 103 00:08:05,230 --> 00:08:07,020 আমার সন্দেহ হয়... 104 00:08:08,400 --> 00:08:10,280 - তোমার ভালোবাসা কি তবে... - থামুন! 105 00:08:20,450 --> 00:08:22,330 আপনি কি... 106 00:08:22,410 --> 00:08:23,830 ঈশ্বরের মহিমায় সন্দেহ প্রকাশ করছেন!? 107 00:08:28,920 --> 00:08:33,180 নিজেকে খ্রিস্টান বলতে লজ্জা করে না আপনার? ঈশ্বরকে ভয় পাওয়া উচিৎ আপনার! 108 00:08:33,260 --> 00:08:36,180 ঈশ্বরের দয়ার প্রতি আমাদের কখনোই সন্দেহ পোষণ করা উচিৎ নয়! 109 00:08:40,140 --> 00:08:41,140 প্রত্যেক বাবাই... 110 00:08:42,520 --> 00:08:46,560 তার সন্তাককে বেশ ভালোবাসে। 111 00:08:50,820 --> 00:08:51,820 মহামান্য! 112 00:08:54,860 --> 00:08:56,490 এ! দাঁড়ান যুবরাজ! 113 00:09:07,130 --> 00:09:08,290 বাবা... 114 00:09:11,210 --> 00:09:12,800 এক ঝাঁক ড্যানিশ আর্মি? 115 00:09:12,880 --> 00:09:14,300 ঠিক বলছ? 116 00:09:14,380 --> 00:09:16,930 হ্যাঁ, বার্তাবাহক তো সেরকমটাই বললো! 117 00:09:17,010 --> 00:09:21,430 সেভার্ন নদের পাশে অবস্থিত একটা গ্রাম তারা দখল করেছে। 118 00:09:21,520 --> 00:09:24,890 স্থানীয় জোতদার আমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছে। 119 00:09:24,980 --> 00:09:30,900 বেঁচে যাওয়া একজন গ্রামবাসী বলেছে, শত্রুর সংখ্যা ১৫০ থেকে ২০০ জন হবে। 121 00:09:30,980 --> 00:09:35,570 প্রতিবেশী গ্রামের সৈন্যরা ইতোমধ্যেই সেখানে রওনা দিয়েছে... 122 00:09:35,650 --> 00:09:39,410 কিন্তু, আমরা চাই আপনিও আসুন কারণ আপনার দল সবচেয়ে শক্তিশালী! 123 00:09:39,490 --> 00:09:42,910 - কী ভাবছ? - কিছু না। 124 00:09:43,000 --> 00:09:49,380 বছরের এই সময়টাতে এত ড্যানিশের সেখানে থাকার কথা না। 126 00:09:49,460 --> 00:09:52,840 তাদের এই মুহূর্তে সাগরে থাকার কথা, কিন্তু এখন তারা গেইন্সবোর্গে রওনা দিয়েছে তাও আবার স্থলভূমিতে! 127 00:09:53,840 --> 00:09:57,590 ওরা নিশ্চয়ই শিশিরের কারণে সেখানে আটকা পড়েছে! 128 00:09:57,680 --> 00:09:59,550 আমি শতভাগ নিশ্চিত, সেখানে... 129 00:10:03,430 --> 00:10:06,480 থোরফিন আর কোনুত অবস্থান করছে। 130 00:10:06,560 --> 00:10:10,360 এই যে! সবাই কান খুলে শোনো! এখনই আমার বের হতে হবে! 131 00:10:11,360 --> 00:10:12,610 আর... 132 00:10:12,690 --> 00:10:14,610 তুমি... 133 00:10:14,690 --> 00:10:17,450 আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। 134 00:10:17,530 --> 00:10:20,620 ৫০০ জন লোক, ৫ দিনের জন্য যথেষ্ট হবে। 135 00:10:20,700 --> 00:10:23,120 ৫০০ জন? 136 00:10:25,080 --> 00:10:27,460 আবারও সময় এসেছে! 137 00:10:27,540 --> 00:10:31,750 সময়টা আশা করি ভালোই কাটবে। 138 00:10:32,920 --> 00:10:35,960 অনেক গুলো দিন পর আমার তরবারিকে রক্ত দিয়ে গোসল করাবো! 139 00:10:46,140 --> 00:10:48,310 সব মিলিয়ে কতজন আছে সেখানে, ইয়ের? 140 00:10:48,390 --> 00:10:51,310 কে জানে? ৫০ কিংবা ১০০ জন হতে পারে। 141 00:10:51,400 --> 00:10:55,280 তারা বনের পথ ধরে এগিয়ে আসছে। 142 00:10:55,360 --> 00:10:58,110 একটু তাড়াতাড়িই আমাদের খোঁজ পেয়ে গেল! 143 00:10:58,200 --> 00:10:59,610 কোথাও কোন ভুল করিনি তো আমরা? 144 00:10:59,700 --> 00:11:01,780 জানি না... 145 00:11:01,870 --> 00:11:04,620 আমাদের সন্ধান পেয়ে গেছে তারা! নিয়তি বদলাতে পারবো না! 146 00:11:04,700 --> 00:11:06,620 এখন কী রওনা দেব? 147 00:11:06,700 --> 00:11:08,960 আজ রাতে? অসম্ভব? 148 00:11:09,040 --> 00:11:11,460 মাত্র দুটো নৌকার কাঠামো বানিয়েছি! 149 00:11:11,540 --> 00:11:13,540 ৩য় টার কাজ আগামীকাল শুরু করব! 150 00:11:13,630 --> 00:11:17,710 তাই? ধন্যবাদ। ও দুটোর কাজ রাতের মধ্যেই শেষ করুন। 151 00:11:17,800 --> 00:11:19,880 যেটা শেষ করতে পারবেন না সেটা নেবো না আমরা। 152 00:11:19,970 --> 00:11:21,970 আমি আগেই বলেছি এটা অসম্ভব! 153 00:11:22,050 --> 00:11:24,100 মাত্র দুজন কাজ করে আমার সাথে। 154 00:11:24,180 --> 00:11:26,970 ইংরেজ আর্মি আমাদের সন্ধান পেয়ে গেছে। 155 00:11:27,060 --> 00:11:29,140 - তারা আমাদের খোঁজ পেয়ে গেছে? - হ্যাঁ। 156 00:11:29,230 --> 00:11:31,900 তারা এখন আমাদের এখানেই এগিয়ে আসছে। 157 00:11:31,980 --> 00:11:34,150 ওরা ড্যানিশদের কুকুরের চেয়েও বেশি ঘৃণা করে। 158 00:11:34,230 --> 00:11:35,270 অসম্ভব! 159 00:11:35,360 --> 00:11:37,860 আমাদের দ্রুত করতে হবে নয়তো পালাবার শেষ সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। 160 00:11:39,190 --> 00:11:40,820 বুঝেছেন? দ্রুত হাত লাগিয়ে কাজ শেষ করুন। 161 00:11:40,900 --> 00:11:42,700 আচ্ছা! 162 00:11:42,780 --> 00:11:45,780 বিয়র্ন! 163 00:11:45,870 --> 00:11:49,750 খোঁজ লাগাও কীভাবে ওরা আমাদের ঠিকানা জেনে গেল। 164 00:11:49,830 --> 00:11:51,540 এখনই যাচ্ছি। 165 00:11:51,620 --> 00:11:53,630 দাঁড়াও, বিয়র্ন! 166 00:11:53,710 --> 00:11:55,750 আরেকটা বিষয়... 167 00:11:55,840 --> 00:11:57,130 এটা বেশ ভালো একটা সুযোগ। 168 00:11:57,210 --> 00:11:59,550 যা আলোচনা করেছি আমরা সেই অনুযায়ী এবার কাজ করো। 169 00:12:01,720 --> 00:12:02,760 শালারা আমাদের খোঁজ পেয়ে গেছে? 170 00:12:03,840 --> 00:12:05,890 ধুর, ভাগ্যটা অনেক খারাপ! 171 00:12:05,970 --> 00:12:09,890 সমস্যা নেই! ইংরেজ হাঁদারামগুলো গায়ে গতরে দুর্বল! 172 00:12:09,980 --> 00:12:12,350 না, সেটা বলছি না। 173 00:12:12,440 --> 00:12:14,650 আমি আশিরাদের ভাগ্যের কথা বলছি। 174 00:12:14,730 --> 00:12:16,230 ভাগ্য? 175 00:12:16,310 --> 00:12:18,650 প্রথমে শিশিরে আমরা আটকা পড়লাম, আর এখন এসব! 176 00:12:18,730 --> 00:12:22,780 এবারই প্রথমবারের মতো ও যে সিদ্ধান্তই নিচ্ছে তাতে ভাগ্যের সহায়তা পাচ্ছে না। 177 00:12:29,620 --> 00:12:32,960 আরে! কী সুন্দর নাদুস নুদুস একটা খরগোশ! 178 00:12:33,040 --> 00:12:37,290 - একাই ধরেছ নাকি, থোরফিন? - কী? 179 00:12:37,380 --> 00:12:40,840 একাই খাবে? আগুনে পুড়িয়ে খাবে নাকি? 180 00:12:40,920 --> 00:12:43,260 তাতে আপনার কী? 181 00:12:43,340 --> 00:12:45,220 শুধু মাংস খাওয়াটা ঝুকিপূর্ণ! I 182 00:12:45,300 --> 00:12:47,970 কিছু সবজীর সাথে সিদ্ধ করে খাও! 183 00:12:48,050 --> 00:12:50,600 আমি খরগোশের মাংস দিয়ে স্যুপ বানিয়ে দিচ্ছি। 184 00:12:51,890 --> 00:12:55,980 আমার খাবার আমি খাবো, কীভাবে খাবো সেটাও আপনাকে শিখিয়ে দিতে হবে নাকি? 185 00:12:56,060 --> 00:12:59,360 চুলা তো লাগবেই রান্নার জন্য, তাই না? 186 00:12:59,440 --> 00:13:00,610 আসো! 187 00:13:04,400 --> 00:13:07,490 মহামান্য যুবরাজ! আমি মটরশুঁটি, বাঁধাকপি আর খরগোশ নিয়ে এসেছি! 188 00:13:07,570 --> 00:13:08,580 খরগোশ? 189 00:13:08,660 --> 00:13:11,290 হ্যাঁ, থোরফিন ধরেছে খরগোশটা! 190 00:13:11,370 --> 00:13:13,710 ভাবলা, স্যুপের সাথে খেলে মন্দ লাগবে না। 191 00:13:20,130 --> 00:13:21,300 ধন্যবাদ। 192 00:13:21,380 --> 00:13:23,130 রক্ত বের করে খরগোশটা কাটাকাটি শুরু করো। 193 00:13:34,520 --> 00:13:37,520 আয়োজন সামান্য, কিন্তু স্বাদ একেবারে অমৃতের মতো! 194 00:13:37,600 --> 00:13:38,860 খরগোশের মাংসের কারণে খেতে ভাল লাগছে। 195 00:13:38,940 --> 00:13:42,400 লবণ দেওয়া মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে, ধন্যবাদ থোরফিন। 196 00:13:45,780 --> 00:13:47,530 কী হলো? খাও? 197 00:13:47,610 --> 00:13:49,030 তোমার শিকার করা খরগোশের মাংস। 198 00:13:56,330 --> 00:13:59,920 খেতে তোফা লাগছে না? এরপরে হরিণ ধরে আনবে! 199 00:14:02,170 --> 00:14:05,170 ভেবেছিলাম, রাজবংশের লোকেরা রান্নাবান্না করে না। 200 00:14:05,260 --> 00:14:08,340 রান্নাটা আমার শখ, যদিও নিয়মিত রান্না করা হয় না। 201 00:14:08,430 --> 00:14:10,890 র‍্যাগনার ব্যাতিত কেউ সেটা জানে না। 202 00:14:10,970 --> 00:14:13,520 এ ব্যাপারে কাউকে বলবে না, ঠিক আছে? 203 00:14:13,600 --> 00:14:15,430 বললে সমস্যাটা কী? 204 00:14:17,060 --> 00:14:18,730 বহুদিন আগে... 205 00:14:18,810 --> 00:14:20,650 আমি কিছু কড মাছ রেঁধেছিলাম। 206 00:14:21,730 --> 00:14:23,480 খেতে বেশ ভালো হয়েছিল। 207 00:14:23,570 --> 00:14:25,740 তাই, বাবার নিকট নিয়ে গিয়েছিলাম। 208 00:14:33,540 --> 00:14:36,500 কিন্তু, সেটা ছুঁয়েও দেখেনি। 209 00:14:36,580 --> 00:14:38,920 বেশ রাগ করেছিলেন তিনি। 210 00:14:39,000 --> 00:14:42,790 "তুমি একজন সম্রাটের ছেলে! চাকরদের মতো আচরণ করবে না!" এরকমটাই বলেছিলেন তিনি। 211 00:14:43,960 --> 00:14:47,220 এরপর আমার রান্নাবান্নার কাজটা করতে নিষেধ করে দেন। 212 00:14:48,430 --> 00:14:51,050 একজন রাজার সন্তানের নাকি নিজের কাজ করা শোভা পায় না। 213 00:14:55,770 --> 00:14:57,230 সেই সময়... 214 00:14:57,310 --> 00:15:00,560 মহামান্য রাজা নিশ্চয়ই কোন কাজে ব্যাস্ত ছিলেন। 215 00:15:00,650 --> 00:15:04,520 যুদ্ধ শেষ হলে উনার জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে যাবেন। 216 00:15:04,610 --> 00:15:06,740 নিশ্চয়ই উনি খুশি হবেন এতে। 217 00:15:10,990 --> 00:15:12,780 হাঁসের মাংস? 218 00:15:12,870 --> 00:15:15,080 হাঁসের মাংস কখনও রেঁধেছিলাম এর আগে? 219 00:15:15,160 --> 00:15:17,540 হ্যাঁ, অবশ্যই! 220 00:15:17,620 --> 00:15:21,290 ইয়ুলে এর আগে হাঁসের মাংস খেয়েছিলেন, মনে নেই? 221 00:15:21,370 --> 00:15:23,460 হ্যাঁ, বেশ সুস্বাদু হয়েছিল খেতে। 222 00:15:23,540 --> 00:15:26,460 চেটেপুটে খেয়েছিলেন একেবারে। 223 00:15:26,550 --> 00:15:29,170 ঘন ঝোল দিয়ে খেতে বেশ মজা লাগে! 224 00:15:29,260 --> 00:15:31,430 ঝোল? 225 00:15:33,390 --> 00:15:35,310 র‍্যাগনার? 226 00:15:35,390 --> 00:15:37,560 আরে, আমি একজন বার্তাবাহক! 227 00:15:39,350 --> 00:15:41,350 হঠাত এই সময়ে এসেছ? কী ব্যাপার? 228 00:15:41,440 --> 00:15:43,650 শত্রুরা আমাদের অবস্থান জেনে গেছে! 229 00:15:43,730 --> 00:15:46,270 বনের পূর্ব দিকে খুব শীঘ্রই একটা যুদ্ধ হতে যাচ্ছে! 230 00:15:46,360 --> 00:15:47,530 কী? 231 00:15:48,490 --> 00:15:50,490 ওদের লোকসংখ্যা কম যদিও... 232 00:15:50,570 --> 00:15:52,410 তবুও, সবাই সতর্ক থাকবে। 233 00:15:55,330 --> 00:15:56,700 এসবের মানে কী? 234 00:15:56,790 --> 00:15:59,080 এই গ্রামে আমরা ১০ দিন ধরে আছি! 235 00:15:59,160 --> 00:16:02,170 - এর মধ্যেই ওরা আমাদের খোঁজ পেল কীভাবে? - আমি কীভাবে জানবো? 236 00:16:05,130 --> 00:16:07,170 মাথাটা খারাপ হয়ে যাচ্ছে! 237 00:16:07,250 --> 00:16:10,170 নিরীহ গ্রামবাসীদের অকারণে মরতে হলো! 238 00:16:12,840 --> 00:16:14,430 যাই হোক... 239 00:16:14,510 --> 00:16:17,680 ইংরেজদের পরাজিত করে আমরা যাত্রা শুরু করব, প্রস্তুত হোন। 240 00:16:17,760 --> 00:16:19,140 আমি প্রথমেই বলেছিলাম! 241 00:16:19,220 --> 00:16:21,600 আমাদের উচিৎ ওয়েলসে ফিরে যায়া! 242 00:16:21,690 --> 00:16:23,690 না, এখন আমরা ডার্বির উদ্দেশ্যে যাত্রা করব। 243 00:16:25,360 --> 00:16:29,320 সে এখনও শত্রু দেশের মাটিতে পায়ে হেঁটে যাত্রা করতে চাচ্ছে? 245 00:16:29,400 --> 00:16:32,650 আশিরাদকে এখানে ডাকো, যাও! 246 00:16:32,740 --> 00:16:35,660 সে এখন যুদ্ধক্ষেত্রে রণ পরিকল্পনা ঠিক করতে ব্যস্ত। 247 00:16:35,740 --> 00:16:38,950 কথা বলতে চাইলে সশরীরে সেখানে গিয়েই বলুন। 248 00:16:39,040 --> 00:16:40,200 আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। 249 00:16:43,420 --> 00:16:46,840 অবিশ্বাস্য! তোমরা তোমাদের সর্দারের মতোই বদমাশ! 250 00:16:46,920 --> 00:16:48,590 তোমরা বেশ গোয়ার্তুমি করো! 251 00:16:48,670 --> 00:16:51,760 যেমনটা বলেছি, ভাগ্যের সহায়তা সে এবার পাচ্ছে না! 252 00:16:51,840 --> 00:16:53,470 সে কীভাবে তোমাদের সর্দার হয়? 253 00:16:53,550 --> 00:16:56,850 আমার তলোয়ারের কসম খেয়ে বলছি, আজ ওকে দেখিয়ে দেব... 254 00:16:56,930 --> 00:16:58,470 কত বড় গাধার বাচ্চা ও! 255 00:17:02,430 --> 00:17:03,560 হেই! 256 00:17:03,640 --> 00:17:05,100 হেই! 257 00:17:05,190 --> 00:17:07,360 যুদ্ধের শব্দ তো এদিক দিয়ে আসছে! 258 00:17:10,780 --> 00:17:13,950 অবশেষে খেয়াল করেছেন? অনেক দেরি করে বোঝেন সবকিছু! 259 00:17:14,030 --> 00:17:16,570 কী? বেইমানের বাচ্চা! তোরা... 260 00:17:37,930 --> 00:17:39,930 এটা কী করলি তোরা? 261 00:17:40,010 --> 00:17:42,680 দুঃখিত, টাকলা ভাই। 262 00:17:42,770 --> 00:17:44,810 আশিরাদের নির্দেশ এটা। 263 00:17:55,900 --> 00:17:59,200 লড়তে চান? সমস্যা নেই। 264 00:17:59,280 --> 00:18:01,410 কিন্তু, দিনশেষে মরণই আপনার কপালে লেখা আছে। 265 00:18:08,040 --> 00:18:12,420 আশিরাদকে নিয়ে আসো এখানে! ওর সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে! 266 00:18:12,500 --> 00:18:15,840 আপনার অন্তিম ইচ্ছা নাকি? বলুন, শুনব। 267 00:18:15,920 --> 00:18:18,130 ওকে এখানে নিয়ে আসো! 268 00:18:18,220 --> 00:18:20,760 যুবরাজের বিষয়ে কথা বলব ওর সাথে। 269 00:18:20,850 --> 00:18:22,220 ওকে যা বলার সরাসরি বলব! 270 00:18:24,930 --> 00:18:26,060 তাড়াতাড়ি ডাকো ওকে! 271 00:18:27,100 --> 00:18:29,850 বলুন আপনার অন্তিম ইচ্ছার ব্যাপারে। 272 00:18:39,160 --> 00:18:41,240 আমরা একাকী কথা বলতে পারি? 273 00:18:44,240 --> 00:18:46,200 কান্নার শব্দ বন্ধ হয়ে গেছে। 274 00:18:46,290 --> 00:18:47,830 যুদ্ধ শেষ হয়ে গেছে হয়তো। 275 00:18:53,840 --> 00:18:54,840 অবিশ্বাস্য! 276 00:18:56,010 --> 00:18:58,420 স্যুপ ঠান্ডা হয়ে গেছে। 277 00:19:01,090 --> 00:19:04,260 আপনার প্রতি আমি কৃতজ্ঞ। 278 00:19:04,350 --> 00:19:08,730 আপনি যুবরাজের ভীরুতাকে বাঁচিয়ে রেখেছিলেন। 279 00:19:08,810 --> 00:19:10,810 আপনার মৃত্যু তাকে বড় হতে সাহায্য করবে। 280 00:19:10,900 --> 00:19:13,230 কষ্ট তার ভেতরের ভয়টাকে গ্রাস করে ফেলবে। 281 00:19:14,610 --> 00:19:18,530 এখন থেকে আপনার হয়ে আমি ওর দেখভাল করব। 282 00:19:18,610 --> 00:19:20,610 আপনার ব্যাপারে সবার কাছে বলব... 283 00:19:21,780 --> 00:19:23,660 "আপনি ইংরেজদের হাতে নিহত হয়েছেন।" 284 00:19:26,660 --> 00:19:29,120 ঈশ্বরের নামে শপথ করো! 285 00:19:29,210 --> 00:19:32,420 কখনও যুবরাজকে বিপদের মুখে ছেড়ে যাবে না... 286 00:19:32,500 --> 00:19:33,880 সবসময়... 287 00:19:35,710 --> 00:19:38,880 নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যুবরাজকে রক্ষা করবে। 288 00:19:42,510 --> 00:19:46,010 আমি যে কোন মূল্যে যুবরাজ কোনুতের সুরক্ষা নিশ্চিত করব... 289 00:19:46,100 --> 00:19:49,640 এবং, র‍্যাগনারের মৃত্যুকে বৃথা যেতে দেব না। 290 00:19:50,850 --> 00:19:51,940 এখন খুশি হয়েছেন? 291 00:19:53,150 --> 00:19:55,190 কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে এই ভেবে... 292 00:19:55,270 --> 00:19:58,650 তোমার মতো পাষন্ডের কাছে যুবরাজকে রেখে যেতে হচ্ছে! 293 00:19:58,740 --> 00:20:00,650 আপনার কথা দ্রুত শেষ করুন। 294 00:20:00,740 --> 00:20:04,030 অনেক রক্ত ঝরছে আপনার। 295 00:20:09,790 --> 00:20:11,580 গেইনসবোর্গে পৌছবার আগেই... 296 00:20:12,920 --> 00:20:14,250 তোমার উচিৎ... 297 00:20:15,460 --> 00:20:18,460 নিজেকে প্রস্তুত করা... 298 00:20:21,380 --> 00:20:23,970 আসন্ন অস্থির মুহূর্তের জন্য। 299 00:20:24,050 --> 00:20:27,060 ডেনমার্কের সিংহাসনে কে বসবে সেটা নিয়ে প্রাসাদ... 300 00:20:27,140 --> 00:20:29,970 দু'ভাবে বিভক্ত হয়ে যাবে। 301 00:20:31,140 --> 00:20:33,810 এক ভাগ যুবরাজ কোনুতকে তাদের রাজা হিসেবে... 302 00:20:33,900 --> 00:20:35,810 পেতে চাইবে। 303 00:20:36,860 --> 00:20:40,070 আরেকভাগ চাইবে কোনুতের ভাই... 304 00:20:40,150 --> 00:20:41,690 হ্যারল্ডকে। 305 00:20:42,780 --> 00:20:44,910 ওরা রক্তের সম্পর্কের ধার ধারে না। 306 00:20:44,990 --> 00:20:47,660 ক্ষমতার জন্য যে কোন কিছু করতে পারে তারা। 307 00:20:47,740 --> 00:20:49,240 ক্ষমতা দখলের লড়াইয়ে... 308 00:20:49,330 --> 00:20:51,580 আপনজনও বেঈমান হয়ে যাবে। 309 00:20:53,000 --> 00:20:55,000 মহারাজা আশংকা করছেন... 310 00:20:55,080 --> 00:20:58,590 ডেনমার্ক রাজ্য হয়তো খন্ড বিখন্ড হয়ে যাবে। 311 00:21:00,000 --> 00:21:04,220 তার হৃদয় হয়তো ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। 312 00:21:09,600 --> 00:21:11,720 তিনি দুজনের মধ্যে একজনকে... 313 00:21:11,810 --> 00:21:14,100 হত্যার সিদ্ধান্ত নিয়েছেন। 314 00:21:14,190 --> 00:21:16,650 রাজা সিউয়েন একজন যুবরাজকে হত্যার সিদ্ধান্ত নিয়েছেন? 315 00:21:17,690 --> 00:21:19,650 রাজা যাকে মারতে চান... 316 00:21:19,730 --> 00:21:22,530 তাকে কৌশলে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছেন... 317 00:21:22,610 --> 00:21:25,450 যেন জনগণ তাকে দোষারোপ করতে না পারে। 318 00:21:26,660 --> 00:21:28,620 খুব সাবধান! 319 00:21:28,700 --> 00:21:31,620 যুবরাজ কোনুতের আসল শত্রু... 320 00:21:32,540 --> 00:21:33,620 এখন থেকে... 321 00:21:34,540 --> 00:21:37,080 তার বাবা, রাজা সিউয়েন... 322 00:21:37,170 --> 00:21:39,040 স্বয়ং! 323 00:21:40,800 --> 00:21:43,050 পাহাড়ের গিরিপথ ধরে যাও। 324 00:21:43,130 --> 00:21:45,130 সেটাই গেইনসবোর্গে যাওয়ার... 325 00:21:47,800 --> 00:21:49,890 একমাত্র রাস্তা। 326 00:21:49,970 --> 00:21:53,350 আমার ভাই সব ব্যবস্থা করে রাখবে... 327 00:21:54,520 --> 00:21:56,520 তোমার জন্য। 328 00:22:05,070 --> 00:22:07,740 কেন এরকম করলে? 329 00:22:07,820 --> 00:22:10,740 আমাকে আগেই বলতে পারতে। 330 00:22:13,160 --> 00:22:15,080 দয়া করে... 331 00:22:15,160 --> 00:22:16,410 শেষবারের মতো... 332 00:22:18,000 --> 00:22:19,210 যুবরাজের সাথে... 333 00:22:20,210 --> 00:22:21,670 আমার দেখা করিয়ে দাও। 334 00:22:23,500 --> 00:22:25,170 তাকে শেষ বিদায়টা জানাতে দাও! 335 00:22:26,880 --> 00:22:27,930 না। 336 00:22:33,350 --> 00:22:34,520 মহামান্য যুবরাজ... 337 00:22:35,520 --> 00:22:37,350 যখন যুদ্ধ শেষ হবে... 338 00:22:43,690 --> 00:22:46,280 আমরা একসাথে হাঁসের মাংস রান্না করব। 339 00:22:47,450 --> 00:22:48,610 আমি জানি... 340 00:22:50,030 --> 00:22:53,410 মহারাজা এতে বেশ... 341 00:22:55,750 --> 00:22:56,830 খুশি হবেন। 341 00:23:14,750 --> 00:23:20,830 বাংলা সাবটাইটেল দিয়ে এই এপিসোডটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।