1 00:00:10,546 --> 00:00:12,796 আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। 2 00:00:17,380 --> 00:00:19,130 পুরুষ হতে দেখেছি। 3 00:00:21,296 --> 00:00:23,463 তোমার পুরো জীবনচক্র দেখেছি। 4 00:00:24,421 --> 00:00:26,213 সময় তোমাকে বেছে নিয়েছে। 5 00:00:29,005 --> 00:00:30,755 ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে। 6 00:00:39,880 --> 00:00:42,838 কখনো ভুলো না যে আমরাও এখন তোমার বাড়িতে আছি। 7 00:00:42,921 --> 00:00:44,838 কেউ তোমার ক্ষতি করতে পারবে না। 8 00:00:45,796 --> 00:00:47,338 আমরা তোমাকে দেখে রাখবো। 9 00:00:51,005 --> 00:00:52,546 সময় সবসময় তোমার পাশে আছে। 10 00:00:54,171 --> 00:00:55,671 তুমি যেখানেই যাও। 11 00:00:56,838 --> 00:00:58,171 তুমি সময়কে ধারণ করবে। 12 00:00:59,421 --> 00:01:00,463 আর সময় তোমাকে। 13 00:01:05,588 --> 00:01:08,213 তুমি যা কিছু করো বা বলো... 14 00:01:08,796 --> 00:01:11,005 এটা সবই দেখতে ও শুনতে পায়। 14 00:01:17,396 --> 00:01:32,505 অনুবাদে: AsadujJaman Rofiqul Rony 20 00:01:35,096 --> 00:01:44,663 সম্পাদনায়: AsadujJaman 15 00:03:33,380 --> 00:03:35,630 ক্লডিয়া! তুমি এখনো যাওনি? 16 00:03:35,713 --> 00:03:38,171 আমি... আমি দুধের টাকা নিতে ভুলে গিয়েছিলাম। 17 00:03:39,505 --> 00:03:41,338 - তবে সমস্যা নেই। - দাঁড়াও। 18 00:03:47,796 --> 00:03:49,380 কয়েকটা ফ্রুট চকলেটও কিনে নিও। 19 00:03:52,880 --> 00:03:53,963 ধন্যবাদ। 20 00:04:02,796 --> 00:04:04,463 কি মনে হয় ও খেয়াল করেছে? 21 00:04:05,130 --> 00:04:08,213 ভেবো না। সব পরিবারের-ই সিক্রেট থাকে। 22 00:04:18,546 --> 00:04:19,546 কোথাও যাচ্ছো? 23 00:04:20,296 --> 00:04:21,921 বিশেষ কোথাও না। 24 00:04:24,630 --> 00:04:25,755 সামান্য কিছু কাজ আছে। 25 00:04:40,421 --> 00:04:41,588 সুন্দর তুমি। 26 00:05:04,463 --> 00:05:06,671 [ ২৩ জুন, ১৯৫৪ ] 27 00:05:06,755 --> 00:05:11,130 [ মহাপ্রলয়ের চারদিন পূর্বে ] 28 00:05:31,046 --> 00:05:32,213 হেলগা। 29 00:05:54,921 --> 00:05:57,380 আর যদি আমরা জানতাম যে তিনি আমাদের প্রার্থণা শোনেন, 30 00:05:57,463 --> 00:06:00,255 নিশ্চিত থাকতাম যে আমরা তাই পেয়েছি যা তার কাছে চেয়েছিলাম। 31 00:06:00,338 --> 00:06:03,880 কোনোকিছুই তার দৃষ্টির অগোচর নয়। তিনি সবকিছু-ই ফিরিয়ে দেন। 32 00:06:08,130 --> 00:06:10,338 [ পুলিশ ] 33 00:06:10,421 --> 00:06:15,588 সাত মাস পেরিয়ে গেছে অথচ এখনো আমাদের কোন ধারণা নেই এই জানোয়ারটা কে। 34 00:06:16,630 --> 00:06:21,338 সে তার পরিচয় জানাতে অস্বীকার কেন করছে? 35 00:06:27,088 --> 00:06:30,296 কেউ তার খোঁজই বা কেন করছে না? 36 00:06:30,380 --> 00:06:33,338 কিছু লোক এমনভাবে জীবনযাপন করে যে বিস্মিত-ই হতে হয়। 37 00:06:33,880 --> 00:06:35,338 প্রায় ভূতের মতো। 38 00:06:37,671 --> 00:06:38,671 ইগোন... 39 00:06:46,630 --> 00:06:47,921 একটা প্রশ্ন করতে পারি? 40 00:06:53,838 --> 00:06:55,130 আপনার স্ত্রী আর আপনি, 41 00:06:56,338 --> 00:06:57,713 আপনাদের মাঝে কি এখনো... 42 00:06:59,255 --> 00:07:00,421 আপনারা কি এখনো... 43 00:07:01,046 --> 00:07:02,046 অনেক? 44 00:07:04,338 --> 00:07:05,963 না। কখনো সখনো। 45 00:07:07,171 --> 00:07:08,213 দেখো অবস্থা! 46 00:07:10,130 --> 00:07:12,630 জানতাম না ঈশ্বর এখনো তোমার মতো মানুষজন বানান। 47 00:07:19,171 --> 00:07:20,421 বাছা, ইগোন... 48 00:07:26,630 --> 00:07:28,713 তোমাকে একটু গা ঝাড়া দেওয়া শিখতে হবে। 49 00:07:30,213 --> 00:07:31,588 বিবাহবন্ধন সম্পর্কে... 50 00:07:31,671 --> 00:07:33,671 যা বলা হয় মোটেও তা নয়। 51 00:07:34,671 --> 00:07:36,463 বাচ্চাকাচ্চা হয়ে যাওয়া মাত্রই... 52 00:07:37,130 --> 00:07:38,380 তারা ভিন্ন মানুষে পরিণত হয়। 53 00:07:38,963 --> 00:07:41,630 যেন তারা বাচ্চাগুলোকেই বিয়ে করেছে। 54 00:07:42,296 --> 00:07:44,213 প্রকৃতি এমনটাই চায়। 55 00:07:45,046 --> 00:07:46,171 কিন্তু বাইরের দুনিয়ায়... 56 00:07:47,255 --> 00:07:50,171 কুড়ানোর মতো এখনো যথেষ্ট কোমল কুঁড়ি রয়েছে। 57 00:07:52,796 --> 00:07:54,130 তারা তাকে পেয়েছে! 58 00:07:54,713 --> 00:07:55,755 কাকে পেয়েছে? 59 00:07:56,380 --> 00:07:57,713 ডপলার ছেলেটাকে। 60 00:07:57,796 --> 00:07:59,255 হেলগা ডপলার? 61 00:07:59,796 --> 00:08:01,171 - তার লাশ? - না। 62 00:08:01,255 --> 00:08:02,671 ছেলেটা বেঁচে আছে। 63 00:08:02,755 --> 00:08:05,505 সে দরজা দিয়ে এমনভাবে হেঁটে ঢুকেছে যেন কিছুই ঘটেনি। 64 00:08:10,380 --> 00:08:11,630 তুমি তোমার মা'কে পছন্দ করো? 65 00:08:12,421 --> 00:08:16,546 আমার মা মাঝেমাঝে অদ্ভুত আচরণ করেন। সবসময় এমন ভাব করেন যেন আমি কিছুই বুঝি না। 66 00:08:17,671 --> 00:08:19,921 আমার যখন বাচ্চা হবে আমি আলাদা হবো। 67 00:08:23,046 --> 00:08:26,296 তোমাদের আগের বাড়ি কেমন ছিল সেটা কখনো বলো না কেন? 68 00:08:26,380 --> 00:08:28,255 তোমরা উইন্ডেনে আসার আগে? 69 00:08:29,713 --> 00:08:31,505 মা প্রায়ই মন খারাপ করে থাকতো। 70 00:08:32,296 --> 00:08:33,921 আমাকে অনেকদিন অনাথাশ্রমে থাকতে হয়েছে। 71 00:08:35,046 --> 00:08:38,505 মা এ বিষয়ে কথা বলা পছন্দ করেন না, তাই আমিও বলি না। 72 00:08:38,588 --> 00:08:41,046 তোমার মা ছাড়া তোমাদের পরিবারে আর কেউ নেই? 73 00:08:41,713 --> 00:08:42,880 মা'র একজন ভাই আছে। 74 00:08:44,255 --> 00:08:46,046 তবে মনে হয় তারা একে অপরকে পছন্দ করেন না। 75 00:08:46,671 --> 00:08:48,963 উনি এখানে ভালো আছেন মনে হয়? 76 00:09:00,880 --> 00:09:01,960 এখন দেখাবে আমাকে? 77 00:09:35,713 --> 00:09:37,546 ভূতগুলো সব কোথায় গেল? 78 00:09:40,588 --> 00:09:42,630 - আমার বই দেখেছো? - কিসের বই? 79 00:09:42,713 --> 00:09:44,088 ভূতের বই! 80 00:09:46,130 --> 00:09:48,630 চোখ ছানাবড়া করে তাকাতে হবে না। আমি জানি আমার দেরি হয়ে গেছে। 81 00:09:52,755 --> 00:09:55,130 - তুমি এটা এখানে রেখেছিলে? - না, আমি... 82 00:09:57,171 --> 00:09:59,213 আমি ভাবছিলাম হয়তো... 83 00:10:00,046 --> 00:10:02,463 হয়তো তুমি স্কুলে না গেলে আমরা মজার কিছু একটা করতে পারতাম। 84 00:10:04,338 --> 00:10:07,338 জানি না। শুধু মনে হলো আমরা অনেকদিন একসাথে তেমন কিছু করিনি। 85 00:10:09,255 --> 00:10:12,630 আমার আজকে একটা জার্মান পরীক্ষা আছে, আর তারপর লেকে যেতে চেয়েছিলাম। 86 00:10:14,671 --> 00:10:16,046 হয়তো অন্যকোন দিন। 87 00:10:18,755 --> 00:10:19,880 রেজিনা, দাঁড়াও। 88 00:10:35,963 --> 00:10:38,296 তোমার এবারের চুল সাজানো আমার পছন্দ হয়েছে। 89 00:10:39,671 --> 00:10:42,213 এতে তোমাকে দেখতে আরো... বড় লাগছে। 90 00:10:46,838 --> 00:10:47,838 ধন্যবাদ। 91 00:10:51,088 --> 00:10:53,921 আমার হাতে একদমই সময় নেই। আমাকে যেতে হবে। 92 00:11:09,130 --> 00:11:10,296 সময়... 93 00:11:23,255 --> 00:11:24,755 "সময়ের মধ্য দিয়ে পরিভ্রমণ" 94 00:11:29,338 --> 00:11:33,338 "হেলগার পক্ষ হতে ক্লডিয়ার জন্য" 95 00:12:07,130 --> 00:12:08,588 হ্যালো, মিসেস ডপলার। 96 00:12:09,005 --> 00:12:11,005 আমি ইতোমধ্যে আপনার কলিগকে সব বলে দিয়েছি। 97 00:12:12,338 --> 00:12:14,755 আমি হেলগা'কে কয়েকটা প্রশ্ন করতে চাই। 98 00:12:16,005 --> 00:12:18,213 ও এখন পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেনি। 99 00:12:25,380 --> 00:12:27,171 ছেলেটার কিছু একটা গড়বড় হয়েছে। 100 00:12:28,838 --> 00:12:30,255 খুব বেশি সময় নেবো না। 101 00:12:49,713 --> 00:12:50,796 হেলগা। 102 00:12:53,838 --> 00:12:54,921 আমাকে চিনেছো? 103 00:12:58,171 --> 00:12:59,671 আমি ক্লডিয়ার বাবা। 104 00:13:09,005 --> 00:13:12,171 আমাকে বলবে না তুমি এতোদিন কোথায় ছিলে? 105 00:13:14,005 --> 00:13:15,005 আর কার সাথে ছিলে? 106 00:13:17,588 --> 00:13:18,963 কে তোমার এ অবস্থা করেছে? 107 00:13:21,463 --> 00:13:24,088 ইন্সপেক্টর সাহেব তোমাকে একটা প্রশ্ন করেছেন। 108 00:13:26,255 --> 00:13:28,505 ঈশ্বরের দোহাই, কিছু বলো! 109 00:13:40,630 --> 00:13:43,255 আমি শুধু তোমার অবস্থা দেখতে এসেছিলাম। 110 00:13:47,213 --> 00:13:49,338 শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি... 111 00:13:54,463 --> 00:13:56,130 গতবছরের সেই বইটা। 112 00:13:58,046 --> 00:14:00,421 - এটা আমাকে কেন দিয়েছিলে? - আমি... 113 00:14:01,630 --> 00:14:03,421 ভেবেছিলাম... 114 00:14:04,005 --> 00:14:07,171 তুমিই হয়তো একমাত্র মানুষ যে আমাকে বুঝতে পারে। 115 00:14:12,338 --> 00:14:17,963 তুমি যেখানেই যাও। সময় সবসময় তোমার পাশে আছে। 116 00:14:19,880 --> 00:14:21,213 তুমি সময়কে ধারণ করবে। 117 00:14:21,838 --> 00:14:23,546 আর সময় তোমাকে। 118 00:14:23,630 --> 00:14:26,630 তুমি যা কিছু করো বা বলো এটা সবকিছু দেখে... 119 00:14:26,713 --> 00:14:28,005 ও শোনে। 120 00:14:29,463 --> 00:14:30,713 এর মানে কী? 121 00:14:31,713 --> 00:14:33,046 সে বলেছিল... 122 00:14:35,046 --> 00:14:38,963 এটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যকার যুদ্ধ, আলো এবং অন্ধকারের। 123 00:14:39,421 --> 00:14:42,463 বলেছিল ভ্রমণকারীরা যা ঘটে তা সবকিছু বদলাতে পারে। 124 00:14:44,005 --> 00:14:47,630 যদি আমরা সফল হই, এসব কিছুই ঘটবে না। 125 00:14:48,880 --> 00:14:49,880 কে বলেছিল এসব? 126 00:14:50,505 --> 00:14:51,505 নোয়াহ। 127 00:14:53,838 --> 00:14:55,171 নোয়াহ কে? 128 00:14:57,921 --> 00:15:01,296 তাকে মোটেও বিশ্বাস করবে না। কক্ষণো না! শুনতে পাচ্ছো? 129 00:15:01,630 --> 00:15:03,171 কক্ষণো না! 130 00:15:03,630 --> 00:15:04,630 হেলগা! 131 00:15:07,880 --> 00:15:08,921 আমি দুঃখিত। 132 00:15:11,130 --> 00:15:12,838 আমি এসব কিছুই চাইনি। 133 00:16:23,130 --> 00:16:24,630 কেউ তোমাকে দেখেছে? 134 00:16:26,171 --> 00:16:28,421 ওরা আজ হেলগা'কে ফেরত পাঠিয়েছে। 135 00:16:30,630 --> 00:16:32,171 নোয়াহ'ও ফিরে এসেছে। 136 00:16:33,505 --> 00:16:35,130 আমি আর তাকে ভয় পাই না। 137 00:16:36,088 --> 00:16:37,963 তোমাদের দেহে একই রক্ত। 138 00:16:38,046 --> 00:16:40,088 কেউ তার পরিবার বেছে নিতে পারে না। 139 00:16:40,171 --> 00:16:42,463 নিজের রক্তকে অস্বীকার করা মানেই নিজেকে মুক্ত করা। 140 00:16:42,796 --> 00:16:43,963 কথাটা আপনিই বলেছিলেন। 141 00:16:45,838 --> 00:16:49,088 তবুও, পরিবার-ই আমাদের পুরো জীবনকে গড়ে তোলে। 142 00:16:50,213 --> 00:16:51,921 সিক মুন্ডোস... 143 00:16:53,546 --> 00:16:55,713 ওরা পরবর্তী চক্রের জন্য প্রস্তুত হচ্ছে। 144 00:16:56,963 --> 00:16:58,130 চারদিনের মাঝে। 145 00:16:59,630 --> 00:17:01,838 তোমার ভাই একটা অন্ধ মূর্খ। 146 00:17:03,046 --> 00:17:05,463 সে মানুষকে বহু কষ্ট দিয়েছে। 147 00:17:05,546 --> 00:17:07,296 কিন্তু এর সমাপ্তি ঘটবে। 148 00:17:10,796 --> 00:17:12,463 তোমার আমাকে এটা দিতে হবে। 149 00:17:12,880 --> 00:17:15,088 এখন নয়। এখনো সময় আছে। 150 00:17:27,671 --> 00:17:28,713 আজকে? 151 00:17:35,630 --> 00:17:37,171 আমি তোমাকে ধন্যবাদ দিতে চাইছিলাম। 152 00:17:38,213 --> 00:17:39,213 সবকিছুর জন্য। 153 00:17:45,255 --> 00:17:47,546 আমার মা তোমাকে ভালোবাসে, জানো সেটা? 154 00:17:48,755 --> 00:17:51,921 সে তোমাকে ভীষণ সুখে রাখবে যদি রাখতে দাও। 155 00:18:36,838 --> 00:18:38,921 আপনি কি এইচ.জি ট্যানহাউজ? 156 00:18:42,755 --> 00:18:44,588 হেটেরোক্রোমিয়া। 157 00:18:45,755 --> 00:18:47,255 একটা চোখ নীল, 158 00:18:48,796 --> 00:18:49,838 অন্যটা বাদামী। 159 00:18:56,171 --> 00:18:58,171 এই বইটি কি আপনি লিখেছিলেন? 160 00:18:59,713 --> 00:19:02,338 ভাবছিলাম দিনটা কবে আসবে। 161 00:19:05,130 --> 00:19:07,088 যেদিন আমাদের পুনরায় দেখা হবে। 162 00:19:08,171 --> 00:19:09,755 আমি আপনাকে চিনিও না। 163 00:19:10,671 --> 00:19:12,713 কিন্তু আমি আপনাকে চিনি। 164 00:19:15,255 --> 00:19:16,963 এটা এক অসীম চক্র। 165 00:19:23,880 --> 00:19:25,046 অদ্ভুত তো। 166 00:19:26,463 --> 00:19:27,838 সে কিছুই বলেনি? 167 00:19:30,171 --> 00:19:31,838 তো কী মনে হয় তোমার? 168 00:19:32,755 --> 00:19:34,880 সে হঠাৎ আসমান থেকে নেমে এসেছে! 169 00:19:35,713 --> 00:19:39,671 হয়তো তাদের দুজনের মাঝে আসলেই কোন সম্পর্ক নেই। 170 00:19:43,255 --> 00:19:46,630 বাচ্চাগুলোকে খুন করা ওই উন্মাদ আর ডপলার ছেলেটার মাঝে। 171 00:19:46,713 --> 00:19:48,588 তার পক্ষে এটা কিভাবে করা সম্ভব? 172 00:19:49,546 --> 00:19:51,088 সে তো ছয়মাস ধরে জেল খাটছে। 173 00:19:53,421 --> 00:19:54,921 হয়তো সে একা ছিল না। 174 00:19:56,171 --> 00:19:57,921 একজন সহযোগী ছিল বলতে চাইছেন? 175 00:19:59,171 --> 00:20:00,921 উন্মাদটার সাথে আবার দেখা করো। 176 00:20:02,755 --> 00:20:04,380 হয়তো এবার সে মুখ খুলবে। 177 00:20:08,130 --> 00:20:10,380 একজন সহযোগী? হ্যাঁ। 178 00:20:20,880 --> 00:20:25,963 [ কারারুদ্ধ সাইকিয়াট্রিক ওয়ার্ড ৩ ] 179 00:20:31,130 --> 00:20:33,755 আমি জানতে চাই এর পুরো অর্থ কী। 180 00:20:38,463 --> 00:20:40,046 এই পংক্তিগুলোর। 181 00:20:41,046 --> 00:20:44,671 আপনি ওই লাইনগুলো ১৯৫৩'তে আমাকে বলেছিলেন। 182 00:20:45,546 --> 00:20:50,255 কিন্তু গানটা সবেমাত্র গতবছর বেরিয়েছে। 183 00:20:58,380 --> 00:21:00,171 আপনি বলেছিলেন... 184 00:21:01,796 --> 00:21:03,880 আপনার নিজের একটা ছেলে আছে। 185 00:21:05,005 --> 00:21:07,338 তাহলে বাচ্চাগুলোকে কেন মেরেছিলেন? 186 00:21:09,880 --> 00:21:11,713 আমি বাচ্চাগুলোকে মারিনি। 187 00:21:14,130 --> 00:21:15,380 তাদের বাঁচাতে চেয়েছিলাম। 188 00:21:24,838 --> 00:21:26,963 আপনি আমার মৃত্যুর কথা বলেছিলেন। 189 00:21:28,588 --> 00:21:30,838 আমার ক্যান্সার হয়েছে সেটা আপনি কিভাবে জানলেন? 190 00:21:42,880 --> 00:21:44,630 ওই হোয়াইট ডেভিল? 191 00:21:46,838 --> 00:21:48,546 আপনি কি তাকে চেনেন? 192 00:21:50,921 --> 00:21:53,213 আপনি আমার চাইতেও বেশি বিকারগ্রস্ত। 193 00:21:59,713 --> 00:22:03,088 কেন আমাদের কখনো বলেননি আপনার নাম কী? 194 00:22:04,130 --> 00:22:05,296 কে আপনি? 195 00:22:10,296 --> 00:22:11,505 উলরিখ। 196 00:22:12,505 --> 00:22:14,088 উলরিখ নিয়েলসেন। 197 00:22:17,338 --> 00:22:19,296 আর আমি ভবিষ্যত থেকে এসেছি। 198 00:22:21,671 --> 00:22:25,088 আমি হচ্ছি যাকে বলে একজন প্রতারক। 199 00:22:29,963 --> 00:22:32,963 আপনি কি কখনো বুটস্ট্র্যাপ প্যারাডক্সের কথা শুনেছেন? 200 00:22:34,380 --> 00:22:35,380 না। 201 00:22:36,046 --> 00:22:38,505 একটি বুটস্ট্র্যাপ প্যারাডক্সে, 202 00:22:39,463 --> 00:22:41,130 একটি বস্তু... 203 00:22:41,796 --> 00:22:43,338 অথবা তথ্যকে... 204 00:22:43,421 --> 00:22:47,630 ভবিষ্যত থেকে অতীতে পাঠিয়ে দেওয়া হয়। 205 00:22:47,713 --> 00:22:52,505 যেটি এক অসীম চক্রের সৃষ্টি করে, 206 00:22:52,588 --> 00:22:57,088 যার ফলে বস্তুটির আর কোনো প্রকৃত উৎপত্তিস্থল থাকে না। 207 00:22:57,171 --> 00:22:58,838 সৃষ্টির পূর্বেই... 208 00:23:00,171 --> 00:23:02,838 বস্তুটির অস্তিত্ব তৈরি হয়ে যায়। 209 00:23:02,921 --> 00:23:04,255 সহজ কথায় বললে, 210 00:23:04,880 --> 00:23:08,588 এই বইটি সময়ে পরিভ্রমণ করে অতীতে ফিরে এসেছে। 211 00:23:09,213 --> 00:23:12,005 বইটি লেখার আগেই... 212 00:23:12,088 --> 00:23:14,921 এটি আমাকে খুঁজে নিয়েছে। 213 00:23:16,671 --> 00:23:18,838 সবই হচ্ছে মূলত উৎপত্তির প্রশ্ন। 214 00:23:19,880 --> 00:23:23,296 সূচনাটা কোথায়? সূচনাটা ঠিক কখন? 215 00:23:23,380 --> 00:23:25,963 আসলেই কি কোন সূচনা আছে? 216 00:23:28,338 --> 00:23:31,630 পুরো পৃথিবীই এরকম প্যারাডক্সে পরিপূর্ণ। 217 00:23:31,713 --> 00:23:34,921 বেশিরভাগ সময়ই, আমরা শুধু না দেখার ভান করি। 218 00:23:36,671 --> 00:23:38,921 গুডলাক, তবে সে কথা বলে না। 219 00:23:39,588 --> 00:23:40,588 কারো সাথেই না। 220 00:23:41,380 --> 00:23:43,546 আমার মনে হয় না তার কাছ থেকে কিছু বের করতে পারবেন। 221 00:24:03,505 --> 00:24:04,505 হ্যালো। 222 00:24:08,213 --> 00:24:09,755 আমার নাম টিডামান। 223 00:24:11,421 --> 00:24:13,921 ইগোন টিডামান। আমাকে চিনতে পেরেছেন? 224 00:24:14,546 --> 00:24:16,255 আমি আপনাকে গতবছর গ্রেপ্তার করেছিলাম। 225 00:24:18,296 --> 00:24:22,046 আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করবার ছিল। 226 00:24:25,630 --> 00:24:27,130 ডপলার ছেলেটা বাড়ি ফিরে এসেছে। 227 00:24:32,671 --> 00:24:34,296 আমি জানতে চাই হেলগা কোথায় ছিল। 228 00:24:37,005 --> 00:24:38,255 আপনার কোন সহযোগী আছে? 229 00:24:39,546 --> 00:24:41,296 যদি আপনি মুখ খোলেন... 230 00:24:41,963 --> 00:24:44,296 এতে আপনার এখানকার পরিস্থিতির উন্নতি হতে পারে। 231 00:24:47,213 --> 00:24:48,838 ঔষধের কারণে এই হাল। 232 00:24:49,963 --> 00:24:51,296 তাকে ঔষধ দিয়ে শান্ত রাখতে হয়। 233 00:24:52,338 --> 00:24:55,005 সে কি এখন পর্যন্ত তার নাম বলেছে? 234 00:24:56,171 --> 00:24:57,588 আমার জানামতে না। 235 00:25:21,963 --> 00:25:24,130 আমার নাম উলরিখ নিয়েলসেন। 236 00:25:24,213 --> 00:25:25,546 "ম্যাডস নিয়েলসেন (১২) নিখোঁজ" 237 00:25:25,630 --> 00:25:27,130 "ম্যাডস নিয়েলসেন কেসঃ অন্ধকারে পুলিশ" 238 00:25:27,213 --> 00:25:29,005 "কোন চিহ্ন ছাড়াই উইন্ডেনে কিশোর লাপাত্তা" 239 00:25:33,338 --> 00:25:36,046 "রেফারেন্স ফাইল" 240 00:25:38,796 --> 00:25:40,005 "জিজ্ঞাসাবাদের কথোপকথন" 241 00:25:40,088 --> 00:25:41,755 নাম অজানা। 242 00:25:42,338 --> 00:25:44,088 বয়স ৯ থেকে ১১ এর মাঝে। 243 00:25:44,171 --> 00:25:47,671 দাবি করছে তার বাবার নাম উলরিখ নিয়েলসেন। 244 00:25:50,671 --> 00:25:52,546 আমাকে কি এখনো বলবেন না... 245 00:25:52,630 --> 00:25:54,588 আপনি এখানে আসলে কেন এসেছেন? 246 00:25:55,880 --> 00:25:57,963 আপনি যন্ত্রটা কিভাবে কাজ করে জানতে চান। 247 00:25:58,546 --> 00:25:59,588 আপনি কী করে জানলেন? 248 00:26:00,671 --> 00:26:05,546 সে আমাকে বলেছিল আপনি একদিন এখানে এসে উপস্থিত হবেন... 249 00:26:05,630 --> 00:26:08,130 আর আমাকে যন্ত্রটার কাজ আপনাকে বুঝিয়ে দিতে হবে। 250 00:26:08,796 --> 00:26:09,880 মানুষটি ছিলেন, 251 00:26:10,421 --> 00:26:11,671 আপনি, নিজেই। 252 00:26:12,046 --> 00:26:14,213 আপনার ভবিষ্যৎ সত্ত্বা। 253 00:26:14,880 --> 00:26:21,421 প্যারাডক্স বিষয়টাই এমন যে কিছুদিন আগেও আমি আপনাকে এটা ব্যাখ্যা করতে পারতাম না। 254 00:26:21,505 --> 00:26:23,046 কিন্তু গতবছর... 255 00:26:23,130 --> 00:26:25,505 অন্য একজন আমাকে এটা ব্যাখ্যা করে গেছে। 256 00:26:25,588 --> 00:26:27,005 অন্য একজন... 257 00:26:28,005 --> 00:26:29,588 সময় পরিভ্রমণকারী। 258 00:26:30,963 --> 00:26:33,255 আমার ধারণা সে এটা জানতো। 259 00:26:34,005 --> 00:26:37,213 সে সবকিছু জানতো যে কী ঘটতে যাচ্ছে, 260 00:26:37,296 --> 00:26:40,005 ঠিক এই মুহূর্তটির আগ পর্যন্ত। 261 00:26:40,671 --> 00:26:43,296 সে জানতো আপনি, মানে সে নিজে... 262 00:26:43,380 --> 00:26:44,838 এখানে আসবেন, 263 00:26:44,921 --> 00:26:46,505 আমার কাছ থেকে জানবার জন্য, 264 00:26:47,588 --> 00:26:49,755 যে যন্ত্রটা কিভাবে কাজ করে। 265 00:26:58,171 --> 00:26:59,963 আমার ওকে উদ্ভট লাগছে। 266 00:27:00,380 --> 00:27:03,630 মনে হচ্ছে ওর ভেতরটা যেন শূন্য, শুধু একটা খোলস মাত্র। 267 00:27:06,338 --> 00:27:10,755 ও কখনোই তেমন বুদ্ধিমান ছেলে ছিল না, কিন্তু এখন বিশ্বাস করা যায় যে ও বোধবুদ্ধিহীন। 268 00:27:12,046 --> 00:27:13,755 ও আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। 269 00:27:14,838 --> 00:27:18,505 আর বার্নড বাড়িতে না থাকায়, বুঝতে পারছি না পরিস্থিতিটা কিভাবে সামলাবো। 270 00:27:19,755 --> 00:27:22,171 হয়তো খোদ শয়তান ওর ওপর ভর করেছে। 271 00:27:22,963 --> 00:27:26,588 দয়া করে ওকে একটু দেখে বলুন যে ওর সবকিছু ঠিক আছে। 272 00:27:28,421 --> 00:27:30,380 আর সে একটা শব্দও উচ্চারণ করেনি? 273 00:27:40,671 --> 00:27:43,505 হেলগা, নিচে এসো। একজন তোমার সাথে কথা বলতে চান। 274 00:28:08,380 --> 00:28:10,213 সময় সবসময় তোমার পাশে আছে। 275 00:28:10,296 --> 00:28:11,963 তুমি যেখানেই যাও। 276 00:28:13,380 --> 00:28:14,963 তুমি সময়কে ধারণ করবে। 277 00:28:15,046 --> 00:28:16,713 আর সময় তোমাকে। 278 00:28:17,380 --> 00:28:20,755 তুমি যা কিছু করো বা বলো, এটা সবই দেখতে ও শুনতে পায়। 279 00:28:25,671 --> 00:28:27,671 তোমার মা তোমাকে নিয়ে চিন্তিত। 280 00:28:30,338 --> 00:28:32,963 তার যে চিন্তার কিছু নেই সেটা কি দেখানো যায়? 281 00:28:38,421 --> 00:28:40,505 আমি চাই তুমি এটা পড়ে শোনাও। 282 00:28:42,338 --> 00:28:43,546 শোনাতে পারবে? 283 00:28:46,838 --> 00:28:48,255 "আপনিই আমার সুরক্ষাদাতা, 284 00:28:49,588 --> 00:28:50,630 আমার রক্ষাকবচ। 285 00:28:51,630 --> 00:28:53,421 আপনার কথাতেই আমি বাঁচি।" 286 00:28:58,713 --> 00:29:00,046 সে কথা বলেছে! 287 00:29:02,505 --> 00:29:04,421 তাকে কিছুটা সময় দিন। 288 00:29:05,338 --> 00:29:08,255 আমি নিশ্চিত সে কেবল সাবধানতার সাথে তার শব্দ চয়ন করছে। 289 00:29:10,255 --> 00:29:11,588 ওটা রেখে দিতে পারো। 290 00:29:12,796 --> 00:29:14,463 আরেকটু থাকবেন না? 291 00:29:22,171 --> 00:29:23,838 সে ফিরে এসেছে। 292 00:29:28,296 --> 00:29:29,546 আপনার কোলে। 293 00:29:32,630 --> 00:29:33,921 সে একটা মিরাকল। 294 00:29:35,630 --> 00:29:36,921 এটা কখনো ভুলবেন না। 295 00:29:46,880 --> 00:29:48,713 তো এখানে ঠিক কী কারণে এসেছেন? 296 00:29:49,296 --> 00:29:55,588 আমি শুধু পুরোনো কিছু ফাইলের শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করছি। 298 00:29:56,255 --> 00:29:57,671 শুধু গোছাবার জন্য। 299 00:30:00,296 --> 00:30:02,380 আমি ছেলেটার সাথে কথা বলতে চাই। 300 00:30:06,088 --> 00:30:07,421 মিকেল ঘুমোচ্ছে। 301 00:30:08,380 --> 00:30:09,880 দিনের বেলায়? 302 00:30:10,546 --> 00:30:12,338 ওর শরীরটা ভালো লাগছিল না। 303 00:30:12,421 --> 00:30:15,796 ও কি ওর বাবা-মা সম্মন্ধে কখনো কিছু বলেছিল? 304 00:30:19,713 --> 00:30:21,463 মিকেল ওর অতীত ভুলে যেতে চায়। 305 00:30:23,463 --> 00:30:24,921 ওর এখন নতুন জীবন আছে। 306 00:30:32,088 --> 00:30:35,046 ও কি তাদের নাম কখনো তোমাকে বলেছিল? 307 00:30:36,255 --> 00:30:38,796 প্রথম নাম? ডাকনাম? 308 00:30:42,380 --> 00:30:44,588 বা উলরিখ নামটা? 309 00:30:44,671 --> 00:30:47,130 এই নামটাও কখনো বলেনি তোমাকে? 310 00:30:57,630 --> 00:30:59,255 ও কি কখনো... 311 00:31:00,880 --> 00:31:03,546 "হোয়াইট ডেভিল" নামটা উল্লেখ করেছিল? 312 00:31:04,963 --> 00:31:05,963 না। 313 00:31:06,880 --> 00:31:09,838 আপনার এসব আজগুবি প্রশ্নের কারণটা আমি বুঝতে পারছি না। 314 00:31:11,838 --> 00:31:14,588 আগামীকাল ওর সাথে কথা বলা যেতে পারে? 315 00:31:18,671 --> 00:31:20,296 - হ্যাঁ। - আচ্ছা। 316 00:31:21,713 --> 00:31:24,130 যদি আর কিছু মনে আসে, 317 00:31:25,213 --> 00:31:27,296 আমাকে শুধু একটা ফোন দেবে। 318 00:31:31,755 --> 00:31:32,880 ঠিক আছে। 319 00:31:46,921 --> 00:31:48,546 "ঘুমের ঔষধ" 320 00:31:50,546 --> 00:31:52,005 আমি, আম... 321 00:31:53,005 --> 00:31:55,046 কিছুদিন যাবত আমার আবার ঘুমের সমস্যা হচ্ছে। 322 00:31:56,796 --> 00:31:57,921 দুঃস্বপ্ন দেখছি। 323 00:31:59,880 --> 00:32:01,463 আরেকটা কথা। 324 00:32:03,380 --> 00:32:06,130 ওর কি কোনো ছবি হবে? 325 00:32:06,880 --> 00:32:08,380 শুধু ফাইলে রাখার জন্য। 326 00:32:18,421 --> 00:32:19,880 শুধু ফাইলের জন্য, তাই না? 327 00:32:27,296 --> 00:32:29,046 শুধু ফাইলের জন্য। 328 00:32:56,130 --> 00:32:57,421 এখানে কী চাও? 329 00:33:02,130 --> 00:33:03,880 ক্লডিয়া তোমাকে পাঠিয়েছে? 330 00:33:08,505 --> 00:33:10,963 যদি ভাবো অ্যাডাম তোমায় ফিরিয়ে নেবে, তাহলে ভুল ভেবেছ। 331 00:33:12,546 --> 00:33:13,838 তুমি নিজেই পক্ষ বেছে নিয়েছিলে। 332 00:33:15,213 --> 00:33:17,171 এখন আর কোন পরিত্রাণ নেই। 333 00:33:21,588 --> 00:33:23,671 আমি জানি শেষ পৃষ্ঠাগুলো কোথায় আছে। 334 00:33:24,671 --> 00:33:27,505 এও জানি অ্যাডাম কতদিন ধরে সেগুলো খুঁজছে। 335 00:33:28,380 --> 00:33:30,755 তোমার কি মনে হয় না ওগুলো পাবার জন্য সে যেকোনো কিছু করতে পারে? 336 00:33:31,338 --> 00:33:33,130 তোমার কোন কথাই বিশ্বাস করি না আমি। 337 00:33:36,380 --> 00:33:38,880 সে জীবনেও তোমাকে বলবে না ওগুলো কোথায় আছে। 338 00:33:41,630 --> 00:33:43,380 ক্লডিয়ার সাথেই আছে ওগুলো। 339 00:33:57,505 --> 00:34:00,255 বিনিময়ে, আমি চাই তুমি অ্যাডামকে বলো, আমি ফিরে আসতে চাই। 340 00:34:00,838 --> 00:34:02,671 নতুন চক্র শুরু হবার আগেই। 341 00:34:04,255 --> 00:34:05,713 তাকে ধরিয়ে দিচ্ছো? 342 00:34:09,421 --> 00:34:12,546 তাকে যতোটা ঘৃণা করো, নিজের বোনকে ততোটা ঘৃণা করতে পারো না। 343 00:34:23,588 --> 00:34:25,838 এটাকে সন্ধি প্রস্তাব ধরে নাও। 344 00:35:00,171 --> 00:35:01,213 হ্যাঁ? 345 00:35:04,963 --> 00:35:07,046 একজন আপনার সাথে দেখা করতে এসেছে। 346 00:35:07,671 --> 00:35:09,171 ঠিক আছে। 347 00:35:12,421 --> 00:35:13,796 ভেতরে যেতে পারেন। 348 00:35:35,630 --> 00:35:37,088 কোন সাহায্য করতে পারি? 349 00:35:44,630 --> 00:35:47,088 একটা বাদামি আরেকটা নীল চোখ। 350 00:35:49,088 --> 00:35:50,338 খুবই বিরল। 351 00:35:51,755 --> 00:35:53,046 আমার মেয়ের মতো। 352 00:35:54,463 --> 00:35:56,588 তুমি খুবই ভাল একজন মানুষ। 353 00:35:58,046 --> 00:35:59,588 সবসময়ই তেমন ছিলে। 354 00:36:02,380 --> 00:36:04,255 এই পৃথিবী তোমার যোগ্য নয়। 355 00:36:09,005 --> 00:36:10,505 দুঃখিত, কিন্তু... 356 00:36:12,130 --> 00:36:13,171 আমরা কি পরিচিত? 357 00:36:15,796 --> 00:36:18,171 আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি। 358 00:36:20,713 --> 00:36:22,213 আমি দুঃখিত। 359 00:36:26,463 --> 00:36:27,755 কিসের জন্য দুঃখিত? 360 00:36:29,546 --> 00:36:30,963 সবকিছুর জন্য। 361 00:36:33,296 --> 00:36:35,171 এসব কিছুই তোমার প্রাপ্য ছিল না। 362 00:36:39,588 --> 00:36:42,588 কিন্তু মাঝেমাঝে ভাল মানুষেরাই সবচেয়ে বড় আঘাতটা পায়। 363 00:36:47,296 --> 00:36:48,755 বুঝতে পারলাম না। 364 00:36:51,255 --> 00:36:53,421 একদিন বুঝতে পারবে। 365 00:36:55,255 --> 00:36:57,296 আর আমি চাই সেসময় তুমি জানো, 366 00:36:58,463 --> 00:37:02,671 সবকিছু যেভাবে ঘটেছে সেভাবে ঘটবার জন্য আমি ভীষণ দুঃখিত। 367 00:37:08,213 --> 00:37:11,296 হয় আমাকে এক্ষুণি বলবেন ব্যাপারটা কী নিয়ে, 368 00:37:12,505 --> 00:37:14,463 নয়তো আপনাকে বের করে দেবো। 369 00:37:22,796 --> 00:37:24,713 আমি সত্যিই দুঃখিত। 370 00:37:47,880 --> 00:37:50,380 মিসেস টিডামান, আমি সারাদিন আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম। 371 00:37:50,838 --> 00:37:53,755 সংবাদপত্রের লোকেরা এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করেছিল। 372 00:37:54,546 --> 00:37:55,546 আর... 373 00:37:56,255 --> 00:37:57,255 আর কী? 374 00:37:57,546 --> 00:37:59,838 মিটিংটা আগামীকাল সাড়ে দশ'টায় পিছিয়ে দিয়েছি। 375 00:37:59,921 --> 00:38:02,005 তারপর ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 376 00:38:06,338 --> 00:38:07,755 সব বাতিল করে দাও। 377 00:38:10,213 --> 00:38:12,255 আরেকটা কথা, আপনার বাবা... 378 00:38:13,713 --> 00:38:14,713 উনি এসেছেন। 379 00:38:17,171 --> 00:38:18,880 বুঝতে পারিনি কোথায় বসাবো। 380 00:38:37,088 --> 00:38:38,630 তুমি এখানে কী করছ? 381 00:38:39,505 --> 00:38:41,046 আগে ফোন কেন করোনি? 382 00:38:44,421 --> 00:38:46,088 তোমার সাথে কথা বলতে চাইছিলাম। 383 00:38:46,671 --> 00:38:49,463 - খুব বেশি সময় নিব না। - খুবই অসময়ে এসে হাজির হয়েছো। 384 00:38:50,713 --> 00:38:52,463 হুটহাট এখানে চলে আসতে পারো না তুমি। 385 00:38:52,796 --> 00:38:56,213 আমার সেক্রেটারির কাছ থেকে দু'জনের সুবিধানুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছো না কেন? 386 00:38:57,380 --> 00:39:00,046 - যেমন ধরো, আগামী সপ্তাহ। - আমার ক্যান্সার হয়েছে। 387 00:39:06,046 --> 00:39:07,380 প্রোস্টেট ক্যান্সার। 388 00:39:09,796 --> 00:39:12,005 আমি তোমাকে উদ্বিগ্ন করতে চাইনি। 389 00:39:13,880 --> 00:39:16,005 কিন্তু ক্যান্সার এখন ছড়িয়ে পড়েছে। 390 00:39:17,130 --> 00:39:18,963 আর আমার মনে হলো... 391 00:39:19,546 --> 00:39:21,838 তোমাকে জানানোটাই ভাল হবে। 392 00:39:23,463 --> 00:39:24,505 আমি... 393 00:39:28,671 --> 00:39:30,338 বুঝতে পারছি না কী বলব। 394 00:39:31,296 --> 00:39:32,713 ব্যাপার না। 395 00:39:34,421 --> 00:39:36,713 আমি শুধু তোমাকে জানাতে চেয়েছিলাম। 396 00:39:37,963 --> 00:39:39,671 আমি এখনই চলে যাচ্ছি। 397 00:39:41,296 --> 00:39:43,796 আমি নিশ্চিত তোমার অনেক কাজ পড়ে আছে। 398 00:39:47,463 --> 00:39:48,463 বাবা। 399 00:40:15,713 --> 00:40:18,671 - তুমি ফিরে এসেছ। - হ্যালো, আমার ইঁচড়ে পাকা প্রিন্সেস। 400 00:40:20,755 --> 00:40:21,755 মা কোথায়? 401 00:40:44,505 --> 00:40:45,880 তোমাকে দুঃখী লাগছে। 402 00:40:50,255 --> 00:40:52,630 একটা কথা গোপন রাখতে পারবে? 403 00:40:59,796 --> 00:41:01,921 মনে হয় আমি আজ একটা ডাইনি দেখেছি। 404 00:41:02,713 --> 00:41:04,921 - ডাইনি বলতে কিছু নেই। - আছে! 405 00:41:05,838 --> 00:41:07,138 আজকের জন সত্যিই ছিল। 406 00:41:09,338 --> 00:41:10,963 সে দেখতে কেমন ছিল? 407 00:41:12,505 --> 00:41:14,380 লম্বা সাদা চুল। 408 00:41:15,046 --> 00:41:16,338 বইয়ে যেরকম থাকে। 409 00:41:17,546 --> 00:41:18,713 আর সে কী বলল? 410 00:41:22,005 --> 00:41:24,255 বললো সে দুঃখিত। 411 00:41:26,588 --> 00:41:28,963 শুনে তো ডাইনির মতো মনে হচ্ছে না। 412 00:41:32,671 --> 00:41:34,046 তুমি কীভাবে জানো? 413 00:41:34,630 --> 00:41:36,255 তুমি তো কখনো দেখনি। 414 00:41:39,380 --> 00:41:40,755 ওগুলো কি মা'র জন্য? 415 00:41:46,546 --> 00:41:47,588 হ্যাঁ। 416 00:41:51,088 --> 00:41:52,796 তুমি খুবই ভাল একজন মানুষ, বাবা। 417 00:41:53,755 --> 00:41:55,463 এই পৃথিবী তোমার যোগ্য নয়। 418 00:42:05,505 --> 00:42:06,963 সবকিছু ঠিক আছে? 419 00:42:11,088 --> 00:42:12,130 হ্যাঁ। 420 00:42:14,630 --> 00:42:16,088 একটু দে জা ভু হলো। 421 00:42:17,546 --> 00:42:22,255 আমি ভাবতাম একজন মানুষের জীবনে সবচেয়ে বাজে যা ঘটতে পারে তা হচ্ছে, 422 00:42:23,630 --> 00:42:25,671 নিজের সন্তানকে হারানো। 423 00:42:27,046 --> 00:42:29,338 কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। 424 00:42:31,671 --> 00:42:35,921 তাদের যতই নিজেদের কাছে রাখার চেষ্টা করি না কেন, 425 00:42:37,713 --> 00:42:40,838 তবুও তারা আমাদের ছেড়ে যায়, আগে কিংবা পরে। 426 00:42:41,796 --> 00:42:43,046 বাবা- মা... 427 00:42:43,796 --> 00:42:45,005 সন্তান... 428 00:42:45,713 --> 00:42:51,046 তারা শুধু জীবনের একটা অংশ-ই পরষ্পর ভাগাভাগি করে। 429 00:42:52,171 --> 00:42:53,380 দিনশেষে... 430 00:42:54,505 --> 00:42:57,005 তারা একে অপরের থেকে বহুদূরেই সড়ে যায়। 431 00:43:05,130 --> 00:43:06,630 গত শীতে, 432 00:43:08,046 --> 00:43:10,546 উইন্ডেনে একটা ছেলে এসেছিল। 433 00:43:11,380 --> 00:43:12,588 অপরিচিত ছেলে। 434 00:43:13,588 --> 00:43:17,588 সেসময় সে আমাকে কিছু অদ্ভুত কথা বলেছিল। 435 00:43:17,671 --> 00:43:19,505 বুঝতে পারিনি কিছু, কিন্তু... 436 00:43:21,755 --> 00:43:25,505 হয়তো ক্যান্সার ইতোমধ্যে আমাকে পাগল করে তুলছে। 437 00:43:32,130 --> 00:43:33,880 এই ছেলেটাকে চেনো? 438 00:43:43,880 --> 00:43:45,338 ও এখানে? 439 00:43:48,088 --> 00:43:51,963 কোথায় ও? আপনি জানতেন ও এখানে ছিল? 440 00:43:52,755 --> 00:43:54,505 আপনি এই পুরোটা সময় ধরেই জানতেন? 441 00:43:55,421 --> 00:43:57,255 ও কোথায়? কোথায় ও? 442 00:44:10,296 --> 00:44:11,921 ছাড়ো আমাকে! 443 00:44:12,588 --> 00:44:13,921 মিকেল কোথায়? 444 00:44:20,588 --> 00:44:21,630 আজ দোকান বন্ধ। 445 00:44:26,713 --> 00:44:27,880 আপনি! 446 00:44:27,963 --> 00:44:28,963 আমি... 447 00:44:29,588 --> 00:44:31,796 এটা এখনো তৈরি হয়নি। 448 00:44:32,838 --> 00:44:36,005 ওটা তৈরি হতে আরো ৩৩ বছর লাগবে। 449 00:44:36,088 --> 00:44:38,171 এই জিনিসটা... এই নীল নকশা... 450 00:44:38,796 --> 00:44:40,276 আসলেই বুঝতে পারছি না জিনিসটা কী। 451 00:44:49,046 --> 00:44:50,463 বইটা আগেও দেখেছি আমি। 452 00:44:52,588 --> 00:44:55,296 আমরা আজীবনই ভাবি আমাদের যাত্রাটা কী হবে। 453 00:44:56,380 --> 00:44:57,546 এটা এখন আপনার। 454 00:44:58,338 --> 00:45:00,963 - রেখে দিন। আমার আর ওটার দরকার নেই। - এটা আমাকে কেন দিচ্ছেন? 455 00:45:02,921 --> 00:45:04,671 আমি শীঘ্রই মারা যাব। 456 00:45:05,546 --> 00:45:07,713 আমি... বুঝলাম না। 457 00:45:08,713 --> 00:45:09,838 বুঝতে পারবেন। 458 00:45:10,963 --> 00:45:12,130 একদিন। 459 00:45:12,880 --> 00:45:14,713 আর তারপর আমাদের আবারও দেখা হবে। 460 00:45:16,088 --> 00:45:17,755 আপনার মৃত্যুর আগে? 461 00:45:19,005 --> 00:45:20,546 না, তার পরে। 462 00:45:21,713 --> 00:45:22,921 কীভাবে... 463 00:45:23,671 --> 00:45:25,338 সেটা কীভাবে সম্ভব হবে? 464 00:45:26,213 --> 00:45:28,130 সময় শুধুই একটা বিভ্রম। 465 00:45:29,463 --> 00:45:31,588 তখন আপনাকে যন্ত্রটা কীভাবে কাজ করে আমাকে দেখাতে হবে। 466 00:45:31,671 --> 00:45:35,296 কিন্তু আমি তো জানি না এটার কাজটা কী। এটা কিসের জন্য আমাকে বলছেন না কেন? 467 00:45:35,380 --> 00:45:38,713 কারণ আপনি আমাকে বলেছিলেন অন্য একজন আপনাকে এটা ব্যাখ্যা করেছে। 468 00:45:39,421 --> 00:45:41,963 সবকিছু সেভাবেই ঘটে, সবসময় যেভাবে ঘটে এসেছে। 469 00:45:43,421 --> 00:45:46,713 না, আমি আপনাকে কিছুই বলিনি। কেউই আমাকে কিছু ব্যাখ্যা করেনি। 470 00:45:47,421 --> 00:45:50,588 করেনি, কিন্তু ভবিষ্যতে করবে। 471 00:45:51,171 --> 00:45:53,338 শীঘ্রই এসবের ইতি ঘটবে। 472 00:45:54,630 --> 00:45:57,630 কিন্তু ততদিন সবকিছু যেমন ছিল তেমনটাই থাকতে হবে। 473 00:45:59,296 --> 00:46:01,505 দাঁড়ান। প্লিজ। 474 00:48:00,046 --> 00:48:01,963 ভেবেছিলে তাকে বিশ্বাস করতে পারো। 475 00:48:05,880 --> 00:48:07,046 ও বিশ্বাসঘাতকতা করেছে। 476 00:48:09,380 --> 00:48:11,588 এমনকি চোখের পলক পর্যন্ত ফেলেনি। 477 00:48:15,046 --> 00:48:16,671 তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছ। 478 00:48:17,755 --> 00:48:18,838 তুমি মরতে যাচ্ছ! 479 00:48:19,963 --> 00:48:21,803 আর সেইসাথে তোমার সমস্ত বিশ্বাসও। 480 00:48:23,046 --> 00:48:25,255 আমি জানি যে আমি মর‍তে যাচ্ছি। 481 00:48:26,796 --> 00:48:29,005 কিন্তু আমি কি এই ম্যাচে হারতে যাচ্ছি? 482 00:48:29,463 --> 00:48:33,088 নাকি আমাদের এই সাক্ষাৎ, তুমি আর তোমার কালো বন্দুক, 483 00:48:33,921 --> 00:48:37,463 শুধুই একটা খেলার অংশ? যেটা কীভাবে খেলতে হয় তুমি এখনো জানো না। 484 00:48:37,546 --> 00:48:40,796 ভেবেছ তোমার কথার জাদুতে আমাকে ভোলাতে পারবে? 485 00:48:43,880 --> 00:48:46,296 আমি আর তোমার খেলার গুটি নই। 486 00:48:47,130 --> 00:48:48,755 কিন্তু এখনো অ্যাডামের গুটিই আছো। 487 00:48:50,088 --> 00:48:53,963 সে তোমায় যে স্বর্গের আশ্বাস দিয়েছে সেটি মিথ্যে ছাড়া কিছুই নয়। 488 00:48:54,546 --> 00:48:57,463 সে তোমাকে মুক্তির মিথ্যে আশ্বাস দিচ্ছে। 489 00:48:58,296 --> 00:49:01,213 নিজেকে প্রশ্ন করো তুমি সত্যিই মুক্ত কিনা। 490 00:49:01,588 --> 00:49:03,546 যদি সত্যিই মুক্ত হতে, 491 00:49:05,088 --> 00:49:06,796 তোমার নিজের পছন্দ থাকতো। 492 00:49:08,380 --> 00:49:09,921 তোমার কি নিজের পছন্দ আছে? 493 00:49:52,421 --> 00:49:56,671 "জঙ্গল থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার" 494 00:50:39,838 --> 00:50:41,046 এ হতে পারে না। 495 00:50:46,338 --> 00:50:47,338 শার্লট? 496 00:50:48,296 --> 00:50:49,296 না... 497 00:50:49,880 --> 00:50:51,630 না, এটা সত্যি নয়। 498 00:50:52,255 --> 00:50:53,713 সত্যি নয়। 499 00:51:17,505 --> 00:51:20,671 আমরা যতই অস্বীকারের চেষ্টা করি না কেন, 500 00:51:22,380 --> 00:51:25,338 আমরা রক্তের সম্পর্কের বন্ধনে আবদ্ধ। 501 00:51:30,421 --> 00:51:35,755 আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারি বা তাদের কার্যকলাপ বুঝতে না পারি। 502 00:51:39,296 --> 00:51:42,796 তবুও দিনশেষে, তাদের জন্য আমরা যেকোনো কিছু করতে পারি। 503 00:51:47,005 --> 00:51:48,505 অতি সাধারণ এক সুতো, 504 00:51:49,713 --> 00:51:53,880 যেটি আমাদের সবার জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। 505 00:52:01,880 --> 00:52:03,713 তার কাছে কি পৃষ্ঠাগুলো ছিল? 506 00:52:15,755 --> 00:52:18,213 সে তার প্রাপ্যটাই পেয়েছে। 507 00:52:22,963 --> 00:52:27,463 দিনশেষে, যার যা প্রাপ্য সে সেটাই পায়। 508 00:52:32,296 --> 00:52:49,513 অনুবাদে: AsadujJaman Rofiqul Rony 509 00:52:49,896 --> 00:52:56,263 সম্পাদনায়: AsadujJaman