1
00:01:15,500 --> 00:01:29,600
Mon Oncle
My Uncle
আমার মামা
2
00:06:23,500 --> 00:06:25,300
স্কুল
3
00:09:50,500 --> 00:09:53,600
দেখুন কী করেছেন আপনি!
এটা তো বুদ্ধিমানের কাজ না!
4
00:09:53,800 --> 00:09:56,600
আমি মাত্রই সাজিয়েছি এগুলো
আর আপনি ফেলে দিলেন।
5
00:10:03,400 --> 00:10:04,800
পণ্যদ্রব্যগুলো অনেক দামি।
6
00:10:05,300 --> 00:10:06,800
এটা হাস্যকর!
7
00:10:33,300 --> 00:10:35,000
ধন্যবাদ।
8
00:10:35,800 --> 00:10:37,300
ধন্যবাদ, মশিয়ে হুলো।
9
00:10:37,400 --> 00:10:39,000
কী করছিস তুই?
10
00:10:39,300 --> 00:10:41,100
ওকে ছাড়ুন, মশিয়ে হুলো...
11
00:10:41,700 --> 00:10:45,100
তুই আর এখন বাচ্চা নেই!
ভেতরে যা! ভেতরে যা!
12
00:13:24,500 --> 00:13:26,600
মশিয়ে হুলো, মিঠাই নেবেন?
13
00:13:26,900 --> 00:13:29,800
নিন... নিন...
14
00:15:20,600 --> 00:15:22,100
হেই, তোর পালা...
15
00:15:26,600 --> 00:15:29,500
ব্যাপারখানা কী? তামাশা না!
আপনি আরও সতর্ক থাকতে পারেন না?
16
00:15:30,000 --> 00:15:33,000
লাল লাইট দেখেননি?
পঁচিশ বছর আমি ট্যাক্সি নিয়ে আছি।
17
00:15:33,400 --> 00:15:36,100
কখনও এরকম কিছু দেখিনি।
করেছেন কী আপনি?
18
00:15:36,400 --> 00:15:38,000
পাগল হয়ে গেছেন?
আপনার গাড়ির তো কিছুই হয়নি।
19
00:15:38,100 --> 00:15:41,600
এসব পাগলামি।
এখন কী পরিষ্কার হয়েছে?
20
00:15:46,300 --> 00:15:47,800
ওহ, বাচ্চাগুলো! বাচ্চাগুলো!
21
00:16:14,900 --> 00:16:18,400
ক্ষমা করবেন, ম্যাডাম।
আমি অনেক দিন যাবৎ গাড়ি চালাচ্ছি।
22
00:16:18,700 --> 00:16:21,300
- তো? কী হয়েছে?
- কী হয়েছে?
23
00:16:21,700 --> 00:16:26,600
নীতি অনুসারে, পুনরাবৃত্তি করছি, নীতি অনুসারে,
ব্রেকগুলো থামানোর জন্যই তৈরি করা হয়।
24
00:16:27,300 --> 00:16:30,300
আপনার কী সমস্যা হয়েছে, আমি দেখতে পাচ্ছি না!
নিন, থেমে গেলাম।
25
00:16:30,500 --> 00:16:32,200
- হ্যাঁ, তবে অনেক দেরিতে...
- না...
26
00:16:32,300 --> 00:16:35,900
ট্র্যাফিক লাইট লাল ছিল
আর আমারও সাইড লাইট চালু ছিল!
27
00:16:36,100 --> 00:16:38,100
আপনি বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারতেন!
28
00:16:38,200 --> 00:16:40,200
- মশিয়ে!
- ম্যাডাম?
29
00:16:40,400 --> 00:16:42,600
বাচ্চারা করেছে এটা...
30
00:16:44,400 --> 00:16:45,800
ক্ষমাপ্রার্থী, ম্যাডাম।
31
00:16:46,400 --> 00:16:47,700
এই বজ্জাত ছোকরারা!
32
00:17:07,900 --> 00:17:10,000
- কী হলো?
- কিছু না...
33
00:17:12,900 --> 00:17:14,500
কী দুষ্ট ছেলে তুমি!
34
00:18:23,000 --> 00:18:29,000
- হ্যালো।
- আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম আপনি কেমন আছেন, তা দেখতে আপনাকে ডাকব।
35
00:18:29,100 --> 00:18:31,550
ভালো লাগছে আপনাকে দেখে।
বেশ পর হয়ে গেছেন আজকাল।
36
00:18:31,600 --> 00:18:34,700
আপনাকে বিরক্ত করতে চাই না.
আমি জানি, এটা এখনও নির্মাণাধীন।
37
00:18:34,800 --> 00:18:38,300
- বাগানটা সবে মাত্র শেষ হলো।
- সত্যিই। দেখি, দেখি...
38
00:18:38,900 --> 00:18:42,900
- তাড়াতাড়ি চলুন তো...
- হ্যাঁ, চলুন। চলুন।
39
00:18:43,100 --> 00:18:46,500
- এটা সবে আকার নেয়া শুরু করেছে।
- বেশ... বেশ...
40
00:18:46,700 --> 00:18:49,400
ওহ, এটা খুবই প্রয়োগিক,
সবকিছুই লাগোয়া।
41
00:18:50,400 --> 00:18:53,000
এটা নিশ্চয়ই জেরার্ড হবে!
একটু আসছি?
42
00:19:08,900 --> 00:19:10,900
কিরে, তুই আসবি না?
43
00:19:21,800 --> 00:19:24,900
আপনি যেমনটা দেখছেন,
সবগুলো রুমই দক্ষিণ মুখো।
44
00:19:25,100 --> 00:19:27,600
- বাগানের দিকে নজর বুলান।
- খুব সুন্দর লাগছে।
45
00:19:29,200 --> 00:19:32,100
- দেখছি, আমার টুপি লক্ষ্য করেছেন...
- জ্বী।
46
00:19:32,400 --> 00:19:34,300
- আপনি কি এখনও সেই শিল্প কুটিরে যান?
- জ্বী।
47
00:19:34,700 --> 00:19:36,600
ওহ, আমার জন্য টুপি খুঁজে পাওয়া অসাধ্য কাজ।
48
00:19:36,700 --> 00:19:39,000
না! এটা বলবেন না!
49
00:19:40,000 --> 00:19:41,400
আসুন, দেখে যান জেরার্ডকে।
50
00:19:47,900 --> 00:19:51,100
জেরার্ড, সোনা আমার,
হ্যালো বলো মিসেস দুবরেইলকে।
51
00:19:52,100 --> 00:19:54,100
ওহ, জেরার্ড! আরও ভদ্রভাবে করো।
52
00:19:54,400 --> 00:19:56,100
ক্ষমা করবেন ওকে,
জানেনই তো বাচ্চারা...
53
00:19:56,300 --> 00:19:59,800
জেরার্ড, তোমার জিনিস জায়গামতো রাখো!
ঘর অগোছালো কোরো না।
54
00:19:59,900 --> 00:20:02,400
- হ্যাঁ, মাম্মি...
- জুতা খুলে রাখো!
55
00:20:02,900 --> 00:20:05,200
আর হাতগুলো ধুয়ে ফেলো!
56
00:20:05,400 --> 00:20:09,000
- জেরার্ড, শুনেছো তুমি? জেরার্ড...
- হ্যাঁ, মাম্মি।
57
00:20:09,100 --> 00:20:12,400
জেরার্ড! কোট সুন্দর করে ঝুলিয়ে রাখো!
58
00:20:12,500 --> 00:20:14,000
আর চপ্পল নাও।
59
00:20:14,300 --> 00:20:16,700
এখনও কোনো জবাব দেয়নি।
সে আমার কথা শুনছে না।
60
00:20:16,800 --> 00:20:19,000
এগুলো এখন একদমই অবাক করে না আমাকে।
61
00:20:19,700 --> 00:20:24,000
আবার যখন, ওর মামা ওকে ডাকে,
তখন পরিস্থিতি একদম বদলে যায়।
62
00:20:24,500 --> 00:20:26,600
মজা আর খেলা করার সময় হলে,
তার জেদ আসে না।
63
00:20:26,900 --> 00:20:30,700
ওহ, এত দেরি! আড্ডা দিচ্ছি তো দিচ্ছিই,
আর আপনাকেও বাড়ির কাজ থেকে সরিয়ে রাখছি!
64
00:20:30,800 --> 00:20:33,400
- ওহ, আপনি আধুনিক বাড়িগুলোর ব্যাপারে জানেন।
- বুঝেছি...
65
00:20:33,600 --> 00:20:36,500
- এরকম একটা বাড়ি আপনাকে সারাদিনই ব্যস্ত রাখে!
- ওহ, একটা পাতা!
66
00:20:37,100 --> 00:20:39,800
- আহ্, এইতো একটা কাজ।
- মেনে নিন যে এটাই আপনার ভালোবাসা!
67
00:20:39,900 --> 00:20:42,200
- আপনি বেশ বুদ্ধিমান।
- আমি যাই তাহলে। বিদায়!
68
00:20:42,400 --> 00:20:45,200
- আমি আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিচ্ছি না।
- না, না, আমি রাস্তা চিনি।
69
00:20:55,000 --> 00:20:57,300
- বিদায়।
- দেখা হবে আবার!
70
00:21:15,000 --> 00:21:18,100
না, না। আমি! আমি!
চলে এসো।
71
00:21:22,800 --> 00:21:25,000
জলদি এসো!
এসো, জলদি এসো।
72
00:21:25,200 --> 00:21:27,100
আওয়াজ কোরো না।
73
00:21:36,500 --> 00:21:39,700
এসে দেখো কত মনোযোগ দিয়ে পড়ছে সে!
দেখো...
74
00:21:45,200 --> 00:21:46,800
একদম বাবার মতো।
75
00:22:14,000 --> 00:22:16,700
- প্রথম অর্ধেক হলো মাত্র। চালু করব?
- হ্যাঁ।
76
00:22:23,400 --> 00:22:26,200
প্রতি রাতের মতো, আজরাতেও,
77
00:22:26,300 --> 00:22:29,800
সম্প্রচারিত হচ্ছে টেলিভিশন প্রোগ্রাম
অধ্যাপক প্লাটফ!
78
00:22:29,900 --> 00:22:33,600
আজকের বিষয়:
"নিজেই চিন্তা করুন।"
79
00:23:14,000 --> 00:23:17,300
- মশিয়ে, আপনার কাছে কি শরবতী-লেবু আছে?
- শরবতী-লেবু?
80
00:23:31,500 --> 00:23:34,800
গেল কই শরবতী-লেবুগুলো!
81
00:23:41,000 --> 00:23:44,700
- এই নিন, ৩৫০ ফ্র্যাঙ্ক।
- অনেক বেশি নিচ্ছেন!
82
00:23:44,800 --> 00:23:47,900
এত ছোট দুটো শরবতী-লেবু?!
অনেক দাম নিচ্ছেন।
83
00:23:48,000 --> 00:23:50,900
আমি এই দুটোর জন্য এত বেশি দেবো না।
84
00:23:51,600 --> 00:23:53,900
রেখে দিন এগুলো, রেখে দিন!
85
00:23:56,300 --> 00:24:00,300
- ক্ষমা করবেন! আপনার টায়ার তো ফুটো দেখছি।
- কীভাবে বুঝলেন?
86
00:24:00,500 --> 00:24:04,400
একদম সহজ, টায়ার যেহেতু ফুটো,
তাই ট্রাকটা বামদিকে হেলে আছে।
87
00:24:04,500 --> 00:24:07,700
এটা পাল্লার কাঁটাকে বামদিকে ঝুঁকিয়ে দিয়েছে,
88
00:24:07,900 --> 00:24:10,900
আর স্বাভাবিকভাবে পরিমাপ সঠিকভাবে হয়নি।
89
00:24:11,000 --> 00:24:13,900
আমারটা আমার উপরেই ছেড়ে দিন!
আমি কাজ করে নিচ্ছি।
90
00:25:11,800 --> 00:25:14,000
আপনাকে সাহায্যের জন্য
অনুরোধ করতে বিব্রত লাগছে,
91
00:25:14,100 --> 00:25:18,700
কিন্তু আমার বৌয়ের ভাই সুপ্রতিষ্ঠিত কোনো চাকরিতে
আছে জানলে আমার হৃদয় থেকে পাথরটা সরে যাবে।
92
00:25:22,700 --> 00:25:24,000
বেশ, বুঝেছি, আমার মত আছে।
93
00:25:24,100 --> 00:25:26,100
- আপনার ভাইকে বলুন...
- বৌয়ের ভাই।
94
00:25:26,200 --> 00:25:30,200
...বৌয়ের ভাইকে বলবেন আমাদের স্টাফ
মিস ভেনিয়েরের সাথে যোগাযোগ করতে।
95
00:25:30,400 --> 00:25:32,800
সেক্ষেত্রে, আপনি অনুমতি দিলে,
আমি ওকে একটা টেলিফোন করতাম।
96
00:25:32,900 --> 00:25:34,400
করুন।
97
00:25:37,700 --> 00:25:39,000
ধন্যবাদ।
98
00:25:40,500 --> 00:25:44,100
হ্যালো? দয়া করে আমাকে সংযোগ দেবেন
২৪ নং সেন্ট মোড়ে?
99
00:25:45,100 --> 00:25:46,800
আমার বৌয়ের ভাইয়ের কোনো ফোন নেই,
100
00:25:46,900 --> 00:25:50,000
কিন্তু যখন আমরা তাকে পেতে চাই,
এই নাম্বারের মাধ্যমেই পাই।
101
00:25:53,400 --> 00:25:56,700
হ্যালো? আমি আসলে মশিয়ে হুলোর সাথে
কথা বলতে চাচ্ছি।
102
00:25:56,800 --> 00:25:58,300
হ্যাঁ, মশিয়ে হুলো।
103
00:25:59,600 --> 00:26:01,400
তাঁরা ওকে ডাকছে।
104
00:26:02,000 --> 00:26:06,300
হ্যালো? হুলো?
আমি আরপেল, তোমার দুলাভাই।
105
00:26:07,000 --> 00:26:11,000
তোমাকে আসতে হবে এসডিআরসিতে...
এসডিআরসি, একদম।
106
00:26:12,200 --> 00:26:14,200
তোমাকে পরিচয় দিতে হবে।
107
00:26:14,900 --> 00:26:16,800
সে ক্যাফেতে আছে...
108
00:26:17,700 --> 00:26:18,900
তুমি দরজা বন্ধ করছো না কেন?
109
00:26:19,000 --> 00:26:21,200
পনেরো মিনিটে, হ্যাঁ।
110
00:26:25,800 --> 00:26:28,500
আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ,
মিস্টার প্রেসিডেন্ট।
111
00:26:30,400 --> 00:26:33,000
বিদায়, মিস্টার প্রেসিডেন্ট।
112
00:26:42,600 --> 00:26:44,500
আমি আপনাদেরকে বিরক্ত না করতে বলেছি।
113
00:28:22,000 --> 00:28:24,500
মশিয়ে, দয়া করে বসুন।
114
00:29:18,700 --> 00:29:22,900
ঠিক আছে, এটা খুব সহজ।
আপনি শুরু করবেন ৮টা থেকে... ১২টা পর্যন্ত।
115
00:29:26,300 --> 00:29:28,300
দুপুরের খাবারের জন্য এক ঘন্টা বিরতি।
116
00:29:28,600 --> 00:29:31,200
পুনরায় শুরু করবেন ১টা থেকে।
117
00:29:35,700 --> 00:29:37,200
এবং ৬টা পর্যন্ত চলবে।
118
00:29:38,400 --> 00:29:41,300
আর স্বভাবতই, রবিবার আপনি স্বাধীন।
119
00:29:45,900 --> 00:29:47,100
এক মিনিট।
120
00:30:11,400 --> 00:30:14,300
ঠিক আছে, মশিয়ে। আমরা যোগাযোগ করব।
121
00:30:14,500 --> 00:30:17,000
আমরা এখনই খুঁজছি না
কোনো দড়াবাজিকরকে।
122
00:30:22,500 --> 00:30:26,300
না, না।
আপনি বরং যান... এই পথে।
123
00:30:29,800 --> 00:30:32,400
তাহলে দেখতে পাবেন দরজার ওপাশে কী হচ্ছে।
124
00:30:33,200 --> 00:30:35,100
কোনো কসরত ছাড়াই!
125
00:30:48,472 --> 00:30:50,099
বাহির
126
00:30:59,400 --> 00:31:00,900
ম্যাডাম!
127
00:31:01,800 --> 00:31:05,700
- আপনার জন্য কী করতে পারি?
- আমি আপনার প্রতিবেশী, দুঃখিত।
128
00:31:05,900 --> 00:31:07,500
তবে আমি এটা খুঁজে পেয়েছি...
129
00:31:07,800 --> 00:31:10,900
- আমার বাগানে।
- এটা নিয়ে আপনি উদ্বিগ্ন না হলেও চলত!
130
00:31:11,300 --> 00:31:13,300
প্লিজ, আসুন। দুঃখিত, আপনাকে এভাবে
অভ্যর্থনা জানাতে হচ্ছে।
131
00:31:13,400 --> 00:31:17,700
- আপনাকে আসলে বিরক্ত করতে চাচ্ছিলাম না...
- একদম না, একদম না!
132
00:31:18,000 --> 00:31:19,400
জেরার্ড!
133
00:31:19,700 --> 00:31:23,800
দেখো! দেখো তুমি কী করেছো?
দুষ্ট ছেলে...
134
00:31:24,000 --> 00:31:27,600
- ও, না, ওকে বকবেন না।
- আমি ধাঁধায় পড়ে যাই।
135
00:31:28,800 --> 00:31:31,000
দয়া করে আসুন, এদিকে...
136
00:31:32,800 --> 00:31:34,700
এটা বসার ঘর।
137
00:31:37,800 --> 00:31:41,200
এই রুমটা হলো জেরার্ডের।
138
00:31:42,900 --> 00:31:45,100
সবগুলোই লাগোয়া, যেমনটা দেখছেন।
139
00:31:54,600 --> 00:31:57,600
এটা হলো... আমাদের কর্নার।
140
00:31:58,800 --> 00:32:00,200
ফুলদানি।
141
00:32:01,400 --> 00:32:03,500
হ্যাঁ! পুরো বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।
142
00:32:03,800 --> 00:32:05,100
আর আপনাকে বলতেই হচ্ছে,
143
00:32:05,300 --> 00:32:08,200
এগুলোর সবই করা হয়েছে
আমার স্বামীর কারখানায়।
144
00:32:08,900 --> 00:32:11,100
এটা তো সত্যিই আসল!
বসতে পারি?
145
00:32:11,200 --> 00:32:13,000
অবশ্যই, এজন্যই তো বানানো হয়েছে!
146
00:32:19,000 --> 00:32:20,800
ওহ! আমার টিক্কা!
147
00:32:26,800 --> 00:32:30,000
দেখি তো...
দুই... চার...
148
00:32:43,500 --> 00:32:46,200
আপনি কি একটু পিছিয়ে দাঁড়াবেন?
এটা সসের জন্য।
149
00:33:08,400 --> 00:33:10,800
চার্ল, আমাদের প্রতিবেশী।
150
00:33:11,000 --> 00:33:15,300
ওহ, চমৎকার!
সবকিছুই অসাধারণ!
151
00:33:15,600 --> 00:33:17,000
ওহ, আপনি খুবই অমায়িক।
152
00:33:18,000 --> 00:33:20,500
ক্ষমা করবেন,
আমার ছেলের জন্য আমার একটা উপহার আছে।
153
00:33:22,600 --> 00:33:24,700
জেরার্ড, একটা উপহার! দেখো!
154
00:33:25,400 --> 00:33:29,000
একটা সুন্দর খেলনা ইঞ্জিন।
পছন্দ হয়েছে?
155
00:33:35,400 --> 00:33:37,000
এহ, আপনার কপাল আছে।
156
00:33:37,800 --> 00:33:39,100
আমি...
157
00:33:39,700 --> 00:33:41,700
একাই থাকি!
158
00:33:42,200 --> 00:33:45,300
আমার সেই বিশাল কুঁড়েঘরে।
159
00:33:49,900 --> 00:33:51,100
আমার ছাতা!
160
00:33:54,400 --> 00:33:58,900
বিদায়!
শীঘ্রই আবার দেখা হবে!
161
00:34:06,500 --> 00:34:07,800
টেলিফোন...
162
00:34:09,200 --> 00:34:12,800
হ্যালো? হ্যাঁ, বলছি।
ওহ, ভালো, তো সে এসেছিল।
163
00:34:12,900 --> 00:34:14,700
না, হুভলো না। হুলো!
164
00:34:14,900 --> 00:34:18,300
কী? সে দাঁড়িয়েছিল... হ্যালো?
ডেস্কের উপর!
165
00:34:18,600 --> 00:34:22,000
দেখতে...
কী দেখতে?
166
00:34:22,200 --> 00:34:24,400
হ্যালো? মশিয়ে প্রেসিডেন্ট...
167
00:34:27,400 --> 00:34:30,800
- শাবাশ! এই তোমার ভাই!
- হিশশ! চুপ।
168
00:34:31,600 --> 00:34:32,700
এসো।
169
00:34:32,900 --> 00:34:34,890
- এহ, তোমার ভাই, জিনিসের উপর উঠে যায়!
- কী করেছে আবার?
170
00:34:34,910 --> 00:34:37,400
চাকরীর ৩০ সেকেন্ড পরেই,
তাকে বহিস্কার করা হয়েছে!
171
00:34:37,500 --> 00:34:41,500
আর আমি তার জন্য সোজা
প্রেসিডেন্টের কাছে চলে গেলাম! ওহ না!
172
00:35:32,500 --> 00:35:33,900
এসে গেছে...
173
00:36:04,000 --> 00:36:05,400
ঠিক আছো?
174
00:36:06,500 --> 00:36:08,000
ঠিক আছি।
175
00:38:10,200 --> 00:38:13,300
চার্ল, চার্ল, একটা বুদ্ধি এসেছে।
176
00:38:13,700 --> 00:38:17,500
এখন যেহেতু ওর মামার কাজ নেই,
সে বাইরে নিয়ে যেতে পারে জেরার্ডকে।
177
00:38:22,000 --> 00:38:23,500
তোমার বাবা...
178
00:39:08,300 --> 00:39:10,000
সাবধানে থেকো।
179
00:39:38,500 --> 00:39:41,200
চার্ল, তোমার কফি তৈরি।
180
00:40:21,600 --> 00:40:23,600
- এবার তোর পালা, পল।
- দাঁড়া...
181
00:40:30,900 --> 00:40:32,300
চল ভাগি।
182
00:40:50,300 --> 00:40:52,400
তখন লাগেনি...
183
00:40:53,700 --> 00:40:55,000
বড্ড চালাক!
184
00:41:17,700 --> 00:41:22,400
নিয়ে যাও, ছেলেরা, খেতে সুস্বাদু!
নিয়ে যাও গরম টাটকা ক্রোলার, এখানে...
185
00:41:22,800 --> 00:41:25,500
টাটকা এবং নরম!
186
00:41:27,200 --> 00:41:30,600
- আরেকটু জ্যাম লাগিয়ে দেবেন?
- এখনও কম লাগছে!
187
00:41:33,000 --> 00:41:35,800
- চিনি বেশি, মশিয়ে।
- হ্যাঁ, আমি চিনিও দিচ্ছি।
188
00:41:36,400 --> 00:41:41,000
এখানে, ছেলেরা,
এখানে দেখো, একটাতেই কত বেশি চিনি!
189
00:41:43,300 --> 00:41:46,000
- আমি বড় চাই।
- বড়, বুঝতে পেরেছি।
190
00:42:24,400 --> 00:42:26,700
আয়, পাশে বোস।
191
00:42:27,000 --> 00:42:28,300
আয়।
192
00:42:30,200 --> 00:42:31,600
টাকা আছে?
193
00:42:42,000 --> 00:42:43,400
একটা মক্কেল!
194
00:42:47,200 --> 00:42:48,700
তোর পালা।
195
00:42:55,000 --> 00:42:56,800
তুই জিতেছিস।
196
00:43:04,200 --> 00:43:05,800
নে! তোর টাকা বের কর!
197
00:43:08,700 --> 00:43:11,800
জলদি, এটার উপর রাখ!
আর একটা শুরু হচ্ছে!
198
00:43:23,800 --> 00:43:25,300
তুই হেরে গেছিস।
199
00:43:26,300 --> 00:43:27,800
আমার টাকা দিয়ে দে।
200
00:43:29,300 --> 00:43:31,300
আমারটাও দে।
201
00:43:34,700 --> 00:43:37,100
তুই এখানে থাক আর নজর রাখ।
বুঝতে পেরেছিস?
202
00:43:48,900 --> 00:43:51,200
জলদি! চল! জলদি!
203
00:43:51,400 --> 00:43:53,200
আয়! জলদি! আয়!
204
00:44:05,300 --> 00:44:06,600
তোর পালা, কর।
205
00:44:11,500 --> 00:44:14,100
- ধুর!
- হেরে গেছিস।
206
00:44:19,100 --> 00:44:20,700
- জিতে গেছি!
- না, জিতিসনি।
207
00:44:20,900 --> 00:44:22,600
হ্যাঁ, আমার টাকা দে!
208
00:44:23,300 --> 00:44:25,900
- সে ফিরে এসেছিল।
- তাতে কী?
209
00:44:26,300 --> 00:44:29,200
- তুই হেরেছিস!
- না, এটা সত্য না!
210
00:44:31,400 --> 00:44:34,500
শান্ত হ!
খেলতে থাক।
211
00:44:35,200 --> 00:44:37,400
- ঠিক আছে , জেরার্ড।
- ধন্যবাদ।
212
00:44:43,600 --> 00:44:45,400
বার্নার্ড, ঝাড়ু দিতে যা!
213
00:44:59,300 --> 00:45:01,200
তোর পালা, জেরার্ড!
214
00:45:10,600 --> 00:45:13,500
ওহ, বড়ই আটপিটে।
আপনার লজ্জা পাওয়া উচিত ছিল।
215
00:45:13,700 --> 00:45:16,700
ওহ, কষ্ট লাগে মনুষ্য প্রবৃত্তি দেখলে!
216
00:45:34,500 --> 00:45:36,700
হেই, আমি ঝাড়ু দিয়েছি, না?
217
00:46:43,100 --> 00:46:46,500
ওহ, না, বেশি হয়ে যাচ্ছে।
এর কি শেষ হবে না?
218
00:46:46,800 --> 00:46:49,200
সেও শিখছে!
সেই তো শেষ খড়!
219
00:46:56,200 --> 00:46:58,000
এবার একদম মাত্রা ছেড়ে গেছে!
220
00:46:58,700 --> 00:47:03,600
ওহ, না, না, না! ওর যদি এখানে থাকতে ইচ্ছে না হয়,
তবে থাকতে হবে না!
221
00:47:10,800 --> 00:47:13,500
সব থেকে বড় কথা,
এই বাড়িটা বানিয়েছে কে?
222
00:47:13,700 --> 00:47:14,900
আমি, অবশ্যই!
223
00:47:15,000 --> 00:47:19,200
ওর স্কুল, ওর পড়ার কাপড়।
অবশ্যই... আমিই দিই...
224
00:47:20,800 --> 00:47:23,400
মনে হচ্ছে কেউ আমার জায়গা নিতে চাচ্ছে?
225
00:47:24,500 --> 00:47:29,000
এসো, বিব্রত হওয়ার কিছু নেই!
এসো। এসো!
226
00:48:12,600 --> 00:48:15,700
খাচ্ছো না কেন?
ঠিক আছো? অসুস্থ লাগছে?
227
00:48:16,500 --> 00:48:20,200
যথেষ্ট হয়েছে! না, না, আর না!
228
00:48:20,600 --> 00:48:24,900
ওর মামা! ওর মামা!
তাকে অনুকরণ করার সবচেয়ে জঘন্য উদাহরণ।
229
00:48:25,700 --> 00:48:28,900
- প্রতিদিন একই কাহিনী, আর পারছি না!
- না, সে এবার খুব বেশি করে ফেলেছে!
230
00:48:34,600 --> 00:48:37,800
চার্লস, এসো।
এত রাগান্বিত হওয়ার কিছু নেই।
231
00:48:37,900 --> 00:48:41,800
শোনো, আমার ভাইয়ের মধ্যে
যেটার অভাব আছে, সেটা হলো...
232
00:48:42,100 --> 00:48:43,900
একটা উপলক্ষ্যের...
233
00:48:44,800 --> 00:48:46,800
একটা বাড়ির...
234
00:48:48,200 --> 00:48:49,700
আর এই সবকিছুর...
235
00:48:51,000 --> 00:48:54,000
শোনো, ওটা আমাদের প্রতিবেশী।
এসে দেখে যাও।
236
00:48:54,600 --> 00:48:58,500
সে একা থাকে,
ব্যতিক্রমধর্মী এক গৃহিনী।
237
00:48:58,800 --> 00:49:02,300
উনি পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল,
অনেক বেশি মনোমুগ্ধকর।
238
00:49:02,500 --> 00:49:06,600
আমি চিন্তা করেছি, আমার ভাইয়ের জন্য...
ঠিক বলছি না? বুঝেছো তো!
239
00:49:06,700 --> 00:49:09,500
- হ্যাঁ!
- এটা হতেও পারে! তুমি দেখে নিও।
240
00:49:12,600 --> 00:49:14,500
ওদিকে দেখো, চার্ল।
241
00:49:14,900 --> 00:49:17,630
তাই না?
আমাদের চেয়েও উনি বাড়ির বেশি যত্ন নেন!
242
00:49:17,700 --> 00:49:21,200
- ওহ, না।
- হ্যাঁ, তোমাকে মানতেই হবে।
243
00:49:33,000 --> 00:49:37,150
আমাদেরকে কী করতে হবে দেখো!
রবিবার আমরা একটা ছোট পার্টির আয়োজন করব।
244
00:49:37,200 --> 00:49:39,300
আমরা কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ করব।
245
00:49:39,500 --> 00:49:43,600
অসাধারণ কিছু নয়,
সাধারণের মধ্যে, একটা গার্ডেন পার্টি।
246
00:52:35,800 --> 00:52:37,200
মশিয়ে হুলো!
247
00:53:21,032 --> 00:53:24,994
ভেতরে যা, তুই সবসময় একদিকে পড়ে থাকিস।
248
00:53:25,328 --> 00:53:28,789
- কী সুন্দর শার্ট! মশিয়ে হুলোর নাকি?
- জ্বী, মশিয়ে হুলোর।
249
00:53:34,837 --> 00:53:40,009
আমি মাছ ধরতে যাচ্ছি,
রবিবারে আমার মন শিথিল করার উপায় এটা।
250
00:53:41,719 --> 00:53:47,308
আমি টোপ লাগিয়ে নিয়েছি। গত রবিবারে বড় একটা
ধরেছিলাম। আমি পুরোপুরি প্রস্তুত, দেখুন।
251
00:54:11,040 --> 00:54:14,752
অনেক ধন্যবাদ আপনাকে। ভেতরে আসুন।
252
00:54:19,382 --> 00:54:22,426
দুঃখিত, কিন্তু অস্বীকৃতি আমাকে বদরাগী বানিয়ে দেবে।
253
00:54:42,321 --> 00:54:45,449
আসুন, একটু পান করে যান।
254
00:55:54,977 --> 00:55:58,356
গ্যাস্টন! এসো, আমরা অপেক্ষা করছি।
255
00:56:43,359 --> 00:56:47,196
আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।
এটা একদমই মেনে নেওয়া যায় না।
256
00:58:07,600 --> 00:58:11,900
- জর্জেট! জর্জেট! সাবধানে, ওটা আমাকে দাও।
- আমি সাবধানে থাকি, ম্যাডাম।
257
00:58:12,300 --> 00:58:14,700
আমার স্বামী টাকা নিয়ে আসছে।
চার্ল!
258
00:58:15,100 --> 00:58:18,300
এসো তো...
সময় হয়ে এসেছে আর কিছুই প্রস্তুত হয়নি।
259
00:58:18,600 --> 00:58:20,500
শুভ দিন, ভায়া।
আমার কত বাকি আছে?
260
00:58:20,600 --> 00:58:23,700
- ১৫০ ফ্রাঙ্ক।
- আচ্ছা, নিয়ে যান।
261
00:58:27,300 --> 00:58:29,000
ভাংতিটা রেখে দিন।
262
00:58:53,500 --> 00:58:57,000
চার্ল, জলদি, ট্রে-টা ধরো তো! এসো...
263
00:58:58,000 --> 00:58:59,900
- জর্জেট, তুমি আসছো?
- ম্যাডাম।
264
00:59:00,300 --> 00:59:03,300
- আমার পেছনে এসো!
- জ্বী, ম্যাডাম।
265
00:59:11,900 --> 00:59:13,500
ওহ, চলে এসেছে!
266
00:59:25,800 --> 00:59:28,100
ওটা আবার কী?
আমাদের কিছু লাগবে না!
267
00:59:28,500 --> 00:59:31,500
পারছি না!
চার্ল, ওনার সাথে কথা বলো একটু...
268
00:59:31,900 --> 00:59:33,200
কী বলব?
269
00:59:33,900 --> 00:59:36,600
বুঝতে পারছেন না? গোঁ ধরবেন না।
আমি আপনাকে আবারও বলছি!
270
00:59:36,700 --> 00:59:40,600
আমাদের কোনো গালিচা লাগবে না।
আমাদের কোনো কিছু লাগবে না।
271
00:59:41,600 --> 00:59:43,100
আবার কী?
272
00:59:46,200 --> 00:59:48,200
উনি তো আমাদের প্রতিবেশী!
273
00:59:53,400 --> 00:59:56,800
প্রিয় শুভকাঙ্ক্ষী আমার!
আপনি আসাতে খুব ভালো লাগছে।
274
00:59:56,800 --> 00:59:59,900
- তাড়াতাড়ি চলে এসেছি নাকি?
- আরে আনন্দ করুন...
275
01:00:00,200 --> 01:00:04,300
আরও কয়েকজন বন্ধু,
আর আমার ভাই আসবে।
276
01:00:21,700 --> 01:00:25,600
জেরার্ড! এদিকে এসো, ওনাকে হ্যালো বলে যাও!
277
01:00:26,500 --> 01:00:28,800
- ডান হাত দাও, সোনা।
- হ্যালো!
278
01:00:29,000 --> 01:00:31,300
আপনাকে ছেড়ে একটু যেতে হচ্ছে,
আমার এখনও...
279
01:00:31,500 --> 01:00:33,400
নিশ্চয়ই...
280
01:00:33,900 --> 01:00:37,200
বলো তো, এই সুন্দর টাইটা কে পরিয়ে দিয়েছে?
281
01:00:38,700 --> 01:00:40,900
তোমাকে তো বেশ বড় হয়ে লাগছে!
282
01:00:44,300 --> 01:00:47,200
তুমি তো ভালো ছেলে!
283
01:00:49,500 --> 01:00:53,600
আমি... কিছু সুন্দর গল্প জানি।
284
01:00:56,100 --> 01:01:00,100
আর কাগজের নৌকা কীভাবে বানাতে হয়,
সেটাও জানি।
285
01:01:05,600 --> 01:01:07,300
চার্ল, তোমার অতিথিরা এসেছে।
286
01:01:08,200 --> 01:01:10,200
ওহ, পিচার্ড...
আসছি, আসছি।
287
01:01:13,500 --> 01:01:14,500
ম্যাডাম আরপেল।
288
01:01:14,600 --> 01:01:15,800
- ম্যাডাম।
- ম্যাডাম।
289
01:01:15,900 --> 01:01:17,200
মশিয়ে আরপেল।
290
01:01:17,400 --> 01:01:19,300
- হ্যালো।
- ম্যাডাম।
291
01:01:19,500 --> 01:01:21,300
ফুল... ফুল...
292
01:01:21,800 --> 01:01:23,300
- ম্যাডাম।
- ওহ, কী সুন্দর!
293
01:01:23,300 --> 01:01:25,200
এগুলো প্লাস্টিকের, অনেক টেকসই।
294
01:01:25,300 --> 01:01:27,200
এগুলো রাবারের মতো ঘ্রান ছড়াচ্ছে।
295
01:01:30,200 --> 01:01:33,900
বাড়িটা ঘুরে দেখবেন নাকি?
এই যে এদিকে...
296
01:01:34,500 --> 01:01:36,000
সুপ্রভাত, ম্যাডাম।
297
01:01:36,100 --> 01:01:38,100
ওয়াল্টার, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি।
298
01:01:40,200 --> 01:01:43,850
উনি মশিয়ে পিচার্ড,
আমাদের কারখানার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।
299
01:01:48,000 --> 01:01:50,300
দয়া করে আসন গ্রহণ করুন।
300
01:01:50,900 --> 01:01:53,500
জেরার্ড! আমি তোমার মাম্মিকে বলছি!
301
01:02:08,400 --> 01:02:12,600
এই মাসে আমরা ৪০,০০০ মিটার
প্লাস্টিকের পাইপ উৎপাদন করেছি।
302
01:02:12,800 --> 01:02:14,500
একটা প্রশংসনীয় অর্জন...
303
01:02:17,400 --> 01:02:20,600
এমনকি এখনও আমাদের হাতে আসেনি
আমাদের নতুন মেশিন।
304
01:02:22,200 --> 01:02:23,800
বেশ চমকপ্রদ।
305
01:02:31,400 --> 01:02:36,600
নিয়ে এসো, জর্জেট। সামান্য জলখাবার।
শুভাকাঙ্ক্ষীবৃন্দ, দয়া করে নিজেরাই নিয়ে নিন।
306
01:02:39,500 --> 01:02:41,400
জর্জেট, দরজাটা খুলে দাও!
307
01:02:42,100 --> 01:02:43,700
এটা আমার ভাই।
308
01:02:47,500 --> 01:02:48,900
তোর জন্য অপেক্ষা করছি।
309
01:03:11,200 --> 01:03:13,300
চলুন ওয়াল্টার,
আমরা চত্বরে গিয়ে বসি!
310
01:03:17,100 --> 01:03:18,700
নতুন কী খবর আছে?
311
01:03:19,800 --> 01:03:21,900
আমাদের ঘুরে দাঁড়ানোর প্রবণতা বেশ আশাব্যঞ্জক।
312
01:03:22,100 --> 01:03:24,900
হ্যাঁ, ওটাতে আমার স্বতন্ত্র ছাপ আছে বলা যায়...
313
01:03:25,300 --> 01:03:31,400
প্রকৃতপক্ষে, তালিকাভুক্ত শেয়ারের দামগুলোই
একমাত্র উল্লেখযোগ্য ইঙ্গিত নয়...
314
01:04:19,500 --> 01:04:21,500
আপনারা দুজন গুরুগম্ভীর হয়ে গেছেন।
315
01:04:21,600 --> 01:04:25,400
আসুন, আমাদের সাথে হাত লাগান।
কিছু সুস্বাদু খাবার আছে আপনাদের জন্য।
316
01:04:26,000 --> 01:04:27,900
- পিচার্ড!
- মশিয়ে?
317
01:04:30,400 --> 01:04:35,700
আমার প্রিয় সহকর্মী পিচার্ড,
আমরা অনেক বছর ধরে একসাথে কাজ করছি।
318
01:04:35,800 --> 01:04:39,600
- আজ সকালে একটা বুদ্ধি এসেছে।
- বুদ্ধি?
319
01:04:39,700 --> 01:04:43,700
আমরা ভালো করছি।
উৎপাদনও দিন দিন বাড়ছে।
320
01:04:44,300 --> 01:04:45,900
এসো, এসো এদিকে।
321
01:04:47,300 --> 01:04:49,200
সে আমার বৌয়ের ভাই।
322
01:04:51,200 --> 01:04:54,700
- মিস্টার পিচার্ড, আমার সহকর্মী।
- খুশি হলাম...
323
01:04:56,400 --> 01:04:59,400
- পরিচিত হয়ে খুশি হলাম।
- পিচার্ড, তো যা বলছিলাম, একটা বুদ্ধি এসেছে।
324
01:04:59,600 --> 01:05:04,800
আমার বৌয়ের ভাইয়ের একটা খুঁটি গাড়া প্রয়োজন,
জীবনের একটা উপলক্ষ্য থাকা প্রয়োজন।
325
01:05:04,900 --> 01:05:07,600
- আশা করি, আপনি আমাকে বুঝতে পেরেছেন।
- সম্পূর্ণরূপে, স্যার।
326
01:05:07,700 --> 01:05:13,500
তার সময় এসেছে স্বপ্ন দেখা বন্ধ করে
কাজে নেমে পড়ার।
327
01:05:13,600 --> 01:05:17,200
তাই আমি তাকে আমাদের সাথে
কারখানায় নিয়ে যাওয়ার কথা ভেবেছি।
328
01:05:17,800 --> 01:05:20,800
শুধু আপনিই জানেন
আপনাকে আমি কতটা বিশ্বাস করি।
329
01:05:21,700 --> 01:05:22,900
আমি বুঝেছি, মশিয়ে আরপেল।
330
01:05:23,000 --> 01:05:26,900
আর এটা, যেটা দেখতে পাচ্ছেন,
এটা বসার ঘর।
331
01:05:27,100 --> 01:05:28,800
আসলেই?
332
01:05:31,200 --> 01:05:33,000
বেশ ফাঁকা লাগছে!
333
01:05:33,800 --> 01:05:35,900
এটা আধুনিক,
সবগুলো রুমই লাগোয়া।
334
01:05:37,000 --> 01:05:40,400
ওই রুমটা হলো জেরার্ডের
আর ওখানে রান্নাঘর।
335
01:05:40,500 --> 01:05:43,300
- কিন্তু ওটা আমি এখন আপনাদের দেখাব না...
- ওহ, দেখান।
336
01:05:43,600 --> 01:05:45,500
আপনারা খুব বুদ্ধিমতি।
337
01:05:50,400 --> 01:05:52,100
বলতেই হচ্ছে সফল পুরোপুরিভাবে।
338
01:05:52,200 --> 01:05:56,200
দেখছেন, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা,
এখানে আমি সত্যিই নিজের বাড়িতে আছি।
339
01:05:58,914 --> 01:06:00,582
ধোয়াপালার জন্য...
340
01:06:05,000 --> 01:06:07,600
শাকসবজির জন্য, এটা চাপ দিন...
341
01:06:08,800 --> 01:06:10,200
জীবাণুমুক্তকারী যন্ত্র...
342
01:06:11,000 --> 01:06:12,800
বাতাস চলাচল...
343
01:06:26,300 --> 01:06:28,500
চার্ল!
মশিয়ে ওয়াল্টার...
344
01:06:29,800 --> 01:06:32,800
- আমার স্বামী কাজ ছাড়া কিছুই ভাবতে পারে না।
- আমার স্বামীও!
345
01:06:33,500 --> 01:06:35,100
আপনি আগে...
346
01:06:37,100 --> 01:06:39,300
আচ্ছা, আমিই আগে যাচ্ছি!
347
01:06:51,900 --> 01:06:54,500
- বসে পড়ুন।
- নিজেদের আসন গ্রহণ করুন...
348
01:06:54,800 --> 01:06:56,800
আপনাদেরকে আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই।
349
01:07:00,200 --> 01:07:03,100
আমাদের প্রতিবেশী!
আমাদের একেবারে কাছের প্রতিবেশী।
350
01:07:04,500 --> 01:07:07,900
কিছু মনে করবেন না, ওর মাথায় সবসময় অন্য কিছু ঘোরে।
351
01:07:11,700 --> 01:07:13,700
মশিয়ে পিচার্ড,
মিসেস ওয়াল্টারের পাশে যেতে পারবেন।
352
01:07:14,300 --> 01:07:15,800
আমি আপনার কাছে আসছি।
353
01:07:24,700 --> 01:07:26,200
আপনারা চা নেবেন?
354
01:07:35,300 --> 01:07:37,100
প্রিয় শুভাকাঙ্ক্ষী...
355
01:07:38,600 --> 01:07:40,200
প্রিয় শুভাকাঙ্ক্ষী,
আপনি কি একটু ওদিকে গিয়ে বসবেন?
356
01:07:40,300 --> 01:07:42,800
ওদিকটা আরও বেশি আরামদায়ক হবে।
357
01:07:45,600 --> 01:07:47,700
এদিকে এসে আমাদের সাথে বোস।
358
01:07:48,300 --> 01:07:50,600
অবশেষে একসাথে পেলাম!
আমাদের মনোমুগ্ধকারী প্রতিবেশী...
359
01:07:50,800 --> 01:07:53,200
- আমার ভাই।
- খুশি হলাম।
360
01:07:53,300 --> 01:07:56,700
আচ্ছা এখানে এসে বোস,
আমাদের প্রতিবেশীর পাশে। চেয়ার আছে...
361
01:07:57,000 --> 01:08:01,300
আমাদের প্রতিবেশীর আরও কাছাকাছি
নিয়ে যেতে পারিস তোর চেয়ারটা।
362
01:08:01,500 --> 01:08:04,500
আমার স্বামী ওকে তার সাথে
তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজে নিচ্ছে।
363
01:08:06,800 --> 01:08:11,100
আপনাকে একটু লেবুর রস মিশ্রিত পানীয় দিচ্ছি।
এটা খুবই সতেজ।
364
01:08:11,300 --> 01:08:12,700
আপনাদের দুজনকে একা রেখে যাচ্ছি তাহলে।
365
01:08:13,200 --> 01:08:15,600
তুই এখন ওনার দায়িত্বে নিযুক্ত।
366
01:08:17,800 --> 01:08:20,600
যা-ই হোক, আমি একটা ভালো জিনিস জানি।
367
01:08:38,000 --> 01:08:41,200
আপনার বোন সত্যিই চমৎকার মহিলা।
368
01:08:42,300 --> 01:08:46,400
তাছাড়া, মানুষ হিসেবেও উনি খুবই অতিথিসুলভ।
369
01:08:46,700 --> 01:08:50,300
ওনার প্রশংসনীয় গুণাবলীই,
ওনাকে করে তুলেছে অসাধারণ!
370
01:08:52,500 --> 01:08:57,000
আমাদের ভুলে গেলে চলবে না,
মশিয়ে আরপেলও প্রতিটা ক্ষেত্রেই পারদর্শী।
371
01:08:57,900 --> 01:09:00,200
ক্ষমতাবান, শান্তপ্রিয়।
372
01:09:00,500 --> 01:09:04,400
দম্পতি হিসেবেও তাঁরা একটা উদাহরণ
হতে পারে, আমার মতে।
373
01:09:04,600 --> 01:09:05,900
- আপনার কি একমত না?
- কীভাবে?
374
01:09:06,000 --> 01:09:09,300
আমি বলছিলাম যে, দম্পতি হিসেবেও তাঁরা
একটা উদাহরণ হতে পারে।
375
01:09:09,900 --> 01:09:14,100
একজন মহিলার কাছে কতটা আনন্দের
হতে পারে, দেখাশোনা করা...
376
01:09:16,000 --> 01:09:19,400
...তার পরিবারকে, একটি লক্ষ্য থাকে,
যে কেউ...
377
01:09:19,600 --> 01:09:23,700
আমি এসব বলে যাচ্ছি আর
আপনার চা ঢালতে ভুলে যাচ্ছি!
378
01:09:26,500 --> 01:09:30,700
কাপটা আরও কাছে আনুন।
আমি খুবই আনাড়ি।
379
01:09:34,900 --> 01:09:37,400
আমি নিজেকে আনাড়ি বলছি...
380
01:09:37,800 --> 01:09:41,100
আমি মোটেও বাড়াবাড়ি করছি না।
আমার এর জন্য খ্যাতিও আছে।
381
01:09:47,800 --> 01:09:50,800
ঠিকই বলেছেন, এটা আসলেই সতেজ।
382
01:09:56,600 --> 01:09:59,900
কী হয়েছে?
এখানে সব দেখি ভিজে গেছে।
383
01:10:01,900 --> 01:10:05,900
অন্য কোথাও চলুন, অন্য কোথাও চলুন।
এটা শুকাতে হবে।
384
01:10:11,500 --> 01:10:13,500
আমার ঝরনা!
আদৌ কি কাজ করছে?
385
01:10:13,700 --> 01:10:16,600
- জর্জেট! তুমি করেছো?
- না, ম্যাডাম...
386
01:10:16,700 --> 01:10:19,300
এখানে দাঁড়িয়ে থেকো না!
সাহায্য করো! কিছু একটা করো!
387
01:10:20,100 --> 01:10:23,700
তুমিই কিছু করেছো,
নাহলে আমার এটা বোধগম্য হচ্ছে না।
388
01:10:25,055 --> 01:10:27,224
মশিয়ে আরপেল ব্যাখ্যা করছিলেন...
389
01:10:27,349 --> 01:10:31,061
...ব্যবসা প্রতিষ্ঠানে আপনার স্বামীর গুরুত্বের ব্যাপারে।
390
01:10:33,600 --> 01:10:34,900
কী এসব?
391
01:10:36,900 --> 01:10:39,700
বন্ধ করো এটা, বন্ধ করো, জর্জেট!
392
01:10:39,800 --> 01:10:42,900
না, ডানদিকে, বামদিকে না!
393
01:10:45,300 --> 01:10:47,500
শান্ত হোন, শান্ত হোন, শান্ত হোন...
394
01:10:47,700 --> 01:10:51,400
এটা সম্ভবত বালির নিচের ফুটোটা হবে।
আজ সকালেই এটা মেরামত করিয়েছি।
395
01:10:51,700 --> 01:10:54,600
- উপায় নেই, আমরা এটাকে এভাবে ছেড়ে দিতে পারি না।
- তবে আর কি করতে পারি?
396
01:10:54,700 --> 01:10:56,200
ঠিক আছে, আমি মেরামত করছি।
397
01:10:57,000 --> 01:10:58,600
ভরসা রাখুন...
398
01:10:59,000 --> 01:11:01,000
জেরার্ড, গিয়ে যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এসো।
399
01:11:01,700 --> 01:11:05,900
- চলো অন্য জায়গায় সরে যাই।
- অবশ্যই।
400
01:11:13,500 --> 01:11:15,000
সবাই আসুন!
401
01:11:15,200 --> 01:11:16,700
আমি এটা নিয়েছি।
402
01:11:17,000 --> 01:11:18,500
সামনে চলুন!
403
01:11:21,600 --> 01:11:23,400
মাঝের রাস্তা ধরে আসুন!
404
01:11:46,800 --> 01:11:50,100
আসুন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, এখানে থাকুন!
405
01:11:50,600 --> 01:11:52,400
জর্জেট, তুমি ওখানে থাকো!
406
01:11:53,000 --> 01:11:54,600
ম্যাডাম পিচার্ড, এখানে...
407
01:11:56,100 --> 01:11:58,600
- ভালো! এখন টেবিলটা...
- সাবধানে রাখো...
408
01:11:58,800 --> 01:12:01,100
লম্বালম্বিভাবে। তাহলে...
409
01:12:02,000 --> 01:12:06,100
- প্রত্যেকেই বামদিকে।
- কিন্তু আমরা সবাই এখানে ধরব না!
410
01:12:08,700 --> 01:12:11,000
জর্জেট, সাহায্য করো,
ওভাবে দাঁড়িয়ে থেকো না।
411
01:12:11,400 --> 01:12:12,600
জ্বী, জ্বী, ম্যাডাম।
412
01:12:12,700 --> 01:12:15,000
ম্যাডাম পিচার্ড, টেবিলটা একটু সামলান।
413
01:12:15,800 --> 01:12:18,300
আমি আপনাকে বাতলে দিচ্ছি, এদিক দিয়ে আসুন।
414
01:12:18,500 --> 01:12:20,700
ওদিকে যান, সাবধানে।
415
01:12:20,900 --> 01:12:22,800
আমি সঠিক রাস্তায়ই আছি।
416
01:12:34,400 --> 01:12:36,600
শোন, ধর চেয়ারটা! চেয়ারটা!
417
01:12:37,200 --> 01:12:38,700
আমাকে দিন।
418
01:12:38,800 --> 01:12:40,200
এইতো ধরেছি...
419
01:12:41,600 --> 01:12:42,900
ধন্যবাদ।
420
01:12:49,200 --> 01:12:50,800
আপনি চেনেন নাকি চ্যাম্পার্ট?
421
01:12:51,100 --> 01:12:53,700
তারা একটা বাংলো নির্মাণ করেছিল
চমৎকার ডিরেক্টরি শৈলীতে।
(ডিরেক্টরি - ফরাসী বিপ্লব পরবর্তী সময়কালীন আলংকারিক শিল্প)
422
01:12:53,900 --> 01:12:58,700
এটা সত্যিই অনেক চমৎকার...
423
01:12:58,900 --> 01:13:00,700
...একদম পাশেই দেশ ক্লাবের।
424
01:13:00,800 --> 01:13:05,300
আমাকে সাহায্য করতে দিন,
আমিই এবার চা পরিবেশন করি।
425
01:13:07,800 --> 01:13:11,200
ওহ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম
আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী এখনও চা পায়নি!
426
01:13:12,200 --> 01:13:14,200
এটা আপনার ভাইয়ের।
427
01:13:22,400 --> 01:13:24,100
উনি ঠাট্টার ছলে নিয়েছেন!
428
01:13:24,500 --> 01:13:26,400
- লেবু দিয়ে?
- না, না, ধন্যবাদ।
429
01:13:30,400 --> 01:13:32,500
দিয়াশলাই?
ভদ্রমহোদয়গণ, দিয়াশলাই আছে আপনাদের কাছে?
430
01:13:32,600 --> 01:13:34,300
কারো কাছে দিয়াশলাই হবে না?
431
01:13:34,700 --> 01:13:36,100
আমি ধূমপান করি না।
432
01:13:44,200 --> 01:13:46,000
আমি নিশ্চিত, আমার অনুরাগীর কাছে আছে...
433
01:13:46,500 --> 01:13:47,800
কত লম্বা!
434
01:13:51,200 --> 01:13:53,300
বেঁচে গেলাম! খোঁজা বন্ধ করুন।
435
01:14:01,600 --> 01:14:04,000
উনি খুবই বাধ্য, দুর্লভ গুণ।
436
01:14:04,200 --> 01:14:06,300
প্রণয়লীলা হারিয়ে যায়নি...
437
01:14:06,600 --> 01:14:10,200
ওহ, আপনার ভাই তো এখানে নেই।
438
01:14:16,200 --> 01:14:19,000
কোথায় উনি? উধাও হয়ে গেছেন।
439
01:14:20,100 --> 01:14:22,000
ওহ, আপনি ওখানে...
440
01:14:26,000 --> 01:14:29,300
পিচার্ড... পিচার্ড... পিচার্ড...
441
01:14:30,000 --> 01:14:32,300
- কোথায় আপনি?
- এখানে আমি।
442
01:14:33,636 --> 01:14:36,460
শ্রমজীবীর প্রতি সম্মানে
443
01:14:36,500 --> 01:14:39,300
শোনো, তোমার ওর দিকে আরেকটু খেয়াল রাখা উচিত।
444
01:14:39,500 --> 01:14:41,700
আমি তো ওটা করতে পারছি না। ।
445
01:14:41,900 --> 01:14:44,600
প্রিয়তমা,
এসো, আমার টাই খুলে দাও।
446
01:14:45,500 --> 01:14:48,900
জলদি এসো। আমার টাই খুলে দাও...
447
01:14:49,000 --> 01:14:50,700
ওনাকে আমরা সাহায্যের হাত
বাড়িয়ে দিচ্ছি না কেন!
448
01:14:50,800 --> 01:14:52,900
কীভাবে কাজ করেছে উনি!
449
01:14:54,400 --> 01:14:56,300
আমার প্রায় হয়ে গেছে।
450
01:14:56,533 --> 01:14:59,829
না, মশিয়ে, আপনি অতিথিদের সাথেই থাকুন।
আপনার এখানে আসার দরকার নেই।
451
01:15:15,800 --> 01:15:18,200
এটা মেরামত হয়ে গেছে।
হ্যাঁ, চালু করে দিন।
452
01:15:19,400 --> 01:15:21,800
জলদি, যান, জলদি করুন...
453
01:15:22,800 --> 01:15:24,500
পানি ছেড়ে দাও! পানি ছাড়ো!
454
01:15:24,800 --> 01:15:26,100
আমার ওয়েস্ট কোট...
455
01:15:28,700 --> 01:15:31,100
- দেখা যাক কাজ করে কিনা।
- ধন্যবাদ।
456
01:15:32,600 --> 01:15:34,200
এটা কাজ করবে, দেখবেন।
457
01:15:36,700 --> 01:15:38,400
আপনি নিশ্চিত?
458
01:15:47,100 --> 01:15:48,900
চালু হতে দিন...
459
01:15:51,500 --> 01:15:53,500
আমি সত্যিই বুঝতে পারছি না।
460
01:16:01,100 --> 01:16:03,200
কত সুন্দর জলধারা!
461
01:16:14,000 --> 01:16:15,300
উনি কে জানেন?
462
01:16:17,500 --> 01:16:19,200
- শুভ সন্ধ্যা।
- মশিয়ে?
463
01:16:21,600 --> 01:16:25,900
সে আমার একজন বন্ধু।
এক অসাধারণ ঘোড়সওয়ার!
464
01:16:26,100 --> 01:16:27,700
আমি যাচ্ছি ককটেল বানাতে।
465
01:16:29,400 --> 01:16:31,000
ধরো ওটাকে...
466
01:16:42,200 --> 01:16:44,100
- ওয়াল্টার! ঠিক আছেন?
- সামলে।
467
01:16:44,200 --> 01:16:45,900
হ্যাঁ, আঘাত লেগেছে।
468
01:16:47,800 --> 01:16:49,900
এখন ইন্ডিয়ান খেলার সময় নয়!
469
01:16:50,600 --> 01:16:52,400
ওহ, আমার বাগান!
470
01:16:53,100 --> 01:16:55,700
এই যে! এটা দেখো!
471
01:17:05,000 --> 01:17:07,800
শাবাশ, ম্যাডাম!
আপনি অনেক সাহসী।
472
01:17:14,100 --> 01:17:15,300
শাবাশ!
473
01:17:15,800 --> 01:17:17,200
অনেক চালাক।
474
01:17:18,200 --> 01:17:19,500
অভিনন্দন!
475
01:17:19,600 --> 01:17:21,800
ওখানে দাঁড়িয়ে না থেকে,
আমাকে সাহায্য করো।
476
01:17:22,300 --> 01:17:24,100
ধরো। কী নির্বোধ!
477
01:17:31,000 --> 01:17:33,900
- আশা করি আপনি কিছু মনে করেননি, ম্যাডাম।
- না, না, একদম না। শুভ সন্ধ্যা!
478
01:17:34,100 --> 01:17:35,300
ম্যাডাম...
479
01:17:35,400 --> 01:17:39,500
- পিচার্ড, বাপু, কেমন দেখাচ্ছে তোমাকে...
- ব্যাপার না। কাউকে ত্যাগস্বীকার করতেই হয়!
480
01:17:39,700 --> 01:17:41,200
- অন্তত মেরামত তো হয়েছে।
- বিদায়.
481
01:17:41,300 --> 01:17:43,700
- বিদায়.
- কাল কারখানায় দেখা হচ্ছে।
482
01:17:44,200 --> 01:17:46,400
- বিদায়.
- বিদায়, মশিয়ে আরপেল।
483
01:17:46,500 --> 01:17:47,700
তোমার গ্লাভস।
484
01:17:48,000 --> 01:17:51,700
ব্যাপার না।
ব্যাপার না। ব্যাপার না...
485
01:17:51,900 --> 01:17:55,300
আমাদের ফুল পেয়েছেন কি?
ওটাই হলো গুরুত্বপূর্ণ।
486
01:17:55,500 --> 01:17:57,100
বিদায়, ওয়াল্টার।
487
01:17:57,600 --> 01:17:58,900
বিদায়, ম্যাডাম।
488
01:17:59,000 --> 01:18:01,400
ম্যাডাম! ক্ষমা করবেন, গ্লাসটা...
489
01:20:24,200 --> 01:20:27,900
চলে যান, চলে যান! চলে যান!
লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন! যান!
490
01:20:36,600 --> 01:20:38,300
বিদায়! রাতে দেখা হবে।
491
01:20:41,700 --> 01:20:43,500
জলদি করুন! আসুন!
492
01:20:45,500 --> 01:20:47,700
আপনি কি একটু ধরে রাখতে পারবেন?
গেট নিয়ে না আসা পর্যন্ত।
493
01:20:47,800 --> 01:20:49,500
আচ্ছা, তাড়াতাড়ি!
494
01:20:52,100 --> 01:20:53,900
এটা আমার স্বামীর জন্য একটা চমক।
495
01:20:57,600 --> 01:20:59,400
আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে।
496
01:21:00,000 --> 01:21:02,300
এটা সন্ধ্যার মধ্যেই শেষ হতে হবে।
497
01:22:54,900 --> 01:22:56,300
- স্যার।
- ম্যাডাম।
498
01:22:56,600 --> 01:22:58,200
ওহ, আপনার গ্রাহক অপেক্ষা করছেন!
499
01:23:04,000 --> 01:23:07,700
- মশিয়ে, ডিরেক্টর এসেছেন।
- ধন্যবাদ, ম্যাডাম।
500
01:23:16,600 --> 01:23:18,700
আপনার জন্য অপেক্ষা করছেন ডিরেক্টর স্যার।
501
01:23:21,300 --> 01:23:25,100
হ্যালো, মশিয়ে।
বসুন দয়া করে।
502
01:23:26,600 --> 01:23:28,700
এখানে আমাদের প্লাস্টিক পাইপের
একটা নমুনা দেওয়া আছে,
503
01:23:28,800 --> 01:23:32,000
সম্পূর্ণ PLASTAC এ উৎপাদিত।
504
01:23:32,300 --> 01:23:35,300
বনভূমির জন্য আমরা সবুজ পাইপটি তৈরি করেছি।
505
01:23:35,500 --> 01:23:38,300
আচ্ছা, এটাই সর্বশেষ মডেল।
506
01:23:38,500 --> 01:23:41,900
স্যার, লিয়নের চালানটা নিচে আছে।
আমরা কি এটা পাঠাব?
507
01:23:42,100 --> 01:23:44,300
অবশ্যই।
পাঠিয়ে দিন মশিয়ে হুলোর কাছে!
508
01:23:57,300 --> 01:23:59,300
হ্যালো? মশিয়ে হুলো?
509
01:24:01,500 --> 01:24:04,500
হ্যালো? আপনি কি লিয়নের অর্ডারটা করেছেন?
জরুরি এটা।
510
01:24:05,000 --> 01:24:06,600
হ্যালো? আপনি কি আমাকে শুনছেন?
511
01:24:10,500 --> 01:24:13,300
হ্যালো, মশিয়ে পিচার্ড!
কেমন আছেন?
512
01:24:13,600 --> 01:24:16,900
হ্যাঁ, একটু ব্যথা আছে।
513
01:24:17,900 --> 01:24:20,300
- মশিয়ে পিচার্ড, আমার ডান হাত।
- স্যার।
514
01:24:20,700 --> 01:24:22,300
মহোদয়গণ, আমাকে একটু যেতে হচ্ছে।
515
01:24:22,400 --> 01:24:24,700
পিচার্ড, ভদ্রলোককে আমাদের
উৎপাদন স্থাপনাটা দেখান!
516
01:24:24,800 --> 01:24:28,100
- আমার দায়িত্ব, মশিয়ে আরপেল।
- আমাকে নতুন গাড়িটা দেখতে হবে।
517
01:24:28,600 --> 01:24:33,400
চলুন স্যার, আপনাকে আমাদের
উৎপাদনশালা দেখিয়ে আনি।
518
01:24:33,600 --> 01:24:36,300
- যদি আপনি আসতে চান...
- চলুন।
519
01:24:36,400 --> 01:24:39,400
চলুন দেখে আসি। প্লিজ, এগিয়ে যান।
520
01:24:40,200 --> 01:24:43,700
না, না, আপনার ডানদিকে।
521
01:24:45,100 --> 01:24:46,600
হ্যালো, মশিয়ে।
522
01:24:47,600 --> 01:24:50,700
দেখুন। মাত্রই বের করে এনেছি!
523
01:24:55,200 --> 01:24:57,700
বলুন তো,
বলুন তো, মশিয়ে, এটা কত সিলিন্ডারের?
524
01:24:57,800 --> 01:24:59,100
সিলিন্ডারের কথা বলতে হবে না।
525
01:24:59,200 --> 01:25:02,000
আপনার কখনও ডালা খোলার প্রয়োজনই পড়বে না।
526
01:25:02,100 --> 01:25:04,400
অবশ্যই স্বস্তির কথা বলব,
527
01:25:04,500 --> 01:25:07,800
রঙের ব্যাপারে,
আর বিভিন্ন অংশের সম্পূর্ণতার ব্যাপারে!
528
01:25:08,100 --> 01:25:12,500
দরজাগুলো দেখুন, স্যার!
এক আঙুল দিয়েও দরজা বন্ধ করা যাবে।
529
01:25:12,600 --> 01:25:15,500
পেছনের দরজাগুলোও একই। দেখুন...
530
01:25:18,800 --> 01:25:21,000
ভালো! মনে হয়, আপনি এরমধ্যেই সব দেখে নিয়েছেন।
531
01:25:22,900 --> 01:25:24,700
আর সাসপেনশনের ব্যাপারটা?
532
01:25:25,000 --> 01:25:28,900
সাসপেনশনের ব্যাপারটা, স্যার,
এটাই সবচেয়ে সেরাটা।
533
01:26:27,600 --> 01:26:30,000
আমি কিছুক্ষনের মধ্যেই আসছি,
৫ নাম্বারের দিকে একটু নজর রাখবেন।
534
01:26:30,100 --> 01:26:31,400
আচ্ছা?
535
01:28:48,700 --> 01:28:53,600
এখানে সংযোজনের মাধ্যমে পলিমার ত্বরান্বিত করা হয়...
536
01:29:55,000 --> 01:29:57,300
এটা কীভাবে করেছেন আপনারা?
537
01:29:58,000 --> 01:30:00,200
রান্না করা খাবারের মতো।
538
01:30:00,900 --> 01:30:03,600
আর একটু, আপনিও খাবারের দোকান খুলতে পারবেন!
539
01:30:05,651 --> 01:30:09,780
আপনি আরপেল বাবাকে খাবারের ব্যবসায় লাগিয়ে দিচ্ছেন।
ভাবতে পারছেন?
540
01:30:10,614 --> 01:30:12,658
আপনার এগুলো লুকিয়ে রাখাই উত্তম।
541
01:30:13,900 --> 01:30:15,700
আপনারা ভাঁড়ামি নিয়েই থাকুন।
542
01:30:17,500 --> 01:30:19,700
সবকিছুই স্বয়ংক্রিয়।
543
01:30:19,756 --> 01:30:25,000
আমাদের শোষকগুলো উষ্ণ বায়ুচালিত
আর্দ্রতামাপক যন্ত্রের সংস্পর্শে পর্যবসিত হয়ে...
544
01:30:25,700 --> 01:30:28,000
তাপস্থায়ীভাবে নিয়ন্ত্রিত তরলবৎ বিন্যাস...
545
01:30:28,800 --> 01:30:31,800
এবং প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় হয়।
546
01:30:32,100 --> 01:30:36,200
মাল-পত্র রাখার জায়গাটা অনেক প্রশস্ত,
অনেক স্যুটকেস, অতিরিক্ত চাকা রাখা যায়।
547
01:30:36,500 --> 01:30:43,313
এখানে একটা রেডিও এন্টেনা আছে, যেটা দিকনির্দেশনা দেবে,
আর এখানে একটা বুট আছে, যেটা আপনাকে বৃহত্তর সেবা দেবে।
548
01:30:43,400 --> 01:30:45,800
আমি এক্ষুনি আপনার নথি হস্তান্তর করছি।
549
01:30:46,800 --> 01:30:51,600
- এই যে, আপনার নথিভুক্তির কাগজপত্র আর এই হলো চাবি।
- আমার পুরোনো গাড়িটা ফিরে পেয়েছেন তো?
550
01:30:57,600 --> 01:30:59,900
মশিয়ে আরপেল,
আমি কারখানার সফর শেষ করেছি।
551
01:31:00,000 --> 01:31:03,300
- খুব ভালো।
- উৎপাদন প্রক্রিয়া নিয়ে উনি খুবই আগ্রহী।
552
01:31:05,500 --> 01:31:08,300
- স্যার, খুবই সন্তুষ্ট হলাম।
- বিদায়, ভদ্রমহোদয়গণ!
553
01:31:08,700 --> 01:31:10,800
মশিয়ে আরপেল,
আপনার সাথে একটু কথা বলার ছিল।
554
01:31:11,000 --> 01:31:14,000
মাফ করবেন, আমি এক্ষুনি ফিরে আসছি।
555
01:31:15,800 --> 01:31:18,100
দেখুন উনি কী করেছে!
556
01:31:18,400 --> 01:31:20,900
আমার বিশ্বাস হচ্ছে না।
সে এই কাজ করেছে?
557
01:31:21,200 --> 01:31:23,800
আরপেল স্যার, স্বাক্ষর দিন।
558
01:31:25,400 --> 01:31:26,700
ধন্যবাদ, স্যার।
559
01:31:28,000 --> 01:31:29,400
- ম্যাডাম!
- স্যার?
560
01:31:29,400 --> 01:31:32,800
এক্ষুনি মশিয়ে হুলোকে ডেকে পাঠান।
561
01:31:33,900 --> 01:31:37,800
কারখানার কাজের জন্য এই ব্যাপারটা
ওনার দৃষ্টিগোচর হয়নি।
562
01:31:51,400 --> 01:31:55,844
- একটা কারখানায় এই ধরনের কাজ গ্রহণযোগ্য নয়।
- মনে হয় মেশিনটা...
563
01:31:56,053 --> 01:32:00,390
এটা এর আগে কখনও হয়নি,
এবং প্রতিজ্ঞা করছি, আর কখনও হবে না।
564
01:32:25,000 --> 01:32:26,000
পিচার্ড...
565
01:32:26,100 --> 01:32:29,000
এই গাড়ীর ব্যাপারে টেলিফোনে
কিছু বলবেন না ম্যাডাম আরপেলকে।
566
01:32:29,100 --> 01:32:31,900
আমি তাকে অবাক করে দিতে চাই,
আজ আমাদের বিবাহ বার্ষিকী।
567
01:32:32,000 --> 01:32:34,000
- আমার বিচক্ষণতায় ভরসা রাখুন।
- ধন্যবাদ।
568
01:33:49,000 --> 01:33:52,600
সুইচ চাপ দাও, জর্জেট!
বড়টা, এক্ষুনি দাও।
569
01:34:04,800 --> 01:34:06,600
ওহ, সে আসছে।
570
01:34:09,200 --> 01:34:12,300
এটা মিস্টার, ওনাকে দরজা খুলে দাও।
571
01:34:29,500 --> 01:34:30,900
শুভ বিবাহবার্ষিকী!
572
01:34:31,000 --> 01:34:33,500
এসব কী? কী হচ্ছে এখানে?
573
01:34:36,300 --> 01:34:37,600
একটা চমক ছিল!
574
01:34:40,000 --> 01:34:42,000
- আমি কখনও প্রত্যাশা করিনি...
- এসো দেখবে!
575
01:34:42,200 --> 01:34:44,700
এসো, তোমাকে দেখাই এটা কীভাবে কাজ করে।
576
01:34:46,000 --> 01:34:47,900
এই যে দেখো! কোনো চাবির দরকার নেই।
577
01:34:48,100 --> 01:34:50,800
তুমি তো এটাই চেয়েছিলে না?
খুশি তো?
578
01:34:51,100 --> 01:34:52,600
একটু দাঁড়াও।
579
01:34:52,900 --> 01:34:54,200
শুভ বিবাহবার্ষিকী!
580
01:34:54,400 --> 01:34:56,400
- ওহ, না।
- হ্যাঁ।
581
01:34:59,500 --> 01:35:01,500
এটা স্বপ্নের মতো!
582
01:35:11,100 --> 01:35:14,700
ওহ, কত সুন্দর!
দাঁড়াও, আমি তোমার সাথে উঠব।
583
01:35:37,400 --> 01:35:38,800
ড্যাকি!
584
01:35:39,500 --> 01:35:40,700
এদিকে আয়!
585
01:35:40,800 --> 01:35:43,200
- আমি নিশ্চিত ও-ই করেছে।
- ড্যাকি!
586
01:35:43,900 --> 01:35:45,800
ওকে আরেকবার সেন্সরের সামনে দিয়ে পার হতে হবে।
587
01:35:45,900 --> 01:35:48,400
ড্যাকি! ড্যাকি, এদিকে আয়! ড্যাকি!
588
01:35:48,800 --> 01:35:51,500
আহ, সে আসছে।
জলদি আয়, ড্যাকি, আয়।
589
01:35:52,000 --> 01:35:54,300
- ড্যাকি!
- এটা তো কাজ করছে না।
590
01:35:54,500 --> 01:35:56,400
আমরা এখন কী করব?
591
01:36:04,400 --> 01:36:06,400
আবার, ড্যাকি! যা, আবার।
592
01:36:06,900 --> 01:36:09,100
- সে খুবই ছোট!
- ওকে ওর লেজ উঠাতে হবে!
593
01:36:09,300 --> 01:36:11,100
- আমরা বরং জর্জেটকে ডাকি।
- জর্জেট!
594
01:36:11,500 --> 01:36:12,400
- জর্জেট!
- ম্যাডাম?
595
01:36:12,500 --> 01:36:14,900
- জর্জেট, দরজাটা খোলো!
- জ্বী, ম্যাডাম.
596
01:36:15,000 --> 01:36:18,400
ডানদিকের বোতামটা।
না, ওটা না!
597
01:36:18,700 --> 01:36:22,200
- এবার সে ঝরনারটা চালু করছে!
- করছি, ম্যাডাম।
598
01:36:22,400 --> 01:36:26,400
এবার সে জানালাটা খুলছে।
জর্জেট, আমরা গ্যারেজে আটকা পড়ে আছি!
599
01:36:27,200 --> 01:36:29,600
ওহ, ম্যাডাম! গ্যারেজে?
600
01:36:35,200 --> 01:36:37,900
জর্জেট, আমার কথা শোনো...
তুমি কি ঐ লাইট দুটো দেখছো?
601
01:36:38,000 --> 01:36:40,000
লাইট? জ্বী, ম্যাডাম।
602
01:36:40,100 --> 01:36:43,700
ভালো, দরজাটা খোলার জন্য
তোমাকে আলোর রশ্মিটা পার হতে হবে।
603
01:36:44,400 --> 01:36:48,800
ওহ, না! আমাকে ওটা করতে বলবেন না, ম্যাডাম।
আমি কারেন্ট ভয় পাই!
604
01:36:48,800 --> 01:36:51,300
জর্জেট, আমার কথা শোনো!
এখানে একেবারেই ঝুঁকি নেই।
605
01:36:51,500 --> 01:36:54,100
ভয় নেই! ভয় নেই।
এটা একটা বৈদ্যুতিক চোখ।
606
01:36:54,200 --> 01:36:58,700
কীসের চোখ? ওহ, না, মশিয়ে!
সম্ভব না! কী হবে আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে?
607
01:36:58,900 --> 01:37:00,700
তোমার চোখ বন্ধ করো!
একটু সাহস আনো!
608
01:37:01,100 --> 01:37:04,400
এগিয়ে যাও!
এইতো! এইতো!
609
01:37:06,700 --> 01:37:08,700
এটা হাস্যকর!
আমাদের এতে অভ্যস্ত হতে হবে।
610
01:37:08,800 --> 01:37:10,900
দেখেছো তো? তোমাকে বলেছিলাম ভয় নেই!
611
01:37:11,300 --> 01:37:13,500
তবে এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে, ম্যাডাম।
612
01:37:13,600 --> 01:37:16,800
এখন ছোট দরজাটা বন্ধ করো,
ওখানে কোনো কারেন্ট নেই।
613
01:37:17,000 --> 01:37:18,400
না, ম্যাডাম।
614
01:38:03,500 --> 01:38:05,700
- আহ! একটা আত্মহত্যা!
- কোথায়?
615
01:38:06,400 --> 01:38:07,600
রক্ত দেখা যাচ্ছে!
616
01:38:07,800 --> 01:38:10,400
রোজার, অনুরোধ করছি, যেও না!
617
01:38:10,700 --> 01:38:12,200
রোজার!
618
01:38:22,900 --> 01:38:26,300
দেখেছো?
বলেছিলাম তোমাকে, না যেতে...
619
01:38:30,989 --> 01:38:32,099
তুমি অসুস্থ হয়ে পড়বে।
620
01:38:32,200 --> 01:38:34,700
আমি ওদেরকে দেখাচ্ছি।
তুমি এটাতে এসো না।
621
01:38:35,200 --> 01:38:36,800
ওখানেই থাকো!
622
01:38:39,300 --> 01:38:42,500
রোজার, ফিরে এসো!
শান্ত হও।
623
01:38:44,600 --> 01:38:46,100
রোজার!
624
01:39:28,800 --> 01:39:30,700
- কী?
- টুপি...
625
01:39:37,700 --> 01:39:39,300
ওনাকে ব্যান্ডেজ করা দরকার।
626
01:39:39,500 --> 01:39:42,400
কিছু হয়নি, সেরে যাবে।
627
01:40:20,800 --> 01:40:22,600
আমরা যেতেই পারতাম সেক্সি দেখতে।
628
01:40:23,300 --> 01:40:27,000
তবে আমার পছন্দ কনস্ট্যান্টিনো।
আর ওদের সংগীত।
629
01:40:36,400 --> 01:40:37,800
আমাদের জন্য দাঁড়াও।
630
01:40:51,300 --> 01:40:52,800
বিদায়!
631
01:41:33,500 --> 01:41:37,000
দেখো, ওদিকে! সে একটুও নড়ছে না।
632
01:42:31,938 --> 01:42:37,193
আপনি আপনার টাকা ধরে রেখেছেন।
আপনি আমাকে কী মনে করেছেন?
633
01:42:41,100 --> 01:42:42,600
বিদায়!
634
01:42:56,300 --> 01:42:58,900
অনেক মজা হয়েছে, না?
635
01:43:00,000 --> 01:43:02,000
কী অসাধারণ বাদকদল!
636
01:44:18,000 --> 01:44:20,300
- এটাই তাহলে খাট!
- হ্যাঁ...
637
01:44:22,900 --> 01:44:25,100
না, না, না, ফের না!
638
01:44:25,300 --> 01:44:28,700
এটা আর নেওয়া যাচ্ছে না।
হাস্যকর ব্যাপার-স্যাপার!
639
01:44:28,800 --> 01:44:32,000
- সে একটা খারাপ দৃষ্টান্ত জেরার্ডের জন্য।
- শোনো।
640
01:44:32,100 --> 01:44:33,600
কী শুনব?
641
01:44:33,800 --> 01:44:36,800
তার মামা এটা! তার মামা ওটা!
এসবই কী?
642
01:44:36,900 --> 01:44:39,400
- তোমার কথায় মনে হয় তুমি হিংসুক।
- কী?
643
01:44:39,500 --> 01:44:41,200
- হ্যাঁ, তুমি হিংসুক।
- হিংসুক? আমি?
644
01:44:41,300 --> 01:44:44,100
- হ্যাঁ.
- না! দেখো ওর দিকে!
645
01:44:44,300 --> 01:44:46,200
ওহ, আচ্ছা, ভালো নজরে দেখেছিলে ওকে?
646
01:44:46,400 --> 01:44:48,900
ওকে চলে যেতে হবে।
647
01:44:53,800 --> 01:44:55,000
হুলো!
648
01:44:55,100 --> 01:44:58,200
পিচার্ডের মফস্বলে একজন ভালো
বিক্রয় প্রতিনিধি দরকার।
649
01:44:58,400 --> 01:45:00,900
আমি মনে করি তুমি ওই কাজের জন্যই মানানসই।
650
01:45:01,900 --> 01:45:03,800
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি!
651
01:45:22,800 --> 01:45:25,200
হায় কপাল! কী অগোছালো!
652
01:45:40,300 --> 01:45:41,800
মাম্মি! মাম্মি!
653
01:46:52,800 --> 01:46:54,200
কন্টাক্ট!
654
01:46:58,600 --> 01:47:01,400
চার্লস, তুমি ফেলে গেছো তোমার গ্লাভস!
তোমার গ্লাভস!
655
01:47:13,300 --> 01:47:15,300
তুমি ভুলে গেছো গ্লাভস নিতে।
656
01:50:06,300 --> 01:50:07,900
চলে যাচ্ছেন?
657
01:50:08,700 --> 01:50:10,200
চলে যাচ্ছেন?
658
01:50:11,800 --> 01:50:13,300
দু:খের বিষয়!
659
01:50:17,000 --> 01:50:18,700
মশিয়ে হুলো...
660
01:50:20,600 --> 01:50:22,500
বিদায়।
661
01:50:40,700 --> 01:50:44,400
আর একটু রঙ লাগাবেন নাকি?
লাল ছাপযুক্ত রঙ?
662
01:53:09,100 --> 01:53:10,700
জেরার্ড...
663
01:53:10,900 --> 01:53:12,700
যাই চলো!
664
01:55:04,600 --> 01:55:54,500
বাংলা সাবটাইটেল : আরিয়ান ইমন