1
00:00:01,024 --> 00:00:06,114
Bangla Subtitle Created By
:.:.:NURULLAH MASHHUR:.:.:
1
00:00:07,024 --> 00:00:11,114
সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:02:05,000 --> 00:02:06,500
আজকের দিনটা খারাপ
গেল তোর, তাই না?
1
00:02:15,000 --> 00:02:23,500
The Witcher S01E01
"The End's Beginning"
2
00:03:00,583 --> 00:03:01,625
কীভাবে আপনাকে সাহায্য
করতে পারি, বলুন?
3
00:03:02,666 --> 00:03:04,333
অল্ডারম্যান এর বাড়িতে যাওয়ার
পথটা দেখিয়ে দিন।
4
00:03:04,416 --> 00:03:06,833
- এই গলি দিয়ে গিয়ে বাঁয়ে...
- ইসাদোরা।
5
00:03:13,750 --> 00:03:15,666
আমরা তোমাদের মতো কাউকে
এখানে চাই না, উইচার।
6
00:03:16,666 --> 00:03:17,666
ওই অল্ডারম্যান...
7
00:03:18,375 --> 00:03:20,791
এর ঠিকানাটা আমাকে বলুন।
আমি চুপচাপ চলে যাচ্ছি।
8
00:03:21,958 --> 00:03:23,916
এখানে তোমার আদেশ চলবে না...
9
00:03:24,000 --> 00:03:26,333
হারামজাদা মিউট্যান্ট!
10
00:03:29,208 --> 00:03:31,291
শুনলে তো?
11
00:03:31,375 --> 00:03:32,375
চলে যাও।
12
00:03:32,458 --> 00:03:35,416
স্বেচ্ছায় যাও নয়তো দড়িতে
বেঁধে বের করবো, তোমার ইচ্ছা।
13
00:03:36,833 --> 00:03:37,875
আমার ইচ্ছাটা আসলে অন্যরকম।
14
00:03:38,250 --> 00:03:40,690
যথেষ্ট হয়েছে। প্রয়োজন পড়লে
মেরে ফেলো একে।
15
00:03:43,083 --> 00:03:45,458
কী হলো, উইচার?
ভয় পাচ্ছো না আমাদেরকে দেখে?
16
00:03:48,500 --> 00:03:51,500
- তোর সাহস কতটুকু এবার দেখিয়ে দে।
- ওকে নিজের মতো কিছুক্ষণ
একা ছেড়ে দেয়া যায় না?
17
00:03:58,291 --> 00:04:01,083
- উইচারদের বিশ্বাস করা যায় না।
- আমি তোমার সাথে কথা বলছি না।
18
00:04:03,083 --> 00:04:05,833
যা ঘটেছে সেজন্য আমি আমার লোকদের
পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তোমার কাছে।
19
00:04:08,291 --> 00:04:11,500
আশা রাখি, আগামীকাল বাজারে সে
সবার সাথে ভদ্র আচরণ করবে।
20
00:04:13,750 --> 00:04:15,041
দুঃখিত, রেনফ্রি।
21
00:04:18,291 --> 00:04:19,500
চলো, ছেলেরা।
22
00:04:21,666 --> 00:04:23,666
আমার বন্ধু আর আমার জন্য বিয়ার দাও।
23
00:04:27,875 --> 00:04:30,125
আমি তোমার সাথে কথা বলছি, জনাব।
24
00:04:43,541 --> 00:04:44,666
কিছু খাবে?
25
00:04:46,833 --> 00:04:47,833
আমার ক্ষুধা নেই।
26
00:04:49,750 --> 00:04:50,750
পেট ভরা।
27
00:05:13,833 --> 00:05:16,208
আমার মা, ঈশ্বর উনাকে শান্তিতে রাখুন।
এসব শুনলে বেহুঁশ হয়ে যেতেন।
28
00:05:17,833 --> 00:05:19,041
তাহলে তা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
29
00:05:28,208 --> 00:05:30,375
তো, ব্লাভিক্যানে আসার হেতুটা কী, সাদা চুলো?
30
00:05:30,833 --> 00:05:32,166
কোনো দানবকে মারতে এসেছ?
31
00:05:33,125 --> 00:05:34,666
জলাভূমির পাশ দিয়ে যাচ্ছিলাম।
32
00:05:34,750 --> 00:05:38,041
এটা তাহলে তোমার ভুল।
মাটির রাস্তা দিয়ে আসোনি কেন?
33
00:05:39,625 --> 00:05:41,333
মাটির রাস্তায় জীবিকা নির্বাহের
খরচ যোগানো বেশ দুরহ।
34
00:05:42,208 --> 00:05:44,541
আর তোমার নতুন কাপড়ের
জন্য অর্থের বেশ প্রয়োজন।
35
00:05:50,250 --> 00:05:51,250
আরো দু'টো বিয়ার দাও।
36
00:06:08,166 --> 00:06:10,708
যেখানেই যাই, চোখ মেললে
শুধু দানবই দেখতে পাই।
37
00:06:23,833 --> 00:06:25,750
তোমার ওই কিকিমোরার জন্য
কত পয়সা নেবে?
38
00:06:40,083 --> 00:06:42,250
আজ সকালে নাস্তার সময় আমার
কাটাচামচ দিয়ে একটা ইঁদুর মেরেছি।
39
00:06:42,958 --> 00:06:44,958
ছোট্ট, মোটকু পেটে একদম গেঁথে দিয়েছি।
40
00:06:45,541 --> 00:06:47,750
মা তো প্রায় অজ্ঞানই হয়ে যাচ্ছিলো!
কিন্তু, আমার কী করার ছিল বলো?
41
00:06:47,833 --> 00:06:50,000
কতদিন ধরে এটা আমাদের
রান্নাঘরে হাগু করে যাচ্ছে।
42
00:06:54,791 --> 00:06:57,000
- তুমি পয়সার কথা বলছিলে।
- হ্যাঁ।
43
00:06:57,500 --> 00:06:59,666
ইসাদোরা বললো, তুমি নাকি
আমার বাবাকে খুঁজছ?
44
00:07:00,166 --> 00:07:01,750
সে বেশ বাঁচাল, মনে রেখো!
45
00:07:01,833 --> 00:07:07,083
লর্ড ইনে দু কদম পা ফেলার সাথে সাথেই হয়তো সে
একজন শয়তান উইচার এসেছে
বলে হল্লা শুরু করে দিয়েছে।
47
00:07:10,041 --> 00:07:11,083
তোমাকে দেখে আমি ভয় পাইনি।
48
00:07:11,791 --> 00:07:12,958
এটা খুবই খারাপ।
49
00:07:13,041 --> 00:07:15,125
আর তোমাকে এটাও বলতে পারি...
50
00:07:15,791 --> 00:07:17,958
এই জন্তুটা বাবার কোনো
কাজে আসবে না।
51
00:07:18,041 --> 00:07:19,041
তোমার বাবা.. .
52
00:07:19,708 --> 00:07:20,708
অল্ডারম্যান?
53
00:07:21,916 --> 00:07:23,250
উনি একটা পোস্টার এঁটে দিয়েছিলেন।
54
00:07:24,333 --> 00:07:25,375
পিশাচদের জন্য...
55
00:07:26,000 --> 00:07:27,291
কিকিমোরা বেশ প্রয়োজনীয়।
56
00:07:28,458 --> 00:07:29,708
জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য।
57
00:07:31,625 --> 00:07:32,833
হুম।
58
00:07:33,666 --> 00:07:35,500
তোমার উচিৎ আমাদের জাদুকর
ইরিয়নের সাথে কথা বলা।
59
00:07:36,958 --> 00:07:39,875
রাসায়নিক দ্রবণ তৈরীর জন্য এগুলো তার
দরকার হয়, এর জন্য যথাযথ দামও দেবে।
60
00:07:41,000 --> 00:07:42,625
আমি উনার কাছে আমার কুকুরটা বিক্রি করেছিলাম,
যেটা মারা গিয়েছিল...
61
00:07:43,458 --> 00:07:44,458
রহস্যজনকভাবে।
62
00:07:47,500 --> 00:07:48,500
বেশ।
63
00:07:48,958 --> 00:07:50,083
আমাকে উনার কাছে নিয়ে চলো।
64
00:07:51,625 --> 00:07:54,000
নাদুস নুদুস কুকুরটা বেচে
১৫ ক্রাউন পেয়েছিলাম।
65
00:07:55,833 --> 00:07:59,208
নতুন কিছু জামাকাপড় কেনার জন্য যথেষ্ট হবে এটা,
এমনিই কথার কথা বলছি।
66
00:08:01,041 --> 00:08:02,125
হুম।
67
00:08:02,208 --> 00:08:03,333
চল, রোচ।
68
00:08:08,125 --> 00:08:10,041
তুমি কি কখনো সাক্যুবাস মেরেছ?
(মহিলা রাক্ষস, যারা ঘুমন্ত পুরুষদের সাথে মিলিত হয়)
69
00:08:10,375 --> 00:08:11,666
স্ট্রিগা?
(অভিশাপের ফলে দানবে পরিণত হওয়া মহিলা)
70
00:08:12,583 --> 00:08:13,625
নেকড়ে মানব?
(সাময়িক সময়ের জন্য নেকড়েতে পরিণত হওয়া মানুষ)
71
00:08:14,291 --> 00:08:15,708
শী-ওলফ?
(স্ত্রী-নেকড়ে)
72
00:08:15,791 --> 00:08:16,958
এগুলো আর এমন কী।
73
00:08:17,625 --> 00:08:19,041
তাহলে, বাকীগুলোকেও মেরেছ?
74
00:08:19,583 --> 00:08:21,083
তার মানে তো তুমি একজন বীর।
75
00:08:22,250 --> 00:08:25,166
আমার মা বলেন, তোমাদের জন্ম
অশুভ জাদুর মাধ্যমে হয়।
76
00:08:25,250 --> 00:08:28,666
পৈশাচিক সৃষ্টি, নরকে জন্ম
নেওয়া নোংরা প্রাণী।
77
00:08:29,791 --> 00:08:31,250
তুমি কখনো নরকে গিয়েছ?
78
00:08:32,333 --> 00:08:33,875
আমি ব্লাভিক্যানের বাহিরেই কখনো যাইনি।
79
00:08:33,958 --> 00:08:35,558
কারণ, আমার মা কখনো
ব্লাভিকেনের বাহিরে যাননি।
80
00:08:35,625 --> 00:08:39,000
আর লিবুশের জন্য এটা যদি ভালো হয়,
তাহলে এটা মারিলকার জন্যও যথেষ্ট ভালো।
81
00:08:39,083 --> 00:08:40,666
এটাই আমার নাম।
82
00:08:40,750 --> 00:08:41,750
মারিলকা।
83
00:08:42,666 --> 00:08:43,666
মিল্ক (দুধ) এর মতো।
84
00:08:45,208 --> 00:08:46,208
তোমার নাম কী?
85
00:08:47,208 --> 00:08:48,208
গেরাল্ট।
86
00:08:49,250 --> 00:08:50,333
গ্যারোটার (জল্লাদ) এর মতো?
87
00:08:51,333 --> 00:08:52,333
সুন্দর।
88
00:08:53,000 --> 00:08:54,375
তুমি কোথা থেকে এসেছ, গেরাল্ট?
89
00:08:55,208 --> 00:08:56,250
রিভিয়া।
90
00:08:58,125 --> 00:09:01,708
জানি না এটা কোথায়, তবে তুমি
বললে জানতে পারবো।
91
00:09:02,291 --> 00:09:03,291
না।
92
00:09:04,625 --> 00:09:07,375
কারণ, আমি একটা মেয়ে আর
মেয়েরা উইচার হতে পারে না।
93
00:09:07,833 --> 00:09:10,273
যেটা আমার শোনা সবচেয়ে ফালতু কথা।
94
00:09:10,333 --> 00:09:11,333
হুম।
95
00:09:12,083 --> 00:09:13,083
আরো বেশি কিছু চাই আমি।
96
00:09:14,083 --> 00:09:15,083
আমাকে আরো বড় কিছু হতে হবে...
97
00:09:15,166 --> 00:09:17,846
কারণ, জানি না ব্লাভিক্যানে বাকী জীবনে
আমি আর কী কী করব...
98
00:09:17,875 --> 00:09:19,625
বিরক্তিকর পুরনো ওই বাজারে যাওয়া ছাড়া।
99
00:09:20,500 --> 00:09:21,541
আর ইঁদুর মারা।
100
00:09:22,041 --> 00:09:23,083
আর কুকুর।
101
00:09:28,583 --> 00:09:29,708
আমরা চলে এসেছি।
102
00:09:36,708 --> 00:09:37,791
রোচকে ধরে রাখো।
103
00:09:38,500 --> 00:09:40,083
শান্ত হয়ে থাক।
104
00:09:41,666 --> 00:09:42,750
হেই, রোচ।
105
00:10:21,416 --> 00:10:22,416
স্বাগতম।
106
00:10:23,666 --> 00:10:24,791
আমি স্ট্রেগবর।
107
00:10:27,458 --> 00:10:29,291
মাস্টার স্ট্রেগবর।
108
00:10:30,166 --> 00:10:31,041
জাদুকর।
109
00:10:31,125 --> 00:10:33,250
মাস্টার ইরিয়নের জন্য আমার কাছে
একটা কিকিমোরা আছে।
110
00:10:33,333 --> 00:10:35,708
জি আচ্ছা, বিভ্রান্তির জন্য ক্ষমা চাচ্ছি।
111
00:10:35,791 --> 00:10:39,458
ইরিয়ন এই টাওয়ার নির্মাণ করেছিলেন,
কিন্তু তিনি ২০০ বছর আগেই মারা গিয়েছেন।
112
00:10:40,416 --> 00:10:43,625
তাই, তার সম্মানার্থে,
তার নাম আমি গ্রহণ করেছি...
113
00:10:44,333 --> 00:10:46,416
নিজের ডাকনাম হিসেবে।
114
00:10:46,916 --> 00:10:48,083
হুম।
115
00:10:48,166 --> 00:10:49,791
এই ইল্যুশনগুলোও কি তার তৈরী?
116
00:10:49,875 --> 00:10:51,541
না, এটা, আহ... এটা...
117
00:10:52,541 --> 00:10:54,041
আমার নিজস্ব সৃষ্টি।
118
00:10:55,458 --> 00:10:57,250
সময়টা ভালোভাবে কাটাতে সাহায্য করে।
119
00:10:58,000 --> 00:11:00,666
কারণ আপনি লুকিয়ে আছেন, স্ট্রেগবর।
120
00:11:00,750 --> 00:11:02,208
বেশ চতুর তো তুমি!
121
00:11:03,458 --> 00:11:04,458
উইচার।
122
00:11:12,500 --> 00:11:15,000
তোমার মতো কাউকে ব্লাভিক্যানে
এর আগে দেখিনি।
123
00:11:15,083 --> 00:11:16,791
আমার মতো কেউ সেভাবে বেঁচেও নেই।
124
00:11:17,333 --> 00:11:18,333
হুম।
125
00:11:19,000 --> 00:11:21,791
আমি সমবেদনা জানাতাম, কিন্তু...
126
00:11:22,625 --> 00:11:24,958
আমার মনে আছে যে উইচাররা কোনোকিছুই...
127
00:11:25,875 --> 00:11:26,875
অনুভব করে না।
128
00:11:28,625 --> 00:11:30,708
নিয়তি তোমাকে আমার কাছে নিয়ে এসেছে
বলে ভাগ্যবান লাগছে নিজেকে।
129
00:11:30,791 --> 00:11:32,000
মারিলকা আমাকে আপনার
কাছে নিয়ে এসেছে।
130
00:11:32,083 --> 00:11:34,416
ওহ, মারিলকা! মারিলকা আমার
হয়ে কাজ করে।
131
00:11:35,958 --> 00:11:36,958
মাঝেমাঝে।
132
00:11:38,208 --> 00:11:39,958
গুরুত্বপূর্ণ ব্যাপারসমূহে।
133
00:11:40,833 --> 00:11:43,291
নিঃসঙ্গ এক জাদুকর যে অন্যের
নাম ধারণ করে আছে।
134
00:11:43,375 --> 00:11:46,083
আর একজন কিশোরী মেয়েকে নিয়োগ করেছে
উইচারকে তার নিকট নিয়ে আসার জন্য।
135
00:11:47,000 --> 00:11:48,333
আপনি আমার দানব চান না।
136
00:11:49,791 --> 00:11:51,333
আমাকে দিয়ে আপনারগুলোকে মারতে চান।
137
00:11:51,416 --> 00:11:52,416
বেশ বুদ্ধিমান!
138
00:11:53,333 --> 00:11:54,166
আসলেই তাই।
139
00:11:54,250 --> 00:11:56,083
- কোন ধরণের?
- সবচেয়ে ভয়াবহ।
140
00:11:58,083 --> 00:11:59,166
মনুষ্য প্রজাতির।
141
00:12:00,583 --> 00:12:01,958
তার নাম রেনফ্রি।
142
00:12:05,291 --> 00:12:06,500
হুম।
143
00:12:16,208 --> 00:12:17,208
ধ্যাৎ।
144
00:12:18,083 --> 00:12:19,416
চল, মার্টিন।
145
00:12:20,166 --> 00:12:21,458
- আহ! পাঁচ।
- হুম!
146
00:12:22,250 --> 00:12:24,541
- এখনই না।
- তুমি কোনভাবেই পাঁচটা তুলতে পারবে না।
147
00:12:24,625 --> 00:12:26,791
আমি হাত লাগানোর আগে ওই রুটিতে কেউ
একটা কামড়ও দিতে পারবে না।
148
00:12:35,958 --> 00:12:38,166
- ছুড়ে দাও, তাড়াতাড়ি।
- তাড়াতাড়ি মারো।
149
00:12:39,833 --> 00:12:41,208
আগেই বলেছিলাম।
150
00:12:44,125 --> 00:12:45,833
আমি রুটি চুরি করিনি!
কোরিন করেছে!
151
00:12:45,916 --> 00:12:47,916
- তাড়াতাড়ি! তাড়াতাড়ি!
- হেই, মুখটা বন্ধ রাখ, ছাগল!
152
00:12:50,000 --> 00:12:51,541
আপনাকে আমাদের সাথে আসতে হবে।
153
00:12:56,833 --> 00:13:00,041
রাণী হিসেবে, আমি তোমাকে
এই পদবী প্রদান করছি।
154
00:13:00,625 --> 00:13:04,125
যা হবে তোমার কর্তব্য এবং
সিন্ত্রা সাম্রাজ্যের প্রতি তোমার...
155
00:13:04,208 --> 00:13:06,708
বিশ্বস্ত আনুগত্যের বন্ধনের প্রতীক।
156
00:13:13,000 --> 00:13:16,291
আমাকেও একটু আধটু সম্মানের
ভাগ দিলে মন্দ লাগতো না।
157
00:13:20,208 --> 00:13:21,041
যত্তসব!
158
00:13:21,125 --> 00:13:24,666
তুমি কি তোমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দুর্বল,
অনাথদের প্রতিরক্ষার শপথ করছ...
159
00:13:24,750 --> 00:13:28,416
- এমনিতেই দেরি করে এসেছ, এখন আবার বিড়বিড় করছ!
- আমি স্কয়ারে খেলছিলাম...
160
00:13:28,500 --> 00:13:29,625
সদা সত্য কথা বলবার...
161
00:13:29,708 --> 00:13:31,916
- হাড়ের নুড়ি দিয়ে?
- ...অনুগত এবং সাহসী থাকবার...
162
00:13:32,000 --> 00:13:33,958
এবার জিতেছ?
যেভাবে তোমাকে দেখিয়েছিলাম!
163
00:13:34,041 --> 00:13:35,708
- ...যে কোনো মূল্যে...
- জিতে যেতাম!
164
00:13:35,791 --> 00:13:38,291
যদি মরার ঘোড়সওয়াররা ওই সময় ওখানে এসে
আমাকে নিয়ে যাওয়ার জন্য হাজির না হতো।
165
00:13:38,375 --> 00:13:40,855
- আমি তোমাকে প্রদান করছি...
- কয়েকজন ঘোড়সওয়ারের ভয়ে...
166
00:13:40,916 --> 00:13:42,851
- তুমি যদি খেলায় জিততে না পারো...
- ... কর্তব্য এবং বন্ধন...
167
00:13:42,875 --> 00:13:44,555
...যুদ্ধে গেলে তুমি কী করবে?
168
00:13:44,625 --> 00:13:47,125
...সিন্ত্রা সাম্রাজ্যের প্রতি আনুগত্যের প্রতীক।
169
00:13:47,208 --> 00:13:49,458
যাই হোক, অন্তত ভয়ে কুঁকড়ে যাওনি।
170
00:13:51,500 --> 00:13:52,791
রাজপরিবারের সদস্য হিসেবে...
171
00:13:52,875 --> 00:13:57,166
তোমাদের কাছ থেকে সামান্য পরিমাণ সৌজন্যতা
আশা করা কি খুব বেশি হয়ে যায়?
172
00:13:58,458 --> 00:13:59,541
বিশেষ করে তোমার কাছ থেকে।
173
00:14:00,833 --> 00:14:03,958
এটা রাজা এবং নানা হিসেবে তোমার কর্তব্য।
174
00:14:06,416 --> 00:14:09,416
আমাকে ছুটি দিন, মহারাণী।
আইসলস ভ্রমণ করে এসে আমি ক্লান্ত।
175
00:14:11,708 --> 00:14:13,916
শয়নকক্ষের দায়িত্বও সামলাতে হয়েছে!
176
00:14:14,708 --> 00:14:15,708
ছিঃ!
177
00:14:16,625 --> 00:14:17,750
তোমার রাণী হিসেবে,
178
00:14:17,833 --> 00:14:20,291
আমি তোমাকে এই সম্মান প্রদান করছি।
179
00:14:20,375 --> 00:14:22,750
যা তোমার কর্তব্য এবং বন্ধনের প্রতীক...
180
00:14:22,833 --> 00:14:26,125
নিয়তির অনেক রূপ আছে, উইচার।
181
00:14:26,916 --> 00:14:29,416
আমার ক্ষেত্রে, যেমন, বাহিরের
রূপ সুন্দর, কিন্তু...
182
00:14:30,000 --> 00:14:31,250
ভেতরের রূপ কালিমায় ভরা।
183
00:14:31,916 --> 00:14:34,833
সে আমার দিকে তার রক্তাক্ত
নখর বাড়িয়েছে।
184
00:14:34,916 --> 00:14:36,250
জাদুকরেরা সবাই একইরকম হয়।
185
00:14:36,875 --> 00:14:40,041
জ্ঞানী জ্ঞানী চেহারা করে রেখে ফালতু কথাবার্তা বলে।
186
00:14:42,041 --> 00:14:44,166
সোজাসুজি কথা বলুন।
187
00:14:48,250 --> 00:14:49,708
কখনো কি...
188
00:14:50,541 --> 00:14:51,916
কালো সূর্যের অভিশাপের কথা শুনেছ?
189
00:14:53,125 --> 00:14:56,041
১,২০০ বছরের মধ্যে প্রথম পূর্ণ গ্রহণ।
190
00:14:56,125 --> 00:14:58,125
এটা মানবজাতিকে নিশ্চিহ্ন
করার লক্ষ্যে প্রেরিত...
191
00:14:59,125 --> 00:15:02,958
রাতের দানব দেবী,
লিলিতের আসন্ন আগমনের চিহ্ন।
192
00:15:04,041 --> 00:15:06,000
বিজ্ঞ জাদুকর এল্টিবাল্ডের মতে...
193
00:15:07,000 --> 00:15:11,125
লিলিতের পথ প্রস্তুত হবে সোনালী মুকুট
পরিহিতা ৬০ জন নারীর দ্বারা...
194
00:15:11,208 --> 00:15:13,666
যারা নদী উপত্যকাগুলো রক্তে ভাসিয়ে দিবে।
195
00:15:13,750 --> 00:15:14,750
হুম।
196
00:15:15,416 --> 00:15:16,416
ছন্দ মিলছে না।
197
00:15:17,416 --> 00:15:18,791
সব ভালো ভবিষ্যদ্বাণীগুলো
ছন্দ আকারে থাকে।
198
00:15:19,375 --> 00:15:22,750
আমি কালো সূর্যের সময়ে জন্মানো
মেয়েদের ওপর গবেষণা করেছি...
199
00:15:22,833 --> 00:15:26,541
আর তাদের মাঝে ভয়ঙ্কর অভ্যন্তরীণ
মিউটেশনও দেখতে পেয়েছি।
200
00:15:27,750 --> 00:15:29,000
তাদেরকে সুস্থ করার চেষ্টা করেছি...
201
00:15:29,625 --> 00:15:31,541
নিরাপত্তার জন্য মিনারে বন্দী
করে রেখেছি,
202
00:15:31,625 --> 00:15:34,041
কিন্তু, সবগুলো মেয়েই মারা গিয়েছে।
203
00:15:34,125 --> 00:15:36,583
অভ্যন্তরীণ মিউটেশন?
204
00:15:37,125 --> 00:15:40,583
আমার সন্দেহ দূর করার জন্য,
তাদের দেহ ব্যবচ্ছেদ করা হয়েছিল।
205
00:15:41,541 --> 00:15:44,708
কিন্তু, এসব নারীদের শেষ করে
দেয়াটা ছিল ক্ষুদ্রতর পাপ।
206
00:15:46,000 --> 00:15:48,333
নয়তো ওরা পুরো রাজ্য রক্তে নিমজ্জিত
করে দিতে পারত।
207
00:15:49,000 --> 00:15:52,250
ফাল্কার বিদ্রোহের সময় যদি তুমি থাকতে,
আমি যা দেখেছি তা যদি দেখতে...
208
00:15:52,333 --> 00:15:54,041
নিষ্পাপ নারীরা মারা গিয়েছে।
209
00:15:58,833 --> 00:15:59,916
হুম।
210
00:16:00,375 --> 00:16:02,833
কিন্তু, সুন্দরী রেনফ্রি মারা যায়নি।
211
00:16:04,791 --> 00:16:06,541
সে আপনার পিছু নিয়েছে।
212
00:16:06,625 --> 00:16:08,708
ক্রেইডেনের রাজা ফ্রেডেফাল্কের কন্যা।
213
00:16:09,791 --> 00:16:12,875
আমি নিজে রাজকন্যাকে প্রসব
করিয়েছি মধ্যদুপুরে...
214
00:16:12,958 --> 00:16:13,958
ঘোর অন্ধকারের মাঝে।
215
00:16:14,041 --> 00:16:17,083
কালো সূর্যের সময়ে, তাই... সে অভিশপ্ত।
216
00:16:17,166 --> 00:16:18,916
আমাকে কি বোকা মনে হয়, উইচার?
217
00:16:19,541 --> 00:16:23,333
তোমার ধারণা আমি গবেষণা চালাইনি?
রেনফ্রি মারাত্মকভাবে আক্রান্ত ছিলো।
218
00:16:23,416 --> 00:16:27,250
তার সৎ মা, আরিডিয়া, আমাকে বলেছিলো
সে একটা ক্যানারিকে নির্যাতন করেছিল...
219
00:16:27,333 --> 00:16:28,583
দুটো কুকুরের বাচ্চাকে গলা
টিপে হত্যা করেছিল।
220
00:16:28,666 --> 00:16:31,458
এমনকি চিরুনি দিয়ে তার পরিচারিকার
চোখ উপড়ে ফেলেছিল।
221
00:16:32,625 --> 00:16:35,291
স্বীকার করছি এরপর যা ঘটেছিল
সেটাও ভাল হয়নি তাও...
222
00:16:36,208 --> 00:16:39,583
আরিডিয়ার নিজের সন্তানদের জীবন ঝুঁকিতে থাকায়,
আমাদের তো কিছু করতেই হতো।
223
00:16:40,416 --> 00:16:44,333
তাই, রেনফ্রিকে বনের ভেতর অনুসরণ করার
জন্য আমি একজনকে পাঠালাম।
224
00:16:44,416 --> 00:16:45,916
ওকে আমরা ঝোপের ভেতর খুঁজে পেলাম,
225
00:16:46,000 --> 00:16:48,708
রেনফ্রির পুরাতন ব্রোচ ওর
কানের মধ্যে বিদ্ধ অবস্থায়।
226
00:16:51,041 --> 00:16:55,166
তারপর, প্রিন্সেসকে খুঁজে বের করার জন্য
একটা দল তৈরি করলাম, কিন্ত...আহ...
227
00:16:55,833 --> 00:16:56,833
সে উধাও হয়ে গিয়েছিলো।
228
00:16:58,083 --> 00:16:59,083
দুই বছর।
229
00:17:00,000 --> 00:17:01,541
পুনরায় আবির্ভূত হওয়ার আগ পর্যন্ত...
230
00:17:01,625 --> 00:17:04,458
মাহাকামের রাস্তায় ব্যবসায়ীদের
ডাকাতি এবং খুন করার মাধ্যমে।
231
00:17:04,541 --> 00:17:06,958
প্রথমদিকে লাঠি দিয়েই কার্য সমাধা করতো,
কিন্তু শীঘ্রই...
232
00:17:07,958 --> 00:17:09,458
তলোয়ার চালনায়ও সে দক্ষ হয়ে উঠল।
233
00:17:10,750 --> 00:17:13,250
আর বলা হয়, কোনো পুরুষই তাকে
লড়াইয়ে হারাতে পারবে না।
234
00:17:13,333 --> 00:17:15,875
আপনি তো পুরুষ মানুষ নন।
আপনি একজন জাদুকর।
235
00:17:15,958 --> 00:17:18,916
- জাদু ওর উপর কাজ করে না।
- মানুষের ক্ষেত্রে তো এটা অসম্ভব...
236
00:17:19,750 --> 00:17:23,000
মিউটেটেডদের ক্ষেত্রে অসম্ভব নয়।
238
00:17:24,125 --> 00:17:26,375
প্রতিশোধের নেশায় সে আমাকে
বহু বছর ধরে তাড়া করছে।
239
00:17:26,458 --> 00:17:29,916
আর তুমি এখানে পৌঁছা মাত্রই
সে আমার খোঁজ পেয়ে গেছে।
240
00:17:31,791 --> 00:17:32,791
নিয়তির খেল।
241
00:17:35,708 --> 00:17:36,791
ওকে খুন করো।
242
00:17:38,791 --> 00:17:40,083
যা চাইবে তোমাকে তাই দিবো।
243
00:17:40,166 --> 00:17:41,625
আমি দানব হত্যা করি।
244
00:17:41,708 --> 00:17:45,125
কিকিমোরা খুন করে ক্ষুধার তাড়নায়,
রেনফ্রি খুন করে আনন্দের জন্য।
245
00:17:45,208 --> 00:17:48,291
সে একটা দানব।
সে লিলিত এর নারীদের মধ্যে সর্বশেষ জন।
246
00:17:49,125 --> 00:17:51,833
আর সে আমাদের সবাইকে ধ্বংস করে
দেওয়ার মতো ক্ষমতার অধিকারী।
247
00:17:52,541 --> 00:17:55,208
আমি বিশ্বাস করি না কারো
এরকম ক্ষমতা রয়েছে।
248
00:17:59,708 --> 00:18:03,708
পুরো রাজ্যের ভাগ্য যখন বিপর্যয়ের মুখে হায়!
সেই সুযোগের হাতছানি উপেক্ষা করা কি তোমার শোভা পায়?
249
00:18:05,000 --> 00:18:06,000
এই নাও তোমার ছন্দ।
250
00:18:09,708 --> 00:18:11,416
রেনফ্রিকে হত্যা করা হচ্ছে...
251
00:18:11,916 --> 00:18:13,416
ক্ষুদ্রতর পাপ।
252
00:18:14,875 --> 00:18:16,416
পাপ পাপই, স্ট্রেগবর।
253
00:18:17,208 --> 00:18:19,291
বড়, ছোট...
254
00:18:20,166 --> 00:18:21,166
মধ্যম...
255
00:18:22,166 --> 00:18:23,166
সব একই।
256
00:18:24,375 --> 00:18:25,791
আমি আপনাকে বিচার করছি না...
257
00:18:25,875 --> 00:18:28,083
নিজেও জীবনভর শুধু ভালো কাজই করেছি এমন নয়।
258
00:18:30,000 --> 00:18:31,000
কিন্তু এখন...
259
00:18:31,958 --> 00:18:35,333
আমাকে যদি দুটো পাপের মধ্যে
একটা বেছে নিতে বলা হয়...
260
00:18:37,666 --> 00:18:39,416
তাহলে আমি কোনকিছু বাছাই
না করাই শ্রেয় মনে করব।
261
00:18:59,416 --> 00:19:03,166
এই আমোদ-অনুষ্ঠানে যদি জাদুকরদের
মনোমুগ্ধকর জাদু প্রদর্শনের একটা পর্ব থাকতো!
262
00:19:04,333 --> 00:19:06,000
আপনি যদি চান, মহামান্য...
263
00:19:06,083 --> 00:19:08,083
চিত্তবিনোদনের জন্য
চোখ-ধাঁধানো জাদুর ব্যবস্থা করতে পারি।
264
00:19:08,583 --> 00:19:11,750
মানে, এখান থেকে সে
পালানোর পাঁয়তারা করছে, তাই না?
265
00:19:12,458 --> 00:19:13,875
- না।
- হুম।
266
00:19:23,625 --> 00:19:26,541
আজ সকালে আমি মরহগের প্রেতাত্মাকে
চ্যানেল পার হতে দেখেছি।
267
00:19:26,625 --> 00:19:28,291
হ্যাঁ, বলেছিলে তুমি।
268
00:19:28,375 --> 00:19:29,875
- কে?
- এটা শুভ কিছু নয়।
269
00:19:29,958 --> 00:19:31,583
এগুলো যুদ্ধের পূর্বাভাস।
270
00:19:31,666 --> 00:19:34,125
নিলফগার্ড এবিং দখলের পর
থেকেই নর্থ যুদ্ধের মাঝে রয়েছে।
271
00:19:34,583 --> 00:19:38,375
কিংবদন্তি যদি সত্য হয়,
ওয়াইল্ড হান্ট মাত্র কয়েক বছর দূরে।
272
00:19:38,791 --> 00:19:41,583
নিলফগার্ডিয়ান সৈন্য আমেল
পাস অতিক্রম করেছে।
273
00:19:41,666 --> 00:19:43,500
যদি চালাক হয়ে থাকে,
তারা সোডেন এর দিকে এগোবে।
274
00:19:43,583 --> 00:19:47,291
আর যদি না হয়, ৫০ টা স্কেলিজেন
জাহাজ এখানে আসছে।
275
00:19:47,375 --> 00:19:50,000
আমাদের কাছে বেশি সৈন্য রয়েছে।
আমরা প্রস্তুত যদি দরকার...
276
00:19:50,083 --> 00:19:51,166
কীসের জন্য প্রস্তুত?
277
00:19:54,333 --> 00:19:56,291
তোমার চিন্তা করার মতো কিছু না।
278
00:19:57,041 --> 00:19:58,916
তোমার ফ্যাসফ্যাসে গলার
স্বরই বলে দিচ্ছে।
279
00:19:59,000 --> 00:20:00,833
আমরা যুদ্ধের ব্যাপারে আলাপ করছি, সোনা।
280
00:20:01,833 --> 00:20:02,875
নিলফগার্ড এর সাথে?
281
00:20:04,416 --> 00:20:05,416
- কেন?
- এইস্ট!
282
00:20:05,500 --> 00:20:08,583
নিলফগার্ডের কাছে আমাদের পতন হলে,
তোমার নাতনী শাসন করবে।
283
00:20:09,333 --> 00:20:11,041
তাকে সবকিছু বুঝতে হবে।
284
00:20:11,125 --> 00:20:14,125
আমাদের পতন হবে না,
কারণ আমাদের কেউ আক্রমণ করছে না!
285
00:20:15,458 --> 00:20:16,791
সে একটা শিশু।
286
00:20:17,666 --> 00:20:20,625
আমার বয়সে তুমি হশবাজে তোমার
প্রথম যুদ্ধে জিতেছিলে।
287
00:20:21,375 --> 00:20:22,583
আমি সেই গীতিকাব্য শুনেছি।
288
00:20:22,666 --> 00:20:24,708
সুন্দর গীতিকাব্যের আড়ালে
লুকিয়ে থাকে তিক্ত সত্য।
289
00:20:26,500 --> 00:20:27,583
গানটা মর্মস্পর্শী।
290
00:20:27,666 --> 00:20:29,416
আমার তিন হাজার সৈন্য মারা গিয়েছিল।
291
00:20:33,375 --> 00:20:34,750
এখন যদি আমাদের এটা করতেই হয়,
292
00:20:35,375 --> 00:20:36,708
তোমার জন্য প্রথম উপদেশ।
293
00:20:38,833 --> 00:20:43,125
জীবনে যুদ্ধের জন্য সবসময়
পুরোপুরি প্রস্তুত থাকা অসম্ভব।
294
00:20:44,458 --> 00:20:46,208
নিজের তরবারি কাছে রাখবে...
295
00:20:47,041 --> 00:20:48,291
আর চলতে থাকবে।
296
00:20:50,875 --> 00:20:53,000
মাননীয়... মাননীয়া।
297
00:20:53,625 --> 00:20:56,541
এই অসাধারণ আনন্দ-উৎসবে আমাদেরকে শামিল
করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
298
00:20:57,166 --> 00:20:59,375
মহারাজা-মহারাণী, রাজকুমারী!
299
00:21:02,416 --> 00:21:03,916
আমার সাথে নাচবেন?
300
00:21:05,458 --> 00:21:07,291
আহ... মার্টিন...
301
00:21:07,375 --> 00:21:08,541
সে আনন্দ সহকারেই নাচবে।
302
00:21:36,541 --> 00:21:39,791
তোমার মেয়ের বাগদান অনুষ্ঠানের
কথা মনে পড়ে গেল।
303
00:21:41,625 --> 00:21:45,166
যে রাতে তুমি বিয়ের প্রস্তাবে
সায় দিয়ে হ্যাঁ বলেছিলে।
304
00:21:46,125 --> 00:21:48,375
পুরো রাজ্যে সবচেয়ে সুখী মানুষে
পরিণত হয়েছিলাম আমি।
305
00:21:49,708 --> 00:21:51,625
নিজের রাজ্য রক্ষার জন্য
আমি এটা করেছিলাম।
306
00:21:52,791 --> 00:21:53,791
আর, না,
307
00:21:54,458 --> 00:21:56,666
তুমি এই অনুষ্ঠান ছেড়ে
যেতে পারবে না।
308
00:22:05,583 --> 00:22:07,625
মাননীয়া, আমার লোকেরা ফিরেছে।
309
00:22:09,416 --> 00:22:11,416
নিলফগার্ডের সৈন্যরা সিন্ত্রার
দিকে এগিয়ে আসছে।
310
00:22:18,500 --> 00:22:19,875
আমার ধারণা ভুল প্রমাণিত হলো।
311
00:22:24,291 --> 00:22:25,291
ওরা এখানে এসে পড়েছে।
312
00:22:29,166 --> 00:22:30,583
ওরা ইতোমধ্যে এখানে পৌঁছে গিয়েছে।
313
00:22:36,625 --> 00:22:38,291
অতি চালাকের গলায় দড়ি।
314
00:22:40,541 --> 00:22:41,916
মেয়েটাকে জানানো উচিত তোমার।
315
00:22:44,833 --> 00:22:47,000
আজ রাতটা ওকে শান্তিতে
উপভোগ করতে দাও।
316
00:22:48,916 --> 00:22:50,708
অনেকদিন হয়তো এমন শান্তি আর পাবে না।
317
00:23:36,333 --> 00:23:37,583
আজ সকালের মেয়েটা...
318
00:23:38,958 --> 00:23:40,708
সে তোমাকে স্ট্রেগবরের সাথে দেখা
করতে নিয়ে গিয়েছিল, তাই না?
319
00:23:46,333 --> 00:23:49,291
তুমি কে তা আমি জানি, রেনফ্রি।
320
00:23:51,333 --> 00:23:53,541
তাহলে এটাও জানো যে আমি
স্ট্রেগবরকে খুন করতে চাই।
321
00:23:55,875 --> 00:23:58,916
আমি একজন রাজকুমারী ছিলাম।
সে তোমাকে বলেছে এটা?
322
00:24:01,541 --> 00:24:04,166
আমাকে খুন করার জন্য বনের ভেতর
গুন্ডা পাঠানোর আগ পর্যন্ত।
323
00:24:04,250 --> 00:24:05,375
তুমি তাকে খুন করেছিলে।
324
00:24:06,000 --> 00:24:07,291
আমার মায়ের ব্রোচ দিয়ে।
325
00:24:32,583 --> 00:24:34,500
স্ট্রেগবরের লোক আমাকে ধর্ষণ করেছিল...
326
00:24:37,208 --> 00:24:38,750
আমার সব কিছু লুটে নিয়ে
ছেড়ে দিয়েছিল আমাকে।
327
00:24:41,958 --> 00:24:43,250
আমি আর রাজকুমারী রইলাম না।
328
00:24:47,250 --> 00:24:48,416
আমাকে টিকে থাকতে হতো।
329
00:24:50,291 --> 00:24:52,666
ক্ষুধার জ্বালা সহ্য করতে
না পেরে চুরি করেছি।
330
00:24:53,708 --> 00:24:55,416
খুন হওয়া থেকে নিজেকে
বাঁচানোর জন্য খুন করেছি।
331
00:24:59,083 --> 00:25:00,833
নোহর্ন এবং অন্যরা আমাকে রক্ষা করেছিলো।
332
00:25:02,833 --> 00:25:06,125
আর আমি প্রতিশোধ নেওয়ার সময়
বাজারে তারা আমার সাথে থাকবে।
333
00:25:06,208 --> 00:25:09,416
লিলিতের সাহায্যে আমার রাস্তায় যেই প্রতিবন্ধকতা
সৃষ্টি করবে, শেষ করে ফেলব তাকে।
334
00:25:14,083 --> 00:25:15,125
যদি না...
335
00:25:16,416 --> 00:25:17,916
নিয়তি বাধা দেয়।
336
00:25:25,791 --> 00:25:27,791
তুমি চাও, আমি তোমার হয়ে
স্ট্রেগবরকে হত্যা করি।
337
00:25:29,458 --> 00:25:30,791
এটা ক্ষুদ্রতর পাপ।
338
00:25:31,458 --> 00:25:33,083
বারবার একই কথা
শুনতে হচ্ছে আমাকে।
339
00:25:41,416 --> 00:25:43,166
স্ট্রেগবরও আমাকে হত্যা করার
জন্য তোমাকে বলেছিলো।
340
00:25:44,958 --> 00:25:47,375
'কারণ আমি সূর্যগ্রহণের সময়
জন্মানো মেয়ে বলে?'
341
00:25:49,125 --> 00:25:51,291
আমি কতকিছুই না হতে পারতাম!
342
00:25:52,583 --> 00:25:54,041
সিন্ত্রার রাণী ক্যালান্থে...
343
00:25:54,583 --> 00:25:56,708
সে মাত্রই হশবাজে তার প্রথম যুদ্ধ জিতেছিল।
344
00:25:58,000 --> 00:26:00,708
কিন্তু, এখানে আমি তোমাকে
বোঝানোর চেষ্টা করছি যে আমি...
345
00:26:00,791 --> 00:26:01,791
দানব নই।
346
00:26:05,000 --> 00:26:06,000
আসলেই কি তুমি তাই?
347
00:26:08,208 --> 00:26:09,250
আমি কী করে জানবো?
348
00:26:09,958 --> 00:26:12,583
আমার আঙুল কেটে গেলে, রক্ত পড়ে।
মানবিক বৈশিষ্ট্য, তাই না?
349
00:26:13,375 --> 00:26:15,041
বেশি খেয়ে ফেললে,
আমার পেট ব্যথা করে।
350
00:26:15,125 --> 00:26:16,875
খুশি হলে, আমি হাসি।
351
00:26:16,958 --> 00:26:19,541
রেগে গেলে, গালাগালি করি।
আর যখন কাউকে ঘৃণা করি...
352
00:26:19,625 --> 00:26:21,875
আমার কাছ থেকে পুরো জীবনটা কেড়ে
নেওয়ার জন্য, আমি তাকে খুন করি।
353
00:26:23,000 --> 00:26:24,041
হুম।
354
00:26:25,333 --> 00:26:27,041
লোকজন তোমাকেও দানব বলে।
355
00:26:27,708 --> 00:26:28,875
মিউট্যান্ট।
356
00:26:28,958 --> 00:26:30,375
তারা যদি তোমার পেছনে লাগে?
357
00:26:31,250 --> 00:26:32,250
তোমাকে আক্রমণ করে?
358
00:26:32,541 --> 00:26:33,541
করেছে।
359
00:26:35,500 --> 00:26:37,791
কেন তাদের খুন করবে না?
360
00:26:37,875 --> 00:26:38,875
কারণ...
361
00:26:42,375 --> 00:26:44,291
তারা যা বলে আমি আসলেই তা।
362
00:26:49,500 --> 00:26:51,125
তোমাকে যদি বলি, উইচার...
363
00:26:52,125 --> 00:26:55,708
যে আমি স্ট্রেগবরকে ক্ষমাও করতে পারবো না,
প্রতিশোধের নেশা থেকেও সরে আসবো না...
364
00:26:56,916 --> 00:26:57,916
তাহলেই কি হয়ে গেল?
365
00:26:59,500 --> 00:27:00,875
আমি দানব হয়ে যাব?
366
00:27:01,958 --> 00:27:02,958
হ্যাঁ।
367
00:27:04,208 --> 00:27:05,208
অথবা...
368
00:27:05,708 --> 00:27:07,250
তুমি ব্লাভিক্যান ছেড়ে চলে যেতে পারো...
369
00:27:08,583 --> 00:27:09,958
এবং অবশেষে বাঁচতে পারো।
370
00:27:15,458 --> 00:27:16,791
সব তোমার মর্জি, রাজকুমারী।
371
00:27:44,250 --> 00:27:46,250
থামো!
372
00:27:54,583 --> 00:27:55,583
থামো!
373
00:27:57,416 --> 00:27:59,541
হুঁশিয়ার থাকবে সবাই!
374
00:28:35,041 --> 00:28:36,750
থামো..
375
00:28:36,833 --> 00:28:40,958
আক্রমণ!
376
00:28:57,041 --> 00:28:59,083
আমার এখানে বন্দী হয়ে থাকাটা
মোটেও ঠিক হচ্ছে না।
377
00:28:59,166 --> 00:29:01,500
আমি তোমাকে জাদু দিয়ে ঘুম
পাড়িয়ে দিতে পারি, রাজকুমারী।
378
00:29:03,666 --> 00:29:04,750
এমনি, মনের খেয়ালে বললাম।
379
00:29:04,833 --> 00:29:07,666
- দুই দিন হয়ে গেল।
- তোমার এবং প্রাসাদের বাকী সবার জন্যই...
380
00:29:07,750 --> 00:29:10,083
রাজা এবং রাণী আমাদের এখানে
থাকার জন্য আদেশ দিয়েছেন।
381
00:29:11,916 --> 00:29:13,375
আর, আমরা তাই করব।
382
00:29:16,625 --> 00:29:17,958
আর তুমি সেখানে যাওনি কেন?
383
00:29:19,125 --> 00:29:20,333
ওরা যেখানে গিয়েছে?
384
00:29:21,333 --> 00:29:22,666
আমার দায়িত্ব আপনাকে রক্ষা করা।
385
00:29:22,750 --> 00:29:24,416
এই বোঝা বইতে বইতে তুমি বিরক্ত।
386
00:29:24,500 --> 00:29:25,916
এটা আমার জীবনের
সবচেয়ে বড় সম্মান।
387
00:29:28,000 --> 00:29:30,416
তোমরা দুজনই ভীষণ বিরক্তিকর।
388
00:29:40,083 --> 00:29:41,541
অনেক, অনেক বছর আগে...
389
00:29:41,625 --> 00:29:44,791
জাদুকররা ছোট ছোট মেয়েদের
মিনারে বন্দী করে রাখতো।
390
00:29:45,541 --> 00:29:47,250
এখন বুঝতে পারছি কেন!
391
00:29:47,333 --> 00:29:49,541
তুমি জানো, এসব আষাঢ়ে
গল্প আমার পছন্দ না।
392
00:29:50,458 --> 00:29:52,125
ওইসব মেয়েরা নাকি অভিশপ্ত ছিল।
393
00:29:52,208 --> 00:29:54,750
বলা হতো, তারা মানবজাতির
সমাপ্তির ঘোষক ছিল।
394
00:29:54,833 --> 00:29:55,833
ওহ।
395
00:29:57,041 --> 00:30:00,000
তাই তাদেরকে সুপরিকল্পিত
উপায়ে মেরে ফেলা হয়।
396
00:30:00,083 --> 00:30:01,083
সমাপ্তি।
397
00:30:21,291 --> 00:30:22,750
আমার নানু নিরাপদে থাকবেন তো?
398
00:30:33,333 --> 00:30:35,333
তুমি নিরাপদে থাকবে, রাজকুমারী।
399
00:30:36,333 --> 00:30:37,833
তুমি তার বংশধর।
400
00:30:40,875 --> 00:30:43,333
আর গাছ থেকে আপেল
কখনো দূরে পড়ে না।
401
00:31:10,750 --> 00:31:11,833
আমরা হেরে যাচ্ছি!
402
00:31:19,208 --> 00:31:21,666
স্কেলিজ থেকে যে জাহাজগুলো আসার কথা?
403
00:31:21,750 --> 00:31:23,625
ওরা ঝড়ে আটকা পড়েছে, মহামান্য!
404
00:31:25,125 --> 00:31:26,125
কেউ আসছে না!
405
00:31:27,083 --> 00:31:30,166
তাহলে আমরা একাই লড়াই করবো।
আমরা সিন্ত্রাকে সমর্পন করতে পারি না।
406
00:31:30,250 --> 00:31:31,250
আমরা করবোও না!
407
00:31:46,291 --> 00:31:47,291
এইস্ট!
408
00:32:06,375 --> 00:32:07,541
সরো!
409
00:32:10,916 --> 00:32:12,458
না!
410
00:32:15,708 --> 00:32:20,166
তোমার বাহুডোরে আমাদের নিরাপদ রাখো,
তোমার আলোয় আমাদের উদ্ভাসিত করো!
411
00:32:20,666 --> 00:32:24,708
আমাদের আত্মাকে কলুষতামুক্ত রাখো।
412
00:32:30,583 --> 00:32:31,750
রাজকুমারী সিরিলা!
413
00:32:32,416 --> 00:32:33,458
হুম।
414
00:32:37,625 --> 00:32:39,309
আমরা ঠিকঠাক থাকতে পারবো তো?
415
00:32:39,333 --> 00:32:42,708
চিন্তা কোরো না, মার্টিন।
রাণী নিলফগার্ডকে পরাজিত করবেন।
416
00:32:43,625 --> 00:32:44,875
আমরা খুব শীঘ্রই বাড়ি ফিরবো।
417
00:32:51,875 --> 00:32:53,041
রাজকুমারী!
418
00:32:56,666 --> 00:32:58,750
... ওরা যা চায় তা না পাওয়া
পর্যন্ত থামবে না!
419
00:32:58,833 --> 00:33:01,250
...আগে আমার দেহে একশ
তীর বিঁধতে হবে!
420
00:33:01,333 --> 00:33:03,125
মাননীয়া, কী করা...
421
00:33:22,041 --> 00:33:23,458
আমার আদরের বাচ্চা!
422
00:33:28,083 --> 00:33:29,083
সাবধানে।
423
00:33:31,083 --> 00:33:32,083
সাবধানে।
424
00:33:37,333 --> 00:33:39,416
সিন্ত্রায় হামলা হয়েছে।
425
00:33:44,041 --> 00:33:45,250
এইস্ট মারা গিয়েছে।
426
00:33:52,750 --> 00:33:55,125
নিলফগার্ডের সৈন্যরা শহরের
ভেতর ঢুকে পড়েছে।
427
00:33:55,791 --> 00:33:56,875
কেন?
428
00:34:00,000 --> 00:34:01,166
আমাদের প্রজারা...
429
00:34:01,916 --> 00:34:04,375
আমাদের দেয়ালের ভেতর তাদের
কতজন নিরাপদে আছে?
430
00:34:04,750 --> 00:34:07,958
একশ এর মতো,মহারাণী।
অনুষ্ঠানে আসা অতিথিরা সহ।
431
00:34:10,250 --> 00:34:11,375
রসদ...
432
00:34:12,500 --> 00:34:13,791
পর্যাপ্ত আছে কি না খোঁজ নাও।
433
00:34:16,750 --> 00:34:17,750
জি।
434
00:34:26,041 --> 00:34:27,750
তুমি অনেক সাহসী ছিলে, সোনা,
435
00:34:29,375 --> 00:34:30,500
আমি যখন ছিলাম না?
436
00:34:30,583 --> 00:34:32,708
না। মাউস্যাককে জিজ্ঞাসা করে দেখো।
আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম।
437
00:34:32,791 --> 00:34:35,333
একদিন তুমি এই রাজ্য শাসন করবে।
438
00:34:36,625 --> 00:34:38,750
তুমি জানো সেটা, জানো না?
439
00:34:41,833 --> 00:34:43,375
এসব কেন বলছো?
440
00:34:47,458 --> 00:34:48,708
তুমি কি মারা যাচ্ছ?
441
00:34:51,458 --> 00:34:52,625
সোনা আমার!
442
00:34:55,125 --> 00:34:58,458
আমার মৃত্যু এর চেয়েও
নাটকীয়ভাবে হবে।
443
00:35:12,916 --> 00:35:14,125
এবার, সোনা...
444
00:35:18,125 --> 00:35:19,333
আমাকে আরাম করতে দাও।
445
00:35:19,958 --> 00:35:21,041
হুম?
446
00:35:53,750 --> 00:35:55,333
ওরা দরজা পর্যন্ত পৌঁছে গেছে।
447
00:36:08,958 --> 00:36:10,000
তুমি কী করছ?
448
00:36:20,250 --> 00:36:21,500
এটা কতক্ষণ ধরে রাখতে পারবে?
449
00:36:23,250 --> 00:36:24,916
যতক্ষণ পর্যন্ত আমি টিকে থাকবো।
450
00:36:37,333 --> 00:36:39,458
জানো, ভেসেমির কী বলতো?
451
00:36:39,916 --> 00:36:42,833
"উইচারদের সাদা নাইটদের মতো
আচরণ করা উচিৎ নয়।"
452
00:36:42,916 --> 00:36:45,125
আমাদের আইন সমুন্নত রাখার
চেষ্টা করা উচিত নয়।
453
00:36:46,750 --> 00:36:48,166
আমরা লোক দেখানো কাজকর্ম করি না।
454
00:36:48,666 --> 00:36:50,416
"আমাদের পারিশ্রমিক পয়সা
দিয়েই পরিশোধ করা হয়।'
455
00:36:52,833 --> 00:36:53,833
আর, তার কথাই ঠিক।
456
00:36:57,708 --> 00:36:58,708
হুম।
457
00:36:59,458 --> 00:37:01,291
আমার প্রথম দানব বধ
করার ঘটনাটা শুনবে?
458
00:37:03,208 --> 00:37:05,333
কেইর মোরহান থেকে ৫০
মাইলের বেশি হবে না।
459
00:37:07,291 --> 00:37:08,500
বিশাল আকৃতির ছিল।
460
00:37:09,375 --> 00:37:11,250
দুর্গন্ধযুক্ত।
461
00:37:11,333 --> 00:37:12,833
টাক মাথা।
462
00:37:12,916 --> 00:37:14,083
পোকায় ধরা দাঁত।
463
00:37:16,791 --> 00:37:18,625
সে ঘোড়ার গাড়ি থেকে
মেয়েটাকে টেনে নামালো!
464
00:37:19,458 --> 00:37:22,083
তার বাবার সামনেই তার জামা
ছিড়ে ফেলে বলল...
465
00:37:22,875 --> 00:37:24,458
"সময় এসেছে আসল পুরুষের
সাথে পরিচয় হওয়ার।"
466
00:37:26,666 --> 00:37:28,500
আমি তাকে বললাম, "আসল পুরুষের
সাথে এখন তোর পরিচয় হবে!"
467
00:37:31,625 --> 00:37:33,291
ওকে হত্যা করতে তরবারির
দুটো কোপ দিতে হয়েছিল।
468
00:37:34,833 --> 00:37:35,875
নিখুঁত ছিল না।
469
00:37:36,916 --> 00:37:38,375
কিন্তু, দেখার মতো ছিল।
470
00:37:40,625 --> 00:37:42,583
তারপর, আমি মেয়েটার দিকে তাকালাম।
471
00:37:42,666 --> 00:37:44,500
লোকটার রক্তে তার সারা
শরীর রঞ্জিত ছিল।
472
00:37:46,333 --> 00:37:47,583
সে আমার দিকে এক নজর তাকালো...
473
00:37:48,458 --> 00:37:50,583
চিৎকার করল, বমি করল!
474
00:37:51,333 --> 00:37:52,416
তারপর, অজ্ঞান হয়ে গেল।
475
00:37:54,958 --> 00:37:55,958
হুম।
476
00:37:57,375 --> 00:37:59,500
আমিও ভেবেছিলাম, দুনিয়ার প্রয়োজন আমাকে।
477
00:38:03,833 --> 00:38:05,541
কার সাথে কথা বলছিলে?
478
00:38:11,333 --> 00:38:12,458
আমার ঘোড়ার সাথে কথা বলি।
479
00:38:14,208 --> 00:38:15,916
- দুঃখজনক।
- তাই নাকি?
480
00:38:20,333 --> 00:38:21,416
বলো, উইচার।
481
00:38:22,916 --> 00:38:24,500
তুমি নিয়তি বা ক্ষুদ্রতর পাপে...
482
00:38:25,041 --> 00:38:26,250
বিশ্বাস করো না।
483
00:38:28,208 --> 00:38:29,416
তুমি কীসে বিশ্বাস করো?
484
00:38:29,500 --> 00:38:30,500
বলতে চাইছো...
485
00:38:31,125 --> 00:38:32,541
কাকে বিশ্বাস করি?
486
00:38:33,083 --> 00:38:34,250
আমি কোনো পক্ষ বেছে নেই না।
487
00:38:34,666 --> 00:38:35,958
তুমি শুধু দানব হত্যা করো।
488
00:39:02,166 --> 00:39:03,416
আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
489
00:39:05,791 --> 00:39:09,166
তুমি আমাকে একটা প্রস্তাব দিয়েছ,
সেটাও আমার পক্ষ থেকে মেনে নিচ্ছি।
490
00:39:12,125 --> 00:39:13,458
কাল, আমি ব্লাভিক্যান ছেড়ে চলে যাব।
491
00:39:14,875 --> 00:39:15,875
চিরতরে।
492
00:39:24,041 --> 00:39:25,625
আমার লোকেরা আমাকে ভালোবাসে,
আর আমিও তাদেরকে ভালোবাসি।
493
00:39:27,000 --> 00:39:30,041
অনেকগুলো দিন পার হয়েছে,
ওরা আমায় দেখেনি।
494
00:39:35,625 --> 00:39:36,750
আমি যখন ছোট ছিলাম...
495
00:39:38,041 --> 00:39:40,458
আমার মা আমার কপালে...
496
00:39:41,041 --> 00:39:42,500
ধীরে ধীরে আঙ্গুল বুলিয়ে দিতেন।
497
00:39:44,541 --> 00:39:45,916
বলতেন...
498
00:39:46,625 --> 00:39:48,833
উনার আলতো ছোঁয়ায়...
499
00:39:50,125 --> 00:39:52,958
আমার মাথায় কী ভাবনা
চলছে তা জেনে যাবেন।
500
00:40:43,416 --> 00:40:45,625
যত পারো আগুন ছোড়ো! আগুন!
501
00:40:45,708 --> 00:40:47,375
আরো আগুন নিয়ে আসো!
502
00:41:11,458 --> 00:41:14,916
মহারাণী, নিলফগার্ডের সৈন্যরা যে কোন
সময় প্রাসাদের দরজা ভেঙে ফেলবে।
503
00:41:15,000 --> 00:41:16,040
ভেঙে ফেলেছে।
504
00:41:17,416 --> 00:41:19,958
আমার শক্তি আর তাদের আটকে
রাখতে পারবে না, মহারাণী।
505
00:41:20,041 --> 00:41:21,750
এখন কী? আমরা কী করব?
506
00:41:22,333 --> 00:41:23,333
মাউস্যাক।
507
00:41:27,916 --> 00:41:29,791
সে দরজার কাছাকাছি আছে।
508
00:41:31,875 --> 00:41:34,958
নিয়তি হয়তো এখনো আমাদের পাশেই আছে।
509
00:41:41,750 --> 00:41:42,750
ডানেক।
510
00:41:46,541 --> 00:41:47,541
সময় হয়েছে।
511
00:41:50,125 --> 00:41:51,250
কী?
512
00:41:53,625 --> 00:41:55,000
দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ?
513
00:41:59,916 --> 00:42:01,125
এদিকে এসো, সোনা।
514
00:42:14,625 --> 00:42:16,250
দরজা ভেঙে পড়েছে!
515
00:42:17,875 --> 00:42:19,125
দ্বিতীয় উপদেশ।
516
00:42:21,500 --> 00:42:24,208
কখন থামতে হবে তা জানবে।
517
00:42:25,500 --> 00:42:26,500
তুমি হার মানছো?
518
00:42:28,083 --> 00:42:30,000
নিলফগার্ডের ওরা কাউকে
বন্দী করে না।
519
00:42:31,625 --> 00:42:35,250
যার অর্থ এই মুহুর্তে, আমার
প্রজারা নির্যাতিত হচ্ছে।
520
00:42:38,958 --> 00:42:43,416
জীবিত অবস্থাতেই তাদেরকে কেটে
ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে।
521
00:42:46,500 --> 00:42:48,416
তাদের পা আগুনে পুড়ছে।
522
00:42:49,041 --> 00:42:51,500
তাদের জিহবা কেটে কুকুরকে খাওয়ানো হচ্ছে।
523
00:42:55,958 --> 00:42:56,958
মহারাণী।
524
00:42:57,416 --> 00:42:58,666
- সে পালিয়ে গেছে।
- কী?
525
00:43:02,958 --> 00:43:04,833
সিরিলা, এরকম কঠিন পরিস্থিতিতে...
526
00:43:06,333 --> 00:43:09,583
ভালো শাসকদের সবসময়
ক্ষমা বেছে নেওয়া উচিত।
527
00:43:11,000 --> 00:43:13,583
ভবিষ্যতে, তাই তুমিও সমঝদার
ব্যক্তিদের মতো তা বেছে নেবে।
528
00:43:16,083 --> 00:43:17,083
লাজলো?
529
00:43:18,000 --> 00:43:19,000
ওর আলখাল্লা নিয়ে এসো।
530
00:43:20,416 --> 00:43:21,708
কী? না।
531
00:43:22,416 --> 00:43:24,458
সবসময় সাহসী থাকবে।
আমাকে কথা দাও।
532
00:43:25,208 --> 00:43:27,041
তুমি সিন্ত্রার সিংহ শাবক।
533
00:43:27,791 --> 00:43:30,791
- তোমার ভাগ্যে অনেক বড় কিছু রয়েছে।
- তোমাকে ছাড়া এটা আমি করতে পারবো না।
534
00:43:30,875 --> 00:43:31,958
আমাদের যেতে হবে, রাজকুমারী।
535
00:43:32,041 --> 00:43:34,500
না!
536
00:43:41,791 --> 00:43:42,791
যাও।
537
00:43:44,375 --> 00:43:45,666
পুরো দুনিয়ার ভবিষ্যৎ এর
ওপর নির্ভর করছে।
538
00:43:58,166 --> 00:43:59,291
আমি তোমাকে ভালোবাসি।
539
00:44:05,208 --> 00:44:07,500
গেরাল্ট অফ রিভিয়াকে খুঁজে বের করো।
540
00:44:09,333 --> 00:44:10,833
সেই তোমার নিয়তি।
541
00:44:37,833 --> 00:44:38,708
মহারাণী।
542
00:44:38,791 --> 00:44:39,791
আমিও দেখেছি।
543
00:44:42,750 --> 00:44:44,125
এ কারণেই ওরা এখানে এসেছে।
544
00:44:45,250 --> 00:44:46,416
আমি ওকে পৌঁছে দেবো।
545
00:44:49,000 --> 00:44:50,500
আমি কথা দিচ্ছি।
546
00:44:57,958 --> 00:44:58,958
মাউস্যাক।
547
00:45:02,166 --> 00:45:03,375
তোমার সেবা...
548
00:45:04,375 --> 00:45:06,583
আমাদের সকলের জন্য ছিল সম্মানের।
549
00:45:08,666 --> 00:45:09,833
যেমনটা ছিলো আপনার।
550
00:45:13,125 --> 00:45:14,500
মহারাণী।
551
00:45:33,125 --> 00:45:35,500
বিরক্ত করার জন্য দুঃখিত, মাই লেডি।
সময় হয়েছে।
552
00:45:36,208 --> 00:45:37,250
নিলফগার্ড নিকটবর্তী।
553
00:45:51,708 --> 00:45:52,708
সময় হয়ে গেছে।
554
00:46:19,041 --> 00:46:20,125
আমরা পালাতে পারি।
555
00:46:21,500 --> 00:46:23,041
কোনো না কোনো একটা উপায়
বের করতে পারবো।
556
00:46:24,625 --> 00:46:25,625
এটা...
557
00:46:27,500 --> 00:46:28,833
এটাই আমাদের মুক্তির উপায়।
558
00:47:09,791 --> 00:47:11,309
- কী করছ?
- আমি, সোনা।
559
00:47:11,333 --> 00:47:13,333
- কী এটা?
- কিচ্ছু হবে না।
560
00:48:29,333 --> 00:48:30,416
ঘোড়াগুলো।
561
00:48:31,916 --> 00:48:32,916
রাজকুমারী, এসো।
562
00:48:34,083 --> 00:48:35,083
হেই!
563
00:48:36,875 --> 00:48:38,500
- যেতে থাকো।
- না!
564
00:48:39,500 --> 00:48:42,125
রাজকুমারী, আমি তোমার
নানুকে কথা দিয়েছি।
565
00:48:42,833 --> 00:48:44,041
আমাকে ওয়াদা পালন করতে দাও।
566
00:48:45,208 --> 00:48:46,208
যাও।
567
00:48:47,916 --> 00:48:49,708
আমার নানু বললেন,
আমাকে চলে যেতে হবে!
568
00:48:49,791 --> 00:48:51,958
কেন? নিলফগার্ডের ওরা
এখানে এসেছে কেন?
569
00:48:52,041 --> 00:48:54,541
- দুনিয়া এই কেন এর ওপর নির্ভর করছে?
- ধরে বসুন, রাজকুমারী।
571
00:49:09,708 --> 00:49:11,416
আমরা দরজার কাছাকাছি পৌঁছে যাচ্ছি।
572
00:49:13,041 --> 00:49:15,083
আমাকে সারাজীবন কড়া নিরাপত্তায়
রাখা হয়েছে, লাজলো।
573
00:49:15,166 --> 00:49:16,166
কেন?
574
00:49:59,666 --> 00:50:02,416
তুমি বাজারে ছিলে।
রক্তমাখা অবস্থায়।
575
00:50:05,583 --> 00:50:07,833
তুমি বলো যে, তুমি বেছে নিতে পারো না।
কিন্তু তোমাকে বেছে নিতে হয়েছিল।
576
00:50:08,291 --> 00:50:10,250
তুমি কখনোই জানবে না
তুমি ঠিক ছিলে কি না।
577
00:50:15,375 --> 00:50:17,000
তোমার পুরষ্কার হবে ছুড়ে মারা পাথর।
578
00:50:18,333 --> 00:50:19,625
আর তুমি পালাবে।
579
00:50:20,375 --> 00:50:23,333
তুমি বনের মেয়েটাকে হারাতে
চেষ্টা করবে, কিন্তু পারবে না।
580
00:50:24,083 --> 00:50:25,583
- সে তোমার নিয়তি।
- রেনফ্রি!
581
00:50:35,916 --> 00:50:37,000
বাজার!
582
00:50:49,791 --> 00:50:50,958
সে জানতো, তুমি আসবে।
583
00:50:53,750 --> 00:50:55,083
রেনফ্রি কোথায়?
584
00:50:55,166 --> 00:50:57,416
সে মিনারে আছে তোমার
ছোট্ট বন্ধুর সাথে।
585
00:50:58,208 --> 00:50:59,208
মারিলকার সাথে।
586
00:50:59,750 --> 00:51:01,958
সে তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য
আমাদেরকে একটা বার্তা দিয়েছে।
587
00:51:02,416 --> 00:51:04,166
তোমাকে ক্ষুদ্রতর পাপকে
বেছে নিতে হবে।
588
00:51:04,250 --> 00:51:05,666
এটাই চূড়ান্ত শর্ত।
589
00:51:06,750 --> 00:51:07,750
বুঝতে পেরেছ?
590
00:51:11,000 --> 00:51:11,875
ধ্যাৎ।
591
00:51:11,958 --> 00:51:13,083
হুম।
592
00:51:30,916 --> 00:51:31,916
উইচার!
593
00:52:08,250 --> 00:52:09,250
গেরাল্ট!
594
00:52:09,708 --> 00:52:11,041
গেরাল্ট!
595
00:52:13,666 --> 00:52:14,666
না!
596
00:52:24,458 --> 00:52:26,500
- তুমিই বেছে নাও।
- মেয়েটাকে যেতে দাও।
597
00:52:30,416 --> 00:52:31,541
আমি ওকে মেরে ফেলবো।
598
00:52:33,666 --> 00:52:36,708
স্ট্রেগবর না নেমে আসা পর্যন্ত আমি
এখানকার সবাইকে মেরে ফেলবো
599
00:52:37,916 --> 00:52:38,958
ব্লাভিক্যান ছেড়ে চলে যাও।
600
00:52:40,708 --> 00:52:41,833
এখনও খুব বেশি দেরি
হয়ে যায়নি।
601
00:52:42,666 --> 00:52:44,000
আমার ওপর জাদু কাজ করে না।
602
00:52:45,625 --> 00:52:46,916
তরবারি কাজ করে যদিও।
603
00:52:47,000 --> 00:52:48,333
তরবারি দানবদের জন্য।
604
00:52:52,375 --> 00:52:55,000
- আমরা তরবারি চালালে...
- আমি থামতে পারবো না।
605
00:53:07,250 --> 00:53:09,583
তারা আমাকে যেভাবে বানিয়েছে,
একইভাবে তোমাকেও বানিয়েছে।
606
00:53:10,000 --> 00:53:11,458
আমরা খুব বেশি আলাদা নই।
607
00:54:28,041 --> 00:54:30,958
বনের সেই মেয়েটা তোমার
সাথে সবসময় থাকবে।
608
00:54:32,750 --> 00:54:34,000
সে তোমার নিয়তি।
609
00:55:16,500 --> 00:55:18,500
ফিরে আয়... ফিরে আয়, ইঁদুরের বাচ্চা!
610
00:55:48,250 --> 00:55:50,083
না। না!
611
00:56:26,833 --> 00:56:28,041
অসাধারণ!
612
00:56:33,541 --> 00:56:34,541
মারিলকা।
613
00:56:35,708 --> 00:56:38,083
মারিলকা? মারিলকা!
614
00:56:38,916 --> 00:56:40,166
একটা ঘোড়ার গাড়ি নিয়ে এসো।
615
00:56:40,250 --> 00:56:42,458
ওকে ব্যবচ্ছেদ করার জন্য আমরা
মিনারে নিয়ে যাবো।
616
00:56:44,500 --> 00:56:46,708
ওর মাথার একটা চুলও
যদি স্পর্শ করিস...
617
00:56:47,583 --> 00:56:49,250
তোর মাথা এরপর মাটিতে থাকবে।
618
00:56:49,333 --> 00:56:50,541
পাগল হয়ে গেছ তুমি?
619
00:56:51,458 --> 00:56:52,541
ওর মিউটেশন,
620
00:56:53,458 --> 00:56:54,708
মানুষকে প্রভাবিত করে।
621
00:56:54,791 --> 00:56:56,916
এভাবেই সে এই লোকগুলোকে
তার অনুসারী বানিয়েছে।
622
00:56:57,333 --> 00:56:58,583
আমাদের ওকে নিয়ে যেতে হবে।
623
00:57:02,666 --> 00:57:05,333
ওর জাদুর প্রভাব তোমার
উপরেও পড়েছে, তাই না?
624
00:57:07,333 --> 00:57:08,333
ওকে স্পর্শ...
625
00:57:08,916 --> 00:57:10,041
করবে না।
626
00:57:13,500 --> 00:57:14,541
উইচার।
627
00:57:16,125 --> 00:57:19,666
তুমি ব্লাভিক্যান এর রাস্তায় কসাইয়ের
মতো মানুষ খুন করেছ।
628
00:57:19,750 --> 00:57:21,958
- তুমি একটা পশু!
- তুমি মেয়েটাকে বিপদে ফেলে দিয়েছিলে।
629
00:57:22,041 --> 00:57:24,017
- জানোয়ার!
- সে সবাইকে খুন করেছে!
630
00:57:24,041 --> 00:57:27,416
- তুমি নিজের হাতে আইন তুলে নিয়েছ।
- হারামজাদা!
631
00:57:27,500 --> 00:57:29,416
সে খারাপ লোক!
632
00:57:29,500 --> 00:57:31,559
- চলে যাও এখান থেকে!
- বেরিয়ে যাও আর কখনো...
633
00:57:31,583 --> 00:57:33,625
চলে যাও! কসাই!
634
00:57:33,708 --> 00:57:35,291
তুমি একটা সিদ্ধান্ত নিয়েছ।
635
00:57:36,958 --> 00:57:39,583
আর কখনো জানতে পারবে
না এটা ঠিক ছিল কি না।
636
00:57:39,666 --> 00:57:41,333
মরো, উইচার!
637
00:57:44,583 --> 00:57:45,958
মর, উইচার!
638
00:57:57,000 --> 00:57:58,666
- চলে যা, উইচার!
- মর!
639
00:58:01,375 --> 00:58:03,041
ব্লাভিক্যান থেকে চলে যাও, গেরাল্ট।
640
00:58:05,541 --> 00:58:06,750
আর কখনো ফিরে এসো না।
641
00:58:08,416 --> 00:58:09,625
জারজ!
642
00:58:36,625 --> 00:58:39,333
বনের সেই মেয়েটা তোমার
সাথে সবসময় থাকবে।
643
00:58:41,125 --> 00:58:42,458
সে তোমার নিয়তি।
643
00:58:46,125 --> 00:58:48,458
বাংলা সাবটাইটেল দিয়ে এপিসোডটি দেখার
জন্য সবাইকে ধন্যবাদ।
643
00:58:48,625 --> 00:58:52,458
ভালো লাগলে আশা করি রেটিং এবং ফিডব্যাক এর মাধ্যমে উৎসাহিত করবেন।
643
00:58:52,625 --> 00:58:58,458
আমার করা অন্যান্য সাবটাইটেল:
https://subscene.com/u/1094254