1
00:00:02,418 --> 00:00:03,961
পানি ...
2
00:00:04,795 --> 00:00:05,922
ভূমি ...
3
00:00:06,672 --> 00:00:08,174
অগ্নি ...
4
00:00:09,008 --> 00:00:10,343
বায়ু ...
5
00:00:11,219 --> 00:00:15,264
বহুকাল আগে থেকে , চার জাতি
একসাথে মিলেমিশে বসবাস করছিল.
6
00:00:15,348 --> 00:00:18,684
তারপর অগ্নি-জাতির
আক্রমণে সবকিছু পাল্টে যায়.
7
00:00:19,602 --> 00:00:22,605
একমাত্র অ্যাভাটার ,
চার উপাদানেই পারদর্শী ,
8
00:00:22,688 --> 00:00:23,731
তাদেরকে থামাতে পারতেন.
9
00:00:23,814 --> 00:00:25,608
কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ,
10
00:00:25,691 --> 00:00:26,734
তিনি অদৃশ্য হয়ে গেলেন.
11
00:00:27,193 --> 00:00:28,402
১০০ বছর পেরিয়ে গেছে ,
12
00:00:28,486 --> 00:00:30,988
আর আমার ভাই আর আমি ,
নতুন অ্যাভাটার ...
13
00:00:31,072 --> 00:00:32,448
অ্যাং নামের বায়ুবেন্ডারকে খুঁজে পেয়েছি.
14
00:00:32,990 --> 00:00:35,117
আর বায়ুবেন্ডিংয়ে চমৎকার দক্ষতা থাকলেও ...
15
00:00:35,201 --> 00:00:37,787
কাউকে বাঁচানোর আগে
তার অনেক কিছু শেখা দরকার.
17
00:00:39,080 --> 00:00:42,041
কিন্তু আমার বিশ্বাস
অ্যাং পৃথিবীকে রক্ষা করতে পারবে.
18
00:01:00,893 --> 00:01:01,978
আমি এটা বিশ্বাস করতে পারছি না.
19
00:01:02,061 --> 00:01:03,854
আমি জানি যুদ্ধ
দূর-দুরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে ,
20
00:01:03,938 --> 00:01:06,023
কিন্তু ওমাশুকে সবসময় মনে হতো ...
21
00:01:06,107 --> 00:01:07,400
অগ্নি-জাতির নাগালের বাইরে.
22
00:01:07,692 --> 00:01:09,402
এই মুহূর্তের আগ পর্যন্ত নাগালের বাইরেই ছিল.
23
00:01:09,735 --> 00:01:13,155
এখন , ভূমি-রাজ্যের একমাত্র দূর্গ হিসেবে
“বা সিং সে” শহরই কেবল দখল হতে বাকি আছে.
24
00:01:13,489 --> 00:01:14,865
যা হয়েছে খুবই খারাপ হয়েছে.
25
00:01:15,866 --> 00:01:17,827
কিন্তু আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার.
26
00:01:17,952 --> 00:01:18,953
না.
27
00:01:19,078 --> 00:01:20,788
আমি বুমিকে খুঁজতে ভিতরে যাচ্ছি.
28
00:01:20,913 --> 00:01:22,081
অ্যাং , থামো !
29
00:01:22,206 --> 00:01:24,500
আমরা তো জানিই না বুমি এখনো ...
30
00:01:24,625 --> 00:01:26,836
কী ? এখনো কী ?
31
00:01:27,295 --> 00:01:28,296
বেঁচে আছে কিনা.
32
00:01:28,879 --> 00:01:31,090
আমি জানি তুমি
বুমির কাছ থেকে শিখতে চাচ্ছিলে ...
33
00:01:31,173 --> 00:01:33,926
কিন্তু অনেক ভূমিবেন্ডারই তো আছে
যারা তোমাকে শেখাতে পারে.
34
00:01:34,010 --> 00:01:35,970
আমি শিক্ষক খুঁজে বের করার জন্য যাচ্ছি না.
35
00:01:36,304 --> 00:01:37,805
আমি আমার বন্ধুকে খুঁজে বের করতে যাচ্ছি.
36
00:01:45,062 --> 00:01:46,272
গুপ্ত পথ ?
37
00:01:46,480 --> 00:01:48,774
আমরা আগে কেন এই পথ ব্যবহার করিনি ?
38
00:01:49,066 --> 00:01:50,401
আহ !
39
00:01:50,484 --> 00:01:51,944
প্রশ্নের উত্তর পেয়েছ তো এবার ?
40
00:01:53,654 --> 00:01:54,655
ইইউ !
41
00:02:14,800 --> 00:02:16,344
আমি যতটা খারাপ ভেবেছিলাম পথটা ততটা খারাপ না.
42
00:02:27,480 --> 00:02:29,023
আহ !
43
00:02:29,398 --> 00:02:30,691
ছাড়াচ্ছে না !
44
00:02:30,775 --> 00:02:31,776
বাঁচাও !
45
00:02:33,110 --> 00:02:34,487
এত চিল্লেপাল্লা করোনা.
46
00:02:34,695 --> 00:02:36,238
এটা তো সামান্য পার্পল রংয়ের পুঁজ-জোঁক.
47
00:02:40,910 --> 00:02:41,952
ওহ.
48
00:02:47,667 --> 00:02:48,834
হেই !
49
00:02:52,004 --> 00:02:53,923
সন্ধ্যার পর তোমরা বাইরে কী করছ ?
50
00:02:54,674 --> 00:02:55,758
দুঃখিত.
51
00:02:55,841 --> 00:02:57,218
আমরা তো বাসায় দিকেই যাচ্ছিলাম.
52
00:03:00,346 --> 00:03:01,347
থামো.
53
00:03:01,430 --> 00:03:02,932
ওর কী হয়েছে ?
54
00:03:03,015 --> 00:03:04,016
আহ ...
55
00:03:04,100 --> 00:03:05,976
ওর পাঁচ-ফোটা বসন্ত হয়েছে , স্যার.
56
00:03:07,895 --> 00:03:10,690
উম , স্পর্শ করলে
এটা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে.
57
00:03:13,693 --> 00:03:16,153
এটা খুবই ভয়ঙ্কর ! আমি মারা যাচ্ছি !
58
00:03:16,362 --> 00:03:17,405
আর এটা প্রাণঘাতী.
59
00:03:17,488 --> 00:03:20,074
হেই , মনে হচ্ছে আমি
পাঁচ-ফোটা বসন্তের কথা শুনেছি.
60
00:03:20,157 --> 00:03:21,992
এই রোগে তোমার চাচাতো ভাই চ্যাং মারা গিয়েছিল না ?
61
00:03:22,076 --> 00:03:23,619
আমাদের উচিত
তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে ফেলা ...
62
00:03:23,703 --> 00:03:24,787
আর গায়ের কাপড় চোপড় পুড়িয়ে ফেলা.
63
00:03:27,081 --> 00:03:28,791
ধন্যবাদ , নালার বন্ধু !
64
00:03:32,670 --> 00:03:34,880
যখন তোমার ভাই আর আঙ্কেলের গতিপথ অনুসরণ করবে,
65
00:03:34,964 --> 00:03:36,590
তখন রাজকীয় শোভাযাত্রা নিয়ে যাওয়াটা ...
66
00:03:36,674 --> 00:03:38,884
কখনোই উচিত হবেনা.
67
00:03:39,135 --> 00:03:41,011
কখনোই বুদ্ধিমানের কাজ হবেনা.
68
00:03:41,095 --> 00:03:44,306
যদি চমক নামের উপাদানের উপর তোমার ভরসা থাকে.
69
00:03:44,390 --> 00:03:45,599
আপনারা ঠিকই বলেছেন.
70
00:03:45,683 --> 00:03:47,435
রাজকীয় শোভাযাত্রা হলো জগদ্দল পাথর.
71
00:03:47,518 --> 00:03:49,019
আমি যদি আমার শিকারকে ধরতে চাই ,
72
00:03:49,103 --> 00:03:51,063
তাহলে অবশ্যই চটপটে আর তুখোড় হতে হবে আমাকে.
73
00:03:51,355 --> 00:03:53,649
আমার একটা ছোটখাট আর অভিজাত দল দরকার.
74
00:03:54,024 --> 00:03:56,902
পুরনো কিছু বন্ধুর সাথে দেখা করার সময় হয়েছে.
75
00:04:07,830 --> 00:04:09,915
চলো বুমিকে খুঁজে রেব করি
আর এখান থেকে কেটে পড়ি.
76
00:04:09,999 --> 00:04:11,709
তাকে কোথায় আটকে রাখার সম্ভাবনা আছে ?
77
00:04:11,792 --> 00:04:14,336
ভূমিবেন্ডিং করা যায়না এমন কোনো জায়গায়.
78
00:04:14,420 --> 00:04:16,130
ধাতব দিয়ে বানানো কোনো জায়গায়.
79
00:04:22,720 --> 00:04:24,472
সত্যিই এই জায়গার প্রতি ...
80
00:04:24,555 --> 00:04:27,308
আমার ঘৃণার গভীরতা পরিমাপের উর্ধ্বে.
81
00:04:27,516 --> 00:04:30,060
মেই , তোমার বাবা নিয়োগপ্রাপ্ত রাজ্যপাল.
83
00:04:30,436 --> 00:04:32,104
আমরা এখানে
রাজকীয় ব্যক্তিবর্গের মতো.
84
00:04:32,188 --> 00:04:34,023
খুশি হও আর
এটা উপভোগ করো.
85
00:04:38,027 --> 00:04:39,737
লক্ষ্যবস্তু আসছে.
86
00:04:39,820 --> 00:04:41,113
খতম করে ফেলো.
87
00:04:41,572 --> 00:04:44,408
আমি মনে করেছিলাম
অগ্নি-জাতিতে আমার জীবন একঘেয়ে ছিল.
88
00:04:44,492 --> 00:04:47,036
কিন্তু এই জায়গাটা অতিমাত্রায় বিষন্ন.
89
00:04:47,286 --> 00:04:49,288
কখনো কিছুই ঘটেনা.
90
00:05:04,303 --> 00:05:05,513
বিদ্রোহ !
91
00:05:51,976 --> 00:05:52,977
টাই-লি ,
92
00:05:53,060 --> 00:05:54,645
ওটা কি তুই ?
93
00:05:56,063 --> 00:05:57,231
আজুলা !
94
00:06:01,110 --> 00:06:03,696
খুশি হলাম তোকে দেখে !
95
00:06:03,946 --> 00:06:06,156
প্লিজ , আমার কারণে তুই যেটা করছিলি ...
96
00:06:06,240 --> 00:06:07,996
সেটা করা বন্ধ করিস না.
97
00:06:08,784 --> 00:06:09,952
আমাকে বল ...
98
00:06:10,035 --> 00:06:12,496
একজন অভিজাত ব্যক্তির মেয়ে এখানে কী করছে ?
99
00:06:12,580 --> 00:06:14,331
অবশ্যই আমাদের বাবা-মা
আমাদেরকে “গার্লস রয়েল অগ্নি-একাডেমিতে” ...
100
00:06:14,415 --> 00:06:18,586
এজন্য পাঠায়নি যে অবশেষে আমরা যেন এই জায়গায় আসি.
102
00:06:21,630 --> 00:06:23,591
আমার পক্ষ থেকে তোর জন্য একটা প্রস্তাব আছে.
103
00:06:23,674 --> 00:06:24,925
আমি একটা রাষ্ট্রদ্রোহীকে খুঁজে বেড়াচ্ছি.
104
00:06:25,217 --> 00:06:27,136
তোর তো আমার ওই
বুইড়া বাগাড়ম্বর আঙ্কেলের কথা ...
105
00:06:27,219 --> 00:06:28,220
... মনে আছে , তাইনা ?
106
00:06:28,554 --> 00:06:30,973
ওহ , হ্যাঁ. হাসির হাসির কথা বলত লোকটা.
107
00:06:32,099 --> 00:06:34,852
তুই আমার মিশনে যোগ দিলে
আমি নিজেকে সম্মানিত মনে করব.
108
00:06:34,977 --> 00:06:36,270
ওহ , আমি , আহ ...
109
00:06:36,353 --> 00:06:37,688
অবশ্যই.
110
00:06:38,898 --> 00:06:39,940
কিন্তু সত্যটা হলো ...
111
00:06:40,024 --> 00:06:41,901
আমি এখানে সুখেই আছি.
112
00:06:41,984 --> 00:06:44,695
মানে , আমি আগে কখনো এত খুশিতে ছিলাম না.
113
00:06:45,070 --> 00:06:47,114
আমি তোর কথা মেনে নিলাম.
114
00:06:47,197 --> 00:06:48,949
আমি চাইনা
আমাকে খুশি করতে গিয়ে ...
115
00:06:49,033 --> 00:06:51,452
তুই তোর সুখের জীবন ত্যাগ করিস.
116
00:06:52,328 --> 00:06:54,038
ধন্যবাদ , আজুলা.
117
00:06:55,289 --> 00:06:56,957
অবশ্যই , যাওয়ার আগে ,
118
00:06:57,041 --> 00:06:58,795
আমি তোর প্রদর্শনী উপভোগ করব.
119
00:06:59,960 --> 00:07:01,962
আহ , হ্যাঁ , নিশ্চয়.
120
00:07:02,046 --> 00:07:03,130
অবশ্যই.
121
00:07:05,925 --> 00:07:08,552
তো , রাজা বুমি কি আপনাদের সাথে আছে ?
122
00:07:09,094 --> 00:07:10,638
এই বিদ্রোহে সে কি নেতৃত্ব দিচ্ছে ?
123
00:07:11,013 --> 00:07:12,222
অবশ্যই না.
124
00:07:12,556 --> 00:07:13,766
হামলার দিনে ...
125
00:07:13,849 --> 00:07:15,559
আমরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছিলাম.
126
00:07:15,643 --> 00:07:17,561
আমরা আমাদের শহরকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলাম.
127
00:07:17,645 --> 00:07:19,813
আমরা আমাদের জীবন আর
স্বাধীনতার জন্য লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম.
128
00:07:20,314 --> 00:07:22,858
কিন্তু আমরা লড়াই শুরু করার আগেই ...
129
00:07:22,942 --> 00:07:25,819
রাজা বুমি অত্মসমর্পন করেছিলেন.
130
00:07:33,452 --> 00:07:34,912
হামলার দিনে ...
131
00:07:34,995 --> 00:07:36,830
রাজা বুমিকে আমি জিজ্ঞাসা করেছিলাম তিনি কী করতে চান.
132
00:07:37,247 --> 00:07:38,916
আমার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন ...
133
00:07:40,876 --> 00:07:42,836
আমি কিছুই করব না.
134
00:07:42,920 --> 00:07:43,921
হা হা হা !
135
00:07:44,004 --> 00:07:45,297
হা হা হা.
136
00:07:46,090 --> 00:07:47,299
এখন আর কারো কমান্ডের পরোয়া করিনা.
137
00:07:47,591 --> 00:07:50,177
অগ্নি-জাতির সাথে লড়াই করাই স্বাধীনতার একমাত্র পথ.
139
00:07:50,552 --> 00:07:53,013
আর স্বাধীনতার জন্য জীবন দিতেও রাজি.
140
00:07:53,806 --> 00:07:55,808
আসলে , অন্য একভাবে
আপনারা স্বাধীন হতে পারেন.
141
00:07:55,891 --> 00:07:57,393
আপনারা ওমাশু ছেড়ে চলে যেতে পারেন.
142
00:07:57,643 --> 00:07:59,269
আপনারা অগ্নি-জাতির সাথে লড়াই করতে গিয়ে ...
143
00:07:59,353 --> 00:08:00,562
আপনাদের সব শক্তি ব্যয় করছেন.
144
00:08:00,813 --> 00:08:02,940
কিন্তু আপনারা সংখ্যায় কম.
জিততে পারবেন না আপনারা.
145
00:08:03,649 --> 00:08:05,025
এখন পিছু হটার সময় ...
146
00:08:05,109 --> 00:08:06,902
যাতে আপনারা পরে কোনোদিন
লড়াই করার জন্য বেঁচে থাকতে পারেন.
147
00:08:07,236 --> 00:08:08,696
তুমি বুঝতে পারছ না.
148
00:08:08,779 --> 00:08:09,989
আমাদের বসতবাড়ি তারা কেড়ে নিয়েছে ,
149
00:08:10,072 --> 00:08:12,366
আর তাদের সাথে আমাদের যেকোনো মূল্যে লড়াই করতে হবে !
150
00:08:12,449 --> 00:08:13,617
সঠিক কিনা আমি জানি না , ইয়ালো.
151
00:08:13,701 --> 00:08:15,035
আমার কাছে পরে কোনোদিন লড়াইয়ের জন্য বেঁচে থাকাটা ...
152
00:08:15,119 --> 00:08:17,246
ভালো আইডিয়া বলে মনে হচ্ছে.
153
00:08:17,454 --> 00:08:19,039
হ্যাঁ , আমি ছেলেটার সাথে একমত.
154
00:08:24,169 --> 00:08:25,254
ঠিক আছে.
155
00:08:25,337 --> 00:08:27,840
কিন্তু হাজারো নাগরিক আছে
যাদের এখান থেকে বাইরে যাওয়া দরকার.
156
00:08:27,923 --> 00:08:29,591
কীভাবে তুমি তাদের সবাইকে বাইরে বের করবে ?
157
00:08:29,675 --> 00:08:30,676
জোঁক !
158
00:08:32,720 --> 00:08:35,723
এখন আপনারা সবাই পুঁজ-জোঁকের জঘন্য কামড় খাবেন.
159
00:08:52,740 --> 00:08:54,491
দাগের কারণে আপনাদের দেখতে অসুস্থ লাগবে ,
160
00:08:54,575 --> 00:08:55,951
কিন্তু আপনাদের অসুস্থ হওয়ার ভানও করতে হবে !
161
00:08:56,368 --> 00:08:57,494
প্রতারণা করতে হবে আপনাদের.
162
00:09:03,542 --> 00:09:05,210
এটার কথাই আমি বলছিলাম.
163
00:09:05,627 --> 00:09:07,254
বহু বছর ধরে প্রাকটিস করা.
164
00:09:08,964 --> 00:09:10,049
ঠিক আছে.
165
00:09:10,132 --> 00:09:11,258
সবাই অসুস্থ হওয়ার ভান করেন !
166
00:09:13,594 --> 00:09:14,803
অ্যাং , তুমি আবার কোথায় চললে ?
167
00:09:14,887 --> 00:09:16,346
তুমি আসবে না আমাদের সাথে ?
168
00:09:16,430 --> 00:09:18,932
না. বুমিকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবনা.
169
00:09:21,727 --> 00:09:23,812
দুঃখিত , মোমো.
আমি তোমাকে পরে খেতে দিবো.
170
00:09:50,130 --> 00:09:51,965
মহামারী ! মহামারী !
171
00:09:59,723 --> 00:10:01,517
কী চলছে ওখানে ?!
172
00:10:01,600 --> 00:10:04,311
আমি গতকাল কিছু বাচ্চাকে
পাঁচ-ফোঁটা বসন্ত রোগে আক্রান্ত হতে দেখেছিলাম.
174
00:10:04,394 --> 00:10:05,479
হয়তো ওটা ছড়িয়ে পড়েছে.
175
00:10:05,562 --> 00:10:06,814
পাঁচ-ফোঁটা বসন্ত !
176
00:10:07,064 --> 00:10:09,233
হুমমম. আমি নিশ্চিত
আমি এই রোগের কথা শুনেছি.
177
00:10:09,942 --> 00:10:11,485
ওহ , খুবই জঘন্য অবস্থা.
178
00:10:11,568 --> 00:10:12,778
আমাদের কী করা উচিত ?
179
00:10:12,861 --> 00:10:14,655
শহরের বাইরে বের করে দাও ওদেরকে ,
180
00:10:14,738 --> 00:10:16,115
কিন্তু ওদের গায়ে স্পর্শ করো না.
181
00:10:16,198 --> 00:10:18,617
এই রোগকে শহর থেকে তাড়াতে হবে.
182
00:10:20,494 --> 00:10:22,121
জ্বলন্ত অগ্নি-দানা চলবে , বাবা ?
183
00:10:24,206 --> 00:10:25,290
কী সাংঘাতিক !
184
00:10:37,469 --> 00:10:38,554
ফ্লপসি !
185
00:10:53,485 --> 00:10:54,695
চলো , ফ্লপসি.
186
00:10:54,778 --> 00:10:56,113
বুমিকে খুঁজে পেতে আমাকে সাহায্য করবে.
187
00:10:56,196 --> 00:10:57,281
ইয়েপ , ইয়েপ !
188
00:10:58,574 --> 00:11:01,243
ওহ , হয়তো তোমার বেলায় এটা কাজ করেনা.
189
00:11:01,326 --> 00:11:02,494
চলো.
190
00:11:38,447 --> 00:11:40,115
ওয়া !
191
00:11:51,793 --> 00:11:53,086
উইই !
192
00:12:15,484 --> 00:12:17,152
আমরা অগ্নিরাজের কন্যাকে ...
193
00:12:17,236 --> 00:12:20,364
আমাদের সামান্য সার্কাসে পেয়ে খুবই সম্মানিত হয়েছি.
195
00:12:20,906 --> 00:12:25,035
আর আমাদের বলেন কী করলে
এই প্রদর্শনী আপনার জন্য আরো উপভোগ্য হয়ে উঠবে.
197
00:12:25,118 --> 00:12:26,161
ঠিক আছে , আমি বলব.
198
00:12:32,918 --> 00:12:34,127
অবিশ্বাস্য.
199
00:12:34,544 --> 00:12:35,796
আপনার কি মনে হয় ও পড়ে যাবে ?
200
00:12:35,879 --> 00:12:37,047
অবশ্যই না.
201
00:12:37,130 --> 00:12:40,676
তাহলে জাল সরিয়ে নিলে
প্রদর্শনীটা আরো উপভোগ্য হয়ে উঠবে , তাইনা ?
203
00:12:41,260 --> 00:12:43,095
না মানে , বিষয়টা হলো ...
204
00:12:43,178 --> 00:12:44,179
পারফর্মাররা ...
205
00:12:44,263 --> 00:12:45,764
ঠিক বলেছেন. ঠিক বলেছেন.
206
00:12:45,847 --> 00:12:46,974
... আগেই এই পারফর্মেন্স করেছে.
207
00:12:48,934 --> 00:12:50,018
আমি একটা জানি.
208
00:12:50,102 --> 00:12:51,770
জালে আগুন ধরিয়ে দেন.
209
00:12:51,853 --> 00:12:53,438
অবশ্যই , রাজকুমারী.
210
00:13:01,655 --> 00:13:03,615
চমৎকার. খুবই চমৎকার.
211
00:13:03,699 --> 00:13:04,908
ওহ !
212
00:13:04,992 --> 00:13:07,244
আপনাদের সংগ্রহে কী ধরণের বিপজ্জনক প্রাণী রয়েছে ?
213
00:13:07,327 --> 00:13:10,205
সত্যি বলতে , আমাদের সার্কাসে হরেক রকম উদ্ভট ...
214
00:13:10,289 --> 00:13:11,415
সবকটাকে এখানে এনে ছাড়েন !
215
00:13:25,387 --> 00:13:26,930
আমরা সবখানে খুঁজেছি.
216
00:13:27,014 --> 00:13:28,640
বুমিকে কোথাও পাইনি.
217
00:13:31,810 --> 00:13:33,103
আমরা একটা সমস্যায় পড়েছি.
218
00:13:33,186 --> 00:13:34,396
আমরা এইমাত্র একবার মাথা গুনে দেখলাম.
219
00:13:34,938 --> 00:13:37,190
সর্বনাশ ! কেউ কি পিছনে পড়ে গেছে ?
220
00:13:37,733 --> 00:13:39,568
না. বরং একটা বেশি এসেছে.
221
00:13:49,244 --> 00:13:52,622
তাহলে , বিদ্রোহের মাধ্যমে
আমার সন্তানকে অপহরণ করা হয়েছে.
222
00:13:52,706 --> 00:13:55,459
সবকিছু খুবই চাতুরতার সাথে সুকৌশলে করা হয়েছে.
223
00:13:55,542 --> 00:13:57,502
ঠিক তাদের রাজা বুমির মতো করে.
224
00:13:57,586 --> 00:13:58,920
আপনি কী করতে চান , স্যার ?
225
00:14:05,427 --> 00:14:07,346
কী অপরূপ পারফর্মেন্স.
226
00:14:07,429 --> 00:14:08,555
কাল তুই কীভাবে
আরো ভালো পারফর্মেন্স করবি ...
227
00:14:08,638 --> 00:14:10,223
সেটা দেখার জন্য তর সইছে না আমার.
228
00:14:10,432 --> 00:14:11,433
দুঃখিত , আজুলা.
229
00:14:11,516 --> 00:14:13,977
দুর্ভাগ্যবশত কাল আর কোনো প্রদর্শনী হবেনা.
230
00:14:14,061 --> 00:14:15,103
তাই নাকি ?
231
00:14:15,771 --> 00:14:17,898
মহাবিশ্ব আমাকে ইশারা করে বলছে ...
232
00:14:17,981 --> 00:14:19,691
ক্যারিয়ার পরিবর্তন করার সময় চলে এসেছে.
233
00:14:20,567 --> 00:14:22,235
আমি তোর মিশনে জয়েন করতে চাই.
234
00:14:34,039 --> 00:14:36,166
না ! বদ অগ্নি-জাতির বাচ্চা.
236
00:14:39,920 --> 00:14:41,129
ওহ , ঠিক আছে.
237
00:14:46,009 --> 00:14:47,761
ওহ , কত্তো কিউট তুমি !
239
00:14:48,929 --> 00:14:50,430
অবশ্যই , হয়তো এখন ও কিউট আছে.
240
00:14:50,514 --> 00:14:53,058
কিন্তু বয়স হলে ও গিয়ে
অগ্নি-জাতির সৈন্যবাহিনীতে যোগদান করবে.
241
00:14:53,350 --> 00:14:55,102
তখন তোমার ওকে এত কিউট মনে হবেনা.
242
00:14:55,185 --> 00:14:56,978
ও হবে খুনী.
243
00:14:57,229 --> 00:14:59,564
ওর মুখটা দেখে কি আপনার কাছে খুনীর বলে মনে হচ্ছে ?
244
00:15:05,153 --> 00:15:06,530
বার্তাবাহক বাজপাখি.
245
00:15:08,573 --> 00:15:10,534
বার্তাটা অগ্নি-জাতির রাজ্যপালের কাছ থেকে এসেছে.
246
00:15:11,076 --> 00:15:12,953
মনে করছে আমরা তার ছেলেকে অপহরণ করেছি.
247
00:15:13,036 --> 00:15:15,080
তাই , উনি একটা বিনিময় করতে চান.
248
00:15:15,580 --> 00:15:16,623
তার সন্তানের বিনিময়ে ...
249
00:15:16,706 --> 00:15:18,125
রাজা বুমি !
250
00:15:28,135 --> 00:15:30,971
তুমি কি এটা উপলব্ধি করেছ ?
হয়তো আমরা ফাঁদে পা দিতে চলেছি.
251
00:15:31,096 --> 00:15:32,097
আমার কিন্তু সেটা মনে হয়না.
252
00:15:32,431 --> 00:15:34,391
আমি নিশ্চিক রাজ্যপাল তার সন্তানকে ফিরে পেতে চায়
253
00:15:34,474 --> 00:15:35,896
যতটা আমরা ফিরে পেতে চাই বুমিকে.
254
00:15:35,976 --> 00:15:37,060
এটা নতুন একটা দিন.
255
00:15:37,436 --> 00:15:39,104
আমার মন বলছে ভালো কিছু ঘটবে.
256
00:15:48,738 --> 00:15:50,991
প্লিজ আমাকে বল
তুই আমাকে খুন করতে এখানে এসেছিস.
257
00:15:53,869 --> 00:15:55,370
তোর সাথে দেখা হয়ে খুবই খুশি হলাম , মেই.
258
00:15:56,246 --> 00:15:58,623
আমি তো মনে করেছিলাম
তুই পালিয়ে গিয়ে সার্কাসে জয়েন করেছিস.
259
00:15:58,707 --> 00:16:00,125
তুই তো বলেছিলি সার্কাস থেকে তোর ডাক এসেছে.
260
00:16:00,500 --> 00:16:03,378
হ্যাঁ , কিন্তু আজুলা আমাকে
আরো একটু জোরে ডাক দিয়েছে.
261
00:16:03,712 --> 00:16:04,754
একটা মিশন আছে আমার সামনে.
262
00:16:04,838 --> 00:16:06,256
আর মিশনে তোদের দুজনকে আমার দরকার.
263
00:16:06,339 --> 00:16:07,340
আমাকে সাথে নে তোর মিশনে.
264
00:16:07,799 --> 00:16:09,843
এই জায়গাটা ছেড়ে যাওয়ার জন্য যা বলবি তাই করব.
265
00:16:10,760 --> 00:16:12,179
ক্ষমা চেয়ে নিচ্ছি.
266
00:16:12,846 --> 00:16:15,015
আপনি কঠিন এক মুহূর্ত ওমাশুতে এসেছেন.
267
00:16:15,390 --> 00:16:17,017
দুপুরে , আমার ছেলে টম-টমকে ফিরে পাওয়ার জন্য ...
268
00:16:17,100 --> 00:16:19,436
বিদ্রোহীদের সাথে আমরা একটা বিনিময় করতে চলেছি.
269
00:16:19,519 --> 00:16:22,564
হ্যাঁ , আপনার সন্তানের
ব্যাপারে শুনে খুবই ব্যথিত হলাম.
270
00:16:22,647 --> 00:16:24,566
কিন্তু , আসলে , কীসের প্রত্যাশায় আপনি ...
271
00:16:24,649 --> 00:16:27,319
সকল জনগনকে শহর ছাড়তে দিলেন ?
272
00:16:28,278 --> 00:16:30,405
আমার বাবা বিশ্বাস করে
আপনার কাছে এই শহরটা আমানত দিয়েছিল.
273
00:16:30,489 --> 00:16:32,199
আর আপনি সেটার খেয়ানত করে বসে আছেন.
274
00:16:32,282 --> 00:16:33,617
ক্ষমা করে দিন , রাজকুমারী.
275
00:16:34,201 --> 00:16:35,452
আপনি এখানেই অবস্থান করেন.
276
00:16:35,535 --> 00:16:37,120
জিম্মি বিনিময়টা মেই সামলাবে ...
277
00:16:37,204 --> 00:16:39,206
যাতে আপনি আর ভুল করার সুযোগ না পান.
278
00:16:39,623 --> 00:16:41,291
আর এই শহরের নাম আর ওমাশু থাকবে না.
279
00:16:41,374 --> 00:16:43,627
আমার বাবার সম্মানে আমি এই শহরের নাম রাখলাম ...
280
00:16:43,752 --> 00:16:45,921
নয়া ওজাই শহর !
281
00:17:01,436 --> 00:17:03,355
সবার কী অবস্থা !
282
00:17:05,941 --> 00:17:07,275
তুই আমার ভাইকে নিয়ে এসেছিস ?
283
00:17:07,359 --> 00:17:08,485
ও এখানে আছে.
284
00:17:09,110 --> 00:17:10,529
আমরা বিনিময় করার জন্য প্রস্তুত.
285
00:17:11,154 --> 00:17:13,365
দুঃখিত , কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে.
286
00:17:13,448 --> 00:17:14,533
বললে তুই কি কিছু মনে করবি ?
287
00:17:14,616 --> 00:17:16,576
অবশ্যই না , রাজকুমারী আজুলা.
288
00:17:16,660 --> 00:17:19,287
আমরা দুই বছরের বাচ্চার বিনিময়ে রাজাকে ...
289
00:17:19,371 --> 00:17:21,915
একজন শক্তিশালী ভূমি-বেন্ডিং রাজাকে হস্তান্তর করছি.
290
00:17:22,791 --> 00:17:24,668
এটাকে তো ন্যায্য বিনিময় বলে মনে হচ্ছেনা.
291
00:17:24,751 --> 00:17:25,752
ঠিক বললাম না আমি ?
292
00:17:29,172 --> 00:17:30,173
ঠিক বলেছিস তুই.
293
00:17:32,884 --> 00:17:34,135
চুক্তি শেষ.
294
00:17:34,219 --> 00:17:35,387
ওয়া !
295
00:17:36,012 --> 00:17:37,222
পরে দেখা হবে !
296
00:17:37,681 --> 00:17:39,182
হা-হা-হা.
297
00:17:39,683 --> 00:17:42,060
বুমি !
298
00:17:48,650 --> 00:17:50,068
অ্যাভাটার.
299
00:17:52,153 --> 00:17:53,947
কপাল খুলে গেছে আমার.
300
00:18:00,245 --> 00:18:02,122
অ্যাং ! এটা কি তুমি ?
301
00:18:02,205 --> 00:18:03,832
তুমি আবার কোথা থেকে আসলে ?
302
00:18:04,207 --> 00:18:06,751
অপেক্ষা করো.
আমরা তোমাকে এখান থেকে মুক্ত করব.
303
00:18:14,634 --> 00:18:16,511
এখান থেকে সরিয়ে নিতে হবে বাচ্চাটা !
304
00:18:17,470 --> 00:18:19,097
এটাতো আমার বাম হাতের ব্যাপার.
305
00:18:46,082 --> 00:18:48,501
অ্যাং ! এক মিনিটের জন্য তোমার ফুঁ দেয়া বন্ধ করো.
306
00:18:53,632 --> 00:18:54,924
এখন একটুখানি থামো ...
307
00:18:55,008 --> 00:18:56,635
আহ !
308
00:19:13,276 --> 00:19:14,486
এটা যেন ঠিক পুরনো দিনের মতো ,
309
00:19:14,569 --> 00:19:15,570
ঠিক না , বুমি ?
310
00:19:15,654 --> 00:19:17,822
অ্যাং , তোমার সাথে কথা বলা দরকার !
311
00:19:17,906 --> 00:19:19,616
তোমার সাথে দেখা হয়েও ভালো লাগল !
312
00:19:32,212 --> 00:19:33,213
আহ !
314
00:19:52,857 --> 00:19:53,858
আহ !
315
00:20:16,965 --> 00:20:19,217
কীভাবে তুই তোর বেন্ডিং ছাড়া মারামারি করবি ?
316
00:20:22,887 --> 00:20:23,930
এভাবে !
317
00:20:31,521 --> 00:20:32,605
অ্যাং ওখানে আছে !
318
00:20:32,689 --> 00:20:33,857
আমরা ওর পাছ ধরতে পারব !
319
00:20:38,862 --> 00:20:40,071
অপেক্ষা করো , বুমি !
320
00:20:40,155 --> 00:20:41,364
আমাদের বাহক চলে এসেছে !
321
00:20:47,120 --> 00:20:48,455
অ্যাং !
323
00:21:17,776 --> 00:21:18,860
তার মানে আটক হওয়ার পরেও তুমি ...
324
00:21:19,235 --> 00:21:20,403
ভূমি-বেন্ডিং করতে পারছিলে !
325
00:21:20,528 --> 00:21:22,655
আমার মুখ তো তারা ঢেকে রাখেনি.
326
00:21:26,743 --> 00:21:27,952
বুঝলাম না বিষয়টা.
327
00:21:28,036 --> 00:21:29,704
তুমি নিজেকে মুক্ত করো নাই কেন ?
328
00:21:30,038 --> 00:21:32,248
তুমি ওমাশুতে হামলার সময় আত্মসমর্পন করেছিলে কেন ?
329
00:21:32,332 --> 00:21:34,250
সমস্যা কী তোমার , বুমি ?!
330
00:21:34,334 --> 00:21:35,835
কথা শুনো , অ্যাং.
331
00:21:36,127 --> 00:21:38,463
জিং নামে কিছু ফাইটিং অপশন আছে.
332
00:21:38,546 --> 00:21:41,591
বিষয়টা তুমি কীভাবে তোমার শক্তি ব্যয় করবে
তার উপর নির্ভর করে.
333
00:21:42,050 --> 00:21:44,135
আমি জানি !
আক্রমণ করার সময় ইতিবাচক জিং ...
334
00:21:44,219 --> 00:21:46,179
আর পিছু হটার সময় নেতিবাচক জিং.
335
00:21:46,554 --> 00:21:49,265
আর কিছু না করার সময় নিরপেক্ষ জিং.
336
00:21:49,349 --> 00:21:51,100
জিং তাহলে তিনটা !?
337
00:21:51,184 --> 00:21:53,228
সত্যি বলতে , ৮৫ টা জিং আছে.
338
00:21:53,311 --> 00:21:55,396
কিন্তু আপাতত তিন নাম্বারটার দিকে মনোনিবেশ করা যাক.
339
00:21:55,814 --> 00:21:58,775
নিরপেক্ষ জিং হলো ভূমিবেন্ডিংয়ের মুলমন্ত্র.
340
00:21:58,858 --> 00:22:01,194
এটা সঠিক সময়ে আঘাত হানার জন্য ...
341
00:22:01,277 --> 00:22:03,571
শোনা আর অপেক্ষা করার সাথে সম্পৃক্ত.
342
00:22:03,905 --> 00:22:06,074
তাহলে এই কারণেই তুমি আত্মসমর্পণ করেছ , তাইনা ?
343
00:22:06,157 --> 00:22:08,660
হ্যাঁ , আর এই কারণেই আমি এখন পালাতে পারব না.
344
00:22:10,745 --> 00:22:13,790
তাহলে হয়তো ভূমিবেন্ডিং শেখার জন্য
আমার অন্য কাউকে খুঁজে বের করা দরকার.
345
00:22:13,873 --> 00:22:15,375
তোমার শিক্ষক হবে এমন কেউ ...
346
00:22:15,458 --> 00:22:17,752
যে নিরপেক্ষ জিংয়ে দক্ষতা অর্জন করেছে.
347
00:22:17,836 --> 00:22:19,254
তোমার এমন কাউকে খুঁজে বের করা দরকার ...
348
00:22:19,337 --> 00:22:22,966
আঘাত করার আগে যে অপেক্ষা করে আর শোনে.
349
00:22:23,091 --> 00:22:24,259
হেই , মোমো.
350
00:22:24,592 --> 00:22:27,136
মোমো নিজেই কতিপয় জিংয়ে দক্ষতা অর্জন করেছে.
351
00:22:29,013 --> 00:22:30,265
বিদায় , অ্যাং.
352
00:22:30,348 --> 00:22:33,142
সঠিক সময়ে আমি আবার তোমার সাথে দেখা করব.
353
00:22:42,318 --> 00:22:45,154
তো , তুই তোর ভাই আর
আঙ্কেলকে খুঁজে বেড়াচ্ছিস , তাইতো ?
354
00:22:45,238 --> 00:22:47,448
অনকদিন পর জুকোকে দেখে ভালোই লাগবে.
355
00:22:47,532 --> 00:22:48,867
তাইনা , মেই ?
356
00:22:49,659 --> 00:22:52,495
বিষয়টা আর জুকো
আর আইরোর ভিতরে সীমাবদ্ধ নেই.
357
00:22:52,620 --> 00:22:54,706
এখন আমাদের সামনে তৃতীয় টার্গেট এসে হাজির.
358
00:23:08,094 --> 00:23:09,929
টম-টম !
359
00:23:21,056 --> 00:24:02,648
Translated By : Anisur Rahman