1 00:01:41,101 --> 00:01:43,436 তুমি এটা পারবে। 2 00:02:25,229 --> 00:02:28,272 এটা ওয়াল্টার হোয়াইটের ফোন, প্লিজ আপনার নাম, নম্বর আর 3 00:02:28,440 --> 00:02:31,776 ফোন করার কারণটি বলুন। ধন্যবাদ। 4 00:02:32,152 --> 00:02:36,864 এই নিয়ে তৃতীয়বার। ওয়াল্ট, ওখানে থাকলে প্লিজ ফোনটা ধরো। 5 00:02:37,741 --> 00:02:42,203 আমি সত্যিই কাজটা একসাথে করতে চেয়েছিলাম, কিন্তু ওর উঠে পড়ার শব্দ পাচ্ছি। 6 00:02:42,412 --> 00:02:44,580 ওকে তো এটা দেখা থেকে বিরত রাখতে পারি না। 7 00:02:44,748 --> 00:02:48,626 আমি দুঃখিত, যতোটা পারা যায় অপেক্ষা করলাম... 8 00:02:48,794 --> 00:02:51,504 কিন্তু মনে হয় তোমাকে ছাড়াই এগিয়ে যাওয়া লাগবে। 9 00:02:51,672 --> 00:02:55,383 আমাকে ফোন কোরো। 10 00:02:58,720 --> 00:03:03,808 - হেই। - ওহ হেই, শুভ জন্মদিন, সুইট সিক্সটিন। 11 00:03:04,852 --> 00:03:05,935 ধন্যবাদ মা। 12 00:03:06,103 --> 00:03:08,396 অবশ্য আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়েই কাটাবে। 13 00:03:08,564 --> 00:03:09,730 -হা হা। - হুম, হুম। 14 00:03:09,898 --> 00:03:13,401 যেহেতু প্রায় দুপুর হয়ে এসেছে, 15 00:03:13,610 --> 00:03:18,948 তাই তোমাকে জন্মদিনে প্রথম বড় যে বড় সিদ্ধান্তটা নিতে হবে তা হলো, নাশতা খাবে নাকি লাঞ্চ? 16 00:03:19,116 --> 00:03:22,869 - প্যানকেক? -প্যানকেকই সই। 17 00:03:23,036 --> 00:03:24,996 একটা কাজ করে দিতে পারবে? 18 00:03:25,205 --> 00:03:27,456 পেপারটা নিতে ভুলে গেছি, নিয়ে আসবে? 19 00:03:27,624 --> 00:03:29,500 - নিশ্চয়ই। - ধন্যবাদ। 20 00:03:42,806 --> 00:03:45,266 সারপ্রাইজ। 21 00:03:46,059 --> 00:03:49,478 তোমার বাবা দিয়েছে। দারুণ না? 22 00:03:49,646 --> 00:03:56,319 আহ...হ্যাঁ, ধন্যবাদ, মা। খুব সুন্দর। 23 00:03:56,612 --> 00:03:58,487 অনেক খোঁজখবর নিলাম, 24 00:03:58,655 --> 00:04:01,866 এই গাড়িটাই নজর কাড়লো। 25 00:04:02,034 --> 00:04:06,662 ফিচারগুলো দারুণ, শক্তিশালী, ভালো ইঞ্জিন। 26 00:04:06,830 --> 00:04:10,666 ভেতরে অনেক বড়, চাইলে তোমার বন্ধুদের সবাইকে নিয়ে ঘুরতে পারবে। 27 00:04:10,834 --> 00:04:14,086 আর আমি যেহেতু তোমার মা, সবচেয়ে নিরাপদ জিনিসটাই বেছে নিয়েছি। 28 00:04:14,254 --> 00:04:15,796 ওহ, আর সিডি প্লেয়ারও আছে, 29 00:04:15,964 --> 00:04:18,799 চালাতে চালাতে গান শুনতে পারবে। 30 00:04:18,967 --> 00:04:23,304 নাশতা খাওয়া পরে হবে বরং। একবার চক্কর মেরে আসতে চাও? 31 00:04:23,472 --> 00:04:28,017 থাক পরে না হয় যাবো, খিদে লেগেছে। 32 00:04:28,435 --> 00:04:33,814 আচ্ছা ঠিক আছে, প্যানকেক বানাই তাহলে। 33 00:04:37,277 --> 00:04:39,403 সউল, ও এসেছে। 34 00:04:40,197 --> 00:04:44,075 খারাপ বুদ্ধি, খুবই খারাপ বুদ্ধি। 35 00:04:44,242 --> 00:04:45,826 সউল? 36 00:04:47,996 --> 00:04:49,705 ওনাকে পাঠাও। 37 00:04:52,501 --> 00:04:56,379 মিস্টার বেনিকি। আমি সউল গুডম্যান। আসার জন্য অনেক ধন্যবাদ। 38 00:04:57,464 --> 00:04:59,632 হেই। হ্যাঁ, হাই। 39 00:04:59,800 --> 00:05:01,717 বসুন, প্লিজ। 40 00:05:02,386 --> 00:05:04,220 আমি... 41 00:05:04,721 --> 00:05:06,472 কেন এসেছি বুঝতে পারছি না। 42 00:05:06,640 --> 00:05:10,142 - আমার লোনদাতাদের ব্যাপারে কথা বলতে? - লোনদাতা? না... 43 00:05:11,144 --> 00:05:15,231 সোজা কথায় চলে আসি। কিছু খারাপ খবর আছে। 44 00:05:15,857 --> 00:05:18,067 আহ, ইদানিং এ আর নতুন কি। 45 00:05:18,235 --> 00:05:20,778 আপনার নানীর মা বারগিত মারা গেছেন। 46 00:05:21,780 --> 00:05:22,947 বুঝিনি, কে? 47 00:05:25,033 --> 00:05:27,827 উনি লুক্সেমবার্গের ডিয়েকার্কে মারা গেছেন। 48 00:05:27,995 --> 00:05:30,413 - আর সেটা-- - ওয়াও, ৮ বছর আগে। 49 00:05:30,580 --> 00:05:34,041 মনে হচ্ছে আপনারা অনেক ঘনিষ্ঠ ছিলেন... 50 00:05:34,793 --> 00:05:37,420 হয়তো এ খবরটা ভালোই। 51 00:05:37,629 --> 00:05:40,381 হা-হা। বারগিত আপনার জন্য তার সম্পত্তির 52 00:05:40,549 --> 00:05:44,010 একটা বড়সড় অংশ রেখে গেছেন, আপনি প্রধান উত্তরাধিকারী। 53 00:05:44,177 --> 00:05:45,219 কী? 54 00:05:45,387 --> 00:05:49,098 তার আর কোনো আত্মীয় নেই, তাই সম্পত্তিটা এমনিই ছিল, 55 00:05:49,266 --> 00:05:53,060 ইইউ এর লোকেরা একজন উত্তরাধিকারীর খোঁজে ছিল এতদিন। 56 00:05:54,855 --> 00:05:58,941 আমার আত্মীয়ের কেউ লুক্সেমবার্গে থাকে জানতাম না। 57 00:05:59,109 --> 00:06:01,152 আমার নাম উইলে লেখার মতো কেউ তো নয়ই। 58 00:06:04,156 --> 00:06:05,489 আচ্ছা... 59 00:06:07,576 --> 00:06:12,580 এইতো, উনি কোনো উইল রেখে যাননি। সেজন্যই হয়তো এত দেরি হয়েছে। 60 00:06:12,748 --> 00:06:15,207 ওরা উত্তরাধিকারসূত্রে আপনার বাবাকে দিতে চাচ্ছিল। 61 00:06:15,375 --> 00:06:19,211 কিন্তু উনি মারা যাওয়ায়--আমি দুঃখিত, আপনিই এসবের মালিক এখন। 62 00:06:19,379 --> 00:06:26,218 সম্পত্তির পরিমাণ ৬৬১,৫৫২.৩৩ ডলার। 63 00:06:30,474 --> 00:06:32,058 ওয়াও। 64 00:07:46,800 --> 00:07:49,051 আর ডন ইলাডিও কখন আসবেন? 65 00:07:49,553 --> 00:07:52,263 আগে কুকের কাজ দেখে নেই। 66 00:07:52,722 --> 00:07:54,431 কেমিস্ট কে? 67 00:07:57,853 --> 00:07:59,436 ফাজলামো নাকি? 68 00:07:59,604 --> 00:08:02,106 ও জানতে চাচ্ছে, তুমি কেমিস্ট কি না। 69 00:08:02,440 --> 00:08:03,482 কেমিস্টদের একজন। 70 00:08:03,650 --> 00:08:06,652 আচ্ছা, আমাদের সবার তো পরিচয় হয়েছেই। 71 00:08:07,654 --> 00:08:09,113 চলো কাজে যাওয়া যাক। 72 00:08:34,306 --> 00:08:37,016 ফিনাইল্যাসিটিক অ্যাসিড কোথায়? 73 00:08:38,560 --> 00:08:41,103 প্লিজ ওকে ফিনাইল্যাসিটিক অ্যাসিড দেখিয়ে দিন। 74 00:08:41,521 --> 00:08:43,480 আমরা নিজেরাই এটা বানাই। 75 00:08:43,857 --> 00:08:45,774 সব উপকরণ এখানেই আছে। 76 00:08:47,819 --> 00:08:49,904 ওরা নিজেরাই এটা বানায়। 77 00:08:50,572 --> 00:08:52,198 কী? 78 00:08:53,909 --> 00:08:56,493 আমি তো সেটা করি না। 79 00:08:57,120 --> 00:08:58,329 সমস্যা কী? 80 00:08:58,580 --> 00:09:02,708 দেখুন, আমি আমার ফিনাইল্যাসিটিক অ্যাসিডটা মৌমাছি আঁকা ব্যারেল থেকে ঢেলে নেই। 81 00:09:02,876 --> 00:09:06,045 এভাবেই শিখেছি আমি। 82 00:09:08,840 --> 00:09:12,468 মিস্টার পিংকম্যান ভেবেছিলেন যে, ফিনাইল্যাসিটিক অ্যাসিডটা 83 00:09:12,636 --> 00:09:16,055 উনি আসার আগেই বানিয়ে রাখা হবে। 84 00:09:16,681 --> 00:09:19,475 একটা ক্লাস নাইনে পড়া কেমিস্ট্রির ছাত্রও এটা বানাতে পারে। 85 00:09:19,976 --> 00:09:22,811 কী আনাড়ি লোক নিয়ে এসেছেন? 86 00:09:23,021 --> 00:09:25,231 - কী বলছে ও? - আমরা দেখছি কী করা যায়। 87 00:09:25,398 --> 00:09:26,440 এসব হাস্যকর। 88 00:09:26,942 --> 00:09:31,445 সামান্য ফিনাইল্যাসিটিক অ্যাসিড বানাতে পারে না, এমন বাচ্চাছেলের কাছ থেকে আমি 89 00:09:31,988 --> 00:09:33,197 ব্যবসা শিখব না। 90 00:09:33,406 --> 00:09:37,409 এই হারামিটাকে বলুন, সে যদি আমার প্রোডাক্ট বানানো শিখতে চায়, 91 00:09:37,577 --> 00:09:41,914 তাহলে ওকে আমার কথামতো চলতে হবে। সেটাই সঠিক উপায়। 92 00:09:47,379 --> 00:09:48,545 আমি ইংরেজি বলতে পারি। 93 00:09:49,089 --> 00:09:51,715 তারমানে আপনি "হারামি"র মানে বোঝেন। 94 00:09:51,883 --> 00:09:56,720 এখন আমাকে আমার ফিনাইল্যাসিটিক অ্যাসিডটা এনে দিন, হারামি। 95 00:09:57,389 --> 00:10:00,140 ও যা চাচ্ছে তা এনে দিতে কতক্ষণ লাগবে? 96 00:10:00,308 --> 00:10:04,019 জানি না, কোনো ধারণা নেই। কয়েক ঘন্টা তো লাগবেই। 97 00:10:04,187 --> 00:10:08,232 আমি অপেক্ষা করতে পারব। আমাদেরকে ল্যাবের অবস্থা সম্পর্কে কথা বলার সুযোগ দিন। 98 00:10:08,400 --> 00:10:10,693 আপনাদের কোনো স্ট্যান্ডার্ড নেই নাকি? 99 00:10:11,569 --> 00:10:14,071 মানে, এ জায়গাটা একদম অসহ্য। 100 00:10:14,239 --> 00:10:18,867 ঠিক আছে, আমরা প্রতিটা ভ্যাট, ট্যাঙ্ক, মেথ বানানোর জায়গা পরিস্কার করব। 101 00:10:19,035 --> 00:10:25,708 আমরা দূষণের সবরকম উপায় দূর করবো। কেবল তারপরেই আমরা মেথ বানাবো। 102 00:10:30,380 --> 00:10:33,590 আপনি নিজেকে কী মনে করেন? 103 00:10:35,927 --> 00:10:39,680 আমি সেই লোক যাকে আপনার বস এখানে নিয়ে এসেছে কাজ শেখানোর জন্য। 104 00:10:39,848 --> 00:10:43,017 এভাবে ল্যাব চালান দেখেই তো এ দশা। 105 00:10:43,184 --> 00:10:48,355 আপনার ভাগ্য ভালো উনি আপনার চাকরি খেয়ে নেয়নি। যদি চাকরি রাখতে চান, 106 00:10:48,523 --> 00:10:54,945 তাহলে ঘ্যানঘ্যান বন্ধ করে আমি যা বলছি তাই করুন। 107 00:11:09,336 --> 00:11:10,836 পরিস্কার করো! 108 00:12:13,316 --> 00:12:19,488 এটা ওয়াল্টার হোয়াইটের নম্বর। আপনার নাম,নম্বর এবং ফোন করার কারণ বলুন। ধন্যবাদ। 109 00:12:20,031 --> 00:12:24,660 বাবা আছ? আমি বাইরে। তুমি ঠিক আছ? 110 00:12:25,328 --> 00:12:28,205 জানি তুমি ভেতরে আছ, তোমার গাড়ি রাখা আছে। 111 00:12:28,373 --> 00:12:32,376 তুমি আমার জন্মদিনের পার্টিতে আসোনি, তাই মনে হচ্ছে অনেক বড় বিপদ। 112 00:12:32,544 --> 00:12:38,590 ৯১১ এ ফোন করতে হবে। জানি না আর কী করার আছে। 113 00:12:49,519 --> 00:12:51,520 বাবা? 114 00:12:54,107 --> 00:12:58,193 ভেতরে আসতে চাইলে আসো। 115 00:13:03,450 --> 00:13:06,076 কী হয়েছিল তোমার? 116 00:13:09,247 --> 00:13:11,206 কী হয়েছিল? 117 00:13:16,379 --> 00:13:18,630 একটা মারামারিতে জড়িয়ে গিয়েছিলাম। 118 00:13:18,798 --> 00:13:22,968 মারামারি মানে? কীসের মারামারি? 119 00:13:24,304 --> 00:13:26,930 আমাকে কিছু বলবে নাকি না? 120 00:13:28,641 --> 00:13:30,142 কী করছ? 121 00:13:30,310 --> 00:13:32,686 -মাকে ফোন করছি। -ওকাজ কোরো না। 122 00:13:34,272 --> 00:13:36,190 দ্যাখো, আমি.... 123 00:13:37,192 --> 00:13:41,028 তুমি চিন্তায় করছ আমার জন্য, সেটা ভালো। কিন্তু আমি ঠিক আছি। 124 00:13:48,995 --> 00:13:53,832 কিন্তু তোমার মাকে ফোন কোরো না। 125 00:13:54,959 --> 00:13:56,710 কিন্তু কেন? 126 00:13:58,671 --> 00:14:00,589 কারণ... 127 00:14:01,758 --> 00:14:04,051 ...আমি আবার জুয়া খেলেছি। 128 00:14:05,929 --> 00:14:10,724 তোমার মাকে বলে দিলে, আমি... 129 00:14:10,892 --> 00:14:13,894 ও আজীবন এ নিয়ে কথা শুনিয়ে যাবে। 130 00:14:14,062 --> 00:14:16,730 তাই প্লিজ..... 131 00:14:21,194 --> 00:14:26,240 ব্যাপারটা আমাদের মাঝে গোপন রাখা যায় না? আমার জন্যে এটা করবে কি? 132 00:14:26,407 --> 00:14:30,869 শুধু নিজের মধ্যেই রাখো ব্যাপারটা। 133 00:14:31,454 --> 00:14:35,082 আমি বুঝতে পারছি না। মারামারিতে জড়ালে কীভাবে? 134 00:14:35,250 --> 00:14:37,918 কার সাথে? 135 00:14:52,100 --> 00:14:54,685 একটা ভুল হয়ে গিয়েছিল। 136 00:15:01,442 --> 00:15:04,361 আমার নিজেরই ভুল। 137 00:15:09,325 --> 00:15:12,369 - জানতাম এরকম কিছু হবে। - বাবা... 138 00:15:12,537 --> 00:15:14,580 সমস্যা নেই। 139 00:15:18,126 --> 00:15:20,294 সব আমার দোষ। 140 00:15:22,255 --> 00:15:24,089 আমি শুধু.... 141 00:15:25,049 --> 00:15:27,049 দুঃখিত। 142 00:15:33,057 --> 00:15:34,558 বাবা। 143 00:15:35,184 --> 00:15:37,269 এদিকে এসো। 144 00:15:38,146 --> 00:15:41,940 ব্যাপার না, বাবা। সব ঠিক হয়ে যাবে। 145 00:15:42,108 --> 00:15:44,943 হেই, কেঁদো না। 146 00:15:45,111 --> 00:15:49,114 - সমস্যা নেই তো, প্লিজ ঠিক হও। - না না। 147 00:15:49,282 --> 00:15:50,699 আমার দিকে তাকাও। 148 00:15:51,826 --> 00:15:55,037 সব ঠিক হয়ে যাবে। 149 00:15:55,622 --> 00:15:57,622 এরকম কোরো না। 150 00:16:04,839 --> 00:16:07,132 সব ঠিক আছে, বাবা। 151 00:16:11,929 --> 00:16:13,555 হেই, 152 00:16:14,807 --> 00:16:17,100 তোমার জন্মদিন কেমন কাটলো? 153 00:16:17,894 --> 00:16:20,687 ভালোই। একটু ঘুমাও। 154 00:16:21,189 --> 00:16:22,814 ঠিক আছে। 155 00:16:24,817 --> 00:16:26,777 নতুন গাড়িটা... 156 00:16:27,945 --> 00:16:29,988 ...চালিয়েই এলে নাকি? 157 00:16:30,615 --> 00:16:32,157 হ্যাঁ। 158 00:16:35,620 --> 00:16:37,037 দারুণ ব্যাপার। 159 00:16:38,247 --> 00:16:40,248 পছন্দ হয়েছে? 160 00:16:43,127 --> 00:16:46,588 হ্যাঁ। তা তো হয়েছেই। 161 00:16:47,131 --> 00:16:49,925 দারুণ চলে গাড়িটা। 162 00:16:50,635 --> 00:16:52,803 শুনে খুশি হলাম, জেসি। 163 00:19:10,566 --> 00:19:11,983 ইয়েস। 164 00:19:12,151 --> 00:19:13,819 - ওহ্ ইয়েস। - দারুণ দেখিয়েছ। 165 00:19:17,114 --> 00:19:19,366 আরো অনেকবার এমন করতে হবে। 166 00:19:21,369 --> 00:19:24,204 তাই? মানে কী? 167 00:19:24,372 --> 00:19:27,874 তুমি এখানেই থেকে যাবে। তুমি এখন এই কার্টেলের লোক। 168 00:19:36,342 --> 00:19:39,928 আপনি এভাবে আমার এখানে আসতে পারেন না। কেউ না কেউ আপনাকে চিনে ফেলবেই। 169 00:19:40,096 --> 00:19:45,058 আপনার মুখ আশেপাশের পাঁচ মাইলের মধ্যে সকল বাস স্টপে লাগানো আছে। 170 00:19:45,226 --> 00:19:49,062 অন্য আর দশজন মানুষের মতো সেলিব্রেটিদেরও তাদের গাড়ি ধোয়াতে আসা লাগে। 171 00:19:49,230 --> 00:19:51,606 জরুরি কিছু না হলে কি আর আসতাম। 172 00:19:51,774 --> 00:19:53,733 - বুঝেছেন? - কী হয়েছে? 173 00:19:53,901 --> 00:19:57,904 দেখুন, আপনার মিস্টার বেনিকির সাথে দেখা করেছিলাম, তাই না? 174 00:19:58,072 --> 00:20:01,616 আগেও বলেছি, এখনো বলছি, খুবই খারাপ হচ্ছে ব্যাপারটা। 175 00:20:01,784 --> 00:20:05,579 হ্যাঁ, কিন্তু সেটা জেলের থেকে ভালো হবে। তাই না? 176 00:20:05,746 --> 00:20:09,332 কিছুটা। সেজন্য আপনার কথা মতো ফান্ড ভেঙে টাকাগুলো ওনাকে দিয়েছিলাম। 177 00:20:09,500 --> 00:20:10,625 ঠিক আছে। ভালো। 178 00:20:10,793 --> 00:20:13,211 - হুমম। - বিশ্বাসই হচ্ছে না ও ওটা বিশ্বাস করেছে। 179 00:20:13,379 --> 00:20:16,006 দাদীর মা, বার্গিট! 180 00:20:16,173 --> 00:20:19,593 কিন্তু এটা আপনারই বুদ্ধি ছিলো। মানুষ চোখের সামনে এত টাকার হিসাব দেখলে... 181 00:20:19,760 --> 00:20:22,804 - ...সম্মোহিত হতে বাধ্য। - তাহলে, সমস্যাটা কোথায়? 182 00:20:22,972 --> 00:20:29,102 শুধু এটুকু বলি, মিস্টার বেনিকির ব্যাপারে আপনার আর আমার দৃষ্টিভঙ্গি এক না। 183 00:20:29,270 --> 00:20:32,981 তাই আমি ওনার ব্যাংক অ্যাকাউন্টটা নেড়েচেড়ে দেখে ক্রেডিট রিপোর্ট বের করলাম। 184 00:20:33,149 --> 00:20:36,276 সময়টা খেয়াল করেন... 185 00:20:38,696 --> 00:20:43,158 গতকাল বিকেল ৩ বেজে ৫৪ মিনিটে। 186 00:20:43,326 --> 00:20:48,204 - আমার অফিস থেকে বেরোনোর ৩ ঘন্টা পরে। - ও একটা মার্সিডিজ কিনেছে। 187 00:20:48,372 --> 00:20:50,916 আসলে ইজারা নিচ্ছেন। ইতিমধ্যেই ৪৫০০ ডলার দিয়ে দিয়েছেন। 188 00:20:51,083 --> 00:20:52,918 ওনাকে মাসে মাসে ১৮৩০ ডলার দিতে হবে। 189 00:20:53,085 --> 00:20:56,129 সবকিছুই আছে এতে। হিটেড স্টিয়ারিং হুইল পর্যন্ত আছে। 190 00:20:56,297 --> 00:21:00,300 কিন্তু ওটা ৬৩০০ ডলারের উপরে, সেটা আইআরএসের কাছে যাচ্ছে না। 191 00:21:00,468 --> 00:21:05,513 ভাবলাম বিষয়টা আপনাকে জানানো উচিত। আর বলতে বাধ্য হচ্ছি, আগেই বলেছিলাম এমন হবে। 192 00:21:11,437 --> 00:21:13,188 ও কোথায় এখন? 193 00:22:11,372 --> 00:22:12,956 হেই। 194 00:22:16,544 --> 00:22:18,211 কী অবস্থা? 195 00:22:20,715 --> 00:22:22,340 ভালো। 196 00:22:30,933 --> 00:22:32,684 এখন কেমন লাগছে? 197 00:22:33,602 --> 00:22:38,023 আমি ঠিক আছি। কিন্তু তোমার মা চিন্তায় পাগল হয়ে যাবে। 198 00:22:39,191 --> 00:22:40,525 আমি মাকে গতরাতে ফোন করেছিলাম। 199 00:22:41,902 --> 00:22:43,653 ঈশ্বর। 200 00:22:43,821 --> 00:22:47,741 মাকে বলেছি...আমি রাতে লুইসের ওখানে থাকব। 201 00:22:47,908 --> 00:22:51,619 সমস্যা নেই... 202 00:22:52,830 --> 00:22:54,873 তুমি কেমন আছ এখন? 203 00:22:57,293 --> 00:23:00,378 আমি ঠিক আছি, খোকা... 204 00:23:03,674 --> 00:23:05,258 আমি... 205 00:23:06,594 --> 00:23:08,595 আসলে আমি.... 206 00:23:08,763 --> 00:23:12,932 সার্জারির সময়ের থেকে যাওয়া পেইনকিলারগুলো থেকে কয়েকটা খেয়ে নিয়েছি... 207 00:23:13,100 --> 00:23:15,769 ...ওগুলো কয়েক গ্লাস বিয়ার দিয়ে... 208 00:23:15,936 --> 00:23:19,314 ..খাওয়ার মতো দারুণ এক কাজ করেছি। 209 00:23:20,775 --> 00:23:25,070 বোকামি হয়েছে, স্বীকার করছি। 210 00:23:26,113 --> 00:23:27,363 কিন্তু, ঠিকই আছি। 211 00:23:28,282 --> 00:23:31,701 যদি কাল রাতটা আবার ফিরিয়ে আনতে পারতাম। তোমার জন্মদিন ছিল। 212 00:23:31,869 --> 00:23:34,662 - তোমাকে চিন্তায় ফেলে দেয়া ঠিক হয়নি। - কোনো সমস্যা নেই। 213 00:23:34,830 --> 00:23:35,872 না। সমস্যা আছে। 214 00:23:36,040 --> 00:23:41,669 আমি তোমার বাবা, আর আমি চাই না গতরাত..... 215 00:23:41,837 --> 00:23:45,924 মানে, তুমি.... 216 00:23:47,051 --> 00:23:51,137 ...আমাকে এরকম মানুষ ভেবো না... 217 00:23:51,305 --> 00:23:53,640 কীরকম? 218 00:23:58,104 --> 00:24:00,355 আমি বুঝতে পারছি না। 219 00:24:11,992 --> 00:24:14,077 আমার বয়স যখন ৬ তখন আমার বাবা মারা যান। 220 00:24:14,245 --> 00:24:16,996 - এটা তো জানো, তাই না? - হ্যাঁ। 221 00:24:19,625 --> 00:24:22,627 ওনার হান্টিংটোন রোগ ছিলো। এটা.... 222 00:24:24,505 --> 00:24:27,924 এটা মগজের বিভিন্ন অংশকে ধ্বংস করে দেয়... 223 00:24:28,134 --> 00:24:30,009 ...মাংসপেশির অচল করে... 224 00:24:30,177 --> 00:24:33,638 এর ফলে স্মৃতিভ্রংশতা হয়... একটা চরম বাজে রোগ। 225 00:24:33,848 --> 00:24:35,390 এটা জেনেটিক। 226 00:24:35,891 --> 00:24:39,185 আমার মা ভয় পেতেন যে আমারও এটা হবে... 227 00:24:39,687 --> 00:24:43,982 তাই আমাকে ছোটবেলায় কয়েকটা পরীক্ষা করা হয়েছিল। কিছু পাওয়া যায়নি 228 00:24:45,025 --> 00:24:50,947 আমার বয়স যখন ৪/৫, বাবা খুব অসুস্থ হয়ে পড়লো। 229 00:24:51,115 --> 00:24:53,825 উনি বেশিরভাগ সময় হাসপাতালেই কাটাতেন। 230 00:24:54,743 --> 00:24:56,411 আমার... 231 00:24:59,373 --> 00:25:03,793 মা, বাবাকে নিয়ে অনেক গল্প করতেন। 232 00:25:04,378 --> 00:25:07,046 উনি সবসময়েই বাবার কথা বলতেন। 233 00:25:07,965 --> 00:25:10,508 আমি ওনার স্বভাব জানতাম... 234 00:25:10,676 --> 00:25:12,427 ...উনি কীভাবে সবার সাথে কথা বলেন... 235 00:25:12,595 --> 00:25:14,846 এমনকি উনি কেমন ধরনের মাংস রান্না পছন্দ করতেন, সেটাও। 236 00:25:15,014 --> 00:25:16,639 কিছুটা হালকা সিদ্ধ। 237 00:25:16,807 --> 00:25:18,474 ঠিক তোমার মতো। 238 00:25:20,311 --> 00:25:23,771 আমি বাবার সম্পর্কে অনেক কিছু জানতাম। 239 00:25:23,939 --> 00:25:25,440 অনেক তথ্য ছিল আমার কাছে। 240 00:25:25,608 --> 00:25:29,152 কারণ সবাই আমার কাছে ওনার সম্পর্কে বলত। 241 00:25:29,320 --> 00:25:32,614 তারা আমার মনে বাবার... 242 00:25:32,781 --> 00:25:35,074 ...একটা ছবি এঁকে দিয়েছিল। 243 00:25:36,160 --> 00:25:40,955 আর আমিও কল্পনায় ওনাকে সেই ভাবেই দেখতাম। 244 00:25:41,123 --> 00:25:44,626 সেইভাবেই ওনাকে মনে পড়ত। কিন্তু এর সবকিছুই ছিল মিথ্যা। 245 00:25:44,793 --> 00:25:52,759 বাবার সত্যিকার স্মৃতি ছিল কেবল একটা... 246 00:25:55,221 --> 00:25:58,014 এটা হয়তো বাবা মারা যাওয়ার কিছুদিন আগে। 247 00:25:58,515 --> 00:26:01,017 মা আমাকে বাবার সাথে দেখা করতে হাসপাতালে নিয়ে যেতেন। 248 00:26:01,185 --> 00:26:04,938 ওখানকার কেমিক্যালের গন্ধটা এখনও মনে আছে। 249 00:26:05,105 --> 00:26:12,987 যেন আশেপাশের যতো ক্লিনিং প্রোডাক্ট পাওয়া গেছে, সব ব্যবহার করেছে ওখানে। 250 00:26:13,781 --> 00:26:17,492 যেন আমাদের নাকে অসুস্থ লোকদের গন্ধ না আসে। 251 00:26:18,452 --> 00:26:21,329 ওখানে লাইসল আর ব্লিচের গন্ধ ছিল। 252 00:26:21,497 --> 00:26:24,207 যেন সোজা ফুসফুসে গিয়ে আঘাত করত। 253 00:26:24,833 --> 00:26:29,087 যাইহোক, দেখলাম আমার বাবা... 254 00:26:29,255 --> 00:26:31,256 ...একটা বেডে শুয়ে আছেন। 255 00:26:33,425 --> 00:26:35,134 ওটাই ওনার আসল চেহারা... 256 00:26:35,594 --> 00:26:37,887 বিকৃত, দলা মোচড়া পাকানো। 257 00:26:40,057 --> 00:26:42,100 তারপর আমার মা... 258 00:26:43,560 --> 00:26:45,561 ...আমাকে কোলে তুলে নিলেন। 259 00:26:45,729 --> 00:26:50,358 আর বাবার পাশের বেডে বসে পড়লেন, যাতে আমি বাবাকে ভালো করে দেখতে পাই। 260 00:26:51,568 --> 00:26:54,737 কিন্তু আমি বাবাকে দেখে খুব ভয় পেয়েছিলাম। 261 00:26:57,491 --> 00:27:00,910 উনি আমার দিকে তাকিয়ে ছিলেন... 262 00:27:02,371 --> 00:27:06,624 ...কিন্তু আমি বুঝছিলাম না যে উনি আমাকে চিনতে পারছেন কি না। 263 00:27:11,380 --> 00:27:15,091 আর তোমার দাদী শুধু কথা বলে যাচ্ছিলেন... 264 00:27:15,259 --> 00:27:18,428 হাসিখুশি থাকার চেষ্টা করছিলেন, জানোই তো, যেমনটা উনি করে থাকেন.... 265 00:27:19,430 --> 00:27:22,223 ...কিন্তু আমার কেবল একটা জিনিসই মনে ছিল... 266 00:27:24,435 --> 00:27:26,352 ... ওনার নিঃশ্বাস নেয়াটা। 267 00:27:29,189 --> 00:27:30,690 সেটা... 268 00:27:32,067 --> 00:27:35,737 কেমন ঘরঘরে একটা আওয়াজ। 269 00:27:35,946 --> 00:27:39,532 খালি স্প্রে পেইন্ট ক্যান ঝাঁকালে যেমন শব্দ হয় ঠিক তেমন। 270 00:27:45,831 --> 00:27:48,791 মনে হতো ওনার মধ্যে আর কিছুই নেই। 271 00:27:53,505 --> 00:27:55,006 যাই হোক... 272 00:27:58,093 --> 00:28:02,889 ...ওটাই ছিল আমার কাছে বাবার একমাত্র বাস্তব স্মৃতি। 273 00:28:06,685 --> 00:28:11,606 আমি চাই না, তুমি গত রাতের স্মৃতি দিয়ে আমাকে মনে রাখো। 274 00:28:13,650 --> 00:28:19,113 আমি মারা যাবার পরে যেন এই ঘটনাটা তোমার স্মৃতি হয়ে না থাকে। 275 00:28:21,408 --> 00:28:23,910 তোমাকে ঐভাবে মনে করাটা... 276 00:28:25,829 --> 00:28:28,414 ...তেমন একটা খারাপ কিছু হবেনা। 277 00:28:30,459 --> 00:28:34,295 তোমাকে মনে রাখার জন্য সবচেয়ে জঘন্য ঘটনাটা ছিল... 278 00:28:34,880 --> 00:28:37,882 পুরো গত বছরটা। 279 00:28:39,593 --> 00:28:42,345 অন্ততপক্ষে, গত রাতে তুমি... 280 00:28:43,055 --> 00:28:46,391 সত্যিকারের আবেগটা দেখিয়েছ, বুঝেছ? 281 00:28:53,482 --> 00:28:56,234 - বাই। - বাই। 282 00:29:25,097 --> 00:29:27,265 আপনার অন্য কোথাও থাকার কথা ছিল না? 283 00:29:30,310 --> 00:29:33,396 দেখুন, আসলে এটা সাময়িকভাবে বন্ধ আছে। 284 00:29:33,564 --> 00:29:37,108 কিন্তু আমাদের দুই সপ্তাহ সময় দিলে আমরা পুরোটা গুছিয়ে আবার শুরু করতে পারব। 285 00:29:37,276 --> 00:29:40,570 তাহলে, আপনি আপনার লোকদের সাথে আলাপ করে আমাকে বলুন, ঠিক আছে? 286 00:29:42,364 --> 00:29:44,157 - হাই। - হুমম, ধন্যবাদ তানিয়া। 287 00:29:44,324 --> 00:29:47,076 ঠিক আছে। নিশ্চিন্ত থাকো। বাচ্চাদের হাই বলে দিও। 288 00:29:47,828 --> 00:29:49,245 - হেই। - হাই। 289 00:29:50,205 --> 00:29:52,665 তুমি হঠাৎ। কী খবর? 290 00:29:52,833 --> 00:29:55,334 ভাবছিলাম তোমার এখানে একটু এসে দেখে যাই, কেমন চলছে। 291 00:29:55,502 --> 00:29:59,922 দ্যাখো, আসলে সবকিছু... সবকিছু পাল্টে গেছে। পাগুলে অবস্থা। 292 00:30:00,132 --> 00:30:01,174 তাই নাকি? 293 00:30:01,341 --> 00:30:04,177 প্রকৃতি আমার দিকে মুখ ফিরিয়েছে। আর আমি কিছু সুখবরও পেয়েছি। 294 00:30:04,344 --> 00:30:06,429 দারুণ সুখবর... 295 00:30:07,514 --> 00:30:09,724 তাই আবারো আমার ব্যবসা চালু করতে পেরেছি। 296 00:30:10,227 --> 00:30:14,270 - ওয়াও। - দেখলাম অবস্থা তেমন একটা খারাপ হয়নি... 297 00:30:14,438 --> 00:30:17,648 ... তাই প্রায় সবগুলো পুরোনো কনট্রাক্টই ফিরে পাবো। বসো। 298 00:30:17,816 --> 00:30:20,026 ওহ্। ধন্যবাদ। এটা.... 299 00:30:21,278 --> 00:30:23,237 ঈশ্বর। এটা... 300 00:30:23,780 --> 00:30:25,198 দারুণ ব্যাপার। 301 00:30:25,365 --> 00:30:27,742 কীভাবে সম্ভব হলো? 302 00:30:27,910 --> 00:30:34,290 আমি অপ্রত্যাশিতভাবে অনেকগুলো টাকা পেয়েছি। 303 00:30:35,167 --> 00:30:37,293 মনে হয় কেউ আমার জন্য এটা করেছে। 304 00:30:37,461 --> 00:30:39,045 আমারও তাই মনে হয়। 305 00:30:41,423 --> 00:30:44,175 বাইরের ওই গাড়িটা কি তোমার? 306 00:30:44,343 --> 00:30:46,677 হ্যাঁ, আসলে... 307 00:30:46,845 --> 00:30:48,846 ...আমি আজেবাজে গাড়ি চালাতে পারি না। 308 00:30:49,014 --> 00:30:51,057 আমাকে সফল ব্যক্তির ভাবমূর্তি ধরে রাখা লাগে। 309 00:30:51,225 --> 00:30:56,062 ঠিক। আইআরএসের ঝামেলাটার কী হলো? ওটা মিটেছে? 310 00:30:56,230 --> 00:30:57,813 হ্যাঁ কাজ চলছে। 311 00:30:57,981 --> 00:30:59,190 টাকাটা ওদের দিয়েছ? 312 00:30:59,358 --> 00:31:01,526 আসলে, এখনো দিইনি, কিন্তু দেবো। 313 00:31:02,277 --> 00:31:03,569 কবে? 314 00:31:04,029 --> 00:31:06,572 দেখো, এটা এত সোজা না। 315 00:31:07,783 --> 00:31:11,869 আমি কখনোই উপযুক্ত আইনি পরামর্শ পাইনি। 316 00:31:12,079 --> 00:31:13,246 তাই ভাবছিলাম... 317 00:31:13,413 --> 00:31:17,291 ...আমি একজন যোগ্য লোককে ধরবো যে আমাকে আরো ভালো একটা উপায় বের করে দেবে। 318 00:31:17,459 --> 00:31:20,545 দেখো টেড, এখানে সেরকম কোনো বিকল্প নেই আর থাকবেও না। 319 00:31:20,712 --> 00:31:23,047 ব্যাপারটা হলো, তুমি তোমার বকেয়া ট্যাক্স গুলো পরিশোধ করো... 320 00:31:23,215 --> 00:31:26,175 ...তোমার জরিমানার টাকা দিয়ে দাও। তোমাকে জেলে যেতে হবে না। 321 00:31:26,343 --> 00:31:29,345 এটাই সবচেয়ে ভালো উপায়। তাই... 322 00:31:29,596 --> 00:31:31,264 চলো আগে আসল কাজটা সেরে নিই। 323 00:31:31,723 --> 00:31:36,352 দেখো, আমার মূল লক্ষ্য হলো আমার ব্যবসাকে আবার দাঁড়া করানো। 324 00:31:36,520 --> 00:31:40,982 এবং আমার কর্মচারীদেরকে আবারো কাজে ফিরিয়ে আনা, যাতে তারা তাদের বন্ধকী ঋণ শোধ করতে পারে। 325 00:31:41,149 --> 00:31:44,443 ঠিক আছে। কিন্তু আমার মনে হয়, তোমার কর্মচারীরাও.... 326 00:31:44,611 --> 00:31:47,780 ...তোমার আর্থিক অবস্থাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাইবে। 327 00:31:47,948 --> 00:31:50,074 ...ওদের সাহায্য করার আগেই। 328 00:31:50,242 --> 00:31:52,660 আরে, আইআরএসের কাছ থেকে টাকার ভাগ পাবে নাকি? 329 00:31:52,828 --> 00:31:58,541 ব্যবসা আবার শুরু করার লোভ হতেই পারে, বুঝতে পারছি... 330 00:31:58,709 --> 00:32:00,585 ...কিন্তু প্রকৃতিই হয়তো তোমাকে বলছে যে... 331 00:32:00,752 --> 00:32:03,296 ... পাওনাগুলো শোধ করে দিতে। 332 00:32:06,133 --> 00:32:07,633 স্কাইলার... 333 00:32:07,801 --> 00:32:09,677 ...টাকাগুলো আমার। 334 00:32:12,598 --> 00:32:16,058 আমরা এসব কেন আলোচনা করছি? তুমি তো এখন আমার জীবনের অংশ নও। 335 00:32:16,226 --> 00:32:19,645 তুমি একটা সিদ্ধান্ত নিয়েছিলে। 336 00:32:19,813 --> 00:32:23,107 তারপরেও আমি বুঝতে পারছি না যে কেন তুমি এসব নিয়ে আমাকে চাপাচাপি করছ। 337 00:32:24,651 --> 00:32:26,986 - টেড, এটা আমাদের দুজনকেই ভোগাবে। - মোটেই না। 338 00:32:27,154 --> 00:32:28,779 তোমাকে বলছি তো, বাদ দাও এসব। 339 00:32:28,947 --> 00:32:31,616 টাকাগুলো দিয়ে তোমার বকেয়া শোধ করা উচিত। 340 00:32:31,825 --> 00:32:33,242 এই মাসের মধ্যেই.... 341 00:32:33,410 --> 00:32:36,329 ....আইআরএসকে যেমন বলেছিলে। 342 00:32:36,496 --> 00:32:39,290 সোজা কথা। 343 00:32:40,459 --> 00:32:41,876 ঠিক আছে। 344 00:32:43,253 --> 00:32:44,879 ঠিক আছে। দেখা যাবে। 345 00:32:45,047 --> 00:32:46,631 কী বলতে চাইছ তুমি? 346 00:32:46,840 --> 00:32:50,343 এর মানে কি হ্যাঁ? কারণ টেড, আমার হ্যাঁ শোনার খুবই দরকার। 347 00:32:50,510 --> 00:32:53,679 ঠিক আছে, স্কাইলার। আমি তোমাকে বলছি এর মানে কী। 348 00:32:53,847 --> 00:32:56,682 ...যথাযথ সম্মান রেখে বলছি.... দরজাটা ওদিকে। 349 00:32:56,892 --> 00:32:59,352 আর আমি তোমাকে বেরিয়ে যেতে বলছি, বুঝতে পারছ...? 350 00:32:59,561 --> 00:33:02,772 আর একটা কথা.... পরামর্শের জন্য ধন্যবাদ, কিন্তু এই ব্যাপারে কথা বলা এখানেই শেষ। 351 00:33:31,426 --> 00:33:35,805 কার কাছ থেকে তুমি ৬০০০০০ ডলার পেয়েছ টেড? 352 00:33:38,183 --> 00:33:40,518 বার্গিট, তোমার দাদীর মা? 353 00:33:41,937 --> 00:33:43,521 তুমি দিয়েছ? 354 00:33:44,815 --> 00:33:46,273 হ্যাঁ। 355 00:34:23,645 --> 00:34:25,521 হচ্ছেটা কী এসব? 356 00:34:26,273 --> 00:34:27,440 আমার কি কিছু বলারও অধিকার নেই? 357 00:34:27,649 --> 00:34:30,067 আমি কি এখানে সারাজীবনের জন্য থেকে যাবো? 358 00:34:31,653 --> 00:34:33,821 তোমাকে বলে রাখছি.... 359 00:34:34,364 --> 00:34:38,159 হয় আমরা সবাই ফিরে যাব নইলে কেউই যাবে না। 360 00:34:39,161 --> 00:34:41,078 এবার শান্ত হও। 361 00:34:46,084 --> 00:34:47,752 উঠে দাঁড়াও। 362 00:35:46,228 --> 00:35:47,520 গুস্তাভো। 363 00:35:47,687 --> 00:35:49,772 খুবই খুশি হলাম... 364 00:35:49,940 --> 00:35:53,234 ...অবশেষে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছ। 365 00:35:59,616 --> 00:36:03,077 আমার কুকের সাথে পরিচয় করিয়ে দেই। 366 00:36:07,415 --> 00:36:08,916 তোমার নতুন বস। 367 00:36:09,084 --> 00:36:11,293 ওনাকে ডন ইলাডিও বলতে পারো। 368 00:36:11,461 --> 00:36:13,712 এটা সম্মান করে এভাবে বলে। 369 00:36:15,298 --> 00:36:17,007 হ্যালো, ইয়ং ম্যান। 370 00:36:19,761 --> 00:36:23,806 ও এক বর্ণ স্প্যানিশও বলতে পারে না, না? 371 00:36:23,974 --> 00:36:25,850 আর ও কেমিস্টও না... 372 00:36:26,059 --> 00:36:27,518 ...এটুকু আমি নিশ্চিত। 373 00:36:28,979 --> 00:36:32,982 ও একজন শুয়োর চাষীও হলেও আমার কিছু যায় আসে না। 374 00:36:33,191 --> 00:36:36,986 কথা হলো, তোমার ওইসব কলেজ ডিগ্রি থাকার পরেও.... 375 00:36:37,153 --> 00:36:41,198 ও তোমার চাইতে ভালো মেথ বানায়। 376 00:36:41,408 --> 00:36:45,911 আর স্প্যানিশটা শিখে নেওয়ার মতো যথেষ্ট সময় পাবে ও। 377 00:36:52,586 --> 00:36:55,254 ভেতরে কী আছে? 378 00:36:55,422 --> 00:36:57,172 উপহার? 379 00:37:03,388 --> 00:37:07,558 গুস্তাভো, তুমি তো খুবই মহানুভব। 380 00:37:07,767 --> 00:37:09,894 আমাদের বন্ধুত্বের পুনরুত্থানস্বরুপ... 381 00:37:10,061 --> 00:37:12,479 ...সম্মান প্রদর্শন করলাম। 382 00:37:23,283 --> 00:37:25,075 দেখি কী আছে ভেতরে। 383 00:37:30,624 --> 00:37:32,917 না, এ তো অসম্ভব! 384 00:37:36,338 --> 00:37:39,214 {\an8} বিশেষ টেকিলা মদ 385 00:37:36,338 --> 00:37:39,214 জাফিরো আনিহো! 386 00:37:40,050 --> 00:37:41,091 দেখো তো একবার। 387 00:37:41,259 --> 00:37:44,803 এমনকি বোতলটাও একটা শিল্প। 388 00:37:45,013 --> 00:37:46,805 অসাধারণ! 389 00:37:47,349 --> 00:37:49,058 সম্ভবত... 390 00:37:49,225 --> 00:37:51,936 ...ভাগাভাগি করার মতো না। 391 00:37:52,103 --> 00:37:54,021 কী বলো, গুস্তাভো? 392 00:37:54,230 --> 00:37:58,609 তোমার জিনিস, তুমি যা ভালো বোঝো তাই করো... 393 00:38:02,697 --> 00:38:03,906 আমি বলব... 394 00:38:04,115 --> 00:38:05,908 ...এটা পান করতে! 395 00:38:21,299 --> 00:38:23,008 সাবধানে। 396 00:38:23,176 --> 00:38:25,260 অসাধারণ জিনিস। 397 00:38:25,428 --> 00:38:27,096 যদি একটা ফোঁটাও মাটিতে পড়ে... 398 00:38:27,263 --> 00:38:29,473 ...তবে হাত কেটে নেবো। 399 00:38:30,767 --> 00:38:32,726 চল চল, তাড়াতাড়ি কর। 400 00:38:34,020 --> 00:38:35,813 গুস্তাভো। 401 00:38:40,527 --> 00:38:44,196 মেক্সিকোতে স্বাগতম। 402 00:38:45,573 --> 00:38:47,950 এখন তুমি বলো.... 403 00:38:52,664 --> 00:38:54,999 এটা খেলে ও মাতাল হয়ে যাবে। 404 00:38:55,166 --> 00:38:57,584 কাজ করতে হলে ওকে মাতাল হতে দেয়া যাবে না। 405 00:38:58,795 --> 00:39:01,171 তাহলে তো তোমাকে দেওয়া যাবে না! 406 00:39:33,371 --> 00:39:35,247 অনেক কাজ হলো....! 407 00:39:35,415 --> 00:39:37,666 মেয়েছেলেগুলোকে নিয়ে আয়! 408 00:40:08,531 --> 00:40:12,117 না। না। না। আমার দরকার নেই... 409 00:40:31,805 --> 00:40:33,263 গুস্তাভো। 410 00:40:33,473 --> 00:40:36,391 আরে মন ভালো করো। 411 00:40:36,559 --> 00:40:37,851 গুস্তাভো... 412 00:40:38,019 --> 00:40:40,270 ...আমি একটুও রাগ করিনি। 413 00:40:40,480 --> 00:40:43,357 আমার তোমাকে মার দেয়াই লাগতো। 414 00:40:43,525 --> 00:40:46,527 এছাড়া কোনো উপায় ছিল না। 415 00:40:46,736 --> 00:40:50,739 দেখো, প্রতি বিশ বছরে একবার... 416 00:40:50,907 --> 00:40:53,242 ...তুমি তোমার অবস্থানকে ভুলে যাও। 417 00:40:58,039 --> 00:41:03,085 এসব কাজে আবেগের কোনো জায়গাই নেই। 418 00:41:03,294 --> 00:41:07,214 তোমাদের সবারই এটা বোঝা উচিত। 419 00:41:07,423 --> 00:41:11,135 ব্যবসা তো ব্যবসাই। 420 00:41:12,929 --> 00:41:14,805 যদি মাফ করো..... 421 00:41:15,181 --> 00:41:17,432 - কোথায় যাচ্ছ তুমি? - তোমার বাথরুমে যাচ্ছি। 422 00:41:17,642 --> 00:41:19,601 যদি অনুমতি দাও আরকি.... 423 00:41:23,064 --> 00:41:24,731 মিগেল! 424 00:41:26,067 --> 00:41:28,360 গুস্তাভোকে টয়লেটটা দেখিয়ে দাও। 425 00:41:29,195 --> 00:41:31,446 আর দেখো, ও যেন হারিয়ে না যায়। 426 00:41:39,038 --> 00:41:40,873 তাড়াতাড়ি। 427 00:44:14,277 --> 00:44:17,070 কিছু একটা তো করো, একটা পিস্তল খুঁজে নাও। 428 00:44:39,052 --> 00:44:41,053 ডন ইলাডিও মারা পড়েছে! 429 00:44:41,763 --> 00:44:44,514 ওর দলবলও মারা পড়েছে! 430 00:44:44,974 --> 00:44:49,227 তোমরা এখন আর কার হয়ে লড়াই করবে! 431 00:44:49,854 --> 00:44:52,105 পকেট ভরো... 432 00:44:52,273 --> 00:44:54,107 ...আর ভালোয় ভালোয় কেটে পড়ো! 433 00:44:55,485 --> 00:44:57,861 অথবা লড়াই করো আমার সাথে... 434 00:44:58,071 --> 00:44:59,613 ...আর মরো! 435 00:45:01,199 --> 00:45:03,283 মনে হচ্ছে কাজ হয়েছে.…. 436 00:45:03,451 --> 00:45:05,118 ধরো ওনাকে। 437 00:45:28,935 --> 00:45:30,102 চাবি খোঁজো। 438 00:45:32,438 --> 00:45:34,189 নেই। নেই। 439 00:45:36,025 --> 00:45:37,567 ঠিক আছে। ঠিক আছে। 440 00:45:40,279 --> 00:45:44,449 হেই? হেই, বেঁচে আছেন তো? 441 00:45:44,617 --> 00:45:46,076 যাওয়া যাক। 442 00:46:05,972 --> 00:46:09,307 খোকা, আমাদের নিয়ে চলো এখান থেকে। 443 00:46:11,185 --> 00:46:12,811 চলো.... 444 00:46:13,185 --> 00:46:20,811 বাংলায় অনুবাদ - কুদরতে জাহান 445 00:46:21,185 --> 00:46:28,811 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।