1 00:00:01,815 --> 00:00:04,225 BAD GUYS 2 00:00:05,625 --> 00:00:22,075 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 3 00:00:27,435 --> 00:00:32,155 BAD GUYS 4 00:00:34,015 --> 00:00:42,315 5 00:00:48,595 --> 00:00:51,185 লিম জং-দে'কে পেয়েছি। 6 00:00:51,985 --> 00:00:54,065 তুমিই ওকে দেখে রাখো। 7 00:00:54,065 --> 00:00:58,895 ছাড়া যখন পেয়ে গেছো, 8 00:00:58,895 --> 00:01:01,195 তুমিই ওকে দেখে রাখো। 9 00:01:02,305 --> 00:01:05,205 পালিয়ে যেও না। 10 00:01:18,825 --> 00:01:24,855 [ পাশ থেকে ] 11 00:01:29,895 --> 00:01:33,025 সিনে খুনের অস্ত্র পাওয়া গেছে। 12 00:01:33,025 --> 00:01:35,715 তাই খুনি দ্রুত ধরা পড়বে। 13 00:01:35,725 --> 00:01:37,885 অপেক্ষা করা যাক। 14 00:01:37,885 --> 00:01:40,255 অস্ত্রে ফিঙ্গারপ্রিন্ট আছে? 15 00:01:41,365 --> 00:01:45,565 খুনি প্রো। কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। 16 00:01:45,565 --> 00:01:48,585 ফিঙ্গারপ্রিন্ট নেই মানেই প্রো? 17 00:01:50,485 --> 00:01:53,225 প্রধান ধমনির একটায় ছোরা মেরেছে। 18 00:01:53,225 --> 00:01:57,335 মানব শরীরের প্রধান ধমনী মাত্র পাঁচটি। 19 00:01:57,335 --> 00:02:02,575 একটা কেটে গেলে, প্রচুর রক্তপাত হয়। 20 00:02:02,575 --> 00:02:07,165 রক্তপাতের ফলে ভিক্টিম মিনিটের মধ্যেই মারা যায়। 21 00:02:09,695 --> 00:02:12,605 শরীরে আর কোনো ক্ষত ছিল না। 22 00:02:12,605 --> 00:02:16,385 তাকে কিছু করার সুযোগ না দিয়ে এক আঘাতেই মেরেছে। 23 00:02:16,385 --> 00:02:19,965 অন্যভাবে বললে, আচমকা আক্রমণ করেছিল। 24 00:02:19,965 --> 00:02:23,835 খুনি ভিক্টিমের হালচালও আন্দাজ করে রেখেছিল। 25 00:02:23,875 --> 00:02:27,395 এই কেসের খুনি প্রফেশনাল। 26 00:02:27,435 --> 00:02:32,035 টপ ৫% এর কেউ। প্রো। 27 00:02:33,485 --> 00:02:35,775 কনট্রাক্ট কিলার। 28 00:02:35,775 --> 00:02:40,075 খুনির কোনো ফিলিং নেই। ফিলিং নেই মানে প্রমাণও নেই। 29 00:02:40,075 --> 00:02:43,815 ফিলিং না থাকলে, কষ্টও লাগে না। 30 00:02:43,815 --> 00:02:46,115 ফিলিং নেই মানে... 31 00:02:48,405 --> 00:02:51,285 অপরাধবোধ নেই। 32 00:02:57,435 --> 00:02:59,985 ওহ জে-উন নতুন মেসেজ 33 00:03:02,345 --> 00:03:05,455 অফিসে একজন অপেক্ষা করছে। 34 00:03:05,455 --> 00:03:09,565 ওনার সাথে প্রায়ই দেখা হবে, তাই সাক্ষাত করে নিও। 35 00:03:09,565 --> 00:03:11,255 কে? 36 00:03:11,255 --> 00:03:14,515 টিমে কাউকে ঢুকানোর কথা শুনিনি। 37 00:03:17,385 --> 00:03:19,345 [ এপিসোড ৭ ] 38 00:03:20,165 --> 00:03:23,605 ওয়াও, সবার সাথে অবশেষে দেখা হয়ে ভালো লাগছে। 39 00:03:23,605 --> 00:03:28,575 আমি স্পেশাল প্রসিকিউটর ওহ জে-উন, এখন থেকে আপনাদের সাথে কাজ করবো। 40 00:03:29,445 --> 00:03:35,295 অবশেষে ডিটেকটিভ ওহ আপনাদের সাথে দেখা করালেন। 41 00:03:35,295 --> 00:03:38,135 ধন্যবাদ, ডিটেকটিভ। 42 00:03:38,135 --> 00:03:41,835 ওয়াও, পার্ক উং-ছুল! 43 00:03:41,835 --> 00:03:43,035 বেশ শক্তসমর্থ লোক আপনি। 44 00:03:43,035 --> 00:03:49,035 ওয়াও, কতবড় মুষ্টি। প্রচুর খারাপ লোক ধরবেন কিন্তু। 45 00:03:49,035 --> 00:03:52,955 আপনি নিশ্চয়ই জুং তে-সু? দবং সিরিয়াল কিলারকে ধরেছিলেন, তাই না? 46 00:03:52,955 --> 00:03:55,665 দেখা হয়ে ভালো লাগলো। 47 00:04:00,705 --> 00:04:03,785 আমি সউল মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর ইও মি-ইউং। 48 00:04:03,805 --> 00:04:05,665 আমাকে চেনেন? 49 00:04:05,665 --> 00:04:08,805 হ্যাঁ। অল্পস্বল্প। 50 00:04:08,805 --> 00:04:11,495 দেখা হয়ে ভালো লাগলো, ইন্সপেক্টর ইও। 51 00:04:16,975 --> 00:04:19,895 অনেকদিন পর, জুং-মুন! 52 00:04:30,675 --> 00:04:34,815 ৪০ এর মধ্যে ৩৮। 53 00:04:36,215 --> 00:04:39,685 তুমি সাইকোপ্যাথ, লি জুং-মুন। 54 00:04:51,745 --> 00:04:54,205 ৩ বছর পর, তাই না? 55 00:04:54,205 --> 00:04:58,905 একটুও বদলাওনি। কেমন আছো? 56 00:05:00,045 --> 00:05:01,955 ও, ভালো না বোধহয়। 57 00:05:01,955 --> 00:05:05,515 হোয়াইয়ন-দং এ অনেক খুনাখুনি করেছো। 58 00:05:05,565 --> 00:05:10,435 নতুনভাবে শুরু করতে চাওয়া কারো অতীত টানা উচিত নয়। 59 00:05:10,435 --> 00:05:12,485 স্যরি। 60 00:05:13,755 --> 00:05:15,925 জুং-মুন, অতীত তো ভুলোনি? 61 00:05:15,925 --> 00:05:17,935 ভুলেছো নিশ্চয়ই। 62 00:05:17,935 --> 00:05:21,175 তুমি আর ডিটেকটিভ ওহ অতীত ভুলেছো বলেই এখানে এসেছো, নয়তো— 63 00:05:21,175 --> 00:05:23,395 প্রসিকিউটর ওহ! 64 00:05:26,285 --> 00:05:29,465 অনেক হয়েছে। 65 00:05:40,795 --> 00:05:42,775 ভাববেন না। 66 00:05:42,775 --> 00:05:46,065 কথা দিয়েছিলাম কিছু বলবো না। 67 00:05:46,065 --> 00:05:49,665 বেশ, চুপচাপ কাজ করবো। 68 00:05:51,715 --> 00:05:58,445 ওহ, লিম জং-দে নামের এক কনট্রাক্ট কিলার খুন হয়েছে, তাই না? 69 00:05:58,445 --> 00:06:00,105 আমি জড়াতে চাইনি, 70 00:06:00,105 --> 00:06:03,505 কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতে গিয়ে ফরেনসিক সার্ভিস থেকে কল পেলাম। 71 00:06:03,505 --> 00:06:06,595 ফরেনসিক সার্ভিস? কেন করেছিল? 72 00:06:06,595 --> 00:06:10,265 খুনের অস্ত্রে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। 73 00:06:12,965 --> 00:06:15,855 ওটা সম্ভবত খুনির। 74 00:06:47,105 --> 00:06:49,125 দাঁড়ান। 75 00:07:19,635 --> 00:07:21,325 যাইহোক, অভিনন্দন। 76 00:07:21,325 --> 00:07:24,565 সাধারণ জীবনযাপন কর। 77 00:07:33,935 --> 00:07:36,385 খুনের কারণ? 78 00:07:36,385 --> 00:07:39,945 আত্মহত্যা। গলায় ফাঁস নিয়ে। 79 00:07:55,045 --> 00:08:00,855 সোনা! সোনা! সোনা! 80 00:08:17,295 --> 00:08:19,695 উ হিউন-উ লিম জং-দে'কে মেরে 81 00:08:19,695 --> 00:08:24,655 অপরাধবোধ থেকে আত্মহত্যা করলো? 82 00:08:24,655 --> 00:08:26,665 কে জানে... 83 00:08:27,655 --> 00:08:33,005 বিয়ের আগে আত্মহত্যা করাটা অদ্ভুত লাগছে না? 84 00:08:33,005 --> 00:08:38,495 অস্ত্রে ফিঙ্গারপ্রিন্ট, সেটাই যথেষ্ট প্রমাণ। 85 00:08:38,495 --> 00:08:44,215 কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের হাতে আসাটা অদ্ভুত। 86 00:08:44,925 --> 00:08:47,675 আপনি তো ডিটেকটিভ জুং তে-সু? 87 00:08:47,675 --> 00:08:50,205 একটা কথা জিজ্ঞেস করি। 88 00:08:50,205 --> 00:08:56,535 আপনার কি মনে হয় হিউন-উ আত্মহত্যা করেছে? 89 00:08:59,165 --> 00:09:02,315 তদন্ত করতে হবে। 90 00:09:02,315 --> 00:09:06,415 হিউন-উ দায়িত্বজ্ঞানহীন নয়। 91 00:09:06,415 --> 00:09:09,805 বলেছিল আমাকে বিয়ে করা নিয়ে ও খুব খুশি, 92 00:09:09,805 --> 00:09:13,345 কথা দিয়েছিল আমাকে সারাজীবন খুশি রাখবে। 93 00:09:13,345 --> 00:09:20,145 ওর পায়ের কারণে বিয়ের দিন আমি বন্ধুদের সামনে লজ্জা পাবো ভেবে চিন্তায় ছিল। 94 00:09:20,835 --> 00:09:24,855 বলেছিল ভালো স্বামী হতে চায়। 95 00:09:24,855 --> 00:09:27,055 তবুও স্যরি বলেছিল। 96 00:09:28,345 --> 00:09:32,365 কেঁদে কেঁদে স্যরি বলেছিল আমার জন্য যথেষ্ট না হওয়ায়। 97 00:09:35,775 --> 00:09:39,935 জানি না কথাটা বলা উচিত হবে কিনা। 98 00:09:40,725 --> 00:09:48,955 হিউন-উ আত্মহত্যা না করলে, কেউ তাকে খুন করেছে। 99 00:09:48,955 --> 00:09:57,145 তাই আপনাকে কথা দিচ্ছি খুনিকে ধরতে আমার সাধ্যের মধ্যে সব করবো। 100 00:09:59,185 --> 00:10:04,665 খেয়াল করলাম উনি পায়ে "লেগ ব্রেস" পরতেন। 101 00:10:04,665 --> 00:10:09,835 পায়ে কী হয়েছিল জানেন? 102 00:10:10,595 --> 00:10:17,235 ও বলেছিল শুটিং রেঞ্জে একটা শুটিং এক্সিডেন্ট হয়েছিল। 103 00:10:17,235 --> 00:10:21,095 জিজ্ঞেস করেছিলাম কীভাবে কে করেছিল। 104 00:10:21,095 --> 00:10:25,195 কিন্তু ও আমাকে খুলে কিছু বলেনি। 105 00:10:28,465 --> 00:10:30,765 জং-সক ভাই। 106 00:10:32,195 --> 00:10:34,035 সাবধানে থেকো। 107 00:11:00,885 --> 00:11:04,265 কাজটা তুই ছাড়তে চাইলেও, 108 00:11:04,265 --> 00:11:07,175 আগে কিছু ব্যাপার মিটমাট করতে হবে। 109 00:11:09,065 --> 00:11:12,095 এটাই তো কাজের নীতি। 110 00:11:14,065 --> 00:11:17,275 শরীরের অনেককিছুই দুটো করে আছে, হিউন-উ। 111 00:11:17,275 --> 00:11:21,945 একটা অকেজো হয়ে গেলেও, অন্যটা দিয়ে কাজ চালাতে পারবি। 112 00:11:22,945 --> 00:11:27,385 শুধু একটা থাকলেই সেটার গুরুত্ব বুঝবি। 113 00:11:27,385 --> 00:11:29,765 মিটমাট করা যাক এবার। 114 00:11:29,765 --> 00:11:36,185 তোর বিয়ের জন্য অভিনন্দন। বিয়ের গিফট পেয়ে যাবি। 115 00:11:58,735 --> 00:12:00,765 তে-সু, কী করছো? 116 00:12:00,775 --> 00:12:04,225 যেমনটা বলেছিলাম, বুড়োকে যে মেরেছে তাকে ধরবো। 117 00:12:04,225 --> 00:12:06,565 হিউন-উ? ও মারেনি। 118 00:12:06,605 --> 00:12:08,005 তা কেন মনে হচ্ছে? 119 00:12:08,005 --> 00:12:10,345 ও অতোটা পারদর্শী ছিল না। 120 00:12:10,345 --> 00:12:13,755 হিউন-উ বন্দুক কেন ব্যবহার করতো? ছুরি ভালো চালাতে পারতো না। 121 00:12:13,755 --> 00:12:16,405 তবুও ওর মতো কেউ এত নিখুঁতভাবে ছুরি চালাতে পারবে? 122 00:12:16,405 --> 00:12:19,345 তাও আবার বুড়োর হালচাল বুঝে? 123 00:12:20,885 --> 00:12:23,715 খুনি নিশ্চয়ই অন্য কেউ। 124 00:12:23,715 --> 00:12:29,845 বলছো ছুরি চালানোয় দক্ষ কেউ লিম জং-দে'কে মারে, 125 00:12:29,845 --> 00:12:34,335 হিউন-উ'কে ফাঁসায়, তারপর হিউন-উ'কে মেরে 126 00:12:34,335 --> 00:12:36,305 আত্মহত্যার রূপ দেয়। 127 00:12:36,305 --> 00:12:38,805 এটাই তোমার ধারণা? 128 00:12:38,805 --> 00:12:39,675 আমি নিশ্চিত। 129 00:12:39,675 --> 00:12:43,015 তারমানে খুনি কে তুমি জানো। 130 00:12:43,755 --> 00:12:46,445 এই ফিল্ডে তুমি একজন প্রফেশনাল। 131 00:12:46,445 --> 00:12:49,155 তোমার মাথায় কেউ আছে, তাই না? 132 00:12:51,595 --> 00:12:53,715 আত্মহত্যা কিংবা দুর্ঘটনা, 133 00:12:53,715 --> 00:12:58,175 এই দুটোর রূপ দিতে না পারলে, প্রতিশোধ, আবেগ কিংবা বেইমানির রূপ দিতে হবে। 134 00:12:58,175 --> 00:13:04,235 অস্ত্রে নিজের ফিঙ্গারপ্রিন্ট না থাকলে, অন্যকে ফাঁসানো সহজ। 135 00:13:05,795 --> 00:13:08,615 এভাবেই ও কাজটা করেছে। 136 00:13:08,615 --> 00:13:12,975 শুনুন, বাঁচতে চাইলে, কেসটা থেকে দূরে থাকুন। 137 00:13:12,975 --> 00:13:18,995 ও এমন কেউ না যে ছোটখাটো কয়েকটা আঘাত দিয়ে ভাগবে। 138 00:13:39,855 --> 00:13:44,205 জং-দে গুরু মারা গেছে। 139 00:13:48,865 --> 00:13:51,195 হিউন-উ'ও মারা গেছে। 140 00:13:52,715 --> 00:13:55,705 অনেকদিন পর, তে-সু। 141 00:14:02,675 --> 00:14:08,405 জং-সক কোথায়? 142 00:14:08,405 --> 00:14:12,225 জং-সক মেরেছে ভাবছো? 143 00:14:12,225 --> 00:14:13,725 আমিও জানি না। 144 00:14:13,725 --> 00:14:16,065 ওর সাথে অনেকদিন দেখা হয়নি। 145 00:14:16,065 --> 00:14:21,455 সব কাজ আপনার হাত হয়েই যায়। 146 00:14:21,455 --> 00:14:26,125 তাই ওরা কী করছে, কোথায় যাচ্ছে, সব আপনার নখদর্পণে। 147 00:14:26,125 --> 00:14:29,355 না জানার ভান করবেন না। 148 00:14:29,355 --> 00:14:31,225 জং-সক এখন কোথায়? 149 00:14:31,225 --> 00:14:35,785 পানি পানির জায়গায় থাকবে, এক সমস্যা অন্য সমস্যার জায়গা নেবে। 150 00:14:35,785 --> 00:14:38,645 এভাবেই পৃথিবী চলে। 151 00:14:38,645 --> 00:14:41,025 ডেলিভারিম্যান পাল্টেছে। 152 00:14:41,035 --> 00:14:42,975 কে সে? 153 00:14:42,975 --> 00:14:46,305 নতুন ডেলিভারিম্যানটা কে? 154 00:14:48,805 --> 00:14:50,525 কিম দো-সিক। 155 00:14:50,525 --> 00:14:54,555 বয়স কম, তাই মাথা বেশ চালু। 156 00:14:54,555 --> 00:14:58,625 টার্গেটের সাথে কিলারের ভালোই ম্যাচ করাতে পারে। 157 00:14:58,625 --> 00:15:04,825 কোনো সমস্যা হলে, দ্রুত কিলার বদলেও দিতে পারে। 158 00:15:10,105 --> 00:15:12,905 কোথায় পাবো? 159 00:15:12,905 --> 00:15:15,245 এই কিম দো-সিক হারামীকে? 160 00:15:23,865 --> 00:15:28,705 আপাতদৃষ্টিতে খুনের কোনো শারীরিক প্রমাণ নেই। 161 00:15:28,705 --> 00:15:34,745 ফরেনসিক কর্মীদের মতো তল্লাশি চালাতে হচ্ছে, শালার। 162 00:16:06,985 --> 00:16:11,265 ও দেশ ছাড়তে চাচ্ছিল নাকি? কী এসব? 163 00:16:11,265 --> 00:16:13,985 ওটা নিয়ে আসতে পারবে? 164 00:16:29,095 --> 00:16:30,965 এ বাসায় কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। 165 00:16:30,965 --> 00:16:33,795 রিমোটে পর্যন্ত নেই। 166 00:16:35,495 --> 00:16:39,075 বাসা থেকে নিজের সব চিহ্ন মুছে ফেলেছি মানে 167 00:16:39,075 --> 00:16:44,825 কেউ যাতে জানতে না পারে এখানে আমি থাকতাম। 168 00:16:44,825 --> 00:16:47,105 এছাড়াও 169 00:16:48,295 --> 00:16:51,845 কেউ আমার পিছে লেগেছে। 170 00:16:54,085 --> 00:16:57,405 লুমিনল। লুমিনল আছে না? 171 00:17:06,365 --> 00:17:07,825 [ জুং তে-সু ] 172 00:17:17,085 --> 00:17:18,965 হ্যাঁ। 173 00:17:28,105 --> 00:17:30,025 [ জুং তে-সু ] 174 00:19:37,495 --> 00:19:38,545 কিছু পেয়েছেন? 175 00:19:38,545 --> 00:19:44,505 হ্যাঁ! এখানে অনেক রক্ত ছিল। 176 00:19:44,505 --> 00:19:46,375 হিউন-উ এর আর কোনো জখম ছিল না, তাই না? 177 00:19:46,375 --> 00:19:49,065 এর মানে জুং তে-সুর কথা ঠিক? 178 00:19:49,065 --> 00:19:50,895 তে-সু ঠিক বলেছে। 179 00:19:50,895 --> 00:19:53,905 হিউন-উ আত্মহত্যা করেনি। খুন হয়েছে। 180 00:19:53,905 --> 00:19:58,355 পার্কিং লটের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। 181 00:19:58,355 --> 00:20:00,125 হিউন-উ এর সম্ভাব্য মৃত্যুর সময়, 182 00:20:00,125 --> 00:20:03,825 একটা গাড়ি বেরিয়ে গিয়েছিল যেটা ট্রেস করা যায়নি। 183 00:20:03,825 --> 00:20:06,855 ড্রাইভার? ড্রাইভারের চেহারা দেখা গেছে? 184 00:20:06,865 --> 00:20:08,195 না। 185 00:20:08,195 --> 00:20:12,485 রেজুলেশন আর দূরত্বের কারণে পরিষ্কার দেখা যায়নি। 186 00:20:12,485 --> 00:20:15,225 তবে গাড়িতে কয়জন ছিল দেখা গেছে। 187 00:20:15,225 --> 00:20:16,765 কয়জন ছিল? 188 00:20:16,765 --> 00:20:19,565 ড্রাইভার সিট, প্যাসেঞ্জার সিট, আর ব্যাক সিট। 189 00:20:19,565 --> 00:20:21,495 মোট তিনজন। 190 00:20:21,495 --> 00:20:28,195 তাহলে লিম জং-দে আর উ হিউন-উকে দুজন আলাদা লোক মেরেছে। 191 00:20:28,195 --> 00:20:31,455 কেসটা সলভ্ করা সহজ হবে না। 192 00:20:31,455 --> 00:20:36,175 রক্ত পরীক্ষার টিমকে খবর দিচ্ছি। 193 00:20:36,205 --> 00:20:38,055 আচ্ছা। 194 00:20:59,225 --> 00:21:01,755 আরে, থাম এবার। 195 00:21:01,755 --> 00:21:04,705 উ হিউন-উ আর লিম জং-দে যাওয়ার পর একটা মাছিও ঢুকেনি। 196 00:21:04,705 --> 00:21:07,425 তবুও কেন দেখছিস? 197 00:21:07,425 --> 00:21:10,505 চোখ নষ্ট করে ফেলবি। আর দেখিস না। 198 00:21:10,505 --> 00:21:14,555 হিউন-উ হয়তো লিম জং-দে'কে মেরে আত্মহত্যা করেছে। 199 00:21:14,555 --> 00:21:18,745 শুধু তে-সুর কথা শুনে এসব কেন করছি আমরা? 200 00:21:18,745 --> 00:21:21,125 সেটা সম্ভব। 201 00:21:23,995 --> 00:21:28,015 কারণ ছোরা সবসময় পেছন থেকেই মারা হয়। 202 00:21:30,725 --> 00:21:33,255 উং-ছুল, 203 00:21:33,255 --> 00:21:36,335 ছোরা সবসময় পেছন থেকেই মারা হয়। 204 00:21:36,335 --> 00:21:38,145 কথাটা মনে রাখিস। 205 00:21:42,305 --> 00:21:44,925 কী বলতে চাচ্ছিস? 206 00:21:47,275 --> 00:21:48,535 সেটাই। 207 00:21:48,535 --> 00:21:51,895 বিশ্বস্ত লোকই পেছন থেকে ছোরা মারতে পারে। 208 00:21:52,725 --> 00:21:56,455 কাউকে এভাবে খারাপ বানিয়ে দিস না। 209 00:21:56,455 --> 00:22:01,965 এভাবে অন্যের ব্যাপারে নাক গলাবি না। নয়তো মেরে ফেলবো একদম। 210 00:22:01,965 --> 00:22:04,995 তাহলে তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। 211 00:22:04,995 --> 00:22:08,665 আমাকে কে মারতে বলেছে? 212 00:22:08,665 --> 00:22:10,695 জিজ্ঞেস করো। 213 00:22:15,855 --> 00:22:17,445 জানি না। যা ইচ্ছা কর। 214 00:22:17,445 --> 00:22:20,375 শালা বজ্জাত। 215 00:22:45,065 --> 00:22:47,095 কে? 216 00:22:58,165 --> 00:23:00,555 লি দু-কোয়াং পাঠিয়েছে? 217 00:23:23,285 --> 00:23:25,925 আমিই জিজ্ঞেস করবো। 218 00:23:32,025 --> 00:23:36,145 জুং-মুন, আমাকে সামলাতে দে। 219 00:24:25,055 --> 00:24:31,255 যত নিষ্ঠুরভাবে সম্ভব ওকে মারুন। 220 00:24:47,095 --> 00:24:50,885 সোনা, ঘুমিয়ে পড়োনি তো? 221 00:24:55,355 --> 00:24:57,225 তুই... 222 00:24:58,485 --> 00:25:00,895 কিম দো-সিক? 223 00:25:16,945 --> 00:25:20,255 এই! তুই এখানে থাক। 224 00:25:21,435 --> 00:25:25,355 তুই গেলে, কোনো কাজ হবে না। 225 00:25:26,315 --> 00:25:29,255 ভাবিস না। আমাকে দেখতে দে। 226 00:25:39,885 --> 00:25:42,985 আগে তোকে চিনতাম না বলে একটা প্রশ্ন ছিল। 227 00:25:42,985 --> 00:25:46,425 এখন যেহেতু চিনি তাই প্রশ্নও একটু বেশি। 228 00:25:46,425 --> 00:25:48,655 একটা একটা করে জিজ্ঞেস করবো। 229 00:25:48,655 --> 00:25:51,445 ঠিকঠাক উত্তর না দিলে, 230 00:25:51,445 --> 00:25:54,215 তোর কপালে এটা আছে। 231 00:26:07,935 --> 00:26:11,525 লি জুং-মুনকে মারার কাজ নিয়ে আমার কাছে আসার কথা মনে আছে? 232 00:26:13,515 --> 00:26:17,985 এই কেসের সাথে সেটার কী সম্পর্ক? 233 00:26:17,985 --> 00:26:22,425 দুই সপ্তাহ আগে আমার কাছে একজন লোক আসে। 234 00:26:22,425 --> 00:26:27,785 লি জুং-মুনকে মারতে বলে আমাকে। 235 00:26:27,785 --> 00:26:31,315 তিনগুণ টাকা দিবে বলে, 236 00:26:31,315 --> 00:26:34,235 এমনকি কিলারও বেছে রেখেছে। 237 00:26:34,235 --> 00:26:36,995 বলে কিলারটা সেরা। 238 00:26:36,995 --> 00:26:40,655 তাই কাজটা সহজে হয়ে যাবে। 239 00:26:40,655 --> 00:26:43,225 কে সেই কিলার? 240 00:26:43,225 --> 00:26:45,395 বুড়ো? 241 00:26:45,395 --> 00:26:46,135 হিউন-উ? 242 00:26:46,135 --> 00:26:47,645 না। 243 00:26:47,705 --> 00:26:49,005 তুমি। 244 00:26:49,005 --> 00:26:53,195 তুমি, জুং তে-সু। তোমাকে চেয়েছিল সে। 245 00:27:04,665 --> 00:27:06,945 কী দেখিস? কাজ কর। 246 00:27:06,945 --> 00:27:09,945 ভাই, কথা আছে! 247 00:27:09,945 --> 00:27:11,835 উনি নেই। 248 00:27:11,835 --> 00:27:13,825 সর শালা। 249 00:27:22,155 --> 00:27:24,125 থাম। 250 00:27:30,375 --> 00:27:33,655 ওই লোক আমাকে চেয়েছিল? 251 00:27:33,655 --> 00:27:34,385 কেন? 252 00:27:34,425 --> 00:27:37,035 আমি কীভাবে জানবো? 253 00:27:37,035 --> 00:27:40,065 তোমাকে চেয়েছিল, 254 00:27:40,065 --> 00:27:43,065 তাই তোমার কাছে গিয়েছিলাম। 255 00:27:43,065 --> 00:27:45,305 কিন্তু তুমি না করে দাও, 256 00:27:45,305 --> 00:27:48,385 তাই তাকে অন্য কিলারের ব্যবস্থা করে দিই। 257 00:27:48,385 --> 00:27:51,295 আর কিছু করিনি! সত্যি বলছি! 258 00:27:51,325 --> 00:27:54,905 কাকে দিয়েছিলি? 259 00:27:57,225 --> 00:27:59,355 পার্ক জং-সক? 260 00:28:01,365 --> 00:28:04,005 আমার মতে... 261 00:28:04,005 --> 00:28:05,695 তুমি সেরা নও। 262 00:28:05,695 --> 00:28:07,955 ও সেরা। 263 00:28:07,955 --> 00:28:12,695 মি. লিম আর হিউন-উ'কে পার্ক জং-সক মেরেছে। 264 00:28:12,695 --> 00:28:14,315 সেটা কেন মনে হয়? 265 00:28:14,315 --> 00:28:16,785 মি. লিম কীভাবে মরেছে জানো না? 266 00:28:16,785 --> 00:28:20,945 আমার পরিচিত কিলারদের মধ্যে 267 00:28:20,945 --> 00:28:23,715 একমাত্র পার্ক জং-সকই ওভাবে ছুরি চালায়। 268 00:28:23,715 --> 00:28:25,435 - তাছাড়া কলটা! - কল? 269 00:28:25,435 --> 00:28:29,545 মি. লিম কীভাবে জানি জানতে পেরে আমাকে সেদিন রাতে কল দেয়। 270 00:28:29,545 --> 00:28:32,395 খুব রেগে ছিল। 271 00:28:32,395 --> 00:28:34,415 কে? 272 00:28:34,415 --> 00:28:36,545 কে?! 273 00:28:36,545 --> 00:28:37,615 তারপর? 274 00:28:37,615 --> 00:28:41,725 ওনাকে পার্ক জং-সকের কথা বলেছিলাম। 275 00:28:41,725 --> 00:28:45,755 আর তারপরই, মি. লিম মারা যায়। 276 00:28:45,795 --> 00:28:47,025 এবার বুঝেছো? 277 00:28:47,025 --> 00:28:49,865 জানি না তুমি কতটা দক্ষ, 278 00:28:49,865 --> 00:28:52,325 কিন্তু জানের মায়া থাকলে, ব্যাপারটা ভুলে যাও। 279 00:28:52,325 --> 00:28:56,575 পার্ক জং-সককে খেপিয়ে মৃত্যু ডেকে এনো না। 280 00:28:56,575 --> 00:29:00,715 লি জুং-মুন মরলে, আর কাউকে মরতে হবে না। 281 00:29:00,715 --> 00:29:04,625 লি জুং-মুন মরলে সব শেষ হবে। 282 00:29:04,625 --> 00:29:06,775 তাই... 283 00:29:06,775 --> 00:29:10,255 জং-সকের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। 284 00:29:14,665 --> 00:29:16,745 এমনটাই বলছিস? 285 00:29:16,745 --> 00:29:22,285 লি জুং-মুন এমনিতেও মরবে। 286 00:29:22,285 --> 00:29:27,575 তবে ওকে বাঁচাতে চাইলে, 287 00:29:28,565 --> 00:29:32,355 লি জুং-মুনকে কখনো একা ছেড়ো না। 288 00:29:35,325 --> 00:29:38,725 লি জুং-মুনকে কে মারতে বলেছে? 289 00:29:38,725 --> 00:29:39,775 কী বলছিস? 290 00:29:39,775 --> 00:29:42,455 ওকে মারতে লোক পাঠিয়েছেন। 291 00:29:42,455 --> 00:29:44,305 ও আপনার জীবন বাঁচিয়েছিল। 292 00:29:44,305 --> 00:29:47,275 ওকে মারতে বলা হারামীটা কি এতই ভয়ঙ্কর? 293 00:29:47,275 --> 00:29:49,285 উং-ছুল, 294 00:29:49,285 --> 00:29:52,765 বিশ্বাস কর বা না-ই কর, 295 00:29:52,765 --> 00:29:55,345 আমি কাউকে পাঠাইনি। 296 00:29:55,345 --> 00:29:56,925 ব্যাপারটা থেকে সরে দাঁড়িয়েছি। 297 00:29:56,925 --> 00:29:58,995 কী? 298 00:29:59,005 --> 00:30:01,775 তাহলে... 299 00:30:02,665 --> 00:30:05,915 পার্ক জং-সক জানে ওকে কখন একা পাবে। 300 00:30:05,915 --> 00:30:09,775 এমনকি সাথে কেউ থাকলেও, তাকে আলাদা করে দিয়ে 301 00:30:09,775 --> 00:30:13,905 ওকে মেরে দিবে। শুধু খোদা জানবে সেটা। 302 00:31:04,675 --> 00:31:07,915 নার্স! HR আর BP লো। IP রেডি করো। 303 00:31:07,915 --> 00:31:09,445 জি। 304 00:31:31,575 --> 00:31:35,755 ফুসফুস থেকে ৩ সে.মি. দূরে। 305 00:31:35,755 --> 00:31:38,185 উং-ছুলের কাছ থেকে শুনেছি। 306 00:31:38,185 --> 00:31:40,945 লি দু-কোয়াংকে কেউ বলেছিল ওকে মারতে। 307 00:31:40,945 --> 00:31:45,485 কিন্তু আমার মনে হয় না লি দু-কোয়াং এর লোক এভাবে ছোরা মারতে জানে। 308 00:31:45,485 --> 00:31:49,025 ক্ষত দেখলে বুঝতে পারবে। 309 00:31:49,025 --> 00:31:55,935 যেভাবে ছুরি ধরে শরীরে মেরেছে এটা কোনো রাস্তার মাস্তান নয়। 310 00:31:56,805 --> 00:31:58,655 খুব তীক্ষ্ণভাবে ছুরি ঢুকেছে। 311 00:31:58,655 --> 00:32:02,325 সিনে জুং-মুনকে মারা ছুরিটা পাওয়া গেছে। 312 00:32:02,325 --> 00:32:06,225 ওটায় উং-ছুলের ফিঙ্গারপ্রিন্ট ছিল। 313 00:32:06,225 --> 00:32:08,375 জুং-মুন সিনে মারা গেলে, 314 00:32:08,375 --> 00:32:13,555 উং-ছুল খুনের দায়ে ফেঁসে যেতো। 315 00:32:21,275 --> 00:32:26,265 একদম একই, তাই না? এটা আর তোমার বুড়োর কেসটা। 316 00:32:27,345 --> 00:32:32,405 জুং-মুনকে ছোরা কে মেরেছে তুমি জানো, তাই না? 317 00:32:34,115 --> 00:32:40,015 ওই কেস আর জুং-মুন, কীভাবে সম্পর্কিত? 318 00:32:45,285 --> 00:32:48,445 লি জুং-মুনকে মারার কাজটা... 319 00:32:49,605 --> 00:32:52,105 আমার কাছেও এসেছিল। 320 00:32:53,795 --> 00:32:57,195 কে? কে মারতে বলেছিল? 321 00:32:57,195 --> 00:32:59,375 জানি না। 322 00:32:59,375 --> 00:33:01,745 তবে... 323 00:33:01,745 --> 00:33:04,215 কে জানে সেটা জানি। 324 00:33:19,865 --> 00:33:23,205 এটা হলো কীভাবে? 325 00:33:23,225 --> 00:33:25,585 কোন হাসপাতাল? 326 00:33:25,585 --> 00:33:27,965 ওকে, এক্ষুণি আসছি। 327 00:33:31,925 --> 00:33:34,365 খুলে দাও। 328 00:33:35,575 --> 00:33:39,465 ওভারডোজ... আত্মহত্যা। 329 00:33:50,615 --> 00:33:54,525 বলেছিলেন লি জুং-মুন সিনে মারা গেলে, 330 00:33:54,525 --> 00:33:57,215 পার্ক উং-ছুল খুনের দায়ে গ্রেফতার হতো? 331 00:33:57,215 --> 00:33:59,755 তাহলে কেসটা ক্লোজ হয়ে যেত, 332 00:33:59,755 --> 00:34:04,785 আর লি জুং-মুনের কাছের মানুষজন সারাজীবন 333 00:34:04,785 --> 00:34:09,495 ভুল লোককে দোষারোপ করে যেত। 334 00:34:14,495 --> 00:34:16,925 আর কোনো উপায় নেই। নিজে গিয়ে দেখা করতে হবে। 335 00:34:16,925 --> 00:34:19,025 কার সাথে? 336 00:34:19,075 --> 00:34:23,795 হারামজাদাটার সাথে। শালাও নিশ্চয়ই এটা শেষ করতে চায়। 337 00:34:23,795 --> 00:34:26,145 লি জুং-মুনকে দেখে রাখবেন। 338 00:34:50,785 --> 00:34:54,875 তোকে বহুবার বলেছি, সু-ছল। 339 00:34:56,465 --> 00:35:00,335 ফাঁসির আত্মহত্যা সাজাতে গেলে, 340 00:35:00,335 --> 00:35:05,595 কণ্ঠমণি বরাবর দড়ি রাখতে। 341 00:35:07,635 --> 00:35:11,545 এতে কণ্ঠমণি নড়ে গিয়ে পেশীর মাঝে আটকে যাবে, 342 00:35:11,545 --> 00:35:13,015 যার ফলে শ্বাস নিতে পারবে না। 343 00:35:13,015 --> 00:35:21,325 আর হার্টবিট তাড়াতাড়ি বন্ধ হবে, এতে মারতে খুব বেশি কষ্ট করতে হবে না। 344 00:35:21,325 --> 00:35:23,315 বলিনি? 345 00:35:34,645 --> 00:35:38,705 এভাবে হিউন-উ'কে তোর মারা উচিত ছিল। 346 00:35:40,565 --> 00:35:43,065 আর লি জুং-মুন হারামী... 347 00:35:43,065 --> 00:35:45,405 ওর কথা বাদ দে। 348 00:35:45,405 --> 00:35:47,205 সু-ছল... 349 00:35:47,205 --> 00:35:50,475 যেভাবে তোর মারা উচিত ছিল সেভাবেই তোকে মেরেছি। 350 00:35:50,475 --> 00:35:53,535 তোর অন্ত্যেষ্টিক্রিয়ায় যথেষ্ট পরিমাণে ডোনেট করবো। 351 00:35:53,535 --> 00:35:58,445 তোর মাকে বড় করে একটা ঝাপ্পিও দেবো। 352 00:36:01,415 --> 00:36:06,395 আজকে রক্তের গঙ্গা বইবে। 353 00:36:27,285 --> 00:36:28,425 ৩ 354 00:36:28,425 --> 00:36:29,495 ৬ 355 00:36:29,495 --> 00:36:30,485 ৫ 356 00:36:30,485 --> 00:36:31,695 ৩ 357 00:36:31,695 --> 00:36:32,805 ৫ 358 00:36:32,805 --> 00:36:34,155 ১ 359 00:36:41,225 --> 00:36:43,795 ৩৬° উত্তর অক্ষাংশ, ৫৩ মিনিট ৫১.৫ সেকেন্ড। 360 00:36:43,795 --> 00:36:48,275 ১২৬° পূর্ব দ্রাঘিমাংশ, ৪৯ মিনিট ৪৩.৭ সেকেন্ড। 361 00:37:17,505 --> 00:37:21,125 অনেকদিন পর, জুং তে-সু। 362 00:37:22,655 --> 00:37:25,955 লি জুং-মুনকে কে মারতে বলেছে? 363 00:37:26,695 --> 00:37:29,495 সোজা কাজের কথায় চলে গেলি? 364 00:37:29,495 --> 00:37:34,325 বন্ধুর সাথে একটু খোশগল্প করবি না? 365 00:37:34,325 --> 00:37:35,325 কে বলেছে? 366 00:37:35,325 --> 00:37:36,685 জানি না। 367 00:37:36,705 --> 00:37:40,095 কিম দো-সিকের কাছ থেকে ডেলিভারিটা পেলাম জাস্ট। 368 00:37:40,095 --> 00:37:45,105 আমাদের কাছে শুধু কাজ আসে ক্লায়েন্টের সাথে দেখা হয় না। 369 00:37:45,105 --> 00:37:47,445 তুইও তো জানিস। 370 00:37:47,445 --> 00:37:49,235 তুই... 371 00:37:49,975 --> 00:37:54,175 লি জুং-মুনকে মারতে পারবি না। 372 00:37:54,175 --> 00:37:58,395 ওর সাথে তুই থাকলে পারবো না অবশ্য। 373 00:37:58,395 --> 00:38:02,425 কিন্তু তুই তো এখন আমার সাথে। 374 00:38:02,425 --> 00:38:06,865 ভেবেছিস দেখা করতে চেয়ে তোকে ডেকেছি? 375 00:38:06,865 --> 00:38:11,615 ওই লি জুং-মুন শালা মরবে। 376 00:38:12,805 --> 00:38:14,805 না, দাঁড়া। 377 00:38:14,805 --> 00:38:18,035 এতক্ষণে হয়তো মরেও গেছে। 378 00:38:37,515 --> 00:38:41,675 ওদের তোর চোখে লাগে না? 379 00:38:41,675 --> 00:38:46,735 একটা বুড়ো ডিটেকটিভ, একটা বাচাল মেয়ে। 380 00:38:46,735 --> 00:38:50,505 আর শুধু ঘুষি মারতে পারে এমন একটা মাস্তান, 381 00:38:52,885 --> 00:38:54,545 এদের চোখে লাগবে? 382 00:38:54,545 --> 00:38:56,925 ঠিক বলেছিস। 383 00:38:56,925 --> 00:38:59,135 কিন্তু... 384 00:39:00,295 --> 00:39:03,005 একটা জিনিস তুই জানিস না। 385 00:39:07,125 --> 00:39:08,035 কে তুই? 386 00:39:08,035 --> 00:39:10,735 আমি কয়েকবার খাওয়ায় জানি। 387 00:39:10,735 --> 00:39:14,325 তুইও খেলে জানতে পারবি... 388 00:39:14,325 --> 00:39:17,105 ওর ঘুষিতে কত জোর। 389 00:39:49,915 --> 00:39:52,065 কুত্তার বা... 390 00:39:53,545 --> 00:39:55,675 ঘুমাচ্ছিস? 391 00:39:55,675 --> 00:39:58,055 হাঁপিয়ে গেলাম শালা। 392 00:40:03,065 --> 00:40:08,065 বুড়ো আর হিউন-উ'কে কেন মেরেছিস? 393 00:40:08,065 --> 00:40:11,605 কিম দো-সিক শালায় বোধহয় তোকে সব বলেনি? 394 00:40:11,605 --> 00:40:16,255 ভেবেছিলাম ব্যবসা নীতি অগ্রাহ্য করেও সব বলেছে। 395 00:40:16,255 --> 00:40:18,715 তাহলে তো ওকে মারার দরকার ছিল না। 396 00:40:18,715 --> 00:40:20,155 কী বলতে চাস? 397 00:40:20,155 --> 00:40:25,115 লি জুং-মুনকে মারার কাজটা তুই নিসনি। 398 00:40:25,115 --> 00:40:28,325 আসলে, আরও একটা শর্ত ছিল। 399 00:40:28,325 --> 00:40:31,525 কাজটা তুই না নিলে, 400 00:40:31,525 --> 00:40:34,385 তোকেও মেরে ফেলতে হবে। 401 00:40:36,795 --> 00:40:39,895 আর সেজন্যই... 402 00:40:41,715 --> 00:40:44,705 কাজটা আমি নিয়েছি, তে-সু। 403 00:40:49,685 --> 00:40:53,845 লিম জং-দে তোর জন্য মরেছে। 404 00:40:53,845 --> 00:40:58,795 তোকে যে মারবো সেটা জেনে গিয়েছিল, 405 00:40:58,795 --> 00:41:02,695 তাই তোকে বাঁচাতে আমাকে মারতে চেয়েছিল। 406 00:41:04,115 --> 00:41:07,025 ও কিছু করার আগে 407 00:41:07,025 --> 00:41:11,725 ওকে আমাদের মারতে হবে। 408 00:41:11,725 --> 00:41:15,655 সেজন্যই সে মরেছে। 409 00:41:17,715 --> 00:41:19,985 শুরু করা যাক। 410 00:41:39,165 --> 00:41:42,445 বন্দুক বের করতে ২ সেকেন্ড, বিশানা লাগাতে ১ সেকেন্ড, 411 00:41:42,445 --> 00:41:44,915 ট্রিগার টানতে ০.৫ সেকেন্ড। 412 00:41:44,915 --> 00:41:47,925 টোটাল ৩.৫ সেকেন্ড। 413 00:41:47,925 --> 00:41:50,745 তুই দ্রুত? 414 00:41:50,745 --> 00:41:52,875 নাকি আমি দ্রুত? 415 00:41:53,855 --> 00:41:58,365 ভেবে দেখ। পা দুটো থাকলেও জীবন কিন্তু একটা। 416 00:41:58,365 --> 00:42:01,705 তোর সামনে বিয়ে, ছোটভাই। 417 00:42:01,705 --> 00:42:04,485 বিয়ের দিনও ঠিক করে রেখেছিস। 418 00:42:13,745 --> 00:42:16,095 আর হিউন-উ? 419 00:42:17,395 --> 00:42:19,985 ওকেও মারার দরকার ছিল? 420 00:42:21,335 --> 00:42:25,595 ছুরির জন্য ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওকে খুনি বানিয়ে 421 00:42:25,595 --> 00:42:28,005 আত্মহত্যা করেছে দেখানোর জন্য? 422 00:42:28,005 --> 00:42:30,845 ওর সাথে দেখা হয়েছে। 423 00:42:30,845 --> 00:42:33,345 নিখুঁতভাবে ওকে মেরে ফেলো।। 424 00:42:35,295 --> 00:42:38,735 বিয়ের কথা জানতি? 425 00:42:38,735 --> 00:42:42,215 হিউন-উর সাথে আমার কিছু ছিল না। 426 00:42:42,215 --> 00:42:46,475 মারাই তো আমাদের কাজ। 427 00:42:46,475 --> 00:42:51,125 মেয়েটার জন্য দুঃখ হয়। 428 00:42:52,045 --> 00:42:53,945 দুঃখ? 429 00:42:56,865 --> 00:42:58,595 হিউন-উ... 430 00:43:00,015 --> 00:43:02,725 আমাদের ভাইয়ের মতো ছিল। 431 00:43:02,725 --> 00:43:05,145 বুড়োটা আমাদের মানুষ করেছিল। 432 00:43:05,145 --> 00:43:08,145 এমন লোকদের মেরেছিস! 433 00:43:09,405 --> 00:43:11,195 কিন্তু... 434 00:43:12,525 --> 00:43:15,365 এত সহজে কীভাবে বলছিস, জং-সক? 435 00:43:15,365 --> 00:43:18,495 বুড়োটা সবসময় কী বলতো মনে আছে? 436 00:43:18,495 --> 00:43:24,015 তুই, আমি আর হিউন-উ যখন ওনার কাজ করতাম, 437 00:43:24,015 --> 00:43:27,245 উনি সবসময় বলতেন... 438 00:43:27,245 --> 00:43:29,485 হ্যাঁ, 439 00:43:29,485 --> 00:43:31,235 মারা সহজ... 440 00:43:31,235 --> 00:43:34,245 মারা সহজ... 441 00:43:34,245 --> 00:43:36,815 কিন্তু অপরাধবোধ কঠিন। 442 00:43:37,995 --> 00:43:40,855 মনে রাখবে। 443 00:43:40,855 --> 00:43:43,825 জীবনকে সহজ করা যাক, তে-সু। 444 00:43:43,825 --> 00:43:46,575 কঠিন করিস না। 445 00:43:46,575 --> 00:43:48,395 ওকে? 446 00:43:50,135 --> 00:43:56,455 আমার মনে হয় সহজ করার মতো সময় আর নেই। 447 00:43:59,755 --> 00:44:01,735 মনে তো আছে? 448 00:44:01,735 --> 00:44:03,945 আমাদের আবার দেখা হলে, 449 00:44:03,945 --> 00:44:07,325 একজনকে যে মরতে হবে। 450 00:44:07,325 --> 00:44:10,455 হয় তুই নয় আমি... 451 00:44:10,455 --> 00:44:12,805 আমাদের মধ্যে একজন... 452 00:44:12,805 --> 00:44:14,595 আজকে মরবে। 453 00:46:06,845 --> 00:46:09,065 ছুরি ঘোরা। 454 00:46:10,325 --> 00:46:12,505 জলদি। 455 00:46:16,285 --> 00:46:18,435 ঘোরা! 456 00:46:19,905 --> 00:46:22,755 মেরে ফেল! জলদি! 457 00:46:26,805 --> 00:46:29,375 আমি আর... 458 00:46:29,375 --> 00:46:32,015 মানুষকে মারি না। 459 00:46:32,015 --> 00:46:34,415 না। 460 00:46:34,415 --> 00:46:36,755 মারতে পারি না। 461 00:46:46,195 --> 00:46:52,095 প্রিয়জন হারানোর ব্যথা বেদনা, 462 00:46:52,095 --> 00:46:58,485 কারো প্রিয়জনকে কেড়ে নেয়ার অপরাধবোধ কেমন আমি জানি। 463 00:46:59,955 --> 00:47:04,125 তাই আমি আর... 464 00:47:04,125 --> 00:47:07,495 মারতে পারি না। 465 00:47:10,845 --> 00:47:13,255 আর জং-সক, 466 00:47:16,125 --> 00:47:21,025 আমাকে যারা মনে রাখতো তারা সবাই চলে গেছে, 467 00:47:22,355 --> 00:47:24,795 মরে গেছে, 468 00:47:25,925 --> 00:47:28,425 তাই তুইও চলে গেলে, 469 00:47:28,425 --> 00:47:30,725 আমি বড়... 470 00:47:31,815 --> 00:47:34,055 একা হয়ে যাবো। 471 00:47:35,455 --> 00:47:40,025 আমাকে একা ফেলে যাস না প্লিজ। 472 00:47:40,025 --> 00:47:42,725 আমি না মরলে... 473 00:47:44,605 --> 00:47:47,175 তোকে আগে মারবো। 474 00:47:48,375 --> 00:47:51,385 তুই তৈরি তো? 475 00:47:55,625 --> 00:48:00,265 বুড়ো, হিউন-উ আর তুই... 476 00:48:01,855 --> 00:48:06,345 সবাই এভাবে বদলে গেলি? 477 00:48:06,345 --> 00:48:08,415 আমি এখনো... 478 00:48:08,415 --> 00:48:13,975 নর্দামায় আছি। এটাই আমার জীবন। 479 00:48:13,975 --> 00:48:20,465 কিন্তু তোরা কেন পালাতে চাচ্ছিস? 480 00:48:20,465 --> 00:48:22,315 কেন? 481 00:48:23,055 --> 00:48:24,985 কেন? 482 00:48:26,525 --> 00:48:28,805 কেন? 483 00:48:43,365 --> 00:48:46,845 কোনো মেয়ের দেখা পেয়েছিস নিশ্চয়ই। 484 00:48:46,845 --> 00:48:50,985 ওকে পেয়ে অনেক বদলে গেছিস। 485 00:48:55,065 --> 00:48:59,845 ওকে পেয়ে বদলাইনি। 486 00:49:01,885 --> 00:49:07,525 বদলেছি বলেই ওর দেখা পেয়েছি। 487 00:49:08,725 --> 00:49:11,515 তাই প্লিজ থামো, ভাই। 488 00:49:12,655 --> 00:49:17,025 থামো, প্লিজ। 489 00:49:17,025 --> 00:49:19,275 প্লিজ... 490 00:49:19,275 --> 00:49:22,115 প্লিজ, জং-সক ভাই! 491 00:49:27,045 --> 00:49:32,225 হাতে লাগা রক্ত মুছা যায়, 492 00:49:32,225 --> 00:49:35,975 কিন্তু মনে লাগা রক্ত, অপরাধবোধ... 493 00:49:35,975 --> 00:49:38,885 মুছা যায় না, জং-সক। 494 00:49:43,015 --> 00:49:45,885 চলে যা। 495 00:49:47,205 --> 00:49:50,185 দেরি করে ফেলেছি। 496 00:50:51,245 --> 00:50:55,795 ও খুব ভালো বাবা আর স্বামী ছিল, 497 00:50:55,795 --> 00:51:01,985 যে কখনো কাউকে দোষারোপ করতো না। 498 00:51:02,005 --> 00:51:07,605 ওর মতো মানুষকে কেন খুন করেছে? 499 00:51:08,965 --> 00:51:12,215 যে খুনিটা আপনার স্বামীকে খুন করেছে... 500 00:51:12,215 --> 00:51:17,175 সে খুনি যদি মন থেকে অনুতপ্ত হয়, 501 00:51:18,555 --> 00:51:23,435 তাকে আপনি ক্ষমা করে দিবেন? 502 00:51:25,455 --> 00:51:27,945 ক্ষমা... 503 00:51:29,535 --> 00:51:34,375 ভুলের জন্য করা যায়। 504 00:51:35,935 --> 00:51:37,995 খুন... 505 00:51:39,825 --> 00:51:42,995 ভুল নয়। 506 00:51:42,995 --> 00:51:45,505 অপরাধ। 507 00:51:45,505 --> 00:51:48,325 ওই লোককে কখনো... 508 00:51:48,325 --> 00:51:51,435 ক্ষমা করতে পারবো না। 509 00:51:51,435 --> 00:51:53,255 কখনোই না। 510 00:52:00,875 --> 00:52:03,335 ডিটেকটিভ জুং? 511 00:52:06,895 --> 00:52:09,795 কী মনে করে এলেন? 512 00:52:12,835 --> 00:52:17,055 কোথাও লেগেছে আপনার? রক্ত... 513 00:52:17,955 --> 00:52:21,475 কোথাও গিয়েছিলেন? 514 00:52:21,475 --> 00:52:25,155 ব্যাংক থেকে আসছি... 515 00:52:26,465 --> 00:52:30,525 ও, হ্যাঁ। জিজ্ঞেস করেছিলেন 516 00:52:30,525 --> 00:52:34,645 মাসে $১,০০০ পাই কিনা? 517 00:52:35,555 --> 00:52:40,295 একজন সমাজকর্মী এসেছিলেন। 518 00:52:40,295 --> 00:52:43,295 বলে গেলেন 519 00:52:43,295 --> 00:52:47,845 আমার নামে একটা ব্যাংক একাউন্ট আছে যেটায় প্রতি মাসে $১,০০০ জমা হয়। 520 00:52:47,845 --> 00:52:52,705 জিজ্ঞেস করলেন টাকা তুলছি না কেন। 521 00:52:52,705 --> 00:52:57,795 ২ বছর ধরে সত্যি সত্যি টাকা জমা হয়েছে। 522 00:52:57,795 --> 00:53:03,115 ব্যাংক আমাকে নোটিশ পাঠায়, 523 00:53:03,115 --> 00:53:06,645 কিন্তু আমার আগের ঠিকানায় পাঠিয়েছিল। 524 00:53:13,615 --> 00:53:15,705 মিস. সুন-জুং। 525 00:53:26,745 --> 00:53:29,385 বলুন, ডিটেকটিভ জুং। 526 00:53:32,845 --> 00:53:34,785 থাক। 527 00:53:36,295 --> 00:53:39,035 বোধহয় এখনো অনেকদূর যেতে হবে আমাকে। 528 00:53:41,205 --> 00:53:43,335 স্যরি। 529 00:53:46,175 --> 00:53:49,255 এখন বুঝতে পারছি প্রিয়জন হারানোর যন্ত্রণা, 530 00:53:51,035 --> 00:53:53,675 বুঝতে পারছি... 531 00:53:55,755 --> 00:53:58,415 একাকীত্বের যন্ত্রণা। 532 00:54:00,315 --> 00:54:02,465 ভীষণ স্যরি। 533 00:54:03,415 --> 00:54:05,525 স্যরি। 534 00:55:51,345 --> 00:55:53,965 প্রথম ভয়েস মেসেজ। 535 00:55:53,965 --> 00:55:56,135 ফোন ধরছেন না কেন? 536 00:55:56,135 --> 00:55:58,175 কিছু হয়নি তো? 537 00:55:58,215 --> 00:56:00,935 যাকগে, লোকটার কথা মনে আছে? 538 00:56:00,935 --> 00:56:03,305 জু জুং-খুক নামের লোকটার কথা। 539 00:56:03,305 --> 00:56:06,675 ওকে খুঁজে পেয়েছি। ঠিকানা হলো... 540 00:57:11,605 --> 00:57:13,645 কে রে তোরা? 541 00:57:17,355 --> 00:57:22,115 আমার পিছে লেগেছিস কেন? 542 00:57:22,115 --> 00:57:25,655 মি. কিম পাঠিয়েছে? হ্যাঁ? 543 00:57:25,655 --> 00:57:30,225 আমার কাছে টাকা নেই! তবুও কেন...! 544 00:57:43,355 --> 00:57:45,775 চিনতে পেরেছো? 545 00:57:46,835 --> 00:57:48,585 তুমি। 546 00:57:49,255 --> 00:57:54,835 জীবনে এমন কাউকে দেখিনি যে নিজের উপরই নজর রাখাতে চায়। 547 00:57:54,835 --> 00:57:57,925 ভাববেন না, ভালোভাবে রেকর্ড করবো। 548 00:57:57,925 --> 00:58:00,755 দেখবো... 549 00:58:00,755 --> 00:58:05,525 আপনি সত্যিই কাউকে মারতে পারেন কি পারেন না। 550 00:58:21,295 --> 00:58:24,365 ২ বছর হয়ে গেল... 551 00:58:24,365 --> 00:58:27,055 আমার এখানে আসার... 552 00:58:27,055 --> 00:58:29,585 কারণ তো তুমি জানো? 553 00:58:30,575 --> 00:58:35,155 তুমি খুনি নাকি খুনি না সেটা জানতে চেয়েছিলে না? 554 00:58:35,155 --> 00:58:39,885 তোমার পিছু নিয়ে, আমি সত্যিই দেখেছিলাম। 555 00:58:39,885 --> 00:58:46,665 আমিই বোধহয় তোমার চেয়েও বেশি ভালোভাবে জানি। 556 00:58:49,025 --> 00:58:50,775 তো... 557 00:58:51,805 --> 00:58:54,085 কী দেখেছিলে? 558 00:58:54,915 --> 00:58:59,705 জানি না মানতে পারবে কিনা। 559 00:59:00,685 --> 00:59:03,855 লি জুং-মুন, তুমি সত্যিই খুনি। 560 00:59:11,765 --> 00:59:14,485 করছে কী? 561 00:59:20,455 --> 00:59:23,425 ওদের তুমিই মেরেছিলে। 562 00:59:23,425 --> 00:59:28,145 হোয়াইয়নদং সিরিয়াল মার্ডারের খুনি... 563 00:59:28,145 --> 00:59:30,685 তুমি, লি জুং-মুন। 564 00:59:50,595 --> 01:00:01,095 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 565 01:00:01,095 --> 01:00:04,595 BAD GUYS