1 00:00:01,435 --> 00:00:04,215 BAD GUYS 2 00:00:05,655 --> 00:00:22,075 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 3 00:00:27,275 --> 00:00:32,225 BAD GUYS 4 00:00:43,195 --> 00:02:33,875 [ পূর্বে যা যা দেখেছেন ] 5 00:02:33,875 --> 00:02:43,715 6 00:02:37,000 --> 00:02:40,000 [ এপিসোড ৩ ] 7 00:03:53,945 --> 00:03:56,575 ১১২ থেকে বলছি। কী প্রয়োজন? 8 00:03:56,575 --> 00:03:59,815 আমি কিডন্যাপ হয়েছি। 9 00:03:59,815 --> 00:04:02,075 গুমদাং মোড়ের কাছে একটা বাড়িতে আছি। 10 00:04:02,075 --> 00:04:02,975 কে করেছে? 11 00:04:02,975 --> 00:04:05,165 কিছু লোক। 12 00:04:05,165 --> 00:04:09,215 জলদি আসুন, প্লিজ। 13 00:04:09,215 --> 00:04:13,165 আরেকবার বলুন, আপনি ঠিক কোথায় আছেন? 14 00:04:13,165 --> 00:04:15,985 আসলে, আছি... 15 00:04:15,985 --> 00:04:20,785 গুমদাং মোড়ের কাছে একটা বাড়িতে। আশা গির্জার পাশেই। 16 00:04:20,785 --> 00:04:24,185 শান্ত হোন। আরেকবার বলতে পারেন? 17 00:04:24,185 --> 00:04:26,155 দরজা লক করে দিয়েছি। 18 00:04:26,155 --> 00:04:29,755 জলদি আসুন, প্লিজ। জলদি আসুন। 19 00:04:40,615 --> 00:04:45,465 কী হলো? হ্যালো? হ্যালো? ঠিক আছেন? 20 00:04:45,465 --> 00:04:50,125 [ মানব বাজার ] 21 00:04:54,065 --> 00:04:57,935 ব্যস্ততার মাঝেও খেতে হবে। 22 00:04:57,935 --> 00:05:00,235 যে ক্রিমিনালদের আমরা ধাওয়া করছি, 23 00:05:00,235 --> 00:05:06,225 ওরা হয়তো প্রতিবেলায় মাংস খাচ্ছে। 24 00:05:06,225 --> 00:05:07,925 নাও। 25 00:05:07,925 --> 00:05:11,925 খাও একটা! সকালে আপেল খাওয়া ভালো। 26 00:05:13,505 --> 00:05:16,995 জি। খুশিমনে খাচ্ছি, স্যার। 27 00:05:20,405 --> 00:05:24,715 সকালে আপেল খাওয়া ভালো কেন জানো? 28 00:05:24,715 --> 00:05:29,915 সকালে আপেল খেলে, হজমশক্তি বাড়ে। 29 00:05:29,915 --> 00:05:34,745 আপনি খোসা ছাড়িয়ে দেয়ায়, আরও বেশি সুস্বাদু লাগছে। 30 00:05:34,745 --> 00:05:37,665 তাই নাকি? খাও তবে। 31 00:05:37,665 --> 00:05:40,205 গলা পর্যন্ত খাও... 32 00:05:41,025 --> 00:05:45,385 আর যত খাও তত হাগো। 33 00:05:46,755 --> 00:05:48,855 কী বলছেন বুঝতে পারছি না। 34 00:05:48,855 --> 00:05:55,805 জনগণের কষ্টের টাকায় মাইনে পেলে, 35 00:05:55,805 --> 00:05:59,105 গু হোক বা সয়াবিন পেস্ট হোক, 36 00:05:59,105 --> 00:06:01,785 কিছু একটা তো দেখাতে হবে! 37 00:06:02,565 --> 00:06:06,485 খুবই দুঃখিত, স্যার। অতিসত্বর ঠিক করে ফেলা হবে। 38 00:06:06,485 --> 00:06:08,135 ৪ ঘন্টা! 39 00:06:08,785 --> 00:06:12,905 তোমার স্টেশন ৪ ঘন্টা নষ্ট করতে করতে, 40 00:06:12,905 --> 00:06:17,695 হারামীটা ভিক্টিমকে মেরে সিন থেকে পালিয়েছে। 41 00:06:17,695 --> 00:06:22,605 তোমার লোকেরা সময়মতো সেখানে পৌঁছলে খুনি ধরা পড়তো, 42 00:06:22,605 --> 00:06:25,005 আর মহিলাটাও মরতো না! 43 00:06:25,005 --> 00:06:28,265 এলাকার লোকেদের ভাষ্যমতে, 44 00:06:28,265 --> 00:06:32,855 সেখানে অহরহ খুন হয়, 45 00:06:32,855 --> 00:06:36,275 আর ওখানে কালোবাজারিদের আস্তানা গাড়ার গুজব আছে, 46 00:06:36,275 --> 00:06:40,035 যার ফলে সিনে যাওয়াটা কষ্টসাধ্য। 47 00:06:40,035 --> 00:06:41,725 কষ্টসাধ্য? 48 00:06:44,425 --> 00:06:48,515 তুমি... তুমি বলছো এই কথা? 49 00:06:50,915 --> 00:06:52,755 বের হও। 50 00:06:54,895 --> 00:06:56,605 বের হতে বললাম! 51 00:06:56,605 --> 00:06:58,795 জি, স্যার! 52 00:07:13,185 --> 00:07:14,755 আমি। 53 00:07:15,655 --> 00:07:17,435 পাগলা কুকুরদের, 54 00:07:18,325 --> 00:07:20,465 আবার ছেড়ে দাও। 55 00:07:40,105 --> 00:07:42,715 - ভালো আছো? - আছি বৈকি। 56 00:07:42,715 --> 00:07:45,265 কাঁধ, নাড়াতে পারছো? 57 00:07:45,265 --> 00:07:48,635 হ্যাঁ। চামচ তুলতে পারি। 58 00:07:48,635 --> 00:07:52,645 হারামী... চাঙ্গা আছো দেখি। 59 00:07:53,785 --> 00:07:55,195 নেতিয়ে পড়বো কেন? 60 00:07:55,195 --> 00:07:57,695 রেগে আছো, তাই না? 61 00:07:59,125 --> 00:08:00,905 রাগ? 62 00:08:04,085 --> 00:08:07,865 ওটা বেশি হয়ে যায়। আমি রাগি না। 63 00:08:08,835 --> 00:08:12,175 শুধু মারি। 64 00:08:14,805 --> 00:08:19,055 তাহলে, আমাকে মারবে? 65 00:08:20,895 --> 00:08:25,335 তে-সু, জীবনে ইউ-টার্ন নিও না। 66 00:08:25,335 --> 00:08:30,855 ইউ-টার্ন নিলে, হেরে গিয়ে মরবে। এটাই জীবন। 67 00:08:30,855 --> 00:08:33,825 জীবন আমার, আপনি ভাগুন। 68 00:08:36,345 --> 00:08:38,145 এসেছেন কেন? 69 00:08:38,145 --> 00:08:40,145 কথা রাখতে। 70 00:08:45,925 --> 00:08:49,115 কথা রাখতে? শালার কাহিনী। 71 00:08:49,115 --> 00:08:52,495 আপনি আমাকে এখানে পুরেছেন আবার। 72 00:08:52,495 --> 00:08:56,315 এখন আবার বের করতে এসেছেন? আপনার ক্রেডিট কার্ড আমি? 73 00:08:56,315 --> 00:08:58,225 যখন ইচ্ছা ঢোকাচ্ছেন, বের করছেন। 74 00:08:58,225 --> 00:09:01,445 এমনিতেও আসবে, এত কাহিনী করো না। 75 00:09:01,445 --> 00:09:02,755 কাহিনী? 76 00:09:10,545 --> 00:09:11,895 আবার বলুন তো। 77 00:09:11,895 --> 00:09:16,955 আসতে চাইলে আসো, মুখে চালিয়ো না, হারামী শালা। 78 00:09:23,615 --> 00:09:26,325 ওই হাতে দিয়ে কত লোক মেরেছো? 79 00:09:26,325 --> 00:09:32,215 যত জনকে মেরেছো তত জনকে বাঁচাও। 80 00:09:32,215 --> 00:09:34,345 ওই হাত দিয়েই। 81 00:09:34,345 --> 00:09:36,585 তবেই ছাড়া পাবে। 82 00:09:43,735 --> 00:09:46,555 লি জুং-মুন, জানো তো, 83 00:09:46,555 --> 00:09:49,055 তোমাকে বুঝতে পারছি না। 84 00:09:49,845 --> 00:09:52,645 এই মুহূর্তে, ঠিক কী ভাবছো? 85 00:09:59,415 --> 00:10:03,165 তোমাকে বুঝার চেয়ে সন্ন্যাসীকে মাংস খাওয়ানো সহজ। 86 00:10:04,735 --> 00:10:06,905 তো আমাদের সাথে আছো নাকি নেই? 87 00:10:07,835 --> 00:10:10,545 আমার সিদ্ধান্ত নিয়েছেন কখনো? 88 00:10:10,545 --> 00:10:14,595 শুরু থেকেই তো সিদ্ধান্ত আপনি নেন। 89 00:10:14,595 --> 00:10:17,535 আমি কখনো নিইনি। 90 00:10:17,535 --> 00:10:20,905 আপনার কথাই শুনেছি কেবল। 91 00:10:23,635 --> 00:10:25,935 'হ্যাঁ' ধরে নিচ্ছি। 92 00:10:27,265 --> 00:10:30,285 জানতে চাচ্ছিলেন কী ভাবছি। 93 00:10:34,875 --> 00:10:37,085 মজার ব্যাপার কী জানেন? 94 00:10:40,625 --> 00:10:43,125 যতবারই আপনাকে দেখি, 95 00:10:43,125 --> 00:10:45,705 আমিও একই কথা ভাবি... 96 00:10:47,445 --> 00:10:49,375 আপনি কী ভাবছেন? 97 00:10:54,035 --> 00:10:57,205 বাবা, কী ভাবছো? 98 00:10:57,205 --> 00:10:58,105 হুমম? 99 00:10:58,105 --> 00:11:01,725 - বললাম কী ভাবছো। - হুমম। 100 00:11:02,495 --> 00:11:05,655 আমার মেয়ে দেশের বাইরে পড়তে গেলে, 101 00:11:05,655 --> 00:11:09,445 আমার জন্য কে রান্না করবে, কাপড় ধুয়ে দিবে কে, 102 00:11:09,445 --> 00:11:14,275 ঝাড়পোঁছ করবে কে? এসব আরকি। 103 00:11:14,275 --> 00:11:17,095 আমি তোমার মেয়ে, কাজের বেটি না! 104 00:11:18,065 --> 00:11:22,615 মেয়ে আমার মানিয়ে নিতে পারবে তো? সময়মতো খাবে তো? 105 00:11:22,615 --> 00:11:26,055 কোনো খারাপ ছেলের খপ্পরে পড়ে কষ্ট পেলে? 106 00:11:26,055 --> 00:11:28,395 এসব ভাবা উচিত। 107 00:11:29,415 --> 00:11:33,745 আমার মেয়েকে কেউ কষ্ট দিলে, ওকে ভুগতে হবে, 108 00:11:33,745 --> 00:11:35,955 খোঁড়া করে দেবো না! 109 00:11:35,955 --> 00:11:37,905 ওকে পেটাবে তুমি? 110 00:11:38,865 --> 00:11:42,405 তুমি পুলিশ না। মাস্তান, মাস্তান। 111 00:11:42,405 --> 00:11:45,695 কেউ তোমাকে বিয়ে করবে না। 112 00:11:45,695 --> 00:11:49,395 - আবার বিয়ে করবো না বলেছি। - করো না প্লিজ! 113 00:11:49,395 --> 00:11:53,645 কোনো সুন্দরী, সেক্সি মহিলাকে খুঁজে নাও। তার সাথে রেস্টুরেন্টে আর মুভি দেখতে যাও। 114 00:11:53,645 --> 00:11:56,835 সত্যি বলছি, ডেটে যাও না। 115 00:11:57,695 --> 00:12:02,795 আর আমি বলি, আমি কোনো সুন্দরী, সেক্সি মহিলাকে চাই না। 116 00:12:02,795 --> 00:12:07,395 আমার মেয়ে সুন্দরী আর সেক্সি হলেই হবে। আর আমার ডেটে যাওয়ার চেয়ে, 117 00:12:07,395 --> 00:12:13,355 আমার মেয়ের কোনো ভালো ছেলের সাথে রেস্টুরেন্টে আর মুভি দেখতে যাওয়াটা বেশি ভালো হবে। 118 00:12:14,245 --> 00:12:15,745 বাবা, তুমি... 119 00:12:15,745 --> 00:12:18,265 কেন? খুশি হয়ে আমার সাথে থেকে যাবি নাকি? 120 00:12:18,265 --> 00:12:22,745 না, তা না। 121 00:12:22,745 --> 00:12:25,015 - থাকবো না! - এই, এই, এই! 122 00:12:25,015 --> 00:12:30,145 বাবাকে এরকম কথা বলিস না, মেয়ে... 123 00:12:30,145 --> 00:12:33,335 যাকগে, তাড়াতাড়ি বাসায় ফিরিস। 124 00:12:34,135 --> 00:12:37,285 ডিনারে তোর প্রিয় ডিশ স্পাইসি স্ট্যু বানাবো। 125 00:12:37,285 --> 00:12:39,005 সত্যি? 126 00:12:51,955 --> 00:12:55,365 সেদিন রাতে, মেয়ে ওহ জি-ইয়ন খুন হয়, 127 00:12:55,365 --> 00:12:58,885 সেজন্যই কাজটা করেছেন? 128 00:13:00,695 --> 00:13:06,045 আমরা এখানে ডিটেকটিভ ওহ গু-তাকের সাসপেনশন ও শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে এসেছি। 129 00:13:06,045 --> 00:13:10,055 সাসপেনশন ও শাস্তির ব্যাপারে আপনার আপত্তি আছে? 130 00:13:11,765 --> 00:13:14,085 আপত্তি আছে কিনা জিজ্ঞেস করছি। 131 00:13:17,845 --> 00:13:20,465 আপনাকে কিছু জিজ্ঞেস করি। 132 00:13:21,195 --> 00:13:24,285 আমরা মানুষ নাকি জানোয়ার? 133 00:13:26,225 --> 00:13:31,625 যাদেরকে আমাদের ধরা প্রয়োজন তারা হলো জানোয়ার। 134 00:13:31,625 --> 00:13:34,375 তাহলে, আমরা কী? 135 00:13:34,375 --> 00:13:37,955 মানুষের রূপে ধরতে গেলে, জানোয়ারের হাতে শিকার হচ্ছি। 136 00:13:37,955 --> 00:13:40,235 জানোয়ারের রূপে ধরতে গেলে, 137 00:13:40,235 --> 00:13:44,605 আপনার মতো নামধারী মানুষরা আমাদের জেলে পুরে দিতে চাচ্ছে। 138 00:13:44,605 --> 00:13:47,425 কী করতে বলেন? 139 00:13:47,425 --> 00:13:50,465 আপনার মাঝে কোনো অনুতাপ নেই, ডিটেকটিভ ওহ গু-তাক। 140 00:13:50,465 --> 00:13:52,435 অনুতাপ... 141 00:13:53,415 --> 00:13:57,915 থাকলে ভালো হতো। সাসপেন্ড হতাম না। 142 00:13:58,845 --> 00:14:01,095 কিন্তু জানেন তো, 143 00:14:06,825 --> 00:14:11,855 আমার মতো কারো অনুতপ্ত হতে নেই। যতক্ষণ না, 144 00:14:11,855 --> 00:14:16,215 জি ইয়নের খুনি হারামীকে ধরছি। 145 00:14:39,265 --> 00:14:49,505 146 00:15:25,835 --> 00:15:29,125 আসবে? লোকগুলো? 147 00:15:29,125 --> 00:15:34,445 না আসলে, কী করবে? আসবে, ১০০% 148 00:15:34,445 --> 00:15:38,035 ১০০%? এত নিশ্চিত হচ্ছেন কীভাবে? 149 00:15:38,035 --> 00:15:43,305 ওরা আশার স্বাদ পেয়েছে। আর আশা হলো ড্রাগের মতো। 150 00:16:30,335 --> 00:16:33,485 শিকারের জন্য তৈরি? 151 00:16:33,485 --> 00:16:39,305 এখন থেকে তোমরা সউল মেট্রোপলিটন পুলিশ স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের লোক। 152 00:16:39,305 --> 00:16:43,585 যেসব কেস পুলিশ সমাধা করতে পারে না সেসব সমাধা করাই এই ডিভিশনের কাজ, 153 00:16:43,585 --> 00:16:46,065 ব্যক্তিগত কারণে। 154 00:16:46,065 --> 00:16:50,965 আমাদের কর্মকাণ্ড, সাথে তোমাদের, সব একেবারে গোপন থাকবে। 155 00:16:50,965 --> 00:16:56,345 একটা ক্রিমিনালকে ধরার পর, তোমরা জেলে ফিরে যাবে। 156 00:16:56,345 --> 00:17:01,245 তবে, নতুন অর্ডার আসলে, তোমরা আবার কাজে নামবে। 157 00:17:01,245 --> 00:17:04,995 ক্রিমিনাল ধরবে, সাজা কমাবে। 158 00:17:04,995 --> 00:17:11,175 আর সাজা মুক্ত হলে, কথামতো ছাড়া পেয়ে যাবে। 159 00:17:19,785 --> 00:17:22,115 স্বাধীন হলে, 160 00:17:22,115 --> 00:17:25,715 কিছু পাওয়ার চেয়ে যা আছে তা রক্ষা করা কঠিন। 161 00:17:25,715 --> 00:17:30,705 পূর্ণ স্বাধীনতা দিয়েছি বলে, সেটা তোমাদের রক্ষা করতে হবে। 162 00:17:30,705 --> 00:17:33,385 নিজেদের স্বাধীনতা রক্ষা করো। 163 00:17:33,385 --> 00:17:39,355 আর সেজন্য, সমাজকে ধ্বংস করা হারামীদের শিকার করো। 164 00:17:39,355 --> 00:17:44,445 নিজেদের স্বাধীনতা রক্ষা করতে ওদের স্বাধীনতা কেড়ে নাও। 165 00:17:44,445 --> 00:17:46,395 বুঝেছো? 166 00:17:47,655 --> 00:17:52,805 এখন, ক্রাইম সিনে যাও। ইন্সপেক্টর ইও। 167 00:17:54,185 --> 00:17:56,165 চলো। 168 00:18:01,085 --> 00:18:04,365 ওই মহিলাটা, কোথায় এখন? 169 00:18:04,365 --> 00:18:06,685 - হাসপাতালে। - কোন হাসপাতালে? 170 00:18:06,685 --> 00:18:09,855 কেসটা সমাধা হলে বলবো। 171 00:18:10,745 --> 00:18:12,725 কেমন আছে? 172 00:18:12,725 --> 00:18:17,165 এমন ঘটনার পর কীভাবে ভালো থাকে? 173 00:18:22,035 --> 00:18:24,745 ও মরলে, 174 00:18:24,745 --> 00:18:27,235 আপনিও মরবেন। 175 00:18:32,745 --> 00:18:36,435 ভিক্টিমের নাম শিন সো-জুং, বয়স ২৪, কলেজ পড়ুয়া। 176 00:18:36,435 --> 00:18:40,885 ২ দিন আগে, ২৬শে জুলাই রাত ২টার দিকে, 177 00:18:40,885 --> 00:18:45,125 পার্ট-টাইম জব থেকে সে বাসায় ফিরছিল। 178 00:18:45,125 --> 00:18:47,605 গুমদাং ৪-গিল রাস্তায় আসে। 179 00:18:47,605 --> 00:18:49,285 তখনই! 180 00:18:52,415 --> 00:18:55,815 কিডন্যাপ থেকে বন্দী করা পর্যন্ত ৩ মিনিট লেগেছিল। 181 00:18:55,815 --> 00:18:57,495 যার অর্থ দুটি, 182 00:18:57,495 --> 00:19:02,765 এক, ক্রিমিনাল তার বাসা থেকে ভিক্টিমের উপর নজর রাখছিল। 183 00:19:04,885 --> 00:19:09,105 দুই, এটা ওর প্রথম কাজ নয়। 184 00:19:40,225 --> 00:19:42,825 ক্রিমিনাল ভিক্টিমকে ওর রুমে নিয়ে বন্দী করে। 185 00:19:42,825 --> 00:19:47,465 পিটুনি খেয়ে, ভিক্টিম সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলে। 186 00:19:47,465 --> 00:19:51,015 পরবর্তী কাজের জোগাড়যন্ত্র করতে ক্রিমিনাল চলে যায়। 187 00:19:53,045 --> 00:19:54,615 গলাকাটা খুন? 188 00:19:55,335 --> 00:20:01,225 কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। 189 00:20:01,915 --> 00:20:06,205 ভিক্টিম জ্ঞান ফিরে পেয়ে, দরজা লক করে পুলিশে কল দেয়। 190 00:20:06,205 --> 00:20:08,705 গুমদাং মোড়ের কাছে একটা বাড়িতে আছি। 191 00:20:08,705 --> 00:20:11,365 আমি কিডন্যাপ হয়েছি। 192 00:20:13,965 --> 00:20:16,275 দরজা লক করে দিয়েছি, কিন্তু লোকটা... 193 00:20:16,275 --> 00:20:20,455 জলদি আসুন, প্লিজ। জলদি আসুন! 194 00:20:20,455 --> 00:20:25,085 ক্রিমিনাল জেনে যায়, আর দরজা ভেঙে ঢুকে, 195 00:20:25,085 --> 00:20:27,405 ভিক্টিমকে ঘায়েল করে, 196 00:20:28,335 --> 00:20:33,595 তারপর বাথরুমে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে। 197 00:20:46,395 --> 00:20:48,235 আমাকে ছেড়ে দিন। 198 00:20:59,885 --> 00:21:03,665 লীজ রেকর্ড অনুযায়ী, আমরা এখন পর্যন্ত এতটুকুই জানি। 199 00:21:03,665 --> 00:21:06,955 ইয়াং সি-ছল, জন্ম গুমিতে, বয়স ৩৭। 200 00:21:06,955 --> 00:21:10,865 ইয়াং সি-ছল ভিক্টিমের বডিকে ৩০০ টুকরো করে, 201 00:21:10,865 --> 00:21:14,035 তারপর এখান থেকে চলে যায়। 202 00:21:14,035 --> 00:21:16,125 ইয়াং সি-ছলকে ধরাই 203 00:21:16,125 --> 00:21:18,035 তোমাদের একমাত্র কাজ। 204 00:21:18,035 --> 00:21:21,175 সহজ কাজ, ওর নাম তো জানি। 205 00:21:21,175 --> 00:21:23,315 কয় বছর? 206 00:21:23,315 --> 00:21:24,525 ৫ বছর কমাবো। 207 00:21:24,525 --> 00:21:26,405 ওকে। বুঝেছি। 208 00:21:26,405 --> 00:21:28,235 আজকেই ওকে ধরে ফেলবো। 209 00:21:28,235 --> 00:21:29,965 ঘাপলা লাগছে। 210 00:21:29,965 --> 00:21:32,765 কী? তোর মাথাতেই ঘাপলা ব্যাটা! 211 00:21:32,765 --> 00:21:37,045 ভিক্টিম যে পুলিশকে কল দিচ্ছিল ও জানতো না? 212 00:21:39,315 --> 00:21:40,785 এই ছোট বাসায় থেকেও? 213 00:21:40,785 --> 00:21:44,745 খুব ব্যস্ত থাকলে শোনা সম্ভব? 214 00:21:44,745 --> 00:21:47,805 ক্রিমিনাল জেনে গিয়েছিল ভিক্টিম যে পুলিশে জানিয়েছে। 215 00:21:47,805 --> 00:21:50,425 তবুও সময় নিয়ে, 216 00:21:50,425 --> 00:21:54,775 বডিকে ৩০০ টুকরো করে তারপর পালালো? 217 00:21:56,455 --> 00:21:58,595 এ হতে পারে না। 218 00:21:59,345 --> 00:22:03,625 হ্যাঁ, এ হতে পারে না। একদমই না। 219 00:22:05,805 --> 00:22:11,245 ধুর শালার, গন্ধ কেমন। 220 00:22:11,245 --> 00:22:13,425 হতে পারে না মানে? 221 00:22:13,425 --> 00:22:17,465 আমার অনুমান ভুল বলছেন? 222 00:22:17,465 --> 00:22:19,335 না। 223 00:22:19,335 --> 00:22:22,045 ক্রিমিনাল ইয়াং সি-ছল ভিক্টিমকে কিডন্যাপ করে, 224 00:22:22,045 --> 00:22:25,315 তারপর এই রুমে নিয়ে এসে মারধর করে। 225 00:22:25,315 --> 00:22:28,105 ভিক্টিম জ্ঞান হারানোর পর, ওকে বন্দী করে রাখে। 226 00:22:29,375 --> 00:22:33,795 কিন্তু... একটা অপ্রত্যাশিত ব্যাপার সামনে এসেছে। 227 00:22:33,795 --> 00:22:36,015 ব্যাপার? কী ব্যাপার? 228 00:22:36,015 --> 00:22:38,925 NFS এর কাছ থেকে কল পেলাম। 229 00:22:38,925 --> 00:22:41,845 ভিক্টিম... 230 00:22:41,845 --> 00:22:43,985 শিম সো-জুং নয়। 231 00:22:44,885 --> 00:22:46,815 ব্যাপারটা ছিল এমন। 232 00:22:46,815 --> 00:22:50,245 ইয়াং সি-ছল বাথরুমে যায়। 233 00:22:50,245 --> 00:22:51,565 কেন? 234 00:22:51,565 --> 00:22:57,005 অজ্ঞাত বডিকে টুকরো করতে, দ্বিতীয় ভিক্টিমের। 235 00:22:57,005 --> 00:23:01,735 এরমধ্যে, শিম সো-জুং জ্ঞান ফিরে পেয়ে পুলিশে জানায়। 236 00:23:01,735 --> 00:23:04,535 তাহলে শিন সো-জুং? 237 00:23:04,535 --> 00:23:07,505 শিন সো-জুং কোথায় এখন? 238 00:23:07,505 --> 00:23:11,395 হ্যাঁ, সে বেঁচে থাকতে পারে। 239 00:23:13,595 --> 00:23:15,345 তাহলে এখন শুধু ক্রিমিনালকে ধরাই নয়, 240 00:23:15,345 --> 00:23:17,125 নিখোঁজ মহিলাটাকেও খুঁজে বের করতে হবে। 241 00:23:17,125 --> 00:23:19,135 আরে, এত প্যাঁচ কেন? 242 00:23:19,135 --> 00:23:21,885 কিছু পেলেন? 243 00:23:21,885 --> 00:23:25,025 বডিকে টুকরো করেছে তিনশোর বেশি পিসে। 244 00:23:25,025 --> 00:23:28,975 এক্স্যাক্ট বললে, ৩৫৬ পিস। 245 00:23:31,705 --> 00:23:36,135 সাধারণ পদ্ধতি না এটা? 246 00:23:36,135 --> 00:23:38,295 শুধু টুকরোই করেনি, 247 00:23:38,295 --> 00:23:42,295 ভেতরের সব অঙ্গপ্রত্যঙ্গ উধাও, মুখও মারাত্মকভাবে নষ্ট করেছে, 248 00:23:42,295 --> 00:23:48,025 যেন কোনো কেমিক্যাল ব্যবহার করেছিল। 249 00:23:48,025 --> 00:23:54,995 সেজন্য পুলিশের বলদরা ভেবেছিল ওটা শিন সো-জুং। 250 00:24:13,955 --> 00:24:15,805 হ্যাঁ... 251 00:24:16,825 --> 00:24:22,205 তাহলে একটা সমাধান পাওয়া গেল। 252 00:24:46,615 --> 00:24:50,855 অঙ্গ পাচার এবং হাসপাতালে হাড়ের বেচা-বিক্রি। 253 00:24:50,855 --> 00:24:54,905 ইয়াং সি-ছল হারামীটা মানুষ বেচছে। 254 00:24:54,905 --> 00:24:57,175 ২ দিন হয়ে গেছে। 255 00:24:57,175 --> 00:24:59,595 যেভাবে পারো শিন সো-জুংকে খুঁজে বের করো। 256 00:24:59,595 --> 00:25:01,855 দ্রুত খুঁজে বের করো। 257 00:25:01,855 --> 00:25:04,465 আর ইয়াং সি-ছলকে ধরতে পারলে, 258 00:25:04,465 --> 00:25:07,525 ওর হাড়গোড় চিবিয়ে খাবে। 259 00:25:14,055 --> 00:25:20,865 260 00:25:34,755 --> 00:25:37,705 হ্যাঁ, বলো। 261 00:25:52,045 --> 00:25:55,535 যত দ্রুত পারো অপারেশন রুম রেডি করো। 262 00:25:55,535 --> 00:25:58,085 মাংস আর অঙ্গ একসাথে বেচবো, 263 00:25:58,085 --> 00:26:02,965 তাই কেউ কিনতে চায় কিনা দেখো। 264 00:26:03,975 --> 00:26:06,685 কী? মাল? 265 00:26:08,515 --> 00:26:11,925 একদম তাজা, ভেবো না। 266 00:26:11,925 --> 00:26:15,995 এই, অপারেশনের দিনই সব বেচে দেবো। 267 00:26:15,995 --> 00:26:18,135 ভেবো না। 268 00:27:04,705 --> 00:27:08,435 ভিক্টিমের বাবার সাথে দেখা করেছেন? কেমন দেখলেন? 269 00:27:08,435 --> 00:27:11,615 কেমন আবার? অবস্থা খারাপ। 270 00:27:13,185 --> 00:27:17,035 ভিক্টিম, এখনো বেঁচে আছে? 271 00:27:17,035 --> 00:27:18,605 ২ দিন হয়ে গেল। 272 00:27:18,605 --> 00:27:23,815 বেঁচে আছে ভেবে খুঁজলে ভিক্টিম বেঁচে থাকে, 273 00:27:23,815 --> 00:27:26,145 আর মারা গেছে ভাবলে মারা যায়। 274 00:27:26,145 --> 00:27:27,525 মানে? 275 00:27:27,525 --> 00:27:31,115 সব ইচ্ছার উপর নির্ভর করে। 276 00:27:31,115 --> 00:27:33,245 বেঁচে আছে ভেবে খুঁজো। 277 00:27:33,245 --> 00:27:37,225 কখনো কখনো বিশ্বাসই সত্যি হয়। 278 00:27:37,225 --> 00:27:39,175 শুভ কামনা। 279 00:27:39,175 --> 00:27:41,335 কোথায় যাচ্ছেন? 280 00:27:42,615 --> 00:27:45,765 বাসি পানি বদলাতে। 281 00:27:49,865 --> 00:27:52,435 কিছু পেলে? 282 00:27:52,435 --> 00:27:54,875 লোকটা ওখানে ২০ মিনিট দাঁড়িয়ে ছিল। 283 00:27:54,875 --> 00:27:57,645 স্থানীয় হবার সম্ভাবনা আছে? 284 00:28:01,125 --> 00:28:03,585 কিডন্যাপ হতে দেখলে মানুষ কী করে? 285 00:28:03,585 --> 00:28:06,845 দৌড়ে পালায় নয়তো পুলিশে জানায়। 286 00:28:06,845 --> 00:28:08,875 কিন্তু এই লোকটা অন্যরকম। 287 00:28:08,875 --> 00:28:13,935 চুপচাপ দেখছে। যেন আগে থেকেই জানে। 288 00:28:13,935 --> 00:28:16,215 সহযোগী? 289 00:28:19,515 --> 00:28:24,145 প্রসিকিউটর জাং, সন্ধ্যাবেলায় এখানে ডাকলেন যে? 290 00:28:24,145 --> 00:28:27,625 ভালো মেয়ে পেতে হলে সন্ধ্যায় আসতে হবে। 291 00:28:27,625 --> 00:28:33,615 মাঝরাতে আসলে, বুঝতে পারবেন না মেয়ে ধরছেন না অক্টোপাস ধরছেন। 292 00:28:34,875 --> 00:28:37,745 কিন্তু আপনার সমস্যা নেই তো? 293 00:28:37,745 --> 00:28:41,015 ভালো দেখে একটা ব্যবস্থা করে দেবো। 294 00:28:41,015 --> 00:28:42,385 লাগবে না। 295 00:28:42,385 --> 00:28:48,655 কেন? ওরা আপনার মেয়ের বয়সী বলে? 296 00:28:48,655 --> 00:28:50,825 আপনার মেয়ের বয়স কত? 297 00:28:53,765 --> 00:28:58,815 ও, হ্যাঁ! মারা গেছে। 298 00:29:00,175 --> 00:29:01,695 মাফ করবেন। 299 00:29:01,695 --> 00:29:06,835 ইদানীং সব ভুলে যাই। 300 00:29:06,835 --> 00:29:08,945 ব্যাপার না। 301 00:29:10,515 --> 00:29:11,865 ড্রিংক করা যাক। 302 00:29:11,865 --> 00:29:12,895 হ্যাঁ। 303 00:29:12,895 --> 00:29:17,685 মাতাল হওয়া পর্যন্ত ড্রিংক করা যাক। চিয়ার্স! 304 00:29:21,355 --> 00:29:23,555 বুঝেছি, ভাই। 305 00:29:23,555 --> 00:29:28,045 বিয়ের বউয়ের মতো ব্যবস্থা করে ফেলবো। 306 00:29:32,495 --> 00:29:35,355 পরে কল দেবো। 307 00:29:35,355 --> 00:29:38,765 ওই! নতুন মাল রেখেছিস? 308 00:29:38,765 --> 00:29:40,545 আমাকে চিনছে না কেন? 309 00:29:40,545 --> 00:29:42,255 প্রত্যেকবার এসে ওদের মারেন কেন? 310 00:29:42,255 --> 00:29:44,395 ফোন ধরছিলি না কেন? 311 00:29:44,395 --> 00:29:46,455 কথা বলছিলাম। 312 00:29:46,455 --> 00:29:48,585 এতদূর আনালি কেন? 313 00:29:49,545 --> 00:29:51,425 নে। 314 00:29:52,455 --> 00:29:56,105 অঙ্গ কেনাবেচা? কী এটা, ভাই? 315 00:29:56,105 --> 00:29:58,205 কাজে চল। জলদি। 316 00:29:58,205 --> 00:30:00,685 - কী কাজ, ভাই? - চল ব্যাটা! 317 00:30:00,685 --> 00:30:03,955 - আমি আজকে ব্যস্ত, সত্যি। - চল বলছি! 318 00:30:25,395 --> 00:30:28,175 এই ফোনের মালিক কে বলা যাবে? 319 00:30:28,175 --> 00:30:31,905 গ্রাহক একজন বিদেশী, দক্ষিণ-পূর্ব এশিয়ার। 320 00:30:31,905 --> 00:30:35,475 তাহলে দক্ষিণ-পূর্ব এশিয়ার কেউ। 321 00:30:35,475 --> 00:30:37,965 আমাকে বলদ মনে হচ্ছে? 322 00:30:37,965 --> 00:30:39,305 সব জানি, বলে ফেল। 323 00:30:39,305 --> 00:30:42,015 বিদেশীদের নামে নকল ফোন কে বানাচ্ছে? 324 00:30:42,015 --> 00:30:44,715 আমরা কেবল সার্ভিস প্রোভাইডার, 325 00:30:44,715 --> 00:30:49,045 নকল ফোন বানানোর কোম্পানি না। 326 00:30:49,045 --> 00:30:50,535 আরও ৮টা আনলাম। 327 00:30:50,535 --> 00:30:53,385 কী আনলি? 328 00:30:53,385 --> 00:30:56,895 নকল ফোন আরকি। 329 00:30:58,655 --> 00:31:00,045 বলবি না? 330 00:31:00,045 --> 00:31:03,805 আজকে মেজাজ ঠিক নেই, বলে ফেল। 331 00:31:04,595 --> 00:31:06,425 ওই। 332 00:31:06,425 --> 00:31:08,325 হারামীর বাচ্চা। 333 00:31:13,075 --> 00:31:14,975 ওরে হারামী! 334 00:31:21,635 --> 00:31:23,045 মার খাবি না বলবি? 335 00:31:23,045 --> 00:31:25,545 - বলবো। - বল তাহলে। 336 00:31:25,545 --> 00:31:29,305 ৩ ডলারের বিনিময়ে বিদেশীদের পাসপোর্টের কপি দিয়ে 337 00:31:29,305 --> 00:31:33,925 গেবং এলাকার কিছু লোক নকল ফোন বানিয়ে দেয়। 338 00:31:33,925 --> 00:31:36,055 বিশাল কাজকারবার ওদের। 339 00:31:36,055 --> 00:31:38,555 ওরা মানব পাচারও করে। 340 00:31:38,555 --> 00:31:39,305 ঠিকানা? 341 00:31:39,305 --> 00:31:42,225 ঠিকানা জানি না। 342 00:31:42,225 --> 00:31:46,685 তবে নাম্বার জানি। লিখে দেবো? 343 00:31:46,685 --> 00:31:48,815 - লেখ। - আচ্ছা। 344 00:32:35,475 --> 00:32:37,575 প্রচুর ড্রিংক করেছেন? 345 00:32:37,575 --> 00:32:39,445 হ্যাঁ। 346 00:32:39,445 --> 00:32:43,025 একটু যাবে তোমরা? 347 00:32:46,855 --> 00:32:48,685 ওই? 348 00:32:48,685 --> 00:32:50,685 আসলেই প্রচুর ড্রিংক করেছেন? 349 00:32:50,685 --> 00:32:53,095 করেছি বললাম তো। 350 00:32:55,025 --> 00:32:57,935 আহ্! ওহ গু-তাক, পাগল হলেন? 351 00:33:05,045 --> 00:33:06,985 সময় নেই আমার। 352 00:33:06,985 --> 00:33:09,885 প্রশ্নের জবাব দিন, কেমন? 353 00:33:09,885 --> 00:33:11,945 ওহ গু-তাক, কেন... আহ্! 354 00:33:13,265 --> 00:33:17,725 আপনাকে যারা ঘুষ দেয়, তাদের কেউ মানব পাচার করে? 355 00:33:17,725 --> 00:33:18,905 কী বলছেন... 356 00:33:18,905 --> 00:33:23,195 হ্যাঁ, হ্যাঁ, করে। একজন মানব পাচার করে। 357 00:33:23,195 --> 00:33:27,225 একজনকে খুঁজছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। 358 00:33:27,225 --> 00:33:31,935 তাই বলুন ঘুষ-প্রদানকারীদের মধ্যে কে মানব পাচার করে। 359 00:33:31,935 --> 00:33:33,595 জলদি। 360 00:33:33,595 --> 00:33:35,425 ডিটেকটিভ ওহ। 361 00:33:35,425 --> 00:33:39,805 ওদের নাম বললে আমি মরবো। 362 00:33:39,805 --> 00:33:44,175 ওরা কত ভয়ঙ্কর আপনি জানেন না। 363 00:33:44,175 --> 00:33:48,685 প্রসিকিউটর কিংবা ছন্নছাড়া, সবাই ওদের শিকার। ভাবছেন ওরা শুধু আপনাকেই ঘুষ দেয়? 364 00:33:48,685 --> 00:33:53,175 আপনি ড্রিংক করে মাতাল হয়ে পড়েছেন। 365 00:33:53,175 --> 00:33:55,915 সুন্দরভাবে এলিবাইও তো তৈরি করে দিলাম। 366 00:33:55,915 --> 00:33:58,755 তাহলে সমস্যা কোথায়? 367 00:34:17,215 --> 00:34:20,925 ঘাড় সোজা করে স্বাভাবিক থাক। 368 00:34:21,735 --> 00:34:23,135 আচ্ছা। 369 00:34:23,135 --> 00:34:27,945 গতরাতে বাঁকা হয়ে শুলাম নাকি? ঘাড়টা এত শক্ত হয়ে আছে কেন? 370 00:34:27,945 --> 00:34:31,995 ভাই, আকুপাংচার নিয়ে আসি? 371 00:34:31,995 --> 00:34:32,945 মরবি? 372 00:34:32,945 --> 00:34:36,335 নয়তো মক্সিবাসশান? 373 00:34:37,565 --> 00:34:39,625 না থাক। 374 00:34:41,255 --> 00:34:44,395 - কাজ কর। - আচ্ছা। 375 00:34:47,565 --> 00:34:50,325 তুমি ইয়ুন ছল-জু? 376 00:34:52,615 --> 00:34:56,235 আমি? না, আমি ইয়ুন ছল-জু নই। 377 00:35:07,895 --> 00:35:09,985 ওহ... ফোন। 378 00:35:10,895 --> 00:35:16,965 তুমি ইয়ুন ছল-জু না হলে, ইয়ুন ছল-জুর ফোন তোমার কাছে কেন? 379 00:35:16,965 --> 00:35:18,005 করতে চাও না? 380 00:35:18,005 --> 00:35:20,165 আমার যকৃতের রোগ আছে। 381 00:35:20,165 --> 00:35:23,415 প্রচুর পরিমাণে সিগারেট আর মদ খাই, 382 00:35:23,415 --> 00:35:25,255 তাই আমার ভেতরের সব নষ্ট হয়ে গেছে। 383 00:35:25,255 --> 00:35:28,935 আমার উচ্চরক্তচাপ আর ডায়াবেটিসও আছে। 384 00:35:28,935 --> 00:35:31,235 কিন্তু মাংস তো খাসা। 385 00:35:32,395 --> 00:35:35,165 হ্যাঁ, সবাই বলে আমি নাদুসনুদুস। 386 00:35:35,165 --> 00:35:37,935 তবে গোসল করি না বলে প্রচুর গন্ধ ছড়াই। 387 00:35:37,935 --> 00:35:41,505 মরতে চাও? এখন পল্টি নিতে পারবে না। 388 00:35:41,505 --> 00:35:43,665 চলো। 389 00:36:16,435 --> 00:36:20,485 উচ্চতায় ১৭০ থেকে ১৭৫ সে.মি, বাদামী রঙের বেসবল ক্যাপ। 390 00:36:20,485 --> 00:36:25,625 কালো ভি-গলার টি-শার্ট, ছাই রঙের শার্ট, আর কার্গো প্যান্ট। 391 00:37:14,365 --> 00:37:16,085 শুরু করা যাক। 392 00:37:36,105 --> 00:37:38,635 বাঁয়ে যাও। 393 00:37:59,615 --> 00:38:03,025 রাস্তা ৩টা, কোনটা দিয়ে যাবো? 394 00:38:04,265 --> 00:38:07,165 গুমদাং ২-গিল, সোজা যাও। 395 00:38:17,775 --> 00:38:19,885 বারবার পেছনে কেন দেখছো? 396 00:38:21,255 --> 00:38:23,375 রাস্তা বেশ গোলমেলে তো। 397 00:38:23,375 --> 00:38:25,985 আমার সাথে আসো। 398 00:38:34,375 --> 00:38:36,545 রাস্তা দুটো হয়ে যাবে। 399 00:38:36,545 --> 00:38:40,155 গুমদাং ৪-গিলে যাবে, হালকা ডানে। 400 00:38:55,205 --> 00:38:56,635 এই, গেল কোথায়? 401 00:38:56,635 --> 00:38:57,995 কী করবো? 402 00:38:57,995 --> 00:39:00,985 ওনার অঙ্গ নিয়ে ফেলে জড় পদার্থ বানিয়ে দিবে। 403 00:39:00,985 --> 00:39:03,675 জানি না ভাবছিস? 404 00:39:05,725 --> 00:39:08,105 ওইতো! ওইতো ও। 405 00:39:15,895 --> 00:39:18,655 গুমদাং ৮-গিল। এদিক দিয়ে গেছে? 406 00:39:18,655 --> 00:39:21,015 না, যায়নি। 407 00:39:21,015 --> 00:39:22,785 গুমদাং ৪-গিলই শেষ। 408 00:39:22,785 --> 00:39:24,625 রাখুন! 409 00:39:24,625 --> 00:39:28,985 হ্যালো? হ্যালো? লি জুং-মুন! 410 00:39:31,005 --> 00:39:33,105 [ ৪২ গুমদাং ৮-গিল ] 411 00:39:37,865 --> 00:39:42,105 এই একটা ব্লকের মধ্যে সহযোগীটা লুকিয়ে আছে। 412 00:39:47,025 --> 00:39:49,285 শিনগিলের ছই সাহেবকে কীভাবে চেনেন? 413 00:39:49,285 --> 00:39:51,225 এমনিই চিনি। 414 00:39:51,225 --> 00:39:53,995 উনি এখনো শুধু নকল ফোন বেচেন? 415 00:39:53,995 --> 00:39:58,595 শুধু একটা নিয়ে পড়ে থাকলে এই বাজে অর্থনীতিতে টাকা কামাতে পারবেন না। 416 00:39:58,595 --> 00:40:02,625 হাতের কাছে যা পাওয়া যাবে তা করতে হবে। 417 00:40:02,625 --> 00:40:06,585 ছই সাহেব একগুঁয়ে লোক। 418 00:40:06,585 --> 00:40:10,595 ভালোমতো কাজ করো, সোনা। 419 00:40:10,595 --> 00:40:12,425 মেয়েটা কে? 420 00:40:14,375 --> 00:40:16,185 কেন? 421 00:40:16,185 --> 00:40:17,865 লাগবে নাকি? 422 00:40:17,865 --> 00:40:20,645 লাগলে অন্য একটার ব্যবস্থা করে দেবো। 423 00:40:20,645 --> 00:40:24,375 ও তাজা না। তাই ওকে বেচে দেবো। 424 00:40:24,375 --> 00:40:28,325 আরও কয়েকটার সাথে, বাসি মালের মতো। 425 00:40:29,335 --> 00:40:31,055 বেচবেন? 426 00:40:32,615 --> 00:40:35,385 - কোথায়? - সেটা বিক্রেতা কীভাবে জানবে? 427 00:40:35,385 --> 00:40:37,115 জানবে তো ক্রেতা। 428 00:40:37,115 --> 00:40:40,405 ভাগ্য ভালো হলে, গ্রামের দিকে বিক্রি হবে। 429 00:40:40,405 --> 00:40:44,025 তা না হলে, কোনো দ্বীপে বিক্রি হয়ে কাস্টমারকে সুখ দিবে। 430 00:40:44,025 --> 00:40:46,015 আর খারাপ হলে, 431 00:40:49,055 --> 00:40:50,535 জানেনই তো। 432 00:40:51,295 --> 00:40:52,735 উপরে। 433 00:40:52,735 --> 00:40:54,685 অঙ্গ ব্যবসা? 434 00:40:56,385 --> 00:41:00,805 যাকগে, আপনাকে একটা তাজা দেখে দেবো। 435 00:41:00,805 --> 00:41:03,525 বিল্ডিংটা মেয়ে ভর্তি। 436 00:41:03,525 --> 00:41:07,195 দেশ, বয়স, বডি; কেমন লাগবে বলবেন শুধু। 437 00:41:07,195 --> 00:41:12,365 সাথেসাথে হাজির করে দেবো, পাশা খেলার জন্য। 438 00:41:13,345 --> 00:41:15,825 বুঝে গেছি আপনি প্লেয়ার মানুষ। 439 00:41:25,155 --> 00:41:27,925 বাজে অবস্থা, তবুও বসুন। 440 00:41:29,325 --> 00:41:32,045 দেখি তো। 441 00:41:33,245 --> 00:41:35,935 ইয়াং সি-ছল। 442 00:41:35,935 --> 00:41:38,635 এইতো। 443 00:41:44,665 --> 00:41:48,105 বাসি? তাজা? 444 00:41:49,145 --> 00:41:51,755 মানুষকে মাংসের দলা ভাবিস? 445 00:41:58,265 --> 00:42:01,905 মানুষ হয়ে থাকলে, সত্যিকারের মানুষ হ। 446 00:42:01,905 --> 00:42:03,685 দয়া করে। 447 00:42:07,085 --> 00:42:10,085 আবার আসবো। 448 00:42:13,035 --> 00:42:15,185 এই দুটো নাম্বার ট্রেস করুন। 449 00:42:15,185 --> 00:42:17,635 010-3045. 450 00:42:17,635 --> 00:42:18,965 কার নাম্বার এটা? 451 00:42:18,965 --> 00:42:21,465 ইয়াং সি-ছলের নকল ফোনের। 452 00:42:21,465 --> 00:42:23,875 সউল মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর ইও মি-ইউং বলছি। 453 00:42:23,875 --> 00:42:26,525 এই নাম্বারটা ট্রেস করতে হবে। 454 00:42:36,085 --> 00:42:37,625 ভাই, যাবেন না! 455 00:42:37,625 --> 00:42:40,765 রাত ১০টার পর পুলিশও এই এলাকায় ঢুকে না। 456 00:42:40,765 --> 00:42:43,665 আমি তো আর পুলিশ নই রে বলদ। 457 00:42:43,665 --> 00:42:45,215 তুইও ধামরা মাল। 458 00:42:45,215 --> 00:42:47,205 কিন্তু এই এরিয়ায় না, ভাই। 459 00:42:47,205 --> 00:42:49,825 কোরিয়ান-চাইনিজদের হাতে পড়লে মরবেন। 460 00:42:49,825 --> 00:42:53,155 তাহলে ছল-জুকে এভাবে মরতে দিবি? 461 00:42:53,155 --> 00:42:56,745 গ্যাংস্টারদের ইতরের দল ডাকে কেন জানিস? 462 00:42:56,745 --> 00:43:00,835 কারণ তোরা জানের মায়া বেশি করিস। 463 00:43:00,835 --> 00:43:04,425 খালি হাতে দুনিয়ায় এসে খালি হাতেই যাস। 464 00:43:04,425 --> 00:43:08,375 ওই, এখানে কেন এসেছো? 465 00:43:10,455 --> 00:43:11,695 এখানে কী কাজ? 466 00:43:11,695 --> 00:43:14,295 তা আপনি কেন এসেছেন? 467 00:43:14,295 --> 00:43:17,675 একটা কাজ ছিল। তুমি? 468 00:43:17,675 --> 00:43:20,965 ভাবছেন ল্যাম্ব চপ খেতে এসেছি? 469 00:43:20,965 --> 00:43:24,365 আমরা বোধহয় একই কাজে এসেছি। 470 00:43:24,365 --> 00:43:29,685 কিন্তু এখানে কিছু উল্টাপাল্টা ঘটলে কী হবে জানো? 471 00:43:29,685 --> 00:43:31,315 মারা পড়বে। 472 00:43:31,315 --> 00:43:34,825 মরার সময় হলে, মরবো। 473 00:43:34,825 --> 00:43:38,885 মুখে লাগাম দেওয়া যায় না? 474 00:43:38,885 --> 00:43:43,905 জানের ভয় পেলে, কেটে পড়ুন। 475 00:43:44,505 --> 00:43:50,935 জন্মে মা-বাবার কাছে ঋণী, জীবনে ব্যাংকের কাছে ঋণী, আর মৃত্যুতে সন্তানদের কাছে ঋণী। 476 00:43:50,935 --> 00:43:54,055 সারাজীবন কারো না কারো কাছে ঋণী থাকতে হয়। 477 00:43:54,055 --> 00:43:55,785 আমার কিছু হারানোর নেই। 478 00:43:55,785 --> 00:43:58,015 তাহলে আমাদের সাথে আসছেন? 479 00:43:58,715 --> 00:44:00,765 আমি আগে যাবো? 480 00:44:00,765 --> 00:44:03,815 সরকারী কর্মকর্তা বলে কথা। 481 00:44:41,445 --> 00:44:43,885 এখন ভয় পাচ্ছেন? 482 00:44:44,885 --> 00:44:49,075 ভয় পাওয়াতে ভয় জয় হলে আমি ভয় পাই না। 483 00:44:49,075 --> 00:44:51,705 তাহলে একটু দাঁড়ান। 484 00:44:51,705 --> 00:44:54,345 আমার কাজটা সেরে আসি। 485 00:45:00,785 --> 00:45:02,715 ওই, এদিকে আয়। 486 00:45:02,715 --> 00:45:04,925 কে তুই? 487 00:45:05,965 --> 00:45:07,705 বস! 488 00:45:08,895 --> 00:45:14,685 ওই! তোর সাথে আসা লোকটা কোথায়? 489 00:45:31,605 --> 00:45:33,855 এসেই যেহেতু পড়েছ, শুধু টাকার কথা ভাবো। 490 00:45:33,855 --> 00:45:34,645 জি? 491 00:45:34,645 --> 00:45:36,825 তোমার বউয়ের সার্জারিতে কত লাগবে? 492 00:45:36,825 --> 00:45:40,115 $৫০,০০০ এর মতো। 493 00:45:41,185 --> 00:45:44,545 পাকস্থলী $১০,০০০ আর নাড়িভুঁড়ি $১,৯০০। 494 00:45:44,545 --> 00:45:49,195 এতে তো হবে না। তাহলে পরে আসবো। 495 00:45:51,215 --> 00:45:54,295 কিডনি $৫০,০০০, লিভার $১০০,০০০। 496 00:45:54,295 --> 00:45:56,205 সব মিলিয়ে $১৫০,০০০। 497 00:45:56,205 --> 00:45:59,165 বাকি টাকা দিয়ে বউকে ভালো কিছু কিনে দিও। 498 00:46:00,055 --> 00:46:01,875 শুরু কর! 499 00:46:03,875 --> 00:46:08,215 কাটলে দেখতে পাবেন, আমার ভেতরের সব পচা। 500 00:46:08,215 --> 00:46:11,855 প্রচুর মদ-সিগারেট খাই। সব পচে গেছে। 501 00:46:12,685 --> 00:46:14,365 ওই! 502 00:46:15,835 --> 00:46:19,245 এমন জায়গায় কেন খাওয়া-দাওয়া করছিস? 503 00:46:19,245 --> 00:46:21,205 ভাই! ভাই! 504 00:46:21,205 --> 00:46:25,075 ওখানে শুয়ে আছিস কেন? ম্যাসাজ নিচ্ছিস নাকি? 505 00:46:26,215 --> 00:46:29,805 কে রে তুই? কোথায় এসেছিস জানিস? 506 00:46:29,805 --> 00:46:32,175 গোসলখানায় আরকি, শালা। 507 00:46:32,175 --> 00:46:34,055 মশকরা করিস? 508 00:46:34,055 --> 00:46:36,575 মশকরা তো তুই করছিস। 509 00:46:36,575 --> 00:46:39,525 এককালে কিছু খারাপ কাজ করেছিলাম, 510 00:46:39,525 --> 00:46:43,365 কিন্তু তোদের কাজের কোনো ক্ষমা নেই, হারামীর দল। 511 00:46:43,365 --> 00:46:44,995 মুখটা এবার বন্ধ করবি? 512 00:46:44,995 --> 00:46:48,245 কুত্তার বাচ্চা! ওর মুখ বন্ধ করে দে! 513 00:47:50,135 --> 00:47:53,865 আয়! সবকটাকে মেরে দেবো! 514 00:48:02,955 --> 00:48:07,555 রি মান-হাক। সব মাল নাকি তোর হাত হয়ে যায়? 515 00:48:07,555 --> 00:48:13,045 ওটা ফাটলে, সবাই মরবো। কী করছেন বুঝতে পারছেন? 516 00:48:13,045 --> 00:48:17,125 যার হাগায় ধরে সে জানে টয়লেট কোথায়। 517 00:48:17,125 --> 00:48:19,675 মরার ভয় পান না? 518 00:48:27,805 --> 00:48:31,115 কী চান বলুন। 519 00:48:31,115 --> 00:48:35,725 ইয়াং সি-ছলকে খুঁজছি। 520 00:48:50,105 --> 00:48:51,915 হ্যাঁ, বলো। 521 00:48:55,135 --> 00:48:56,725 রি সাহেব? 522 00:49:02,425 --> 00:49:04,565 ওকে। বুঝেছি। 523 00:49:05,305 --> 00:49:07,355 অপারেশন রুম? 524 00:49:09,515 --> 00:49:11,405 আচ্ছা। 525 00:49:12,345 --> 00:49:17,015 মাল নিয়ে আসছি। রি সাহেবকে আসতে বলো। 526 00:49:17,015 --> 00:49:19,035 তুমিও আসো। 527 00:49:19,575 --> 00:49:23,655 ওকে, দেখা হবে। 528 00:49:26,665 --> 00:49:28,845 আমরা অপারেশন শুরু করছি। 529 00:49:28,845 --> 00:49:32,065 অপারেশন রুম আমাদের আছে, তাই ওখানেই আসুন। 530 00:49:32,065 --> 00:49:37,215 আমাদের দিকটা তো বুঝুন, প্লিজ। 531 00:49:37,215 --> 00:49:39,115 অপারেশন রুম... 532 00:49:39,115 --> 00:49:40,775 হারামজাদা। 533 00:49:40,775 --> 00:49:45,095 মাল যেন ভালো হয়। রাখছি। 534 00:49:46,305 --> 00:49:47,775 মহিলার কী খবর? 535 00:49:47,775 --> 00:49:49,985 বেঁচে আছে। 536 00:49:49,985 --> 00:49:53,825 ওরা আসতে পারবে না বলে আমাকে যেতে বলছে। 537 00:49:53,825 --> 00:49:54,815 কোথায়? 538 00:49:54,815 --> 00:49:56,415 অপারেশন রুমে। 539 00:49:56,415 --> 00:49:59,575 ওদের কেউ একজন অপারেশনের কাজ করবে। 540 00:49:59,575 --> 00:50:02,605 কোথায় সেটা? 541 00:50:12,565 --> 00:50:14,535 কে রে... 542 00:50:17,325 --> 00:50:18,535 ইয়াং সি-ছল কোথায়? 543 00:50:18,535 --> 00:50:20,975 কে তুই? 544 00:50:23,445 --> 00:50:25,465 আবার জিজ্ঞেস করছি। 545 00:50:26,665 --> 00:50:28,465 ইয়াং সি-ছল 546 00:50:29,105 --> 00:50:31,075 কোথায়? 547 00:50:50,335 --> 00:50:57,245 548 00:51:02,485 --> 00:51:05,315 ভেতরে কেউ আছে? 549 00:51:46,505 --> 00:51:50,435 তোর কারণে মরেছে, বুঝেছিস? 550 00:51:52,715 --> 00:51:55,195 তবুও কথা শুনছিস না কেন? 551 00:51:56,755 --> 00:51:59,525 নাম্বারটার লোকেশন পেয়েছি। 552 00:51:59,525 --> 00:52:00,855 কোথায়? 553 00:52:00,855 --> 00:52:02,745 গাফিয়ং সংনিওংসা, ১ কিলোমিটারের মধ্যে। 554 00:52:02,745 --> 00:52:05,415 সেখানেই ইয়াং সি-ছল আছে। 555 00:52:08,915 --> 00:52:13,475 খুন হবার আগেই শিন সো-জুংকে খুঁজে পেতে হবে। 556 00:52:21,615 --> 00:52:24,985 এসব কী আবার? 557 00:52:46,345 --> 00:52:48,125 হ্যাঁ, জি-সুক! 558 00:52:49,665 --> 00:52:51,225 খেয়েছ? 559 00:52:53,025 --> 00:52:58,165 একটা কাজে এক জায়গায় যেতে হবে। 560 00:52:58,165 --> 00:53:02,175 আসবো না বলে না খেয়ে থেকো না কেমন? 561 00:53:09,775 --> 00:53:13,795 জি-সুক, স্যরি। ঠিকমতো তোমার খেয়াল রাখতে পারি না। 562 00:53:15,765 --> 00:53:17,805 জানি, জানি। 563 00:53:17,805 --> 00:53:20,255 আমিও তোমাকে ভালোবাসি। 564 00:53:24,315 --> 00:53:26,485 একটু পর কল দিচ্ছি। 565 00:54:05,935 --> 00:54:08,475 কথা শুনিস না কেন? 566 00:54:34,235 --> 00:54:36,345 শুরু কর। 567 00:54:49,715 --> 00:54:52,655 এদিকে আয়, পাগলের বাচ্চা। 568 00:54:52,655 --> 00:54:55,195 হ্যাঁ? হারামী শালা। ওঠ। 569 00:54:55,195 --> 00:54:58,765 ওঠ। মার খেতে হবে তোর। 570 00:55:01,515 --> 00:55:06,185 লাগছে? হ্যাঁ? তুই মানুষ না রে, শালা। 571 00:55:07,285 --> 00:55:09,025 এটা ভাঙা? 572 00:55:17,755 --> 00:55:19,645 এবার ভেঙেছে? 573 00:55:27,185 --> 00:55:29,375 কুত্তার বাচ্চা। 574 00:55:40,895 --> 00:55:45,995 মানুষ কখনো এ কাজ করতে পারে না। মরবি তুই? 575 00:55:50,115 --> 00:55:52,485 কুত্তার বাচ্চা। 576 00:57:41,895 --> 00:57:43,655 ওই। 577 00:57:49,245 --> 00:57:52,015 বাঁ চোখ ঠিক আছে? 578 00:57:52,015 --> 00:57:57,345 ছাড়া পেয়ে ওটা বেচতে পারবি। 579 00:57:58,715 --> 00:58:00,995 কিন্তু... 580 00:58:00,995 --> 00:58:05,715 তা আমি হতে দেবো না, শালা! 581 00:58:14,345 --> 00:58:16,185 ডিটেকটিভ ওহ। 582 00:58:16,955 --> 00:58:21,235 বেঁচে আছে বিশ্বাস করেছিলাম বলে উনি সত্যিই বেঁচে আছেন। 583 00:59:05,265 --> 00:59:09,745 কাউকে বাঁচিয়ে কেমন লাগছে? 584 00:59:12,845 --> 00:59:14,825 হারামীর দল... 585 00:59:16,945 --> 00:59:19,495 সত্যিকারের সুখ হলো... 586 00:59:19,495 --> 00:59:25,015 নিজের সাথে অন্য কেউও খুশি থাকায়। 587 00:59:25,015 --> 00:59:27,625 এটাই মনুষ্যত্ব, বুঝেছ? 588 00:59:27,625 --> 00:59:29,975 আজকের এই অনুভূতিটা মনে রাখবে। 589 00:59:29,975 --> 00:59:35,575 তাহলেই মানুষ হতে পারবে। 590 00:59:40,325 --> 00:59:44,465 তে-সু, মহিলাটা এই হাসপাতালে আছে। 591 00:59:51,525 --> 00:59:53,415 দেখে আসো! 592 00:59:59,765 --> 01:00:02,105 - ওই, আমার সাথে চল। - তুমি কোথায় যাচ্ছো? 593 01:00:02,105 --> 01:00:04,615 মুতে আসি। 594 01:00:11,265 --> 01:00:14,115 আমরা আবার জেলে ফিরে যাবো? 595 01:00:16,075 --> 01:00:18,235 যাবে কোথায়? 596 01:00:18,235 --> 01:00:20,905 সবে তো শুরু করলাম। 597 01:00:28,455 --> 01:00:32,335 ৪ আর ৫ মিলিয়ে হলো ৯ বছর। আরও ১৯ বছর বাকি আমার। 598 01:00:32,335 --> 01:00:36,515 খোদা বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। 599 01:00:42,835 --> 01:00:44,685 কে রে তোরা? 600 01:00:51,185 --> 01:01:00,765 অনুবাদ ও সম্পাদনা আরমান আল মাহমুদ 601 01:01:01,555 --> 01:01:04,385 BAD GUYS