1
00:00:14,230 --> 00:00:14,960
কাজ শেষ।
2
00:00:15,610 --> 00:00:16,110
অ্যাল?
3
00:00:18,500 --> 00:00:21,110
ঠিক আছে।
4
00:00:28,700 --> 00:00:29,470
চলো এটা করা যাক।
5
00:00:49,700 --> 00:00:51,080
অ্যালকেমি।
6
00:00:51,780 --> 00:00:54,100
এটা হলো কোনো পদার্থের গঠন সম্পর্কে বোঝার,
সেই পদার্থকে ভাঙ্গার,
7
00:00:54,100 --> 00:00:57,490
এবং পুনরায় সেটাকে গঠন করার বৈজ্ঞানিক উপায়।
8
00:00:59,010 --> 00:01:04,230
যদি সুপরিকল্পিতভাবে কাজ করে,
তাহলে লেডকেও সোনাতে রুপান্তর করা সম্ভব।
(লেড একটি মৌলিক পদার্থ। এর পারমাণবিক সংখ্যা ৮২)
9
00:01:05,740 --> 00:01:10,960
যাই হোক, যেহেতু এটা একটা বিজ্ঞান,
তাই এখানে কিছু প্রাকৃতিক নিয়ম আছে।
10
00:01:15,440 --> 00:01:19,090
কোনো একটা জিনিসকে শুধু নির্দিষ্ট পরিমাণে
অন্য কোনো জিনিস দিয়েই সৃষ্টি করা যাবে।
11
00:01:20,050 --> 00:01:21,830
এটাই হলো সমতুল্য বিনিময়ের নিয়ম।
12
00:01:28,150 --> 00:01:29,330
কী? কী ব্যাপার?
13
00:01:29,640 --> 00:01:30,610
দাঁড়াও, উইনরি!
14
00:01:31,250 --> 00:01:35,210
এই নিয়মানুসারে, কোনো কিছু পেতে হলে,
15
00:01:35,210 --> 00:01:38,570
এর সমমূল্যের অন্য কিছু প্রয়োজন।
16
00:01:39,750 --> 00:01:42,060
এটা কী কোনো ধরনের প্রবাদবাক্য?
17
00:01:42,810 --> 00:01:45,720
কোনো কিছু উৎসর্গ করা ছাড়া...
18
00:01:45,720 --> 00:01:47,470
...কোনো কিছু অর্জন করা যায় না?
19
00:01:49,080 --> 00:01:49,800
অ্যাল!
20
00:01:50,690 --> 00:01:51,470
অ্যাল!
21
00:01:51,890 --> 00:01:53,230
অ্যালফন্স!
22
00:01:54,050 --> 00:01:57,060
ধুর ছাই! আমি এটা হতে দিতে পারি না!
23
00:01:58,450 --> 00:02:00,630
এটা... এটা হওয়ার কথা
ছিল না...
24
00:02:02,100 --> 00:02:03,410
ধুর!
25
00:02:04,570 --> 00:02:06,660
ওকে নিয়ে গেছে!
26
00:02:13,920 --> 00:02:14,930
মা...?
27
00:02:51,020 --> 00:02:55,550
ওহ, আমি অনেক ক্ষুধার্ত...
28
00:02:58,090 --> 00:03:03,000
যদি এখানে অল্প একটুখানি ঘাস থাকতো,
তাহলে আমি এটাকে পাউরুটিতে পরিণত করতে পারতাম
29
00:03:04,830 --> 00:03:06,670
অ্যাল? অ্যাল? তুমি কোথায়?
30
00:03:07,160 --> 00:03:09,210
অ্যাল? অ্যাল!?
31
00:03:09,430 --> 00:03:10,820
এখানে!
32
00:03:13,800 --> 00:03:15,900
সাহায্য কর, ভাইয়া।
33
00:03:17,510 --> 00:03:19,330
তুই আবার মাটিতে দেবে গেছিস?
34
00:03:22,810 --> 00:03:24,800
আবার এরকম করে দেখিস,
আমি তোকে পেছনে ফেলে চলে যাবো!
35
00:03:24,800 --> 00:03:25,510
কিন্তু...!
36
00:03:25,510 --> 00:03:27,240
কোনো "কিন্তু" না!
37
00:03:29,450 --> 00:03:31,920
অ্যাল...!
38
00:03:34,940 --> 00:03:36,760
দাঁড়া, অ্যাল!
39
00:03:36,780 --> 00:03:37,770
আমি দাঁড়াচ্ছি না!
40
00:03:37,770 --> 00:03:39,370
থামো!
41
00:03:39,370 --> 00:03:40,580
আমি থামছি না!
42
00:03:40,580 --> 00:03:42,240
সোজা হয়ে দাঁড়া!
43
00:03:42,240 --> 00:03:44,700
আমি আবার মাটিতে দেবে যেতে চাই না!
44
00:04:03,570 --> 00:04:05,210
ভাইয়া, তুমি ঠিক আছো?
45
00:04:05,210 --> 00:04:07,540
সব তোর দোষ কারণ তুই থামোস নাই।
46
00:04:07,950 --> 00:04:11,900
তুমি যেভাবে বলেছিলে সেভাবে বললে কেউই থামতো না
47
00:04:13,200 --> 00:04:15,150
ওহ, তাই না?
48
00:04:16,460 --> 00:04:18,610
আমার অনেক পিপাসা লেগেছে...
49
00:04:22,990 --> 00:04:23,970
পানি?
50
00:04:24,620 --> 00:04:25,750
পানি!
51
00:04:25,750 --> 00:04:26,510
ভাইয়া!
52
00:04:26,510 --> 00:04:29,700
পানি! পানি! পানি! পানি! পানি! পানি! পানি!
53
00:04:35,740 --> 00:04:38,690
এতক্ষণ এর জন্য আমি
পাগল হচ্ছিলাম?
54
00:04:38,690 --> 00:04:39,780
ভাইয়া!
55
00:04:43,470 --> 00:04:44,220
রক্ত?
56
00:04:44,380 --> 00:04:46,330
অনেকটা রক্ত-লাল ওয়াইনের মতো।
57
00:04:46,780 --> 00:04:47,550
হেই!
58
00:04:48,280 --> 00:04:50,180
এটা বাচ্চাদের জন্য নিষিদ্ধ, জানো না!
59
00:04:52,210 --> 00:04:53,300
আমি দুঃখিত, আমি দুঃখিত!
60
00:04:53,540 --> 00:04:57,600
যাত্রী হিসেবে, তোমার তো জানার কথা যে ওটা থেকে
ওয়াইন বের হয়ে আসে, হাহ?
61
00:04:56,580 --> 00:04:57,600
বাহ!
62
00:04:57,600 --> 00:05:01,600
এই লিওর শহরটা হয়তো অনেক উন্নত হয়েছে, হাহ?
একটা ওয়াইনের প্রপাত যে পেয়েছো।
63
00:05:01,970 --> 00:05:05,580
হ্যাঁ, বলতে পারো।
ওহ, উপস, একটা কাজ বাকি আছে...
64
00:05:32,140 --> 00:05:34,910
সৃষ্টিকর্তার সব বাচ্চারা,
যারা এই এলাকায় বাস করো,
65
00:05:35,460 --> 00:05:38,570
বিশ্বাস করে প্রার্থনা করো,
যাতে সুরক্ষিত থাকতে পারো।
66
00:05:39,400 --> 00:05:42,970
সূর্য দেবতা লেটোর পদধূলিতে উদ্ভাসিত হও।
67
00:05:43,710 --> 00:05:44,750
- ব্যাপারটা কী?
68
00:05:43,710 --> 00:05:47,210
- সৃষ্টিকর্তা, যিনি উপর থেকে সব দেখছেন,
তাঁর সিংহাসন থেকে নেমে এসেছেন,
69
00:05:44,750 --> 00:05:46,380
- একটা ধার্মিক সম্প্রচার?
70
00:05:47,210 --> 00:05:50,970
- এবং সবার ভুলত্রুটি মাফ করে দেবেন।
71
00:05:47,210 --> 00:05:50,970
- যতটা বলা যায়, আমাকেই জিজ্ঞেস করা উচিত ছিল
"ব্যাপারটা কী?"।
72
00:05:51,640 --> 00:05:55,720
আমি হলাম লেটোর প্রতিনিধি,
এবং তোমাদের পিতা।
73
00:05:56,440 --> 00:05:58,630
- তোমাদেরকে প্রার্থনার আহবান জানাই।
74
00:05:56,440 --> 00:05:58,630
- তোমরা দুজন কী রাস্তার অভিনেতা
নাকি অন্যকিছু?
75
00:05:59,570 --> 00:06:02,630
শুনো, ব্রো!
কীজন্য তোমার মনে হলো এরকম!?
76
00:06:02,630 --> 00:06:05,740
যদি তোমরা অভিনেতা না হও, তাহলে কেন
তোমরা এতদূরের পথ পাড়ি দিয়ে এসেছ?
77
00:06:05,980 --> 00:06:08,340
ওহ, আমরা কিছু একটা খুঁজছি।
78
00:06:08,880 --> 00:06:10,810
তো, এটা কীসের সম্প্রচার?
79
00:06:11,240 --> 00:06:12,390
এটা কর্নেলোর।
80
00:06:12,520 --> 00:06:13,920
হ্যাঁ, মানে, লোকটা কে?
81
00:06:14,230 --> 00:06:17,100
তুমি সূর্য দেবতা লেটোর প্রতিনিধিকে চেনো না!?
82
00:06:17,570 --> 00:06:18,830
না, উনি কে?
83
00:06:18,830 --> 00:06:22,590
তিনি হলেন কর্নেলো! তিনি অলৌকিক কর্মকাণ্ড করেন!
84
00:06:22,590 --> 00:06:28,030
মরুভূমির মাঝখানের এই পরিত্যক্ত শহরটা যে এত উন্নত
তার কৃতিত্ব সব উনারই!
85
00:06:28,460 --> 00:06:30,350
তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ!
86
00:06:30,350 --> 00:06:34,250
হ্যাঁ! ওই লোকটার কর্মকাণ্ডগুলো
সত্যিই অলৌকিক!
87
00:06:34,250 --> 00:06:36,520
আমি ধর্মে অতটা
বিশ্বাস করি না...
88
00:06:38,330 --> 00:06:39,440
আমাদের যাওয়া উচিত না, অ্যাল?
89
00:06:39,630 --> 00:06:40,600
মম-হমম।
90
00:06:47,290 --> 00:06:48,730
কী করলেন, মিয়া!
91
00:06:48,970 --> 00:06:51,250
এরকমটা হয় যখন আপনি এইরকম পোশাক
পরে চলাফেরা করেন!
92
00:06:51,250 --> 00:06:53,410
দুঃখিত, দুঃখিত! আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি।
93
00:06:54,190 --> 00:06:55,090
ঠিক করবে?
94
00:06:55,090 --> 00:06:58,610
আমি সত্যিই দুঃখিত! ভাইয়া, আমি করে দিচ্ছি।
95
00:06:58,870 --> 00:06:59,440
ঠিক আছে।
96
00:07:02,930 --> 00:07:04,140
ওটা কী?
97
00:07:04,140 --> 00:07:05,330
এটা একটা রুপান্তর করার চক্র।
98
00:07:05,930 --> 00:07:06,420
ঠিক আছে...
99
00:07:09,080 --> 00:07:10,940
ঠিক আছে, এই নাও!
100
00:07:17,900 --> 00:07:22,820
লেটোর প্রতিনিধি হিসেবে,
আমি সবসময় আমার ভালোবাসা ভক্তের জন্য ঢেলে দেই
101
00:07:22,820 --> 00:07:26,800
এটা তো অসাধারণ! তোমরাও এধরণের অলৌকিক
কাজ করতে পারো!?
102
00:07:26,800 --> 00:07:28,030
তুমি কী বোঝাতে চাচ্ছো?
103
00:07:28,420 --> 00:07:30,770
আমরা হলাম অ্যালকেমিস্ট।
104
00:07:31,320 --> 00:07:34,960
আমরা হলাম এলরিক ব্রাদার্স।
আমাদের সুনাম দূরদূরান্তে ছড়িয়ে আছে।
105
00:07:35,320 --> 00:07:36,740
অ্যালকেমিস্ট?
106
00:07:37,170 --> 00:07:39,030
তাহলে এটা কোনো অলৌকিক কাজ ছিল না?
107
00:07:39,330 --> 00:07:42,400
আমি কখনো কোনো অ্যালকেমিস্টের ব্যাপারে শুনিনি।
108
00:07:43,660 --> 00:07:46,970
ও হলো ফুলমেটাল অ্যালকেমিস্ট, এডওয়ার্ড এলরিক।
109
00:07:48,430 --> 00:07:53,190
তুমি পুরো পূর্ব শহরগুলোতে বিখ্যাত।
বলা হয় অ্যালকেমিস্টের এক বিস্ময়।
110
00:07:56,970 --> 00:07:58,380
অসাধারণ!
111
00:07:58,500 --> 00:08:02,000
ও এইজন্য! কারণ তুমি এই পোশাক পরেছ, তাই তুমি
"ফুলমেটাল" উপাধি পেয়েছ?
112
00:08:02,000 --> 00:08:03,910
তুমি কি সত্যিই এতটা বিখ্যাত? হ্যাঁ?
113
00:08:03,910 --> 00:08:06,910
ঊম, আসলে আমি না...
114
00:08:08,690 --> 00:08:09,770
তুমি বলতে চাইছো ওই পিচ্চি পোলাটা?
115
00:08:10,700 --> 00:08:16,120
কাকে একটা সিমের বিচি,
খেয়াল করার জন্য অনেক ছোট বলে ডাকছিস!?
116
00:08:13,700 --> 00:08:16,120
কেউই তোমাকে ওটা বলেনি!
117
00:08:18,190 --> 00:08:19,790
আজকে অনেক শশব্যস্ততা দেখা যাচ্ছে!
118
00:08:21,960 --> 00:08:23,220
ওহ, রোজ!
119
00:08:25,940 --> 00:08:27,850
ওমা, এদেরকে তো আমি কখনো আগে দেখিনি।
120
00:08:29,790 --> 00:08:32,070
আমি এলফন্স এলরিক।
121
00:08:32,810 --> 00:08:36,670
এবং আমি হলাম ফুলমেটাল অ্যালকেমিস্ট,
ওর বড় ভাই, এডওয়ার্ড এলরিক।
122
00:08:37,710 --> 00:08:39,620
ওমা, তুমিই বড় ভাই?
123
00:08:40,170 --> 00:08:41,070
এখন, এখন...
124
00:08:43,090 --> 00:08:46,160
রোজ, পুজো করার জন্য তোমার
কেনাকাটা হয়ে গেছে?
125
00:08:46,370 --> 00:08:47,090
হ্যাঁ।
126
00:08:47,350 --> 00:08:51,380
তাহলে, এই দুইজনকে তোমার সাথে লেটোর চার্চে নিয়ে যাও।
127
00:08:52,090 --> 00:08:55,950
তারা বলছে তারা নাকি কিছু একটা খুঁজছে,
তাহলে তারা সৃষ্টিকর্তার আশীর্বাদ নিতে পারে।
128
00:08:56,160 --> 00:08:57,820
ওহ, কিন্তু আমরা...
129
00:08:58,230 --> 00:09:00,920
সমস্যা নেই। ওখানে আগন্তুকদের
থাকার শিবিরও আছে।
130
00:09:01,520 --> 00:09:03,090
প্লিজ, তোমরা সেখানে থাকতে পারবে।
131
00:09:03,360 --> 00:09:04,450
হ্যাঁ, কিন্তু...
132
00:09:04,700 --> 00:09:07,980
সত্যিই? তাহলে,
ওর সাথে যাওয়া যাক, ঠিক আছে অ্যাল?
133
00:09:09,980 --> 00:09:11,320
ঠি-ঠিক আছে...
134
00:09:16,190 --> 00:09:18,780
রোজ আগের থেকে অনেক বেশি
হাসিখুশি আছে, হাহ?
135
00:09:18,780 --> 00:09:21,910
হ্যাঁ। এজন্য মন্ত্রীসাহেবকে ধন্যবাদ।
136
00:09:23,080 --> 00:09:24,650
বিশেষ করে যা হলো তারপরে।
137
00:09:32,580 --> 00:09:33,200
অ্যাল...
138
00:09:33,880 --> 00:09:37,660
দোকানের যে মহিলাটি ছিল...
আমরা কি আগে উনাকে কখনো দেখেছি?
139
00:09:40,010 --> 00:09:41,230
সব ঠিক হয়ে যাবে!
140
00:09:42,580 --> 00:09:45,000
আমি নিশ্চিত তুমি যা খুঁজছো তা
তুমি পেয়ে যাবে।
141
00:09:46,020 --> 00:09:46,870
আর আরেকটা কথা...
142
00:09:47,840 --> 00:09:50,420
যদি প্রার্থনা করো,
আমি নিশ্চিত তুমি আরো লম্বা হতে পারবে!
143
00:09:51,940 --> 00:09:53,810
হেই, কী বললে!?
144
00:09:53,810 --> 00:09:54,210
আমি দুঃখিত!
145
00:09:54,210 --> 00:09:55,650
আমাকে নিয়ে মজা করবে না!
146
00:09:55,650 --> 00:09:56,640
ভাইয়া!
147
00:09:56,640 --> 00:09:57,650
দাঁড়াও!
148
00:09:59,620 --> 00:10:03,900
বিশ্বাসের সাথে প্রার্থনা করো, যাতে তোমার
মনের ইচ্ছা পূরণ হতে পারে।
149
00:10:04,750 --> 00:10:07,760
আজ এবং আগামীকাল, দুদিনই তাঁর সন্তানেরা
150
00:10:07,760 --> 00:10:10,400
তাঁর দেখানো আলোকিত পথে কল্যাণ খুঁজে পাক।
151
00:10:13,200 --> 00:10:15,100
ভালো করেছ, মন্ত্রী।
152
00:10:15,390 --> 00:10:18,420
তোমার সহযোগিতামূলক কথার
জন্য অনেক ধন্যবাদ।
153
00:10:19,680 --> 00:10:20,480
মন্ত্রী সাহেব...
154
00:10:21,500 --> 00:10:22,760
আহ, রোজ।
155
00:10:24,180 --> 00:10:27,480
ঊম, আমি কয়েকজন পথিককে উপরের
আগন্তুক শিবিরে রেখে আসি?
156
00:10:29,420 --> 00:10:32,540
মনে হচ্ছে প্রত্যেকদিন তুমি সৃষ্টিকর্তার
প্রার্থনা করে দিন কাটাচ্ছো, হাহ?
157
00:10:32,540 --> 00:10:35,530
হ্যাঁ। আমি সবসময় লেটো দেবতার সেবা করি।
158
00:10:36,150 --> 00:10:36,900
এই কারণে...
159
00:10:40,220 --> 00:10:43,270
প্রভু তোমার ভালো কাজগুলো দেখছেন।
160
00:10:43,500 --> 00:10:47,810
তোমার অলৌকিক ঘটনা এখনো ঘটেনি কারণ সেটা
ঘটতে আর অল্প একটু সময় আছে।
161
00:10:49,750 --> 00:10:50,490
ঠিক...
162
00:10:54,570 --> 00:10:57,850
হাহ? তুমি বলতে চাইছো ওটা রোজের
প্রেমিকের কবর?
163
00:10:58,590 --> 00:11:01,280
কাউকে ভরসা করার মতো না পেয়ে, এবং একটা দুর্ঘটনায়
তার বয়ফ্রেন্ডকে হারিয়ে,
164
00:11:01,850 --> 00:11:04,800
রোজ এখন মন্ত্রী কর্নেলোর শিক্ষা আঁকড়ে রেখেছে।
165
00:11:05,660 --> 00:11:08,500
সম্ভবই না, কোনো মৃত ব্যক্তি কখনোই
জীবিত হয়ে ফিরে আসতে পারে না।
166
00:11:08,920 --> 00:11:10,430
তারা ফিরে আসে।
167
00:11:12,060 --> 00:11:14,430
যেহেতু জীবিতদেরকে অমর আত্মা দেয়া হয়,
168
00:11:14,930 --> 00:11:16,760
সেহেতু মৃতদেরকে দেয়া হয় পুনরুজ্জীবন।
169
00:11:17,330 --> 00:11:20,600
তাদের মতে, অলৌকিক কাজের মধ্যে
এটাও একটা, এর সাক্ষীও আছে।
170
00:11:22,750 --> 00:11:24,050
কোথাও গড়বড় আছে।
171
00:11:44,170 --> 00:11:45,130
তোমাত কী মনে হয়?
172
00:11:45,480 --> 00:11:48,960
এটা আমার কাছে খুবই পরিষ্কার যে ওই
রুপান্তর করার বিক্রিয়াটা অবশ্যই অ্যালকেমি।
173
00:11:49,380 --> 00:11:51,910
এটা অবশ্যই অ্যালকেমি। কিন্তু তবুও, নিয়মানুসারে...
174
00:11:51,910 --> 00:11:53,160
ওহ, তোমরা দুজন!
175
00:11:53,590 --> 00:11:56,630
কর্নেলোর অলৌকিক কাজের
ব্যাপারে তোমাদের কী মনে হয়?
176
00:11:57,110 --> 00:11:59,320
ব্যাপারটাকে তুমি যেভাবেই দেখো না কেন,
ওটা অ্যালকেমি।
177
00:11:59,320 --> 00:12:01,560
ওই কর্নেলো লোকটা একটা
বদমাশ খচ্চর।
178
00:12:02,290 --> 00:12:06,980
তুমি বুঝছো না ও কী বলছে।
আমরা এটুকু জানি যে ও নিয়মগুলো ভাঙছে।
179
00:12:07,140 --> 00:12:08,070
নিয়মগুলো?
180
00:12:09,640 --> 00:12:13,250
অ্যালকেমি কোনো মজা করার
বিষয় না।
181
00:12:13,880 --> 00:12:17,180
এটা এক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি,
যেটা প্রকৃতির নিয়ম মেনে চলে।
182
00:12:18,810 --> 00:12:22,470
তুমি একটা জিনিস থেকে অন্য জিনিস
পাবে যদি সেটা সমান পরিমাণে থাকে।
183
00:12:23,000 --> 00:12:26,520
এটা অনেকটা ওইরকম যেভাবে আমি একটা রেডিওকে
আগের সাইজে তৈরি করলাম।
184
00:12:27,240 --> 00:12:31,240
আমি এটাকে আরো বড় করতে পারিনি, অথবা এটাকে
একটা কাগজে পরিণত করতে পারিনি, অথবা একটা গাছে,
অথবা অন্য কিছুতে।
185
00:12:32,040 --> 00:12:36,020
এটা এরকম, যদি তুমি কিছু পেতে চাও, তাহলে তোমাকে
এর সমমূল্যের কিছুর প্রয়োজন পড়বে।
186
00:12:36,570 --> 00:12:38,980
কিন্তু ওখানের ওই বুড়োটা
ওই বিষয়গুলো মানছে না।
187
00:12:39,120 --> 00:12:40,690
ওটা আমি যেভাবে বলি ওরকমই,
ওগুলো অলৌকিক ঘটনা!
188
00:12:51,330 --> 00:12:54,270
তুমি কি অ্যালকেমি ব্যবহার করে
এরকম কোনো অলৌকিক কিছু দেখাতে পারবে?
189
00:12:55,800 --> 00:12:58,240
এবং কেইন শীঘ্রই...
190
00:13:00,740 --> 00:13:01,970
এলরিক ব্রাদার্স?
191
00:13:02,300 --> 00:13:07,500
আমি শুনেছি যে বড় ভাইটা নাকি বারো বছর বয়সে স্টেট
অ্যালকেমিস্ট উপাধি পেয়েছিল।
192
00:13:08,370 --> 00:13:10,250
ওকে বলা হয়, "ফুলমেটাল অ্যালকেমিস্ট"।
193
00:13:10,580 --> 00:13:12,160
ওই পিচ্চি পোলাটা!?
194
00:13:12,370 --> 00:13:13,660
ও মিলিটারির লোক।
195
00:13:14,880 --> 00:13:18,690
মিলিটারির লোকেরা আমাদের এই শহরের প্রতি নজর
দিয়েছে, এবং এর কাজকর্মে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
196
00:13:19,380 --> 00:13:22,890
এই জনগণ... আমার সন্তানেরা...
তারা যেন বেঁচে যায়।
197
00:13:23,950 --> 00:13:24,600
ক্রে...
198
00:13:26,000 --> 00:13:27,700
আমি স্রষ্টার ইচ্ছা পূরণ করবো।
199
00:13:29,190 --> 00:13:31,840
আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি
এ বিষয়টি আমার নজরে এনেছেন।
200
00:13:32,820 --> 00:13:35,350
ওই ছেলেটা এখানে সমস্যা
করছে, হাহ?
201
00:13:35,710 --> 00:13:39,110
এখনো অন্য একটা পথ খোলা আছে।
202
00:13:49,070 --> 00:13:51,920
স্রষ্টাকে এত নিয়মমাফিকভাবে সেবা করার মাধ্যমে,
203
00:13:52,360 --> 00:13:54,490
কোনো মৃত ব্যক্তি কি কখনো
জীবিত হয়ে ফিরে আসতে পারে?
204
00:13:56,100 --> 00:13:57,440
হ্যাঁ, অবশ্যই।
205
00:14:03,280 --> 00:14:10,470
পানি - ৩৫ লিটার; কার্বন - ২০ কিলোগ্রাম;
অ্যামোনিয়া - ৪ লিটার; লেবুর রস - ১.৫ কিলোগ্রাম;
206
00:14:11,430 --> 00:14:17,300
ফসফরাস - ৮০০ গ্রাম; লবণ - ২৫০ গ্রাম,
যবক্ষার - ১০০ গ্রাম; সালফার - ৮০ গ্রাম;
207
00:14:17,980 --> 00:14:21,480
ফ্লোরিন - ৭.৫ গ্রাম; লোহা - ৫ গ্রাম; সিলিকন - ৩ গ্রাম;
208
00:14:22,040 --> 00:14:24,170
এবং অল্প পরিমাণে অন্য ১৫ টি পদার্থ।
209
00:14:24,350 --> 00:14:25,030
এগুলো কী?
210
00:14:25,770 --> 00:14:29,200
এগুলো একটা পূর্ণবয়স্ক মানুষের দেহ
তৈরি করার উপাদানের গড় পরিমাণ।
211
00:14:29,200 --> 00:14:30,960
যদি তুমি হিসাব কর।
212
00:14:31,970 --> 00:14:34,360
এমনকি, বিজ্ঞানের মাধ্যমেও,
আমরা এতটুকুই জানতে পেরেছি,
213
00:14:34,740 --> 00:14:38,460
...যে কোনো মানুষ কখনোই একটা মানুষ তৈরিতে
সফল হয়নি।
214
00:14:39,290 --> 00:14:44,030
বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন যে কোন জিনিসটা
হারানো যেটা শতাব্দী ধরে পাওয়া যাচ্ছে না।
215
00:14:44,640 --> 00:14:48,450
শুধু প্রার্থনা করা এবং অপেক্ষা করার চেয়ে তাদের চেষ্টা
গুলো আরো বেশি মূল্যবান, কী বলো?
216
00:14:49,680 --> 00:14:51,680
তাছাড়া...
217
00:14:51,680 --> 00:14:54,840
...এই সব উপাদানগুলো মার্কেটে বাকি টাকা দিয়ে কেনা
যেতে পারে।
218
00:14:55,540 --> 00:14:57,660
মানুষ সস্তায় তৈরি করা যায়, দেখলে।
219
00:14:57,880 --> 00:15:00,970
মানুষ কোনো জিনিস না!
তুমি কি স্রষ্টাকে অপমান করছো!?
220
00:15:01,440 --> 00:15:04,140
অ্যালকেমিস্টরা হলো বিজ্ঞানী।
221
00:15:04,590 --> 00:15:07,810
তাই স্রষ্টা হলো এমন অস্পষ্ট ব্যাপার,
যা আমরা বিশ্বাস করি না।
222
00:15:08,820 --> 00:15:13,320
এটা লৌহজাত, তাই আমরাই
স্রষ্টা হওয়ার অনেক কাছে।
223
00:15:13,870 --> 00:15:16,110
তুমি স্রষ্টা নও!
224
00:15:16,500 --> 00:15:20,030
সূর্যও তো স্রষ্টা না।
এটা শুধু অনেক গরম একটা জিনিস।
225
00:15:20,730 --> 00:15:23,560
যদি তুমি সূর্যের বেশি কাছে যাও,
তাহলে তুমি জ্বলে যাবে।
226
00:15:28,290 --> 00:15:31,350
ছি, ভাইয়া, তুমি রোজকে তোমার
প্রতি নারাজ করে দিচ্ছো।
227
00:15:32,920 --> 00:15:36,190
চিন্তা কোরো না। তোমার ভাই
শীঘ্রই তোমার সাথে আসবে।
228
00:15:43,680 --> 00:15:45,270
ক্রে! তুমি কী করছো!?
229
00:15:45,680 --> 00:15:47,210
তারা ঈশ্বরের দুশমন!
230
00:15:47,640 --> 00:15:49,270
এসব কিছুই ঈশ্বরের ইচ্ছা!
231
00:15:49,370 --> 00:15:51,050
আহ, ব্যাথা পাইসি!
232
00:15:58,070 --> 00:15:59,170
আমার মাথা!
233
00:16:00,140 --> 00:16:01,400
অস্থির!
234
00:16:03,080 --> 00:16:04,710
এগুলো কী হচ্ছে!? ওর মাথা...!
235
00:16:04,890 --> 00:16:05,870
এটা কিছুই না।
236
00:16:06,380 --> 00:16:07,560
আমি এরকমই।
237
00:16:10,480 --> 00:16:11,980
ওর ভিতরে... কিছুই নেই!
238
00:16:12,490 --> 00:16:17,050
তুমি এটাকে এই পবিত্র জায়গায় পা দেয়ার শাস্তি বলতে পারো,
239
00:16:17,050 --> 00:16:18,380
যেটা মানুষ হিসেবে আমার কখনোই করা উচিত হয়নি।
240
00:16:19,080 --> 00:16:21,210
আমি... এবং আমার ভাইয়ের।
241
00:16:27,680 --> 00:16:28,290
রোজ!
242
00:16:31,310 --> 00:16:34,190
এটা সত্যি! মন্ত্রী সাহেব
যেরকমটা বলেছিলেন সেইরকমই!
243
00:16:34,700 --> 00:16:36,930
ওই দুজন হলো স্রষ্টার দুশমন!
244
00:16:39,740 --> 00:16:42,040
কেউ কখনো আমাদেরকে এই জায়গার ব্যাপারে বলেনি।
245
00:16:45,640 --> 00:16:46,630
রোজ!
246
00:16:47,570 --> 00:16:50,910
তুমি ওদেরকে এখানে নিয়ে এসে
ভালোই করেছ, রোজ।
247
00:16:57,360 --> 00:17:01,700
একজন স্টেট অ্যালকেমিস্ট, হাহ?
আমি বুঝেছিলাম আগে হোক পরে হোক তোমরা আসবেই।
248
00:17:02,240 --> 00:17:05,400
কারণ তুমি একটা ভন্ড যে তার
অনুসারীদেরকে ধোঁকা দিচ্ছে? নাকি...
249
00:17:05,760 --> 00:17:07,480
কারণ তোমার কাছে পরশপাথর আছে?
250
00:17:09,200 --> 00:17:10,830
এটার কথা বলছো?
251
00:17:13,480 --> 00:17:18,090
রুপান্তর করার চক্র না এঁকেই রুপান্তর করা,
সমমূল্যের বিনিময়ের নিয়মকে না মেনে...
252
00:17:18,720 --> 00:17:20,300
এর একটাই উত্তর হতে পারে।
253
00:17:20,300 --> 00:17:21,320
এরকমই।
254
00:17:21,720 --> 00:17:26,460
মায়াময় জাদু বিবর্ধক,
যেটার অস্তিত্ব শুধু কিংবদন্তিতেই আছে।
255
00:17:27,050 --> 00:17:28,580
পরশপাথর!
256
00:17:29,130 --> 00:17:30,770
আমি ওটার খোঁজ করছি।
257
00:17:31,880 --> 00:17:35,440
মূল কথায় আসি।
পরশপাথর দিয়ে দাও।
258
00:17:35,950 --> 00:17:39,060
দিয়ে দাও, তাহলে আমি শহরের লোকদেরকে
কিছু বলবো না।
259
00:17:39,440 --> 00:17:42,300
তুমি আমার থেকে এটা কেঁড়ে নেবে?
260
00:17:42,640 --> 00:17:46,970
যদি আমি অলৌকিক কাজ না করি,
তাহলে এই শহরের কী হবে?
261
00:17:48,270 --> 00:17:49,510
তাই না, রোজ?
262
00:17:50,920 --> 00:17:53,000
রোজ! ওই লোকটা একটা
ভন্ড প্রতারক!
263
00:17:53,000 --> 00:17:57,190
আমি শহরকে এর জীবন ফিরিয়ে দিয়েছি, যখন এটা
ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছিলো।
264
00:17:57,970 --> 00:18:00,500
আমি পানি সৃষ্টি করেছি, এটাকে ওয়াইনে পরিণত করেছি,
265
00:18:00,500 --> 00:18:03,990
দালান নির্মাণ করেছি,
এমনকি মানুষকে টাকাও দিয়েছি।
266
00:18:04,630 --> 00:18:06,940
আমি হলাম ঈশ্বরের প্রতিনিধি!
267
00:18:07,660 --> 00:18:12,180
তুমি কি এই শহরের লোকদের কাছ
থেকে তাদের ঈশ্বরকে কেঁড়ে নিতে চাও?
268
00:18:12,600 --> 00:18:15,110
মিলিটারির আদেশ কি এরকমই হয়?
269
00:18:15,450 --> 00:18:18,710
আমি কোনো মিলিটারির আদেশের ধার ধারি না!
270
00:18:18,860 --> 00:18:19,420
কী?
271
00:18:19,810 --> 00:18:23,400
আমার দরকার... আমাদের দরকার ওই জিনিসটাকে!
272
00:18:24,530 --> 00:18:25,430
কেন?
273
00:18:26,020 --> 00:18:29,620
কেন, জেনে যে এটা আমাদের আশা ভেঙ্গে ফেলবে,
তাও তুমি কেন এটার পেছনে পড়ে আছো?
274
00:18:29,720 --> 00:18:31,160
রোজ, আমরা...
275
00:18:31,210 --> 00:18:32,000
কোনো লাভ নেই।
276
00:18:35,120 --> 00:18:40,120
তাহলে, পরশপাথরের ক্ষমতা একটু
দেখেই যাও?
277
00:18:46,650 --> 00:18:47,190
অ্যাল!
278
00:18:48,860 --> 00:18:50,940
তোমার সৈন্য কোনো কাজে আসেনি, হাহ?
279
00:18:51,520 --> 00:18:54,120
তুমি ওই বালুতে রুপান্তর করার চক্রও
আঁকতে পারবে না।
280
00:19:10,230 --> 00:19:13,730
পরশপাথর ব্যবহার করে,
তুমি একটা জীবন্ত প্রাণীর সমন্বয় করেছ?
281
00:19:14,280 --> 00:19:16,580
হ্যাঁ, একটা কাইমেরা!
(কাল্পনিক অগ্নিবর্ষী দৈত্য, যার সিংহের মতো মাথা,
সাপের মতো লেজ এবং ছাগলের মতো দেহ থাকে)
282
00:19:20,660 --> 00:19:21,740
মনে হচ্ছে...
283
00:19:22,010 --> 00:19:23,780
...খালি হাতে ওকে সামলানো...
284
00:19:24,480 --> 00:19:25,830
...অনেক...
285
00:19:26,110 --> 00:19:27,080
...কঠিন হবে!
286
00:19:34,700 --> 00:19:37,810
কী!? তুমি রুপান্তর করার চক্র
না এঁকেই রুপান্তর করলে!?
287
00:19:46,240 --> 00:19:47,150
যাও ওকে ধরো!
288
00:20:09,620 --> 00:20:10,510
কেমন লেগেছে!?
289
00:20:12,190 --> 00:20:13,390
তুমি এটাকে কী বলবে?
290
00:20:18,230 --> 00:20:19,880
তুই পালাতে পারবি না!
291
00:20:37,960 --> 00:20:39,590
কী হয়েছে, হারামজাদা?
292
00:20:40,230 --> 00:20:41,900
পারলে ভালো কিছু করে দেখা!
293
00:20:50,820 --> 00:20:53,170
গ্লাটোনি, ওই ছেলেটা...
294
00:20:56,320 --> 00:20:58,080
অ-অসম্ভব!
295
00:20:58,610 --> 00:21:00,930
ওর থাবা তোমার পা কে
ছিঁড়তে পারলো না কেন...?
296
00:21:01,500 --> 00:21:04,420
অথবা ওর কামড় তোমার হাতকে ভাঙতে পারলো না...!?
297
00:21:05,720 --> 00:21:07,250
এটা বোলোনা যে তুমি...?
298
00:21:07,560 --> 00:21:09,170
হ্যাঁ, ঠিক।
299
00:21:10,700 --> 00:21:12,980
রোজ, ভালো করে দেখে নাও।
300
00:21:13,750 --> 00:21:16,030
এটা তার শরীর যে মানব
রুপান্তর করার চেষ্টা করেছিল...
301
00:21:17,320 --> 00:21:19,580
আর নিজের ওপর খোদার
গজব ডেকে এনেছিলো...
302
00:21:21,150 --> 00:21:22,750
এরকমই হয় একজন মানুষের সাথে!
303
00:21:24,890 --> 00:21:28,540
একটা যান্ত্রিক... হাত আর পা...? অটোমেইল?
304
00:21:28,940 --> 00:21:31,770
তুমি... মানব রুপান্তর করেছ!?
305
00:21:32,050 --> 00:21:35,020
তুমি এমন কাজ করেছ
যা সবচাইতে অনুমোদিত!
306
00:21:35,570 --> 00:21:38,850
তুমি তোমার শরীরের
অনেক অংশ খুইয়েছ!
307
00:21:40,510 --> 00:21:43,450
যদি তুমি সূর্যের অনেক কাছে যাও,
তাহলে তুমি জ্বলে যাবে।
308
00:21:44,280 --> 00:21:48,030
তো এই কারণে তুমি "ফুলমেটাল" উপাধি পেয়েছ!
309
00:21:49,240 --> 00:21:51,610
ফুলমেটাল অ্যালকেমিস্ট!
310
00:23:38,490 --> 00:23:39,740
ফুলমেটাল অ্যালকেমিস্ট!
311
00:23:40,240 --> 00:23:42,330
পর্ব ২: "Body of the Sanctioned"
312
00:23:43,220 --> 00:23:50,750
অনুবাদক : মেহেরাব হোসেন