1
00:00:02,000 --> 00:00:25,000
অনুবাদ ও সম্পাদনাঃ ®AB Minhaj® (আবরার)
2
00:00:25,508 --> 00:00:29,183
পশ্চিম বসনিয়া, 1977
3
00:00:30,825 --> 00:00:35,243
মিশ্র অর্থোডক্স খ্রিস্টান ও মুসলমানদের বসবাস।
4
00:00:36,895 --> 00:00:42,210
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।
5
00:00:44,000 --> 00:00:52,000
উৎসর্গঃ Toufiq Kushal Shahab
6
00:00:55,832 --> 00:01:02,999
চলচ্চিত্রের নামঃ
HALIMA'S PATH
HALIMIN PUT
7
00:01:03,500 --> 00:01:21,000
মুভি প্রেমীদের সাদর আমন্ত্রণ আমাদের
"উন্মাদ মুভি প্রেমীদের স্বপ্নিল নিকেতন"
নামক ফেসবুক গ্রুপে।
8
00:01:34,568 --> 00:01:36,432
ধুর, মরার অ্যান্টেনা!
9
00:01:41,044 --> 00:01:44,847
আবহাওয়া সামান্য প্রতিকূল
হলেই আর কোনো সিগন্যাল পাওয়া যায় না।
10
00:01:45,809 --> 00:01:51,048
- খবরে কী বলছে?
- প্রতিদিন যা বলে, মিটিং-মিছিল আর অনর্থক সব কথাবার্তা।
11
00:01:51,849 --> 00:01:55,500
- বৃষ্টি শুরু হয়েছে।
- ভালো, বৃষ্টি হয়েছে যে অনেকদিন হলো।
12
00:02:12,605 --> 00:02:17,654
- ফুফু,হালিমা ফুফু।
- সাফিয়া?
13
00:02:20,149 --> 00:02:21,675
বসো, আমি দেখছি।
14
00:02:27,953 --> 00:02:31,240
হায় খোদা, সাফিয়া! তুমি এখানে কী করছো? এতো দূর পায়ে হেঁটে আসোনি তো, হ্যাঁ?
15
00:02:31,360 --> 00:02:35,482
- আমায় মেরে ফেলবে ফুফু,তিনি আমায় মেরে ফেলবে!
- কে মেরে ফেলবে তোমায় মেয়ে?
16
00:02:35,916 --> 00:02:39,013
- বাবা, বাবা জানতে পারলে মেরে ফেলবে।
- শান্ত হও, সাধারণভাবে চিন্তা করো।
17
00:02:40,379 --> 00:02:41,715
আমি...
18
00:02:44,313 --> 00:02:47,362
- আমি বুঝতে পারিনি...!
- কী বুঝতে পারোনি তুমি?
19
00:02:48,000 --> 00:02:49,000
আমি গর্ভবতী।
20
00:02:50,700 --> 00:02:54,046
হায় খোদা! কিভাবে হয়েছে এসব?
আল্লাহ তোমায় রক্ষা করুক।
21
00:02:54,501 --> 00:02:57,686
অনেক দেরী হয়ে গেছে, দুই মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে।
22
00:02:58,420 --> 00:03:02,911
- আমি ভাবিনি...!
- তুমি কিছুই ভাবোনি। কে..! ছেলেটি কে?
23
00:03:06,465 --> 00:03:10,427
ঠিক আছে সোনা! কান্না আমাদের কোনো সাহায্য করবে না,আমরা কোনো উপায় খুজে বের করবো।
24
00:03:10,547 --> 00:03:14,860
- বাবা আমায় মেরে ফেলবে।
- চিন্তা করো না, আমাকে প্রথমে বলো ছেলেটি কে?
25
00:03:15,199 --> 00:03:18,032
যদি সে অবিবাহিত হয় তাহলে তার তোমাকে বিয়ে করতে হবে, আমার কথা বুজলে মেয়ে?
26
00:03:18,325 --> 00:03:22,141
- তুমি তো জানো তোমার বাবা কেমন বদমেজাজি মানুষ।
- সে আমায় বিয়ে করতে পারবে না, সে পারবে না।
27
00:03:22,261 --> 00:03:25,540
- কেন নয়? সে কি বিবাহিত?
- তেমন নয় বিষয়টি...!
28
00:03:25,892 --> 00:03:28,995
- তাহলে?
- সে আমাদের কেউ না।
29
00:03:29,000 --> 00:03:30,237
- সার্বিয়ান?
30
00:03:34,010 --> 00:03:39,995
- আমি তাকে অনেক ভালোবাসি ফুফু, অনেক ভালোবাসি।
- হায় খোদা! আমাদের এখন কী করা উচিৎ?
31
00:04:22,317 --> 00:04:26,016
- ছেলেটা কোথায়?
- আশেপাশে কোথাও আছে, এখনই চলে আসবে।
32
00:04:27,542 --> 00:04:30,817
- এইতো এসেছে।
- খাবার কিছু আছে?
33
00:04:31,639 --> 00:04:34,903
- আমি অনেক ক্ষুধার্ত।
- আরো আগে আসা উচিৎ ছিলো তোমার।
34
00:04:35,023 --> 00:04:37,685
- আমি ইতিমধ্যে পাঁঁচবার খাবার পরিবেশন করেছি।
- আমি শুকরগুলো পাহারা দিচ্ছিলাম।
35
00:04:37,955 --> 00:04:42,546
- দেখো বাহিরে কী পরিমাণ ঝড় হচ্ছে।
- তুই ঠিক করেছিস, বস স্লাভো, এখানে বস...!
36
00:04:43,320 --> 00:04:46,667
- নিজের বুড়ো বাবার সাথে এক গ্লাস পানীয় পান কর।
- না,ধন্যবাদ।
37
00:04:47,178 --> 00:04:49,333
উষ্ণতার জন্য শুধুমাত্র কিছু খাবার খাবো।
38
00:04:49,334 --> 00:04:51,488
- আরে বেশি না, শুধু এক গ্লাস।
- আমি খাবোনা।
39
00:04:51,703 --> 00:04:54,979
- বাচ্চাটাকে তার মতো ছেড়ে দাও।
- সে এখন আর বাচ্চা নেই, তাছাড়া...
40
00:04:55,099 --> 00:04:58,959
... আর বেশি দিন অবিবাহিতও থাকবেনা।
- শুনছিস তুই? তাহলে তো আমি একজন ভাগ্যবান মা।
41
00:04:59,193 --> 00:05:03,150
এখন বল, শুনলাম পাহাড়ের ওপাড়ে সেমেরুসে নাকি তোর পরিচিত কোনো মেয়ে আছে।
42
00:05:03,373 --> 00:05:06,073
- সেমেরুসে?
- যোরা, এটা আমাদের
পুরুষদের নিজেদের মধ্যকার আলোচনা।
43
00:05:06,449 --> 00:05:09,550
সে কোনোভাবেই এই ঘরে একজন তুর্কীকে আনতে পারবে না, এটা অনৈতিক হবে।
44
00:05:09,600 --> 00:05:11,533
আমার কথা বুঝোনি? একটা শব্দও বলবেনা।
45
00:05:11,838 --> 00:05:17,345
আমাকে বল..! আসলেই কি সেখানে কেউ আছে... নাকি না?
46
00:05:18,201 --> 00:05:22,522
- যদি থাকে তাহলে?
- না, অন্যদের কাছ থেকে
না শুনে আমি তোর কাছ থেকে শুনতে চাচ্ছি।
47
00:05:22,642 --> 00:05:25,457
সে যদি তোর জন্য ভালো হয় তাহলে আমার জন্যও ভালো হবে, এতে আমার কোনো সমস্যা নেই।
48
00:05:25,691 --> 00:05:30,984
আপনি কী করছেন..এসব কি ভালো উপদেশ দিচ্ছেন তাকে? আমি আর শুনতে পারছিনা এসব কথা।
49
00:05:33,757 --> 00:05:36,693
আমি তো তাকে বলেছিলামই আমাদের কথা না শুনতে, বলিনি?
50
00:05:37,925 --> 00:05:40,731
বল, সেখানে কেউ আছে নাকি?
51
00:05:44,535 --> 00:05:45,709
- আছে।
- আছে?
52
00:05:45,710 --> 00:05:46,883
- হ্যাঁ।
- আচ্ছা, তারপর?
53
00:05:47,892 --> 00:05:49,630
- আর কী?
- তারপর তোর পরিকল্পনা কী?
54
00:05:49,631 --> 00:05:51,368
- আমি পরিকল্পনা করেছি আমি তাকে বিয়ে করবো।
55
00:05:52,413 --> 00:05:54,093
- তাকে বিয়ে করবি?
- হ্যাঁ, তাকে বিয়ে করবো।
56
00:05:54,094 --> 00:05:55,774
- কিন্তু তুই তো জানিস গ্রামের লোক কি বলবে..!
57
00:05:56,056 --> 00:05:57,296
তাদের নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।
58
00:05:57,416 --> 00:06:00,243
আমারও নেই, কিন্তু তুই তোর মাকে দেখেছিস কিভাবে সাপে কাটার ন্যায় প্রতিক্রিয়া করছে?
59
00:06:01,194 --> 00:06:02,703
- তাছাড়া জার্মানি?
- আমি যাবোনা।
60
00:06:02,704 --> 00:06:04,212
যাবিনা?
61
00:06:04,332 --> 00:06:07,358
আমি সব ব্যাবস্থা করে রেখেছি, তোর চাচা তোর অপেক্ষায় আছে, মিউনিখে তোর জন্য ভালো একটা চাকরি পেয়েছে সে।
62
00:06:07,640 --> 00:06:10,223
আমি জার্মানি যাবোনা!
আমি এখন বিয়ে করতে চাই।
63
00:06:13,205 --> 00:06:17,526
- তাড়াহুড়োর কিছু নেই, এটা নিয়ে
আরো কিছুক্ষণ ভাব।
- বাবা, এখানে ভাবার কিছু নেই।
64
00:06:19,133 --> 00:06:24,041
ভাব, এরপরও যদি তুই বিয়ে করতে চাস তাহলে করিস...!
65
00:06:24,464 --> 00:06:26,742
জার্মানি এবং গ্রামের মানুষ সবাই গোল্লায় যাক!
66
00:06:27,269 --> 00:06:30,745
- আর মা?
- সেও গোল্লায় যাক... আমি তার সাথে কথা বলবো।
67
00:06:31,391 --> 00:06:33,011
খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে।
68
00:07:47,079 --> 00:07:48,100
সাফিয়া?
69
00:07:53,971 --> 00:07:55,157
সাফিয়া?
70
00:07:56,967 --> 00:07:58,259
সাফিয়া!
71
00:07:59,421 --> 00:08:00,607
মেয়েটা কোথায় গেলো?
72
00:08:02,746 --> 00:08:05,963
সাফিয়া! ঘরে আয়,শুনছিস আমার কথা?!
73
00:08:08,417 --> 00:08:09,474
সাফিয়া!
74
00:08:11,114 --> 00:08:12,194
মা...!
75
00:08:15,376 --> 00:08:16,409
সাফিয়া!
76
00:08:17,677 --> 00:08:18,945
সাফিয়া!
77
00:08:20,460 --> 00:08:21,352
আমি এখানে।
78
00:08:35,506 --> 00:08:38,125
- আবদু কী বলেছে?
- সে এখনো জানেনা।
79
00:08:38,245 --> 00:08:40,226
কারো সাহস নেই তাকে
সাফিয়ার গর্ভবতী হওয়ার ব্যাপারে বলার।
80
00:08:40,346 --> 00:08:43,984
সে তোমার ভাই হলেও সে একদম বোকা,কোনো না কোনো সমস্যা দাড় করাবেই সে।
81
00:08:45,267 --> 00:08:48,554
- আপনার কাছে কি কোনো টাকা আছে?
- দুই হাজার, এগুলোই যথেষ্ট।
82
00:08:49,035 --> 00:08:51,219
আপনার আরো আনা উচিৎ ছিলো,
সে আপনার ভাই।
83
00:08:51,220 --> 00:08:53,403
হ্যাঁ, কিন্তু সেও আবদুর মতোই নির্বোধ।
84
00:08:54,448 --> 00:08:56,468
আমাদের কারোই প্রতিভাবান ভাই নেই।
85
00:09:06,859 --> 00:09:09,994
কোথায় ছিলে ভাই,তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি অর্ধেক বোতল শেষ করে ফেলেছি।
86
00:09:10,114 --> 00:09:13,869
- অভিনন্দন মোস্তফা, এখানে মুরগী আর কিছু পাই এনেছি।
- প্রয়োজন ছিলো না এসবের, ভিতরে আসুন।
87
00:09:14,515 --> 00:09:17,415
যে জন্য তোমরা
আমায় অভিনন্দন জানাতে এসেছো, এইতো তারা।
88
00:09:18,205 --> 00:09:21,880
- শুভ সন্ধ্যা!
- শুভ সন্ধ্যা, অভিনন্দন রাবেকা।
89
00:09:22,601 --> 00:09:24,867
- কেমন আছো?
- আমি ভালো আছি।
90
00:09:24,868 --> 00:09:27,133
খুব ভালো রাবেকা, তার জন্য শুভকামনা রইলো।
91
00:09:30,056 --> 00:09:33,062
বেচারি রাবেকা, তুমি কিভাবে সব সামলিয়েছো,সাহায্য করার জন্য কেউ ছিলো তোমার?
92
00:09:33,182 --> 00:09:35,636
ফেযিরিকা ছিলো এখানে,
জানিনা তাকে ছাড়া এসব কিভাবে সামলাতাম।
93
00:09:36,118 --> 00:09:39,503
কি করছো তুমি? হেই,
এসবের কোনো দরকার নেই, আসলেই দরকার নেই।
94
00:09:39,623 --> 00:09:43,376
রাখো এটা, এখন তোমার
ঘরে খাওয়ার সদস্য আরেকজন বেড়েছে।
95
00:09:43,496 --> 00:09:46,858
- ওহ খোদা, কী সুন্দর ফুটফুটে,
আমি কি তাকে কোলে নিতে পারি?
- অবশ্যই, কেন নয়।
96
00:09:46,978 --> 00:09:49,147
হালিমা ফুটফুটে বলোনা, নজর লেগে যাবে।
97
00:09:49,651 --> 00:09:52,093
মোস্তফা, তার কপালে সামান্য কালি লাগানো উচিৎ...!
98
00:09:52,094 --> 00:09:54,536
...খারাপ নজর থেকে রক্ষার জন্য।
- আচ্ছা,আমি লাগাচ্ছি।
99
00:10:06,640 --> 00:10:11,701
- কালি দেয়ায় বিশ্রী দেখাচ্ছে, তাকানো যাচ্ছেনা ওর দিকে।
- এটুকুই যথেষ্ট, তাকে কালো টীকা প্রায়শই লাগাতে হয়।
100
00:10:11,821 --> 00:10:14,262
- তার কি কোনো নাম রেখেছো?
- আমি একটা নাম ভেবেছি...
101
00:10:14,263 --> 00:10:16,703
...আরুন! খাটি মুসলিম নাম।
102
00:10:17,707 --> 00:10:20,102
নামটি আপনার পছন্দ
হয়ে থাকলে এতে আমার কনো আপত্তি নেই।
103
00:10:20,399 --> 00:10:23,464
এর আগে কাউকে নিজের
সন্তানের এই ধরণের নাম রাখতে শুনিনি।
104
00:10:23,584 --> 00:10:26,239
- আরুন?
- আরুন।
105
00:10:26,240 --> 00:10:28,894
মোস্তফা নামটি পছন্দ করেছে,
আমাকে তো কেউ জিজ্ঞেস পর্যন্ত করেনি।
106
00:10:29,014 --> 00:10:31,689
তোমায় কেন জিজ্ঞেস করতে হবে, মেয়ে?
তুমি তাকে জন্ম দিয়েছো,
107
00:10:32,374 --> 00:10:37,247
- এরপর আমার উপর কঠিন
দায়িত্ব ছিলো তার সুন্দর একটি নাম নির্বাচন করা।
- তার সুস্বাস্থ্যের খেয়াল রেখো, নামে কিছু যায় আসেনা।
108
00:10:37,892 --> 00:10:39,876
তাদেরকে একাকী কথা বলতে দাও, তুমি জানো...
109
00:10:39,877 --> 00:10:41,861
...আমার কাছে কতো ভালো মানের পানীয় আছে?
এর চেয়ে ভালো আর হতে পারেনা।
110
00:10:41,981 --> 00:10:45,210
এসো চেখে দেখি, অন্তত পান
করার জন্য আমাদের একটি কারণ আছে।
111
00:10:52,310 --> 00:10:57,582
তার পুরুষাঙ্গ দেখা উচিৎ ছিলো তোমার, ঘোড়ার ন্যায় বিশাল হবে,একদম আমার মতো।
112
00:10:58,560 --> 00:11:03,308
- চিয়ার্স! তার জন্য শুভকামনা।
- আমার আরুন ও তার বংশধরের নামে।
113
00:11:08,638 --> 00:11:10,775
আরুন নামটা তোমার খুব
একটা পছন্দ হয়নি তাই না?
114
00:11:11,456 --> 00:11:17,388
জানি না... তোমার তাকে বাবার
নামে নামকরণ করা উচিৎ
ছিলো, 'হুসনী', কতো সুন্দর নাম।
115
00:11:17,508 --> 00:11:21,287
তোমার কোনো সন্তান হলে
তুমি বাবার নামে তার নাম রেখো,
116
00:11:21,966 --> 00:11:25,887
কিন্তু সেটা কিভাবে সম্ভব,
আমার তো ধারণা তোমার কোনো সন্তান ও বংশধর হবে না।
117
00:11:27,331 --> 00:11:31,969
- সালকো, আমাদের কি এখন যাওয়া উচিৎ না?
- অসম্ভব, আমাদের এখনো পান করা শেষ হয়নি।
118
00:11:32,215 --> 00:11:35,691
- এখন রাত কয়টা বাজে সেই খেয়াল আছে?
- তুমি বাড়ি যেতে পারো,কিন্তু আমার ভাইকে রেখে যাও।
119
00:11:35,811 --> 00:11:38,602
ভাতিজা তো আর সব সময় পাওয়া যায়না,
তার নিজের যেহেতু নেই...
120
00:11:38,722 --> 00:11:40,000
অন্তত আমারটাকে নিয়ে একটু আনন্দ করুক।
121
00:11:45,027 --> 00:11:48,773
- বিদায়, বেশি দেরি করো না সালকো।
- বিদায়
122
00:11:51,532 --> 00:11:53,593
মাঝে মাঝে তুমি অনেক
তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলো মুস্তফা।
123
00:11:53,594 --> 00:11:55,654
- আমি কী বলেছি?
- তুমি জানো তুমি কী বলেছো।
124
00:11:56,227 --> 00:11:57,988
- আমি ভুল কিছু বলেছি?
- চুপ থাকো।
125
00:11:58,728 --> 00:12:00,446
অনেক আগেই তোমাকে বলেছিলাম তাকে বাড়ি থেকে...
126
00:12:00,447 --> 00:12:02,165
...বিদায় করে দিতে।
- তুমি কি একই ক্যাচাল আবারো শুরু করবে?
127
00:12:02,646 --> 00:12:04,396
তুমি আমার ভাই,
আমি তোমার এমন দুরবস্থার দিকে তাকাতে পারছি না।
128
00:12:04,516 --> 00:12:06,422
কে বলেছে আমার দুরবস্থার
দিকে তাকাতে? ভালো হয় তুমি...
129
00:12:06,423 --> 00:12:08,329
...অন্যকিছুর দিকে তাকাও।
- সালকো,তোমাকে আগেও বলেছি..
130
00:12:08,449 --> 00:12:12,109
একজন নারীর সবসময় প্রশস্ত কোমর ও বিশাল নিতম্ব থাকা উচিৎ, আমার রাবেকাকে দেখো।
131
00:12:12,229 --> 00:12:14,997
একটি সন্তান জন্ম দেয়া আমাদের জন্য কতোটা আনন্দের, তোমার হালিমার মতো নয়, মরো গিয়ে তুমি তার সাথে।
132
00:12:15,117 --> 00:12:16,748
- চুপ করো!
- কেন? তোমার তাকে...
133
00:12:16,749 --> 00:12:18,379
...কেন প্রয়োজন? তোমায় বিরক্ত আর জ্বালানো ছাড়া তো তাকে দিয়ে কিছুই হচ্ছেনা।
134
00:12:18,499 --> 00:12:22,582
মোস্তফা, মুখে লাগাম দাও,
হালিমাকে নিয়ে আর একটাও বাজে বকবে না।
135
00:12:22,702 --> 00:12:26,668
আমি বলে যাবো, তোমার স্ত্রী
কোনো কাজের না, তার কোনো প্রয়োজন নেই।
136
00:12:26,788 --> 00:12:30,437
- ভালোভাবে বলছি, তাকে নিয়ে
আর একটা কথাও বলবেনা।
- আমিও ভালোভাবে বলছি...
137
00:12:30,557 --> 00:12:33,266
...তাকে বাড়ি থেকে বের করে
দাও, তোমার সামর্থ্য ফুরিয়ে যাবার পূর্বেই।
138
00:12:33,313 --> 00:12:37,266
হালিমাকে তার মতো ছেড়ে দাও, আর একটা কথাও বলবে না ওকে নিয়ে, এই বালের কথাটা তোমার কানে ঢুকেছে?
139
00:12:37,386 --> 00:12:39,125
সালকো, কী সমস্যা তোমার?
140
00:12:41,062 --> 00:12:43,121
সবচেয়ে বড়ো সমস্যা এটাই
যে তুমি বুঝতে পারছো না আমার কী সমস্যা।
141
00:12:47,261 --> 00:12:48,493
বিদায় রাবেকা।
142
00:12:50,975 --> 00:12:53,560
তোমার ভাই তো দেখি পুরাই উন্মাদ হয়ে গিয়েছে।
143
00:12:54,428 --> 00:12:56,872
রাবেকা, চুপ করো এবং নিজের মুখে লাগাম দাও।
144
00:13:07,030 --> 00:13:08,515
অকেজো হালিমার সাথে গিয়ে মরো তুমি।
145
00:13:35,328 --> 00:13:37,998
- ঘুমাওনি এখনো?
- মেয়েটির কথা চিন্তা করে খুব ভয় হচ্ছে।
146
00:13:39,718 --> 00:13:40,574
সাফিয়া?
147
00:13:44,614 --> 00:13:47,867
এর শেষ পরিণতি খুব একটা ভালো হবেনা,
তুমি তো জানোই আবদু কেমন।
148
00:13:48,342 --> 00:13:51,708
আবদু পুরাই বেহুদা লোক,
সব কিছুতেই অতিরিক্ত প্রতিক্রিয়া করে।
149
00:13:55,461 --> 00:13:58,723
আরুন...! সত্যি বলতে নামটা...
150
00:13:59,447 --> 00:14:02,634
...আমার একটুও পছন্দ হয়নি,
তারা এই নাম কোথায় খুজে পেলো?
151
00:14:05,684 --> 00:14:07,320
তাদের ভালো লেগেছে তো আমারও ভালো লেগেছে।
152
00:14:09,050 --> 00:14:11,306
- মোস্তফা বলেছে এটি ইসলামী নাম।
- ইসলামী নাম?
153
00:14:11,853 --> 00:14:14,995
পৃথিবীতে এমন নাম আর কারো আছে কিনা সন্দেহ,
আর সে বলছে ইসলামী নাম।
154
00:14:19,376 --> 00:14:21,153
আমি তাদের জন্য অনেক খুশি।
155
00:14:58,226 --> 00:15:03,239
না আবদু, না। মেয়েটিকে তুমি মেরে ফেলছো,
প্রতিবেশীরা শুনছে।
156
00:15:03,359 --> 00:15:07,435
কী না, হ্যাঁ? কী না?
বাড়ি থেকে বেরিয়ে যা সার্বীয়ান মাগী।
157
00:15:07,939 --> 00:15:10,214
মরে যা তুই মাগী!
158
00:15:10,594 --> 00:15:15,670
আবদু না, আল্লাহর
ওয়াস্তে তুমি মেয়েটাকে মেরো না।
159
00:15:16,405 --> 00:15:21,397
মারবো না? সে একটা সার্বীয় মাগী, ধ্বংস হোক সে।
160
00:15:23,248 --> 00:15:27,282
- বাবা, আর না! যথেষ্ট হয়েছে, তুমি তাকে মেরে ফেলবে।
- সর সমনে থেকে, অন্যথায় এরপর তোর পালা আসবে।
161
00:15:27,402 --> 00:15:32,689
অবশ্যই, আমি তাকে মেরে ফেলবো। তার
পেটের এই জারজকে আমি জন্মাতে দিবো না।
162
00:15:33,141 --> 00:15:35,517
বাবা! বাবা!
163
00:15:35,923 --> 00:15:39,199
ও আল্লাহ, সে তাকে মেরে ফেলেছে।
164
00:15:42,280 --> 00:15:43,489
সাফিয়া?
165
00:15:46,307 --> 00:15:50,960
পালাও স্লাভো, পালাও! পালাও!
166
00:15:51,080 --> 00:15:52,921
আমি ফিরে আসবো সাফিয়া, আমি ফিরে আসবো।
167
00:15:53,980 --> 00:15:57,443
- ভাই! না, না।
- আগে হোক বা পরে আমি তাকে মেরেই ছাড়বো।
168
00:15:57,563 --> 00:15:58,735
বাবা!
169
00:16:03,547 --> 00:16:07,445
আর তুই, ভালো হয় তুই এখান থেকে চলে যা,
এ ঘরে তোর জন্য আর কোনো জায়গা নেই।
170
00:16:07,973 --> 00:16:09,969
আমার মেয়েটাকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিসনা।
171
00:16:13,914 --> 00:16:15,946
সাফিয়া, মা আমার..! সাফিয়া।
172
00:16:45,379 --> 00:16:49,395
২৩ বছর পর।
173
00:16:57,108 --> 00:16:59,900
যুদ্ধের পাঁচ বছর পর।
174
00:17:04,900 --> 00:17:15,000
( বসনিয়ার যুদ্ধ ছিল নব্বইয় দশকে সংঘটিত হওয়া একটি বড় ট্র্যাজেডি, যা শুরু হয় ১৯৯২ সালের ৭ এপ্রিল ও শেষ হয় ১৯৯৫ সালের ডিসেম্বরে। মুসলিম নিধনের উদ্দেশ্যে শুরু হওয়া...
175
00:17:15,100 --> 00:17:30,000
...এ যুদ্ধে গণহত্যা ও ধর্ষণ; এমনকি শিশুকন্যাদের ধর্ষণ ও শিশুদের হত্যা করাকে যুদ্ধ জয়ের কৌশল হিসেবে ব্যবহার করেছিল বর্বর ও গোঁড়া সার্বরা। কথিত সভ্য ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত বড় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান ঘটেনি )
176
00:19:29,721 --> 00:19:32,610
তুমি এটা ঠিক করতে পারবেনা হালিমা, রেখে দাও,
আমার আরুন এসে ঠিক করে দিবে।
177
00:19:33,631 --> 00:19:37,213
আমাকেই করতে হবে,
এই ঘরের পুরুষ এবং মহিলা উভয়টা আমিই।
178
00:19:45,054 --> 00:19:46,534
তুমি এখনো রাতে ঘুমোতে পারোনা।
179
00:19:47,861 --> 00:19:51,383
রাতে করার মতো কিছু নেই,
তাই সারারাত জেগে জেগে সুয়েটার বুনি।
180
00:19:52,439 --> 00:19:55,187
ঘুমঘুম ভাব এলেই ভাবতে থাকি...
181
00:19:57,135 --> 00:19:59,084
...আল্লাহ সবাইকে এধরণের স্বপ্ন দেখা থেকে রক্ষা করুক।
182
00:19:59,682 --> 00:20:03,275
হালিমা! ওহ হালিমা!
183
00:20:03,395 --> 00:20:06,434
- ফেযিরিকা, সে কেন ডাকছে?
- হালিমা।
184
00:20:07,866 --> 00:20:10,966
- তারা এসেছে হালিমা, তারা স্কুলে আছে,
- তারা কী বলছে?
185
00:20:11,599 --> 00:20:14,253
আমি কিছুই জানিনা, তবে আমি সবাইকে খবর দিয়েছি।
186
00:20:14,373 --> 00:20:18,926
- আমি সেখানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো।
- আমি আসছি, খোদা হাফেজ।
187
00:20:19,046 --> 00:20:21,356
আশাকরি তারা ওদেরকে খুজে পেয়েছে।
188
00:20:22,894 --> 00:20:25,194
হালিমা, আমি বাড়ি যাচ্ছি, কী হয় সেটা...
189
00:20:25,195 --> 00:20:27,495
...আমায় জানিয়ো।
- জানবো।
190
00:20:58,362 --> 00:21:00,065
তাকে ছেড়ে দাও!
191
00:21:02,615 --> 00:21:07,488
- তাকে ছেড়ে দাও! মির্জা..! মির্জা..!
- মা! মা!
192
00:21:10,833 --> 00:21:15,800
মির্জা..! সালকো! মির্জা, আমার খোকা..!
193
00:21:22,221 --> 00:21:24,499
হালিমা, হালিমা হাদেজ!
194
00:21:26,765 --> 00:21:28,597
হালিমা হাদেজ!
195
00:21:31,223 --> 00:21:35,204
- আমি, আমি হালিমা।
- আসুন হালিমা, দয়াকরে ভিতরে যান।
196
00:21:39,124 --> 00:21:43,692
আমাদের বাকীদের জন্য কি কোনো খবর আছে,
নাকি আবারো কোনো সন্ধান ছাড়াই আমাদের ফিরতে হবে?
197
00:21:43,812 --> 00:21:48,634
শান্ত হয়ে বসুন, যখন আপনাদের নাম ডাকা হবে,
স্যার তখন আপনাদের সাথে কথা বলবে।
198
00:21:52,996 --> 00:21:56,706
আগামীকাল আমরা সেমেরুসে যাবো,
এখান থেকে ৮ কিলোমিটার দূরে।
199
00:21:56,826 --> 00:21:59,031
ইনি হালিমা হাদেজ।
200
00:22:00,141 --> 00:22:02,816
হ্যালো হালিমা, বসুন।
201
00:22:02,817 --> 00:22:05,492
- কেমন আছেন লুৎফী?
- কেমনই বা থাকবো অার...!
202
00:22:07,442 --> 00:22:10,601
ম্যাডাম হালিমা,একটু বসুম।
203
00:22:11,434 --> 00:22:16,295
আপনি আপনার স্বামী সালকো
এবং আপনার ছেলে মির্জার খোজে রিপোর্ট করেছিলেন।
204
00:22:16,646 --> 00:22:20,991
আপনি ডিএনএ পরিক্ষার
জন্য ব্লাড স্যাম্পল দিয়েছিলেন...!
205
00:22:25,182 --> 00:22:29,057
তিন মাস আগে আপনার
স্বামীর জন্য ব্লাড স্যাম্পল নেয়া হয়েছিলো,
206
00:22:29,537 --> 00:22:33,260
আর ব্লাড স্যাম্পল নেয়া হয়েছিলো ওনার
ভাই মোস্তফার শরীর থেকে...মোস্তফা হাদেজ।
207
00:22:37,509 --> 00:22:40,715
ম্যাডাম হালিমা,বিষয়টা এমন যে,
208
00:22:41,524 --> 00:22:45,411
আমরা আমাদের পরীক্ষাগারে
বিভিন্নভাবে কয়েকবার পরীক্ষা চালিয়েছি,
209
00:22:46,596 --> 00:22:52,444
এবং এই মূহুর্তে আমরা বলতে পারি
যে আমাদের কাছে আপনার
স্বামীর ডিএনএ মিল পাওয়ার
ব্যাপারে একটি পজিটিভ রিপোর্ট রয়েছে।
210
00:22:58,995 --> 00:23:00,850
তারা তাকে খুজে পেয়েছে, হালিমা।
211
00:23:02,316 --> 00:23:07,917
হ্যাঁ, ঠিক তাই। আমরা এখন
পরিপূর্ণ নিশ্চিত যে আমরা
আপনার স্বামীর অবশিষ্ট খুজে পেয়েছি।
212
00:23:13,034 --> 00:23:17,813
- আপনি কি কিছু পান করবেন, জুস অথবা পানি?
- অন্তত সামান্য পানি খাও, হালিমা।
213
00:23:19,247 --> 00:23:24,541
দেহাবশেষগুলো "C-258-DR"
নাম্বারে শ্রেণিবদ্ধ করে রাখা ছিলো।
214
00:23:27,157 --> 00:23:30,022
দূর্ভাগ্যবশত আমরা
আপনার ছেলে মির্জাকে খুজে পাইনি।
215
00:23:31,352 --> 00:23:34,569
আমি জানিনা,
এটা ভুলবশত হয়েছে নাকি অন্য কারণে,
216
00:23:34,689 --> 00:23:37,916
কিন্তু আমরা আমাদের
সেন্টারে আপনার কোনো ব্লাড স্যাম্পল পাইনি।
217
00:23:39,123 --> 00:23:42,352
আপনি কি কযমিকে
আমাদের সদস্যদেরকে ব্লাড স্যাম্পল দিয়েছিলেন?
218
00:23:44,571 --> 00:23:48,833
ম্যাডাম হালিমা,আশাকরি
আপনি অবগত আছেন যে, ব্লাড স্যাম্পল ছাড়া...
219
00:23:48,953 --> 00:23:52,813
...আমরা আপনার ছেলের কোনো সন্ধান দিতে সক্ষম না।
220
00:23:55,090 --> 00:23:57,708
হালিমা, স্যাম্পল না দিলে কার্যক্রম চালানো যাবেনা।
221
00:23:57,828 --> 00:24:00,234
জানিনা এই মূহুর্তে আপনাকে
কী বলা উচিৎ, তবে আপনাকে...
222
00:24:00,235 --> 00:24:02,640
...ডিএনএ স্যাম্পল দেয়ার
জন্য আমাদের পরীক্ষাগারে আসতে হবে ।
223
00:24:03,520 --> 00:24:06,502
অন্যথায় আমরা আপনার
মির্জাকে কখনো খুজে পাবো না।
224
00:24:14,837 --> 00:24:17,279
মির্জা! মির্জা!
225
00:24:19,592 --> 00:24:22,317
খুজে পাচ্ছি না হালিমা,
মনে হচ্ছে কোথাও চলে গিয়েছে।
226
00:24:22,868 --> 00:24:26,296
সালকো, আমাদের ছেলেটা কোথায়?
মির্জা..!
227
00:24:26,778 --> 00:24:30,124
- মির্জা! মির্জা...বাবা!
- মির্জা!
228
00:24:30,840 --> 00:24:34,374
সালকো, মোস্তফার কাছে
গিয়ে দেখে আসো, হয়তো আরুনের সাথে খেলছে।
229
00:24:34,957 --> 00:24:37,564
ঠিক আছে, তবে তার কাছে
থাকলে সে অবশ্য আমাদের জানাতো।
230
00:24:51,481 --> 00:24:52,655
মির্জা!
231
00:24:56,060 --> 00:24:57,199
মির্জা!
232
00:25:00,445 --> 00:25:02,253
মির্জা, বাবা!
233
00:25:05,884 --> 00:25:06,788
মির্জা!
234
00:25:35,465 --> 00:25:36,827
হালিমা!
235
00:25:40,719 --> 00:25:43,572
হালিমা, সেমেরুস চলে এসেছে।
236
00:26:48,171 --> 00:26:51,929
বউ মা, পাই'য়ে যেভাবে মাখন
দেয়া উচিৎ তুমি সেভাবে মাখন লাগাওনি।
237
00:26:52,049 --> 00:26:54,883
মাখন ছাড়া পাই কিভাবে সুস্বাদু হবে?
238
00:26:57,055 --> 00:27:01,117
- বাড়িতে কেউ আছে?
- আমার বাচ্চা, কী মনে করে এলে তুমি?
239
00:27:01,340 --> 00:27:07,164
- অহ হালিমা, স্বাগতম, সত্যিই কি এটা তুমি?
- অবশ্যই এটা আমিই!
শাব্বা খায়ের মা।
240
00:27:08,549 --> 00:27:12,177
- আমরা ভাবতেও পারিনি যে,
আপনি আসবেন।
- তুমি হয়তো ভাবোনি,
241
00:27:12,517 --> 00:27:16,051
কিন্তু আমি সর্বদা আমার
সন্তানদের আসার অপেক্ষা করি।
242
00:27:16,171 --> 00:27:20,050
এতো দিন কোথায় ছিলে মেয়ে,
মনে হয় যেন আমরা শত শত মাইল দূরে অবস্থান করি।
243
00:27:20,170 --> 00:27:22,539
- এখানে কিছু পনির রয়েছে,গতকাল বানিয়ে ছিলাম।
- ধন্যবাদ।
244
00:27:22,659 --> 00:27:26,887
আজ সকালেও ভাবছিলাম "আমার হালিমাটা কোথায়?"
245
00:27:27,263 --> 00:27:31,795
- আমি এখানে একদমই একাকী।
- হ্যাঁ, ঠিক তাই। কোথায় ছিলেন আপনি এতোদিন?
246
00:27:31,915 --> 00:27:35,176
- মা, আপনি ঠিক আছেন?
- অবশ্যই উনি ঠিক আছেন,
247
00:27:35,296 --> 00:27:37,889
- রাণীর হালে আছেন।
- ব্লাড প্রেশারের সমস্যা আছে আমার।
248
00:27:38,416 --> 00:27:41,880
গতরাতে একদমই ঘুমোতে পারিনি।
- আবদু কোথায়?
249
00:27:42,000 --> 00:27:46,741
- গোলাঘরে, খড় গোছাচ্ছে।
- বেচারা, দিনের পর দিন খেটে যাচ্ছে।
250
00:27:46,861 --> 00:27:50,979
- আমি গিয়ে সামান্য কফি বানাই,
তারপর আবদুকে ডেকে দিবো।
- কী বললে?
251
00:27:51,099 --> 00:27:54,454
- বলেছি আমি কফি বানাতে যাচ্ছি।
- যাও, বানাও।
252
00:27:54,923 --> 00:28:00,184
- আমি আবদুকে ডেকে আনছি।
- তুই বস, বউমা ডেকে আনবে।
253
00:28:00,781 --> 00:28:02,989
আমিই ডেকে আসি মা, তাকে তার মতো ছেড়ে দাও।
254
00:28:03,109 --> 00:28:06,593
আমি তো তাকে ছেড়েই দিয়েছি,
কিন্তু সে তো আমায় ছাড়তে চাচ্ছে না।
255
00:28:06,713 --> 00:28:08,918
পানি সিদ্ধ হওয়ার আগেই ফিরে আসবো।
256
00:28:10,209 --> 00:28:14,060
সাবধানে, তুমি পাইটা পুড়িয়ে ফেলবে।
257
00:28:28,242 --> 00:28:29,463
হ্যালো ভাই।
258
00:28:32,575 --> 00:28:34,136
হ্যালো, বোন।
259
00:28:36,249 --> 00:28:39,901
- গবাদি পশুর জন্য ভালোই খড় হবে!
- হ্যাঁ, তা তো হবে, সেজন্য কৃতজ্ঞ।
260
00:28:41,309 --> 00:28:44,432
আমার বাড়িতেও অনেক
কাজ পড়ে আছে, কিন্তু
সেগুলো করার মতো কেউ নেই।
261
00:28:49,892 --> 00:28:51,430
ভাবি কফি বানিয়েছে।
262
00:28:52,181 --> 00:28:56,502
আমি যদি তাদের সাথে প্রতি
কাপ কফি পান করি তাহলে
এই কাজগুলো অসম্পূর্ণই থেকে যাবে।
263
00:28:57,477 --> 00:28:59,872
হালিমা, তুমি তো আমাকে
কফি খাওয়ানোর জন্য এতো দূর আসোনি,
264
00:29:00,412 --> 00:29:04,522
যদি তোমার বাড়ীতে কোনো
সাহায্যের প্রয়োজন হয় তাহলে
আমি সময় বের করে কোনো একদিন আসবো।
265
00:29:06,012 --> 00:29:07,527
বিহাক থেকে সেই লোকগুলো এসেছিলো।
266
00:29:08,806 --> 00:29:11,730
- প্রতিনিধি দল?
- তারা আমার সালকোকে খুজে পেয়েছে।
267
00:29:13,150 --> 00:29:15,592
- কোথায় খুজে পেয়েছে তাকে?
- Ruište পর্বতে।
268
00:29:15,593 --> 00:29:18,034
সেখানে খুড়ে তারা মোট ৩০ জনকে পেয়েছে।
269
00:29:19,631 --> 00:29:23,681
- অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন কি করা হবে?
- হ্যাঁ, আগামী সাপ্তাহে।
270
00:29:25,008 --> 00:29:30,466
তোমার স্বামী খুব ভালো লোক ছিলো,
আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসবো।
271
00:29:35,613 --> 00:29:39,629
- গ্রামের আর কাউকে কি পেয়েছে তারা?
- ফেযিরিকার উভয় সন্তানকে পেয়েছে।
272
00:29:41,879 --> 00:29:47,198
ভালোই হলো, তাদের সমাধি
করতে পারলে সে খানিকটা হলেও স্বস্তি পাবে,
273
00:29:47,843 --> 00:29:50,438
কমপক্ষে নিজ সন্তানের
দেহাবশেষ কোথায় পড়ে আছে
তা না জানার চেয়ে এটা ভালো হয়েছে।
274
00:29:50,696 --> 00:29:53,068
যতক্ষন না নিজ সন্তানের
দেহাবশেষ কোথায় আছে তা না জানা যায়,
275
00:29:54,065 --> 00:29:58,539
তাকে খুজে না পাওয়া যায়
এবং তাকে সমাধি না করা যায়,
276
00:29:58,897 --> 00:30:01,809
- ততক্ষণ তুমি অন্যকিছু
নিয়ে ভাবতেও পারবে না।
- আবদু, ভাই আমার!
277
00:30:02,682 --> 00:30:06,475
আমার মির্জা মরে গেছে,
কিন্তু সাফিয়াকে আমার খুজতে হবে।
278
00:30:06,992 --> 00:30:10,513
- তাকে ছাড়া আমি আমার মির্জাকে খুজে পাবো না।
- যদি তুমি এই জন্য এসে থাকো...
279
00:30:11,136 --> 00:30:13,225
...তবে তুমি অযথাই এখানে এসেছো।
- আবদু, ভাই আমার!
280
00:30:13,345 --> 00:30:18,626
সে আমার কাছে আমার ছেলের মতোই মৃত।
281
00:30:18,872 --> 00:30:24,062
আমার ছেলেকে সার্বিয়ানরা মেরেছে,
আর মেয়েটা নিজকে নিজে।
- আবদু, এভাবে বলো না, সে তোমার সন্তান।
282
00:30:24,402 --> 00:30:27,067
সে আমার সন্তান নয়,
আমি জানি না সে কোথায় এবং জানতে চাইও না।
283
00:30:28,135 --> 00:30:31,482
হালিমা, আমার কোন ছেলে-মেয়ে নেই,
284
00:30:31,602 --> 00:30:35,274
তোমার নারী মস্তিষ্কে কি কথাটা ঠিক মতো ঢুকেছে, হ্যাঁ?
285
00:30:36,659 --> 00:30:39,195
আবদু.... ভাই...!
286
00:30:48,270 --> 00:30:51,264
ফুফু, ফুফু!
287
00:30:58,646 --> 00:31:00,700
সাফিয়া, বেচারি।
পাগল লোকটা কী করেছে তোমার সাথে?
288
00:31:00,701 --> 00:31:02,755
ফুফু আমার থাকার কোনো যায়গা নেই।
289
00:31:12,819 --> 00:31:17,256
তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন?
দরজা বন্ধ করে ভিতরে আসো, ঠান্ডা ঢুকছে।
290
00:31:19,679 --> 00:31:22,054
আবদু, আবদু, আল্লাহ তোমার উপর দয়া করুক।
291
00:31:23,827 --> 00:31:26,704
হালিমা, হালিমা।
292
00:31:33,483 --> 00:31:37,463
সে লাকতাসীর পাশে থাকে,
রাস্তুসী নামের সেখানকার এক গ্রামে।
293
00:31:38,591 --> 00:31:40,634
আমি শুনেছি তারা সেখানে
নিজেদের জন্য একটি ঘর বানিয়েছে,
294
00:31:42,281 --> 00:31:45,639
লোকে বলে...
295
00:31:47,274 --> 00:31:49,470
...তার নাকি তিনটি মেয়ে আছে।
296
00:31:52,296 --> 00:31:54,081
তুমি সেখানে যাও, বোন।
297
00:32:05,035 --> 00:32:08,252
হালিমা, যদি তুমি তার দেখা পাও...
298
00:32:09,532 --> 00:32:11,704
যদি তুমি তাকে দেখো....!
299
00:32:34,524 --> 00:32:39,010
মারহাবা হালিমা, না থেকেই ফিরে যাচ্ছো!
300
00:32:39,130 --> 00:32:41,701
আমি কফি পান করেছি,
যে কাজে এসেছি সেটা সম্পন্ন করেছি।
301
00:32:43,051 --> 00:32:47,149
এই সল্প সময়ের জন্য এতো টাকা
নষ্ট করে আসা তো একদম অপ্রয়োজনীয়,
এই যে ভাংতি।
302
00:32:47,395 --> 00:32:49,180
না, এটা অনেক প্রয়োজনীয় ছিলো।
303
00:32:51,674 --> 00:32:54,927
- ইউসুফ, আমার একটা বিষয় জানার ছিলো।
- বলো হালিমা।
304
00:32:55,877 --> 00:32:58,237
রাস্তসী গ্রাম সম্পর্কে শুনেছো কখনো?
305
00:32:58,238 --> 00:33:00,597
- কোথায় সেটা?
- রাস্তসী?
306
00:33:01,136 --> 00:33:04,565
রাস্তসী?
না, এই নাম কখনো শুনিনি আমি।
307
00:33:04,858 --> 00:33:07,142
এটা আমাদের সীমানাতে না,
অন্যথায় আমি চিনতাম।
308
00:33:07,143 --> 00:33:09,426
এটা লাকতাসীর আশেপাশে কোথাও অবস্থিত।
309
00:33:10,177 --> 00:33:13,155
অহ, তাই হালিমা, তুমি জানো সেটা কোথায়?
310
00:33:13,156 --> 00:33:14,134
কোথায়?
311
00:33:14,391 --> 00:33:19,546
এটা সার্বিয়ানদের সীমানায়,
আমাদের ও তাদের মাঝে
যোগাযোগের জন্য কোনো বাস নেই।
312
00:33:19,804 --> 00:33:23,784
- কোনো বাস নেই?
- না, যাইহোক, তবে তুমি সেখানে কেন যেতে চাচ্ছো?
313
00:33:24,222 --> 00:33:28,120
- সেখানে তোমার কে থাকে?
- কেউ না, এমনিতেই জিজ্ঞেস করলাম।
314
00:33:40,635 --> 00:33:44,005
সাফিয়া, সাফিয়া, তোমার জীবনে কী ঘটেছে, বেচারি মেয়েটা?
315
00:34:44,647 --> 00:34:48,874
- বাচ্চারা, কী হয়েছে তোমাদের?
পাগল হয়েছো নাকি?
- প্রথমে যাদরাবেকা শুরু করেছে।
316
00:34:48,994 --> 00:34:53,277
- মিথ্যে কথা, ও প্রথমে শুরু করেছে।
- তোমরা উভয়ে নিজের হোমওয়ার্ক শেষ করবে, বুজলে?
317
00:34:56,052 --> 00:35:01,371
- মা, বাবা কোথায়?
- তাকে নিয়ে চিন্তা করো না, সে এখানেই আছে।
318
00:35:04,423 --> 00:35:06,102
যাও, গিয়ে নিজের কাজ করো।
319
00:36:00,642 --> 00:36:02,027
স্লাভো...
320
00:36:04,733 --> 00:36:06,130
স্লাভোমির...!
321
00:36:09,876 --> 00:36:14,384
আমার মা সর্বদাই বাবাকে
নিয়ে অভিযোগ করতেন, ' তিনি এমন, তিনি ওমন'।
322
00:36:16,286 --> 00:36:19,573
কিন্তু যখন তিনি মারা গেলেন
তার বিশ দিন পর মাও চলে গেলেন।
323
00:36:22,238 --> 00:36:23,812
এই নির্বাসন তাদেরকে মেরে ফেললো।
324
00:36:35,140 --> 00:36:39,331
- ঘরে চলো স্লাভো, আসো।
- আমি ঠিক আছি, ছেড়ে দাও আমাকে।
325
00:36:40,885 --> 00:36:44,372
কী করছো স্লাভোমির?
মদ তোমায় মেরে ফেলবে।
326
00:36:50,896 --> 00:36:54,313
যুদ্ধ আমায় মেরে ফেলবে
সাফিয়া, মেরে ফেলবে।
327
00:36:56,204 --> 00:36:59,961
যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে স্লাভো।
328
00:37:05,526 --> 00:37:06,829
আমার জন্য শেষ হয়নি,
329
00:37:08,895 --> 00:37:13,028
- আমার মনের ভিতরের যুদ্ধ এখনো শেষ হয়নি।
- তুমি তো কাউকে মারোনি,সুতরাং নিজেকে দোষারোপ করোনা।
330
00:37:13,369 --> 00:37:15,347
আমি কাউকে মারিনি,
কিন্তু তারা ঠিকই আমায় মেরে ফেলেছে।
331
00:37:15,348 --> 00:37:17,325
- না...!
- অবশ্যই মেরে ফেলেছে।
332
00:37:18,006 --> 00:37:22,126
- তারা আমাকে চার টুকরোয় ভাগ করে ফেলেছে।
- আমরা এর চেয়েও খারাপ সময় পিছে ফেলে এসেছি স্লাভো,
333
00:37:22,419 --> 00:37:25,366
বিশ্বাস রাখো, এই
বিষয়টাও আমরা সমাধান করে ফেলবো।
334
00:37:36,014 --> 00:37:37,399
দোষটা আমারই।
335
00:37:39,258 --> 00:37:42,064
সে যখন তোমায় প্রহার
করছিলো তোমার তখনই
আমার সাথে চলে আসা উচিৎ ছিলো।
336
00:37:42,766 --> 00:37:45,155
- তখনই আমাদের পালিয়ে যাওয়া উচিৎ ছিলো।
- তখন আমাদের...
337
00:37:45,156 --> 00:37:47,545
...যাওয়ার কোনো যায়গা ছিলোনা স্লাভো।
- ছিলো,
338
00:37:48,554 --> 00:37:54,014
তুমি আমার সাথে জার্মানি চলে আসা উচিৎ ছিলো বসবাসের জন্য, ফলে যুদ্ধ সম্পর্কে আমরা সব ভুলে থাকতে পারতাম।
339
00:37:55,962 --> 00:37:57,594
এটাই ভালো ছিলো যে তুমি ফিরে এসেছিলে।
340
00:37:59,484 --> 00:38:03,641
তোমার কাছে কাউকে পাঠিয়ে
তোমাকে মিউনিখে নিয়ে যাওয়া উচিৎ ছিলো আমার।
341
00:38:06,317 --> 00:38:11,214
আমি তোমায় ছাড়া জার্মানি থাকতে পারিনি।
342
00:38:13,056 --> 00:38:14,630
ভালো হয়েছে যে, তুমি ফিরে এসেছো।
343
00:39:21,406 --> 00:39:27,300
তোমরা আসো, বউ মা পাই
বানিয়েছে, কিন্তু এবারও সে এতে মাখন দেয়নি।
344
00:39:27,420 --> 00:39:29,697
আমার কথার কোনো গুরত্ব
নেই, যতোবারই বলি না কেন তার কিছুই যায় আসেনা ।
345
00:39:39,454 --> 00:39:40,863
আসো খেয়ে আসি।
346
00:39:46,628 --> 00:39:50,104
- কাজ রেখে ভিতরে খেতে আয়।
- না, আমি এখানেই ঠিক আছি।
347
00:40:17,262 --> 00:40:20,421
- আমি জানতাম তুমি ফিরে আসবে।
- তা তো অবশ্যই।
348
00:40:21,074 --> 00:40:24,538
তোমাকে ছাড়া জার্মানির মূল্য কোথায়,
মাত্র দুই বছর ছিলাম সেখানে, কিন্তু মনে হচ্ছে যেন দশ বছর।
349
00:40:25,558 --> 00:40:28,165
তুমি তো জানো, তোমাকে ছেড়ে আমাকে যেতেই হতো,
350
00:40:29,010 --> 00:40:31,094
অন্যথায় তোমার বাবা ও ভাই আমায় মেরেই ফেলতো।
351
00:40:31,095 --> 00:40:33,179
- আর?
- আর কী?
352
00:40:33,200 --> 00:40:36,787
- এখন থেকে আমরা একসাথেই থাকবো।
- আর কোনো বিকল্প নেই?
353
00:40:36,788 --> 00:40:39,212
- আস্তে, বাবা আমাদের কথা শুনে ফেলবে।
- গোল্লায় যাক তিনি!
354
00:40:39,332 --> 00:40:41,609
শুনতে পেলে উভয়কে এক সাথে মারবে।
355
00:40:45,846 --> 00:40:50,238
- তিনি এখন আর আমাদের কথা শুনবেন না।
- কিচ্ছুক্ষণ পর উনি আমায় নিতে আসবেন।
356
00:40:50,566 --> 00:40:53,748
এখন থেকে এটা আর তোমার বাড়ি না,
আমরা নিজেদের একটি বাড়ি বানাবো।
357
00:40:57,915 --> 00:40:59,043
সাফিয়া,আমাদের সন্তানটি কোথায়?
358
00:41:04,567 --> 00:41:06,800
সাফিয়া, যাই হোক না কেনো বলো আমাকে।
359
00:41:11,483 --> 00:41:12,962
জন্মের সময়ই মারা গিয়েছে।
360
00:41:16,511 --> 00:41:18,143
এমনটাই হয়েছে।
361
00:41:21,008 --> 00:41:22,358
সত্যটা বলো, সাফিয়া।
362
00:41:24,531 --> 00:41:28,335
- জন্মের সময় মারা গেছে নাকি...
- নাকি কী? হ্যাঁ?
363
00:41:28,745 --> 00:41:31,716
নাকি তোমার বাবা মেরে ফেলছে?
যদি সে মেরে থাকে তবে বলে দাও.
364
00:41:31,836 --> 00:41:34,581
- বলো তিনি কি আমার সন্তানকে মেরেছে?
- সে জন্মের সময়ই মারা গিয়েছে,
365
00:41:35,461 --> 00:41:40,944
জন্মের সময়, আমার কথা বুজেছো?
আবদু তাকে দেখেওনি, এমনকি কেউই দেখেনি।
366
00:41:41,859 --> 00:41:45,981
- কেউ তার সম্পর্কে জানেও না, কেউ না।
- ঠিক আছে।
- জন্মের সময়...
367
00:41:47,096 --> 00:41:51,194
...মৃত জন্মেছে।
- ঠিক আছে, ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তোমার কথা।
368
00:41:52,918 --> 00:41:56,593
রাস্তসীতে আমার চাচা আমার
জন্য কিছু জমি রেখে গেছে,
আমার কাছে পর্যাপ্ত টাকাও আছে।
369
00:41:57,075 --> 00:41:58,777
আমরা সেখানে একটি বাড়ি
বানাবো, এবং আমাদের সন্তানাদি হবে।
370
00:41:58,778 --> 00:42:00,480
আবদু বা অন্য কেউ আমাদের ছুতেও পারবে না।
371
00:42:04,272 --> 00:42:07,900
সেটা কোথায়, রাস্তসী কোথায়?
372
00:42:08,745 --> 00:42:12,549
- এখনি দেখতে পাবে তুমি।
- তুমি কি পাগল হয়েছে? তিনি আমায় ত্যাজ্য করে দিবেন।
373
00:42:12,669 --> 00:42:14,158
তবে করতে দাও, যদি সে করতে চায়।
374
00:42:14,615 --> 00:42:18,678
রাস্তসী আমাদের উভয়ের পরিবারের ধরাছোঁয়ার বাইরে,
আমরা উভয়ে সেখানে একসাথে থাকবো।
375
00:42:22,411 --> 00:42:25,913
তুমি "হ্যাঁ" বললেই আমি গাড়ি চালু করবো, হ্যাঁ?
376
00:42:38,111 --> 00:42:40,729
সাফিয়া, সাফিয়া।
377
00:43:15,106 --> 00:43:18,793
- চাচী!
- হ্যালো, আরুন।
378
00:43:19,286 --> 00:43:21,417
- চাচী, আপনি রাখুন,আমি করে দিবো।
- না, প্রয়োজন নেই,
379
00:43:21,418 --> 00:43:23,548
করার জন্য তোমার আরো অনেক কাজ পড়ে রয়েছে।
380
00:43:24,177 --> 00:43:26,995
আমার কাজ তো বাবা আমাকে যা বলে তাই করা,
381
00:43:27,115 --> 00:43:30,271
আর বাবা সকালে আমায়
বলেছেন "গিয়ে হালিমার সাথে দেখা করে আসো"।
382
00:43:31,926 --> 00:43:35,671
এটাতো একদমই নড়বড়ে, এটা দিয়ে এতোখানি খুঁড়েছেন সেটাও তো অলৌকিক ব্যাপার।
383
00:43:36,317 --> 00:43:41,190
- আমি পুরোটা সকাল এই ছোট্ট জমির পিছেই শেষ করলাম।
- খোঁড়াখুঁড়ি মেয়েদের কাজ না।
384
00:43:41,674 --> 00:43:44,058
ঘরে কোনো পুরুষ
না থাকলে মেয়েদেরই কাজ।
385
00:43:46,472 --> 00:43:48,474
তোমার বাবা মা কোথায়? রাবেকা বললো যে...
386
00:43:48,475 --> 00:43:50,476
...তারা নাকি বিহাক যাবে।
- তারা ভোরেই চলে গিয়েছে।
387
00:43:50,934 --> 00:43:52,765
আশ্চর্য হচ্ছি যে,তারা এখনো ফিরে আসছে না।
388
00:43:53,681 --> 00:43:57,559
ভালো হবে যদি তারা সামান্য ময়দা ও সুতা আনতে পারে আমার জন্য, এক সাপ্তাহ হয়েছে ঘর থেকে বের হয়নি কোথাও।
389
00:43:57,679 --> 00:43:59,755
তারা আনবে, আমি নিশ্চিত তারা আনবে।
390
00:44:20,730 --> 00:44:24,675
- মা!
- মির্জা, মির্জা!
391
00:44:24,795 --> 00:44:29,102
সালকো, মির্জা, আমার বাচ্চাটা!
392
00:44:29,395 --> 00:44:31,027
মির্জা!
393
00:44:41,221 --> 00:44:44,885
হালিমা, এই হালিমা!
394
00:44:45,385 --> 00:44:49,777
আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে,
কীভাবে তুমি হালিমার সাথে এমন ভালো ব্যবহার করছো?
395
00:44:49,897 --> 00:44:53,428
- সালকো জীবিত থাকা অবস্থায়
তো তুমি তাকে সহ্যই করতে পারতে না।
- কে বলেছে, আমি?
396
00:44:53,548 --> 00:44:55,001
তুমি সবসময়ই সালকোকে
বলতে তার থেকে পরিত্রাণ নেয়ার জন্য।
397
00:44:55,306 --> 00:44:57,619
মেয়ে, যতো বছর গড়াচ্ছে
ততো তোমার মিথ্যে বলার প্রবণতা বাড়ছে।
398
00:44:57,865 --> 00:45:01,282
- আমি কখনো তাকে বিন্দুমাত্র খারাপ নজরেও দেখিনি।
- অহ আচ্ছা, তাহলে কি আমিই পাগল হয়েছি, হ্যাঁ?
399
00:45:01,540 --> 00:45:02,925
চুপ করো মেয়ে।
400
00:45:03,489 --> 00:45:07,846
- আসো, প্রিয় হালিমা।
- আসছি, তোমাদের সফর কেমন ছিলো?
401
00:45:07,966 --> 00:45:11,544
ভয়াবহ ছিলো, তার অনিরাপদ
চালনার কারণে শতবার মরতে মরতে বেঁচেছি আমরা।
402
00:45:11,664 --> 00:45:14,561
ড্রাইভিং ভালো না লাগলে
সামনে থেকে বাসে করে চলাফেরা করো।
403
00:45:14,681 --> 00:45:17,919
- ছেলেটা কোথায়?
- আমি এখানে, কাজটা সম্পন্ন হয়েছে চাচী,
404
00:45:18,541 --> 00:45:22,932
সবকিছু শেষ করেছি,
আরেকদিন এসে কোদালটা ঠিক করে দিবো।
405
00:45:24,482 --> 00:45:27,182
আরুন, এসো, এগুলো বের করে হালিমার ঘরে নিয়ে যাও।
406
00:45:27,851 --> 00:45:31,855
ধন্যবাদ আরুন, তুমি না
হলে আমার জন্য কাজগুলো
করা সম্ভব হতো না, আর তোমাদের ছাড়াও।
407
00:45:32,700 --> 00:45:36,680
- ময়দাগুলো কি ভালো পড়েছে?
- হ্যাঁ, ভালো পড়েছে, ভালো না হলে পাই বানানো যায়না।
408
00:45:36,800 --> 00:45:38,852
চলো, বাড়ি ফিরা যাক।
409
00:45:39,697 --> 00:45:44,464
এগুলো ভিতরে নিয়ে যা, বাড়ির পিছনে গাড়িটা পার্ক করে রাখিস, আর মগার মতো গ্রামে গ্রামে ঘুরঘুর করিসনা।
410
00:45:44,584 --> 00:45:48,150
- কিছু সময় বসো, আমি সামান্য কফি বানাই।
- না, আমার হাতে সময় নেই।
411
00:45:48,561 --> 00:45:53,762
- দেখলে, কোথাও গেলে অন্যদের
মতো একটু শান্তিতে বসতেও পারিনা।
- বাড়িতে গিয়ে বসো, মহিলা।
412
00:45:54,666 --> 00:45:58,858
- বিদায় হালিমা!
- ধন্যবাদ, বিদায়।
413
00:45:59,527 --> 00:46:00,924
চলো ভিতরে যাই।
414
00:46:02,603 --> 00:46:06,489
- এগুলো কোথায় রাখবো, চাচী?
- ময়দাগুলো চুলার পাশে রাখো।
415
00:46:09,483 --> 00:46:11,068
সুতা আমার কাছে দাও, আমি রাখছি।
416
00:46:21,521 --> 00:46:25,078
সুয়েটারটা খুবই সুন্দর, কার জন্য বানিয়েছেন এটা?
417
00:46:26,068 --> 00:46:27,524
অনেক আগে বানিয়ে ছিলাম।
418
00:46:28,678 --> 00:46:32,388
- যার জন্য বানিয়েছি সে আর কখনো এটা পরতে পারবে না
- আমি জানি।
419
00:46:33,104 --> 00:46:39,057
- কিন্তু এখন কার জন্য এসব বানাচ্ছেন আমি বুঝি না।
- এসব না বানিয়ে বেকার বসে থাকলে এখন এমনিতেই মরে যাবো।
420
00:46:39,397 --> 00:46:41,956
- আমি তোমার জন্য জ্যুস আনছি।
- ভালো হয়, আমি তৃষ্ণার্ত।
421
00:46:42,978 --> 00:46:46,688
- হালিমা, আমরা কখন যাচ্ছি?
- মানে?
422
00:46:46,808 --> 00:46:51,313
আমরা কখন রাস্তসী যাচ্ছি?
আপনি বলেছিলেন যে, আপনাকে সেখানে যেতে হবে।
423
00:46:52,687 --> 00:46:54,659
এই নেও জ্যুস। সেটা নিয়ে ভাবতে হবেনা,
424
00:46:54,660 --> 00:46:56,632
- আমি একাই যাবো।
- আপনি পারবেন না, হালিমা!
425
00:46:56,752 --> 00:47:00,201
আপনি পথ চিনেন না,
সেখানে যাওয়ার জন্য কোনো বাসও পাবেন না।
426
00:47:00,321 --> 00:47:03,512
- কোনো একটা সমাধান বের করে নিবো।
- আমি এবং আপনি এই গাড়িতে করে যাবো।
427
00:47:04,145 --> 00:47:06,740
ঠিক আছে, জ্যুসটা খাও।
428
00:47:09,335 --> 00:47:13,456
আমি স্বয়ং আপনাকে সেখানে নিয়ে যাবো,
আমি আপনার জন্য সবকিছু করতে পারি।
429
00:47:14,383 --> 00:47:17,236
আমাকে শুধু আগেই জানিয়ে রাখবেন কবে যাবেন।
430
00:47:18,339 --> 00:47:22,613
- বিদায়
- ধন্যবাদ। সাবধানে চালিও।
431
00:47:23,493 --> 00:47:26,652
তাতো অবশ্যই, আপনি তো
মোস্তফাকে চিনেন, গাড়ির কিছু হলে...
432
00:47:26,772 --> 00:47:28,895
...সে আমায় মেরেই ফেলবে।
- খোদা তোমার সহায় হোক,আরুন।
433
00:47:45,213 --> 00:47:46,446
দ্রুত!
434
00:47:52,906 --> 00:47:54,914
দ্রুত!
435
00:47:55,161 --> 00:47:57,709
আরো দ্রুত, আরো দ্রুত।
436
00:47:59,129 --> 00:48:02,722
মির্জা,আরুন! বাচ্চারা,
এখন কয়টা বাজে সে খবর আছে তোমাদের?
437
00:48:03,083 --> 00:48:06,476
আজ অনেক খেলেছো।
- আর একটু মা।
438
00:48:06,596 --> 00:48:10,386
আর না, না হয় তোমার বাবাকে ফোন করবো, আরুন, তুমিও বাড়ি চলে যাও, মোস্তফা তোমার সাথে রাগারাগি করবে।
439
00:48:10,656 --> 00:48:13,051
- আরুন, কাল আবার খেলবো।
- আচ্ছা।
440
00:48:14,847 --> 00:48:17,900
মির্জা, নিজের হাত ও শরীর দেখো,
কী পরিমাণ ময়লা লাগিয়েছো দেখো।
441
00:48:24,803 --> 00:48:26,646
মা, আমার কোনো ভাই নেই কেন?
442
00:48:26,766 --> 00:48:29,769
- তোমার আরুন আছে।
- আরুন তো বাড়ি চলে যায়, যদি আমার...
443
00:48:29,889 --> 00:48:31,800
...একটা ভাই থাকতো তাহলে সে আমার পাশে ঘুমাতো।
444
00:48:31,920 --> 00:48:35,311
গুরত্বপূর্ণ বিষয় হচ্ছে যে,আমার তুমি রয়েছো,
তোমাকে ছাড়া আমি কীভাবে বাঁচতাম বলো তো?
445
00:48:51,714 --> 00:48:52,971
ধুর, বাল!
446
00:49:05,213 --> 00:49:07,021
তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো?
447
00:49:08,818 --> 00:49:13,679
- হ্যালো হালিমা, কেমন আছো?
- হালিমা, হালিমাকে পৌঁছে দিতে যাচ্ছি।
448
00:49:15,521 --> 00:49:18,280
- হালিমাকে পৌঁছে দিতে?
- আসলে দোষটা ওর না মোস্তফা, দোষটা আমারই।
449
00:49:19,466 --> 00:49:20,851
কোথায় পৌঁছে দিতে?
450
00:49:22,060 --> 00:49:23,363
কোথায় যাচ্ছো তুমি?
451
00:49:25,759 --> 00:49:27,144
রাস্তসী!
452
00:49:28,729 --> 00:49:29,844
রাস্তসী?
453
00:49:31,006 --> 00:49:34,869
- হ্যাঁ, চাচী একজনকে খুজতে...
- তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, বাছা।
454
00:49:36,900 --> 00:49:40,153
- আমি জানি সে কিসের খোজ করছে।
- তাহলে তো তুমি জানো এটা আমাকে করতেই হবে।
455
00:49:41,127 --> 00:49:43,581
- এতে হয়তো কারো মৃত্যু নিহিত আছে।
- হয়তো কারো জীবন,
456
00:49:43,980 --> 00:49:45,882
কিন্তু আমি এভাবে আর বাঁচতে পারছি না।
457
00:49:48,711 --> 00:49:51,118
- রাস্তসী এখান থেকে অনেক দূরে।
- আমি তাকে ঝামেলায় ফেলতে চাইনি, কিন্তু এখান থেকে কোনো...
458
00:49:51,588 --> 00:49:54,535
...বাস যায়না সেখানে।
- আমি জানি, কিন্তু ওর ড্রাভিং লাইসেন্স নেই।
459
00:49:54,655 --> 00:49:57,929
- সে এতোদূর চালাতে পারবে না।
- তো আমাদের কী করা উচিৎ?
460
00:50:58,567 --> 00:51:01,655
মনে হচ্ছে আমরা প্রায় চলে
এসেছি, আর বেশি দূরে হওয়ার কথা না।
461
00:51:02,829 --> 00:51:04,719
আর বেশি দূরে না।
462
00:51:06,468 --> 00:51:09,767
পৃথিবীর অন্যান্য যায়গার মতো
এখানে মিটার অনুযায়ী দূরত্ব পরিমাপ করা হয়না।
463
00:51:14,651 --> 00:51:16,847
এখানে মিটার অন্যান্য যায়গার কিলোমিটারের সমপরিমাণ।
464
00:51:17,821 --> 00:51:20,334
যাইহোক, আমরা কিন্তু বোর্ডের দেখা পেয়ে গেছি।
465
00:52:09,844 --> 00:52:13,378
- এটা কোথায় রাখবো বস?
- তাকে দাও, সে জায়গামতো রাখবে।
466
00:52:13,963 --> 00:52:17,674
- এক পাশে রাখো, যাতে চলাচল করতে সমস্যা না হয়।
- দাড়াও, দেখি দেখি।
467
00:52:19,152 --> 00:52:21,312
- এতোটুকুই?
- বস বললো, বিয়ার...
468
00:52:21,313 --> 00:52:23,473
...আগামীকাল আসবে।
- আগামীকাল?
469
00:52:24,036 --> 00:52:27,970
আজ রাতে কী করবো যদি এগুলো শেষ হয়ে যায়?
- সেটা তো আমার দেখার বিষয়না।
470
00:52:36,896 --> 00:52:37,952
স্লাভোমির।
471
00:52:39,878 --> 00:52:41,416
তুমি ঠিক আছো?
472
00:52:46,449 --> 00:52:51,380
- সে ঠিক আছে বললেও মূলত সে ঠিক নেই।
- পাঁচ বছর যাবৎ সে এমন অসুস্থ।
473
00:52:55,846 --> 00:53:00,378
- মা, আমি স্কুলে যাচ্ছি।
- যাও, বাড়ির কাজ সম্পন্ন করেছো?
474
00:53:00,684 --> 00:53:03,114
করেছি, খুব বেশি ছিলো না, শুধু পড়ার কাজ ছিলো।
475
00:53:05,143 --> 00:53:07,162
- মা?
- কি হয়েছে?
476
00:53:07,163 --> 00:53:09,182
- বাবা আসছে।
477
00:53:11,467 --> 00:53:16,363
স্লাভোমির... আমি তোমাকে নিয়ে কী করবো স্লাভো?
478
00:53:18,853 --> 00:53:22,528
সাফিয়া, আমার সাফিয়া,
479
00:53:23,714 --> 00:53:25,334
আমার লক্ষ্মী সফিয়া।
480
00:53:26,896 --> 00:53:28,551
যখন তুমি সাফিয়া....!
481
00:53:30,746 --> 00:53:33,094
সফিয়া, সাফিয়া, উভয়টা একই।
482
00:53:33,541 --> 00:53:37,486
স্লাভো, হায়রে ভাগ্য!
কী করছো তুমি?
483
00:53:37,794 --> 00:53:41,470
অন্তত তারা যা বলতো সেসবে
আমি কান দিতাম না, মারা খাক তারা সবাই।
484
00:53:43,285 --> 00:53:48,017
"তাদের সবাইকে ধরো স্লাভোমির "
485
00:53:48,944 --> 00:53:50,787
"তুমি এক মুসলিম যুবতীকে বিয়ে করেছো"
486
00:53:53,029 --> 00:53:55,272
"এক তুর্কিকে বিয়ে করেছো তুমি"
487
00:53:58,594 --> 00:54:02,622
"স্লাভোমির, তুমি এক মুসলিম মেয়েকে বিয়ে করেছো"
488
00:54:40,683 --> 00:54:44,123
আর অল্প, আর অল্প! আর একটু ধৈর্য ধরো। এই তো হচ্ছে।
489
00:54:44,243 --> 00:54:48,244
আসছে, আসছে।
এইতো, আসছে,
490
00:54:50,205 --> 00:54:52,060
আর সামান্য ধৈর্য ধরো।
491
00:54:56,251 --> 00:54:59,973
এইতো সে সাফিয়া, ছেলে হয়েছে।
492
00:55:00,760 --> 00:55:03,694
কাঁদে না মেয়ে, সব ঠিক হয়েছে, কাঁদে না।
493
00:55:15,188 --> 00:55:18,758
তাকে কোলে নাও, আমাকে গর্ভফুলটা বের করতে হবে।
494
00:56:03,055 --> 00:56:04,910
সে কি জানেনা?
495
00:56:12,482 --> 00:56:15,053
গ্রামের মানুষ যা ভাবতো তাকেও সেটা বলেছি যে,
496
00:56:16,321 --> 00:56:17,742
জন্মের সময় মারা গিয়েছে।
497
00:56:21,252 --> 00:56:22,661
তারপর আর কিছু...!
498
00:56:25,760 --> 00:56:27,240
এরপর অনেক দেরী হয়ে গিয়েছিলো।
499
00:56:42,655 --> 00:56:44,804
- কী নাম ছিলো ওর?
- মির্জা।
500
00:56:48,068 --> 00:56:49,113
মির্জা...!
501
00:57:01,979 --> 00:57:05,431
দেখতে পুরো তোমার মতই ছিলো।
502
00:57:09,587 --> 00:57:13,873
- আমি আপনাকে সাহায্য করতে পারছিনা ফুপি।
- আর কোনো উপায় কি নেই সাফিয়া, যদি....!
503
00:57:14,342 --> 00:57:15,868
আমার রান্না বসাতে হবে,
বাচ্চাদের ক্ষিদ লেগে যাবে।
504
00:57:15,869 --> 00:57:17,395
শুধু একদিনের জন্য।
505
00:57:17,700 --> 00:57:19,332
আমরা বিহাকে যাবো, তুমি রক্ত দিবে...
506
00:57:19,333 --> 00:57:20,964
...এবং সময় মতো আবার বাসায় ফিরে আসবে।
- আমি পারবো না!
507
00:57:24,051 --> 00:57:26,018
সেখানে বেশি কিছু করার নেই
আমার, কিন্তু এখানে আমার পুরো জীবন পড়ে রয়েছে।
508
00:57:26,019 --> 00:57:27,985
- বুঝেছেন? আমি পারছি না।
- সাফিয়া!
509
00:57:34,041 --> 00:57:37,282
স্লাভোমির আমাকে মেরে
ফেলবে যদি সে সত্যটা জানতে পারে।
510
00:57:39,055 --> 00:57:42,519
সাফিয়া, তুমিই আমার একমাত্র আশা।
511
00:57:42,848 --> 00:57:46,746
যদি তুমি ব্লাড স্যাম্পল না দাও,
তাহলে আমি মির্জাকে কবর দিতে পারবো না।
512
00:58:34,184 --> 00:58:36,955
চিন্তা করবেন না, তারা ফিরে আসবে।
513
00:58:38,458 --> 00:58:39,855
তারা ফিরে আসবে।
514
00:58:41,628 --> 00:58:42,685
তারা ফিরে আসবে।
515
00:58:46,809 --> 00:58:49,982
হালিমা, ফুপি আপনি ঠিক আছেন?
516
00:58:55,169 --> 00:58:57,248
ফুপি দাড়ান, আমি আপনার জন্য লেবুর শরবত বানাবো।
517
00:58:58,022 --> 00:59:00,548
- ফুপি, দাড়ান!
- হালিমা! কী হয়েছে?
518
00:59:00,549 --> 00:59:03,074
গাড়ি চালু করো, আমি তাকে ধরেছি।
519
01:00:21,000 --> 01:02:59,000
অনুবাদ ও সম্পাদনাঃ ®AB Minhaj® (আবরার)
520
01:03:28,838 --> 01:03:33,667
- তোমার রাতের পোশাক ময়লা করোনা,
কিছুদিন আগে ধুয়েছি এটা।
- করবো না, আমি সতর্ক আছি।
521
01:03:35,823 --> 01:03:39,345
ওরা দু'জন অনেক আগেই ঘুমিয়ে পড়েছে,
তোমারকেও গিয়ে ঘুমিয়ে পড়া উচিৎ, রাত অনেক হয়েছে।
522
01:03:39,791 --> 01:03:41,840
আর অল্প কিছুক্ষণ, পাইটা বানিয়ে শেষ করা পর্যন্ত।
523
01:03:41,841 --> 01:03:43,889
ঠিক আছে, তোমার ইচ্ছা,
524
01:03:44,194 --> 01:03:45,779
তবে তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে।
525
01:04:06,735 --> 01:04:10,270
- চলো,চলো, ঘুমোতে চলো।
- কিন্তু একটু আগেই তো তুমি বললে...!
526
01:04:10,390 --> 01:04:12,379
যা বলেছি সেটা ভুলে যাও।
527
01:04:12,380 --> 01:04:14,368
- আমি এখন আর ছোট বাচ্চা নই।
- এখন ঘুমোতে যাও।
528
01:04:15,119 --> 01:04:16,552
শুভ রাত্রি, মামণি।
529
01:04:18,034 --> 01:04:19,725
হ্যালো সাফিয়া!
530
01:04:21,157 --> 01:04:22,778
রাতের খাবারের জন্য কী পাকিয়েছো?
531
01:04:26,378 --> 01:04:27,787
কী হলো আবার...!
532
01:04:32,624 --> 01:04:34,819
তুমি কি রাগান্বিত হয়ে আছো?
533
01:04:37,039 --> 01:04:39,093
আল্লাহর দোহাই, এমন একগুঁয়েমি করোনা।
534
01:04:42,767 --> 01:04:43,988
কী সমস্যা তোমার?
535
01:04:45,280 --> 01:04:47,347
সবচেয়ে বাজে বিষয় হলো
তুমি জানো না যে, আমার কী সমস্যা।
536
01:04:48,713 --> 01:04:53,838
এই মেয়ে, কী চাও তুমি আমার কাছ থেকে, হ্যাঁ?
কখনো তোমার দিকে আঙুল পর্যন্ত তুলিনি।
537
01:04:54,640 --> 01:04:56,025
যা করছো তারচেয়ে আমার
গায়ে হাত তোলাই ভালো ছিলো।
538
01:04:56,026 --> 01:04:57,411
মার খাওয়ার এতো শখ হলে,
539
01:04:57,531 --> 01:05:00,405
বাপের বাড়িতেই থেকে যেতে,
মারার ব্যাপারে তো তোমার বাবা...
540
01:05:00,525 --> 01:05:02,742
...পুরো ইউক্রেনে সবার সেরা।
541
01:05:33,486 --> 01:05:37,208
আমি দুঃখিত, আমি এভাবে বলতে চাইনি।
542
01:05:51,601 --> 01:05:53,233
সাফিয়া..!
543
01:05:55,643 --> 01:05:56,946
সাফিয়া..!
544
01:05:58,950 --> 01:06:00,442
সাফিয়া, কী করছো তুমি?
545
01:06:02,496 --> 01:06:03,729
সাফিয়া!
546
01:06:05,584 --> 01:06:06,817
সাফিয়া।
547
01:06:07,932 --> 01:06:10,139
সাফিয়া, কোথায় যাচ্ছো তুমি?
548
01:06:12,828 --> 01:06:14,096
সাফিয়া...!
549
01:08:02,754 --> 01:08:06,253
স্লাভোমির এমনটি করেনি,
সে এটা করতে পারে না।
550
01:09:33,060 --> 01:09:36,277
- হালিমা হাদেজ।
- আমি!
551
01:09:37,957 --> 01:09:43,017
- আমি হালিমা।
- আপনি এখানে ডিএনএ পরিক্ষার জন্য এসেছেন, তাই না?
552
01:09:45,999 --> 01:09:48,688
- ব্লাড স্যাম্পল দিতে এসেছি।
- আসুন, আমাদের বেশি সময় লাগবে না।
553
01:12:05,098 --> 01:12:10,593
এই বাধনটি তোমাকে অশুভ জিনিস থেকে রক্ষা করবে,
ফলে তোমার সাথে কখনো কোনো খারাবি ঘটবে না।
554
01:12:11,286 --> 01:12:13,059
এবং আল্লাহ সর্বদা তোমার সাথেই থাকবেন।
555
01:12:19,798 --> 01:12:20,784
এই তো শেষ।
556
01:12:27,664 --> 01:12:32,302
তুমি এটা সর্বদা পরে থাকবে,
তাহলে তোমার সাথে কোনো দূর্ঘটনা ঘটবে না।
557
01:12:34,428 --> 01:12:35,640
বুজেছো?
558
01:14:49,218 --> 01:14:51,930
- তোমার কী সমস্যা স্লাভোমির?
- দয়াকরে বিরক্ত করোনা তো।
559
01:14:52,541 --> 01:14:56,180
স্লাভো, আমরা বিশ বছর যাবত একে অপরকে চিনি,
সুতরাং তোমায় বের করে দিতে বাধ্য করোনা আমাকে।
560
01:14:56,661 --> 01:15:00,149
- তুমি আমার ব্যাপারে কিছুই জানো না।
- হয়তো, তবে আমি জানি...
561
01:15:00,269 --> 01:15:02,391
...এখন তুমি যেসব করছো ভুল করছো,
562
01:15:02,837 --> 01:15:04,293
বেচারি সফিয়াকে তোমার
এসব সহ্য করতে হচ্ছে,
563
01:15:05,702 --> 01:15:09,941
সফিয়া না, শব্দটা সাফিয়া, সাফিয়া!
564
01:15:10,061 --> 01:15:12,606
উভয়টা বালের একই শব্দ।
565
01:15:13,885 --> 01:15:17,913
তুমি যদি ভদ্রলোকদের মতো
পান করতে চাও তবে এখানে বসো,
566
01:15:18,335 --> 01:15:20,484
অন্যথায় তুমি তো বের হওয়ার পথটা চিনোই।
567
01:15:21,199 --> 01:15:24,757
নিজের দিকে খেয়াল করে দেখেছো? কী অবস্থা হয়েছে তোমার চোখগুলোর।
568
01:15:25,344 --> 01:15:27,298
এই দুচোখ যেসব জিনিস দেখেছে এগুলোর...
569
01:15:27,299 --> 01:15:29,253
...সাথে এমন হওয়াই উচিৎ।
- শুধু কি তুমিই যুদ্ধে ছিলে?
570
01:15:29,373 --> 01:15:32,189
একমাত্র তুমিই?
মারা খাও তুমি।
571
01:15:34,244 --> 01:15:36,439
- স্লাভোর কী হয়েছে?
- আরে পাগল একটা।
572
01:15:48,942 --> 01:15:52,077
- ছবিটা আমায় দিন।
- বিষটা সম্পর্কে আমি জানতাম না।
573
01:15:53,603 --> 01:15:55,822
আমি জানি, ছবিটা দিন আমাকে।
574
01:16:58,973 --> 01:17:00,136
হালিমা!
575
01:17:01,876 --> 01:17:03,473
তুমি কোথায় যাচ্ছো?
576
01:18:20,252 --> 01:18:22,788
হালিমা, চলে আসো, সাফিয়া চলে এসেছে।
577
01:18:56,096 --> 01:18:57,751
চলুন মোস্তফা।
578
01:19:00,334 --> 01:19:02,201
মা, বাবা কোথায়?
579
01:20:19,838 --> 01:20:25,826
নেমে আয় তুর্কিরা, বেরিয়ে আয়, তাড়াতাড়ি,
তাড়াতাড়ি আস,আমার হাতে পুরোদিন পড়ে নেই।
580
01:20:27,775 --> 01:20:29,807
আয়, নেমে আয়।
581
01:20:30,418 --> 01:20:33,319
লাইনে দাড়া সবাই।
582
01:20:58,889 --> 01:21:01,624
সোজা হয়ে লাইনে দাড়া সবাই।
583
01:21:04,419 --> 01:21:06,521
কী হয়েছে স্লাভো?
এমন বিষন্ন হয়ে আছো কেন?
584
01:21:06,919 --> 01:21:11,581
তুমি কি মনে করে যে,
তুমি তাদের যায়গায় হলে তারা তোমায় ছেড়ে দিতো?
তারা তোমার গলা কেটেই শান্ত হতো।
585
01:21:16,606 --> 01:21:20,598
বিদায়, আমার তুর্কি ভাইয়েরা।
586
01:21:29,884 --> 01:21:30,953
গুলি করো।
587
01:21:58,601 --> 01:22:00,010
গুলি করো স্লাভো, জলদি করো।
588
01:22:04,729 --> 01:22:06,197
গুলি করো!
589
01:22:10,494 --> 01:22:11,891
গুলি করো!
590
01:24:54,648 --> 01:24:56,632
আমিও নামবো তোমাদের সাথে কবরে।
591
01:28:00,351 --> 01:32:55,000
অনুবাদকঃ ®AB Minhaj® (আবরার)
592
01:28:36,000 --> 01:32:55,000
মুভি ও সাবটাইটেল সম্পর্কে আরো জানতে
"উন্মাদ মুভি প্রেমীদের স্বপ্নিল নিকেতন"
নামক ফেসবুক গ্রুপে আপনাকে স্বাগতম।