1
00:02:32,014 --> 00:02:48,140
অনুবাদে:
メ Sayed Fahmidul Islam メ
メ AsadujJaman メ
1
00:02:52,214 --> 00:02:54,340
ওঠো।
2
00:02:55,843 --> 00:02:57,593
ওঠো।
3
00:02:58,053 --> 00:02:59,846
ওঠো...
4
00:03:00,013 --> 00:03:02,890
ওঠো।
ওঠো, বেবি।
5
00:03:03,517 --> 00:03:08,563
প্লীজ, প্লীজ, ওঠো, ওঠো।
ওঠো!
6
00:03:35,215 --> 00:03:38,759
না, না, না, না, না, না।
7
00:04:08,457 --> 00:04:09,916
হ্যাঁ।
8
00:04:12,002 --> 00:04:16,130
শান্ত হও।
শান্ত... শান্ত হও।
9
00:04:16,298 --> 00:04:19,383
আর এক... একটা দীর্ঘ নিশ্বাস নাও।
10
00:04:19,760 --> 00:04:21,218
নাও।
11
00:04:21,970 --> 00:04:23,471
ঠিক আছে।
12
00:04:24,431 --> 00:04:26,223
এবার বলো, কী হয়েছে?
13
00:04:38,987 --> 00:04:42,823
আচ্ছা। আচ্ছা। এবার...
14
00:04:43,825 --> 00:04:47,828
শোনো... আমার
কথা শোনো। শুনছ?
15
00:04:48,956 --> 00:04:51,992
সব ঠিক হয়ে যাবে।
আমি কথা দিচ্ছি।
16
00:04:52,042 --> 00:04:54,226
না, না... শোনো।
শান্ত হও।
17
00:04:54,294 --> 00:04:55,836
ব্যস...
18
00:04:56,672 --> 00:05:00,257
চুপ করে বসে থাকো।
আমি জানি কাকে ফোন দিতে হবে।
19
00:05:27,577 --> 00:05:28,986
সল গুডম্যান আমাকে পাঠিয়েছে।
20
00:05:38,422 --> 00:05:41,173
ভেতরে চলো।
21
00:05:48,557 --> 00:05:50,391
তুমি পাহারা দাও।
22
00:05:53,270 --> 00:05:54,937
কোথায় সে?
23
00:07:24,653 --> 00:07:27,154
বাসায় আর কোনো ড্রাগস আছে?
24
00:07:32,661 --> 00:07:36,122
ভালোকরে মনে করো।
তোমার স্বাধীনতা সেটায় নির্ভর করছে।
25
00:07:37,666 --> 00:07:40,267
আর বন্দুক?
বাসায় কোনো বন্দুক আছে?
26
00:07:42,420 --> 00:07:43,604
তো তোমার কাহিনী হলো...
27
00:07:44,297 --> 00:07:48,058
তুমি ঘুম থেকে উঠে ওকে এই হালে দেখো।
ব্যস এটুকুই জানো।
28
00:07:48,510 --> 00:07:50,094
বলো।
29
00:07:51,346 --> 00:07:55,683
বলো, প্লীজ। "ঘুম থেকে উঠে ওকে
এই হালে দেখি। ব্যস এটুকুই জানি।"
30
00:07:59,020 --> 00:08:01,807
বলো। "ঘুম থেকে উঠে ওকে
এই হালে দেখি। ব্যস এটুকুই জানি।"
31
00:08:01,857 --> 00:08:03,974
ঘুম থেকে উঠে ওকে এই হালে দেখি।
ব্যস এটুকুই জানি।
32
00:08:04,276 --> 00:08:05,317
আবার।
33
00:08:06,153 --> 00:08:08,154
ঘুম থেকে উঠে ওকে এই হালে দেখি।
ব্যস এটুকুই জানি।
34
00:08:08,321 --> 00:08:09,947
আবার। আবার।
35
00:08:10,115 --> 00:08:13,117
ঘুম থেকে উঠে ওকে এই হালে দেখি।
ব্যস এটুকুই জানি।
36
00:08:13,285 --> 00:08:16,704
ঘুম থেকে উঠে ওকে এই হালে দেখি।
ব্যস এটুকুই জানি।
37
00:08:22,169 --> 00:08:24,121
ফোন দেওয়ার পর,
যে লোকগুলো দেখা দিবে...
38
00:08:24,171 --> 00:08:26,797
তাদের সাথে থাকবে
মেডিকেল টিম।
39
00:08:26,965 --> 00:08:29,383
প্রথম ওদের সাথেই
তোমার কথা হবে।
40
00:08:29,551 --> 00:08:31,986
পুলিশ আসতেও পারে,
নাও পারে।
41
00:08:32,053 --> 00:08:34,180
নির্ভর করছে
তারা সকালে কতটা ব্যস্ত।
42
00:08:34,347 --> 00:08:36,891
সাধারণত, ওভারডোজ তেমন
সিরিয়াস কিছু না।
43
00:08:37,601 --> 00:08:39,451
তোমাকে অভিযুক্ত করার মতো
কিছু নেই...
44
00:08:39,519 --> 00:08:41,996
তাই গ্রেফতার করলে
বেশ অবাক হবো।
45
00:08:42,731 --> 00:08:47,526
তারপরেও, যদি হও,
মুখ খুলবে না।
46
00:08:47,694 --> 00:08:49,862
ওদের বলবে যে
তোমার উকিল লাগবে।
47
00:08:50,030 --> 00:08:52,281
তারপর সল গুডম্যানকে ফোন দিবে।
48
00:08:53,158 --> 00:08:56,010
আর এই ব্যাপারে কি
ভেঙে বুঝাতে হবে?
49
00:08:57,579 --> 00:08:59,830
আমি এখানে ছিলাম না।
50
00:09:10,258 --> 00:09:12,002
একটা ফুল-হাতা শার্ট পরো...
51
00:09:12,052 --> 00:09:14,111
আর ঐ হাতের দাগগুলো
ঢেকে রাখো।
52
00:09:18,016 --> 00:09:21,352
২০ পর্যন্ত গোনার পর,
ফোন লাগাবে।
53
00:09:33,490 --> 00:09:36,909
নিজেকে ধরে রাখো।
খেলার শেষ পর্যায়ে আছ।
54
00:10:03,144 --> 00:10:05,145
টু পারসেন্ট নাকি স্কিম নিবে?
55
00:10:05,313 --> 00:10:09,984
- টু।
- টু। ঠিক আছে।
56
00:10:12,779 --> 00:10:14,363
ধন্যবাদ।
57
00:10:18,159 --> 00:10:19,827
জুনিয়র।
58
00:10:25,166 --> 00:10:27,042
জুনিয়র।
59
00:10:27,585 --> 00:10:30,187
- ফ্লিন।
- কী?
60
00:10:31,172 --> 00:10:32,673
ফ্লিন।
61
00:10:34,968 --> 00:10:36,635
ফ্লিন।
62
00:10:36,928 --> 00:10:39,346
আমি এক মিনিটের মধ্যে আসছি।
63
00:10:43,977 --> 00:10:45,119
ঠিক আছ?
64
00:10:51,192 --> 00:10:54,570
ফ্লিন, জলদি এখানে আসো।
65
00:10:55,280 --> 00:10:58,715
ওরে! মা, বাবা, এখানে আসো।
তোমাদের এটা দেখা উচিত।
66
00:10:58,783 --> 00:11:00,826
সত্যি।
67
00:11:03,621 --> 00:11:08,208
- কী?
- দেখো। দেখো এখানে।
68
00:11:10,795 --> 00:11:12,037
ওগুলো কি ডোনেশন?
69
00:11:12,205 --> 00:11:15,914
- হ্যাঁ।
- তোমার বাবার জন্য সত্যিকারের ডোনেশন?
70
00:11:16,118 --> 00:11:21,513
একদম অপরিচিত কিছু লোক
আমাদের ৪৯০ ডলার দিয়েছে।
71
00:11:21,681 --> 00:11:26,560
২৬ জন।
ভার্জেনিয়া, মিনেসোটা, মনটানা।
72
00:11:26,728 --> 00:11:30,330
এইটা দেখো। ভ্যাঙ্কুবার।
একেবারে কানাডা থেকে এসেছে।
73
00:11:30,732 --> 00:11:33,817
আর এগুলো সত্যি,
আসল টাকা।
74
00:11:34,277 --> 00:11:38,005
টাকাগুলো সত্যিই
পে-পাল একাউন্টে আছে।
75
00:11:39,407 --> 00:11:42,242
আর দেখো ওরা কী বলছে।
76
00:11:42,410 --> 00:11:46,747
"নিজেকে ধরে রাখো, ওয়াল্ট।" "শুভ কামনা।"
"নিজেকে ধরে রাখো।"
77
00:11:47,707 --> 00:11:49,875
দারুণ না?
78
00:11:51,920 --> 00:11:56,382
এটা... দারুণ, আসলেই।
79
00:11:58,259 --> 00:12:01,153
ওয়াল্ট, তোমার মনে হয় না
একটা ছোট্ট ধন্যবাদ দেওয়া উচিত?
80
00:12:01,971 --> 00:12:05,449
হ্যাঁ, অবশ্যই।
ধন্যবাদ, বাবা।
81
00:12:05,517 --> 00:12:08,869
ধন্যবাদ।
এটা অনেক, অনেক বড় সাহায্য।
82
00:12:10,063 --> 00:12:15,317
ওহ্, দেখো, ওন্টারিওর থান্ডার বে থেকে
আরো ২০ ডলার এসেছে।
83
00:12:15,485 --> 00:12:20,280
অসাধারণ।
৫১০ ডলার।
84
00:12:28,957 --> 00:12:32,285
যদি আমার কাছে কিছু বিক্রির চেষ্টা করো,
তবে তোমার জন্য আমার ৪টা শব্দ বলার আছে:
85
00:12:32,335 --> 00:12:33,395
"ভুলেও আর কল করবেনা।"
86
00:12:33,545 --> 00:12:36,480
আর যদি, জোশ পাবলিক হও,
তবে বিপ শেষে ম্যাসেজ ছাড়তে পারো।
87
00:12:36,548 --> 00:12:39,216
কীভাবে জানতাম
তুমি ফোন ধরবে না?
88
00:12:39,384 --> 00:12:41,586
আমি রাস্তায়।
মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবো।
89
00:12:41,636 --> 00:12:47,366
আশাকরি বারান্দায়, ব্যাগ নিয়ে, যাওয়ার জন্য
তৈরি দেখব। কোনো বাহানা চলবে না।
90
00:13:30,935 --> 00:13:34,605
স্যার, আপনার এখানে থাকা
ঠিক হবে না।
91
00:13:52,373 --> 00:13:58,504
ঘুম থেকে উঠে
ওকে এই হালে দেখি।
92
00:13:58,671 --> 00:14:00,547
ব্যস এটুকুই জানি।
93
00:14:01,049 --> 00:14:03,050
ওর জন্ম তারিখ কত?
94
00:14:09,224 --> 00:14:12,893
স্যার, আপনার মেয়ের জন্ম তারিখ?
95
00:14:13,811 --> 00:14:15,312
এপ্রিল...
96
00:14:15,480 --> 00:14:19,399
- ৪ এপ্রিল, ১৯৮২।
- আচ্ছা।
97
00:14:19,817 --> 00:14:24,279
আর মায়ের প্রথম নাম
আর জন্মস্থান?
98
00:14:25,031 --> 00:14:27,924
- আমার মায়ের?
- আপনার মেয়ের মায়ের।
99
00:14:29,202 --> 00:14:30,661
বিশপ।
100
00:14:32,372 --> 00:14:35,666
- আর জন্মস্থান?
- ফোনিক্স।
101
00:14:37,252 --> 00:14:38,827
ফোনিক্স, অ্যারিজোনা?
102
00:14:43,424 --> 00:14:44,650
এটা আমাদের ঠিকানা।
103
00:14:45,260 --> 00:14:47,010
আপনাকে নিয়ে যাওয়ার মতো কেউ আছে?
104
00:14:47,178 --> 00:14:48,637
আমি চালাতে পারবো।
105
00:14:48,805 --> 00:14:50,806
বেশ, তাহলে যদি ওখানে
আমাদের সাথে দেখা করেন...
106
00:14:50,974 --> 00:14:53,533
আমরা সুরতহাল শেষ করে
আমাদের নমুনা নিয়ে নেবো...
107
00:14:53,601 --> 00:14:55,936
আর তারপর আপনি আপনার
আয়োজন শুরু করতে পারেন।
108
00:14:56,104 --> 00:14:57,479
ঠিক আছে?
109
00:14:57,647 --> 00:15:01,233
এখন, আপনার কার্ড লাগবে?
দু'জনই কি আসবেন?
110
00:15:25,300 --> 00:15:28,802
বিশ্বাসই হচ্ছে না।
ওয়াল্ট, তোমার এটা দেখা উচিত।
111
00:15:28,970 --> 00:15:31,113
- চল্লিশ এসেছে টে...
- টেরা হউট।
112
00:15:31,180 --> 00:15:32,222
ওয়াল্ট!
113
00:15:42,692 --> 00:15:43,734
আমি বলছি।
114
00:15:43,901 --> 00:15:46,169
আছো তুমি? হ্যালো।
115
00:15:47,155 --> 00:15:50,532
এমনিতেই খোঁজ নিচ্ছিলাম।
116
00:15:51,075 --> 00:15:55,178
আমাদের বন্ধু বলছে
তার ধারণা সবকিছু ঠিকমতো গেছে। আর...
117
00:15:55,246 --> 00:15:57,623
এটা... এটা ভালো খবর।
118
00:15:57,790 --> 00:16:02,002
তো শোনো।
আমাকে কল করো, ঠিক আছে?
119
00:16:02,170 --> 00:16:07,174
হেই, ওয়াল্ট, তোমার এখানে আসা উচিত।
আমরা মাত্র ১০০০ ডলার পার হলাম।
120
00:16:08,536 --> 00:16:09,696
ওয়াও!
120
00:16:10,136 --> 00:16:13,096
ঠিক আছে। আসছি।
121
00:16:13,874 --> 00:16:14,424
ঠিক আছে।
121
00:16:14,474 --> 00:16:17,517
তোমরা অনেকেই আমার ভায়রাকে চেনো।
সে একজন ভালো মানুষ।
122
00:16:17,685 --> 00:16:20,687
ডাক্তাররা বলছে এই অপারেশনে
তার সত্যিই সুস্থ হওয়ার সুযোগ আছে।
123
00:16:21,055 --> 00:16:25,350
তারা আরো বলছে বিনিময় হিসেবে
তারা ব্যক্তিগত দ্বীপ চায়, তাই ভালো করে ঝাড়বে।
124
00:16:25,777 --> 00:16:27,444
সবচেয়ে বড় নোট দানকারী...
125
00:16:27,612 --> 00:16:30,589
পাবে আমার নিজস্ব
এক বাক্স শ্রেডারব্রাউ।
126
00:16:31,282 --> 00:16:33,200
স্বহস্তে বানানো নিখুঁত কোমল।
127
00:16:33,368 --> 00:16:35,361
সবচেয়ে ছোট নোট দানকারী পাবে
দুই বাক্স।
128
00:16:35,411 --> 00:16:38,580
ঠিক আছে। ঠিক আছে।
বসে বসে গোমির মূত্র বিসর্জন ছাড়া...
129
00:16:38,748 --> 00:16:39,931
আমরা আর এটুকু জানি।
130
00:16:39,999 --> 00:16:42,417
ক্রিশ্চিয়ান ওর্তেগা ওরফে কম্বো।
131
00:16:42,585 --> 00:16:45,212
গতমাসে এক গুপ্তঘাতকের হাতে
গুলিতে নিহত হয়েছে।
132
00:16:45,380 --> 00:16:47,247
"কম্বো?"
তোমাদের অবস্থা বুঝতে পারছি।
133
00:16:47,548 --> 00:16:51,318
"নামটা এতো অপরিচিত ঠেকছে কেন!
সে কি দৈবাৎ কোনদিন নোবেল জিতেছিলো?"
134
00:16:51,386 --> 00:16:54,054
না। সে ছিলো মস্তান হইতে ইচ্ছুক
একটা আবাল।
135
00:16:54,222 --> 00:16:55,322
তবে কোন অভিযোগ নেই...
135
00:16:55,522 --> 00:16:59,701
শুধু ১৭ বছর বয়সে নাইটস অফ কলম্বাসের ঝুপড়ি থেকে
একটা ছোট্ট ঈশ্বর মূর্তি চুরি ছাড়া।
137
00:16:59,769 --> 00:17:03,772
এই ব্যাটা এতো নিচু-লেবেলের যে
কখনোই আমাদের নজরে আসেনি।
138
00:17:04,065 --> 00:17:05,916
তো একে নিয়ে কেন কথা বলছি?
139
00:17:06,734 --> 00:17:09,444
কেউ? কেউ?
140
00:17:09,612 --> 00:17:10,754
বিউলার?
141
00:17:11,072 --> 00:17:13,191
- ব্যাটা নীল মাল বেচছিলো।
- ঠিক তাই।
142
00:17:13,241 --> 00:17:20,914
এখন, আমাদের জব্দকৃত সবচেয়ে বিশুদ্ধতম, সবচেয়ে পেশাদার মানের মেথ কিভাবে এমন একজন ছড়াচ্ছিলো?
144
00:17:21,082 --> 00:17:22,682
কিন্তু দাঁড়াও। কাহিনী আরো আছে।
145
00:17:22,750 --> 00:17:26,019
বেচারা ছোট্ট-ঈশ্বর মূর্তি চোর
ঘাড়ে গুলির ঝাপটা খাওয়ার পর থেকে...
146
00:17:26,087 --> 00:17:28,271
নীল জিনিসগুলো
শহর থেকে উধাও হয়ে গেছে, ওকে?
147
00:17:28,339 --> 00:17:31,299
এক চুটকিও আর মিলছে না আলবাকার্কিতে।
কিন্তু, কেন?
148
00:17:32,343 --> 00:17:36,888
হয়তো তোমার হাইজেনবার্গ জেলে বলে।
149
00:17:37,765 --> 00:17:40,301
এপিডি ও তাই বলছে।
তাদের মতে তারা ঠিক লোককেই ধরেছে।
150
00:17:40,351 --> 00:17:42,811
জানি তুমি বিশ্বাস করো না,
কিন্তু হয়তো এটা সত্যি।
151
00:17:42,979 --> 00:17:48,851
জেমস এডোওয়ার্ড কিলকেলি, হ্যাঁ।
এপিডি'র ধারণা ইনিই আমাদের মূলহোতা।
152
00:17:48,901 --> 00:17:51,062
এটা বিশ্বাস করলে,
উলুবনে মুক্তা ছড়াচ্ছো।
153
00:17:51,112 --> 00:17:55,323
- সে স্বীকার করেছে, তাই না?
- লস লুনাসে প্রতি রাতে এক কাপ বাড়তি পুডিংয়ের জন্যে?
155
00:17:55,491 --> 00:17:57,735
হয়তো...
হয়তো যদি তাকে এক প্যাকেট বিড়ি দাও...
156
00:17:57,785 --> 00:18:01,079
জিমি হফার সাথে কি করেছে সেটাও বলবে।
না, না, না। না, না।
157
00:18:01,247 --> 00:18:02,581
আমি ভাবছিলাম...
158
00:18:02,749 --> 00:18:07,194
এধরনের উচ্চমানসম্পন্ন পন্য?
এতো সহজে পৃথিবীর বুক থেকে হারায় না। ওকে?
159
00:18:07,244 --> 00:18:09,521
আমি যেভাবে দেখি, কোথাও না কোথাও
কোন অনভিজ্ঞ প্রতিভা ধরা খাবেই।
160
00:18:09,589 --> 00:18:12,299
অনেকটা ভোজবাজির মতো।
তাই আমি ফোন করছিলাম।
161
00:18:12,467 --> 00:18:15,886
স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টে,
ছোট শহরগুলোর শেরিফদের।
162
00:18:16,804 --> 00:18:19,264
জাদুর শহরের ভেতর
ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হয়নি।
163
00:18:19,432 --> 00:18:25,228
কিন্তু বাইরে, টেক্সাস, অ্যারিজোনা, কলোরাডো আর নেভাডায় নীল জিনিসগুলোর আবির্ভাবের খোঁজ পেয়েছি।
165
00:18:25,396 --> 00:18:29,566
আসলে, এখানে ছাড়া সবখানে।
166
00:18:30,067 --> 00:18:34,696
যেনো কারো মাথা খুলেছে,
আর যেখানে খায় সেখানে হাগু বন্ধ করেছে।
167
00:18:35,823 --> 00:18:37,240
এখন...
168
00:18:37,992 --> 00:18:40,660
আমি বলি হাইজেনবার্গ এখনো বাইরে।
169
00:18:41,370 --> 00:18:43,830
আমি বলি সে আওতা বাড়িয়েছে।
170
00:18:43,998 --> 00:18:46,349
তবে সে এখনো এই শহরেই আছে।
171
00:18:47,335 --> 00:18:50,170
কাম অন, ২৮০০ ।
172
00:18:50,338 --> 00:18:53,673
কাম অন, ধেড়ে ২৮ ।
তুমি পারবে।
173
00:18:53,841 --> 00:18:56,510
আর মাত্র ৩০ ডলার। আর ত্রিশ।
174
00:18:57,428 --> 00:19:00,347
চ... চল্লিশ ডলার!
২৮১০!
175
00:19:00,515 --> 00:19:02,015
- ইয়েস!
- ইয়েস!
176
00:19:05,770 --> 00:19:06,812
এরপর কে?
177
00:19:06,979 --> 00:19:08,814
তোমার লোক তাকে পেয়েছে?
178
00:19:09,273 --> 00:19:11,066
কোথায় ও?
179
00:19:11,234 --> 00:19:12,275
আচ্ছা, শোনো।
180
00:19:12,443 --> 00:19:14,085
না, না, আমি কিছু বুঝি না।
181
00:19:14,153 --> 00:19:15,821
তুমি তোমার লোককে দিয়ে...
182
00:19:15,988 --> 00:19:18,031
সল। চুপ... সল।
183
00:19:18,199 --> 00:19:21,535
সল, চুপ করো
আর আমাকে ঠিকানাটা দাও।
184
00:19:24,705 --> 00:19:26,431
আমি হলে যেতাম না।
185
00:19:27,667 --> 00:19:29,786
এপিডির লোকজন
এ জায়গায় ঘাপটি মেরে থাকে...
186
00:19:29,836 --> 00:19:32,546
লোকজনের আসা যাওয়ার ওপর নজর রাখে।
187
00:19:33,214 --> 00:19:34,731
এখন কি এখানে আছে?
188
00:19:34,799 --> 00:19:38,718
ওয়েল, আমি কোন আলামত দেখছি না
কিন্তু ওটাই হচ্ছে কথা।
189
00:19:39,846 --> 00:19:42,013
পুলিশ এখানে মূখ্য বিষয় নয়।
190
00:19:42,181 --> 00:19:44,382
আপনি ছিনতাই বা গুলির কবলেও পড়তে পারেন।
191
00:19:46,519 --> 00:19:49,563
আপনি বাসায় কেন ফিরে যাচ্ছেন না, ওয়াল্টার?
192
00:19:49,730 --> 00:19:51,773
ব্যাপারটা আমাকে সামলাতে দিন।
193
00:20:21,512 --> 00:20:23,054
ইয়ো।
194
00:21:22,073 --> 00:21:23,782
জেসি।
195
00:21:27,578 --> 00:21:29,996
জেসি। জেসি।
আমার দিকে তাকাও, বাবা।
196
00:21:30,164 --> 00:21:33,166
- ওঠো। ওঠো।
- হেই।
197
00:21:33,334 --> 00:21:37,003
আমার কাছে কিছু নাই, ভাই।
সব শেষ হয়ে গেছে।
198
00:21:37,171 --> 00:21:39,255
জেসি, ধ্যাত, ওঠো।
শুধু...
199
00:21:39,423 --> 00:21:42,835
জেসি, জেসি। জেসি, আমি। ঠিক আছে, আমি।
আমি ওয়াল্ট। আমি ওয়াল্ট।
200
00:21:42,885 --> 00:21:44,010
জেসি।
201
00:21:44,178 --> 00:21:47,048
- হ্যাঁ।
- চলো, এখান থেকে বেড়িয়ে যাই।
202
00:21:47,098 --> 00:21:50,767
না, না, না, না, না।
203
00:21:50,935 --> 00:21:53,095
- আমি ঠিক আছি।
- ওঠো। আমাকে সাহায্য করো।
204
00:21:53,145 --> 00:21:56,523
আমি ঠিক আছি। ঠিক আছি।
এখানেই ঠিক আছি, ম্যান।
205
00:21:56,691 --> 00:21:59,859
শোনো, জেসি,
তুমি এখানে ঠিক নেই।
206
00:22:00,027 --> 00:22:02,378
তুমি একদমই ঠিক নেই।
শুনতে পাচ্ছো?
207
00:22:02,780 --> 00:22:06,157
এখন, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো।
এসো।
208
00:22:06,325 --> 00:22:07,701
তুমি উঠে দাঁড়াবে...
209
00:22:07,868 --> 00:22:10,470
আর আমরা এখান থেকে বেড়িয়ে যাবো,
ঠিক আছে?
210
00:22:10,538 --> 00:22:12,832
আমরা তোমাকে সুন্দর আর নিরাপদ
কোথাও নিয়ে যাবো। এইতো...
211
00:22:12,882 --> 00:22:16,126
এইতো। এখন, চলো।
ওঠো। এইতো হচ্ছে।
212
00:22:44,030 --> 00:22:46,072
আমি ওকে মেরে ফেলেছি।
213
00:22:46,240 --> 00:22:49,425
- কি?
- আমি ওকে মেরে ফেলেছি। আমি।
214
00:22:49,493 --> 00:22:51,362
- আমি ওকে মেরেছি, ম্যান। আমি মেরেছি।
- না।
215
00:22:51,412 --> 00:22:54,497
জেসি, তাকাও আমার দিকে।
তাকাও।
216
00:22:54,665 --> 00:22:56,182
তুমি কাউকে মারোনি।
217
00:22:57,460 --> 00:22:59,753
ওকে ভালোবেসেছিলাম।
218
00:23:02,173 --> 00:23:06,234
সবকিছুর চাইতে বেশি ভালোবেসেছিলাম।
219
00:23:15,686 --> 00:23:20,273
না, না। না।
220
00:24:09,281 --> 00:24:11,525
সত্যি বলতে অনুষ্ঠান নিয়ে
খুব বেশি কিছু ভাবিনি।
221
00:24:11,575 --> 00:24:13,827
মনে হয় ওগুলো...
222
00:24:14,954 --> 00:24:18,581
জানি না। শুধু... শুধু তোমার
সেরা বিবেচনাবোধ কাজে লাগাও।
223
00:24:19,875 --> 00:24:22,210
এখানে কোন হলুদ ড্রেস নেই।
224
00:24:22,378 --> 00:24:26,005
এগুলো সব...
এগুলো সব কালো আর ধূসর।
225
00:24:27,842 --> 00:24:30,877
শেষবার কবে ওকে হলুদ ড্রেস পড়তে দেখেছিলে?
226
00:24:32,471 --> 00:24:34,514
নীল হলে কেমন হয়?
227
00:24:34,682 --> 00:24:38,017
কালোর চেয়ে নীল ভালো, তাই না?
228
00:24:38,644 --> 00:24:41,855
না, না। গাঢ় নীল না।
কিছুটা...
229
00:24:42,022 --> 00:24:46,109
খুব বেশি উজ্জ্বলও না।
230
00:24:46,277 --> 00:24:48,086
মানে, নীল তো নীলই।
231
00:24:48,154 --> 00:24:51,781
না। বুক খোলা না।
232
00:24:53,117 --> 00:24:55,034
লম্বা হাতা।
233
00:24:56,620 --> 00:24:59,539
হ্যাঁ। বেশ সুন্দর।
234
00:25:01,167 --> 00:25:02,792
বেশ সুন্দর।
235
00:25:08,424 --> 00:25:10,300
লম্বা হাই, হলি।
236
00:25:10,467 --> 00:25:13,511
জানি তোমার কেমন লাগছে।
আমিও ক্লান্ত।
237
00:25:15,764 --> 00:25:18,558
- আচ্ছা, সোনা।
- ইয়েস।
238
00:25:21,020 --> 00:25:22,520
ইয়েস!
239
00:25:24,148 --> 00:25:25,190
এইতো হয়ে গেছে।
240
00:25:25,357 --> 00:25:29,027
হয়ে গেছে। হ্যাঁ।
241
00:25:35,034 --> 00:25:38,411
জিনিসটা কি কমিয়ে দেবে বা বন্ধ করবে?
242
00:25:38,954 --> 00:25:41,331
জুনিয়র। হেই।
243
00:25:42,333 --> 00:25:45,351
শব্দটা।
আওয়াজটা কমিয়ে দাও।
244
00:25:45,419 --> 00:25:50,023
- ড্যাড, এটা টাকা।
- দয়া করে একটু কমাও।
245
00:25:50,090 --> 00:25:52,859
শব্দটায় বাবুর সমস্যা হচ্ছে।
246
00:25:55,554 --> 00:25:57,597
মারি, শান্ত হ।
আমি কিছু...
247
00:25:59,725 --> 00:26:02,769
ওহ, মাই গড! তুই মজা করছিস।
248
00:26:03,229 --> 00:26:06,481
আচ্ছা। অবশ্যই।
স্কুলের পর যেকোন দিন।
249
00:26:06,649 --> 00:26:10,485
আচ্ছা। দাঁড়া। আমি... আগে ওকে বলি,
তারপর তোকে কল দিচ্ছি।
250
00:26:10,653 --> 00:26:12,070
আচ্ছা।
251
00:26:13,739 --> 00:26:15,506
- বলো তো কী?
- কি?
252
00:26:15,574 --> 00:26:18,217
- তুমি পত্রিকায় উঠতে যাচ্ছো।
- অসম্ভব।
253
00:26:18,285 --> 00:26:20,446
মারির এক রোগী পত্রিকায় কাজ করে।
আর...
254
00:26:20,496 --> 00:26:22,830
ও তাকে ওয়েসাইট আর
ডোনেশানের কথা বলেছে...
255
00:26:22,998 --> 00:26:25,492
সে তার সম্পাদককে জানিয়েছে
আর ওরা তোমাকে নিয়ে রিপোর্ট করতে চাচ্ছে।
256
00:26:25,542 --> 00:26:26,702
- আসলে?
- হ্যাঁ।
257
00:26:26,752 --> 00:26:29,914
ওরা তোমার সাক্ষাৎকার, ছবি আর
সবকিছু নিতে আসছে।
258
00:26:29,964 --> 00:26:31,589
অস্থির।
259
00:26:31,757 --> 00:26:36,386
- এর মানে আরো লোক জানবে।
- এবং আরো অনুদান আসবে।
259
00:26:38,757 --> 00:26:39,586
ওয়াও।
260
00:26:41,141 --> 00:26:43,101
স্কটসডেলের পূর্বে?
261
00:26:43,269 --> 00:26:45,728
অনুমান করতে দিন।
মুখ খুলছে না।
262
00:26:46,563 --> 00:26:48,398
না। একজনও না।
263
00:26:48,565 --> 00:26:51,484
কোথাকার কেউ একজন
খুবই কঠোর হস্তে কাজ চালাচ্ছে।
264
00:26:53,821 --> 00:26:56,281
ঠিক আছে, চীফ। হ্যাঁ।
অনেক ধন্যবাদ।
265
00:26:56,448 --> 00:26:58,241
হ্যাঁ। আপনাকেও।
266
00:27:02,079 --> 00:27:04,013
এজেন্ট শ্রেডার,
এক মূহুর্ত সময় দেয়া যাবে?
267
00:27:04,081 --> 00:27:06,291
জ্বী, স্যার। অবশ্যই।
268
00:27:09,169 --> 00:27:12,230
ভদ্রমহোদয়গণ,
ইনি হচ্ছেন দ্বায়িত্ব প্রাপ্ত এজেন্ট হ্যাংক শ্রেডার।
269
00:27:12,589 --> 00:27:16,426
এজেন্ট শ্রেডার, পরিচয় করিয়ে দিচ্ছি,
অ্যান্ড্রিউ কফম্যান, অ্যাডোব হোটেলের মালিক।
270
00:27:16,593 --> 00:27:18,386
- হেই, পরিচিত হয়ে ভালো লাগলো।
- পরিচিত হয়ে ভালো লাগলো।
271
00:27:18,554 --> 00:27:20,680
পল ক্যান্টারনা
ক্যান্টারনা রিয়েল এস্টেটের মালিক।
272
00:27:20,848 --> 00:27:22,682
- হেই, আনন্দিত হলাম।
- পরিচিত হয়ে খুশি হলাম।
273
00:27:22,850 --> 00:27:26,436
আর গুতাভো ফ্রিং
লস পোলোস হারমানোসের মালিক।
274
00:27:26,603 --> 00:27:28,730
- প্লীজ, শুধু গাস।
- হাই, গাস।
275
00:27:28,897 --> 00:27:30,890
বলতেই হচ্ছে, আপনারা সেইরকম চিকেন বানান।
276
00:27:31,483 --> 00:27:32,625
অসংখ্য ধন্যবাদ।
277
00:27:32,693 --> 00:27:35,312
এই ভদ্রলোকেরা এবছর আমাদের
দৌড় প্রতিযোগিতায় অর্থায়ন করছেন, আর...
278
00:27:35,362 --> 00:27:37,280
ভাবলাম ঊনাদের সব ঘুরিয়ে দেখাই।
279
00:27:37,448 --> 00:27:40,074
অবশ্যই। কিসে সহযোগিতা করছেন
সেটা দেখা উচিত। ধন্যবাদ ভদ্রমহোদয়গণ।
280
00:27:40,242 --> 00:27:42,468
আমাদের তোমার কাজ
সম্পর্কে একটু বলা যাবে?
281
00:27:42,536 --> 00:27:44,154
ওহ, হ্যাঁ, আলবাকার্কি অফিস...
282
00:27:44,204 --> 00:27:49,876
মাদক সম্পর্কিত অর্থ লেনদেন থেকে শুরু করে সীমান্তে
অবৈধ পন্য পাচার রোধ সহ সব ধরনের দায়িত্ব সামলায়।
284
00:27:50,419 --> 00:27:53,998
তবে, আমার পরিচালনাকৃত দলটি
কাজ করে মেথামফেটামিন নিয়ে...
285
00:27:54,048 --> 00:27:57,050
যেটা আমাদের দেশের একটি
ক্রমবর্ধমান সমস্যা, দু:খজনকভাবে।
286
00:27:57,217 --> 00:27:59,635
- ভয়াবহ।
- হ্যাঁ। আসলেই তাই।
287
00:27:59,803 --> 00:28:01,505
স্থানীয়ভাবে অবশ্য আমরা কিছু সাফল্য পেয়েছি...
288
00:28:01,555 --> 00:28:03,823
কিন্তু সার্বিকভাবে,
মনে হচ্ছে সরবরাহ বেড়েই যাচ্ছে।
289
00:28:03,891 --> 00:28:07,518
বলতেই হচ্ছে, এই দৌড় প্রতিযোগিতার মতো
সামাজিক প্রচারণাগুলো...
290
00:28:07,686 --> 00:28:09,796
আমাদের অন্যতম শক্তিশালী একটা অস্ত্র।
291
00:28:09,964 --> 00:28:11,314
যতটুকু সম্ভব হয় আর কি।
292
00:28:11,482 --> 00:28:12,940
- ধন্যবাদ।
- ধন্যবাদ, হ্যাংক।
293
00:28:13,108 --> 00:28:14,275
- ভদ্রমহোদয়গণ।
- ধন্যবাদ।
294
00:28:14,443 --> 00:28:16,152
অবশ্যই। ধন্যবাদ।
295
00:28:16,987 --> 00:28:18,921
ইনি...
ইনি কি আপনাদের একজন এজেন্ট?
296
00:28:18,989 --> 00:28:23,110
ওহ, হ্যাঁ, না, না।
ওটা... ওটা আমার ভায়রা।
297
00:28:23,160 --> 00:28:25,261
তার স্বাস্থ্যের সমস্যা আছে।
আমরা চেষ্টা করছি...
298
00:28:25,329 --> 00:28:28,748
ওহ, আমি ভীষণ দু:খিত।
কি ধরনের স্বাস্থ্য সমস্যা?
299
00:28:29,792 --> 00:28:33,786
- ফুসফুসের ক্যান্সার।
- ওহ, খুবই খারাপ জিনিস।
300
00:28:34,421 --> 00:28:39,592
- ওহ, হেই, হেই, আপনার দেয়ার প্রয়োজন নেই।
- প্লীজ। প্লীজ। আমি দিতে পারলে খুশি হবো।
301
00:28:41,637 --> 00:28:43,688
- অসংখ্য ধন্যবাদ।
- ইউ আর ওয়েলকাম।
302
00:29:02,157 --> 00:29:05,701
শুধু জানাতে এসেছি,
আমি অনেকদিন আসবো না।
303
00:29:06,495 --> 00:29:09,497
আমি শুক্রবারে সার্জারি করাতে যাচ্ছি।
304
00:29:12,042 --> 00:29:14,460
আশা করছি ভালোই যাবে।
305
00:29:16,463 --> 00:29:19,583
কিন্তু যদি না যায়,
সল সবকিছু সামলাবে।
306
00:29:19,633 --> 00:29:22,927
তোমার টাকা ওর কাছে।
তোমার হয়ে আগলে রাখছে।
307
00:29:34,481 --> 00:29:38,685
দেখো, জেসি, কোনকিছু আঁকড়ে পড়ে থাকা
সাহায্যে আসে না, বিশ্বাস করো।
308
00:29:38,735 --> 00:29:42,989
শুধু সুস্থ হওয়ার দিকে মনোযোগ দাও,
ঠিক আছে?
309
00:29:43,949 --> 00:29:46,033
এটা আমার প্রাপ্য।
310
00:29:46,994 --> 00:29:48,494
কি?
311
00:29:50,372 --> 00:29:53,374
মরুভূমিতে যে কথাটা বলেছিলেন।
312
00:29:53,542 --> 00:29:57,295
এখন বুঝতে পারছি, কি বুঝিয়েছিলেন।
313
00:30:01,467 --> 00:30:03,985
যা ঘটছে তা আমার প্রাপ্য।
314
00:30:24,198 --> 00:30:26,282
ওহ, শিট।
315
00:30:41,757 --> 00:30:43,466
ওইযে সে!
316
00:30:44,009 --> 00:30:47,345
ওয়াল্ট, ওরা ওয়াল্ট জুনিয়রকে নিয়ে
একটা শো করছে।
317
00:30:47,513 --> 00:30:49,889
আমরা তোমাকে ৫০ বারের মতো ফোন করেছি।
318
00:30:50,057 --> 00:30:53,635
মারি, আমি ভেবেছিলাম
আমরা পত্রিকায় গল্প ছাপার কথা বলছি।
319
00:30:53,685 --> 00:30:57,264
হ্যাঁ, হ্যাঁ। জানি, জানি। ভাবলাম,
যদি এটা সংবাদপত্রের জন্য যথেষ্ট হয়...
320
00:30:57,314 --> 00:31:01,000
তাহলে টিভির জন্য কেন নয়?
তাই করে ফেলেছি।
321
00:31:02,236 --> 00:31:03,569
- ইনিই সে?
- হ্যাঁ।
322
00:31:03,737 --> 00:31:05,154
ইনি হচ্ছেন বাবা।
গ্রেট।
323
00:31:05,222 --> 00:31:08,574
চলো সবাইকে সোফায় বসানো যাক।
আমি ভাবছি ওয়াল্ট জুনিয়র মাঝখানে...
324
00:31:08,742 --> 00:31:10,743
আর মা-বাবা দুপাশে।
325
00:31:10,911 --> 00:31:12,370
মা আর বাবা?
326
00:31:14,373 --> 00:31:17,208
এখন পর্যন্ত কতটাকা উঠিয়েছো?
327
00:31:17,709 --> 00:31:21,420
ছয়... ছয় হাজার তিনশো ষাট ডলার।
328
00:31:21,588 --> 00:31:23,714
কিন্তু একটু পরপরই আরো আসছে।
329
00:31:23,882 --> 00:31:27,059
- ওয়াও, খুব চমৎকার।
- আমাদের প্রকাশ করার মতো ভাষা নেই।
330
00:31:27,127 --> 00:31:30,429
এটা... এটা এককথায় অবিশ্বাস্য।
331
00:31:30,597 --> 00:31:32,966
তার সম্পর্কে তোমার আর অন্যদের
লেখা পড়ে মনে হলো...
332
00:31:33,016 --> 00:31:38,771
- তোমার বাবা নিশ্চয়ই অসাধারণ লোক।
- হ্যাঁ। ঠিক তাই। ঊনিই সেরা।
333
00:31:38,939 --> 00:31:41,558
তুমি তাকে হারাতে চাও না,
তাই না, ওয়াল্টার?
334
00:31:41,608 --> 00:31:45,778
আমরা কেউই চাই না।
আমরা তাকে ভালোবাসি।
335
00:31:46,405 --> 00:31:50,883
- সে একজন ভালো মানুষ, তাই না?
- অবশ্যই। যে কাউকে জিজ্ঞেস করুন।
336
00:31:51,702 --> 00:31:54,870
যে কাউকে। ঊনি একজন অসাধারণ বাবা।
একজন অসাধারণ শিক্ষক।
337
00:31:55,038 --> 00:31:57,723
ঊনি রসায়ন সম্পর্কে সম্ভাব্য সবকিছু জানেন।
338
00:31:58,208 --> 00:32:02,169
সে আপনার ওপর আস্থা রাখবে
আর সবসময় আপনার পাশে থাকবে।
339
00:32:02,337 --> 00:32:06,799
ঊনি এককথায় মহৎ।
340
00:32:06,967 --> 00:32:10,511
আর ঊনি সবসময় সঠিক কাজ করেন।
341
00:32:10,679 --> 00:32:14,240
আর আমাকেও সেরকম হওয়ার শিক্ষা দেন।
342
00:32:14,308 --> 00:32:19,245
- তুমি কি তাকে তোমার হিরো বলবে?
- অবশ্যই। জ্বী, ম্যাম। নি:সন্দেহে।
343
00:32:19,313 --> 00:32:21,981
আমার বাবাই আমার হিরো।
344
00:32:30,407 --> 00:32:32,274
এটা কি ঊনাকে ঘুম পাড়িয়ে দেবে?
345
00:32:32,951 --> 00:32:34,744
এটা তাকে একটু নিস্তেজ করে দেবে।
346
00:32:34,911 --> 00:32:37,823
আমরা প্রায় প্রস্তুত।
আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে নিয়ে যাবো।
347
00:32:37,873 --> 00:32:39,540
আচ্ছা। ধন্যবাদ।
348
00:32:43,420 --> 00:32:44,670
ওয়েল...
349
00:32:46,465 --> 00:32:49,842
- সময় হয়ে গেলো।
- হ্যাঁ।
350
00:33:08,987 --> 00:33:11,947
নিস্তেজ হয়েছো?
351
00:33:12,115 --> 00:33:14,283
সত্যি বলতে...
352
00:33:18,163 --> 00:33:23,142
জানি না জিনিসটা কি,
তবে বেশ ভালো।
353
00:33:25,003 --> 00:33:26,604
হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে।
354
00:33:29,299 --> 00:33:31,525
জ্ঞান ফেরার সময় আমরা এখানেই থাকবো।
355
00:33:32,344 --> 00:33:35,054
ওয়েল, আমিও তোমাদের খুঁজবো।
356
00:33:35,222 --> 00:33:37,890
ওরা হয়তো চাইবে
আমি তোমার চশমা নিয়ে নেই।
357
00:33:38,058 --> 00:33:39,850
হ্যাঁ, নিলেই ভালো।
358
00:33:40,477 --> 00:33:44,397
হ্যাঁ, আচ্ছা। আচ্ছা।
নিয়ে নিয়েছি।
359
00:33:45,899 --> 00:33:47,942
তোমার ফোন কোথায়?
360
00:33:48,110 --> 00:33:50,361
তোমার সেল ফোন।
সাথে এনেছো?
361
00:33:50,529 --> 00:33:52,238
কোনটা?
362
00:33:55,742 --> 00:34:00,996
আমি... আমি একদম নিশ্চিত
ঊনি ফোন আনেনি, মম।
363
00:34:03,542 --> 00:34:04,959
আচ্ছা।
364
00:35:22,162 --> 00:35:23,662
বেশ, কাজের কথা আগে।
365
00:35:23,830 --> 00:35:26,307
বাচ্চাটার এখন বয়স কত?
আর কবে নাগাদ তার সাক্ষাত পাবো?
366
00:35:26,374 --> 00:35:29,376
আমি আসলে ওকে আজ
নিয়ে আসার কথা ভাবছিলাম, কিন্তু...
367
00:35:29,544 --> 00:35:31,913
কাল ওর ৭ সপ্তাহ পড়বে।
368
00:35:31,963 --> 00:35:33,123
- সাত, তাই না?
- হ্যাঁ।
369
00:35:33,173 --> 00:35:37,718
হ্যাঁ, ওহ, হেই,
আমার কাছে একটা ছবি আছে...
370
00:35:37,886 --> 00:35:39,762
এখানে কোথাও।
371
00:35:41,264 --> 00:35:43,224
- ওউ, খুব সুন্দর।
- ধন্যবাদ।
372
00:35:43,767 --> 00:35:46,619
আসলে কথাটা মন থেকে বলতে
পারলে সবসময়ই স্বস্তি লাগে।
373
00:35:47,896 --> 00:35:51,524
- আপনার ব্যথার পরিমান কেমন, ওয়াল্ট?
- এটা...
374
00:35:51,691 --> 00:35:53,692
খুবই অল্প, বলতে গেলে।
375
00:35:53,860 --> 00:35:55,820
দম কমে?
376
00:35:55,987 --> 00:35:58,981
- একটু, তবে আগের চাইতে ভালো।
- ভালো।
377
00:35:59,866 --> 00:36:01,700
ওয়েল, আপনার লক্ষণগুলো ভালো।
378
00:36:01,868 --> 00:36:03,510
অবশ্যই, আমি ভবিষ্যতদ্রষ্টা নই...
379
00:36:03,578 --> 00:36:05,471
কিন্তু কঠিন ভাষাতে বললেও...
380
00:36:05,539 --> 00:36:08,607
বলতে পারি আপনি সত্যিই
বেশ লম্বা সময় পেতে যাচ্ছেন।
381
00:36:09,376 --> 00:36:11,836
আশাবাদী না হওয়ার কোন কারণ নেই।
382
00:36:12,003 --> 00:36:13,838
অসাধারণ।
383
00:36:14,256 --> 00:36:17,633
এটা অসাধারণ। ধন্যবাদ, ডক্টর।
384
00:36:18,969 --> 00:36:22,488
তো কবে নাগাদ সে তার
স্বাভাবিক রুটিনে ফিরতে পারবে?
385
00:36:22,556 --> 00:36:25,024
- সে এখন থেকেই শুরু করে দিতে পারে।
- আচ্ছা।
386
00:36:25,141 --> 00:36:30,663
- আর কাজে কি ফিরতে পারবে নাকি...?
- আমি আরো কয়েকসপ্তাহ অপেক্ষা করতাম।
387
00:36:31,064 --> 00:36:35,034
অবশ্যই ভারী জিনিসপত্র ওঠানো এড়িয়ে চলবেন
আর প্রচুর বিশ্রাম নেয়া অব্যাহত রাখবেন।
388
00:36:35,151 --> 00:36:37,778
কিন্তু সে একা থাকতে পারবে?
389
00:36:37,946 --> 00:36:41,340
মানে, আরেকটু... স্বাধীনভাবে?
390
00:36:41,658 --> 00:36:44,443
হ্যাঁ। নিজের সেরা বিবেচনাবোধ কাজে লাগাবেন।
391
00:36:45,036 --> 00:36:46,370
ওয়েল...
392
00:36:46,538 --> 00:36:49,164
এবার, এটা তোমার জন্যে সুসংবাদ,
ঠিক না, ডার্লিং?
393
00:36:49,332 --> 00:36:51,667
ঘরে একটা বাচ্চা কমে গেলো।
394
00:37:03,013 --> 00:37:05,222
- ডন, হেই।
- হেই, স্টিউ।
395
00:37:05,390 --> 00:37:07,892
হেই, ফিরে আসার জন্য স্বাগতম।
396
00:37:08,059 --> 00:37:10,260
ধন্যবাদ। ফিরতে পেরে ভালো লাগছে।
397
00:37:12,105 --> 00:37:16,650
জিসাস।
শুনে আমরা সবাই দু:খ পেয়েছিলাম।
398
00:37:17,402 --> 00:37:19,612
হ্যাঁ। ধন্যবাদ।
399
00:37:19,905 --> 00:37:22,031
ভয়াবহ ঘটনা। শুধু...
400
00:37:22,741 --> 00:37:26,000
কিন্তু মানে, আমরা সবাই
তোমার কথা ভেবেছি, আর...
401
00:37:26,119 --> 00:37:28,829
- তুমি ঠিক আছো?
- আমি ঠিক আছি।
402
00:37:29,205 --> 00:37:32,800
একটা নির্দিষ্ট সময় পর,
ছুটিছাটা সাহায্যে আসে না...
403
00:37:32,918 --> 00:37:36,503
তাই বুঝলাম এখানে থাকাটাই ভালো।
404
00:37:37,005 --> 00:37:40,966
- কাজে মনোযোগ দেয়া।
- অবশ্যই। একদম।
405
00:37:41,593 --> 00:37:42,968
হ্যাঁ।
406
00:37:43,511 --> 00:37:45,971
বেশ, ভেতরে দেখা হবে।
407
00:37:47,474 --> 00:37:50,976
১৫০০ ফিট উচ্চতায় নামতে থাকুন।
408
00:37:51,144 --> 00:37:54,146
বাতাসের অনুকূলে রানওয়ে ১৭'র
বা পাশের ঘাটির দিকে এগোন।
409
00:37:54,314 --> 00:37:58,150
নাম্বার 26-ট্যাঙ্গো,
উচ্চতা ১৩০০০ ফিটে নামিয়ে আনুন।
410
00:37:58,318 --> 00:38:02,112
ট্রুথ অর কনসিকোয়েন্সের (শহর) উচ্চতা,
দুই-নয়-নয়-আট।
411
00:38:02,280 --> 00:38:07,201
পিমা-311, আলবাকার্কি সেন্টারে
যোগাযোগ করুন 134.6 ।
412
00:38:07,369 --> 00:38:10,913
জুলিয়েট-5-ব্রাভো, সাড়া দিন,
উচ্চতা বলুন।
413
00:38:11,539 --> 00:38:15,751
জুলিয়েট-5-ব্রাভো, বুঝেছি।
উইনস্লোর দিকে ছেড়ে যান।
414
00:38:15,919 --> 00:38:18,545
ভাবছি জিনিসটা হয়তো রেখে দেবো।
415
00:38:18,755 --> 00:38:19,838
স্কাই?
416
00:38:21,466 --> 00:38:23,008
তোমার কি মনে হয়?
417
00:38:24,803 --> 00:38:26,987
খুব একটা খারাপ দেখায় না, ঠিক?
418
00:38:29,140 --> 00:38:30,349
কি করছো তুমি?
419
00:38:30,517 --> 00:38:33,143
আমি ছুটিতে হ্যাংক আর মারির ওখানে যাচ্ছি।
420
00:38:35,313 --> 00:38:37,349
- কবে থেকে?
- আমি বাবুকে সাথে নিয়ে যাচ্ছি।
421
00:38:37,399 --> 00:38:39,558
মারি স্কুল থেকে
ওয়াল্টার জুনিয়রকে নিয়ে যাবে।
422
00:38:40,026 --> 00:38:42,778
তুমি দুদিন পুরো বাড়ি একান্তে পাবে।
423
00:38:43,571 --> 00:38:46,156
আমি চাই তুমি তোমার জিনিসপত্র
গুছিয়ে বেড়িয়ে যাও।
424
00:38:47,075 --> 00:38:48,467
আর কেন যাবো?
425
00:38:48,535 --> 00:38:51,804
হ্যাংক সাহায্য করতে চেয়েছে।
তোমার ভারী জিনিস ওঠানো ঠিক হবে না।
426
00:38:51,871 --> 00:38:54,324
- স্কাইলার?
- সোমবার সকালের ভেতর চলে যাওয়া চাই।
427
00:38:54,374 --> 00:38:56,041
আমি চাই...
428
00:38:56,376 --> 00:38:57,968
আমি চাই তুমি চলে যাও।
429
00:39:07,429 --> 00:39:11,390
আচ্ছা।
অন্তত কেন সেটা তো বলবে?
430
00:39:12,350 --> 00:39:14,827
কারণ তুমি একটা মিথ্যুক।
431
00:39:16,855 --> 00:39:18,664
দুটো সেলফোনই ছিলো তাহলে।
432
00:39:19,983 --> 00:39:21,125
কি?
433
00:39:21,192 --> 00:39:24,312
সার্জারির আগে, আমি তোমাকে জিজ্ঞেস
করেছিলাম তোমার ফোন গুছিয়ে রেখেছো কিনা...
434
00:39:24,362 --> 00:39:28,240
আর তুমি বলেছিলে,"কোনটা?"
435
00:39:29,492 --> 00:39:30,743
কখন?
436
00:39:30,910 --> 00:39:33,595
স্কাইলার, আমি ঘোরের ভেতর ছিলাম।
437
00:39:33,663 --> 00:39:35,991
মানে, আমি পৃথিবী সমতল
বলেও দাবি করতে পারতাম।
438
00:39:36,041 --> 00:39:37,282
আমার কি মনে হয় জানো?
439
00:39:38,918 --> 00:39:42,171
আমার মনে হয়
তুমি দূর্ঘটনাবশত সত্যি বলে ফেলেছো।
440
00:39:42,505 --> 00:39:45,257
ডার্লিং, আমরা এটা পেছনে ফেলে এসেছিলাম।
441
00:39:45,425 --> 00:39:47,544
জিজ্ঞেস করেছো আর বলেছি,
ঠিক...?
442
00:39:47,594 --> 00:39:50,654
তারপর এটা আমাকে ভাবিয়ে তুললো,
আবারো...
443
00:39:50,722 --> 00:39:54,349
তোমার সব অদ্ভুত আচরণের ব্যাপারে।
444
00:39:54,517 --> 00:39:57,119
যার ভেতর সবচেয়ে কম
সন্দেহজনক ছিলো নিখোঁজ হওয়াটা।
445
00:39:57,187 --> 00:39:59,806
দু:শ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়া,
হাসপাতালে ফোন দেওয়া...
446
00:39:59,856 --> 00:40:01,815
মর্গে খোঁজ নেওয়া।
447
00:40:02,609 --> 00:40:04,777
তোমার স্মৃতি বিভ্রাট?
448
00:40:07,363 --> 00:40:09,948
আমাকে বিশ্বাস করতেই হতো, তাই না?
449
00:40:10,450 --> 00:40:12,618
একটা উসিলা বের করতেই হতো।
450
00:40:13,870 --> 00:40:18,891
মানে, কে এধরনের বিষয়ে
মিথ্যা বলতে পারে?
451
00:40:19,459 --> 00:40:20,893
তুমিই বলো, স্কাইলার।
452
00:40:20,960 --> 00:40:24,229
তুমিই বলো ঠিক কোন ব্যাপারে
আমি মিথ্যা বলছি বলে তোমার ধারণা?
453
00:40:24,589 --> 00:40:27,684
কি? পরোকিয়া? আমি পরোকিয়া করছি।
এটাই তোমার ধারণা?
454
00:40:27,734 --> 00:40:30,045
সেটাই ভেবেছিলাম।
হ্যাঁ। গত কয়েক সপ্তাহ ধরে।
455
00:40:30,095 --> 00:40:32,922
কার সাথে?
আমি কার সাথে পরোকিয়া করছি?
456
00:40:32,972 --> 00:40:35,490
ওয়েল, আমার ধারণা ছিলো গ্রেচেন শোয়ার্টজ।
457
00:40:36,142 --> 00:40:40,037
তোমাদের ভেতর কিছু একটা চলছিলো।
আমি শুধু জানতাম।
458
00:40:40,105 --> 00:40:43,767
জিসাস! স্কাইলার। কসম খাওয়ার জন্যে
একটা বাইবেল নিয়ে এসো, যদি দরকার হয়।
459
00:40:43,817 --> 00:40:45,769
আমি গ্রেচেনের সাথে পরোকিয়া করছি না।
460
00:40:45,819 --> 00:40:49,246
ওহ, জানি। জানি করছো না।
কারণ আমি ওকে জিজ্ঞেস করেছি।
461
00:40:52,659 --> 00:40:55,111
ওর সাথে যোগাযোগ করতে
আমার অনেক সময় লেগেছে।
462
00:40:55,161 --> 00:40:57,462
সে কয়েক সপ্তাহ ধরে
আমার কল এড়িয়ে যাচ্ছিলো।
463
00:40:58,081 --> 00:40:59,657
তো অবশেষে একটা মেসেজ পাঠালাম:
464
00:40:59,707 --> 00:41:03,335
"তোমার আর আমার স্বামীর মধ্যে
আসলে ঠিক কি চলছে?"
465
00:41:03,753 --> 00:41:06,313
ভেবেছিলাম এটা তার মনোযোগ কাড়বে,
এবং কেড়েছিলো।
466
00:41:06,381 --> 00:41:10,408
তো সে আমাকে ফোন করলো,
আর অবশেষে সব খুলে বললো।
467
00:41:11,469 --> 00:41:14,046
তোমার চিকিৎসার সেই টাকা...
468
00:41:15,140 --> 00:41:19,251
গ্রেচেন আর এলিয়ট তোমাকে
এক পয়সাও দেয়নি।
469
00:41:20,687 --> 00:41:22,621
তারা কোন কিছুই পরিশোধ করেনি।
470
00:41:22,689 --> 00:41:25,149
তুমি তাদের প্রতিটা প্রস্তাব
প্রত্যাখ্যান করেছিলে।
471
00:41:25,316 --> 00:41:26,768
কিন্তু ব্যাপারটা ঠিক মিললো না...
472
00:41:26,818 --> 00:41:29,479
কারণ আমি ডেলকাভলি আর
হাসপাতালে খোঁজ নিলাম, আর...
473
00:41:29,529 --> 00:41:32,823
আর তোমার সার্জারি বাদে...
474
00:41:32,991 --> 00:41:35,133
আমরা প্রায় পুরো টাকা পরিশোধ করেছি।
475
00:41:35,326 --> 00:41:38,078
১০০,০০০ ডলারের ওপরে।
476
00:41:39,497 --> 00:41:43,667
কোথা থেকে? হাওয়া থেকে?
477
00:41:52,343 --> 00:41:54,136
কিন্তু তারপর...
478
00:41:55,555 --> 00:41:57,806
তোমার মাকে কল দিলাম।
479
00:41:59,851 --> 00:42:01,393
হ্যাঁ।
480
00:42:02,437 --> 00:42:04,413
ওটার জন্যও ধন্যবাদ।
481
00:42:04,898 --> 00:42:07,433
কিন্তু আমি ভেবেছিলাম, মানে,
হয়তো তার কিছু অর্থকড়ি আছে...
482
00:42:07,483 --> 00:42:11,612
যেটা আমি জানি না।
হয়তো তিনি সহায়তা করেছেন।
483
00:42:12,906 --> 00:42:14,865
এটা সম্ভব।
484
00:42:16,993 --> 00:42:21,596
কিন্তু জানা গেলো যে টাকাটা
তোমার মায়ের কাছ থেকে তো আসেইনি...
485
00:42:21,664 --> 00:42:26,852
তিনি এমনকি জানতেনও না
যে তোমার ক্যান্সার।
486
00:42:29,923 --> 00:42:32,299
তুমি কখনোই তাকে দেখতে যাওনি।
487
00:42:33,527 --> 00:42:36,171
আমি...আমি তোমাকে বিমানবন্দরে
নামিয়ে দিয়েছিলাম, নিয়ে এসেছিলাম।
488
00:42:36,221 --> 00:42:37,779
তুমি চারদিন বাইরে ছিলে...
489
00:42:37,847 --> 00:42:41,683
এরপরও ঊনি কসম খেলেন...
490
00:42:42,185 --> 00:42:44,619
যে তুমি কখনোই সেখানে যাওনি।
491
00:42:49,234 --> 00:42:53,612
মিথ্যার ওপর মিথ্যার ওপর মিথ্যা।
492
00:42:55,448 --> 00:42:56,631
স্কাইলার।
493
00:42:57,575 --> 00:43:02,162
দয়া করে কি... শুধু একবারের জন্যে...
495
00:43:05,124 --> 00:43:08,919
ব্যাপারটা অস্বীকার না করার চেষ্টা করবে?
496
00:43:18,054 --> 00:43:19,680
স্কাইলার।
497
00:43:21,307 --> 00:43:23,075
স্কাইলার, এমন করো না, প্লীজ।
498
00:43:23,142 --> 00:43:25,477
আমি... আমি...
499
00:43:25,979 --> 00:43:28,313
স্কাইলার, প্লীজ যেও না।
500
00:43:37,407 --> 00:43:41,994
যদি তোমাকে সত্যি বলি,
তবে কি থাকবে?
501
00:43:44,163 --> 00:43:47,082
থাকো, আর আমি তোমাকে
সব খুলে বলবো।
502
00:43:48,376 --> 00:43:50,252
সেটা যাই হোক...
503
00:43:51,337 --> 00:43:53,438
আমার জানতে ভয় হচ্ছে।
504
00:44:21,534 --> 00:44:23,827
ওয়েফেরার-515, রেডিও চেক।
505
00:44:24,871 --> 00:44:27,073
ওয়েফেরার-515,
আলবাকার্কি সেন্টার, বুঝেছি।
506
00:44:27,123 --> 00:44:29,875
উচ্চতা ১৩,০০০ এ উঠিয়ে নিন।
507
00:44:30,043 --> 00:44:36,006
জুলিয়েট-মাইক-21,
স্কোয়াক 4201, সাড়া দিন।
508
00:44:36,174 --> 00:44:37,333
জুলিয়েট-মাইক-21...
509
00:44:37,383 --> 00:44:39,885
উচ্চতা ১৭,০০০ এ উঠিয়ে নিন।
510
00:44:40,053 --> 00:44:42,262
ঘুরে আলবাকার্কির দিকে ছেড়ে যান...
511
00:44:42,430 --> 00:44:44,848
এয়ারক্রাফট কলিং, প্লীজ ধরুন।
512
00:44:45,016 --> 00:44:49,102
জেন-মাইক-21, ঘুরে, এগোন...
দু:খিত।
513
00:44:49,896 --> 00:44:52,189
এয়ারক্রাফট কলিং, আবার বলুন।
514
00:44:52,899 --> 00:44:55,601
লাইফগার্ড-46,
আলবাকার্কি ছেড়ে যান...
515
00:44:55,651 --> 00:44:58,403
উচ্চতা ১৭,০০০ এ উঠিয়ে নিন।
516
00:44:58,863 --> 00:45:02,908
জুলিয়েট-মাইক-21, বায়ে মোড় নিয়ে,
115 এ এগোন।
517
00:45:03,076 --> 00:45:05,243
ওয়েফেরার-515...
518
00:45:05,411 --> 00:45:10,082
ডানপাশে বিমান আছে,
কিং এয়ার, বা দিকে ঘুরে 085 এ এগোন।
519
00:45:10,500 --> 00:45:11,951
সিয়েরা-আলফা-আলফা...
520
00:45:12,001 --> 00:45:16,880
আলবাকার্কি সেন্টারে যোগাযোগ করুন,
134.6 ।
521
00:45:17,048 --> 00:45:19,674
আলবাকার্কি সেন্টারে যোগাযোগ করুন,
134.6 ।
522
00:45:20,551 --> 00:45:23,880
ওয়েফেরার-515,
উচ্চতা ১০,০০০ এ নামিয়ে আনুন।
523
00:45:23,930 --> 00:45:26,716
জুলিয়েট-মাইক-21,
আপনার ডানদিকে বিমানটি কি এখনো আছে?
524
00:45:26,766 --> 00:45:29,601
ওয়েফেরার-515,
বিমানটি কি এখনো আছে?
525
00:46:40,300 --> 00:46:53,651
অনুবাদে:
メ Sayed Fahmidul Islam メ
メ AsadujJaman メ
526
00:46:54,900 --> 00:47:19,051
অনুবাদকের সাথে থাকার জন্য
সবাইকে আন্তরিক ধন্যবাদ।