1
00:00:01,000 --> 00:00:15,750
La Casa de Papel S03 E02
অনুবাদে- নূরুল্লাহ মাশহুর
2
00:00:16,041 --> 00:00:22,875
মাদ্রিদ
মূল ঘটনার দিন
3
00:00:58,333 --> 00:00:59,958
চেরনোবিল প্ল্যানের কথা মনে আছে?
4
00:01:00,333 --> 00:01:02,500
আগের কাজের একটা
পাগলামো পরিকল্পনা ছিলো এটা।
5
00:01:03,041 --> 00:01:05,666
যদি সবকিছু গোলমাল হয়ে যায় তাহলে
ব্যাংক নোটের বৃষ্টিতে মাদ্রিদকে ভাসিয়ে দেওয়া
6
00:01:05,750 --> 00:01:08,125
আর সেই বিশৃঙ্খলার সুযোগে
পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো এটা।
7
00:01:08,416 --> 00:01:10,166
প্ল্যানটার উদ্দেশ্য ছিলো বিশৃঙ্খলা সৃষ্টি করা।
8
00:01:12,250 --> 00:01:15,125
আর আমাদের এখন ঠিক এটাই দরকার।
9
00:01:15,916 --> 00:01:16,916
বিশৃঙ্খলা।
10
00:01:19,250 --> 00:01:20,416
তুমি ফোনটা ধরতে চাও?
11
00:01:26,500 --> 00:01:27,500
হ্যালো?
12
00:01:33,166 --> 00:01:34,166
কি, জ্যাপেলিন?
[এক ধরণের ছোট আকাশযান]
13
00:01:55,541 --> 00:01:57,166
আট মিনিটের মধ্যে আমি ওখানে আসছি।
14
00:01:59,916 --> 00:02:03,291
জ্যাপেলিনগুলো নির্দিষ্ট কিছু জিপিএস কো-অর্ডিনেটে ওড়ার জন্য প্রোগ্রাম করা,
15
00:02:03,375 --> 00:02:07,250
আর শুধুমাত্র সেখানে পৌঁছালেই এদের দরজা খুলে যাবে।
16
00:02:07,333 --> 00:02:11,250
তারপর, এগুলো ২৫০ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে উড়ে বেড়াবে
17
00:02:11,333 --> 00:02:14,250
আর ৫০ মিনিট ধরে
প্রতি ৪০ সেকেন্ড পর পর
18
00:02:14,333 --> 00:02:15,333
টাকার স্তূপ ফেলবে।
19
00:02:16,708 --> 00:02:17,708
এটা...
20
00:02:18,291 --> 00:02:21,541
৩০০ মিটার উপর থেকে,
আকাশ থেকে মান্না-সালওয়া পড়ার মতোই।
[বনী-ইসরায়েল এর প্রতি আকাশ থেকে প্রেরিত বেহেশতি খাবার]
21
00:02:23,125 --> 00:02:26,250
সর্বমোট, আমরা ১৪০ মিলিয়ন ইউরো ওড়াবো। .
22
00:02:29,333 --> 00:02:31,958
সিংহের ডেরায় ঢুকতে হলে কিছুটা খরচ তো করতেই হবে, তাই না?
23
00:02:34,125 --> 00:02:35,125
তোমাদেরকে...
24
00:02:35,958 --> 00:02:37,958
আমাদের সবাইকে রবিন হুড বলা হচ্ছে।
25
00:02:40,000 --> 00:02:42,625
সেটা অর্থবহ হবে কারণ
ডাকাতির শেষটায় সাধারণ জনগণ সম্পৃক্ত থাকবে।
26
00:03:23,458 --> 00:03:24,458
এই বার্তা...
27
00:03:26,250 --> 00:03:30,000
আপনাদের সবার প্রতি যারা বিশ্বাস করেন
এই মুখোশ প্রতিবাদের প্রতীক।
28
00:03:31,583 --> 00:03:32,916
আপনাদেরকে আমাদের প্রয়োজন।
29
00:03:33,958 --> 00:03:35,875
রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
30
00:03:36,291 --> 00:03:37,375
এক নোংরা যুদ্ধ।
31
00:03:38,291 --> 00:03:39,958
আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
32
00:03:53,500 --> 00:03:56,416
পুলিশ আমাদের একজনকে বিদেশের মাটিতে গ্রেফতার করেছে।
33
00:03:59,125 --> 00:04:00,125
অ্যানিবাল।
34
00:04:01,458 --> 00:04:02,458
ঘুম আসছে না?
35
00:04:03,041 --> 00:04:04,041
অ্যানিবাল কর্তেজ।
36
00:04:07,833 --> 00:04:08,833
আমার সাথে এসো।
37
00:04:09,083 --> 00:04:10,500
চলো আরেকটু কফি খাওয়া যাক।
38
00:04:10,583 --> 00:04:12,708
সেই ঘটনার প্রায় দুই মাস হয়ে গিয়েছে।
39
00:04:14,208 --> 00:04:16,416
কোনো আইনি কার্যক্রম শুরু করা হয় নি।
40
00:04:18,333 --> 00:04:20,041
বন্দী হস্তান্তরের জন্য কোনো আবেদন করা হয় নি।
41
00:04:21,833 --> 00:04:23,750
কোনো আইনজীবী দেওয়া হয় নি।
42
00:04:23,958 --> 00:04:25,166
তাকে অজানা কোনো জায়গায়...
43
00:04:26,333 --> 00:04:28,916
বন্দী করে রাখা হয়েছে।
আর খুব সম্ভবত...
44
00:04:29,666 --> 00:04:30,916
তার উপর নির্যাতন চালানো হচ্ছে।
45
00:04:35,625 --> 00:04:37,000
আমরা অবিলম্বে...
46
00:04:38,625 --> 00:04:42,000
এই অবৈধ আটকের পরিসমাপ্তির দাবী জানাচ্ছি...
47
00:04:42,333 --> 00:04:45,500
এবং সকল প্রকার আইনী সুরক্ষার নিশ্চয়তা সহ
তাকে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
48
00:04:47,083 --> 00:04:48,791
রাষ্ট্রীয় ব্যবস্থা এই যুদ্ধ শুরু করেছে।
49
00:04:49,625 --> 00:04:50,916
আর আমরা আত্মগোপন করে থাকবো না।
50
00:04:53,291 --> 00:04:54,541
আমরা লড়াই করবো,
51
00:04:56,583 --> 00:04:57,583
আঘাতের...
52
00:04:58,916 --> 00:04:59,916
পালটা প্রতিঘাত।
53
00:05:01,333 --> 00:05:02,333
আর এবার...
54
00:05:03,750 --> 00:05:05,375
ক্যালাও থিয়েটার
55
00:05:05,458 --> 00:05:06,958
...আমরা মহাসমারোহে আসছি।
56
00:05:24,000 --> 00:05:25,000
তার ওপর,
57
00:05:27,541 --> 00:05:29,833
এটা একটা দাবা খেলা।
58
00:05:31,333 --> 00:05:35,250
আমরা এমন ভাবে গুটি চালবো
যা ইন্টেলিজেন্স এজেন্সিকে
59
00:05:35,666 --> 00:05:37,500
তাদের গুটি চালতে বাধ্য করবে।
60
00:05:37,583 --> 00:05:40,000
আর প্রিয়েতো শুধু একটা জিনিসই করতে পারবে...
61
00:05:43,041 --> 00:05:44,666
আমি রাস্তায় সেনাবাহিনী চাই!
62
00:05:44,750 --> 00:05:47,625
তারা চায় আমরা বেলুনগুলোর পেছনে ছুটি,
63
00:05:47,708 --> 00:05:51,583
কিন্তু এটা আমার দেখা সবচেয়ে সেরা ডিস্ট্র্যাকশন ট্যাক্টিকস।
(মনযোগ সরানোর কৌশল)
64
00:05:51,666 --> 00:05:53,125
লেভেল ৫ এর সতর্কতা সংকেত জারি করো।
65
00:05:53,208 --> 00:05:56,083
তাদের যদি এটা ঘোষণা দেওয়ার মত সাহস থাকে যে তারা আবার ডাকাতি করছে,
66
00:05:56,166 --> 00:05:59,000
তারা সবকিছু নিরাপত্তার চাদরে ঢাকা দেখতে পাবে।
ধ্যাত!
67
00:05:59,083 --> 00:06:00,416
যারা প্রথম চাল দিবে...
68
00:06:02,000 --> 00:06:04,684
তাদের হাতে সময় থাকবে,
কিন্তু যাদের সেই আক্রমণ প্রতিহত করতে হবে,
69
00:06:04,708 --> 00:06:06,541
তাদের এ ব্যাপারে ভাবার জন্য
খুব বেশি সময় হাতে থাকবে না।
70
00:06:06,625 --> 00:06:10,958
তো প্রিয়েতোকে তার সবচেয়ে শক্তিশালী
প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে।
71
00:06:11,041 --> 00:06:12,666
প্রধানমন্ত্রী আমাদের সবুজ সংকেত দিয়েছেন।
72
00:06:12,750 --> 00:06:14,666
আমি মাদ্রিদ ভর্তি সৈন্য চাই।
73
00:06:14,750 --> 00:06:17,625
তার সাথে চাই এলএমভি, সাঁজোয়া যান...
(LMV-হালকা অস্ত্রসজ্জিত যান)
74
00:06:18,083 --> 00:06:21,125
সাঁজোয়া যান, বাল! সাঁজোয়া যান!
আমি ভুল কিছু বলি নি।
75
00:06:21,583 --> 00:06:23,750
এখানেই লুকায়িত আমাদের কৌশল।
76
00:07:32,333 --> 00:07:33,333
আসছি!
77
00:07:39,791 --> 00:07:40,958
মার্টিন।
78
00:07:46,708 --> 00:07:47,708
আসতে পারি?
79
00:07:55,208 --> 00:08:00,041
পালের্মো, ইতালি
মূল ঘটনার ২ মাস বাকী
80
00:08:08,250 --> 00:08:09,250
পান করবে?
81
00:08:34,041 --> 00:08:35,166
অসাধারণ কাজ ছিলো।
82
00:08:38,875 --> 00:08:40,458
তুমি বেঁচে আছো দেখে আমি আনন্দিত।
83
00:08:41,541 --> 00:08:42,375
ধন্যবাদ।
84
00:08:42,458 --> 00:08:44,458
যাই হোক, তুমি যদি বাহিরে,
ইঁদুরের মত লুকিয়ে থাকো,
85
00:08:44,541 --> 00:08:46,958
তোমার বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে।
86
00:08:50,416 --> 00:08:53,750
- ডাকাতির সময় আমি সবচেয়ে প্রকাশ্যে ছিলাম।
- না। আমাকে ধাপ্পা দিও না।
87
00:08:56,250 --> 00:08:59,333
যে বুলেটের মুখোমুখি হয়েছে
সেই সবচেয়ে বেশি প্রকাশ্যে ছিলো।
88
00:08:59,416 --> 00:09:01,791
- তোমাকে কতবার গুলি করা হয়েছে?
- আমি এখানে তর্ক করতে আসি নি।
89
00:09:02,291 --> 00:09:06,166
সরাসরিই বলি, তুমি এখানে কেন এসেছো
তাতে আমার কিছু আসে যায় না।
90
00:09:07,375 --> 00:09:09,458
তিন বছর পেরিয়ে গেছে...
91
00:09:10,041 --> 00:09:11,041
আর এখন তুমি এখানে এসেছো।
92
00:09:11,916 --> 00:09:14,916
তো, আমি তোমাকে বলি কেন তুমি রয়্যাল মিন্টে যাও নি।
93
00:09:21,875 --> 00:09:23,125
কারণ তুমি একজন ভীতু।
94
00:09:25,875 --> 00:09:26,916
আর কারণ...
95
00:09:28,666 --> 00:09:30,500
তাকে দিয়ে তুমি নোংরা কাজগুলো করিয়েছো।
96
00:09:31,583 --> 00:09:32,583
তোমার ভাই।
97
00:09:34,625 --> 00:09:36,541
প্রতিটি কাজেই পর্দার আড়ালে কিছু লোকজন সম্পৃক্ত থাকে।
তুমি জানো সেটা।
98
00:09:36,625 --> 00:09:37,833
আড়ালের লোকজন?
99
00:09:41,708 --> 00:09:42,916
পরিষ্কার করে বলি।
100
00:09:46,958 --> 00:09:48,083
তুমি ভেতরে যাও নি...
101
00:09:49,416 --> 00:09:52,125
আর তোমার দলের এক তৃতীয়াংশ মারা গিয়েছে,
কুত্তার বাচ্চা।
102
00:09:54,541 --> 00:09:58,250
ঈশ্বরের দোহাই, তোমার দলের এক তৃতীয়াংশ লোক মারা গিয়েছে
আর তুমি কিছুই করো নি।
103
00:09:59,791 --> 00:10:01,375
আমি তোমার মতোই দুঃখিত...
104
00:10:02,166 --> 00:10:06,458
তুমি কিসের জন্য দুঃখিত?
হারামীর বাচ্চা!
105
00:10:10,333 --> 00:10:12,333
আমি ওখানে থাকলে আন্দ্রেস মারা যেত না।
106
00:10:14,750 --> 00:10:16,750
আমি ভেতরে যেতাম আর
তাকে বাইরে নিয়ে আসতাম!
107
00:10:17,583 --> 00:10:19,416
তার জন্য যত মূল্যই দিতে হতো না কেন!
108
00:10:19,708 --> 00:10:23,250
যদি আমার পুরো ভবন উড়িয়ে দেওয়া লাগতো তবুও!
109
00:10:23,333 --> 00:10:25,708
আমি তাকে মারা যেতে দিতাম না! কিন্তু তুমি তা দিয়েছো!
110
00:10:26,625 --> 00:10:28,708
কি ভাবছো তুমি কার সাথে কথা বলছো,
111
00:10:28,791 --> 00:10:30,541
তোমার দলের কোনো উজবুকের সাথে?
112
00:10:30,625 --> 00:10:31,958
আমি তোমাকে ভালো করেই চিনি, সার্জিও।
113
00:10:32,666 --> 00:10:34,500
আমি জানি তুমি কেমন।
114
00:10:35,500 --> 00:10:36,541
সে আমার বন্ধু ছিলো।
115
00:10:38,541 --> 00:10:40,125
আমার অপরিহার্য একজন ছিলো।
116
00:10:40,875 --> 00:10:42,125
সে ছিলো আমার অর্ধাঙ্গ।
117
00:10:43,416 --> 00:10:44,625
আমার চোখের দিকে তাকিয়ে বলো...
118
00:10:45,958 --> 00:10:47,958
তুমি কখনো সেটা ভাবো নি।
119
00:10:48,916 --> 00:10:51,125
যে, প্রয়োজন হলে,
সে নিজে মারা যেতে পিছপা হবে না।
120
00:10:53,125 --> 00:10:55,708
বলো আমাকে, হারামী,
যে প্ল্যানের ব্যাপারে চিন্তার সময়
121
00:10:56,541 --> 00:10:58,791
তুমি কখনো তোমার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে ভাবো নি।
122
00:11:08,791 --> 00:11:10,875
আমি আমার ভাইয়ের মৃত্যুর কথা ভাবি নি।
123
00:11:12,125 --> 00:11:13,291
একবারও না।
124
00:11:26,125 --> 00:11:28,000
সে ছিলো আমার প্রাণ।
125
00:11:38,791 --> 00:11:41,291
আমি দুঃখিত। এটা আসলে তোমাদের দোষ না।
126
00:11:42,500 --> 00:11:43,583
এটা তোমার দোষ ছিলো না।
127
00:11:44,125 --> 00:11:45,125
তোমার কোনো দোষ ছিলো না।
128
00:11:49,208 --> 00:11:50,208
কেমন আছো?
129
00:11:54,166 --> 00:11:55,166
ঠিক আছি।
130
00:11:57,916 --> 00:11:59,625
জনি ওয়াকারে মজে আছি...
(হুইস্কির ব্র্যান্ড)
131
00:12:00,875 --> 00:12:02,958
পিল খাচ্ছি, ক্যানের খাবার খাচ্ছি।
132
00:12:03,041 --> 00:12:04,041
তবে আমি ঠিক আছি।
133
00:12:06,208 --> 00:12:07,541
আমি সূত্র খুঁজে পেয়েছি।
134
00:12:09,708 --> 00:12:10,708
গান।
135
00:12:14,083 --> 00:12:18,083
তুমি কি ঘরে বন্দী হয়ে সারা সময় জুড়ে গান শুনছিলে?
136
00:12:29,916 --> 00:12:32,291
আমি ছোটবেলার গানগুলো শুনে সেখানে চলে যেতে পারি।
137
00:12:33,916 --> 00:12:35,916
বুয়েনস এয়ারসের সবচেয়ে ঘিঞ্জি মিউজিক বারে।
138
00:12:39,166 --> 00:12:41,166
নাচি আর গাই ঠিক আগের মত...
139
00:12:43,041 --> 00:12:44,208
যখন এসব কষ্টের অস্তিত্ব ছিলো না।
140
00:12:47,291 --> 00:12:49,083
আমার সাথে নাচো।
141
00:12:49,166 --> 00:12:50,750
চলো, জেদ কোরো না।
142
00:12:50,833 --> 00:12:52,125
নাচো!
143
00:12:54,541 --> 00:12:55,625
এইতো।
144
00:12:56,541 --> 00:12:57,541
এটা চেষ্টা করো।
145
00:13:04,625 --> 00:13:05,916
তুমি এখানে কেন?
146
00:13:12,875 --> 00:13:14,083
তোমার অনুমতি নিতে এসেছি।
147
00:13:18,625 --> 00:13:20,208
আমি স্বর্ণ চুরি করতে যাচ্ছি।
148
00:13:22,458 --> 00:13:24,958
হয়তো এটা
আমার ভাইয়ের পরিকল্পনা ছিলো, কিন্তু...
149
00:13:25,750 --> 00:13:26,875
সত্যিটা হচ্ছে...
150
00:13:29,333 --> 00:13:30,916
আমার এটা করতে হবে।
151
00:13:33,833 --> 00:13:35,375
আর আমি এটা তোমাকে ছাড়া করবো না।
152
00:14:20,500 --> 00:14:21,333
মোনিকা।
153
00:14:21,416 --> 00:14:23,166
- ডেনভার, এখন না।
- না, এটা এখনই হতে হবে।
154
00:14:23,250 --> 00:14:25,083
কারণ আমরা এটা ঠিক না করে ভেতরে যাচ্ছি না।
155
00:14:27,166 --> 00:14:28,833
তোমার M16 নাও আর নিজের কাজ করো।
156
00:14:28,916 --> 00:14:30,333
আমি এটা বোঝাতে চাই নি।
157
00:14:30,666 --> 00:14:33,583
তখন ছিলো রাত ৩টা।
আমি খুব জোরে চিল্লাপাল্লা করি, আমাকে ক্ষমা করে দাও।
158
00:14:34,250 --> 00:14:36,666
কিন্তু তাই বলে তিন দিন ধরে আমার সাথে কথা না বলে থাকবে...
159
00:14:49,541 --> 00:14:50,833
সবকিছু কাজ করা শুরু করছে।
160
00:15:01,666 --> 00:15:02,666
আমার কথা শুনতে পাচ্ছো?
161
00:15:02,708 --> 00:15:03,708
কপি।
162
00:15:04,208 --> 00:15:05,416
- তুমি শুনতে পাচ্ছো?
- দাঁড়াও।
163
00:15:06,041 --> 00:15:07,333
এবার। আবার বলো।
164
00:15:08,833 --> 00:15:10,416
কি পরে আছো, ইন্সপেক্টর?
165
00:15:15,250 --> 00:15:16,250
চলো এটা করা যাক।
166
00:15:31,041 --> 00:15:34,916
R&D তে বিনিয়োগ করার মত পয়সা থাকলে,
অসাধারণ সব জিনিস পাওয়া যায়।
[Research and Development]
167
00:15:36,458 --> 00:15:38,291
কাজের তিন সপ্তাহ পূর্বে,
168
00:15:38,375 --> 00:15:40,735
আমরা সিএনআই আর পুলিশদের মোবাইল ফোনের
169
00:15:40,791 --> 00:15:42,958
হোয়াটসঅ্যাপের মত অ্যাপগুলোতে প্রবেশ করেছি।
170
00:15:44,708 --> 00:15:46,458
আমরা তাদের মাইক্রোফোন,
171
00:15:46,541 --> 00:15:48,541
ক্যামেরা আর জিপিএস সক্রিয় করতে পারবো।
172
00:15:48,625 --> 00:15:50,416
ইসলামাবাদ
পাকিস্তান
173
00:15:50,541 --> 00:15:55,000
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যোগাযোগ মাধ্যমের কর্তৃত্ব নিতে
মাত্র এক ঘণ্টারও কম সময় লেগেছিলো।
174
00:15:55,958 --> 00:15:57,583
রিওর কাজটা...
175
00:15:58,291 --> 00:16:00,625
৬৫ জন পাকিস্তানির দ্বারা সম্পন্ন হয়েছিলো।
176
00:16:05,666 --> 00:16:08,500
তারা হয়তো সিলিকন ভ্যালিতে চাকুরী করে না,
177
00:16:08,583 --> 00:16:09,833
কিন্তু তারা প্রতিভাবান ছিলো।
178
00:16:09,916 --> 00:16:12,708
তাদের কল্যাণে,
আমাদের কাছে সবকিছুর এক্সেস ছিলো।
179
00:16:15,458 --> 00:16:16,458
সাতষট্টি।
180
00:16:23,833 --> 00:16:25,000
তিন।
181
00:16:27,250 --> 00:16:28,583
তিনশত বারো।
182
00:16:31,958 --> 00:16:33,750
উল্লেখিত ফরোয়ার্ড লাইনগুলোর গুরুত্ব সর্বোচ্চ।
183
00:16:33,833 --> 00:16:37,333
সেকেন্ড স্কোয়াড, ফার্স্ট কোম্পানি অব ব্রুনেটঃ
দ্য কংগ্রেস অব ডেপুটিস।
184
00:16:37,416 --> 00:16:40,916
ফার্স্ট স্কোয়াড়, সেকেন্ড কোম্পানি অব কুয়াত্রো ভিয়েন্তোসঃ দ্য রয়্যাল প্যালেস।
185
00:16:41,000 --> 00:16:43,708
থার্ড স্কোয়াড, ফার্স্ট কোম্পানি অব প্যারাসুয়েলোসঃ দ্য সিনেট।
186
00:16:43,791 --> 00:16:47,250
ফার্স্ট স্কোয়াড, সেভেন্থ কোম্পানি অব এল গ্লোসোঃ
মনক্লোয়া প্যালেস।
187
00:16:47,333 --> 00:16:49,708
ফার্স্ট স্কোয়াড়, সিক্সথ কোম্পানি অব ব্রিপ্যাকঃ
[BRIPAC: স্প্যানিশ সশস্ত্র প্যারাট্রুপার বাহিনী]
188
00:16:49,791 --> 00:16:50,708
ব্যাংক অব স্পেন।
189
00:16:50,791 --> 00:16:51,833
ব্যাংক অব স্পেন
ব্রিপ্যাক
190
00:16:53,291 --> 00:16:54,375
অ্যাটেনশন।
191
00:16:54,958 --> 00:16:57,458
তোমাদের হচ্ছে ব্রিপ্যাকের প্রথম স্কোয়াড, ষষ্ঠ কোম্পানি।
192
00:16:58,541 --> 00:16:59,875
লেডিস এন্ড জেন্টেলম্যান,
193
00:17:00,250 --> 00:17:03,250
আমাদের হচ্ছে ব্রিপ্যাকের প্রথম স্কোয়াড, ষষ্ঠ কোম্পানি।
194
00:17:03,708 --> 00:17:05,541
এক-ছয়, ব্রিপ্যাক।
195
00:17:08,625 --> 00:17:10,083
তোমাদের ১৭ মিনিট সময় রয়েছে।
196
00:17:10,166 --> 00:17:13,000
আমাদের ১৬ মিনিট ৪৫ সেকেন্ড রয়েছে!
197
00:17:13,583 --> 00:17:16,916
ঊষ্ণ হৃদয়, ঠান্ডা মাথা। চলো!
198
00:17:21,125 --> 00:17:22,166
ব্রিপ্যাক!
199
00:17:30,625 --> 00:17:31,958
ষষ্ঠ কোম্পানি!
200
00:17:35,541 --> 00:17:36,625
ছয়?
201
00:17:39,333 --> 00:17:41,208
বিপ্যাক ষষ্ঠ
202
00:17:47,500 --> 00:17:51,291
আবারো বলতে হবে আমাদের হাতে সময় নেই! তাড়াতাড়ি!
203
00:17:55,250 --> 00:17:56,833
সাত মিনিটের মধ্যে সব প্রস্তুত করো!
204
00:17:57,208 --> 00:17:58,416
তাড়াতাড়ি করো!
205
00:18:43,333 --> 00:18:46,333
মূল ঘটনার ৩ দিন বাকী
206
00:18:54,833 --> 00:18:57,291
পা নাড়ানো বন্ধ করো,
সিনসিনাটির ঘুম ভাঙিয়ে দেবে তো।
207
00:18:57,666 --> 00:18:59,166
সিনসিনাটি খুবই শান্ত।
208
00:19:00,208 --> 00:19:01,458
কিন্তু আমি তা নই।
209
00:19:03,166 --> 00:19:06,375
তাই, তোমাকে সোজাসাপ্টা কতাহ বলিঃ
আমি চাই না তুমি ব্যাংকের ভেতর যাও।
210
00:19:06,583 --> 00:19:08,333
আমাদের সন্তান আছে।
211
00:19:08,416 --> 00:19:10,375
- শান্ত হও...
- আমি শান্ত হবো না।
212
00:19:10,458 --> 00:19:13,458
আমি শান্ত হবো না
কারণ আমি তিন সপ্তাহ যাবত ঘুমাতে পারছি না।
213
00:19:13,875 --> 00:19:15,416
আমরা বনি আর ক্লাইড নই, মোনিকা।
[ডাকাতির জন্য বিখ্যাত আমেরিকান অপরাধী দম্পতি]
214
00:19:15,500 --> 00:19:18,250
তুমি একজন ম্যানেজমেন্ট সেক্রেটারি, র্যাম্বো নও।
215
00:19:18,625 --> 00:19:19,625
ধুর!
216
00:19:21,000 --> 00:19:22,208
- ডেনভার...
- কি?
217
00:19:23,208 --> 00:19:25,666
আমি যাওয়ার জন্য প্রস্তুত আর আমি যাবো।
218
00:19:25,750 --> 00:19:26,583
কিসের জন্য প্রস্তুত?
219
00:19:26,666 --> 00:19:28,625
এখানে, প্রফেসরের সাথে ক্যাম্পিং করার জন্য?
220
00:19:28,708 --> 00:19:30,208
অপরাধের সামার ক্যাম্পে!
221
00:19:30,291 --> 00:19:32,833
- আমার কথা শোনো!
- না, তুমি আমার কথা শোনো, মোনিকা!
222
00:19:33,208 --> 00:19:36,041
আমি শৈশব থেকে প্রস্তুত হয়ে আসছি।
223
00:19:36,500 --> 00:19:39,291
আমি রাস্তায় বল নিয়ে খেলতে যেতাম
আর অন্যরা সেটা আমার থেকে নিয়ে নিতো।
224
00:19:39,375 --> 00:19:42,541
আর আমি কি করতাম? মারামারি করতাম।
তার পরের দিনও, আবার একই ঘটনা ঘটতো।
225
00:19:42,625 --> 00:19:44,541
তারপর আবার, আবার...
226
00:19:44,625 --> 00:19:46,708
৯ বছর বয়সকালে,
কেউ আমার সাথে লাগার সাহস করতো না।
227
00:19:46,791 --> 00:19:49,541
একদিন সেটা শেখা সম্ভব নয়।
আর তুমি একটা বাচ্চাকে ছেড়ে যেতে পারো না...
228
00:19:53,541 --> 00:19:55,208
এখানে কিছু সন্ন্যাসীদের সাথে।
229
00:19:55,500 --> 00:19:56,875
আমি আমার সন্তানকে ছেড়ে যাচ্ছি না।
230
00:19:57,291 --> 00:19:59,541
এটা মাত্র তিন দিনের ব্যাপার, চিরদিনের না।
231
00:19:59,625 --> 00:20:00,916
তার বুকের দুধপানের ব্যাপারে কি হবে?
232
00:20:01,000 --> 00:20:02,800
তার দুধ খাওয়ানো?
সে এখনই স্টীক খায়!
233
00:20:02,875 --> 00:20:04,958
- তুমি তাকে বুকের দুধ থেকে বঞ্চিত করছো।
- না!
234
00:20:05,041 --> 00:20:06,458
হেলসি, জেগে আছো?
235
00:20:07,708 --> 00:20:09,291
হ্যাঁ, জেগে আছি।
236
00:20:09,375 --> 00:20:11,333
তুমি তার মা, ঈশ্বরের দোহাই!
237
00:20:11,416 --> 00:20:13,250
জেসাস ক্রাইস্ট তাকিয়ে থাকলে আমি ঘুমাতে পারি না...
238
00:20:13,333 --> 00:20:14,493
ক্রাইস্ট ওদের দুজনকে দেখছেন।
239
00:20:15,208 --> 00:20:18,166
ডেনভারের কথা শোনো...
তার উপর আমি চরম বিরক্ত।
240
00:20:18,250 --> 00:20:19,250
চুপ করো!
241
00:20:19,916 --> 00:20:21,166
আমার কথা শোনো।
242
00:20:21,250 --> 00:20:24,000
আমি একজন মা। কিন্তু সেই সাথে আমি তোমার স্ত্রীও।
243
00:20:24,875 --> 00:20:26,666
- আর আমি একজন ডাকাতও।
- না, তুমি নও।
244
00:20:26,750 --> 00:20:29,791
সন্তান থাকা মানে এই নয় যে
আমার বাকী দুটোকে পরিত্যাগ করতে হবে।
245
00:20:29,875 --> 00:20:32,636
তোমার মতোই। তুমি একজন বাবা,
কিন্তু তুমি এ ব্যাপারে ভাবোও না।
246
00:20:32,916 --> 00:20:35,458
আমরা হয়তো বনি আর ক্লাইড নই,
কিন্তু আমি দ্রুত শিখি
247
00:20:36,208 --> 00:20:37,333
আর আমি পিছপা হই না।
248
00:20:37,416 --> 00:20:40,000
আমি রয়্যাল মিন্টের পরীক্ষার জন্য
মাত্র ছয় সপ্তাহ প্রস্তুতি নিয়ে পাশ করেছিলাম।
249
00:20:40,083 --> 00:20:42,708
এটার সাথে এসবের কি সম্পর্ক?
ডাকাতির জন্য কোনো পরীক্ষা নেই!
250
00:20:43,125 --> 00:20:44,583
সেই অফিস গার্ল আর নেই।
251
00:20:46,041 --> 00:20:48,458
মোনিকা গাস্তাম্বিডে চলে গিয়েছে, ডেনভার।
252
00:20:48,833 --> 00:20:51,333
সে রয়্যাল মিন্টে পুলিশের দিকে গুলি ছুঁড়েছিলো
253
00:20:51,416 --> 00:20:54,916
তোমাকে, টোকিওকে আর রিওকে বাঁচানোর জন্য।
254
00:20:55,000 --> 00:20:57,750
তাই, আমাকে বলো না যে আমার
এখানে বসে বসে বাবুর দুধ গরম করতে হবে,
255
00:20:57,833 --> 00:21:00,416
কারণ আমি অন্য কারো চেয়ে ডাকাতিতে কম নই।
256
00:21:00,833 --> 00:21:02,500
অসহ্য যৌনবৈষম্যবাদী।
257
00:21:08,041 --> 00:21:09,041
নাইরোবি।
258
00:21:09,333 --> 00:21:11,125
- আমাকে ছেড়ে চলে যেও না।
- হেই!
259
00:21:11,208 --> 00:21:12,708
তুমি ঠিক আছো?
260
00:21:12,791 --> 00:21:14,041
না, আমি ঠিক নেই।
261
00:21:14,125 --> 00:21:16,375
তোমাকে দোষ দিতে পারি না।
আমি সব শুনেছি।
262
00:21:16,458 --> 00:21:18,666
ওই গর্দভের দুধ খাওয়ানো আর সব কথা।
263
00:21:19,083 --> 00:21:22,000
- তুমি এই গ্যাং এর অংশ।
- মোনিকা, তুমি বোঝো নি আমি কি বলতে চেয়েছি।
264
00:21:22,083 --> 00:21:24,916
সে তোমার সব কথা ভালোভাবে বুঝতে পেরেছে।
তুমি সত্যিই একটা প্রাচীনপন্থী!
265
00:21:25,000 --> 00:21:26,480
- বিছানায় যাও!
- আমি তোমার সাথে কথা বলছি না!
266
00:21:26,541 --> 00:21:28,851
- তোমার গুহায় যাও!
- তোমরা ঠিক আছো, মেয়েরা? কি হয়েছে?
267
00:21:28,875 --> 00:21:30,833
এই পুরুষশাসিত ব্যস্থা পুরো অসহ্য।
268
00:21:31,583 --> 00:21:32,416
পুরুষশাসিত ব্যবস্থা?
269
00:21:32,500 --> 00:21:35,375
পিতৃতন্ত্র, সেই পুরনো মডেলের উগ্র জাতীয়তাবাদের মত...
270
00:21:35,458 --> 00:21:36,583
এটার কথা বলছি।
271
00:21:36,666 --> 00:21:38,791
আসল পুরুষ শাসন কি জানো?
272
00:21:38,875 --> 00:21:39,708
কি?
273
00:21:39,791 --> 00:21:40,791
এখানে ঝুলছে যেটা!
274
00:21:40,875 --> 00:21:42,750
তোমাদের সমস্যা কি!
এখন রাত ৩টা বাজে।
275
00:21:42,833 --> 00:21:44,083
শান্ত হও!
276
00:21:44,166 --> 00:21:45,000
যাও গিয়ে থালাবাটিগুলো পরিষ্কার করো!
277
00:21:45,083 --> 00:21:47,458
তুমি যৌনবাদী নও, তুমি একটা রামছাগল!
278
00:21:47,541 --> 00:21:50,375
নিজের রুমে যাও!
গিয়ে বাল গোনো নিজের!
279
00:21:50,458 --> 00:21:51,833
আমি আর আমার সোনা...আমার সোনা...
280
00:21:56,833 --> 00:21:58,250
জানো কয়টা বাজে?
281
00:21:59,833 --> 00:22:00,833
রাত ৩টা।
282
00:22:00,916 --> 00:22:03,750
আগামীকাল সকালে আমাদের ৩৫৮০ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রায়
283
00:22:03,833 --> 00:22:07,541
থার্মিক ল্যান্সগুলো নিয়ে অনুশীলন করতে হবে।
আমার মনে হয়...
284
00:22:08,583 --> 00:22:10,500
তোমাদের বিশ্রাম নেওয়া উচিৎ।
285
00:22:14,708 --> 00:22:15,708
ঘুমাতে যাও।
286
00:22:18,000 --> 00:22:20,375
মোনিকা, প্লিজ আমার সাথে এসো।
287
00:22:21,750 --> 00:22:25,416
দুঃখিত, প্রফেসর। আমাদের ঝগড়া হয়েছে...
288
00:22:27,875 --> 00:22:29,708
আমি টোকিওর সাথে ঘুমাতে যাচ্ছি।
289
00:22:48,541 --> 00:22:52,083
মূল ঘটনা ঘটার ৪২ মিনিট পর
290
00:23:02,250 --> 00:23:03,250
তুমি ঠিক আছো?
291
00:23:03,875 --> 00:23:04,875
নার্ভাস।
292
00:23:05,166 --> 00:23:07,333
আচ্ছা, শান্ত হও কারণ এটা...
293
00:23:08,125 --> 00:23:09,791
দাবা খেলার মতো।
294
00:23:10,375 --> 00:23:12,875
অনেকটা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মত, তাই...
295
00:23:13,875 --> 00:23:15,416
এটা অনেক লম্বা ম্যাচ হতে যাচ্ছে।
296
00:23:16,458 --> 00:23:18,125
ওপেনিং...
297
00:23:18,750 --> 00:23:19,750
একটা লড়াই আর...
298
00:23:21,333 --> 00:23:23,083
দুটো প্রতিপক্ষের কৌশল।
299
00:23:26,083 --> 00:23:27,583
আর তারপর চেকমেট।
300
00:23:40,500 --> 00:23:41,500
দেখো।
301
00:23:42,041 --> 00:23:43,041
এখানে, এদিকে।
302
00:23:43,458 --> 00:23:44,666
দেখো বুঝতে পারো কি না।
303
00:23:46,958 --> 00:23:47,958
আরেকটা।
304
00:23:48,541 --> 00:23:49,750
হুম।
305
00:23:50,916 --> 00:23:52,125
ছোট একটা লাথির মত।
306
00:23:55,708 --> 00:23:58,708
প্রতিবার আমি কফি খাওয়ার পর,
ও পাগল হয়ে যায়।
307
00:23:59,833 --> 00:24:02,250
এবার, আমাকে ক্যারিয়ারের ব্যাপারে বলো।
308
00:24:05,375 --> 00:24:07,541
আমি কোনো হ্যান্ডলারের ব্যাপারে কিছু জানি না।
309
00:24:07,625 --> 00:24:08,625
জানো না?
310
00:24:10,125 --> 00:24:11,125
হ্যাঁ, তুমি জানো।
311
00:24:20,833 --> 00:24:21,833
মাস্কটা পরে নাও।
312
00:24:27,833 --> 00:24:28,833
আমি চাই না।
313
00:24:30,333 --> 00:24:33,125
হয় তুমি নিজে এটা করবে নাহয়
আমি ওসমানকে দিয়ে এটা করাবো।
314
00:24:41,791 --> 00:24:42,791
কাম অন...
315
00:24:44,583 --> 00:24:46,958
আরেকটা ছোট্ট যাত্রা।
316
00:24:50,416 --> 00:24:52,041
দেখা যাক কিছু মনে পরে কি না।
317
00:24:53,541 --> 00:24:55,208
আমার গোড়ালি ফুলে গিয়েছে।
318
00:25:02,500 --> 00:25:03,500
ওইতো তারা।
319
00:25:04,416 --> 00:25:05,416
মাদার**!
320
00:25:17,208 --> 00:25:20,166
লোকজনের আমাদের অপমান করার
দৃশ্য দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম।
321
00:25:26,875 --> 00:25:29,958
মন চাইছিলো জানালা দিয়ে মাথা বের করে
চিৎকার করে বলি:
322
00:25:30,708 --> 00:25:33,541
"আমি টোকিও, তোমাদেরই একজন।
323
00:25:34,708 --> 00:25:36,041
আমরা ডালি..."
324
00:25:38,875 --> 00:25:40,708
এই মুখোশ একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
325
00:25:42,000 --> 00:25:43,208
সারা বিশ্ব জুড়ে।
326
00:25:44,625 --> 00:25:46,000
হোক সেটা প্রতিবাদ,
327
00:25:47,000 --> 00:25:49,000
ধিক্কার বা অবিশ্বাস প্রকাশের জন্য...
সেটা গুরুত্বপূর্ণ নয়।
328
00:25:50,000 --> 00:25:52,200
গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বহু লোককে অনুপ্রাণিত করেছে।
329
00:25:53,375 --> 00:25:54,375
ওদিকে দেখো।
330
00:25:55,375 --> 00:25:58,208
এটা রিও ডি জেনিরো তে দুর্নীতির প্রতিবাদে মিছিল।
331
00:26:01,625 --> 00:26:03,416
বুয়েনস এয়ারস, আর্জেন্টিনা,
332
00:26:03,750 --> 00:26:06,000
একাধিক নারী অধিকার মিছিল।
333
00:26:09,708 --> 00:26:10,708
কলম্বিয়া।
334
00:26:13,666 --> 00:26:14,666
রোম।
335
00:26:15,875 --> 00:26:16,875
প্যারিস।
336
00:26:20,166 --> 00:26:22,166
হামবার্গের জি২০ সামিট।
337
00:26:23,166 --> 00:26:24,750
স্বাধীনতা, সাম্য,
প্রতিবাদ
338
00:26:24,833 --> 00:26:27,583
তারা পুরো স্টেডিয়াম ছেয়ে দিয়েছে।
339
00:26:27,666 --> 00:26:28,875
এই হচ্ছে ফ্রান্স।
340
00:26:32,041 --> 00:26:33,208
সৌদি আরব।
341
00:26:33,875 --> 00:26:35,750
তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে
342
00:26:35,833 --> 00:26:38,291
আমরা বহু লোককে আমাদের সাথে
লড়াই করার জন্য অনুপ্রাণিত করেছি।
343
00:26:40,250 --> 00:26:42,666
এসব লোক এখন আমাদেরই একজন।
344
00:26:48,916 --> 00:26:50,416
এটা কখনো ভুলে যেও না।
345
00:26:54,333 --> 00:26:55,333
আর সেখানে তারা ছিলো।
346
00:26:56,041 --> 00:26:58,083
প্রফেসর মুখোশ পরিধান করলেন,
347
00:26:58,333 --> 00:27:00,416
সকল ডালিকে বেরিয়ে আসার ডাক দিলেন
348
00:27:00,500 --> 00:27:01,916
আর ডালিরা তাতে সাড়া দিলো।
349
00:27:03,750 --> 00:27:07,208
তারা সোশ্যাল মিডিয়া আর হোয়াটসঅ্যাপ গ
্রুপগুলোতে এসবের পরিকল্পনা করেছে।
350
00:27:07,291 --> 00:27:08,541
আর তারা চিৎকার করে তাই বলেছে
351
00:27:08,625 --> 00:27:11,541
যা শোনা আমাদের জন্য সবচেয়ে জরুরী ছিলো।
352
00:27:12,250 --> 00:27:14,250
"তোমরা কখনো একা নও। "
353
00:27:15,583 --> 00:27:17,291
যথেষ্ট
354
00:27:20,708 --> 00:27:22,791
কিন্তু সেটা অনেকটা শৈল্পিক ব্যাপার ছিলো।
355
00:27:22,875 --> 00:27:25,875
আসল কাজ তখন শুরু হতে যাচ্ছিলো।
356
00:27:26,416 --> 00:27:28,333
বেইমান
357
00:27:30,625 --> 00:27:33,166
ব্যাংক অব স্পেন
মূল ঘটনা ঘটার ৪৭ মিনিট পর
358
00:27:37,083 --> 00:27:38,500
চলো! সরো, সরো!
359
00:27:45,416 --> 00:27:48,500
- সরে দাঁড়াও! সবাই!
- সবাই শান্ত থাকো।
360
00:27:48,583 --> 00:27:49,958
কাম অন, কাম অন!
361
00:27:50,041 --> 00:27:52,166
নড়বে না! কেউ নড়বে না!
362
00:27:59,625 --> 00:28:01,458
আসল সেনাবহর রাস্তায় রয়েছে।
363
00:28:12,291 --> 00:28:13,583
ওরা পাঁচ মাইল দূরে আছে।
364
00:28:16,750 --> 00:28:18,583
পাঁচ মাইল আসতে মাত্র ছয় মিনিট সময় দরকার।
365
00:28:18,666 --> 00:28:20,750
ওদের হাতে এটা করার জন্য
মাত্র ছয় মিনিট সময় রয়েছে।
366
00:28:25,333 --> 00:28:26,458
মাতা মেরীর জয় হোক।
367
00:28:27,208 --> 00:28:28,208
মারা খাও।
368
00:28:35,666 --> 00:28:39,375
তোমার বলা উচিৎ, "করুণাময়ী"।
আমরা এখন পবিত্র স্থানে আছি।
369
00:28:39,458 --> 00:28:41,083
তুমি এতটা অভদ্র হতে পারো না...
370
00:28:43,875 --> 00:28:45,083
শুভ অপরাহ্ণ। আসতে পারি?
371
00:28:45,166 --> 00:28:46,833
অবশ্যই, সার্জিও, অবশ্যই।
372
00:28:47,250 --> 00:28:48,250
ধন্যবাদ।
373
00:28:50,458 --> 00:28:52,625
আমি প্ল্যান দুটো, গভীরভাবে নিরীক্ষণ করেছি।
374
00:28:53,708 --> 00:28:56,083
আমি দুটোই তুলনা করেছি। আর আমাকে বলতেই হচ্ছে... I
375
00:28:56,166 --> 00:28:59,166
রয়্যাল মিন্ট এর কাজটা কঠিন,
সত্যিই কঠিন, কিন্তু সম্ভব।
376
00:28:59,250 --> 00:29:00,250
এমনকি অর্থবহ।
377
00:29:00,916 --> 00:29:02,708
কিন্তু ব্যাংক অব স্পেনে ডাকাতি করা...
378
00:29:04,208 --> 00:29:06,083
পাগলামি...
379
00:29:06,666 --> 00:29:09,291
আর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অসম্ভব।
380
00:29:11,000 --> 00:29:12,708
- এটা অসম্ভব মনে হতে পারে...
- এটা তাই।
381
00:29:12,791 --> 00:29:14,625
আর এই আপাতদৃষ্টিতে
প্রতীয়মান অসম্ভাব্যতাই
382
00:29:15,291 --> 00:29:16,958
এটাকে খুব চমৎকার করে তুলেছে।
383
00:29:20,000 --> 00:29:21,375
এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু...
384
00:29:22,541 --> 00:29:24,083
পালের্মো, বাকীটা সম্পূর্ণ করো।
385
00:29:24,500 --> 00:29:27,708
লেডিস এন্ড জেন্টেলম্যান,
ব্যাংক অব স্পেনে স্বাগতম।
386
00:29:28,166 --> 00:29:31,375
আমরা ফ্লোরের ১০ মিটার নিচে যাবো, ২০...
387
00:29:31,708 --> 00:29:32,708
৩০...
388
00:29:33,250 --> 00:29:34,250
৪০...
389
00:29:34,541 --> 00:29:35,750
আর এইতো এটা।
390
00:29:37,583 --> 00:29:39,125
ভল্ট।
391
00:29:39,208 --> 00:29:42,000
৪৮ মিটার মাটির নিচে।
392
00:29:42,083 --> 00:29:45,750
ভল্টটা সম্পূর্ণ এয়ারটাইট।
393
00:29:45,833 --> 00:29:46,833
কেন?
394
00:29:47,916 --> 00:29:50,083
কারণ এটা প্লাবিত হতে পারে, লেডিস এন্ড জেন্টেলম্যান।
395
00:29:50,166 --> 00:29:51,875
শালার প্রতিভাবান স্প্যানিয়ার্ড।
396
00:29:51,958 --> 00:29:54,375
এই আইডিয়া নিশ্চয়ই কোনো বিকৃত
মস্তিষ্কের হারামীর মাথা থেকে এসেছে!
397
00:29:54,458 --> 00:29:56,750
- একটু শ্রদ্ধা প্রদর্শন করো।
- এটা একটা প্রশংসা।
398
00:29:56,833 --> 00:29:59,541
এটা অসাধারণ। এটা একটা মাস্টারপিস।
399
00:29:59,625 --> 00:30:00,625
বিশ্বের মধ্যে অনন্য।
400
00:30:00,708 --> 00:30:04,208
তারা স্বর্ণভর্তি চেম্বারের মধ্যে দুটো চ্যানেল রেখেছে।
401
00:30:04,291 --> 00:30:06,916
মাটির নিচে ১৮ মাইল লম্বা পাইপ।
402
00:30:07,583 --> 00:30:09,583
- কেন?
- যাতে যদি কখনো...
403
00:30:09,666 --> 00:30:11,375
কেউ দরজাটা স্পর্শও করে...
404
00:30:15,208 --> 00:30:18,708
২০ মিনিটেরও কম সময়ে চেম্বারটা পানিতে তলিয়ে যাবে।
405
00:30:19,625 --> 00:30:21,458
তুমি স্বর্ণ স্পর্শ করেছো কি,
406
00:30:21,958 --> 00:30:25,583
ব্যাঙের বাচ্চার মত ফেটে যাবে,
ডুবে মারা যাবে, ভায়া... বিস্ময়কর ব্যাপার!
407
00:30:27,666 --> 00:30:31,666
সবকিছুই এতটা প্রতিকূল যে
কেউ আশা করে না যে সেখানে কেউ ঢোকার চেষ্টা করবে।
408
00:30:33,958 --> 00:30:35,625
সে কারণেই এটা ঠিক হবে।
409
00:30:35,708 --> 00:30:37,208
সত্যি বলতে, এটা খুবই সাধারণ।
410
00:30:38,166 --> 00:30:39,833
যদি আমরা মেধা
411
00:30:40,375 --> 00:30:41,208
আর বিজ্ঞান ব্যবহার করি।
412
00:30:41,291 --> 00:30:43,916
ইঞ্জিনিয়ারিং... পদার্থবিজ্ঞান...
413
00:30:45,041 --> 00:30:46,125
ফ্লুইড মেকানিকস এর সেরা সেরা প্রতিভাধর...
414
00:30:46,666 --> 00:30:49,666
তুমি কি তাদেরকে কোনো কাজের
জন্য প্রস্তুত করার কথা ভাবতে পারো?
415
00:30:49,750 --> 00:30:51,458
শ্রেষ্ঠ মেধার অসাধারণ প্রয়োগ ডাকাতিতে।
416
00:30:51,541 --> 00:30:53,791
কিন্তু কিভাবে করবে এটা?
417
00:30:54,500 --> 00:30:58,125
সেখানে এক ইউনিট সিভিল গার্ড আছে,
২০টা প্রাইভেট সিকিউরিটি গার্ড।
418
00:30:58,208 --> 00:31:01,208
সাথে গভর্নরের দেহরক্ষী।
আর স্থানটার কৌশলগত গুরুত্ব রয়েছে।
419
00:31:01,666 --> 00:31:03,333
মিনিটের মধ্যে সেখানে সেনাবাহিনী পৌঁছে যাবে।
420
00:31:03,916 --> 00:31:06,625
তুমি চোরের মত পোশাক পরিহিত থাকলে ভেতরে ঢোকা কঠিন, হ্যাঁ।
421
00:31:07,041 --> 00:31:08,375
কিন্তু, সার্জিও,
422
00:31:08,458 --> 00:31:09,916
ভেবে দেখো সেখানে যদি বিশৃঙ্খল পরিস্থিতি থাকে,
423
00:31:10,208 --> 00:31:13,416
আর তুমি যদি এমন কেউ হও যার
উপর সবাই বাঁচার জন্য ভরসা করে আছে।
424
00:31:16,333 --> 00:31:19,333
আর বিশৃঙ্খলা সৃষ্টি করা খুবই সহজ, ভাই।
তোমাকে বলি...
425
00:31:20,041 --> 00:31:22,250
তারা সাদরে আমাদের অভ্যর্থনা জানাবে।
426
00:31:24,041 --> 00:31:26,041
সিভিল গার্ড
427
00:31:27,083 --> 00:31:28,625
ক্যাপ্টেন গ্যারিডো,
428
00:31:28,708 --> 00:31:31,083
প্রথম স্কোয়াড, ব্রিপ্যাক এর ষষ্ঠ কোম্পানি।
429
00:31:31,166 --> 00:31:32,291
লেফটেন্যান্ট আলকাজার।
430
00:31:32,375 --> 00:31:33,975
আমাদেরকে ভবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
431
00:31:34,000 --> 00:31:35,750
আমি চাই সকল লোকজনকে দূরে সরানো হোক।
432
00:31:39,458 --> 00:31:42,791
ব্যাংকের সম্মুখভাগ এর ১৫০ মিটার পর্যন্ত আমাদের নিরাপত্তা বলয় বর্ধিত করতে হবে।
433
00:31:42,875 --> 00:31:45,875
আর পেছনের দরজা খুলে দিন।
একটা সেনাবহর আসছে।
434
00:31:48,500 --> 00:31:50,500
লেডিস, আমরা ভেতরে ঢুকছি।
435
00:31:50,875 --> 00:31:52,500
আমাদেরকে কাজে সমন্বয় করার জন্য আদেশ দেওয়া হয়েছে,
436
00:31:53,125 --> 00:31:54,916
কিন্তু কোনো সেনাবহরকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়ার জন্য নয়।
437
00:31:55,000 --> 00:31:56,875
স্যার, সেনাবহর এগিয়ে আসছে।
438
00:31:58,083 --> 00:32:00,375
আমি আমার লোকদের এই আদেশ দিবো না।
439
00:32:10,416 --> 00:32:12,375
সেনাবহর থামাও।
440
00:32:17,458 --> 00:32:19,166
ওরা আমাদের থামিয়ে দিতে চাইছে, মেয়েরা।
441
00:32:21,416 --> 00:32:22,416
স্যার।
442
00:32:23,208 --> 00:32:24,875
আমি অবিলম্বে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করছি।
443
00:32:26,916 --> 00:32:27,916
জিমিনেজ।
444
00:32:29,625 --> 00:32:30,625
তোমার রেডিওটা দাও।
445
00:32:36,000 --> 00:32:37,625
স্টাফ হেডকোয়ার্টারস।
446
00:32:37,708 --> 00:32:41,041
লেফটেন্যান্ট আলকাজার বলছি,
সিভিল গার্ড ইউনিট।
447
00:32:41,125 --> 00:32:43,833
আমি ব্রিপ্যাক স্কোয়াডের ব্যাংক অব স্পেনে
448
00:32:43,916 --> 00:32:45,500
প্রবেশের অনুমতির দ্রুত অনুমোদন চাচ্ছি।
449
00:32:48,000 --> 00:32:49,791
হচ্ছে টা কি?
450
00:32:54,291 --> 00:32:58,000
লেফটেন্যান্ট কর্নেল ক্যাস্ট্রো বলছি।
মাত্রই ৫ মাত্রার সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
451
00:32:58,083 --> 00:33:00,000
আবারো বলছি, ৫ মাত্রার সতর্কতা সংকেত। এখন থেকে,
452
00:33:00,083 --> 00:33:03,833
ব্যাংক এবং এর আশেপাশের এলাকার
নিরাপত্তায় সেনাবাহিনী নিয়োজিত থাকবে।
453
00:33:04,250 --> 00:33:07,083
তাই, আপনার লোকদের নিয়ে সমন্বয় করে কাজ করুন
এবং কর্নেল কারসিদা না আসা পর্যন্ত
454
00:33:07,166 --> 00:33:09,208
ক্যাপ্টেন গ্যারিডোর আদেশ অনুসরণ করুন
বুঝতে পেরেছেন?
455
00:33:15,000 --> 00:33:16,750
জ্বী, স্যার। বুঝতে পেরেছি।
456
00:33:35,750 --> 00:33:37,416
নিরাপত্তা বলয় বর্ধিত করো!
457
00:33:38,041 --> 00:33:40,666
এই সব ছোটলোকদের আমি রাস্তার অন্যপাশে দেখতে চাই।
458
00:33:49,625 --> 00:33:51,875
স্কোয়াড আসা পর্যন্ত এলাকাটা পরিষ্কার করো।
459
00:33:52,833 --> 00:33:54,375
টিয়ার গ্যাস প্রস্তুত করুন!
460
00:33:55,333 --> 00:33:57,416
আর টিয়ার গ্যাস প্রস্তুত করো!
461
00:34:03,625 --> 00:34:05,458
ওদের ভেতরে প্রবেশ করতে দাও।
অনুমোদন নিশ্চিত করা হয়েছে।
462
00:34:23,041 --> 00:34:25,625
অবশেষে আমরা ভেতরে ঢুকছি।
463
00:34:45,166 --> 00:34:46,791
তোমরা কি জানো "আইকিডো" কি?
464
00:34:46,875 --> 00:34:48,333
হ্যাঁ, একটা এসি।
465
00:34:48,416 --> 00:34:52,666
না, ওইসব ফালতু চকোলেটের কাঠি,
স্ন্যাকসও না, এপেটাইজারও না।
466
00:34:52,750 --> 00:34:55,333
আই-কি-ডো।
467
00:34:55,416 --> 00:34:57,916
শত্রুর শক্তিকে নিজের সুবিধামত ব্যবহার করা।
468
00:34:58,000 --> 00:35:00,250
আমরা একলা ব্যাংক অব স্পেনে প্রবেশ করতে পারবো না।
469
00:35:00,333 --> 00:35:02,666
শত্রুর শক্তি আমাদের চেয়ে অনেক বেশি।
470
00:35:02,750 --> 00:35:03,750
তাই...
471
00:35:05,833 --> 00:35:07,083
আমরা আইকিডো ব্যবহার করবো।
472
00:35:07,166 --> 00:35:09,208
কীভাবে আইকিডো ব্যবহার করবো, প্রফেসর?
473
00:35:09,291 --> 00:35:11,208
আমরা যা করতে পারবো না
474
00:35:11,291 --> 00:35:13,541
তা করবে সিভিল গার্ড,
475
00:35:13,625 --> 00:35:16,583
স্প্যানিশ সেনাবাহিনী
আর ব্যাংকের প্রাইভেট সিকিউরিটি ।
476
00:35:18,166 --> 00:35:21,416
তারা নিশ্চিত করবে ব্যাংকের ১৫০
মিটারের ভেতর কেউ যাতে না আসতে পারে।
477
00:35:22,625 --> 00:35:25,416
আমরা ভবনে জিম্মি সংখ্যার যথাযথ হিসাব পেয়ে যাবো।
478
00:35:25,875 --> 00:35:27,555
ভবনে কতজন লোক রয়েছে?
479
00:35:27,583 --> 00:35:30,541
নিরাপত্তা কর্মীরা সেই সংখ্যা সরবরাহ করবে।
480
00:35:31,000 --> 00:35:32,500
তিনশ সাতষট্টি জন।
481
00:35:33,625 --> 00:35:34,458
আইকিডো।
482
00:35:34,541 --> 00:35:37,541
আমি ৩৬৭ জনের সবাইকে তিন মিনিটের মধ্যে এখানে চাই।
483
00:35:37,625 --> 00:35:38,833
আমরা পরিষ্কার দিনের আলোয়
কারো চোখে ধরা না পড়ে
484
00:35:38,916 --> 00:35:42,666
ব্যাংকের সামনে আর জানালায় বোমা স্থাপন করবো, কিভাবে?
485
00:35:42,750 --> 00:35:46,250
জনতার ভীড় কমানোর লক্ষ্যে
সিভিল গার্ডের ছোঁড়া টিয়ার গ্যাসের কল্যাণে।
486
00:35:46,875 --> 00:35:48,166
আইকিডো।
487
00:36:23,791 --> 00:36:25,416
ইভ্যাকুয়েশন প্রটোকল।
[জরুরী পরিস্থিতিতে কোনো স্থান খালি করার জন্য প্রটোকল]
488
00:36:25,500 --> 00:36:27,750
আমি সবাইকে তিন মিনিটের মধ্যে নিচে চাই।
489
00:36:27,833 --> 00:36:29,041
চলো!
490
00:36:29,125 --> 00:36:30,958
- এটা কোনো ইভ্যাকুয়েশন মহড়া নয়।
- এক্ষুণি।
491
00:36:31,041 --> 00:36:32,041
ইভ্যাকুয়েশন প্রটোকল।
492
00:36:32,125 --> 00:36:34,541
আমরা কঠোর প্রটোকল অনুসরণ করে
493
00:36:34,625 --> 00:36:36,041
ক্লায়েন্ট এবং কর্মচারীদের ভবনের বাইরে বের করে নেবো।
494
00:36:36,708 --> 00:36:37,708
কিভাবে?
495
00:36:38,125 --> 00:36:39,875
চলো ইভ্যাকুয়েশন শুরু করা যাক।
496
00:36:39,958 --> 00:36:42,375
আমি সবাইকে এই মুহূর্তে নিচে চাই!
497
00:36:47,666 --> 00:36:48,875
ইভ্যাকুয়েশন প্রটোকল।
498
00:36:48,958 --> 00:36:50,250
শৃঙ্খলাবদ্ধ ভাবে সবাই এগোন।
499
00:36:52,750 --> 00:36:55,226
সিভিল গার্ড এবং নিরাপত্তাকর্মীরা পুরো ভবনে তল্লাশি চালাবে,
500
00:36:55,250 --> 00:36:56,500
অফিস থেকে অফিসে,
501
00:36:56,583 --> 00:36:58,875
আর তিন মিনিটের কম সময়ে সবাইকে বের করে আনবে।
502
00:36:58,958 --> 00:36:59,958
আইকিডো!
503
00:37:00,041 --> 00:37:01,791
তাড়াতাড়ি করুন! তাড়াতাড়ি!
504
00:37:01,875 --> 00:37:03,458
তাড়াতাড়ি! তাড়াতাড়ি করুন!
505
00:37:07,541 --> 00:37:09,541
চলুন, তাড়াতাড়ি!
506
00:37:09,625 --> 00:37:12,458
এ কাজের জন্য আমাদের যেসব সরঞ্জাম প্রয়োজন
সব দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে।
507
00:37:18,625 --> 00:37:19,625
কাম অন!
508
00:37:26,833 --> 00:37:27,833
কাম অন!
509
00:37:28,333 --> 00:37:30,416
কাম অন! কাম অন!
510
00:37:30,500 --> 00:37:32,750
প্লিজ, আমি চাই সবাই শান্ত হোন।
511
00:37:33,208 --> 00:37:35,625
আমরা দুটো গ্রুপে ভাগ করে ভবনটি জনশূন্য করবো:
512
00:37:35,875 --> 00:37:37,166
গ্রুপ ১ এবং গ্রুপ ২।
513
00:37:37,250 --> 00:37:39,125
আর তারা অনাবশ্যক জিম্মিদের
বাইরে বের করে নিয়ে যাবে।
514
00:37:39,208 --> 00:37:41,958
তারা সবাই একসাথে চলে যাবে
আর আমাদেরকে একটা ঝামেলার হাত থেকে রক্ষা করবে।
515
00:37:42,041 --> 00:37:43,250
আইকিডো!
516
00:37:43,333 --> 00:37:44,666
গ্রুপ ১, বেরিয়া যান!
517
00:37:47,500 --> 00:37:49,750
- নড়বে না, নড়বে না।
- পিছিয়ে যান।
518
00:37:49,833 --> 00:37:50,875
কাম অন।
519
00:37:50,958 --> 00:37:54,291
সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে যান! যান, যান!
520
00:37:54,375 --> 00:37:55,958
সামনে এগোন, সামনে এগোন!
521
00:37:56,041 --> 00:37:56,958
চলুন, চলুন!
522
00:37:57,041 --> 00:37:57,916
সামনে এগোন!
523
00:37:58,000 --> 00:37:59,583
এখানে থাকবেন না! চলুন!
524
00:37:59,666 --> 00:38:00,875
সবাই বেরিয়ে যান!
525
00:38:02,041 --> 00:38:04,458
থামবেন না!
রাস্তার শেষ মাথায় চলে যান!
526
00:38:04,541 --> 00:38:05,833
চলুন, চলুন!
527
00:38:05,916 --> 00:38:07,125
চলুন!
528
00:38:08,041 --> 00:38:09,041
হাঁটতে থাকুন!
529
00:38:18,708 --> 00:38:22,166
সামনে এগোন! চলুন!
530
00:38:22,250 --> 00:38:23,708
চলুন, ম্যাডাম!
531
00:38:23,791 --> 00:38:25,041
তারপর,
532
00:38:25,125 --> 00:38:26,875
সবাই যখন যার যার অবস্থানে চলে যাবে,
533
00:38:33,541 --> 00:38:35,125
আমাদের শুধু একটা বাটন চাপতে হবে।
534
00:38:39,833 --> 00:38:40,833
আর আমি...
535
00:38:41,833 --> 00:38:43,041
সেই বাটনটা চাপবো।
536
00:39:12,750 --> 00:39:13,958
পিছু ফেরার কোনো সুযোগ নেই।
536
00:39:14,250 --> 00:39:20,958
সাবটাইটেলটি ভালো লাগলে রেটিং দিতে ভুলবেন না।