1
00:00:38,283 --> 00:00:40,751
সত্যিই আমি আর সহ্য করতে পারছি না।
2
00:00:46,324 --> 00:00:48,019
আমি তোমাকে ভালোবাসি।
3
00:00:51,296 --> 00:00:53,423
কাজটা আমাদের করতেই হবে।
4
00:00:55,467 --> 00:00:57,094
আমি তোমাকে ভালোবাসি।
5
00:00:58,703 --> 00:01:01,228
আমি তোমাকে ছাড়া বাঁচব না, জুলিয়েন।
6
00:01:03,742 --> 00:01:06,176
তুমি জানো আমি সবসময়...
7
00:01:06,578 --> 00:01:07,875
...তোমার সঙ্গেই আছি।
8
00:01:08,513 --> 00:01:10,140
আমি তোমাকে ভালোবাসি।
9
00:01:10,649 --> 00:01:14,050
তোমার কণ্ঠস্বর বিনা,
আমার জীবনে নীরবতা নেমে আসবে।
10
00:01:15,253 --> 00:01:16,743
এটা তো সাহসের পরিচয় নয়।
11
00:01:16,955 --> 00:01:19,423
- ভালোবাসতে সাহস লাগে না।
- ওকথা বোলোনা।
12
00:01:22,661 --> 00:01:27,155
ELEVATOR TO THE GALLOWS
13
00:01:58,250 --> 00:02:10,250
উৎসর্গ - সকল ভাষা শহিদের স্মরণে
ভাষান্তর - শান্তনু মুখার্জী
14
00:02:49,981 --> 00:02:51,243
ক 'টা বাজে?
15
00:02:53,685 --> 00:02:54,481
সাতটা।
16
00:02:54,686 --> 00:02:56,313
একটা চুমু দাও না।
17
00:02:59,024 --> 00:03:03,427
অন্যসব দিনের মতো,
আমি রয়্যাল ক্যামিওতে তোমার প্রতীক্ষায় থাকবো।
18
00:03:03,862 --> 00:03:07,491
কাজটা মিটে গেলে,
তোমার বড় গাড়িটা নিয়ে এসে...
19
00:03:07,699 --> 00:03:11,965
...ক্যাফের সামনে দাঁড়াবে,
আমি তোমার পাশে এসে বসবো।
20
00:03:13,238 --> 00:03:15,832
তারপর আমরা স্বাধীন, জুলিয়েন।
21
00:03:16,141 --> 00:03:17,369
ঠিক আছে।
22
00:03:17,575 --> 00:03:20,908
আমি অপেক্ষায় থাকব,
শুধু তোমার জন্য,
23
00:03:24,082 --> 00:03:26,277
আর ঠিক আধা ঘণ্টা পর।
24
00:03:30,422 --> 00:03:31,821
ফ্লোরেন্স।
25
00:04:04,656 --> 00:04:06,715
জেনিয়েভ্।
26
00:04:06,925 --> 00:04:07,983
মিস্টার ট্যাভারনিয়ে?
27
00:04:08,193 --> 00:04:09,922
আপনি আরও কিছুক্ষণ থাকতে পারবেন?
28
00:04:10,829 --> 00:04:14,162
আমি জানি আজ শনিবার,
কিন্তু কিছু কাজ সারতে হবে।
29
00:04:15,667 --> 00:04:19,262
কারালা কোর। কীভাবে সাহায্য করতে পারি?
দয়া করে লাইনে থাকুন।
30
00:04:19,471 --> 00:04:22,599
সমস্যা নেই।
আমি তো সবসময় শেষেই যাই।
31
00:04:22,807 --> 00:04:25,241
কোনো কারণেই যেন
আমাকে বিরক্ত না করা হয়।
32
00:04:26,778 --> 00:04:29,838
মিস্টার কারালা?
লন্ডন থেকে আপনার ফোন।
33
00:04:30,281 --> 00:04:32,806
ঠিক আছে, মিস্টার কারালা।
34
00:04:33,017 --> 00:04:35,281
জীবনেও ভদ্র আচরণ করল না।
35
00:04:35,487 --> 00:04:37,182
হ্যালো, মিস্টার পরফিরোপোলস?
36
00:04:37,388 --> 00:04:41,154
মিস্টার কারালা এখন জেনেভায় যাচ্ছেন,
আপনার ফোন ধরতে পারবেন না।
37
00:04:41,793 --> 00:04:43,317
ভালো কথা, স্যার।
38
00:07:31,229 --> 00:07:34,892
সত্যি বলতে মিস্টার ট্যাভারনিয়ে,
আপনি প্রায়ই আমাকে অপেক্ষা করিয়ে রাখেন।
39
00:07:35,366 --> 00:07:36,993
ইন্দোচায়না যুদ্ধের সময়,
40
00:07:37,201 --> 00:07:41,797
তাতে কোনো বড় ক্ষতি হয়নি।
একটা পরাজয় কম বেশিতে কীই-বা আসে যায়?
41
00:07:42,307 --> 00:07:45,401
তবে এখন আপনি বড় ব্যাবসার দায়িত্বে আছেন।
42
00:07:45,610 --> 00:07:47,441
এটা আর অলীক স্বপ্ন নয়।
43
00:07:47,645 --> 00:07:49,374
জেনেভাতে তারা আমার জন্য অপেক্ষা করছে।
44
00:07:51,749 --> 00:07:53,717
তাদের অপেক্ষা করতে হবে না।
এই নিন সেই ডকুমেন্ট।
45
00:07:59,590 --> 00:08:01,490
বেশ মজাদার তো!
46
00:08:05,263 --> 00:08:07,925
আপনি খুব যোগ্য লোক, মিস্টার ট্যাভারনিয়ে।
47
00:08:08,132 --> 00:08:11,329
আমার একজন বিশ্বস্ত বন্ধুর মতো।
48
00:08:12,804 --> 00:08:16,103
এটা পড়ার কায়দাটা জানা থাকলে,
ডকুমেন্টটা বেশ আকর্ষণীয় লাগবে।
49
00:08:17,275 --> 00:08:20,039
আমি জানতাম
আমার ব্যাবসায় একজন নায়ক প্রয়োজন।
50
00:08:20,511 --> 00:08:26,177
একজন অবসরপ্রাপ্ত নায়ক।
রাস্তার ফেরিওয়ালাদের দিয়ে তো এই কাজ হবে না।
51
00:08:26,384 --> 00:08:28,045
একজন প্যারাট্রুপার তো দেবদূতই।
52
00:08:28,252 --> 00:08:29,947
- আপনার যুক্তিটি হল..
- হ্যাঁ, জানি।
53
00:08:30,154 --> 00:08:33,885
"ভূতাত্বিক জরিপ, আরো বিষয়াদি...
54
00:08:35,493 --> 00:08:38,189
আমাদের গোয়েন্দারা ভালোই কাজ করে।
55
00:08:38,396 --> 00:08:40,990
অনেকটা প্রায় আমেরিকানদের মতো।
56
00:08:41,699 --> 00:08:43,929
"পাইপলাইন প্রকল্প।"
57
00:08:46,003 --> 00:08:47,698
এখানে একটি ভুল করেছে।
58
00:08:47,905 --> 00:08:50,840
পাইপলাইনটি মরক্কোর দিকে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল।
59
00:08:51,042 --> 00:08:53,169
লম্বা হবে, কিন্তু সেটা নির্ভরযোগ্য।
60
00:08:54,746 --> 00:08:56,441
এটাই কি সব?
61
00:09:00,985 --> 00:09:02,748
এটা কোন ধরণের রসিকতা?
62
00:09:04,589 --> 00:09:06,216
তুমি রসিক নও?
63
00:09:06,691 --> 00:09:09,285
তাহলে টাকার লোভী?
64
00:09:11,028 --> 00:09:13,360
আমি একদমই ভয় পাচ্ছি না।
65
00:09:13,765 --> 00:09:16,563
অনেকেই আমাকে ঘৃণা করে।
আমি এখন অভ্যস্ত।
66
00:09:16,901 --> 00:09:18,926
তোমার গুলি চালানোর সাহস নেই।
67
00:09:19,137 --> 00:09:22,231
যুদ্ধক্ষেত্রে হয়তোবা পারবে,
কিন্তু এখন নয়।
68
00:09:22,440 --> 00:09:26,638
যুদ্ধ নিয়ে বিদ্রূপ করছেন,
এটাই তো আপনার আয়ের উৎস।
69
00:09:26,878 --> 00:09:29,039
ইন্দোচায়না যুদ্ধে কত টাকা লুটেছেন,
70
00:09:29,247 --> 00:09:31,238
আর এখন আলজেরিয়া।
71
00:09:32,517 --> 00:09:37,284
যুদ্ধকে শ্রদ্ধা করুন, মিস্টার কারালা,
এটাই আপনার পৈত্রধন।
72
00:09:37,922 --> 00:09:40,083
তুমি এই বন্দুকটা কোথায় পেলে?
73
00:09:41,225 --> 00:09:43,659
আমার বন্দুক তোমাকে কে দিয়েছে?
74
00:11:34,572 --> 00:11:36,836
ফালতু জিনিস লিখে সময় পার করছেন।
75
00:11:38,676 --> 00:11:40,837
ক্যাপ্টেন মনে হয় ঘুমিয়ে পড়েছেন।
76
00:11:41,045 --> 00:11:45,610
- উনাকে বিরক্ত করতে মানা করেছেন।
- আমরা তো সারারাত থাকতে পারব না।
77
00:11:46,450 --> 00:11:48,281
আমি ফোন দিচ্ছি।
78
00:11:51,455 --> 00:11:53,980
এখানে আঙ্গুল দিলে কী হবে?!
79
00:11:55,493 --> 00:11:57,723
মিস্টার ট্যাভারনিয়ে ফোন ধরছেন না।
80
00:12:13,277 --> 00:12:14,574
আমি ক্যাপ্টেনকে চিনি।
81
00:12:14,779 --> 00:12:16,906
হ্যাঁ, স্যার।
মাফ করবেন।
82
00:12:17,114 --> 00:12:18,638
উনি এখুনি বেরোবেন।
83
00:12:40,171 --> 00:12:42,571
- স্যার...
- গুড ইভনিং, মরিস।
84
00:12:43,474 --> 00:12:45,101
- আমরাই কি সবার শেষে যাচ্ছি?
- হ্যাঁ।
85
00:12:47,411 --> 00:12:49,572
আপনি মিস্টার কারালাকে যেতে দেখেছেন?
86
00:12:49,780 --> 00:12:52,681
না, আমি হয়তোবা অন্য ফ্লোরে ছিলাম।
87
00:12:52,883 --> 00:12:57,013
এতক্ষণে নিশ্চয়ই চলে গেছেন।
উনার ট্রেন ছাড়ে পৌনে আটটায়।
88
00:13:10,501 --> 00:13:12,992
বসের একটা অদ্ভুত স্বভাব,
89
00:13:13,371 --> 00:13:19,600
সবসময় কাউকে না জানিয়েই বিদায় নেন,
একা একাই চোরের মতো ট্যাক্সি ডাকেন।
94
90
00:13:19,810 --> 00:13:21,141
আবার কবে ফিরবেন?
91
00:13:21,345 --> 00:13:25,575
সেটাও তো বলে যান না,
শেষবার নেপল্স গিয়ে ট্যাঙ্কার কিনে এনেছেন।
92
00:13:25,783 --> 00:13:27,717
এবারও হয়তোবা সেখানে গেছেন।
93
00:13:28,185 --> 00:13:30,813
নেপলস্ খুব অস্বাস্থ্যকর জায়গা।
94
00:13:39,797 --> 00:13:42,129
- ক্যাপ্টেন..
- আমি এখন আর ক্যাপ্টেন নই।
95
00:13:42,333 --> 00:13:43,925
শুভ রাত্রি।
96
00:13:47,271 --> 00:13:49,899
- শুভ রাত্রি, জেনেভিয়েভ।
- সপ্তাহান্ত ভালো কাটুক।
97
00:13:52,576 --> 00:13:55,602
কিছু একটা অনুধাবন করতে পারাটা বিস্ময়রকর।
98
00:13:55,813 --> 00:13:59,078
সত্যিকারের বিস্ময়কর।
99
00:13:59,283 --> 00:14:00,978
দারুণ দারুণ সব জিনিস।
100
00:14:01,419 --> 00:14:06,550
তুই শুধু চোখ দিয়ে দেখে যাস,
আমার মতো করে অনুভব করতে পারিস না।
101
00:14:06,757 --> 00:14:11,194
হ্যা, তুই পড়ালেখা করেছিস।
বই পড়ে অনেক কিছু জেনেছিস।
102
00:14:12,930 --> 00:14:14,795
জ্যাকেটটা দেখতে একদমই গর্দভের মতো!
103
00:14:16,033 --> 00:14:18,160
আরে ... ইনি মিস্টার ট্যাভারনিয়ে!
104
00:14:19,003 --> 00:14:23,774
সবসময় অবৈধভাবে গাড়ি পার্ক করেন।
জরিমানা আর পুলিশকে কোনো পাত্তাই দেন না।
105
00:14:24,975 --> 00:14:26,465
হ্যালো, মিস্টার ট্যাভারনিয়ে।
106
00:14:26,677 --> 00:14:29,612
দেখতে খুব আভিজাত, তাই না?
107
00:14:29,814 --> 00:14:33,511
উনি ইন্দোচায়নায় যুদ্ধে লড়াই করেছেন।
তারপর উত্তর আফ্রিকার ফ্রেঞ্চ ফরেন লিজিয়নেও।
108
00:14:33,718 --> 00:14:35,151
এখন ব্যবসায় নেমেছেন।
109
00:14:35,352 --> 00:14:38,048
ইদানীং উনি প্রচুর ফুল কিনছেন।
110
00:14:38,255 --> 00:14:41,349
দেখ, বোতাম চাপলেই কী হয়...!
111
00:14:41,559 --> 00:14:43,754
আমি এরকম জীবনেরই স্বপ্ন দেখি।
112
00:14:44,161 --> 00:14:45,856
ওটা নতুন কিছু নয়।
113
00:14:52,536 --> 00:14:53,901
কত বড় বোকামি!
114
00:16:24,128 --> 00:16:25,891
ফ্লোরেন্স ওদিকে অপেক্ষা করছে।
115
00:16:29,533 --> 00:16:31,000
আমার গাড়ির ইঞ্জিন চলছে।
116
00:16:44,148 --> 00:16:45,615
লুই!
117
00:16:47,952 --> 00:16:50,352
মিস্টার ট্যাভারনিয়ে দেখলে
রেগে আগুন হয়ে যাবেন।
118
00:16:50,554 --> 00:16:52,818
- আরে না।
- তুই ওনাকে চিনিস না।
119
00:16:53,858 --> 00:16:56,190
উনি যতগুলো পদক পেয়েছেন,
ওনার শরীরেও তত ক্ষতচিহ্ন রয়েছে।
120
00:16:56,393 --> 00:16:58,418
- বাড়িয়ে বলছিস!
- এটা সত্যি!
121
00:16:58,996 --> 00:17:01,055
তুই ওনার মতো হোসনি।
122
00:17:01,532 --> 00:17:03,557
চল খেতে যাই,
আমার খিদে পেয়েছে।
123
00:17:05,369 --> 00:17:08,930
যখনই আমরা বের হই, তুই সন্ধ্যাটা নষ্ট করিস।
124
00:17:12,142 --> 00:17:13,541
এবার উঠবি?
125
00:17:13,744 --> 00:17:17,908
নাম বলছি!
পরে কিছু হলে আমার কাছে আসবি না।
126
00:17:20,517 --> 00:17:22,144
সারাক্ষণ শুধু জ্বালাতন করিস।
127
00:17:22,486 --> 00:17:24,454
সবাই আমাদের দেখছে।
128
00:17:35,633 --> 00:17:37,260
এতে ওয়াইপারও আছে!
129
00:17:41,605 --> 00:17:43,072
সাবধানে চালা! লুই।
130
00:18:29,920 --> 00:18:31,387
জুলিয়েন!
131
00:18:57,381 --> 00:19:02,284
শুভ সন্ধ্যা, ম্যাডাম। ভেবেছিলাম আপনিই হবেন।
বাচ্চাটার সাথে সুখে আছেন তো?
132
00:19:02,519 --> 00:19:05,283
যতই হোক,
রেনল্ট ডাউফিন গাড়ি তো বাচ্চার মতোই।
133
00:19:05,489 --> 00:19:07,252
খুব খুশি, আপনাকে ধন্যবাদ।
134
00:19:07,458 --> 00:19:10,757
প্যারিসের নারীদের জন্য নিখুঁত একটা গাড়ি।
135
00:19:10,961 --> 00:19:14,658
খুশি... খুব খুশি!!
136
00:19:16,033 --> 00:19:18,558
এই নির্বোধটা এখন বকবক করেই যাবে।
137
00:19:20,504 --> 00:19:22,472
জুলিয়েন ওই কমবয়সী মেয়েটার সাথে?
138
00:19:23,374 --> 00:19:24,773
কেন?
139
00:19:26,443 --> 00:19:30,209
হ্যাঁ, ফুলের দোকানের মেয়েটাকে
আমি চিনতে পেরেছি।
140
00:19:31,348 --> 00:19:32,940
আমার বিশ্বাস হচ্ছে না।
141
00:19:33,650 --> 00:19:35,584
কী অরুচিকর কাজ।
142
00:19:36,954 --> 00:19:40,219
ভয় পেয়েছে নিশ্চয়ই।
ও গুলি করতে পারেনি।
143
00:19:41,425 --> 00:19:45,293
কাপুরুষ কোথাকার।
144
00:19:45,496 --> 00:19:47,293
সুখের জন্য ঐটুকু ত্যাগ দিতে পারে না।
145
00:19:47,631 --> 00:19:49,599
আমার অভিনন্দন, ম্যাডাম কারালা।
146
00:20:03,380 --> 00:20:05,848
- আমরা কোথায় যাচ্ছি?
- মহাসড়কে।
147
00:20:06,316 --> 00:20:08,307
আমি ওর মুখের অবস্থা
কল্পনা করতে পারছি।
148
00:20:09,253 --> 00:20:11,380
উনি পুলিশকে জানিয়ে দিলে?
149
00:20:11,588 --> 00:20:13,215
যা ইচ্ছে করুক, আমার বয়েই গেছে।
150
00:20:13,991 --> 00:20:17,222
গাড়িটাকে কিন্তু একই জায়গায় ফিরিয়ে দিতে হবে।
151
00:20:17,694 --> 00:20:20,822
কাজটা খুব বাজে।
আমরা ওনার উইকএন্ড নষ্ট করছি।
152
00:20:29,106 --> 00:20:31,301
"জেলফা তৈল খনি", নাম শুনেছিস?
153
00:20:34,244 --> 00:20:35,939
ওর দস্তানাগুলো আমাকে দে।
154
00:20:38,082 --> 00:20:40,710
দেখ! একটা মিনি ক্যামেরা।
155
00:20:41,351 --> 00:20:47,722
জার্মানি থেকে আমার এক বন্ধু
ঠিক এরকম একটা এনেছিল।
156
00:20:52,663 --> 00:20:54,494
এটা খুলতে পারছি না।
157
00:20:56,934 --> 00:20:58,834
রেইনকোটটা দে।
158
00:21:14,918 --> 00:21:16,715
আঙুলের ছাপ পড়বে।
159
00:21:17,154 --> 00:21:18,815
এটি খেলনা নয়।
160
00:21:20,858 --> 00:21:24,350
একটা রিভলভার,
গোয়েন্দাদের ক্যামেরা।
161
00:21:24,561 --> 00:21:26,153
জেলফা তৈল খনি।
162
00:21:26,363 --> 00:21:28,729
তোর এই ট্যাভারনিয়ে, বেশ সন্দেহজনক।
163
00:21:28,932 --> 00:21:33,665
হয়তোবা উনি একজন সিক্রেট এজেন্ট।
ওনার পোশাকআশাক দেখেছিস?
164
00:21:34,667 --> 00:21:36,669
আমারও তাই মনে হয়।
165
00:22:09,840 --> 00:22:11,603
আমার কোনো ফোন আসেনি?
166
00:22:13,377 --> 00:22:16,471
তুমি বাসায় ফিরে যাও।
আমি ডিনার বাইরে করব।
167
00:24:46,063 --> 00:24:47,826
তুমি কী করছ?
168
00:24:49,032 --> 00:24:51,000
তুমি এখানে কী করছ?
169
00:24:53,537 --> 00:24:55,129
এখন অনেক রাত,
170
00:24:55,739 --> 00:24:58,606
সোজা বাড়ি চলে যাও।
171
00:25:20,197 --> 00:25:22,165
মিস্টার ট্যাভারনিয়েকে দেখেছেন?
172
00:25:22,366 --> 00:25:23,799
হ্যা, দুপুরের দিকে।
173
00:25:24,000 --> 00:25:26,366
- আজ রাতে দেখেছেন?
- না, ম্যাডাম।
174
00:26:08,011 --> 00:26:12,579
- আজ রাতে মিস্টার ট্যাভারনিয়েকে দেখেছেন?
- না, ম্যাডাম।
175
00:26:12,783 --> 00:26:16,710
- উনি ফোন করেননি?
- না, ম্যাডাম।
176
00:29:02,819 --> 00:29:04,912
আরে আবারও!
177
00:29:11,861 --> 00:29:14,591
এই নিয়ে তিন বার এই রাস্তাটা চক্কর দিয়েছি।
178
00:29:14,798 --> 00:29:16,959
আমি বিরক্ত হয়ে গেছি।
179
00:29:17,367 --> 00:29:19,460
গাড়ি পছন্দ করলে ভালো লাগত।
180
00:29:31,748 --> 00:29:32,612
একটা মার্সেডিজ!
181
00:29:32,816 --> 00:29:34,443
300 SL মডেল!
182
00:29:40,724 --> 00:29:42,055
বিদেশী!
183
00:29:42,258 --> 00:29:45,091
- ওরা ড্যানিশ।
- না, জার্মান।
184
00:29:46,329 --> 00:29:47,796
সাবধান, লুই!
185
00:30:07,183 --> 00:30:09,083
এটা 100 মাইল গতিতে যেতে পারে।
186
00:30:09,285 --> 00:30:11,947
কী একটা গাড়ি!
ট্যাভারনিয়ের পছন্দ বেশি ভালো না।
187
00:30:21,231 --> 00:30:22,459
জোরে!
188
00:30:22,866 --> 00:30:24,333
তুই ওদের হারাতে পারবি।
189
00:30:49,025 --> 00:30:50,617
- আঘাত লাগেনি তো?
- আমি এসবে অভ্যস্ত।
190
00:30:50,827 --> 00:30:53,159
এই গাড়িতে আমার প্রথম দুর্ঘটনা।
191
00:30:53,363 --> 00:30:55,854
কথায় আছে না,
"চলুন ব্যাপারটা উদযাপন করি।"
192
00:30:56,066 --> 00:30:57,863
আমি হর্স্ট বেনকার, মিউনিখ থেকে।
193
00:30:58,735 --> 00:31:00,168
আমার স্বামী জুলিয়েন ট্যাভারনিয়ে।
194
00:31:00,370 --> 00:31:02,235
মধুচন্দ্রিমায় বের হয়েছেন!
195
00:31:02,439 --> 00:31:05,465
শ্যাম্পেনটা ফ্রিজে রেখে দেওয়া যাক।
196
00:31:06,509 --> 00:31:08,636
চল রাতটা এখানেই থাকি।
এটা একটা মোটেল।
197
00:31:08,845 --> 00:31:12,144
এটার ব্যাপারে পড়েছি।
এখানে পৃথক কামরা, গ্যারাজ...
198
00:31:12,348 --> 00:31:14,043
পাগল নাকি!?
199
00:31:14,250 --> 00:31:16,411
গত সপ্তাহেই একটা স্কুটার চুরি করেছিলাম।
200
00:31:16,753 --> 00:31:18,220
সেটার তল্লাশি এখনো চলছে বোধহয়।
201
00:31:18,421 --> 00:31:20,150
এখানে কে তল্লাশি করবে?
202
00:31:21,157 --> 00:31:23,648
আর আমি তোকে
জুলিয়েন ট্যাভারনিয়ে ডেকেছি।
203
00:31:23,860 --> 00:31:25,452
আর এই জার্মানরা?
204
00:31:26,296 --> 00:31:27,991
ওরা তো ভিনদেশী.
205
00:31:29,432 --> 00:31:32,401
তুই তাহলে সব ব্যবস্থা কর।
আমাকে চোখের আড়ালে থাকতে হবে।
206
00:31:37,774 --> 00:31:40,902
আমি মিস্টার ও মিসেস জুলিয়েন ট্যাভারনিয়ে
হিসেবে রুম ভাড়া নিচ্ছি।
207
00:31:56,559 --> 00:31:58,823
- রাতটা কি এখানেই কাটাচ্ছেন?
- হ্যাঁ।
208
00:32:01,798 --> 00:32:04,926
না, আমি তেমন কাউকে দেখিনি।
209
00:32:05,401 --> 00:32:08,529
ঐ যুবককেও না।
তবে আপনি চাইলে...
210
00:32:09,172 --> 00:32:10,799
কিছু লাগলে বলবেন।
211
00:32:18,481 --> 00:32:21,450
মিস্টার ও মিসেস জুলিয়েন ট্যাভারনিয়ে।
212
00:32:23,520 --> 00:32:26,978
কেবিন 11, মিস্টার ও মিসেস বেনকারের পাশের ঘরটা।
213
00:32:38,334 --> 00:32:40,802
ইঞ্জিনটা দুর্দান্ত!
214
00:32:41,771 --> 00:32:44,968
- একদিকে ঝোঁকানো কেন?
- জায়গা কম লেগেছে।
215
00:32:46,910 --> 00:32:49,071
- কারবুরেটরটা কোথায়?
- আদৌ নেই।
216
00:32:49,279 --> 00:32:50,974
নেই মানে?
217
00:33:09,065 --> 00:33:11,898
মিস্টার ট্যাভারনিয়ে,
আমার আতিথ্য গ্রহণ করুন।
218
00:33:12,569 --> 00:33:14,662
না, না। তা হয় না।
219
00:33:14,871 --> 00:33:19,240
আমি মানব না।
আমিও আপনার মতো স্পোর্টস প্রেমিক,
220
00:33:19,442 --> 00:33:21,569
আর আপনি খুব দক্ষ ড্রাইভার।
221
00:33:21,778 --> 00:33:24,713
তাছাড়া, আমরা দুজনেই
প্রায় একসঙ্গে মরতে বসেছিলাম।
222
00:33:24,914 --> 00:33:25,972
আসুন।
223
00:33:26,182 --> 00:33:28,013
ভেতরে চলুন।
224
00:33:33,923 --> 00:33:35,550
আমার প্রিয় শ্যাম্পেন।
225
00:33:36,092 --> 00:33:39,550
আগে এই ব্র্যান্ড পাওয়া যেত না।
226
00:33:48,104 --> 00:33:50,572
- ও শ্যাম্পেন পছন্দ করে না।
- দুঃখজনক কথা।
227
00:33:50,773 --> 00:33:53,401
আপনি শ্যাম্পেন পছন্দ করেন না জানলে...
228
00:33:53,610 --> 00:33:55,237
আমার অত আগ্রহ নেই.
229
00:33:55,445 --> 00:33:58,972
আমরা শ্যাম্পেন না খেয়ে,
আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করি।
230
00:33:59,182 --> 00:34:02,549
দখল, ইন্দোচায়না আর আলজেরিয়ার যুদ্ধ।
231
00:34:04,087 --> 00:34:05,850
ইউরোপের জয় হোক!
232
00:34:19,435 --> 00:34:21,767
সারাক্ষণ সতর্ক থাকতে হতো।
233
00:34:22,405 --> 00:34:25,431
আমরা ছুড়ি দিয়ে মুখোমুখি লড়াই করেছি।
234
00:34:26,709 --> 00:34:29,405
প্রচণ্ড গরম, মশা, বাঘ...
235
00:34:29,612 --> 00:34:30,874
সাথে জার্মানরা।
236
00:34:31,080 --> 00:34:32,479
মানে?
237
00:34:33,016 --> 00:34:36,508
ইন্দোচায়নার কথা বলছি, মিস্টার ট্যাভারনিয়ে,
238
00:34:38,288 --> 00:34:40,279
সেখানে জার্মানদের নিশ্চয়ই দেখেছেন?
239
00:34:40,623 --> 00:34:42,523
না তো।
240
00:34:46,095 --> 00:34:48,188
আর ফরেন লিজিওন বাহিনীতে?
241
00:34:49,232 --> 00:34:52,326
হ্যা। তারা খুব ভালো সৈনিক ছিল।
242
00:34:53,569 --> 00:34:55,264
শুনে খুশি হলাম।
243
00:34:55,471 --> 00:34:57,962
সত্যি বলছি।
আমি তোষামোদ করছি না।
244
00:34:59,208 --> 00:35:02,644
আমার অনেক সঙ্গী, রোমেলের সৈন্যদলেও ছিল।
245
00:35:11,955 --> 00:35:13,855
আমারও ঠিক এরকম একটা আছে।
246
00:35:14,057 --> 00:35:19,586
কিন্তু সেটা এন্টওয়ার্পে,
এক বন্ধুর বাসায় ভুলে ফেলে এসেছি।
247
00:35:19,829 --> 00:35:22,559
- এটার ফিল্ম ডেভেলপ করা সহজ?
- হ্যাঁ, হ্যাঁ। যেখানে খুশি।
248
00:35:22,932 --> 00:35:25,730
এই মোটেলেও, তারা এটার ফিল্ম ডেভেলপ করে।
249
00:35:26,135 --> 00:35:27,602
এক মিনিট...
250
00:35:29,839 --> 00:35:32,501
এটাতে তিনটে ছবি বাকি আছে।
251
00:35:35,845 --> 00:35:38,905
আমরা জার্মানরা এখন যুদ্ধ পছন্দ করি না।
252
00:35:39,115 --> 00:35:40,173
কী বলছেন!
253
00:35:40,383 --> 00:35:44,046
আপনি আসলে ফ্রান্সের
প্রবীণ প্রজন্মের মতো কথা বলছেন।
254
00:35:46,189 --> 00:35:49,022
আর আমরা ব্যাবসার কাজে ভ্রমণ করি।
255
00:35:50,293 --> 00:35:53,922
তাছাড়া আলাদা পোশাকে
ঘোরাফেরা করলে মানুষের নজরে আসে।
256
00:35:56,766 --> 00:35:58,199
লুই!
257
00:35:58,601 --> 00:36:00,193
মানে... জুলিয়েন।
258
00:36:00,737 --> 00:36:02,568
আমি পরোয়া করি না!
259
00:36:04,540 --> 00:36:07,373
দেখুন, মিস্টার ট্যাভারনিয়ে,
260
00:36:07,577 --> 00:36:10,045
যুদ্ধ কেবল ভয়ঙ্করই নয়,
261
00:36:10,246 --> 00:36:12,942
এটা নিছক সময়ের অপচয়।
262
00:36:16,719 --> 00:36:19,517
প্রুশিয়ানদের কী মহিমা।
263
00:36:20,490 --> 00:36:25,018
তবে আমি প্রুশিয়ান নই,
আমার বাড়ি...
264
00:36:25,661 --> 00:36:28,653
তারা বাইরে চলে গেল
265
00:36:29,132 --> 00:36:31,225
চলুন বাইরে খোলা হাওয়ায় যাই।
266
00:36:31,968 --> 00:36:35,267
"মানবজাতির কাছে প্রকৃতি হল গভীর সান্ত্বনার একটি উত্স"
267
00:36:35,471 --> 00:36:37,132
গ্যেটে বলেছিলেন।
268
00:36:37,340 --> 00:36:41,674
- আমার অত সান্ত্বনার দরকার নেই।
- উনি শুধু আপনার কথা ভেবে বলেননি।
269
00:36:58,628 --> 00:37:04,692
"বাড়িটির কেয়ারটেকার"
270
00:37:43,306 --> 00:37:46,070
- বেশ কড়া মদ, তাই না?
- মোটেই না।
271
00:37:46,476 --> 00:37:49,502
"বয়সের সাথে সাথে, শক্তিও হারিয়ে যায়"।
272
00:37:50,379 --> 00:37:52,609
মেয়েদের জন্য চিন্তা করবেন না।
273
00:37:53,216 --> 00:37:56,379
জলের তলায় ফটোগ্রাফির চেষ্টা করো।
274
00:37:58,121 --> 00:38:04,557
লুডভিগ ফন ম্যালহাউসেন নামে,
আমার একটা মায়াবী কাজিন আছে।
275
00:38:04,927 --> 00:38:06,554
তুমি চেনো?
276
00:38:06,829 --> 00:38:12,631
ক্যাপ্রিতে নিশ্চয়ই দেখা হয়েছে।
সে প্রায়সময়ই সেখানে থাকে।
277
00:38:13,202 --> 00:38:15,397
কী বলেছিলাম আপনাকে?
278
00:38:15,605 --> 00:38:19,302
"তারপরেও কেউ খেলায় হাসতে পারে।"
279
00:38:25,448 --> 00:38:29,111
আমার প্রিয় মিস্টার ট্যাভারনিয়ে,
...যার নাম মোটেই ট্যাভারনিয়ে নয়,
280
00:38:29,318 --> 00:38:33,755
এবং যিনি কখনই আর্মিতে ছিলেন না।
- আপনি অসুস্থ হয়ে পড়বেন না।
281
00:38:34,757 --> 00:38:36,588
আরে, আরে...
282
00:38:36,959 --> 00:38:39,484
বজ্রাহত হবে না।
283
00:38:39,695 --> 00:38:42,163
তোমার রসিকতা আমরা খুব উপভোগ করেছি।
284
00:38:42,365 --> 00:38:45,027
চলো আমরে ভেতরে যাই।
285
00:38:47,703 --> 00:38:51,539
- ওরা বৃষ্টিতে ভিজে যাবে।
- ভালোই হবে তাহলে।
286
00:38:54,877 --> 00:38:56,344
তোমার রানী খেয়ে দিলাম।
287
00:38:57,413 --> 00:39:00,246
টগবগে মজাদার ফরাসি যুবক।
288
00:39:00,449 --> 00:39:03,782
নামটা কী যেন?
...ট্যাভারনিয়ে।
289
00:39:24,373 --> 00:39:26,000
হবেন না...
290
00:39:27,076 --> 00:39:29,010
জুলিয়েন ট্যাভারনিয়ে।
291
00:39:56,272 --> 00:39:57,705
জুলিয়েন...
292
00:39:59,141 --> 00:40:01,575
তোমাকে আমি সবখানে খুঁজেছি।
293
00:46:20,990 --> 00:46:22,787
আপনি আজ রাতে জুলিয়েনকে দেখেছেন?
294
00:46:22,992 --> 00:46:25,119
আজ রাতে? না, দেখিনি তো!
295
00:47:03,732 --> 00:47:06,030
রাতের আঁধারে আমি তোমাকে হারালাম, জুলিয়েন!
296
00:47:07,102 --> 00:47:09,070
উচিৎ ছিল তোমার থেকে দূরে থাকা...
297
00:47:09,271 --> 00:47:13,771
উচিৎ ছিল, তোমার চুমো না খাওয়া।
তোমাকে আদর না করা।
298
00:47:15,077 --> 00:47:17,238
সিমনকে না মেরে থাকলে,
এখন ওসবে কিছু আসে যায় না।
299
00:47:17,446 --> 00:47:19,437
যদি ভয়ে কাজটা না করে থাকো,
তাহলে তো আরও ভালো।
300
00:47:19,648 --> 00:47:21,548
কিন্তু তোমাকে ফিরে আসতেই হবে।
301
00:47:21,750 --> 00:47:25,117
আমি তোমাকে আমার পাশে, জীবিত চাই।
302
00:47:27,423 --> 00:47:29,015
তোমাকে আসতেই হবে।
303
00:47:29,858 --> 00:47:31,325
আসতেই হবে।
304
00:47:33,062 --> 00:47:34,290
আপনাকে চেনা চেনা লাগছে...
305
00:47:34,496 --> 00:47:37,431
সাবার্ভি,
ক্রিশ্চিয়ান সাবার্ভি।
306
00:47:37,633 --> 00:47:40,625
আমি জুলিয়েনের বন্ধু।
আমরা একবার রাতে একসঙ্গে বেরিয়েছিলাম।
307
00:47:41,503 --> 00:47:43,471
ভাসা ভাসা মনে আছে।
308
00:47:43,939 --> 00:47:45,736
আপনি কিছুটা মাতাল ছিলেন।
309
00:47:46,130 --> 00:47:49,622
মেনে নিলাম।
আসলে সেটা জুলিয়েনের কুসঙ্গ।
310
00:47:49,945 --> 00:47:52,709
আলজিয়ার্সে আমাদের পরিচয় হয়।
311
00:47:52,915 --> 00:47:54,644
আপনিও কি অফিসার ছিলেন?
312
00:47:54,850 --> 00:47:58,752
না, আমি ফ্রিজের ব্যবসা করতাম।
313
00:47:59,188 --> 00:48:02,783
সবসময়ই সুন্দরী ললনাদের সঙ্গ চায়,
হরহামেশা সে বন্ধুদের অবহেলা করত।
314
00:48:03,125 --> 00:48:05,252
ইভন, একটু ভরে দিবে।
315
00:48:05,461 --> 00:48:07,793
আমাকে একটা রয়্যাল ককটেল দাও, ক্রিশ্চিয়ান।
316
00:48:08,464 --> 00:48:11,126
আমি জুলিয়েনের বন্ধুর সঙ্গে আছি।
317
00:48:12,468 --> 00:48:14,095
আমি দেখেছি জুলিয়েনকে।
318
00:48:27,316 --> 00:48:29,011
একটা রয়্যাল ককটেল, ওনার জন্য।
319
00:48:29,818 --> 00:48:32,150
সুন্দরী ললনা...
320
00:48:32,354 --> 00:48:35,482
তাকে গাড়ি নিয়ে যেতে দেখলাম।
আমার দিকে ফিরেও তাকায়নি।
321
00:48:35,691 --> 00:48:36,988
আজ রাত্রে?
322
00:48:37,559 --> 00:48:40,153
না। সম্ভবত গত সপ্তাহে।
323
00:48:40,362 --> 00:48:43,195
জুলিয়েন মেয়েদেরকে পাত্তাই দেয় না।
324
00:48:43,599 --> 00:48:45,032
জুলিয়েন খুব মিষ্টি।
325
00:49:20,669 --> 00:49:22,694
উঠ। আমরা যাব।
326
00:49:23,472 --> 00:49:26,407
- লুকিয়ে পালাবি?
- জলদি, বৃষ্টি থামার আগেই।
327
00:49:54,002 --> 00:49:55,435
আমি তৈরি।
328
00:50:17,593 --> 00:50:19,618
- আমরা কোথায় যাচ্ছি?
- হাঁটা ধর।
329
00:50:37,212 --> 00:50:39,442
লুই, তুই কি পাগল?
330
00:50:41,250 --> 00:50:42,774
দেরি না করে, উঠ।
331
00:50:42,985 --> 00:50:44,816
বেজন্মাগুলোর উচিৎ শিক্ষা হবে।
332
00:50:45,320 --> 00:50:47,220
আমাদের কোনো প্রমাণ ফেলে রাখা যাবে না।
333
00:51:10,879 --> 00:51:13,473
গিয়ারবক্স নিয়ে সমস্যা হচ্ছে?
334
00:51:14,116 --> 00:51:17,244
প্রথম গিয়ার খুঁজছ?
আমি ওটা লুকিয়ে রেখেছি।
335
00:51:20,756 --> 00:51:21,723
হাত উপরে তোলো।
336
00:51:31,967 --> 00:51:33,901
সামনে আসবে না!
337
00:52:04,566 --> 00:52:06,591
চল, আমরা কেটে পড়ি।
338
00:53:07,562 --> 00:53:10,554
গাড়িটা ব্রিজের উপরেই রেখে দে।
বাকিটুকু পথ আমরা হেঁটে যাই।
339
00:53:22,344 --> 00:53:24,141
লুই! রেইনকোট!
340
00:54:16,031 --> 00:54:17,555
আমি প্রচন্ড ক্লান্ত।
341
00:54:17,766 --> 00:54:21,964
তুই ঘাবড়ে গিয়েছিলি। সবাইকে এটাই বলবি।
342
00:54:22,170 --> 00:54:24,730
ঘাবড়াইনি আসলে।
সে আমার দিকেই এগোচ্ছিল।
343
00:54:24,940 --> 00:54:28,671
বন্দুকটা না থাকলে আজ এতসব হতো না।
344
00:54:31,146 --> 00:54:33,410
তারা দুজনই কি মারা গেছে?
345
00:54:33,915 --> 00:54:37,544
আজকাল সার্জারিতে সবকিছু সম্ভব,
ওপেন হার্ট সার্জারিও হয়।
346
00:54:37,752 --> 00:54:39,652
- আমার সর্বনাশ হবে।
- চুপ কর!
347
00:54:40,021 --> 00:54:42,888
হাতে কয়েক ঘণ্টা সময় আছে,
তারপর...
348
00:54:45,894 --> 00:54:47,794
তারা কী করবে?
349
00:54:49,131 --> 00:54:50,894
আমাদেরকে আলাদা করে দেবে।
350
00:54:51,567 --> 00:54:55,230
তুই পুরুষদের জেলে,
আর আমি মেয়েদের জেলে।
351
00:54:55,704 --> 00:54:57,535
আমি ওভাবে বাঁচতে চাই না।
352
00:55:00,842 --> 00:55:03,675
শুধুমাত্র খবরের শিরোনামে আমাদের একসঙ্গে দেখাবে।
353
00:55:03,879 --> 00:55:06,347
যারা আমাদের গল্প পড়বে, তারা ঠিকই বুঝবে।
354
00:55:07,349 --> 00:55:08,976
কী বুঝবে?
355
00:55:09,184 --> 00:55:10,583
সবকিছু।
356
00:55:12,087 --> 00:55:15,113
- তোর ফাঁসি দিবে না।
- আমি এখন আর কিশোর নই।
357
00:55:15,323 --> 00:55:18,451
আমি তোর কিছু হতে দিব না! কিছুতেই না!
358
00:55:21,496 --> 00:55:23,293
আমরা কখনোই আলাদা হব না।
359
00:55:23,498 --> 00:55:26,490
হাতে টাকা থাকলে,
আমরা দক্ষিণ আমেরিকা পালিয়ে যেতাম।
360
00:55:27,702 --> 00:55:29,795
পত্রিকার প্রথম পাতায় আমাদের দুজনের ছবি;
361
00:55:30,739 --> 00:55:32,536
"করুণ প্রেমিক যুগল"
362
00:55:33,074 --> 00:55:35,941
তুই বেকসুর খালাস পাবি।
তুই তো কিছু করিসনি।
363
00:55:36,778 --> 00:55:40,973
- আগামীকালই হবে আমার জীবনের শেষ দিন।
- না, আমি তোর সাথেই থাকব।
364
00:55:41,183 --> 00:55:44,209
তুই পুলিশ কে চিনিস না।
365
00:55:44,419 --> 00:55:46,148
না, লুই...
366
00:55:46,354 --> 00:55:48,185
আমরা দমে যাব না,
367
00:55:48,790 --> 00:55:50,781
মরলে, দুজন একসঙ্গে মরব।
368
00:55:50,992 --> 00:55:53,085
- কখন?
- এখন।
369
00:55:53,728 --> 00:55:55,457
আমার কাছে সব আছে।
370
00:56:06,007 --> 00:56:09,033
দেখিস, কিচ্ছু টের পাবি না।
371
00:56:09,778 --> 00:56:11,541
আমরা সোজা ঘুমিয়ে পড়ব।
372
00:56:19,487 --> 00:56:22,615
মানুষ আমাদের নিয়ে গল্প বানাবে।
373
00:56:24,125 --> 00:56:25,990
আমরা একটা উদাহরণ হয়ে বেঁচে থাকব।
374
00:56:31,399 --> 00:56:35,460
সংগীত বাজতে থাকবে,
তবে আমরা ইতিমধ্যেই মারা যাব।
375
00:56:41,610 --> 00:56:45,137
- শোন...
- এটা করতেই হবে। আমি জানি।
376
00:57:19,047 --> 00:57:22,073
একটা পুরো রাত
জুলিয়ানকে মরিয়া হয়ে খুঁজছি,
377
00:57:22,284 --> 00:57:24,684
কিছুই জানতে পারলাম না,
কিছুই খুঁজে পেলাম না।
378
00:57:26,521 --> 00:57:28,318
আমার খুব ভয় করছে।
379
00:57:37,399 --> 00:57:38,889
এগিয়ে যান!
380
00:58:03,591 --> 00:58:05,650
এই জায়গাটায় পুলিশ গিজগিজ করছে।
381
00:58:14,803 --> 00:58:16,464
ফ্লোরেন্স কারালা।
382
00:58:17,939 --> 00:58:19,668
কারালা কোর থেকে?
383
00:58:19,874 --> 00:58:21,774
না, ঠিক তা নয়।
384
00:58:21,976 --> 00:58:23,466
উনি আমার স্বামী।
385
00:58:23,678 --> 00:58:26,340
কী?
আপনিই কি মিসেস সিমন কারালা?
386
00:58:26,548 --> 00:58:29,574
- আপনার বিশ্বাস হচ্ছে না?
- অনেক হয়েছে, মশাই।
387
00:58:29,784 --> 00:58:32,810
ভোর পাঁচটায় আইডি ছাড়াই
বাইরে কী করছিলেন?
388
00:58:33,021 --> 00:58:34,488
প্রার্থনা সভায় যাচ্ছিলাম।
389
00:58:34,689 --> 00:58:36,953
- ওনার সাথে?
- অবশ্যই।
390
00:58:46,167 --> 00:58:50,433
ক্ষমা করুন, ম্যাডাম কারালা।
আমি দুঃখিত, ভুল হয়েছে।
391
00:58:51,973 --> 00:58:54,373
হয়েছে তো!
অত কাকুতি মিনতি করতে হবে না।
392
00:58:54,576 --> 00:58:58,103
কারালা তো একজন অস্ত্র ব্যবসায়ী,
আর যথেষ্ট বাজে লোক।
393
00:58:58,313 --> 00:58:59,541
আপনি চুপ করুন...
394
00:58:59,748 --> 00:59:01,909
- আমি ওকে সামলাচ্ছি।
- ঠিক আছে, ম্যাডাম।
395
00:59:02,117 --> 00:59:04,244
আমার বাড়িতে ফোন করে
ড্রাইভারকে পাঠাতে বলুন।
396
00:59:04,452 --> 00:59:06,113
এক্ষুনি করছি।
397
00:59:24,005 --> 00:59:26,371
আপনাকে এখানে মানাচ্ছে খুব।
398
00:59:27,208 --> 00:59:29,301
হ্যাঁ, সাত সকালে প্রায়ই চলে আসি।
399
00:59:29,944 --> 00:59:31,411
জুলিয়েনও?
400
00:59:32,981 --> 00:59:36,678
সে আমার বন্ধু।
দেখলে বুঝতেন সে পুলিশের সঙ্গে কেমন আচরণ করে।
401
00:59:37,485 --> 00:59:39,817
হয়তোবা এখন সে অন্যকোনো থানায় বসে আছে।
402
00:59:40,722 --> 00:59:43,691
হতে পারে।
আমাদের দেখতে হবে।
403
00:59:43,892 --> 00:59:45,587
যেখানে আছেন, সেখানেই থাকুন।
404
00:59:46,227 --> 00:59:48,991
- সে নিশ্চয় খুব তৃষ্ণার্ত।
- অপেক্ষা করুক।
405
00:59:49,831 --> 00:59:51,492
কাজটা ভালো নয়।
406
01:00:02,844 --> 01:00:06,940
ক্যাপ্টেন চেরিয়ার, হমিসাইড স্কোয়াড থেকে।
407
01:00:07,248 --> 01:00:08,772
পরিচিত হয়ে খুশি হলাম।
408
01:00:09,751 --> 01:00:14,279
আশা করছি, এই বোকামির জন্য
আপনার স্বামী আমাদের দুষবেন না।
409
01:00:14,489 --> 01:00:18,084
আমার স্বামী এখন সুইজারল্যান্ডে।
তাকে এসব জানানোর প্রয়োজন নেই।
410
01:00:18,293 --> 01:00:20,261
অবশ্যই, ম্যাডাম।
411
01:00:20,462 --> 01:00:22,589
আর থানায় এসব নিয়ে কোনো রেকর্ড রাখা হবে না।
412
01:00:22,797 --> 01:00:24,424
আমি সেটাই আশা করি।
413
01:00:24,632 --> 01:00:27,658
আমার স্বামী প্রায়ই স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।
414
01:00:27,902 --> 01:00:31,804
অবশ্যই ম্যাডাম। উনাকে ব্যাবসার খাতিরে
অনেকের সঙ্গেই উঠবস করতে হয়।
415
01:00:32,006 --> 01:00:35,533
ব্যবসার খাতিরে এটা দরকার।
যেমন ধরুন...
416
01:00:36,644 --> 01:00:37,542
যেমন?
417
01:00:40,415 --> 01:00:43,111
জুলিয়েন ট্যাভারনিয়ে নামে কি
ওনার কোনো সহযোগী আছে?
418
01:00:48,089 --> 01:00:49,522
সম্ভবত।
419
01:00:52,227 --> 01:00:53,660
ভেবে দেখুন...
420
01:00:54,429 --> 01:00:55,896
সম্ভবত আপনি তাকে জানেন।
421
01:00:59,133 --> 01:01:01,601
আমাদের কয়েকবার দেখা হয়েছে।
422
01:01:01,803 --> 01:01:06,035
সঠিক ভাবে ভেবে বলুন,
শেষবার কবে দেখা হয়েছিল?
423
01:01:09,110 --> 01:01:10,839
ব্যাপারটা অদ্ভুত,
424
01:01:11,613 --> 01:01:13,774
গত রাতেই তাকে নিজের গাড়িতে যেতে দেখেছি।
425
01:01:14,616 --> 01:01:16,413
বুলেভার্ড হাউসমানের রাস্তায়।
426
01:01:16,618 --> 01:01:19,109
- ঠিক কখন?
- সন্ধ্যা সাতটায়।
427
01:01:19,521 --> 01:01:22,149
না, সাতটার আগেই।
428
01:01:22,357 --> 01:01:24,985
নিশ্চিত, সন্ধ্যা সাতটার আগে।
429
01:01:25,193 --> 01:01:26,820
একা ছিলেন নিশ্চয়ই?
430
01:01:27,529 --> 01:01:29,963
সঙ্গে একটি কমবয়সী মেয়ে ছিল।
431
01:01:31,966 --> 01:01:34,434
"নিশ্চয়ই" কেন, ইন্সপেক্টর?
432
01:01:36,204 --> 01:01:42,336
আসলে, আপনি নিজের অজান্তেই,
আমাদের একটা বিরাট সাহায্য করেছেন।
433
01:01:42,544 --> 01:01:44,341
আমরা ট্যাভারনিয়েকে খুঁজছি।
434
01:01:44,746 --> 01:01:47,044
ভোর ৪ টায় একটা খুনের অপরাধে।
435
01:01:47,248 --> 01:01:49,842
- অদ্ভুত একটা লোক।
- কাকে খুন করেছে?
436
01:01:50,051 --> 01:01:53,543
মিস্টার ট্যাভারনিয়ে দুজন জার্মান পর্যটককে খুন করেছেন।
437
01:01:53,755 --> 01:01:55,518
বেশ হয়েছে।
438
01:01:55,723 --> 01:01:59,591
আমরা তার রেইনকোট,
তার গাড়ি এবং বন্দুক পেয়েছি।
439
01:02:00,328 --> 01:02:02,455
সাথে একজন কমবয়সী মেয়ে ছিল।
440
01:02:02,664 --> 01:02:06,760
সেইজন্য আপনার বিবৃতি অত্যন্ত চিত্তাকর্ষক হয়ে গেল।
441
01:02:11,439 --> 01:02:13,270
একটা সিগারেট দিবে, সোনা?
442
01:02:38,533 --> 01:02:40,865
আমাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
443
01:02:41,069 --> 01:02:42,866
আশা করি, মিস্টার কারালা...
444
01:02:47,208 --> 01:02:49,039
আমার স্বামী কি সুইজারল্যান্ড
থেকে ফোন করেছেন?
445
01:02:49,243 --> 01:02:50,710
না, ম্যাডাম।
446
01:02:51,079 --> 01:02:55,448
মিস্টার সাবার্ভিকে বাড়িতে নামিয়ে দিন,
তারপর আমার গাড়িটা বের করবেন।
447
01:02:58,052 --> 01:02:59,815
কী বিচ্ছিরি দেখাচ্ছে।
448
01:03:01,155 --> 01:03:02,952
নাকি আমি পাগল?
449
01:03:46,534 --> 01:03:50,163
আপনার উপস্থিতিতে
একজন ফরাসি আইনের প্রতিনিধি রয়েছেন।
450
01:03:50,872 --> 01:03:54,569
অপরাধ সংগঠিত হওয়ার দিনই,
আমি নিজ থেকেই এখানে এসেছি।
451
01:03:55,143 --> 01:03:56,906
তাও আবার রবিবার সকালে!
452
01:03:57,111 --> 01:03:59,875
আপনাদেরকে সাক্ষ্য দিতেই হবে।
453
01:04:00,682 --> 01:04:02,479
বাইরে ঝড় ছিল।
454
01:04:02,684 --> 01:04:04,845
আমরা ঘুমাতে পারছিলাম না।
455
01:04:05,386 --> 01:04:07,581
অন্ধকারে ছায়ামূর্তিগুলো দেখেছি।
456
01:04:27,408 --> 01:04:28,875
চেনা কঠিন।
457
01:04:29,077 --> 01:04:30,772
দেখেছিলেন, নাকি দেখেননি?
458
01:04:30,978 --> 01:04:33,037
হ্যাঁ, সে-ই হবে।
459
01:04:33,481 --> 01:04:34,846
আপনারা আসুন।
460
01:04:41,456 --> 01:04:46,917
সন্দেহভাজন ব্যক্তি নিজে রুম বুকিং দেয়নি।
461
01:04:47,128 --> 01:04:50,359
তবে আমি দুর্ভাগা নিহতদের লাশ দেখেছি,
462
01:04:51,165 --> 01:04:53,759
তার যেই সহযোগী এসে রুম বুকিং করেছিল,
463
01:04:53,968 --> 01:04:55,663
আপনাদের কাছে মেয়েটার ছবি থাকলে...
464
01:04:55,870 --> 01:05:00,603
আপনি খোঁজ নিয়ে দেখুন,
আমি সবসময় আইনের সহযোগিতা করেছি।
465
01:05:00,808 --> 01:05:02,708
ধন্যবাদ। পরের জন..
466
01:05:03,578 --> 01:05:05,102
শুনুন, ইন্সপেক্টর
467
01:05:05,446 --> 01:05:09,143
আমি ইন্সপেক্টর নই,
আমি ডেপুটি পাবলিক প্রসিকিউটর।
468
01:05:09,650 --> 01:05:11,208
আপনার পরিচয়পত্র?
469
01:05:11,419 --> 01:05:14,684
আমি ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ করতে চাই না।
470
01:05:14,889 --> 01:05:17,016
আমার জীবন, আমার ব্যাপার।
471
01:05:17,225 --> 01:05:18,886
আমি জ্যাকলিন মক্লেয়ার।
472
01:05:19,093 --> 01:05:20,788
আমি কীভাবে বুঝব?
473
01:05:21,496 --> 01:05:23,054
সাংবাদিকরা এসেছে।
474
01:05:23,264 --> 01:05:26,461
মাছির দল এসে পড়েছে।
তাদেরকে আসতে দাও।
475
01:05:26,667 --> 01:05:28,259
আপনি আসুন, ম্যাডাম।
476
01:05:38,980 --> 01:05:46,610
ভদ্রমহোদয়গণ, আইনজীবী হওয়ার পূর্বে,
আমি একজন শিক্ষক ছিলাম।
477
01:05:46,821 --> 01:05:49,847
আসলে, এই নিউ ড্রামন্ডের ঘটনাটি...
478
01:05:50,057 --> 01:05:53,493
...একটি ধ্রুপদী ট্র্যাজেডির মতো,
আমরা চব্বিশ ঘণ্টার ভেতর রহস্য উম্মোচন করব।
479
01:05:53,694 --> 01:05:55,889
অপরাধটি সংগঠিত হয়েছিল গতকাল রাত্রে,
480
01:05:56,097 --> 01:05:58,964
হত্যাকারীকে আজ সকালে চিহ্নিত করা হয়েছে,
481
01:05:59,167 --> 01:06:02,330
এবং আজ রাতের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হবে।
482
01:06:02,537 --> 01:06:03,663
দুর্দান্ত!
483
01:06:03,871 --> 01:06:07,773
সন্দেহভাজন হল, জনৈক জুলিয়েন ট্যাভারনিয়ে,
484
01:06:07,975 --> 01:06:10,068
প্যারাট্রুপার বাহিনীর একজন প্রাক্তন সেনা কর্মকর্তা।
485
01:06:10,278 --> 01:06:14,214
তার গাড়ি, বন্দুক ও রেইনকোট,
এখন আমাদের জিম্মায় আছে।
486
01:06:14,415 --> 01:06:17,873
প্রত্যক্ষদর্শীরা তাকে এবং
সহযোগী নারীটিকে সনাক্ত করেছে।
487
01:06:18,085 --> 01:06:22,784
এই জঘন্য অপরাধের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে।
488
01:06:22,990 --> 01:06:27,222
ট্রাভারনিয়ার মদ্যপানে আসক্ত।
মাথাগরম ও ঝগড়াটে ছিল।
489
01:06:27,428 --> 01:06:29,988
এক সময়ে সে বেশ কিছু মারামারিতেও জড়িত ছিল।
490
01:06:30,198 --> 01:06:34,259
তবে আমি মনে করি,
এটা কেবল একটা আংশিক ব্যাখ্যা।
491
01:06:34,468 --> 01:06:38,700
জার্মান দম্পতির রুমটা ছিল
ট্যাভারনিয়েদের রুমের পাশেই।
492
01:06:38,906 --> 01:06:41,568
পাশে থাকাতে কাজটা খুব সহজে হয়েছে।
493
01:06:41,776 --> 01:06:43,971
এবং শিকার, মিসেস বেনকার ছিলেন,
494
01:06:44,178 --> 01:06:47,670
খুব অল্প বয়স্ক এবং ভারি সুন্দরী।
495
01:06:47,882 --> 01:06:50,942
- আমরা কি মৃতদেহ দেখতে পারি?
- তার কোনো দরকার নেই।
496
01:06:51,152 --> 01:06:54,485
খুনির স্বীকারোক্তি নিলেই
আমরা সবকিছু জানতে পারবো।
497
01:06:54,689 --> 01:06:57,783
তড়িৎ গতিতে আইন কাজ করবে।
498
01:06:57,992 --> 01:07:02,656
এখানে দ্রুত ছুটে এসে,
আমি পর্যবেক্ষণ করেছি...
499
01:07:02,864 --> 01:07:05,833
আহ,
চেরিয়ার, আপনি এসে গেছেন?
500
01:07:06,033 --> 01:07:08,900
আজ এইটুকুই।
501
01:07:17,278 --> 01:07:18,939
নাও, খুনিকে নিয়ে আসলাম।
502
01:07:19,146 --> 01:07:22,081
এই ছাতুর খুন আমাদের কাগজের
প্রথম পৃষ্ঠা দখল করেছে।
503
01:07:39,567 --> 01:07:41,762
সবকিছু কি নিজের বাপের সম্পত্তি ভাবেন?
504
01:07:41,969 --> 01:07:43,436
এই যে, আসুন।
505
01:07:48,809 --> 01:07:51,403
ক্যাপ্টেন ট্যাভারনিয়ে একজন খুনি?
অসম্ভব!
506
01:07:52,947 --> 01:07:55,211
আপনারা পুলিশেরা নিজেদের যে কী ভাবেন!
507
01:07:55,416 --> 01:07:57,407
একটু মাথা খাটান।
508
01:08:01,789 --> 01:08:04,587
বিদ্যুতের লাইন চালু করতে হবে।
509
01:08:27,048 --> 01:08:30,550
পুলিশ হোক বা আর্মি,
মিস্টার কারালা উনার অফিস ঘাঁটাঘাঁটি পছন্দ করেন না।
510
01:08:30,751 --> 01:08:32,685
আবার এসেছেন রবিবারে!
511
01:10:20,895 --> 01:10:22,692
পুলিশ গাড়িটা নিয়ে গেছে।
512
01:10:29,837 --> 01:10:31,702
আজেবাজে জিনিসপত্রে ভর্তি!
513
01:10:35,709 --> 01:10:37,870
আপনারাই আজেবাজে কাজ করছেন।
514
01:10:45,953 --> 01:10:48,251
লোকটা আবার কোথায় গেল?
515
01:11:02,203 --> 01:11:04,068
অদ্ভুত!
উনি তো কখনোই এটা বন্ধ করেন না।
516
01:11:07,641 --> 01:11:09,108
আরেব্বাস!
517
01:11:12,947 --> 01:11:14,608
এ কী কান্ড!
518
01:11:15,416 --> 01:11:16,883
তাহলে...!
519
01:11:23,324 --> 01:11:24,757
আপনারা শুনছেন!
520
01:11:27,361 --> 01:11:30,888
ভালো হয়েছে আপনারা এসেছেন,
উপরের তলায় একটা লাশ পেয়েছি।
521
01:11:31,098 --> 01:11:32,895
- বসের।
- বসের?
522
01:11:33,100 --> 01:11:36,831
মিস্টার কারালা।
দেখে মনে হচ্ছে আত্মহত্যা।
523
01:12:10,137 --> 01:12:11,934
মিসেস কারালা, প্লিজ।
524
01:12:14,408 --> 01:12:15,875
উনি ঘুমাচ্ছেন?
525
01:12:19,480 --> 01:12:21,141
ঘুমাক তাহলে।
526
01:12:23,250 --> 01:12:25,081
পরে আবার ফোন করব।
527
01:12:32,393 --> 01:12:34,258
গ্যাস্টন!
528
01:12:34,862 --> 01:12:36,295
আমার ক্ষুধা লেগেছে।
529
01:12:36,730 --> 01:12:40,393
বড় কাপে কফি,
আর কতগুলো ক্রসান্ট নিয়ে আসো।
530
01:12:44,205 --> 01:12:46,173
- আমি পুলিশকে ফোন দিচ্ছি।
- হ্যাঁ।
531
01:13:29,483 --> 01:13:32,884
দ্যাখো, ঐ লোকটাই, বাবা।
532
01:13:33,087 --> 01:13:35,214
দ্যাখো। ঐ লোকটাই না?
533
01:13:35,422 --> 01:13:36,548
থাম তুই।
534
01:13:40,294 --> 01:13:42,023
এই লোকটাই তো, বাবা।
535
01:13:42,229 --> 01:13:46,290
এই লোকটাই, আমি বলছি তো।
536
01:13:46,500 --> 01:13:48,832
চল, মুখ বন্ধ।
537
01:13:55,809 --> 01:13:59,540
"দুজন জার্মান পর্যটক নৃশংস ভাবে খুন"
538
01:13:59,747 --> 01:14:02,181
"খুনির নাম ট্যাভারনিয়ে"
539
01:14:09,957 --> 01:14:12,448
এখানে দাঁড়িও না। আসো।
540
01:14:35,249 --> 01:14:39,686
আচ্ছা, কয়েকটা ব্যাপার খোলাসা করা যাক।
541
01:14:40,621 --> 01:14:43,681
আপনি সন্ধ্যা সাড়ে সাতটায়
কারালা বিল্ডিং থেকে বেরিয়েছেন।
542
01:14:44,024 --> 01:14:45,423
এতটুকু আমরা জানি।
543
01:14:45,626 --> 01:14:48,595
দারোয়ান এবং রিসেপশনিস্ট
আপনাকে দেখেছিল।
544
01:14:48,796 --> 01:14:52,329
- এর পূর্বে আপনি অফিস ছাড়েন নি।
- না।
545
01:14:53,901 --> 01:14:57,462
তারপর আপনি নিজের গাড়িতে উঠে চলে গিয়েছেন।
546
01:14:57,671 --> 01:15:00,196
- আমি গাড়ি নিয়ে যাইনি।
- আমাদের কাছে সাক্ষী আছে।
547
01:15:00,407 --> 01:15:02,170
তারা ভুল বলছে,
548
01:15:02,476 --> 01:15:04,205
না হলে আপনারা মিথ্যা বলছেন।
549
01:15:05,112 --> 01:15:06,841
আচ্ছা। ঠিক আছে।
550
01:15:07,815 --> 01:15:10,909
গেম খেলতে চান? বেশ! খেলা চলুক।
551
01:15:12,252 --> 01:15:16,120
এই রিভলবার আর রেইনকোট চিনেছেন নিশ্চয়ই।
552
01:15:16,523 --> 01:15:18,115
এগুলো আমার গাড়িতে ছিল।
553
01:15:18,325 --> 01:15:20,350
আপনার গাড়িতে। হ্যা।
554
01:15:21,729 --> 01:15:24,323
বন্দুকে ক'টা বুলেট ছিল?
555
01:15:25,065 --> 01:15:26,794
সম্পূর্ণ ভর্তি থাকার কথা।
556
01:15:27,968 --> 01:15:31,165
আপনি এটাও খোলা স্থানে রেখে গিয়েছিলেন।
557
01:15:31,772 --> 01:15:34,900
আপনার কোনো দায়িত্বজ্ঞান নেই,
মিস্টার ট্যাভারনিয়ে।
558
01:15:35,943 --> 01:15:41,044
কারালার ব্যবসায় আপনি কী কাজ করতেন?
559
01:15:42,216 --> 01:15:46,380
গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাত।
560
01:15:46,920 --> 01:15:51,789
তাদেরকে মিস্টার কারালার কথা বলতাম,
তারা সবাই নত হয়ে যেত।
561
01:15:51,992 --> 01:15:55,621
কিন্তু, ট্যাভারনিয়ে,
আসলে অবস্থা কিছুটা পরিবর্তন হয়েছে।
562
01:15:55,829 --> 01:15:57,387
এখন শুধু কারালা বলি।
563
01:15:57,598 --> 01:15:59,156
পরিবর্তন?
564
01:15:59,867 --> 01:16:02,301
আপনি একই সময়ে
কয়েক জায়গায় থাকতে পারেন না।
565
01:16:02,669 --> 01:16:05,035
কারালার অধীনে কাজ করে সন্তুষ্ট ছিলেন?
566
01:16:05,239 --> 01:16:06,604
মানে মিস্টার কারালা।
567
01:16:06,807 --> 01:16:08,331
সেটা আমার ব্যাপার।
568
01:16:08,542 --> 01:16:10,772
- এছাড়া...
- এছাড়া?
569
01:16:10,978 --> 01:16:13,208
আমি আগে অন্যান্য কাজও করেছি।
570
01:16:13,414 --> 01:16:15,609
আমি জানি। অবশ্যই।
571
01:16:19,653 --> 01:16:22,144
আপনি ট্র্যাপস মোটেল চেনেন?
572
01:16:22,356 --> 01:16:24,381
- কোনোদিন যাইনি।
- আপনাকে ওখানে দেখা গেছে।
573
01:16:24,591 --> 01:16:26,388
আমার কিছু করার নেই।
574
01:16:26,593 --> 01:16:28,618
বার্লিন আর ক্যাসাব্লাঙ্কায় কেউ দেখেনি?
575
01:16:28,829 --> 01:16:31,320
- আপনি কোথায় ছিলেন...
- আমি জানি না!
576
01:16:34,168 --> 01:16:36,762
- কিছুটা মাতাল ছিলাম বোহধয়.
- ট্র্যাপস মোটেলে।
577
01:16:36,970 --> 01:16:39,530
প্যারিসে।
আমি হেঁটে বেড়াচ্ছিলাম।
578
01:16:39,740 --> 01:16:44,040
সব মেনে নিলাম,
তবে আপনার বক্তব্যে সামান্য গড়বড় আছে।
579
01:16:44,244 --> 01:16:47,611
মোটেলের সাক্ষীরা হয়তোবা ভুল বলছে, মেনে নিলাম।
580
01:16:48,148 --> 01:16:49,775
কিন্তু এটাই তো সব নয়,
581
01:16:50,184 --> 01:16:52,209
আমাকে এই ছোট্ট ধাঁধাটির উত্তর দিন।
582
01:16:52,419 --> 01:16:59,256
আপনি কি খুব মার্জিত চেহারার,
রাত জাগা কোনো নারীকে চেনেন?
583
01:16:59,460 --> 01:17:01,189
কার কথা বলছেন?
584
01:17:01,795 --> 01:17:03,786
আমার মোটেলের সঙ্গীর কথা?
585
01:17:03,997 --> 01:17:05,658
আমি তার সাথে দেখা করতে চাই।
586
01:17:05,866 --> 01:17:09,302
মোটেই না।
আমি ভাবছিলাম...
587
01:17:09,503 --> 01:17:11,437
মিসেস কারালার কথা।
588
01:17:14,241 --> 01:17:15,731
আমাদের চেনাজানা খুব সীমিত।
589
01:17:17,177 --> 01:17:19,372
একদম নিখুঁত।
590
01:17:20,113 --> 01:17:23,344
মিসেস কারালার বিবৃতিতে,
উনি আপনাকে শেষ বিকেলে...
591
01:17:23,550 --> 01:17:26,519
...বুলেভার্ড হাউসমান দিয়ে,
একটি মেয়ের সাথে গাড়ি চালিয়ে যেতে দেখেছেন।
592
01:17:26,720 --> 01:17:29,985
কিন্তু মিসেস কারালার সাথে
আপনার চেনাজানা খুব সীমিত।
593
01:17:30,190 --> 01:17:32,750
উনিও আপনাকে বিশেষভাবে জানেন না।
594
01:17:33,427 --> 01:17:35,224
কিন্তু উনি আপনাকে ঠিকই চিনতে পেরেছেন।
595
01:17:35,429 --> 01:17:37,294
এবং এই জায়গায়,
সব প্রত্যক্ষদর্শীরা একমত।
596
01:17:37,498 --> 01:17:39,159
আমি কি ভুল বলেছি?
597
01:17:39,366 --> 01:17:41,197
কিন্তু এটা সত্যি না।
598
01:17:41,902 --> 01:17:43,631
এটা সম্ভবই নয়।
599
01:17:44,004 --> 01:17:45,995
আমি অন্য কোথাও ছিলাম!
600
01:17:46,206 --> 01:17:47,833
আপনি কি নিশ্চিত?
601
01:17:49,243 --> 01:17:51,006
আমাকে ঘুমাতে দিন।
602
01:17:51,211 --> 01:17:54,510
আমরাও ঘুমাতে চাই, ট্যাভারনিয়ে।
603
01:17:54,915 --> 01:17:57,247
ষষ্ঠ রাউন্ড। বলে যান...
604
01:18:01,154 --> 01:18:04,851
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত
আপনি কোথায় ছিলেন?
605
01:18:05,359 --> 01:18:07,054
আমি জানি না।
606
01:18:14,535 --> 01:18:15,661
তো...
607
01:18:15,869 --> 01:18:17,962
এখনো মুখ খুলবেন না?
608
01:18:32,753 --> 01:18:35,187
ধরুন আমি বললাম, আমি কোথায় ছিলাম...
609
01:18:38,191 --> 01:18:40,523
অন্য কোনো অজুহাত মেনে নিতাম।
610
01:18:40,727 --> 01:18:43,252
স্ত্রী, বান্ধবী, বারটেন্ডার,
611
01:18:43,463 --> 01:18:45,693
ছোটবেলার বন্ধু, মজলুম স্বামী...
612
01:18:45,899 --> 01:18:47,730
কিন্তু এলিভেটরের গপ্পটা নয়।
613
01:18:48,735 --> 01:18:51,067
এটা হাস্যকর।
614
01:18:53,173 --> 01:18:54,697
তাই ভাবছেন?
615
01:18:54,908 --> 01:18:57,468
এটা হাস্যকর ও অবিশ্বাস্য।
616
01:18:59,012 --> 01:19:00,877
আমরা মানছি না, ট্যাভারনিয়ে।
617
01:19:01,648 --> 01:19:03,411
সব প্রমাণাদি আপনার দিকে ইঙ্গিত দিচ্ছে।
618
01:19:03,617 --> 01:19:06,484
আপনার এলিভেটরের গপ্প শুনে
জুরি সদস্যরা হাসিতে গড়াগড়ি খাবে।
619
01:19:06,787 --> 01:19:09,085
আপনার ভাগ্যটা খারাপ।
620
01:19:10,757 --> 01:19:13,191
আর হ্যাঁ... একটা দুঃসংবাদ,
621
01:19:13,760 --> 01:19:17,287
মিস্টার কারালাকে মৃত অবস্থায়
উনার অফিসে পাওয়া গেছে।
622
01:19:17,497 --> 01:19:20,261
আত্নহত্যা।
আপনার কী ধারণা?
623
01:19:20,767 --> 01:19:22,826
আমাকে ঘুমাতে দিন।
624
01:19:23,036 --> 01:19:26,301
আমি মিসেস কারালার প্রতিক্রিয়া দেখতে আগ্রহী।
625
01:19:30,877 --> 01:19:32,811
আমরা আসল কথা থেকে দূরে সরে যাচ্ছি।
626
01:19:36,316 --> 01:19:39,615
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত
আপনি কোথায় কাটিয়েছেন?
627
01:19:40,153 --> 01:19:43,748
খবরটা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছি।
যেন বজ্র আঘাত করলো।
628
01:19:43,957 --> 01:19:47,825
আপনার স্বামী, আমাদের চেয়ারম্যান,
একজন প্রগতিশীল ব্যক্তিত্ব ছিলেন।
629
01:19:49,463 --> 01:19:51,954
আপনার সব সাহায্যের জন্য অনেক ধন্যবাদ।
630
01:19:52,165 --> 01:19:53,962
এটা আমার কর্তব্য।
631
01:19:56,637 --> 01:20:00,471
ফার্মের ব্যাপারে...
আমি আপনার স্বার্থ রক্ষার দায়িত্ব নেব।
632
01:20:00,674 --> 01:20:04,371
তাড়াহুড়ো মনে হলেও,
এইসব ব্যাপার আগে থেকে ভাবলেই ভালো।
633
01:20:05,612 --> 01:20:09,981
আর মোটেলের ঐ বীভৎস খুনটা একই রাতে হল!
634
01:20:10,550 --> 01:20:12,518
অদ্ভুত মানুষ, এই ট্যাভারনিয়ে।
635
01:20:12,986 --> 01:20:15,978
আশা করি পুলিশ তাদেরকে খুঁজে পাবে।
636
01:20:16,189 --> 01:20:19,158
- শহরে পর্যটনে ধ্বস নামবে।
- একটু দেখি?
637
01:20:19,359 --> 01:20:22,328
- চলুন আপনাকে এগিয়ে দেই।
- দরকার নেই। আপনি ব্যস্ত মানুষ।
638
01:20:22,529 --> 01:20:24,190
আগামীকাল আপনার সাথে দেখা হবে।
639
01:20:36,443 --> 01:20:38,240
আমি তোমাকে রক্ষা করব, জুলিয়েন।
640
01:20:47,320 --> 01:20:48,810
আজালি ফুলের স্তবক নেবেন?
641
01:20:49,022 --> 01:20:52,082
- ঐ মেয়েটা কি আছে?
- ভেরোনিক? আজ রবিবারে?
642
01:20:52,292 --> 01:20:54,988
তার বয়ফ্রেন্ড, সিনেমা, নাচ, কতকিছু আছে।
643
01:20:55,195 --> 01:20:57,891
- এইযে, এটা...
- তাহলে ওর নাম ভেরোনিক।
644
01:20:58,098 --> 01:21:02,694
- ঠিকানা কোথায়?
- ১৫তম স্ট্রীটের একটা ছোট বাসায়।
645
01:21:03,670 --> 01:21:06,468
- কোনো ভুল করেছে নাকি?
- ঠিক কোন জায়গায়?
646
01:21:07,207 --> 01:21:10,472
গ্রেনেল বুলেভার্ড। ৫৫ নম্বরে সম্ভবত।
647
01:21:11,445 --> 01:21:15,609
আপনি এটা নিতে পারেন,
এই গোলাপি রঙটা সচরাচর আসে না।
648
01:21:15,816 --> 01:21:17,443
এটা খুব সুন্দর।
649
01:22:13,306 --> 01:22:15,069
মিস ভেরোনিক?
650
01:22:15,609 --> 01:22:17,474
ডান দিকের শেষ দরজা।
651
01:22:21,348 --> 01:22:23,782
ডান দিকের শেষ দরজা!
652
01:23:22,976 --> 01:23:25,638
কে আপনি?
কী চাই আপনার?
653
01:23:25,846 --> 01:23:28,246
এটা প্রাণঘাতী নয়।
তোমরা পরিমাণে বেশি খেয়েছ।
654
01:23:28,448 --> 01:23:30,746
মাঝে মাঝে অদক্ষতাও জীবন রক্ষা করে।
655
01:23:31,685 --> 01:23:34,779
তোমাদের বয়স কম।
গার্ডেনাল কী তোমরা বোঝো না।
656
01:23:36,823 --> 01:23:38,347
আমাদের একা থাকতে দিন।
657
01:23:39,226 --> 01:23:41,421
তোমরা গাড়িটা চুরি করেছ,
658
01:23:41,695 --> 01:23:43,526
আর তোমরাই
ঐ দুজন জার্মানকে খুন করেছ।
659
01:23:43,730 --> 01:23:46,961
মেয়েটিকে সনাক্ত করা হয়েছে।
পুরো খবর পত্রিকায় এসেছে।
660
01:23:47,167 --> 01:23:50,500
- আপনার কী তাতে?
- আমার তোমাদেরকে জীবিত দরকার!
661
01:23:50,704 --> 01:23:53,935
প্রমান করার জন্য যে এগুলো মিথ্যা!
সব মিথ্যা!
662
01:24:04,017 --> 01:24:06,042
আর কোনো বোকামি কোরনা।
663
01:24:26,539 --> 01:24:28,063
পত্রিকায় ছেপেছে!
664
01:24:28,375 --> 01:24:30,138
কী লিখছে?!
665
01:24:30,977 --> 01:24:33,138
প্রচুর আজেবাজে কথা।
666
01:24:33,980 --> 01:24:35,572
এই ছবিটা আমার নয়।
667
01:24:39,920 --> 01:24:41,785
এটা মিস্টার ট্যাভারনিয়ে।
668
01:24:44,791 --> 01:24:46,554
তার মানে...
669
01:24:46,960 --> 01:24:48,587
আমি নই।
670
01:24:50,030 --> 01:24:51,497
সন্দেহ সেই লোকটার উপর।
671
01:24:52,666 --> 01:24:54,156
ট্যাভারনিয়ে।
672
01:24:56,970 --> 01:24:58,437
এটা ট্যাভারনিয়ে।
673
01:25:00,273 --> 01:25:03,071
এই মহিলা আমাদের
একগাদা মিথ্যা কথা বলেছে।
674
01:25:06,279 --> 01:25:09,510
আরে, হ্যাঁ। আমরা বেঁচে গেছি।
675
01:25:10,350 --> 01:25:12,443
মরে না গিয়ে ভালোই হয়েছে।
676
01:25:17,457 --> 01:25:18,719
কিন্তু তুই...
677
01:25:20,560 --> 01:25:22,357
তারা তোকে দেখে ফেলেছে।
678
01:25:23,530 --> 01:25:25,361
ছবিগুলো।
679
01:25:25,565 --> 01:25:28,363
পেপারে ওর ছবি ছেপেছে।
680
01:25:28,568 --> 01:25:30,695
জার্মানদের ছবি।
681
01:25:31,871 --> 01:25:35,034
- কী ছবি?
- যেগুলো আমরা মোটেলে তুলেছিলাম।
682
01:25:35,842 --> 01:25:38,606
রসিদটা এখনও আমার কাছে আছে।
683
01:25:42,048 --> 01:25:43,572
ধুর!
684
01:25:50,623 --> 01:25:52,090
আমি ওগুলো নিয়ে আসি।
685
01:25:55,462 --> 01:25:57,862
সেগুলোই একমাত্র প্রমাণ।
686
01:25:59,833 --> 01:26:02,563
ড্রয়ারে একটা বাড়তি চাবি আছে।
687
01:26:19,185 --> 01:26:21,312
মেয়েটা এই বিল্ডিংয়ে ভাড়া থাকে।
688
01:26:22,655 --> 01:26:26,989
৫৫, গ্রেনেল বুলেভার্ড।
২২ নম্বর ঘর।
689
01:26:28,762 --> 01:26:31,492
ছেলেটা মাদক নিয়েছে।
গার্ডেনাল খেয়েছে।
690
01:26:33,133 --> 01:26:36,830
সে-ই মোটেলে খুনটা করেছে।
সবকিছু স্বীকার করেছে।
691
01:26:37,470 --> 01:26:39,438
আমি জানি আমি কী বলছি!
692
01:26:39,639 --> 01:26:42,039
আমার পরিচয় দিয়ে কী করবেন?
693
01:26:45,045 --> 01:26:48,173
আপনার পোড়া কপাল যে আপনি এত নির্বোধ!
694
01:28:12,098 --> 01:28:13,690
আপনিই কি ছবি ডেভেলপ করেন?
695
01:28:28,648 --> 01:28:30,240
এসেছ তাহলে!
696
01:28:38,892 --> 01:28:40,120
আপনিও?
697
01:28:40,326 --> 01:28:42,089
ভেতরে চলে আসুন।
698
01:28:57,610 --> 01:28:59,237
গল্প বাকি আছে।
699
01:29:17,430 --> 01:29:21,867
দেখুন ম্যাডাম,
একটা ক্যামেরাতে সাধারণত অনেকগুলো ছবি থাকে।
700
01:29:23,403 --> 01:29:25,894
এটা ঠিক যে,
ট্যাভারনিয়ে জার্মান দম্পতিকে খুন করেনি।
701
01:29:26,873 --> 01:29:30,206
কিন্তু আপনার স্বামী, সিমোন কারালার
খুনের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।
702
01:29:30,743 --> 01:29:34,008
আর আপনি তার সহযোগী ছিলেন,
সম্ভবত আরও কিছু।
703
01:29:37,417 --> 01:29:39,908
ছবি সবসময় সাবধানে তুলবেন।
704
01:30:10,016 --> 01:30:12,075
আপনার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া।
705
01:30:12,452 --> 01:30:16,718
জার্মান দম্পতি খুনের আরোপে
তার কোনো অ্যালিবাই ছিল না। নির্ঘাত মৃত্যুদণ্ড হতো।
706
01:30:17,890 --> 01:30:21,621
আপনার স্বামীকে হত্যার জন্য,
হয়তোবা দশ বছর জেল হবে।
707
01:30:22,996 --> 01:30:24,463
দশ বছর।
708
01:30:24,964 --> 01:30:26,727
যদিও জেল খাটবে পাঁচ বছর।
709
01:30:26,933 --> 01:30:29,629
কিন্তু আপনি, মিসেস কারালা...
710
01:30:30,336 --> 01:30:34,466
জুরি সদস্যরা আপনার জন্য দয়ামায়া দেখাবে না।
711
01:30:35,174 --> 01:30:37,404
এবং সেটাই উচিত।
712
01:30:37,677 --> 01:30:39,201
...কুড়ি বছর।
713
01:30:39,412 --> 01:30:42,609
আর বেশী বার্ধক্য নয়, আর দিন নেই।
714
01:30:43,049 --> 01:30:44,812
আমি ঘুমাতে যাব।
715
01:30:46,719 --> 01:30:48,448
আমি জেগে উঠব...
716
01:30:48,655 --> 01:30:50,122
...সম্পূর্ণ একা।
717
01:30:51,524 --> 01:30:54,288
দশ বছর, কুড়ি বছর।
718
01:30:55,461 --> 01:30:58,055
আমার কোনো করুণা ছিল না।
719
01:30:58,898 --> 01:31:00,798
তবে আমি তোমাকে ভালোবেসে ছিলাম।
720
01:31:01,000 --> 01:31:02,991
শুধু নিজের স্বার্থের জন্য নয়।
721
01:31:03,970 --> 01:31:06,461
এখন থেকে আমার বার্ধক্য শুরু হবে।
722
01:31:08,875 --> 01:31:10,638
কিন্তু এখানে আমরা একসঙ্গে।
723
01:31:11,878 --> 01:31:14,312
আবার হয়তোবা একত্র হবো।
724
01:31:14,981 --> 01:31:17,575
কেউ আমাদের আলাদা করে রাখতে পারবে না।
725
01:31:18,400 --> 01:31:28,400
Translated By - Santanu Mukherjee
translation refined by Symon Alex