1 00:00:17,218 --> 00:00:22,121 My adrenaline's always flowin' 2 00:00:22,890 --> 00:00:27,793 So it feels like I'll overheat 3 00:00:28,429 --> 00:00:32,559 Even if I explode and turn to ashes 4 00:00:33,668 --> 00:00:39,004 I'll probably still be laughing Just like this 5 00:00:39,240 --> 00:00:44,837 Blowing past the town To the ends of the world 6 00:00:45,079 --> 00:00:49,743 Let's burn rubber And die together like lovers 7 00:00:50,551 --> 00:00:55,147 Let's cut loose until We reach our limit 8 00:00:56,124 --> 00:01:00,185 So we can reach the horizon 9 00:01:02,163 --> 00:01:04,654 Crash! Into the rolling morning 10 00:01:04,899 --> 00:01:08,300 Flash! I'm in the coolest driver's high 11 00:01:09,170 --> 00:01:13,630 Toward the finish line 12 00:01:38,572 --> 00:01:48,000 আমি এই মুহূর্তে শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রের সামনে দাড়িয়ে আছি 13 00:01:48,243 --> 00:01:49,301 কীরে! 14 00:01:49,812 --> 00:01:52,679 বোর হচ্ছিলাম তাই চলে এলাম 15 00:01:52,915 --> 00:01:55,509 কীরে আজকে না তোর পরীক্ষা? 16 00:01:55,751 --> 00:01:57,685 পরীক্ষা? কীসের আবার পরীক্ষা? 17 00:01:57,920 --> 00:02:01,117 টিচার হতে চাইলে তোকে পরীক্ষা দিতে হবে না? 18 00:02:01,423 --> 00:02:04,256 ওসব হল ভুগিচুগি পাবলিকের জন্য! 19 00:02:04,727 --> 00:02:07,059 তুই প্রিন্সিপালের প্রিয়পাত্র হলে, এমনিতেই-- 20 00:02:07,296 --> 00:02:11,562 আমরা জানতে পেরেছি যে এবার টিচার হওয়ার জন্য কেবল স্টুডেন্ট টিচিং এর অভিজ্ঞতাই যথেষ্ট নয় 21 00:02:11,834 --> 00:02:17,528 হ্যা৷ এবার থেকে টিচার হতে হলে আপনাকে পরীক্ষাতেও পাশ করতে হবে 22 00:02:17,940 --> 00:02:23,243 অনুপযুক্ত কেউ যাতে টিচার হতে না পারে সেজন্যই এবার এ ব্যবস্থা নেয়া হয়েছে.. 23 00:02:23,479 --> 00:02:24,468 মাথামোটা 24 00:02:25,080 --> 00:02:27,173 এবার যাচ্ছি,পরবর্তী সংবাদে.... 25 00:02:34,056 --> 00:02:37,150 শেষ,সব শেষ 26 00:02:37,426 --> 00:02:39,656 বিদায়, মিনিস্কার্ট পরা হাইস্কুলের কচি কচি মেয়েরা 27 00:02:39,895 --> 00:02:43,092 বিদায় ক্লাসের পরের সেই মধুর এক্সট্রা কারিকুলার ক্লাসগুলো 28 00:02:45,334 --> 00:02:48,098 মরে যেতে ইচ্ছে হচ্ছে তার আগে আরেক ঢোক খেয়ে নেই 29 00:02:50,406 --> 00:02:55,070 হেই, ইকিচি। ঠিক আছিস তো তুই? আরে ঢুলে পড়িস না! 30 00:02:59,348 --> 00:03:00,838 রিয়ুজি? 31 00:03:01,316 --> 00:03:02,442 ভুলে যা তো ওসব 32 00:03:02,684 --> 00:03:07,417 এমনিতেই টিচারদের বেতন কম তার উপর আরও নানাবিধ সমস্যা 33 00:03:07,656 --> 00:03:11,922 আর তোর মেয়ের এতই দরকার তো দুনিয়ার সব মেয়ে কী কেবল স্কুলেই আছে নাকি 34 00:03:14,029 --> 00:03:17,362 বাইরেও অনেক মেয়ে খুজে পাবি। আর তুই চাইলে আমার সাথে একসঙ্গে কাজ করতে পারিস? 35 00:03:17,599 --> 00:03:21,296 রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা বেশ ভালোই চলছে 36 00:03:21,537 --> 00:03:25,974 আমেরিকা থেকে আমদানি করে এনে বিক্রি করলে অনেক টাকা ইনকাম করতে পারব আমরা 37 00:03:26,442 --> 00:03:31,470 শুনছিস আমার কথা? চল আবার আগের মত একসঙ্গে হয়ে যাই 38 00:03:33,115 --> 00:03:34,912 স্যরি রিয়ুজি 39 00:03:38,887 --> 00:03:42,015 টিচার হওয়ার চেষ্টা করে একটা জিনিস বুঝতে পেরেছি... 40 00:03:42,291 --> 00:03:45,886 আমি আসলে টিচার টাইপ না 41 00:03:46,128 --> 00:03:48,119 বই পড়ানোর সময় আমার ঘুম পায় 42 00:03:48,363 --> 00:03:50,888 বাকি টিচাররা আমায় দেখে বিরক্ত হয় 43 00:03:51,133 --> 00:03:59,500 আসলে ওই বাচ্চাগুলোর সাথে আমার কোনো পার্থক্য নেই 44 00:04:06,281 --> 00:04:08,806 -এই নে -এটা কী? 45 00:04:09,051 --> 00:04:12,543 টিচারের পদের জন্য এপ্লাই করার ফর্ম 46 00:04:12,788 --> 00:04:17,418 প্রাইভেট স্কুলে টিচার হতে গেলে পরীক্ষায় পাশ না করলেও চলবে 47 00:04:17,659 --> 00:04:21,561 -রিয়ুজি -ধন্যবাদ দিতে হবে না৷ বন্ধু বন্ধুর জন্য করবে না তো কে করবে 48 00:04:23,465 --> 00:04:25,399 রিয়ুজি আবেগে আমার ভেতর থেকে কী যেন উতলিয়ে উঠছে 49 00:04:25,634 --> 00:04:28,296 ঢালবি না বলছি! সামনেই বাথরুম আছে! 50 00:04:28,570 --> 00:04:32,062 না,না! গিলে ফেল।ইসস! 51 00:04:32,307 --> 00:04:35,333 কী করলি এটা? আমার জামার উপর ঢেলে দিলি! 52 00:04:36,678 --> 00:04:38,771 নার্ভাস হওয়া যাবেনা, ইকিচি 53 00:04:39,014 --> 00:04:40,777 ইন্টারভিউ যত কঠিনই হোক, পরোয়া করি না আমি 54 00:04:41,016 --> 00:04:43,951 এটাই আমার শেষ সুযোগ ইন্টারভিউতে সবাইকে ইমপ্রেস করে ছাড়ব 55 00:04:45,521 --> 00:04:47,250 স্যরি 56 00:04:48,223 --> 00:04:50,817 বাহ,বেশ হট তো! 57 00:04:51,493 --> 00:04:53,586 আমার বয়সীই হবে 58 00:04:53,829 --> 00:04:56,297 জিন্স না পরে স্কার্ট পরলে ভালো হত 59 00:04:56,532 --> 00:04:59,763 কিন্তু তারপরও টাইট জিন্সে কোমড়টা .... 60 00:05:07,409 --> 00:05:09,138 শালা বুইড়া খাটাইশ! 61 00:05:16,385 --> 00:05:19,183 বাস নড়ছে কোমর দুলছে! 62 00:05:25,994 --> 00:05:29,521 দেখুন আপনি কিন্তু ভুল বুঝছেন! এভাবে মারলে কিন্তু আমি আপনার নামে মামলা করব 63 00:05:29,765 --> 00:05:33,963 ইউরেশিয়া ইউনিভার্সিটি, ভার্সিটি কারাতে টিম, ওনিজুকা ইকিচি। যত পারিস মামলা করিস! 64 00:05:34,202 --> 00:05:35,692 পালানো বা লুকানো আমার স্বভাব না 65 00:05:35,938 --> 00:05:38,429 আমি সমাজের বেশ উচুপর্যায়ের লোক 66 00:05:38,674 --> 00:05:42,508 আমার নামে মিথ্যে অপবাদ রটাতে চাইলে পুলিশের কাছে চল 67 00:05:43,445 --> 00:05:46,312 এই ঘটনা কিন্তু আমি কোনোদিন ভুলব না মনে রাখিস 68 00:05:52,187 --> 00:05:54,917 আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমায় বাঁচালেন! 69 00:05:55,157 --> 00:05:58,888 না না আমি তো কেবল আমার কর্তব্য টা পালন করলাম 70 00:05:59,761 --> 00:06:03,857 আহ কী কিউট! এটাই তবে ভাগ্যের লিখন? 71 00:06:04,099 --> 00:06:05,726 হলি ফরেস্ট একাডেমি 72 00:06:05,968 --> 00:06:07,799 এটা তাহলে সত্যি ভাগ্যের লিখন! 73 00:06:08,203 --> 00:06:11,969 যেই লোকটা আমাকে ওই বজ্জাতটার হাত থেকে বাচিয়েছে 74 00:06:12,207 --> 00:06:14,266 সেই লোকটাও আমার মত একই জায়গায় ইন্টারভিউ দিতে এসেছে 75 00:06:15,577 --> 00:06:18,239 এই কাকতালীয় ঘটনাটা আমার হৃদস্পন্দন আরো বাড়িয়ে দিয়েছে বলতে হবে 76 00:06:18,480 --> 00:06:20,710 তবে কী ভাগ্যের লিখন সত্যি হতে চলেছে? 77 00:06:22,351 --> 00:06:27,618 ফুয়ুতসুকি+ওনিজুকা 💘💘💘 78 00:06:28,624 --> 00:06:31,252 কে করেছে এসব? কে এমন দুষ্টুমি করেছে? 79 00:06:31,560 --> 00:06:35,121 দেখো দেখো ওনিজুকা স্যার লজ্জা পাচ্ছে! 80 00:06:35,864 --> 00:06:37,695 ওনিজুকা স্যার 81 00:06:38,166 --> 00:06:39,929 এসব কী? আমি তো বিশ্বাসই করতে পারছি না! 82 00:06:40,168 --> 00:06:42,830 দেখো দেখো ফুয়ুতসুকি ম্যাম ও লজ্জা পাচ্ছে 83 00:06:43,071 --> 00:06:45,062 ওকে, তাহলে ক্লাস শুরু করা যাক! 84 00:06:45,307 --> 00:06:46,296 জ্বি, স্যার 85 00:06:46,708 --> 00:06:51,270 দেখো বাচ্চারা স্যার ম্যাডামদের মাঝে প্রেমের সম্পর্ক থাকতেই পারে এ নিয়ে হইচই করার দরকার নেই 86 00:06:52,948 --> 00:06:57,078 আহ কী অসাধারণ এক ভবিষ্যৎ ! আমি কত ভাগ্যবান 87 00:06:57,352 --> 00:07:02,051 নাহ এই চাকরিটা আমার যেকোনো মূল্যেই পেতে হবে দেখছি! 88 00:07:02,290 --> 00:07:04,087 পরেরজন আসুন! 89 00:07:07,262 --> 00:07:09,890 নাম্বার ২৩, ওনিজুকা ইকিচি ভেতরে আসছি 90 00:07:16,204 --> 00:07:18,695 আমি উচিয়ামাদা এখানকার ভাইস প্রিন্সিপাল 91 00:07:18,940 --> 00:07:22,933 দেখা হয়ে ভালো লাগল। ইউরেশিয়া ইউনিভার্সিটির কারাতে ভার্সিটি টিমের ওনিজুকা ইকিচি 92 00:07:23,245 --> 00:07:26,646 -কী করছেন? -ক্লাসিকাল ডান্স দিচ্ছি 93 00:07:26,915 --> 00:07:28,405 দারুন 94 00:07:28,650 --> 00:07:31,517 তো আপনার বায়ো তে কী লিখেছেন দেখি: 95 00:07:31,753 --> 00:07:35,052 "আমি বেশ সিরিয়াস লোক 96 00:07:35,290 --> 00:07:38,350 লোকজন এমনটাই বলে... 97 00:07:39,995 --> 00:07:42,088 তবে আসলে আমি খুব সামাজিক একটা মানুষ... 98 00:07:42,330 --> 00:07:45,731 ...আমার অনেক বন্ধু আছে এটাও অবশ্য লোকজনই বলে 99 00:07:52,507 --> 00:07:56,341 তার সঙ্গে আমি বেশ অ্যাথলেটিক ও 100 00:07:56,578 --> 00:07:59,240 এক বসাতেই ১৫০ কেজি ওজন তুলতে পারি 101 00:07:59,481 --> 00:08:04,885 আমি আমার কলেজের কারাতে টিমের ক্যাপ্টেন ছিলাম 102 00:08:05,120 --> 00:08:10,581 এই স্কিলগুলোই আমি আমার টিচিং ক্যারিয়ারে কাজে লাগাব" 103 00:08:15,597 --> 00:08:20,398 ওনিজুকা সাহেব, আপনার উচিত ছিল এখানে এপ্লাই করার বদলে... 104 00:08:20,635 --> 00:08:23,536 ...কোনো প্রাইমারি স্কুলে এপ্লাই করা 105 00:08:23,772 --> 00:08:27,469 না, না। নার্সারি স্কুলে করলে হয়তো ভালো হত 106 00:08:28,710 --> 00:08:30,541 যত্তসব 107 00:08:30,779 --> 00:08:38,880 এই স্কুলের চেয়ারপার্সন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা পলিসি দিয়েছে যেটা মেনে চলতে হয় 108 00:08:39,454 --> 00:08:42,423 কিন্তু আপনার মত মাথামোটারা... 109 00:08:42,724 --> 00:08:46,057 ওসব না পড়েই ইন্টারভিউ দিতে চলে আসে 110 00:08:53,068 --> 00:08:57,835 শরীরে কেবল বলদের মত শক্তিই আছে কিন্তু মাথায় কিছু নেই সব গোবর 111 00:08:58,240 --> 00:09:01,368 ভাবতেও লজ্জা পাচ্ছে এরকম একটা মাথামোটা লোক... 112 00:09:01,610 --> 00:09:03,908 ...এরকম একটা স্বনামধন্য স্কুলে ইন্টারভিউ দিতে এসেছে 113 00:09:08,000 --> 00:09:09,000 এখানে আসার জন্য ধন্যবাদ 114 00:09:09,251 --> 00:09:12,709 আপনার মত ফালতু আবর্জনার জন্য এই স্কুল না 115 00:09:12,954 --> 00:09:14,683 কী??? আবর্জনা?! 116 00:09:15,223 --> 00:09:19,159 কী? চলে যেতে যে বললাম শুনেননি? 117 00:09:19,394 --> 00:09:23,831 এরকম চোখ করে তাকিয়ে আছেন কেন? 118 00:09:24,065 --> 00:09:27,330 কোনো টিচারের এরকম করে তাকানো শোভা পায় না 119 00:09:27,602 --> 00:09:30,002 দেখে মনে হচ্ছে কোনো ভয়ংকর খুনী 120 00:09:30,238 --> 00:09:33,799 আপনার দু-চারটা খুন করার ইতিহাস থাকলেও অবাক হব না 121 00:09:34,042 --> 00:09:35,600 ৯১১ এ ফোন দেব? 122 00:09:35,844 --> 00:09:38,074 আমাকে নিয়ে ঠাট্টা করছিস,বুড়ো খাটাশ কোথাকার! 123 00:09:40,549 --> 00:09:42,016 কাকে আবর্জনা বলেছিস তুই? 124 00:09:42,684 --> 00:09:46,415 আমি সহ্য করতে পারি না যখন কেউ আমাকে আবর্জনা বলে ডাকে 125 00:09:47,222 --> 00:09:50,089 হারামজাদা 126 00:09:50,325 --> 00:09:52,384 কী ফিসফিস করছেন? 127 00:09:55,363 --> 00:09:56,330 আসলে.... 128 00:09:56,798 --> 00:09:58,823 কিছুনা! 129 00:10:03,538 --> 00:10:06,006 ইন্টারভিউ কেমন হল,ওনিজুকা-কুন? 130 00:10:10,612 --> 00:10:11,738 ওনিজুকা-কুন? 131 00:10:12,013 --> 00:10:15,244 বিদায় আমার কচি কচি ছাত্রীরা 132 00:10:15,483 --> 00:10:18,475 বিদায় আমার সুন্দরী ম্যাডামেরা 133 00:10:20,689 --> 00:10:22,554 স্টুডেন্ট স্টোর 134 00:10:22,791 --> 00:10:24,918 হায়রে কপাল 135 00:10:25,293 --> 00:10:29,593 কে জানত ওই হারামজাদা টা এখানাকার ভাইস প্রিন্সিপাল 136 00:10:31,132 --> 00:10:34,431 এক বোতল মিল্ক কফি হবে? 137 00:10:34,703 --> 00:10:36,068 অবশ্যই 138 00:10:41,209 --> 00:10:45,270 কী হয়েছে? ইন্টারভিউ ভালো হয়নি? 139 00:10:45,513 --> 00:10:50,473 দেখে বুঝতে পারছেন না? আমার মত আবর্জনা হয়তো টিচার হওয়ার যোগ্য না 140 00:10:50,719 --> 00:10:54,712 তোমার মত তরুনদের নিজেকে আবর্জনার সাথে তুলনা দেয়া মানায় না 141 00:10:55,056 --> 00:10:56,819 কিন্তু... 142 00:10:57,459 --> 00:11:01,589 ছোট থেকেই স্যারেরা আমাকে স্টুপিড, আবর্জনা এসব বলে ডাকত 143 00:11:01,830 --> 00:11:05,163 ওসব শুনতে শুনতে এখন বিশ্বাসও হয়ে গেছে 144 00:11:05,567 --> 00:11:09,003 মাঝে মাঝে ভাবি টিচাররা এমন কেন 145 00:11:09,237 --> 00:11:12,138 আমি জানি আমি একটা গাধা, খুব জলদিই মাথা গরম করে মারামারি বাধিয়ে ফেলি 146 00:11:12,774 --> 00:11:14,901 হয়তো আমি টিচার হওয়ার উপযুক্ত না 147 00:11:15,143 --> 00:11:17,907 কিন্তু যদি টিচার হতে পারতাম, তাহলে এসব বাদ দিয়ে দিতাম 148 00:11:18,146 --> 00:11:22,412 যাই হোক না কেন কখনোই নিজের ছাত্রদেরকে আবর্জনা বলতাম না 149 00:11:30,191 --> 00:11:33,354 বেশীই আবেগী হয়ে পড়লাম নাকি? 150 00:11:34,229 --> 00:11:37,460 ভাইস প্রিন্সিপালটা কোথায়? বেরিয়ে আয়! 151 00:11:37,699 --> 00:11:40,065 আজ তোকে মেরেই ফেলব, উচিয়ামাদা! 152 00:11:40,302 --> 00:11:41,360 কী হয়েছে? 153 00:11:41,603 --> 00:11:45,232 এরা আমাদের স্কুলে পড়ত কিছুদিন আগে বহিস্কার করা হয়েছে 154 00:11:48,343 --> 00:11:52,302 -প্রতিশোধ নিতে এসেছে নাকি? -ওদের কে থামাচ্ছ না কেন? 155 00:11:52,647 --> 00:11:57,243 হয়তো ওদের থামিয়ে ওনাদের ইমপ্রেস করতে পারলে চাকরিটা পেয়েও যেতে পার 156 00:12:01,756 --> 00:12:04,589 উচিয়ামাদা! আজ তোর একদিন কি আমার একদিন 157 00:12:04,826 --> 00:12:08,353 আমাদের অনেক বোকা বানিয়েছিস! 158 00:12:08,596 --> 00:12:11,292 জানোয়ারের দলেরা,পুলিশে ফোন করব কিন্তু 159 00:12:11,533 --> 00:12:13,899 -চুপ কর! -দাড়াও! 160 00:12:14,135 --> 00:12:15,295 কে রে তুই? 161 00:12:15,837 --> 00:12:18,169 ওনার উপর কোনো অত্যাচার আমি বরদাস্ত করব না 162 00:12:18,406 --> 00:12:22,866 আমি ওনিজুকা ইকিচি, বয়স ২২, ইন্টারভিউ নাম্বার ২৩ 163 00:12:23,111 --> 00:12:25,602 আপনি না কারাতে টিমের ক্যাপ্টেন ছিলেন? 164 00:12:25,847 --> 00:12:31,217 আপনি আমাকে এদের হাত থেকে বাচাতে পারলে চাকরিটা আপনার 165 00:12:31,519 --> 00:12:33,714 কী বকবক করছিস রে তোরা? 166 00:12:33,955 --> 00:12:38,016 চুপ কর,আবর্জনার দল কোথাকার! ওনিজুকা সাহেব, জানেন এরা কী করেছে? 167 00:12:38,259 --> 00:12:43,390 ব্ল্যাকমেইল,মারামারি,হয়রানি এরা আমাদের স্কুলের নাম খারাপ করেছে! 168 00:12:43,631 --> 00:12:46,259 আমরা তো ইচ্ছে করে এমনটা হইনি 169 00:12:46,735 --> 00:12:50,262 এই লোকটা সবসময় আমাদেরকে ফেল্টু, আবর্জনা এসব বলে ঠাট্টা করত! 170 00:12:50,505 --> 00:12:53,167 আবর্জনাকে আবর্জনা বলব না তো কী বলব? 171 00:12:53,408 --> 00:12:58,038 তোরা গোল্লায় গিয়েছিস সেই দোষ কী আমার নাকি? 172 00:12:58,279 --> 00:12:59,712 যতসব 173 00:12:59,948 --> 00:13:04,385 তোরা হলি রাস্তার পাশের নর্দমায় পড়ে থাকা পচে যাওয়া আবর্জনার সমতুল্য! 174 00:13:04,686 --> 00:13:08,622 ওনিজুকা সাহেব কিছু করুন! চাইলে এদের মেরে ভর্তা বানিয়ে দিতে পারেন 175 00:13:08,857 --> 00:13:11,826 এই আবর্জনার দলেরা এখন আর আমাদের স্টুডেন্ট নয় 176 00:13:12,060 --> 00:13:16,724 কী হল ওনিজুকা সাহেব? কিছু একটা করুন! 177 00:13:20,001 --> 00:13:22,595 আরে, আমাকে ধরছেন কেন? 178 00:13:22,837 --> 00:13:27,433 আমার কথাটা কী ভালোমত বুঝতে পারছেন না নাকি, ওনিজুকা সাহেব? যা করার জলদি করুন! 179 00:13:32,247 --> 00:13:33,305 অবিশ্বাস্য ! 180 00:13:38,359 --> 00:13:40,054 ভাইস প্রিন্সিপাল ! 181 00:13:40,294 --> 00:13:43,957 এ কী করলে! তুমি না টিচার হতে চাও? 182 00:13:44,365 --> 00:13:46,492 কী করলে কোনো ধারণা আছে তোমার ? 183 00:13:46,734 --> 00:13:49,828 অনেক বড় ঝামেলা পাকিয়ে ফেলেছ তুমি! 184 00:13:50,070 --> 00:13:52,766 ওদেরকে কখনো নিচু নজরে করে দেখবি না,হারামজাদা! 185 00:13:53,541 --> 00:13:56,237 লোকজনকে আবর্জনা বলার অধিকার তোকে কে দিয়েছে 186 00:13:56,477 --> 00:13:59,969 তোরা তো মুখ দিয়ে সহিংসতা চালাস 187 00:14:00,948 --> 00:14:03,212 তোর মত টিচারদের কারণেই... 188 00:14:03,450 --> 00:14:06,385 ...আজকালকার বাচ্চাগুলোর জীবন নরক হয়ে উঠেছে 189 00:14:07,254 --> 00:14:09,222 এটাকেই যদি তোরা শিক্ষা বলে থাকিস... 190 00:14:09,456 --> 00:14:13,517 ...তাহলে আমার দরকার নেই এমন শিক্ষার অংশ হওয়ার ঘৃনাভরে প্রত্যাখান করলাম এই পেশাকে 191 00:14:14,261 --> 00:14:16,422 চল তোমাদের কাজ হয়ে গেছে 192 00:14:17,798 --> 00:14:20,062 ওই তুই! দাড়া! 193 00:14:23,437 --> 00:14:27,203 -চল,নবীন বন্ধু! -হুম 194 00:14:44,291 --> 00:14:46,156 আওমরি আর ৮০ কিলোমিটার 195 00:14:46,427 --> 00:14:50,227 -সবসময় হাতটা স্টিয়ারিং এ রাখবে আর সজাগ থাকবে -জ্বি,স্যার 196 00:14:50,464 --> 00:14:53,865 তুমি কী ট্রাক ড্রাইভার হওয়ার ব্যাপারে সিরিয়াস? 197 00:14:54,101 --> 00:14:56,160 তুমি না টিচার হতে চাইতে? 198 00:14:56,403 --> 00:14:58,871 ওসব কথা বাদ দিন তো 199 00:14:59,106 --> 00:15:01,836 ওই ভূত মাথা থেকে নেমে গেছে 200 00:15:03,010 --> 00:15:06,776 ওসব চিন্তা করলেই এখন আমার হাসি পায় 201 00:15:07,014 --> 00:15:09,107 আমি? টিচার? হাহ 202 00:15:10,084 --> 00:15:13,247 আপাতত আপনার ছায়ায় থেকে ড্রাইভিংটা শিখতে চাই 203 00:15:13,487 --> 00:15:18,925 অবশ্যই, সব আমার উপর ছেড়ে দাও। তোমাকে একজন প্রফেশনাল ড্রাইভারের ট্রেনিং দেব 204 00:15:26,767 --> 00:15:28,997 -এক্সকিউজ মি -হ্যা, কী সাহায্য করতে পারি? 205 00:15:29,603 --> 00:15:33,505 আমি আসলে ওনিজুকা ইকিচিকে খুজছিলাম 206 00:15:33,741 --> 00:15:36,938 ওনার বাড়িওয়ালা আমাকে এখানে পাঠালো 207 00:15:37,211 --> 00:15:38,439 ইকিচি? 208 00:15:44,218 --> 00:15:49,587 হ্যালো ট্রাক ড্রাইভার ওনিজুকা ইকিচি বলছি 209 00:15:50,124 --> 00:15:52,649 ওহ, রিয়ুজি তুই 210 00:15:52,893 --> 00:15:57,353 আমি তোহোকু হাইওয়ে দিয়ে আকিতোর দিকে যাচ্ছি 211 00:15:57,865 --> 00:15:59,799 শীঘ্রি আওমরি পৌছে যাব 212 00:16:00,034 --> 00:16:02,502 কলেজের ব্যাপারে কী ভাবলি? 213 00:16:02,736 --> 00:16:03,703 বাদ 214 00:16:03,937 --> 00:16:07,429 -শিক্ষকতার ব্যাপারটা? -অনেক হয়েছে, ওসব এখন বাদ 215 00:16:08,208 --> 00:16:12,042 এসব আমার জন্যে না টিচার হওয়াটা আমায় মানায় না 216 00:16:12,279 --> 00:16:14,770 আমি হব জিডিও 217 00:16:15,015 --> 00:16:18,917 গ্রেট ড্রাইভার ওনিজুকা হয়তো এর জন্যই আমার জন্ম 218 00:16:19,153 --> 00:16:20,882 তাহলে ওসব বাদ, না? 219 00:16:21,121 --> 00:16:24,784 তা আর কীই বা করার। তুই এই মুহূর্তে আছিস আকিতায় যার মানে চাইলেও সম্ভব না 220 00:16:25,059 --> 00:16:27,186 কীসের কথা বলেছিস তুই? 221 00:16:27,428 --> 00:16:29,623 হলি ফরেস্ট একাডেমি থেকে একজন এসেছিল 222 00:16:29,863 --> 00:16:32,423 বলল তুই যদি আজ সন্ধ্যা ৬.০০ টার মধ্যে ফাইনাল ইন্টারভিউতে অংশ নিতে পারিস... 223 00:16:32,866 --> 00:16:35,096 ... তাহলে তোকে চাকরিতে নিয়ে নেবে 224 00:16:35,336 --> 00:16:38,362 কিন্তু তোর পক্ষে তো ৬টার মধ্যে আকিতো থেকে আসা সম্ভব না 225 00:16:39,773 --> 00:16:44,107 তাই যেটা করছিস সেটাই কর জিডিও হওয়ার চেষ্টা চালিয়ে যা 226 00:16:45,946 --> 00:16:49,177 এটাতো অসম্ভব ৩ ঘন্টার ভেতরে কী উনি ফিরে আসতে পারবেন? 227 00:16:49,416 --> 00:16:50,849 সচরাচর ৮ ঘন্টা লাগে 228 00:16:51,085 --> 00:16:53,485 গাড়ি যত জোরেই চালান না কেন ৩ ঘন্টা.... 229 00:16:56,256 --> 00:16:57,883 কী হয়েছে? 230 00:16:58,292 --> 00:17:02,854 ৩ ঘন্টার মধ্যে ফিরে যেতে পারলে টিচার হতে পারব 231 00:17:04,631 --> 00:17:06,861 বিরক্ত করার জন্য দুঃখিত 232 00:17:08,168 --> 00:17:11,035 ও হল জ্বলন্ত অলিলের গুরু, এত সহজে ও হাল ছাড়বে না 233 00:17:11,271 --> 00:17:15,230 অসম্ভব কে সম্ভব করার ট্রেন্ড ওর হাত ধরেই শুরু 234 00:17:15,476 --> 00:17:17,171 যে করেই হোক 235 00:17:18,078 --> 00:17:22,014 আমি পারব, পারব পারব 236 00:17:22,249 --> 00:17:26,686 পারব, পারব পারব 237 00:17:33,093 --> 00:17:35,926 হেই,গাধা ! কী করছিস তুই এসব? 238 00:17:40,501 --> 00:17:43,993 ৩ ঘন্টার ভেতর ফিরে যেতে পারলে টিচার হতে পারব 239 00:17:44,238 --> 00:17:46,138 সরে যা! 240 00:17:49,610 --> 00:17:50,975 টহলরত পুলিশের গাড়িদের দৃষ্টি আকর্ষণ করছি 241 00:17:51,211 --> 00:17:55,170 আমরা তোহোকু হাইওয়ের দক্ষিণ দিকে একটা ট্রাকের পিছু নিয়েছি 242 00:17:55,416 --> 00:17:59,045 জলদি রোডব্লক তৈরী রাখুন আর কিছু অতিরিক্ত পুলিশ পাঠান! 243 00:18:10,330 --> 00:18:11,729 এইতো আসছে! 244 00:18:21,842 --> 00:18:25,437 ট্রাকটা ইনাওয়া টোল বুথের ব্যারিকেড উড়িয়ে দিয়েছে! 245 00:18:41,061 --> 00:18:43,154 হলি ফরেস্ট একাডেমি 246 00:18:46,500 --> 00:18:48,229 কেউ কি আছেন? 247 00:18:48,469 --> 00:18:52,030 আমি ওনিজুকা! ইন্টারভিউ এর জন্য এসেছি! 248 00:18:53,207 --> 00:18:56,176 কেউ কি নেই? 249 00:18:56,477 --> 00:18:59,139 থাকলে উত্তর দিন! 250 00:19:04,952 --> 00:19:07,352 মনে হচ্ছে সময়মত আসতে পারিনি 251 00:19:07,788 --> 00:19:11,417 অ্যারেস্ট হওয়ার ঝুকি নিয়ে এত স্পিডে গাড়ি চালিয়ে এলাম 252 00:19:17,631 --> 00:19:19,258 ওনিজুকা সাহেব 253 00:19:20,968 --> 00:19:25,701 তোমার জন্যই অপেক্ষা করছিলাম আসো ইন্টারভিউ শুরু করা যাক 254 00:19:26,440 --> 00:19:28,101 আপনি? সেই বৃদ্ধ মহিলাটা না? 255 00:19:31,178 --> 00:19:33,942 এ আমি কোথায়? এ জায়গাটা কীসের? 256 00:19:34,181 --> 00:19:35,648 কী? 257 00:19:39,620 --> 00:19:41,212 আপনি কেন...? 258 00:19:41,455 --> 00:19:44,083 আমি জানতাম তুমি আসবে 259 00:19:47,027 --> 00:19:50,019 এখন বুঝতে পেরেছি! আপনি টিচারের জবের কথা বলছিলেন 260 00:19:50,264 --> 00:19:53,859 কিন্তু আসলে জবটা হল স্টোর ক্লার্কের,তাই না? 261 00:19:54,234 --> 00:19:56,794 ভালোই মজা করেছেন আমার সাথে 262 00:19:57,037 --> 00:19:57,969 চেয়ারপার্সনস অফিস 263 00:19:58,205 --> 00:20:01,106 এই জায়গাটা.. তার মানে...দাড়ান...আপনি..? 264 00:20:01,341 --> 00:20:04,037 হলি ফরেস্ট একাডেমি তে স্বাগতম 265 00:20:04,278 --> 00:20:06,872 আমি সাকুরাই, স্কুল বোর্ডের প্রিন্সিপাল 266 00:20:07,114 --> 00:20:09,173 প্রিন্সিপাল?! কিন্তু ওইদিন যে আপনাকে স্টোরে দেখলাম! 267 00:20:09,416 --> 00:20:11,543 ওটা আমার শখ বলতে পার 268 00:20:11,785 --> 00:20:16,848 ওখানে অনেক ধরনের লোকজনের সাথে পরিচয় হওয়া যায় 269 00:20:17,124 --> 00:20:19,820 ওহ না, না! আমিতো ভাবতেই পারিনি! 270 00:20:20,060 --> 00:20:22,790 তোমার তো দেখি জীবনে ভালোই অভিজ্ঞতা আছে 271 00:20:23,330 --> 00:20:26,527 বেশ কয়েকবার পুলিশের হাতেও পড়েছ দেখছি 272 00:20:29,836 --> 00:20:32,600 আচ্ছা, তোমার চাকরি কনফার্ম 273 00:20:32,839 --> 00:20:37,902 স্কুলের রুল আর টিচারদের কর্তব্য সংবলিত ম্যানুয়ালটা পড়ে নিও 274 00:20:38,145 --> 00:20:40,636 -ম্যাম.... -কী? 275 00:20:41,281 --> 00:20:43,715 আপনি সিউর তো? কোনো চিন্তাভাবনা না করেই সিদ্ধান্ত নিয়ে নিলেন 276 00:20:43,951 --> 00:20:45,043 কেনো অদ্ভুত লাগছে নাকি? 277 00:20:45,285 --> 00:20:49,085 আসলে আমি প্রথম চেষ্টাতেই কোনো কিছুতে পাশ করতে পারিনি 278 00:20:49,323 --> 00:20:53,054 নিজের উপর আরো বেশী করে বিশ্বাস রাখুন, ওনিজুকা সাহেব 279 00:20:53,293 --> 00:20:55,488 কিন্তু হ্যা আপনাকে কিন্তু ভালোমত তৈরী থাকতে হবে 280 00:20:55,729 --> 00:20:58,562 আমাদের স্কুল বেশ নামকরা একটা স্কুল 281 00:20:58,799 --> 00:21:01,734 তবে ভেতরে ভেতরে সমস্যার পাহাড় তৈরী হচ্ছে... 282 00:21:01,969 --> 00:21:05,700 ...একে অপরকে হয়রানি,ব্ল্যাকমেইলিং,যৌন হয়রানি... 283 00:21:05,939 --> 00:21:09,534 ...ভায়োলেন্স ইত্যাদি বেড়েই চলছে। টিচাররাও রেহাই পাচ্ছে না 284 00:21:09,776 --> 00:21:14,907 প্রতিবছর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আমার একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে 285 00:21:16,850 --> 00:21:21,219 ওনিজুকা সাহেব আমি আপনার কাছে থেকে আসলে যেই জিনিসটা চাই... 286 00:21:21,455 --> 00:21:24,788 সেটা হল,সেদিন আপনি আমাদের যেটা দেখিয়েছেন। দ্যা জার্মান সুপ্লেক্স 287 00:21:25,025 --> 00:21:26,788 ওই শক্তি ওই সক্ষমতাই আমার চাই! 288 00:21:27,027 --> 00:21:29,757 -জার্মান...? -ঠিক! এটাই! 289 00:21:30,063 --> 00:21:34,193 এই ব্রিজটা আমায় কার্ল গোচের কথা মনে করিয়ে দিয়ে 290 00:21:34,835 --> 00:21:37,929 -বসব? -অবশ্যই 291 00:21:38,905 --> 00:21:43,239 একমাত্র আপনিই পারেন এই সমস্যাগুলোকে কোনো ঝুট-ঝামেলা ছাড়া সমাধান করতে 292 00:21:43,477 --> 00:21:47,573 তাই বোর্ড চেয়ারপার্সন হিসেবে, আমি আপনাকে... 293 00:21:48,015 --> 00:21:52,145 ...এই স্কুলের শিক্ষক হওয়ার জন্য অনুরোধ করছি, ওনিজুকা সাহেব? 294 00:21:52,386 --> 00:21:54,718 নাকি ওনিজুকা স্যার বলব! 295 00:21:54,955 --> 00:21:57,082 সবকিছু আমার উপর ছেড়ে দিন! 296 00:21:57,958 --> 00:22:01,291 একেবারে পারফেক্ট জার্মান সুপ্লেক্স দিয়ে সবাইকে সোজা করে দেব.. 297 00:22:01,528 --> 00:22:04,793 আমি,ওনিজুকা ইকিচি, বয়স আমার কেবল ২২ 298 00:22:15,542 --> 00:22:18,773 কীরে তোকে এরকম আত্মবিশ্বাসী দেখাচ্ছে কেন? 299 00:22:19,613 --> 00:22:22,673 টিচার ওনিজুকার জন্ম হয়েছে আজ। হুররে 300 00:22:24,051 --> 00:22:25,985 রিয়ুজি, ফুয়ুতসুকি! 301 00:22:26,219 --> 00:22:27,584 অভিনন্দন ! 302 00:22:27,821 --> 00:22:31,621 আমরা তাহলে এখন থেকে এক স্কুলেই পড়াব 303 00:22:31,858 --> 00:22:33,985 মানে, আপনিও পাশ করেছেন? 304 00:22:34,261 --> 00:22:36,923 তোর মত না। ও ১ম চেষ্টাতেই চাকরিটা পেয়ে গেছে 305 00:22:37,164 --> 00:22:39,132 আর ওকে একটা ধন্যবাদ দে 306 00:22:39,366 --> 00:22:43,302 ও না জানালে হয়তো এই সুযোগটাও পেতি না তুই 307 00:22:44,171 --> 00:22:46,833 সত্যি? 308 00:22:47,074 --> 00:22:50,271 মানে! 309 00:22:50,911 --> 00:22:52,538 আপনি সিরিয়াস তো? 310 00:22:52,779 --> 00:22:56,180 আমার বিশ্বাসই হচ্ছে না আপনি একে টিচার হিসেবে নিয়োগ দিলেন 311 00:22:56,416 --> 00:22:58,441 ব্যাপারটা উপভোগ্য হবে 312 00:22:58,685 --> 00:23:02,018 আপনার নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য আছে 313 00:23:02,255 --> 00:23:05,247 ওই ক্লাসটা, আপনি নিশ্চয়ই একে ওই ক্লাসটার দায়িত্ব দিতে চান 314 00:23:05,492 --> 00:23:07,790 মুখটা বন্ধ রাখুন! 315 00:23:08,161 --> 00:23:10,823 আমি অপেক্ষায় আছি... 316 00:23:11,098 --> 00:23:15,057 ...ওনিজুকা সাহেবের কার্যকলাপ দেখার জন্য 317 00:23:15,302 --> 00:23:20,171 কী করে উনি আমাদের স্টুডেন্টদের ভবিষ্যত টা বদলে দেন 318 00:23:22,209 --> 00:23:26,703 এই বসন্তে এক নতুন ফুল ফোটার অপেক্ষায় আছি 319 00:23:39,977 --> 00:23:44,141 You and me, let's go away 320 00:23:44,415 --> 00:23:49,352 To look for new emotions today 321 00:23:49,587 --> 00:23:54,422 Together we can overcome 322 00:23:54,692 --> 00:24:00,358 Because I want to enjoy a new tomorrow 323 00:24:00,631 --> 00:24:04,761 Open your eyes and open the door 324 00:24:05,569 --> 00:24:09,972 The world in front of your eyes 325 00:24:10,775 --> 00:24:15,576 I want to go out With my favorite sounds 326 00:24:15,980 --> 00:24:20,178 I will taste my childhood emotions 327 00:24:21,452 --> 00:24:30,986 I'm here to enjoy the sunlight 328 00:24:31,595 --> 00:24:40,936 I'm enjoying myself More than in the past 329 00:24:41,172 --> 00:24:45,404 I want to see you, but I can't 330 00:24:45,643 --> 00:24:50,512 So I just embrace my love 331 00:24:50,748 --> 00:24:55,583 Even walking on a crowded street 332 00:24:55,820 --> 00:25:02,191 Your smile makes my head spin 333 00:25:13,037 --> 00:25:18,031 নেক্সট এপিসোড প্রিভিউ 334 00:25:23,948 --> 00:25:25,779 কাছে আসবেন না বলছি! 335 00:25:26,117 --> 00:25:30,218 আমি আর সহ্য করতে পারছি না 336 00:25:30,454 --> 00:25:34,322 আমি মরে যেতে চাই 337 00:25:38,896 --> 00:25:42,798 আমি এই স্কুলটাকে উপভোগ্য বানিয়ে তুলব